বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বার কাউন্সিল ও বিজেএস - এর Common আইনসমূহ

মোট প্রশ্ন১২,৬০৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল ও বিজেএস - এর Common আইনসমূহ

PrepBank · পাতা ৫৭ / ১২৬ · ৫,৬০১৫,৭০০ / ১২,৬০৫

৫,৬০১.
ফৌজদারি কার্যবিধির ধারা ২৩৫ এর উপধারা (৪) অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ২৩৫ ধারার মাধ্যমে কোন বিধানকে প্রভাবিত করা যাবে না?
  1. সংবিধানের ৩৫ অনুচ্ছেদকে
  2. দণ্ডবিধির ৭১ ধারাকে
  3. দণ্ডবিধির ১২৩ ধারাকে
  4. ফৌজদারি কার্যবিধির ১৭ ধারাকে
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৭১ ধারাকে
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৭১ ধারাকে
ব্যাখ্যা
ফৌজদারি কার্যবিধির ধারা ২৩৫ এর উপধারা (৪) অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ২৩৫ ধারার মাধ্যমে দণ্ডবিধির ৭১ ধারার বিধানকে প্রভাবিত করা যাবে না।

⇒ ফৌজদারি কার্যবিধির ২৩৫ ধারার বিধান:
- একাধিক অপরাধের বিচার:
(১) পর পর সংঘটিত কতকগুলি কার্যাদি পরম্পরের সাথে এরূপ সম্পর্কযুক্ত হয় যে, কার্যগুলি একটিমাত্র ব্যাপারের সামিল এবং একই ব্যক্তি উক্ত ব্যাপারে একাধিক অপরাধ করে থাকে তাহলে এরূপ প্রত্যেকটি অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে একটি মাত্র মামলায় বিচার করা যাবে।
- দুইটি সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ:
(২) তর্কিত কার্যগুলি যদি এমন একটি অপরাধ গঠন করে যা বর্তমানে বলবৎ যে, আইনের দ্বারা অপরাধের সংজ্ঞা ও দণ্ড দেয়া। সেই আইনের দুই বা ততোধিক পৃথক ংজ্ঞার অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উক্তরূপ প্রত্যেকটি অপরাধের জন্য অভিযোগ গঠন করা যাবে এবং একই মামলায় বিচার করা যাবে।
- যে কার্যের দ্বারা একটি অপরাধ হয় কিন্তু একত্রিত হলে ভিন্ন অপরাধ হয়:
(৩) কতকগুলি কার্যের মধ্যে একটি কার্য যদি এককভাবে বা একাধিক কার্যাদি একত্রে একটি অপরাধ গঠন করে এবং সমস্ত কার্যগুলি সম্মিলিতভাবে একটি পৃথক অপরাধ গঠন করে তাহলে উক্ত অপরাধসমূহে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উক্ত কার্যসমূহের সম্মিলিত অপরাধ বা একটি কার্যের একক অপরাধ বা একাধিক কার্যের একত্রি অপরাধের জন্য অভিযোগ প্রণয়ন করা যাবে এবং একই মামলায় তার বিচার করা যাবে।
(৪) এই ধারায় এমন কিছু নাই যা দণ্ডবিধির ৭১ ধারাকে প্রভাবিত করবে।
--------------------------------
⇒ The Code of Criminal Procedure, 1898, Section- 235:
-Trial for more than one offence:

(1) If, in one series of acts so connected together as to form the same transaction, more offences than one are committed by the same person, he may be charged with, and tried at one trial for, every such offence.
-Offence falling within two definitions
(2) If the acts alleged constitute an offence falling within two or more separate definitions of any law in force for the time being by which offences are defined or punished, the person accused of them may be charged with, and tried at one trial for, each of such offences.
-Acts constituting one offence, but constituting when combined a different offence
(3) If several acts, of which one or more than one would by itself or themselves constitute an offence, constitute when combined a different offence, the person accused of them may be charged with, and tried at one trial for, the offence constituted by such acts when combined, and for any offence constituted by anyone, or more, of such acts. 
(4) Nothing contained in this section shall affect the Penal Code, section 71.
৫,৬০২.
Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 8 অনুযায়ী, Ad-hoc Bar Council কিভাবে গঠিত হবে?
  1. নির্বাচনের মাধ্যমে
  2. সরকারী গেজেটের মাধ্যমে
  3. রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে 
  4. প্রধান বিচারপতির মাধ্যমে
সঠিক উত্তর:
সরকারী গেজেটের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
সরকারী গেজেটের মাধ্যমে
ব্যাখ্যা

The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ-৮(২) অনুসারে Ad-hoc Bar Council গঠিত হবে  সরকারী গেজেটের মাধ্যমে।

The Bangladesh Legal Practitioners and Bar Council Order,1972 এর অনুচ্ছেদ-৮(২): যখন নির্ধারিত সময়ে বার কাউন্সিলের নির্বাচন মহামারি, অতিমারি, দৈব দুর্বিপাক বা অন্য অনিবার্য কারণবশত সম্ভব না হয়, তখন সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে একটি Ad-hoc Bar Council গঠন করতে পারে। এই Ad-hoc Bar Council: সর্বোচ্চ এক বছর মেয়াদে কার্যকর থাকবে, এবং মেয়াদ বর্ধিতযোগ্য নয়, এতে Attorney-General সদস্য হিসেবে থাকবেন এবং তিনিই হবেন চেয়ারম্যান।
---------------------------------------------
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972, Article- 8. (1) Elections to the Bar Council shall be held so as to conclude on or before the thirty first day of May in the year in which the term of the Bar Council expires.
Article,8(2) If the elections to the Bar Council cannot be held within the time specified in clause (1) due to pandemic, epidemic, act of God or for any other unavoidable circumstances as may be determined by the Government from time to time, the Government may, by notification in the official Gazette, constitute an Ad-hoc Bar Council consisting of fifteen members for a term not exceeding one year and this term shall not be further extended. The Attorney-General for Bangladesh shall be one of the members of the Ad-hoc Bar Council and shall also be its Chairman.
(4) Notwithstanding anything contained in any other provision of this Order, the Ad-hoc Bar Council shall exercise such powers and functions of the Bar Council as specified in this Order and the rules made thereunder.

৫,৬০৩.
দেওয়ানি কার্যবিধির আদেশ ৩১ এর মূল উদ্দেশ্য কী?
  1. সম্পত্তি বাজেয়াপ্ত করা
  2. সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো
  3. আপিল প্রক্রিয়া সহজ করা
  4. ট্রাস্টি মামলার জটিলতা কমানো
সঠিক উত্তর:
ট্রাস্টি মামলার জটিলতা কমানো
উত্তর
সঠিক উত্তর:
ট্রাস্টি মামলার জটিলতা কমানো
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ট্রাস্টি মামলার জটিলতা কমানো।
⇒ দেওয়ানি কার্যবিধির আদেশ ৩১-এর মূল উদ্দেশ্য হলো ট্রাস্টি, এক্সিকিউটর বা অ্যাডমিনিস্ট্রেটর (প্রশাসক) সংক্রান্ত মামলাগুলোকে সহজ ও সুসংগঠিত করা। এই আদেশের মাধ্যমে:
প্রতিনিধিত্বের সুবিধা:
- ট্রাস্টি/এক্সিকিউটর স্বয়ংক্রিয়ভাবে সুবিধাভোগী ব্যক্তিদের (beneficiaries) প্রতিনিধিত্ব করেন।
- ফলে, প্রতিটি সুবিধাভোগীকে আলাদাভাবে মামলার পক্ষ করতে হয় না, যা মামলার জটিলতা ও সময় কমায়।
পক্ষগঠনের সরলীকরণ:
- একাধিক ট্রাস্টি থাকলে সাধারণত সকলকে পক্ষ করতে হয় (বিধি ২), তবে কিছু ব্যতিক্রম আছে (যেমন: বিদেশি ট্রাস্টি বা অপ্রমাণিত উইলের এক্সিকিউটর)।
- আদালত প্রয়োজনে অতিরিক্ত পক্ষ যুক্ত করতে পারে (বিধি ১)।
বিবাহিত ট্রাস্টির স্বামী/স্ত্রীর বিষয়:
- বিবাহিত ট্রাস্টির স্বামী/স্ত্রী স্বয়ংক্রিয়ভাবে পক্ষ হন না (বিধি ৩), যাতে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যায়।
মামলার কার্যকারিতা:
- এই বিধিগুলো ট্রাস্ট সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকে দ্রুততর ও দক্ষ করে তোলে।
৫,৬০৪.
The Code of Criminal Procedure, 1898 এর ধারা ১৬১ অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা (Examine) করতে পারেন-
  1. তদন্তকারী পুলিশ কর্মকর্তা
  2. নির্বাহী ম্যাজিস্ট্রেট
  3. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
  4. সকলেই
সঠিক উত্তর:
তদন্তকারী পুলিশ কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
তদন্তকারী পুলিশ কর্মকর্তা
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধির ধারা ১৬১ মোতাবেক- তদন্ত পরিচালনাকারী কোন পুলিশ কর্মকর্তা এমন ব্যক্তিকে পরীক্ষা করতে পারেন, যে ব্যক্তি ঘটনা ও এর অবস্থা সম্পর্কে জানে।এরূপ ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। তবে যে সকল প্রশ্নের জবাব তাকে ফৌজদারি অভিযোগে দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিতে পারে সেই সকল প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন।

• এরূপ পরীক্ষাকালে পুলিশ কর্মকর্তা তার নিকট প্রদত্ত বিবৃতি লিখে নিতে পারেন এবং একাধিক ব্যক্তির বিবৃতি পৃথকভাবে রেকর্ড করবেন।
৫,৬০৫.
The Code of Criminal Procedure এর ১৭৪ ধারা অনুযায়ী কে সুরতহাল রিপোর্ট তৈরি করেন?
  1. পুলিশ
  2. সিভিল সার্জন
  3. এখতিয়ারাধীন আদালত
  4. নির্বাহী ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর:
পুলিশ
উত্তর
সঠিক উত্তর:
পুলিশ
ব্যাখ্যা
→ ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারা অনুযায়ী পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

⇒ ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারার বিধান অনুযায়ী:
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা সরকার কর্তৃক নির্ধারিত বিশেষ ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার যদি সংবাদ পান যে—
- কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে।
- অন্য কারও দ্বারা, কোনো প্রাণী বা যন্ত্রের কারণে দুর্ঘটনায় নিহত হয়েছে।
এরূপ অবস্থায় মারা গেছে, যা যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে এটি অপরাধজনিত মৃত্যু।
- তখন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করবেন।
- এরপর তিনি মৃত ব্যক্তির লাশের স্থানে উপস্থিত হয়ে তদন্ত পরিচালনা করবেন।
- তদন্তে স্থানীয় দুই বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা হবে।
- পুলিশ মৃতদেহের জখম, হাড় ভাঙা, থেঁতলানো ও অন্যান্য আঘাতের চিহ্ন পর্যবেক্ষণ ও বর্ণনা করবেন।
- সেইসঙ্গে কোনো অস্ত্র, যন্ত্র বা উপায়ে ওই চিহ্নগুলো সৃষ্টি হয়েছে বলে মনে হয়, তা উল্লেখ করবেন।
- তদন্ত শেষে মৃত্যুর দৃশ্যমান কারণ উল্লেখ করে একটি লিখিত প্রতিবেদন প্রস্তুত করা হবে, যা সুরতহাল রিপোর্ট (Inquest Report) নামে পরিচিত।
--------------------
⇒The Code of Criminal Procedure, 1898, Section-174: Police to inquire and report on suicide, etc.
(1) The officer in charge of a police station or some other police officer specially empowered by the Government in that behalf, on receiving information that a person-
(a) has committed suicide, or
(b) has been killed by another, or by an animal, or by machinery or by an accident, or
(c) has died under circumstances raising a reasonable suspicion that some other person has committed an offence,
shall immediately give intimation thereof to the 204[nearest Executive Magistrate] empowered to hold inquests, and, unless otherwise directed by any rule prescribed by the Government, or by any general or special order 205[of the District Magistrate], shall proceed to the place where the body of such deceased person is, and there, in the presence of two or more respectable inhabitants of the neighborhood, shall make an investigation, and draw up a report of the apparent cause of death, describing such wounds, fractures, bruises and other marks of injury as may be found on the body, and stating in what manner, or by what weapon or instrument (if any), such marks appear to have been inflicted:

Provided that, unless the Government otherwise directs, it shall not be necessary under this sub-section, in any case where the death or any person has been caused by enemy action, to make any investigation or to draw up any report or to send any intimation to a Magistrate empowered to hold inquests.
(2) The report shall be signed by such police officer and other persons, or by so many of them as concur therein, and shall be forthwith forwarded to the District Magistrate.
(3) When there is any doubt regarding the cause of death, or when for any other reason the police officer considers it expedient so to do, he shall, subject to such rules as the Government may prescribe in this behalf, forward the body, with a view to its being examined, to the nearest Civil Surgeon, or other qualified medical man appointed in this behalf by the Government, if the state of the weather and the distance admit of its being so forwarded without risk of such putrefaction on the road as would render such examination useless.

(5) The following Magistrates are empowered to hold inquest, namely, any District Magistrate or any other Executive Magistrate specially empowered in this behalf by the Government or the District Magistrate.
৫,৬০৬.
'A', 'B'-কে ১২ দিন যাবৎ একটি কক্ষে আটকে রাখে, দণ্ডবিধি অনুসারে 'A'-এর সর্বোচ্চ শাস্তি কত হতে পারে?
  1. দুই বছরের কারাদণ্ড
  2. এক বছরের কারাদণ্ড
  3. তিন বছরের কারাদণ্ড
  4. ছয় মাসের কারাদণ্ড
সঠিক উত্তর:
তিন বছরের কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
তিন বছরের কারাদণ্ড
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধি ধারা ৩৪৪ অনুযায়ী, যদি কেউ কাউকে দশ দিন বা তার বেশি সময় ধরে অবৈধভাবে আটকায়, তবে তার সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছরের কারাদণ্ড (সশ্রম বা বিনাশ্রম)।

⇒ দণ্ডবিধির ৩৪৪ ধারার বিধান- দশ বা ততোধিক দিনব্যাপি অবৈধভাবে আটক:
কোন ব্যক্তি যদি কাউকে দশ বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক করে রাখে; তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।

⇒ The Penal Code, 1860- Section 344. Wrongful confinement for ten or more days:
Whoever wrongfully confines any person for ten days, or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

৫,৬০৭.
কোন ধরনের দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে ধর্মীয় আইনের বিধান অনুসরণ করা হবে?
  1. উত্তরাধিকার সম্পর্কিত বিষয়ে
  2. ধর্মীয় আচরণ বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে
  3. বিবাহ সংশ্লিষ্ট বিষয়ে
  4. উল্লিখিত সকল বিষয়ে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল বিষয়ে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল বিষয়ে
ব্যাখ্যা
• The Civil Courts Act,1887 আইনের ৩৭ ধারায় কতিপয় বিষয়ে রাষ্ট্রীয় আইন নয় বরং হিন্দু এবং মুসলিমদের ধর্মীয় আইনের বিধানকে সংরক্ষণ করা হয়েছে।

৩৭ ধারায় বলা হয়েছে- "কোন মামলা বা কার্যধারায় দেওয়ানি আদালত কর্তৃক উত্তরাধিকার ও ওয়ারিশী, বিবাহ বা ব্যক্তিগত ধর্মীয় আচরণ বা প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়ে পক্ষগন হিন্দু হলে হিন্দু আইন এবং মুসলিম হলে মুসলিম আইন প্রযোজ্য হবে।"

Section: 37- Certain decisions to be according to local law
(1) Where in any suit or other proceeding it is necessary for a Civil Court to decide any question regarding succession, inheritance, marriage or caste, or any religious usage or institution, the Muslim law in cases where the parties are Muslim, and the Hindu law in cases where the parties are Hindus, shall form the rule of decision except in so far as such law has, by legislative enactment, been altered or abolished. 
 
(2) In cases not provided for by sub-section (1) or by any other law for the time being in force, the Court shall act according to justice, equity and good conscience.
৫,৬০৮.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের কোন অনুচ্ছেদ প্রযোজ্য হবে?
  1. ১১২ অনুচ্ছেদ
  2. ১২০ অনুচ্ছেদ
  3. ১২৫ অনুচ্ছেদ
  4. ১০২ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১২০ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১২০ অনুচ্ছেদ
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে তামাদি আইনের ১২০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে।
→ তামাদি আইনের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী, ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের জন্য তামাদির মেয়াদ ৬ বছর নির্ধারণ করা হয়েছে। এর মানে, ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে ৬ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।
৫,৬০৯.
The Code of Civil Procedure, 1908 এর ধারা ১০৪(২) অনুযায়ী, এই ধারার অধীনে আপিলে প্রদত্ত আদেশ-
  1. পুনরায় আপিলযোগ্য
  2. পুনরায় আপিলযোগ্য নয়
  3. শুধুমাত্র সর্বোচ্চ আদালতে পুনর্বিবেচনাযোগ্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
পুনরায় আপিলযোগ্য নয়
উত্তর
সঠিক উত্তর:
পুনরায় আপিলযোগ্য নয়
ব্যাখ্যা
ধারা ১০৪: কোন আদেশগুলি থেকে আপিল করা যেতে পারে:
(১) নিম্নলিখিত আদেশগুলি থেকে আপিল করা যেতে পারে, এবং যদি এই কোডের মূল অংশে বা বর্তমানে কার্যকর কোনো আইনে অন্যথায় স্পষ্টভাবে প্রদান না করা হয়, তবে অন্য কোনো আদেশ থেকে আপিল করা যাবে না:
(ff) ধারা ৩৫ক এর অধীনে একটি আদেশ;
(g) ধারা ৯৫ এর অধীনে একটি আদেশ;
(h) এই কোডের কোনো ধারা অনুযায়ী একটি আদেশ যা কোনো ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান বা দেওয়ানি কারাগারে আটক বা আটক করার নির্দেশ দেয়, তবে এমন আটক বা আটককরণ যদি কোনো ডিক্রির কার্যকরীকরণের জন্য না হয়;
(i) নিয়মের অধীনে করা কোনো আদেশ যা থেকে নিয়ম অনুযায়ী আপিল স্পষ্টভাবে অনুমোদিত হয়:
তবে শর্ত থাকে যে ধারা (ff) এ উল্লিখিত কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, যদি না এই ভিত্তিতে যে কোনো আদেশ, বা কম পরিমাণ প্রদানের জন্য আদেশ করা উচিত ছিল না।

(২) এই ধারার অধীনে আপিলে দেয়া কোনো আদেশ থেকে আপিল করা যাবে না।
৫,৬১০.
সাক্ষ্য আইনে একজন স্বাক্ষীকে পুন: জেরা করা যায়?
  1. ১৩৫ ধারায়
  2. ১৩৮ ধারায়
  3. ১৩৭ ধারায়
  4. ১৩৬ ধারায়
সঠিক উত্তর:
১৩৮ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৩৮ ধারায়
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ধারা ১৩৮ মতে- প্রথমে সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হবে। তারপর (বিরুদ্ধপক্ষ ইচ্ছা করলে) সাক্ষীকে জেরা করবে, তারপর (সাক্ষী উপস্থিতকারী পক্ষ ইচ্ছা করলে) পুনঃজবানবন্দী গ্রহণ করাতে পারবে। সাক্ষীর জবানবন্দী গ্রহণ ও জেরা প্রাসঙ্গিক সম্পর্কে হতে হবে। কিন্তু সাক্ষী তার জবানবন্দীতে যে সকল বিষয় সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, কেবল সেই সকল বিষয়েই জেরা করা চলবে, এমন নয়। জেরা প্রসঙ্গে সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করেন, পুনঃজবানবন্দীতে সেইগুলির ব্যাখ্যা চাইতে হবে, পুনঃজবানবন্দী গ্রহণের সময় যদি আদালতের অনুমতি নিয়ে কোন নতুন বিষয়ের অবতারণা করা হয়, তবে বিরুদ্ধপক্ষ সেই সকল বিষয়ে স্বাক্ষীকে আরও জেরা করতে বা পুন: জেরা করতে পারবে।

⇒  অর্থাৎ সাক্ষ্য আইনের ১৩৮ ধারায়  একজন স্বাক্ষীকে পুন: জেরা করা যায়।
৫,৬১১.
The Specific Relief Act, 1877 এর ৩৪ ধারার অধীনে কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে?
  1. সাধারণ মৌখিক চুক্তি
  2. সংশোধিত মৌখিক চুক্তি
  3. বাতিলযোগ্য লিখিত চুক্তি
  4. সংশোধিত লিখিত চুক্তি
সঠিক উত্তর:
সংশোধিত লিখিত চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
সংশোধিত লিখিত চুক্তি
ব্যাখ্যা

• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৪ ধারা: সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণ:
লিখিত চুক্তি প্রথমত সংশোধিত হতে পারে এবং যদি বাদী আরজিতে প্রার্থনা করে থাকে এবং আদালত তা যুক্তিযুক্ত মনে করেন, তবে পরে তা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে।

উদাহরণ:
'ক' তার অ্যাটর্নি 'খ'-কে খরচের টাকার পরিবর্তে একটি নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়। চুক্তিতে মক্কেলের নাম ও অধিকার ভুলভাবে অন্তর্ভূক্ত হয়। যদি সঠিকভাবে তা ব্যাখ্যা করা হয়, তবে তা চুক্তির অধীনে সকল অধিকার হতে 'খ'-কে বঞ্চিত করবে। যদি আদালত উপযুক্ত মনে করেন তবে 'খ' চুক্তি সংশোধন করার এবং নির্দিষ্ট অংকের অর্থ প্রদানের আদেশ পাবার অধিকারী।

৫,৬১২.
নিচের কোন অপরাধের মৃত্যুদণ্ড ছাড়া কোন শাস্তি নাই?
  1. খুন
  2. গণহত্যা
  3. যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন
  4. খুন সহকারে ডাকাতি
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩০৩ ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন এবং দণ্ডবিধির ৩০৭ ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুনের উদ্যোগ গ্রহণ করলে এবং উক্ত কার্যের ফলে কোন ব্যক্তি আহত হয় এই অপরাধ প্রমাণিত হলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে।
---------------
⇒ Punishment for murder by life-convict
Section 303. Whoever, being under sentence of imprisonment for life, commits murder, shall be punished with death.
৫,৬১৩.
আদেশ ৪৪ বিধি-১ অনুসারে, আদালত কখন নিঃস্ব ব্যক্তির আপিল আবেদন অগ্রাহ্য করবেন?
  1. যদি আপিলকারী আদালতে উপস্থিত না হন
  2. যদি আপিলকারী আদালতের শর্ত না মানেন
  3. যদি ডিক্রি আইনের ন্যায় প্রচলিত রীতিবিরুদ্ধ না হয়
  4. যদি আপিলকারী সাক্ষ্যপ্রমাণ দিতে না পারেন
সঠিক উত্তর:
যদি ডিক্রি আইনের ন্যায় প্রচলিত রীতিবিরুদ্ধ না হয়
উত্তর
সঠিক উত্তর:
যদি ডিক্রি আইনের ন্যায় প্রচলিত রীতিবিরুদ্ধ না হয়
ব্যাখ্যা
আদেশ ৪৪ বিধি-১: কে নিঃস্বভাবে আপিল করতে পারে:
১) আপিল করার অধিকার যার আছে, যদি আপিলের স্মারকলিপির জন্য এধরণের যে কোন ব্যক্তি প্রয়োজনীয় কোর্ট ফি দিতে অপারগ হয়, তাহলে স্মারকলিপির সাথে সে নিঃস্ব ব্যক্তি হিসাবে আপিল করার জন্য একটি আবেদন পেশ করতে পারবে এবং এরূপ ক্ষেত্রে ঐ ব্যক্তি নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা সম্বন্ধীয় এই আইনের বিধানসমূহ যতদূর প্রযোজ্য তৎসাপেক্ষে নিঃস্ব ব্যক্তি হিসাবে আপিল করার অনুমতি প্রদান করা যাবেঃ

আপিল গ্রহণের জন্য দরখাস্তের পদ্ধতিঃ
তবে শর্ত থাকে যে, আপিলের আবেদন এবং যে রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে, সেগুলো দেখে আদালত যদি মনে করেন যে, উক্ত ডিক্রি আইনবিরুদ্ধ বা আইনের ন্যায় প্রচলিত রীতিবিরুদ্ধে নয় বা অন্য কোন কারণেও অসঙ্গত নয়, তবে আদালত ঐ আবেদন অগ্রাহ্য করবেন।
৫,৬১৪.
‘ম’ একটি দোকানদারকে ভয় দেখায় যে, যদি সে তাকে বাকিতে জিনিস না দেয়, তাহলে তার দোকানে আগুন লাগিয়ে দেবে। 'ম' এর এই আচরণ কোন ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে?
  1. মানহানি
  2. অবৈধ অনুপ্রবেশ
  3. দস্যুতা
  4. অপরাধমূলক ভীতিপ্রদর্শন
সঠিক উত্তর:
অপরাধমূলক ভীতিপ্রদর্শন
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক ভীতিপ্রদর্শন
ব্যাখ্যা
ধারা ৫০৩: অপরাধমূলক ভীতিপ্রদর্শন-
যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে তার ব্যক্তি, সুনাম বা সম্পত্তির ক্ষতির হুমকি দেয়, অথবা সেই ব্যক্তির আগ্রহসম্পন্ন অন্য কারো ব্যক্তি বা সুনামের ক্ষতির হুমকি দেয়, এবং এর মাধ্যমে তাকে ভীত করার উদ্দেশ্যে, অথবা তাকে এমন কোনো কাজ করতে বাধ্য করার উদ্দেশ্যে যা সে আইনত বাধ্য নয়, অথবা তাকে এমন কোনো কাজ না করতে বাধ্য করার উদ্দেশ্যে যা সে আইনত করতে অধিকারী, তাহলে তা অপরাধমূলক ভীতিপ্রদর্শন হিসেবে গণ্য হবে।​

ব্যাখ্যা: যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সুনাম ক্ষতির হুমকি দেয়, এবং সেই মৃত ব্যক্তি হুমকিপ্রাপ্ত ব্যক্তির আগ্রহসম্পন্ন হন, তবে সেটিও এই ধারার অন্তর্ভুক্ত হবে।​

ধারা ৫০৬: অপরাধমূলক ভীতিপ্রদর্শনের শাস্তি-
যে ব্যক্তি অপরাধমূলক ভীতিপ্রদর্শন করেন, তিনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
৫,৬১৫.
মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার জন্য আদালত কোন মোকদ্দমা মধ্যস্থতার জন্য পাঠাতে পারে বা মধ্যস্থতা করতে পারে?
  1. লিখিত জবাব দাখিলের আগে
  2. আরজি দাখিলের সময়
  3. মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ করার পর
  4. লিখিত জবাব দাখিলের পর যদি উভয় পক্ষ হাজির হয়
সঠিক উত্তর:
লিখিত জবাব দাখিলের পর যদি উভয় পক্ষ হাজির হয়
উত্তর
সঠিক উত্তর:
লিখিত জবাব দাখিলের পর যদি উভয় পক্ষ হাজির হয়
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের আইন এর ৮৯ (ক) ধারায় বলা হয়েছে যে, লিখিত জবাব দাখিলের পর যদি মোকদ্দমার উভয় পক্ষ নিজে / আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয় তাহলে আদালত শুনানী মুলতবী রেখে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন।
⇒ মধ্যস্থতার ১০ দিনের মধ্যে উভয় পক্ষ মধ্যস্থতাকারী নিয়োগে ব্যর্থ হইলে আদালত পরবর্তীতে ৭ দিনের মধ্যে সর্বাধিক ১৭ দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করিবেন।
⇒ মধ্যস্থতার সময় হবে ৬০ দিন তবে সর্বাধিক ৯০ দিনের বেশি নয়।

⇒ মধ্যস্থতার সংজ্ঞা (Definition of Mediation)- দেওয়ানী কার্যবিধির ৮৯ ধারার ১নং ব্যাখ্যায় মধ্যস্থতার সংজ্ঞা রয়েছে। ৮৯ ধারার ১নং ব্যাখ্যায় মধ্যস্থতা বলতে প্রসারিত অনানুষ্ঠানিক, অবাধ্যতামূলক, গোপনীয়, অপ্রতিদ্বন্দ্বিতামূলক এবং সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির পদ্ধতিকে বোঝায়, যার মাধ্যমে মধ্যস্থতাকারী মীমাংসার কোন শর্তে নির্দেশ না করে কিংবা তৎসম্পর্কে কোন আদেশ না দিয়ে পক্ষগণের মধ্যকার বিরোধগুলো নিষ্পত্তির সুযোগ করে দেন।

⇒ কখন মধ্যস্থতার কার্যক্রম শুরু হয়- লিখিত জবাব দাখিলের পর আদালত শুনানী মুলতবি রেখে মোকদ্দমার বিরোধটি আদালত নিজে মধ্যস্থতা করতে পারে বা উক্ত বিরোধ নিষ্পত্তির জন্য একজন মধ্যস্থতাকারীর নিকট পাঠাতে পারে। সুতরাং লিখিত জবাব দাখিলের পরই মধ্যস্থতার কার্যক্রম শুরু হয়।

⇒ বর্তমানে মধ্যস্থতার (Mediation) জন্য মামলার বিরোধীয় বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঠানো আদালতের জন্য বাধ্যতামূলক।
⇒ বিচারক নিজেই অথবা পক্ষগণ বা আদালত কর্তৃক নিযুক্ত মধ্যস্থতাকারী (mediator) মধ্যস্থতা করতে পারে।
৫,৬১৬.
বে-আইনীভাবে আটক ব্যক্তিকে পুনরুদ্ধারের জন্য কার তল্লাশী পরোয়ানা ইস্যু করার এখতিয়ার নেই?
  1. ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট
  2. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
  3. নির্বাহী ম্যাজিস্ট্রেট
  4. ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর:
২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট
উত্তর
সঠিক উত্তর:
২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় বে-আইনীভাবে আটক ব্যক্তিকে পুনরুদ্ধারের জন্য তল্লাশী পরোয়ানা জারির বিধান রয়েছে। এই ধারা অনুযায়ী বে-আইনীভাবে আটক ব্যক্তিকে পুনরুদ্ধারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তল্লাশী পরোয়ানা ইস্যু করতে পারেন। অর্থাৎ ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট এর এখতিয়ার নেই।

• ফৌজদারি কার্যবিধির ১০০ ধারা-
যখন কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে, কোন ব্যক্তিকে এরূপ অবস্থায় আটক রাখা হয়েছে যে আটক রাখা অপরাধের সামিল তখন তিনি তল্লাশী পরোয়ানা প্রদান করতে পারবেন এবং যার প্রতি পরোয়ানাটি নির্দেশিত তিনি পরোয়ানা অনুসারে উক্ত আটক ব্যক্তির জন্য তল্লাশী করতে পারবেন, এবং সেই ব্যক্তিকে পাওয়া গেলে তাকে অবিলম্বে কোন ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করতে হবে এবং অবস্থানুসারে যেরূপ মনে করেন সেরূপ উপযুক্ত আদেশ দিবেন।
 
প্রতিকার: ১০০ ধারার অধীন জারিকৃত তল্লাশী পরোয়ানা বাতিলের জন্য দায়রা জজের নিকট রিভিশন করা যায়।
৫,৬১৭.
ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী, আমল অযোগ্য অপরাধের সংবাদ কীভাবে রেকর্ড করা হয়?
  1. প্রাথমিক তথ্য প্রতিবেদন (FIR) হিসেবে
  2. সাধারণ ডায়েরি (GD) হিসেবে
  3. ম্যাজিস্ট্রেটের নির্দেশে অনুসারে
  4. কোন রেকর্ড করা প্রয়োজন নেই
সঠিক উত্তর:
সাধারণ ডায়েরি (GD) হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ ডায়েরি (GD) হিসেবে
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী, যখন কোন অ-আমলযোগ্য (Non-Cognizable) অপরাধের সংবাদ থানায় প্রদান করা হয়, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OIC) এটি সাধারণ ডায়েরি (GD) হিসেবে রেকর্ড করবেন। এই ধরনের অপরাধের জন্য FIR (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের করা হয় না, কারণ এটি পুলিশ কর্তৃক সরাসরি তদন্তের আওতায় আসে না।
তবে, অভিযোগকারীকে বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে, যাতে তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন।

⇒ ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা: আমল অযোগ্য অপরাধের সংবাদ (Information in non-cognizable cases)- 
ফৌজদারি কার্যবিধির ধারামতে থানায় আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে,থানার ভারপ্রাপ্ত অফিসার বিষয়টিকে থানায় রক্ষিত ফরম নং ৬৫-তে জি.ডি হিসেবে অন্তর্ভুক্ত করে সংবাদদাতাকে বা অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে।অর্থাৎ আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত অফিসার অপরাধের সংবাদটি জিডি এন্ট্রি বা সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন।
---------
⇒ The Code of Criminal Procedure, 1898 Section-155.Information in non-cognizable cases:
(1) When information is given to an officer in charge of a police station of the commission within the limits of such station of a non-cognizable offence, he shall enter in a book to be kept as aforesaid the substance of such information and refer the informant to the Magistrate.

Investigation into non-cognizable cases:
(2) No police officer shall investigate a non-cognizable case without the order of a Magistrate of the first or second class having power to try such case or send the same for trial. 
(3) Any police officer receiving such order may exercise the same powers in respect of the investigation (except the power to arrest without warrant) as an officer in charge of a police station may exercise in a cognizable case.
৫,৬১৮.
কোন পরিস্থিতিতে প্রতিপক্ষের অ্যাডভোকেট অনুপস্থিত থাকলেও মামলা উপস্থাপন করা যেতে পারে?
  1. মক্কেল চাইলে
  2. ফৌজদারি মামলা হলে
  3. আপিলের সময়
  4. একতরফা বিচারাধীন বিষয় হলে
সঠিক উত্তর:
একতরফা বিচারাধীন বিষয় হলে
উত্তর
সঠিক উত্তর:
একতরফা বিচারাধীন বিষয় হলে
ব্যাখ্যা
সঠিক উত্তর: একতরফা বিচারাধীন বিষয় হলে।

Canons of Professional Conduct and Etiquette-এর ১ম অধ্যায় অনুযায়ী, একজন আইনজীবীর সহ-আইনজীবির প্রতি দায়িত্ব ও কর্তব্য মোট ১১টি।  এই বিধিগুলো আইনজীবীদের পেশাগত আচরণ, শিষ্টাচার এবং সহ-আইনজীবিদের প্রতি সম্মান ও সহযোগিতার নীতিমালা নির্ধারণ করে।

বিধি ৫:
একজন আইনজীবী প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে প্রকাশ্য আদালত ব্যতীত বিরোধপূর্ণ বিষয়ে কোন বিচারক কিংবা বিচারিক কর্মকর্তার নিকট কোন বক্তব্য প্রদান কিংবা যুক্তিতর্ক উপস্থাপন করিতে পারিবেন না। এমনকি প্রতিপক্ষের আইনজীবীকে কপি সরবরাহ না করিয়া বিরোধপূর্ণ বিষয়ে কোন লিখিত বক্তব্য প্রদান করিতে পারিবেন না। তবে অত্র বিধি কোন একতরফা বিচারাধীন বিষয়ে এবং সংশ্লিষ্ট আদালতের বিচারক ও বিচারিক কর্মকর্তার নিকট বিচারাধীন নহে এমন ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
৫,৬১৯.
মিতা জীবন বাঁচানো জনিত কোনোরূপ উদ্দেশ্যে ছাড়াই নিজেই নিজের গর্ভপাত করায়। এক্ষেত্রে, মিতা-
  1. কোনো শাস্তি পাবে না
  2. ৩১২ ধারার অধীনে শাস্তি পাবে
  3. ৩২১ ধারার অধীনে শাস্তি পাবে
  4. ৩১৯ ধারার অধীনে মামলা দায়ের করা যাবে
সঠিক উত্তর:
৩১২ ধারার অধীনে শাস্তি পাবে
উত্তর
সঠিক উত্তর:
৩১২ ধারার অধীনে শাস্তি পাবে
ব্যাখ্যা
দণ্ডবিধির ৩১২ ধারা- গর্ভপাত করান:
কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত করায়, এবং যদি সে গর্ভপাত সরল বিশ্বাসে উক্ত স্ত্রীলোকের জীবন বাঁচাবার উদ্দেশ্যে না করা হয়ে থাকে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; এবং যদি স্ত্রীলোকটি শিশুর বিচরণ অনুভব করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।

ব্যাখ্যা: যে স্ত্রীলোক নিজেই নিজের অকাল গর্ভপাত করায়, সে স্ত্রীলোকও এই ধারার অর্থের অন্তর্ভুক্ত হবে।

দণ্ডবিধির ৩১২ ধারা অনুযায়ী,
যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করায় এবং এটি জীবন বাঁচানোর উদ্দেশ্যে না হয়, তবে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে।

শাস্তি:
- যদি গর্ভপাতের ফলে শিশুর বিচরণ অনুভূত হয়: মিতা সাত বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডও হতে পারে।
- যদি শিশুর বিচরণ অনুভূত না হয়: মিতা তিন বছর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডও হতে পারে।
৫,৬২০.
দণ্ডবিধির কত ধারায় দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি উল্লেখ আছে?
  1. ৫০০ ধারায়
  2. ৫০১ ধারায়
  3. ৫০৯ ধারায়
  4. ৫১০ ধারায়
সঠিক উত্তর:
৫১০ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫১০ ধারায়
ব্যাখ্যা
দণ্ডবিধির ৫১০ ধারাটিতে দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি উল্লেখ আছে।

⇒ দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী,
কোন ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় কোন প্রকাশ্য স্থানে গমন করে, বা যে স্থানে প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশ, সে স্থানে প্রবেশ করে এবং সে স্থানে এমন আচরণ করে, যার ফলে কারো বিরক্তি ঘটে, তবে সে ব্যক্তি চব্বিশ ঘন্টা পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা দশ টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

Section 510- Misconduct in public by a drunken person:
Whoever, in a state of intoxication appears in any public place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten taka, or with both.
৫,৬২১.
The Code of Criminal Procedure, 1898 এর ৩৯৯ ধারার বিধান মতে কতো বছর বয়সের নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান রয়েছে?
  1. ১২ বছরের কম এমন শিশু।
  2. ১৪ বছরের কম এমন শিশু।
  3. ১৫ বছরের কম এমন শিশু।
  4. ১৮ বছরের কম এমন শিশু।
সঠিক উত্তর:
১৫ বছরের কম এমন শিশু।
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছরের কম এমন শিশু।
ব্যাখ্যা
♦ফৌজদারি কার্যবিধির ৩৯৯ ধারা অনুযায়ী কোন কারাদন্ডপ্রাপ্ত অপরাধীর বয়স ১৫ বছরের কম হলে তাকে ফৌজদারী আদালত জেলে আটকের পরিবর্তে সরকারী কোন সংশোধনাগারে আটক রাখার আদেশ দিতে পারেন
৫,৬২২.
দণ্ডবিধির কত ধারায় 'Wrongful restraint' এর বিধান আছে?
  1. দণ্ডবিধির ৩২৯ ধারায়
  2. দণ্ডবিধির ৩৩৯ ধারায়
  3. দণ্ডবিধির ৩৪৯ ধারায়
  4. দণ্ডবিধির ৩৪০ ধারায়
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৩৩৯ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধির ৩৩৯ ধারায়
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৩৯ ধারার বিধান অবৈধ বাধা (Wrongful restraint):- যে ব্যক্তি কোন ব্যক্তিকে ইচ্ছাপূর্বক এমনভাবে বাধাদান করে যার ফলে উক্ত ব্যক্তির যেদিকে যাবার অধিকার রয়েছে, এমন কোন দিকে উক্ত ব্যক্তির যাবার পথ রুদ্ধ হয়, তবে সে ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধভাবে বাধাদান করেছে বলে পরিগণিত হয়।

ব্যতিক্রম :- যদি কোন লোক স্থলে বা জলে কোন বেসরকারি পথে বাধা দেওয়ার আইনসম্মত অধিকার তার রয়েছে বলে সরল মনে বিশ্বাসবশতঃ উক্ত পথে বিঘ্ন সৃষ্টি করে, তবে তার কাজ এই ধারার অর্থের আওতায় অপরাধ হবে না।

⇒ উদাহরণ
যে পথ অতিক্রম করার অধিকার চ-এর রয়েছে, সে পথে ক বিঘ্ন সৃষ্টি করে। ক সরল মনে বিশ্বাস করে না যে, পথটি রোধ করার অধিকার তার রয়েছে। ক-এর পথ রোধের ফলে চ পথ অতিক্রম করতে অসমর্থ হয়। ক অবৈধভাবে চ-কে বাধাদান করেছে।
--------
⇒ Section 339. Wrongful restraint:
Whoever voluntarily obstructs any person so as to prevent that person from proceeding in any direction in which that person has a right to proceed, is said wrongfully to restrain that person. 
 
Exception. The obstruction of a private way over land or water which a person in good faith believes himself to have a lawful right to obstruct, is not an offence within the meaning of this section. 
 
⇒ Illustration 
A obstructs a path along which Z has a right to pass, A not believing in good faith that he has a right to stop the path. Z is thereby prevented from passing. A wrongfully restrains Z.
৫,৬২৩.
The Penal Code, 1860 অনুসারে রাষ্ট্রদ্রোহ হলো _________।
  1. রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা
  2. সরকারের প্রতি বিদ্বেষ
  3. রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র
  4. রাষ্ট্রের প্রতি অবজ্ঞা
সঠিক উত্তর:
সরকারের প্রতি বিদ্বেষ
উত্তর
সঠিক উত্তর:
সরকারের প্রতি বিদ্বেষ
ব্যাখ্যা
ধারা ১২৪ক রাষ্ট্রদ্রোহিতা:
কোন ব্যক্তি যদি উচ্চারিত বা লিখিত কথা বা উক্তি দ্বারা, অথবা চিহ্নাদি দ্বারা, অথবা দৃশ্যমান প্রতীকের সহায়তায় অথবা অপর কোনভাবে বাংলাদেশে আইনানুসারে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা করার চেষ্টা করে অথবা বৈরিতা উদ্রেক করে বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন অথবা যে কোন কম মেয়াদের কারাদণ্ডে যার সাথে অর্থদণ্ড যোগ করা যাবে অথবা তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে যার সাথে অর্থদণ্ড যোগ করা যাবে, অথবা তাকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে।

ব্যাখ্যা ১: ‘বৈরিতা' বলতে রাজানুগত্যহীনতা এবং সর্বপ্রকার শত্রুতার ভাব বুঝায়।

ব্যাখ্যা ২: ঘৃণা, বিদ্বেষ বা বৈরিতা সৃষ্টি করা বা সৃষ্টি করার চেষ্টা করা ছাড়াই আইনসম্মত উপায়ে পরিবর্তন বা সংশোধনের উদ্দেশ্যে সরকারের গৃহীত ব্যবস্থাসমূহের প্রতি অসমর্থন প্রকাশ এই ধারামতে অপরাধ বলে পরিগণিত হবে না।

ব্যাখ্যা ৩: ঘৃণা, বিদ্বেষ বা বৈরিতা সৃষ্টি করার বা সৃষ্টি করার চেষ্টা করা ছাড়াই সরকারের কোন শাসন পরিচালন বিষয়ক বা অন্যরূপ কার্য সম্পর্কে অসমর্থনমূলক অভিমত বা মন্তব্য প্রকাশ এই ধারামতে অপরাধ বলে পরিগণিত হবে না।
৫,৬২৪.
দণ্ডবিধির ৩৮ ধারায় একই অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ-
  1. একই অপরাধে দোষী সাব্যস্ত হবে
  2. বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে না
  3. বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে
  4. ক এবং খ
সঠিক উত্তর:
বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে
উত্তর
সঠিক উত্তর:
বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে
ব্যাখ্যা
ধারা ৩৮: অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন:
যেক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোন অপরাধমূলক কার্য সংঘটনে নিয়োজিত কিংবা জড়িত হন, সেক্ষেত্রে তারা উক্ত কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন।

উদাহরণ:
- ‘ক’ এমন উগ্র প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে ‘চ’ কে আক্রমণ করে যে, তার এই আক্রমনে ‘চ’ নিহত হইলে তাহা শুধু অপরাধমূলক প্রাণনাশ হইবে, যাহা খুন বলিয়া গণ্য হইবে না।

- 'চ' এর প্রতি 'খ' এর বিদ্বেষ থাকায় এবং 'চ' কে হত্যা করিবার জন্য 'খ' এর অভিপ্রায় থাকায়, 'খ' বিনা প্ররোচনায় 'চ' কে হত্যার কার্যে 'ক' কে সহায়তা করে। এই দৃষ্টান্তে 'ক' ও 'খ' উভয়েই 'চ' কে হত্যার কার্যে ব্যাপৃত থাকলেও, 'খ' খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত হবে কারন অভিপ্রায় ছিল এবং 'ক' কেবল অপরাধমূলক প্রাণনাশের অপরাধে অপরাধী হবে।
৫,৬২৫.
জারীর দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়ীকের উপর অবশ্যই নোটিশ জারী করতে হবে?
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ২ বছর
  4. ৩ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
• ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত/আবেদন ৩ বছরের মধ্যে করতে হয়। ডিক্রির তারিখ থেকে ২ বছর পর ডিক্রি জারির দরখাস্ত করা হলে দেনাদারকে (Judgement debtor) নোটিশ দিতে হয়।

• The Code of Civil Procedure,1908 এর আদেশ ২১ বিধি-২২ এর বিধান- কতিপয় ক্ষেত্রে ডিক্রি জারির বিরুদ্ধে কারণ দর্শানো (Notice to show cause against execution in certain cases):

নিম্নোক্ত ক্ষেত্রে ডিক্রি জারির আবেদন করা হলে যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করা হয়েছে উক্ত ব্যক্তিকে অবশ্যই কারণ দর্শানোর নোটিশ দিবেন-
i)  ডিক্রির তারিখ হতে ২ বছরের অধিক সময় পর ডিক্রি জারি করলে; বা
ii) পক্ষের বৈধ প্রতিনিধিগণের বিপক্ষে ডিক্রি জারি করলে।

তবে নোটিশ দিতে গিয়ে অযৌক্তিক বিলম্ব বা ন্যায় বিচার বিঘ্নিত হলে নোটিশ না দিলেও হবে।
৫,৬২৬.
The Penal Code, 1860 এর সংজ্ঞানুসারে, একজন ব্যক্তিকে কখন "আইনত বাধ্য" বলা হয়?
  1. যখন সে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে
  2. যখন সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে
  3. যখন সে আইন মেনে চলে
  4. যখন কোনো কাজ না করা তার জন্য অবৈধ বলে গণ্য হয়
সঠিক উত্তর:
যখন কোনো কাজ না করা তার জন্য অবৈধ বলে গণ্য হয়
উত্তর
সঠিক উত্তর:
যখন কোনো কাজ না করা তার জন্য অবৈধ বলে গণ্য হয়
ব্যাখ্যা
ধারা ৪৩ অনুযায়ী,
"অবৈধ" শব্দটি এমন সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য, যা অপরাধ, আইন দ্বারা নিষিদ্ধ, অথবা যা কোনো দেওয়ানি কার্যক্রমের ভিত্তি তৈরি করে।
এবং একজন ব্যক্তিকে তখনই "আইনত বাধ্য" বলা হয় যখন কোনো কাজ না করা তার জন্য অবৈধ বলে বিবেচিত হয়

Section 43- “Illegal” and “Legally bound to do”
The word “illegal” is applicable to everything which is an offence or which is prohibited by law, or which furnishes ground for a civil action: and a person is said to be "legally bound to do" whatever it is illegal in him to omit.
৫,৬২৭.
কখন ম্যাজিস্ট্রেট বিরোধীয় বিষয়বস্তু ক্রোক (attach subject of dispute) করিবেন?
  1. বিরোধীয় বিষয়বস্তুতে পক্ষসমূহের কেহই দখলে না থাকলে,
  2. বিরোধীয় বিষয়বস্তুতে কে দখলে ছিলেন সে সম্পর্কে ম্যাজিস্ট্রেট নিজে সন্তুষ্ট হইতে অসমর্থ হইলে
  3. বিরোধীয় বিষয়বস্তুতে পক্ষসমূহের কেউ অবৈধ ক্ষমতাবলে দখলে থাকলে,
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা
♦ ফৌজদারি কার্যবিধি ১৪৬ ধারা মতে জমি বা পানি নিয়ে বিরোধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি প্রকৃত দখলকারী নির্ধারণ করতে ব্যর্থ হন, তাহলে তিনি সম্পত্তি ক্রোক বা রিসিভার নিয়োগ করতে পারেন।

♦ ফৌজদারি কার্যবিধি ১৪৬ ধারার বিধান: বিরোধীয় বিষয় ক্রোক করার ক্ষমতা: ম্যাজিষ্ট্রেট যদি সিদ্ধান্ত নেন যে, পক্ষবৃন্দের কেউই সে সময়ে বিরোধী বিষয়বস্তুতে দখলকার ছিলনা, অথবা তাদের মধ্য থেকে কোন পক্ষ সেই সময়ে উহাতে দখলকার ছিল, সেই সম্পর্কে তিনি নিজে সন্তুষ্ট হতে অপারগ হলে আদালতে পক্ষবৃন্দের অধিকার বা দখল পাইবার অধিকারী ব্যক্তি সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি তা ক্রোক করতে পারবেনঃ

শর্ত থাকে যে, অনুরূপ উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেট যদি পরিতুষ্ট হন, বিরোধীয় বিষয় সম্পর্কে আর শান্তিভঙ্গের কোনরূপ সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তিনি যে কোন সময় ক্রোক বাতিল করতে পারেন।

(২) যেক্ষেত্রে কোন ম্যাজিস্ট্রেট বিরোধীয় বস্তু ক্রোক করেন, সেক্ষেত্রে তিনি যদি সঠিক হিসাবে মনে করেন এবং কোন দেওয়ানী আদালত যদি ইতিপূর্বে বিরোধীয় সম্পত্তির কোন তত্ত্বাবধায়ক নিয়োগ না করে থাকেন, সেক্ষেত্রে তিনি উহার জন্য একটি তত্ত্বাবধায়ক নিযুক্ত করতে পারবেন এবং ম্যাজিস্ট্রেটোর নিয়ন্ত্রণ দ্বারা উক্ত তত্ত্বাবধায়কের দেওয়ানী কার্যবিধি অনুযায়ী নিযুক্ত তত্ত্বাবধায়কের যাবতীয় ক্ষমতা থাকবেঃ

শর্ত থাকে যে, কোন দেওয়ানী আদালত যদি পরবর্তী ধাপে উক্ত বিরোধীয় সম্পত্তির কোন তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক নিযুক্ত তত্ত্বাবধায়ক তাঁর বরাবর দখল অর্পণ করবেন এবং অতঃপর তাকে উক্ত দায়িত্ব থেকে রেহাই দেয়া হবে।
৫,৬২৮.
তামাদি আইনের ৬ ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. মামলা করার ক্ষেত্রে
  2. ডিক্রি জারির ক্ষেত্রে
  3. আইনগত প্রতিনিধির ক্ষেত্রে
  4. আপীল, রিভিউ বা রিভিশন এর ক্ষেত্রে
সঠিক উত্তর:
আপীল, রিভিউ বা রিভিশন এর ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
আপীল, রিভিউ বা রিভিশন এর ক্ষেত্রে
ব্যাখ্যা
• তামাদি আইনের ৬,৭,৮ এবং ৯ ধারায় আইনগত অপারগতার নিয়ম উল্লেখ করা হয়েছে। তামাদি আইনের ৬ ধারায় বৈধ অপারগতা (Legal disability) নিয়ে সরাসরি আলোচনা করেছে। যেখানে বলা আছে, যে ক্ষেত্রে মামলা কিংবা কার্যব্যবস্থা কিংবা ডিক্রি জারির জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হয় সেই সময় উক্ত ব্যক্তি যদি নাবালক, উন্মাদ বা চরম বুদ্ধিহীনতার রোগে ভুগে থাকে তবে তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে।

যখন উক্ত ব্যক্তির জীবন হতে অপারগতা অবসান হবে তখন তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে। যদি একটি অপারগতা অবসান হবার আগেই আরেকটি অপারগতায় উক্ত ব্যক্তি আক্রান্ত হন তবে দুটি শেষ হবার পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এর মাঝে যদি উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার আইনগত প্রতিনিধির উপর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তার আইনগত প্রতিনিধি যদি বৈধ অপারগতায় আক্রান্ত থাকেন তবে প্রতিনিধির আইনগত অপারগতা অবসান হবার পর তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে।

তামাদি আইনের ৬ ধারার এই বিধান আপীল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। বৈধ অপারগতার বিধান শুধুমাত্র বাদী’র ক্ষেত্রে প্রযোজ্য। বিবাদী’র জন্য তামাদি আইনে বৈধ অপারগতার বিধান গ্রহণযোগ্য না।
৫,৬২৯.
'ক' কে গুরুতর জখম করার অপরাধে 'খ' এর সাজা হলো। এর কিছুদন পর ভিকটিম 'ক' মারা যায়। এ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক?
  1. খ' এর পুনঃ বিচার করা যাবে না।
  2. 'ক' কে হত্যার জন্য 'খ' এর পুনঃবিচার হবে।
  3. 'ক' কে হত্যার জন্য 'খ' এ ফাঁসির আদেশ হবে।
  4. 'খ' এর যাবজ্জীবন সাজা হবে।
সঠিক উত্তর:
'ক' কে হত্যার জন্য 'খ' এর পুনঃবিচার হবে।
উত্তর
সঠিক উত্তর:
'ক' কে হত্যার জন্য 'খ' এর পুনঃবিচার হবে।
ব্যাখ্যা
• ফৌজদারী কার্যবিধির ৪০৩ ধারায় বলা হয়েছে, একবার দন্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বা দ্বিতীয়বার বিচার করা যাবে না [person once convicted or acquitted not to be tried for same offence twice]। ৪০৩ ধারা [nemo debet bis vexari] নীতির উপর প্রতিষ্ঠিত যার অর্থ হলো কোন ব্যক্তিকে দ্বিতীয় বারের জন্য বিচারাধীন করা যাবে না যার জন্য তাকে একবার বিচার করা হয়েছিল।

এক্ষেত্রে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে-

১. অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধের চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে;
২. উক্ত বিচার অবশ্যই এখতিয়ারসম্পন্ন কোন আদালত কর্তৃক হতে হবে;
৩. বিচারে অবশ্যই খালাসের [Acquittal] বা দণ্ডের [Conviction] আদেশ থাকতে হবে।

দোবারা সাজা নীতি প্রযোজ্য হবে না-
১. অভিযোগ খারিজ করে যদি কোন ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়; বা
২. ২৪৯ ধারার অধীন মামলার প্রক্রিয়া বন্ধ করে যদি কোন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়; বা
৩. কোনো আসামীকে অব্যাহতি দেয়া হলে।

যেহেতু 'খ'-কে গুরুতর আঘাতের জন্য 'ক' এর একবার বিচার হয়েছে, তাই একই অপরাধে 'ক' কে পুনরায় গুরুতর আঘাতের অপরাধে বিচারের সম্মুখীন করা যাবে না কারণ এই ক্ষেত্রে Double Jeopardy নীতি প্রযোজ্য হবে। তবে অন্য অপরাধে বিচার করা যাবে। এক্ষেত্রে আদালত 'খ' এর হত্যার অপরাধে 'ক' এর বিচার করতে পারে।
৫,৬৩০.
‘খ’ দাবি করে যে, ৩০ বছর ধরে নিখোঁজ থাকা ‘ক’ জীবিত আছে। ‘ক’ যে জীবিত আছে, এটা প্রমাণের দায়িত্ব কার?
  1. ‘ক’ এর
  2. ‘খ’ এর
  3. আদালতের
  4. ‘ক’ এর আত্মীয়দের
সঠিক উত্তর:
‘খ’ এর
উত্তর
সঠিক উত্তর:
‘খ’ এর
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১০৮ ধারা অনুযায়ী,
যদি কোনো ব্যক্তির গত ৭ বছরের মধ্যে কোনো খোঁজ না পাওয়া যায় এবং স্বাভাবিক অবস্থায় যারা তার খবর পাওয়ার কথা তারা যদি কোনো খবর না পায়, তবে আদালত সেই ব্যক্তিকে মৃত বলে অনুমান করতে পারে। তবে, যদি কেউ সেই ব্যক্তিকে জীবিত বলে দাবি করে, তাহলে তার প্রমাণের দায়িত্ব দাবিদারের ওপর বর্তাবে।

এক্ষেত্রে, ‘খ’ এর এই দাবির প্রমাণের ভার ‘খ’-এর ওপরই বর্তায়।

Section- 108: Burden of proving that person is alive who has not been heard of for seven years:
Provided that when the question is whether a man is alive or dead, and it is proved that he has not been heard of for seven years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it.
৫,৬৩১.
দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী দস্যুদের বা ডাকাতদের আশ্রয়দানকারীকে শাস্তি দেওয়া হয়?
  1. ধারা ২১৪
  2. ধারা ২১৬ক
  3. ধারা ২১৬
  4. ধারা ২১২
সঠিক উত্তর:
ধারা ২১৬ক
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২১৬ক
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধির ধারা ২১৬ক বিশেষভাবে ডাকাত/দস্যুদের আশ্রয়দানের শাস্তি সম্পর্কে বিধান করে। 
- দণ্ডবিধির ধারা ২১৬ক (Penal Code, 1860 – Section 216A) অনুযায়ী:
- যদি কেউ জানে বা বিশ্বাস করার যথাযথ কারণ থাকে যে কিছু ব্যক্তি ডাকাতি (robbery) অথবা দস্যুতা (dacoity) করতে যাচ্ছে বা সম্প্রতি করেছে, এবং সে ব্যক্তি তাদেরকে আশ্রয় দেয় এই উদ্দেশ্যে যে তারা যেন অপরাধ সংঘটিত করতে পারে অথবা শাস্তি থেকে বাঁচতে পারে, তবে: সে ব্যক্তি সর্বোচ্চ ৭ (সাত) বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন।
- Exception (ব্যতিক্রম): যদি স্বামী বা স্ত্রী অপরাধীকে আশ্রয় দেন, তাহলে এই ধারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

- অর্থাৎ দণ্ডবিধির ধারা ২১৬ক বিশেষভাবে দস্যু (robber) ও ডাকাত (dacoit)-দের আশ্রয়দানের শাস্তি সম্পর্কে বলা হয়েছে।

⇒The Penal Code, 1860 – Section 216A. Penalty for harbouring robbers or dacoits:
Whoever, knowing or having reason to believe that any persons are about to commit or have recently committed robbery or dacoity, harbours them or any of them, with the intention of facilitating the commission of such robbery or dacoity, or of screening them or any of them from punishment, shall be punished with rigorous imprisonment for a term which may extend to seven years, and shall also be liable to fine. 
- Explanation.-For the purposes of this section it is immaterial whether the robbery or dacoity is intended to be committed, or has been committed, within or without Bangladesh. 
- Exception.–This provision does not extend to the case in which the harbour is by the husband or wife of the offender.

৫,৬৩২.
ফৌজদারি কার্যবিধির ধারা ৪২৪ অনুযায়ী, আপিল আদালতের রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা -
  1. বাধ্যতামূলক
  2. বিবেচনামূলক
  3. আসামির ইচ্ছাধীন
  4. আবশ্যক
সঠিক উত্তর:
বিবেচনামূলক
উত্তর
সঠিক উত্তর:
বিবেচনামূলক
ব্যাখ্যা
ফৌজদারি কার্যবিধির ধারা ৪২৪ অনুযায়ী,
আপিল আদালত যদি প্রয়োজন মনে করে, তাহলে আসামিকে আদালতে হাজির করতে পারে। তবে, এটি বাধ্যতামূলক নয়, বরং আদালতের বিবেচনার ওপর নির্ভর করে।

ধারা ৪২৪- অধস্তন আপিল আদালতের রায়:
অপরাধমূলক কার্যবিধির অধ্যায় XXVI-তে যে সকল নিয়ম অপরাধ সংক্রান্ত মূল বিচারকার্যের আদালতের রায়ের ক্ষেত্রে প্রযোজ্য, তা যথাসম্ভব উচ্চ আদালত বিভাগ ব্যতীত অন্য কোনো আপিল আদালতের রায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে, যদি আপিল আদালত ভিন্ন কোনো নির্দেশ না দেয়, তাহলে আসামিকে আদালতে হাজির করা বা রায় শোনার জন্য উপস্থিত থাকার প্রয়োজন নেই।
৫,৬৩৩.
দণ্ডবিধির অধীন মানহানির [defamation] শাস্তি কি?
  1. যে কোন বর্ণনার ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
  2. যে কোন বর্ণনার ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
  3. যে কোন বর্ণনার ১২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
  4. যে কোন বর্ণনার ৬ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
সঠিক উত্তর:
যে কোন বর্ণনার ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
উত্তর
সঠিক উত্তর:
যে কোন বর্ণনার ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ব্যাখ্যা
♦ দণ্ডবিধি ৪৯৯ ধারা অনুযায়ী যখন কোন ব্যক্তি সম্পর্কিত কোন কুৎসা রটনা করা হয় যা উক্ত ব্যক্তির সুনাম নষ্ট করে (harm reputation) তাকে মানহানি বা Defamation বলে। অর্থাৎ কুৎসাজনক কথা বা চিহ্ন দ্বারা বা দৃশ্যমান কল্পমূর্তি প্রকাশের মাধ্যমে মানহানি করা হয়।
♦দণ্ডবিধির ৫০০ ধারার অধীন মানহানির [defamation] শাস্তি হল যে কোন বর্ণনার ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৫,৬৩৪.
ফৌজদারি কার্যবিধির অনুযায়ী, যদি কোনো অভিযুক্ত আদালতে হাজির না হয় এবং তার বিরুদ্ধে ৮৭ ও ৮৮ ধারার বিধান অনুসরণ করা হয়, তাহলে আদালত কী করতে পারে?
  1. তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না
  2. তাকে আজীবন কারাদণ্ড দিতে পারে
  3. তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চালাতে পারে
  4. তাকে স্বয়ংক্রিয়ভাবে নির্দোষ ঘোষণা করতে পারে
সঠিক উত্তর:
তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চালাতে পারে
উত্তর
সঠিক উত্তর:
তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চালাতে পারে
ব্যাখ্যা
⇒ সঠিক উত্তর: গ) তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চালাতে পারে
⇒ ফৌজদারি কার্যবিধির ৩৩৯-খ(১) ধারা অনুসারে, যদি কোনো অভিযুক্ত আদালতে হাজির না হয় এবং তার বিরুদ্ধে ৮৭ (পলাতক ঘোষণার আদেশ) ও ৮৮ (সম্পত্তি ক্রোক) ধারার বিধান অনুসরণ করা হয়, তবে আদালত কমপক্ষে দুইটি বহুল প্রচারিত বাংলা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিযুক্তকে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে।
যদি অভিযুক্ত নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হয়, তাহলে আদালত তার অনুপস্থিতিতেই বিচার চালাতে পারে, যা "Trial in absentia" বা "অনুপস্থিতিতে বিচার" নামে পরিচিত।

⇒ ফৌজদারি কার্যবিধির ৩৩৯-খ ধারার বিধান আসামীর অনুপস্থিতিতে বিচার:
(১) যেক্ষেত্রে ৮৭ ও ৮৮ ধারার বিধান পালন করার পর আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে, আসামিকে যাতে গ্রেফতার ও বিচারে সোপর্দ করা না হয় সেজন্য সে পলায়ন করেছে বা আত্মগোপন করেছে এবং তাকে গ্রেফতার করার আশু সম্ভাবনা নাই, সেক্ষেত্রে নালিশি অপরাধ আমলে গ্রহণকারী আদালত বহুল প্রচারিত কমপক্ষে দুইটি বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত আদেশ দ্বারা উক্ত ব্যক্তিকে আদেশে নির্ধারিত সময়ের মধ্যে সেই আদালতে হাজির হবার নির্দেশ দিবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত নির্দেশে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে তার বিচার অনুষ্ঠিত হবে।

(২) আসামিকে হাজির করার পর কিংবা আসামি হাজির হবার পর অথবা জামিনে মুক্ত হবার পর যেক্ষেত্রে আসামি পলায়ন করে কিংবা হাজির হতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে (১) উপধারায় বর্ণিত পদ্ধতি প্রযোজ্য হবে না এবং নালিশি অপরাধের জন্য এরূপ ব্যক্তির বিচার করতে উপযুক্ত আদালত এরূপ করার কারণ লিপিবদ্ধ করে তার অনুপস্থিতিতেই এরূপ ব্যক্তির বিচার করবেন।
----------
⇒ The Code of Criminal Procedure, 1898, Section 339B: Trial in absentia:
(1) Where after the compliance with the requirements of section 87 and section 88, the Court has reason to believe that an accused person has absconded or concealing himself so that he cannot be arrested and produced for trial and there is no immediate prospect of arresting him, the Court taking cognizance of the offence complained of shall, by order published in at least two national daily Bengali Newspapers having wide circulation, direct such person to appear before it within such period as may be specified in the order, and if such person fails to comply with such direction, he shall be tried in his absence.

(2) Where in a case after the production or appearance of an accused before the Court or his release on bail, the accused person absconds or fails to appear, the procedure as laid down in sub-section (1) shall not apply and the Court competent to try such person for the offence complained of shall, recording its decision so to do, try such person in his absence.
৫,৬৩৫.
ফৌজদারী কার্যবিধিতে আদালত অবমাননার মামলা বা ৪৮৫ ও ৪৮৫ক ধারায় শাস্তির ক্ষেত্রে প্রতিকার কী?
  1. আপিল
  2. রিভিশন
  3. রিভিউ
  4. ক ও খ
সঠিক উত্তর:
আপিল
উত্তর
সঠিক উত্তর:
আপিল
ব্যাখ্যা
♦ধারা ৪৮৬ আদালত অবমাননার মোকদ্দমায় দণ্ডের বিরুদ্ধে আপিল বিধান রয়েছে। কোন আদালত কর্তৃক ধারা ৪৮০, ৪৮৫ বা ৪৮৫ক এর অধীন দণ্ডিত কোন ব্যক্তি, ইতোপূর্বে যাই বিহিত থাকুক না কেন, সেই আদালতে আপিল করতে পারবে, যে আদালতে উক্ত আদালতের ডিক্রী বা আদেশের বিরুদ্ধে সাধারণত আপিল করা যায়।
৫,৬৩৬.
ভূমির মালিকের স্বার্থে উক্ত ভূমি নিয়ে দাঙ্গা হলে এবং ভূমির মালিক যদি তা রোধ করার চেষ্টা না করে, তাহলে তার শাস্তি কী হবে?
  1. কারাদণ্ড
  2. অর্থদণ্ড
  3. সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে
  4. কোনো শাস্তি নেই
সঠিক উত্তর:
অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
অর্থদণ্ড
ব্যাখ্যা
দণ্ডবিধির ১৫৫ ধারা- যে ব্যক্তির স্বার্থে দাঙ্গা অনুষ্ঠিত হয় তার দায়দায়িত্ব:
যে ভূমি সম্পর্কে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে, দাঙ্গাটি যদি ভূমির মালিক বা দখলদারের অথবা উক্ত স্বার্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির অথবা যে বিরোধীয় বিষয়টি নিয়ে দাঙ্গার সূত্রপাত হয়েছে উহাতে কোন স্বার্থ বা স্বত্বের দাবিদার কোন ব্যক্তির স্বার্থে বা স্বপক্ষে অথবা যে ব্যক্তি উহা হতে কোনভাবে উপকৃত হয়েছে তার স্বার্থে বা স্বপক্ষে অনুষ্ঠিত হয়, তবে অনুরূপ ব্যক্তি অর্থদণ্ডে দণ্ডিত হবে-যদি উক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি বা তার ম্যানেজার অনুরূপ দাঙ্গা অনুষ্ঠিত হতে পারে অথবা যে বেআইনী সমাবেশ দ্বারা অনুরূপ দাঙ্গা অনুষ্ঠিত হবে তা অনুষ্ঠিত হতে পারে বলে তার বা তাদের বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ দাঙ্গা বা সমাবেশ নিরোধ করার এবং উহা দমন ও ছত্রভঙ্গ করার জন্য যথাক্রমে তার বা তাদের আয়ত্তাধীন সকল আইনসম্মত উপায় অবলম্বন না করে।

Section 155- Liability of person for whose benefit riot is committed:
Whenever a riot is committed for the benefit or on behalf of any person who is the owner or occupier of any land respecting which such riot takes place or who claims any interest in such land, or in the subject of any dispute which gave rise to the riot, or who has accepted or derived any benefit therefrom, such person shall be punishable with fine, if he or his agent or manager, having reason to believe that such riot was likely to be committed or that the unlawful assembly by which such riot was committed was likely to be held, shall not respectively use all lawful means in his or their power to prevent such assembly or riot from taking place, and for suppressing and dispersing the same.
৫,৬৩৭.
দেওয়ানি কার্যবিধির বিধান অনুযায়ী, জজমেন্ট-ডেবটরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কোনো বাসস্থানে প্রবেশের ক্ষেত্রে নিম্নলিখিত কোন সময়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছে? 
  1. সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত
  2. সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত
  3. সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
  4. শুধুমাত্র সরকারি ছুটির দিন ব্যতীত
সঠিক উত্তর:
সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত
ব্যাখ্যা

⇒ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ধারা ৫৫(১)-এর প্রথম প্রভিশন (Provided, firstly) এ স্পষ্টভাবে বলা আছে: for the purpose of making an arrest under this section, no dwelling-house shall be entered after sunset and before sunrise.
- অর্থাৎ, জজমেন্ট-ডেবটরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কোনো বাসগৃহে (dwelling-house) সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সুতরাং সঠিক উত্তর: খ) সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত (অর্থাৎ রাতের বেলা প্রবেশ নিষেধ)।

⇒ The Code of Civil Procedure, 1908: Section-55.- Arrest and detention:
(1) A judgment-debtor may be arrested in execution of a decree at any hour and on any day, and shall, as soon as practicable, be brought before the Court, and his detention may be in the civil prison of the district in which the Court ordering the detention is situate, or, where such civil prison does not afford suitable accommodation, in any other place which the Government may appoint for the detention of persons ordered by the Courts of such district to be detained:

Provided, firstly, that, for the purpose of making an arrest under this section, no dwelling-house shall be entered after sunset and before sunrise:

Provided, secondly, that no outer door of a dwelling-house shall be broken open unless such dwelling-house is in the occupancy of the judgment-debtor and he refuses or in any way prevents access thereto, but when the officer authorised to make the arrest has duly gained access to any dwelling-house, he may break open the door of any room in which he has reason to believe the judgment-debtor is to be found:
Provided, thirdly, that, if the room is in the actual occupancy of a woman who is not the judgement-debtor and who according to the customs of the country does not appear in public, the officer authorised to make the arrest shall give notice to her that she is at liberty to withdraw, and, after allowing a reasonable time for her to withdraw and giving her reasonable facility for withdrawing, may enter the room for the purpose of making the arrest:

Provided, fourthly, that, where the decree in execution of which a judgment-debtor is arrested, is a decree for the payment of money and the judgment-debtor pays the amount of the decree and the costs of the arrest to the officer arresting him, such officer shall at once release him.

(2) The Government may, by notification in the official Gazette, declare that any person or class of persons whose arrest might be attended with danger or inconvenience to the public shall not be liable to arrest in execution of a decree otherwise than in accordance with such procedure as may be prescribed by the Government in this behalf.
(3) Where a judgment-debtor is arrested in execution of a decree for the payment of money and brought before the Court, the Court shall inform him that he may apply to be declared an insolvent, and that he may be discharged if he has not committed any act of bad faith regarding the subject of the application and if he complies with the provisions of the law of insolvency for the time being in force.
(4) Where a judgment-debtor expresses his intention to apply to be declared an insolvent and furnishes security, to the satisfaction of the Court, that he will within one month so apply, and that he will appear, when called upon, in any proceeding upon the application or upon the decree in execution of which he was arrested, the Court may release him from arrest, and, if he fails so to apply and to appear, the Court may either direct the security to be realized or commit him to the civil prison in execution of the decree.

৫,৬৩৮.
নেক্সট ফ্রেন্ড কর্তৃক নাবালকের নামে রুজুকৃত মোকদ্দমা অযৌক্তিক হলে এবং উক্ত মোকদ্দমা আবেদনক্রমে খারিজ হলে, আদালত কী নির্দেশ দিতে পারে?
  1. নতুন নেক্সট ফ্রেন্ড নিয়োগ করবে
  2. মোকদ্দমার খরচ মওকুফ করবে
  3. মোকদ্দমার খরচ পরিশোধের জন্য নাবালককে আদেশ দিবে
  4. মোকদ্দমার খরচ পরিশোধের জন্য নেক্সট ফ্রেন্ডকে আদেশ দিতে পারে
সঠিক উত্তর:
মোকদ্দমার খরচ পরিশোধের জন্য নেক্সট ফ্রেন্ডকে আদেশ দিতে পারে
উত্তর
সঠিক উত্তর:
মোকদ্দমার খরচ পরিশোধের জন্য নেক্সট ফ্রেন্ডকে আদেশ দিতে পারে
ব্যাখ্যা
আদেশ ৩২ বিধি-১৪: অযৌক্তিক বা অনুচিত মোকদ্দমা:
১) কোন নাবালক একমাত্র বাদি হলে সাবালকত্ব প্রাপ্ত হয়ে এ মর্মে আবেদন করতে পারে যে, তার নেক্সট ফ্রেন্ড কর্তৃক তার নামে রুজুকৃত মোকদ্দমা অযৌক্তিক বা অসঙ্গত হওয়ার কারণে খারিজ হবে।

২) সংশ্লিষ্ট সকল পক্ষের উপর আবেদনের নোটিশ জারি করতে হবে এবং উক্ত অসঙ্গত কারণ সম্পর্কে সন্তুষ্ট হয়ে আদালত আবেদন মঞ্জুর করতে পারে এবং আবেদনপত্র ও মোকদ্দমার ব্যাপারে কোন কিছু সম্পর্কে সকল পক্ষ বরাবর খরচাদি পরিশোধের জন্য নেক্সট ফ্রেন্ডকে আদেশ দিতে পারে বা আদালত উপযুক্ত মনে করে অন্য কোন উপযুক্ত নির্দেশ দিতে পারে।
৫,৬৩৯.
বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
  1. নিজের ইচ্ছায়
  2. সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
  3. নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
  4. সরকারের আবেদনে
সঠিক উত্তর:
নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
উত্তর
সঠিক উত্তর:
নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
ব্যাখ্যা
♦বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৩৪ (৮) অনুচ্ছেদ অনুযায়ী, বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার নিজস্ব উদ্যোগে বা কোন আবেদনের প্রেক্ষাপটে তার সিদ্ধান্ত রিভিউ করতে পারে বা পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে।
৫,৬৪০.
যদি কোন আসামী চার্জ গঠনকালে স্বীকার করে যে সে অভিযুক্ত অপরাধটি সংঘটন করেছে, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন আসামীর-
  1. অব্যাহতির
  2. মুক্তির
  3. খালাসের
  4. সাজার
সঠিক উত্তর:
সাজার
উত্তর
সঠিক উত্তর:
সাজার
ব্যাখ্যা
♦ ফৌজদারী কার্যবিধির ২৪২ ধারা বিধান অভিযোগ গঠন করতে হবেঃ ঐরূপ বিবেচনা, পরীক্ষা কিছু করা হলে তা এবং শুনানী অন্তে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে, এরূপ প্রাকপ্রত্যয় করার হেতু আছে যে অভিযুক্ত ব্যক্তি বিচারযোগ্য অপরাধ সম্পাদন করেছে, যে অপরাধের বিচার ঐরূপ ম্যাজিস্ট্রেট করতে যোগ্যতাসম্পন্ন এবং তাঁর মতে তিনি যার জন্য যথোপযুক্ত শাস্তিবিধান করতে সক্ষম, তাহলে তিনি উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ গঠন করবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন যে, যে অপরাধে তাকে চার্জভুক্ত করা হয়েছে ঐ অপরাধে সে অপরাধ স্বীকার করে কি-না।
 
♦ ফৌজদারী কার্যবিধির ২৪৩ ধারা বিধান অভিযোগের সত্যতা স্বীকারের প্রেক্ষিতে দণ্ডঃ আসামী যদি স্বীকার করে যে, যে অপরাধে সে অভিযুক্ত হয়েছে তা সে করেছে, তাহলে যথাসম্ভব তার ব্যবহৃত শব্দে তার স্বীকৃতি নথিবদ্ধ করতে হবে এবং কি কারণে সে দণ্ডিত হবে না, সেই বিষয়ে সে যদি যথেষ্ট কারণ না দর্শায়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে দণ্ড দান করতে পারবেন।

♦ অর্থাৎ যদি কোন আসামী চার্জ গঠনকালে স্বীকার করে যে সে অভিযুক্ত অপরাধটি সংঘটন করেছে, তাহলে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তির উপর ভিত্তি করে আসামীর দণ্ডের (Conviction) আদেশ দিতে পারে।
৫,৬৪১.
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের দায়রা আদালতের বিচারক হিসেবে নিয়োগের ভিত্তি কী?
  1. সংবিধানের ২২ অনুচ্ছেদ
  2. সংবিধানের ৭০ অনুচ্ছেদ
  3. সংবিধানের ১৩২ অনুচ্ছেদ
  4. সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ
ব্যাখ্যা

⇒ ফৌজদারি কার্যবিধির ৯(৩এ) ধারায় বলা হয়েছে যে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য থেকে দায়রা আদালতের বিচারক, যেমন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নিয়োগ করা হবে। এই নিয়োগ সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়।
সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ বিচার বিভাগের কাঠামো এবং বিচারকদের নিয়োগের নিয়মাবলী নির্ধারণ করে, যার অধীনে সেশনস জজ, অতিরিক্ত সেশনস জজ এবং যুগ্ম সেশনস জজের নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়।

⇒ দায়রা আদালতের শ্রেণীবিভাগ- ফৌজদারি কার্যবিধির ৯ ধারামতে দায়রা আদালতে তিন ধরণের বিচারক থাকে। যথা-
ⅰ) দায়রা জজ (Sessions Judge);
ii) অতিরিক্ত দায়রা জজ (Additional Sessions Judge);
iii) যুগ্ম দায়রা জজ (Joint Sessions Judge)।
ফৌজদারি কার্যবিধি ধারা-৯(৩ক): দায়রা আদালতের বিচারক নিয়োগ- সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বারা প্রণীত বিধি সাপেক্ষে দায়রা আদালতের বিচারকগণকে অর্থাৎ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজকে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয়।
-------------------------------------------
⇒ The Code of Criminal Procedure, 1898 Section 9: Court of Sessions:
(1) The Government shall establish a Court of Session for every sessions division, and appoint a judge of such Court ; and the Court of Session for Metropolitan Area shall be called the Metropolitan Court of Session.
(2) The Government may, by general or special order in the official Gazette, direct at what place or places the Court of Session shall hold its sitting; but, until such order is made, the Courts of Session shall hold their sittings as heretofore.
(3) The Government may also appoint Additional Sessions Judges and Assistant Sessions Judges to exercise jurisdiction in one or more such Courts.
(3A) The members of the Bangladesh Judicial Service shall be appointed as Sessions Judge, Additional Sessions Judge and Joint Sessions Judge in accordance with the rules framed by the President under the proviso to Article 133 of the constitution to exercise jurisdiction in one or more of such areas.
(4) A Sessions Judge of one sessions division may be appointed by the Government to be also an Additional Sessions Judge of another division, and in such case he may sit for the disposal of cases at such place or places in either division as the Government may direct.
(5) All Courts of Session existing when this Code comes into force shall be deemed to have been established under this Act.

৫,৬৪২.
দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হয়?
  1. এখতিয়ার সম্পন্ন সর্বোচ্চ আদালতে
  2. এখতিয়ারসম্পন্ন যেকোনো আদালতে
  3. এখতিয়ারসম্পন্ন সর্বনিম্ন আদালতে
  4. উপরের যেকোনো একটিতে
সঠিক উত্তর:
এখতিয়ারসম্পন্ন সর্বনিম্ন আদালতে
উত্তর
সঠিক উত্তর:
এখতিয়ারসম্পন্ন সর্বনিম্ন আদালতে
ব্যাখ্যা
ধারা-১৫ তে যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে, সেই বিধান দেয়া আছে। বলা হয়েছে-

"Every suit shall be institued in the court of the lowest grade competent to try it."

অর্থাৎ, প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা তা বিচার করার এখতিয়ারসম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। কোনটি সর্বনিম্ন আদালত সেটা নির্ধারিত হবে আদালতের আর্থিক এখতিয়ার এবং মোকদ্দমার মূল্যমান অনুযায়ী।
৫,৬৪৩.
সাক্ষ্য আইনের ধারা ৯৫ অনুযায়ী, যখন দলিলের ভাষা স্পষ্ট হলেও তা বাস্তব পরিস্থিতির সাথে মানানসই না হয়, তখন–
  1. দলিল অবৈধ
  2. মৌখিক সাক্ষ্য অগ্রহণযোগ্য
  3. দলিল বাতিল বলে গণ্য হবে
  4. সাক্ষ্য দ্বারা বিশেষ অর্থে ব্যবহার প্রমাণ করা যাবে
সঠিক উত্তর:
সাক্ষ্য দ্বারা বিশেষ অর্থে ব্যবহার প্রমাণ করা যাবে
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য দ্বারা বিশেষ অর্থে ব্যবহার প্রমাণ করা যাবে
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ধারা ৯৫ অনুসারে, ভাষা স্পষ্ট হলেও যদি বাস্তবতার সাথে মিল না খায়, তখন ভাষাটি কোনো "বিশেষ অর্থে" ব্যবহৃত হয়েছে কি না, তা প্রমাণ করা যেতে পারে।

⇒ সাক্ষ্য আইনের ধারা ৯৫ – বিদ্যমান বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দলিলের ভাষা অর্থহীন হলে প্রমাণ:
যখন কোনো দলিলে ব্যবহৃত ভাষা আপাতদৃষ্টিতে পরিষ্কার ও নির্ভুল হলেও বিদ্যমান বাস্তবতার সাথে তা অর্থবোধক না হয়, তখন এটি প্রমাণের জন্য সাক্ষ্য প্রদান করা যেতে পারে যে ভাষাটি বিশেষ কোনো অর্থে ব্যবহার করা হয়েছিল।
উদাহরণ:
- ক ‘খ’-কে একটি দলিলের মাধ্যমে বলে “আমার ঢাকা শহরের বাড়ি খ’-কে বিক্রি করলাম”।
- কিন্তু ক-এর ঢাকায় কোনো বাড়ি নেই, তবে দেখা যায় যে তার নারায়ণগঞ্জে একটি বাড়ি ছিল, এবং খ দলিল সম্পাদনের পর থেকে সেই বাড়ির দখলে ছিল।
- এসব বিষয় প্রমাণ করা যেতে পারে, যেন বোঝা যায় দলিলটি মূলত নারায়ণগঞ্জের বাড়ির জন্য প্রযোজ্য।

⇒The Evidence Act, 1872, Section- 95. Evidence as to document unmeaning in reference to existing facts:
When language used in a document is plain in itself, but is unmeaning in reference to existing facts, evidence may be given to show that it was used in a peculiar sense.

Illustrations:
- A sells to B, by deed "my house in [Dhaka]".
- A had no house in [Dhaka], but it appears that he had a house at [Narayanganj], of which B had been in possession since the execution of the deed.
- These facts may be proved to show that the deed related to the house at [Narayanganj].
৫,৬৪৪.
বিবাদী যদি সমন এড়ানোর জন্য আত্মগোপন করে বা অন্য কারণে সাধারণভাবে সমন জারি করা সম্ভব না হয়, তবে আদালত দেওয়ানী কার্যবিধির ৫নং আদেশের ২০ নং বিধির অধীনে কী আদেশ দিতে পারে?
  1. সমন জারি স্থগিত করার
  2. বিবাদীর সম্পত্তি আটক করার
  3. বিকল্পরূপে সমন জারি করার
  4. বিবাদীর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করার
সঠিক উত্তর:
বিকল্পরূপে সমন জারি করার
উত্তর
সঠিক উত্তর:
বিকল্পরূপে সমন জারি করার
ব্যাখ্যা
• দেওয়ানী কার্যবিধির ৫নং আদেশের ২০ বিধিতে বিকল্প বা প্রতিকল্পনরূপে সমন জারির (Substituted Service of Summon) বিধান রয়েছে।

২০ নং বিধি অনুযায়ী-
যেক্ষেত্রে বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করেছে অথবা অন্য কোন কারণে সাধারনভাবে সমন জারি করা যায়না, সেক্ষেত্রে বিবাদীর গৃহের বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রকাশ্য অংশে সমনের একটি নকল ঝুলিয়ে জারি করার জন্য আদালত আদেশ দিবেন অথবা বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার আদেশ দিবে যা প্রতিকল্পনরূপে সমন জারি Substituted Service নামে পরিচিত। এই পদ্ধতি ব্যক্তিগতভাবে সমন জারির মতই কার্যকর হবে।

Order 5 Rule 20: Substituted service-
(1) Where the Court is satisfied that there is reason to believe that the defendant is keeping out of the way for the purpose of avoiding service, or that for any other reason the summons cannot be served in the ordinary way, the Court shall order the summons to be served by affixing a copy thereof in some conspicuous place in the Court-house, and also upon some conspicuous part of the house (if any) in which the defendant is known to have last resided or carried on business or personally worked for gain, or in such other manner as the Court thinks fit.

(1A) Where the Court under sub-rule (1) pass an order to service the summons by an advertisement in a newspaper, the newspaper shall be a daily newspaper which has circulation in the locality in which the defendant is last known to have actually and voluntarily resided, carried on business or personally worked for gain.

Effect of substituted service-
(2) Service substituted by order of the Court shall be as effectual as if it had been made on the defendant personally.

Where service substituted, time for appearance to be fixed-
(3) Where service is substituted by order of the Court, the Court shall fix such time for the appearance of the defendant as the case may require.
৫,৬৪৫.
ফৌজদারি কার্যবিধির ৪২৮ ধারায় অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে বা গ্রহণের নির্দেশ দিতে পারেন কে?
  1. বিচারিক আদালত
  2. শুধু হাইকোর্ট বিভাগ
  3. আপিল আদালত
  4. রিভিশন আদালত
সঠিক উত্তর:
আপিল আদালত
উত্তর
সঠিক উত্তর:
আপিল আদালত
ব্যাখ্যা

⇒ ফৌজদারি কার্যবিধির ৪২৮ ধারার বিধান: আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে বা গ্রহণের নির্দেশ দিতে পারবেন:
(১) এই অধ্যায়ের অধীন কোন আপিল বিবেচনার সময় আপিল আদালত যদি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ দরকার মর্মে মনে করেন, তাহলে তার কারণ লিপিবদ্ধ করবেন এবং এই সাক্ষ্য গ্রহণ করতে পারবেন, অথবা কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক তা গ্রহণের নির্দেশ দিতে পারবেন, অথবা আপিল আদালত যখন হাইকোর্ট ডিভিশন হয়, তখন কোন দায়রা আদালত বা কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক তা গ্রহণের নির্দেশ দিতে পারবেন ।

(২) দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক যখন অতিরিক্ত সাক্ষ্য গৃহীত হয়, ইহা বা তিনি উক্ত সাক্ষ্য সত্যায়নপূর্বক আপিল আদালতে প্রেরণ করবেন, এবং উক্ত আদালত অতঃপর আপিল নিষ্পত্তির দিকে অগ্রসর হবেন।

(৩) আপিল আদালত ভিন্নরূপ নির্দেশ না দিলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের সময় আসামি বা তাহার কৌসুলী উপস্থিত থাকবেন।

(৪) অধ্যায়-২৫ এর বিধান সাপেক্ষে এই ধারার অধীন এমনভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে, যেন তা একটি অনুসন্ধান।

৫,৬৪৬.
ক তার বাড়ি মাসিক ১০০০০ টাকা ভাড়ার ভিত্তিতে খ কে ভাড়া দেয়। খ ১৫ মাসের ভাড়া বকেয়া রেখে দেওয়ায় ক আদালতে খ এর বিরুদ্ধে ১২ মাসের ভাড়া আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করে ডিক্রি লাভ করে। পরবর্তীতে ক বাকি ৩ মাসের ভাড়ার জন্য মোকদ্দমা দায়ের করে।
  1. পরবর্তী মোকদ্দমা তামাদিতে বারিত হবে
  2. পূর্বে সকল পাওনা মোকদ্দমায় আনয়ন না করায় পরবর্তী মোকদ্দমা করা হতে বারিত হবে।
  3. পরবর্তী মোকদ্দমা গৃহীত হবে।
  4. কোনোটি নয়।
সঠিক উত্তর:
পূর্বে সকল পাওনা মোকদ্দমায় আনয়ন না করায় পরবর্তী মোকদ্দমা করা হতে বারিত হবে।
উত্তর
সঠিক উত্তর:
পূর্বে সকল পাওনা মোকদ্দমায় আনয়ন না করায় পরবর্তী মোকদ্দমা করা হতে বারিত হবে।
ব্যাখ্যা
♦আদেশ ২, বিধি ২(৩) বিধান দাবির আংশিক পরিত্যাগ (Relinquishment of part of claim) : বাদী যদি তার দাবির কোন অংশ বাদ বা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে মোকদ্দমা করে, তাহলে পরে দাবির সেই অংশের জন্য মামলা করতে পারবে না। যখন বাদী একাধিক প্রতিকার দাবি করে মোকদ্দমা করতে অধিকারী, তখন আদালতের অনুমতি ব্যতীত উত্তরূপ প্রতিকারগুলির মধ্যে কোন একটি দাবি করা না হলে পরে সেই প্রতিকারটি দাবি করা যাবে না।
♦আদেশ ২, বিধি ২(৩) এ এই বিষয়ে বলা আছে। একই transaction হতে উদ্ভূত সকল প্রতিকার না চাইলে এবং কোনো প্রতিকার আদালতের অনুমতি ব্যতিরেকে বাদ দিলে তা নিয়ে পরবর্তীতে মোকদ্দমা দায়ের করতে পারবে না। পরবর্তী মোকদ্দমা দায়ের করার সুযোগ দিলে একই বিষয় নিয়ে একাধিক মোকদ্দমার সুযোগ থাকবে। যেমন- কেউ ১ লক্ষ টাকার জন্য ১০ টা মোকদ্দমাও দায়ের করতে পারবে যেখানে প্রতি মোকদ্দমায় ১০ হাজার টাকা করে দাবি করা হবে। এই কারণে একই লেনদেন হতে উদ্ভূত সকল পাওনা বা প্রতিকার এক মোকদ্দমায় অন্তর্ভুক্ত করতে হবে।
৫,৬৪৭.
ফৌজদারি কার্যবিধির কয়টি তফসিল বর্তমানে কার্যকর আছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ২টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধিতে মোট ৫টি তফসিল রয়েছে, কিন্তু ১ম তফসিল বাতিল হওয়ায় বর্তমানে ৪টি বলবৎ আছে-

১ম তফসিল (First Schedule)- বাতিল,

২য় তফসিল (Second Schedule)- আমলযোগ্য ও আমল-অযোগ্য অপরাধ, জামিনযোগ্য ও জামিন-অযোগ্য অপরাধ এবং দন্ডবিধির অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য ইত্যাদি বিষয়সমূহ উল্লেখ রয়েছে,

৩য় তফসিল (Third Schedule)- ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা উল্লেখ রয়েছে,

৪র্থ তফসিল (Fourth Schedule)- ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা উল্লেখ রয়েছে,

৫ম তফসিল (Fifth Schedule)- ফরম সমূহের বিষয়ে বলা রয়েছে।
৫,৬৪৮.
The Code of Civil Procedure, 1908 এর আদেশ ৪১ এর _______ অনুসারে সরাসরি আপিল পুনঃশুনানি করা যাবে।
  1. বিধি ১১ক
  2. বিধি ১৯
  3. বিধি ২১ক
  4. বিধি ২৩
সঠিক উত্তর:
বিধি ২১ক
উত্তর
সঠিক উত্তর:
বিধি ২১ক
ব্যাখ্যা
আদেশ ৪১ বিধি-২১ক: সরাসরি আপিল পুনঃশুনানি:
১) বিধি ২১ বা অন্য কোন আইনের যা কিছুই নে থাকুক না কেন, আদালত বিলম্ব এড়ানো এবং নিষ্পত্তি ত্বরান্বিত করানোর লক্ষ্যে কোন একতরফাভাবে শুনানি করতে আপিল সরাসরি পুনরায় শুনতে পারেন।
বিধি ২১ এর অধীন বিবাদিকে পর্যাপ্ত কারণ বিষয়ে সন্তুষ্ট করতে সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ না দেয়, তবে আদালত যথোপযুক্ত মনে করে নির্ধারিণ করা সাপেক্ষে অনধিক তিন হাজার টাকার খরচা পরিশোধের নিমিত্তে বিবাদিকে নির্দেশ দিতে পারেনঃ
তবে শর্ত থাকে যে, এরূপ একতরফা ডিক্রি বিবাদির বিরুদ্ধে যে তারিখে প্রদান করা হয়, সে তারিখে থেকে ত্রিশ দিনের মধ্যে যদি অন্য এফিডেবিট সহযোগে এরূপ আপিল পুনঃশুনানির কোন আবেদন আদালতে দাখিল করা না হয়ে থাকে, তাহলে এই বিধির অধীন কোন আপিলকে পুনরায় শুনা যাবে নাঃ
তবে আরও শর্ত থাকে যে, এই বিধির অধীন কোন আপিল একাধিকবার পুনরায় শুনা যাবে না।

২) কোন আপিল পুনঃশুনানির কোন আদেশ উপ-বিধি (১) এর অধীন প্রদানে সঙ্গে সঙ্গে আদালতে বিবাদির খরচায় আপিলকারীর নিকট নোটিশ প্রেরণ করাবেন।
৫,৬৪৯.
ডিক্রি জারি মূলে কোন সম্পত্তির নিলাম বিক্রি হলে, বিক্রির কত দিনের মধ্যে ক্রয়মূল্য আদালতে জমা দিতে হবে?
  1. ৭ দিন
  2. ১০ দিন
  3. ১৫ দিন
  4. ৩০ দিন
সঠিক উত্তর:
১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১ বিধি-৮৫ এর বিধান ক্রয়মূল্যের পুরো টাকা পরিশোধের জন্যে সময় :
- ক্রয়মূল্যের সম্পূর্ণ টাকা সম্পত্তি নিলাম বিক্রয়ের দিন হতে ১৫ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে।
-----------
CPC: Order-21 Rule-85: Time for payment in full of purchase-money:
The full amount of purchase-money payable shall be paid by the purchaser into Court before the Court closes on the fifteenth day from the sale of the property:
Provided that, in calculating the amount to be so paid into Court, the purchaser shall have the advantage of any setoff to which he may be entitled under rule 72.
৫,৬৫০.
তামাদি আইনের অনুচ্ছেদ-১৬২ অনুসারে হাইকোর্টের রায়ের পুনরীক্ষণের জন্য দরখাস্তের তামাদির মেয়াদ কত?
  1. ৬০ দিন
  2. ৩০ দিন
  3. ২০ দিন
  4. ৭ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ-১৬২ এ বলা হয়েছে: যখন হাইকোর্ট তার আদি এখতিয়ার (Original Jurisdiction) প্রয়োগ করে কোনো রায় বা আদেশ প্রদান করে, তখন সেই রায়ের পুনরীক্ষণের জন্য দরখাস্ত (Review Petition) দাখিল করতে হবে ডিক্রি বা আদেশের তারিখ থেকে ২০ দিনের মধ্যে।
- এই সময়সীমা মূলত উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ পুনর্বিবেচনার আবেদন নিয়ন্ত্রণ করে।

 উদাহরণস্বরূপ:
- যদি হাইকোর্ট কোনো দেওয়ানি মামলায় সরাসরি (আদি এখতিয়ারে) রায় প্রদান করে, এবং কেউ তা রিভিউ করতে চায়, তাহলে তাকে ২০ দিনের মধ্যে দরখাস্ত করতে হবে।
৫,৬৫১.
দেওয়ানি কার্যবিধি ১৮ ধারা অনুযায়ী, আদালত কোন শর্তে স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা গ্রহণ করতে পারে?
  1. যদি সম্পত্তি একাধিক আদালতের এখতিয়ারে থাকে
  2. যদি আদালত অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করে
  3. যদি আদালত মামলা পরিচালনার জন্য সক্ষম হয়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
⇒ দেওয়ানি কার্যবিধির ধারা ১৮ এর বিধান আদালতসমূহের স্থানীয় এখতিয়ার অনিশ্চিত হলে মোকদ্দমা দায়েরের স্থান (Place of institution of suit where local limits of jurisdiction of Courts are uncertain):
- স্থাবর সম্পত্তি দুই বা ততোধিক আদালতের কোনটির স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত, সেই সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিলে, যে কোন একটি আদালত অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করে মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারবেন; তবে শর্ত থাকে যে, মোকদ্দমাটির প্রকৃতি ও মূল্য আদালতের এখতিয়ারের বাহিরে হবে না।

- আপিল বা রিভিশন আদালতে যদি এই মর্মে আপত্তি উত্থাপন করা হয় যে, সম্পত্তিটি যে স্থানে অবস্থিত সেই স্থানের আদালত ডিক্রি বা আদেশ প্রদান করেনি, তাহলে আপিল বা রিভিশন আদালত আপত্তিটি মঞ্জুর করবেন না, তবে এখতিয়ারের ব্যাপারে অনিশ্চয়তা সম্পর্কে যুক্তিসংগত কারণ থাকলে এবং ন্যায় বিচার ব্যর্থ হলে উক্ত আবেদন মঞ্জুর করতে পারে।

দেওয়ানী কার্যবিধির ১৮ ধারাতে-
১) কোন স্থাবর সম্পত্তি যখন দুই বা ততোধিক আদালতের কোনটির স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত, সে সম্পর্কে অনিশ্চয়তার অভিযোগ থাকলে এরূপ আদালতের মধ্যে যে কোন একটি আদালত যদি সন্তুষ্ট হয়ে মনে করে যে, এরূপ অনিশ্চয়তার ন্যায়সংগত কারণ রয়েছে তাহলে তদমর্মে একটি বিবৃতি লিপিবদ্ধ করে ঐ সম্পত্তির ব্যাপারে যে কোন মোকদ্দমা গ্রহণ ও বিচার করতে পারবে এবং এরূপ মোকদ্দমার ডিক্রির ঐরূপ কার্যকারিতা থাকবে, যে-রূপ এই আদালতের নিজস্ব এখতিয়ারে স্থানীয় সীমারেখার মধ্যে সম্পত্তি অবস্থিত হলে কার্যকারিতা থাকত:
তবে শর্ত থাকে যে, মোকদ্দমাটির প্রকৃতি ও দাবির মূল্য এরূপ হতে হবে যার সম্পর্কে আদালত এখতিয়ার প্রয়োগ করতে সক্ষম হয়।

২) যেখানে (১) উপধারা অনুযায়ী বিবৃতি রেকর্ডকৃত করা হয়নি এবং আপিল অথবা রিভিশন আদালতে এ মর্মে আপত্তি উত্থাপন করা হয় যে, যে স্থানে সম্পত্তিটি অবস্থিত, সে স্থানে কোন প্রকার ডিক্রি বা আদেশ প্রদান করার এখতিয়ার আদালতের নেই, তাহলে আপিল বা রিভিশন আদালত যদি মনে করেন যে, মোকদ্দমা দায়ের করার সময় আদালতের এখতিয়ারের ব্যাপারে অনিশ্চয়তা সম্পর্কে যুক্তিসংগত কারণ ছিল এবং এর কারণে ন্যায়বিচার ব্যর্থ হয়েছে; তাহলে আপত্তিটি গ্রাহ্য হবে।
------------
⇒ The Code of Civil Procedure, 1908 section- 18. Place of institution of suit where local limits of jurisdiction of Courts are uncertain:
(1) Where it is alleged to be uncertain within the local limits of the jurisdiction of which of two or more Courts any immovable property is situate, any one of those Courts may, if satisfied that there is ground for the alleged uncertainly, record a statement to that effect and thereupon proceed to entertain and dispose of any suit relating to that property, and its decree in the suit shall have the same effect as if the property were situate within the local limits of its jurisdiction: 
Provided that the suit is one with respect to which the Court is competent as regards the nature and value of the suit to exercise jurisdiction. 
 
(2) Where a statement has not been recorded under sub-section (1), and an objection is taken before an appellate or revisional Court that a decree or order in a suit relating to such property was made by a Court not having jurisdiction where the property is situate, the appellate or revisional Court shall not allow the objection unless in its opinion there was, at the time of the institution of the suit, no reasonable ground for uncertainly as to the Court having jurisdiction with respect thereto and there has been a consequent failure of justice.
৫,৬৫২.
দেওয়ানী কার্যবিধির আদেশ-২১ বিধি-৬৮ অনুসারে আদালত ভবনে ইশতেহারের নকল লটকিয়ে দেয়ার অন্ততপক্ষে কত দিন পর স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় অনুষ্ঠিত করতে হবে?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ১০ দিন
  4. ৬০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
⇒ দেওয়ানী কার্যবিধির আদেশ-২১ বিধি-৬৮ এর বিধান বিক্রয়ের সময়: বিক্রয়ের আদেশদানকারী বিচারকের আদালত ভবনে ইশতেহারের নকল লটকিয়ে দেয়ার তারিখ থেকে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অন্ততপক্ষে ৩০ দিন এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ১৫ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত ডিক্রি দায়িকের লিখিত সম্মতি ব্যতীত নিলাম বিক্রয় অনুষ্ঠিত হতে পারবে না।
-----------
⇒ Order-21 Rule-68. Time of sale: Save in the case of property of the kind described in the proviso to rule 43, no sale hereunder shall, without the consent in writing of the judgment-debtor, take place until after the expiration of at least thirty days in the case of immovable property, and of at least fifteen days in the case of movable property, calculated from the date on which the copy of the proclamation has been affixed on the court-house of the Judge ordering the sale.
৫,৬৫৩.
ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে কার অভিযোগের ভিত্তিতে বিবাহ সম্পর্কিত অপরাধ আমলে নেওয়া যাবে?
  1. শুধুমাত্র সংক্ষুদ্ধ ব্যক্তির 
  2. যেকোন ব্যক্তির
  3. আদালতের
  4. সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির
সঠিক উত্তর:
শুধুমাত্র সংক্ষুদ্ধ ব্যক্তির 
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র সংক্ষুদ্ধ ব্যক্তির 
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধির ১৯৫ থেকে ১৯৯ ধারায় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে।

• ১৯৬ ধারা অনুযায়ী- রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধসমূহ যেমন রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বা দণ্ডবিধির ১০৮ক, ১৫৩ক, ২৯৪ক, ২৯৫ক বা ৫০৫ ধারার অপরাধসমূহ বিচারক এবং সরকারী কর্মকর্তার বিচার সরকারের বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে তৈরীকৃত অভিযোগ অনুযায়ী আমলে নিতে পারে।

• ১৯৭ ধারা অনুযায়ী- বিচারক এবং সরকারী কর্মকর্তার বিচার সরকারের অনুমতি ছাড়া অভিযোগ আমলে নেয়া যাবেনা।

• ১৯৮ ধারা অনুযায়ী- দণ্ডবিধির ৪৯৩ থেকে ৪৯৬ পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ, যেমন মুসলিম নারী কর্তৃক বিবাহ বলবৎ থাকাবস্থায় পুনরায় বিবাহ করা বা দ্বিগামিতা [bigamy] শুধুমাত্র সংক্ষুদ্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেয়া যাবে।

• ১৯৯ ধারা অনুযায়ী- দণ্ডবিধির ৪৯৭ ধারার অধীন ব্যভিচার [Adultery] বা ৪৯৮ ধারায় অপরাধজনক উদ্দেশ্যে বিবাহিত নারীকে প্ররোচিত করে নিয়ে যাওয়া অপরাধের ক্ষেত্রে বিবাহিত নারীর স্বামী কর্তৃক বা স্বামীর অনুপস্থিতিতে উক্ত অপরাধ সংঘটনের সময় যে সকল লোকজন উক্ত মহিলাকে দেখাশোনা করতো, তাদের অভিযোগের ভিত্তিতে আমলে নেয়া যাবে।
৫,৬৫৪.
সিনিয়র সহকারী বিচারক (Senior Assistant Judge) সর্বোচ্চ কত টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারবেন?
  1. ১৫ লাখ
  2. ২০ লাখ
  3. ২৫ লাখ
  4. ৩০ লাখ
সঠিক উত্তর:
২৫ লাখ
উত্তর
সঠিক উত্তর:
২৫ লাখ
ব্যাখ্যা

⇒ কোন দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করা হবে সেটা ২টি বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়-
১) আদালতের আর্থিক এখতিয়ার এবং
২) আদালতের আঞ্চলিক এখতিয়ার।

⇒ দেওয়ানি কার্যবিধির ১৫ থেকে ২৩ ধারায় দেওয়ানী আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে এবং আর্থিক এখতিয়ার সিভিল কোর্টস এ্যাক্ট, ১৮৮৭ অনুসারে নির্ধারিত হয়।
- The Civil Courts Act, 1887 আইনের ১৯ ধারার বিধান অনুযায়ী-
- সহকারী বিচারক (Assistant Judge): সর্বোচ্চ ১৫ লাখ টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারবেন।
- সিনিয়র সহকারী বিচারক (Senior Assistant Judge): সর্বোচ্চ ২৫ লাখ টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারবেন।
- যুগ্ম জেলা জজ ২৫ লক্ষ টাকার অধিক মূল্যমানের; মোকদ্দমার বিচার করতে পারে।

আপিল সংক্রান্ত পরিবর্তন:
- যুগ্ম জেলা জজ (Joint District Judge) এর রায়ের বিরুদ্ধে আপিল—যদি মামলার মূল্য ৫ কোটি টাকার কম হয়, তবে আপিল জেলা জজের আদালতে যাবে।
- যদি ৫ কোটির বেশি হয়, তবে আপিল হাইকোর্ট বিভাগে যাবে।

৫,৬৫৫.
'ক' একজন মৃত ব্যক্তির উইলের এক্সিকিউটর। উইলে যেভাবে সম্পত্তি বণ্টন করার জন্য আইনের যে নির্দেশ আছে তা অসঙ্গতভাবে ভঙ্গ করে সে ঐ সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করেছে। এই ক্ষেত্রে 'ক' এর অপরাধ কি?
  1. বিশ্বাসভঙ্গ
  2. অসাধুভাবে অর্থ আত্মসাৎ 
  3. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
  4. প্রতারণা
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৪০৫ ধারার বিধান অপরাধমূলক বিশ্বাসভঙ্গ:- কোন ব্যক্তি যদি কোনভাবে কোন সম্পত্তির বা সম্পত্তি পরিচালনের দায়িত্বপ্রাপ্ত হয়ে, অসাধুভাবে সে সম্পত্তি আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে প্রয়োগ করে, অথবা অনুরূপ দায়িত্ব যেভাবে নির্বাহিত হত বলে বিহিত আইনে নির্দেশ করা হয়েছে, তা খেলাফ করে সে দায়িত্ব নির্বাহ সম্পর্কে সে প্রকাশ্য বা অনুরূপ যে আইনগত চুক্তি করেছে তা খেলাফ করে সে সম্পত্তি অসাধুভাবে ব্যবহার করে, বা বিলি ব্যবস্থা করে অথবা ইচ্ছাপূর্বক অপর কোন ব্যক্তিকে তা করতে দেয়, তবে উক্ত ব্যক্তি 'অপরাধমূলক বিশ্বাসভঙ্গের' অপরাধ করেছে।

⇒ দণ্ডবিধির ৪০৬ ধারার বিধান অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাজা:- কোন ব্যক্তি যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
--------
Section 405 Criminal breach of trust: Whoever, being in any manner entrusted with property, or with any dominion over property, dishonestly misappropriates or converts to his own use that property, or dishonestly uses or disposes of that property in violation of any direction of law prescribing the mode in which such trust is to be discharged, or of any legal contract, express or implied, which he has made touching the discharge of such trust, or wilfully suffers any other person so to do, commits "criminal breach of trust".

Illustrations:
(a) A, being executor to the will of a deceased person, dishonestly disobeys the law which directs him to divide the effects according to the will, and appropriates them to his own use. A has committed criminal breach of trust.
৫,৬৫৬.
"শুধুমাত্র বিচার্য ঘটনা এবং প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কিত সাক্ষ্য দেওয়া যাবে"- এই বিধানটি সাক্ষ্য আইনের কত ধারায় উল্লিখিত?
  1. ৩ ধারায়
  2. ৫ ধারায়
  3. ৭ ধারায়
  4. ৯ ধারায়
সঠিক উত্তর:
৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫ ধারায়
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৫ ধারার বিধান বিচার্য ঘটনা ও প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে:
-কোন মামলায় বা কার্যক্রমে বিচার্য প্রত্যেক বিষয়ের এবং এই আইনের অতঃপর যে সকল বিষয় প্রাসঙ্গিক বলিয়া ঘোষিত হইয়াছে তাহাদের অস্তিত্ব বা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। ইহা ভিন্ন অন্য কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইবে না।
ব্যাখ্যা: দেওয়ানী কার্যবিধি সম্পর্কে বর্তমান প্রচলিত কোন আইন অনুসারে কোন ব্যক্তি যে বিষয় প্রমাণ করার অধিকার নহে, এই ধারা অনুসারে সেই ব্যক্তি সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে না।

অর্থাৎ সাক্ষ্য আইনের ৫ ধারায় উল্লিখিত "শুধুমাত্র বিচার্য ঘটনা এবং প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কিত সাক্ষ্য দেওয়া যাবে"।
--------------
⇒ The Evidence Act,1872: Section 5. Evidence may be given of facts in issue and relevant facts:
Evidence may be given in any suit or proceeding of the existence or non-existence of every fact in issue and of such other fact as are hereinafter declared to be relevant, and of no others.
Explanation: This section shall not enable any person to give evidence of a fact which he is disentitled to prove by any provision of the law for the time being in force relating to Civil Procedure.
৫,৬৫৭.
তামাদি আইনের ৪ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
  1. মামলার ক্ষেত্রে
  2. আপিলের ক্ষেত্রে
  3. দরখাস্ত দায়েরের ক্ষেত্রে
  4. উপরের সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উপরের সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উপরের সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
• তামাদি আইনের ৪ ধারা অনুযায়ী-
কোন মামলা, আপিল বা দরখাস্ত দায়েরের নির্ধারিত সময়ের শেষ দিন অর্থাৎ তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন যদি আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে আদালত যেদিন পুনরায় খুলবে সেদিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত/আবেদন দায়ের বা রুজু করা যাবে।

Section 4: Where Court is closed when period expires:
Where the period of limitation prescribed for any suit, appeal or application expires on a day when the Court is closed, the suit, appeal or application may be instituted, preferred or made on the day that the Court re-opens.
৫,৬৫৮.
'A', 'B' এর পায়ে লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে 'B' ২৫ দিন তীব্র যন্ত্রণায় ভোগে এবং হাঁটতে পারে না। 'A' এর কৃত অপরাধ হলো?
  1. হত্যার চেষ্টা
  2. গুরুতর জখম
  3. সাধারণ জখম
  4. ইচ্ছাকৃত আঘাত
সঠিক উত্তর:
গুরুতর জখম
উত্তর
সঠিক উত্তর:
গুরুতর জখম
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) গুরুতর জখম।
⇒ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৩২০ অনুযায়ী, “গুরুতর জখম” (Grievous hurt) বলতে ৮ ধরনের আঘাতকে বোঝানো হয়। এর মধ্যে অষ্টম শ্রেণির গুরুতর আঘাত হলো:
"যে আঘাতে ভুক্তভোগী বিশ (২০) দিন পর্যন্ত তীব্র যন্ত্রণায় থাকে বা সাধারণ কার্যকলাপ করতে অক্ষম হয়" — এটি গুরুতর জখম।
→ উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে: 'B' ২৫ দিন তীব্র যন্ত্রণায় ভুগেছে , হাঁটতে পারেনি, অর্থাৎ সাধারণ কাজকর্মে অক্ষম ছিল, তাই এটি ধারা ৩২০ এর অধীন গুরুতর জখম হিসেবে গণ্য হবে।

⇒ দণ্ডবিধির ৩২০ ধারার বিধান গুরুতর আঘাত:- শুধু নিম্নলিখিত আঘাতসমূহকেই "গুরুতর" বলে পরিগণিত করা যায়:-
প্রথমত, পুরুষত্বহীন করণ।
দ্বিতীয়ত, যেকোন চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করণ।
তৃতীয়ত, যেকোন কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট করণ।
চতুর্থত, যেকোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন।
পঞ্চমত, যেকোন অঙ্গের বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংসকরণ বা চিরতরে খর্ব করণ।
ষষ্ঠত, মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করণ।
সপ্তম, কোন অস্থি বা দন্ত ভগ্ন বা স্থানচ্যুত করণ।
অষ্টম, এমন কোন আঘাত যা জীবন সংশয় সৃষ্টি করে বা যাতে আহত ব্যক্তি বিশ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা ভোগ করে বা সাধারণ কাজকর্ম করতে অপারগ হয়।
-----------
⇒ The Penal Code, 1860- Section 320: Grievous hurt:
The following kinds of hurt only are designated as "grievous":-
Firstly.-Emasculation.
Secondly.-Permanent privation of the sight of either eye.
Thirdly.-Permanent privation of the hearing of either ear.
Fourthly.-Privation of any member or joint.
Fifthly.-Destruction or permanent impairing of the powers of any member or joint.
Sixthly.-Permanent disfiguration of the head or face.
Seventhly.-Fracture or dislocation of a bone or tooth.
Eighthly.-Any hurt which endangers life or which causes the sufferer to be during the space of twenty days in severe bodily pain, or unable to follow his ordinary pursuits.
৫,৬৫৯.
"ফ্যাক্ট প্রমাণিত" (Fact Proved) হওয়ার অর্থ কী?
  1. আদালত বিশ্বাস করে যে এটি সত্য
  2. আদালত মনে করে এটি সত্য হওয়া সম্ভব
  3. কোনো যুক্তিসঙ্গত ব্যক্তি এটিকে সত্য বলে মেনে নিতে পারে
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো।
→ সাক্ষ্য আইন অনুসারে, "ফ্যাক্ট প্রমাণিত" (Fact Proved) হওয়ার মানে হলো, আদালত যখন যেসব প্রমাণ এবং তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলি পর্যালোচনা করে বিশ্বাস করে যে, ঐ ঘটনা বা বিষয়টি সত্য। এই প্রক্রিয়ায় আদালত মনে করতে পারে যে এটি সত্য হওয়া সম্ভব এবং একটি যুক্তিসঙ্গত ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে তা সত্য বলে মেনে নিতে পারে।
তাহলে, এই তিনটি বিষয়ই ফ্যাক্ট প্রমাণিত হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত:
১) আদালত বিশ্বাস করে যে এটি সত্য।
২) এটি সত্য হওয়ার সম্ভাবনা আদালতের কাছে গ্রহণযোগ্য।
৩) একটি যুক্তিসঙ্গত ব্যক্তি এটি সত্য বলে মেনে নিতে পারে।

→ একটি ঘটনা প্রমাণিত বলা হয় যখন, তা নিয়ে যেসব বিষয় আদালতের সামনে উপস্থাপিত হয়, সেগুলি পর্যালোচনা করার পর আদালত বিশ্বাস করে যে তা অস্তিত্বে রয়েছে, অথবা তার অস্তিত্ব এতটা সম্ভাব্য মনে হয় যে, একটি সুবিবেচক ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে এটি অস্তিত্বে রয়েছে বলে ধারণা করে তার উপর ভিত্তি করে কাজ করবে।
-------
→ A fact is said to be proved when, after considering the matters before it, the Court either believes it to exist, or considers its existence so probable that a prudent man ought, under the circumstances of the particular case, to act upon the supposition that it exists.
৫,৬৬০.
আদালত নাবালক ব্যক্তিকে জামিননামা সম্পাদনের আদেশ দিলে, সেক্ষেত্রে-
  1. নাবালক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে জামিননামা সম্পাদন করতে হবে
  2. শুধু জামিনদার কর্তৃক সম্পাদিত জামিননামা গ্রহণ করা যাবে
  3. জামিননামা সম্পাদনের প্রয়োজন নেই
  4. ক এবং খ উভয় লাগবে
সঠিক উত্তর:
শুধু জামিনদার কর্তৃক সম্পাদিত জামিননামা গ্রহণ করা যাবে
উত্তর
সঠিক উত্তর:
শুধু জামিনদার কর্তৃক সম্পাদিত জামিননামা গ্রহণ করা যাবে
ব্যাখ্যা
ধারা ৫১৪খ- নাবালকের কাছ থেকে জামিননামা

কোন আদালত বা অফিসার যে ব্যক্তিকে জামিননামা সম্পাদনের আদেশ দেন, সে ব্যক্তি নাবালক হলে উক্ত আদালত বা অফিসার উক্ত জামিননামার পরিবর্তে শুধু এক বা একাধিক জামিনদার কর্তৃক সম্পাদিত জামিননামা গ্রহণ করতে পারবেন।

Section 514B- Bond required from a minor
When the person required by any Court or officer to execute a bond is a minor, such Court or officer may accept, in lieu thereof, a bond executed by a surety or sureties only.
৫,৬৬১.
তামাদি আইনের ৩ ধারা প্রযোজ্য -
  1. আপিলের ক্ষেত্রে
  2. মূল মোকদ্দমার ক্ষেত্রে
  3. দরখাস্তের ক্ষেত্রে
  4. বর্ণিত সবগুলো ক্ষেত্রে
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো ক্ষেত্রে
ব্যাখ্যা
ধারা-৩: তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ -
এই আইনের ৪ হইতে ২৫ ধারা (উভয় ধারাসহ) সাপেক্ষে- প্রথম তফসিলে বর্ণিত নির্ধারিত তামাদি মেয়াদ পার হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত রুজু বা দাখিল করা হলে, বিবাদীপক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তবুও উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে।

ব্যাখ্যা: সাধারণত উপযুক্ত কর্মচারির নিকট আরজি উপস্থিত করলে, নিঃস্ব হলে নিঃস্বভাবে মামলা করার অনুমতির জন্য দরখাস্ত করলে এবং আদালত যেখানে কোম্পানি বন্ধ করে ফেলছে; সেখানে কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারী অবসায়কের নিকট দাবি প্রেরণ করলে মামলা দায়ের করা হয়েছে বলে বিবেচনা করা হয়।

• ধারা ৩ অনুযায়ী,
নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা, আপিল বা দরখাস্ত করা হলে মামলা খারিজ হবে। এক্ষেত্রে বিবাদী পক্ষ কোন আপত্তি উত্থাপন না করলেও আদালত তা খারিজ করে দেবেন। তামাদি আইনের ৩ ধারা ৩টি ক্ষেত্রে প্রযোজ্য হবে-
- মূল মামলা (Original suit);
- আপিল (Appeal);
- দরখাস্ত/আবেদনপত্র (Application)

• ৩ ধারার বিধান আদালতের জন্য বাধ্যতামূলক। তাই পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। আদালত তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার ফলে কোন মোকদ্দমা খারিজ করলে পরবর্তী ঐ মামলার একই পক্ষ একই বিষয়বস্তু নিয়ে কোন মোকদ্দমা করলে উক্ত মোকদ্দমা Res-Judicata দ্বারা বারিত হবে।
৫,৬৬২.
'A', একজন গর্ভবতী নারীকে আঘাত করে, যা যদি তার মৃত্যু ঘটাত তবে তা শাস্তিযোগ্য নরহত্যা হতো। ঐ নারী বেঁচে যান কিন্তু তার গর্ভে থাকা জীবিত (quick) অনাগত সন্তানের মৃত্যু হয়। 'A'-এর অপরাধ দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে?
  1. ৩১২ ধারা
  2. ৩১৪ ধারা
  3. ৩১৫ ধারা
  4. ৩১৬ ধারা
সঠিক উত্তর:
৩১৬ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৩১৬ ধারা
ব্যাখ্যা

⇒ প্রদত্ত প্রশ্নের বর্ণনাটি দণ্ডবিধির ধারা ৩১৬-এর উদাহরণ (Illustration)-এর সাথে পুরোপুরি মিলে যায়। এখানে, A একটি কাজ করে যা যদি গর্ভবতী নারীর মৃত্যু ঘটাত তবে তা শাস্তিযোগ্য নরহত্যা (culpable homicide) হতো। নারী বেঁচে গেলেও তার গর্ভের জীবিত (quick) অনাগত সন্তানের মৃত্যু হয়।
- অতএব, A-এর অপরাধ ধারা ৩১৬ অনুযায়ী শাস্তিযোগ্য হবে। সঠিক উত্তর: ঘ) ৩১৬ ধারা।

⇒ দণ্ডবিধি, ১৮৬০, ধারা-৩১৬। দণ্ডনীয় নরহত্যার পর্যায়ে পড়ে এমন কাজের দ্বারা জীবিত অনাগত সন্তানের মৃত্যু ঘটানো:
যে কেউ এমন পরিস্থিতিতে কোনো কাজ করে যে, যদি সে এর দ্বারা মৃত্যু ঘটায় তাহলে সে দণ্ডনীয় নরহত্যার জন্য দোষী হবে, এবং এই ধরনের কাজের দ্বারা একটি জীবিত অনাগত সন্তানের মৃত্যু ঘটায়, তাহলে তাকে উভয় প্রকার কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে, এবং সে জরিমানার জন্যও দায়ী থাকবে।

উদাহরণ:
'ক', জেনেশুনে যে সে একজন গর্ভবতী মহিলার মৃত্যু ঘটাতে পারে, এমন একটি কাজ করে যা, যদি মহিলার মৃত্যু ঘটাত, তাহলে দণ্ডনীয় নরহত্যার পর্যায়ে পড়ত। মহিলা আহত হয় কিন্তু মারা যায় না; কিন্তু এর দ্বারা তার গর্ভে থাকা একটি অনাগত জীবিত সন্তানের মৃত্যু ঘটে। 'ক' এই ধারায় সংজ্ঞায়িত অপরাধের জন্য দোষী।

⇒ The Penal Code, 1860, section- 316. Causing death of quick unborn child by act amounting to culpable homicide:
Whoever does any act under such circumstances, that if he thereby caused death he would be guilty of culpable homicide, and does by such act cause the death of a quick unborn child, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. 
Illustration:
A, knowing that he is likely to cause the death of a pregnant woman, does an act which, if it caused the death of the woman, would amount to culpable homicide. The woman is injured but does not die; but the death of an unborn quick child with which she is pregnant thereby caused. A is guilty of the offence defined in this section.

৫,৬৬৩.
দণ্ডবিধির ১৬০ ধারার অধীনে, মারামারির শাস্তি কত দিনের কারাদণ্ড হতে পারে?
  1. এক মাস
  2. তিন মাস
  3. ছয় মাস
  4. এক বছর
সঠিক উত্তর:
এক মাস
উত্তর
সঠিক উত্তর:
এক মাস
ব্যাখ্যা
ধারা: ১৬০- মারামারির শাস্তি:
কোন ব্যক্তি যদি মারামারির অপরাধ সংঘটন করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা একশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

Section-160: Punishment for committing affray:
Whoever commits an affray, shall be punished with imprisonment of either description for a term which may extend to one month, or with fine which may extend to one hundred taka, or with both.
৫,৬৬৪.
ফৌজদারি কার্যবিধির ধারা ৩৫ক কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. অর্থদণ্ডযোগ্য অপরাধ
  2. কিশোর অপরাধ
  3. মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ধারা ৩৫ক(১)-এ স্পষ্টভাবে উল্লেখ আছে যে, এই ধারার বিধান মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
অর্থাৎ: প্রযোজ্য ক্ষেত্র:
- সাধারণ কারাদণ্ডযোগ্য অপরাধ
- অর্থদণ্ডযোগ্য অপরাধ
- কিশোর অপরাধ (জুভেনাইল কেস)

এই ধারা অনুযায়ী, আদালত অভিযুক্তের হেফাজতে কাটানো সময় কারাদণ্ডের মেয়াদ থেকে কর্তন করবে।
যদি হেফাজতের মেয়াদ প্রদত্ত সাজা থেকে বেশি হয়, তবে অভিযুক্তকে অবিলম্বে মুক্তি দিতে হবে (অন্যান্য অপরাধে আটক না থাকলে)।
অতএব, সঠিক উত্তর গ) মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।

⇒ The Code of Criminal Procedure, 1898 Section- 35A. Deduction of imprisonment in cases where convicts may have been in custody:
(1) Except in the case of an offence punishable only with death, when any court finds an accused guilty of an offence and, upon conviction, sentences such accused to any term of imprisonment, simple or rigorous, it shall deduct from the sentence of imprisonment, the total period the accused may have been in custody in the meantime, in connection with that offence. 
(2) If the total period of custody prior to conviction referred to in sub-section (1) is longer than the period of imprisonment to which the accused is sentenced, the accused shall be deemed to have served out the sentence of imprisonment and shall be released at once, if in custody, unless required to be detained in connection with any other offence; and if the accused is also sentenced to pay any fine in addition to such sentence, the fine shall stand remitted.
৫,৬৬৫.
উভয়পক্ষের আবেদনে আদালত মুলতবি অনুমোদন করলে খরচের টাকা কাকে দিতে হবে?
  1. কোনো খরচ দিতে হবে না
  2. বাদীকে
  3. বিবাদীকে
  4. রাষ্ট্রের রাজস্ব খাতে
সঠিক উত্তর:
রাষ্ট্রের রাজস্ব খাতে
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রের রাজস্ব খাতে
ব্যাখ্যা
• আইনে মুলতবি [Adjournment] অর্থ হলো আদালতের কার্যপ্রণালিতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত স্থগিত বা মুলতবি করা। সাধারণত কোন মোকদ্দমার শুনানী শুরু হলে তা চলমান থাকবে। কিন্তু অনিবার্য অবস্থার প্রেক্ষাপটে মোকদ্দমার কোন পক্ষ আদালতে হাজির নাও হতে পারে এবং তখন শুনানী মুলতবির আবেদন করা প্রয়োজনীয় হয়।

দেওয়ানী কার্যবিধির ১৭ নং আদেশে [Adjournment] বা মূলতবির বিধানসমূহ রয়েছে।আদালত মোকদ্দমার যে কোন পর্যায়ে (At any stage of the suit) মোকদ্দমার শুনানী মুলতবি রাখতে পারে। মুলতবির খরচ সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা হতে পারে।

• আদেশ ১৭ বিধি ১(৫)-
যেক্ষেত্রে উভয় পক্ষ কর্তৃক মুলতবির দরখাস্ত দাখিল করা হয় এবং ব্যয়াদির খরচসহ আদেশসমূহ অনুমোদন করা হয়, সেক্ষেত্রে আদালত প্রতিটি পক্ষকে রাষ্ট্রের রাজস্ব খাতে অনুরূপ খরচাদি জমা প্রদান করার আদেশ দিবে।
[Where applications are made by both the parties for any adjournment the applications are allowed with costs, the court shall direct each party to pay such cost as revenue to the state.]
৫,৬৬৬.
বোবা সাক্ষী [Dumb Witness] লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিয়ে থাকে তা_________সাক্ষ্য নামে পরিচিত?
  1. বোবা সাক্ষ্য
  2. মৌখিক সাক্ষ্য
  3. লিখিত সাক্ষ্য
  4. দালিলিক সাক্ষ্য
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইনের ১১৯ ধারা মতে বোবা সাক্ষী লেখা বা ইশারায় দ্বারা সাক্ষী দিতে পারে এবং এমন লেখা বা ইশারা প্রকাশ্য আদালতে হতে হবে। বোবা সাক্ষী এইরূপ ভাবে যে সাক্ষ্য দিয়ে থাকে তা মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। 
৫,৬৬৭.
খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নর হত্যার সর্বোচ্চ শাস্তি কি?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড
  4. ১০ বছরের সশ্রম কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা
♦The Penal Code, 1860 এর ৩০৪ ধারা মতে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নর হত্যার ২ ধরনের শাস্তি 
ক) মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে এমন নরহত্যা ঘটালে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। আর
খ) মৃত্যু ঘটানোর অভিপ্রায় নেই কিন্তু অপরাধী জানে যে তার কার্যটি সম্ভবত মৃত্যু ঘটাবে কিংবা এমন শারীরিক জখম ঘটাবে যা সম্ভবত মৃত্যু ঘটাবে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হলো ১০ বছর পর্যন্ত।
৫,৬৬৮.
বিচারিক কার্যক্রম বলতে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কী বোঝানো হয়?
  1. পুলিশের তদন্ত কাজ
  2. আদালতের ইনকোয়ারি
  3. শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণ করা
  4. বর্ণিত সবগুলোকেই
সঠিক উত্তর:
শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণ করা
উত্তর
সঠিক উত্তর:
শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণ করা
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধি অনুযায়ী,
বিচারিক কার্যক্রম বলতে শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণ করা-কে বোঝানো হয়।

ফৌজদারি কার্যবিধির ৪ ধারায় বিচারিক কার্যক্রমের সংজ্ঞা দিয়েছে। এই সংজ্ঞা অনুসারে, বিচারিক কার্যক্রম হলো সাক্ষ্য আইন অনুযায়ী শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণের একটি বিধি।

অন্যদিকে,
পুলিশের তদন্ত কাজ এবং আদালতের ইনকোয়ারি বিচারিক কার্যক্রমের আওতাভুক্ত নয়। কারণ পুলিশের তদন্ত বিচারিক কার্যক্রম নয়, এটি তথ্য সংগ্রহ এবং অপরাধ সনাক্তকরণের একটি পদ্ধতি। ইনকোয়ারি হলো আদালতের দ্বারা নির্দেশিত একটি অনুসন্ধান প্রক্রিয়া, যেখানে শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় না।
৫,৬৬৯.
দণ্ডবিধির ১১৫ ধারা অনুযায়ী, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দেওয়ার পর যদি সেই অপরাধ সংঘটিত না হয়, তবে প্ররোচনাদাতার শাস্তি কী?
  1. সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
  2. সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
  3. সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
  4. সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
সঠিক উত্তর:
সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্যাখ্যা

⇒ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ১১৫ অনুযায়ী, যদি কেউ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা (abetment) দেয়, কিন্তু সেই অপরাধ সম্পূর্ণভাবে সংঘটিত না হয়, তখন প্ররোচনাদাতা সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড-এর আওতায় শাস্তি ভোগ করবে।

⇒ দণ্ডবিধির ১১৫ ধারার বিধান- মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের উস্কানি দেওয়া - যদি অপরাধ সংঘটিত না হয়; যদি ক্ষতি সৃষ্টিকারী কার্য সম্পাদিত হয়:
যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংঘটিত করার জন্য উস্কানি দেয়, কিন্তু উস্কানির ফলে ওই অপরাধ সংঘটিত না হয় এবং এই দণ্ডবিধিতে উস্কানির শাস্তির জন্য কোনো বিশেষ বিধান না থাকে, তাকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে এবং অর্থদণ্ডও আরোপিত হতে পারে;
এবং যদি কোনো এমন কার্য, যার জন্য উস্কানিদাতা দণ্ডনীয়, এবং যার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সংঘটিত হয়, তাহলে উস্কানিদাতা ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এবং অর্থদণ্ডও আরোপিত হবে।
------------
⇒ The Penal Code, 1860- Section- 115.  Abetment of offence punishable with death or imprisonment for life- if offence be not committed; if act causing harm be done in consequence:
Whoever abets the commission of an offence punishable with death or [imprisonment] for life, shall, if that offence be not committed in consequence of the abetment, and no express provision is made by this Code for the punishment of such abetment, be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine;
-and if any act for which the abettor is liable in consequence of the abetment, and which causes hurt to any person, is done, the abettor shall be liable to imprisonment of either description for a term which may extend to fourteen years, and shall also be liable to fine. 

Illustration
A instigates B to murder Z. The offence is not committed. If B had murdered Z, he would have been subject to the punishment of death or [imprisonment] for life. Therefore A is liable to imprisonment for a term which may extend to seven years and also to a fine; and, if any hurt be done to Z in consequence of the abetment, he will be liable to imprisonment for a term which may extend to fourteen years, and to fine.

৫,৬৭০.
ফৌজদারি কার্যবিধির ৫০২ ধারায় জামিনদার জামিন বাতিলের জন্য কখন আবেদন করতে পারবেন?
  1. যেকোনো সময়
  2. জামিন গ্রহনের পর ১৫ দিন মধ্যে
  3. মামলার রায় ঘোষণার পর
  4. শুধুমাত্র আদালত নির্দেশ দিলে
সঠিক উত্তর:
যেকোনো সময়
উত্তর
সঠিক উত্তর:
যেকোনো সময়
ব্যাখ্যা
⇒ ফৌজদারি কার্যবিধির ৫০২ ধারার বিধান: জামিনদারের অব্যাহতি:
জামিনদার যেকোন সময় জামিননামাটি সম্পূর্ণ বা আংশিক বাতিল করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন। এরূপ আবেদন প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট মুচলেকাটি বাতিল করবেন এবং জামিনে মুক্ত আসামীকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারী করবেন এবং উক্ত জামিনদারকে অব্যাহতি দিবেন। আসামী আদালতে হাজির হলে বা তাকে হাজির করানো হলে আদালত তাকে নতুন জামিনদার সংগ্রহ করতে বলবেন এবং সে যদি জামিনদার সংগ্রহ করতে ব্যর্থ হয় তাহলে তাকে জেলে প্রেরন করবেন।

Section 502: Discharge of sureties-
(1) All or any sureties for the attendance and appearance of a person released on bail may at any time apply to a Magistrate to discharge the bond, either wholly or so far as relates to the applicants. 
(2) On such application being made, the Magistrate shall issue his warrant of arrest directing that the person so released be brought before him. 
(3) On the appearance of such person pursuant to the warrant, or on his voluntary surrender, the Magistrate shall direct the bond to be discharged either wholly or so far as relates to the applicants, and shall call upon such person to find other sufficient sureties, and, if he fails to do so, may commit him to custody. 
৫,৬৭১.
দণ্ডবিধির ৩৯৬ ধারার অধীনে খুনসহ ডাকাতির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কী?
  1. মৃত্যুদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. দশ বছরের কারাদণ্ড
  4. সাত বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৯৬ ধারার বিধান খুনসহকারে ডাকাতি:- যদি মিলিতভাবে ডাকাতি অনুষ্ঠানকালে পাঁচ বা ততোধিক ব্যক্তি, যে কোন একজন অনুরূপ ডাকাতি অনুষ্ঠানকালে খুন করে, তবে তাদের প্রত্যেকে মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডনীয় হবে।
-------------------- 
⇒ The Penal Code, 1860- Section 396. Dacoity with murder:- If any one of five or more persons, who are conjointly committing dacoity, commits murder in so committing dacoity, every one of those persons shall be punished with death, or imprisonment for life, or rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.
৫,৬৭২.
হাইকোর্ট কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের [Review] জন্য দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ১৫ দিন
  2. ২০ দিন
  3. ৩০ দিন
  4. ৬০ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ-১৬২ এর বিধান:
হাইকোর্ট কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের [Review] জন্য দরখাস্ত তামাদি মেয়াদ ডিক্রি বা আদেশের তারিখ হতে ২০ দিন
৫,৬৭৩.
সর্বনিম্ন কত দিন কোন ব্যক্তিকে আটক রাখলে আটককারী ব্যক্তি অনধিক ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারে?
  1. ২ দিন
  2. ৩ দিন
  3. ১০ দিন
  4. ৭ দিন
সঠিক উত্তর:
৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩ দিন
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৪৩ ধারার বিধান তিন বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ:- কোন ব্যক্তি যদি কাউকে তিন বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে অবরোধ করে রাখে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
-------------------- 
⇒The Penal Code, 1860- Section 343: Wrongful confinement for three or more days:
-Whoever wrongfully confines any person for three days or more, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
৫,৬৭৪.
Notice to admit facts কে দিতে পারে?
  1. শুধু বাদী
  2. শুধু বিবাদী
  3. মামলার যেকোনো পক্ষ
  4. কেবল আদালত
সঠিক উত্তর:
মামলার যেকোনো পক্ষ
উত্তর
সঠিক উত্তর:
মামলার যেকোনো পক্ষ
ব্যাখ্যা

আদেশ ১২ বিধি ৪:
মামলার শুনানির তারিখের কমপক্ষে নয় দিন আগে, মামলার যেকোনো পক্ষ লিখিত নোটিশের মাধ্যমে অন্য পক্ষকে অনুরোধ করতে পারে যেন সে মামলার স্বার্থে নোটিশে উল্লেখ করা যে কোনো নির্দিষ্ট তথ্য স্বীকার করে। নোটিশ দেওয়ার পর ছয় দিনের মধ্যে, অথবা আদালত যে অতিরিক্ত সময় দেবে, তার মধ্যে যদি অপর পক্ষ সেই তথ্য স্বীকার করতে অস্বীকার করে বা উপেক্ষা করে, তাহলে—
 সেই তথ্য প্রমাণ করতে যে খরচ হবে, মামলার ফলাফল যাই হোক না কেন, অস্বীকারকারী পক্ষকেই সেই খরচ বহন করতে হবে, যদি না আদালত ভিন্ন কোনো নির্দেশ দেয়।

এছাড়া নোটিশের ভিত্তিতে যে কোনো স্বীকারোক্তি করা হবে, তা শুধুমাত্র এই মামলার উদ্দেশ্যে কার্যকর হবে। অন্য কোনো মামলায় বা অন্য কারও পক্ষে এটি ব্যবহার করা যাবে না।

আদালত প্রয়োজন হলে ন্যায্য শর্তে যে কোনো সময় পক্ষকে তার করা স্বীকারোক্তি পরিমার্জন বা প্রত্যাহার করার অনুমতিও দিতে পারে।

৫,৬৭৫.
অপরাধীর বয়স কত হলে তাকে জেলে আটকের পরিবর্তে সংশোধনাগারে আটক রাখার আদেশ দেয়া যেতে পারে?
  1. ১৩ বছরের কম
  2. ১৫ বছরের কম
  3. ১৮ বছরের কম
  4. ২১ বছরের কম
সঠিক উত্তর:
১৫ বছরের কম
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছরের কম
ব্যাখ্যা
ফৌজদারি কার্যবিধি ধারা ৩৯৯: 

কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বয়স ১৫ বছরের কম হলে আদালত তাকে ফৌজদারি কারাগারে বন্দী না করে, সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোনো সংশোধনমূলক প্রতিষ্ঠানে আটক রাখবার নির্দেশ দিতে পারেন।

Section 399: Confinement of youthful offenders in reformatories

(1) When any person under the age of fifteen years is sentenced by any Criminal Court to imprisonment for any offence, the Court may direct that such person, instead of being imprisoned in a criminal jail, shall be confined in any reformatory established by the Government as a fit place for confinement, in which there are means of suitable discipline and of training in some branch of useful industry or which is kept by a person willing to obey such rules as the Government prescribes with regard to the discipline and training of persons confined therein. 
 
(2) All persons confined under this section shall be subject to the rules so prescribed.
৫,৬৭৬.
"Courts to be open"- ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে?
  1. ধারা ৩৫২
  2. ধারা ৩৬১
  3. ধারা ৩৬৬
  4. ধারা ৩৭১
সঠিক উত্তর:
ধারা ৩৫২
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৫২
ব্যাখ্যা
ধারা ৩৫২ (আদালত উন্মুক্ত থাকবে)-

কোন অপরাধের তদন্ত বা বিচারের উদ্দেশ্যে যে স্থানে কোন ফৌজদারী আদালতের অধিবেশন বসে, ঐ স্থানকে উন্মুক্ত আদালত হিসেবে পরিগণিত করতে হবে এবং যে পর্যন্ত সেখানে সুবিধাজনক স্থান সংকুলান হয়, সে পর্যন্ত সেখানে সর্ব সাধারণের প্রবেশাধিকার থাকতে পারেঃ
শর্ত থাকে যে, বিচারকারী জজ বা ম্যাজিস্ট্রেট সঠিক মর্মে মনে করলে কোন বিশেষ মামলার অনুসন্ধান বা বিচারের যেকোন ধাপে আদেশ প্রদান করতে পারবেন যে, সর্বসাধারণ বা কোন বিশেষ ব্যক্তি আদালত কর্তৃক ব্যবহৃত কক্ষ বা ভবনে প্রবেশ করতে বা অন্য কোন জায়গায় অবস্থান করতে পারবে না।

Section 352 (Courts to be open)-
The place in which any Criminal Court is held for the purpose of inquiring into or trying any offence shall be deemed an open Court, to which the public generally may have access, so far as the same can conveniently contain them:
Provided that the presiding Judge or Magistrate may, if he thinks fit, order at any stage of any inquiry into, or trial of, any particular case, that the public generally, or any particular person, shall not have access to, or be or remain in, the room or building used by the Court.
৫,৬৭৭.
বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে, তা রদ করার জন্য তামাদির মেয়াদ কত দিনের?
  1. ৭ দিন
  2. ১৫ দিন
  3. ২০ দিন
  4. ৩০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
অনুচ্ছেদ-১৬৩
হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা গরহাজিরার ফলে [default of appearance] বা সমন জারীর খরচ জমা না দেওয়ার জন্য অথবা খরচার জামানত দাখিল না করার জন্য মামলা খারিজ আদেশ বাতিল করার জন্য দরখাস্ত [to set aside an order of dismissal]

তামাদি- ৩০ দিন
সময় গণনা শুরু - খারিজ হওয়ার তারিখ হতে।
৫,৬৭৮.
হাইকোর্ট বিভাগ কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ ______ দিন।
  1. ৬০
  2. ১৫
  3. ৩০
  4. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১৫১ অনুচ্ছেদের বিধান:
হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ ডিক্রি বা আদেশ প্রদানের দিন থেকে ২০ দিন।

অর্থাৎ হাইকোর্ট বিভাগ কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ ২০ দিন।
৫,৬৭৯.
সংক্ষিপ্ত বিচারে অনধিক ২০০ টাকা অর্থদন্ড হলে, ঐ আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো-
  1. রিভিশন
  2. আপীল
  3. রেফারেন্স
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
রিভিশন
উত্তর
সঠিক উত্তর:
রিভিশন
ব্যাখ্যা
সংক্ষিপ্ত বিচারে অনধিক ২০০ টাকা অর্থদন্ড হলে তার বিরুদ্ধে আপীল চলে না। অতএব ঐ আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন।
৫,৬৮০.
'ক' 'খ' কে জমি প্রদান করে। 'খ' জমিটি 'গ' এর নামে উইল করে মারা যায়। এর পরে 'ঘ' জমির দখল গ্রহণ করে এবং এই মর্মে একটি জাল দলিল পেশ করে এই মর্মে যে, তার পক্ষে জিম্মাদার হিসাবে 'খ' কে উক্ত জমি হস্তান্তর করা হয়েছিল। 'গ' এই জাল দলিল বাতিলের জন্য আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে?
  1. ৩১ ধারায়
  2. ৩৩ ধারায়
  3. ৩৫ ধারায়
  4. ৩৯ ধারায়
সঠিক উত্তর:
৩৯ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৩৯ ধারায়
ব্যাখ্যা
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারা অনুযায়ী,
আদালত নিম্নলিখিত ২টি ক্ষেত্রে দলিল বাতিলের মোকদ্দমায় দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারে-
১. কোন লিখিত দলিল বাতিল [Void] বা বাতিলযোগ্য [Voidable] হলে;
২. যদি বাদীর যুক্তিসঙ্গত আশংকা থাকে যে, এরুপ দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তা তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

উদাহরণ:
'ক' 'খ' কে জমি প্রদান করে। 'খ' জমিটি 'গ' এর নামে উইল করে মারা যায়। এর পরে 'ঘ' জমির দখল গ্রহণ করে এবং এই মর্মে একটি জাল দলিল পেশ করে এই মর্মে যে, তার পক্ষে জিম্মাদার হিসাবে 'খ' কে উক্ত জমি হস্তান্তর করা হয়েছিল। 'গ' এই জাল দলিল বাতিলের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে।
৫,৬৮১.
The Penal Code, 1860 অনুসারে কয়টি উপায়ে 'House-breaking' এর অপরাধ সংঘটিত হতে পারে?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
♦ দন্ডবিধির ৪৪৫ ধারায় অপথে গৃহে প্রবেশের বিধান রয়েছে। ৪৪৫ ধারা অনুযায়ী নিম্নলিখিত ৬টি উপায়ে কোন গৃহে প্রবেশ করলে বা গৃহ থেকে বের হলে তা অপথে গৃহে প্রবেশ বা House breaking বলে গণ্য হবে। যথা-

i) বন্ধ দরজা বা পথ খুলে (Opening any passage fastended for );
ii) তালা খুলে বা ভেঙ্গে (Opening or breaking lock);

iii) নতুন পথ তৈরি করে (Passage made by him);
iv) আক্রমন বা বলপ্রয়োগের ভয় দেখিয়ে (Using criminal force);

v) আটকানো কোন কিছুকে খুলে বা অন্যভাবে মুক্ত করে অস্বাভাবিক পন্থায় ভিতরে প্রবেশ করা বা নির্গমন হওয়া; অথবা
vi) প্রবেশ বা প্রস্থানের জন্য নয় এমন পথ দিয়ে গৃহে প্রবেশ করলে অপথে গৃহ প্রবেশ (house breaking) এর অপরাধ হবে।
৫,৬৮২.
ক একটি অতি অল্প বয়স্ক শিশুকে হত্যা করার উদ্দেশ্যে ময়লার ডাস্টবিনে রেখে আসে। ভাগ্যক্রমে শিশুটি পথচারীদের নজরে আসে এবং বেঁচে যায়। পরে সিসি টিভি ফুটেজ দেখে ক কে আটক করা হয়। ক এর শাস্তি হবে-
  1. ৩০৫ ধারায়
  2. ৩০৬ ধারায়
  3. ৩০৭ ধারায়
  4. ৩০২ ধারায়
সঠিক উত্তর:
৩০৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৩০৭ ধারায়
ব্যাখ্যা
- খুনের উদ্যোগ বা প্রচেষ্টা যা attempt to murder নামে মানুষের কাছে বহুল আলোচিত দণ্ডবিধির ৩০৭ ধারায় রয়েছে।
- ৩০৭ ধারামতে খুনের উদ্যোগের শান্তি অনধিক ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।
- তবে উক্ত কার্যের ফলে কোন ব্যক্তি আহত হলে অপরাধকারী যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর কারাদণ্ড এবং অর্থদন্ডে দণ্ডিত হবে।
- অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুনের উদ্যোগ গ্রহণ করলে এবং উক্ত কার্যের ফলে কোন বাক্তি আহত হলে অপরাধী মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে।
৫,৬৮৩.
Under Section 468, which of the following actions is punishable?
  1. Accidental forgery
  2. Forgery with the intent to cheat
  3. Forgery for personal records
  4. Forgery for artistic purposes
সঠিক উত্তর:
Forgery with the intent to cheat
উত্তর
সঠিক উত্তর:
Forgery with the intent to cheat
ব্যাখ্যা
Section 468- Forgery for purpose of cheating:
Whoever commits forgery, intending that the document forged shall be used for the purpose of cheating, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be to liable to fine.

ধারা ৪৬৮- প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি:

যদি কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কোনো নথি বা দলিল জাল করে, তবে তাকে সাত বছর পর্যন্ত যেকোনো ধরণের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।
৫,৬৮৪.
দণ্ডবিধির ৫৪ ধারার অধীনে সরকার কোন শাস্তি হ্রাস করার ক্ষমতা রাখে?
  1. অর্থদণ্ড
  2. মৃত্যুদণ্ড
  3. যাবজ্জীবন কারাদণ্ড
  4. বিনাশ্রম কারাদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
→ দণ্ডবিধির ৫৪ ধারার বিধান মৃত্যুদণ্ড হ্রাসকরণ:- মৃত্যুদণ্ড দান করা যেতে পারে এইরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধকারীর সম্মতি ব্যতিরেকে উক্ত দণ্ডকে এই বিধি ও আইন বলে ব্যবস্থিত অন্য যেকোন স্বল্প দণ্ডে রূপান্তরিত করতে পারবেন।
→ সরকার দণ্ডবিধির ৫৪ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড হ্রাস করে এবং ৫৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে যে কোন দণ্ডে রূপান্তর করতে পারে ।
- দণ্ডবিধির ৫৫ক ধারায় বলা হয়েছে, ৫৪ ও ৫৫ ধারার কোন কিছু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, শাস্তি কমানো, লাঘব বা মওকুফের অধিকার ক্ষতিগ্রস্থ করবে না।
অর্থাৎ, 
- ৫৪ ধারা: সরকার মৃত্যুদণ্ড কমিয়ে অন্য হালকা শাস্তিতে রূপান্তর করতে পারে।
- ৫৫ ধারা: সরকার যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে অন্য শাস্তিতে রূপান্তর করতে পারে।
- ৫৫ক ধারা: ৫৪ ও ৫৫ ধারা রাষ্ট্রপতির ক্ষমা বা শাস্তি কমানোর ক্ষমতায় বাধা দেয় না।
৫,৬৮৫.
বর্তমানে বলবৎ ফৌজদারি কার্যবিধি কত তারিখ হতে কার্যকর করা হয়?
  1. ১৮৬১ সালের ১লা মার্চ
  2. ১৮৯৮ সালের ১লা জুলাই
  3. ১৮৮৯ সালের ১লা জুলাই
  4. ১৮৯৮ সালের ১লা মার্চ
সঠিক উত্তর:
১৮৯৮ সালের ১লা জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১৮৯৮ সালের ১লা জুলাই
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধি মূলত একটি পদ্ধতিগত আইন যাকে ইংরেজিতে বলা হয় Adjective law বা Procedural law, সিভিল বা দেওয়ানী মামলায় যেমন দেওয়ানী কার্যবিধি অনুসরণ করে মামলা মোকদ্দমার প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হয়, তেমনি সকল প্রকার ক্রিমিনাল মামলাতেও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হয়, যদি না আইনে ভিন্ন কিছু বলা থাকে।

⇒ ফৌজদারি আদালতের গঠন এবং ক্ষমতা থেকে শুরু করে, অভিযোগ দায়ের, আসামী গ্রেফতার, তদন্ত, মামলা আমলে নেওয়া, অভিযোগ গঠন, অব্যাহতি, সাক্ষ্য গ্রহণ, রায়, খালাস, মুক্তি, রায়ের বিরুদ্ধে আপীল ইত্যাদি সংক্রান্ত সকল বিষয় ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে।

⇒ ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ১৮৬১ সালে সর্ব প্রথম ফৌজদারী কার্যবিধি প্রণীত হয়। যদিও পরবর্তীতে ১৮৭২, ১৮৮২ এবং ১৮৯৮ সালে  সংস্কার করে কার্যকর করা হয়। বর্তমানে প্রচলিত ফৌজদারি কার্যবিধি আইনটি ১৮৯৮ সালের ১লা জুলাই হতে কার্যকর আছে। 

⇒ ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা ৫৬৫ টি এবং মোট তফসিল ছিল ৫টি, যার মধ্যে ১ টি বাতিল করা হয়েছে। যার ফলে ফৌজদারি কার্যবিধিতে বর্তমানে বলবৎ আছে ৪ টি তফসিল।
৫,৬৮৬.
দণ্ডবিধি ১৮৬০ আইনে কোন অধ্যায় নির্বাচন সংক্রান্ত অপরাধ সম্পর্কিত বিধি রয়েছে?
  1. প্রথম অধ্যায়
  2. পঞ্চম অধ্যায়
  3. নবম অধ্যায়
  4. নবম (ক) অধ্যায়
সঠিক উত্তর:
নবম (ক) অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
নবম (ক) অধ্যায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ১৮৬০ আইনে মোট অধ্যায় ২৩ টি এবং দণ্ডবিধির মোট ধারা ৫১১ টি (মূল দণ্ডবিধিতে ৪৮৮টি ধারা ছিল)।
• গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের নাম:
- দ্বিতীয় অধ্যায়: সাধারণ ব্যাখ্যা সমূহ,
- তৃতীয় অধ্যায়: শাস্তি,
- চতুর্থ অধ্যায়: সাধারণ ব্যতিক্রম সমূহ,
- পঞ্চম অধ্যায়: অপরাধে সহায়তা বা প্ররোচনা,
- পঞ্চম-ক অধ্যায়: অপরাধ মূলক ষড়যন্ত্র,
- ষষ্ঠ অধ্যায়: রাষ্ট্রবিরোধী অপরাধ,
- নবম অধ্যায়: সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংক্রান্ত অপরাধ,
- নবম-ক অধ্যায়: নির্বাচন সংক্রান্ত অপরাধ,
- ষোড়শ অধ্যায়: মানবদেহ সংক্রান্ত অপরাধ,
- সপ্তদশ অধ্যায়: সম্পত্তির বিরুদ্ধে অপরাধ,  
- বিংশ অধ্যায়: বিবাহ সংক্রান্ত অপরাধ,
- একবিংশ অধ্যায়: মানহানি,
- ত্রয়োবিংশ অধ্যায়: অপরাধ সংগঠনের উদ্যোগ।
৫,৬৮৭.
দণ্ডবিধির ৩৪৯ ধারায় বলপ্রয়োগের ক্ষেত্রে কয়টি উপায়ের কোন ব্যক্তির গতি সঞ্চার, গতি পরিবর্তন বা গতি স্তব্ধ করার কথা বলা আছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ১টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ৩৪৯ ধারার বিধান: বলপ্রয়োগ:- কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে, অথবা যদি সে কোন বস্তুতে এমন গতি সঞ্চার করে, বা গতি স্তব্ধ করে, যাতে উহা অপর কোন ব্যক্তির দেহের কোন অংশের সংস্পর্শে আসে, অথবা যদি সে অপর কোন ব্যক্তির পরিহিত বা বাহিত কোন দ্রব্যে অনুরূপ গতি সঞ্চার, গতি পরিবর্তন বা গতি স্তব্ধ করে, অথবা যদি সে এমন কোন বস্তুর সাথে উহা করে যা এমনভাবে সংস্থিত যে, উহার সংস্পর্শ দ্বিতীয়োক্ত ব্যক্তির অনুভব-শক্তি ব্যাহত করে, তবে সে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি বলপ্রয়োগ করেছে বলে পরিগণিত হয়:-
তবে শর্ত থাকে যে, যে ব্যক্তি গতি সঞ্চার করে, গতি পরিবর্তন করে বা গতি স্তব্ধ করে, সে ব্যক্তির গতি সঞ্চারের, গতি পরিবর্তনের বা গতি স্তব্ধকরণের পদ্ধতি নিম্নোক্ত তিনটি উপায়ের যেকোন একটি হতে হবে-
প্রথমত:- তার নিজ দেহের শক্তি প্রয়োগ করে।
দ্বিতীয়ত:- কোন বস্তু এমনভাবে ব্যবহার করে, যার ফলে তার নিজের বা অপর কোন ব্যক্তির কোন কাজ ব্যতীত গতি বা গতির পরিবর্তন বা গতির স্তব্ধতা সাধিত হয়।
তৃতীয়ত:- কোন পশুকে চালিত করে গতি পরিবর্তন বা পশুটির গতি স্তব্ধ করে। 
------------------------
Section 349: Force:
- A person is said to use force to another if he causes motion, change of motion, or cessation of motion to that other, or if he causes to any substance such motion, or change of motion, or cessation of motion as brings that substance into contact with any part of that other's body, or with anything which that other is wearing or carrying, or with anything so situated that such contact affects that other's sense of feeling:
Provided that the person causing the motion, or change of motion, or cessation of motion, causes that motion, change of motion, or cessation of motion in one of the three ways hereinafter described: 
Firstly. By his own bodily power. 
Secondly. By disposing any substance in such a manner that the motion or change or cessation of motion takes place without any further act on his part, or on the part of any other person. 
Thirdly. By inducing any animal to move, to change its motion, or to cease to move.
৫,৬৮৮.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা অনুসারে, যেক্ষেত্রে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না সেক্ষেত্রে আদালত-
  1. অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে
  2. চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিবে
  3. আদেশমূলক নিষেধাজ্ঞার আদেশ দিবে
  4. কোনো আদেশ দিবে না
সঠিক উত্তর:
চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিবে
উত্তর
সঠিক উত্তর:
চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিবে
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারার বিধান: চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের সময়:
এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে বর্ণিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, তা প্রকাশ্য হোক বা অনুমিত হোক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী ইনজাংশন মঞ্জুর করা যেতে পারে।
যেক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভুত হয়, সেক্ষেত্রে আদালত এই আইনের দ্বিতীয় অধ্যায়ের বিধানসমূহ ও নিয়মাবলি দ্বারা নিয়ন্ত্রিত হবেন।
যেক্ষেত্রে প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে বা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের হুমকি দেয়, সেক্ষেত্রে আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন:
(ক) যেক্ষেত্রে প্রতিবাদীর জন্য সম্পত্তির জিম্মাদার;
(খ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই;
(গ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না;
(ঘ) যেক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না;
(ঙ) যেক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য ইনজাংশন প্রয়োজনীয়।

ব্যাখ্যা: এই ধারার লক্ষ্য অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে।

৫,৬৮৯.
সরকারের কার্যের অংশ হিসাবে যে সময়ের জন্য___________বাংলাদেশের বাইরে অবস্থান করে, মোকদ্দমার তামাদির মেয়াদ গণনা করার ক্ষেত্রে উক্ত সময় বাদ যাবে।
  1. বিবাদী
  2. বাদী
  3. আপীলকারী
  4. ক এবং খ উভয়
সঠিক উত্তর:
বিবাদী
উত্তর
সঠিক উত্তর:
বিবাদী
ব্যাখ্যা
♦তামাদি আইনের ১৩ ধারা অনুযায়ী বাদীর যখন মামলা করার অধিকার সৃষ্টি হয় উক্ত সময়ে সরকারের কার্যের অংশ হিসাবে যে সময়ের জন্য বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করে, মোকদ্দমার তামাদির মেয়াদ গণনা করার ক্ষেত্রে উক্ত সময় বাদ যাবে।
৫,৬৯০.
যদি মিথ্যা সাক্ষ্যের ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদানকারীর সর্বোচ্চ শাস্তি কী?
  1. ৭ বছর কারাদণ্ড
  2. ১০ বছর কারাদণ্ড
  3. যাবজ্জীবন কারাদণ্ড
  4. মৃত্যুদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
 সঠিক উত্তর: ঘ) মৃত্যুদণ্ড।
- দণ্ডবিধির ধারা ১৯৪ অনুযায়ী, যদি কেউ ইচ্ছাকৃতভাবে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় এবং এর ফলে একজন নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়, তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।

⇒ দণ্ডবিধির ১৯৪ ধারা মতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ২ ধরনের শাস্তি হতে পারে। যথা-
(i) কোন আসামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দেয়ার পরও অথবা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার পরও উক্ত আসামীর মৃত্যুদন্ড না হলে বা আসামী খালাস পেলে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
(ii) মিথ্যা সাক্ষ্য প্রদানের ফলে কোন নির্দোষ লোকের মৃত্যুদণ্ড কার্যকর হলে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।

⇒ দণ্ডবিধির ১৯৪ ধারার বিধান মৃত্যুদণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য তৈরি করা :- কোন ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্যদান করে বা তৈরি করে এবং তদ্বারা কাউকে বর্তমানে বলবৎ কোন আইনবলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে দণ্ডিত করানোর উদ্দেশ্যেই তা করে থাকে কিংবা তার এইরূপ মিথ্যা সাক্ষ্য দান বা তৈরি করার ফলে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করা হতে পারে জেনেই যদিও তা করে থাকে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে; তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে।
⇒ যদি তার ফলে কোন নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত হয় এবং সাজা বলবৎ হয়:- যদি অনুরূপ মিথ্যা সাক্ষ্যের ফলে কোন নির্দোষ ব্যক্তি সাজাপ্রাপ্ত হয় ও সাজা বলবৎ হয়, তবে যে ব্যক্তি অনুরূপ মিথ্যা সাক্ষ্যদান করেছে, সে ব্যক্তি হয় মৃত্যুদণ্ডে, না হয় এই ধরায় ইতোপূর্বে বর্ণিত সাজায় সাজাপ্রাপ্ত হবে।

⇒The Penal Code, 1860-Section 194: Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence; if innocent person be thereby convicted and executed:
- Whoever gives or fabricates false evidence, intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any person to be convicted of an offence which is capital by any law for the time being in force, shall be punished with imprisonment for life, or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine;
and if an innocent person be convicted and executed in consequence of such false evidence, the person who gives such false evidence shall be punished either with death or the punishment herein before described.
৫,৬৯১.
কোনো স্থানে তল্লাশি করতে হলে, কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশিটি করতে হবে?
  1. ৩ জন
  2. ১ জন
  3. ২ জন
  4. নির্দিষ্ট নয়
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
• ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারা অনুযায়ী-
কোনো স্থানে তল্লাশি করার ক্ষেত্রে কমপক্ষে দুইজন স্বাধীন ও নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতি থাকতে হবে।

এই দুইজন সাক্ষী হতে হবে সেই এলাকার প্রতিষ্ঠিত ও সম্ভ্রান্ত ব্যক্তি। তাদের উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালিত হবে এবং তল্লাশি চলাকালীন ঘটনাবলী সম্পর্কে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে।
যদি দুইজন স্বাধীন সাক্ষী উপলব্ধ না থাকে, তাহলে সে ক্ষেত্রে তল্লাশিকারী কর্মকর্তাকে পরবর্তীতে কারণ জানাতে হবে যে কেন দুইজন সাক্ষী উপস্থিত ছিলেন না।

এই সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করার মূল উদ্দেশ্য হল তল্লাশি অভিযানকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা এবং অনাবশ্যক বিতর্ক এড়ানো।

• ফৌজদারি কার্যবিধির ধারা ১০৩- সাক্ষীর উপস্থিতিতে তল্লাশী কার্যক্রম চালাতে হবেঃ
(১) এই অধ্যায় মোতাবেক তল্লাশী করার পূর্বে যে অফিসার বা ব্যক্তি তা করতে গিয়েছেন, তিনি যে এলাকার মধ্যে, যে স্থান তল্লাশী করতে হবে তা অবস্থিত, সেই এলাকার দুই বা ততোধিক নিরপেক্ষ ও গণ্যমান্য অধিবাসীকে তল্লাশীর সাক্ষী হবার জন্য আহ্বান করবেন এবং এরূপ করার জন্য তাদেরকে বা তাদের যে কোন একজনের প্রতি লিখিত আদেশ দিতে পারবেন।
 
(২) তাদের সমক্ষে তল্লাশী করতে হবে, এবং ঐরূপ অফিসার বা অন্য ব্যক্তি ঐরূপ তল্লাশী করার সময় যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয় এবং যেসব স্থানে ঐগুলি যথাক্রমে পাওয়া যায় তার একটি তালিকা তৈরী করবেন এবং ঐরূপ সাক্ষীগণ তাতে সহি দিবেন; কিন্তু আদালত বিশেষভাবে সমন না দিলে এই ধারায় সম্পাদিত তল্লাশী দর্শনকারী ব্যক্তিকে আদালতে হাজিরা দিতে হবে না।
৫,৬৯২.
'Leave for revision' সংক্রান্ত বিধান The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায় উল্লেখ আছে?
  1. ১১২
  2. ১১৪
  3. ১১৩
  4. ১১৫
সঠিক উত্তর:
১১৫
উত্তর
সঠিক উত্তর:
১১৫
ব্যাখ্যা
দেওয়ানি কার্যবিধির ধারা ১১৫(৪) এ leave for revision এর বিধান আছে। এটাকে ২য় রিভিশনও বলা হয়। বিভিশন এখতিয়ার প্রয়োগকালে জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ যে আদেশ প্রদান করে তার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করা যায় ।

(৪) ন্যায়বিচারের ব্যর্থতা ঘটিয়ে ভুল সিদ্ধান্ত দিলে গুরুত্বপূর্ণ আইনের প্রশ্নে ভুলের যেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ রিভিশনের অনুমতি মঞ্জুর করে সেই ক্ষেত্রে উপ-ধারা (২) অথবা (৩) এর অধীনে প্রদত্ত জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজের আদেশ পুনর্বিবেচনার জন্য হাইকোর্ট বিভাগে দরখাস্ত করা যাবে এবং হাইকোর্ট বিভাগ যেরূপ উপযুক্ত মনে করে মোকদ্দমা বা কার্য প্রক্রিয়ায় সেরূপ আদেশ প্রদান করতে পারবে।
-----------------
(4) An application to the High Court Division for revision of an order of the District Judge or, Additional District Judge, as the case may be, made under sub-section (2) or (3) shall lie, where the High Court Division grants leave for revision on an error of an important question of law resulting in erroneous decision occasioning failure of justice, and the High Court Division may make such order in the suit or proceeding as it thinks fit.
৫,৬৯৩.
দণ্ডবিধির ৩৪ ধারার বিধান কী?
  1. Voluntarily
  2. Common object
  3. Common Intention
  4. Good Faith
সঠিক উত্তর:
Common Intention
উত্তর
সঠিক উত্তর:
Common Intention
ব্যাখ্যা
♦দণ্ডবিধির ৩৪ ধারার বিধান কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধানকল্পে কৃত কার্যাবলী:

যখন কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে তাদের সকলের একই অভিপ্রায় সাধনকল্পে অপরাধমূলক কাজ সম্পাদিত করে, তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কাজের জন্য এইরূপে দায়ী হবেন যেন উক্ত কাজ উক্ত ব্যক্তি দ্বারা সম্পাদিত হয়েছিল।

♦দণ্ডবিধির ৩৪ ধারায় সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায় (Common Intention) এর বিধান রয়েছে:
(i) সাবধান অভিপ্রায় প্রমাণের ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কর্তৃক অপরাধমূলক কাজ সম্পাদিত হবে 
(ii) তাদের প্রত্যেকের সাধারণ অভিপ্রায় এবং পূর্ব পরিকল্পনা থাকবে উক্ত অপরাধ সংঘটিত করতে।
(iii) অপরাধটি সফল করার জন্য তারা অপরাধে  অংশগ্রহণ করবে।
৫,৬৯৪.
চূড়ান্ত নিষ্পত্তির নির্ধারিত দিনে প্রয়োজনীয় সাক্ষ্য কারণ ছাড়া দাখিল করতে ব্যর্থ হলে, আদালত-
  1. দো-তরফা ডিক্রি দিতে পারে
  2. রায় ঘোষণা করতে পারে
  3. মোকদ্দমা খারিজ করতে পারে
  4. একতরফা ডিক্রি দিতে পারে
সঠিক উত্তর:
রায় ঘোষণা করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
রায় ঘোষণা করতে পারে
ব্যাখ্যা
• যেক্ষেত্রে মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দেওয়া হয়েছে এবং কোন পক্ষ যে সকল সাক্ষ্যের উপর নির্ভর করে সেটা দাখিল করতে কোন কারণ ছাড়া উপস্থিত হতে ব্যর্থ হয়েছে, সেইক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারে

আদেশ ১৫ বিধি ৪ মতে-
যেক্ষেত্রে মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন প্রদান করা হয়ে থাকে এবং কোন পক্ষ যে সাক্ষ্যের উপর নির্ভর করে উক্ত সাক্ষ্য দানে যথার্থ কারণ ব্যতীত ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত তৎক্ষণাৎ মোকদ্দমার রায় ঘোষণা করতে পারেন বা আদালত সঙ্গত মনে করলে- উক্তরূপ বিচার্য বিষয়ের উপর উহার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রয়োজনীয় হতে পারে, এমন সাক্ষ্য দানের জন্য বিচার্য বিষয় প্রণয়ন এবং লিপিবদ্ধ করার পর মোকদ্দমা স্থগিত রাখতে পারে।

[Where the summons has been issued for the final disposal of the suit and either party fails without sufficient cause to produce the evidence on which he relies, the Court may at once pronounce judgment or may if it thinks fit, after framing and recording issues adjourn the suit for the production of such evidence as may be necessary for its decision upon such issues.]
৫,৬৯৫.
সাধারণ ব্যতিক্রম সম্পর্কে দণ্ডবিধির কোথায় বলা আছে
  1. ৫৪ ধারা থেকে ৬৬ ধারায়
  2. ১৫ ধারা থেকে ৮৫ ধারায়
  3. ৭৬ ধারা থেকে ১০৬ ধারায়
  4. ২০ ধারা থেকে ১০৫ ধারায়
সঠিক উত্তর:
৭৬ ধারা থেকে ১০৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৭৬ ধারা থেকে ১০৬ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ১৮৬০ এর চতুর্থ অধ্যায় ৭৬ ধারা থেকে ১০৬ ধারা পর্যন্ত সাধারণ ব্যতিক্রম সমূহ বা General exceptions নিয়ে আলোচনা করা হয়।
• সাক্ষ্য আইনের ১০৫ ধারা মতে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম সমূহ যেকোনো ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব আসামির।
৫,৬৯৬.
সাক্ষ্য আইনের ৩১ ধারার মতে স্বীকৃতি ______ হিসেবে ব্যবহার করা যায়।
  1. Estoppel
  2. Confession
  3. Conclusive Proof
  4. Secondary evidence
সঠিক উত্তর:
Estoppel
উত্তর
সঠিক উত্তর:
Estoppel
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের ধারা ৩১ অনুসারে, স্বীকৃতি (Admissions) চূড়ান্ত প্রমাণ (Conclusive Proof) নয়, কিন্তু সেগুলি প্রতিবন্ধক (Estoppel) হিসেবে কার্যকর হতে পারে।
⇒ সাক্ষ্য আইনের ৩১ ধারার বিধান: স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রতিবন্ধক হতে পারে: 
কোন বিষয়ে স্বীকৃতি সেই বিষয়ের চূড়ান্ত প্রমাণ নয়। কিন্তু এই আইনে অতঃপর বর্ণিত বিধানসমূহ অনুসারে এগুলি প্রতিবন্ধক হিসেবে কার্যকর হতে পারে।
--------
⇒The Evidence Act, 1872- Section 31: Admissions not conclusive proof, but may stop:
Admissions are not conclusive proof of the matters admitted but they may operate as estoppels under the provisions hereinafter contained.

৫,৬৯৭.
সাক্ষ্য আইনের ৩১ ধারার অধীনে স্বীকৃতি কীভাবে কার্যকর হতে পারে?
  1. চূড়ান্ত প্রমাণ হিসেবে
  2. মৌখিক প্রমাণ হিসেবে
  3. প্রতিবন্ধক হিসেবে
  4. সন্দেহাতীত সাক্ষ্য হিসেবে
সঠিক উত্তর:
প্রতিবন্ধক হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
প্রতিবন্ধক হিসেবে
ব্যাখ্যা
→ সাক্ষ্য আইনের ৩১ ধারা অনুযায়ী, কোনো স্বীকৃতি (Admission) চূড়ান্ত প্রমাণ নয়, তবে এটি প্রতিবন্ধক (Estoppel) হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা পরবর্তী সময়ে উক্ত স্বীকৃতি প্রদানকারী ব্যক্তিকে বিপরীত বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে পারে।

⇒ স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত এমন কোন বিবৃতি, যা কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন অনুমানের ইঙ্গিত বহন করে।
- সাক্ষ্য আইনের ৩১ ধারার বিধান: স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রতিবন্ধক হতে পারে:
কোনো বিষয়ে স্বীকৃতি সেই বিষয়ের চূড়ান্ত প্রমাণ নয়। কিন্তু এই আইনে অতঃপর বর্ণিত বিধানসমূহ অনুসারে এগুলি প্রতিবন্ধক হিসেবে কার্যকর হতে পারে।
-------------
⇒ The Evidence Act,1872, Section 31: Admissions not conclusive proof, but may stop:
Admissions are not conclusive proof of the matters admitted but they may operate as estoppels under the provisions hereinafter contained.
৫,৬৯৮.
অধস্তন আদালতের ভাষা ও দরখাস্তের রীতি নির্ধারণের ক্ষমতা কার?
  1. হাইকোর্টের
  2. সরকারের
  3. জেলা জজের
  4. উক্ত আদালতের বিচারকের
সঠিক উত্তর:
সরকারের
উত্তর
সঠিক উত্তর:
সরকারের
ব্যাখ্যা

⇒ দেওয়ানী কার্যবিধির ১৩৭ ধারার বিধান: অধস্তন আদালতে ভাষা:
১) এই আইন কার্যকর হওয়ার সময় কোন হাইকোর্ট বিভাগের অধস্তন কোন আদালতে ভাষা যা ছিল, সরকার অন্যভাবে নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটাই উক্ত অধস্তন আদালতে ভাষা হিসাবে চলতে থাকবে।

২) অনুরূপ আদালতের ভাষা কি হবে এবং কোন রীতিতে অনুরূপ আদালত সমীপে দরখাস্ত এবং আদালতে কার্যধারা লিখিত হবে তা সরকার ঘোষণা করতে পারবে।

৩) যখন অনুরূপ কোন আদালতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করা ব্যতীত অন্য কিছু লিখিতরূপে নিরূপণ করার জন্য এই আইন আদেশ প্রদান করে বা অনুমতি প্রদান করে, তখন অনুরূপ লিখন ইংরেজীতে হতে পারে; কিন্তু কোন পক্ষ বা তার আইনজীবী যদি ইংরেজীর সঙ্গে অপরিচিত হন, তবে তার অনুরোধে আদালতের ভাষায় উক্ত ইংরেজীর অনুবাদ তাকে সরবরাহ করা হবে, এবং এরূপ ক্ষেত্রে আদালত যেরূপ উপযুক্ত মনে করেন, অনুবাদের খরচ প্রদানের ব্যাপারে সেরূপ আদেশনামা প্রদান করবে।

৫,৬৯৯.
সাক্ষ্য আইনের ৮১ক ধারা অনুযায়ী ডিজিটাল গেজেট যথাযথ হেফাজত থেকে দাখিল করা হলে আদালত তা কী হিসেবে গ্রহণ করবে?
  1. May presume
  2. Shall presume
  3. Conclusive proof
  4. None of them
সঠিক উত্তর:
Shall presume
উত্তর
সঠিক উত্তর:
Shall presume
ব্যাখ্যা
⇒ The Evidence Act, 1872-Section-81A. Presumption as to Gazettes in digital forms:
 - The Court shall presume the genuineness of every digital record purporting to be the Official Gazette, or purporting to be digital record directed by any law to be kept by any person, if such digital record is kept substantially in the form required by law and is produced from proper custody.

Explanation.-Digital records are said to be in proper custody if they are in the place in which, and under the care of the person with whom, they naturally be; but no custody is improper if it is proved to have had a legitimate origin, or the circumstances of the particular case are such as to render such an origin probable.
-------------------
সাক্ষ্য আইনের ৮১ক ধারার বিধান: ডিজিটাল আকারে গেজেট হিসাবে অনুমান:
আদালত সরকারী গেজেট বলে অভিহিত প্রতিটি ডিজিটাল রেকর্ডের সত্যতা অনুমান করবে, বা কোনও ব্যক্তির দ্বারা রাখা হবে এমন কোনও আইন দ্বারা নির্দেশিত ডিজিটাল‌ রেকর্ডও হতে পারে, সত্যতা অনুমান করবে যদি এই জাতীয় ডিজিটাল রেকর্ড যথেষ্ট পরিমানে রাখা হয় আইন দ্বারা প্রয়োজনীয় কোন ফর্মে এবং যথাযথ হেফাজত থেকে দাখিল হয়।

ব্যাখ্যা: ডিজিটাল রেকর্ডগুলিকে যথাযথ হেফাজতে বলা হবে যদি সেগুলি সেই জায়গায় থাকে যেখানে এবং যার সাথে সেগুলি স্বাভাবিকভাবেই থাকে, তবে কোন হেফাজত অনুপযুক্ত নয় যদি প্রমাণিত হয় যে এটির বৈধ উৎস ছিল বা বিশেষ ক্ষেত্রের পরিস্থিতি এমন যে এমন একটি উৎপত্তি সম্ভাব্যতা প্রদান করা।

অর্থাৎ ডিজিটাল গেজেট যথাযথ হেফাজত থেকে দাখিল করা হলে আদালত তা অবশ্যই সঠিক হিসেবে অনুমান করবে। ডিজিটাল আকারে গেজেট হিসেবে আদালত 'shall presume' ধরে নিবেন।
৫,৭০০.
"Oral evidence must be direct." সাক্ষ্য আইনের কত ধারার বিধান?
  1. সাক্ষ্য আইনের ৬০ ধারার
  2. সাক্ষ্য আইনের ৬১ ধারার
  3. সাক্ষ্য আইনের ৭৪ ধারার
  4. সাক্ষ্য আইনের ৭৫ ধারার
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৬০ ধারার
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৬০ ধারার
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৬০ ধারার বিধান মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবেঃ মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবে,
অর্থাৎ সাক্ষ্যে উল্লিখিত তথ্য যদি দেখা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে, সে উহা দেখিয়াছে তাহার সাক্ষ্যই দিতে হইবে।

⇒ সাক্ষ্যে উল্লিখিত তথ্য যদি শোনা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে সে উহা শুনিয়াছে, তাহার সাক্ষ্যই দিতে হইবে।

⇒ জনশ্রুত সাক্ষ্য (hearsay evidence) ধরনের মৌখিক সাক্ষ্য সাধারণতঃ গ্রহণযোগ্য নয়।

⇒ পরোক্ষ বা জনশ্রুত সাক্ষ্য (indirect/hearsay evidence)- পরোক্ষ বা জনশ্রুত সাক্ষ্য হলো তাই যা আদালতে উপস্থিত। সাক্ষী পূর্বে অন্য সাক্ষীর নিকট থেকে শোনাক্রমে প্রদান করে। অর্থাৎ নিজে না দেখে অন্যের কাছ থেকে শুনে যে সাক্ষ্য দেয়া হয়। তাকে পরোক্ষ বা জনশ্রুত সাক্ষ্য বা hearsay evidence বলে। জনশ্রুত সাক্ষ আদালতে গ্রহনযোগ্য নয়।

⇒ এখানে 'খ', 'ক'- কে একটি অপরাধ করতে দেখে তাহলে নিয়ম হলো, 'খ'-নিজে ৬০ ধারার অধীনে আদালতে এসে এ বিষয়ে সাক্ষ্য দেবে। কিন্তু 'খ' না এসে 'গ' এসে বলে যে, সে শুনেছে যে 'খ' 'ক'- কে অপরাধ করতে দেখেছে তাহলে এটি জনশ্রুত সাক্ষ বল্যে গণ্য হবে, যা গ্রহনযোগ্য নয়।
----------------
⇒ Oral evidence must be direct.
Section 60. Oral evidence must, in all cases whatever, be direct; that is to say- 
 
if it refers to a fact which could be seen, it must be the evidence of a witness who says he saw it; 
 
if it refers to a fact which could be heard, it must be the evidence of a witness who says he heard it;