বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

মোট প্রশ্ন২,০৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

PrepBank · পাতা ১৯ / ২১ · ১,৮০১১,৯০০ / ২,০৫২

১,৮০১.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৬৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৫০
  3. ৫৫
  4. ৬০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৬৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক - ৬৯
⇒ ৬ + ৬৯ = ২ক - (ক/২)
⇒ ৭৫ = (৪ক - ক)/২
⇒ ৪৫ = ৩ক/২
⇒ ৩ক = ৭৫ × ২
⇒ ক = (৭৫ × ২)/৩
⇒ ক = ৫০
১,৮০২.
√০.০০০১ এর বর্গমূল কত?
  1. ০.০১
  2. ০.১
  3. ০.০০০০১
সঠিক উত্তর:
০.১
উত্তর
সঠিক উত্তর:
০.১
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০১ এর বর্গমূল কত?

সমাধান:
√০.০০০১ = ০.০১
০.০১ এর বর্গমূল = √০.০১ = ০.১
১,৮০৩.
চারটি ঘণ্টা একসঙ্গে বেজে উঠল এবং তারপর যথাক্রমে ১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর আবার সবগুলো একসঙ্গে বাজবে?
  1. ৫ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৬ মিনিট
  4. ৪ মিনিট
সঠিক উত্তর:
৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা একসঙ্গে বেজে উঠল এবং তারপর যথাক্রমে ১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পর আবার সবগুলো একসঙ্গে বাজবে?

সমাধান: 
দেওয়া আছে সময়গুলো,
১৫, ২০, ২৫ ও ৩০ সেকেন্ড

এখন, ১৫, ২০, ২৫ ও ৩০ ল.সা.গু = ৩০০ সেকেন্ড
= ৩০০/৬০ মিনিট  ; [১ মিনিট = ৬০ সেকেন্ড] 
= ৫ মিনিট 

অতএব, ৫ মিনিট পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে।

১,৮০৪.
নিচের কোন সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক?
  1. ১০, ১৫
  2. ৮, ১২
  3. ১৫, ২২
  4. ১৪, ২১
সঠিক উত্তর:
১৫, ২২
উত্তর
সঠিক উত্তর:
১৫, ২২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক?

সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। 

এখানে,
১৫ = ১ × ৩ × ৫
২২ = ১ × ২ × ১১

১৫, ২২ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
∴ ১৫, ২২ পরস্পর সহমৌলিক সংখ্যা।

১,৮০৫.
নিচের কোন ভগ্নাংশটি ৭/৯ হতে বড়?
  1. ৭/১০
  2. ২/৩
  3. ১২/১৫
  4. ১০/১৩
সঠিক উত্তর:
১২/১৫
উত্তর
সঠিক উত্তর:
১২/১৫
ব্যাখ্যা

প্রশ্নঃ কোন ভগ্নাংশটি ৭/৯ হতে বড়?

সমাধানঃ 
৭/৯ ≈ 0.৭৭৭

৭/১০  =0.৭ 
২/৩ = 0.৬৬৬৭ 
১২/১৫ = 0.৮ 
১০/১৩ = 0.৭৬৯২

সঠিক উত্তর: গ) ১২/১৫

১,৮০৬.
  1. √3 - √2
  2. √3 + 2
  3. √3 + √2
  4. 3 - √2
সঠিক উত্তর:
√3 - √2
উত্তর
সঠিক উত্তর:
√3 - √2
ব্যাখ্যা
প্রশ্ন: √2/(√6 + 2) = কত?

সমাধান:
√2/(√6 + 2) 
= √2/√2(√3 + √2)
= 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
=(√3 - √2)/1
= (√3 - √2)
১,৮০৭.
একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ২১ বেশি, সংখ্যাটি কত?
  1. ১০২
  2. ৯৮
  3. ১৪৮
  4. ১২৬
সঠিক উত্তর:
১২৬
উত্তর
সঠিক উত্তর:
১২৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ২১ বেশি, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
⇒ ক/২ = (ক/৩) + ২১
⇒ (ক/২) - (ক/৩) = ২১
⇒ (৩ক - ২ক)/৬ = ২১
⇒ ক = ২১ × ৬
∴ ক = ১২৬

সুতরাং, সংখ্যাটি হলো ১২৬।
১,৮০৮.
i + i2 + i3 + i4 = কত?
  1. i
  2. - i
  3. 0
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: i + i2 + i3 + i4 = কত?

সমাধান:
জটিল সংখ্যার বিভিন্ন মানসমূহ-
• i = √(-1)
• i2 = - 1
• i3 = - i
• i4 = 1

এখন,
i + i2 + i3 + i4
= i + (- 1) + (- i) + 1
= i - 1 - i + 1
= 0 
১,৮০৯.
০.০০০১ এর বর্গমূল কত? 
  1. ০.০১
  2. ০.১
  3. ১.০
  4. ০.০০১
সঠিক উত্তর:
০.০১
উত্তর
সঠিক উত্তর:
০.০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০১ এর বর্গমূল কত? 

সমাধান: 
০.০০০১ এর বর্গমূল = √(০.০০০১) 
= ০.০১
১,৮১০.
একটি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে এবং ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে।  সর্বমোট কতটি গাছ আছে নার্সারিতে?
  1. ৫৬ টি 
  2. ৭২ টি 
  3. ৬৮ টি
  4. ৪৮ টি 
সঠিক উত্তর:
৬৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৬৮ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে এবং ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে।  সর্বমোট কতটি গাছ আছে নার্সারিতে?

সমাধান:
মোট জাত = ১৬ টি 

১/৪ অংশ জাত = ১৬ এর (১/৪) = ৪ টি 
∴ মোট গাছ = ৪ × ৫ = ২০টি  ; [প্রতি জাতে ৫টি করে গাছ]

আবার, 
৩/৪ অংশ জাত = ১৬ এর (৩/৪) = ১২ টি 
∴ মোট গাছ = ৪ × ১২ = ৪৮ টি  ; [প্রতি জাতে ৪টি করে গাছ]

∴ সর্বমোট গাছ = ২০ + ৪৮ = ৬৮টি

১,৮১১.
নিচের কোনটি মূলদ সংখ্যা নয়?
  1. 4/5
  2. √144
  3. 1/2
  4. √28/4
সঠিক উত্তর:
√28/4
উত্তর
সঠিক উত্তর:
√28/4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা নয়?

সমাধান:
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √4, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

∴ √28/4 = √(4 × 7)/4 = √7 = 2.645751....; যা একটি অমূলদ সংখ্যা।
১,৮১২.
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে a, b, c হলে সংখ্যাটি হবে- 
  1. 10a + 100b + c
  2. a + b + c
  3. 100a + 10b + c
  4. abc
সঠিক উত্তর:
100a + 10b + c
উত্তর
সঠিক উত্তর:
100a + 10b + c
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে a, b, c হলে সংখ্যাটি হবে- 

সমাধান:
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে a, b, c হলে সংখ্যাটি হবে,
100 × শতক স্থানীয় অঙ্ক + 10 × দশক স্থানীয় অঙ্ক + 1 × একক স্থানীয় অঙ্ক
= (100 × a) + (10 × b) + (1 × c)

= 100a + 10b + c

১,৮১৩.
সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কী বলে?
  1. পূর্ণ সংখ্যা
  2. ধনাত্মক পূর্ণ সংখ্যা
  3. স্বাভাবিক সংখ্যা
  4. বাস্তব সংখ্যা
সঠিক উত্তর:
বাস্তব সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে?

সমাধান:
বাস্তব সংখ্যাঃ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।

পূর্ণ সংখ্যাঃ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে।

স্বাভাবিক সংখ্যাঃ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।

মূলদ সংখ্যা (Rational Numbers): যেসব সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করা যায়, অর্থাৎ (p/q আকারে লিখা যায়, যেখানে q ≠ 0), যেমন: ১/২, ৩, -৫, ০.৭৫ ইত্যাদি।

অমূলদ সংখ্যা (Irrational Numbers): যেসব সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করা যায় না, অর্থাৎ (p/q আকারে লিখা যায় না, যেখানে q ≠ 0)যেমন: √২, π, √৫ ইত্যাদি।

১,৮১৪.
১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 
  1. ১৮ 
  2. ২০ 
  3. ২৪ 
  4. ৩০ 
সঠিক উত্তর:
৩০ 
উত্তর
সঠিক উত্তর:
৩০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 

সমাধান: 
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭ 
= ২ × ৩ × ৭ 
এখানে, 
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১

এখন, 
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১) 
= ৫ × ৩ × ২ 
= ৩০

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০।

১,৮১৫.
৩/৭ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ২/৩ হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৭ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ২/৩ হয়?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩ + ক)/(৭ + ক) = ২/৩
⇒ ৯ + ৩ক = ১৪ + ২ক
⇒ ৩ক - ২ক = ১৪ - ৯
⇒ ক = ৫

∴ সংখ্যাটি = ৫
১,৮১৬.
একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ২৪
  3. ৯৬
  4. ৪৮
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক-চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/৪) - ৪ = ২০
ক/৪ = ২০ + ৪
ক/৪ = ২৪
ক = ২৪ × ৪
ক = ৯৬
১,৮১৭.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম ২টির গুণফল শেষ ২টির গুণফল অপেক্ষা ১০ কম। বৃহত্তর সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম ২টির গুণফল শেষ ২টির গুণফল অপেক্ষা ১০ কম। বৃহত্তর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
১ম ক্রমিক সংখ্যা = x
২য় ক্রমিক সংখ্যা = x + 1
৩য় ক্রমিক সংখ্যা = x + 2

প্রশ্নমতে,
x(x + 1) = (x + 1)(x + 2) - 10
বা, x2 + x = x2 + 2x + x + 2 - 10
বা, x2 + x = x2 + 3x - 8
বা, x2 + x - x2 - 3x = - 8
বা, - 2x = - 8
বা, x = - 8/(- 2)
x = 4

১ম ক্রমিক সংখ্যা = 4
২য় ক্রমিক সংখ্যা = 4 + 1 = 5
৩য় ক্রমিক সংখ্যা = 4 + 2 = 6
১,৮১৮.
২/৫, ৩/১০ ও ১/৪ এর গ.সা.গু কত?
  1. ২/৫
  2. ১/৩০
  3. ১/৫
  4. ১/২০
সঠিক উত্তর:
১/২০
উত্তর
সঠিক উত্তর:
১/২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫, ৩/১০ ও ১/৪ এর গ.সা.গু কত?

সমাধান:
২/৫, ৩/১০ ও ১/৪
ভগ্নাংশের গ.সা.গু = লব গুলোর গ.সা.গু/হর গুলোর ল.সা.গু

এখানে,
লব = ২, ৩ ও ১ এর গ.সা.গু = ১
হর = ৫, ১০ ও ৪ এর ল.সা.গু = ২০

∴ ২/৫, ৩/১০ ও ১/৪ এর গ.সা.গু = ১/২০
১,৮১৯.
১৬ কোটির ১% কত?
  1. ২০ হাজার
  2. ১ কোটি ৬০ লক্ষ
  3. ১৬ লক্ষ
  4. ১৬ হাজার
সঠিক উত্তর:
১৬ লক্ষ
উত্তর
সঠিক উত্তর:
১৬ লক্ষ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ কোটির ১% কত?

সমাধান:
১ কোটি = ১০০০০০০০
১৬ কোটি = ১৬০০০০০০০
১৬০০০০০০০ এর ১% = ১৬০০০০০০০ × (১/১০০)
= ১৬০০০০০
= ১৬ লক্ষ
১,৮২০.
০.৯৬২৩ - ৩১ = কত?
  1. - ৩০.০৩৭৭
  2. - ২১.০৩৭৭
  3. - ৩২.৮২৪১
  4. - ৩১.০৩৭৭
সঠিক উত্তর:
- ৩০.০৩৭৭
উত্তর
সঠিক উত্তর:
- ৩০.০৩৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৯৬২৩ - ৩১ = কত?

সমাধান:
০.৯৬২৩ - ৩১ = - ৩০.০৩৭৭
১,৮২১.
৪/১১ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/১১ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? 

সমাধান:
৪/১১ = ০.৩৬৩৬৩৬....…=
এটি একটি পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ, যেখানে ৩৬ পুনরায় আসতেছে।
১,৮২২.
১ থেকে ২৫ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ১৯
  2. ১৩
  3. ১৬
  4. ১২
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৫ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ২৫ পর্যন্ত জোড় সংখ্যা বা (পদ সংখ্যা) = ১২ টি
১ম পদ = ২
শেষ পদ = ২৪

আমরা জানি,
সমষ্টি = {(১ম পদ + শেষ পদ) × পদ সংখ্যা}/২
= {(২ + ২৪) × ১২}/২
= ২৬ × ৬
= ১৫৬

∴ ১ থেকে ২৫ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় = (১৫৬ ÷ ১২) = ১৩
১,৮২৩.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ৪০ মিটার
  2. ৪৫ মিটার
  3. ২৪ মিটার
  4. ৬০ মিটার
সঠিক উত্তর:
৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫অংশ পানিতে এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?


সমাধান:

ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
ক - (ক/৪) - (৩ক/৫) = ৬
⇒(২০ক - ৫ক - ১২ক)/২০ = ৬
⇒ ৩ক/২০ = ৬
⇒ ৩ক = ১২০
∴ ক = ৪০

সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ৪০ মিটার

১,৮২৪.
কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?
  1. ৬৮ টাকা
  2. ৭২ টাকা
  3. ৮২ টাকা
  4. ৭৮ টাকা
সঠিক উত্তর:
৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩/৮ = ৪৫ এর ৩/৫
বা, ৩ক/৮ = (৪৫ × ৩)/৫
বা, ৩ক/৮ = ২৭
বা, ৩ক = ২১৬
বা, ক = ২১৬/৩
∴ ক = ৭২

∴ ৭২ টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান।
১,৮২৫.
একটি সংখ্যা ৪১৫ থেকে যত বড় ৫৬১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৪৮২
  2. ৪৮৪
  3. ৪৮৮
  4. ৪৯১
সঠিক উত্তর:
৪৮৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪১৫ থেকে যত বড় ৫৬১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪১৫ = ৫৬১ - ক
⇒ ক + ক = ৫৬১ + ৪১৫
⇒ ২ক = ৯৭৬
⇒ ক = ৯৭৬/২
∴ ক = ৪৮৮
অতএব, সংখ্যাটি হলো ৪৮৮
১,৮২৬.

  1. ১/৬
  2. ১/৮
  3. ২/১৫
  4. ১/৩৬
সঠিক উত্তর:
১/৮
উত্তর
সঠিক উত্তর:
১/৮
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১,৮২৭.
তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল ১২০ হলে, এদের যোগফল কত?
  1. ১৪
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল ১২০ হলে, এদের যোগফল কত?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫  

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫
১,৮২৮.
২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?
  1. ১৪৭
  2. ১৫১
  3. ১৬০
  4. ১৫৭
সঠিক উত্তর:
১৫১
উত্তর
সঠিক উত্তর:
১৫১
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?

সমাধান:
২০ থেকে ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭, সেগুলো হলো:
৩৭, ৪৭, এবং ৬৭।

সুতরাং, নির্ণেয় সমষ্টি = ৩৭ + ৪৭ + ৬৭ = ১৫১

১,৮২৯.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৪ বেশি হবে? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৪ বেশি হবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
বা, ২ক + ১০ = ক + ১৪
বা, ২ক - ক = ১৪ - ১০
∴  ক = ৪
∴ সংখ্যাটি = ৪ ।
১,৮৩০.
০, ৩, ৫, ৭ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
  1. ৪৫৭৩
  2. ৫৪৭৩
  3. ৪৭৩৪
  4. ৪৪৭৩
সঠিক উত্তর:
৪৪৭৩
উত্তর
সঠিক উত্তর:
৪৪৭৩
ব্যাখ্যা

প্রশ্ন: ০, ৩, ৫, ৭ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত?

সমাধান:
বৃহত্তম সংখ্যা = ৭৫৩০ (বড় থেকে ছোট ক্রমে অঙ্কগুলো সাজানো)
ক্ষুদ্রতম সংখ্যা = ৩০৫৭ (ছোট থেকে বড় ক্রমে অঙ্কগুলো সাজানো; প্রথম অঙ্ক ০ হতে পারে না)

∴ পার্থক্য = ৭৫৩০ - ৩০৫৭ = ৪৪৭৩

১,৮৩১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৩, ১০৮ ও ১৩৫-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
  1. ৭ 
  2. ৯ 
  3. ১১ 
  4. ৬ 
সঠিক উত্তর:
৯ 
উত্তর
সঠিক উত্তর:
৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৩, ১০৮ ও ১৩৫-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?

সমাধান: 
৬৩, ১০৮ ও ১৩৫-এর গ.সা.গু.ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

এখন, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
৬৩ = ৩ × ৩ × ৭  
১০৮ = ২ × ২ × ৩ × ৩ × ৩  
১৩৫ = ৩ × ৩ × ৩ × ৫  

৬৩, ১০৮ ও ১৩৫-এর গ.সা.গু. = ৩ × ৩ = ৯ 

১,৮৩২.
চার বিষয়ের কোনো একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৮, ৮১ ও ৯৪। বিজ্ঞানে কত নম্বর পেলে তার গড় নম্বর ৮২ হবে?
  1. ৭৫
  2. ৭৭
  3. ৮৭
  4. ৯৩
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: চার বিষয়ের কোনো একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৮, ৮১ ও ৯৪। বিজ্ঞানে কত নম্বর পেলে তার গড় নম্বর ৮২ হবে?

সমাধান:
ধরি,
বিজ্ঞানে প্রাপ্ত নম্বর = ক

প্রশ্নমতে,
(৭৮ + ৮১ + ৯৪ + ক)/৪ = ৮২
বা, (২৫৩+ ক)/৪ = ৮২
বা, ২৫৩ + ক = ৮২ × ৪
বা, ২৫৩ + ক = ৩২৮
বা, ক = ৩২৮ - ২৫৩
বা, ক = ৭৫

∴ বিজ্ঞানে প্রাপ্ত নম্বর = ৭৫ 

১,৮৩৩.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৩/৪ হলে, অপর ভগ্নাংশটি কত? 
  1. ২/৩
  2. ৫/৭
  3. ৫/১৩
  4. ১৫/৩৭
সঠিক উত্তর:
৫/৭
উত্তর
সঠিক উত্তর:
৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৩/৪ হলে, অপর ভগ্নাংশটি কত? 
 
সমাধান:
অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (১৫/২৮)/(৩/৪)
= (১৫/২৮) × (৪/৩)
= ৫/৭
১,৮৩৪.
১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার দীর্ঘ তিনটি কাঠের টুকরোকে একই দৈর্ঘ্যের তক্তায় বিভক্ত করতে হবে। প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে?
  1.  ৩৯ মিটার
  2. ১৩ মিটার
  3. ১১ মিটার
  4. ২৬ মিটার
সঠিক উত্তর:
১৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার দীর্ঘ তিনটি কাঠের টুকরোকে একই দৈর্ঘ্যের তক্তায় বিভক্ত করতে হবে। প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
প্রত্যেক সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাই, 
১৪৩ = ১১ × ১৩
৭৮  = ২ × ৩ × ১৩
১১৭ = ৩ × ৩ × ১৩

∴ ১৪৩, ৭৮ এবং ১১৭ সাধারণ উৎপাদক = ১৩ 

অতএব, প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য হবে ১৩ মিটার।

১,৮৩৫.
কোন সংখ্যার চারগুণের সঙ্গে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটির চেয়ে ১৮ বেশি হবে?
  1. ৩ 
  2. ৬ 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার চারগুণের সঙ্গে ৬ যোগ করলে যোগফল সংখ্যাটির চেয়ে ১৮ বেশি হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
বা, ৪ক + ৬ = ক + ১৮
বা, ৪ক - ক = ১৮ - ৬
বা, ৩ক = ১২
বা, ক = ১২/৩
∴  ক = ৪

∴ সংখ্যাটি = ৪ ।

১,৮৩৬.
১৩টি সংখ্যার যোগফল ৬৯৫। প্রথম ৭টির গড় ৫২ এবং শেষ ৭টির গড় ৫৮ হলে সপ্তম সংখ্যাটি কত?
  1. ৬৫
  2. ৭০
  3. ৭৫
  4. ৬০
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩টি সংখ্যার যোগফল ৬৯৫। প্রথম ৭টির গড় ৫২ এবং শেষ ৭টির গড় ৫৮ হলে সপ্তম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৭টি সংখ্যার গড় = ৫২
∴ প্রথম ৭টি সংখ্যার যোগফল = (৫২ × ৭) = ৩৬৪

শেষ ৭টি সংখ্যার গড় = ৫৮
∴ শেষ ৭টি সংখ্যার যোগফল = (৫৮ × ৭) = ৪০৬

∴ প্রথম ৭ ও শেষ ৭ সংখ্যার যোগফলের সমষ্টি = (৩৬৪ + ৪০৬)
= ৭৭০

∴ ৭ম সংখ্যাটি = (৭৭০ - ৬৯৫)
= ৭৫

১,৮৩৭.
৫ টি সংখ্যার গড় ১৬ । একটি সংখ্যা বাদ দিলে সংখ্যাগুলোর গড় ২ বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত?
  1. ১৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টি সংখ্যার গড় ১৬ । একটি সংখ্যা বাদ দিলে সংখ্যাগুলোর গড় ২ বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
বাদ দেওয়া সংখ্যাটি = ক 

দেওয়া আছে,
৫ টি সংখ্যার গড় = ১৬ 
∴ ৫ টি সংখ্যার যোগফল = (১৬ × ৫) = ৮০ 

এখন,
'ক' সংখ্যাটি বাদ দেওয়ার পর,
বিয়োগফল = অবশিষ্ট ৪ টি সংখ্যার যোগফল হয় = ৮০ - ক 
এবং ৪ টি সংখ্যার গড় হয় = ১৬ + ২ = ১৮ 

প্রশ্নমতে,
(৮০ - ক)/৪ = ১৮
⇒ ৮০ - ক = ৭২
⇒ ক = ৮০ - ৭২ 
⇒ ক = ৮

সুতরাং বাদ দেওয়া সংখ্যাটি হলো = ৮
১,৮৩৮.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √১১ 
  2. √৭২৯
  3. √৭/৩
  4. √৫
সঠিক উত্তর:
√৭২৯
উত্তর
সঠিক উত্তর:
√৭২৯
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান: 
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √4, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

এখন, 
√৭২৯
= √(২৭ × ২৭) 
= √(২৭) 
= ২৭
 যা মূলদ সংখ্যা।

অন্য অপশন গুলো অমূলদ সংখ্যা। 

১,৮৩৯.
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.৩ × ০.০২) এর মান কত?
  1. ০.৫
  2. ৫০
  3. ৭৫
  4. ২৫
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.৩ × ০.০২) এর মান কত?

সমাধান:
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.৩ × ০.০২)
=০.০৩/০.০০০৬
= ৫০
১,৮৪০.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৩/৪
  2. ৫/৯
  3. ৮/১১
  4. ৭/১২
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান:
৮/১১ = ০.৭৩
৭/১২ = ০.৫৮
৫/৯ = ০.৫৬
৩/৪ = ০.৭৫

এখানে,
০.৫৬ < ০.৫৮ < ০.৭৩ < ০.৭৫ 

∴ বৃহত্তম ভগ্নাংশটি = ৩/৪
১,৮৪১.
একটি ক্রিকেট খেলায় প্রথম ১০ ওভারের গড় রান ৩.২ । ২৮২ রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশিষ্ট ৪০ ওভারের গড় রান কত হতে হবে? 
  1. ৬.২৫
  2. ৬.৫০
  3. ৬.৭৫
  4. ৭.০০
সঠিক উত্তর:
৬.২৫
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট খেলায় প্রথম ১০ ওভারের গড় রান ৩.২ । ২৮২ রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশিষ্ট ৪০ ওভারের গড় রান কত হতে হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
প্রথম ১০ ওভারের গড় রান = ৩.২
∴ প্রথম ১০ ওভারের মোট রান = (৩.২ × ১০)
= ৩২ 
বাকি ৪০ ওভারে রান করতে হবে = (২৮২ - ৩২) রান 
= ২৫০ রান 

∴ ৪০ ওভারে গড় রান রেট থাকতে হবে = ২৫০/৪০ 
= ৬.২৫ । 
১,৮৪২.
তিনটি ক্রমিক জোড় পূর্ণসংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার তিনগুণ থেকে ৪০ কম হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২২
  3. ২৮
  4. ১৪
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় পূর্ণসংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার তিনগুণ থেকে ৪০ কম হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
তাহলে,
অপর সংখ্যা দুটি (ক + ২) এবং (ক + ৪)

প্রশ্নমতে, 
{(ক + ৪) × ৩} - ৪০ = ক
⇒ ৩ক + ১২ - ৪০ = ক
⇒ ৩ক - ক = ৪০ - ১২
⇒ ২ক = ২৮
⇒ ক = ১৪

∴ বৃহত্তম সংখ্যাটি = ক + ৪ = ১৪ + ৪ = ১৮
১,৮৪৩.
একটি ভ্রমণকারী দলের ৩ জনের গড় বয়স ২০ বছর। ঐ দলে নতুন ১ জন যোগ দিলে দলের সদস্যদের গড় বয়স হয় ২২ বছর। চতুর্থ জনের বয়স কত?
  1. ২১ বছর
  2. ২২ বছর
  3. ২৪ বছর
  4. ২৮ বছর
সঠিক উত্তর:
২৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভ্রমণকারী দলের ৩ জনের গড় বয়স ২০ বছর। ঐ দলে নতুন ১ জন যোগ দিলে দলের সদস্যদের গড় বয়স হয় ২২ বছর। চতুর্থ জনের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
৩ জনের গড় বয়স = ২০ বছর
∴ ৩ জনের মোট বয়স = (৩ × ২০) বছর = ৬০ বছর

মনে করি, 
চতুর্থ জনের বয়স = ক বছর
চতুর্থ জন যোগ দিলে ৪ জনের মোট বয়স = (৬০ + ক) বছর 

প্রশ্নমতে,
(৬০ + ক)/৪ = ২২ 
বা, ৬০ + ক = ৮৮ 
বা, ক = ৮৮ - ৬০ 
বা, ক = ২৮ 

∴ চতুর্থ জনের বয়স = ২৮ বছর
১,৮৪৪.
দুইটি ভগ্নাংশের গুণফল ৩০/৬৩। এদের একটি ৫/৯ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৪/৭
  2. ৫/৬
  3. ৬/৭
  4. ৭/৯
সঠিক উত্তর:
৬/৭
উত্তর
সঠিক উত্তর:
৬/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ৩০/৬৩। এদের একটি ৫/৯ হলে, অপর ভগ্নাংশটি কত?
 
সমাধান:
প্রশ্নমতে,
একটি ভগ্নাংশ × অপর ভগ্নাংশ = ১৫/২৮
⇒ (৫/৯) × অপর ভগ্নাংশ = ৩০/৬৩
∴ অপর ভগ্নাংশ = (৩০ × ৯)/(৬৩ × ৫)
= ৬/৭
১,৮৪৫.
একজন লোক তার সম্পত্তির ১/৫ অংশ তার বড় ছেলেকে, ১/৩ অংশ তার মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল। তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল?
  1. ৭/২২
  2. ৭/১৫
  3. ৩/১৭
  4. ৮/২১
সঠিক উত্তর:
৭/১৫
উত্তর
সঠিক উত্তর:
৭/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক তার সম্পত্তির ১/৫ অংশ তার বড় ছেলেকে, ১/৩ অংশ তার মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল। তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল?

সমাধান:
বড় ছেলে ও মেজ ছেলে পেল = (১/৫) + (১/৩) অংশ
= (৩ + ৫)/১৫
= ৮/১৫ অংশ

মনেকরি
মোট সম্পত্তি = ১ অংশ

ছোট ছেলে পেল = ১ - (৮/১৫)
= (১৫ - ৮)/১৫
= ৭/১৫ অংশ
১,৮৪৬.
একজন লোক তার সম্পত্তির ১/৫ অংশ তার বড় ছেলেকে, ১/৩ অংশ তার মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল। তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল?
  1. ১/৪
  2. ২/৭
  3. ৩/৫
  4. ৭/১৫
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৭/১৫
উত্তর
সঠিক উত্তর:
৭/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক তার সম্পত্তির ১/৫ অংশ তার বড় ছেলেকে, ১/৩ অংশ তার মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিয়ে গেল। তার ছোট ছেলে মোট সম্পত্তির কত অংশ পেল?

সমাধান:
বড় ছেলে ও মেজ ছেলে পেল = (১/৫) + (১/৩) অংশ
= (৩ + ৫)/১৫
= ৮/১৫ অংশ

মনেকরি
মোট সম্পত্তি = ১ অংশ

ছোট ছেলে পেল = ১ - (৮/১৫)
= (১৫ - ৮)/১৫
= ৭/১৫ অংশ
১,৮৪৭.
প্রদত্ত
  1. ৫.৬
  2. ৩.৩
সঠিক উত্তর:
৩.৩
উত্তর
সঠিক উত্তর:
৩.৩
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত 

সমাধান:

১,৮৪৮.
  1. ১/৪
  2. ৩/৫
  3. ১/৮
  4. ১/২
সঠিক উত্তর:
১/৮
উত্তর
সঠিক উত্তর:
১/৮
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১,৮৪৯.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৬ বেশি হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৬ বেশি হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ২ক + ১০ = ক + ১৬
⇒ ২ক - ক = ১৬ - ১০
⇒ ক = ৬

∴ সংখ্যাটি = ৬ 
১,৮৫০.
একটি ৪০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ১৬ ফুট
  2. ১২ ফুট
  3. ৮ ফুট
  4. ২৪ ফুট
সঠিক উত্তর:
১৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১৬ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ৪০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ৪০
বা, (৩ক + ২ক)/৩ = ৪০
বা, ৫ক = ১২০
বা, ক = ১২০/৫
∴ ক = ২৪

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ২৪)/৩
= ১৬ ফুট ।

১,৮৫১.
m ও n দুটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোন সংখ্যাটি অবশ্যই বিজোড় হবে?
  1. m + n
  2. m2 + n2
  3. (m + n)2
  4. mn + 2
সঠিক উত্তর:
mn + 2
উত্তর
সঠিক উত্তর:
mn + 2
ব্যাখ্যা

প্রশ্ন: m ও n দুটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোন সংখ্যাটি অবশ্যই বিজোড় হবে?

সমাধান:
ধরা যাক, m = 1 এবং n = 3 (যেকোনো দুটি বিজোড় সংখ্যা)

এখন,
ক) m + n = 1 + 3 = 4 (জোড়)
খ) m2 + n2 = 12 + 32 = 1 + 9 = 10 (জোড়)
গ) (m + n)2 = (1 + 3)2 = 42 = 16 (জোড়)
ঘ) mn + 2 = (1 × 3) + 2 = 3 + 2 = 5 (বিজোড়)

∴ সঠিক উত্তর হলো ঘ) mn + 2

১,৮৫২.
একটি বাঁশের ১/৪ অংশ কাদায় ও ১/৩ অংশ পানিতে আছে। যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য ১০ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ২৮ মি.
  2. ৩২ মি.
  3. ৪২ মি.
  4. ২৪ মি.
সঠিক উত্তর:
২৪ মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাদায় ও ১/৩ অংশ পানিতে আছে। যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য ১০ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ক মি.

প্রশ্নমতে,
⇒ ক - {(ক/৪) + (ক/৩)} = ১০
⇒ ক - (৩ক + ৪ক)/১২ = ১০
⇒ ক - (৭ক/১২) = ১০
⇒ (১২ক - ৭ক)/১২ = ১০
⇒ ৫ক = ১২০
⇒ ক = ১২০/৫
∴ ক = ২৪

∴ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ২৪ মি.
১,৮৫৩.
৩ ÷ (৩/২) = ?
  1. ১/২
  2. ৯/২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ ÷ (৩/২) = ?

সমাধান:
৩ ÷ (৩/২)
= ৩ × (২/৩)
= ২
১,৮৫৪.
a ও b বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
  1. ab
  2. ab + 1
  3. ab + 2
  4. ab + 4
সঠিক উত্তর:
ab + 1
উত্তর
সঠিক উত্তর:
ab + 1
ব্যাখ্যা

প্রশ্ন: a ও b বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?

সমাধান:

দেওয়া আছে,
a ও b হলো দুইটি বিজোড় সংখ্যা।

আমরা জানি, দুইটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা একটি বিজোড় সংখ্যা হয়।

যেহেতু, a ও b উভয়ই বিজোড়,
তাহলে, ab = একটি বিজোড় সংখ্যা।

এখন অপশনগুলো যাচাই করি:
ab = বিজোড় সংখ্যা।
ab + 1 = বিজোড় সংখ্যা + 1 = জোড় সংখ্যা। [যেমন: 3 + 1 = 4]
ab + 2 = বিজোড় সংখ্যা + 2 = বিজোড় সংখ্যা। [যেমন: 3 + 2 = 5]
ab + 4 = বিজোড় সংখ্যা + 4 = বিজোড় সংখ্যা। [যেমন: 3 + 4 = 7]

যেহেতু ab একটি বিজোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে পরবর্তী জোড় সংখ্যাটি পাওয়া যায়,

∴ ab + 1 একটি জোড় সংখ্যা।

১,৮৫৫.
১২টি সংখ্যার গড় ৩৫। প্রত্যেক সংখ্যা থেকে ৫ বিয়োগ করে পরে ২ দিয়ে গুণ করলে নতুন গড় কত?
  1. ৬০
  2. ৪৮ 
  3. ৫৫ 
  4. ৬৬ 
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ১২টি সংখ্যার গড় ৩৫। প্রত্যেক সংখ্যা থেকে ৫ বিয়োগ করে পরে ২ দিয়ে গুণ করলে নতুন গড় কত?

সমাধান:
দেওয়া আছে, 
মূল গড় = ৩৫  
মোট সংখ্যা = ১২  
∴ সমষ্টি = ১২ × ৩৫ = ৪২০

এখন, 
প্রত্যেক সংখ্যা থেকে ৫ বিয়োগ করলে নতুন সমষ্টি  
= ৪২০ - (১২ × ৫)  
= ৪২০ - ৬০  
= ৩৬০

আবার, 
প্রত্যেক সংখ্যাকে ২ দিয়ে গুণ করলে নতুন সমষ্টি,  
= ৩৬০ × ২ = ৭২০

∴ নতুন গড় = ৭২০/১২ = ৬০ 

১,৮৫৬.
নিচের কোন সংখ্যা যুগল সহমৌলিক?
  1. (৮, ১২)
  2. (১০, ১৫)
  3. (১৪, ২৫)
  4. (২১, ২৮)
সঠিক উত্তর:
(১৪, ২৫)
উত্তর
সঠিক উত্তর:
(১৪, ২৫)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা যুগল সহমৌলিক?

সমাধান:
• দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

১৪ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৭, ১৪।
২৫ এর গুণনীয়কগুলো হলো ১, ৫, ২৫।

এখানে ১৪ এবং ২৫ এর মধ্যে ১ ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই, ১৪ এবং ২৫ হলো সহ-মৌলিক।

১,৮৫৭.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-
  1. ১২
  2. ১৪
  3. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে (ক - ১), ক এবং (ক + ১)

প্রশ্নমতে,
(ক - ১) · ক · (ক + ১) = ১২০
⇒ (ক - ১)(ক + ক) = ১২০
⇒ ক + ক - ক - ক = ১২০
⇒ ক - ক - ১২০ = ০
⇒ ক - ৫ক + ৫ক + ২৪ক - ১২০ = ০
⇒ ক(ক - ৫) + ৫ক(ক - ৫) + ২৪(ক - ৫) = ০
⇒ (ক - ৫)(ক + ৫ক + ২৪) = ০
∴ ক = ৫ [(ক - ৫ = ০) থেকে]

তাহলে, ক্রমিক সংখ্যা তিনটি ৫ - ১ = ৪, ৫ এবং ৫ + ১ = ৬
∴ ক্রমিক সংখ্যা তিনটির যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫

বিকল্প সমাধান:
এখানে, ১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
তাহলে সংখ্যা তিনটি যথাক্রমে ৪, ৫, ৬
সংখ্যা তিনটির যোগফল, ৪ + ৫ + ৬ = ১৫
১,৮৫৮.
একটি সংখ্যা ৪০১ হতে যত বড় ৫৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৪৮০
  2. ৪৮৫
  3. ৪৯১
  4. ৪৯৫
সঠিক উত্তর:
৪৯১
উত্তর
সঠিক উত্তর:
৪৯১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪০১ হতে যত বড় ৫৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৫৮১ - ক = ক - ৪০১
⇒ ক + ক = ৫৮১ + ৪০১
⇒ ২ক = ৯৮২
∴ ক = ৪৯১
১,৮৫৯.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৭/৯
  2. ৫/৬
  3. ৮/১১
  4. ৪/৫
সঠিক উত্তর:
৫/৬
উত্তর
সঠিক উত্তর:
৫/৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বড়?

সমাধান:
৭/৯ = ০.৭৭৭....
৫/৬ = ০.৮৩৩....
৮/১১ = ০.৭২৭২৭২৭...
৪/৫ = ০.৮

সুতরাং, ৫/৬ ভগ্নাংশটি বড়।
১,৮৬০.
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-
  1. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা: ৪৩, ৪৭, ৫৩ এবং ৫৯ = ৪টি 
১,৮৬১.
  1. ১/২
  2. ২/৩
  3. ১/৮
  4. ১/৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১,৮৬২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 
  1. ৭/১২
  2. ৩/৪
  3. ১১/১৮
  4. ৫/৯
সঠিক উত্তর:
৫/৯
উত্তর
সঠিক উত্তর:
৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 

সমাধান: 
(ক) ৭/১২ = ০.৫৮ (বৃহত্তম), 
(খ) ৩/৪ = ০.৭৫ (বৃহত্তম), 
(গ) ১১/১৮ = ০.৬১ (বৃহত্তম) এবং 
(ঘ) ৫/৯ = ০.৫৫ (ক্ষুদ্রতম)। 

∴ ক্ষুদ্রতম ভগ্নাংশটি হলো = ৫/৯।
১,৮৬৩.
১/২, ২/৩, ৪/৭ ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে-
  1. (১/২) > (২/৩) > (৪/৭)
  2. (১/২) > (৪/৭) > (২/৩)
  3. (২/৩) > (৪/৭) > (১/২)
  4. (২/৩) > (১/২) > (৪/৭)
সঠিক উত্তর:
(২/৩) > (৪/৭) > (১/২)
উত্তর
সঠিক উত্তর:
(২/৩) > (৪/৭) > (১/২)
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ২/৩, ৪/৭ ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে-

সমাধান:
৪২ ÷ ২ = ২১ ∴ (১ × ২১)/(২ × ২১) = ২১/৪২
৪২ ÷ ৩ = ১৪ ∴ (২ × ১৪)/(৩ × ১৪) = ২৮/৪২
৪২ ÷ ৭ = ৬ ∴ (৪ × ৬)/(৭ × ৬) = ২৪/৪২

হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়।
মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে = ২/৩ > ৪/৭ > ১/২
-----------------------------------------------------------
১/২ = (১/২) × ৪২ = ২১ 
২/৩ = (২/৩) × ৪২ = ২৮ 
৪/৭ = (৪/৭) × ৪২ = ২৪

মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে = ২/৩ > ৪/৭ > ১/২
১,৮৬৪.
একটি সংখ্যা ১২৫ থেকে যত বড় ৩৫৫ থেকে তত ছোট । সংখ্যাটি কত?
  1. ১৮০
  2. ২০০
  3. ২৫০
  4. ২৪০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ১২৫ থেকে যত বড় ৩৫৫ থেকে তত ছোট । সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = (১২৫ + ৩৫৫)/২
= ৪৮০/২
= ২৪০
১,৮৬৫.
একটি খুঁটির ২/৫ অংশ কাদায়, ১/৩ অংশ পানিতে এবং অবশিষ্ট ৮ মিটার পানির উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?
  1. ১৮ মিটার
  2. ২৪ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৬ মিটার
সঠিক উত্তর:
৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ২/৫ অংশ কাদায়, ১/৩ অংশ পানিতে এবং অবশিষ্ট ৮ মিটার পানির উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, খুঁটিটির মোট দৈর্ঘ্য = ক মিটার।

কাদায় আছে = ক এর ২/৫ = ২ক/৫ মিটার
পানিতে আছে = ক এর ১/৩ = ক/৩ মিটার

∴ খুঁটিটির কাদায় ও পানিতে মোট আছে = (২ক/৫) + (ক/৩) মিটার
= (৬ক + ৫ক)/১৫ মিটার
= ১১ক/১৫ মিটার

∴ পানির উপরে অবশিষ্ট আছে = ক - (১১ক/১৫) মিটার
= (১৫ক - ১১ক)/১৫ মিটার
= ৪ক/১৫ মিটার

প্রশ্নমতে, পানির উপরে অবশিষ্ট অংশ ৮ মিটার।
∴ ৪ক/১৫ = ৮
⇒ ৪ক = ৮ × ১৫
⇒ ৪ক = ১২০
⇒ ক = ৩০

∴ খুঁটিটির দৈর্ঘ্য = ৩০ মিটার।

১,৮৬৬.
৩০০ থেকে ৪০০ এর মধ্যে কয়টি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য?
  1. ৩৩ টি 
  2. ২৯ টি 
  3. ৩৪ টি 
  4. ৪১ টি 
সঠিক উত্তর:
৩৪ টি 
উত্তর
সঠিক উত্তর:
৩৪ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০ থেকে ৪০০ এর মধ্যে কয়টি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য?

সমাধান:
৩০০ থেকে ৪০০ এর মধ্যে সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য:

ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা ≥ ৩০০ যা ৩: ৩০০ দ্বারা বিভাজ্য (যেহেতু ৩০০ ÷ ৩ = ১০০)

এবং, 
বৃহত্তম পূর্ণসংখ্যা ≤ ৪০০ যা ৩: ৩৯৯ দ্বারা বিভাজ্য (যেহেতু ৩৯৯ ÷ ৩ = ১৩৩)।
এগুলো পাটিগণিত ক্রম গঠন করে ৩০০, ৩০৩, ..., ৩৯৯ যার সাধারণ পার্থক্য ৩।

∴ তিন দিয়ে বিভাজ্য সংখ্যা আছে = (১৩৩ - ১০০) + ১ = ৩৩ + ১ = ৩৪ টি 

∴ ৩০০ থেকে ৪০০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য ৩৪টি সংখ্যা আছে।

অথবা, 
n দ্বারা প্রদত্ত পদ n এর সংখ্যা = ((শেষ - প্রথম)/পার্থক্য) + ১ = ((৩৯৯ - ৩০০)/৩) + ১ = (৯৯/৩) + ১ = ৩৩ + ১ = ৩৪ ।

১,৮৬৭.
যদি a একটি জোড় সংখ্যা হয়, তাহলে (5a + 8) থেকে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা এবং (3a + 11) থেকে ছোট বৃহত্তম জোড় সংখ্যার পার্থক্য কত?
  1. 2a - 1
  2. a + 2
  3. 2a
  4. a = 3
সঠিক উত্তর:
2a
উত্তর
সঠিক উত্তর:
2a
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a একটি জোড় সংখ্যা হয়, তাহলে (5a + 8) থেকে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা এবং (3a + 11) থেকে ছোট বৃহত্তম জোড় সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
5a + 8 এর চেয়ে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা = 5a + 8 + 2 = 5a + 10
3a + 11 এর চেয়ে ছোট বৃহত্তম জোড় সংখ্যা = 3a + 11 - 1 = 3a + 10

∴ পার্থক্য = 5a + 10 - 3a - 10
= 2a
১,৮৬৮.
যদি 'ক' এবং 'খ' উভয়ই জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. ক + ২খ
  2. কখ + ১
  3. ক + খ
  4. ২ক + খ
সঠিক উত্তর:
কখ + ১
উত্তর
সঠিক উত্তর:
কখ + ১
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 'ক' এবং 'খ' উভয়ই জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি,
ক = ৪, খ = ৬ (উভয় জোড়)

ক) ৪ + ২ × ৬ = ১৬ → জোড়

খ) ৪ × ৬ + ১ = ২৫ → বিজোড়

গ) ৪ + ৬ = ১০ → জোড়

ঘ) ২ × ৪ + ৬ = ১৪ → জোড়

সুতরাং, কখ + ১ অবশ্যই বিজোড় সংখ্যা হবে। 

১,৮৬৯.
একটি বইয়ের ৩/৮ অংশ পড়তে ৪৫ মিনিট লাগে। বাকি অংশ পড়তে কত মিনিট লাগবে?
  1. ৭০ মিনিট
  2. ৫৫ মিনিট 
  3. ৭৫ মিনিট 
  4. ৬০ মিনিট 
সঠিক উত্তর:
৭৫ মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
৭৫ মিনিট 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের ৩/৮ অংশ পড়তে ৪৫ মিনিট লাগে। বাকি অংশ পড়তে কত মিনিট লাগবে?

সমাধান:
বইয়ের ৩/৮ অংশ পড়তে সময় লাগে = ৪৫ মিনিট
∴ ১ বা পুরো অংশ পড়তে সময় লাগবে = ৪৫ × (৮/৩) মিনিট
= (১৫ × ৮) মিনিট
= ১২০ মিনিট

∴ বাকি অংশ = পুরো বই - ৩/৮ অংশ = ১ - (৩/৮) = (৮ - ৩)/৮ = ৫/৮ অংশ

∴ ৫/৮ অংশ পড়তে সময় লাগবে = ১২০ × (৫/৮) মিনিট
= (১৫ × ৫) মিনিট
= ৭৫ মিনিট

সুতরাং বাকি অংশ পড়তে ৭৫ মিনিট লাগবে।

১,৮৭০.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ১০০২৫
  2. ১০০৪৫
  3. ১০০৪১
  4. ১০০০৪
সঠিক উত্তর:
১০০০৪
উত্তর
সঠিক উত্তর:
১০০০৪
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
আমরা জানি, 
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ 
∴ ৪১) ১০০০০(২৪৩
            ৮২
     ______________
            ১৮০
            ১৬৪
    _______________
               ১৬০
               ১২৩
   _______________
                 ৩৭

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১০০০০ - ৩৭) + ৪১
= ১০০০৪ ।

১,৮৭১.
১০টি সংখ্যার যোগফল ৫২০। এদের প্রথম চারটির গড় ৪৮ এবং শেষ পাঁচটির গড় ৩৮ হলে, পঞ্চম সংখ্যাটি কত?
  1. ১২৫
  2. ১৩৮
  3. ১৮০
  4. ২৪০
সঠিক উত্তর:
১৩৮
উত্তর
সঠিক উত্তর:
১৩৮
ব্যাখ্যা

প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৫২০। এদের প্রথম চারটির গড় ৪৮ এবং শেষ পাঁচটির গড় ৩৮ হলে, পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
পঞ্চম সংখ্যাটি = ৫২০ - {(৪৮ × ৪) + (৩৮ × ৫)}
= ৫২০ - (১৯২ + ১৯০)
= ৫২০ - ৩৮২
= ১৩৮

১,৮৭২.
- (- ২) - ২ + (- ২) - {- (২)} - ২ + ২ - (- ২) = ?
  1. - ২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: - (- ২) - ২ + (- ২) - {- (২)} - ২ + ২ - (- ২) = ?

সমাধান:
- (- ২) - ২ + (- ২) - {- (২)} - ২ + ২ - (- ২)
= ২ - ২ - ২ + ২ - ২ + ২ + ২
= ২ + ২ + ২ + ২ - ২ - ২ - ২
= ৮ - ৬
= ২

১,৮৭৩.
  1. - 6
  2. 6i
  3. - 6i
  4. 6
সঠিক উত্তর:
- 6
উত্তর
সঠিক উত্তর:
- 6
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১,৮৭৪.
দুইটি সংখ্যার গ, সা, গু, অন্তর ও ল, সা, গু যথাক্রমে ১২, ২৪ ও ১৮০ হলে  সংখ্যা দুটি কত? 
  1. ৩০, ৫৪ 
  2. ৩৬, ৬০
  3. ২৪, ৪৮ 
  4. ৪০, ৭২ 
সঠিক উত্তর:
৩৬, ৬০
উত্তর
সঠিক উত্তর:
৩৬, ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ, সা, গু, অন্তর ও ল, সা, গু যথাক্রমে ১২, ২৪ ও ১৮০ হলে  সংখ্যা দুটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
গ.সা.গু = ১২
ল.সা.গু = ১৮০
দুটি সংখ্যার অন্তর = ২৪

আমরা জানি, 
 দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
= ১২ × ১৮০
= ২১৬০ 

ধরি, সংখ্যা দুটি  ১২x এবং ১২y  ;  [যেখানে x ও y সহমৌলিক]

শর্তমতে, 
১২x × ১২y = ২১৬০
⇒ ১৪৪xy = ২১৬০
⇒ xy = ২১৬০/১৪৪ 
∴ xy = ১৫ ......(১) 

আবার, সংখ্যাটির অন্তরফল = ২৪ 
১২y - ১২x = ২৪ 
⇒ ১২(y - x) = ২৪ 
⇒ y - x = ২৪/১২ 
⇒ y - x = ২ 
∴ y = ২ + x .........(২) 

(১) নং হতে পাই, 
xy = ১৫
⇒ x(২ + x) = ১৫ 
⇒ x + ২x - ১৫ = ০ 
⇒ x + ৫x - ৩x - ১৫ = ০ 
⇒ x(x + ৫) - ৩(x + ৫) = ০ 
⇒ (x + ৫)(x - ৩) = ০ 

∴ x = - ৫ এবং x = ৩ 

(২) নং হতে পাই,
∴y = ২ + x = ২ + ৩ = ৫ 

∴ সংখ্যা দুটি = ১২ × ৩ = ৩৬ এবং ১২  × ৫ = ৬০ 
সুতরাং, সংখ্যা দুটি = ৩৬ এবং ৬০

১,৮৭৫.
২ থেকে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
  1. ৯ টি
  2. ১০ টি
  3. ১১ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২ থেকে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান:
২ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০ টি

∴ ২ এবং ৩০ এর মধ্যবর্তী বললে ২ এবং ৩০ ছাড়া হিসেব করতে হতো। ২ থেকে বলায় ২ সহ হিসেব করতে হবে।
১,৮৭৬.
১ থেকে ১২ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? 
  1. ২১০ 
  2. ১৬২৫ 
  3. ১৮১০
  4. ২৩১০
সঠিক উত্তর:
২৩১০
উত্তর
সঠিক উত্তর:
২৩১০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১২ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? 

সমাধান: 
১ থেকে ১২ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১ 
∴ গুণফল = ২ × ৩ × ৫ × ৭ × ১১ 
= ৬ × ৩৫ × ১১ 
= ২৩১০ ।

১,৮৭৭.
০.২ × ৪.২৫ × ৬.৪ = ?
  1. ৪.২৪
  2. ৫.১২
  3. ৬.৪০
  4. ৫.৪৪
সঠিক উত্তর:
৫.৪৪
উত্তর
সঠিক উত্তর:
৫.৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: ০.২ × ৪.২৫ × ৬.৪ = ?

সমাধান:
০.২ × ৪.২৫ × ৬.৪
= (২/১০) × (৪২৫/১০০) × (৬৪/১০)
= (২ × ৪২৫ × ৬৪) ÷ (১০ × ১০০ × ১০)
= ৫৪৪০০ ÷ ১০০০০
= ৫.৪৪

১,৮৭৮.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ৫/৮ 
  2. ২/৩
  3. ৩/৪ 
  4. ৭/৮
সঠিক উত্তর:
৭/৮
উত্তর
সঠিক উত্তর:
৭/৮
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

সমাধান:
প্রতিটি ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করি:

৫/৮ = ০.৬২৫
২/৩ = ০.৬৬৬........
৩/৪ = ০.৭৫
৭/৮ = ০.৮৭৫

∴ তুলনা করলে দেখা যায়,
৭/৮ >  ৩/৪  > ২/৩ > ৫/৮

∴ ৭/৮ ভগ্নাংশটি সবচেয়ে বড়।

১,৮৭৯.
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন:


    সমাধান: 

    ১,৮৮০.
    ১২৫ টাকার কত অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান?
    1. ২/৩
    2. ২/৫
    3. ৩/৫
    4. ৫/৬
    সঠিক উত্তর:
    ৩/৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩/৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১২৫ টাকার কত অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান?

    সমাধান:
    ধরি,
    ১২৫ টাকার ক অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান।

    ∴ ১২৫ × ক = ৯০ × (৫/৬)
    বা, ১২৫ক = ৭৫
    বা, ক = ৭৫/১২৫
    ∴ ক = ৩/৫
    ১,৮৮১.
    একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি হবে। ভগ্নাংশটি কত?
    1. ৫/৭
    2. ১/৭
    3. ৩/৫
    4. ৩/৭
    সঠিক উত্তর:
    ৩/৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩/৭
    ব্যাখ্যা
    প্রশ্ন:  একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি হবে। ভগ্নাংশটি কত?

    প্রশ্ন: 

    সমাধান:
    ক লব হলে, হর = ক + ৪

    ভগ্নাংশের বর্গ = {ক/(ক + ৪)}
    = ক/(ক + ৮ক + ১৬)

    ∴ প্রশ্নমতে,
    + ৮ক + ১৬ = ক + ৪০
    ⇒ ক = ৩

    ∴ হর = ৭
    ∴ ভগ্নাংশটি = ৩/৭
    ১,৮৮২.
    নিচের কোনটি অমূলদ সংখ্যা?
    1. ০.১২
    2. √৭২
    3. √৪৯
    4. √২৫
    সঠিক উত্তর:
    √৭২
    উত্তর
    সঠিক উত্তর:
    √৭২
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

    সমাধান:
    মূলদ সংখ্যা (Rational Number) হলো এমন সংখ্যা, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়-
    p/q, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং q ≠ 0.

    ক) ০.১২
    ০.১২ = ১২/১০০ = ৩/২৫
    এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।
    খ) √৭২
    √৭২ = √(36×2) = 6√2
    √2 অমূলদ সংখ্যা, তাই 6√2  অমূলদ সংখ্যা।
    গ) √৪৯
    √৪৯ = ৭
    এটি একটি পূর্ণ সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা।
    ঘ) √২৫
    √২৫ = ৫
    এটিও একটি পূর্ণ সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা।

    ১,৮৮৩.
    1. ৪৭/৯০
    2. ৪৩/৯০
    3. ৪৩/৯৯
    4. ৪৭/৯৯
    সঠিক উত্তর:
    ৪৩/৯০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৩/৯০
    ব্যাখ্যা
    প্রশ্ন:
    সমাধান:
    ১,৮৮৪.
    একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?
    1. ৭৭৭ 
    2. ৭৮৮ 
    3. ৬৯০ 
    4. ৫৫৫ 
    সঠিক উত্তর:
    ৭৭৭ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭৭৭ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?

    সমাধান:
    ধরি, সংখ্যা = ক

    প্রশ্নমতে,
    ৮৮৮ - ক = ক - ৬৬৬
    ⇒ ৮৮৮ + ৬৬৬ = ক + ক
    ⇒ ১৫৫৪ = ২ক
    ⇒ ক = ১৫৫৪/২
    ∴ ক = ৭৭৭

    অতএব, সংখ্যাটি = ৭৭৭

    ১,৮৮৫.
    দুইটি ভগ্নাংশের গুণফল ৩/১০। একটি ভগ্নাংশ ৩/৫ হলে অপর ভগ্নাংশটি কত?
    1. ১/৬
    2. ২/৫
    3. ১/২
    সঠিক উত্তর:
    ১/২
    উত্তর
    সঠিক উত্তর:
    ১/২
    ব্যাখ্যা

    প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ৩/১০। একটি ভগ্নাংশ ৩/৫ হলে অপর ভগ্নাংশটি কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    দুইটি ভগ্নাংশের গুণফল = ৩/১০
    একটি ভগ্নাংশ = ৩/৫

    অপর ভগ্নাংশ = (৩/১০) ÷ (৩/৫)
    = (৩/১০) × (৫/৩)
    = ১৫/৩০
    = ১/২

    ১,৮৮৬.
    নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?
    1. ২৭, ৫৪
    2. ৬৩, ৯১
    3. ৮, ১৪
    4. ১২, ১৭
    সঠিক উত্তর:
    ১২, ১৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২, ১৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?

    সমাধান:
    যদি দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত কোন সাধারণ গুননীয়ক বা উৎপাদক না থাকে, তাহলে সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

    এখানে, ১২ ও ১৭ সংখ্যা দুটির মধ্যে ১ ব্যতীত সাধারণ গুননীয়ক নেই।
    অতএব ১২ ও ১৭ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।
    ১,৮৮৭.
    ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭, তাদের সমষ্টি কত?
    1. ৮৫
    2. ১০১
    3. ৯৭
    4. ১১৭
    সঠিক উত্তর:
    ১০১
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭, তাদের সমষ্টি কত?

    সমাধান:
    মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যারা কেবল ১ এবং নিজে দিয়ে বিভাজ্য।
    এখন, ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭, সেই সংখ্যা গুলো হলো ১৭, ৩৭, ৪৭

    ∴ মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি = ১৭ + ৩৭ + ৪৭ = ১০১
    ১,৮৮৮.
    ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-
    1. ২০
    2. ৩০
    3. ২৫
    4. ৩৫
    সঠিক উত্তর:
    ৩৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৫
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-

    সমাধান: 
    মৌলিক সংখ্যা:
    মৌলিক সংখ্যা হলো ১-এর চেয়ে বড় এমন স্বাভাবিক সংখ্যা, যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে- ১ এবং সংখ্যাটি নিজে।
    অর্থাৎ, যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।
    যেমন, ২, ৩, ৫, ৭, ১১ ইত্যাদি হলো মৌলিক সংখ্যা।

    এখন, 
    ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংথ্যাগুলো হলো ৫ ও ৭।
    সুতরাং এদের গুনফল = ৫ × ৭ = ৩৫

    ১,৮৮৯.
    ৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর গড় কত? 
    1. ২৫/৯৬
    2. ৩/৭৬
    3. ৪৯/৯৬
    সঠিক উত্তর:
    ৪৯/৯৬
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৯/৯৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর গড় কত? 

    সমাধান:
    ৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর যোগফল = ৩/৪ + ৫/৬ + ১/১২ + ৩/৮
    =  (১৮ + ২০ + ২ + ৯)/২৪
    = ৪৯/২৪

    নির্ণেয় গড়  = (৪৯/২৪)/৪
    = ৪৯/২৪ × ১/৪
    = ৪৯/৯৬
    ১,৮৯০.
    ১৯৪৪ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১৯৪৪ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

    ​সমাধান:
    ​১৯৪৪ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই,
    ​১৯৪৪ = ২ × ২ × ২ ×৩ × ৩ × ৩ × ৩ × ৩
    ​= ২ × ৩ 

    ​​একটি সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক গুণনীয়কের সূচক (exponent) জোড় সংখ্যা হতে হয়।

    ​এখানে ২ ও ৩ উভয়ের সূচকই বিজোড় সংখ্যা।
    ​তাই পূর্ণবর্গ করতে প্রয়োজন = ২ × ৩ = ৬

    ​সুতরাং, ১৯৪৪ সংখ্যাটিকে (২ × ৩) বা ৬ দ্বারা গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
    ১৯৪৪ × ৬ = ১১৬৬৪ = ১০৮

    ১,৮৯১.
    ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?
    1. ২১০
    2. ৩৯০
    3. ১৯০
    4. ৩৫০
    সঠিক উত্তর:
    ২১০
    উত্তর
    সঠিক উত্তর:
    ২১০
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?

    সমাধান:
    ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭ 
    ∴ গুণফল = ২ × ৩ × ৫ × ৭ 
    = ৬ × ৩৫ 
    = ২১০

    ১,৮৯২.
    পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
    1. ৯৯৯৯
    2. ৯০০০
    3. ১০০০১
    4. ৯০০১
    সঠিক উত্তর:
    ৯০০১
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯০০১
    ব্যাখ্যা

    প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

    সমাধান:
    পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
    তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯

    ∴ নির্ণেয় অন্তর = ১০০০০ - ৯৯৯
    = ৯০০১

    ১,৮৯৩.
    একটি সংখ্যা ২৩৫ থেকে যত ছোট, ১৬৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?
    1. ১৯৫
    2. ২০৫
    3. ২০০
    4. ২১০
    সঠিক উত্তর:
    ২০০
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০০
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি সংখ্যা ২৩৫ থেকে যত ছোট, ১৬৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?

    সমাধান: 
    ধরি
    সংখ্যাটি = ক
    তাহলে, 
    ২৩৫ - ক = ক - ১৬৫
    ⇒ ২ক = ২৩৫ + ১৬৫
    ⇒ ২ক = ৪০০
    ⇒ ক = ৪০০/২
    ∴ ক = ২০০

    সঠিক উত্তর গ) ২০০

    শর্টকাট:
    সংখ্যাটি = (২৩৫ + ১৬৫)/২ = ৪০০/২ = ২০০

    ১,৮৯৪.
    ১০০ জন পরীক্ষার্থীর গণিতে গড় নম্বর ৮০। এদের মধ্যে ৭০ জন ছাত্রীর গড় নম্বর ৮৩ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
    1. ৭৫
    2. ৭৩
    3. ৭৮
    4. ৭১
    সঠিক উত্তর:
    ৭৩
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১০০ জন পরীক্ষার্থীর গণিতে গড় নম্বর ৮০। এদের মধ্যে ৭০ জন ছাত্রীর গড় নম্বর ৮৩ হলে, ছাত্রদের গড় নম্বর কত?

    সমাধান:
    ১০০ জন পরীক্ষার্থীর মোট নম্বর = ৮০ × ১০০ = ৮০০০
    ৭০ জন ছাত্রীর মোট নম্বর = ৭০ × ৮৩ = ৫৮১০
    (১০০ - ৭০) বা, ৩০ জন ছাত্রের মোট নম্বর = ৮০০০ - ৫৮১০ = ২১৯০

    ∴ ৩০ জন ছাত্রের গড় নম্বর = ২১৯০/৩০
    = ৭৩
    ১,৮৯৫.
    ৬টি সংখ্যার গড় ৪৮। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ৩১ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত? 
    1. ৩৯.২
    2. ৪০.২
    3. ৪১.২
    4. ৪২.২
    সঠিক উত্তর:
    ৪১.২
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪১.২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৪৮। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ৩১ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত? 

    সমাধান: 
    দেওয়া আছে, 
    ৬ টি সংখ্যার গড় = ৪৮ 
    ∴ ৬ টি সংখ্যার সমষ্টি = ৬ × ৪৮ 
    = ২৮৮

    আবার, 
    ৪ টি সংখ্যার গড় = ৩১
    ∴ ৪ টি সংখ্যার সমষ্টি = ৪ × ৩১ 
    = ১২৪ 

    ∴ ১০ টি সংখ্যার সমষ্টি = (২৮৮ + ১২৪) 
    = ৪১২ 

    ∴ ১০ টি সংখ্যার গড় = ৪১২/১০ 
    = ৪১.২ । 
    ১,৮৯৬.
    একটি ক্রিকেট ম্যাচে হাসান প্রথম তিন ইনিংসে যথাক্রমে ৪৫, ৫২ ও ৬০ রান করেন। চতুর্থ ইনিংসে তাকে কত রান করতে হবে যেন তার গড় রান ৫৫ হয়?
    1. ৫৭
    2. ৬৩
    3. ৬৮
    4. ৫৯
    সঠিক উত্তর:
    ৬৩
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬৩
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ক্রিকেট ম্যাচে হাসান প্রথম তিন ইনিংসে যথাক্রমে ৪৫, ৫২ ও ৬০ রান করেন। চতুর্থ ইনিংসে তাকে কত রান করতে হবে যেন তার গড় রান ৫৫ হয়?

    সমাধান:
    ধরি, চতুর্থ ইনিংসে রান করতে হবে = x

    প্রশ্নমতে,
    (৪৫ + ৫২ + ৬০ + x)/৪ = ৫৫
    বা, (১৫৭ + x)/৪ = ৫৫
    বা, ১৫৭ + x = ২২০
    বা, x = ২২০ - ১৫৭
    ∴ x = ৬৩

    ∴ চতুর্থ ইনিংসে তাকে ৬৩ রান করতে হবে।

    ১,৮৯৭.
    দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৮৯ হলে বড় সংখ্যাটি কত?
    1. ৯৫
    2. ৮৫
    3. ৭২
    4. ৯৭
    সঠিক উত্তর:
    ৯৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৮৯ হলে বড় সংখ্যাটি কত?

    সমাধান:
    ধরি, সংখ্যা দুইটি x এবং x + ১

    প্রশ্নমতে,
    (x + ১) - x = ১৮৯
    ⇒ x + ২x + ১ - x = ১৮৯
    ⇒ ২x = ১৮৯ - ১
    ⇒ ২x = ১৮৮
    ∴ x = ৯৪

    ∴ বড় সংখ্যাটি = x + ১ = ৯৪ + ১ = ৯৫
    ১,৮৯৮.
    সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 
    1. ৮৫ 
    2. ৮০ 
    3. ৯০ 
    4. ৯৫ 
    সঠিক উত্তর:
    ৮৫ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৮৫ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 

    সমাধান: 
    ধরি,
    চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক 

    প্রশ্নমতে, 
    (৬৫ + ৮০ + ৭০ + ক)/৪ = ৭৫ 
    বা, ২১৫ + ক = ৩০০ 
    বা, ক = ৩০০ - ২১৫
    ∴ ক = ৮৫ 

    ∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৮৫ ।

    ১,৮৯৯.
    ২০১৬ এর ভাজক কয়টি?
    1. ৩৬
    2. ২০
    3. ২৪
    4. ৪০
    সঠিক উত্তর:
    ৩৬
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৬
    ব্যাখ্যা
    প্রশ্ন:  ২০১৬  এর  ভাজক কয়টি?

    সমাধান:
    ২০১৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
    = ২× ৩× ৭
    = (৫ + ১) × (২ + ১) × (১ + ১)
    = ৬ × ৩ × ২
    = ৩৬

    ∴২০১৬  এর  ভাজক = ৩৬ টি
    ১,৯০০.
    ১২০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
    1. ১০টি
    2. ১২টি
    3. ১৬টি
    4. ১৪টি
    সঠিক উত্তর:
    ১৬টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৬টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১২০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

    সমাধান:
    ১২০ এর মৌলিক গুণনীয়ক রূপ বের করি:
    ১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
    = ২ × ৩ × ৫

    এখানে ২ এর সূচক ৩, ৩ এর সূচক ১ এবং ৫ এর সূচক ১।

    ভাজকের সংখ্যা বের করার সূত্র:
    প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটিই ভাজক সংখ্যা।
    ∴ ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (১ + ১)
    = ৪ × ২ × ২
    = ১৬
    অর্থাৎ, ১২০ এর মোট ১৬টি ভাজক আছে।