উত্তর
ব্যাখ্যা
• ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ উপন্যাসটি ভাষাশহিদ সোমেন চন্দ এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ইতিহাস-নির্ভর উপন্যাস।
------------------------------------------
• সেলিনা হোসেন:
- সেলিনা হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকার ও গবেষক।
- সেলিনা হোসেন ১৪ জুন, ১৯৪৭ সালে রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নারী ও সমাজের জীবনচিত্র উঠে এসেছে।
- তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।
• সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে:
- ‘হাঙর নদী গ্রেনেড’,
- ‘যাপিত জীবন’,
- ‘নীল ময়ূরের যৌবন’,
- ‘জ্যোস্নায় সূর্যজ্বালা’,
- ‘পদশব্দ’,
- ‘গায়ত্রী সন্ধ্যা’ (তিন খণ্ড),
- ‘ক্ষরণ’,
- ‘কাঁটাতারে প্রজাপতি’,
- ‘পোকামাকড়ের ঘরবসতি’।
------------------------------------------------------
• ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ উপন্যাসের খুঁটিনাটি:
- ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ বাঙালির আত্মপরিচয়।
- এই উপন্যাসে লেখিকা শেকড় অনুসন্ধান এবং অধিকার আদায়ের সংগ্রামকে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে জীবন্তভাবে উপস্থাপন করেছেন।
- সেলিনা হোসেনের ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ উপন্যাসটি ফেব্রুয়ারি ১৯৮৯ সালে সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটি একুশের উপন্যাস সংকলনের অংশ হিসেবে প্রথম প্রকাশিত হয়।
- ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ উপন্যাসটি ইতিহাস-নির্ভর একটি উপন্যাস।
- সেলিনা হোসেনের 'নিরন্তর ঘণ্টাধ্বনি' উপন্যাস ভাষাশহিদ সোমেন চন্দকে নিয়ে লেখা।
- গল্পের প্রেক্ষাপট ১৯৪৭-এর দেশভাগের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক দাঙ্গা এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- উপন্যাসের প্রধান বিষয়- মধ্যবিত্ত বাঙালি সমাজের সাংস্কৃতিক ও রাজনৈতিক জাগরণ, শাসক-শোষক বিরোধী লড়াই এবং ঐতিহ্যের পুনর্মূল্যায়ন।
- উপন্যাসে প্রধান চরিত্র- সোমেন চন্দ, মুনিম, আসাদ, সালাম, রাহাত, বেণু, নীলা, রেণু প্রমুখের মাধ্যমে ছাত্রসমাজের সংগ্রাম, আদর্শ এবং ভবিষ্যতের পথচলাকে ফুটিয়ে তোলা হয়েছে।
উৎস:
‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।