বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা / ২৭২ · ৭০১৮০০ / ২৭,৩৪৭

৭০১.
কোথায় অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতাকে কেন্দ্র করে পিংপং ডিপ্লোমেসির সূত্রপাত হয়?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
পিংপং ডিপ্লোমেসি:
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৪৯ সালে মাও সেতুং - এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- কোনো কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলো না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলাবস্থা সহজ হয়ে আসে।

- এর আগে গোপনে দুই দেশের সরকারের যোগাযোগ হলেও এই ঘটনা প্রকাশ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার দুয়ার খুলে দেয়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেনিস টীমের ১৫ সদস্য চীন ভ্রমণে যায় এবং ৭ দিন অবস্থান করে ১৭ তারিখে হংকং ফিরে আসে।
- এই সময়ে তারা সেখানে প্রেসিডেন্ট জু এনলাই, সর্বোচ্চ নেতা মাও সেতুংয়ের সাথে সাক্ষাৎ করেন। বিশ্ব মিডিয়ায় যা আলোড়ন সৃষ্টি করে।
- এই ঘটনার সূত্র ধরেই, ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গোপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
- ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

তথ্যসূত্র:  হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৭০২.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. আয়ারল্যান্ড
  3. ডেনমার্ক
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১১৩টি দেশ নিয়ে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে খাদ্য নিরাপত্তায়:
- শীর্ষ দেশ : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ : বুরুন্ডি
- বাংলাদেশের অবস্থান : ৮৪তম।

(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার)
৭০৩.
আরব লীগের বর্তমান সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৪টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুলাই, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৭০৪.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত?
  1. ASEAN
  2. BRICS
  3. BIMSTEC
  4. G-20
সঠিক উত্তর:
BRICS
উত্তর
সঠিক উত্তর:
BRICS
ব্যাখ্যা
New Development Bank:
- New Development Bank (NDB) BRICS-দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'BRICS Development Bank' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

⇒ ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয়।
- আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank-এর সদস্য পদ লাভ করে।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
৭০৫.
কত সালে মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৭৯ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৪ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
মিয়ানমার:
• ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
• ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার নে উইন রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে।
• ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন ড্রাগন কিং' চালায়।
• ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়।

⇒ রোহিঙ্গা সম্প্রদায় হচ্ছে মায়ানমার রাষ্ট্রের উত্তর রাখাইন প্রদেশে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী।
- যদিও কয়েকশ বছর আগে রোহিঙ্গা সম্প্রদায়ের বাসস্থান ছিল রাখাইন প্রদেশে কিন্তু ১৯৮২ সালে মায়ানমার রাষ্ট্রের নাগরিকত্ব আইনেও তাদের বঞ্চিত করা হয়।
- এর আগে ১৯৭৮ সাল থেকে রোহিঙ্গা সম্প্রদায় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে যেমন বলপূর্বক শ্রম, বেআইনি গ্রেফতার, অনির্দিষ্ট কালের জন্য আটক, নির্যাতন, হত্যা, শ্লীলতাহানি, বাড়িঘের ও মসজিদ ভাঙচুর, গতিবিধির নিয়ন্ত্রণ, উৎখাত, শিক্ষার ওপর নিষেধাজ্ঞা, চিকিৎসা থেকে বঞ্চনা এবং বাধ্যতামূলক জন্মনিয়ন্ত্রণ প্রভৃতি।
- সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায় এবং রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হওয়ায় বহু রোহিঙ্গা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

উল্লেখ্য,
- মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ।
- প্রাচীন নাম ব্রহ্মদেশ।
- রাজধানীর নাম ইয়াঙ্গুন।
- আগে নাম ছিল রেঙ্গুন।
- এর দক্ষিণে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল, পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তরে চীন, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড।
- মিয়ানমারের সরকারী ভাষা বর্মী।
- কিয়াট হল মিয়ানমারের মুদ্রা।

উৎস: Britannica.
৭০৬.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?
  1. ক) New York
  2. খ) Geneva
  3. গ) Vienna
  4. ঘ) Washington dc
সঠিক উত্তর:
ঘ) Washington dc
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Washington dc
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund) ।
- এটি প্রতিষ্ঠিত হয় ২২ জুলাই ১৯৪৪ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্য দেশ ১৯০টি।

উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।

৭০৭.
“Stasi” কোন দেশের গোপন পুলিশি সংস্থা?
  1. ক) কিউবা
  2. খ) ইরান
  3. গ) জার্মানি
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
“Stasi”, official name Ministerium für Staatsicherheit (German: “Ministry for State Security''), secret police agency of the German Democratic Republic (East Germany). The Stasi was one of the most hated and feared institutions of the East German communist government. The Stasi developed out of the internal security and police apparatus established in the Soviet zone of occupation in Germany after World War II.
Source: britannica.com
৭০৮.
United Nations Convention against Cybercrime কোন শহরে স্বাক্ষরিত হয়েছে?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. হ্যানয়, ভিয়েতনাম
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. সাঙ্ঘাই, চীন
সঠিক উত্তর:
হ্যানয়, ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
হ্যানয়, ভিয়েতনাম
ব্যাখ্যা

United Nations Convention against Cybercrime:
- UNCC জাতিসংঘের সাইবার অপরাধ প্রতিরোধের প্রথম ব্যাপক আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত হয়: ২৪ ডিসেম্বর, ২০২৪ (জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯/২৪৩ নম্বর রেজোলিউশনের মাধ্যমে)।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়: ২৫ অক্টোবর, ২০২৫।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে: ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত।
- স্বাক্ষরের স্থান: হ্যানয়, ভিয়েতনাম।
- উদ্দেশ্য: সাইবার অপরাধ প্রতিরোধ, তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

উল্লেখ্য,
- ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে স্বাক্ষরিত জাতিসংঘ সাইবার অপরাধ চুক্তিটি কেবল তখনই কার্যকর হবে, যখন কমপক্ষে ৪০টি দেশ এটি অনুমোদন করবে।
- চুক্তি অনুযায়ী স্বাক্ষরকারী দেশগুলোকে ১০টি অপরাধকে ‘অপরাধ’ হিসেবে স্বীকৃতি দিতে হবে, যার মধ্যে রয়েছে হ্যাকিং, জালিয়াতি ও অন্যান্য অনলাইন অপরাধ। অন্য কোনো সদস্য দেশ অনুরোধ করলে দেশগুলোকে ই-মেইলসহ প্রমাণ সংগ্রহ করতে হবে।

⇒ এই কনভেনশনের মূল উদ্দেশ্য:
- সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন করা। 
- দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, বিশেষ করে ইলেকট্রনিক প্রমাণ শেয়ার করা।
- গুরুতর অপরাধের ক্ষেত্রে ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিনিময়।
- উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা ও ক্ষমতা বৃদ্ধি প্রদান।

উৎস: UN ওয়েবসাইট।

৭০৯.
সম্প্রতি ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নামের নিরাপত্তা উদ্যোগ কোন সাগরকে কেন্দ্র করে গঠিত হয়েছে?
  1. লোহিত সাগর
  2. আরব সাগর
  3. চীন সাগর
  4. কাস্পিয়ান সাগর
সঠিক উত্তর:
লোহিত সাগর
উত্তর
সঠিক উত্তর:
লোহিত সাগর
ব্যাখ্যা
অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান:
- লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের ইতোমধেই একটি টাস্ক ফোর্স আছে। যার কারণে গুরুত্বপূর্ণ সাগরপথগুলোতে যুক্তরাষ্ট্রের জোরাল উপস্থিতি আছে। ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’ নিরাপত্তা উদ্দেশ্য  লোহিতসাগরকে কেন্দ্র করে গঠিত হয়েছে।
- বহুদেশীয় এ নিরাপত্তা উদ্যোগে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন যোগ দিচ্ছে।
- এই গ্রুপ লোহিত সাগরের দক্ষিণাঞ্চল এবং এডেন উপসাগরীয় অঞ্চলে যৌথ টহল অভিযান পরিচালনা করবে।
- হুতিরা ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন দিচ্ছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭১০.
নিম্নের কোন দেশটি 'বাফার রাষ্ট্র' হিসেবে পরিচিত ছিল?
  1. ইরান
  2. ভারত
  3. আফগানিস্তান
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
- বাফার রাষ্ট্র হলো দুটি শক্তিশালী ও সম্ভাব্য শত্রু শক্তির সীমানার মধ্যে অবস্থিত একটি এলাকা।
- বাফার এলাকায় প্রতিদ্বন্দ্বী শক্তির কোনো সশস্ত্র বাহিনী বিদ্যমান থাকে না এবং উভয় শক্তি বাফার রাষ্ট্রের ভূখণ্ডে আক্রমণ করার চেষ্টা করলে প্রায়শই যুদ্ধ সংঘটিত হয়।
- উদাহরণস্বরূপ, আফগানিস্তান উত্তরে রাশিয়ান সাম্রাজ্য এবং দক্ষিণে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্য (এখন ভারত ও পাকিস্তান) এর মধ্যে বাফার রাষ্ট্র হিসাবে কাজ করেছিল।

উৎস: worldatlas.com
৭১১.
২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় ?
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন।

জেনে রাখা ভালো,
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিলো।
৭১২.
'রামসার কনভেনশন' এর বিষয়বস্তু কী?
  1. জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
  2. ওজন স্তর সুরক্ষা
  3. গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ
  4. কার্বন-ডাই-অক্সাইড নির্গমন রোধ
সঠিক উত্তর:
জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশনের পূর্ণনাম - The Ramsar Convention on Wetlands.
- এটি জলাভূমি ও এর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- চুক্তিটি ইরানের রামসারে স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।
- চুক্তি অনুমোদন - ২ ফেব্রুয়ারি, ১৯৭১ সাল। 
- চুক্তি অনুমোদনের স্থান - রামসার, ইরান।
- চুক্তি কার্যকর - ডিসেম্বর, ১৯৭৫ সাল।

উৎস: রামসার ওয়েবসাইট।
৭১৩.
তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ভারত ও পাকিস্তান
  2. পাকিস্তান ও আফগানিস্তান
  3. আফগানিস্তান ও ইরান
  4. ভারত ও আফগানিস্তান
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা

• তাসখন্দ চুক্তি:
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- পক্ষসমূহ- ভারত - পাকিস্তান।

- স্বাক্ষরকারী - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান।
- মধ্যস্থতাকারী - সাবেক সোভিয়েত ইউনিয়ন এর প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- উদ্দেশ্য- কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি স্থাপন।

উৎস: ব্রিটানিকা

৭১৪.
মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইরাক
  2. ইরান
  3. ইসরায়েল
  4. মিশর
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
গোয়েন্দা সংস্থা: 
- মিশর- মুখবরাত। 
- ইসরায়েল -মোসাদ,আমান।
- জাপান - নাইচো।
- ইরান- ভিভাক।
- সৌদি আরব- এস পি এ( SPA)।
- চীন- এম এস এস(MSS)।
- পাকিস্তান - আইএসআই( ISI)।
- যুক্তরাষ্ট্র- সিআইএ, ফেয়ারফ্যাক্স, এনএসএ(NSA), এফবিআই( FBI)।
- যুক্তরাজ্য- এসআইএস( SIS), এম আই৬, স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিস।
- ফ্রান্স- ডিজিএসআই।
- ভারত - RAW,CBI.

উৎস: ব্রিটানিকা 
৭১৫.
বি-২ স্পিরিট (B-2 Spirit) কী?
  1. যাত্রীবাহী বিমান
  2. হেলিকপ্টার
  3. বোমারু বিমান
  4. মিসাইল
সঠিক উত্তর:
বোমারু বিমান
উত্তর
সঠিক উত্তর:
বোমারু বিমান
ব্যাখ্যা

বি-২ স্পিরিট (B-2 Spirit) এক ধরনের বোমারু বিমান।

• বি-২ স্পিরিট (B-2 Spirit) বিমানের :
- পূর্ণ নাম: Northrop Grumman B-2 Spirit
- প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই ১৯৮৯
- সেবা গ্রহণ: ১৯৯৩ সালে মার্কিন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত
- ধরন: স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার (Stealth strategic bomber)
- নির্মাতা: Northrop Grumman
- নির্মানকারী দেশ: যুক্তরাষ্ট্র।
- প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা
- বিশেষ বৈশিষ্ট্য: "Flying wing" ডিজাইন ও রাডার-চালিত অদৃশ্যতা।

উৎস: ব্রিটানিকা।

৭১৬.
নাগোয়া প্রটোকল (Nagoya Protocol) প্রধানত কীসের সাথে সম্পর্কিত?
  1. বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা
  2. ওজোন স্তর রক্ষা
  3. গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ
  4. জীববৈচিত্র্যের সংরক্ষণ
সঠিক উত্তর:
জীববৈচিত্র্যের সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জীববৈচিত্র্যের সংরক্ষণ
ব্যাখ্যা

- নাগোয়া প্রটোকল (Nagoya Protocol) প্রধানত জৈব বৈচিত্র্য ও জেনেটিক সম্পদের সুবিধা বন্টন সাথে সম্পর্কিত।

নাগোয়া প্রটোকল:

- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- ABS সংক্রান্ত নাগোয়া প্রোটোকলটি ২৯ অক্টোবর ২০১০ তারিখে জাপানের নাগোয়ায় গৃহীত হয়।
- প্রটোকলটি ১২ অক্টোবর ২০১৪ তারিখে কার্যকর হয়।

• এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্‌ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে
জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট।

৭১৭.
গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) আমেরিকা
সঠিক উত্তর:
ক) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) নরওয়ে
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ‘Democracy Index 2021’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)। এতে ১৬৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

গণতন্ত্র সূচকে শীর্ষ ৪ দেশ :
১. নরওয়ে, ২. নিউজিল্যান্ড, ৩. ফিনল্যান্ড ও ৪. সুইডেন।

গণতন্ত্র সূচকে সর্বনিম্ন ৪ দেশ : 
১৬৭, আফগানিস্তান, ১৬৬, মিয়ানমার, ১৬৫. উত্তর কোরিয়া ও ১৬৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 

 সার্কভুক্ত দেশের অবস্থান —
 ত্রুটিপূর্ণ গণতন্ত্র : 
৪৬. ভারত ও ৬৭. শ্রীলংকা।

 হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র : 
৭৫. বাংলাদেশ, ৮১. ভুটান, ১০১. নেপাল ও ১০৪. পাকিস্তান।

স্বৈরতন্ত্র : 
১৬৭. আফগানিস্তান।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
৭১৮.
European Environment Agency-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. রোম, ইতালি 
  3. সুইডেন, স্টকহোম
  4. কোপেনহেগেন, ডেনমার্ক
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা

ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক
- সদস্য: ৩২টি।
- সহযোগী দেশ: ৬টি।

উৎস: European Environment Agency ওয়েবসাইট।

৭১৯.
ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের? 
  1. সুন্নি
  2. শিয়া
  3. কুর্দি
  4. খ্রিস্টান
সঠিক উত্তর:
কুর্দি
উত্তর
সঠিক উত্তর:
কুর্দি
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট জালাল তালাবানি কুর্দি সম্প্রদায়ের।

ইরাক:
- ইরাক একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র।
- ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর-পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত।
- ইরাকের পূর্ব নাম: মেসোপটেমিয়া।
- রাজধানী: বাগদাদ। 
- ভাষা: আরবি।
- মুদ্রা: দিনার।
- বর্তমান প্রেসিডেন্ট: আব্দুল লতিফ রশীদ।

⇒ ইরাক ব্রিটেনের উপনিবেশে ছিল।
- স্বাধীনতা লাভ করে ১৯৩২ সালে।

উল্লেখ্য,
- ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকে অবস্থিত। 
- ইরাকের প্রথম বাদশাহ ছিলেন বাদশা ফাইসাল।
- No fly zone অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে।
- ইরাকের বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা- খলিফা আল মনসুর।

⇒ সাদ্দাম হোসেন ১৯৭৯ সালে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন।
- তেলের কারনে ইরাক অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি অর্জন করে।
- ১৯৭৯ সালে সাদ্দাম হোসেন যখন ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় তখন ইরাকের বৈদেশিক মুদ্রার শতকরা ৯৫ ভাগ পেট্রোলিয়াম রপ্তানী থেকে আসত ।
- সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এর ফাঁসি কার্যকর করা হয় ২০০৬ সালে।

⇒ 'অপারেশন ডেজার্ট ফক্স' ১৯৯৮ সালে ইরাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযান।
- অপারেশন ডেজার্ট স্ট্রম/শেইল্ড ১৯৯০ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত হামলা।

উৎস: Britannica.
৭২০.
মার্কিন যুক্তরাষ্ট্রের অফিশিয়াল ভাষা -
  1. ক) লাটিন
  2. খ) নেই
  3. গ) ইংরেজি
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
খ) নেই
উত্তর
সঠিক উত্তর:
খ) নেই
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি দেশ।
এর রাজধানী ওয়াশিংটন ডিসি
অফিশিয়াল ভাষাঃ নেই
এ দেশের রাজ্য সংখ্যা ৫০ টি।

উৎসঃ ব্রিটানিকা

৭২১.
’জি-২০’ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. জাপান
  3. সাউথ আফ্রিকা
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
সাউথ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
সাউথ আফ্রিকা
ব্যাখ্যা

জি২০ :
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।
- জি-২০'র সদস্য: ২১টি। যথা: ১৯টি দেশ এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই ফোরামের বৈঠক হয়ে আসছে ।
- ১৯-তম জি-২০ সম্মেলন ১৮-১৯ নভেম্বর, ২০২৪; ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়।
- ২০-তম জি-২০ সম্মেলন ২০২৫ সালে ২৭-২৮ নভেম্বরে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।

উৎস: বিবিসি।

৭২২.
‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয় কোনটিকে?
  1. IDA
  2. NDB
  3. ADB
  4. AIIB
সঠিক উত্তর:
AIIB
উত্তর
সঠিক উত্তর:
AIIB
ব্যাখ্যা
AIIB:
- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- কার্যক্রম শুরু হয়: ২০১৬ সাল।
- সদর দপ্তর: বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- বর্তমান অনুমোদিত সদস্য: ১১০টি। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান প্রেসিডেন্ট: চীনের জিন লিকুয়ান। (জানুয়ারি, ২০২৫)
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
৭২৩.
কোন দেশে প্রথম মেধাভিত্তিক সিভিল সার্ভিস চালু হয়? 
  1. জাপান
  2. চীন
  3. গ্রীস
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস:
- প্রাচীন চীনে সরকারী চাকুরি বা আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা।
- তখন চীনে সরকারী চাকুরে রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন।
- সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলা হতো মন্ত্রিদেরকে, যারা সরাসরি প্রাসাদের কাজ করতেন।
- তারা সরকারের ক্ষমতাশালী ব্যাক্তিবর্গ হিসাবে পরিচিত ছিলেন।

এছাড়াও,
- ২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে সর্বপ্রথম সিভিল সার্ভিস বা সরকারী চাকরির সূচনা হয়।
- সম্রাট জানতেন চীনের মতো এতো বড় সাম্রাজ্য তিনি একা চালাতে পারবেন না।
- তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী এবং প্রশাসকদের সরকারের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিলেন।
- এভাবেই ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হতো।

উৎস: Britannica.

৭২৪.
চীনের অত্যাধুনিক রণতরী কোনটি?
  1. বিক্রমাদিত্য
  2. দ্য ফুজিয়ান
  3. ভার্জিনিয়া ক্লাস
  4. হারকিউলিস
সঠিক উত্তর:
দ্য ফুজিয়ান
উত্তর
সঠিক উত্তর:
দ্য ফুজিয়ান
ব্যাখ্যা
দ্য ফুজিয়ান
-প্রথমবারের মতো সমুদ্রে নেমেছে চীনের নতুন, বৃহত্তম ও আধুনিক বিমানবাহী রণতরী ‘দ্য ফুজিয়ান’।
- সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশে বুধবার রণতরীটি তার পরীক্ষামূলক অভিযান শুরু করেছে।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিযোগিতার অংশ হিসেবে এ রণতরী নির্মাণ করেছে চীন।
- এটি চীনের নিজেদের নির্মাণ করা তৃতীয় রণতরী।
- জিয়াংনান শিপইয়ার্ডে ফুজিয়ানকে নির্মাণ করতে মোট ছয় বছর সময় লেগেছে।

সূত্র- সমকাল। 
৭২৫.
The main object of which of the following UN agency is to help the underdeveloped countries in the task of raising their living standards?
  1. IMF
  2. UNICEF
  3. UNDP
  4. IDA
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে।
- এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৭২৬.
ইলেক্টোরাল ভোটে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
  1. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  2. থমাস জেফারসন
  3. জন এডামস
  4. জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
ইলেক্টোরাল ভোটে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।

ইলেক্টোরাল কলেজ:
- 'ইলেক্টোরাল কলেজ' হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ব্যবহৃত রাষ্ট্র ও কেন্দ্রীয় আইনের একটি জটিল ব্যবস্থা, যা দেশটির সংবিধান দ্বারা নির্ধারিত।
- ‘কলেজ’ শব্দটির অর্থ এখানে সেই ব্যক্তিদের বোঝানো হয়, যারা একটি অঙ্গরাজ্যের ভোট দেওয়ার অধিকারী।
- 'ইলেকটোরাল কলেজ' হচ্ছে কর্মকর্তাদের একটি প্যানেল, যাদের 'ইলেকটরস্' বলা হয়।
- এরা এক কথায় নির্বাচক মণ্ডলী।
- প্রতি চার বছর পর পর এটি গঠন করা হয় এবং এরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে বাছাই করেন।
- কংগ্রেসে প্রতিনিধিত্বের অনুপাতে প্রতিটি স্টেট বা অঙ্গরাজ্যে ইলেকটরসের সংখ্যা নির্ধারিত হয়: যা নির্ধারিত হয় স্টেটে সেনেটরের সংখ্যা (প্রত্যেক স্টেটে দুইজন) এবং প্রতিনিধি পরিষদে প্রতিনিধির (যা জনসংখ্যার অনুপাতে) যোগফল মিলে।
- ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি, সেসব রাজ্যে ইলেকটোরাল ভোটও বেশি।
- সবচেয়ে বড় ছয়টি স্টেট হলো ক্যালিফোর্নিয়া (৫৫), টেক্সাস (৪০), নিউইয়র্ক (২৯), ফ্লোরিডা (২৯), ইলিনয় (২০) এবং পেনসিলভেনিয়া (২০)।
- মোট ভোট সংখ্যা—৫৩৮ ইলেক্টোরাল কলেজ। 
- বিজয়ী হতে প্রয়োজন—২৭০ ইলেক্টোরাল কলেজ।

⇒ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ৫০টি।
- সাধারণত অঙ্গরাজ্যগুলি তাদের হাতে থাকা ইলেক্টোরাল ভোট সেই প্রার্থীকেই দেয়, যিনি ওই অঙ্গরাজ্যের ভোটারদের সরাসরি ভোটে জয়ী হয়েছেন।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৭৮৯ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচনে ১৩টি অঙ্গরাজ্যের ১০টিতে ইলেক্টোরাল ভোটে সর্বাধিক ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৭৮৯ থেকে ১৭৯৭ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
- দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর তিনি অবসরে যান।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 
- প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০শে জানুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

উৎস: i) Britannica.
ii) BBC.
৭২৭.
ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ)- সদর দপ্তর কোথায়?
  1. লিসবন, পর্তুগাল
  2. বন, জার্মানি
  3. কোপেনহেগেন, ডেনমার্ক
  4. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা

ইউরোপীয় পরিবেশ সংস্থা:
- European Environment Agency.
- এটি গঠন হয় ১৯৯৪ সালে।
- এর সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ -৩২ টি।
- সহযোগী দেশ - ০৬টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ইউরোপীয় পরিবেশ সংস্থা ওয়েবসাইট।

৭২৮.
চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু করেন কে?
  1. লি কিয়াং
  2. শি জিনপিং
  3. মাও সেতুং
  4. লি কেকিয়াং
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা
চীনের সাংস্কৃতিক বিপ্লব: 
- চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং ১৯৬৬-১৯৭৬ সালে তার ক্ষমতার শেষ দশকে এই আন্দোলন শুরু করেন।
- এর উদ্দেশ্য ছিল চীনের বিপ্লবী চেতনা পুনরুজ্জীবিত করা।
- মাও আশঙ্কা করেছিলেন যে চীন সোভিয়েত মডেলের মতো পথে এগোবে।
- সোভিয়েত ইউনিয়নের বিপ্লব বিচ্যুত হয়েছে এমন ধারণা তাকে উদ্বিগ্ন করেছিল।
- নিজেকে ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছাও মাওয়ের এ উদ্যোগের একটি কারণ।
- সাংস্কৃতিক বিপ্লব এর ফলে চীনের শহরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
- ঐতিহাসিক পরিবর্তন এবং স্থিতিশীলতা রোধের জন্য এটি একটি বিপ্লবী প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়।
- সাংস্কৃতিক বিপ্লব চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল।

উৎস: Britannica.
৭২৯.
মিশরের কোন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর করেন?
  1. জামাল আবদেল নাসের
  2. আনোয়ার সাদাত
  3. হোসনি মোবারক
  4. আবদেল ফাত্তাহ আল-সিসি
সঠিক উত্তর:
আনোয়ার সাদাত
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ার সাদাত
ব্যাখ্যা
- ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষরকারী মিশরের রাষ্ট্রপতি ছিলেন আনোয়ার সাদাত।

ক্যাম্প ডেভিড চুক্তি: 
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- মিশর ও ইসরায়েলের মধ্যে এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।
- চুক্তিতে মিশরের পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের পক্ষে প্রধানমন্ত্রী মিনাচেম বেগিন।

উল্লেখ্য, 
- এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কোনো আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। এর বিনিময়ে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সেখানে মিশরের পূর্ণ অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- এর জন্য মিশরকে ওআইসি (OIC) ও আরব লীগ থেকে বহিষ্কার হতে হয়েছিল। 

ক্যাম্প-ডেভিড চুক্তির আওতায় স্বাক্ষরিত পৃথক চুক্তি দুটি হচ্ছে -
1. A Framework for Peace in the Middle East ও
2. A Framework for the Conclusion of a Peace Treaty between Egypt and Israel

- এই চুক্তির ফলশ্রুতিতে মিশর ছাড়াও আরেকটি আরব দেশ—জর্ডানের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম হয়।
- পরবর্তীতে ১৯৯৪ সালে দ্বিতীয় আরবদেশ হিসেবে জর্ডান ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষর করে।

সূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৭৩০.
কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হয় কত সালে?
  1. ২০১৬ সালে
  2. ২০১৮ সালে
  3. ২০২০ সালে
  4. ২০২১ সালে
সঠিক উত্তর:
২০২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২০ সালে
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
- প্রটোকলের মেয়াদ শেষ হয় ২০২০ সালে।

উল্লেখ্য,
- এই সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১৯২টি দেশের মধ্যে কানাডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল।
-  কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- ক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭৩১.
'দ্য গার্ডিয়ান' পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়?
  1. নিউইয়র্ক
  2. লন্ডন
  3. প্যারিস
  4. বার্লিন
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
'দ্য গার্ডিয়ান’ পত্রিকা:
- দ্য গার্ডিয়ান পত্রিকা ১৮২১ সালে প্রতিষ্টিত যা ১৯৫৯ সাল অবধি দ্য মাঞ্চেস্টার গার্ডিয়ান নামে পরিচিত ছিল।
- এটি ব্রিটেনের একটি জাতীয় দৈনিক পত্রিকা।
- লন্ডন শহর থেকে প্রকাশিত হয়।
- বর্তমানে এই পত্রিকার সম্পাদক অ্যালান রুসব্রিজার।
- ১৯ শতকে স্থানীয় পত্রিকা হিসেবে চালু হওয়া এই পত্রিকাটি পরবর্তিতে জাতীয় পত্রিকায় রূপ নেয় যার বর্তমানে একটি জটিল সাংগঠনিক রূপ বিদ্যমান এবং ইন্টারনেট ব্যবস্থার কল্যাণে এটি আন্তর্জাতিক গণমাধ্যমে রূপ নিয়েছে।
- এই প্রকাশনীর দ্য অভসার্ভার ও দ্য গার্ডিয়ান উইকলি নামে দুটি সাপ্তাহিকী প্রকাশ করে থাকে।

উৎস: The Guardian ওয়েবসাইট। 
৭৩২.
The only foreigner awarded the title of "Bir Protik" is
  1. William Abraham Simon Ouderland
  2. Jorge Harrison
  3. Alen Ginsburg
  4. William Rockford
  5. Archer Kent
সঠিক উত্তর:
William Abraham Simon Ouderland
উত্তর
সঠিক উত্তর:
William Abraham Simon Ouderland
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ২নং সেক্টরে যুদ্ধ করেন।
- ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।

উৎস: বাংলাপিডিয়া।
৭৩৩.
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
সঠিক উত্তর:
দক্ষিণ মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা

এন্টার্কটিকা:
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন ১ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটার।
- এটি ৯০ দক্ষিণ মেরুরেখা থেকে ৬০ দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি।
- এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

উৎস:
ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৩৪.
গ্রিক সভ্যতার অন্তর্গত ছিল-
  1. মিনিয়ন ও ইজিয়ান সভ্যতা
  2. সিন্ধু ও হরপ্পা সভ্যতা
  3. ব্যাবিলনীয় ও হরপ্পা সভ্যতা
  4. মহেঞ্জাদারো ও ইজিয়ান সভ্যতা
সঠিক উত্তর:
মিনিয়ন ও ইজিয়ান সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মিনিয়ন ও ইজিয়ান সভ্যতা
ব্যাখ্যা
গ্রিকসভ্যতা: 
- ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত এ সভ্যতা।
- সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরীসহ একশ নগরীর ধ্বংসস্তূপের।
- যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক-ক্লাসিক্যাল গ্রিকসভ্যতা।
- ক্রিট দ্বীপ, গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা।
- এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি-ঐতিহ্যের অধিকারী।
- এই সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে।
• ১. মিনিয়ন সভ্যতা:
- ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব এর স্থায়িত্ব ধরা হয়েছে ৩০০০ থেকে ১৪০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।
• ২. মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা:
- গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনি নগরের নাম অনুসারে এর নামকরণ হয়।
- এই সভ্যতার স্থায়িত্ব ছিল ১৬০০ থেকে ১১০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।
- ধারণা করা হয় বন্যা অথবা বিদেশি আক্রমণের ফলে এই সভ্যতার অবসান ঘটে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৭৩৫.
নিচের কোন দেশসমূহ ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’-এর অংশ?
  1. মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
  2. ভারত, নেপাল ও ভুটান
  3. আফগানিস্তান, পাকিস্তান ও ইরান
  4. বাংলাদেশ, ভারত ও নেপাল
সঠিক উত্তর:
মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
উত্তর
সঠিক উত্তর:
মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
ব্যাখ্যা

• গোল্ডেন ট্রায়াঙ্গেল:
- গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি (মায়ানমার, থাইল্যান্ড ও লাওস) দেশের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

অন্যদিকে,
- গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৭৩৬.
নিচের কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইন্দোনেশিয়া
  3. থাইল্যান্ড
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
⇒ থাইল্যান্ড অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি।

থাইল্যান্ড:
- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও দৈনিক প্রথম আলো, ২১ মে ২০২৩।
৭৩৭.
পূর্ব-পশ্চিম ইউরোপের মধ্যে সেতুবন্ধনকারী দেশ কোনটি?
  1. স্পেন
  2. আয়ারল্যান্ড
  3. নরওয়ে
  4. স্লোভেনিয়া
সঠিক উত্তর:
স্লোভেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
স্লোভেনিয়া
ব্যাখ্যা
স্লোভেনিয়া  
- পূর্ব-পশ্চিম ইউরোপের মধ্যে সেতু রচনাকারী দেশ স্লোভেনিয়া।
-দেশটির রাজধানী লুবলিয়ানা।
- ইউরোপের চারটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল— আল্পস, প্যানোনিয়ান প্লেট, ডিনারাইডস ও ভূ-মধ্যসাগরের মিলন ঘটেছে স্লোভেনিয়াতে এসে।
- ভৌগলিকভাবে মধ্য ইউরোপে অবস্থিত এ দেশ এক সময় প্রাক্তন যুগোস্লাভিয়ার অংশ ছিল। 
- স্লোভেনিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন সীমান্ত চুক্তি বা সেনজেন রাষ্ট্রের তালিকাভুক্ত।
- স্লোভেনিয়ার উত্তরে অস্ট্রিয়া, পশ্চিমে ইতালি, উত্তর-পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ-পূর্বে ক্রোয়েশিয়া ও দক্ষিণ-পশ্চিমে আড্রিয়াটিক সাগর।
- নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য, বিশেষ করে পাহাড়-পর্বত, হৃদ ও স্কি রিসোর্টের জন্য দেশটি সুপরিচিত।
- ৪ জুন, ২০২৪ তারিখে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে  স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি বিল (ডিক্রি) পাস হয়েছিল। বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের ৯০ সদস্যের মধ্যে ৫১ জন ভোট দেন।

অন্যদিকে,
গত ২৮ মে , ২০২৪ তারিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। 

তথ্যসূত্র - প্রথম আলো, ০৫ জুন ২০২৪। ডেইলি স্টার, ০৭ জুন ২০২০। ব্রিটানিকা।
৭৩৮.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারি স্বীকৃতি দেয় কোন সংগঠন?
  1. ক) UNESCO
  2. খ) UNDP
  3. গ) UNICEF
  4. ঘ) FDC
সঠিক উত্তর:
ক) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
ক) UNESCO
ব্যাখ্যা
The Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman Documentary heritage was submitted by Bangladesh and recommended for inclusion in the Memory of the World Register in 2017.
source:UNESCO
৭৩৯.
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান-
  1. ক) অর্থনীতিবিদ
  2. খ) চিকিৎসা বিজ্ঞানী
  3. গ) ঐতিহাসিক
  4. ঘ) প্রকৌশলী
সঠিক উত্তর:
ঘ) প্রকৌশলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রকৌশলী
ব্যাখ্যা
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান প্রকৌশলী, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদ ও বিজ্ঞানী। তিনি বুয়েটের অধ্যাপক ছিলেন। বঙ্গবন্ধু সেতু, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশের যাবতীয় বৃহৎ ভৌত অবকাঠামো প্রকল্পে তিনি বিশেষজ্ঞ প্যানেলে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ১৯৯৬ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও উপদেষ্টা ছিলেন।
বাংলাদেশ সরকার তাকে ২০১৭ সালে একুশে পদক প্রদান এবং ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। দেশি-বিদেশি জার্নালে তার ৭০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পান। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৩ সালে সিলেটে জন্ম নেওয়া অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গত ২৮ এপ্রিল ২০২০ ইন্তেকাল করেন।
(সূত্রঃ প্রথম আলো)
৭৪০.
২০২৩ সালের বুকার পুরস্কার বিজয়ী পল লিঞ্চ কোন দেশের লেখক?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. আয়ারল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
ব্যাখ্যা
২০২৩ বুকার পুরস্কার বিজয়ী:
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। 
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।
- তিনি ‘প্রফেট সং’ লিখে প্রথমবারের মতো এ মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন।
- ‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর ধরে লিখেছেন এটি।

অন্যদিকে -
- ২০২২ সালে ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’ উপন্যাসের জন্য পুরস্কারটি পান শ্রীলঙ্কার সাহিত্যিক শেহান করুণাতিলকা।
- Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট। 
৭৪১.
'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কারটি কে প্রদান করে?
  1. UNESCO
  2. UNEP
  3. UNDP
  4. WHO
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি UNEP.
- এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- UNEP-এর প্রধানের পদবী নির্বাহী পরিচালক। 

উল্লেখ্য,
- UNEP-এর প্রতিষ্ঠার দিন ৫ জুন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।
- পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে UNEP বিশ্বের সর্বোচ্চ পরিবেশবিষয়ক পুরস্কার 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' প্রদান করে।

অন্যদিকে: 
UNESCO - এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization. এটি হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNDP জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী, জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
-  WHO: World Health Organization. 

সূত্র: UNEP ওয়েবসাইট।

৭৪২.
আধুনিক আইনের ভিত্তি তৈরি করে কোন সভ্যতা?
  1. ক) গ্রীক
  2. খ) রোমান
  3. গ) ব্যাবিলনীয়
  4. ঘ) ক্যালিডীয়
সঠিক উত্তর:
খ) রোমান
উত্তর
সঠিক উত্তর:
খ) রোমান
ব্যাখ্যা
গ্রীক সভ্যতার একটি বর্ধিত অংশ রোমান সভ্যতা। এটি প্রাচীন রোম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
- অষ্টম খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সভ্যতা সগৌরবে টিকে ছিলো।
- দর্শন, সাহিত্য ও আইন রচনার ক্ষেত্রে রোমানরা অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।
- আধুনিক আইনের ভিত্তি হলো - রোমান আইন। আবার রোমান আইনের ভিত্তি ছিলো - The Twelve Tables যা খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে প্রচলিত হয়।
- এছাড়া একেশ্বরবাদী খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রসার ঘটায় রোমানরা।

উৎস: ব্রিটানিকা ও নবম - দশম শ্রেণীর ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)।
৭৪৩.
'দুর্নীতির ধারণা সূচক' প্রকাশ করে কোন সংস্থা? 
  1. Transparency International
  2. Amnesty International
  3. Human Rights Watch
  4. Orbis International
সঠিক উত্তর:
Transparency International
উত্তর
সঠিক উত্তর:
Transparency International
ব্যাখ্যা

দুর্নীতির ধারণা সূচক (Corruption Perception Index):
- দুর্নীতির ধারণা সূচক বা Corruption Perception Index (CPI) হলো বার্লিনভিত্তিক Transparency International কর্তৃক প্রণীত ও প্রকাশিত একটি সূচক, যা বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরে।
- একটি দেশের রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকবৃন্দের ধারণার ওপর ভিত্তি করে অন্তর্ভুক্ত দেশসমূহের দুর্নীতির তুলনামূলক অবস্থান নির্ণীত হয়।
- এটি একটি যৌগিক সূচক, যাকে জরিপের ওপর জরিপও বলা হয়ে থাকে।
- ১৯৯৫ সাল থেকে Transparency International এই সূচক প্রকাশ করে আসছে। 
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে, সেসব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেশি।

⇒ Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উৎস: Transparency International ওয়েবসাইট।

৭৪৪.
কোন চুক্তিতে পারমাণবিক পরিক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNEP
  3. গ) CTBTO
  4. ঘ) IAEA
সঠিক উত্তর:
গ) CTBTO
উত্তর
সঠিক উত্তর:
গ) CTBTO
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO)
-- CTBTO এর পূর্ণরুপ-Nuclear-Test-Ban Treaty Organization 
-- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
-- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
-- সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
--  বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে- ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে ( এশিয়ার ১ম)।
-- অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
-- বাংলাদেশ CTBTO স্বাক্ষরকারী- ৫৪ তম দেশ।
-- বর্তমান নির্বাহী প্রধান- রবার্ট ফ্লয়েড।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (CTBTO)
৭৪৫.
মিয়ানমারের সংবিধান অনুযায়ী সংসদে কত শতাংশ আসন সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩৫%
  4. ৪০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

মিয়ানমারের ২০০৮ সালের সংবিধান অনুযায়ী, দেশের জাতীয় সংসদ বা আইনসভার (পাইডাংসু হ্লুত্তাও) মোট আসনের ২৫ শতাংশ (এক-চতুর্থাংশ) আসন সামরিক বাহিনীর (তাতমাদাও) সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
- এই আসনগুলো সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন না, বরং সামরিক বাহিনীর প্রধানের দ্বারা মনোনীত হন।

মিয়ানমারের সংসদ ব্যবস্থা:
- স্বাধীনতার পর থেকে মিয়ানমারের ইতিহাসে সামরিক শাসনের প্রভাবই বেশি ছিল।
- অং সান সু চির নেতৃত্বে এক সময় গণতান্ত্রিক শাসনের সূচনা হলেও তা টেকেনি।
- ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এতে সু চির সরকার উৎখাত হয় এবং তাঁকে আটক করা হয়। সেই অভ্যুত্থানের পর থেকেই দেশটি ভয়াবহ গৃহসংঘাতে জড়িয়ে পড়েছে।
- মিয়ানমারের নিম্নকক্ষে মোট ৪৪০টি আসন রয়েছে। এর মধ্যে সংবিধান অনুযায়ী ১১০টি আসন সরাসরি সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। 

উল্লেখ্য,
- সম্প্রতি জানুয়ারি, ২০২৬) অনুষ্ঠিত মিয়ানমারের সেনাশাসিত সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষের অধিকাংশ আসনে জয় পাওয়ার দাবি করেছে দেশটির সেনাপন্থি রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।

উৎস: ASEAN Parliamentarians for Human Rights ওয়েবসাইট। [link]

৭৪৬.
"সেদনায়া কারাগার" এর সাথে কোন দেশের সম্পৃক্ততা রয়েছে?
  1. ইসরাইল
  2. যুক্তরাষ্ট্র
  3. সিরিয়া
  4. ইরান
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
সেদনায়া কারাগার:
- সেদনায়া কারাগার সিরিয়া-তে অবস্থিত একটি কারাগার।
- এটি দামেস্ক শহরের উত্তরে অবস্থিত এবং
- সিরিয়ার সবচেয়ে আতঙ্কজনক কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত।
- আসাদ সরকার বিদ্রোহীদের এই কারাগারে বন্দী করে রাখতেন।
- ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই কারাগারের কার্যকলাপ আরও তীব্র হয়ে ওঠে।

উল্লেখ্য,
- মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৭ সালে এই কারাগারকে "মানব কসাইখানা" আখ্যা দেয়।
- বাশার আল-আসাদ সরকারের অন্যান্য প্রধান কারাগারের মধ্যে একটি হলো তাদমর কারাগার, এটি পালমিরার মরুভূমিতে অবস্থিত।

সূত্র: ব্রিটানিকা, প্রথম আলো।
৭৪৭.
কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?
  1. ক) গান্ধীজি
  2. খ) মাওলানা শওকত আলী
  3. গ) জহরলাল নেহেরু
  4. ঘ) বিপিনচন্দ্র পাল
সঠিক উত্তর:
ক) গান্ধীজি
উত্তর
সঠিক উত্তর:
ক) গান্ধীজি
ব্যাখ্যা
• মাহাত্ম গান্ধী (Mahatma Gandhi):
- অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী।
- তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দ নামক স্থানে জন্ম গ্রহণ করেন।
- মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা এই উপাধিটি রবীন্দ্রনাথ প্রদান করেন।

- দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামক দল গঠন করেন।
- দক্ষিণ আফ্রিকায় তিনি ‘Indian Opinion' নামক পত্রিকাটি সম্পাদনা করতেন।
-  দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর বর্ণবাদী আচরনের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন।
- তিনি সেখানে ১৯১০ সালে একটি আশ্রম গড়ে তুলেন যার নাম ছিল - তলস্তয় ফার্ম (Tolstoy Farm)।
- এই আশ্রম থেকেই আন্দোলন পরিচালিত হত এবং সেখানে তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন যার নাম “দ্যা ক্রনিকাল”। 

- ভারতে ব্রিটিশদের অত্যাচার ও ১৯১৯ সালে জালিয়ালওয়ালাগের হত্যাকান্ডের প্রেক্ষিতে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করেন।
- ১৯২১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্বপ্রাপ্ত হন।
- ১৯৪২ সালে মহাত্মাগান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড় আন্দোলন' (Quit India Movement) শুরু করেন। 
- ১৯৪৬ সালে তিনি নোয়াখালীর সোনাইমুরী ভ্রমন করেন দাঙ্গা থামানোর লক্ষ্যে এবং সোনাইমুরীতে তার নামে একটি জাদুঘর আছে ।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৭৪৮.
জাপানের গেরিলা সংগঠন কোনটি?
  1. ক) গডস আর্মি
  2. খ) রেড আর্মি
  3. গ) কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি
  4. ঘ) ইউপিডিএফ
সঠিক উত্তর:
খ) রেড আর্মি
উত্তর
সঠিক উত্তর:
খ) রেড আর্মি
ব্যাখ্যা
জাপানের কমিউনিস্ট উগ্রপন্থী সংগঠন হলো রেড আর্মি। এর প্রতিষ্ঠাতা ফুসেকা শিজেনবো নামে একজন নারী। ১৯৭১ সালে লেবাননে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠন বিশ্বব্যাপী অনেকগুলো আলোচিত অপারেশন পরিচালনা করে। এর মধ্যে অন্যতম হলো ১৯৭৭ সালে বাংলাদেশের ঢাকায় জাপানের বিমান ছিনতাই করে নিয়ে আসা। ২০০০ সালে ফুসেকা জাপানে গ্রেফতার হলে রেড আর্মি এর কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। ২০০১ সালে ফুসেকা রেড আর্মি বিপুল্ত ঘোষণা করেন।(সূত্রঃ গার্ডিয়ান)
৭৪৯.
দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনের অপর নাম কী?
  1. মেরিডা কনভেনশন
  2. কানকান কনভেনশন
  3. কুইন্স কনভেনশন
  4. রিবিদা কনভেনশন
সঠিক উত্তর:
মেরিডা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
মেরিডা কনভেনশন
ব্যাখ্যা

• মেরিডা কনভেনশন:
- আনুষ্ঠানিক নাম: United Nations Convention Against Corruption (UNCAC).
- জাতিসংঘের দুর্নীতি বিরোধী একমাত্র বাধ্যতামূলক আন্তর্জাতিক সংস্থা।
- UNCAC-এর লক্ষ্য: দুর্নীতি প্রতিরোধ, অপরাধীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা, সম্পদ পুনরুদ্ধার এবং কারিগরি সহায়তা।
- সাধারণ পরিষদে অনুমোদন: ৩১ অক্টোবর, ২০০৩ সালে।
- স্বাক্ষরকাল: ৯-১১ ডিসেম্বর, ২০০৩ সালে।
- স্বাক্ষরস্থল: মেরিডা, ইউকাটান, মেক্সিকো।
- কার্যকর হওয়ার তারিখ: ১৪ ডিসেম্বর, ২০০৫ সালে।
- বর্তমান স্বাক্ষরকারী দেশ: ১৯১টি দেশ। 
- বাংলাদেশের স্বাক্ষর: ২০০৭ সালে, এবং পরবর্তীতে অনুমোদনও দিয়েছে।

উৎস: UNCAC ওয়েবসাইট।

৭৫০.
চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? [জুলাই, ২০২৫]
  1. ২০ জুন, ২০২৫
  2. ২২ জুন, ২০২৫
  3. ২৪ জুন, ২০২৫
  4. ২৫ জুন, ২০২৫
সঠিক উত্তর:
২৪ জুন, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
২৪ জুন, ২০২৫
ব্যাখ্যা
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি:
- চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন, ২০২৫ তারিখে।

⇒ ইরান ও ইসরায়েল এর মধ্যে যুদ্ধ শুরু হয় ১৩ জুন ২০২৫ তারিখে।
- এই যুদ্ধ ১৩ জুন-২৪ জুন মোট ১২ দিন স্থায়ী হয়েছিল।

⇒ ১৩ জুন ইরানে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।
- এরপর পাল্টা প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েলের ওপর হামলা শুরু করে।
- এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- এর মাঝে যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
- সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
- ২৪ জুন এই যুদ্ধ শেষ হয়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘১২ দিনের যুদ্ধ’ বলেছেন।

উল্লেখ্য,
- ১৩ জুন, ২০২৫ তারিখে ইসরাইল ইরানের তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালায় তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘হৃদয়’-এ আঘাত হানা।
- ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে ইরানের পরিচালিত অভিযানের নাম ‘ট্রু প্রমিজ ৩’। এর মাধ্যমে ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

উৎস: i) CSIS ওয়েবসাইট।
ii) The Economic Times.
৭৫১.
ইরানে কবে ইসলামিক বিপ্লব ঘটে?
  1. ১৯৬৯ সাল
  2. ১৯৭৯ সাল
  3. ১৯৮৯ সাল
  4. ১৯৯৯ সাল
সঠিক উত্তর:
১৯৭৯ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৯ সাল
ব্যাখ্যা

• ইরানের ইসলামিক বিপ্লব:
- এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে।
- এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
- বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
- শেষ রাজা ছিলেন শাহ পাহলভী।
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতোল্লাহ রুহুলুল্লাহ খোমেনি।
- ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
- তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৭৫২.
ন্যাটোভুক্ত অ-ইউরোপীয় দেশ কয়টি? 
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা

• ন্যাটো (NATO): 

- পরিচয়: সামরিক জোট।
- পূর্ণরূপ: North Atlantic Treaty Organization।
- উদ্যোক্তা: যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।  
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। 
- সর্বশেষ সদস্য সুইডেন (২০২৪ সাল)।      [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
→ এদের মধ্যে ৩০ টি দেশ ইউরোপের। 
→ বাকি ২টি দেশ উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা)।
→ অর্থাৎ, ন্যাটোভুক্ত  অ-ইউরোপীয় দেশ: যুক্তরাষ্ট্র ও কানাডা।
- তুরস্কের একটি ছোট অংশ (পূর্ব থ্রেস বা ইস্তাম্বুলের ইউরোপীয় অংশ) ইউরোপ মহাদেশে অবস্থিত, যা বসফরাস প্রণালীর পশ্চিমে।
- তুরস্ককে ইউরোপীয় হিসেবে গণ্য করা হয় NATO-এর অফিসিয়াল শ্রেণিবিভাগে।
- তুরস্ককে সরাসরি ইউরোপীয় সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, এবং Article 10-এর উল্লেখ রয়েছে যে সদস্যপদ "European State"-এর জন্য উন্মুক্ত।
- তুরস্ক ১৯৫২ সালে যোগদান করে।

উল্লেখ্য,
- ন্যাটোর ১৪ তম মহাসচিব মহাসচিব মার্ক রুট। 
- ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:  হেগ, নেদারল্যান্ডস। 
- ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৬:  আঙ্কারা, তুরস্ক।

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট। (Link) 

৭৫৩.
৯৭তম অস্কার (২০২৫) -এ সেরা চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র?
  1. নো আদারল্যান্ড
  2. দ্যা ব্রুটালিস্ট
  3. আনোরা
  4. শিশু-২
সঠিক উত্তর:
আনোরা
উত্তর
সঠিক উত্তর:
আনোরা
ব্যাখ্যা

• অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।

• অস্কার পুরস্কার ২০২৫:
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।

• সেরা চলচ্চিত্র: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

৭৫৪.
সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম-
  1. ক) ম্যাগডালেনা অ্যান্ডারসন
  2. খ) এমিলিন পাকরস্ট
  3. গ) উইলহেলমিনা ডুকার
  4. ঘ) বেল হস্
সঠিক উত্তর:
ক) ম্যাগডালেনা অ্যান্ডারসন
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যাগডালেনা অ্যান্ডারসন
ব্যাখ্যা
- সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম ম্যাগডালেনা অ্যান্ডারসন।

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী-
- সুইডেনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও বর্তমান অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।
- অ্যান্ডারসন বিদায়ী প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
- পার্লামেন্টের ১১৭ জন সদস্য অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন। ৫৭ জন ভোটদানে বিরত থাকেন। ১৭৪ জন তাঁর বিপক্ষে ভোট দেন। ভোটদানে অনুপস্থিত থাকেন একজন।
- সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতাকারীরা ১৭৫ জনের বেশি না হলেই চলে।
- চলতি মাসে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন ৫৪ বছর বয়সী এই নেত্রী।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৫ নভেম্বর ২০২১।
৭৫৫.
'Jerusalem Declaration' is a strategic agreement between -
  1. ক) Israel and United Kindom
  2. খ) Palestine and Israel
  3. গ) Israel and India
  4. ঘ) United States and Israel
সঠিক উত্তর:
ঘ) United States and Israel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) United States and Israel
ব্যাখ্যা
The leaders of the United States and Israel, President Biden and Prime Minister Lapid, met in Jerusalem on 14 July 2022, and adopted the Jerusalem U.S.-Israel Strategic Partnership Joint Declaration.
 
Source: whitehouse.gov
৭৫৬.
WMO-এর বর্তমান মহাসচিব কে? [মার্চ, ২০২৫]
  1. আর্সেনিও ডমিঙ্গুয়েজ
  2. সেলেস্তে সাওলো
  3. অ্যাগনেস ক্যালামার্ড
  4. ভালডেসি উরকুইজা
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
উত্তর
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সেলেস্তে সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উৎস: WMO ওয়েবসাইট।
৭৫৭.
COP‑29 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. তেহরান, ইরান
  2. গ্লাসগো, যুক্তরাজ্য
  3. তিবলিসি, জর্জিয়া
  4. বাকু, আজারবাইজান
সঠিক উত্তর:
বাকু, আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
বাকু, আজারবাইজান
ব্যাখ্যা

• COP‑29 জলবায়ু সম্মেলন ২০২৪ সালে ১১-২২ নভেম্বর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ। COP বা Conferences of the Parties হলো জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলন, যা ১৯৯৪ সালে কার্যকর হয়। প্রথম COP-1 অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে বার্লিনে। UNFCCC-এর সব সদস্য দেশ এতে অংশ নেয়। COP-30 ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

• কপ সম্মেলন:
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।

৭৫৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল পর্যন্ত স্থায়ী হয়?
  1. ১৯৪১ সাল
  2. ১৯৪৪ সাল
  3. ১৯৩৯ সাল
  4. ১৯৪৫ সাল
সঠিক উত্তর:
১৯৪৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সাল
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।

• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:

- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

উৎস: Britannica & History.com

৭৫৯.
কোন দেশটি D-8-এর সদস্য নয়? [মে, ২০২৫]
  1. সৌদি আরব
  2. নাইজেরিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরব D-8-এর সদস্য নয়।

D-8:

- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

⇒ ১১তম ডি-৮ সম্মেলন (D-8 Summit) ২০২৪ সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে।
- ডি-৮ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৭৬০.
Amnesty International-এর মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড কোন দেশের নাগরিক?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।

উল্লেখ্য,
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড ফ্রান্সের।
- তিনি ২০২১ সালে Amnesty International-এর মহাসচিব হিসেবে মনোনীত হন।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
৭৬১.
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (IPCC) গঠিত হয় কোন দুটি সংগঠনের সমন্বয়ে?
  1. ক) WFN এবং WWF
  2. খ) UNDP এবং UNEP
  3. গ) WMO এবং UNEP
  4. ঘ) WMO এবং UNDP
সঠিক উত্তর:
গ) WMO এবং UNEP
উত্তর
সঠিক উত্তর:
গ) WMO এবং UNEP
ব্যাখ্যা
- IPCC -এর পূর্ণরূপ (Intergovernmental Panel on Climate Change)।
- IPCC জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়। 
- Intergovernmental Panel on Climate Change গঠিত হয়  ১৯৮৮ সালে। 
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

 উতস : IPCC ওয়েবসাইট।
৭৬২.
উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য 'এইচ-১বি' ভিসা কোন দেশ প্রদান করে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

এইচ-১বি (H-1B) ভিসা:
- এইচ-১বি যুক্তরাষ্ট্রের এক ধরনের অ-অভিবাসী ভিসা।
- এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থাগুলোর হয়ে কাজ করতে পারেন
- প্রাথমিকভাবে এইচ-১বি ভিসার মেয়াদ থাকে তিন বছর। সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত তা বৃদ্ধি করা যায়।

উল্লেখ্য,
- ২০০৪ সাল থেকে প্রতি বছর সর্বোচ্চ ৮৫ হাজার এইচ-১বি ভিসা প্রদান করা হচ্ছে। 
- এতদিন পর্যন্ত এ ভিসার প্রশাসনিক ফি ছিল গড়ে দেড় হাজার ডলার।
- সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে এই ভিসা প্রোগ্রামের আবেদন ফি বৃদ্ধি করে এক লাখ ডলার করা হয়।
- এ অর্থ জমা না দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সীমিত থাকবে বলে জানানো হয়েছে। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৭৬৩.
জাতিসংঘের পতাকার নীল রং কীসের প্রতীক?
  1. সাম্য
  2. শান্তি
  3. শক্তি
  4. সমতা
সঠিক উত্তর:
শান্তি
উত্তর
সঠিক উত্তর:
শান্তি
ব্যাখ্যা

• জাতিসংঘের পতাকা প্রতীক :
- ১৯৪৫ সালে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার সম্মেলনের সময় ডিজাইনারদের একটি দল জাতিসংঘের মূল প্রতীকটি তৈরি করেছিল।

- জাতিসংঘের পতাকা এবং জাতিসংঘের প্রতীক (যা জাতিসংঘের পতাকা নকশার অংশ) সংগঠনের কাজ পরিচালনার সময় এর প্রতীক হয়ে উঠেছে।

- জলপাই গাছের ডাল এবং বিশ্বের মানচিত্র সহ, প্রতীক এবং পতাকাটি যেটির উপর এটি অবস্থিত, তা সারা বিশ্বের মানুষের জন্য উচ্চাকাঙ্ক্ষী প্রতীক, কারণ তারা শান্তি ও ঐক্যের তাদের আশা এবং স্বপ্নের কথা বলে।

- "জাতিসংঘের পতাকার নীল" রঙটিও এই সময়ে বেছে নেওয়া হয়েছিল এবং এটি সংস্থার চাক্ষুষ পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। নীল রঙ যুদ্ধের জন্য লালের বিপরীতে শান্তির প্রতিনিধিত্ব করে।

উৎস: UN ওয়েবসাইট।

৭৬৪.
কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে?
  1. ক) UNCTAD
  2. খ) WIPO
  3. গ) UNESCO
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
গ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
গ) UNESCO
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
এতে করে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি `আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
(সূত্র: ইউনেস্কো ওয়েসাইট)
৭৬৫.
“রিও সম্মেলন” অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৮
  2. খ) ১৯৯২
  3. গ) ১৯৯৪
  4. ঘ) ১৯৯৮
সঠিক উত্তর:
খ) ১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯২
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন/ধরিত্রী সম্মেলন:
১৯৮৮ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ধরিত্রী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।
- সম্মেলনটির পূর্ণনাম - United Nations Conference on Environment and Development।
- এটিকে “ধরিত্রী সম্মেলন” (Earth Summit) ও বলা হয়।
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন, ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি “রিও সম্মেলন” (Rio Conference) নামে পরিচিত হয়।

ধরিত্রী সম্মেলনে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে -
- “টেকসই উন্নয়ন কমিশন” (Commission on Sustainable Development) গঠিত হয়।
- রিও ঘোষণা (Rio Declaration) - পরিবেশ ও উন্নয়ন বিষয়ে রিও ঘোষণা হচ্ছে - রাষ্ট্রসমূহের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত কয়েকটি নীতিমালা। এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে - polluter pays principle।
- এজেন্ডা - ২১ (Agenda - 21) - এই সম্মেলনে গৃহীত টেকসই উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও উন্নয়নের জন্য বৈশ্বিক পরিকল্পনাকে এজেন্ডা - ২১ বলা হয়।
- বন নীতির দলিল - বিশ্বব্যাপী বন রক্ষার জন্য কয়েকটির নীতির লিখিত দলিল প্রণয়ন।
- ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ও Convention on Biological Diversity গৃহীত ও স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।

উৎস: জাতিসংঘ ও ব্রিটানিকা ওয়েবসাইট।
৭৬৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় -
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৪ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে, ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।

উৎস:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৭৬৭.
জি-৭৭ জোটের বর্তমান চেয়ারম্যান কোন দেশ?
  1. ক) Guyana
  2. খ) Guinea
  3. গ) Pakistan
  4. ঘ) Cuba
সঠিক উত্তর:
ঘ) Cuba
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Cuba
ব্যাখ্যা
• G-77:
- The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট।
- ১৯৬৪ সালের ১৫ জুন প্রথম আঙ্কটাড সম্মেলনে G-77 গঠিত হয়।
- G-77 জোটের প্রথম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে অনুষ্ঠিত হয়।
- শুরুতে ৭৭টি দেশের সমন্বয়ে এই জোট গঠিত হলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৪টি।
- এই জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- এই জোটের বর্তমান চেয়ারম্যান - Cuba
- বাংলাদেশ ১৯৮২-৮৩ মেয়াদে G-77 জোটের চেয়ারম্যান ছিলো।

উৎস:- জি-৭৭ ওয়েবসাইট। [link]
৭৬৮.
কোন পাল রাজার আমলে কৈবর্ত্য বিদ্রোহ সংঘটিত হয়?
  1. ক) রামপাল
  2. খ) দ্বিতীয় শূরপাল
  3. গ) দ্বিতীয় মহীপাল
  4. ঘ) কুমারপাল
  5. ঙ) তৃতীয় বিগ্রহপাল
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় মহীপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় মহীপাল
ব্যাখ্যা
তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মহীপাল সিংহাসনে বসেন। তার সময় বরেন্দ্র অঞ্চলে বিদ্রোহ শুরু হয় যা ‘কৈবর্ত্য বিদ্রোহ’ নামে পরিচিত। এর নেতা ছিলেন দিব্য। তিনি দ্বিতীয় মহীপালকে হত্যা করেন এবং বরেন্দ্র দখল করেন। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
৭৬৯.
ভারতের কোন রাজ্য থেকে নকশাল আন্দোলন শুরু হয়?
  1. ক) তেলেঙ্গানা
  2. খ) পাঞ্জাব
  3. গ) পশ্চিমবঙ্গ
  4. ঘ) গুজরাট
সঠিক উত্তর:
গ) পশ্চিমবঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
১৯৬৭ সালের ২৫শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে এ আন্দোলন বিহার, উডিষা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী। এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশ্বস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট। বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত। উৎসঃ বিবিসি বাংলা।
৭৭০.
অ্যাডলফ হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন?
  1. ১৯৩০ সালে
  2. ১৯৩২ সালে
  3. ১৯৩৩ সালে
  4. ১৯৩৭ সালে
সঠিক উত্তর:
১৯৩৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৩ সালে
ব্যাখ্যা
অ্যাডলফ হিটলার:
- অ্যাডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
- অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে ১৮৮৯ শহরে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার।
- অ্যাডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
- তিনি ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- ফুয়েরার বা নেতা/পথ প্রদর্শক হলো হিটলারের উপাধি ।
- হিটলার আত্মহত্যা করেন ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

উল্লেখ্য,
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি জার্মানির চ্যান্সেলর হন।
- হিটলারের উত্থানের পেছনে ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তির চাপিয়ে দেওয়া এক অসম ও নিপীড়কমূলক চুক্তি। আর ওই চুক্তিই হিটলারকে জার্মানির চ্যান্সেলর হওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল, যা শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনে।

উৎস: Britannica.
৭৭১.
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় -
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
ব্যাখ্যা
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।

ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান। 

উৎস: i) OSCE.org.
        ii) Britannica.
৭৭২.
’ফ্রাইডেস ফর ফিউচার' এই আন্দোলন কোন দেশের স্কুল শিক্ষার্থীদের উদ্যোগে সূত্রপাত ঘটে? 
  1. কানাডা 
  2. সুইডেন
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক আন্দোলন।
- স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নেয়।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

৭৭৩.
শিল্প বিপ্লবের সূচনা কোথায় হয়েছিল?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• শিল্প বিপ্লব: 
- শিল্প বিপ্লব ছিল একটি প্রযুক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের যুগ।
- যা ১৮শ ও ১৯শ শতাব্দীতে ইউরোপ, বিশেষ করে ব্রিটেনে শুরু হয় এবং পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব ছিল একটি যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা,
- যা আনুমানিক ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
- এবং ১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- এটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
- সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০।
- প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড),
- পরে ইউরোপ ও আমেরিকা

• মূল চালিকাশক্তি: 
- বাষ্পশক্তির ব্যবহার (Steam Power),
- কয়লা ও লোহা ব্যবহারে দক্ষতা,
- নতুন যন্ত্রের উদ্ভাবন,
- কৃষি উৎপাদনের উন্নয়ন ও উদ্বৃত্ত শ্রম।

উৎস: ব্রিটানিকা।

৭৭৪.
Who is the king of Bahrain?
  1. ক) Mohammad Bin Salman Al Saud
  2. খ) Qaboob bin Said al Said
  3. গ) Elyes Fakhfakh
  4. ঘ) Hamad bin Isa Al Khalifa
সঠিক উত্তর:
ঘ) Hamad bin Isa Al Khalifa
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hamad bin Isa Al Khalifa
ব্যাখ্যা
শেখ হামাদ বিন ইসা আল খলিফা বাহরাইনের খলিফা।
৭৭৫.
How many farmers have been named for the “Agricultural Important Person (AIP)” award for the year 2020?
  1. ক) 10
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 13
উত্তর
সঠিক উত্তর:
খ) 13
ব্যাখ্যা
- কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি/AIP)’ সম্মাননা প্রদান করা হচ্ছে। 
- ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা প্রণীত হয়েছে।
- গত ২৭ জুলাই ২০২২ সালে, তারই আলোকে প্রথমবার ১৩জনকে এ সম্মাননা দেওয়া হয়। 
- এআইপি সম্মাননা প্রাপ্তগণ সিআইপিদের মতো সুযোগসুবিধা পাবেন। 
-  কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন।
 
উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট
৭৭৬.
"রোটারি ইন্টারন্যাশনাল" এর প্রতিষ্ঠাতা কে?
  1. জর্জ ডব্লিউ. কার্ভার
  2. হেনরি ডুনান্ট
  3. উইলিয়াম জে. মরগান
  4. পল পি. হ্যারিস
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
ব্যাখ্যা

- রোটারি ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা ছিলেন পল পি. হ্যারিস (Paul P. Harris)।

রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- এটি ১৯০৫ সালে শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটি মূলত সমাজসেবা, মানবকল্যাণ এবং বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করে।
- "নিজের উপরে সেবা"—এই নীতিবাক্যকে কেন্দ্র করে সংগঠনটি সারা বিশ্বে কার্যক্রম পরিচালনা করছে।
- রোটারি ইন্টারন্যাশনালের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ইভানস্টনে অবস্থিত।

সূত্র: Rotary International ওয়েবসাইট।

৭৭৭.
আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ৭টি
  2. ১১টি
  3. ২২টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা

আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।

৭৭৮.
আঙ্কটাড কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৬০ সালে
  4. ঘ) ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৪ সালে
ব্যাখ্যা
আঙ্কটাড (UNCTAD-United Nations Conference on Trade and Development) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন।

এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর অবস্থিত জেনেভায়।

আঙ্কটাডের মন্ত্রীপর্যায়ের সম্মেলন সাধারণত প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। সর্বশেষ সম্মেলন ২০২১ সালের ৩-৭ অক্টোবর বার্বাডোজের ব্রিজটাউন ও জেনেভায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আঙ্কটাড ওয়েবসাইট)
৭৭৯.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯১৩ সালে
  2. ১৯১১ সালে
  3. ১৯০৯ সালে
  4. ১৯০৭ সালে
সঠিক উত্তর:
১৯০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৯ সালে
ব্যাখ্যা
Internationa Cricket Council:
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) The Internationa Cricket Council.
- প্রতিষ্ঠা লাভ করে- ১৫ জুন, ১৯০৯ সালে।
- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
- ICC -এর সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত।
- The Internationa Cricket Council -এর মোট সদস্য ১০৬টি, এর মধ্যে পূর্ণাঙ্গ সদস্য - ১২টি  এবং সহযোগী সদস্য ৯৪টি।

উৎস: ICC অফিসিয়াল ওয়েবসাইট।
৭৮০.
মায়াদের ‘হাব (Haab)’ ক্যালেন্ডার কিসের উপর ভিত্তি করে তৈরি?
  1. ধর্মীয় রীতি
  2. সৌর বছর
  3. চন্দ্র বছর
  4. কৃষি মৌসুম
সঠিক উত্তর:
সৌর বছর
উত্তর
সঠিক উত্তর:
সৌর বছর
ব্যাখ্যা

মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।
- মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
১. প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
২. ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

⇒ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

তথ্যসূত্র - Britannica & history.com

৭৮১.
জরথুস্ত্র ধর্মগ্রন্থের নাম কী?
  1. আহরিমান
  2. বেদ
  3. ত্রিপিটক
  4. যেন্দাবেস্তা
সঠিক উত্তর:
যেন্দাবেস্তা
উত্তর
সঠিক উত্তর:
যেন্দাবেস্তা
ব্যাখ্যা
পারসিক ধর্ম:
- জরথুস্ত্র ধর্মের আবির্ভাব খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- সম্রাট আর্দাশিরের আমলে এই ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্র ধর্মের উপাস্য দেবতার নাম ছিল 'আহুরামাযদা'।
- তিনি মঙ্গলের দেবতা এবং তার প্রতীক অগ্নি।
- এই কারণে পারসিকদের অগ্নি উপাসক বলা হয়।
- অগ্নি উপাসক পারসিকরা পরকালে বিশ্বাসী ছিলেন।
- জরথুস্ত্রের মৃত্যুর পর তার অনুসারীরা ধর্মগুরুর বাণী লিপিবদ্ধ করে রাখে।
- এই ধর্মগ্রন্থের নাম 'যেন্দাবেস্তা'।
- যেন্দাবেস্তার মূল বিষয় ইহকাল, পরকাল, স্বর্গ-নরক, ভাল মন্দ।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
৭৮২.
আন্তর্জাতিক ওজন স্থর রক্ষা দিবস কত তারিখে?
  1. ক) ৫ ডিসেম্বর
  2. খ) ১৬ সেপ্টেম্বর
  3. গ) ৫ মে
  4. ঘ) ১৭ অক্টোবর
সঠিক উত্তর:
খ) ১৬ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক ওজোনস্তর রক্ষা দিবস হলো ১৬ সেপ্টেম্বর। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর- ২০১৯]
৭৮৩.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (জানুয়ারি-২০২৬)
  1. ডেভিড মালপাস
  2. মার্গারেট ওয়েস্টার
  3. ক্রিস্টোফার ল্যান্ডার
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

৭৮৪.
Bangladesh ranks ___ in South Asia in the national cyber security index.
  1. ক) 1st
  2. খ) 2nd
  3. গ) 3rd
  4. ঘ) 4th
সঠিক উত্তর:
ক) 1st
উত্তর
সঠিক উত্তর:
ক) 1st
ব্যাখ্যা
Bangladesh ranks first in South Asia in the national cyber security index.
Bangladesh has advanced by 27 stages in the National Cyber Security Index prepared by the Estonia-based e-Governance Academy Foundation. Bangladesh has climbed to 36th place in the report, which considers the state of cyber security and digital development in 180 nations around the world. Bangladesh was ranked 85th in the December 2020 index.

The National Cyber Security Index (NCSI) was established to evaluate basic cyberattack preparedness, cyber events, criminal activity, and major crisis management efforts.
Source: The Daily Star
৭৮৫.
The 15th summit of the Organization of Islamic Cooperation (OIC) will be held in -
  1. Doha, Qatar
  2. Banjul, Gambia
  3. Istanbul, Turkey
  4. Islamabad, Pakistan
সঠিক উত্তর:
Banjul, Gambia
উত্তর
সঠিক উত্তর:
Banjul, Gambia
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- ১৫তম শীর্ষ সম্মেলন গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হবে।

উৎস: OIC ওয়েবসাইট।
৭৮৬.
২৬-তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. আক্রা
  2. কিগালি
  3. সিডনি
  4. নয়াদিল্লি
সঠিক উত্তর:
কিগালি
উত্তর
সঠিক উত্তর:
কিগালি
ব্যাখ্যা
২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালে নির্ধারণ করা হয়।
প্রথমবারের মতো সাবেক ব্রিটিশ উপনিবেশ ছিলো না এমন দেশ হিসেবে রুয়ান্ডায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
৭৮৭.
তাসখন্দ চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন কে?
  1. লাল বাহাদুর শাস্ত্রী
  2. জওহরলাল নেহরু
  3. ইন্দিরা গান্ধী
  4. পি ভি নারসিমহা রাও
সঠিক উত্তর:
লাল বাহাদুর শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
লাল বাহাদুর শাস্ত্রী
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়,
- এই চুক্তি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটায়।
- এই চুক্তি সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে সম্পন্ন হয়, তাই এটি ইতিহাসে তাসখন্দ চুক্তি নামে পরিচিত।

উলেখ্য, 
- তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায়।
- ভারতীয় পক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং
- পাকিস্তানি পক্ষের পক্ষে প্রেসিডেন্ট আইয়ূব খান।

সূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

৭৮৮.
২০২০ সালে G-7 সম্মেলনের আয়োজক দেশ?
  1. ক) জাপান
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২০২০ সালের ১০-১২ জুন যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে ৪৬তম G-7 সম্মেলন আয়োজনের কথা ছিলো। কিন্তু করোনার কারণে তা ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে রাশিয়াকে পুনরায় G-7 সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে।
(সূত্র: নিউইয়র্ক টাইমস)
৭৮৯.
ওজন স্তরের সর্বোচ্চ ক্ষতি করে কোন গ্যাস?
  1. হাইড্রোজেন সালফাইড
  2. সিএফসি
  3. ব্রোমিন
  4. কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর:
সিএফসি
উত্তর
সঠিক উত্তর:
সিএফসি
ব্যাখ্যা
ওজোন স্তর ধ্বংসের সহায়ক:
- রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এ্যারোসল থেকে CFC (ক্লোরো ফ্লরো কার্বন) গ্যাস নির্গত হয়।
- এই সিএফসি গ্যাস বায়ুমন্ডলের ওজোন স্তর ধ্বংসের প্রধান সহায়ক।
- CFC-এর ব্যাপক ব্যবহারের ফলে ওজোন স্তরে ছিদ্র দেখা দিয়েছে। 
- ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি হলে সূর্য থেকে ক্ষতিকর অতিবেগুনীরশ্মি পৃথিবীতে চলে আসবে, যা ত্বক ক্যান্সারসহ অন্যান্য মারাত্নক রোগ সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য,
- গ্রীন হাউজ প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কার্বন ডাই-অক্সাইড; কার্বন ডাই-অক্সাইড এ প্রভাবের জন্য শতকরা ৫০ ভাগ দায়ী।
- অন্যান্য গ্রীন হাউজ গ্যাস এর প্রভাব যেমন: মিথেন- ১৮%, ক্লোরোফ্লোরো কার্বন (সি. এফ সি)- ১৪%, নাইট্রাস অক্সাইড ৬% এবং অন্যান্য কারণে ১৩%।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৯০.
কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার শুরু হয়?
  1. ক) মিশরীয়
  2. খ) সুমেরীয়
  3. গ) ব্যাবিলনীয়
  4. ঘ) ক্যালেডীয়
সঠিক উত্তর:
খ) সুমেরীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সুমেরীয়
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization):

- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।

- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।

- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 
সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা

তথ্যসূত্র: Britannica & History.com
৭৯১.
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৮ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

⇒ জাতিসংঘ সনদের ৯ নং ধারা অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে
- এই প্রতিনিধির মধ্যে সাধারণত একটি প্রধান প্রতিনিধি (অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকতে পারে।
- তবে, প্রয়োজন অনুযায়ী, দেশটি আরও প্রতিনিধির উপস্থিতির অনুমতি পেতে পারে, তবে ৫ জনের বেশি প্রতিনিধির অনুমতি নেই।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৭৯২.
মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমানা মিলে গঠিত অঞ্চলের নাম?
  1. গোল্ডেন ক্রিসেন্ট
  2. গোল্ডেন ট্রায়াঙ্গল
  3. গোল্ডেন ভিলেজ
  4. গোল্ডেন লাইন
সঠিক উত্তর:
গোল্ডেন ট্রায়াঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গোল্ডেন ট্রায়াঙ্গল
ব্যাখ্যা

গোল্ডেন ট্রায়াঙ্গল:
- মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমানা মিলে গোল্ডেন ট্রায়াঙ্গল। 
- গোল্ডেন ট্রায়াঙ্গল বাংলাদেশের পূর্বে অবস্থিত।
- মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সরাসরি সীমানা রয়েছে।
অন্যদিকে,
- মাদক উৎপাদন ও চোরাচালানের পথ হিসেবে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানকে একত্রে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট।
- এই অঞ্চল বাংলাদেশের পশ্চিমে।
- আর গোল্ডেন ওয়েজ হচ্ছে ভারতের হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশ।
- এই অংশ বাংলাদেশের উত্তরে অবস্থিত।
- বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: প্রথম আলো অনলাইন নিউজ।

৭৯৩.
নিচের কোন শহরটি বায়ুদূষনে বিশ্বে শীর্ষে?
  1. ক) ঢাকা
  2. খ) কানো
  3. গ) সাংহাই
  4. ঘ) দিল্লি
সঠিক উত্তর:
ঘ) দিল্লি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিল্লি
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত ‘এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস’ শীর্ষক প্রতিবেদন অনুসারে,
• বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর – দিল্লি
• দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, তৃতীয় নাইজেরিয়ার কানো, চতুর্থ পেরুর রাজধানী লিমা। 
• ঢাকার অবস্থান - পঞ্চম।     

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।          
৭৯৪.
নিচের কোনটি নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান সম্পর্কিত সনদ?
  1. CEDAW 
  2. UNFPA
  3. ICERD
  4. UNIFEM
সঠিক উত্তর:
CEDAW 
উত্তর
সঠিক উত্তর:
CEDAW 
ব্যাখ্যা
• নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও):
- ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ ও
জারী করে।
- ১৯৮১ সালের ৩রা সেপ্টেম্বর থেকে এ সনদ কার্যকর হয়।
- বাংলাদেশ ১৯৮৪ সালে সিডও সনদ সাক্ষর ও অনুমোদন করেন।
- বাংলাদেশ সাক্ষরের সময় সনদের অনুঃ ২ ও ১৩ (ক) ও অনুঃ ১৬ (১) (গ) (চ) সংরক্ষণ রেখেছিল।
- পরবর্তীতে ২ এবং ১৬ (১) (গ) সংরক্ষিত রেখে বাকী অনুচ্ছেদগুলো থেকে সংরক্ষণ তুলে নেয়া হয়।
- এই সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদগুলোর মধ্যে ৩-১৬ পর্যন্ত মোট ১৪টি নারীর অধিকার
সংক্রান্ত এবং বাকীগুলো এর কর্মপন্থা ও দায়িত্ব সংক্রান্ত। 

উৎস: CEDAW South Asia। [লিঙ্ক]
৭৯৫.
'গুয়েন্তানামো বে ডিটেনশন ক্যাম্প' কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইরাক
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) কিউবা
সঠিক উত্তর:
ঘ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিউবা
ব্যাখ্যা
▪ গুয়েন্তানামো বে - গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
▪ এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৭৯৬.
গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. পাকিস্তান
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
গোবি মরুভূমি:
- চীনে গোবি মরুভূমি অবস্থিত।
- গোবি মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
- মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
- এর আয়তন আনুমানিক ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) বর্গকিলোমিটার।

উল্লেখ্য:
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান।
- গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া।
- মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র।
- সাহারা মরুভূমি: আফ্রিকা।

তথ্যসূত্র - Britannica.com
৭৯৭.
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে -
  1. UNODC
  2. UNICEF
  3. UNFPA
  4. UNDP
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা
UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৭৯৮.
১৯১৭ সালের রুশ বিপ্লবের (Russian Revolution) নেতৃত্ব দিয়েছিলেন - 
  1. জারপন্থী বাহিনী
  2. মেনশেভিকরা
  3. নৈরাজ্যবাদীরা
  4. বলশেভিকরা
সঠিক উত্তর:
বলশেভিকরা
উত্তর
সঠিক উত্তর:
বলশেভিকরা
ব্যাখ্যা

- ১৯১৭ সালের রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন বলশেভিকরা, এদের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির লেনিন। তারা সমাজতান্ত্রিক আদর্শে জার শাসনের অবসান ঘটিয়ে সোভিয়েত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

সূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

৭৯৯.
ফিফা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কী? 
  1. টেলস্টার
  2. আল রিহলা
  3. ট্রায়োন্ডা
  4. ব্রাজুকা
সঠিক উত্তর:
ট্রায়োন্ডা
উত্তর
সঠিক উত্তর:
ট্রায়োন্ডা
ব্যাখ্যা

• ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে-ট্রাই ও ওন্ডা।
- ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল-এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।

• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি। মার্কিন যুক্তরাষ্ট্র,কানাডা এবং মেক্সিকো।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৮০০.
'স্ট্যাচু অব লিবার্টি'-এর মূল নকশাকার নিম্নের কে?
  1. ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি
  2. উইলিয়াম নেপোলিয়ন
  3. ফ্রেডরিক থমাস 
  4. প্রিয়ালো বার্থো
সঠিক উত্তর:
ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি
ব্যাখ্যা

স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি’।
- এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভাস্কর্যটি উপহার দিয়েছিল ২৮ অক্টোবর ১৮৮৬ সালে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেদিন আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছ থেকে স্ট্যাচুটি উপহার হিসেবে গ্রহণ করেন।
- তাই প্রতিবছর ২৮ অক্টোবর ‘স্ট্যাচু অব লিবার্টি’র জন্মদিন পালন করা হয়।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।
- ‘স্ট্যাচু অব লিবার্টি’ নামে বিশ্ববাসী মূর্তিটিকে চিনলেও এর প্রকৃত নাম ‘লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড’।
- ‘স্ট্যাচু অব লিবার্টি’র মূল নকশাকার ছিলেন ফ্রান্সের ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি।

এছাড়াও,
- মূর্তিটি একজন নারীর রূপে স্বাধীনতার মূর্তি।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট, বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- এটি একহাত দিয়ে যে বইটি ধরে আছে সে বইয়ের ওপরে লেখা আছে একটি তারিখ, আর তা হল “৪ জুলাই, ১৭৭৬”।এই তারিখেই ব্রিটিশ শাসন থেকে যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল!  

উৎস: Britannica ওয়েবসাইট।