বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৮৫ / ২৭২ · ৮,৪০১৮,৫০০ / ২৭,৩৪৭

৮,৪০১.
রাশিয়া কত তারিখে ইউক্রেন আক্রমণ করে?
  1. ক) ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  2. খ) ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  3. গ) ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  4. ঘ) ২৭ ফেব্রুয়ারী, ২০২২
সঠিক উত্তর:
ক) ২৪ ফেব্রুয়ারী, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ ফেব্রুয়ারী, ২০২২
ব্যাখ্যা
• রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে- ২৪ ফেব্রুয়ারি ২০২২।

- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
-এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে। 
- তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
- এই যুদ্ধ এখনো চলমান রয়েছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং প্রথম আলো।
৮,৪০২.
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা শান্তিচুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন কে?
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. শি জিন পিং
  3. ভ্লাদিমির পুতিন
  4. এন্টোনি গুতেরেস
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা

ট্রাম্পের মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষর করলো রুয়ান্ডা ও কঙ্গো:
-  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তিচুক্তিতে সই করেছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো) ও রুয়ান্ডার নেতারা।
- এ অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানে দুই দেশ এ চুক্তি করল।

- সম্মেলনের আগে ডিআর কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়ান্ডার সমর্থনপুষ্ট বলে ধারণা করা বিদ্রোহীদের মধ্যে লড়াই বেড়ে যায়। এ
- লড়াই নিয়ে কঙ্গোর সেনাবাহিনী প্রতিপক্ষকে শান্তিপ্রক্রিয়া বিনষ্টের চেষ্টা করার অভিযোগ তোলে।
- তবে এম২৩ বিদ্রোহীরা বলেছে, সেনাবাহিনীই যুদ্ধবিরতি ভেঙে তাদের ওপর হামলা চালিয়েছে।
- ‘ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিস’-এ আয়োজিত সম্মেলনের শুরুতে ট্রাম্প বলেন, এটি আফ্রিকা ও বিশ্বের জন্য ‘একটি মহান দিন’। - তিনি আরও বলেন, ‘আমি দুই নেতার ওপর অনেক আস্থা রাখি। আমরা এই অঙ্গীকার রাখব। আমি জানি, তাঁরাও তা রাখবেন এবং চুক্তি বাস্তবায়ন করে নিজেদের জনগণের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন।’

উৎস: প্রথম আলো পত্রিকা

৮,৪০৩.
সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
  1. ভারত ও চীন
  2. নেপাল ও চীন
  3. পাকিস্তান ও চীন
  4. ভারত ও পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা
সিয়াচেন হিমবার (Siachen Glacier) ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত।
 
সিয়াচেন হিমবাহ:
- ‘সিয়াচেন হিমবাহ’ অবস্থিত উত্তর কাশ্মীরে।
- সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।

⇒ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।
- তবে দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়া করাচি আর সিমলা চুক্তি দুটির মধ্যেই – যেখানে ‘এন জে ৯৮৪২’ নামের একটি অবস্থানের পরে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মানচিত্রে।
- মনে করা হত ওই এলাকার আবহাওয়া এতটাই প্রতিকুল, যেখানে কোনও মানুষ থাকতে পারবে না।

অন্যদিকে,
• ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড হলো কালাপানি,
• ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল লাদাখ,
• ভারত ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ইম্ফল।



উৎস: i) Britannica.
ii) BBC.
৮,৪০৪.
মাদার তেরেসার জন্মস্থান কোথায়?
  1. সার্বিয়া
  2. ইতালি
  3. মেসিডোনিয়া
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
মেসিডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
মেসিডোনিয়া
ব্যাখ্যা

মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- ১৯৬২ সালে ভারত সরকার মাদার তেরেসাকে ভারতের জনগণের সেবার জন্য তার সর্বোচ্চ বেসামরিক সম্মানের একটি পদ্মশ্রী প্রদান করে।
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- মাদার তেরেসা ৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র- Britannica.com

৮,৪০৫.
বর্তমানে কতটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চলমান আছে? [মার্চ, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উল্লেখ্য,
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে। 

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে।
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উৎস: United Nations Peacekeeping. [link]
৮,৪০৬.
পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি?
  1. যুক্তরাষ্ট্রের সংবিধান
  2. ভারতের সংবিধান
  3. যুক্তরাজ্যের সংবিধান
  4. কানাডার সংবিধান
সঠিক উত্তর:
ভারতের সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
ভারতের সংবিধান
ব্যাখ্যা

 • ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

- জাতীয় প্রতীক -  অশোকচক্র।
- রাজ্য সংখ্যা - ২৮ টি।
-  বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান - ভারতের।
- আইনসভা - দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- লোকসভার আসন সংখ্যা - ৫৪৫ টি।
-  রাজ্যসভার আসন সংখ্যা - ২৫০ টি।

উৎস: ব্রিটানিকা।

৮,৪০৭.
বিশ্বে প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু করে যে দেশ-
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) জার্মানি
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম হাইড্রোজেন ইঞ্জিনচালিত পরিবেশবান্ধব ট্রেন চালু করে জার্মানি
- ফ্রান্সের দ্রুতগতির ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান অ্যালস্টোম এই হাইড্রোজন ট্রেন বানিয়েছে।
- নীল রঙের এই ট্রেনের নাম কোরাডিয়া ইলিন্ট ট্রেন।

উৎস: প্রথম আলো রিপোর্ট।
৮,৪০৮.
কোনটি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা?
  1. UNHCR
  2. UNRAW
  3. UNRWA
  4. UNPLO
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা
UNRWA:
- জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East, UNRWA)।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা এবং তাদের মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ করে থাকে।
UNRWA পাঁচটি অঞ্চলে কাজ করে:
১. জর্ডান,
২. লেবানন,
৩. সিরিয়া,
৪. প্যালেস্টাইন (গাজা এবং পশ্চিম তীর),
৫. ইসরায়েল।

উৎস: UNRWA এর ওয়েবসাইট।
৮,৪০৯.
‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ অর্জন করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
  2. খ) বিদ্যানন্দ ফাউন্ডেশন
  3. গ) বাংলাদেশ জাতীয় জাদুঘর
  4. ঘ) বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
সঠিক উত্তর:
ক) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৩
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়া ব্যক্তিরা- 
- স্বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, 
- মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, 
- শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া।
- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।
- মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)।
- পবিত্র মোহন দে।
- এ এস এম রকিবুল হাসান।
- বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ)।
- ড. ফেরদৌসী কাদরী।
প্রতিষ্ঠানটি-
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৮,৪১০.
Organization of the Petroleum Exporting Countries (OPEC) এর বর্তমান সদর দপ্তর কোথায়?
  1. ক) ভিয়েনা
  2. খ) জেনেভা
  3. গ) বাগদাদ
  4. ঘ) কারাকাস
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
ব্যাখ্যা
• ১৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপিত হয় সুইজারল্যান্ডের জেনেভায়।
- পরবর্তীতে ১৯৬৫ সালে এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে স্থানান্তরিত হয়।

তথ্যসূত্র:- OPEC এর ওয়েবসাইট।
৮,৪১১.
Fortify Rights কোন ধরনের সংস্থা ?
  1. মানবাধিকার সংস্থা
  2. ত্রাণ ও পুনর্বাসন সংস্থা
  3. স্বাস্থ্য ও শিক্ষা সংস্থা
  4. প্রযুক্তি ও গবেষণা সংস্থা
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা

• Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে। 
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড (আন্তর্জাতিক কার্যক্রমের কেন্দ্র)। 
- অপারেশনাল অফিস: ব্যাংকক (থাইল্যান্ড), কুয়ালালামপুর (মালয়েশিয়া)।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

⇒ সম্প্রতি (মার্চ, ২০২৫] মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

তথ্যসূত্র: i) সমকাল। 
ii) Fortify Rights ওয়েবসাইট।

৮,৪১২.
বিশ্বের সবচেয়ে বড় বানিজ্যিক সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৫
  2. ১৯৯০
  3. ১৯৯১
  4. ১৯৯৫
সঠিক উত্তর:
১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫
ব্যাখ্যা
WTO
- বিশ্বের সবচেয়ে বড় বানিজ্যিক সংস্থা।
- WTO এর পূর্ণরূপ - World Trade Organization.

- প্রতিষ্ঠা - ১ জানুয়ারি, ১৯৯৫।
- সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য - ১৬৪ টি।
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান

- বাংলাদেশের সদস্যপদ লাভ - ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান মহাপরিচালক - এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া)।

তথ্যসূত্র - WTO ওয়েবসাইট।
৮,৪১৩.
চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
  1. ডেং জিয়াওপিং
  2. সুন ইয়াতসেন
  3. চিয়াং কাই-শেক
  4. মাও সেতুং
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা

চীনের সাংস্কৃতিক বিপ্লব (১৯৬৬-১৯৭৬):
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন মাও সেতুং।
- তিনি গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান হিসেবে তার ক্ষমতা সুসংহত করতে এবং বিপ্লবী চেতনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই সামাজিক-রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলেন। 

• এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
- সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই বিপ্লব শুরু হয়। 
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়।

উৎস: Britannica.

৮,৪১৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, সেবাখাত জিডিপির কয়টি খাতের সমন্বয়ে গঠিত?
  1. ১৩টি
  2. ১৫টি
  3. ১৭টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা

সেবাখাত: 
- সেবাখাত বাংলাদেশের অর্থনীতি/জিডিপির সবচেয়ে বড় খাত।
- বর্তমানে ১৩টি খাত নিয়ে এই বৃহৎ সেবাখাত গঠিত।
- ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.০৪% এবং প্রবৃদ্ধির হার ৫.৮০%।
- এতে নিয়োজিত জনশক্তির পরিমাণ – ৩৮.০০%।
- বৃহৎ সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে 'পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত' খাতটি সবচেয়ে বড়।
- সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান সবেচেয়ে বেশি- ১৫.৩২%।
- এর প্রবৃদ্ধির হার ৬.১৯%।
- বৃহৎ সেবাখাতের অন্তর্গত সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত 'মানব স্বাস্থ্য ও সামাজিক সেবা' যার প্রবৃদ্ধির হার সেবাখাতের অন্তর্গত ১৩টি খাতের মধ্যে সবচেয়ে বেশি ১০.০৭%।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪। 

৮,৪১৫.
এশিয়া কাপ ক্রিকেট- ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়?  [সেপ্টেম্বর, ২০২৫]
  1. পাকিস্তান
  2. বাংলাদেশ
  3. ওমান
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

এশিয়া কাপ- ২০২৫:
- আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে।
- টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- এবারের আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
- আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
- প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৮,৪১৬.
'ISI' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. রাশিয়া
  3. পাকিস্তান
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com

৮,৪১৭.
UNEP কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ৫ জুন ১৯৭২ সালে
  2. ৫ জুন ১৯৭৩ সালে
  3. ৫ জুন ১৯৭৪ সালে
  4. ৫ জুন ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
৫ জুন ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন ১৯৭২ সালে
ব্যাখ্যা

• UNEP:
- UNEP হল জাতিসংঘের একটি সংস্থা, এটা বৈশ্বিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে কাজ করে।
- UNEP-এর পূর্ণরূপ United Nations Environment Programme।
- এই সংস্থা পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।
- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- এটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে, এটি পরবর্তীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের জন্য নির্ধারিত হয়।
- UNEP-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা বর্তমানে ১৯৩টি।

সূত্র: UNEP ওয়েবসাইট।

৮,৪১৮.
এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা কত সাল পর্যন্ত ‍বৃদ্ধি করা হয়েছে?
  1. ২০২৬ সাল
  2. ২০২৯ সাল
  3. ২০৩৪ সাল
  4. ২০৩৬ সাল
সঠিক উত্তর:
২০৩৪ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৩৪ সাল
ব্যাখ্যা
- এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা ২০৩৪ সালের ১ জুলাই পর্যন্ত ‍বৃদ্ধি করা হয়েছে। গত ২৯ জুন ২০২১ TRIPS Council এর সভায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়।
- ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের বাধ্যবাধকতা ছিলো।
- Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) চুক্তি হলো আন্তর্জাতিক বাণিজ্যে বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব অধিকার সংরক্ষণ বিষয়ক একটি চুক্তি যা ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাক্কাশে স্বাক্ষরিত হয়।
(তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়েবসাইট)
৮,৪১৯.
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) কোন সংস্থা কর্তৃক একটি গঠিত তহবিল?
  1. ক) IPCC
  2. খ) UNEP
  3. গ) UNFCCC
  4. ঘ) WMO
সঠিক উত্তর:
গ) UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
গ) UNFCCC
ব্যাখ্যা
গ্রিন ক্লাইমেট ফান্ড
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) - কর্তৃক গঠিত একটি তহবিল। শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।

➧ এক নজরে গ্রিন ক্লাইমেট ফান্ড 

প্রতিষ্ঠাকাল :  ২০১০ সাল
প্রতিষ্ঠার স্থান : কানকুন, মেক্সিকো
প্রতিষ্ঠাকালীন সম্মেলন : COP-16
সদরদপ্তর : ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
(২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)
তহবিলের পরিমাণ : ১০০ বিলিয়ন মার্কিন ডলার

⤇ ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করা ১৯৭টি পক্ষ।
⤇ ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।
⤇ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।
⤇ গ্রিন ক্লাইমেট ফান্ড - গঠনের উদ্দেশ্য হচ্ছে - অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।
⤇ গ্রিন ক্লাইমেট ফান্ড - থেকে অর্থ সহায়তা প্রাপ্তির জন্য অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যথা -
•    Least Developed Countries (LDCs),
•    Small Island Developing States (SIDS) ও
•    আফ্রিকান দেশ সমূহ।

তথ্যসূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৮,৪২০.
ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা -
  1. ফারসি
  2. ফ্রেঞ্চ
  3. রুশ
  4. জার্মান
সঠিক উত্তর:
ফ্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেঞ্চ
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- OIC হল মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয় ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (জানুয়ারি, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

- বর্তমান সদস্য: ৫৭টি। (জানুয়ারি, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের সদস্য: ২টি।
• গায়ানা।
• সুরিনাম।

⇒ ইউরোপ মহাদেশের সদস্য: আলবেনিয়া।

⇒ বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৪২১.
সম্প্রতি কোন জোটের উদ্যোগে ‘উইল ফর পিস ২০২৬’ শীর্ষক নৌ মহড়া পরিচালিত হয়েছে?
  1. NATO
  2. ASEAN
  3. BRICS Plus
  4. BIMSTEC
সঠিক উত্তর:
BRICS Plus
উত্তর
সঠিক উত্তর:
BRICS Plus
ব্যাখ্যা

উইল ফর পিস ২০২৬ (Will for Peace 2026):
- সম্প্রতি চীন, রাশিয়া, ইরান এবং দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে ব্রিকস+ (BRICS+) জোটের অধীনে ‘উইল ফর পিস ২০২৬’ শীর্ষক নৌ মহড়া পরিচালিত হয়েছে।
- এই মহড়াটি দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউনে অনুষ্ঠিত হয়।
- এখানে নেতৃত্ব দেয় চীন এবং দক্ষিণ আফ্রিকা স্বাগতিক দেশ হিসেবে কাজ করে।
- সময়কাল: ৯ - ১৬ জানুয়ারি, ২০২৬।

উল্লেখ্য,
- উদ্দেশ্য: প্রধান সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, জলদস্যুতা বিরোধী, উদ্ধার অভিযান এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধি করা।
- এই মহড়ার মূল প্রতিপাদ্য হলো—‘গুরুত্বপূর্ণ নৌপথ এবং অর্থনৈতিক কার্যক্রম রক্ষায় যৌথ পদক্ষেপ’।
- এতে সন্ত্রাসবাদবিরোধী উদ্ধার অভিযান এবং সামুদ্রিক হামলা মোকাবিলার ওপর মহড়া, পাশাপাশি পেশাদার প্রযুক্তিগত বিনিময় এবং জাহাজ পরিদর্শন অন্তর্ভুক্ত থাকবে।

উৎস: Reuters.

৮,৪২২.
নিম্নের কোন ব্যক্তি Non-Aligned Movement-এর প্রতিষ্ঠাতা নন?
  1. ড. আহমদ সুকর্ণ
  2. জামাল আবদুল নাসের
  3. ড. কাওয়ামে ন্ক্রুমা
  4. ইওয়েরি মুসেভেনি
সঠিক উত্তর:
ইওয়েরি মুসেভেনি
উত্তর
সঠিক উত্তর:
ইওয়েরি মুসেভেনি
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন.
- এটি তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- বর্তমান চেয়ারম্যান: উগান্ডা- ইওয়েরি মুসেভেনি (২০২৪-২৭)।

⇒ ন্যামের প্রতিষ্ঠাতা ছিলেন সেই সময়কার পাঁচ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব:
১. ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ।
২. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
৩. যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো।
৪. মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের।
৫. ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

উল্লেখ্য,
⇒ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং-এ এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে ‍মুক্তির বিষয়ে আলোচনা হয়।
- বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে।
- এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৫টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: NAM ওয়েবসাইট।
৮,৪২৩.
পিকিং মানবের জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়? 
  1. বেইজিং 
  2. বার্লিন
  3. বালি দ্বীপ
  4. এথেন্স
সঠিক উত্তর:
বেইজিং 
উত্তর
সঠিক উত্তর:
বেইজিং 
ব্যাখ্যা

পিকিং মানব (Peking Man):
- পিকিং মানব হলো 'হোমো ইরেক্টাস' (Homo erectus) প্রজাতির একটি আদিম মানুষের গোষ্ঠী।
- ১৯২০-এর দশকে চীনের বেইজিংয়ের (তৎকালীন পিকিং) নিকটবর্তী ঝৌকৌদিয়ান (Zhoukoudian) গুহায় এদের জীবাশ্ম বা কঙ্কাল আবিষ্কৃত হয়।
- ধারণা করা হয়, এরা আজ থেকে প্রায় ৭,৫০,০০০ থেকে ২,৩০,০০০ বছর আগে বসবাস করত।

• আবিষ্কারের ইতিহাস:
- ১৯২১ সালে সুইডিশ ভূতাত্ত্বিক জোহান গুনার অ্যান্ডারসন প্রথম এই স্থানটি শনাক্ত করেন।
- পরবর্তীতে ১৯২৭ সালে কানাডীয় নৃতাত্ত্বিক ডেভিডসন ব্ল্যাক একটি দাঁত খুঁজে পান এবং একে একটি নতুন প্রজাতি হিসেবে ঘোষণা করেন।
- ১৯২৯ সালে চীনা প্রত্নতাত্ত্বিক পেই ওয়েনঝং (Pei Wenzhong) প্রথম একটি পূর্ণাঙ্গ খুলি (Skullcap) আবিষ্কার করেন।

• আগুনের ব্যবহার: পিকিং মানবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আগুনের ব্যবহার।
- গুহায় পোড়া হাড় এবং ছাইয়ের স্তর দেখে প্রমাণিত হয়েছে যে, তারা আগুন নিয়ন্ত্রণ করতে এবং তা ব্যবহার করে খাবার রান্না করতে শিখিয়েছিল। এটি মানব বিবর্তনের ইতিহাসে একটি বিশাল মাইলফলক।

• হাতিয়ার তৈরি:
- মূলত শিকার করা এবং পশুর চামড়া ছাড়ানোর জন্য তারা কুঠার ও চাঁছনি ব্যবহার করত।

• রহস্যময় অন্তর্ধান (Missing Fossils):
- ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান চীন আক্রমণ করে, তখন নিরাপত্তার খাতিরে পিকিং মানবের আদি কঙ্কালগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
- কিন্তু যাত্রাপথে সেগুলো রহস্যজনকভাবে হারিয়ে যায় এবং আজ অবধি সেগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।
- বর্তমানে কেবল কঙ্কালগুলোর ছাঁচ (Casts) টিকে আছে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং ন্যাশনাল জিওগ্রাফিক।

৮,৪২৪.
কোন মিডিয়াটি সম্প্রতি বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দিয়েছে?
  1. ক) ভয়েস অব আমেরিকা
  2. খ) ডয়েচভেলে
  3. গ) পার্সটুডে
  4. ঘ) আল জাজিরা
সঠিক উত্তর:
ক) ভয়েস অব আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভয়েস অব আমেরিকা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের বেতার সংস্থা ভয়েস অব আমেরিকা সম্প্রতি গত ১৭ জুলাই ২০২১ বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দেয়।
- এর মাধ্যমে ১৯৫৮ সাল থেকে চালু হওয়া ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সম্প্রচার দীর্ঘ ৬৩ বছর পর সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৮,৪২৫.
Central Intelligence Agency-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. নয়াদিল্লি, ভারত
  4. মস্কো, রাশিয়া
সঠিক উত্তর:
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
CIA:
- CIA-এর পূর্ণরূপ: Central Intelligence Agency.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯৪৭ সালে।
- সদর দপ্তর: ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।

⇒ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এই সংস্থার দায়িত্ব।
CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস (OSS)-এর উত্তরসূরী হিসেবে CIA-এর জন্ম।

উল্লেখ্য,
- ১৯৪২ সালের জুন মাসে রুজভেল্ট মার্কিন বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহের খণ্ডিত এবং অসংলগ্ন স্ট্র্যান্ডগুলিকে একক সংস্থায় একত্রিত করার জন্য OSS তৈরি করেছিলেন।
- এর কাজ ছিলো যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বিভিন্ন শাখা-প্রশাখার মধ্যে তথ্য আদান-প্রদান করা।

উৎস: i) Britannica.
ii) CIA ওয়েবসাইট।
৮,৪২৬.
কোন চুক্তিতে International Emissions Trading অনুমোদন দেয়া হয়?
  1. প্যারিস চুক্তি
  2. কিয়োটো প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ভূমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল।
- কিয়োটো প্রটোকল প্রথম কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।
- কিয়োটো প্রোটোকল চুক্তিতে International Emissions Trading অনুমোদন দেয়া হয়।
- কিয়োটো প্রটোকল প্রথম স্বাক্ষরিত হয় হয় ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর।
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল অনুমোদন করে ২০০১ সালের ২২ অক্টোবর।
- কিয়োটো প্রোটোকলের লক্ষ্য বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমন এবং গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি হ্রাস করা।
 
উৎস: UNFCCC & Kyoto Protocol অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৮,৪২৭.
'Chon Buri' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. ভিয়েতনাম
  3. থাইল্যান্ড
  4. চীন
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
'Chon Buri':
- চোন বুরি, দক্ষিণ-মধ্য থাইল্যান্ডের শহর।
- স্থানীয়ভাবে এটি ব্যাং প্লা সোই নামে পরিচিত।
- এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং একটি আবহাওয়া কেন্দ্র রয়েছে।

থাইল্যান্ড:
- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৮,৪২৮.
CTBT এর পূর্ণরূপ কোনটি?
  1. Chronic Nuclear Test Ban Treaty
  2. Comprehensive Nuclear Test Ban Treaty
  3. Chemical Nuclear Test Ban Treaty
  4. Complete Nuclear Test Ban Treat
সঠিক উত্তর:
Comprehensive Nuclear Test Ban Treaty
উত্তর
সঠিক উত্তর:
Comprehensive Nuclear Test Ban Treaty
ব্যাখ্যা
CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট।
৮,৪২৯.
বাংলাদেশের সাথে অন্য কোন দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ক) গ্রানাডা ও গিনি বিসাউ
  2. খ) টুভ্যালু ও মোনাকো
  3. গ) নাইজেরিয়া ও পালাউ
  4. ঘ) মালদ্বিপ ও শ্রীলংকা
সঠিক উত্তর:
ক) গ্রানাডা ও গিনি বিসাউ
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রানাডা ও গিনি বিসাউ
ব্যাখ্যা
▪ স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
▪ ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
▪ ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
▪ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্যপদ লাভ করে।
▪ একই অধিবেশনে একই দিন ১৩৭তম সদস্য হিসেবে গ্রানাডা এবং ১৩৮তম সদস্য হিসেবে গিনি বিসাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
 
৮,৪৩০.
নিচের কোনটি ইউরেশিয়ান তৃণভূমি?
  1. সাভানা
  2. স্তেপ
  3. ল্যানোস
  4. প্রেইরি
সঠিক উত্তর:
স্তেপ
উত্তর
সঠিক উত্তর:
স্তেপ
ব্যাখ্যা
- ইউরোপের পূর্বাঞ্চল ও এশিয়ার মধ্যভাগ জুড়ে বিস্তৃত তৃণভূমি স্তেপ নামে পরিচিত। একে ইউরেশিয়ান স্তেপ বা গ্রেট স্তেপ নামেও ডাকা হয়।
- রোমানিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, মোলদাভিয়া, রাশিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, চীনের জিনজিয়াং প্রভৃতি অঞ্চলজুড়ে স্তেপ তৃণভূমি দেখা যায়।
- সাধারণত স্বল্প বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।
অন্যদিকে,
- প্রেইরি : উত্তর আমেরিকা তৃণভূমি
- ল্যানোস : দক্ষিণ আমেরিকার তৃণভূমি।
- সাভানা : আফ্রিকান তৃণভূমি।
(তথ্যসূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা)
৮,৪৩১.
নিচের কোনটি বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল?
  1. মহেঞ্জোদারো
  2. কনস্টান্টিনোপল
  3. কোস্কো
  4. ব্যাবিলন
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
উত্তর
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য সময়কাল: ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- রাজধানী: কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র - Britannica.com
৮,৪৩২.
২০২৪ সালে ৫০তম G-7 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ইতালি
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
G-7:
- জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। 
- বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি দেশ ও একটি সংস্থা নিয়ে ১৯৭৭ সালে এই জোট গঠিত।
- জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। 
- রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে তা জি-৮ হয়।
- কিন্তু ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়াকে জোট থেকে বাদ দেয়া হয়।
- এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
-  ৪৯তম জি-৭ শীর্ষ সম্মেলন ২০২৩ সালে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হয়েছে।
- ৫০তম জি-৭ সম্মেলন ২০২৪ সালে ইতালিতে অনুষ্ঠিত হবে।
 
উৎস: G7 অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক] এবং এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা।
৮,৪৩৩.
নিচের কোনটি 'রামসার কনভেনশন' এর বিষয়বস্তু?
  1. ওজন স্তর সুরক্ষা
  2. কার্বন-ডাই-অক্সাইড নির্গমন রোধ
  3. গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ
  4. জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
সঠিক উত্তর:
জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- এটি বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- এটি জলাভূমি ও এর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি। 

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
৮,৪৩৪.
সার্কের (SAARC) সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. কাঠমান্ডু
  3. রাজস্থান
  4. থিম্পু
সঠিক উত্তর:
কাঠমান্ডু
উত্তর
সঠিক উত্তর:
কাঠমান্ডু
ব্যাখ্যা

• সার্কের (SAARC) সচিবালয় কাঠমান্ডুতে অবস্থিত।

• SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সার্কের বর্তমান মহাসচিব হলেন বাংলাদেশের গোলাম সারওয়ার।

উৎস: SAARC ওয়েবসাইট।

৮,৪৩৫.
UNDP প্রধানের পদ-
  1. ক) মহাপরিচালক
  2. খ) মহাসচিব
  3. গ) প্রেসিডেন্ট
  4. ঘ) প্রশাসক
সঠিক উত্তর:
ঘ) প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রশাসক
ব্যাখ্যা
UNDP (United Nations Development Programme) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি। এটি ১৯৬৫ সালে চালু হয়। এটির সদরদপ্তর নিউইয়র্কে। এটি প্রধানের পদ প্রশাসক। বর্তমান প্রশাসক জার্মানির আসিম স্টেইনার। এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৭। (সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
৮,৪৩৬.
‘পোপ’ কোন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু?
  1. ইসলাম
  2. খ্রিস্টান
  3. হিন্দু
  4. বৌদ্ধ
সঠিক উত্তর:
খ্রিস্টান
উত্তর
সঠিক উত্তর:
খ্রিস্টান
ব্যাখ্যা

• পোপ:
- ‘পোপ’ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।

- তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
- তাকে খ্রিস্টান ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
- পোপ হিসাবে যিনি নির্বাচিত হন, তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও হন।

উল্লেখ্য,
- বর্তমান পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ। [আগস্ট, ২০২৫]
- তিনি পরিচিত পোপ চতুর্দশ লিও নামে।
- ৮ মে, ২০২৫ ভোটে নতুন পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।

তথ্যসূত্র: বিবিসি।

৮,৪৩৭.
ডেভিড সালাই কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার-২০২৫ লাভ করেন?
  1. All That Man Is
  2. Flesh
  3. Heart Lamp
  4. Love Forms
সঠিক উত্তর:
Flesh
উত্তর
সঠিক উত্তর:
Flesh
ব্যাখ্যা

২০২৫ সালের বুকার পুরস্কার:
- ২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।
- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই।
- যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি।
- বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি।
- Flesh ডেভিড সালাইয়ের ষষ্ঠ উপন্যাস। 

অন্যদিকে,
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। 

উল্লেখ্য,
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৮,৪৩৮.
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়-
  1. ৩০ সেপ্টেম্বর
  2. ৩০ আগস্ট
  3. ৩০ জুন
  4. ৩০ মার্চ
সঠিক উত্তর:
৩০ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
ব্যাখ্যা

- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট।
- ২০১০ সালের ডিসেম্বরে জাতিসংঘের 'ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স' সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- এরই পরিপ্রেক্ষিতে ২০১১ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে এই দিবসটি।
- ২০২৪ সালের ২৯ আগস্ট গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ।

উৎস: বিবিসি নিউজ।

৮,৪৩৯.
লিটল সেন্ট জেমস দ্বীপটি কোথায় অবস্থিত?
  1. কিউবা
  2. যুক্তরাষ্ট্র
  3. ব্রাজিল
  4. জ্যামাইকা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

লিটল সেন্ট জেমস 
- লিটল সেন্ট জেমস হল মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে অবস্থিত একটি ছোট ব্যক্তিগত দ্বীপ।
- এটি এপস্টাইন দ্বীপ নামে কুখ্যাত,  শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন এর মালিক ছিলেন।
- তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৯ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই দ্বীপের মালিক ছিলেন।
- অভিযোগ আছে যে এ সময়ে তিনি এখানে তার সমস্ত উল্লেখযোগ্য অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করেছিলেন।
- এপস্টাইনের বহু বছরের মালিকানার কারণে, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের জন্য দ্বীপটি ব্যবহারের অভিযোগের কারণে, দ্বীপটিকে “পেডোফাইল দ্বীপ”ও বলা হয়।

উৎস: রয়টার্স।

৮,৪৪০.
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিঅ্যাক্টর ছিল?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
গ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬টি
ব্যাখ্যা
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ছয়টি রিয়েক্টর ছিলো৷ ২০১১ সালের ভুমিকম্প ও সুনামিতে এটি ধ্বংস হয়ে যায়৷
Source: Britannica
৮,৪৪১.
"ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM)" নিম্নের কোনটির অংশ?
  1. প্যারিস জলবায়ু চুক্তি
  2. কার্টাগেনা প্রটোকল
  3. রামসার কনভেনশন
  4. কিয়োটো প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

⇒ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM):
- ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা Clean Development Mechanism কিয়োটো প্রটোকল-এর অংশ।
- প্রোটোকলের ১২ অনুচ্ছেদে অনুসারে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) এর আওতায় কোন উন্নত দেশ অন্য উন্নয়নশীলদেশে  গ্রীনহাউস গ্যাসের নি:সরণ কমানোর জন্য কোন প্রকল্প নির্মানের  প্রতিশ্রুতি দিয়ে বা বিনিয়োগের মাধ্যমে  চুক্তি  খেলাপের হাত থেকে বাঁচতে পারে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৮,৪৪২.
সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন?
  1. ৪৫তম
  2. ৪৬তম
  3. ৪৮তম
  4. ৪৭তম
সঠিক উত্তর:
৪৭তম
উত্তর
সঠিক উত্তর:
৪৭তম
ব্যাখ্যা

ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।  তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.

৮,৪৪৩.
NAFTA এর সদস্য দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. মেক্সিকো
  2. নিকারাগুয়া
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নিকারাগুয়া
উত্তর
সঠিক উত্তর:
নিকারাগুয়া
ব্যাখ্যা
⇒ নিকারাগুয়া NAFTA এর সদস্য দেশ নয়।

NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। (মে, ২০২৫)
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
৮,৪৪৪.
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বৈশ্বিক বাণিজ্যের কত শতাংশ তেল পরিবাহিত হয়?
  1. ২০ শতাংশ
  2. ৩১ শতাংশ
  3. ৪২ শতাংশ
  4. ৪৮ শতাংশ
সঠিক উত্তর:
২০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
২০ শতাংশ
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে জাহাজ প্রবেশের একমাত্র সমুদ্রপথ হলো হরমুজ প্রণালী।
- এর এক পাশে অবস্থিত আরব দেশগুলো, যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রসমূহ, এবং অন্য পাশে রয়েছে ইরান।
- মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে।
- এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়।
- মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে, বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।
- সংস্থাটি একে বিশ্বের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চোকপয়েন্ট' হিসেবেও উল্লেখ করেছে।

উল্লেখ্য,
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

⇒ বৈশ্বিক তেল–বাণিজ্যের অপরিহরণীয় পথ হচ্ছে হরমুজ প্রণালি। 
- ইরানের উপকূলঘেঁষা এই চ্যানেলের মাধ্যমে জ্বালানি তেলসমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগর সংযুক্ত হয়েছে। শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের ওপর।
- যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুসারে, এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২০ শতাংশ।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৮,৪৪৫.
ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত?
  1. ওয়াশিংটন
  2. নিউ ইয়র্ক
  3. বেইজিং
  4. লন্ডন
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
ব্যাখ্যা

• ওয়াল স্ট্রিট:
- অবস্থান: লোয়ার ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠার ইতিহাস: ডাচ উপনিবেশিকদের নির্মিত কাঠের প্রাচীর থেকে নামকরণ (প্রাচীর নির্মিত হয় ১৬৫৩ সালে)।
- প্রাচীন প্রেক্ষাপট: প্রথমদিকে দাসবাজার, পণ্যের ক্রয়-বিক্রয়ের স্থান ও শহরের প্রশাসনিক কেন্দ্র।
• মুখ্য আর্থিক প্রতিষ্ঠান: নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE)।
- NASDAQ
- ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক
- ১৯২৯ সালের স্টক মার্কেট ধস, যা গ্রেট ডিপ্রেশন ডেকে আনে ২০০৮ অর্থনৈতিক সংকট।
- চলচ্চিত্র: Wall Street (1987), Wall Street: Money Never Sleeps (2010)।

তথ্যসূত্র: Britannica.

৮,৪৪৬.
GATT চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো কত সালে?
  1. ক) ১৯৪৪ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আটবছরব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৮,৪৪৭.
জাতিসংঘের সদস্য দেশ কোনটি?
  1. ভ্যাটিকান সিটি
  2. তাইওয়ান
  3. ইন্দোনেশিয়া
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্য দেশ: 

• জাতিসংঘের প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। 
• প্রতিষ্ঠাতা সদস্য দেশ : ৫১ টি। 
• বর্তমান সদস্য দেশ: ১৯৩ টি। 
• সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)। 
• সদস্য নয়: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন, কসোভা এবং তাইওয়ান।
• প্রাক্তন সদস্য: তাইওয়ান।
• ২৫ অক্টোবর, ১৯৭১ চীন জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় এবং তাইওয়ানকে জাতিসংঘ হতে বহিষ্কার করা হয়। 
• ২০ জানুয়ারি, ১৯৬৫ ইন্দোনেশিয়া জাতিসংঘ হতে নিজেকে প্রত্যাহার করে নেয়। 
• ২৮ সেপ্টেম্বর, ১৯৬৬ ইন্দোনেশিয়া পুনরায় জাতিসংঘে যোগদান করে।
• স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র : ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ( PLO )

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৮,৪৪৮.
Containment Doctrine-এর প্রবক্তা কে?
  1. জর্জ এফ. কেনান
  2. হেনরি কিসিঞ্জার
  3. হ্যারি এস. ট্রুম্যান
  4. উইনস্টন চার্চিল
সঠিক উত্তর:
জর্জ এফ. কেনান
উত্তর
সঠিক উত্তর:
জর্জ এফ. কেনান
ব্যাখ্যা
Containment Doctrine:
- Containment Doctrine ছিল যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি।
- এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কমিউনিজমের বিস্তার রোধ করা, বিশেষত সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিরোধ করা।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন কূটনীতিক জর্জ এফ. কেনান ১৯৪৭ সালে এর প্রস্তাব করেন।
- তিনি Foreign Affairs পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যা "X Article" নামে পরিচিত।

⇒ ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে, যেন তারা কমিউনিস্ট বিদ্রোহ বা প্রভাব থেকে রক্ষা পায়।
- এই ঘোষণা ইতিহাসে Truman Doctrine নামে পরিচিত।
- এটি ছিল Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ।

উৎস: Office of the Historian (.gov)।
৮,৪৪৯.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে? (জানুয়ারি, ২০২৫)
  1. রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. হ্যান্স ব্লিক্স
  3. ইউকিয়া আমানো
  4. সিগভার্ড একল্যান্ড
সঠিক উত্তর:
রাফায়েল মারিয়ানো গ্রসি
উত্তর
সঠিক উত্তর:
রাফায়েল মারিয়ানো গ্রসি
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৮০ টি। (জানুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য কুক দ্বীপপুঞ্জ ও সোমালিয়া। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি। জানুয়ারি, ২০২৫)
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
৮,৪৫০.
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক জোট APEC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য: ২১টি। (মে, ২০২৫)
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
৮,৪৫১.
মানবাধিকার বলতে বোঝায়-
  1. রাষ্ট্রের সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধা
  2. আন্তর্জাতিক আইনে স্বীকৃত সুযোগ-সুবিধা
  3. মানুষের কতগুলো সাধারণ সুযোগ-সুবিধা
  4. ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
সঠিক উত্তর:
ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
ব্যাখ্যা
- মানবাধিকার হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।
- মানবাধিকার হলো মানুষের অধিকার। অর্থাৎ মানবাধিকার বলতে সেসব অধিকারকে নির্দেশ করে যেসব অধিকার নিয়ে মানুষ জন্মায় এবং যেসব অধিকার অর্জিত হলে মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে।
- মানবাধিকারের ধারণা আন্তর্জাতিকাবে স্বীকৃত। অর্থাৎ স্থান বা আইনের পার্থক্যের কারণে মানবাধিকারের কোন তারতম্য হয় না।
- আধুনিক সময়ে মানবাধিকার আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হলেও এগুলোর অস্তিত্ব রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের আগে থেকেই ছিলো।
অন্যদিকে,
- মৌলিক অধিকার হলো মানুষের জীবনধারণের জন্যে অত্যাবশ্যকীয় ও অপরিহার্য অধিকারসমূহ। এসব অধিকার রাষ্ট্রের সংবিধানে নির্দেশিত থাকে।
- আইনগত অধিকার আইনের দ্বারা নির্ধারিত।
- নৈতিক অধিকার মানুষের বিবেক ও ন্যায়বোধ থেকে উৎসারিত। নৈতিক অধিকারের আইনগত ভিত্তি নেই।

তথ্যসূত্র- সিভিক এডুকেশন-১ , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৪৫২.
Numbeo অনুসারে, ২০২৫ সালের জীবনযাত্রার মানসূচকে শীর্ষে আছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. ডেনমার্ক
  2. নেদারল্যান্ডস
  3. লুক্সেমবার্গ
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা

জীবনযাত্রার মানসূচকে শীর্ষ দেশ:
- Numbeo অনুসারে, ২০২৫ সালের জীবনযাত্রার মানসূচকে ২১৮.২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ।
- উচ্চ ক্রয়ক্ষমতা, চমৎকার স্বাস্থ্যসেবা (৭৫.১) এবং জীবনযাত্রার মধ্যম ব্যয় (৭৩.৫) এটিকে বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।
- লুক্সেমবার্গের নিরাপত্তার স্কোর ৬৬.০, যা শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করে।
- এর জলবায়ুর মানের স্কোর ৮২.৬।

অন্যদিকে,
- ২য় অবস্থানে নেদারল্যান্ডস (২১৬.৫ স্কোর) এবং ২১৫.১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক।

তথ্যসূত্র- Quality of Life Index by Country [link]

৮,৪৫৩.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
  1. ক) পারমাণবিক শক্তি
  2. খ) খনিজ তেল
  3. গ) জিও থার্মাল
  4. ঘ) জলবিদ্যুৎ
সঠিক উত্তর:
খ) খনিজ তেল
উত্তর
সঠিক উত্তর:
খ) খনিজ তেল
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়।

বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে:
- খনিজ তেল
- কয়লা
- প্রাকৃতিক গ্যাস/তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রভৃতি।

জীবাশ্ম জ্বালানিসমূহ অনবায়নযোগ্য। অর্থাৎ এসব জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের মজুদ সীমিত।

অন্যদিকে,
পারমাণবিক শক্তি, জিও থার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ হলো নবায়নযোগ্য জ্বালানি।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট)
৮,৪৫৪.
ITU কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ১৮৬৪ সালে 
  2. ১৮৬৫ সালে 
  3. ১৮৮৪ সালে 
  4. ১৮৮৫ সালে 
সঠিক উত্তর:
১৮৬৫ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৫ সালে 
ব্যাখ্যা

ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ মে, ১৮৬৫।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি।

⇒ ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট। 

৮,৪৫৫.
Indian Ocean Rim Association (IORA)-এর সদস্য রাষ্ট্র কতটি? (ডিসেম্বর-২০২৫)
  1. ২১টি
  2. ২৩টি
  3. ২৫টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৩টি
উত্তর
সঠিক উত্তর:
২৩টি
ব্যাখ্যা

 Indian Ocean Rim Association (IORA) 
- ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)।
- Indian Ocean Rim Association- ৭ মার্চ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমান চেয়ারম্যান- শ্রীলঙ্কা।
- সদস্য রাষ্ট্র ২৩টি দেশ।
- IORA ভারত মহাসাগর অঞ্চলে ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র এবং দুটি আন্তঃ-কাটিং ইস্যুতে আঞ্চলিক সহযোগিতা প্রচারের জন্য নিবেদিতপ্রাণ।
 - IORA তার সনদ দ্বারা পরিচালিত হয় , যা আঞ্চলিক সহযোগিতা প্রচারের জন্য মূল নীতিগুলি নির্ধারণ করে এবং এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঐক্যমত্য-ভিত্তিক পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়।
- এর কাজ মন্ত্রী পরিষদ (COM) এবং সিনিয়র কর্মকর্তাদের কমিটি (CSO) এর মতো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয়।

উৎস: IORA অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৪৫৬.
পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন সালে আয়োজিত হবে?
  1. ২০২৫ সালে
  2. ২০২৬ সালে
  3. ২০২৭ সালে
  4. ২০২৮ সালে
সঠিক উত্তর:
২০২৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২৬ সালে
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল ২০২৬:
- পরবর্তী বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালে আয়োজিত হবে। 
- ইতিহাসে প্রথমবার ৪৮টি দল এবং তিন দেশের আয়োজনে অনুষ্ঠিত হবে।
- প্রথমবার ৪৮টি দল অংশ নিচ্ছে (আগে ছিল ৩২টি)।
- তিনটি দেশ একসঙ্গে আয়োজক: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬, নিউইয়র্ক নিউ জার্সিতে।
- ২০২২ সালের কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর জয় তুলে নেওয়া আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
- ফুটবল ইতিহাসে মাত্র দুইটি দল টানা বিশ্বকাপ জিতেছে—তাই এটি আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ।
- বিশ্বকাপ বাছাইপর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং বিভিন্ন অঞ্চলের বেশ কিছু দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৮,৪৫৭.
চেঙ্গিস খান কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন?
  1. অটোমান সাম্রাজ্য
  2. পারস্য সাম্রাজ্য
  3. রুশ সাম্রাজ্য
  4. মঙ্গোল সাম্রাজ্য
সঠিক উত্তর:
মঙ্গোল সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোল সাম্রাজ্য
ব্যাখ্যা
মঙ্গোল সাম্রাজ্য:
- এটি ইতিহাসের বৃহত্তম অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য ছিল। 
- ১৩শ ও ১৪শ শতকে মঙ্গোল সাম্রাজ্য বিশ্বের অন্যতম বৃহৎ স্থলভাগীয় সাম্রাজ্যে পরিণত হয়।
- এটি মধ্য এশিয়ার যাযাবর গোত্রগুলোর সমন্বয়ে গঠিত হয়েছিল।
- সাম্রাজ্যটি মধ্য এশিয়া থেকে মধ্য ইউরোপ এবং জাপান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল।
- চেঙ্গিস খান (১২০৬ খ্রিস্টাব্দ) মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রধান নেতা ছিলেন।
- তার নেতৃত্বে সামরিক কৌশল ও সংগঠনের মাধ্যমে মঙ্গোলরা দ্রুত নতুন ভূখণ্ড জয় করতে সক্ষম হয়।
- তার উত্তরসূরিরা সাম্রাজ্যকে চারটি খানে বিভক্ত করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:চগাতাই খানাত, গোল্ডেন হোর্ড, ইলখানাত ও ইউয়ান রাজবংশ (চীন ও মঙ্গোলিয়া অঞ্চল)। 
- ‘পাক্স মঙ্গোলিকা’ (Mongol Peace) নামে পরিচিত একটি শান্তিপূর্ণ সময়কাল তৈরি হয়েছিল, যা ইউরোপ ও এশিয়ার মধ্যে বানিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করেছিল।
- ১৪শ শতকের শেষের দিকে মঙ্গোল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে।
- অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মহামারী এবং স্থানীয় বিদ্রোহের ফলে মঙ্গোল সাম্রাজ্য বিভক্ত হয়ে যায়।
- চীনে মিং রাজবংশ (১৩৬৮) মঙ্গোলদের উৎখাত করে, এবং অন্যান্য অঞ্চলে স্থানীয় শাসকরা ক্ষমতা গ্রহণ করে।
- মঙ্গোল সাম্রাজ্য ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাম্রাজ্য, যা সামরিক কৌশল, প্রশাসনিক দক্ষতা এবং সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে বিশ্ব ইতিহাসে গভীর প্রভাব রেখেছে।

উৎস: Britannica.
৮,৪৫৮.
কোন চুক্তিতে পারমাণবিক পরিক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNEP
  3. গ) CTBTO
  4. ঘ) IAEA
সঠিক উত্তর:
গ) CTBTO
উত্তর
সঠিক উত্তর:
গ) CTBTO
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO):

- CTBTO এর পূর্ণরুপ-Nuclear-Test-Ban Treaty Organization. 
- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
- সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
-  বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে- ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে ( এশিয়ার ১ম)।
- অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBTO স্বাক্ষরকারী- ৫৪ তম দেশ।
- বর্তমান নির্বাহী প্রধান- রবার্ট ফ্লয়েড।

তথ্যসূত্র - অফিসিয়াল ওয়েবসাইট (CTBTO).
৮,৪৫৯.
SAFTA এর পূর্ণরূপ-
  1. ক) SAARC Free Trade Area
  2. খ) South Asian Free Trade Area
  3. গ) SAARC Free Trade Agreement
  4. ঘ) South Asian Free Trade Agreement
সঠিক উত্তর:
খ) South Asian Free Trade Area
উত্তর
সঠিক উত্তর:
খ) South Asian Free Trade Area
ব্যাখ্যা
South Asian Free Trade Area (SAFTA) হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর মুক্ত বাণিজ্য ব্যবস্থা। বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে। এই চুক্তি কার্যকর হয় ১ জুলাই ২০০৬ সালে। ১১ এপ্রিল ১৯৯৩ সালে SAARC Preferential Trading Arrangement(SAPTA) চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র- saarc-sec.org এবং un.org ওয়েবসাইট।
৮,৪৬০.
রাশিয়া কবে ইউক্রেন আক্রমণ করে?
  1. ক) ১২ জানুয়ারি ২০২২
  2. খ) ২০ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ২৪ ফেব্রুয়ারি ২০২২
  4. ঘ) ২৮ ফেব্রুয়ারি ২০২২
সঠিক উত্তর:
গ) ২৪ ফেব্রুয়ারি ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে। এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে।
- ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে। এই যুদ্ধ এখনো চলমান রয়েছে।

- ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে। একইসময়ে রাশিয়ার উপর তেল-গ্যাসসহ বহুমুখী অবরোধ আরোপ করা হয়।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং প্রথম আলো)
৮,৪৬১.
AUKUS জোটের সদস্য কারা?
  1. জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
  2. রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত 
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
AUKUS চুক্তি:
- AUKUS চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয়: ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।

উল্লেখ্য, 
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- অকাস হলো ২০৩০-এর শেষে বা ২০৪০-এর গোড়ার দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন উচ্চপ্রযুক্তির সাবমেরিন তৈরি ও মোতায়েনের পরিকল্পনা।
- এই উন্নত প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র।
- এই চুক্তি অনুসারে ব্রিটিশ ও অ্যামেরিকার সাবমেরিন অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে।
- অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে।

উৎস: U.S. Department of Defense (.gov).
৮,৪৬২.
জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি?
  1. বান কি মুন
  2. কফি আনান
  3. অ্যান্তোনি গুতেরেস
  4. ব্রুটোস ঘালি
সঠিক উত্তর:
অ্যান্তোনি গুতেরেস
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্তোনি গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান মহাসচিব: অ্যান্তোনি গুতেরেস।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।

উল্লেখ্য,
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৪৬৩.
Who is the founder of World Resources Institute?
  1. ক) James Gustave Speth
  2. খ) Wangari Maathai
  3. গ) Robert A Citron
  4. ঘ) Lester Brown
সঠিক উত্তর:
ক) James Gustave Speth
উত্তর
সঠিক উত্তর:
ক) James Gustave Speth
ব্যাখ্যা
World Resources Institute: 
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি জেমস গুস্তাভ স্পেথের নেতৃত্বে ম্যাকআর্থার ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- ডব্লিউআরআই- এর কার্যক্রম সাতটি ক্ষেত্রে কেন্দ্রীভূত: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।

উৎস: World Resources Institute এর অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৪৬৪.
ঐতিহাসিক ‘ম্যাগনাকার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১২৯৫ সালে
  2. ১২১৫ সালে
  3. ১৮১৫ সালে
  4. ১২১৬ সালে
সঠিক উত্তর:
১২১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২১৫ সালে
ব্যাখ্যা
- ব্রিটেনের রাজা জন এবং ব্রিটেনের জনগণের মধ্যে ১২১৫ সালের ১৫ জুন লন্ডনের রানিমেড নামক স্থানে ঐতিহাসিক মাগনাকার্টা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মাধ্যমে রাজার ক্ষমতা সীমিত করা হয় এবং জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ম্যাগনাকার্টায় প্রথম উল্লেখ করা হয় সকলেই আইনের অধীন, কেউ আইনের উর্ধ্বে নয়।

সূত্র: ব্রিটানিকা। 
৮,৪৬৫.
নাগোয়া প্রোটোকল(Nagoya Protocol) কত সালে গৃহীত হয়?
  1. ২০০৩ সাল
  2. ২০০৮ সাল
  3. ২০১০ সাল
  4. ২০১২ সাল
সঠিক উত্তর:
২০১০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০১০ সাল
ব্যাখ্যা

• নাগোয়া প্রোটোকল (২০১০):
- পূর্ণনাম: Nagoya Protocol on Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits Arising from their Utilization.
- চুক্তির স্থান: নাগোয়া, জাপান।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর হওয়ার তারিখ: ১২ অক্টোবর, ২০১৪।
- এর উদ্দেশ্য: জৈবসম্পদ ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্যভাবে ভাগ করে নেওয়া এবং এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
- বর্তমান সদস্য দেশ: ১৩৮টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের ক্ষমতায়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রটোকল।

উৎস: CBD (Convention on Biological Diversity) Official Website.

৮,৪৬৬.
কোন সংস্থা 'Codex Alimentarius Commission' যৌথভাবে পরিচালনা করে?
  1. FAO ও WHO
  2. FAO ও UNESCO
  3. WHO ও UNDP
  4. UNESCO ও WFP
সঠিক উত্তর:
FAO ও WHO
উত্তর
সঠিক উত্তর:
FAO ও WHO
ব্যাখ্যা

Codex Alimentarius Commission:
- 'Codex Alimentarius Commission' যৌথভাবে পরিচালনা করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

- এই দুটি সংস্থা ১৯৬৩ সালে খাদ্য মান উন্নয়নের জন্য এই আন্তর্জাতিক কমিশনটি প্রতিষ্ঠা করে।
- এর লক্ষ্য ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করা।

উল্লেখ্য,
- Codex Alimentarius Commission (CAC) ১৯৬৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক খাদ্য মান তৈরি করা।
- এই সংস্থাটি প্রথম ২০ বছরে খাদ্যদ্রব্য এবং সংযোজনকারী পদার্থের সংজ্ঞা, কীটনাশকের অবশিষ্টাংশের সীমা, খাদ্যের গঠন এবং লেবেলিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কিত বিধিনিষেধ সংকলন করে।
- এর মধ্যে অনেকগুলো বিধান ১২০টির বেশি সদস্য দেশ আইনত গ্রহণ করেছে।
- উদ্দেশ্য: খাদ্য মানদণ্ডের একটি আন্তর্জাতিক কোড তৈরি করা, যা খাদ্য নিরাপত্তা এবং ভোক্তা স্বাস্থ্য রক্ষা করবে।
- কার্যক্রম: খাদ্যদ্রব্য এবং সংযোজনকারী পদার্থের সংজ্ঞা তৈরি, খাদ্যের গঠন ও লেবেলিংয়ের প্রয়োজনীয়তা নির্ধারণ এবং কীটনাশকের অবশিষ্টাংশের সীমা নির্ধারণ।

উৎস: Britannica.

৮,৪৬৭.
২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহিত কর্মসুচী কোনটি?
  1. ক) এমডিজি
  2. খ) এসডিজি
  3. গ) সিপিডি
  4. ঘ) এনএলজি
সঠিক উত্তর:
খ) এসডিজি
উত্তর
সঠিক উত্তর:
খ) এসডিজি
ব্যাখ্যা

জাতিসংঘ কর্তৃক ২০১৬ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তার মধ্যে প্রথম লক্ষ্যটি হলো দারিদ্র্য দূর করা।
এতে ২০৩০ সালের মধ্যে সকল প্রকার দারিদ্র্য দূর করার কথা বলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এসডিজি প্রতিবেদন-২০২০ এ দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে উল্লেখ করা হয়।
সূত্রঃ জাতিসংঘ ও সাধারণ অর্থনীতি বিভাগ।

৮,৪৬৮.
উত্তর কোরিয়া কত সালে 'NPT' চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
  1. ২০০১ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৪ সালে
সঠিক উত্তর:
২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সালে
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা ৫টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

অন্যদিকে,
⇒ ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি।
- কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।

উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল।
- কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

এছাড়াও,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
ii) UNODA ওয়েবসাইট।
৮,৪৬৯.
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
  1. ব্যারন রথচাইল্ড
  2. থিয়োডোর হার্জেল
  3. আর্থার বেলফোর
  4. মেনোটেম বেগিন
সঠিক উত্তর:
থিয়োডোর হার্জেল
উত্তর
সঠিক উত্তর:
থিয়োডোর হার্জেল
ব্যাখ্যা
• ইসরাইল:
- ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরাইলের।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন।
- ইতিহাসে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না।
- ইসরাইলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিয়োডোর হার্জেল।
- ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ নামে ১৮৯৬ সালে তিনি যে বই লেখেন, তা হিটলারের ‘মেইন ক্যাম্ফে’র মতোই বিপজ্জনক।
- হার্জেল লেখেন, ‘আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।’
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় আমেরিকা।

উৎস: ব্রিটানিকা। 
৮,৪৭০.
'APEC' কোন অঞ্চলের বাণিজ্যিক জোট?
  1. ইউরোপ
  2. দক্ষিণ এশিয়া
  3. দক্ষিণ-পূর্ব আফ্রিকা
  4. এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
সঠিক উত্তর:
এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
উত্তর
সঠিক উত্তর:
এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- উদ্দেশ্য: সুষম, অন্তর্ভুক্তিমূলক, টেকসই, উদ্ভাবনী এবং নিরাপদ প্রবৃদ্ধি প্রচার করা এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

তথ্যসূত্র: APEC ওয়েবসাইট। [Link] 
৮,৪৭১.
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় -
  1. ক) হ্যারি এস ট্রুম্যান
  2. খ) মন্টেস্কু
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) জোসেফ মার্শাল
সঠিক উত্তর:
খ) মন্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
খ) মন্টেস্কু
ব্যাখ্যা
• ক্ষমতা স্বতন্ত্রীকরণ:
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ।
- যথা: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় ফরাসি দার্শনিক মন্টেস্কু
- তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।

উৎস: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক।
৮,৪৭২.
অটোয়া চুক্তি মূলত কোন অস্ত্র নিষিদ্ধ করার জন্য গৃহীত হয়েছিল?
  1. পারমাণবিক অস্ত্র
  2. রাসায়নিক অস্ত্র
  3. স্থলমাইন
  4. জৈব অস্ত্র
সঠিক উত্তর:
স্থলমাইন
উত্তর
সঠিক উত্তর:
স্থলমাইন
ব্যাখ্যা
অটোয়া চুক্তি:
- অটোয়া চুক্তি ১৯৯৭ সালে স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে গৃহীত হয়।
- ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর নরওয়ের অসলোতে এই চুক্তিটি গৃহীত হয় এবং ১ মার্চ ১৯৯৯ সালে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
- এই চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে একমত হয় এবং মানবিক নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়।
- বাংলাদেশ ১৯৯৮ সালের ৭ মে অটোয়া চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৬ সেপ্টেম্বর এটি কার্যকর করে।
- বর্তমানে বিশ্বের ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার। 

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৪৭৩.
সার্কের বর্তমান মহাসচিব কে?
  1. এসালা ওয়েরাকুন
  2. হুসেইন ইব্রাহিম তাহা
  3. গোলাম সারওয়ার
  4. গোলাম মাহবুবুর রহমান
সঠিক উত্তর:
গোলাম সারওয়ার
উত্তর
সঠিক উত্তর:
গোলাম সারওয়ার
ব্যাখ্যা
- SAARC এর বর্তমান মহাসচিব -বাংলাদেশের গোলাম সারওয়ার।
- তিনি সার্কের ১৫ তম মহাসচিব।
• SAARC:

• SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Cooperation.
- প্রতিষ্ঠাকাল: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- প্রতিষ্ঠারস্থান: ঢাকা, বাংলাদেশ।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
- সার্কের সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৮,৪৭৪.
পারস্য সাম্রাজ্যের প্রধান দেবতা -
  1. জেন্দাবেস্তা
  2. এরেবাস
  3. আছর মাজদা
  4. ইরোস
সঠিক উত্তর:
আছর মাজদা
উত্তর
সঠিক উত্তর:
আছর মাজদা
ব্যাখ্যা
পারস্য:
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিল জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- তাদের প্রধান দেবতা: আছর মাজদা।
- ধর্মগ্রন্থের নাম: জেন্দাবেস্তা।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস: প্রথমপত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৪৭৫.
মায়াদের ধর্মীয় ক্যালেন্ডারের নাম কী?
  1. হাব
  2. টজলকিন
  3. সানস্টোন
  4. সোলারিস
সঠিক উত্তর:
টজলকিন
উত্তর
সঠিক উত্তর:
টজলকিন
ব্যাখ্যা

মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।
- মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
১. প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
২. ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

⇒ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

তথ্যসূত্র - Britannica & history.com

৮,৪৭৬.
The Montreal Protocol is a multilateral environmental agreement aimed at restoring _____.
  1. Ozone layer
  2. Wetlands
  3. Glaciers
  4. Soil productivity
  5. None
সঠিক উত্তর:
Ozone layer
উত্তর
সঠিক উত্তর:
Ozone layer
ব্যাখ্যা
মন্ট্রিল প্রোটোকল হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি যার আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর। 
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।
 
উল্লেখ্য,
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।
 
উৎস: UNEP ওয়েবসাইট।
৮,৪৭৭.
মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত কোন মাসে অনুষ্ঠিত হয়?
  1. ক) জানুয়ারি
  2. খ) ফেব্রুয়ারি
  3. গ) সেপ্টেম্বর
  4. ঘ) অক্টোবর
সঠিক উত্তর:
খ) ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফেব্রুয়ারি
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলন হলো আন্তর্জাতিক পরিসরের শীর্ষস্থানীয় নিরাপত্তা পলিসি বিষয়ক ফোরাম।
১৯৬৩ সাল থেকে সাধারণত বছরের ফেব্রুয়ারি মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
চলতি বছরের ৫৭তম সম্মেলন ১৯-২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বের চলমান নিরাপত্তা হুমকি বা ঝুঁকি সংক্রান্ত বিষয় নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।
(সূত্র: মিউনিখ নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট)
৮,৪৭৮.
মালয়েশিয়ার নতুন রাজার নাম কী?
  1. আল সুলতান আব্দুল্লাহ
  2. সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার
  3. মোহাম্মদ বিন সামাদ
  4. সুলতাম মুহাম্মদ কাসিম
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার
উত্তর
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার
ব্যাখ্যা
মালয়েশিয়ার নতুন রাজা:

- মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের নাম ঘোষণা করেছে দেশটির রয়্যাল কাউন্সিল।
- ২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আব্দল্লাহর স্থলাভিষিক্ত হবেন তিনি।
- মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত।
- দেশটিতে রাষ্ট্রপ্রধানের পদটি নির্ধারিত থাকে রাজার জন্য।
- ১৩টি রাজ্য ও ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে রাজ পরিবার রয়েছে ৯টি।
- চক্রাকারে প্রতি ৫ বছর পর পর প্রত্যেক রাজ পরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হয়।
- এই কাজটি মূলত পরিচালনা করে দেশটির রয়্যাল কাউন্সিল।
- দেশটির বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আব্দুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন।
- সাংবিধানিকভাবে মালয়েশিয়ার রাজার মেয়াদ ৫ বছর।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, ২৭ অক্টোবর ২০২৩।
৮,৪৭৯.
সম্প্রতি, ৪০০ বছর পর চিঠি বিলি বন্ধ করেছে কোন দেশের ডাক বিভাগ? [জানুয়ারি, ২০২৬]
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

ডেনমার্কের ডাক বিভাগ:
- ডেনমার্কের ডাক বিভাগ ৩০ ডিসেম্বর, ২০২৫ তাদের শেষ চিঠিটি বিলির মাধ্যমে ৪০০ বছরেরও বেশি পুরোন ঐতিহ্যের অবসান ঘটায়।
- ডেনিশ সমাজে 'ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের' কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ১৬২৪ সাল থেকে দেশটিতে চিঠি বিলি করে আসছে ডেনিশ পোস্টাল সার্ভিস। 
- তবে গত ২৫ বছরে ডেনমার্কে চিঠি পাঠানোর হার ৯০ শতাংশেরও বেশি কমে গেছে।

তথ্যসূত্র- THE BUSINESS STANDARD [link]

৮,৪৮০.
বর্তমানে জাতিসংঘের কয়টি মিশন চলমান রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫] 
  1. ১০টি
  2. ১১টি 
  3. ১২টি 
  4. ১৩টি
সঠিক উত্তর:
১১টি 
উত্তর
সঠিক উত্তর:
১১টি 
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়। এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।

⇒  বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
 এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। 
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট।

৮,৪৮১.
ফালুন গং আন্দোলনের নেতা কে ছিলেন?
  1. ফুসিসি
  2. সম্রাট লুই
  3. লি হংঝি
  4. সান ইয়াৎ সেন
সঠিক উত্তর:
লি হংঝি
উত্তর
সঠিক উত্তর:
লি হংঝি
ব্যাখ্যা
ফালুন গং আন্দোলনের নেতা ছিলেন লি হংঝি।

ফালুন গং:

- ফালুন গং চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।
- মূলত ফালুন গং হলো শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এর সাথে সাথে বিশেষ ভাবে হাত পা চালিয়ে এক শরীর চর্চা।
- এটি সনাতনি যোগ সাধনা পদ্ধতির একটি ফর্ম ছিল।
- এর ফলে শরীর স্বাস্থ্য ভালো হয় সেইসঙ্গে বুদ্ধিবৃত্তি মনোবৃত্তি ও আধ্যাত্মিক চেতনার উন্নতি।
- ফালুন গং এর মধ্যে মূল তত্ত্ব হলো হিন্দু ধর্ম শাস্ত্রের কুলকুণ্ডলিনী তত্ত্ব।

⇒ এই আন্দোলনের নেতা বা এই শরীর চর্চা উদ্ভাবকের নাম লি হংঝি।
- চীনের কমিউনিস্ট নেতারা যোগ বিদ্যাকে ডাইনীবিদ্যা বলে এবং সমাজের পক্ষে ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষনা করেছিল।
- তাই চীনের মূল ভূখণ্ডে নিষিদ্ধ হয়েছিল এই ফালুন গং।

উল্লেখ্য,
- ১৯৯২ সালে ফালুন গং এর উত্থান ঘটে।
- চীনে ফালুন গং আন্দোলন বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।
- চীনের সরকার ১৯৯৯ সালের ২২ জুলাই ফালুন গং আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করে।
- ফলে আন্দোলনের অনুসারীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন চালায়।
- এর ফলে, ফালুন গং-এর অনুসারীরা অনেক দেশে রাজনৈতিক আশ্রয় লাভের চেষ্টা করেন এবং ফালুন গং-এর মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

অন্যদিকে,
- চীনের প্রথম রাজা ফুসিসি ।
- চীনের সর্বশেষ সম্রাটের নাম সম্রাট লুই।
- চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট সান ইয়াৎ সেন।

উৎস: Britannica.
৮,৪৮২.
মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? 
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. ইসরায়েল
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

মোসাদ:
- মোসাদ ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা।
- ১৩ ডিসেম্বর ১৯৪৯ সালে মোসাদ গঠিত হয়।
- তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন এটি প্রতিষ্ঠা করেন।
- এর সদরদপ্তর তেলআবিবে অবস্থিত।
- মোসাদকে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বিবেচনা করা হয়। এটি বহির্বিশ্বে জুয়িশ কমিউনিটির স্বার্থ রক্ষায় কাজ করে।
- মোসাদ ব্যতীত ইসরাইলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো আমান এবং শিনবেত।

উৎস: মোসাদ অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৪৮৩.
বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ রয়েছে কোন দেশে?
  1. ভেনেজুয়েলা
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. ইরান
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশ:
- ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে, যার পরিমাণ ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি। 
- সৌদি আরব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক তেল মজুতধারী দেশ, যেখানে প্রায় ২৬৭ বিলিয়ন ব্যারেল তেল সংরক্ষিত আছে।

- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় তেল ভোক্তা। 
- এ কারণে যুক্তরাষ্ট্রকে অন্যান্য বহু তেল উৎপাদনকারী দেশ থেকে অতিরিক্ত তেল আমদানি করতে হয়। 
- বিশ্বে তেল উৎপাদনে অন্যতম শীর্ষ অবস্থানে থাকলেও, মোট মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান মাত্র নবম।

» বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ: 
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল



তথ্যসূত্র:
i) World Population Review. (Link1)
ii) OPEC (Link2)
iii) Global Fire Power. (Link3)
iV) Word Atlas. (Link4)

৮,৪৮৪.
কোন বিষয়ে অবদানের জন্য ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. গ্র্যাভিটেশনাল ওয়েভের পর্যবেক্ষণ
  2. টপোলজিক্যাল ফেজ এবং ম্যাটারের টপোলজিক্যাল ফেজ ট্রানজিশন
  3. ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন
  4. অপটিক্যাল টুইজার এবং হাই-ইনটেনসিটি আল্ট্রাশর্ট পালস
সঠিক উত্তর:
ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন
উত্তর
সঠিক উত্তর:
ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৮,৪৮৫.
যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে-
  1. ব্রিটেন
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• Strategic Defense Initiative (SDI):
- তারকা যুদ্ধ নামে খ্যাত — Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন রোনাল্ড রিগ্যান। 
- আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রবর্তিত — Strategic Defense Initiative (SDI) এর মূল বিষয়বস্তু ছিল পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত। 

রোনাল্ড রিগ্যান ও এসডিআই (SDI): 
- রোনাল্ড রিগ্যান মার্কিন রাজনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের — ৪০তম রাষ্ট্রপতি।
- তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
- রাষ্ট্রপতিত্বের পূর্বে তিনি — হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
- রোনাল্ড রিগ্যান — ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা — SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- একে সমালোচকরা — নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।
--------------- 
অন্যদিকে, 
• S-400: 
- S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে।
- বর্তমানে রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা ব্যবহার করছে। এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে রাশিয়ার সাথে চুক্তি করেছে।

উৎস: ডয়েচেভেলে এবং আল জাজিরা, Britannica.
৮,৪৮৬.
ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৮,৪৮৭.
জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা কয়টি?
  1. ৬টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
▪ ১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
▪ জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।    

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৪৮৮.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সম্মেলন কোনটি?
  1. ক) World Health Conference
  2. খ) World Health Assembly
  3. গ) World Health Council
  4. ঘ) World Health Union
সঠিক উত্তর:
খ) World Health Assembly
উত্তর
সঠিক উত্তর:
খ) World Health Assembly
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 
বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত World Health Assembly -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।
⤇ বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের জন্য সংস্থাটি সদস্য দেশ সমূহের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিষয়ক সরকারি অন্যান্য সংস্থা ও বিভাগ, এনজিও এবং জনসাধারনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যে কোন রোগ-বালাই, নতুন রোগের সংক্রমণ বা জরুরি স্বাস্থ্যগত যেকোন ইস্যুকে কেন্দ্র করে উদ্ভাবিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় এই সংস্থা সর্বদা নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

 এক নজরে WHO

প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮ সাল
সদস্য সংখ্যা: ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে World Health Assembly
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড


⤇ The World Health Assembly - এই সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনকারী অঙ্গ এবং Executive Board এর প্রধান পরিচালনাকারী অঙ্গ।
⤇ ১৯৭২ সালের ১৭ মে বাংলাদেশ বিশ্ব সাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করে। 
⤇ WHO এর প্রতিষ্ঠার দিন ৭ এপ্রিলকে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ হিসেবে পালন করা হয়।
⤇ বর্তমান প্রধান (মহাপরিচালক) : Dr Tedros Adhanom Ghebreyesus (১ জুলাই, ২০১৭ - বর্তমান)। তিনি ইথিওপিয়ার নাগরিক।
 
উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট। 
৮,৪৮৯.
মিনস্ক চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কারা ছিল?
  1. চীন ও জাপান
  2. জার্মানি ও ফ্রান্স
  3. রাশিয়া ও ইউক্রেন
  4. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
সঠিক উত্তর:
জার্মানি ও ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি ও ফ্রান্স
ব্যাখ্যা

মিনস্ক চুক্তি:
- স্বাক্ষরিত: ২০১৪
- স্থান: মিনস্ক, বেলারুশ।
- স্বাক্ষরকারী দেশ: রাশিয়া ও ইউক্রেন।
- মধ্যস্থতাকারী: জার্মানি ও ফ্রান্স।
- উদ্দেশ্য: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।
- পূর্ব ইউক্রেন থেকে সব সামরিক স্থাপনা ও ভাড়াটে সেনা সরানো।
- বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে বিশেষ মর্যাদা প্রদান।
- চুক্তির ফলে প্রায় ৮ বছরের জন্য যুদ্ধ স্থগিত ছিল।
- রাশিয়া ২০২২ সালে চুক্তি বাতিল করে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে।

উৎস: ব্রিটানিকা।

৮,৪৯০.
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করেন কোথায়?
  1. ক) রিয়াদ, সৌদি আরব
  2. খ) শারম আল শেখ, মিশর
  3. গ) ব্যাংকক, থাইল্যান্ড
  4. ঘ) বালি, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ঘ) বালি, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বালি, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার বালিতে জি–২০ সম্মেলনের আগে জো বাইডেন ও সি চিন পিং মুখোমুখি আলোচনায় বসেন।
▪ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না আসায় ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সবচেয়ে বড় শিরোনাম হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার মুখোমুখি বৈঠক।
▪ অপ্রত্যাশিত হলেও দুই নেতা দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য যৌথ কর্মসম্পাদন দল গঠনে একমত হয়েছেন।
▪ এ ছাড়া তাইওয়ান থেকে শুরু করে মানবাধিকার, বাণিজ্য ও প্রযুক্তি বিনিময় বিষয়েও তাঁরা আলোচনা করেছেন।

তথ্যসূত্র; প্রথম আলো।
৮,৪৯১.
কার্জন লাইন কোন দুটি দেশের সীমান্তরেখা?
  1. ক) ভারত - আফগানিস্তান
  2. খ) জার্মানি - পোল্যান্ড
  3. গ) জার্মানি - ফ্রান্স
  4. ঘ) রাশিয়া - পোল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া - পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া - পোল্যান্ড
ব্যাখ্যা
Curzon Line, demarcation line between Poland and Soviet Russia that was proposed during the Russo-Polish War of 1919–20 as a possible armistice line and became (with a few alterations) the Soviet-Polish border after World War II.
Source: britannica.com
৮,৪৯২.
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচী পালিত হয় কবে?
  1. ২০২৫ সালের ১ এপ্রিল
  2. ২০২৫ সালের ৪ এপ্রিল
  3. ২০২৫ সালের ৭ এপ্রিল
  4. ২০২৫ সালের ৮ এপ্রিল
সঠিক উত্তর:
২০২৫ সালের ৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সালের ৭ এপ্রিল
ব্যাখ্যা
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা: 
- গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ডাকা হয়েছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’।
- যেখানে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখার আহ্বানও জানিয়েছেন গাজার বাসিন্দারা।
- ২০২৫ সালের ৭ এপ্রিল গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচী পালিত হয়। 
- ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর প্রধান বিশ্ববিদ্যালয় এবং স্কুলের শিক্ষার্থীরা গাজার জন্য বিশ্বব্যাপী ধর্মঘটে যোগ দিয়েছে।
- গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে এই আন্দোলনের ডাক উঠে আসে ।

উৎস: প্রথম আলো (৭ এপ্রিল ২০২৫)
৮,৪৯৩.
Oxfam International কার্যক্রমের প্রধান লক্ষ্য কী?
  1. আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা
  2. দারিদ্র্য বিমোচন ও দুর্যোগ ত্রাণ
  3. শিক্ষা প্রচার
  4. শরণার্থীদের সাহায্য
সঠিক উত্তর:
দারিদ্র্য বিমোচন ও দুর্যোগ ত্রাণ
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্র্য বিমোচন ও দুর্যোগ ত্রাণ
ব্যাখ্যা
Oxfam International:
- Oxfam International যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এটি বেসরকারিভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪২ সালে।
- আন্তর্জাতিক সংস্থা হিসেবে গঠন: ১৯৯৫ সালে।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী দারিদ্র্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই।
- সদস্য সংস্থা: ২২টি স্বাধীন সংগঠনের জোট। 
- কর্মক্ষেত্র: ৭৭+ দেশ। 

⇒ এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।

⇒ 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।

উৎস: Oxfam International ওয়েবসাইট।
৮,৪৯৪.
গ্রেটা থানবার্গ যে আন্দোলনের সুত্রপাত করে তার নাম -
  1. ক) Fridays For Future
  2. খ) Sundays for Future
  3. গ) Let’s Save the Planet
  4. ঘ) Captain Planet
সঠিক উত্তর:
ক) Fridays For Future
উত্তর
সঠিক উত্তর:
ক) Fridays For Future
ব্যাখ্যা
'Fridays For Future' হলো পরিবেশবাদী আন্দোলন। 'Fridays For Future' আন্দোলনের সূত্রপাত করেন - গ্রেটা থানবার্গ (সুইডেন)।
৮,৪৯৫.
নিম্নের কোন দেশ থেকে 'অস্ট্রেলিয়া' স্বাধীনতা লাভ করে?
  1. কানাডা
  2.  যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহ‌ৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- বিখ্যাত জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: কিরিবিলি হাউস।
- অস্ট্রেলিয়া যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- ১৯০১ সালে অস্ট্রেলিয়া ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা স্বাধীন কমনওয়েলথ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

উৎস: Britannica ওয়েবসাইট। 

৮,৪৯৬.
Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠার সাথে যুক্ত রয়েছে -
  1. ক) WTO
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) BIMSTEC
সঠিক উত্তর:
গ) IMF
উত্তর
সঠিক উত্তর:
গ) IMF
ব্যাখ্যা
- ১ মে ২০২২ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)  Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠা করে।
- সম্প্রতি এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ IMF'র নবগঠিত Resilience and Sustainablility Trust (RST) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তার জন্য আবেদন করে। 
- এই অর্থই বাংলাদেশের ইতিহাসে IMF থেকে সর্বোচ্চ ঋণ।
 
তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
৮,৪৯৭.
রোম সংবিধি অনুযায়ী, ICC-তে কোন ধরণের অপরাধের বিচার করা হয় না?
  1. সাইবার অপরাধ
  2. যুদ্ধাপরাধ
  3. গণহত্যা
  4. মানবতাবিরোধী অপরাধ
সঠিক উত্তর:
সাইবার অপরাধ
উত্তর
সঠিক উত্তর:
সাইবার অপরাধ
ব্যাখ্যা

রোম সংবিধি অনুযায়ী, ICC-তে সাইবার অপরাধের বিচার করা হয় না।

ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

⇒ রোম সংবিধির অনুচ্ছেদ ৫ অনুযায়ী, আইসিসিতে চার ধরনের অপরাধের বিচার করা যায়:
- জেনোসাইড,
- মানবতাবিরোধী অপরাধ,
- যুদ্ধাপরাধ,
- আগ্রাসনের অপরাধ।

উল্লেখ্য, রোম সংবিধি:
- রোম সংবিধি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। 
- ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি (ICC)।
- ১৯৯৮ সালের ১৫ জুন ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

৮,৪৯৮.
মধ্যপ্রাচ্যে অধিকাংশ অধিবাসী কোন নৃগোষ্ঠীর?
  1. অস্ট্রেলীয়
  2. মঙ্গোলীয়
  3. নিগ্রীয়
  4. ককেশীয়
সঠিক উত্তর:
ককেশীয়
উত্তর
সঠিক উত্তর:
ককেশীয়
ব্যাখ্যা
ককেশীয়:
- ককেশীয় বা শ্বেতকায় ককেশীয়দের মাথা প্রধানত লম্বাকৃতির হয়।
- এদের মুখ সরু বা লম্বাকৃতির, নাক প্রধানত খাড়া, চিকন, লম্বা ও সরু, চোখের রং হালকা থেকে কালো বাদামি, ঠোঁট পাতলা ধরনের এবং কান মাঝারি গোছের।
- এদের গায়ের রং প্রধানত সাদা বা লালচে সাদা।
- ককেশীয়দের চুলের রং বাদামি বা সোনালি।
- এরা দীর্ঘ দেহের অধিকারী।

উল্লেখ্য,
- মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী ককেশীয় নৃগোষ্ঠীর।

উৎস: i) সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) The New York Times.
৮,৪৯৯.
‘আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৫’ জয়ী বানু মুশতাক কোন ভাষার লেখিকা?
  1. বাংলা
  2. তামিল
  3. হিন্দি
  4. কন্নড়
সঠিক উত্তর:
কন্নড়
উত্তর
সঠিক উত্তর:
কন্নড়
ব্যাখ্যা

আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৫:
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেছেন ভারতীয় কন্নড় ভাষার লেখিকা বানু মুশতাক।
- তিনি কন্নড় ভাষায় লিখিত তাঁর ছোটগল্প সংকলন Heart Lamp-এর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।
- Heart Lamp হলো ১২টি ছোটগল্পের সংকলন, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে রচিত হয়েছে।
- গল্পগুলোতে উঠে এসেছে দক্ষিণ ভারতের মুসলিম নারীদের জীবনযাপন, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, লিঙ্গবৈষম্য এবং সামাজিক সংগ্রামের বাস্তব চিত্র।
- বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
- এই বইটিই আন্তর্জাতিক বুকার পুরস্কারপ্রাপ্ত প্রথম ছোটগল্প সংকলন এবং প্রথম কন্নড় ভাষায় রচিত ও অনূদিত গ্রন্থ।

তথ্যসূত্র: The Booker Prizes ওয়েবসাইট।

৮,৫০০.
IMO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) কোপেনহেগেন
  2. খ) লন্ডন
  3. গ) ভিয়েনা
  4. ঘ) গ্ল্যান্ড
সঠিক উত্তর:
খ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
IMO এর পূর্ণরূপ International Maritime Organization বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন। 

এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে। 
⤇ IMO - এর প্রধান কাজ হলো, আন্তর্জাতিক সমুদ্র চলাচলের জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন করা এবং শিপিং শিল্পের উন্নয়নের জন্য কার্যকর ও বৈশ্বিকভাবে গ্রহনযোগ্য পদক্ষেপ গ্রহন করা।
⤇ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
⤇ আইএমও অ্যাসেমব্লি, যা প্রতি দু'বছরে একবার মিলিত হয়, সংগঠনের জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে, যা ছয় বছরের মেয়াদ অন্তর্ভুক্ত করে।
⤇ "আইএমও শিপিংয়ের গ্লোবাল নিয়ন্ত্রক হিসাবে তার নেতৃত্বের ভূমিকাটি বহন করবে, সেক্টরের গুরুত্বকে আরও বেশি স্বীকৃতি দেবে এবং শিপিংয়ের অগ্রগতি সক্ষম করবে, যখন প্রযুক্তি ও বিশ্ব বাণিজ্যে অব্যাহত বিকাশের চ্যালেঞ্জ এবং টেকসই করার জন্য ২০৩০ এর এজেন্ডা পূরণের প্রয়োজনকে মোকাবেলা করবে।

➧ এক নজরে IMO:

প্রতিষ্ঠাকাল : ১৭ মার্চ, ১৯৪৮ সাল
প্রতিষ্ঠার স্থান : জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা : ১৭৪টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য
সদরদপ্তর : লন্ডন, যুক্তরাজ্য 
 
(সূত্রঃ IMO ওয়েবসাইট)