বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৮৪ / ২৭২ · ৮,৩০১৮,৪০০ / ২৭,৩৪৭

৮,৩০১.
কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না-
  1. লিথুনিয়া
  2. সুইডেন
  3. লাটভিয়া
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা

- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না ডেনমার্ক ও সুইডেন।

উৎস: ইইউ'র ওয়েবসাইট।

৮,৩০২.
Nuclear Non-Proliferation Treaty চুক্তিটি অনুমোদন করেনি -
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ইয়েমেন
  3. দক্ষিণ সুদান
  4. জার্মানি
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা
• দক্ষিণ সুদান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।

• এনপিটি চুক্তি (NPT):
- NPT বা Nuclear Non-Proliferation Treaty হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- এর উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।
- ১৯৬৫ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এই চুক্তি নিয়ে আলোচনা হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৬৮ সালের ১ জুলাই।
- এবং কার্যকরী হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।
- চুক্তিটি ২৫ বছর মেয়াদি ছিল।
- উত্তর কোরিয়া ২০০৩ সালে এনপিটি চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- ভারত, ইসরাইল ও দক্ষিণ সুদান এনপিটি চুক্তিটি অনুমোদন করেনি।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান ও International Atomic Energy Agency.
৮,৩০৩.
বিশ্বে প্রথম টেস্ট ম্যাচ খেলেন কোন দুই দল?
  1. অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
  2. ইংল্যান্ড ও নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া ও ভারত
  4. নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
ব্যাখ্যা
• প্রথম টেস্ট ম্যাচ
- ১৮৭৭ সালের মার্চের ১৫ থেকে ১৯ তারিখ মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন অজিরা।
- তখন কিন্তু টেস্ট ক্রিকেট ৫ দিনের হবে, তা নির্ধারিত ছিল না।
- প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রানের বড় স্কোর করে অস্ট্রেলিয়া।
- প্রথম ইনিংসে চার্লস ব্যানারম্যান ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির নজির তাঁর নামই রয়েছে।
- অন্য দিকে, ইংল্যান্ডের আলফ্রেড শ এবং জেমস সাউদারটন তিনটি করে উইকেট নেন।
- অজিদের ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯৬ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
- ইংল্যান্ডের ওপেনার হ্যারি জুপ এবং হ্যারি চার্লউদ যথাক্রমে ৬৩ ও ৩৬ রান করেন।
- এই ইনিংসে বল হাতে ৫টি উইকেট নেন বিলি মিডউইন্টার।
- তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট পান।
- এ ছাড়া টম গ্যারেটের খাতায় আসে দুটি উইকেট।
- অজিরা তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৪ রান করে এবং ইংল্যান্ডকে ১৫৪ রানের লক্ষ্য বেঁধে দেয়।
- কিন্তু লক্ষ্যে পৌঁছতে অক্ষম ইংল্যান্ড মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায়।
- এ ভাবেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচটি ৪৫ রানে জেতে অস্ট্রেলিয়া।

উৎস: প্রথম আলো।
৮,৩০৪.
ইউরো মুদ্রার জনক কে?
  1. রবার্ট মার্গারেট
  2. পল হ্যারিস
  3. রবার্ট ডুনান্ট
  4. রবার্ট মুন্ডেল
সঠিক উত্তর:
রবার্ট মুন্ডেল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট মুন্ডেল
ব্যাখ্যা
• European Union: 
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।

- ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ১২ টি দেশ নিয়ে কয়েন এবং ব্যাংক নোট চালু হয় - ১ জানুয়ারী ২০০২ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম - FRONTEX।

উৎস: EU-এর ওয়েবসাইট।
৮,৩০৫.
ফরাসি বিপ্লবের ফলে ইউরোপে কী ঘটে-
  1. পুঁজিবাদ বিকশিত হয়
  2. সামন্তবাদের অবসান হয়
  3. বাস্তিল দুর্গের পতন হয়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• ফরাসি বিপ্লব:
- সময়কাল: ১৪ জুলাই ১৮৯-১৭৯৯ সাল।
- কারণ: আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ফ্রান্স আর্থিক সাহায্য করার ফলে রাজকোশ শূন্য হয়ে পড়ে ও ষোড়শ লুইয়ের ঋণ।
- রাজা এই ঋণ ফেরত দিতে অস্বীকার করলে বিভিন্ন রাজ্য দাবি করে সামন্তবাদীরা।
- ফলে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
- ১৪ জুলাই বাস্তিল দুর্গ পতন ঘটে।
- ১৭৯৩ সালে ২১ জানুয়ারি শত সহস্র দর্শকের সামনে রাজা ষোড়শ লুইকে   গিলোটিনে শিরশ্ছেদ করা হয়।
- এ সময় নেপোলিয়ন বোনাপার্ট বয়স ছিল ২০ বছর।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।

ফলাফল:
- বাস্তিল দুর্গ পতন হয়।
- সামন্তবাদের অবসান হয়।
- পুঁজিবাদের বিকশিত হয়।
- ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

এছাড়াও,
- ফরাসি বিপ্লবের চেতনা ছিল সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা।
- এ বিপ্লবে ভলতেয়ার, জা জ্যাক রুশো লেখনী অনুপ্রেরণা দেয়।

উৎস: ¡) Britannica.
         ¡¡) ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম।
৮,৩০৬.
১১তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রাজিল
ব্যাখ্যা
২০১৯ সালের ১৩-১৪ নভেম্বর ১১তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে ব্রিকস গঠিত। ২০০৮ সালের ১৬ মে ব্রিকস আত্মপ্রকাশ করে। ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।
উৎসঃ ব্রিকস ওয়েবসাইট।
৮,৩০৭.
বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. চীন
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
₻ কমনওয়েলথ
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের ৩২-তম সদস্য ও ৩৪-তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল। পরবর্তীতে দেশটি ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৩০৮.
১৯৮৮ সালে 'আল কায়েদা' কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) লিবিয়া
  3. গ) পাকিস্তান
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
গ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) পাকিস্তান
ব্যাখ্যা
আল কায়েদা (পাকিস্তান)

- প্রতিষ্ঠা: ১৯৮৮ সাল, পেশোয়ার, পাকিস্তান
- মূল প্রতিষ্ঠাতা: ওসামা বিন লাদেন।
- ধর্ম: সুন্নি।
- প্রতিষ্ঠার প্রেক্ষাপট:
সোভিয়েত-আফগান যুদ্ধ চলাকালীন ১৯৮৮ সালে এই আন্তঃদেশীয় জিহাদি সংগঠন প্রতিষ্ঠিত হয়। ওসামা বিন লাদেন, আবদুল্লাহ আযযাম ও আফগান যুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন আরব যোদ্ধার হাতে ১৯৮৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠাকালীন সোভিয়েত বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করায় এটি মার্কিন যুক্তরাষ্ট্রসহ সোভিয়েত ইউনিয়ন বিরোধীদের ব্যাপক সহযোগিতা পায়। আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিদ্বন্দ্বী শক্তি সোভিয়েত ইউনিয়নের বিরোধী গ্রুপগুলিকে ব্যাপক সহায়তা করেছিল। সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পর আমেরিকা আগ্রাসী হয়ে উঠলে আল-কায়েদা মার্কিন আধিপত্য বিরোধী নেটওয়ার্কের রূপ পরিগ্রহ করে এবং বৈশ্বিক জিহাদি গোষ্ঠীতে পরিণত হয়।


তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,৩০৯.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. লাতভিয়া
  2. লিথুয়ানিয়া
  3. এস্তোনিয়া
  4. স্লোভেনিয়া
সঠিক উত্তর:
স্লোভেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
স্লোভেনিয়া
ব্যাখ্যা
স্লোভেনিয়া বাল্টিক রাষ্ট্র নয়।

বাল্টিক রাষ্ট্র:

- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে।
১. এস্তোনিয়া,
২. লাতভিয়া এবং
৩. লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

উৎস: Britannica.com & WorldAtlas.com.
৮,৩১০.
ইউক্রেনের ভৌগলিক অবস্থান কোনটি?
  1. উত্তর আমেরিকা
  2. পূর্ব ইউরোপ
  3. পশ্চিম ইউরোপ
  4. মধ্য ইউরোপ
সঠিক উত্তর:
পূর্ব ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব ইউরোপ
ব্যাখ্যা

- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ এবং রাশিয়ার পরে মহাদেশের দ্বিতীয় বৃহত্তম।
- রাজধানী শহর- কিয়েভ।

- ভৌগোলিক অবস্থানের কারণে ইউক্রেনের সংস্কৃতি পশ্চিম ইউরোপ এবং রাশিয়া উভয়ের দ্বারা প্রভাবিত হয়েছে।
- দেশটির সমৃদ্ধ সাহিত্য ইতিহাস, স্থাপত্য, জাদুঘর, আর্ট গ্যালারি এবং লোকশিল্প রয়েছে।

- ইউক্রেনের সরকারী এবং জাতীয় ভাষা হল ইউক্রেনীয় । 

উৎস: Britannica.com

৮,৩১১.
থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের মাদক উৎপাদনকারী অঞ্চল কী নামে পরিচিত?
  1. ক) গোল্ডেন ক্রিসেন্ট
  2. খ) গোল্ডেন ট্রায়াঙ্গল
  3. গ) গোল্ডেন ওয়েজ
  4. ঘ) গোল্ডেন ভিলেজ
সঠিক উত্তর:
খ) গোল্ডেন ট্রায়াঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
খ) গোল্ডেন ট্রায়াঙ্গল
ব্যাখ্যা
- গোল্ডেন ট্রায়াঙ্গল : থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের মধ্যকার মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ক্রিসেন্ট : ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার মাদক চোরাচালান পথ।
- গোল্ডেন ওয়েজ : ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যকার মাদক চোরাচালান পথ।
- গোল্ডেন ভিলেজ : কুষ্টিয়ার গাজা উৎপাদনকারী ২৬টি গ্রামকে গোল্ডেন ভিলেজ হিসেবে অভিহিত করা হয়।
(তথ্যসূত্র: জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম)
৮,৩১২.
তাসখন্দ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. উজবেকিস্তান 
  2. ভারত
  3. আফগানিস্তান
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
উজবেকিস্তান 
উত্তর
সঠিক উত্তর:
উজবেকিস্তান 
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি 
▪ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
▪ এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
▪ সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
▪ তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

৮,৩১৩.
সর্ব প্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন কারা?
  1. সুমেরীয়রা
  2. আসেরীয়রা
  3. হিব্রুরা
  4. ক্যালডীয়রা
সঠিক উত্তর:
ক্যালডীয়রা
উত্তর
সঠিক উত্তর:
ক্যালডীয়রা
ব্যাখ্যা
ক্যালডীয় সভ্যতা: 
- ক্যালডীয়দের সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে মেসোপটেমীয় সভ্যতা চূড়ান্ত পর্বে উন্নীত হয়।
- পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার। 
- এ সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক ছিলেন সম্রাট নেবুচাঁদ নেজার।
- তাঁর রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব ৬০৪ থেকে ৫৬১ অব্দ পর্যন্ত।

• জ্যোতির্বিদ্যায় তাদের অবদান: 
- ক্যালডীয়রাই প্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে।
- আবার প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে।
- বছরের দৈর্ঘ্যও তারা বের করে।
- এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান।
- তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩১৪.
২০২৫ সালে 'শান্তিতে' নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. শিমন সাকাগুচি
  2. লাজলো ক্রাজনাহরকাই
  3. জন ক্লার্ক
  4. মারিয়া কোরিনা মাচাদো
সঠিক উত্তর:
মারিয়া কোরিনা মাচাদো
উত্তর
সঠিক উত্তর:
মারিয়া কোরিনা মাচাদো
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান। 

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৮,৩১৫.
নিচের কোন সংস্থা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে?
  1. UNFPA
  2. UNICEF
  3. UNEP
  4. UNU
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (জানুয়ারি, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (জানুয়ারি, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৩১৬.
জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।

• পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। এর মধ্যে একমাত্র এশীয় দেশ হচ্ছে চীন
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে।
- ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ী সদস্য ও চারটি অস্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯টি সদস্যের সম্মতির প্রয়োজন হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৮,৩১৭.
'গ্রেট বেরিয়ার রীফ' কোথায় অবস্থিত?
  1. ক) ভারত মহাসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) ভারত মহাসাগর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
'গ্রেট বেরিয়ার রিফ' হলাে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটির দৈর্ঘ্য প্রায় ৩০০০ কিলােমিটার এবং সর্বাধিক প্রস্থ ৬৫ কিলােমিটার।
- এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐহিত্য।

[সূত্র: গ্রেট বেরিয়ার রিফ অর্গানাইজেশন ওয়েবসাইট ও ব্রিটানিকা]
৮,৩১৮.
‘ব্রেটন উডস সম্মেলন’ কত সালে অনুষ্ঠিত হয়?
  1. জুন ১৯৪৫
  2. আগস্ট ১৯৪৩
  3. জুলাই ১৯৪৪
  4. জানুয়ারি ১৯৪২
সঠিক উত্তর:
জুলাই ১৯৪৪
উত্তর
সঠিক উত্তর:
জুলাই ১৯৪৪
ব্যাখ্যা
‘ব্রেটন উডস সম্মেলন’:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
- তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।

সূত্র:WB ও IMF ওয়েবসাইট।
৮,৩১৯.
‘এল বি ডব্লিউ’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
  1. ফুটবল
  2. লন টেনিস
  3. ক্রিকেট
  4. রাগবি
সঠিক উত্তর:
ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
ক্রিকেট
ব্যাখ্যা
ক্রিকেট:

- ক্রিকেট খেলায় লেগ বিফোর উইকেট বা এল. বি. ডব্লিউ - একটি উপায় যার ফলে ব্যাটসম্যান আউট হয়ে যায়।
- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়।
- প্রথম আইনকানুন তৈরি করে এমসিসি অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে। 
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে।
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার।

তথ্যসূত্র - শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩২০.
What is the date of the coronation of King Charles III?
  1. ক) 5 May, 2023
  2. খ) 6 May, 2023
  3. গ) 7 May, 2023
  4. ঘ) 8 May, 2023
সঠিক উত্তর:
খ) 6 May, 2023
উত্তর
সঠিক উত্তর:
খ) 6 May, 2023
ব্যাখ্যা
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক:
- ৬ মে, ২০২৩ তারিখে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়েছে। 
- একই সঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হয়েছে তাঁর স্ত্রী ক্যামিলারও। 
- লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার অভিষেক হয়েছে।
- ১০৬৬ সালের পর ৪০তম সিংহাসন আরোহী হিসেবে অভিষেক হয়েছে রাজা চার্লসের। 
- এটি ছিল প্রায় ৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক। 

উল্লেখ্য,
- ১৯৫৩ সালের পর ব্রিটেনের প্রথম রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। 
- ওই সময় চার্লসের মা রানী এলিজাবেথকে রাজমুকুট পরানো হয়েছিল।
- ২০০২ সালের সেপ্টেম্বরে ৯৬ বছর বয়সে এলিজাবেথের মৃত্যু হলে স্বয়ংক্রিয়ভাবে রাজা হন চার্লস।

উৎস: parliament.uk.
৮,৩২১.
জাতিসংঘের কোন মহাসচিব এবং তাঁর সংস্থা একই বছরে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. বুত্রোস বুত্রোস-ঘালি
  2. দ্যাগ হ্যামারশোল্ড
  3. জাভিয়ের পেরেজ ডি কুয়েলার
  4. কফি আনান
সঠিক উত্তর:
কফি আনান
উত্তর
সঠিক উত্তর:
কফি আনান
ব্যাখ্যা
কফি আনান:
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান।
- তিনি আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত দ্বিতীয় জাতিসংঘের মহাসচিব।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য কফি আনান ও তাঁর সংস্থা জাতিসংঘ ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উল্লেখ্য,
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে।
- এরা হলেন - দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সাল) ও কফি আনান (২০০১ সাল)।

⇒ পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল: আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৩২২.
Antonio Guterres is a citizen of which country?
  1. Mexico
  2. Panama
  3. Bolivia
  4. Italy
  5. Portugal
সঠিক উত্তর:
Portugal
উত্তর
সঠিক উত্তর:
Portugal
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিব:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক। 
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮,৩২৩.
‘কার্বন ক্রেডিট’ ধারণা দেয় কোন প্রটোকল বা চুক্তি?
  1. প্যারিস চুক্তি
  2. মন্ট্রিল প্রোটোকল
  3. রামসার কনভেনশন
  4. কিয়োটো প্রোটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
ব্যাখ্যা

কিয়োটো প্রোটোকল (Kyoto Protocol):
- UNFCCC (United Nations Framework Convention on Climate Change)-এর অধীন একটি প্রোটোকল।
- এটি একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা পরিবেশের সাথে সম্পর্কিত।
- এর মূল উদ্দেশ্য গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।
- ‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কিয়োটা প্রোটোকল।
- এই চুক্তি উন্নত দেশসমূহকে আইনগতভাবে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বাধ্য করে।
- গৃহীত হয়: ১১ ডিসেম্বর ১৯৯৭।
- স্থান: কিয়োটো, জাপান।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

৮,৩২৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. লন্ডন
  4. রোম
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি।(এপ্রিল ২০২৫)।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

« কার্যবলী:
- সংক্রামক রোগের প্রতিরোধ ও ব্যবস্থাপনা।
- স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি।
- স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সমন্বয় সাধন করে।

উৎস: WHO ওয়েবসাইট।
৮,৩২৫.
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ নিচের কোনটি?
  1. সি-৯১৯
  2. সি-৯৩৯
  3. সি-৯৭৯
  4. সি-৯৯৯
সঠিক উত্তর:
সি-৯১৯
উত্তর
সঠিক উত্তর:
সি-৯১৯
ব্যাখ্যা
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ:

- চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ বাণিজ্যিক যাত্রায় আকাশে উড়ল।
- ২৮ মে, ২০২৩ সালে উড়োজাহাজটি যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছে।
- সি-৯১৯ মডেলের মাঝারি আকারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ ৩২০-এর মতো বিদেশি মডেলের সঙ্গে পাল্লা দেবে।
- সি ৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক)।
- এর বড় অংশ চীনের তৈরি হলেও ইঞ্জিনসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পশ্চিমা দেশ থেকে আনা হয়েছে। 
- চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বহরের উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় সকালে ১৩০ জন যাত্রী নিয়ে সাংহাই বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২৯ মে, ২০২৩।
৮,৩২৬.
ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
  1. রন্টজেন
  2. ফ্যারাডে
  3. মার্কনি
  4. এডিসন
সঠিক উত্তর:
এডিসন
উত্তর
সঠিক উত্তর:
এডিসন
ব্যাখ্যা
ফনোগ্রাফ:
- ফনোগ্রাফ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন
- ১৮৭৭ সালে এটি মেনলো পার্ক ল্যাবে আবিষ্কার করেন।
- এটি শব্দের রেকর্ড করার জন্য ব্যবহার করা হয়।
- ফনোগ্রাফ শব্দ রেকর্ড করে পরে তা শুনাতে পারে।
- ফনোগ্রাফকে গ্রামোফোন বলা হয়।
- আলেকজান্ডার গ্রাহামবেল সহ আরো কয়েকজন বিজ্ঞানী এটি উন্নত করেন।

উল্লেখ্য, 
- বৈদ্যুতিক বাতি টমাস আলভা এডিসন আবিষ্কার করেন।

অপরদিকে,
- মার্কনি- বেতার আবিষ্কার করেন।
- মাইকেল ফ্যারাডে- বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, ট্রান্সফর্মার আবিষ্কার করেন।

উৎস: Britannica& প্রথমআলো।
৮,৩২৭.
ওয়াখান করিডোর কোন দুটি দেশকে যুক্ত করেছে?
  1. ইরাক ও কুয়েত
  2. ইরান ও চীন
  3. চীন ও ভারত
  4. আফগানিস্তান ও চীন
সঠিক উত্তর:
আফগানিস্তান ও চীন
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান ও চীন
ব্যাখ্যা
ওয়াখান করিডোর: 
- চীন এবং আফগানিস্তান কে ওয়াখান করিডোর যুক্ত করেছে। 
- এটি আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে 'ওয়াখান করিডোর' বা 'প্যানহ্যান্ডেল' নামে পরিচিত।
- করিডোরের দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার। 
- করিডোরটি বাদাখশান প্রদেশ থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। 
- ১৯৬৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত একটি গোপন চুক্তির মাধ্যমে চীন-আফগান সীমানা নির্ধারণ করা হয়েছিল।
 
সূত্র: BEIJING'S POWER and CHINA'S BORDERS বই, [লিঙ্ক]। 
৮,৩২৮.
'স্ট্যাচু অব লিবার্টি' কোন শহরে অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ফ্লোরিডা
  3. ক্যালিফোর্নিয়া
  4. টেক্সাস
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা

• স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি'।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- ভাস্কর্যটি একটি মহিলাকে উপস্থাপন করে, যার ডান হাতে একটি বাতি উঁচু করে ধরা আছে এবং বাম হাতে একটি ট্যাবলেট আছে, যা স্বাধীনতার ঘোষণাপত্র (৪ জুলাই, ১৭৭৬) গ্রহণের তারিখ বহন করে।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট।
- বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া।
- ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।
- ভাস্কর্যের মুকুটে একটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য একটি সপিরাল সিঁড়ি রয়েছে।
- বেদির প্রবেশদ্বারে একটি শিলালিপি রয়েছে, যেখানে এমা লাজারাসের (১৮৮৩) কবিতা “দ্য নিউ কলোসাস” খোদাই করা আছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৮,৩২৯.
UNEP-এর কোন প্রশাসক World Resources Institute প্রতিষ্ঠা করেন?
  1. উইলিয়াম হেনরি ড্রেপার
  2. আচিম স্টেইনার
  3. পল জি. হফম্যান
  4. জেমস গুস্তাভ স্পেথ
সঠিক উত্তর:
জেমস গুস্তাভ স্পেথ
উত্তর
সঠিক উত্তর:
জেমস গুস্তাভ স্পেথ
ব্যাখ্যা
World Resources Institute:
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সংগঠন।
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।
- ডব্লিউআরআই- এর কার্যক্রম: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।

উল্লেখ্য,
- জেমস গুস্তাভ স্পেথ ১৯৯৩-১৯৯৯ সাল পর্যন্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান ছিলেন।
- তিনি মহাসচিব বুট্রোস বুট্রোস-ঘালির অধীনে অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিশেষ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন, জাতিসংঘ উন্নয়ন সহায়তা পরিকল্পনার নেতৃত্ব দেন এবং জাতিসংঘ উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
- তিনি ১৯৯৩ সাল পর্যন্ত World Resources Institute-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
৮,৩৩০.
International Atomic Energy Agency- এর সর্বশেষ (২০২৩) সদস্য পদ লাভ করে কোন দেশ?
  1. ক) সেইন্ট লুসিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) নেপাল
  4. ঘ) জ্যামাইকা
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
ব্যাখ্যা
International Atomic Energy Agency:

- IAEA (International Atomic Energy Agency) এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৬টি।
- এর সর্বশেষ সদস্য গাম্বিয়া।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IAEA অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৩৩১.
জাভা মানবের জীবাশ্ম কে আবিষ্কার করেন? 
  1. লুই লিকি
  2. ইউজিন ডুবোইস 
  3. ডেভিডসন ব্ল্যাক
  4. পেই ওয়েনঝং
সঠিক উত্তর:
ইউজিন ডুবোইস 
উত্তর
সঠিক উত্তর:
ইউজিন ডুবোইস 
ব্যাখ্যা

জাভা মানব (Java Man):
- জাভা মানব হলো 'হোমো ইরেক্টাস' (Homo erectus) প্রজাতির প্রথম আবিষ্কৃত জীবাশ্ম।
- ধারণা করা হয়, এরা আজ থেকে প্রায় ৭,০০,০০০ থেকে ১০,০০,০০০ বছর আগে বসবাস করত।

• আবিষ্কারের ইতিহাস:
- ১৮৯১ সালে ওলন্দাজ (ডাচ) অ্যানাটমিস্ট এবং ভূতাত্ত্বিক ইউজিন ডুবোইস  (Eugene Dubois) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সোলো নদীর তীরে এই জীবাশ্ম আবিষ্কার করেন।
- এটি ছিল ইউরোপের বাইরে আবিষ্কৃত প্রথম আদিম মানুষের জীবাশ্ম। ডুবোয়া এর নাম দিয়েছিলেন 'পিথেকানথ্রোপাস ইরেক্টাস' (Pithecanthropus erectus), যার অর্থ 'সোজা হয়ে দাঁড়ানো বানর-মানুষ'।

• শারীরিক বৈশিষ্ট্য:
- জাভা মানবের মাথার খুলি ছিল পুরু, কপাল ছিল নিচু এবং চোখের ওপরের হাড় (Brow ridge) ছিল বেশ চওড়া।
- এদের মস্তিষ্কের আকার ছিল প্রায় ৯০০ সিসি (cc), যা আধুনিক মানুষের চেয়ে ছোট কিন্তু ওরাংওটাং-এর চেয়ে বড়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং ন্যাশনাল জিওগ্রাফিক।

৮,৩৩২.
সিডও সনদের কোন ধারায় নারী-পুরুষের সমতা সর্ম্পকে ব্যাখ্যা করে?
  1. প্রথম ১৪টি ধারা
  2. শেষের ১৪টি ধারা
  3. প্রথম ১৬টি ধারা
  4. শেষের ১৬টি ধারা
সঠিক উত্তর:
প্রথম ১৬টি ধারা
উত্তর
সঠিক উত্তর:
প্রথম ১৬টি ধারা
ব্যাখ্যা

CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন।
- গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে।
- সনদ স্বাক্ষর শুরু হয়: ১ মার্চ, ১৯৮০।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- বর্তমান চেয়ারপারসন: আনা পেলেজ নারভেজ।
- এই সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদগুলোর মধ্যে ৩-১৬ পর্যন্ত মোট ১৪টি নারীর অধিকার সংক্রান্ত এবং বাকীগুলো এব কর্মপন্থা ও দায়িত্ব সংক্রান্ত।

⇒ CEDAW সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ ৩ ভাগে বিভক্ত। যথা:
- প্রথম ভাগ (১-১৬): নারী-পুরুষের সমতা সর্ম্পকিত,
- দ্বিতীয় ভাগ (১৭-২২): এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক,
- তৃতীয় ভাগ (২৩-৩০): প্রশাসনিক বিষয়।

উল্লেখ্য,
- সিডও সনদে মোট ৩০টি ধারা রয়েছে। ৩০টি ধারার মধ্যে ১৪টি প্রশাসনিক আর ১৬টি নারী অধিকারবিষয়ক। এ ১৬টি ধারা নারীর সমতা স্থাপনের জন্য বিভিন্ন ক্ষেত্রে কী কী করণীয়, তা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে বাতলে দিয়েছে। 

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) CEDAW South Asia ওয়েবসাইট।

৮,৩৩৩.
শতবর্ষ যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল?
  1. ইংল্যান্ড ও স্পেন
  2. ফ্রান্স ও যুক্তরাষ্ট্র 
  3. ইংল্যান্ড ও ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড
সঠিক উত্তর:
ইংল্যান্ড ও ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড ও ফ্রান্স
ব্যাখ্যা

শতবর্ষ যুদ্ধ (Hundred Years' War) সংঘটিত হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্স এর মধ্যে। 

শতবর্ষ যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসনের দাবিতে এই যুদ্ধ শুরু করেন।
- যুদ্ধের সময় ফ্রান্সের পক্ষ থেকে জোয়ান অব আর্ক একজন বিশিষ্ট সেনাপতি হিসেবে নেতৃত্ব দেন।
- দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে অবশেষে ফ্রান্স বিজয়ী হয়।

সূত্র: Britannica.

৮,৩৩৪.
সম্প্রতি, কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. জর্ডান
  2. মিশর
  3. ইরাক
  4. সিরিয়া
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা

কুর্দি নাগরিকত্ব:
- সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায়।
- ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
- এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার 'অপরিহার্য ও আদি' অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
- সম্প্রতি আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে 'জাতীয় ভাষা' হিসেবে মর্যাদা দিয়েছে সিরিয়া।

তথ্যসূত্র - বিবিসি নিউজ।

৮,৩৩৫.
যুক্তরাষ্ট্রের কোন রাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
  1. জর্জিয়া
  2. ফ্লোরিডা
  3. লুইসিয়ানা
  4. ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
লুইসিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
লুইসিয়ানা
ব্যাখ্যা
লুইসিয়ানা:
- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা রাজ্য ক্রয় করে।
- নেপোলিয়ান ১৫ মিলিয়ন ডলারে লুইসিয়ানা বিক্রি করতে রাজি হয়।
- এই রাজ্য ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রে আয়তন দ্বিগুণ হয়ে যায়।
- লুইসিয়ানা রাজ্যের সীমানা ছিল পূর্বে মিসিসিপি নদী, পশ্চিমে রকি পর্বতমালা, দক্ষিণে মক্সিকো উপসাগর, এবং উত্তরে কানাডা।
- ফরাসিদের কাছ থেকে এই ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রশান্ত মহাসাগরের দিকে সীমানা বিস্তার সহজ হয়ে যায়।
- লুইসিয়ানা যুক্তরাষ্ট্রের ১৮তম রাজ্য হিসাবে যুক্ত হয়। 

উৎস: Britannica.
৮,৩৩৬.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক কে ছিলেন?
  1. আব্রাহাম লিংকন
  2. মার্টিন লুথার কিং
  3. উড্রো উইলসন
  4. উইনস্টন চার্চিল
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্নপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় – ১৯ এপ্রিল, ১৯৪৬।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
৮,৩৩৭.
SAARC-এর প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন কে?
  1. গোলাম সারওয়ার
  2. সুরজ কুমার
  3. জয়ন্তী সিংহ
  4. আবুল আহসান
সঠিক উত্তর:
আবুল আহসান
উত্তর
সঠিক উত্তর:
আবুল আহসান
ব্যাখ্যা

• SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ SAARC-এর প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- এছাড়াও, Q. A. M. A. Rahim সার্কের ৭ম মহাসচিব ও বাংলাদেশ থেকে ২য় মহাসচিব।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট।

৮,৩৩৮.
দ্যাগ হ্যামারশোল্ড কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. ১৯৫৭ সালে
  2. ১৯৫১ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৬১ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- ১৯৬১ সালে তিনি আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।
৮,৩৩৯.
বিশ্বে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. অস্ট্রেলিয়া
  4. কাতার
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
- বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : কাতার
- দ্বিতীয় : অস্ট্রেলিয়া
- তৃতীয় : যুক্তরাষ্ট্র
- চতুর্থ : রাশিয়া
আমদানিতে শীর্ষ দেশ : জাপান।
(সূত্র: ইন্টারন্যানাল গ্যাস ইউনিয়ন রিপোর্ট)
৮,৩৪০.
কোনটি সঠিক?
  1. ক) সক্রেটিস→প্লেটো→এটিস্টটল→আলেকজান্ডার
  2. খ) সক্রেটিস→এরিস্টটল→প্লেটো→আলেকজান্ডার
  3. গ) প্লেটো→সক্রেটিস→এরিস্টটল→আলেকজান্ডার
  4. ঘ) সক্রেটিস→প্লেটো→আলেকজান্ডার→এরিস্টটল
সঠিক উত্তর:
ক) সক্রেটিস→প্লেটো→এটিস্টটল→আলেকজান্ডার
উত্তর
সঠিক উত্তর:
ক) সক্রেটিস→প্লেটো→এটিস্টটল→আলেকজান্ডার
ব্যাখ্যা
সক্রেটিস প্রাচীন গ্রিসের একজন দার্শনিক। তার শিষ্য ছিলেন প্লেটো। প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল এবং এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৮,৩৪১.
বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) সংস্থা নোবেল শান্তি পুরস্কার লাভ করে কত সালে? 
  1. ২০২০ সালে
  2. ২০১৮ সালে
  3. ২০১৯ সালে
  4. ২০১৫ সালে
সঠিক উত্তর:
২০২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২০ সালে
ব্যাখ্যা

The World Food Programme (WFP):
- WFP সংস্থাটি ১৯৬১ সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর: ইতালির রোমে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) লক্ষ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ১১ শতাংশকে - সাহায্য করা যাদের পর্যাপ্ত খাবার নেই।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য  নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত - লোকদের সাহায্য করে।

উৎস: WFP ওয়েবসাইট।

৮,৩৪২.
যুক্তরাষ্ট্রের 'এলমেনডর্ফ-রিচার্ডসন' সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত?
  1. ভার্জিনিয়া
  2. ওয়াশিংটন
  3. আলাস্কা
  4. ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
আলাস্কা
উত্তর
সঠিক উত্তর:
আলাস্কা
ব্যাখ্যা

এলমেনডর্ফ-রিচার্ডসন:
- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। 
- ৬৪ হাজার একর আয়তনের এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রস্তুতির ক্ষেত্রে একটি প্রধান কেন্দ্র।
- ১৯৫৭ সালে ঘাঁটিটি সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় ছিল। সে সময় এখানে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র ও সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাকেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল।

উল্লেখ্য,
- ১৫ আগস্ট, ২০২৫ এই ঘাঁটিতে  ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৮,৩৪৩.
কার ‍মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সম্প্রতি বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়?
  1. ক) ড্যারেক চ্যভিন
  2. খ) জর্জ ফ্লয়েড
  3. গ) আর্থার জনসন
  4. ঘ) মার্টিন লুথার
সঠিক উত্তর:
খ) জর্জ ফ্লয়েড
উত্তর
সঠিক উত্তর:
খ) জর্জ ফ্লয়েড
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ‘মেনিয়াপলিস’ শহরে গত ২৫ মে ২০২০ ‘ড্যারেক চ্যভিন’ নামের এক শেতাঙ্গ পুলিশ অফিসার কর্তৃক কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ নির্মমভাবে হত্যার শিকার হন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে পুনরায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
(সূত্রঃ নিউইয়র্ক টাইমস রিপোর্ট)
৮,৩৪৪.
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট -
  1. ASEAN
  2. BIMSTEC
  3. SAARC
  4. WEP
সঠিক উত্তর:
SAARC
উত্তর
সঠিক উত্তর:
SAARC
ব্যাখ্যা
SAARC
- পূর্ণ নাম: দক্ষিণ এশিয়ান আঞ্চলিক সহযোগিতা সংস্থা (South Asian Association for Regional Cooperation).
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকা,
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল,
- সদস্য সংখ্যা: ৮ টি,
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান,
- সর্বশেষ যোগদান: আফগানিস্তান, ২০০৭,

অন্যদিকে,
- BIMSTEC: বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক সংগঠন।
- ASEAN: দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট।

উৎস: সার্ক ওয়েবসাইট।
৮,৩৪৫.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে?
  1. ডেনিস ফ্রান্সিস
  2. স্যাম কুটেসা
  3. তিজজানি মুহাম্মদ
  4. ফিলেমন ইয়াং
সঠিক উত্তর:
ফিলেমন ইয়াং
উত্তর
সঠিক উত্তর:
ফিলেমন ইয়াং
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং।
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৮,৩৪৬.
আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা (FAO) - এর সদস্য কতটি?
  1. ক) 190
  2. খ) 192
  3. গ) 194
  4. ঘ) 193
সঠিক উত্তর:
গ) 194
উত্তর
সঠিক উত্তর:
গ) 194
ব্যাখ্যা
The Food and Agriculture Organization (FAO) is a specialized agency of the United Nations that leads international efforts to defeat hunger.Our goal is to achieve food security for all and make sure that people have regular access to enough high-quality food to lead active, healthy lives. With over 194 member states, FAO works in over 130 countries worldwide.
source:fao.org
৮,৩৪৭.
ন্যাটো কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে?
  1. উত্তর আটলান্টিক চুক্তি
  2. পূর্ব আটলান্টিক চুক্তি
  3. ওয়াশিংটন চুক্তি
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল ১৯৪৯ সাল। 
- এটি উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি নামেও পরিচিত) স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।
- বর্তমান সদস্য দেশ: ৩২টি। 
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: NATO ওয়েবসাইট।
৮,৩৪৮.
কোন যুদ্ধের সময় সিনাই উপদ্বীপ ইসরায়েলের দখলে আসে?
  1. প্রথম আরব ইসরায়েল যুদ্ধ
  2. ছয় দিনের যুদ্ধ
  3. দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ছয় দিনের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ছয় দিনের যুদ্ধ
ব্যাখ্যা
সিনাই উপদ্বীপ: 
- সিনাই উপদ্বীপ হলো একটি ত্রিভুজাকৃতির উপদ্বীপ যা আফ্রিকাকে এশিয়ার সঙ্গে যুক্ত করে।
- এই শুষ্ক অঞ্চলটি সিনাই মরুভূমি নামে পরিচিত। 
- এটি সুয়েজ উপসাগর ও সুয়েজ খাল দ্বারা মিশরের পূর্ব মরুভূমি থেকে পৃথক।
- পূর্বদিকে এটি তেমন ভৌগোলিক পরিবর্তন ছাড়াই নেগেভ মরুভূমি পর্যন্ত বিস্তৃত।
- সাধারণত এটি এশিয়ার অংশ হিসাবে গণ্য করা হয়।
- এটি মিশরের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত এবং পূর্বে ইসরায়েল ও গাজা উপত্যকার সীমানা সংলগ্ন।
- ১৯৬৭ সালের জুনে ছয় দিনের যুদ্ধের সময় উপদ্বীপটি ইসরায়েলের দখলে আসে।
- তবে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি অনুযায়ী ১৯৮২ সালে সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

উৎস: Britannica.
৮,৩৪৯.
ইসরায়েলি জাতি হিসেবে পরিচিত - 
  1. পারসিক সভ্যতা
  2. হিব্রু সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. রোমান সভ্যতা
সঠিক উত্তর:
হিব্রু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
হিব্রু সভ্যতা
ব্যাখ্যা

হিব্রু সভ্যতা:
- প্রাচীন মিসরীয় ও মেসোপটেমীয় সভ্যতার পর হিব্রু সভ্যতা মানব সভ্যতায় অবদান রাখে।
- হিব্রু জাতি ইহুদী ধর্মের অনুসারী ও ইসরায়েলি জাতি হিসেবে পরিচিত।
- ইউফ্রেটিস নদীর অপর পাড় থেকে বিতাড়িত মানুষদের মধ্য থেকে হিব্রু জনগোষ্ঠী গঠিত হয়।
- হিব্রু শব্দের অর্থ “বিদেশী”(Alien) নৃতাত্ত্বিকভাবে কোনো নির্দিষ্ট জাতি নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় সভ্যতার উপাদানগুলো হিব্রু সভ্যতায় অন্তর্ভুক্ত।
- খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে আদি পুরুষ ইব্রাহিমের নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় বসতি স্থাপন।
- ধর্মগ্রন্থ: তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট।
- প্রধান দেবতা: জেহোভা, আকারবিহীন একেশ্বর।
- ইহুদীরা জরথুস্ত্র ধর্মের প্রভাবে আসে এবং একেশ্বরবাদে আকৃষ্ট হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৩৫০.
জাতিসংঘের ৫১তম সদস্য দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- 
  1. হাঙ্গেরি
  2. নরওয়ে
  3. পোল্যন্ড
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যন্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যন্ড
ব্যাখ্যা

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে
- অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

 উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮,৩৫১.
বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী-
  1. এথেন্স
  2. স্পার্টা
  3. সিডন
  4. কনস্টান্টিনোপল
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
উত্তর
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
ব্যাখ্যা

বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতায় পরিণত হয়েছিল।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত।
- কনস্টান্টিনোপল আধুনিক তুরস্কের একটি প্রাচীন শহর যা এখন ইস্তাম্বুল নামে পরিচিত।
- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- প্রথম দিকে ছিল এটা একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী কনস্টান্টিনোপল প্রতিষ্ঠা করেন।
- এই নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টানটাইনের নামানুসারে।

অন্যদিকে,
- প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্র ছিলো- এথেন্স, স্পার্টা।
- সিডন, লেবাননের একটি শহর। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ফিনিশীয় সভ্যতার প্রাচীনতম শহরগুলোর একটি। 

উৎস: History.com ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।

৮,৩৫২.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা/UN Specialized Agencies কয়টি?
  1. ক) ৬টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
খ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫টি
ব্যাখ্যা
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা/UN Specialized Agencies
▪ জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থা রয়েছে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলি স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘের সাথে কাজ করে।
▪ সকলে আলোচনা এবং চুক্তির মাধ্যমে জাতিসংঘের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কিছু সংস্থা প্রথম বিশ্বযুদ্ধের আগে বিদ্যমান ছিল। কেউ কেউ লিগ অফ নেশনস এর সাথে যুক্ত ছিল। অন্যগুলো জাতিসংঘের সাথে প্রায় একযোগে তৈরি করা হয়েছিল। অন্যগুলো উদীয়মান চাহিদা মেটাতে জাতিসংঘ তৈরি করেছে।
▪ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা গুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  
৮,৩৫৩.
সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) সুদান
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
খ) সুদান
উত্তর
সঠিক উত্তর:
খ) সুদান
ব্যাখ্যা
কমনওয়েলথ প্রধানত ব্রিটেনের সাবেক উপনিবেশ দেশগুলোর একটি রাজনৈতিক জোট। কিন্তু সুদান, মিশর, যুক্তরাষ্ট্র, মিয়ানমার প্রভৃতি দেশসমূহ সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত হলেও কমনওয়েলথের সদস্য নয়। রুয়ান্ডা ও মোজাম্বিক সাবেক ব্রিটিশ না হয়েও কমনওয়েলথের সদস্য।

মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাইপ্রাস, বাংলাদেশসহ কমনওয়েলথের বর্তমান সদস্য ৫৪টি।

১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। কমনওয়েলথ সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজে অবস্থিত। বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন প্রতি দুইবছর পরপর অনুষ্ঠিত হয়। ২৬তম কমনওয়েলথ সরকার প্রধান সম্মেলন রুয়ান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়েছে।

(তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
৮,৩৫৪.
ব্রিকসের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? (অক্টোবর, ২০২৪)
  1. সাংহাইতে
  2. ব্রাসিলিয়ায়
  3. জোহানেসবার্গে
  4. দিল্লীতে
সঠিক উত্তর:
জোহানেসবার্গে
উত্তর
সঠিক উত্তর:
জোহানেসবার্গে
ব্যাখ্যা
ব্রিকস:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
- এই দেশগুলোর সদস্যপদ ২০২৪ এর জানুয়ারি থেকে কার্যকর হবে।

তথ্যসূত্র - ব্রিকসের অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলী স্টার, ২৪ আগস্ট, ২০২৩।
৮,৩৫৫.
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ইস্টানা আইল্যান্ড
  2. সেনার আয়ল্যান্ড
  3. ম্যারিনা বে
  4. সেন্তোসা
সঠিক উত্তর:
সেন্তোসা
উত্তর
সঠিক উত্তর:
সেন্তোসা
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

২০১৮ সালের উত্তর কোরিয়া-মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সামিট, যা সাধারণত সিঙ্গাপুর সামিট নামে পরিচিত, উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি শীর্ষ বৈঠক ছিল, ১২ জুন সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেল সেন্তোসাতে অনুষ্ঠিত হয়।

উৎস: BBC.
৮,৩৫৬.
কোন আন্তর্জাতিক জোটের সামরিক শক্তির সংহতি হিসেবে "Will for Peace 2026" মহড়াকে দেখা হচ্ছে?
  1. BRICS
  2. QUAD
  3. AUKUS
  4. NATO
সঠিক উত্তর:
BRICS
উত্তর
সঠিক উত্তর:
BRICS
ব্যাখ্যা

• Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে “Will for Peace 2026” নামের যৌথ নৌ মহড়া শুরু হয়। 
- এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
- এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

উৎস: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৮,৩৫৭.
কোন জাতি 'ব্যাবিলনীয় সভ্যতা' গড়ে তোলে?
  1. ক) সুমেরীয়
  2. খ) সেমিটিক
  3. গ) অ্যাসিরীয়
  4. ঘ) ক্যালডীয়
সঠিক উত্তর:
খ) সেমিটিক
উত্তর
সঠিক উত্তর:
খ) সেমিটিক
ব্যাখ্যা
- মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা সভ্যতা- ব্যাবিলনীয় সভ্যতার জনক ছিলো সেমিটিক জাতি
- এ ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে এ্যামোরাইট নামক সেমিটিক জাতি।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে সেমিটিক জাতির অবদান সর্বাধিক। প্রকৃত পক্ষে সুমেরীয় রাজা ডুঙির মৃত্যুর পর পরই সুমেরীয় সভ্যতার পতন ঘটে।
- সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তুপের ওপর গড়ে ওঠে ব্যাবিলনীয় সাম্রাজ্য বা সভ্যতা।
- অ্যামোরাইটরা আরব মরুভূমির উত্তরাঞ্চল থেকে মেসোপটেমিয়ায় এসে ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে সভ্যতা গড়ে তোলে।
- এই সভ্যতাকে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। 
 
 উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮,৩৫৮.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
  1. ব্যাডেন পাওয়েল
  2. হেনরি ডুনান্ট
  3. লর্ড ওয়াভেল
  4. পল পি হ্যারিস
সঠিক উত্তর:
ব্যাডেন পাওয়েল
উত্তর
সঠিক উত্তর:
ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা
স্কাউট আন্দোলন:
- বয় স্কাউটস একটি সংগঠন যা মূলত ১১ থেকে ১৪ বা ১৫ বছর বয়সী ছেলেদের জন্য গঠিত।
- এর উদ্দেশ্য ছিল তাদের মধ্যে সুন্দর নাগরিকত্ব, সাহসিকতা এবং বিভিন্ন বহিরাঙ্গণ দক্ষতা গড়ে তোলা।
- এই আন্দোলনের সূচনা হয় ১৯০৮ সালে ব্রিটেনে, একজন ক্যাভেলরি অফিসার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট এস.এস. ব্যাডেন-পাওয়েল (পরবর্তীতে লর্ড ব্যাডেন-পাওয়েল) এর হাত ধরে।
- তিনি Scouting for Boys নামক একটি বই লেখেন, যা তার নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি।
- বইটিতে স্কাউটিংয়ের জন্য বিভিন্ন খেলা, কৌশল ও চ্যালেঞ্জের বর্ণনা ছিল, যেগুলো তিনি সৈন্যদের প্রশিক্ষণে ব্যবহার করতেন।
- বইটি ব্রিটিশ কিশোরদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে।
- বই প্রকাশের আগেই ব্যাডেন-পাওয়েল দক্ষিণ ইংল্যান্ডের উপকূলে ব্রাউনসি আইল্যান্ডে একটি পরীক্ষামূলক ক্যাম্প পরিচালনা করেন, যেখানে তিনি নিজের ধারণাগুলো বাস্তবে প্রয়োগ করেন।
- এইভাবেই বয় স্কাউট আন্দোলনের সূচনা ঘটে, যা পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং কিশোরদের নৈতিকতা, নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

উৎস: Britannica.
৮,৩৫৯.
নিচের কোনটি সংঘর্ষ নিবারক রাষ্ট্র?
  1. নেপাল
  2. মঙ্গোলিয়া
  3. ভুটান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
বাফার স্টেট বা (সংঘর্ষ নিবারক রাষ্ট্র):
- ১৭ শতকে বাফার রাষ্ট্রের ধারণা প্রকাশ পায়।
- বিবদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র।
- যেমন: বেলজিয়াম (ইংল্যান্ড ও ফ্রান্স): নেপাল, ভুটান (ভারত ও চীন); মঙ্গোলিয়া (চীন ও রাশিয়া)।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।[লিংক]
৮,৩৬০.
নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. ক) সামােয়া
  2. খ) নাউরু
  3. গ) ফিজি
  4. ঘ) লাওস
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ফিজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিজি
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ এবং অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর-পূর্ব ভাগে অবস্থিত দ্বীপসমূহের সমষ্টি মেলোনেশিয়া নামে পরিচিত। চারটি স্বাধীন রাষ্ট্র যথা- পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু ও ফিজি নিয়ে মেলোনেশিয়া অবস্থিত।
Source: Britannica.com
৮,৩৬১.
সম্প্রতি যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণকৃত রোবটিক স্পেসপ্লেনের নাম কী?
  1. এক্স-৩৭বি
  2. এক্স-৩৯বি
  3. এক্স-৫৭বি
  4. এক্স-৫৯বি
সঠিক উত্তর:
এক্স-৩৭বি
উত্তর
সঠিক উত্তর:
এক্স-৩৭বি
ব্যাখ্যা
এক্স-৩৭বি:
- মহাকাশে রোবটিক স্পেসপ্লেন উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র।
- ২৮ ডিসেম্বর, ২০২৩ তারিখে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রোবটিক স্পেসপ্লেনটি উৎক্ষেপণ করা হয়।
- এক্স-৩৭বি রোবটিক স্পেসপ্লেনটি মূলত মার্কিন সামরিক বাহিনীর গোপন মিশন।
- স্পেসপ্লেন উৎক্ষেপণে প্রথমবারের মতো স্পেসএক্স ফ্যালকন হেভি রকেট ব্যবহার করা হয়েছে। 
- এক্স-৩৭বি ২০২০ সালের পর থেকে মহাকাশে মার্কিন সামরিক বাহিনীর তৃতীয় মিশন।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রথম মিশনটি ছিল ২০১০ সালে।

উৎস: ১ জানুয়ারি ২০২৪, যুগান্তর।
৮,৩৬২.
উজবেকিস্তানের মুদ্রার নাম কী?
  1. পেসো
  2. সোম
  3. দিনার
  4. লিরা
সঠিক উত্তর:
সোম
উত্তর
সঠিক উত্তর:
সোম
ব্যাখ্যা
উজবেকিস্তান:
- আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র।
- দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- 'উজবেকিস্তান' দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত।
- উজবেকিস্তান মূলত আমু দরিয়া এবং সির দরিয়া নদীর মধ্যে অবস্থিত।
- আয়তন: ১৭৩,৩৪৯ বর্গ মাইল (৪৪৮,৯৭১ বর্গ কিমি)।
- রাজধানী: তাসখন্দ।
- ভাষা: উজবেক (অফিসিয়াল), রাশিয়ান, তাজিক, কাজাখ।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি)।
- মুদ্রা: সোম।

তথ্যসূত্র - Britannica.com
৮,৩৬৩.
ভারত নিম্নের কোন দেশের সাথে '১২৩ চুক্তি' স্বাক্ষর করেছে?
  1. রাশিয়া
  2. চীন
  3. পাকিস্তান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে '১২৩ চুক্তি' স্বাক্ষর করেছে।

ধারা ১২৩ চুক্তি (Section 123 Agreement):

- ধারা ১২৩ চুক্তি হলো মার্কিন পরমাণু শক্তি আইনের একটি অংশ যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে পারমাণবিক শক্তি সম্পর্কিত সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রদান করে।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আইন ১৯৫৪-এর ধারা 123 এর অধীনে স্বাক্ষরিত হয়েছিল। 
- এই চুক্তির মূল উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক উপাদান, প্রযুক্তি বা সরঞ্জাম স্থানান্তর এবং অন্যান্য দেশগুলোর সাথে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা নিশ্চিত করা।
- ১২ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫টি ১২৩ চুক্তি কার্যকর রয়েছে।
- এই চুক্তিগুলি ৪৯টি দেশ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA), এবং তাইওয়ানের গভর্নিং কর্তৃপক্ষের সাথে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা পরিচালনা করে।

⇒ ভারত-মার্কিন অসামরিক পারমাণবিক চুক্তি (Indo-US Civilian Nuclear Agreement):
- ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ১২৩ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা ভারত-মার্কিন অসামরিক পারমাণবিক চুক্তি (Indo-Us Nuclear Agreement) নামে পরিচিত।
- এই চুক্তির খসড়া ২০০৫ সালে ১৮ জুলাই শুরু হয়। 
- ভারতের প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ এবং মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের যৌথ বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়।
- এই চুক্তিটির কার্যকারিতার জন্যে প্রায় তিন বছরের উর্দ্ধে সময় লাগে কারণ বিভিন্ন জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এটি অতিক্রান্ত হয়, এমনকি মার্কিন জাতীয় আইন এবং ১৯৫৪ সালের পারমাণবিক শক্তি আইনের (Atomic Energy Act of 1954) সংশোধন করতে হয়।
- ভারত- মার্কিন পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তি বিদ্যার সহযোগিতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির অধীনে, আমেরিকা ভারতের সাথে সম্পূর্ণ বেসামরিক পারমাণবিক সহযোগিতায় সম্মত হয়।
- স্বাক্ষরিত হয়: ২০০৮ সালে।

উৎস: i) Department of Energy (.gov) ওয়েবসাইট।
ii) Raja Narendra Lal Khan Women's College।
৮,৩৬৪.
খাদ্য ও কৃষি সংস্থা(FAO) কোন সম্মেলনের মাধ্যমে গঠিত হয়?
  1. রোম সম্মেলন
  2. ভার্জিনিয়া সম্মেলন
  3. নিউইয়র্ক সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
সঠিক উত্তর:
ভার্জিনিয়া সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ভার্জিনিয়া সম্মেলন
ব্যাখ্যা

FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ ভার্জিনিয়া সম্মেলন:
- ১৯৪৩ সালের ১৮ মে থেকে ৩ জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হট স্প্রিংসে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সম্মেলনের মাধ্যমে খাদ্য ও কৃষি সংস্থা (FAO) গঠিত হয়।
- এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা FAO গঠনের জন্য সম্মতি প্রকাশ করেন এবং এর কাঠামো নির্ধারণ করেন।
- পরবর্তীকালে ১৯৪৫ সালের ১৬ অক্টোবর কানাডার কুইবেক শহরে অনুষ্ঠিত প্রথম FAO সম্মেলনে এর সংবিধান গৃহীত হয় এবং এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট। [link]

৮,৩৬৫.
কাস্পিয়ান সাগর প্রকৃতপক্ষে একটি -
  1. নদী
  2. সাগর
  3. উপসাগর
  4. হ্রদ
সঠিক উত্তর:
হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
হ্রদ
ব্যাখ্যা

কাস্পিয়ান সাগর:
- কাস্পিয়ান সাগর হলো প্রকৃতপক্ষে একটি হ্রদ।
- এটি এশিয়া এবং ইউরোপের মাঝে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় হ্রদ।
- এটি আয়তনে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
- কাস্পিয়ান সাগরের আয়তন ৩,৮৬,৪০০ বর্গ কিলোমিটার।
- প্রধান নদী: ভলগা, ইউরাল, কুরা ও তেরেক নদী এতে পানি সরবরাহ করে।

উল্লেখ্য,
- এটি পাঁচটি দেশের সীমান্তে অবস্থিত: রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, ইরান এবং তুর্কমেনিস্তান।
- এটি এশিয়া-ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।

উৎস: World Atlas.

৮,৩৬৬.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
  1. ম্যাস্ট্রিক্ট চুক্তি
  2. রোম চুক্তি
  3. ব্রাসেলস চুক্তি
  4. প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
ম্যাস্ট্রিক্ট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাস্ট্রিক্ট চুক্তি
ব্যাখ্যা

European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।


⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

উৎস: EU ওয়েবসাইট।

৮,৩৬৭.
ইতালিতে ফ্যাসিবাদী শাসনের সূচনা কত সালে মুসোলিনির নেতৃত্বে ঘটে?
  1. ১৯২০ সালে
  2. ১৯২২ সালে
  3. ১৯২৪ সালে
  4. ১৯২৬ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা

• ফ্যাসিবাদ:
- ইতালিয় শব্দ 'ফ্যাসিমো' এসেছে 'ফ্যাসিও' থেকে, অন্যদিকে 'ফ্যাসিও' শব্দটি এসছে ল্যাটিন শব্দ 'ফ্যাসেস' থেকে।
- এর অর্থ হচ্ছে, লাঠি, কাঠ বা রডের আটি, যেটি একত্রে বেধে রাখা হয়।
- ‘ফ্যাসিজম’ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণআন্দোলন, যেটি ১৯১৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সংঘটিত হয়েছিল।
- ‘ফ্যাসিজম’ বা ‘ফ্যাসিবাদ’ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র-ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে। 
- এই মতাদর্শে বিরোধীদের কোন জায়গা ছিল না।
- ফ্যাসিবাদের মূলমন্ত্র: ক্ষমতার কেন্দ্রীকরণ, ব্যক্তি স্বাধীনতার অবমূল্যায়ন, উগ্র জাতীয়তাবাদ।
- ১৯২২ সালে, মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেন এবং তার শাসনব্যবস্থা দ্রুত অন্যান্য দেশে প্রভাব বিস্তার করে।

অন্যদিকে,
⇒ জার্মানিতে হিটলারের নেতৃত্বে ‘নাৎসিজম’ বা ‘নাৎসিবাদ’– এর উত্থান হয়। এটি ছিল ‘ফ্যাসিজম’ এর একটি রূপ।
- ‘ফ্যাসিবাদ’ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়।
- ফ্যাসিস্টরা মার্ক্সবাদীদের বিরোধী ছিল।

উৎস: History.com

৮,৩৬৮.
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে?
  1. জেনেভা চুক্তি
  2. ওয়াশিংটন চুক্তি
  3. ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
ব্যাখ্যা

• ভার্সাই চুক্তি :
- ১৯১৯ সালে ভার্সাই প্রাসাদে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি ,যা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়।
- যুদ্ধে পরাজিতদের অংশগ্রহণ ছাড়াই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স এটি নিয়ে আলোচনা করেছিল। 
- জার্মানি মিত্রশক্তির ক্ষতির জন্য দোষ স্বীকার করতে এবং বড় ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল।
- এর ইউরোপীয় অঞ্চল প্রায় ১০% হ্রাস করা হয়েছিল, এর বিদেশী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং এর সামরিক স্থাপনা হ্রাস করা হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।

৮,৩৬৯.
মার্কিন ড্রোন হামলায় ইরানের আল কুদস ফোর্সের কোন কমান্ডার নিহত হন?
  1. ক) আবু মাহাদী আল মুহানদিস
  2. খ) কাশেম সুলাইমানি
  3. গ) হাসান রাফসানজানি
  4. ঘ) আব্দুল্লাহ ফাখরিজাদেহ
সঠিক উত্তর:
খ) কাশেম সুলাইমানি
উত্তর
সঠিক উত্তর:
খ) কাশেম সুলাইমানি
ব্যাখ্যা
০৩ জানুয়ারি ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকট মার্কিন ড্রোন এমকিউ-৯ রিপার থেকে নিক্ষেপিত হেলফায়ার-২ মিসাইলের আঘাতে ইরানের আল কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন।
একই হামলায় ইরাকি মিলিশিয়া গ্রুপ হাশদ আল রাব্বি এর ডেপুটি কমান্ডার আবু মাহদী আল মুহানদিস সহ আরো কয়েকজন নিহত হন।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৮,৩৭০.
কোন ইউরোপীয় নাবিক প্রথম আমেরিকায় পৌছান?
  1. ক) ক্রিস্টোফার কলম্বাস
  2. খ) লুই বার্থেমেলু
  3. গ) ভাস্কো দা গামা
  4. ঘ) আল বুকার্ক
সঠিক উত্তর:
ক) ক্রিস্টোফার কলম্বাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিস্টোফার কলম্বাস
ব্যাখ্যা
বিখ্যাত ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে ভারতের উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের বরাবর যাত্রা শুরু করেন। একই বছরের ১২ অক্টোবর তিনি বাহামা দ্বীপে প্রথম পা রাখেন।
স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রাণী ইসাবেলা তার এ অভিযানে আর্থিক সহায়তা প্রদান করেন।
তার এই পদার্পণের সূত্র ধরেই আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের উপস্থিতি ঘটে।
আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় আমেরিগো ভেসপুচির নামানুসারে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
৮,৩৭১.
G-20 শীর্ষ সম্মেলন, ২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. তুরস্ক
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।
- এতে অংশ নেওয়া বিশ্ব নেতারা ১২২ দফার একটি বিস্তারিত যৌথ ঘোষণাপত্রে একমত হন।
- ঘোষণাপত্রে বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
- দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করেছে।

উল্লেখ্য,
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। 
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

তথ্যসূত্র- বাসস, জি-২০ ওয়েবসাইট।

৮,৩৭২.
ট্রাফালগার স্কয়ারের সাথে সম্পর্কযুক্ত কে?
  1. নেপোলিয়ন
  2. অ্যাডমিরাল নেলসন
  3. ওয়েলেসলি
  4. অ্যাডমিরাল ফার্নান্দেস
সঠিক উত্তর:
অ্যাডমিরাল নেলসন
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডমিরাল নেলসন
ব্যাখ্যা

ট্রাফালগার স্কয়ারের সাথে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত ব্যক্তি হলেন ভাইস-অ্যাডমিরাল নেলসন। তিনি ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন এবং স্কোয়ারের কেন্দ্রে অবস্থিত নেলসনের কলামটি তার স্মরণে নির্মিত হয়েছে। 

ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার লন্ডনের একটি বিখ্যাত স্থান।
- এটি প্রধানত অ্যাডমিরাল হোরেশিও নেলসন-এর সাথে সম্পর্কযুক্ত।
- লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ৫২ মিটার উঁচু 'নেলসনের কলাম (Nelson's Column)' স্থাপিত হয়।
- শীর্ষে নেলসনের মূর্তি এবং চারপাশে ব্রোঞ্জের সিংহ স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য,
- ১৮০৫ সালে অ্যাডমিরাল নেলসন ফরাসি ও স্প্যানিশ নৌবাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
- অ্যাডমিরাল নেলসন ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্স-স্পেনের নৌবাহিনীকে পরাজিত করেছিলেন যা ব্রিটিশ নৌশক্তির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল। 
- অ্যাডমিরাল নেলসন এই যুদ্ধে মৃত্যুবরণ করেন।

⇒ ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫): নেলসন ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডার হিসেবে এই যুদ্ধে ফ্রান্স-স্পেনের যৌথ নৌবহরকে পরাজিত করেন। এটি নেপোলিয়নের ব্রিটিশ আক্রমণের পরিকল্পনা ব্যর্থ করে।

উৎস: Britannica.

৮,৩৭৩.
NAM এবং Group of 77 -
  1. ক) একই Association
  2. খ) NAM একটি রাজনৈতিক গ্রুপ, Group of 77 জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি pressure group
  3. গ) একই মেম্বারশীপের অধিকারি
  4. ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা

Non-Aligned Movement বাঁ NAM প্রতিষ্ঠিত হয় স্নায়ু যুদ্ধের সময়। এই গ্রুপের সদস্যরা কোনো বৃহৎ শক্তিজোটের সদস্য নয়।
The Group of 77 (G-77) হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর একটি ফোরাম। শুরুতে এতে ৭৭টি দেশ থাকলেও বর্তমানে G-77 ফোরামে ১৩৪টি দেশ রয়েছে।

৮,৩৭৪.
ইসলামি সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. ক) ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
  2. খ) নওয়াফ আল হজ্জরাফ
  3. গ) মোহাম্মদ ইব্রাহিম তাহা
  4. ঘ) আব্দুর রহমান আল বিশায়ি
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ ইব্রাহিম তাহা
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ ইব্রাহিম তাহা
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) নতুন ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম তাহা।
তিনি আফ্রিকান রাষ্ট্র শাদের নাগরিক।
২০২১ সালের ১৭ নভেম্বর থেকে তিনি OIC এর বর্তমান ১১তম মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিনের স্থলাভিষিক্ত হবেন।
(সূত্র: OIC ওয়েবসাইট)
৮,৩৭৫.
মায়া সভ্যতা কোন অঞ্চলে বিকাশ লাভ করেছিল?
  1. দক্ষিণ এশিয়া
  2. পূর্ব ইউরোপ
  3. মধ্য আমেরিকা
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
মধ্য আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
মধ্য আমেরিকা
ব্যাখ্যা

- মায়া সভ্যতা আধুনিক মেক্সিকো ও মধ্য আমেরিকার বিভিন্ন অংশে গড়ে উঠেছিল। তারা জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং পিরামিড নির্মাণের জন্য বিখ্যাত ছিল ।

​মায়া সভ্যতা (Maya Civilization):
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন - গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডুরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।

সূত্র: ব্রিটানিকা, হিস্টোরি.কম।

৮,৩৭৬.
ওয়াটার লু’র যুদ্ধ কবে হয়েছিল?
  1. ১৮১৪ সালে
  2. ১৮১২ সালে
  3. ১৮১৫ সালে
  4. ১৮১৬ সালে
সঠিক উত্তর:
১৮১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮১৫ সালে
ব্যাখ্যা
ওয়াটার লু’র যুদ্ধ:
- ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন।
- ১৮১৪ সালে প্রুশিয়া, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশের সেনাবাহিনী ফ্রান্স আক্রমণ করে এবং নেপোলিয়নকে ক্ষমতাচ্যুত করে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেয় (প্রথম নির্বাসন)।
- তবে তিনি আবার ফ্রান্সের ক্ষমতায় আসেন।
- ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটার লু’র যুদ্ধ সংঘটিত হয় বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে।
- নেপোলিয়ন প্রায় ৭২ হাজার সৈন্য নিয়ে ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলির নেতৃত্বে ৬৮ হাজার সৈন্যবিশিষ্ট ব্রিটিশ সেনাবাহিনীর মুখোমুখি হন।
- ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ও সম্মিলিত ব্রিটিশ-প্রুশিয়ান বাহিনীর মধ্যে সংঘটিত হয়।
- ওয়াটার লু’র যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের কাছে নেপোলিয়নের পরাজয় হয় এবং নেপোলিয়ন শাসনের অবসান ঘটে।
- এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় (দ্বিতীয় নির্বাসন) ।

উৎস: i) কালের কণ্ঠ।
ii) Britannica.
৮,৩৭৭.
'বাগরাম বিমানঘাঁটি' আফগানিস্তানের কোন প্রদেশে অবস্থিত?
  1. হেরাত
  2. কান্দাহার
  3. পারওয়ান
  4. কাবুল
সঠিক উত্তর:
পারওয়ান
উত্তর
সঠিক উত্তর:
পারওয়ান
ব্যাখ্যা

• বাগরাম বিমানঘাঁটি:
- আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি বছরের পর বছর ধরে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। 
- আফগানিস্তানের পারওয়ান প্রদেশে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত।
- বাগরাম সাধারণ কোনো বিমানঘাঁটি নয়। 
- কৌশলগত, সামরিক ও ভূরাজনৈতিক কারণে বাগরাম বিমানঘাঁটির বিশেষ গুরুত্ব রয়েছে
- ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
- এ সময় তালেবান যুক্তরাষ্ট্র-সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। 
- সম্প্রতি, বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৮,৩৭৮.
ইসরাইল ও হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. মিশর
  3. তুরস্ক
  4. রাশিয়া
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
- আল আকসা মসজিদে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যকার উত্তেজনার জের ধরে গত ১০ মে ২০২১ ফিলিস্তিনের হামাস ও ইসরাইলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয়।
- এগারোদিন পর ২১শে মে ২০২১ মিশরের মধ্যস্থতায় উভয়ই ‍যুদ্ধবিরতিতে সম্মত হয়।
- এই সংঘর্ষে ২৩২ জন ফিলিস্তিনি নাগরিক এবং অন্তত ১২ ইসরাইলি নিহত হয়।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৮,৩৭৯.
নিচের কোন দেশটি তাদের ১০০তম টেস্ট ক্রিকেটে জয়লাভ করেনি?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ভারত
  3. গ) ওয়েস্ট ইন্ডিজ
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা

১০০তম টেস্ট ক্রিকেটে ৪টি দেশ জয়লাভ করেছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর বিশ্বের চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জিতেছিল বাংলাদেশ।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৮,৩৮০.
‘বারনামা’ কোন দেশের বার্তা সংস্থা?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) মালয়েশিয়া
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) মায়ানমার
সঠিক উত্তর:
খ) মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মালয়েশিয়া
ব্যাখ্যা
মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা- বারনামা।
ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।
মিশরের সংবাদ সংস্থার নাম- মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
পর্তুগালের নিউজ এজেন্সি- লুসা।
বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম- বেলজা।
উৎসঃ বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েবসাইট।
৮,৩৮১.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জাতিসংঘে কবে গৃহীত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (Universal Declaration of Human Rights):
- ১০ ডিসেম্বর ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- এতে ৩০টি অনুচ্ছেদ আছে।
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়।

উৎস: UN website.
৮,৩৮২.
কারবালা কোন দেশের বিখ্যাত স্থান?
  1. ইরান
  2. ইরাক
  3. ফিলিস্তিন
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
- কারবালা ইরাকে অবস্থিত। 
- ইমাম হোসাইন (রা.) শহীদ হন কারবালার যুদ্ধে (৬৮০ খ্রি.)।
- আশুরা উপলক্ষে প্রতিবছর শিয়া মুসলমানদের বিশাল সমাবেশ হয়।

ইরাক (Iraq):

- দাপ্তরিক নাম: Republic of Iraq (ইরাক প্রজাতন্ত্র)। 
- রাজধানী: বাগদাদ (Baghdad).
- আরবিল (Erbil): কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী।
- ভাষা: আরবি ও কুর্দি।
- ধর্ম: ইসলাম – প্রায় ৯৫% (এর মধ্যে শিয়া ও সুন্নি মুসলমান)
- মুদ্রা: ইরাকি দিনার (IQD).
- অবস্থান: মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায়।
- ভৌগোলিক অবস্থান:
- পূর্বে: ইরান
- উত্তর: তুরস্ক
- পশ্চিম: সিরিয়া ও জর্ডান
- দক্ষিণে: সৌদি আরব ও কুয়েত
- দক্ষিণ-পূর্বে: পারস্য উপসাগর
- দুইটি প্রধান নদী: টাইগ্রিস ও ইউফ্রেটিস (বিশ্বপ্রাচীন সভ্যতার জন্মস্থান)।

উৎস: : Britannica ও World Atlas. 
৮,৩৮৩.
সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০২৪) এশিয়ার কোন দুইটি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. সিঙ্গাপুর এবং চীন
  2. থাইল্যান্ড এবং শ্রীলংকা
  3. মালয়েশিয়া এবং ফিলিপাইন
  4. থাইল্যান্ড এবং ভিয়েতনাম
সঠিক উত্তর:
থাইল্যান্ড এবং শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড এবং শ্রীলংকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মুক্ত বাণিজ্য চুক্তি (FTA):

থাইল্যান্ড ও শ্রীলংকার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চুক্তি স্বাক্ষরিত হয় - ৩ ফেব্রুয়ারি, ২০২৪।
→ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে থাইল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলংকা।
→ সম্প্রতি শ্রীলংকার রাজধানী কলম্বোয় দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন দুই দেশের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
→ শ্রীলংকা-থাইল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিতে পণ্য, বিনিয়োগ, শুল্ক পদ্ধতি ও মেধা সম্পত্তির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে।

→ ২০১৬ সালে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে থাইল্যান্ডের সঙ্গে আলোচনা শুরু করে শ্রীলংকা। দেশটির সরকারি তথ্যানুসারে, ২০২২ সালে থাইল্যান্ডের রফতানি ২৯ কোটি ২০ লাখ ও শ্রীলংকার রফতানি ৫ কোটি ৮০ লাখ ডলারসহ দেশ দুটির দ্বিমুখী বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি ডলার।
→ শ্রীলংকার রফতানির মধ্যে রয়েছে প্রধানত মূল্যবান পাথর, পোশাক, চা ও মসলা। আর থাইল্যান্ডের রফতানি পণ্যের মধ্যে রয়েছে স্মোকড রাবার শিট, প্রাকৃতিক রাবার, প্লাস্টিক ও সিমেন্ট। বাণিজ্য চুক্তিটি দ্বিমুখী বাণিজ্যকে ১৫০ কোটি ডলারে উন্নীত করবে বলে প্রত্যাশা করছে শ্রীলংকার সরকার।

তথ্যসূত্র: আল জাজিরা (৩ ফেব্রুয়ারি, ২০২৪)।
৮,৩৮৪.
কততম মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপ করেন?
  1. ৩২তম
  2. ১৬তম
  3. ২০তম
  4. ৩৫তম
সঠিক উত্তর:
১৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৬তম
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

সূত্র - Britannica.com
৮,৩৮৫.
কমনওয়েলথ সদস্য রাষ্ট্র কতটি?
  1. ক) ৫০
  2. খ) ১৫০
  3. গ) ৫৩
  4. ঘ) ১৯৩
সঠিক উত্তর:
গ) ৫৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৩
ব্যাখ্যা
Fifty three countries are members of the Commonwealth.
source: thecommonwealth.org
৮,৩৮৬.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
• নিরাপত্তা পরিষদ:
- নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয়। যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
- স্থায়ী সদস্য ৫টি।
- যথা: চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন।
- অস্থায়ী সদস্য ১০টি।
- অস্থায়ী সদস্যদের কোটাভিত্তিতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ল্যাটিন আমেরিকা, পূর্ব-ইউরোপ, এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হয়।
- অস্থায়ী সদস্যপদের মেয়াদ দুই(২) বছর।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু'বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।
- নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ ১ মাস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৩৮৭.
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের কয়টি মাসকট উন্মোচন করা হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিন মাসকট:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। 
- তিনটি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে। 
- তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার। 
- ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক। 
- এই তিন মাসকট আবার ফুটবলারও। মেপল গোলকিপার, জায়ু স্ট্রাইকার এবং মাঝমাঠে সবকিছু গুছিয়ে রাখে ক্লাচ, অর্থাৎ মিডফিল্ডার। ফিফার মতে, এই মাসকটগুলো একসঙ্গে ‘একতা, বৈচিত্র্য আর ফুটবল নিয়ে ছড়িয়ে পড়া আবেগের প্রতীক।’

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮,৩৮৮.
IUCN এর ক্ষেত্রে 'Red List' কী?
  1. বিপন্ন ভাষার তালিকা
  2. বিরল খনিজের তালিকা
  3. বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
  4. পরিবেশ দূষণকারী দেশের তালিকা
সঠিক উত্তর:
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
উত্তর
সঠিক উত্তর:
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
ব্যাখ্যা
- IUCN Red List হলো একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন করে শ্রেণিবদ্ধ করা হয়।

• IUCN:
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে ।
- এটি নিয়ে  বিশ্বের ১৬০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: IUCN ওয়েবসাইট [লিংক]।
৮,৩৮৯.
'খাইবার শেকান' কী?
  1. বিমানবাহী ড্রোন
  2. রণতরী
  3. ক্ষেপণাস্ত্র
  4. বোমারু বিমান
সঠিক উত্তর:
ক্ষেপণাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা
খাইবার শেকান:
- খাইবার শেকান ইরানের তৃতীয় প্রজন্মের সলিড-ফুয়েল মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- খাইবার শেকান নামের অর্থ ধ্বংসকারী।
- ২০২২ সালে IRGC (Islamic Revolutionary Guard Corps) দ্বারা ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।
- প্রায় ২ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি।
- আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি।
- ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম, ডেভিড'স স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৮,৩৯০.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কত তম আসর?
  1. ২২ তম
  2. ২৩ তম
  3. ২৪ তম
  4. ২৫ তম
সঠিক উত্তর:
২৩ তম
উত্তর
সঠিক উত্তর:
২৩ তম
ব্যাখ্যা

• ফিফা বিশ্বকাপ ২০২৬: 
-  যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন, ২০২৬ সালে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর।
- ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের টুর্নামেন্টের প্রথা চালু হয়।
 - এবার সেটি পরিবর্তন হতে যাচ্ছে। 
- ৩২ দলের বিশ্বকাপ আর থাকছে না, ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের।
- ৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা ছিলো ৬৪ টি।
 - ৪৮ দলের টুর্নামেন্টে যা বেড়ে দাঁড়াবে ১০৪ ম্যাচে।
 - প্রথমে ১৬ টি গ্রুপের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত গ্রুপের সংখ্যা ঠেকেছে ১২ তে।
 - এতদিন যা ছিলো ৮ টি।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link)

৮,৩৯১.
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি পাহাড়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক করে -
  1. মালদ্বীপ
  2. ভুটান
  3. ভারত
  4. নেপাল
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
জলবায়ু:
 - ২০০৯ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার ও অন্য ২২ জন মন্ত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১৯২ ফুট ওপরে কালাপাথর শৃঙ্গে বৈঠকে বসেন৷
- প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেন, বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকারক প্রভাব যেসব দেশের উপর পড়ছে তার মধ্যে নেপাল অন্যতম৷
- হিমালয়ের বরফ বিপজ্জনক মাত্রায় গলছে।

অন্যদিকে,
- মালদ্বীপ ২০০৯ সালেই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সাগরের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করেছিলো।

উৎস: CVF ওয়েবসাইট এবং ডয়েচ ভেলে পত্রিকা রিপোর্ট।
৮,৩৯২.
IPCC কোন দুটি সংস্থার সম্মিলনে গঠিত হয়েছে?
  1. WHO এবং UNESCO
  2. WMO এবং UNEP
  3. FAO এবং UNDP
  4. UNEP এবং ILO
সঠিক উত্তর:
WMO এবং UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO এবং UNEP
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (অক্টোবর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

৮,৩৯৩.
চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কত সালে?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
ব্যাখ্যা
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution):
- ১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং- এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়।
- এটি ১৯৭৬ সালে সমাপ্ত হয়।
- এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
- সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই
বিপ্লব শুরু হয়।
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com
৮,৩৯৪.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন কোন খেলোয়ার?
  1. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  2. অ্যাঞ্জেলো পেরেরা
  3. অনুরা টেনেকুন
  4. থিসারা পেরেরা
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলো ম্যাথিউস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলো ম্যাথিউস
ব্যাখ্যা
টাইমড আউট:

- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান টাইমড আউট হবেন।
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- ক্রিকেট বিশ্বকাপে ২০২৩ এ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।

তথ্যসূত্র - ICC ওয়েবসাইট।
৮,৩৯৫.
'খেমারুজ' কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন? 
  1. ফিলিপাইন 
  2. পেরু 
  3. কলম্বিয়া 
  4. কম্বোডিয়া 
সঠিক উত্তর:
কম্বোডিয়া 
উত্তর
সঠিক উত্তর:
কম্বোডিয়া 
ব্যাখ্যা

• খেমারুজ:
- খেমারুজ একটি সোশ্যালিস্ট গেরিলা সংগঠন ছিল।
- খেমারুজ নেতা ছিলেন পলপট। তিনি কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক।
- ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত।
- ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী কম্বোডিয়া আক্রমণ করলে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।

উৎস: ব্রিটানিকা। 

৮,৩৯৬.
রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
  1. ৫ টি
  2. ৪ টি
  3. ৭ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
• রাষ্ট্রে ধারণা: 
- প্রাচীনকালে গ্রীক দার্শনিকগণ 'রাষ্ট্র' অর্থে পোলিস (Polis) কথাটি ব্যবহার করতেন।
- রোমান দার্শনিকগণ 'রাষ্ট্র' বোঝাতে 'সিভিটাস' (Civitas) কথাটি ব্যবহার করতেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন বলেন, "রাষ্ট্র হচ্ছে আইনের প্রয়োজনে নির্দিষ্ট ভূ-খন্ডে সংগঠিত একটি জনসমাজ।
- " অধ্যাপক জেমস গার্নার রাষ্ট্রের একটি সুন্দর ও গ্রহনযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন।
- তিনি বলেন, "সুনির্দিষ্ট ভূখন্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশক্তির নিয়ন্ত্রনমুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।"
- রাষ্ট্রের চারটি উপাদান থাকে।
- যথা- (১) জনসমষ্টি, (২) ভূ-খন্ড, (৩)সরকার ও (৪) সার্বভৌমত্ব।

 উৎস: পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩৯৭.
আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. ক) IDA
  2. খ) IFC
  3. গ) IMF
  4. ঘ) ILO
সঠিক উত্তর:
ঘ) ILO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ILO
ব্যাখ্যা
• ILO:
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
- (ILO) এর পূণর্রুপ– International Labour Organization
- প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ ফলে আর্ন্তজাতিক শ্রম সংস্থা গড়ে উঠে- ১৯১৯ সালে।
- আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সদস্য লাভ করে– ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
- আর্ন্তজাতিক শ্রম সংস্থা ২০১৯ সালে তাদের শতবার্ষিকী পালন করে।

- প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
- সদর দপ্তর– জেনেভা।
- সদস্য সংখ্যা– ১৮৭ টি দেশ।
- শান্তিতে নোবেল পুরস্কার পায় - ১৯৬৯ সালে।
- বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে –২২ জুন, ১৯৭২ সালে।

তথ্যসূত্র: Official website (ILO)
৮,৩৯৮.
ন্যাটো চুক্তির আর্টিকেল - ৫ আনুষ্ঠানিকভাবে কতবার প্রয়োগ করা হয়েছে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. কখনোই না
সঠিক উত্তর:
১ বার
উত্তর
সঠিক উত্তর:
১ বার
ব্যাখ্যা

NATO চুক্তির আর্টিকেল - ৫: Collective Security বা যৌথ নিরাপত্তা।
- অনুচ্ছেদ - ৫ এ বলা হয়েছে - জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে। অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে।
- ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে।

⇒ ন্যাটো চুক্তির আর্টিকেল - ৫ আনুষ্ঠানিকভাবে মাত্র একবার প্রয়োগ হয়েছিল।
-  ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জঙ্গি হামলার পর এ অনুচ্ছেদের আওতায় আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দেয় ন্যাটোর অন্যান্য সদস্যরা।
- এটির ভিত্তিতেই সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- তবে এর বাইরেও ন্যাটো অন্যান্য ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিয়েছে।
- ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়, ২০০৩ সালে ইরাক সংকটের সময় এবং ২০১২ সালে সিরিয়া পরিস্থিতিতে প্রতিক্রিয়া হিসেবে ন্যাটো প্যাট্রিয়ট মিসাইল মোতায়েনের মাধ্যমে যৌথ নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেছিল। এই তিনবারই ন্যাটো তুরস্কের অনুরোধের ভিত্তিতে প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন করে।

উৎস: NATO ওয়েবসাইট।

৮,৩৯৯.
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কোন দেশে খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি?
  1. আফগানিস্তান
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
খাদ্য মূল্যস্ফীতি:
- যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় বিশ্বের অনেক দেশেই বাড়ছে মূল্যস্ফীতি।
- ব্যাপক খাদ্য মূল্যস্ফীতির চাপে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো।
- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি পাকিস্তানে।
- পাকিস্তানের খাদ্য মূল্যস্ফীতি ২৭.৫ শতাংশ।

অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতিতে -
- ২য় অবস্থানে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ৯.৬ শতাংশ,
- ৩য় অবস্থানে ভারতের খাদ্য মূল্যস্ফীতি ৮.৭ শতাংশ।
- ৪র্থ অবস্থানে মালদ্বীপের খাদ্য মূল্যস্ফীতি ৫.৩ শতাংশ,
- ৫ম অবস্থানে ভুটানের  খাদ্য মূল্যস্ফীতি ৫.৩ শতাংশ,
- ৬ষ্ঠ অবস্থানে নেপালের খাদ্য মূল্যস্ফীতি ৫.১ শতাংশ,
- ৭ম অবস্থানে শ্রীলঙ্কার খাদ্য মূল্যস্ফীতি ০.৩ শতাংশ। 
- ৮ম অবস্থানে আফগানিস্তান খাদ্য মূল্যস্ফীতি -১৪.০ শতাংশ। 

 উৎস: ২৩ জানুয়ারি ২০২৪, সমকাল। [link]
৮,৪০০.
বর্তমানে বহুল আলোচিত 'ঋণ ফাঁদ কূটনীতির'র সাথে সম্পর্কিত দেশ কোনটি?
  1. ক) গ্রীস
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
- বর্তমানে আলোচিত ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’ – চীনের সাথে সম্পর্কিত।
- চীনের নিকট থেকে ঋণ নিয়ে অর্থনীতিক চাপে পড়া দেশগুলোকে নিয়ে চীনের নতুন নীতির নাম - ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’।
- এছাড়া, বহু দেশের সরকারকে অবকাঠামো তৈরির নামে ঋণ দিয়ে নিজের নিয়ন্ত্রণের বলয়ে নিয়ে আসছে চীন। এটি এখন ‘Checkbook Diplomacy’' নামে পরিচিত হয়েছে।

উৎস: Diplomat সাময়িকী।