বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিন্যাস ও সমাবেশ

মোট প্রশ্ন১,৭৫০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিন্যাস ও সমাবেশ

PrepBank · পাতা ১৬ / ১৮ · ১,৫০১১,৬০০ / ১,৭৫০

১,৫০১.
LIVEMCQ এর বর্ণগুলো নিয়ে কতভাবে শব্দ গঠন করা যাবে?
  1. ৭২০
  2. ৫০৪০
  3. ৪০৩২০
  4. ২৫৬০
সঠিক উত্তর:
৫০৪০
উত্তর
সঠিক উত্তর:
৫০৪০
ব্যাখ্যা
প্রশ্ন: LIVEMCQ এর বর্ণগুলো নিয়ে কতভাবে শব্দ গঠন করা যাবে?

সমাধান: 
এখানে মোট বর্ণ ৭ টি এবং সবগুলো ভিন্ন ভিন্ন।
সাজানর উপায় = ৭! = ৫০৪০ ভাবে
১,৫০২.
একটি মিটিং এ ১২ জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ৫৬
  5. ৬৬
সঠিক উত্তর:
৬৬
উত্তর
সঠিক উত্তর:
৬৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিটিং এ ১২ জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?

সমাধান:
আমরা জানি,
প্রতি ২ জনে ১ টি করে করমর্দন হয়। 

সুতরাং,
মোট করমর্দনের সংখ্যা,
= ১২C
= ১২!/{২! × (১২ - ২)!}
= ১২!/(২! × ১০!)
= (১২ × ১১ × ১০!)/(২! × ১০!)
= (১২ × ১১)/২
= ৬৬

১,৫০৩.
'COMPUTER' শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলি (vowels) সবসময় জোড় অবস্থানে (even positions) থাকে? 
  1. 720
  2. 2880
  3. 2160
  4. 1440
  5. 3240
সঠিক উত্তর:
2880
উত্তর
সঠিক উত্তর:
2880
ব্যাখ্যা

প্রশ্ন: 'COMPUTER' শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলি (vowels) সবসময় জোড় অবস্থানে (even positions) থাকে? 

সমাধান: 
'COMPUTER' শব্দটিতে মোট 8টি অক্ষর আছে।
স্বরবর্ণ আছে ৩টি (O, U, E)।
ব্যঞ্জনবর্ণ আছে ৫টি (C, M, P, T, R)।
মোট 8টি স্থানের মধ্যে জোড় স্থান আছে 4টি (২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম)।

এখন, 
স্বরবর্ণ সাজানোর উপায়,
 4টি জোড় স্থানের মধ্যে 3টি স্বরবর্ণকে সাজানো যাবে = 4P3 = 4!/(4 - 3)! = 4! = 4 × 3 × 2 × 1 = 24  উপায়ে।

আবার,
ব্যঞ্জনবর্ণ সাজানোর উপায়,
বাকি (8 - 3) = 5টি স্থানে বাকি 5টি ব্যঞ্জনবর্ণকে সাজানো যাবে  = 5P5 = 5! = 5 × 4 × 3 × 2 × 1 = 120

∴ মোট উপায় =  24 × 120 = 2880

১,৫০৪.
5(2x - 6) = 7(2x - 6) হলে, x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

দেওয়া আছে,
5(2x - 6) = 7(2x - 6)
বা, 5(2x - 6)/7(2x - 6) = 1
বা, (5/7)(2x - 6) = 1
বা, (5/7)(2x - 6) = (5/7)0
বা, 2x - 6 = 0
বা, 2x = 6
বা, x = 6/2
বা, x = 3

১,৫০৫.
একটি স্কুলের শিক্ষক কমিটিতে 7 জন বিজ্ঞান শিক্ষক ও 9 জন কলা শিক্ষক আছেন। এই কমিটি থেকে 3 জন বিজ্ঞান শিক্ষক ও 5 জন কলা শিক্ষক নিয়ে কত রকমভাবে একটি পরীক্ষা কমিটি গঠন করা যেতে পারে?
  1. 3250
  2. 3870
  3. 4410
  4. 4130
সঠিক উত্তর:
4410
উত্তর
সঠিক উত্তর:
4410
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের শিক্ষক কমিটিতে 7 জন বিজ্ঞান শিক্ষক ও 9 জন কলা শিক্ষক আছেন। এই কমিটি থেকে 3 জন বিজ্ঞান শিক্ষক ও 5 জন কলা শিক্ষক নিয়ে কত রকমভাবে একটি পরীক্ষা কমিটি গঠন করা যেতে পারে?

সমাধান:
বিজ্ঞান শিক্ষক আছেন = 7 জন
কলা শিক্ষক আছেন = 9 জন
7 জন বিজ্ঞান শিক্ষকের মধ্য থেকে 3 জন নিয়ে বাছাই করার উপায় = 7C3
= 35
9 জন কলা শিক্ষকের মধ্য থেকে 5 জন নিয়ে বাছাই করার উপায় = 9C5
= 126
পরীক্ষা কমিটি গঠন করা যেতে পারে = 35 × 126
= 4,410
১,৫০৬.
AMERICA শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার ৩টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা কত?
  1. ক) 130
  2. খ) 135
  3. গ) 140
  4. ঘ) 145
সঠিক উত্তর:
খ) 135
উত্তর
সঠিক উত্তর:
খ) 135
ব্যাখ্যা

AMERICA শব্দটিতে 7টি বর্ণ আছে যাদের 2টি A অর্থাৎ, 6 ধরণের বর্ণ রয়েছে।
প্রতিবার 3টি বর্ণ নিয়ে শব্দ গঠনের ক্ষেত্রে
(i) সবগুলো ভিন্ন ভিন্ন
(ii) 2টি A বাকীগুলো ভিন্ন ভিন্ন

(i) এর ক্ষেত্রে শব্দ সংখ্যা = 6p3 = 120
(ii) এর ক্ষেত্রে শব্দ সংখ্যা = 5c1 × 1 × 3!/2! = 15

∴ মোট শব্দ সংখ্যা = 120 + 15 = 135

১,৫০৭.
একজন ব্যক্তির 5 জন বন্ধু আছে। সে কত উপায়ে তার 5 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবে? 
  1. ক) 31
  2. খ) 30
  3. গ) 20
  4. ঘ) 21
সঠিক উত্তর:
ক) 31
উত্তর
সঠিক উত্তর:
ক) 31
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির 5 জন বন্ধু আছে। সে কত উপায়ে তার 5 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবে? 

সমাধান: 
দাওয়াত দিতে পারবে = 5C1 +5C2 + 5C3 + 5C4  + 5C5
                                 = 5 + 10 + 10 + 5 + 1 = 31
১,৫০৮.
স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে INSURANCE শব্দটির অক্ষরগুলিকে একত্রে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 8660
  2. খ) 8400
  3. গ) 8460
  4. ঘ) 8640
সঠিক উত্তর:
ঘ) 8640
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8640
ব্যাখ্যা

'INSURANCE' শব্দটিতে 4টি স্বরবর্ণ রয়েছে। স্বরবর্ণ গুলোকে একটি বর্ণ ধরে বর্ণ দাঁড়ায় (IUAE), N, S, R, N, C অর্থাৎ দুটি N সহ মোট 6টি বর্ণ। অতএব স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে মোট 6টি বর্ণকে সাজানোর উপায় = 6!/2!। কিন্তু 4টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 4!
সুতরাং নির্ণেয় বিন্যাস সংখ্যা = 6!/2! × 4!
= 360 × 24 = 8640।

১,৫০৯.
একটি পঞ্চভুজের মধ্যে কতটি কর্ণ আঁকা যাবে?
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের মধ্যে কতটি কর্ণ আঁকা যাবে?

সমাধান:
একটি পঞ্চভুজে বাহু আছে = 5 টি
2 টি বাহুর কৌণিক বিন্দু যোগ করে কর্ণ আঁকা যাবে।

তাহলে মোট বাহু এবং কর্ণ সংখ্যা = 5C2
= (5 × 4)/2!
= 20/2
= 10

∴ মোট কর্ণ সংখ্যা = 10 - 5 = 5
১,৫১০.
'NETWORK' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ক) 720
  2. খ) 360
  3. গ) 1440
  4. ঘ) 120
সঠিক উত্তর:
গ) 1440
উত্তর
সঠিক উত্তর:
গ) 1440
ব্যাখ্যা
প্রশ্ন: 'NETWORK ' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান: 
'NETWORK' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি 
Vowel আছে 2টি 
Vowel দুটিকে একটি ধরে মোট বর্ণ 6টি 
6টি বর্ণকে সাজানো যায় = 6!
Vowel দুটিকে সাজানো যায় =2!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 6! × 2! 
                                                                           =720 × 2 
                                                                            = 1440
১,৫১১.
একটি ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় মোট ২১টি ম্যাচ হয়। প্রত্যেক দল প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেললে ঐ টুর্ণামেন্টে মোট দলের সংখ্যা কত?
  1. ৮টি
  2. ৭টি
  3. ৯টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় মোট ২১টি ম্যাচ হয়। প্রত্যেক দল প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেললে ঐ টুর্ণামেন্টে মোট দলের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোট দলের সংখ্যা n টি

∴ nC = ২১
⇒ n!/{(n - ২)! × ২!} = ২১
⇒ n(n - ১) = ৪২
⇒ n - n - ৪২ = ০
⇒ n - ৭n + ৬n - ৪২ = ০
⇒ n(n - ৭) + ৬(n - ৭) = ০
⇒ (n - ৭)(n + ৬) = ০
∴ n = ৭ অথবা n = - ৬
n = - ৬ গ্রহণযোগ্য নয়।

∴ মোট দলের সংখ্যা ৭টি।
১,৫১২.
NUMBERS শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. সমান
  2. অর্ধেক
  3. দ্বিগুণ
  4. এক চতুর্থাংশ
সঠিক উত্তর:
দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: NUMBERS শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
'AMERICA' শব্দটিতে মোট ৭টি বর্ণ আছে যাদের ২ টি E
'AMERICA' শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা = ৭!/২!
= ২৫২০

'NUMBERS' শব্দটিতে মোট ৭টি বর্ণ আছে যাদের প্রত্যেকটি ভিন্ন ভিন্ন।
'NUMBERS' শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যাযাস৭!
= ৫০৪০
= ২ × ২৫২০

অতএব, NUMBERS শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার দ্বিগুণ।
১,৫১৩.
6C4 + 6C3 = ?
  1. ক) 6C5
  2. খ) 7C4
  3. গ) 7C3
  4. ঘ) 6C7
সঠিক উত্তর:
খ) 7C4
উত্তর
সঠিক উত্তর:
খ) 7C4
ব্যাখ্যা
nCr + nCr-1 = n+1Cr
∴ n = 6, r = 4 হলে পাই,
6C4 + 6C3 = 7C4
১,৫১৪.
14 টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 3 টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. 28
  2. 55
  3. 85
  4. 72
সঠিক উত্তর:
55
উত্তর
সঠিক উত্তর:
55
ব্যাখ্যা

প্রশ্ন: 14 টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 3 টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
আমরা জানি,
সমাবেশ = n - mCr - m  [যেখানে, মোট পুস্তক = n, প্রতিবার নিতে হবে = r, সর্বদা বাদ বা বর্জন থাকবে = m]
= 14 - 3C5 - 3
= 11C2
= 11!/2!(11 - 2)!
= (11 × 10  × 9!)/(2  × 9!)
= 55

∴ মোট 55 প্রকারে 5 টি পুস্তক বাছাই করা যাবে।

১,৫১৫.
তিনটি পরিবার একটি হোটেলে উপস্থিত হল । হোটেলে ৫টি ফাঁকা ঘর আছে । কতটি ভিন্ন উপায়ে পরিবার তিনটি একটি করে ঘর দখল করতে পারবে?
  1. ক) ৩০
  2. খ) ৬০
  3. গ) ১২০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পরিবার একটি হোটেলে উপস্থিত হল । হোটেলে ৫টি ফাঁকা ঘর আছে । কতটি ভিন্ন উপায়ে পরিবার তিনটি একটি করে ঘর দখল করতে পারবে?

সমাধান:
১ম পরিবার  ঘর পাবে ৫টি তাই তারা ৫ উপায়ে দখল করতে পারবে।
২য় পরিবার ঘর পাবে ৪টি তাই তারা ৪ উপায়ে দখল করতে পারবে।
৩য় পরিবার ঘর পাবে ৩টি তাই তারা ৩ উপায়ে দখল করতে পারবে।

∴  ১ম, ২য় ও ৩য় পরিবার মিলিতভাবে ৫ × ৪ × ৩ = ৬০ রকমভাবে ঘর দখল করতে পারবে ।
১,৫১৬.
"GERMANY" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?
  1. 360
  2. 720
  3. 2880
  4. 3600
সঠিক উত্তর:
3600
উত্তর
সঠিক উত্তর:
3600
ব্যাখ্যা
প্রশ্ন: "GERMANY" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?

সমাধান:
"GERMANY" শব্দটিতে মোট 7টি বিভিন্ন বর্ণ আছে যাদের মধ্যে 2টি স্বরবর্ণ এবং 5টি ব্যঞ্জনবর্ণ।
শব্দের ১ম শূণ্যস্থানটি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করার উপায় = 5P1 = 5

অবশিষ্ট ছয়টি শূণ্যস্থান পূর্ণ করা যায় 6! = 720 উপায়ে।

∴ মোট বিন্যাস সংখ্যা = (720 × 5)
= 3600
১,৫১৭.
P থেকে Q যেতে 3টি পৃথক পথ আছে এবং Q থেকে R এ যেতে 4 টি পৃথক পথ আছে। রনি কত প্রকারে P থেকে Q হয়ে R এ যেতে পারবে নির্ণয় করুন।
  1. ১৪ উপায়ে
  2. ১০ উপায়ে
  3. ১২ উপায়ে
  4. ১৬ উপায়ে
সঠিক উত্তর:
১২ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
১২ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: P থেকে Q যেতে 3টি পৃথক পথ আছে এবং Q থেকে R এ যেতে 4 টি পৃথক পথ আছে। রনি কত প্রকারে P থেকে Q হয়ে R এ যেতে পারবে নির্ণয় করুন।

সমাধান:
 রনি P থেকে Q হয়ে R এ যেতে পারবে = ৩ × ৪ উপায়ে 
= ১২ উপায়ে
১,৫১৮.
কোনটি সত্য নয়?
  1. 0! = 1
  2. 1! = 1
  3. 2! = 2
  4. 3! = 3
সঠিক উত্তর:
3! = 3
উত্তর
সঠিক উত্তর:
3! = 3
ব্যাখ্যা
nPn = n!/(n - n)!
⇒ n! = n!/0!
⇒ 0! = n!/n!
∴ 0! = 1
1! = 1
2! = 1 × 2 = 2 
3! = 1 × 2 × 3 = 6
১,৫১৯.
10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. 730
  2. 1260
  3. 3060
  4. 4010
সঠিক উত্তর:
1260
উত্তর
সঠিক উত্তর:
1260
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?

সমাধান:
10 জন বালক হতে প্রতিবার 2 জন বালক বেছে নেওয়ার উপায় সংখ্যা,
10C2
= 10!/{2! × (10 - 2)!}
= 10!/(2! × 8!)
= (10 × 9 × 8!)/(2! × 8!)
= (10 × 9)/(2 × 1)
= 45

এবং
8 জন বালিকা হতে প্রতিবার 2 জন বালিকা বেছে নেওয়ার উপায় সংখ্যা,
8C2
= 8!/{2! × (8 - 2)!}
= 8!/(2! × 6!)
= (8 × 7 × 6!)/(2! × 6!)
= (8 × 7)/(2 × 1)
= 28

∴ মোট বাছাই করার উপায় সংখ্যা = 45 × 28 = 1260
১,৫২০.
প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে ০, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?
  1. 640 টি
  2. 720 টি
  3. 840 টি
  4. 1080 টি
সঠিক উত্তর:
720 টি
উত্তর
সঠিক উত্তর:
720 টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অংক কেবলমাত্র একবার ব্যবহার করে ০, ১, ২, ৩, ৪, ৫ ও ৬ অংকগুলো দিয়ে কতগুলো অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
চার অঙ্কবিশিষ্ট পূর্ণসংখ্যা = 7P4 = 840
0 প্রথমে থাকলে গঠিত সংখ্যা অর্থপূর্ণ হয় না এরূপ সংখ্যা = 6P3 = 120

∴ অর্থপূর্ণ চার অংকের সংখ্যা গঠন করা যাবে = 840 - 120 টি
= 720 টি
১,৫২১.
একজন সভাপতি পদের জন্য 4 জন প্রার্থী। 7 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবেন। কত প্রকারে তাঁরা ভোট দিতে পারবেন? 
  1. ক) 47
  2. খ) 74
  3. গ) 43
  4. ঘ) 37
সঠিক উত্তর:
ক) 47
উত্তর
সঠিক উত্তর:
ক) 47
ব্যাখ্যা
প্রার্থীর সংখ্যা n = 4 জন 
ভোটার  সংখ্যা r = 7 জন 

তাঁরা ভোট দিতে পারবেন =nr
                                        = 47
                                        
১,৫২২.
5, 8, 1, 4 একবার ব্যবহার করে অংকগুলো দ্বারা 5000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?
  1. 12
  2. 18
  3. 120
  4. 128
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 8, 1, 4 একবার ব্যবহার করে অংকগুলো দ্বারা 5000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?

সমাধান:
প্রথম সংখ্যাটি 5 বা 8 এর যে কোন একটি হতে পারে। 

5, 8, 1, 4 একবার ব্যবহার করে অংকগুলো দ্বারা 5000 এর চেয়ে বড় সংখ্যা তৈরি করা যায় = 2P1 × 3!
= 12
১,৫২৩.
10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেয়া যাবে?
  1. 1160 উপায়ে
  2. 1260 উপায়ে
  3. 1440 উপায়ে
  4. 1480 উপায়ে
সঠিক উত্তর:
1260 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
1260 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেয়া যাবে?

সমাধান:
10 জন বালক হতে প্রতিবার 2 জন বালক বেছে নেয়া যায় = 10C2 উপায়ে
= (10 × 9)/2 = 45 উপায়ে

আবার,
8 জন বালিকা হতে প্রতিবার 2 জন বালিকা বেছে নেয়া যায় = 8C2 উপায়ে
= (8 × 7)/2 = 28 উপায়ে

সুতরাং, মোট বেছে নেয়া যায় = (45 × 28) উপায়ে
= 1260 উপায়ে
১,৫২৪.
১, ২, ৩, ৪, ৫, ৬ অংকগুলোর প্রতিটি একবার নিয়ে চার অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) ৯০
  2. খ) ১৮০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৭২০
সঠিক উত্তর:
গ) ৩৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০
ব্যাখ্যা
মোট অংক ৬টি।
প্রতিবার ৪টি অংক নিয়ে গঠনকৃত সংখ্যা = P
= ৬!/২!
= ৩৬০
১,৫২৫.
'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা 'APPLE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 4 গুণ
  2. 5 গুণ
  3. 6 গুণ
  4. 7 গুণ
সঠিক উত্তর:
6 গুণ
উত্তর
সঠিক উত্তর:
6 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'COPPER' শব্দটির বিন্যাস সংখ্যা 'APPLE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
APPLE শব্দে 5টি বর্ণ আছে।
যার মধ্যে 2টি P আছে।
∴ শব্দটির বিন্যাস সংখ্যা = 5!/2!
= 120/2
= 60 উপায়ে

COPPER শব্দে 6টি বর্ণ আছে।
যার মধ্যে 1টি C, 2টি P, 1টি O, 1টি E এবং 1টি R আছে।
∴ শব্দটির বিন্যাস সংখ্যা = 6!/2!
= 720/2
= 360 উপায়ে
= 6 × 60 উপায়ে
১,৫২৬.
চার-অংকের কতটি টেলিফোন নাম্বার রয়েছে যেখানে কমপক্ষে একটি অংকের হলেও পুনরাবৃত্তি ঘটবে?
  1. ৯০০০
  2. ১০০০০
  3. ৩২৪০
  4. ৪৯৬০
সঠিক উত্তর:
৪৯৬০
উত্তর
সঠিক উত্তর:
৪৯৬০
ব্যাখ্যা
প্রশ্ন: চার-অংকের কতটি টেলিফোন নাম্বার রয়েছে যেখানে কমপক্ষে একটি অংকের হলেও পুনরাবৃত্তি ঘটবে?

সমাধান:
টেলিফোন নাম্বার তৈরিতে মোট অঙ্ক ব্যবহৃত হয় (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ১০ টি

এই দশটি অংকের সাহায্যে মোট নাম্বার হবে = ১০ = ১০০০০ টি

এই দশটি অংকের পুনরাবৃত্তি না ঘটিয়ে চার অংকের নাম্বার হবে ১০P = ৫০৪০ টি

∴ চার-অংকের নাম্বারের মধ্যে কমপক্ষে একটি অংকের হলেও পুনরাবৃত্তি ঘটবে = ১০০০০ - ৫০৪০ টি
= ৪৯৬০টি
১,৫২৭.
SUCCESS শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
  1. 60
  2. 120
  3. 360
  4. 420
সঠিক উত্তর:
420
উত্তর
সঠিক উত্তর:
420
ব্যাখ্যা

প্রশ্ন: SUCCESS শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
SUCCESS শব্দটিতে মোট 7টি অক্ষর আছে।
এখানে, অক্ষর 'S' আছে 3 বার এবং অক্ষর 'C' আছে 2 বার।
অন্যান্য অক্ষরগুলো (U, E) একবার করে আছে।

আমরা জানি, n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক এবং q সংখ্যক বস্তু একজাতীয় হলে বিন্যাস সংখ্যা = n!/(p! × q!)

∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা = 7!/(3! × 2!)
= (7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1)/{(3 × 2 × 1) × (2 × 1)}
= 5,040/(6 × 2)
 = 5,040/12
= 420

১,৫২৮.
'EQUATION' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে Q, N থাকবে না?
  1. ক) 20
  2. খ) 56
  3. গ) 120
  4. ঘ) 336
সঠিক উত্তর:
গ) 120
উত্তর
সঠিক উত্তর:
গ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: `EQUATION' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে Q, N থাকবে না?

সমাধান:
EQUATION শব্দটিতে মোট বর্ণ আছে 8টি।
যেহেতু, q, n থাকবেনা
∴ মোট বর্ণ 6টি

∴ প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3
= 120
১,৫২৯.
18Cr = 18Cr + 2 হলে rC5 = কত?
  1. ক) 56
  2. খ) 65
  3. গ) 61
  4. ঘ) 63
সঠিক উত্তর:
ক) 56
উত্তর
সঠিক উত্তর:
ক) 56
ব্যাখ্যা
18Cr = 18Cr + 2 
r + r + 2 = 18
2r + 2 = 18
2r = 16
r = 8

rC5 =8C5 =56
১,৫৩০.
একজন পরীক্ষার্থীকে 14টি প্রশ্ন থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 6টি থেকে অবশ্যই 4টি বাছাই করতে হবে। সে কতপ্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পাড়বে?
  1. ক) 1050
  2. খ) 3003
  3. গ) 14p8
  4. ঘ) 360
সঠিক উত্তর:
ক) 1050
উত্তর
সঠিক উত্তর:
ক) 1050
ব্যাখ্যা
6টি থেকে 4টি বাছাই করার উপায়ে = 6c4
অবশিষ্ট 8টি থেকে 4টি বাছাই করার উপায়ে = 8c4
∴ মোট 8টি প্রশ্ন বাছাই করার উপায় = 6c4 × 8c4 = 15 × 70
= 1050
১,৫৩১.
“CONTRIBUTION” শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে N দুটি পাশাপাশি থাকবে না?
  1. (১২!)/(২!২!২!২!) - (১১!)/(২!২!২!২!)
  2. (১১!)/(২!২!২!)
  3. (১২!)/(২!২!২!২!) - (১১!)/(২!২!২!)
  4. (১১!)/(২!২!২!)২!
সঠিক উত্তর:
(১২!)/(২!২!২!২!) - (১১!)/(২!২!২!)
উত্তর
সঠিক উত্তর:
(১২!)/(২!২!২!২!) - (১১!)/(২!২!২!)
ব্যাখ্যা

“CONTRIBUTION” শব্দটিতে মোট ১২ টি বর্ণ আছে।
শব্দটিতে ২ টি O, ২ টি N, ২ টি T, ২ টি I এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন।

সবগুলো বর্ণ একত্রে মোট সাজানো সংখ্যা = (১২!)/(২!২!২!২!)
N দুটিকে একটি বর্ণ মনে করলে মোট বর্ণ সংখ্যা ১১টি ।
N দুটিকে পাশাপাশি রেখে মোট সাজানো সংখ্যা = (১১!)/(২!২!২!)
N দুটি পাশাপাশি থাকবে না সেক্ষেত্রে সাজানো সংখ্যা = (১২!)/(২!২!২!২!) - (১১!)/(২!২!২!)

১,৫৩২.
7 জন ব্যক্তিকে একটি গোল টেবিলে কত উপায়ে বসানো যাবে? 
  1. 180 উপায়ে
  2. 360 উপায়ে 
  3. 420 উপায়ে
  4. 720 উপায়ে 
সঠিক উত্তর:
720 উপায়ে 
উত্তর
সঠিক উত্তর:
720 উপায়ে 
ব্যাখ্যা

প্রশ্ন: 7 জন ব্যক্তিকে একটি গোল টেবিলে কত উপায়ে বসানো যাবে? 

সমাধান: 
আমরা জানি, 
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (n - 1)! উপায়ে 
∴ 7 জনকে ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (7 - 1)! উপায়ে 
= 6! উপায়ে 
= 720 উপায়ে । 

১,৫৩৩.
'DESSERT' শব্দটির বিন্যাস সংখ্যা কত? 
  1. ক) 2520
  2. খ) 5220
  3. গ) 1620
  4. ঘ) 1260
সঠিক উত্তর:
ঘ) 1260
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1260
ব্যাখ্যা
'DESSERT' শব্দটিতে বর্ণ আছে 7 টি 
E = 2টি 
S = 2টি 

'DESSERT' শব্দটির বিন্যাস সংখ্যা =7!/2!2! = 1260
১,৫৩৪.
5টি ব্যঞ্জনবর্ণ ও 3টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে?
  1. 3600
  2. 7200
  3. 14,400
  4. 5560
সঠিক উত্তর:
3600
উত্তর
সঠিক উত্তর:
3600
ব্যাখ্যা

প্রশ্ন: 5টি ব্যঞ্জনবর্ণ ও 3টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে?

সমাধান:
5টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায়,
= 5C3
= 5!/(3! × 2!)
= (5 × 4)/(2 × 1)
= 10

3টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায়,
= 3C2
= 3!/(2! × 1!)
= 3

∴ মোট বর্ণ বাছাইয়ের উপায় = 10 × 3 = 30

এখন,
প্রতিটি শব্দে বর্ণ থাকবে 5টি, এদের সাজানোর উপায়,
= 5! = 120

সুতরাং, মোট শব্দ সংখ্যা = 30 × 120
= 3600

১,৫৩৫.
10 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে কত উপায়ে 4 জন ছাত্র ও 3 জন ছাত্রী নিয়ে একটি দল গঠন করা যাবে?
  1. 1620
  2. 1800
  3. 2100
  4. 2400
সঠিক উত্তর:
2100
উত্তর
সঠিক উত্তর:
2100
ব্যাখ্যা

প্রশ্ন: 10 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে কত উপায়ে 4 জন ছাত্র ও 3 জন ছাত্রী নিয়ে একটি দল গঠন করা যাবে?

সমাধান:
10 জন ছাত্র থেকে 4 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 3 জন ছাত্রী বাছাই করতে হবে.
∴ মোট উপায় = 10C4 × 5C3
= 210 × 10 উপায়
= 2100 উপায়

১,৫৩৬.
15 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন নির্দিষ্ট অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক সহ ১১ সদস্যের দল কতভাবে নির্বাচন করা যায়?
  1. ১৮৫
  2. ২১০
  3. ৪৮০
  4. ৭১৫
সঠিক উত্তর:
৭১৫
উত্তর
সঠিক উত্তর:
৭১৫
ব্যাখ্যা

প্রশ্ন: 15 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন নির্দিষ্ট অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক সহ ১১ সদস্যের দল কতভাবে নির্বাচন করা যায়?

সমাধান: 
15 সদস্য বিশিষ্ট দল থেকে একজন নির্দিষ্ট অধিনায়ক ও সহ-অধিনায়ক সহ ১১ সদস্যের দল বাছাই করতে হলে, ২ জন কে বাছাই এর বাইরে রাখতে হবে।
(১৫ - ২) = ১৩ জনের মধ্য থেকে (১১ - ২) = ৯ জন কে বাছাই করতে হবে। 

উপায় সংখ্যা = ১৩C 
= ১৩!/{৯! × (১৩ - ৯)!}
= ১৩!/(৪! × ৯!)
= (১৩ × ১২ × ১১ × ১০ × ৯!)/(৪ × ৩ × ২ × ৯!)
= ৭১৫

∴ মোট উপায় সংখ্যা = ৭১৫ 

১,৫৩৭.
১, ২, ৩, ৪, ৫ এই অঙ্কগুলো সর্বোচ্চ একবার করে ব্যবহার করে ৪ অঙ্কের কতগুলো জোড় সংখ্যা তৈরি করা যাবে?
  1. ৯৮টি
  2. ৫৬টি
  3. ৪৮টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৪, ৫ এই অঙ্কগুলো সর্বোচ্চ একবার করে ব্যবহার করে ৪ অঙ্কের কতগুলো জোড় সংখ্যা তৈরি করা যাবে?

সমাধান:
জোড় সংখ্যা হবে যদি একক স্থানীয় অংক ২, ৪ হয়

এখন, একক স্থানীয় অংক ২ রাখলে অংক বাকি থাকে ৪টি এবং তাদের বসানোর জায়গা থাকে ৩টি
∴ একক স্থানীয় অংক ২ রেখে ৪ অঙ্কের সংখ্যা হবে = P = ২৪টি 

অনুরূপভাবে, একক স্থানীয় অংক ৪ রেখে ৪ অঙ্কের সংখ্যা হবে = P = ২৪টি 

∴ ৪ অঙ্কের মোট জোড় সংখ্যা হবে (২৪ + ২৪) টি = ৪৮টি
১,৫৩৮.
5 জন লোক একটি গোল টেবিলে কতভাবে আসন গ্রহন করতে পারে?
  1. ক) 12
  2. খ) 24
  3. গ) 16
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 24
উত্তর
সঠিক উত্তর:
খ) 24
ব্যাখ্যা
গোল টেবিলের আসন গ্রহনের উপায় হিসাব করতে প্রথমে একজনকে একটি আসনে স্থির ধরতে হয় সেক্ষেত্রে অবশিষ্ট 4 জন লোক 4! = 24 উপায়ে আসন গ্রহন করতে পারে।
১,৫৩৯.
“PUZZLES” শব্দটির বিন্যাস সংখ্যা “SUCCESS” শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: “PUZZLES” শব্দটির বিন্যাস সংখ্যা “SUCCESS” শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
SUCCESS শব্দটিতে মোট 7টি বর্ণ
S = 3টি, C = 2টি, U = 1টি, E = 1টি

∴ বিন্যাস সংখ্যা = 7!/(3! × 2!)
= 5040/(6 × 2)
= 5040/12
= 420

PUZZLES শব্দটিতে মোট 7টি বর্ণ
Z = 2টি, বাকি সব একবার করে

∴ বিন্যাস সংখ্যা = 7!/2!
= 5040/2
= 2520

∴ অনুপাত = 2520/420 = 6

অতএব, “PUZZLES” শব্দটির বিন্যাস সংখ্যা “SUCCESS” শব্দটির বিন্যাস সংখ্যার 6 গুণ।

১,৫৪০.
একটি কক্ষে ১০টি চেয়ার খালি আছে। চার জন লোক কতভাবে এই ১০টি চেয়ারে বসতে পারবে?
  1. ৪৫
  2. ২১০
  3. ৫০৪০
  4. ১৫১২০
সঠিক উত্তর:
৫০৪০
উত্তর
সঠিক উত্তর:
৫০৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কক্ষে ১০টি চেয়ার খালি আছে। চার জন লোক কতভাবে এই ১০টি চেয়ারে বসতে পারবে? 

সমাধান: 
এখানে, 
চেয়ারের সংখ্যা = ১০ টি 
লোকের সংখ্যা = ৪ জন 
∴ চেয়ারে বসার উপায় = ১০P
= ৫০৪০  । 
১,৫৪১.
"SUCCESS" শব্দটির বর্ণগুলোকে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 460
  2. 320
  3. 580
  4. 420
সঠিক উত্তর:
420
উত্তর
সঠিক উত্তর:
420
ব্যাখ্যা
প্রশ্ন: "SUCCESS" শব্দটির বর্ণগুলোকে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
"SUCCESS" শব্দটির মোট 7টি বর্ণ রয়েছে।
এখানে, 'S' 3টি এবং 'C' 2টি।

∴ মোট সাজানোর সংখ্যা = 7!/​(3!×2!)
 = (7 × 6 × 5 × 4 × 3!)/​(3!×2!)
= 7 × 6 × 5 × 2
= 420
১,৫৪২.
17 টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যাবে? 
  1. 144
  2. 320
  3. 680
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
680
উত্তর
সঠিক উত্তর:
680
ব্যাখ্যা

প্রশ্ন: 17 টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যাবে?

সমাধান:
আমরা জানি,
একটি ত্রিভুজ গঠন করতে 3 টি বিন্দু প্রয়োজন হয়। 

তাহলে,
17 টি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা,
= 17C3
= 17!/{3! × (17 - 3)!}
=17!/(3! × 14!)
= (17 × 16 × 15 × 14!)/(3! × 14!)
= (17 × 16 × 15)/(3 × 2)
= 17 × 8 × 5
= 680

১,৫৪৩.
৯টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলো দ্বারা মোট কতটি ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৭২
  2. খ) ৮০
  3. গ) ৮৪
  4. ঘ) ৭৬
সঠিক উত্তর:
গ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৪
ব্যাখ্যা
৯ টি বাহুর জন্য বহুভুজটিতে ৯ টি কৌনিক বিন্দু আছে। প্রতিটি ত্রিভুজের জন্য ৩ টি বিন্দুর দরকার।
তাহলে, ৯ টি বিন্দু থেকে ৩ টি বিন্দু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যাই হবে ত্রিভুজের সংখ্যা 9C3 = 84
১,৫৪৪.
ORANGE শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?
  1. ১২
  2. ২৪
  3. ৩৬
  4. ৬৪
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ORANGE শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?

সমাধান:
এখানে মোট বর্ণ আছে 6 টি স্বরবর্ণ আছে 3 টি এবং সবগুলো বর্ণ ভিন্ন।

স্বরবর্ণ 3 টি বিজোড় অবস্থানে রেখে বিন্যাস হয় = 3p3 = 6 
বাকি বর্ণগুলোকে জোড় অবস্থানে রাখলে বিন্যাস হয় = 3p3 = 6

∴মোট বিন্যাস সংখ্যা = 6 × 6 = 36
১,৫৪৫.
12 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনের কমিটি কত উপায়ে গঠন করা যায় যেখানে 2 জন বিশেষ ব্যক্তি সর্বদা অন্তর্ভুক্ত থাকবেন।
  1. ক) 252
  2. খ) 792
  3. গ) 224
  4. ঘ) 120
সঠিক উত্তর:
ঘ) 120
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 120
ব্যাখ্যা
কমিটি গঠন করার উপায় = 12-2c5-2
= 10c3
= 120
১,৫৪৬.
একটি দাবা প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগী একে অপরের সাথে ১ বার করে খেলবে । কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা

যেহেতু একবার খেলার জন্য দুইজন প্রতিযোগী প্রয়োজন। সুতরাং খেলা অনুষ্ঠিত হবে = 6c2 = 15 টি।

১,৫৪৭.
২২ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. ৪৮৪
  2. ৪৬২
  3. ৪৩
  4. ২৪২
সঠিক উত্তর:
৪৬২
উত্তর
সঠিক উত্তর:
৪৬২
ব্যাখ্যা
প্রশ্ন: ২২ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?

সমাধান:
২২ জন থেকে ১ জন অধিনায়ক বাছাই করা যায় = ২২C = ২২ উপায়ে
অধিনায়ক বাদে বাকি ২১ জন থেকে ১ জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ২১C = ২১ উপায়ে

∴ বাছাই সংখ্যা = ২২ × ২১ = ৪৬২
১,৫৪৮.
স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'CUSTOM' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?
  1. 380
  2. 400
  3. 450
  4. 480
সঠিক উত্তর:
480
উত্তর
সঠিক উত্তর:
480
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'CUSTOM' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?

সমাধান:
“CUSTOM" শব্দটিতে মোট বর্ণ 6টি যেখানে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন এবং স্বরবর্ণ 2টি। 
6টি বর্ণকে সাজানো যায় = 6! = 720

স্বরবর্ণ দুটিকে একটি ধরে মোট ভিন্ন বর্ণ 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
স্বরবর্ণ দুটিকে সাজানো যায় = 2!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস = 5! × 2!
= 120 × 2
= 240

∴ স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস = 720 - 240
= 480
১,৫৪৯.
১, ২, ৩ , ৪, ৫ ,৬ অঙ্কগুলো প্রত্যেকটি একবার নিয়ে ৪ অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা হবে?
  1. 320
  2. 340
  3. 360
  4. 400
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩ , ৪, ৫ ,৬ অঙ্কগুলো প্রত্যেকটি একবার নিয়ে ৪ অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা হবে?

সমাধান:
6P4
= 6!/(6 - 4)!
= 6!/2!
= (6 × 5 × 4 × 3 × 2!)/2!
= 360
১,৫৫০.
৭ জন ছেলে ও ৬ জন মেয়ে থেকে ৫ সদস্য বিশিষ্ট কতটি দল ঘোষণা করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন ছেলে থাকবে?
  1. ৬৭৫
  2. ৭৩৫
  3. ৬৪৫
  4. ৭৫৬
সঠিক উত্তর:
৭৫৬
উত্তর
সঠিক উত্তর:
৭৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন ছেলে ও ৬ জন মেয়ে থেকে ৫ সদস্য বিশিষ্ট কতটি দল ঘোষণা করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন ছেলে থাকবে?

সমাধান:
ছেলে   -   মেয়ে
৩      -     ২
৪       -     ১
৫      -     ০

১ম ক্ষেত্রে দল = C × C = ৩৫ × ১৫ = ৫২৫
২য় ক্ষেত্রে দল = C × C = ৩৫ × ৬ = ২১০
৩য় ক্ষেত্রে দল = C = ২১

∴ মোট দলের সংখ্যা = ৫২৫ + ২১০ + ২১ = ৭৫৬
১,৫৫১.
১৬ সদস্যবিশিষ্ট একটি দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?
  1. ২১০
  2. ২৪০
  3. ৩৬০
  4. ২৮০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সদস্যবিশিষ্ট একটি দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?

সমাধান:
১৬ জন থেকে ১ জন অধিনায়ক বাছাই করা যায় = ১৬C = ১৬ উপায়ে

১ জন অধিনায়ক হলে সদস্য বাকি থাকে (১৬ - ১) = ১৫ জন

১৫ জন থেকে ১ জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ১৫C = ১৫ উপায়ে

∴ একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক বাছাই করা যায় = ১৬ × ১৫ = ২৪০ উপায়ে
১,৫৫২.
nP1 = 5P4 হলে n = ?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) 60
  4. ঘ) 120
সঠিক উত্তর:
ঘ) 120
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 120
ব্যাখ্যা
nP1 = 5P4
বা, n!/(n-1)! = 5!/(5-4)!
বা, n(n-1)! / (n-1)! = 5!/1!
বা, n = 5!
∴ n = 120
১,৫৫৩.
স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে KANDAHAR শব্দটি কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়?
  1. ক) 6719
  2. খ) 6720
  3. গ) 119
  4. ঘ) 120
সঠিক উত্তর:
গ) 119
উত্তর
সঠিক উত্তর:
গ) 119
ব্যাখ্যা

KANDAHAR শব্দটিতে ৪টি বর্ণ আছে যাদের 3টি স্বরবর্ণ এবং 5টি ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে বাকী 5টি বর্ণ সাজানো যায় = 5!
= 120 উপায়ে
∴ পুনর্বিন্যাস করা যায় = 120 - 1
= 119 উপায়ে

 
১,৫৫৪.
8 জন ব্যক্তিকে 1 টি গোলটেবিলের চতুর্দিকে কতভাবে বসানো যাবে?
  1. 720
  2. 4320
  3. 5040
  4. 1220
সঠিক উত্তর:
5040
উত্তর
সঠিক উত্তর:
5040
ব্যাখ্যা

প্রশ্ন: 8 জন ব্যক্তিকে 1 টি গোলটেবিলের চতুর্দিকে কতভাবে বসানো যাবে?

সমাধান:
8 জন ব্যক্তি 1 টি গোলটেবিলের চতুর্দিকে বসতে পারে,
 (n - 1)!
= (8 - 1)!
= 7!
= 5040

১,৫৫৫.
AKUDAMA শব্দের অক্ষরগুলো থেকে প্রতিবার 4 টি করে অক্ষর কতভাবে বাছাই করা যায়?
  1. ক) 13
  2. খ) 14
  3. গ) 15
  4. ঘ) 16
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা

AKUDAMA শব্দটিতে 3 টি A নিয়ে মোট 7 টি অক্ষর আছে।
প্রতিবার 4 টি অক্ষর বাছাই এর ক্ষেত্রে -
(i) 3 টি A অন্য একটি ভিন্ন
(ii) 2 টি A, 2 টি ভিন্ন
(iii) সবগুলো ভিন্ন ভিন্ন হবে
∴ বাছাই এর উপায় = 4c1 + 4c2 + 5c4
= 4 + 6 + 5
= 15

১,৫৫৬.
একটি ক্লাসে 25 জন ছাত্র আছে। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা কত?
  1. 120
  2. 300 
  3. 220
  4. 350
সঠিক উত্তর:
300 
উত্তর
সঠিক উত্তর:
300 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে 25 জন ছাত্র আছে। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা কত?

সমাধান:
মোট করমর্দনের সংখ্যা = 25C2
= 25!/2!(25 - 2)!
= (25 × 24 × 23!)/(2 × 23!)
= 25 × 12
= 300

১,৫৫৭.
5 টি বইয়ের মধ্যে 2 টি বিশেষ বই একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 120
  2. খ) 24
  3. গ) 440
  4. ঘ) 48
সঠিক উত্তর:
ঘ) 48
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 48
ব্যাখ্যা
5 টি বইয়ের মধ্যে 2 টি বিশেষ বই একত্রে নিয়ে সাজানোর উপায়
= 4!2! [ দুইটি বইকে একটা ধরলে চারটি বই পাওয়া যায় ও দুইটি বিশেষ বইকে নিজেদের মধ্যে 2! উপায়ে সাজানো যায় ]
= 24 × 2
= 48
১,৫৫৮.
5টি চকলেট 3 জন বালিকার মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 
  1. ক) 125
  2. খ) 243
  3. গ) 15
  4. ঘ) 215
সঠিক উত্তর:
খ) 243
উত্তর
সঠিক উত্তর:
খ) 243
ব্যাখ্যা
প্রশ্ন: 5টি চকলেট 3 জন বালিকার মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 

সমাধান: 
বালিকার সংখ্যা n = 3 জন
চকলেট r = 5টি 

চকলেট বিতরণ করা যেতে পারে = nr
= 35
= 243
১,৫৫৯.
'POSTAGE' শব্দটির অক্ষরগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্নগুলো জোড়াস্থানে থাকে?
  1. 320 উপায়ে
  2. 144 উপায়ে
  3. 180 উপায়ে
  4. 240 উপায়ে
সঠিক উত্তর:
144 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
144 উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: 'POSTAGE' শব্দটির অক্ষরগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্নগুলো জোড়াস্থানে থাকে?

সমাধান:
POSTAGE শব্দটিতে 3টি স্বরবর্ণ (O, A, E) এবং 4টি ব্যঞ্জনবর্ণ (P, S, T, G) আছে।
এখন 1, 2, 3, 4, 5, 6, 7 এই সাতটি স্থানের মধ্যে তিনটি জোড়স্থান (2, 4, 6) রয়েছে।

সুতরাং তিনটি জোড়স্থানে 3 টি স্বরবর্ণ রেখে বাকী 4 টি স্থান 4 টি ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করা যায়
= 4P4
= 4!
= 24 উপায়ে।

 এবং 3 টি স্বরবর্ণ দ্বারা 3 টি জোড় স্থান পূরণ করা যায়
= 3!
= 6 উপায়ে

সুতরাং নির্ণেয় বিন্যাস সংখ্যা
= 24 × 6
= 144 উপায়ে।

১,৫৬০.
দুইজন গণিতের ছাত্রকে একত্রে না বসিয়ে, 5 জন বাংলা এর ছাত্র এবং 5 গণিতের ছাত্রকে কত রকমে একটি গোল টেবিলের পাশে আসন দিতে পারবে?
  1. ক) 2880
  2. খ) 3000
  3. গ) 2560
  4. ঘ) 1635
সঠিক উত্তর:
ক) 2880
উত্তর
সঠিক উত্তর:
ক) 2880
ব্যাখ্যা

5 জন বাংলা এর ছাত্রকে গোল টেবিলে বসানো যায় = (5 - 1)! = 24 উপায়ে
∴5 জন গোল হয়ে বসলে তাদের মাঝে ফাকা থাকে 5 টি
এই 5 স্থান গণিতে 5 জন ছাত্র পূরণ করবে 5P5 = 120 উপায়ে
∴মোট আসন সংখ্যা = 24 × 120 = 2880

১,৫৬১.
'ARRANGE' শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?
  1. 1260
  2. 840
  3. 1800
  4. 1020
সঠিক উত্তর:
1260
উত্তর
সঠিক উত্তর:
1260
ব্যাখ্যা

প্রশ্ন: 'ARRANGE' শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
'ARRANGE' শব্দটিতে মোট বর্ণসংখ্যা = 7 টি
এর মধ্যে A = 2 টি এবং R = 2 টি।
∴ মোট বিন্যাস সংখ্যা = 7!/(2! × 2!)
= (7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1) / (2 × 2)
= 5040 / 4
= 1260

১,৫৬২.
কোনো শ্রেণির 40 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থী 10 জন।কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না?
  1. ক) 10 জন
  2. খ) 5 জন
  3. গ) 20 জন
  4. ঘ) 15 জন
সঠিক উত্তর:
ঘ) 15 জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15 জন
ব্যাখ্যা

দুটি খেলা পছন্দ করে = F∩C = 10 জন
শুধু ফুটবল পছন্দ করে = 20 - 10 = 10 জন
শুধু ক্রিকেট পছন্দ করে = 15 - 10 = 5 জন
∴খেলা পছন্দ করে = 25 জন
দুটি খেলাই পছন্দ করে না = 40 - 25 = 15 জন।

১,৫৬৩.
'INTERNET' শব্দটির বিন্যাস সংখ্যা 'HOUSE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 62 গুণ
  2. 34 গুণ
  3. 42 গুণ
  4. 16 গুণ
সঠিক উত্তর:
42 গুণ
উত্তর
সঠিক উত্তর:
42 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'INTERNET' শব্দটির বিন্যাস সংখ্যা 'HOUSE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
INTERNET শব্দটিতে মোট বর্ণ আছে 8টি যার মধ্যে, N আছে 2টি, T আছে 2 টি এবং E আছে 2 টি।
∴ INTERNET শব্দটির বিন্যাস সংখ্যা = 8!/2!2!2! = 5040

HOUSE শব্দে মোট 5টি বর্ণ আছে এবং সবগুলো ভিন্ন ভিন্ন।
∴ শব্দটির বিন্যাস সংখ্যা = 5! = 120

∴ 'INTERNET' শব্দটির বিন্যাস সংখ্যা 'HOUSE' শব্দটির বিন্যাস সংখ্যার 5040/120 = 42 গুণ
১,৫৬৪.
AMERICA শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে?
  1. ক) 210
  2. খ) 35
  3. গ) 135
  4. ঘ) 1800
সঠিক উত্তর:
গ) 135
উত্তর
সঠিক উত্তর:
গ) 135
ব্যাখ্যা
AMERICA শব্দটিতে 7টি বর্ণ রয়েছে যাদের 2টি A
3টি বর্ণ নিয়ে শব্দ গঠন করার ক্ষেত্রে দুইটি অবস্থা পাওয়া যায়-
i) 2টি এবং 1টি ভিন্ন বর্ণ
ii) সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন
i) এর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 1 × 5C1 × 3!/2! = 15
ii) এর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 6P3 = 120
∴ শব্দ গঠন করার মোট উপায় = 15+120 = 135
১,৫৬৫.
'EQUATION' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যায়?
  1. 180
  2. 420
  3. 336
  4. 264
সঠিক উত্তর:
336
উত্তর
সঠিক উত্তর:
336
ব্যাখ্যা

প্রশ্ন: 'EQUATION' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যায়?

সমাধান: 
এখানে,
Equation শব্দটিতে 8 টি ভিন্ন অক্ষর আছে যথা,  E, Q, U, A, T, I, O, N 

সুতরাং, 8 টি বর্ণ থেকে প্রতিবারে 3 টি করে নিয়ে বিন্যাস সংখ্যা = 8P3
= 8!/(8 - 3)!
= 8!/5!
= (8 × 7 × 6 × 5!)/5!
= 8 × 7 × 6
= 336

১,৫৬৬.
11 টি বিন্দু থেকে 6 বাহু বিশিষ্ট কতটি ভুজ আঁকা সম্ভব?
  1. 330
  2. 462 
  3. 720
  4. 924
সঠিক উত্তর:
462 
উত্তর
সঠিক উত্তর:
462 
ব্যাখ্যা

প্রশ্ন: 11 টি বিন্দু থেকে 6 বাহু বিশিষ্ট কতটি ভুজ আঁকা সম্ভব?

সমাধান:
একটি 6 বাহুবিশিষ্ট বহুভুজ গঠনের জন্য আমাদের 6 টি বিন্দু বেছে নিতে হবে।
আমরা কেবল “11 টি বিন্দু থেকে 6 টি বিন্দু বাছাই” করছি।

তাহলে,
11C6 = (11 × 10 × 9 × 8 × 7 × 6)/(6 × 5 × 4 × 3 × 2 × 1)
= 462

∴ 6 বাহু বিশিষ্ট কতটি ভুজ আঁকা সম্ভব = 462 টি

১,৫৬৭.
'BASIC' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 80
  2. খ) 60
  3. গ) 20
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 60
উত্তর
সঠিক উত্তর:
খ) 60
ব্যাখ্যা
প্রশ্ন : 'BASIC' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়? 
সমাধান : 
'BASIC' শব্দটিতে 5টি বর্ণ। 
প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 5P3 = 5 × 4 × 3 = 60
১,৫৬৮.
'PLANET' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ২৪০
  2. ৩৬০
  3. ১২০
  4. ৩২০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: 'PLANET' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
PLANET শব্দটিতে মোট বর্ণ আছে ৬টি, Vowel আছে ২টি (A,E)।
Vowel দুটিকে একটি ধরে মোট বর্ণ = ৫টি
৫টি বর্ণকে সাজানো যায় = ৫!
Vowel দুটি সাজানো যায় = ২!
∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = ৫! × ২!
= ১২০ × ২
= ২৪০
১,৫৬৯.
প্রত্যেক অংককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা পাঁচ অংকবিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়?
  1. ক) 120
  2. খ) 96
  3. গ) 60
  4. ঘ) 48
সঠিক উত্তর:
খ) 96
উত্তর
সঠিক উত্তর:
খ) 96
ব্যাখ্যা

পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে হলে ১ম অংকটি ০ ছাড়া বাকী চারটি দ্বারা পূর্ণ করতে হবে যা 4p1 = 4 উপায়ে পূর্ণ
করা যায়।
অবশিষ্ট চারটি ঘর বাকী চারটি অংক দ্বারা 4! = 24 উপায়ে পূর্ণ করা যায়।
সুতরাং এক্ষেত্রে গঠিত মোট সংখ্যা = 4 × 24 = 96

১,৫৭০.
একটি পরীক্ষায় মোট ৫টি বিষয়ের উপর পরীক্ষা হয়। কোন পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে?
  1. ৩২
  2. ৩১
  3. ৩০
  4. ২৯
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় মোট ৫টি বিষয়ের উপর পরীক্ষা হয়। কোন পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে?

সমাধান:
পরিক্ষার্থী পরীক্ষায় ১, ২, ৩, ৪, ৫ এর মধ্যে যেকোন সংখ্যক উপায়ে ফেল করতে পারে।

∴ মোট ফেলের উপায় = C + C + C + C + C
= ৫ + ১০ + ১০ + ৫ + ১
= ৩১
১,৫৭১.
ZIGGURAT শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে?
  1. ক) 40320
  2. খ) 5040
  3. গ) 2520
  4. ঘ) 20160
সঠিক উত্তর:
ঘ) 20160
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20160
ব্যাখ্যা
ZIGGURAT শব্দটিতে মোট আটটি বর্ণ আছে যার মধ্যে G দুইটি। 
নির্ণেয় শব্দের সংখ্যা = 8!/2! = 40320/2 = 20160 
১,৫৭২.
'ACADEMIC' শব্দটির বিন্যাস সংখ্যা কত?
  1. ক) 40320 উপায়ে
  2. খ) 20160 উপায়ে
  3. গ) 10080 উপায়ে
  4. ঘ) 5040 উপায়ে
সঠিক উত্তর:
গ) 10080 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) 10080 উপায়ে
ব্যাখ্যা
'ACADEMIC' শব্দটিতে বর্ণ আছে 8টি Academic
A = 2 টি
C=2টি

∴ সাজানো যাবে =8!/(2!2!)
                         =10080 উপায়ে
১,৫৭৩.
JUMBLE শব্দটিকে কত উপায়ে সাজানো যায় যেখানে স্বরবর্ণ প্রথমে আসবে?
  1. ১২০
  2. ২৪০
  3. ৩৬০
  4. ৬০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: JUMBLE শব্দটিকে কত উপায়ে সাজানো যায় যেখানে স্বরবর্ণ প্রথমে আসবে?

সমাধান:
JUMBLE শব্দটিতে মোট অক্ষর আছে ৬টি। স্বরবর্ণ আছে ২টি।

প্রথম ঘর স্বরবর্ণ দিয়ে সাজানো যাবে ২ উপায়ে

বাকি ৫ ঘর প্রথম ঘরের স্বরবর্ণ বাদে বাকি ৫টি অক্ষর দিয়ে সাজানো যায় ৫! = ১২০ উপায়ে

∴ প্রথমে স্বরবর্ণ রেখে সাজানো যায় = ২ × ১২০ = ২৪০ উপায়ে।
১,৫৭৪.
৩ জন ছাত্র ও ৫ জন ছাত্রীকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে ৩ জন ছাত্র সর্বদা একত্রে থাকবে?
  1. ক) ১২৪০
  2. খ) ১১৭৬
  3. গ) ৪১৭১
  4. ঘ) ৪৩২০
সঠিক উত্তর:
ঘ) ৪৩২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৩২০
ব্যাখ্যা

৩ জন ছাত্রকে একত্রে রাখতে হবে তাই তিনজনকে একজন ধরে এবং ৫ জন ছাত্রীকে নিয়ে সাজানো যায় ৬! = ৬×৫×৪×৩×২×১ = ৭২০ ভাবে। আবার তিনজন ছাত্রকে নিজেদের মধ্যে সাজানো যায় ৩! = ৩×২×১ = ৬ ভাবে।
মোট সাজানোর সংখ্যা = ৭২০×৬ = ৪৩২০

১,৫৭৫.
১৫ জন খেলোয়ার থেকে ১১ জনের একটি টিম গঠন করতে হবে। কিন্তু প্রথম সারির ৮ জন থেকে অবশ্যই ৬ জন কে নিয়ে কত প্রকারে টিম গঠন করা যাবে?
  1. ক) ১৯২
  2. খ) ৩৯২
  3. গ) ৪৪২
  4. ঘ) ৫৮৮
সঠিক উত্তর:
ঘ) ৫৮৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৮৮
ব্যাখ্যা
প্রশ্ন- ১৫ জন খেলোয়ার থেকে ১১ জনের একটি টিম গঠন করতে হবে। কিন্তু প্রথম সারির ৮ জন থেকে অবশ্যই ৬ জন কে নিয়ে কত প্রকারে টিম গঠন করা যাবে?

সমাধান- 
৮ জন থেকে ৬ জন বাছাই করা যাবে = C = C = ২৮ উপায়ে
বাকি ৭ জন থেকে ৫ জন বাছাই করা যাবে =  C = C = ২১ উপায়ে

মোট উপায় = ২৮ × ২১ = ৫৮৮
১,৫৭৬.
’COLLEGE’ শব্দটির বিন্যাস সংখ্যা কত?
  1. 1260
  2. 630
  3. 2520
  4. 840
সঠিক উত্তর:
1260
উত্তর
সঠিক উত্তর:
1260
ব্যাখ্যা
প্রশ্ন: ’COLLEGE’ শব্দটির বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
মোট বর্ণ 7 টি
যার মধ্যে, L= 2 টি, E = 2 টি

মোট বিন্যাস সংখ্যা = 7! / (2! x 2!) = 1260
১,৫৭৭.
ABAHONI শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3 টি বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়?
  1. ক) 210
  2. খ) 135
  3. গ) 120
  4. ঘ) 2520
সঠিক উত্তর:
খ) 135
উত্তর
সঠিক উত্তর:
খ) 135
ব্যাখ্যা

প্রতিবার 3 টি বর্ণ নিয়ে শব্দ গঠন এর ক্ষেত্রে -
(a) সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।
(b) 2 টি A বাকীগুলো ভিন্ন ভিন্ন।
(a) এর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 6p3 = 120
(b)                                = 1×5c1×3!/2! = 5×3 = 15
∴ মোট শব্দ = 120 + 15 = 135

১,৫৭৮.
APPLY শব্দটিকে কত ভাবে সাজানো যাবে যাতে P গুলো একসাথে থাকবে না?
  1. 120
  2. 60
  3. 36
  4. 12
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: APPLY শব্দটিকে কত ভাবে সাজানো যাবে যাতে P গুলো একসাথে থাকবে না?

সমাধান:
APPLY শব্দে মোট অক্ষর 5 টি যেখানে P আছে 2টি।
 APPLY কে সাজানো যাবে = 5!/2! = 60 ভাবে।

P, 2 টি একসাথে থাকলে তাদেরকে একটি অক্ষর হিসাবে বিবেচনা করলে মোট অক্ষর হয় 4 টি।
তখন সাজানো যাবে = 4! = 24 ভাবে।

∴ P গুলোকে একসাথে না রেখে সাজানো যাবে = 60 - 24 = 36 ভাবে। 
১,৫৭৯.
পাহাড়পুর থেকে কালিয়াপুর যেতে ৪ টি পৃথক পথ আছে এবং কালিয়াপুর থেকে রাজগঞ্জ যেতে ৫ টি পৃথক পথ আছে। সামি কত প্রকারে পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে?
  1. ১৮ উপায়ে
  2. ২০ উপায়ে
  3. ২২ উপায়ে
  4. ৩৪ উপায়ে
সঠিক উত্তর:
২০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
২০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: পাহাড়পুর থেকে কালিয়াপুর যেতে ৪ টি পৃথক পথ আছে এবং কালিয়াপুর থেকে রাজগঞ্জ যেতে ৫ টি পৃথক পথ আছে। সামি কত প্রকারে পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে?

সমাধান:
সামি পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে = ৪ × ৫ উপায়ে
= ২০ উপায়ে
১,৫৮০.
0, 9, 4, 2, 3, 5 অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে অঙ্কগুলি দ্বারা ছয় অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যাবে?
  1. 460 টি
  2. 600 টি
  3. 720 টি
  4. 840 টি
সঠিক উত্তর:
600 টি
উত্তর
সঠিক উত্তর:
600 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 9, 4, 2, 3, 5 অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে অঙ্কগুলি দ্বারা ছয় অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যাবে?

সমাধান:
মোট বিন্যাস সংখ্যা = 6! = 720
0 কে প্রথমে রেখে বিন্যাস সংখ্যা = 5! = 120
∴ ছয় অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা = (720 - 120)
= 600
১,৫৮১.
স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে ARTICLE শব্দকে কতভাবে সাজানো যায়?
  1. 144
  2. 840
  3. 4896
  4. 5040
সঠিক উত্তর:
144
উত্তর
সঠিক উত্তর:
144
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে ARTICLE শব্দকে কতভাবে সাজানো যায়?

সমাধান:
এখানে মোট বর্ণ আছে 7টি
স্বরবর্ণ আছে (A, I, E) 3টি এবং সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।

স্বরবর্ণ 3টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3P3 = 3! = 6
বাকি 4টি বর্ণ 4টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 4P4 = 4! = 24

∴ স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 6 × 24 = 144
১,৫৮২.
BEIJING শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 5টি নিয়ে কতভাবে বাছাই করা যায়।
  1. ক) 21
  2. খ) 16
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 16
উত্তর
সঠিক উত্তর:
খ) 16
ব্যাখ্যা
মোট বর্ণ 7 যাদের মধ্যে 2টি I, প্রতিবার 5টি বর্ণ
বর্ণ বাছাই করার ক্ষেত্রে -
(a) 2টি একই বর্ণ বাকি বর্ণগুলো ভিন্ন ভিন্ন
(b) সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।
(a) এর ক্ষেত্রে বাছাই করার উপায় = 1 × 5c3 = 10
(b) এর ক্ষেত্রে বাছাই করার উপায় = 6c5 = 6
∴ মোট উপায় = 10+6 = 16.
১,৫৮৩.
একটি মিটিং এর শুরুতে 15 জন লোক প্রত্যেকে প্রত্যেকের হ্যান্ডশেক করলে মোট হ্যান্ডশেক এর সংখ্যা কত?
  1. ক) 90
  2. খ) 95
  3. গ) 105
  4. ঘ) 115
সঠিক উত্তর:
গ) 105
উত্তর
সঠিক উত্তর:
গ) 105
ব্যাখ্যা

যেহেতু প্রত্যেকবার 2 জন করে হ্যান্ডশেক করবে সেহেতু মোট হ্যান্ডশেক সংখ্যা 15C2.
15C2
= 15!/{2!×(15-2)!}
= (15×14×13!) / (2!×13!)
= (15×14) / 2
= 105

১,৫৮৪.
5 জন গণিত ও 3 জন কলা বিভাগের ছাত্রের মধ্য থেকে চার জনের একটি কমিটি গঠন করতে হবে। যদি প্রত্যেক কমিটিতে অন্তত একজন গণিতের ছাত্র থাকে তাহলে কতভাবে কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) 65
  2. খ) 70
  3. গ) 75
  4. ঘ) 68
সঠিক উত্তর:
খ) 70
উত্তর
সঠিক উত্তর:
খ) 70
ব্যাখ্যা
প্রশ্ন: 5 জন গণিত ও 3 জন কলা বিভাগের ছাত্রের মধ্য থেকে চার জনের একটি কমিটি গঠন করতে হবে। যদি প্রত্যেক কমিটিতে অন্তত একজন গণিতের ছাত্র থাকে তাহলে কতভাবে কমিটি গঠন করা যেতে পারে?

সমাধান:
   গণিত (5)     -    কলা (3)
1)    1               -         3
2)    2               -         2
3)    3               -         1
4)    4               -         0

∴ কমিটি গঠন করা যাবে = (5C1 × 3C3) + (5C2 × 3C2) + (5C3 × 3C1) + (5C4 × 3C0)
= (5 × 1) + (10 × 3) + (10 × 3) + (5 × 1)
= 5 + 30 + 30 + 5
= 70
১,৫৮৫.
'ALGORITHM' শব্দের বর্ণগুলো থেকে ৪টি বর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে যেখানে কোন বর্ণের পুনরাবৃত্তি ঘটবে না?
  1. ৩৬
  2. ২০৪০
  3. ৩০২৪
  4. ৫০৪০
সঠিক উত্তর:
৩০২৪
উত্তর
সঠিক উত্তর:
৩০২৪
ব্যাখ্যা
প্রশ্ন: 'ALGORITHM' শব্দের বর্ণগুলো থেকে ৪টি বর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে যেখানে কোন বর্ণের পুনরাবৃত্তি ঘটবে না?

সমাধান:
'ALGORITHM' শব্দটিতে মোট ৯টি ভিন্ন রয়েছে।
৯টি বর্ণ থেকে ৪টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করা যায় P = ৩০২৪
১,৫৮৬.
যদি 6Pr = 120 হয়, তাহলে r এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 6Pr = 120 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
6Pr = 120
⇒ 6!/(6 - r)! = 120
⇒ 720/(6 - r)! = 120
⇒ (6 - r)! = 720/120
⇒ (6 - r)! = 6
⇒ (6 - r)! = 3!
⇒ 6 - r = 3
⇒ r = 6 - 3
∴ r = 3

১,৫৮৭.
'CIRCLE' শব্দটির স্বরবর্ণগুলো বেজোড় স্থানে রেখে মোট কত উপায়ে সাজানো যায়?
  1. 144 উপায়ে
  2. 92 উপায়ে
  3. 112 উপায়ে
  4. 72 উপায়ে
সঠিক উত্তর:
72 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
72 উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: 'CIRCLE' শব্দটির স্বরবর্ণগুলো বেজোড় স্থানে রেখে মোট কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
CIRCLE
বর্ণ সংখ্যা 6 টি (C, I, R, C, L, E)
স্বরবর্ণ I, E (2টি)
ব্যঞ্জনবর্ণ C, R, C, L (৪টি, C দুইবার)
স্থান: ১, ২, ৩, ৪, ৫, ৬; বেজোড় স্থান: ১, ৩, ৫ (৩টি)

এখন,
বেজোড় স্থানে স্বরবর্ণ (I, E) সাজানো 3 টি স্থান থেকে 2 টি সাজানোর উপায় = 3C2 = 3
এবং স্বরবর্ণ সাজানোর  উপায় = 2! = 2

∴ মোট সাজানো উপায় = 3 × 2 = 6

আবার, 
বাকি 3 টি স্থানে 4 টি ব্যঞ্জনবর্ণ (C, C, R, L) সাজানোর উপায় = 4!/2! = 24/2 = 12

∴ মোট সাজানো উপায় = 6 × 12 = 72

সুতরাং, 'CIRCLE' শব্দটির স্বরবর্ণগুলো বেজোড় স্থানে রেখে মোট 72 উপায়ে সাজানো যায়।

১,৫৮৮.
20 জন ছাত্রের ক্লাস থেকে 2 জন ছাত্রকে কতভাবে নির্বাচন করা যায়?
  1. 172
  2. 190
  3. 144
  4. 160
সঠিক উত্তর:
190
উত্তর
সঠিক উত্তর:
190
ব্যাখ্যা

প্রশ্ন: 20 জন ছাত্রের ক্লাস থেকে 2 জন ছাত্রকে কতভাবে নির্বাচন করা যায়? 

সমাধান: 
20 জন ছাত্রের মধ্যে 2 জনকে নির্বাচন করার উপায়, 
20C2
= 20!/2!(20 - 2)!
= (20 × 19 × 18!)/(2  × 18!)
= 190

১,৫৮৯.
9টি বই থেকে 4টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) 21
  2. খ) 42
  3. গ) 84
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ক) 21
উত্তর
সঠিক উত্তর:
ক) 21
ব্যাখ্যা
প্রশ্ন: 9টি বই থেকে 4টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
9 টি বই থেকে 4 টি বই বাছাই করা যায় যেখানে 2 টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে
= 9 - 2C4 - 2
= 7C2
= 21
১,৫৯০.
"ORANGE" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?
  1. 12
  2. 24
  3. 36
  4. 60
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা

প্রশ্ন: "ORANGE" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?

সমাধান:
এখানে মোট বর্ণ আছে 6টি।
স্বরবর্ণ অর্থাৎ Vowel আছে (O, A, E) 3টি।
ব্যঞ্জনবর্ণ অর্থাৎ Consonant আছে (R, N, G) 3টি।

স্বরবর্ণ 3টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3! = 6
বাকি 3টি ব্যঞ্জনবর্ণ 3টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3! = 6

∴ স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 6 × 6 = 36

অতএব, ORANGE শব্দটিকে স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট 36 উপায়ে সাজানো যাবে।

১,৫৯১.
প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 7, 4, 0, 5, 2 দ্বারা পাঁচ অঙ্কবিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?
  1. 24
  2. 36
  3. 77
  4. 96
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 7, 4, 0, 5, 2 দ্বারা পাঁচ অঙ্কবিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?

সমাধান:
এখানে,
প্রত্যেকটি বিজোড় সংখ্যার শেষ অঙ্ক 5 বা 7 হবে।
∴ শেষ অবস্থানে 5 নির্দিষ্ট রেখে বাকি 4 অঙ্ক 4! = 24 উপায়ে সাজানো যায়
আবার, 0 সর্বদা পঞ্চম স্থানে রাখা যাবে না।
0 কে প্রথম/দ্বিতীয়/তৃতীয় অবস্থানে রাখতে হবে।
প্রথম অবস্থানে 0 রেখে:
বাকি 4 অঙ্ক 4! = 24 উপায়ে সাজানো যায়
শেষ অবস্থানে 5/7 থাকবে
24/2 = 12 সংখ্যা

দ্বিতীয় অবস্থানে 0 রেখে:
বাকি 4 অঙ্ক 4! = 24 উপায়ে সাজানো যায়
শেষ অবস্থানে 5/7 থাকবে
24/2 = 12 সংখ্যা

তৃতীয় অবস্থানে 0 রেখে:
বাকি 4 অঙ্ক 4! = 24 উপায়ে সাজানো যায়
শেষ অবস্থানে 5/7 থাকবে
24/2 = 12 সংখ্যা

∴ নির্ণেয় বিজোড় সংখ্যা = (12 + 12 + 12)
= 36
১,৫৯২.
গণিতের 5 খানা, পদার্থবিজ্ঞানের 4 খানা এবং রসায়নের 3 খানা পুস্তককে একটি তাকে কতপ্রকারে সাজানো যায় যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকবে?
  1. 40 × 64
  2. 80 × 65
  3. 80 × 64
  4. 20 × 64
সঠিক উত্তর:
80 × 64
উত্তর
সঠিক উত্তর:
80 × 64
ব্যাখ্যা
প্রশ্ন: গণিতের 5 খানা, পদার্থবিজ্ঞানের 4 খানা এবং রসায়নের 3 খানা পুস্তককে একটি তাকে কতপ্রকারে সাজানো যায় যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকবে?

সমাধান:

3 বিষয়ের বই সাজানো যায় 3! = 6 উপায়ে

যেখানে গনিতের বইগুলো নিজেদের মধ্যে সাজানো যায় 5! = 120 উপায়ে,
পদার্থের গুলো নিজেদের মধ্যে 4! = 24 উপায়ে
এবং রসায়নের গুলো নিজেদের মধ্যে 3! = 6 উপায়ে 

∴ বইগুলো একই তাকে মোট সাজানো যায়: 6 × 120 × 24 × 6
= 6 × 6 × 20 × 6 × 4 × 6
= 80 × 64
১,৫৯৩.
ASTRAZENECA শব্দটির অক্ষরগুলো কতভাবে সাজালে যায়?
  1. ক) 11!
  2. খ) 10!/(3!2!)
  3. গ) 11!/3!
  4. ঘ) 11!/(3!2!)
সঠিক উত্তর:
ঘ) 11!/(3!2!)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 11!/(3!2!)
ব্যাখ্যা
শব্দটিতে 11 টি বর্ণ আছে, যাদের 3 টি A, 2 টি E বাকিগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং বিন্যাস = 11!/(3!2!)
১,৫৯৪.
যদি nC12 = nC8 হয়, তবে 22Cn =?
  1. 462
  2. 333
  3. 231
  4. 120
সঠিক উত্তর:
231
উত্তর
সঠিক উত্তর:
231
ব্যাখ্যা
প্রশ্ন: যদি nC12 = nC8 হয়, তবে 22Cn =? 

সমাধান: 
nC12 = nC8
nCn - 12 = nC8 
⇒ n - 12 = 8 
∴ n = 12 + 8 = 20 

22Cn
= 22C20
= 22!/(20! × 2!)
= 231
১,৫৯৫.
একটি গাড়িতে 2টি সামনের ও 3টি পেছনের সিট আছে। 5 জন যাত্রী মোট কতভাবে বসতে পারে?
  1. 720
  2. 120
  3. 60
  4. 20
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়িতে 2টি সামনের ও 3টি পেছনের সিট আছে। 5 জন যাত্রী মোট কতভাবে বসতে পারে?

সমাধান:
দেওয়া আছে,
মোট যাত্রী = 5 জন
সামনের সিট = 2টি
পেছনের সিট = 3টি

∴ 5 জন থেকে 2 জন বেছে নেওয়ার উপায় = 5P2
= 5!/(5 - 2)!
= (5 × 4 × 3!)/3!
= 20

বাকি 3 জনকে পেছনের 3 সিটে বসানোর উপায় = 3! = 6

∴ মোট বসানোর উপায় = 20 × 6 = 120
১,৫৯৬.
16 টি মার্বেল থেকে 9 টি মার্বেল কত প্রকারে বাছাই করা যায় যেখানে 5 টি মার্বেল সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) 120
  2. খ) 240
  3. গ) 330
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 330
উত্তর
সঠিক উত্তর:
গ) 330
ব্যাখ্যা
5 টি মার্বেল সর্বদাই অন্তর্ভুক্ত থাকলে, অন্তর্ভুক্তের বাইরে থাকবে
(i) (16 - 5) = 11 টি 
(ii) (9 - 5) = 4 টি 
11 টি মার্বেল থেকে 4 টি মার্বেল কত প্রকারে বাছাই করার উপায় = 11C4 = 330
১,৫৯৭.
একটি দাবা প্রতিযোগিতায় 10 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. 120
  2. 75
  3. 45
  4. 28
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দাবা প্রতিযোগিতায় 10 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?

সমাধান:
প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অন্য প্রতিটি খেলোয়াড়ের সাথে একবার করে খেলবে।

∴ খেলার সংখ্যা হবে,
= 10C2
= (10 × 9)/2
= 45

∴ মোট খেলার সংখ্যা 45 টি।

১,৫৯৮.
স্বরবর্ণগুলোকে শুধু জোড় অবস্থানে সীমাবদ্ধ রেখে EXAMPLE শব্দটিকে কতভাবে সাজানো যায়?
  1. 72
  2. 68
  3. 36
  4. 112
সঠিক উত্তর:
72
উত্তর
সঠিক উত্তর:
72
ব্যাখ্যা

প্রশ্ন: স্বরবর্ণগুলোকে শুধু জোড় অবস্থানে সীমাবদ্ধ রেখে EXAMPLE শব্দটিকে কতভাবে সাজানো যায়?

সমাধান:
এখানে মোট বর্ণ আছে 7টি
স্বরবর্ণ আছে (E, A, E) 3টি এবং যার মধ্যে 2টি E এবং 1টি A.
ব্যঞ্জনবর্ণ আছে 4টি

স্বরবর্ণ 3টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3!/2! = 3
বাকি 4টি বর্ণ 4টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 4P4 = 4! = 24

∴ স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 3 × 24 = 72

১,৫৯৯.
'LEADING' শব্দটির ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 720
  2. 320
  3. 576
  4. 144
সঠিক উত্তর:
576
উত্তর
সঠিক উত্তর:
576
ব্যাখ্যা

প্রশ্ন: 'LEADING' শব্দটির ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
'LEADING' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি 
স্বরবর্ণ আছে = 3টি 
এবং ব্যঞ্জনবর্ণ আছে = 4টি 
ব্যঞ্জনবর্ণ চারটিকে একটি ধরে মোট বর্ণ = 4টি 
∴ 4টি বর্ণকে সাজানো যায় = 4! = 4 × 3 × 2 × 1 = 24

এবং, ব্যঞ্জনবর্ণ চারটিকে সাজানো যায় = 4! = 4 × 3 × 2 × 1 = 24

∴ ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 24 × 24 = 576 

১,৬০০.
7 জন বালক ও 5 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. ক) 210
  2. খ) 10
  3. গ) 31
  4. ঘ) 21
সঠিক উত্তর:
ক) 210
উত্তর
সঠিক উত্তর:
ক) 210
ব্যাখ্যা
7 জন বালক থেকে 2 জন বালক বেছে নেওয়ার উপায়
= 7C2
5 জন বালিকা থেকে 2 জন বালিকা বেছে নেওয়ার উপায়
= 5C2
7 জন বালক ও 5 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা বেছে নেওয়ার উপায়
= 7C2 × 5C2
= 7!/(2!5!) × 5!/(2!3!)
= 21 × 10 = 210