উত্তর
ব্যাখ্যা
⇒ দণ্ডবিধির ধারা ৩০১-এর শিরোনামই হল "যার মৃত্যু ঘটাবার উদ্দেশ্য ছিল তাকে ব্যতীত অপর ব্যক্তির মৃত্যু ঘটাইয়া শাস্তি যোগ্য নরহত্যা সংঘটন"। এই ধারাটি বিশেষভাবে "স্থানান্তরিত দূষিত অভিপ্রায়" (Doctrine of Transferred Malice) এর ক্ষেত্রে প্রযোজ্য হয়। যখন কোনো ব্যক্তি 'ক' কে হত্যার উদ্দেশ্য বা জ্ঞান নিয়ে কোনো কাজ করে, কিন্তু সেই কাজের ফলে ভুলবশত 'খ' ব্যক্তির মৃত্যু ঘটে, তখন অপরাধটি ধারা ৩০১-এর অধীনে গণ্য হবে। এই ক্ষেত্রে অপরাধী 'খ' এর মৃত্যুর জন্য ঠিক ততটাই দায়ী হবে, যতটা দায়ী হতো যদি সে 'ক' এর মৃত্যু ঘটাত। অর্থাৎ, শাস্তির মাত্রা অপরাধীর মূল উদ্দেশ্য (যে ব্যক্তিকে হত্যা করতে চেয়েছিল) অনুযায়ী নির্ধারিত হবে, যে ব্যক্তির প্রকৃত মৃত্যু হয়েছে তার পরিচয় অনুযায়ী নয়।
- অর্থাৎ ধারা ৩০১ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি যার মৃত্যু ঘটাতে সে ইচ্ছুক ছিল, তার উদ্দেশ্য ছাড়া অন্য কারো মৃত্যু ঘটে, তবে তার অপরাধও যেমন হত যদি সে উদ্দেশ্যপ্রাপ্ত ব্যক্তিকে হত্যা করত, ঠিক সেই রকম শাস্তিযোগ্য হবে।
অর্থাৎ, ভুলবশত বা অন্য কারো মৃত্যু ঘটলেও অপরাধের ধরন অপরিবর্তিত থাকে।
⇒ দণ্ডবিধির ৩০১ ধারার বিধান: যার মৃত্যু ঘটাবার উদ্দেশ্য ছিল তাকে ব্যতীত অপর ব্যক্তির মৃত্যু ঘটাইয়া শাস্তি যোগ্য নরহত্যা সংঘটন:
-কোন ব্যক্তি যদি এমন কোন কার্য করে যা কর্তৃক মৃত্যু সংঘটনের ইচ্ছা বা উদ্দেশ্য তার ছিল অথবা যার দরুণ মৃত্যু সংঘটন হতে পারে বলে তার জানা ছিল এবং এই কার্য কর্তৃক সে এমন কোন ব্যক্তির মৃত্যু সংঘটন করে শাস্তিযোগ্য নরহত্যা করে, যার মৃত্যু সে কামনা করে নাই বা যার মৃত্যু হতে পারে বলে তার জানা ছিল না, তবে অপরাধী যে ব্যক্তির মৃত্যু সংঘটনের ইচ্ছা করেছিল, কিংবা যে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বলে জানত সে ব্যক্তির মৃত্যু সংঘটন করলে তার অপরাধটি যেরূপ হত, এই ক্ষেত্রেও সেরূপ হবে।
-----------
⇒ The Penal Code, 1860, Section 301: Culpable homicide by causing death of person other than person whose death was intended:
-If a person, by doing anything which he intends or knows to be likely to cause death, commits culpable homicide by causing the death of any person, whose death he neither intends nor knows himself to be likely to cause, the culpable homicide committed by the offender is of the description of which it would have been if he had caused the death of the person whose death he intended or knew himself to be likely to cause.