বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ১০০ / ৬১৯

.
একটি ট্রেনের গতি ৬০ কি: মি:/ঘণ্টা হলে ১০০ মি: যেতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতি ৬০ কি: মি:/ঘণ্টা হলে ১০০ মি: যেতে কত সেকেন্ড সময় লাগবে?

সমাধান:
আমরা জানি
১ কিমি = ১০০০ মিটার 
৬০ কিমি = ৬০,০০০ মিটার
১ ঘন্টা = ৬০ মিনিট = ৬০ × ৬০ সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড

 ট্রেনটি ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
 ট্রেনটি ১ মিটার যায় ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
 ট্রেনটি ১০০ মিটার যায় (৩৬০০ × ১০০)/৬০০০০ সেকেন্ডে
= ৬ সেকেন্ডে
.
একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ৩ মিনিটে গাড়িটি কতদূর যাবে?
  1. ২০ কি.মি.
  2. ১২ কি.মি.
  3. ৮ কি.মি.
  4. ৩ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ৩ মিনিটে গাড়িটি কতদূর যাবে?

সমাধান:
দেওয়া আছে,
সময় = ৩ মিনিট = (৩ × ৬০) = ১৮০ সেকেন্ড 

আমরা জানি,
১ ঘণ্টা = (৬০ × ৬০) = ৩৬০০ সেকেন্ড 

এখন,
গাড়িটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০ কি.মি.
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০/৩৬০০ কি.মি. 
∴ ১৮০ সেকেন্ডে অতিক্রম করে = (৬০ × ১৮০)/৩৬০০ = ৩ কি.মি. 
.
কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?
  1. (1/3) mh
  2. (2/3) mh
  3. m
  4. 3m/h
  5. 3m
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?

সমাধান:
কামাল গড়ে ঘণ্টা প্রতি 2m মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে h ঘণ্টা সময় নেয়,
∴ ট্রিপের দূরত্ব = 2m × h = 2mh মাইল

রোমেল একই ট্রিপ (2/3)h ঘণ্টায় শেষ করে
∴ রোমেলের গড় গতিবেগ = 2mh/{(2/3)h} = 2m × (3/2) = 3m
.
এক ব্যক্তি ঘণ্টায় ৬ কি. মি. দৌড়ে কত মিনিটে ৩৬০০ মিটার পার হবে?
  1. ৩৬ মিনিট
  2. ১৮ মিনিট
  3. ৭২ মিনিট
  4. ৪৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৬ কি. মি. দৌড়ে কত মিনিটে ৩৬০০ মিটার পার হবে?

সমাধান:
আমরা জানি,
১ কি. মি = ১০০০ মিটার এবং ১ ঘণ্টা = ৬০ মিনিট
৬ কি. মি = ৬০০০ মিটার

∴ ৬০০০ মিটার দৌড়ায় = ৬০ মিনিট
∴ ১ মিটার দৌড়ায় = ৬০/৬০০০ মিনিট
∴ ৩৬০০ মিটার দৌড়ায় = ৩৬০০/১০০ = ৩৬ মিনিট

∴ লোকটি ৩৬০০ মিটার পাড়ি দিতে ৩৬ মিনিট সময় নেবে।
.
একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৯ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৭.৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ৪৮ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৯ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
স্রোতের অনুকূলে দূরত্ব = ৪৮ কি.মি.
স্রোতের অনুকূলে সময় = ৪ ঘণ্টা
নৌকার প্রকৃত গতি = ৯ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে গতিবেগ = দূরত্ব/সময়
= ৪৮/৪
= ১২ কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্রোতের অনুকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি + স্রোতের গতি
⇒ ১২ = ৯ + স্রোতের গতি
⇒ স্রোতের গতি = ১২ - ৯ = ৩ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি - স্রোতের গতি
= ৯ - ৩
= ৬ কি.মি./ঘণ্টা

∴ ফিরে আসার সময় = দূরত্ব/স্রোতের প্রতিকূলে গতিবেগ
= ৪৮/৬
= ৮ ঘণ্টা

অতএব, ফিরে আসার সময় নৌকাটির ৮ ঘণ্টা সময় লাগবে।

.
১৫০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি যদি ২০ সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে তবে টানেলের দৈর্ঘ্য কত?
  1. ৪৩০ মিটার
  2. ৪৪০ মিটার
  3. ৪৫০ মিটার
  4. ৪৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি যদি ২০ সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে তবে টানেলের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
টানেলের দৈর্ঘ্য x মিটার
আমরা জানি,
বেগ (v) = সরণ (s) / সময় (t)
এখানে বেগ = (১০৮ × ১০০০)/৩৬০০ = ৩০ মি./সে.
সরণ = ১৫০ + x
সময় = ২০ সে

প্রশ্নমতে,
⇒ (১৫০ + x)/২০ = ৩০
⇒ ১৫০ + x = ৬০০
⇒ x = ৪৫০

∴ টানেলের দৈর্ঘ্য ৪৫০ মিটার
.
নৌকার গতি স্রোতের অনুকূলে ঘণ্টায় ১০ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ২ কি.মি.। স্রোতের গতিবেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকার গতি স্রোতের অনুকূলে ঘণ্টায় ১০ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ২ কি.মি.। স্রোতের গতিবেগ কত?

সমাধান: 
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /২
= (১০ - ২)/২
= ৪ কি.মি./ঘণ্টা
.
রেল লাইনের পাশে একটি খুঁটি আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ৩৬০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ খুঁটিটি অতিক্রম করবে?
  1. ১২ সেকেন্ড
  2. ২৪ সেকেন্ড
  3. ২৬ সেকেন্ড
  4. ২৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি খুঁটি আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ৩৬০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ খুঁটিটি অতিক্রম করবে?

সমাধান:
৫৪ কি.মি. = (৫৪ × ১০০০) = ৫৪০০০ মিটার 

১ ঘণ্টা = ৬০ মিনিট 
= (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

ট্রেনটি ৫৪০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে ৩৬০০/৫৪০০০ সেকেন্ডে
ট্রেনটি ৩৬০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ৩৬০)/৫৪০০০ সেকেন্ডে  
= ২৪ সেকেন্ডে 
.
৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৭.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?

সমাধান:
ধরি, জয়নুলের গতিবেগ = ক কি.মি./ঘণ্টা 
সময়ের পার্থক্য = ২ + ১ = ৩ ঘণ্টা 

প্রশ্নমতে,
(৩০/ক) - (৩০/২ক) = ৩
⇒ (৬০ - ৩০)/২ক = ৩
⇒ ৩০/২ক = ৩
⇒ ৬ক = ৩০
∴ ক = ৫

∴ জয়নুলের গতিবেগ ছিলো ৫ কি.মি./ঘণ্টা 
১০.
২৫০ মিটার সেতু অতিক্রম করতে ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০ সেকেন্ড সময় লাগে, ঐ ট্রেনের ঘন্টার গতি বেগ কত?
  1. ৭২ কি.মি./ঘণ্টা
  2. ৬০ কি.মি./ঘণ্টা
  3. ৪০ কি.মি./ঘণ্টা
  4. ৪৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫০ মিটার সেতু অতিক্রম করতে ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০ সেকেন্ড সময় লাগে, ঐ ট্রেনের ঘন্টার গতি বেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
সেতুর দৈর্ঘ্য = ২৫০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার
∴ ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = ১৫০ + ২৫০ = ৪০০ মিটার
এবং সময় ৩০ সেকেন্ড।

আমরা জানি, 
বেগ = দূরত্ব/সময়
= ৪০০/৩০
= ৪০/৩ মিটার/সেকেন্ড
= (৪০/৩) × (১৮/৫) কি.মি./ঘণ্টা   ; [১ মিটার/সেকেন্ড = ১৮/৫ কি.মি./ঘণ্টা] 
= (৪০ × ১৮)/(৩ × ৫)
= ৪৮ কি.মি./ঘণ্টা

সুতরাং, ট্রেনের বেগ ৪৮ কি.মি./ঘণ্টা।

১১.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ কি.মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. (৯/২) কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. (৫/২) কি.মি./ঘণ্টা
  4. ৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ কি.মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
 স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় যায় ৯ কি.মি.
প্রতিকূলে যায় ৪ ঘণ্টায় ৯ কি.মি.

মোট ৬ ঘণ্টায় যায় ১৮ কি.মি.
১ ঘণ্টায় যায় ১৮/৬ কি.মি. = ৩ কি.মি./ঘণ্টা
১২.
একটি ৬০ মিটার দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে চলেছে। ট্রেনটি রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১৪ সেকেন্ড
  2. ২০ সেকেন্ড
  3. ৬ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ৬০ মিটার দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে চলেছে। ট্রেনটি রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
১ কি.মি. = ১০০০ মিটার
৩৬ কি.মি. = (৩৬ × ১০০০) মিটার
= ৩৬০০০ মিটার

১ ঘণ্টা = ৬০ মিনিট
= (৬০ × ৬০) সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

ট্রেনটি ৩৬০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ট্রেনটি ৬০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৬০)/৩৬০০০ সেকেন্ডে
= ৬ সেকেন্ডে

১৩.
একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১৫ ঘণ্টা সময় লাগে। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে? 
  1. ৪ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১৫ ঘণ্টা সময় লাগে। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?

সমাধান:
মনে করি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা

∴ মোট যাতায়াতের সময় = x + ২x = ১৫
⇒ ৩x = ১৫
⇒ x = ১৫ ÷ ৩
∴ x = ৫ ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে যেতে নৌকাটির ৫ ঘণ্টা সময় লাগে।

১৪.
একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৮ : ২৫ মিনিট হলে প্রকৃত সময় কত?
  1. ৩ : ৩৫
  2. ৪ : ৪৫
  3. ৩ : ১৫
  4. ৪ : ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৮ : ২৫ মিনিট হলে প্রকৃত সময় কত? 

সমাধান:
আমরা জানি,
ঘড়ির আয়নায় দেখানো সময় এবং প্রকৃত সময়ের যোগফল সর্বদা ১২ : ০০ (অথবা ১১ : ৬০) হয়।

∴ প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৮ : ২৫
= ৩ : ৩৫

∴ প্রকৃত সময় হল ৩ : ৩৫ মিনিট।

১৫.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? 
  1. ৪.০ ঘণ্টা
  2. ৪.৫ ঘণ্টা
  3. ৫.০ ঘণ্টা
  4. ৬.০ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা

প্রশ্নমতে,
x + ২x = ১২
বা, ৩x = ১২
বা, x = ১২/৩
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
১৬.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪৮ মিনিটে ১৬ কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। স্থির পানিতে নৌকাটির বেগ কত?
  1. ১৮ কি.মি./ঘণ্টা
  2. ২০ কি.মি./ঘণ্টা
  3. ২৩ কি.মি./ঘণ্টা
  4. ২৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪৮ মিনিটে ১৬ কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। স্থির পানিতে নৌকাটির বেগ কত?

সমাধান:
স্রোতের প্রতিকূলে ৪৮ মিনিটে যায় = ১৬ কি.মি.
স্রোতের প্রতিকূলে ১ মিনিটে যায় = ১৬/৪৮ কি.মি.

স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টা বা ৬০ মিনিটে যায় = (১৬ × ৬০)/৪৮ কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা

স্রোতের বেগ = ৩ কি.মি./ঘণ্টা
∴ স্থির পানিতে নৌকার বেগ = (২০ + ৩) কি.মি./ঘণ্টা
= ২৩ কি.মি./ঘণ্টা
১৭.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৯০ মিটার। ৩১০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৩১০ মিটার
  2. ১৯০ মিটার
  3. ৪৮০ মিটার
  4. ৫০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৯০ মিটার। ৩১০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৯০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ৩১০ মিটার
মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৯০ + ৩১০) মিটার
= ৫০০ মিটার
১৮.
একজন ব্যক্তি ঘণ্টায় m কিমি গতিতে হাঁটতে পারে। তিনি n কিমি দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?
  1. ৪০n/m মিনিট
  2. ৬০n/m মিনিট
  3. ৬০m/n মিনিট
  4. ৬০mn মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি ঘণ্টায় m কিমি গতিতে হাঁটতে পারে। তিনি n কিমি দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?

সমাধান:
m কি. মি. হাঁটতে সময় লাগে ১ ঘণ্টা বা ৬০ মিনিট
∴ ১ কি. মি. হাঁটতে সময় লাগে ৬০/m মিনিট
∴ n কি. মি. হাঁটতে সময় লাগে ৬০n/m মিনিট

১৯.
স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার তিনগুণ সময় লাগে। স্রোতের বেগ কত? 
  1. ৫ কি.মি/ঘণ্টা
  2. ৩ কি.মি/ঘণ্টা
  3. ৪ কি.মি/ঘণ্টা
  4. ৮ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার তিনগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?

সমাধান:
ধরি,
স্রোতের বেগ = ক 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৬ + ক) কি.মি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৬ - ক) কি.মি/ঘণ্টা

প্রশ্নমতে,
(৬ + ক) = ৩(৬ - ক)
⇒ ৬ + ক = ১৮ - ৩ক
⇒ ৩ক + ক = ১৮ - ৬
⇒ ৪ক = ১২
⇒ ক = ১২/৪ = ৩ 

অতএব, স্রোতের  বেগ = ৩ কি.মি/ঘণ্টা

২০.
২০০ মি দীর্ঘ একটি ট্রেন ৭২ কি.মি./ঘণ্টা বেগে ৫০০ মি. দীর্ঘ একটি ব্রিজে প্রবেশ করার সময় তার গতি ১/৩ হয়ে যায়। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১২০ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৯০ সেকেন্ড
  4. ১০৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মি দীর্ঘ একটি ট্রেন ৭২ কি.মি./ঘণ্টা বেগে ৫০০ মি. দীর্ঘ একটি ব্রিজে প্রবেশ করার সময় তার গতি ১/৩ হয়ে যায়। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার
ব্রিজের দৈর্ঘ্য = ৫০০ মিটার
ট্রেনের গতি = ৭২ কিমি/ঘণ্টা
এবং ব্রিজে ঢোকার সময় গতি ১/৩ হয়ে যায়, অর্থাৎ গতি হয় = ৭২/৩ = ২৪ কি. মি./ঘণ্টা।

∴ মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + ব্রিজের দৈর্ঘ্য = ২০০ + ৫০০ = ৭০০ মিটার
গতি বেগ = (২৪ × ১০০০)/৩৬০০ = (২০/৩) মি/সেকেন্ড

∴ সময় =দূরত্ব​/গতি = ৭০০/(২০/৩) = (৭০০ × ৩)/২০ = ১০৫ সেকেন্ড

অতএব, ১০৫ সেকেন্ড লাগবে ট্রেনটির ব্রিজটি অতিক্রম করতে।
২১.
ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৬৫ কিলোমিটার। একটি বাস ৫ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কি.মি./ঘণ্টা?
  1. ৬৫
  2. ৫৩
  3. ৫৫
  4. ৬৩
  5. কোনটিই নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৬৫ কিলোমিটার। একটি বাস ৫ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?

সমাধান:
ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৬৫ কিলোমিটার
মোট সময় লাগে ৫ ঘণ্টা।

গড় গতিবেগ = ২৬৫/৫ কি.মি./ঘণ্টা
= ৫৩ কি.মি./ঘণ্টা
২২.
একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ২৪ কি.মি./ঘণ্টা
  2. ২৬ কি.মি./ঘণ্টা
  3. ২৮ কি.মি./ঘণ্টা
  4. ৩২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৯৬ কি.মি.
সময় = সকাল ৭ টা থেকে সকাল ১১ টা = ৪ ঘণ্টা

আমরা জানি,
বেগ = দূরত্ব/সময়
= ৯৬/৪
= ২৪ কি.মি./ঘণ্টা
২৩.
একটি ঘড়ির 3 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
  1. 75°
  2. 55°
  3. 65°
  4. 105°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ির 3 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান: 
মধ্যবর্তী কোণ: = |(11 M - 60 H)/2|   [এখানে, M = 30 মিনিট, H = 3 ঘণ্টা]
= |{(11 × 30) - (60 × 3)}/2|
= |(330 - 180)/2|
= |150/2|
= 75°

২৪.
নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৫ কি. মি./ঘণ্টা ও ৫ কি. মি./ঘণ্টা। নদীপথে ৬০ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত?
  1. ৬ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৯ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৫ কি. মি./ঘণ্টা ও ৫ কি. মি./ঘণ্টা। নদীপথে ৬০ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার গতি = ১৫ কি. মি./ঘণ্টা
স্রোতের গতি = ৫ কি. মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে গতি = ১৫ + ৫ = ২০ কি. মি./ঘণ্টা
∴ স্রোতের বিপরীতে গতি = ১৫ - ৫ = ১০ কি. মি./ঘণ্টা

∴ যাওয়ার সময় = ৬০/২০ = ৩ ঘণ্টা
∴ ফিরে আসার সময় = ৬০/১০ = ৬ ঘণ্টা

∴মোট সময় = ৩ + ৬ = ৯ ঘণ্টা

২৫.
একজন লোক পূর্ব দিকে n মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ৩ মিনিটে এবং পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ৩ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
  1. ৪৬ মাইল
  2. ৩৬ মাইল
  3. ২৪ মাইল
  4. ৩২ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোক পূর্ব দিকে n মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ৩ মিনিটে এবং পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ৩ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

সমাধান:
পূর্বের দিকে ৩ মিনিটে যায় = ১ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০/৩ = ২০ মাইল

আবার
পশ্চিম দিকে পূর্বস্থানে ৩ মাইল ফিরে আসে ১ মিনিটে
১ মাইল ফিরে আসে = ১/৩ মিনিটে
∴ ২০ মাইল ফিরে আসে = ২০/৩ মিনিটে

সুতরাং মোট সময় = ৬০ + ২০/৩ = (১৮০ + ২০)/৩ = ২০০/৩ মিনিট
এবং মোট দূরত্ব = ২০ + ২০ = ৪০ মাইল

এখন,
সে ২০০/৩ মিনিটে যায় = ৪০ মাইল
∴ ১ মিনিটে যায় = (৪০) ÷ (২০০/৩) মাইল
∴ ৬০ মিনিটে যায় = (৪০ × ৬০) ÷ (২০০/৩) মাইল
= ৪০ × ৬০ × (৩/২০০)
= ৩৬ মাইল

২৬.
একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ৪২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৫৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৩০ মিটার
  4. ১৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ৪২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৫৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
এখানে,
৩৬ কিলোমিটার = ৩৬০০০ মিটার
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 

৩৬০০ সেকেন্ড অতিক্রম করে = ৩৬০০০ মিটার 
∴ ১ সেকেন্ড অতিক্রম করে = ৩৬০০০/৩৬০০ মিটার 
∴ ৫৫ সেকেন্ড অতিক্রম করে = (৩৬০০০ × ৫৫)/৩৬০০ মিটার 
= ৫৫০ মিটার 

প্রশ্নমতে, 
ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ৫৫০ মিটার 
⇒ ট্রেনের দৈর্ঘ্য = (৫৫০ - ৪২০) মিটার 
​ ∴ ট্রেনের দৈর্ঘ্য = ১৩০ মিটার।

সুতরাং, ট্রেনটির দৈর্ঘ্য ১৩০ মিটার।

২৭.
একটি বাস দুপুর ১২.৩৫ এ ছেড়ে সকাল ১০.৪৫ এ গন্তব্যে পৌছাল। গন্তব্যে পৌছাতে মোট কত সময় লেগেছে?
  1. ১৮ ঘন্টা ৩০ মিনিট
  2. ২০ ঘন্টা ২০ মিনিট
  3. ২২ ঘন্টা ১০ মিনিট
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস দুপুর ১২.৩৫ এ ছেড়ে সকাল ১০.৪৫ এ গন্তব্যে পৌছাল। গন্তব্যে পৌছাতে মোট কত সময় লেগেছে?

সমাধান: 
মোট সময় = দুপুর ১২.৩৫ থেকে রাত ১২ টা + রাত ১২ টা থেকে সকাল ১০.৪৫ 
= ১১ ঘন্টা ২৫ মিনিট + ১০ ঘন্টা ৪৫ মিনিট
= ২২ ঘন্টা ১০ মিনিট ।
২৮.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৫ কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ৬ ঘণ্টায় একই দূরত্ব ফিরে আসে। তার মোট ভ্রমণের গড় গতিবেগ কত?
  1. ১০/৩ কি.মি./ঘণ্টা
  2. (৫/৬) কি.মি./ঘণ্টা
  3. (৮/৭) কি.মি./ঘণ্টা
  4. (১৩/৪) কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৫ কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ৬ ঘণ্টায় একই দূরত্ব ফিরে আসে। তার মোট ভ্রমণের গড় গতিবেগ কত?

সমাধান:
দেয়া আছে,
স্রোতের অনুকূলে দূরত্ব = ১৫ কি.মি. এবং সময় = ৩ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে দূরত্ব = ১৫ কি.মি. এবং সময় = ৬ ঘণ্টা

∴ মোট দূরত্ব = ১৫ + ১৫ = ৩০ কি.মি.
∴ মোট সময় = ৩ + ৬ = ৯ ঘণ্টা

∴ গড় গতিবেগ = ৩০/৯
= ১০/৩ কি.মি./ঘণ্টা

২৯.
একজন সাইকেল আরোহী অশোকতলা থেকে আমতলা এর দিকে ৩০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৫০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪০ কি.মি./ঘণ্টা
  2. ৩৫.৫ কি.মি./ঘণ্টা
  3. ৩৭.৫ কি.মি./ঘণ্টা
  4. ৩৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সাইকেল আরোহী অশোকতলা থেকে আমতলা এর দিকে ৩০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৫০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৩০ × ৫০)}/(৩০ + ৫০)
= ৩০০০/৮০
= ৩৭.৫ কি.মি./ঘণ্টা
৩০.
১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনটির প্রতি সেকেন্ডে গতিবেগ কত হবে?
  1. ২০ মিটার/সেকেন্ড
  2. ২৫ মিটার/সেকেন্ড
  3. ৩০ মিটার/সেকেন্ড
  4. ৩৬ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনটির প্রতি সেকেন্ডে গতিবেগ কত হবে?

সমাধান:
প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
∴ মোট অতিক্রান্ত দূরত্ব = (১৫০ + ৪৫০) = ৬০০ মিটার 

এখন,
ট্রেনটি ২০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০/২০ = ৩০ মিটার/সেকেন্ড
৩১.
4 টা 20 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
  1. 10°
  2. 20°
  3. 12°
  4. 18°
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টা 20 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?

সমাধান:
আমরা জানি,
উৎপন্ন কোণের পরিমাণ = (11 × M - 60 × H)/2
= (11 × 20 - 60 × 4)/2
= (220 - 240)/2
= (- 20)/2
= - 10
= 10°   ;[ ঋনাত্মক হলে ধনাত্মক ধরতে হয় ]
৩২.
রাব্বি ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০ মিটার অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড? 
  1. ২.০ মি/সে
  2. ২.৫ মি/সে
  3. ৩.০ মি/সে
  4. ৪.০ মি/সে
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বি ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০ মিটার অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড? 

সমাধান: 
এখানে, 
মোট অতিক্রান্ত দূরত্ব = ৭৫০ মিটার 
মোট সময় = ২ + ১ + ২ = ৫ মিনিট 
= ৫ × ৬০ সেকেন্ড 
= ৩০০ সেকেন্ড 

আমরা জানি, 
গড় বেগ = মোট দূরত্ব/ মোট সময় 
= ৭৫০/৩০০ 
= ২.৫ মিটার/সেকেন্ড ।
৩৩.
একজন সাইক্লিস্ট ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ৮ কি.মি./ঘণ্টা 
  2. ১২ কি.মি./ঘণ্টা 
  3. ৮.৫ কি.মি./ঘণ্টা 
  4. ১৪ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সাইক্লিস্ট ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব ক
মোট দূরত্ব = ২ক

∴ মোট সময় = (ক/১৫) + (ক/১০)
= (২ক + ৩ক)/৩০
= ৫ক/৩০
= ক/৬

∴ গড় দূরত্ব = ২ক/(ক/৬)
= (২ × ৬) = ১২ কি.মি./ঘণ্টা 
৩৪.
১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩০ কি.মি. বেগে চলছে। ৩ মিটার পিছন থেকে সমান্তরাল ভাবে ২১৭ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪২ কি.মি. বেগে আসছিল। ২য় ট্রেনটি কত সময়ে ১ম ট্রেনটিকে অতিক্রম করবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩০ কি.মি. বেগে চলছে। ৩ মিটার পিছন থেকে সমান্তরাল ভাবে ২১৭ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪২ কি.মি. বেগে আসছিল। ২য় ট্রেনটি কত সময়ে ১ম ট্রেনটিকে অতিক্রম করবে?

সমাধান:
আপেক্ষিক বেগ = (৪২ - ৩০) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা = ১২০০০/৬০ মিটার/মিনিট
= ১২০০/৬ মিটার/মিনিট
= ২০০ মিটার/মিনিট

∴ দূরত্ব = (১৮০ + ৩ + ২১৭) মিটার
= ৪০০ মিটার

∴ সময় = দূরত্ব/বেগ
= ৪০০/২০০ মিনিট
= ২ মিনিট
৩৫.
৬০ কি.মি./ঘণ্টায় চলমান ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনাটির দৈর্ঘ্য কত?
  1. ২৫০ মিটার
  2. ৩০০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৩৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কি.মি./ঘণ্টায় চলমান ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনাটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম ট্রেনের গতিবেগ = ৬০ কিমি/ঘণ্টা
প্রথম ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার
দ্বিতীয় ট্রেনের গতিবেগ = প্রথম ট্রেনের দ্বিগুণ = ১২০ কিমি/ঘণ্টা
অতিক্রম করার সময় = ১০ সেকেন্ড

এখন,
প্রথম ট্রেনের গতিবেগ = ৬০ × (১০০০/৩৬০০) = ৫০/৩ মি./সে.
দ্বিতীয় ট্রেনের গতিবেগ = ১২০ × (১০০০/৩৬০০) = ১০০/৩ মি./সে.

যেহেতু ট্রেন দুটি বিপরীত দিকে চলছে, তাই আপেক্ষিক গতিবেগ যোগ করতে হবে।

∴ আপেক্ষিক গতিবেগ = (৫০/৩) + (১০০/৩) = ১৫০/৩ = ৫০ মি./সে.

∴ মোট অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ × সময় = ৫০ × ১০ = ৫০০ মিটার

∴ মোট অতিক্রান্ত দূরত্ব = প্রথম ট্রেনের দৈর্ঘ্য + দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য
∴ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য = ৫০০ - ১৫০ = ৩৫০ মিটার
৩৬.
৪ জন তাঁতি ৪ দিনে ৪টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 

সমাধান: 
৪ জন তাঁতি ৪ দিনে মাদুর তৈরি করে = ৪ টি 
∴ ১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ৪/(৪ × ৪) টি 
∴ ৮ জন তাঁতি ৮ দিনে মাদুর তৈরি করে = (৪ × ৮ × ৮)/(৪ × ৪) টি 
= ১৬ টি 

∴ ১৬ টি মাদুর তৈরি করতে পারবে।
৩৭.
স্থির পানিতে একটি নৌকার বেগ ৮ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ২.৫ কি.মি./ঘণ্টা। একজন ব্যক্তি ১০৫ কি.মি. দূরত্বের একটি স্থানে নৌকা বেয়ে যায় এবং আবার শুরুর স্থানে ফিরে আসে। তার মোট সময় কত লাগবে?
  1. ১৫ ঘণ্টা
  2. ২৯.০৯ ঘণ্টা
  3. ৪১ ঘণ্টা
  4. ৪৯.০৬ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ৮ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ২.৫ কি.মি./ঘণ্টা। একজন ব্যক্তি ১০৫ কি.মি. দূরত্বের একটি স্থানে নৌকা বেয়ে যায় এবং আবার শুরুর স্থানে ফিরে আসে। তার মোট সময় কত লাগবে?

সমাধান: 

স্থির পানিতে নৌকার বেগ = ৮ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ = ২.৫ কি.মি./ঘণ্টা
দূরত্ব = ১০৫ কি.মি.

স্রোতের অনুকূলে বেগ = ৮ + ২.৫ = ১০.৫ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ৮ − ২.৫ = ৫.৫ কি.মি./ঘণ্টা

যাওয়ার সময় = (১০৫/১০.৫) ঘণ্টা
= ১০ ঘণ্টা
আসার সময় = (১০৫/৫.৫) ঘণ্টা
= ১৯.০৯ ঘণ্টা

মোট সময় = (১০ + ১৯.০৯) ঘণ্টা
= ২৯.০৯ ঘণ্টা (প্রায়)   

৩৮.
একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৫০ মিটার। ২৮০ মিটার লম্বা একটি ট্রেনকে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৪৯০ মিটার
  2. ৪৩০ মিটার
  3. ৫২০ মিটার
  4. ৬৩০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৫০ মিটার। ২৮০ মিটার লম্বা একটি ট্রেনকে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ২৮০ মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ১৫০ মিটার

আমরা জানি,
প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (প্ল্যাটফর্মের দৈর্ঘ্য + ট্রেনের দৈর্ঘ্য)
= (১৫০ + ২৮০) মিটার
 = ৪৩০ মিটার

∴ ট্রেনটিকে ৪৩০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।

৩৯.
২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. গতিবেগে চললে, ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ১৫ সেকেন্ড
  2. ২১ সেকেন্ড
  3. ৪০ সেকেন্ড
  4. ১ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. গতিবেগে চললে, ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = (২০০ + ১৫০) মিটার = ৩৫০ মিটার 

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৬০ কি.মি. /ঘণ্টা = (৬০ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৫০/৩ মিটার/সেকেন্ড 

ট্রেনটি,
৫০ মিটার অতিক্রম করে = ৩ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ৩/৫০ সেকেন্ডে
∴ ৩৫০ মিটার অতিক্রম করে  = (৩ × ৩৫০)/৫০ সেকেন্ডে = ২১ সেকেন্ডে 
৪০.
একটি স্থির পানিতে নৌকার গতিবেগ ১৫ মাইল/ঘন্টা এবং স্রোতের গতিবেগ ৩ মাইল/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি ৪ ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে?
  1. ৬০ মাইল
  2. ৭৫ মাইল
  3. ৭২ মাইল
  4. ৬৬ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্থির পানিতে নৌকার গতিবেগ ১৫ মাইল/ঘন্টা এবং স্রোতের গতিবেগ ৩ মাইল/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি ৪ ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে,
স্থির পানিতে নৌকার গতিবেগ = ১৫ মাইল/ঘণ্টা
স্রোতের গতিবেগ = ৩ মাইল/ঘণ্টা
সময় = ৪ ঘণ্টা

স্রোতের অনুকূলে কার্যকরী গতিবেগ
= নৌকার বেগ + স্রোতের বেগ
= ১৫ + ৩
= ১৮ মাইল/ঘণ্টা

আমরা জানি, 
 দূরত্ব = গতিবেগ × সময়
= ১৮ × ৪
= ৭২ মাইল
উত্তর: স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় নৌকাটি ৭২ মাইল দূরত্ব অতিক্রম করবে।

৪১.
ঘণ্টায় ৭২ কিমি গতিতে চলমান ১০০ মিটার লম্বা একটি ট্রেন ১৪০ মিটার লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে? 
  1. ২৫ সেকেন্ড
  2. ২০ সেকেন্ড
  3. ১৫ সেকেন্ড
  4. ১২ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৭২ কিমি গতিতে চলমান ১০০ মিটার লম্বা একটি ট্রেন ১৪০ মিটার লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ১০০ মিটার
ব্রিজের দৈর্ঘ্য = ১৪০ মিটার
ট্রেনের গতি = ৭২ কিমি/ঘন্টা
= ৭২ × (১০০০/৩৬০০) = ২০ মিটার/সেকেন্ড

∴ ট্রেনটি ব্রিজ অতিক্রম করতে মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + ব্রিজের দৈর্ঘ্য = ১০০ + ১৪০ = ২৪০ মিটার।

সময় = দূরত্ব/ গতিবেগ = ২৪০/২০ = ১২ সেকেন্ড

সুতরাং, ট্রেনটি ব্রিজ অতিক্রম করতে ১২ সেকেন্ড সময় লাগবে।

৪২.
240 মিটার, লম্বা একটি ট্রেন 120 মিটার লম্বা একটি সেতুকে 24 সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?
  1. 45 কিমি/ঘ.
  2. 54 কিমি/ঘ.
  3. 36 কিমি/ঘ.
  4. 42 কিমি/ঘ.
ব্যাখ্যা

প্রশ্ন: 240 মিটার, লম্বা একটি ট্রেন 120 মিটার লম্বা একটি সেতুকে 24 সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 240 মিটার
সেতুর দৈর্ঘ্য = 120 মিটার
অতিক্রমের সময় = 24 সেকেন্ড
এবং, 
মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = 240 + 120 
= 360 মিটার

∴ 24 সেকেন্ড অতিক্রম করে = 360 মিটার
∴ 1 সেকেন্ড অতিক্রম করে = 360/24 মিটার
∴ 3600 সেকেন্ড অতিক্রম করে = (360 × 3600)/24 মিটার
= 54000 মিটার
= 54000/1000 = 54 কি.মি. 

∴ ট্রেনটির গতিবেগ = 54 কি.মি./ঘণ্টা 

৪৩.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৯ টায় ছেড়ে গিয়ে দুপুর ৩ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ৪৫ কি.মি.
  2. ৫০ কি.মি.
  3. ৫৫ কি.মি.
  4. ৬০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৯ টায় ছেড়ে গিয়ে দুপুর ৩ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
ট্রেনটি যেতে মোট সময় লাগে ৬ ঘন্টা।

৬ ঘন্টায় অতিক্রম করে ৩০০ কি.মি.
১ ঘন্টায় অতিক্রম করে (৩০০/৬) কি.মি.
= ৫০ কি.মি.
৪৪.
ঘণ্টায় ৩ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ৬০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ২ কি.মি.
  2. ৩ কি.মি.
  3. ১ কি.মি.
  4. ৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৩ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ৬০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি, স্থানটির দূরত্ব = ক কি.মি.
৩ কি.মি./ঘণ্টায় চললে কোনো স্থানে পৌছতে সময় লাগে = ক/৩ ঘণ্টা
আবার, ৬ কি.মি./ঘণ্টায় চললে কো্নো স্থানে পৌছতে সময় লাগে = ক/৬ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৬) = ১
⇒ (২ক - ক)/৬ = ১
⇒ ক/৬ = ১
∴ ক = ৬
∴ স্থানটির দূরত্ব ৬ কি.মি.
৪৫.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি. এবং ঢাকা হতে সকাল ৭ টান ছেড়ে দিয়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌছে। বাসটির গড় গতিবেগ কত?
  1. ৩৭.৫ কি.মি./ঘণ্টা
  2. ৩৩.৫ কি.মি./ঘণ্টা
  3. ৪২.৫ কি.মি./ঘণ্টা
  4. ৩৯.২৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি. এবং ঢাকা হতে সকাল ৭ টান ছেড়ে দিয়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌছে। বাসটির গড় গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৩০০ কিলোমিটার
ঢাকা থেকে ছাড়ে সকাল ৭:০০ টায়
এবং চট্টগ্রাম পৌঁছায় বিকাল ৩:০০ টায় 

∴ মোট সময় = ৮ ঘণ্টা

আমরা জানি, 
গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময়   
= ৩০০/৮
= ৭৫/২ ; [৪ দ্বারা ভাগ করে পাই]
= ৩৭.৫ কি.মি./ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ ৩৭.৫ কি.মি./ঘণ্টা।

৪৬.
দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? 
  1. ৬৪ কিমি/ঘণ্টা
  2. ৭২ কিমি/ঘণ্টা
  3. ৮২ কিমি/ঘণ্টা
  4. ৫২ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন:  দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? 

সমাধান:
দেওয়া আছে,
দুটি ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার + ২০০ মিটার = ৪০০ মিটার
এবং একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে সময় = ১০ সেকেন্ড

এখন, 
যেহেতু দুটি ট্রেনের গতি সমান, তাই প্রতিটির গতি = v মিটার/সেকেন্ড

∴ আপেক্ষিক গতি = v + v = ২v মিটার/সেকেন্ড ; [বিপরীত দিকে হওয়ায়] 

আমরা জানি, 
সময় = দূরত্ব/আপেক্ষিকগতি
​⇒ ১০ = ৪০০/২v
⇒ ২০v = ৪০০
⇒ v = ৪০০/২০ 
⇒ v = ২০ মিটার/সেকেন্ড
⇒ v = ২০ × (১৮/৫) কিমি/ঘণ্টা
∴ v = ৭২ কিমি/ঘণ্টা

সুতরাং, প্রতিটি ট্রেনের গতিবেগ ৭২ কিমি/ঘণ্টা। 

৪৭.
দুটি ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটির দিকে চলছে। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মি. হয় এবং তারা একে অপরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ ৪৫ কি.মি./ঘণ্টা হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ২০৬ মিটার
  2. ২১৮ মিটার
  3. ২২৫ মিটার
  4. ২৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটির দিকে চলছে। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মি. হয় এবং তারা একে অপরকে ১৫ সেকেন্ডে অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ ৪৫ কি.মি./ঘণ্টা হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
অপর ট্রেনের দৈর্ঘ্য = x মিটার
যেহেতু, প্রত্যেক ট্রেনের গতিবেগ = ৪৫ কি.মি./ঘণ্টা

∴ আপেক্ষিক বেগ = (৪৫ + ৪৫) কি.মি./ঘণ্টা
= (৯০ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ৯০০০০/৩৬০০ মি./সেকেন্ড
= ২৫ মি./সেকেন্ড

∴ মোট দূরত্ব = (x + ১৫০) সেকেন্ড

আমরা জানি,
দূরত্ব = সময় × বেগ
⇒ x + ১৫০ = ১৫ × ২৫
⇒ x + ১৫০ = ৩৭৫
⇒ x = ৩৭৫ - ১৫০
∴ x = ২২৫

সুতরাং, অপর ট্রেনের দৈর্ঘ্য = ২২৫ মিটার।
৪৮.
ঘণ্টায় P মাইল বেগে Q মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে? 
  1. PQ ঘণ্টা
  2. P/Q ঘণ্টা
  3. Q/P ঘণ্টা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় P মাইল বেগে Q মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা লাগবে? 

সমাধান: 
P মাইল যায় = 1 ঘণ্টায় 
∴ 1 মাইল যায় = 1/P ঘণ্টায় 
∴ Q মাইল যায় = Q/P ঘণ্টায় 

∴ সময় লাগবে = Q/P ঘণ্টা । 
৪৯.
লঞ্চের গতি ও স্রোতের গতি যথাক্রমে ২০ কিমি/ঘণ্টা এবং ৪ কিমি/ঘণ্টা। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১১ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চের গতি ও স্রোতের গতি যথাক্রমে ২০ কিমি/ঘণ্টা এবং ৪ কিমি/ঘণ্টা। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= (২০ + ৪) কিমি
= ২৪ কিমি

∴ স্রোতের অনুকূলে ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/২৪ ঘণ্টা
= ২ ঘণ্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= (২০ - ৪) কিমি
= ১৬ কিমি

∴ স্রোতের প্রতিকূলে ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/১৬ = ৩ ঘণ্টা।

∴ মোট সময় লাগবে = (২ + ৩) ঘণ্টা
= ৫ ঘণ্টা।

৫০.
একটি ট্রেন ৬০ সেকেন্ডে একটি ৪২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪৫ সেকেন্ডে ২৭০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ১৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৬০ সেকেন্ডে একটি ৪২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪৫ সেকেন্ডে ২৭০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ৪২০)/৬০ = (ক + ২৭০)/৪৫

⇒ ৪৫(ক + ৪২০) = ৬০(ক + ২৭০)
⇒ ৪৫ক + ১৮৯০০ = ৬০ক + ১৬২০০
⇒ ৬০ক - ৪৫ক = ১৮৯০০ - ১৬২০০
⇒ ১৫ক = ২৭০০
⇒ ক = ২৭০০/১৫

∴ ক = ১৮০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

৫১.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
৫২.
'ক' ৫ মিনিটে ৫০০ শব্দ এবং 'খ' ৫ মিনিটে ৪০০ শব্দ টাইপ করে। দুজনে এক সাথে কাজ করে ৩৬০০ শব্দ মোট কত সময়ে টাইপ করবে?
  1. ১৫ মিনিটে
  2. ১৯ মিনিটে
  3. ২০ মিনিটে
  4. ২৬ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' ৫ মিনিটে ৫০০ শব্দ এবং 'খ' ৫ মিনিটে ৪০০ শব্দ টাইপ করে। দুজনে এক সাথে কাজ করে ৩৬০০ শব্দ মোট কত সময়ে টাইপ করবে?

সমাধান:
'ক' এবং 'খ' ৫ মিনিটে টাইপ করে = ( ৫০০ + ৪০০) = ৯০০ শব্দ

এখন,
৯০০ শব্দ টাইপ করে = ৫ মিনিটে
১ শব্দ টাইপ করে = ৫/৯০০ মিনিটে
৩৬০০ শব্দ টাইপ করে = (৫ × ৩৬০০)/৯০০ মিনিটে
= ২০ মিনিটে
৫৩.
এক ব্যক্তি ১০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২১ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ২৪ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল? 
  1. ২১৮ কি.মি. 
  2. ২২৪ কি.মি. 
  3. ২৩০ কি.মি.
  4. ২৪৫ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ১০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২১ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ২৪ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?

সমাধান: 
মনে করি, 
মোট দূরত্ব = ক মিটার 

প্রশ্নমতে, 
(ক/২)/২১ + (ক/২)/২৪ = ১০ 
বা, ক/৪২ + ক/৪৮ = ১০ 
বা, ৮ক + ৭ক = ১০ × ৩৩৬ 
বা, ১৫ক = ১০ × ৩৩৬ 
বা, ক = (১০ × ৩৩৬)/১৫ 
∴ ক = ২২৪ কি.মি. 

∴ ​মোট দূরত্ব = ২২৪ কি.মি. 

৫৪.
৩০ সেকেন্ডে একটি ট্রেন ২০০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে, এবং ২০ সেকেন্ডে ১০০ মিটার লম্বা ব্রিজ অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ১৩০ মিটার
  2. ৮০ মিটার
  3. ১২০ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ সেকেন্ডে একটি ট্রেন ২০০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে, এবং ২০ সেকেন্ডে ১০০ মিটার লম্বা ব্রিজ অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ২০০)/৩০ = (ক + ১০০)/২০
⇒ ২০(ক + ২০০) = ৩০(ক + ১০০)
⇒ ২০ক + ৪০০০ = ৩০ক + ৩০০০
⇒ ৩০ক - ২০ক = ৪০০০ - ৩০০০
⇒ ১০ক = ১০০০ 
⇒ ক = ১০০০/১০ 
∴ ক = ১০০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১০০ মিটার।

৫৫.
দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৭ : ৯। যদি প্রথম ট্রেনটি ৬ ঘণ্টায় ৪২০ কি.মি. যায়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? 
  1. ৯০ কি.মি./ঘণ্টা 
  2. ১০০ কি.মি./ঘণ্টা 
  3. ৮০ কি.মি./ঘণ্টা 
  4. ৭০ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৭ : ৯। যদি প্রথম ট্রেনটি ৬ ঘণ্টায় ৪২০ কি.মি. যায়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?

সমাধান:
গতিবেগের অনুপাত = ৭ : ৯

ধরি,
প্রথম ট্রেনের গতিবেগ = ৭ ক
দ্বিতীয় ট্রেনের গতিবেগ = ৯ ক

প্রথম ট্রেনের গতিবেগ = দূরত্ব ÷ সময় = ৪২০ ÷ ৬ = ৭০ কি.মি./ঘণ্টা

∴ ৭ ক  = ৭০
∴ ক = ১০

∴ দ্বিতীয় ট্রেনের গতিবেগ = ৯ × ১০ = ৯০ কি.মি./ঘণ্টা

৫৬.
যশোর থেকে খুলনা যাওয়ার সময় একটি ট্রেনের গতিবেগ ছিল ১০০ কি.মি./ঘণ্টা এবং খুলনা থেকে যশোর ফিরে আসার সময় এর গতিবেগ ছিল ১৫০ কি.মি./ঘণ্টা। পুরো যাত্রার গড় গতিবেগ কত?
  1. ১২০ কি.মি./ঘণ্টা
  2. ৭৫ কি.মি./ঘণ্টা
  3. ১০৫ কি.মি./ঘণ্টা
  4. ১৪৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: যশোর থেকে খুলনা যাওয়ার সময় একটি ট্রেনের গতিবেগ ছিল ১০০ কি.মি./ঘণ্টা এবং খুলনা থেকে যশোর ফিরে আসার সময় এর গতিবেগ ছিল ১৫০ কি.মি./ঘণ্টা। পুরো যাত্রার গড় গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি, 
পুরো যাত্রার গড় গতিবেগ = ২ × x × y/(x + y)
= (২ × ১০০ × ১৫০)/(১০০ + ১৫০)
= (২ × ১০০ × ১৫০)/২৫০ 
= ১২০ কি.মি./ঘণ্টা

৫৭.
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে  লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে  ১১০০ ফুট। লক্ষবস্তুর দূরত্ব কত? 
  1. ১১০০ ফুট
  2. ১৭০০ ফুট  
  3. ১৯২৫ ফুট
  4. ২২০০ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে  লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে  ১১০০ ফুট। লক্ষবস্তুর দূরত্ব কত? 

সমাধান: 
ধরি, লক্ষবস্তুর দূরত্ব = x ফুট

x ফুট যেতে বুলেটের সময় লাগে = x/১৫৪০ সেকেন্ড
এবং x ফুট আসতে শব্দের সময় লাগে = x/১১০০  সেকেন্ড

প্রশ্নমতে,  (x/১৫৪০) + (x/১১০০) = ৩
⇒ (৫x + ৭x)/৭৭০০ = ৩
⇒ ১২x = ৭৭০০ × ৩
⇒ x = (৭৭০০ × ৩)/১২
∴ x = ১৯২৫

৫৮.
২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় 36 কি.মি. বেগে চলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১৫ সেকেন্ড 
  2. ২০ সেকেন্ড 
  3. ১০ সেকেন্ড 
  4. ২৫ সেকেন্ড 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মি
গতি = ৩৬ কি.মি./ঘণ্টা
= ৩৬ × (১০০০/৩৬০০)
= ১০ মি/সে

∴ সময় = দূরত্ব ÷ গতি
= ২০০ ÷ ১০
= ২০ সেকেন্ড

৫৯.
একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৮ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১২ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ২ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 
  1. ৮ কিমি/ঘণ্টা
  2. ১০ কিমি/ঘণ্টা
  3. ১২ কিমি/ঘণ্টা
  4. ১৬ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৮ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১২ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ২ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 

সমাধান: 
ধরি, 
স্থির পানিতে নৌকার গতিবেগ = 'a' কিমি/ঘণ্টা।
স্রোতের দিকে গতি = a + ২ কিমি/ঘণ্টা
স্রোতের বিপরীতে গতি = a - ২ কিমি/ঘণ্টা

∴ দূরত্ব = গতি × সময়
৮(a + ২) = ১২(a - ২)
বা, ৮a + ১৬ = ১২a - ২৪
বা, ৪a = ৪০
∴ a = ১০ কিমি/ঘণ্টা

∴ স্থির পানিতে নৌকার গতিবেগ = ১০ কিমি/ঘণ্টা।
৬০.
ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
  1. ১০
  2. ১১
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?

সমাধান:
প্রত্যেক ট্রেন সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছতে ৫ ঘণ্টা সময় লাগে। 
যেহেতু ট্রেনটি পৌঁছাতে ৫ ঘণ্টা লাগে এবং প্রতি ঘণ্টায় এই পথে উভয় দিক থেকে ১টি করে নতুন ট্রেন যাত্রা করে।
সুতরাং ৫ ঘণ্টায় ৫টি ট্রেনের দেখা পাবে।
আবার, ৫ ঘণ্টা সময় ধরে পথে আগে থেকেই ৫টি ট্রেন ছিল।
সুতরাং, মোট (৫ + ৫) = ১০টি ট্রেনের সাথে দেখা হবে।
৬১.
স্থির পানিতে একটি নৌকার বেগ ১০ কি.মি./ঘণ্টা । স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে ৬০ কি.মি. যেতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৩ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ১০ কি.মি./ঘণ্টা । স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে ৬০ কি.মি. যেতে নৌকাটির কত সময় লাগবে?

সমাধান:
 স্থির পানিতে,
একটি নৌকার বেগ ১০ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ ৫ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে বেগ, a = নৌকার বেগ + স্রোতের বেগ
= ( ১০ + ৫ ) কি.মি./ঘণ্টা 
= ১৫ কি.মি./ঘণ্টা

তাহলে,
 স্রোতের অনুকূলে নৌকাটির ১৫ কি.মি. অতিক্রম করতে সময় লাগবে ১ ঘণ্টা
স্রোতের অনুকূলে নৌকাটির ১ কি.মি. অতিক্রম করতে সময় লাগবে (১/১৫) ঘণ্টা
∴ স্রোতের অনুকূলে নৌকাটির  ৬০ কি.মি. অতিক্রম করতে সময় লাগবে = (১/১৫) × ৬০ ঘণ্টা
= ৪ ঘণ্টা

৬২.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি.। স্রোতের অনুকূলে নৌকাটি ৩ ঘণ্টায় ১৮ কি.মি. পথ অতিক্রম করে। একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ৯ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি.। স্রোতের অনুকূলে নৌকাটি ৩ ঘণ্টায় ১৮ কি.মি. পথ অতিক্রম করে। একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? 

সমাধান:
স্রোতের অনুকূলে,
নৌকাটির গতিবেগ = দূরত্ব/সময় = (১৮/৩) কি.মি./ঘণ্টা = ৬ কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্রোতের বেগ = স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্থির পানিতে নৌকার বেগ
= (৬ - ৪) কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা

ফিরে আসার সময়,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
= (৪ - ২)কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা

এখন, স্রোতের প্রতিকূলে,
২ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ১ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = ১/২ ঘণ্টা
∴ ১৮ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = (১ × ১৮)/২ ঘণ্টা = ৯ ঘণ্টা

৬৩.
এক ব্যক্তি গাড়িযোগে ৮০ কি.মি./ঘণ্টা বেগে কিছু পথ অতিক্রম করে এবং বাকি পথ ৪০ কি.মি./ঘণ্টা বেগে অতিক্রম করে। মোট ৪ ঘণ্টায় ২৪০ কিমি অতিক্রম করে। তাহলে প্রথম অংশের দূরত্ব কত?
  1. ১২০ কি.মি.
  2. ১৬০ কি.মি.
  3. ১৩৫ কি.মি.
  4. ১২৮ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ৮০ কি.মি./ঘণ্টা বেগে কিছু পথ অতিক্রম করে এবং বাকি পথ ৪০ কি.মি./ঘণ্টা বেগে অতিক্রম করে। মোট ৪ ঘণ্টায় ২৪০ কিমি অতিক্রম করে। তাহলে প্রথম অংশের দূরত্ব কত?

সমাধান: 
ধরি,
ঘণ্টায় ৮০ কি.মি বেগে যায় = ক কি.মি 
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - ক) কি.মি

প্রশ্নমতে,
(ক/৮০) + (২৪০ - ক)/৪০ = ৪ 
⇒ {ক + ২(২৪০ - ক)}/৮০ = ৪
⇒ (ক + ৪৮০ - ২ক)/৮০ = ৪
⇒ (৪৮০ - ক)/৮০ = ৪
⇒ ৪৮০ - ক = ৩২০  
⇒ - ক = ৩২০ - ৪৮০ 
⇒ - ক = - ১৬০  
∴ ক = ১৬০

∴ সে ৮০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১৬০ কি.মি গিয়েছিল।

৬৪.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৩ কি.মি । স্রোতের অনুকূলে ৪৫ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৩ কি.মি । স্রোতের অনুকূলে ৪৫ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১২ কি.মি/ঘণ্টা 
স্রোতের বেগ = ৩ কি.মি/ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১২ + ৩) = ১৫ কি.মি/ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১২ - ৩) = ৯ কি.মি/ঘণ্টা 

∴ ৪৫ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৪৫/১৫ = ৩ ঘণ্টা 

এবং 
৪৫ কি.মি পথ পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে = ৪৫/৯ = ৫ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = ৩ + ৫ = ৮ ঘণ্টা

৬৫.
একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৮০ মিটার
  2. ৯০ মিটার
  3. ১০০ মিটার
  4. ১১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে, 
(ক + ১৬২)/১৮ = ( ক + ১২০)/১৫
⇒ ১৮ক + ২১৬০ = ১৫ক + ২৪৩০
⇒ ১৮ক - ১৫ক = ২৪৩০ - ২১৬০
⇒ ৩ক = ২৭০
∴ ক = ৯০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ৯০ মিটার।
৬৬.
রায়হান গড়ে প্রতি ঘন্টায় ৪ কি.মি. গতিতে একটি পথ অতিক্রম করতে ক ঘন্টা সময় নেয়। ফারুক একই পথ ক/২ ঘন্টায় শেষ করে। তাহলে ফারুকের গড় গতিবেগ কত?
  1. ৮ কি.মি./ঘন্টা
  2. ১২ কি.মি./ঘন্টা
  3. ১৬ কি.মি./ঘন্টা
  4. ১০ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: রায়হান গড়ে প্রতি ঘন্টায় ৪ কি.মি. গতিতে একটি পথ অতিক্রম করতে ক ঘন্টা সময় নেয়। ফারুক একই পথ ক/২ ঘন্টায় শেষ করে। তাহলে ফারুকের গড় গতিবেগ কত?

সমাধান:
এখানে,
রায়হান গড়ে ঘণ্টা প্রতি ৪ কি.মি. গতিতে একটি ট্রিপ শেষ করতে ক ঘণ্টা সময় নেয়।
∴ রায়হানের দূরত্ব = ৪ × ক = ৪ক কি.মি.

ফারুক একই পথ অতিক্রম করতে সময় নেয় = ক/২ ঘন্টা

∴ ফারুকের গড় গতি = দূরত্ব/সময়
= ৪ক ÷ (ক/২) = ৪ক × ২/ক = ৮ কি.মি./ঘন্টা

∴ ফারুকের গড় গতি = ৮ কি.মি./ঘন্টা

৬৭.
১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪৫০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি?
  1. ৩০ কি.মি./ঘণ্টা
  2. ৭০ কি.মি./ঘণ্টা
  3. ৮৬ কি.মি./ঘণ্টা
  4. ১০৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৪৫০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি?

সমাধান:
৬৮.
ঢাকা থেকে খুলনার দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। একটি বাস ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা।
  1. ৫৫ কিলোমিটার/ঘণ্টা
  2. ৬০ কিলোমিটার/ঘণ্টা
  3. ৬৫ কিলোমিটার/ঘণ্টা
  4.  ৭০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা থেকে খুলনার দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। একটি বাস ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা।

সমাধান: 
দেওয়া আছে,
দূরত্ব = ২২০ কিলোমিটার
সময় = ৪ ঘণ্টা

বাসটির গড় গতিবেগ = (মোট দূরত্ব)/(মোট সময়)
= ২২০/৪ 
= ৫৫ কিলোমিটার/ঘণ্টা 

৬৯.
এক ব্যক্তি কোনো দূরত্ব ঘণ্টায় ৪ মাইল বেগে অতিক্রম করে এবং ঘণ্টায় ৫ মাইল বেগে ফিরে আসে। তার গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল? 
  1. ৫.০০ মাইল
  2. ৪.৫৪ মাইল
  3. ৪.৪৪ মাইল
  4. ৪.৫০ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি কোনো দূরত্ব ঘণ্টায় ৪ মাইল বেগে অতিক্রম করে এবং ঘণ্টায় ৫ মাইল বেগে ফিরে আসে। তার গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল? 

সমাধান: 
ধরি, 
দূরত্ব = x মাইল 

x দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = x/৪ ঘণ্টা 
∴ x দূরত্ব ফিরে আসতে সময় লাগে = x/৫ ঘণ্টা 

∴ গড় গতিবেগ = (x + x)/{(x/৪) + (x/৫)} 
= ২x/(৯x/২০)
= ৪০/৯ 
= ৪.৪৪ মাইল/ঘণ্টা ।
৭০.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৫৪ সেকেন্ড
  4. ৪৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
৭১.
ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৮৫ কিলোমিটার। ঢাকা থেকে প্রথম ৮৫ কিলোমিটার যেতে একটি বাসের ২ ঘণ্টা লাগে। পরবর্তী ১০০ কিলোমিটার রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ ৫০ কিলোমিটার হবে?
  1. ৯৫ মিনিট
  2. ৯৭ মিনিট
  3. ১০২ মিনিট
  4. ১০৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৮৫ কিলোমিটার। ঢাকা থেকে প্রথম ৮৫ কিলোমিটার যেতে একটি বাসের ২ ঘণ্টা লাগে। পরবর্তী ১০০ কিলোমিটার রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ ৫০ কিলোমিটার হবে?

সমাধান:
 ধরি,
পরবর্তী ১০০ কি.মি.  যেতে সময় লাগে ক ঘণ্টা
তাহলে, গড় বেগ = মোট দূরতব/মোট সময়
= ১৮৫/( ২ + ক)

প্রশ্নমতে,
১৮৫/(২ + ক) = ৫০
⇒ ১০০ + ৫০ক = ১৮৫
⇒ ৫০ক = ৮৫
⇒ ক = ৮৫/৫০ ঘণ্টা
⇒ ক = (৮৫/৫০) × ৬০ মিনিট
∴ ক = ১০২ মিনিট

অতএব, বাসটি পরবর্তী  ১০০ কিলোমিটার রাস্তা ১০২ মিনিট সময়ে অতিক্রম করবে।
৭২.
২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?
  1. ৯ সেকেন্ডে
  2. ২৪ সেকেন্ডে
  3. ১৮ সেকেন্ডে
  4. ৩৬ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?

সমাধান: 
ট্রেন দুটিকে নিজের দৈর্ঘ্য অতক্রম করতে হবে = (২১০ + ২৯০) মিটার 
= ৫০০ মিটার 

আবার, 
বিপরীত দিকে হওয়ায় ট্রেনের ঘণ্টায় বেগ = (৪০ + ৬০) কিলোমিটার 
= ১০০ কিলোমিটার
= ১০০ × ১০০০ মিটার 
= ১০০০০০ মিটার 

ট্রেনটি ১০০০০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মিটার দূরত্ব অতিক্রম করে = ৩৬০০/১০০০০০ ঘণ্টায় 
∴ ট্রেনটি ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করে = (৫০০ × ৩৬০০)/১০০০০০ ঘণ্টা 
= ১৮ সেকেন্ডে ।
৭৩.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ১৪ কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। স্থির পানিতে নৌকাটির বেগ কত?
  1. ২০ কি.মি./ঘণ্টা 
  2. ২৩ কি.মি./ঘণ্টা 
  3. ১৭ কি.মি./ঘণ্টা 
  4. ৬৯ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ১৪ কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। স্থির পানিতে নৌকাটির বেগ কত?

সমাধান:
স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে যায় ১৪ কি.মি.
স্রোতের প্রতিকূলে ১ মিনিটে যায় ১৪/৪২ কি.মি.

স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টা বা ৬০ মিনিটে যায় (১৪ × ৬০)/৪২ কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা 

স্রোতের বেগ = ৩ কি.মি./ঘণ্টা

∴ স্থির পানিতে নৌকার বেগ = (২০ + ৩) কি.মি./ঘণ্টা
= ২৩ কি.মি./ঘণ্টা
৭৪.
১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? 
  1. ১ মিনিট
  2. ৩ মিনিট
  3. ২ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? 

সমাধান: 
ট্রেন দুটির দৈর্ঘ্য = (১২০ + ৮০) মিটার = ২০০ মিটার 
যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে, 
তাদের আপেক্ষিক বেগ = (১৮ - ১২) কি. মি./ঘন্টা 
= ৬ কি. মি./ঘন্টা 
= ৬০০০ মি./ঘন্টা 

৬০০০ মিটার অতিক্রম করে = ১ ঘন্টায় 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৬০০০ ঘন্টায় 
∴ ২০০ মিটার অতিক্রম করে = (২০০ × ১)/৬০০০ ঘন্টায় 
= (২০০ × ৬০)/৬০০০ মিনিটে 
= ২ মিনিটে 

∴ পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে = ২ মিনিটে।
৭৫.
কোনো ছাত্রাবাসে ৩২০ জন ছাত্রের ২৮ দিনের খাবার আছে। ৫ দিন পর ছাত্রাবাসে আরো ১৪০ জন ছাত্র আসলে,বাকী খাবার কতদিন চলবে?
  1. ১৪ দিন
  2. ১৬ দিন
  3. ৮ দিন
  4. ৩২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৩২০ জন ছাত্রের ২৮ দিনের খাবার আছে। ৫ দিন পর ছাত্রাবাসে আরো ১৪০ জন ছাত্র আসলে,বাকী খাবার কতদিন চলবে?

সমাধান:
দিন অবশিষ্ট = ২৮ - ৫ = ২৩ দিন
মোট ছাত্র = ৩২০ + ১৪০ = ৪৬০ জন

∴ ৩২০ জন ছাত্রের খাবার চলবে = ২৩ দিন
∴ ১ জন ছাত্রের খাবার চলবে = (২৩ × ৩২০) দিন
∴ ৪৬০ জন ছাত্রের খাবার চলবে = (১২ × ৩২০)/৪৬০ দিন
= ১৬ দিন

অতএব, বাকি খাবার ১৬ দিন চলবে।
৭৬.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ৭ কি.মি. অতিক্রম করে। যদি স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা হয় তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ৭ কি.মি./ঘণ্টা
  2. ৯ কি.মি./ঘণ্টা
  3. ১৩ কি.মি./ঘণ্টা
  4. ১৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪২ মিনিটে ৭ কি.মি. অতিক্রম করে। যদি স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা হয় তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকাটি,
৪২ মিনিটে যায় = ৭ কি.মি.
∴ ১ মিনিটে যায় = (৭/৪২) কি.মি.
∴ ৬০ মিনিট বা ১ ঘণ্টায় যায় = (৭ × ৬০)/৪২ = ১০ কি.মি.

অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ = ১০ কি.মি./ঘণ্টা 

আমরা জানি,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
⇒ স্থির পানিতে নৌকার বেগ = স্রোতের প্রতিকূলে নৌকার বেগ + স্রোতের বেগ 
= (১০ কি.মি./ঘণ্টা + ৩ কি.মি./ঘণ্টা)
= ১৩ কি.মি./ঘণ্টা
৭৭.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে ৬ ঘণ্টায় ৩০ কি.মি যান। যদি নদীতে স্রোতের বেগ ২ কিমি/ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ৫ কি.মি/ঘণ্টা
  2. ৬ কি.মি/ঘণ্টা
  3. ৭ কি.মি/ঘণ্টা
  4. ১২ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে ৬ ঘণ্টায় ৩০ কি.মি যান। যদি নদীতে স্রোতের বেগ ২ কিমি/ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৩০ কি.মি
সময় = ৬ ঘণ্টা 

∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = দূরত্ব/সময় = ৩০/৬ = ৫ কি.মি/ঘণ্টা 

আমরা জানি,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ 
বা, স্থির পানিতে নৌকার বেগ = স্রোতের প্রতিকূলে নৌকার বেগ + স্রোতের বেগ
= (৫ কি.মি/ঘন্টা + ২ কি.মি/ঘন্টা)
= ৭ কি.মি/ঘন্টা
৭৮.
একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে একটি সেতু ৫০ সেকেন্ডে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৩৭৫ মিটার
  2. ৩৪৫ মিটার
  3. ২৯০ মিটার
  4. ৩২০ মিটার
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে একটি সেতু ৫০ সেকেন্ডে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
এখানে, 
৪৫ কিলোমিটার = (৪৫ × ১০০০) মিটার  
= ৪৫০০০ মিটার

আমনা জানি,
১ ঘণ্টা = ৩৬০০ মিনিট

৩৬০০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ৪৫০০০ মিটার
∴ ৫০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = (৪৫০০০ × ৫০)/৩৬০০ = ৬২৫ মিটার

 আমরা জানি,
সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

∴ সেতুটির দৈর্ঘ্য = (৬২৫ - ২৫০) মিটার
= ৩৭৫ মিটার

৭৯.
একটি দৌড় প্রতিযোগিতায় P এবং Q এর গতিবেগের অনুপাত 4 : 5। গন্তব্যে পৌঁছাতে P এর চেয়ে Q এর সময় 60 মিনিট কম লাগে। তাহলে P গন্তব্যে পৌঁছাতে কত ঘণ্টা সময় নেয়?
  1. 4.5 ঘণ্টা
  2. 5 ঘণ্টা
  3. 4 ঘণ্টা
  4. 3.5 ঘণ্টা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দৌড় প্রতিযোগিতায় P এবং Q এর গতিবেগের অনুপাত 4 : 5। গন্তব্যে পৌঁছাতে P এর চেয়ে Q এর সময় 60 মিনিট কম লাগে। তাহলে P গন্তব্যে পৌঁছাতে কত ঘণ্টা সময় নেয়?

সমাধান:
ধরি,
P ও Q এর গতিবেগ যথাক্রমে 4x ও 5x কিমি/ঘণ্টা
এবং উভয়ের জন্য দূরত্ব = d কিমি

আমরা জানি, 
সময় = দূরত্ব/গতি

∴ P এর সময় = d/4x
∴ Q এর সময় = d/5x

প্রশ্নমতে,
(d/4x) - (d/5x) = 60 মিনিট
⇒ (d/4x) - (d/5x) = 60/60 ঘণ্টা
⇒ (5d - 4d)/20x = 1
⇒ d/20x = 1
⇒ d = 20x

তাহলে, P এর সময় = d/4x = 20x/4x = 5 ঘণ্টা
৮০.
একটি ঘড়ি প্রতিদিন ২৪ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
  1. ৩৬ দিন
  2. ৩০ দিন
  3. ৪২ দিন
  4. ২৪ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ২৪ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?

​সমাধান:
আমরা জানি, 
​ঘড়ির কাঁটার সম্পূর্ণ ঘন্টা = ১২ ঘন্টা 
​অর্থাৎ ১২ ঘণ্টা = ১২ × ৬০ মিনিট = ৭২০ মিনিট সময় হারালে ঘড়িটি পুনরায় সঠিক সময় নির্দেশ করবে।

এখন, 
​২৪ মিনিট সময় হারায় = ১ দিনে
∴ ৭২০ মিনিট সময় হারায় = ৭২০/২৪ দিনে
= ৩০ দিনে

​অতএব, ঘড়িটি ৩০ দিন পর সঠিক সময় নির্দেশ করবে।

৮১.
স্রোতের বিপরীতে একটি নৌকা ২০ মিনিটে ৪ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ ২ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ৮ কি.মি./ঘণ্টা
  2. ১০ কি.মি./ঘণ্টা
  3. ১২ কি.মি./ঘণ্টা
  4. ১৪ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের বিপরীতে একটি নৌকা ২০ মিনিটে ৪ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ ২ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
স্রোতের বিপরীতে নৌকার গতিবেগ = (৪ × ৬০)/২০
= ১২ কিমি/ঘণ্টা

স্রোতের বেগ ২ কিমি/ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ = (১২ + ২) কি.মি./ঘণ্টা
= ১৪ কি.মি./ঘণ্টা
৮২.
'ক' যে কাজ ১৮ দিনে করতে পারে 'খ' সেই কাজ ১২ দিনে করতে পারে। 'ক' কাজটির ১/৩ অংশ করার পর খ বাকী অংশ সম্পূর্ণ করল। কতদিনে কাজটি শেষ হলো?
  1. ৬ দিনে
  2. ১২ দিনে
  3. ১০ দিনে
  4. ১৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১৮ দিনে করতে পারে 'খ' সেই কাজ ১২ দিনে করতে পারে। 'ক' কাজটির ১/৩ অংশ করার পর খ বাকী অংশ সম্পূর্ণ করল। কতদিনে কাজটি শেষ হলো?

সমাধান:
'ক' ১ অংশ কাজ করে = ১৮ দিনে
∴ 'ক' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে
= ৬ দিনে

∴ বাকি কাজ = {১- (১/৩)}
= (৩ - ১)/৩
= ২/৩ অংশ

আবার,
'খ' ১ অংশ কাজ করে = ১২ দিনে
∴ 'খ' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে = ৮ দিনে

∴  মোট সময় = (৬ + ৮) দিনে
= ১৪ দিনে

∴  কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে।
৮৩.
৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ৫৪ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৫০ মিনিট
  4. ৩৬ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান:
৪০ মিনিট আগে সময় ছিলো = ২ : ৩৫ মিনিট
​বর্তমান সময় = ২ : ৩৫ মিনিট + ০ : ৪০ মিনিট = ৩ : ১৫ মিনিট

∴ ​৪ টা বাজতে বাকি আছে = (৪ : ০০ - ৩ : ১৫) মিনিট = ৪৫ মিনিট

৮৪.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার এক-তৃতীয়াংশ সময় লাগে। যাতায়াতে যদি ২০ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? 
  1. ৯ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১৫ ঘণ্টা
  4. ১৮ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার এক-তৃতীয়াংশ সময় লাগে। যাতায়াতে যদি ২০ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান:
ধরি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ক ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ৩ক ঘণ্টা

প্রশ্নমতে,
ক + ৩ক = ২০
⇒ ৪ক = ২০
⇒ ক = ২০/৪ 
∴ ক = ৫

∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে = ৫ × ৩ = ১৫ ঘণ্টা 

সুতরাং, স্রোতের প্রতিকূলে যেতে ১৫ ঘণ্টা সময় লাগবে।

৮৫.
এক ব্যক্তি ঘন্টায় ৫ কি.মি. বেগে কোন স্থানে গেল, এবং ঘন্টায় ৩ কি.মি বেগে ফিরে আসল, যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ৪ মাইল/ঘণ্টা 
  2. ৩.৭৫ মাইল/ঘণ্টা
  3. ৮ মাইল/ঘণ্টা
  4. ২.৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ঘন্টায় ৫ মাইল বেগে কোন স্থানে গেল, এবং ঘন্টায় ৩ মাইল বেগে ফিরে আসল, যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
যাওয়ার বেগ = ৫ মাইল/ঘণ্টা
ফেরার বেগ = ৩ মাইল/ঘণ্টা

আমরা জানি, 
গড় গতিবেগ = ২xy/(x + y)
= (২ × ৫ × ৩)/(৫ + ৩)
= ৩০/৮
= ১৫/৪ 
= ৩.৭৫ মাইল/ঘণ্টা

∴ যাতায়াতে তার গড় গতি ৩.৭৫ মাইল প্রতি ঘণ্টা

৮৬.
একজন মাঝি স্রোতের বিপরীতে ৫ ঘণ্টায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে তাঁর ৩ ঘণ্টা সময় লাগে। নৌকার বেগ নির্ণয় করুন।
  1. ৫.৩৩ কি.মি./ঘণ্টা
  2. ৬.৬৬ কি.মি./ঘণ্টা
  3. ৫.৬৬ কি.মি./ঘণ্টা
  4. ৬.৩৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের বিপরীতে ৫ ঘণ্টায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে তাঁর ৩ ঘণ্টা সময় লাগে। নৌকার বেগ নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
নৌকার বেগ x কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ y কি.মি./ঘণ্টা

x - y = 20/5
∴ x - y = 4 .........(1)

x + y = 20/3 ............(2)

(1) + (2) হতে পাই,
x - y + x + y = 4 + 20/3
⇒ 2x = (12 + 20)/3
⇒ 2x = 32/3
⇒ x = 32/(3 ×2)
⇒ x = 16/3
∴ x = 5.33

∴ নৌকার বেগ 5.33 কি.মি./ঘণ্টা
৮৭.
রফিক একটি রাস্তার ১/৩ অংশ ঘণ্টায় ১২ কি.মি. বেগে এবং বাকি ২/৩ অংশ ঘণ্টায় ১৮ কি.মি. বেগে অতিক্রম করে। পুরো পথ অতিক্রম করতে তার ৭ ঘন্টা সময় লাগে। রাস্তার মোট দৈর্ঘ্য কত? 
  1. ১০৮ কি.মি.
  2. ১২০ কি.মি.
  3. ১৮০ কি.মি.
  4. ৯৬ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: রফিক একটি রাস্তার ১/৩ অংশ ঘণ্টায় ১২ কি.মি. বেগে এবং বাকি ২/৩ অংশ ঘণ্টায় ১৮ কি.মি. বেগে অতিক্রম করে। পুরো পথ অতিক্রম করতে তার ৭ ঘন্টা সময় লাগে। রাস্তার মোট দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, মোট দূরত্ব = ক কি.মি.

এখানে,
প্রথম ১/৩ পথ = (ক/৩) কি.মি.,
এবং গতি = ১২ কি.মি./ঘন্টা

বাকি ২/৩ পথ = (২ক/৩) কি.মি.,
এবং গতি = ১৮ কি.মি./ঘন্টা

∴ প্রথম অংশে সময় = দূরত্ব/গতি
= (ক/৩)/১২
= ক/৩৬ ঘন্টা

∴ দ্বিতীয় অংশে সময় = দূরত্ব/গতি
= (২ক/৩)/১৮
= ক/২৭ ঘন্টা

প্রশ্নমতে,
(ক/৩৬) + (ক/২৭) = ৭
⇒ (৩ক + ৪ক)/১০৮ = ৭
⇒ ৭ক = ৭ × ১০৮
⇒ ক = (৭ × ১০৮)/৭ 
∴ ক = ১০৮

∴ রাস্তার মোট দৈর্ঘ্য = ১০৮ কি.মি.।

৮৮.
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা ২৪ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়? 
  1. ১১ বার
  2. ১২ বার
  3. ২২ বার
  4. ২৪ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা ২৪ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?

সমাধান: 
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ঘণ্টায় ১ বার সমাপতিত হয়।
তবে প্রতি ১২ ঘণ্টায় ১১ বার সমাপতিত হয়, কারণ ১১ টা থেকে ১২ টা এর মধ্যে কাঁটা দুইটি দুইবারের পরিবর্তে ১ বার সমাপতিত হয়।
∴ ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি ২৪ ঘণ্টায় সমাপতিত হয় = (১১ × ২) বার
= ২২ বার।

৮৯.
একটি ট্রেন ৯০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ৩৫ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?
  1. ৩০ মাইল/ঘণ্টা
  2. ৪৫ মাইল/ঘণ্টা
  3. ৩৬ মাইল/ঘণ্টা
  4. ৭৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৯০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ৩৫ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?

সমাধান:
৯০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যেতে সময় লাগে = ১৫/৯০ ঘণ্টা = ১/৬ ঘণ্টা = ১০ মিনিট
∴ ফিরে আসতে সময় লাগে = (৩৫ - ১০) মিনিট = ২৫ মিনিট

২৫ মিনিটে ফিরে আসে = ১৫মাইল
১ মিনিটে ফিরে আসে = ১৫/২৫ মাইল
∴ ৬০ মিনিটে ফিরে আসার গতিবেগ হবে = (১৫ × ৬০)/২৫ = ৩৬ মাইল/ঘণ্টা
৯০.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ৯ কি.মি. ও ৩ কি.মি.। নদীপথে ৩৬ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ৯ কি.মি. ও ৩ কি.মি.। নদীপথে ৩৬ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ৯ + ৩ = ১২ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ৯ - ৩ = ৬ কি.মি./ঘণ্টা

 ∴ মোট সময় = (৩৬/১২) + (৩৬/৬) ঘণ্টা
= (৩ + ৬) ঘণ্টা
= ৯ ঘণ্টা 

৯১.
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
  1. ১৮১৫ ফুট
  2. ১৯৩৫ ফুট
  3. ১৯২৫ ফুট
  4. ২০২৫ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?

সমাধান:
ধরি,
লক্ষবস্তুর দূরত্ব = ক মিটার
ক মিটার যেতে বুলেটের সময় লাগে ক/১৫৪০ সেকেন্ড
ক মিটার আসতে শব্দের সময় লাগে ক/১১০০ সেকেন্ড

প্রশ্নমতে,
(ক/১৫৪০) + (ক/১১০০) = ৩
বা, (৫ক + ৭ক)/৭৭০০ = ৩
বা, ১২ক = ৩ × ৭৭০০
বা, ১২ক = ২৩১০০
বা, ক = ২৩১০০/১২
বা, ক = ১৯২৫

অতএব, লক্ষবস্তুর দূরত্ব = ১৯২৫ফুট
৯২.
একটি ট্রেন ২০০ মিটার লম্বা একটা প্লাটফর্ম ১৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৭২ কি.মি হলে, ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ৭৫ মি.
  2. ১০০ মি.
  3. ১৫০ মি.
  4. ২০০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২০০ মিটার লম্বা একটা প্লাটফর্ম ১৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৭২ কি.মি হলে, ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ট্রেনের গতিবেগ = ৭২ কি.মি./ঘণ্টা
= ৭২/৩.৬ = ২০ মি./সে।

ট্রেনের মোট অতিক্রান্ত = বেগ × সময় 
= ২০ × ১৫ 
= ৩০০ মিটার

ট্রেনের দৈর্ঘ্য = মোট অতিক্রান্ত দূরত্ব - প্লাটফর্মের দৈর্ঘ্য
= ৩০০ - ২০০
= ১০০ মি.
৯৩.
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? 
  1. ৫ সেকেন্ডে 
  2. ৪ সেকেন্ডে
  3. ৩ সেকেন্ডে
  4. ৬ সেকেন্ডে
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩৬ কি.মি = (৩৬ × ১০০০) মিটার 
= ৩৬০০০ মিটার 

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

এখন, 
ট্রেনটি ৩৬০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে 
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৫০)/৩৬০০০ সেকেন্ডে 
= ৫ সেকেন্ডে 

∴ খুঁটিকে ট্রেনটি ৫ সেকেন্ডে অতিক্রম করবে।

৯৪.
ঘণ্টায় ৪ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কি.মি.
  2. ১০ কি.মি.
  3. ১২ কি.মি.
  4. ১৪ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি, স্থানটির দূরত্ব = ক কি.মি.
৪ কি.মি./ঘণ্টায় চললে কোনো স্থানে পৌছতে সময় লাগে = ক/৪ ঘণ্টা
আবার, ৫ কি.মি./ঘণ্টায় চললে কো্নো স্থানে পৌছতে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৫) = ১/২
⇒ (৫ক - ৪ক)/২০ = ১/২
⇒ ক/২০ = ১/২
⇒ ২ক = ২০
∴ ক = ১০
∴ স্থানটির দূরত্ব ১০ কি.মি.
৯৫.
এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ১০ কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ কত? 
  1. ২.৫ কিলোমিটার/ঘণ্টা
  2. ৪.২ কিলোমিটার/ঘণ্টা
  3. ৫.০ কিলোমিটার/ঘণ্টা
  4. ৭.৫ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ১০ কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ কত? 

সমাধান: 
দাঁড়ের গতিবেগ + স্রোতের গতিবেগ = ১৫ কিলোমিটার/ঘণ্টা 
দাঁড়ের গতিবেগ - স্রোতের গতিবেগ = ১০ কিলোমিটার/ঘণ্টা 
____________________________________________
(-), ২ × স্রোতের গতিবেগ = ৫ কিলোমিটার/ঘণ্টা 
বা, স্রোতের গতিবেগ = ৫/২ কিলোমিটার/ঘণ্টা 
∴ স্রোতের গতিবেগ = ২.৫ কিলোমিটার/ঘণ্টা ।
৯৬.
৬০ কি.মি./ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৪৯৬ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে ৫৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ৫৬০ মিটার হলে ১০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? 
  1. ৩৫ সেকেন্ড
  2. ২৮ সেকেন্ড
  3. ২৭ সেকেন্ড
  4. ৩০ সেকেন্ড
  5. ২১ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কি.মি./ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৪৯৬ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে ৫৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ৫৬০ মিটার হলে ১০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? 

সমাধান:
আমরা জানি,
ট্রেন কোন দৈর্ঘ্য অতিক্রম করলে সেই দৈর্ঘ্য ও নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে।

সুতরাং,প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (৪৯৬ + ৫৬০) = ১০৫৬ মিটার

এবং সেতু অতিক্রম করলে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (১০০ + ৫৬০) = ৬৬০ মিটার

এখন,
ট্রেনটি ১০৫৬ মিটার অতিক্রম করে = ৫৬ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ৫৬/১০৫৬ সেকেন্ডে 
∴ ৬৬০ মিটার অতিক্রম করে = (৫৬ × ৬৬০)/১০৫৬ সেকেন্ডে = ৩৫ সেকেন্ডে
৯৭.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 
  1. ১২ দিন
  2. ১৫ দিন
  3. ২০ দিন
  4. ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে? 

সমাধান: 
অবশিষ্ট দিন = (৩০ - ৫) দিন
= ২৫ দিন
মোট লোক = (৪০ + ১০) জন
= ৫০ জন

৪০ জন ছাত্রের খাবার আছে = ২৫ দিনের
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫) দিনের
∴ ৫০ জন ছাত্রের খাবার আছে = (৪০ × ২৫)/৫০ দিনের
= ২০ দিনের

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ২০ দিন চলবে।
৯৮.
দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৭০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?
  1. ০ মিটার
  2. ৭০ মিটার
  3. ১৪০ মিটার
  4. ৩৫ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৭০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?

সমাধান:
দুটি নৌকার গতিবেগ একই এবং দিকও একই।
∴ একটি নৌকার তুলনায় অন্য নৌকার আপেক্ষিক গতিবেগ = ০

অর্থাৎ, যত সময়ই যাক না কেন, দুটি নৌকার মধ্যবর্তী দূরত্ব কখনোই পরিবর্তন হবে না।
শুরুতে দূরত্ব ছিল ৭০ মিটার
∴ ১ ঘণ্টা পরেও দূরত্ব = ৭০ মিটার

৯৯.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার হলে ট্রেনটি ২৫০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ২৫ সেকেন্ডে
  2. ৩০ সেকেন্ডে
  3. ৩৫ সেকেন্ডে
  4. ৩৬ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার হলে ট্রেনটি ২৫০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
মোট দৈর্ঘ্য = (১০০ + ২৫০) মিটার
= ৩৫০ মিটার

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৩৬ কি.মি = (১০০০ × ৩৬) মিটার
= ৩৬০০০ মিটার

৩৬০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ৩৫০ মিটার যায় = (৩৬০০ × ৩৫০)/৩৬০০০ সেকেন্ডে
= ৩৫ সেকেন্ডে
১০০.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৬ সেকেন্ড
  3. ২০ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটি খুঁটিকে অতিক্রম করবে।

৯০ কিলোমিটার = ৯০ × ১০০০ = ৯০০০০ মিটার
৯০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে
= ১৬ সেকেন্ডে

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে ১৬ সেকেন্ড সময় লাগবে।