বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা / ২৭২ · ৬০১৭০০ / ২৭,৩৪৭

৬০১.
সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

শীর্ষ দেশ:
• আইসল্যান্ড।
• আয়ারল্যান্ড।
• নিউজিল্যান্ড।
• অস্ট্রিয়া।
• সুইজারল্যান্ড।
• সিঙ্গাপুর।
• পর্তুগাল।
• ডেনমার্ক।
• স্লোভেনিয়া
• ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

৬০২.
বর্তমানে বিশ্ব বাণিজ্যে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জাপান
  3. কানাডা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান- ২০২৪
- প্রতিবেদনের শিরোনাম: World Trade Statistics: Key Insights and Trends in 2024.
- প্রকাশকাল: জুলাই, ২০২৫।
- প্রকাশক: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
- রপ্তানিতে শীর্ষ দেশ- চীন।
- আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।

উৎস: WTO।

৬০৩.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কয়টি? (মার্চ, ২০২৬)
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি।
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জানুয়ারি, ২০২৬)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

৬০৪.
কোন প্রতিষ্ঠান চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার প্রদান করে?
  1. নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট
  2. রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স
  3. ক্যারোনিস্কা ইনস্টিটিউট
  4. সুইডিশ একাডেমি
সঠিক উত্তর:
ক্যারোনিস্কা ইনস্টিটিউট
উত্তর
সঠিক উত্তর:
ক্যারোনিস্কা ইনস্টিটিউট
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

⇒ শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- পরে এর সাথে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪টি। যথা:
- নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
- সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য,
- রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
- ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

উৎস: Nobel Prizes ওয়েবসাইট।
৬০৫.
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের ভাস্কর?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. সুইডেন
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
মাইকেল অ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলাে (Michelangelo) ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালিয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। 
- জন্ম ১৪৭৫ সালের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অব দ্য স্টেপস মাইকেল অ্যাঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেল অ্যাঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধি সৌধের ভাস্কর্য। 
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলােকগমন করেন।

উৎস: Britannica.
৬০৬.
তেলকে প্রথমবারের মতো কার্যকরভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় কোন সালে?
  1. ১৯৬৭
  2. ১৯৭১ 
  3. ১৯৭৩ 
  4. ১৯৮০ 
সঠিক উত্তর:
১৯৭৩ 
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ 
ব্যাখ্যা

• তেল অস্ত্র:
- ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেলকেই।
- তারা তখন তেলের উৎপাদন কমিয়ে দেয় এবং তেলের দাম বাড়িয়ে দেয়।
- তারা ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দেয়।
- ১৯৭৩ সালে ইরাকের তেল সংক্রান্ত ফেডারেল আন্ডার সেক্রেটারি ছিলেন ড. ফাদিল চালাবি।
- তিনি বৈঠকে সিদ্ধান্ত নেয়, তেল উৎপাদনকারী দেশগুলো একতরফাভাবে তেলের দাম নির্ধারণ করবে।
- এতে তেল কোম্পানিগুলোর কোন ভুমিকাই থাকবে না।

• তেল অবরোধ:
- বড় বড় তেলক্ষেত্রগুলো ছিল সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত এসব মধ্যপ্রাচ্যের দেশে।
- কিন্তু সেই তেল উত্তোলন করছিল সেই বড় পশ্চিমা কোম্পানিগুলো, তেলের দামও নির্ধারণ করছিল তারাই।
- আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেলকেই।
- তারা কমিয়ে দিল তেলের উৎপাদন, বাড়িয়ে দিল তেলের দাম, আর ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দিল।
- ১৯৭৩ সালে তেল রপ্তানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে
- তারা ঠিক করলো, তেল উৎপাদনকারী দেশগুলোই তেলের দাম নির্ধারণ করবে।
- আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল।
- এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ।
- এর সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে।
- এভাবেই আরবরা তেল অবরোধ করে।

তথ্যসূত্র: i) World Atlas.
ii) BBC.

৬০৭.
United Nations Economic Commission for Europe (ECE) - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নাইরোবি
  2. জেনেভা
  3. আদ্দিস আবাবা
  4. কায়রো
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

• United Nations Economic Commission for Europe (ECE) এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
• United Nations Economic Commission for Africa (ECA) এর সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
• United Nations Economic Commission for Latin | America and the Caribbean (ECLAC) এর সদর দপ্তর সান্টিয়াগো, চিলি।
• Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) এর সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড।
• Economic and Social Commission for Western Asia (ESCWA) এর সদর দপ্তর বৈরুত, লেবানন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬০৮.
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
  1. ক্রিস্টি কভেন্ট্রি
  2. বিলি জিন কিং
  3. লিন্ডা হফম্যান
  4. জেসিকা এনিস
সঠিক উত্তর:
ক্রিস্টি কভেন্ট্রি
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টি কভেন্ট্রি
ব্যাখ্যা
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি: 
- ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি।
- আইওসির ১৩১ বছরের ইতিহাসে এটাই একটি ঐতিহাসিক মুহূর্ত।
- তিনি ৯৭টি ভোটের মধ্যে ৪৯টি ভোট পেয়ে প্রথম রাউন্ডেই জয়লাভ করেন।
- নিয়ম অনুযায়ী, কেউ যদি অর্ধেকের বেশি ভোট না পান, তবে দ্বিতীয় রাউন্ড হয়, কিন্তু কভেন্ট্রির ক্ষেত্রে তা প্রয়োজন হয়নি।
- ২৩ জুন ২০২৫, অলিম্পিক দিবসে তিনি বর্তমান সভাপতি টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।  

উল্লেখ্য, 
- মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি বিলি জিন কিং। 

সূত্র: প্রথম আলো।
৬০৯.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার পান?
  1. ১৯১৩
  2. ১৯১৪
  3. ১৯২৩
  4. ১৯২৪
সঠিক উত্তর:
১৯১৩
উত্তর
সঠিক উত্তর:
১৯১৩
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- তাঁর বিখ্যাত উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, চার অধ্যায় ইত্যাদি।
- ব্রিটিশরা তাঁকে 'নাইট' উপাধিতে ভূষিত করে ১৯১৫ সালে।
- তাঁর মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০), কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।

উল্লেখ্য,
- ১৯১৩ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- বিশ্বভারতীর সেফ্টি ভল্টে রাখা ছিল সেই অনন্য সম্মান।
- কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, যে ২০০৪ সালে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে যায়।
- পরবর্তীকালে সুইডিশ অ্যাকাডেমি নোবেলের দুটি রেপ্লিকা দিয়েছিল বিশ্বভারতীকে।

উৎস: বাংলাপিডিয়া।
৬১০.
কোন মাসে নটিংহাম কার্নিভাল আয়োজিত হয়?
  1. অক্টোবর
  2. আগস্ট
  3. জুলাই
  4. জানুয়ারি
সঠিক উত্তর:
আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
আগস্ট
ব্যাখ্যা
নটিংহাম কার্নিভাল: 
- সপ্তদশ দশকের শেষের দিকে ইতালি, ফ্রান্স, রাইনল্যান্ডের মতো মহাদেশীয় অঞ্চলগুলো হয়ে কার্নিভাল পৌঁছেছিল ইংরেজদের দেশে।
- ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত নটিংহাম কার্নিভাল ইউরোপের অন্যতম বড় কার্নিভাল।
- স্ট্রিট পার্টি হিসেবেও পরিচিতি পেয়েছে এটি।
- আগস্ট মাসে এই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে।
- কার্নিভালের থিমে থাকে জনপ্রিয় ক্যারিবিয়ান ছোঁয়া।
- গান, নাচ, বৈচিত্র্যময় পোশাক সব মিলিয়ে জমজমাট এই কার্নিভাল।

উৎস: ব্রিটানিকা।
৬১১.
'আবু গারিব' কোন দেশে অবস্থিত?
  1. সিরিয়া
  2. মিয়ানমার
  3. ইরাক
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
আবু গারিব:
- আবু গারিব একটি জেলখানা।
- এটি ইরাকের বাগদাদে অবস্থিত।

উল্লেখ্য,
- সাদ্দাম হোসেনের রাষ্ট্রপতির থাকাকালীন (১৯৭৯-২০০৩) এখানে বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে আটক রাখা হয়।
- এটি তখন নির্যাতনের জন্য কুখ্যাত হয়ে ওঠে।
- মার্কিন এবং মিত্র বাহিনীর দ্বারা ইরাকে আক্রমণের পর ২০০৩ সালের আগস্টে এটি মার্কিন সেনাবাহিনী দ্বারা পুনরায় চালু করা হয়েছিল।

উৎস: Britannica.
৬১২.
জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'সনদ সংশোধন করা যেতে পারে'?
  1. ৪৯ নং ধারা
  2. ১০৮ নং ধারা
  3. ৪৬ নং ধারা
  4. ১১০ নং ধারা
সঠিক উত্তর:
১০৮ নং ধারা
উত্তর
সঠিক উত্তর:
১০৮ নং ধারা
ব্যাখ্যা

জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬১৩.
ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি (ABM) বাতিল করা হয় কত সালে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৬ সালে
সঠিক উত্তর:
২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০২ সালে
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি ডট কম।

৬১৪.
সর্বশেষ কোন দেশটি এলডিসি থেকে বের হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ভুটান
  2. মিয়ানমার
  3. সাও তোমে ও প্রিন্সিপে
  4. বতসোয়ানা
সঠিক উত্তর:
সাও তোমে ও প্রিন্সিপে
উত্তর
সঠিক উত্তর:
সাও তোমে ও প্রিন্সিপে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------------
সাও তোমে ও প্রিন্সিপে (São Tomé and Príncipe) - ২০২৪ সালের ডিসেম্বর মাসে, এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। 

LDC:
- LDC-এর পূর্ণরূপ হলো Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়।
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।[link]
৬১৫.
ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ কোনটি?
  1. উমাইয়া খিলাফত
  2. আব্বাসীয় খিলাফত
  3. খুলাফায়ে রাশেদীন
  4. ফাতেমীয় খিলাফত
সঠিক উত্তর:
আব্বাসীয় খিলাফত
উত্তর
সঠিক উত্তর:
আব্বাসীয় খিলাফত
ব্যাখ্যা
আব্বাসীয় খিলাফত:
- উমাইয়া খিলাফত পতনের মাধ্যমে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয় (৭৫০ খ্রিস্টাব্দে)।
- প্রথম পর্যায় (৭৫০ খ্রিস্টাব্দ - ১২৫৮ খ্রিস্টাব্দ) ও দ্বিতীয় পর্যায় (১২৬১ খ্রিস্টাব্দ - ১৫১৭ খ্রিস্টাব্দ)।
- প্রতিষ্ঠাতা: আবু আব্বাস আল সাফফাহ।
- রাজধানী: বাগদাদ।
- হালাকু খানের হাতে ১২৫৮ সালে বাগদাদের পতন হয়। 
- আব্বাসীয় খিলাফত ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ ছিল।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১৬.
Visual Capitalist কর্তৃক প্রকাশিত Global GDP 2022 এর প্রতিবেদন অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• Visual Capitalist কর্তৃক প্রকাশিত Global GDP 2022 এর প্রতিবেদন অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২। 
৬১৭.
‘Vancouver‘ কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) জার্মানি
  2. খ) কানাডা
  3. গ) স্পেন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
খ) কানাডা
ব্যাখ্যা
‘Vancouver‘ হচ্ছে কানাডার সমুদ্র বন্দর।

এছাড়াও 
- এডেন সমুদ্র বন্দর অবস্থিত - ইয়েমেন।
- বন্দর আব্বাস সমুদ্র বন্দর অবস্থিত - ইরান।
- হাইফা সমুদ্র বন্দর অবস্থিত - ইসরায়েল।
-  পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর অবস্থিত - মিশর।
- আকাবা সমুদ্র বন্দর অবস্থিত - জর্ডান।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬১৮.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
  1. আফগানিস্তান
  2. মায়ানমার
  3. পেরু
  4. মালি
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী আফগানিস্তান সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে।
অন্যদিকে, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুযায়ী বুরকিনা ফাসো সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে।

[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪:
- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) ফেব্রুয়ারি, ২০২৪ সালে Global Terrorism Index (GTI) 2024: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- স্বাধীন, নিরপেক্ষ ও অলাভজনক প্রতিষ্ঠান আইইপি মানুষের ভালো থাকা ও অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক ও অর্জনযোগ্য পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে।
- IEP এর GTI প্রতিবেদনটি বিশ্বের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।

⇒ সন্ত্রাসবাদে শীর্ষ দেশ:
1. বুরকিনা ফাসো।
2. ইসরাইল।
3. মালি।
4. পাকিস্তান।
5. সিরিয়া।
6. আফগানিস্তান।
7. সোমালিয়া।
8. নাইজেরিয়া।
9. মিয়ানমার।
10. নাইজার।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ৩২তম [স্কোর-৩.৩১৭]।



উৎস: Global Terrorism Index ওয়েবসাইট।
৬১৯.
United Nations Environment Programme (UNEP) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৮০ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

◉ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ জুন। এর সূচনা হয়েছিল স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট থেকে, যা বিশ্বে প্রথম বড় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন।

UNEP:
- UNEP-এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন। 
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক। 
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠার তারিখ ধরে ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।

৬২০.
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ -
  1. ক) মোনাকো
  2. খ) চীন
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ক) মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
ক) মোনাকো
ব্যাখ্যা
World Population Prospects 2022: 
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ World Population Prospects 2022 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম (১৭০ মিলিয়ন)।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
৬২১.
MIGA এর পূর্ণরুপ কী?
  1. ক) Multinational Investment Gaurantee Agency
  2. খ) Multilateral Investment Gaurantee Agency
  3. গ) Multilateral Inovation Gaurantee Agency
  4. ঘ) Multiple Investment Gaurantee Agency
সঠিক উত্তর:
খ) Multilateral Investment Gaurantee Agency
উত্তর
সঠিক উত্তর:
খ) Multilateral Investment Gaurantee Agency
ব্যাখ্যা
-- (MIGA)- হচ্ছে বিশ্বব্যাংকের পাঁচটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের একটি।
-- MIGA এর পূর্ণরুপ হচ্ছে--Multilateral Investment Gaurantee Agency 
-- উন্নয়নশীল দেশের আর্ন্তজাতিক লেনদেন, বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুকির নিশ্চয়তা ও ঋণ বর্ধণ এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
-- প্রতিষ্ঠা লাভ করে-- ১৯৮৮ সালে।
-- এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য।
-- বর্তমান সদস্য-- ১৮২ টি (উন্নয়নশীল ১৫৪ টি এবং শিল্পোন্নত দেশ ২৮টি)
-- সদর দপ্তর-- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finannce Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5. International Development Association (IDA)

তথসূত্র: Official Website (World Bank) & Britannica.com
৬২২.
নিচের কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) ভেনেজুয়েলা
  2. খ) চীন
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়। এগুলো হলো:
- অ্যান্ডোরা
- কিউবা
- উত্তর কোরিয়া
- লিচেনস্টাইন এবং
- মোনাকো বিশ্বব্যাংকের সদস্য নয়।

এছাড়া জাতিসংঘের সদস্য নয় এমন ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়। তবে কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।

বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। ইরান, চীন ও ভেনেজুয়েলা বিশ্বব্যাংকের (IBRD) সদস্য।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৬২৩.
প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষ অবলম্বন করে কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) ব্রিটেন
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ক) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানি
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ (World War - I)
• গত শতাব্দীর প্রথম ভাগে বিশ্বের পরাশক্তিগুলো প্রধানত ইউরোপে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত সময়ে সংঘটিত এই যুদ্ধটি প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত।
• প্রথম বিশ্বযুদ্ধ “মহাযুদ্ধ” বা “The Great War” নামে ইতিহাসে বিখ্যাত। এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব প্রথম সামরিক শক্তির সর্বগ্রাসী চেহারা প্রত্যক্ষ করে। এর আগে কোন যুদ্ধে এতো প্রাণহানি ঘটে নি।
• চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। সবচেয়ে বেশি প্রায় ৩৭ লাখ প্রাণহানি ঘটে রাশিয়ার।
• এছাড়া যুদ্ধের প্রভাবে ইউরোপের বহু দেশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অর্থনৈতিক দিক থেকে নড়বড়ে অবস্থানে চলে যায়।

একনজরে প্রথম বিশ্বযুদ্ধ
• যুদ্ধ সংঘটনকাল -- ২৮ জুলাই, ১৯১৪ - ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
• যুদ্ধ সংঘটন স্থান -- ইউরোপ ও মধ্যপ্রাচ্য।
অক্ষশক্তি -- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
মিত্রশক্তি -- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
• ফলাফল -- মিত্রশক্তি বিজয়ী।  

তথ্যসূত্র:- ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৬২৪.
ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
ইসরায়েল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ইহুদী রাষ্ট্র ইসরায়েল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ভাষা: হিব্রু।

⇒ ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরায়েল।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উল্লেখ্য,
- ১৯১৭ সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন।
- ১৯১৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল।
- তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে।
- ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রটসচাইল্ডকে।
- তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি ‘বেলফোর ডিক্লারেশন’ হিসেবে পরিচিত।
- ১৯৪৭ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। 
- ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। 

উৎস: i) Britannica.
ii) BBC.
৬২৫.
সবুজ বিপ­বের সূচনা হয় কোথায়?
  1. ক) ফিলিপাইন
  2. খ) মেক্সিকো
  3. গ) ব্রিটেন
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
ব্যাখ্যা
- তৃতীয় কৃষি বিপ্লব বা সবুজ বিপ­বের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। 
- মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপ­বের যাত্রা শুরু। 
- এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। 
- ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপ­বের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।
- এই উত্তরণ সম্ভব হয়েছে ড. বোরলগ কর্তৃক উদ্ধাবিত অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন রোগ প্রতিরোধক আধা-বেটে গম বীজ, ও রাসায়নিক সার ব্যবহারের কার্যক্রম সম্প্রসারণ এবং গবেষণা অবকাঠামো তৈরির মাধ্যমে।
 
উল্লেখ্য,
- প্রথম কৃষি বিপ্লব (First Agricultural Revolution, or the Neolithic Revolution) সূচিত হয় ১০০০০ খ্রিস্টপূর্বাব্দে। 
- দ্বিতীয় কৃষি বিপ্লব বা ব্রিটিশ কৃষি বা বিপ্লব (Second Agricultural Revolution, or the British Agricultural Revolution) সূচিত হয়  আঠারো শতকে। 
- তৃতীয় কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লব  (Third Agricultural Revolution, or the Green Revolution) ১৯৪০ এর দশকে সূচিত হয়। 
 
উৎস: বাংলাপিডিয়া, Oregon State University Website, ব্রিটানিকা
৬২৬.
"ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম" কোন প্রোটোকলের অংশ?
  1. প্যারিস চুক্তি
  2. মন্ট্রিল প্রোটোকল
  3. কিয়োটো প্রোটোকল
  4. রামসার কনভেনশন
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর গৃহীত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়।
- বর্তমানে, কিয়োটো প্রোটোকলের ১৯২টি পক্ষ রয়েছে।
- স্থান: কিয়োটো, জাপান।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।
- দ্য অভিযোজন তহবিল কিয়োটো প্রোটোকলের পক্ষভুক্ত উন্নয়নশীল দেশগুলিতে অভিযোজন প্রকল্প এবং কর্মসূচির অর্থায়নের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রথম প্রতিশ্রুতিকালীন সময়ে, তহবিলটি মূলত সিডিএম প্রকল্প কার্যক্রম থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দিয়ে অর্থায়ন করা হয়েছিল।
- ২০১২ সালে দোহায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় প্রতিশ্রুতিকালীন সময়ে, আন্তর্জাতিক নির্গমন বাণিজ্য এবং যৌথ বাস্তবায়নও অভিযোজন তহবিলকে আয়ের ২ শতাংশ অংশ প্রদান করবে।

উৎস: UNFCCC.

৬২৭.
প্লাস্টিক বর্জ্য সমুদ্রে দূষণকারী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি? (নভেম্বর, ২০২৫)
  1. ফিলিপাইন
  2. ভারত
  3. মালয়েশিয়া
  4. চীন
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা

সমুদ্রের প্লাস্টিক দূষণ:
- যুক্তরাজ্যভিত্তিক সংস্থা গ্রিনম্যাচের এক প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের প্লাস্টিক দূষণে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশী দায়ী।
- যা মোট সামুদ্রিক বর্জ্যের প্রায় ৮১ শতাংশ।
- শীর্ষ দশ দূষণকারী দেশ ফিলিপাইন (৩ লাখ ৬০ হাজার টন)।
• ২য় - ভারত (১ লাখ ৩০ হাজার টন),
• ৩য় - মালয়েশিয়া (৭৩ হাজার টন),
• ৪র্থ - চীন (৭১ হাজার টন),
• ৫ম - ইন্দোনেশিয়া (৫৬ হাজার টন)।
- বাংলাদেশের অবস্থান ৯ম (২৫ হাজার টন)।

তথ্যসূত্র - ১ নভেম্বর, ২০২৫, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৬২৮.
২৩তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ-
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. মেক্সিকো
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• ফুটবল বিশ্বকাপ:

- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৬২৯.
UNICEF এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিলো?
  1. United Nations Children’s Emergency Fund
  2. United Nations International Children’s Fund
  3. United Nations International Children’s Emergency Fund
  4. United Nations Children’s Fund
সঠিক উত্তর:
United Nations International Children’s Emergency Fund
উত্তর
সঠিক উত্তর:
United Nations International Children’s Emergency Fund
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF):
- UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
- প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
- কার্যক্ষেত্র - ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে। 
- সদরদপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক) - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুয়ারি, ২০২২ - বর্তমান)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

উৎস: UNICEF ওয়েবসাইট।
৬৩০.
IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৮৮ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
IPCC (The Intergovernmental Panel on Climate Change) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে।
বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়। IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট)
৬৩১.
সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইসরায়েল
  2. বেলারুশ
  3. সিরিয়া
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ATACMS (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র:

- ATACMS-এর পূর্ণরূপ: The Army Tactical Missile System.
- এটিএসিএমএস ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- এ ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরের নিশানায় আঘাত হানতে সক্ষম।
- লকহিড মার্টিন কোম্পানি এটিএসিএমএস তৈরি করেছে।
- এগুলো ট্র্যাকড এম ২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) বা চাকাযুক্ত এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) থেকে নিক্ষেপ করা হয়।
- প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১৫ লাখ ডলার।

⇒ এটিএসিএমএস (উচ্চারণ: "অ্যাটাক-এমস") ক্ষেপণাস্ত্রে রকেট চালনা যন্ত্রের জ্বালানি ব্যবহার করা হয়।
- দ্রুতবেগী এই ক্ষেপণাস্ত্রওগুলো ঠেকানো কঠিন।
- এই ক্ষেপণাস্ত্রে দুটি ভিন্ন ধরনের ওয়ারহেডও বহন করানো যেতে পারে।
- প্রথমটি হ'ল বিস্তৃত অঞ্চল জুড়ে হালকা-সাঁজোয়া ইউনিটগুলো ধ্বংস করার জন্য শত শত ছোট বোমা ভরা একটি ক্লাস্টার ওয়ারহেড।
- দ্বিতীয়টি হ'ল একটি একক ওয়ারহেড, ২২৫ কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক ভরা বোমা, যা বৃহত্তর কাঠামো ধ্বংস করতে ব্যবহার করা হয়।
- ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি নভেম্বর, ২০২৪ প্রথমবারের মতো ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা দূর পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এটি বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের এক বড় নীতিগত পরিবর্তন।
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে এটিএসিএমএস নামক এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন, যাতে কিয়েভ তার নিজ সীমান্তের বাইরে হামলা করতে পারে।

উৎস: BBC.
৬৩২.
‘ডেল্টা ফোর্স’ কোন দেশের বিশেষ সামরিক বাহিনী? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ভারত 
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• ডেল্টা ফোর্স: 
- ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী বিশেষ অভিযান ইউনিট।
- সদর দপ্তর: ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলাইনা।
- প্রতিষ্ঠা: ১৯ নভেম্বর ১৯৭৭ সালে বেকউইথ এবং কর্নেল থমাস হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ডেল্টা ফোর্স গঠনের ধারণাটি আসে কর্নেল চার্লস বেকউইথের কাছ থেকে।
- তিনি ছিলেন একজন গ্রিন বেরেট (একটি বিশেষায়িত ফোর্স) এর সদস্য এবং ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সৈনিক।
- এটি Combat Applications Group (CAG), Army Compartmented Elements (ACE), Task Force Green এবং সংক্ষেপে “the Unit” নামেও পরিচিত, পাশাপাশি বিভিন্ন গোপন কভার নামও রয়েছে।
- এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।

• দায়িত্ব: 
- এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত।
- মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশে এ ইউনিটকে সবচেয়ে জটিল, গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠানো হয়।

প্রসঙ্গত, 
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো। (Link1) (Link2)

৬৩৩.
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী পারমাণবিক শক্তিধর হিসেবে স্বীকৃত রাষ্ট্র কয়টি?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

'NPT' চুক্তি:
- Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী পারমাণবিক শক্তিধর হিসেবে স্বীকৃত রাষ্ট্র মোট ৫টি। এগুলো হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন। 

উল্লেখ্য,
- Nuclear Non-Proliferation Treaty (NPT) হলো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- এর মূল লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং নিরস্ত্রীকরণ উৎসাহিত করা

উল্লেখ্য,
- আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি। চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
-  ১ জানুয়ারি, ১৯৬৭ সালের আগে যে ৫টি দেশ (যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন) পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এই চুক্তির মাধ্যমে তাদেরকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অন্য দেশগুলো এ ধরনের অস্ত্র তৈরি বা অর্জন না করতে সম্মত হয়েছে।
- কিন্তু NPT-এর ৬ নং অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।
- এছাড়াও ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি কিন্তু এরা পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিতি।

উৎস: i) Stockholm International Peace Research Institute ওয়েবসাইট।
ii) Arms Control Association ওয়েবসাইট।

৬৩৪.
নিচের কোন ইউরোপীয় সম্রাট ভারতবর্ষ আক্রমণ করেন?
  1. ক) সম্রাট কনস্টানটাইন
  2. খ) সম্রাট আলেকজান্ডার
  3. গ) সম্রাট বাইজান্টিয়াম
  4. ঘ) সম্রাট জুলিয়াস সিজার
সঠিক উত্তর:
খ) সম্রাট আলেকজান্ডার
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট আলেকজান্ডার
ব্যাখ্যা
গ্রিসের উত্তরে অবস্থিত ম্যাসিডোন রাজ্যের সম্রাট আলেকজান্ডার পারস্য অধিকার করে খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারত আক্রমণ করেন। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল জয়ের পর তিনি ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেন। ভারত অভিযান শেষে ফিরে যাবার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৩৫.
প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
  1. কিয়োটো
  2. প্যারিস
  3. রিও ডি জেনেইরো
  4. স্টকহোম
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো
ব্যাখ্যা
 প্রথম বিশ্ব ধরিত্রি সম্মেলন:
- পূর্ণ নাম: United Nations Conference on Environment and Development (UNCED)
- অন্যান্য নাম: Rio Earth Summit, Rio Conference.
- স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল।
- সময়: ১৯৯২ সাল।

• আয়োজনের উদ্দেশ্য: 
- পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক নীতি নির্ধারণ।
- উন্নয়ন ও পরিবেশের মধ্যে সমন্বয় সাধন।
- টেকসই উন্নয়ন (Sustainable Development) বিষয়ক পদক্ষেপ গ্রহণ।

উৎস: Britannica.
৬৩৬.
'BIMSTEC' কোন অঞ্চল সংশ্লিষ্ট অর্থনৈতিক জোট?
  1. ভূমধ্যসাগরীয় অঞ্চল
  2. বঙ্গোপসাগরীয় অঞ্চল
  3. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
  4. পারস্য উপসাগরীয় অঞ্চল
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরীয় অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগরীয় অঞ্চল
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য দেশ: ৭টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রা মানি পান্ডে (Indra Mani Pandey)। [ফেব্রুয়ারি, ২০২৫]

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৬৩৭.
হেনলি পাসপোর্ট সূচক- ২০২৩ অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) রাশিয়া
  3. গ) ইতালি
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
- হেনলি পাসপোর্ট সূচক- ২০২৩ অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে প্রথম স্থানে রয়েছে জাপান।
-
দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া।
- তৃতীয় অবস্থানে আছে জার্মানী, ইতালি, স্পেন।
- চতুর্থ অবস্থানে আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন।

উৎস: হেনলি গ্লোবাল এর ওয়েবসাইট। henleypassport 
৬৩৮.
'মৎস্য ৬০০০' কোন দেশের গভীর সমুদ্রযান?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ভারত
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
মৎস্য ৬০০০:
- 'মৎস্য ৬০০০' ভারতের গভীর সমুদ্রযান।
- চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজিতে তৈরি হচ্ছে ভারতের সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’।
- উদ্দেশ্য সমুদ্রের গভীরে গিয়ে রহস্য ভেদ।
- সাবমেরিনের মতো দেখতে হলেও কাজকর্মে এই সমুদ্রযানটি অনেকটাই ভিন্ন।
- সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ পাঠানোর লক্ষ্যেই যানটি তৈরি করা হচ্ছে।
- গভীর সমুদ্রাভিযানের ক্ষেত্রে পানির চাপ মোকাবেলা করতে সক্ষম যানটি।
- সমুদ্রের নোনা পানিকে খাবার পানিতে পরিণত করা, সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়ে গবেষণা চালানো হবে এই অভিযানে।
- এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স, চীন এই ধরনের গভীর সমুদ্রাভিযান করেছে।

উল্লেখ্য,
- চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকেও তারাই প্রথম দেশ।
- ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়িও দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১। পৃথিবীর তৃতীয় কক্ষপথও পেরিয়ে গেছে আদিত্যযান।

উৎস: ১২ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৬৩৯.
বাংলাদেশ কবে NDB এর সদস্যপদ লাভ করে?
  1. ১৮ আগস্ট, ২০২১
  2. ১৬ সেপ্টেম্বর, ২০২১
  3. ১৮ অক্টোবর, ২০২১
  4. ১২ নভেম্বর, ২০২১
সঠিক উত্তর:
১৬ সেপ্টেম্বর, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
১৬ সেপ্টেম্বর, ২০২১
ব্যাখ্যা
New Development Bank:
- ২০১৪ সালের ১৫ জুলাই ষষ্ঠ ব্রিকস সামিট চলাকালে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে আর্টিকল অব এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয় যা ২০১৫ সালের জুলাই মাসে কার্যকর হয়।
- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি NDB পুরোপুরি কার্যক্রম শুরু করে।
- New Development Bank (NDB) এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি - ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা।
- বর্তমান সদস্য দেশ ৮ টি।
- সর্বশেষ সদস্য দেশ - মিশর। 
-  উরুগুয়ে প্রসপেক্টিভ এর সদস্য।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank এর সদস্যপদ লাভ করে।
- উল্লেখ্য, ২০ আগস্ট, ২০২১ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে NDB এর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। 

উৎস: NDB ওয়েবসাইট।
৬৪০.
কোন নরগোষ্ঠীর চুলের রং বাদামী বা সোনালী ধরনের?
  1. ক) অস্ট্রেলীয়
  2. খ) ককেশীয়
  3. গ) নিগ্রীয়
  4. ঘ) মঙ্গোলীয়
সঠিক উত্তর:
খ) ককেশীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) ককেশীয়
ব্যাখ্যা
ককেশীয় বা শ্বেতকায়:
- ককেশীয়দের মাথা প্রধানত লম্বাকৃতির হয়।
- এদের মুখ সরু বা লম্বাকৃতির, নাক প্রধানত খাড়া, চিকন, লম্বা ও সরু, চোখের রং হালকা থেকে কালো বাদামি, ঠোঁট পাতলা ধরনের এবং কান মাঝারি গোছের।
- এদের গায়ের রং প্রধানত সাদা বা লালচে সাদা।
- ককেশীয়দের চুলের রং বাদামি বা সোনালি এবং এরা দীর্ঘ দেহের অধিকারী। 

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪১.
International Civil Aviation Organization এর বর্তমান সদস্য দেশ -
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
 
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।

উৎস: ICAO এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
৬৪২.
বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় কোন দেশ?
  1. রুয়ান্ডা
  2. বাংলাদেশ
  3. বার্বাডোজ
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
বার্বাডোজ
উত্তর
সঠিক উত্তর:
বার্বাডোজ
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
→ বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় - বার্বাডোজ
→ আইএমএফ-এর এই ঋণ গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ বার্বাডোস; এরপর, কোস্টারিকা ও রুয়ান্ডা আরএসএফ থেকে ঋণ পায়।
→ আইএমএফ বোর্ড ২০২২ সালের ১৩ এপ্রিল এ তহবিল অনুমোদন করে।
→ আর, ২০২২ সালের ১ মে থেকে তহবিল কার্যকর হয়।
→ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এই তহবিল সৃষ্টি করা হয়েছিল।

তথ্যসূত্র: প্রথম আলো (১৭ জানুয়ারি ২০২৩)।
৬৪৩.
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ম্যান অব দ্য টুর্নামেন্ট কে নির্বাচিত হয়েছেন?
  1. ট্রাভিস হেড
  2. বিরাট কোহলি
  3. মো. সামি
  4. গ্লেন ম্যাক্সওয়েল
সঠিক উত্তর:
বিরাট কোহলি
উত্তর
সঠিক উত্তর:
বিরাট কোহলি
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৬৪৪.
২০২৫ সালের UN Ocean Conference অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. চীন
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

⇒ ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) অনুষ্ঠিত হয় ফ্রান্সে।
- সময়কাল: ৯-১৩ জুন ২০২৫।
- সহ-আয়োজক ছিল কোস্টারিকা।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।

⇒ UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

তথ্যসূত্র - এস ডি জি ওয়েবসাইট।

৬৪৫.
G7 এর সদস্যভুক্ত দেশ নয় কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. জার্মানি
  4. জাপান
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদর দপ্তর নেই।
- অস্ট্রেলিয়া G7 এর সদস্যভুক্ত দেশ নয়।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
৬৪৬.
সানা কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
  1. সিরিয়া
  2. তুরস্ক
  3. ইরান
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা

সানা হলো সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- ইসরাইল: জিউস টেলিগ্রাফ এজেন্সি (JTA)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৬৪৭.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয় কোন দেশ?
  1. ক) ফ্রান্স
  2. খ) পর্তুগাল
  3. গ) মরক্কো
  4. ঘ) ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
ঘ) ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয় ক্রোয়েশিয়া।

ফুটবল বিশ্বকাপ ২০২২:
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ ফ্রান্স।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি,গোল্ডেন বুট পায় কিলিয়ান এমবাপে,গোল্ডেন গ্লাভস পায় ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর মাস্কটের নাম লায়িব
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৬৪৮.
সাবেক চেকোশ্লাভিয়া ভেঙে নিচের কোন স্বাধীন দেশটির জন্ম হয়েছে?
  1. শ্লোভেনিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. উত্তর মেসিডোনিয়া
  4. স্লোভাকিয়া
সঠিক উত্তর:
স্লোভাকিয়া
উত্তর
সঠিক উত্তর:
স্লোভাকিয়া
ব্যাখ্যা
- ১ জানুয়ারি ১৯৯৩ সাবেক চেকোশ্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র (চেকিয়া) ও স্লোভাকিয়া নামে দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে।
- এর আগে ১৯১৮ সালের ২৮ অক্টোবর স্বাধীন রাষ্ট্র হিসেবে চেকোশ্লাভিয়া গঠিত হয়েছিলো।
অন্যদিকে,
- শ্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং উত্তর মেসিডোনিয়া সাবেক যুগোশ্লাভিয়া ভেঙে সৃষ্টি হওয়া রাষ্ট্র।
(সূত্র: ব্রিটানিকা)
৬৪৯.
মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয় কত সালে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন একটি উন্মুক্ত ফোরাম।
- এখানে নানা দেশের প্রতিনিধিরা নানা বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন।
- এখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
- রাষ্ট্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞ, পরিবেশবিদ, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
- আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয় ১৯৬৩ সালে।
- মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক।

উল্লেখ্য,
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: Munich Security Conference ওয়েবসাইট।
৬৫০.
নাইজেরিয়ার রাজধানীর নাম কী?
  1. আবুজা
  2. লেগোস
  3. নিয়ামে
  4. বানজুল
সঠিক উত্তর:
আবুজা
উত্তর
সঠিক উত্তর:
আবুজা
ব্যাখ্যা
নাইজেরিয়া:
- নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং তেল সমৃদ্ধ দেশ।
- এর পশ্চিমে বেনিন, পূর্বে চাদ ও ক্যামেরুন, উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত।
- এটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- রাজধানী: আবুজা।
- বৃহত্তম শহর: লেগোস।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: নাইজেরিয়ান নাইরা।

অন্যদিকে,
- গাম্বিয়ার রাজধানী: বানজুল।
- নাইজারের রাজধানী নিয়ামে।

উৎস: Britannica.
৬৫১.
প্রথম ইউনেস্কো- বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার-২০২১ লাভ করে -
  1. ক) তাকাচার নামে ভারতের একটি কৃষি প্রযুক্তি
  2. খ) স্যাম টেইচার
  3. গ) এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড
  4. ঘ) গেটর হালপার্ন
সঠিক উত্তর:
গ) এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
গ) এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড
ব্যাখ্যা
এমওটিআইভি ক্রিয়েশনস লিমিটেড (উগান্ডা) ২০২১ সালের প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতির জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বিজয়ীর নাম ঘোষণা করেছেন এবং তাদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দিয়েছেন।
উৎস: https://www.ekushey-tv.com/
৬৫২.
‘ফ্যাটম্যান’ পারমাণবিক বোমা কত তারিখে নিক্ষিপ্ত করা হয়?
  1. ৩ আগস্ট
  2. ৫ আগস্ট
  3. ৬ আগস্ট
  4. ৯ আগস্ট
সঠিক উত্তর:
৯ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৯ আগস্ট
ব্যাখ্যা
লিটলবয়:
- দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত পারমাণবিক বোমা ‘লিটল বয়’ দিয়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
ফ্যাটম্যান:
- ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে এবং এর তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com.
৬৫৩.
আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল-
  1. FARC
  2. FLN
  3. ANC
  4. PLO
সঠিক উত্তর:
FLN
উত্তর
সঠিক উত্তর:
FLN
ব্যাখ্যা
• আলজেরিয়া
- সরকারি নাম: পিপল’স ডেমোক্রেটিক রিপাবলিক অব আলজেরিয়া।
- রাজধানী: আলজিয়ার্স (Algiers)।
- আয়তন: প্রায় ২.৩৮ মিলিয়ন বর্গকিমি
- আফ্রিকার সর্ববৃহৎ দেশ (আয়তন অনুযায়ী)।
- ভাষা: আরবি (সরকারি), 
- মুদ্রা: আলজেরিয়ান দিনার (DZD)
- ধর্ম: ইসলাম (রাষ্ট্রধর্ম, প্রায় ৯৯% মুসলিম)
- শাসনব্যবস্থা: আধা-প্রেসিডেনশিয়াল গণতন্ত্র
- বর্তমান রাষ্ট্রপতি: আবদেলমাদজিদ তেবুন (Abdelmadjid Tebboune) [ জুলাই, ২০২৫]
- ফরাসি ঔপনিবেশিক শাসন: ১৮৩০ সাল থেকে শুরু হয়।
- ১৯৬২ সালের ৫ জুলাই, দীর্ঘ ৮ বছরের মুক্তিযুদ্ধের পর ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে
- এই যুদ্ধকে বলা হয় Algerian War of Independence (1954–1962)।
- নেতৃত্বে ছিল FLN (National Liberation Front). 

উল্লেখ্য, 
- অবস্থান: উত্তর আফ্রিকা। 
- উত্তরে: ভূমধ্যসাগর।
- সীমান্তবর্তী দেশ: মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, নাইজার, মালি, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
 
উৎস: Britannica, World Atlas.
৬৫৪.
২০২৫ সালের অস্কার জয়ী অভিনেতা -
  1. দ্য ব্রুটালিস্ট
  2. কিইরিন কালকেইন
  3. শন বেকার
  4. অ্যড্রিয়েন ব্রডি
সঠিক উত্তর:
অ্যড্রিয়েন ব্রডি
উত্তর
সঠিক উত্তর:
অ্যড্রিয়েন ব্রডি
ব্যাখ্যা
অস্কার পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ, ২০২৫ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।

উল্লেখ্য,
• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৬৫৫.
কোন ইসরাইলি নেতার আল আকসা মসজিদে এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়?
  1. গোল্ডা মেয়ার
  2. আইজাক র‍্যবিন
  3. এরিয়েল শ্যারন
  4. শিমন পেরেস
সঠিক উত্তর:
এরিয়েল শ্যারন
উত্তর
সঠিক উত্তর:
এরিয়েল শ্যারন
ব্যাখ্যা
আল-আকসা মসজিদ:
- আল-আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি।
- আল আকসা প্রাঙ্গণটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান।
- ১৪ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত আল-আকসা প্রাঙ্গণ।

মুসলিমদের জন্য:
- আল-আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত।
- এছাড়াও আছে সোনালী গম্বুজবিশিষ্ট ‘ডোম অফ দ্য রক’, যা জেরুসালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটিই পবিত্র হিসেবে বিবেচিত।
- মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন নবী মুহাম্মদ (সা:)।
- মক্কায় হজ ও ওমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান।

ইহুদিদের জন্য:
- ইহুদিরা বিশ্বাস করে, এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়।
- তারা মনে করে, তিন হাজার বছর আগে রাজা সোলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল, যেটি ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

খ্রিস্টানদের জন্য:
- খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল।

উল্লেখ্য,
- আল-আকসায় সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের এক বিতর্কিত সফরকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ফিলিস্তিনিদের দ্বিতীয় 'ইন্তিফাদা' বা গণঅভ্যুত্থান - যাতে ৪ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। 

উৎস: ২১ এপ্রিল ২০২৩, বিবিসি বাংলা।
৬৫৬.
মোসাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. ড্যানি ইয়াতম
  2. রেউভেন শিলোয়াহ
  3. ইয়োসি কোহেন
  4. ডেভিড বেনগুরিয়ন
সঠিক উত্তর:
ডেভিড বেনগুরিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড বেনগুরিয়ন
ব্যাখ্যা
মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- মোসাদ গঠিত হয়: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান প্রধান: ডেভিড বার্নিয়া।
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।

⇒ এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম।
- মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্তহত্যা, বৈদেশিক নীতি-নির্ধারণে সহায়তা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় করপোরেশনের নীতিনির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ ইত্যাদি কাজ করে থাকে।

উৎস: i) Center for Israel Education ওয়েবসাইট।
ii) Britannica.
৬৫৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে কয়টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়?
  1. ২৭৩টি
  2. ২৩৭টি
  3. ২৩৮টি
  4. ২৭০টি
সঠিক উত্তর:
২৭০টি
উত্তর
সঠিক উত্তর:
২৭০টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।
 
⇒ ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।
- প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে।
- বিভিন্ন অঙ্গরাজ্যে বেশ কিছু রাজনৈতিক দল থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন ব্যবস্থা দ্বিদলীয়।
- ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতীক গাধা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীক হাতি।

উৎস: Britannica.
৬৫৮.
বাংলাদেশ কবে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করেছে?
  1. ক) ১২ ডিসেম্বর ২০১৫
  2. খ) ২৪ জানুয়ারি ২০১৬
  3. গ) ২১ সেপ্টেম্বর ২০১৬
  4. ঘ) ২২ এপ্রিল ২০১৬
সঠিক উত্তর:
গ) ২১ সেপ্টেম্বর ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ সেপ্টেম্বর ২০১৬
ব্যাখ্যা
- বাংলাদেশ ২০১৬ সালের ২২ এপ্রিল পারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর এবং ২১ সেপ্টেম্বর ২০১৬ চুক্তিটি কার্যকর করেছে।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ১২ ডিসেম্বর ২০১৫ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

[উৎস: জাতিসংঘ ওয়েবসাইট]
৬৫৯.
দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র গঠিত হয় কত সালে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উল্লেখ্য,
- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র গঠিত হয়।
- যদিও ১৯৩১ সাল থেকে স্বায়ত্বশাসন ভোগ করে আসছিলো।
- দেশটির নয়টি প্রদেশ রয়েছে।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৬৬০.
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স-এর সর্বশেষ তথ্যানুসারে, বিশ্বের সবচেয়ে ধনী নারী -
  1. জুলিয়া কোক অ্যান্ড ফ্যামিলি
  2. জ্যাকুলিন মার্স
  3. ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
  4. এলিস ওয়ালটন
সঠিক উত্তর:
ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
ব্যাখ্যা
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স:
- বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।

- বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মালিক হয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি ল'রিয়ালের উত্তরাধিকারী ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- এই পরিমাণ সম্পদ অর্জনে তিনিই এখন পর্যন্ত প্রথম কোনো নারী। 
- মেয়ার্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।

বিশ্বের শীর্ষ ধনী নারী:
১. ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
২. এলিস ওয়ালটন।
৩. জুলিয়া কচ অ্যান্ড ফ্যামিলি।
৪. জ্যাকুলিন মার্স।
৫. অ্যাবিগাইল জনসন।

উৎস: Bloomberg Billionaires Index. [link]
৬৬১.
ইহুদিদের কাছে 'টেম্পল মাউন্ট' নামে পরিচিত স্থান কোনটি?
  1. পবিত্র নগরী মক্কা
  2. আর্টেমিসের মন্দির
  3. আল-আকসা মসজিদ
  4. কলোসিয়াম
সঠিক উত্তর:
আল-আকসা মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
আল-আকসা মসজিদ
ব্যাখ্যা
জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- তিনটি ধর্মের মধ্যম এই শহর।
- ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
- জেরুজালেমকে নিয়ে স্বন্দের কেন্দ্রবিন্দু টেম্পল মাউন্ট।
- এখানেই আছে তিন ধর্মের পবিত্র স্থাপনা, যেমন: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল আকসা মসজিদ।
- তাই জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।

⇒ ইহুদিদের জন্য:
- আল-আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি।
- Western wall জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- ইহুদিদের বেলায় এই আল-আকসা মসজিদের কম্পাউন্ড টেম্পল মাউন্ট নামে পরিচিত। 
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

উৎস: Britannica.
৬৬২.
TRIPS চুক্তি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ভিসামুক্ত এশিয়া গঠন
  2. বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব
  3. পারমাণবিক পদার্থের বাণিজ্য নিয়ন্ত্রণ
  4. সংক্রামক রোগের কারিগরি জ্ঞান বিনিময়
সঠিক উত্তর:
বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব
ব্যাখ্যা
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।

১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কো মারাক্কাশে এটি গৃহীত হয় এবং ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
তবে উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা ২০৩৪ সালের ১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৬৬৩.
G-7 (জি-৭) এর সদস্য দেশ হলো-
  1. ইতালি
  2. ব্রাজিল
  3. ভারত
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

জি-৭:
- জি-৭ (গ্রুপ অব সেভেন) হলো বিশ্বের সাতটি প্রধান উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংঘ।
- এই সদস্য দেশগুলো হলো: জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, এবং যুক্তরাষ্ট্র।
- জি-৭ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালে, এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র ৬টি দেশ।
- বর্তমানে জি-৭ এর সদস্য সংখ্যা ৭টি, এবং এর মধ্যে জাপান একমাত্র এশীয় দেশ।
- ২০২৫ সালের  ৫১তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডা।
- ৫২ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে, ২০২৬ সালে।

উৎস: জি-৭ ওয়েবসাইট।

৬৬৪.
কোন সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত নয়? 
  1. ইয়াল্টা সম্মেলন
  2. সান ফ্রান্সিসকো সম্মেলন
  3. কোপেনহেগেন সম্মেলন
  4. ডাম্বারটন ওকস সম্মেলন
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা
- কোপেনহেগেন সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত নয়।

ইয়াল্টা সম্মেলন:

- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

সান ফ্রান্সিসকো সম্মেলন: 
- সান ফ্রান্সিসকো সম্মেলনে (১৯৪৫) জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই সম্মেলনটি ২৫ এপ্রিল থেকে ২৬ জুন ১৯৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এতে ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল।
- এর ফলস্বরূপ ২৪ অক্টোবর ১৯৪৫ তারিখে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। 

ডাম্বারটন ওকস সম্মেলন: 
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট- ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত। সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন উপস্থিত ছিলো। 
এ সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো হলো: জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ, সমস্ত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সাধারণ পরিষদ, এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ (যার মধ্যে পাঁচটি স্থায়ী হবে এবং বাকি ছয়টি সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে), একটি আন্তর্জাতিক বিচার আদালত, একটি সচিবালয়।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট, ব্রিটানিকা।
৬৬৫.
শেনজেন অঞ্চলের মূল উদ্দেশ্য কোনটি?
  1. বাণিজ্য শুল্ক কমানো
  2. পরিবেশ সুরক্ষা
  3. অবাধ চলাচলের অনুমতি প্রদান
  4. একক মুদ্রা চালু করা
সঠিক উত্তর:
অবাধ চলাচলের অনুমতি প্রদান
উত্তর
সঠিক উত্তর:
অবাধ চলাচলের অনুমতি প্রদান
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি।
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জানুয়ারি, ২০২৬)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

৬৬৬.
IAEA-এর বর্তমান মহাপরিচালকের নাম কী? [ জুন, ২০২৫]
  1. রাফায়েল গ্রোসী
  2. হেনরি লোয়ার
  3. মার্ক রুট
  4. করিম আল-হাসান
সঠিক উত্তর:
রাফায়েল গ্রোসী
উত্তর
সঠিক উত্তর:
রাফায়েল গ্রোসী
ব্যাখ্যা
IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency. 
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৮০টি। [ জুন, ২০২৫]
- বর্তমান মহাপরিচালক: Rafael Mariano Grossi. [ জুন, ২০২৫]
- স্লোগান / মিশন: “Atoms for Peace and Development”.

• প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস:
-মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট আইজেনহাওয়ার ১৯৫৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে “Atoms for Peace” নামে একটি প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের ভিত্তিতে ১৯৫৭ সালে IAEA প্রতিষ্ঠিত হয়।

• উদ্দেশ্য ও লক্ষ্য:
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা।
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
- পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান।

উৎস: IAEA ওয়েবসাইট।
৬৬৭.
সনোরা লাইন কোন দেশ দুটির মধ্যে অবস্থিত?
  1. পর্তুগাল ও স্পেন
  2. জার্মানি ও ফ্রান্স
  3. জার্মানি ও পোল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
ব্যাখ্যা

সনোরা লাইন: 
- সনোরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যেকার একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা। 

- এটি মেক্সিকোর সনোরা রাজ্য এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার মধ্যে অবস্থিত। 

অপরদিকে,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন,
- ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
- সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স।
- হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স।
- সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৬৬৮.
মরো ন্যাশনাল লিবারেশান ফ্রন্ট প্রতিষ্ঠা করেন কে?
  1. ক) হাশিম সালামাত
  2. খ) ইবরাহিম মুরাদ
  3. গ) নূর মিসৌরী
  4. ঘ) শেখ হাসানুল বান্না
সঠিক উত্তর:
গ) নূর মিসৌরী
উত্তর
সঠিক উত্তর:
গ) নূর মিসৌরী
ব্যাখ্যা
১৯৭২ সালে মুসলমান অধ্যুষিত ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের স্বাধীনতার দাবীতে নূর মিসৌরী এর নেতৃত্বে মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (MNLF) গঠিত হয়। পরবর্তীতে ১৯৮১ সালে MNLF থেকে বের হয়ে হাশিম সালামাত মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (MILF) গঠন করে। ১৯৯৬ সালে নূর মিসৌরী ফিলিপাইন সরকারের সাথে শান্তি চুক্তি সম্পাদন করার ফলে মিন্দানাও এর চারটি অঞ্চলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু MILF এর বিরোধিতা করে লড়াই চালু রাখে। ২০১৪ সালে সরকারের সাথে MILF এর শান্তিচুক্তি স্বাক্ষরের ফলে ২০১৯ সালে মিন্দানাও দ্বীপে বাংসামরো নামে নতুন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। এতে করে মিন্দানাও দ্বীপে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে চলা লড়াইয়ের অবসান হয়। (সূত্রঃ দৈনিক নয়াদিগন্ত)
৬৬৯.
নারা সভ্যতা কোথায় উদ্ভব ঘটেছিল?
  1. জাপান
  2. মঙ্গোলীয়া
  3. ভিয়েতনাম
  4. কাজাকাস্তান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
নারা সভ্যতা:
- নারা সভ্যতা গড়ে উঠে জাপানে। 
-সময়কাল: ৭১০–৭৮৪ খ্রিস্টাব্দ।
- রাজধানী স্থানান্তর: ৭১০ খ্রিস্টাব্দে আসুকা থেকে নারা শহরে রাজধানী স্থানান্তর করা হয়।
- এটি ছিল প্রথম স্থায়ী রাজকীয় রাজধানী।
- পূর্বের রীতি অনুযায়ী, প্রত্যেক নতুন সম্রাটের সময় রাজধানী বদলানোর প্রথা এখানে বাতিল হয়।
- প্রধান ধর্ম: বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার।
- অগ্রগামী নেতা: সম্রাট শোমু।
- নারা যুগ: জাপানে বৌদ্ধ ধর্ম, চীনা সংস্কৃতি ও আমলাতান্ত্রিক শাসনব্যবস্থার মিলনের যুগ।

উৎস: ব্রিটানিকা।
৬৭০.
নিচের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) ইউক্রেন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক:
- কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত কলা কৌশল অধ্যয়ন করা হয়।
- সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।

• যে সকল দেশের সাথে ইসরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:
- ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

তথ্যসূত্র: ইসরাইলের সরকারী ওয়েবসাইট।
৬৭১.
'জোহান্সবার্গ' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
'জোহান্সবার্গ' শহরটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। স্বর্নোখনির জন্য এ শহর বিখ্যাত।

Johannesburg’s early history is the story of gold. In 1853 Pieter Jacob Marais, a South African prospector, recovered alluvial gold from the Jukskei River, north of what would become Johannesburg.

সূত্র: ব্রিটানিকা।
৬৭২.
'মন্ট্রিল প্রটোকল' এর বিষয়বস্তু কী?
  1. গ্রীন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা
  2. জৈব নিরাপত্তা
  3. ওজোনস্তর সংরক্ষণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ওজোনস্তর সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর সংরক্ষণ
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৬৭৩.
এ যাবৎকালের বৃহত্তম আইপিও (IPO-Initial Public Offering)-
  1. ক) ২৫৬০ কোটি মার্কিন ডলার
  2. খ) ২১৬০ কোটি মার্কিন ডলার
  3. গ) ২৩৬০ কোটি মার্কিন ডলার
  4. ঘ) ২৮৬০ কোটি মার্কিন ডলার
সঠিক উত্তর:
ক) ২৫৬০ কোটি মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫৬০ কোটি মার্কিন ডলার
ব্যাখ্যা
সৌদি আরবের রাষ্ট্রমালিকানা কোম্পানি আরামকো রিয়াদের স্টক এক্সচেঞ্জে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২৫৬০ কোটি মার্কিন ডলার তুলেছে। যা এ যাবৎকালের বৃহত্তম আইপিও বা বাজারে শেয়ার ছেড়ে সর্বোচ্চ পরিমাণ অর্থ সংগ্রহের নজির। এর আগে বৃহত্তম আইপিও ছিল চীনের আলীবাবার। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৬৭৪.
শাখারভ পুরস্কার কত সালে প্রবর্তিত হয়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা

শাখারভ পুরস্কার (Sakharov Prize):
- পুরস্কারটি প্রবর্তিত হয়: ১৯৮৮ সালে। 
- পুরস্কারটি প্রবর্তন করেন European Parliament।
- পুরস্কারটি প্রবর্তন করা হয় বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভের সম্মানার্থে।
- মানবাধিকার ও মুক্ত চিন্তার মৌলিক বিকাশে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
- এটি ইইউর সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার। 

উল্লেখ্য,
- মানব অধিকার ও স্বাধীনতা বিষয়ে আজীবন সোচ্চার ছিলেন সাবেক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রেই শাখারভ।
- বিজ্ঞানী আন্দ্রে শাখারভ মস্কোতে জন্মগ্রহণ করেন।
- তার নামকে চিরভাস্বর করে রাখতে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ইউরোপীয় সংসদ বাৎসরিক ভিত্তিতে শাখারভ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেয়।
- মূলত মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্তচিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রাম করে, তাদের সম্মানিত করতে এ পুরস্কার দেয়া হয়।

⇒ হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে মারা যাওয়া ইরানের মাহশা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার বিষয়ক শাখারভ পুরস্কার ২০২৩ ভূষিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- মাসা আমিনি ইরানের নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর মারা যান।
- মাহশা আমিনির মৃত্যুর জেরে ইরানে শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনকেও যৌথভাবে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উৎস: Sakharov Prizes ওয়েবসাইট।

৬৭৫.
ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. লিসবন চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. লাতেরান চুক্তি
সঠিক উত্তর:
লাতেরান চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
লাতেরান চুক্তি
ব্যাখ্যা

• লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়।

• লাতেরান চুক্তি:
- ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি লাতেরান চুক্তি সই হয়।
- এই চুক্তির মধ্য দিয়ে পৃথক দেশ হিসেবে যাত্রা করে ভ্যাটিকান সিটি।

• ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন,ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে।
- ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লেটারান চুক্তিতে স্বীকৃত হয়েছিল।

​​অন্যদিকে, 
-  লিসবন চুক্তি – ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য ২০০৭ সালে স্বাক্ষরিত চুক্তি।
- প্যারিস চুক্তি – ২০১৫ সালের জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য গ্লোবাল চুক্তি।
- ভার্সাই চুক্তি – ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।

উৎস: ব্রিটানিকা। 

৬৭৬.
বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি কোনটি?
  1. ক) গ্লোবাল আর্মস রিডাকশন
  2. খ) গ্লোবাল ৩০
  3. গ) আধুনিক নিরস্ত্রীকরণ কর্মসূচি
  4. ঘ) গ্লোবাল জিরো
সঠিক উত্তর:
ঘ) গ্লোবাল জিরো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লোবাল জিরো
ব্যাখ্যা
'গ্লোবাল জিরো' হলো ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৬৭৭.
বর্তমানে এশিয়ায় কতটি দেশ 'Least Developed Countries' হিসেবে স্বীকৃত?
  1. ৩২টি
  2. ৪৪টি
  3. ৬টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে। 
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।

উৎস: UN ওয়েবসাইট।[লিঙ্ক]

৬৭৮.
'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ______ চুক্তির মাধ্যমে।
  1. ব্রেটন উডস 
  2. লিসবন
  3. জেনেভা
  4. মারাকেশ
সঠিক উত্তর:
মারাকেশ
উত্তর
সঠিক উত্তর:
মারাকেশ
ব্যাখ্যা

● 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল মারাকেশ চুক্তির মাধ্যমে।

মারাকেশ চুক্তি:
- 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল মারাকেশ চুক্তির (Marrakesh Agreement Establishing the World Trade Organization) মাধ্যমে।
- এই চুক্তিটি ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাকেশ (Marrakesh) শহরে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তিটি GATT চুক্তির সর্বশেষ রাউন্ড 'উরুগুয়ে রাউন্ড' আলোচনার সমাপ্তি চিহ্নিত করে।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ১ জানুয়ারি।
- এর মাধ্যমে GATT (General Agreement on Tariffs and Trade)-এর উত্তরসূরি হিসেবে WTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

• বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- বিশ্ব বাণিজ্য সংস্থা হলো বিশ্বব্যাপী বাণিজ্যের নিয়মাবলী নিয়ন্ত্রণকারী একটি আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি (সর্বশেষ ১৬৬তম দেশ পূর্ব তিমুর)।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- মূল নীতি: Most-Favoured-Nation (MFN)।
- ১ জানুয়ারি, ১৯৯৫ তারিখে বাংলাদেশ WTO-এর সদস্যপদ লাভ করে।

⇒ WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences। মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত। এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।
- পরবর্তী ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি বাণিজ্য এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে হয়ে থাকে।
- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে: বাণিজ্য চুক্তি প্রয়োগ ও পরিচালনা, নতুন বাণিজ্য আলোচনার ফোরাম, বাণিজ্য বিরোধ নিষ্পত্তি, উন্নয়নশীল দেশগুলোকে টেকনিক্যাল সহায়তা প্রদান।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৬৭৯.
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNEP
  2. WTO
  3. WIPO
  4. IOM
সঠিক উত্তর:
WIPO
উত্তর
সঠিক উত্তর:
WIPO
ব্যাখ্যা

WIPO:
- WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হল জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WIPO অফিসিয়াল ওয়েবসাইট।

৬৮০.
স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি কোথায় স্বাক্ষর হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা

• অটোয়া কনভেনশন/ মাইন ব্যান ট্রিটি:
- ইংরেজী নাম: "Ottawa Convention" or "Mine Ban Treaty"
- উদ্দেশ্য: স্থলমাইন ব্যবহার, মজুত, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধ করা এবং বিদ্যমান মাইন ধ্বংস করা।
- স্বাক্ষর উন্মুক্ত হয়: ৩ ডিসেম্বর ১৯৯৭ ( অটোয়া, কানাডা)
- কার্যকর হয়: ১ মার্চ ১৯৯৯।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮
- চুক্তি অনুমোদন করে: ৬ সেপ্টেম্বর, ২০০০
- অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন সম্পূর্ণ নিষিদ্ধকরণের জন্য কূটনৈতিক সম্মেলনে ১৮ সেপ্টেম্বর ১৯৯৭ সালে অসলোতে চুক্তি সম্পন্ন হয়।
- ধারা ১৫ অনুযায়ী, চুক্তিটি ৩-৪ ডিসেম্বর ১৯৯৭ তারিখে কানাডার অটোয়ায় স্বাক্ষরের জন্য উন্মুক্ত রাখা হয়।
- নভেম্বর ২০২৪ পর্যন্ত ১৬৪টি দেশ চুক্তির পক্ষভুক্ত (যা বিশ্বের ৮০% এরও বেশি রাষ্ট্র)।
- মার্শাল দ্বীপপুঞ্জ শুধু স্বাক্ষর করেছে, কিন্তু অনুসমর্থন করেনি।
- যেসব বড় শক্তি যোগ দেয়নি: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান।

তথ্যসূত্র: Arms Control Association ; United Nations Treaty Collection Link Link 2

৬৮১.
বিশ্ব আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সুইডেন
  2. খ) ডেনমার্ক
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক
- ২০২২, ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations

প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- নরওয়ে - ২য়।
- ফিনল্যান্ড - ৩য়।
- সুইডেম - ৪র্থ।
- সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

• প্রতিবেদনে সার্কভূক্ত দেশ সার্কভূক্ত দেশসমূহে:
- শীর্ষে – নেপাল (৬৯তম)।
- শ্রীলংকা – ৭৪তম।
- ভারত – ৭৭তম।
- বাংলাদেশ – ১২৭তম।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার
৬৮২.
জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৬৮
সঠিক উত্তর:
ক) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২
ব্যাখ্যা
• জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে।
• এর নাম ছিলো United Nations Conference on the Environment.
• এই সম্মেলনের মাধ্যমেই প্রথম পরিবেশ ইস্যুটি বৈশ্বিক গুরুত্ব লাভ করে।
• স্টকহোম সম্মেলনের সূত্র ধরেই United Nations Environment Programme (UNEP) প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৬৮৩.
ফকল্যান্ড যুদ্ধ শুরু হয় কত সালে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
ফকল্যান্ড যুদ্ধ
- ফকল্যান্ড ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফক্‌ল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণের উপর আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত অঘোষিত যুদ্ধ।
- ১৯৮২ সালের ২রা এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত এই যুদ্ধ চলে।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে  যুদ্ধে লিপ্ত হয়েছিলো ব্রিটেন ও আর্জেন্টিনা।
- দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দখলের এই যুদ্ধে আর্জেন্টিনার ৬৫৫ জন সৈন্য নিহত হয়। নিহত হয় আড়াইশোরও বেশি ব্রিটিশ সেনা।
- তিনজন দ্বীপবাসীও এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। 

উৎস: ব্রিটানিকা।
৬৮৪.
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ ঘোষণা করা হবে কবে?
  1. ৭ মার্চ
  2. ১৭ মার্চ
  3. ২৬ মার্চ
  4. ৩১ মার্চ
সঠিক উত্তর:
১৭ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১৭ মার্চ
ব্যাখ্যা
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পদক দেবে বাংলাদেশ সরকার।
- পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ১ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটি ১৭ লাখ) পাবে।
- এ ছাড়া পদকটি হবে ১৮ ক্যারেট স্বর্ণের, ৫০ গ্রাম ওজনের (চার ভরির বেশি)।
- এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
- প্রতি দুই বছরে এ পুরস্কার দেওয়া হবে। এক্ষেত্রে সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
- একটি ক্যাটাগরিতে দেওয়া হবে এ শান্তি পুরস্কার।
- ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে।
- ২৩ মে বা কাছাকাছি সময়ে এই পুরস্কার প্রদান করা হবে।
- আগামী বছর (২০২৫) প্রথমবারের মতোই পুরস্কার দেওয়া হবে। 

সূত্র- মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট।  
৬৮৫.
Recently, which US-Russia agreement was suspended?
  1. ক) SORT
  2. খ) New START
  3. গ) START-2
  4. ঘ) 123 agreement
সঠিক উত্তর:
খ) New START
উত্তর
সঠিক উত্তর:
খ) New START
ব্যাখ্যা
New START চুক্তি:
- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয় ২০১১ সালে।
- স্বাক্ষর করেছিলেন দুই দেশের সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ। 
- চুক্তি অনুযায়ী, উভয় দেশের সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ ছিল। 
- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি ‘নিউ স্টার্ট চুক্তি’ স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রুশ প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র যদি দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে রাশিয়ারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার।

অন্যদিকে -
- ১২৩ চুক্তি: ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি নামেও পরিচিত। এই চুক্তির অধীনে, আমেরিকা ভারতের সাথে সম্পূর্ণ বেসামরিক পারমাণবিক সহযোগিতায় সম্মত হয়। ২০০৮ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- স্টার্ট- ২: ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে চুক্তি স্বক্ষরিত হয়।রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাসকরন এর উদ্দেশ্যে রাশিয়া, মস্কোতে স্বাক্ষর করে। এর ফলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্ব স্ব পারমাণবিক ক্ষেপণাস্ত্র দুই- তৃতীয়াংশ ধ্বংষ করতে একমত হয়।
- যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যা ১৭০০-২২০০ এর মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য ২০০২ সালের ২৪ মে রাশিয়ার মস্কোতে SORT চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, প্রথম আলো।
৬৮৬.
এসকাপের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলা
  2. খ) সিঙ্গাপুর সিটি
  3. গ) জাকার্তা
  4. ঘ) ব্যাংকক
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলোঃ
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE)
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)

The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন।
এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত। সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬৮৭.
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারাভিযান চলাকালে কোন প্রেসিডেন্ট আড়িপাতার কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন?
  1. রিচার্ড নিক্সন
  2. জন এফ কেনেডি
  3. থিওডোর রুজভেল্ট
  4. রোনাল্ড উইলসন রিগান
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন নির্বাচনী প্রচারাভিযান চলাকালে আড়িপাতার কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন।

রিচার্ড নিক্সন: 
- রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী।
- ১৯৭২ সালের ১৭ জুন নির্বাচনী প্রচারাভিযান চলাকালে, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের পাঁচ সদস্য ওয়াটারগেট নামক ভবনে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সদর দপ্তরে আড়িপাতার যন্ত্র বসায়।
- এই খবরটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হলে তা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে, ১৯৭৪ সালের ৯ আগস্ট রিচার্ড নিক্সন প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। ইতিহাসে এই ঘটনা ওয়াটারগেট কেলেঙ্কারি হিসেবে পরিচিত।

এছাড়াও,
- আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি, তিনি ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- জর্জ ওয়াশিংটন ছিলেন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক। 

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম। 
৬৮৮.
'Asian Infrastructure Investment Bank'-এর বর্তমান সদস্য -
  1. ১০৭টি
  2. ১০৮টি
  3. ১০৯টি
  4. ১১০টি
সঠিক উত্তর:
১০৯টি
উত্তর
সঠিক উত্তর:
১০৯টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। 
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 
- AIIB এর বর্তমান সদস্য: ১০৯টি দেশ

উৎস: AIIB ওয়েবসাইট।
৬৮৯.
Green New Deal for Europe-এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে কত শতাংশ কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
  1. ৪০%
  2. ৪৫%
  3. ৫০%
  4. ৫৫%
সঠিক উত্তর:
৫৫%
উত্তর
সঠিক উত্তর:
৫৫%
ব্যাখ্যা

Green New Deal for Europe:
- দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ (The Green New Deal for Europe) হলো একটি উদ্যোগ যা ইউরোপীয় ইউনিয়নের (EU) পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সাসটেইনেবল অর্থনৈতিক উন্নয়ন অর্জনের জন্য প্রস্তাবিত হয়েছে।
- এটি বিশেষভাবে ইউরোপীয় ইউনিয়নের ২০১৯ সালের কপ-২৫ (COP-25) সম্মেলনে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- এর লক্ষ্য ২০৫০ সালের মধ্যে ইউরোপকে গ্রিনহাউস গ্যাস নির্গমনে শূন্যে নামানো।
- এই উদ্যোগের মাধ্যমে ইউরোপ একটি টেকসই, পরিবেশবান্ধব অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
- ২০৫০ সালের মধ্যে প্রথম জলবায়ু-নিরপেক্ষ মহাদেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে।
- ১৯৯০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে অন্তত ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে।
- ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ৩ বিলিয়ন অতিরিক্ত গাছ লাগানো হবে।

তথ্যসূত্র - গ্রিন ইউরোপীয়ান ফাউন্ডেশন ওয়েবসাইট ও ইউরোপীয়ান কমিশন।

৬৯০.
যুক্তরাষ্ট্রের নির্বাচনে Electoral College ভোটের সংখ্যা কতটি?
  1. ৫৭০টি
  2. ৫৩৮টি
  3. ২৩৮টি
  4. ২৭০টি
সঠিক উত্তর:
৫৩৮টি
উত্তর
সঠিক উত্তর:
৫৩৮টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের নির্বাচনে Electoral College ভোটের সংখ্যা ৫৩৮টি।

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

⇒ ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। 
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।
-প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে।

উৎস: Britannica.
৬৯১.
বিশ্বের কোন দেশ প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইরান
  3. জাপান
  4. ইতালি
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার: 
- সম্প্রতি, জাপানের প্রকৌশলীরা বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করেছেন।
- এই কোয়ান্টাম কম্পিউটারের নাম ‘রেইমেই’ এবং এটি ২০-কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার।
- এটি ফুগাকু সুপারকম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে,
- এটি দ্রুতগতির দিক থেকে পৃথিবীর ৬ষ্ঠ সুপারকম্পিউটার।
- এই নতুন হাইব্রিড সুপারকম্পিউটার প্রচলিত সুপারকম্পিউটারের চেয়ে অনেক দ্রুত ও জটিল কাজ করতে সক্ষম।
- এর আগে, জার্মানির গার্চিং শহরে একটি পরীক্ষামূলক সুপারকম্পিউটার চালু করা হয়েছিল, তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সূত্র: বিজ্ঞানচিন্তা ও প্রথম আলো।
৬৯২.
সম্প্রতি 'গাজা শান্তি সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হয়?(নভেম্বর, ২০২৫)
  1. মিশরে
  2. কাতারে
  3. সৌদি আরবে
  4. যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
মিশরে
উত্তর
সঠিক উত্তর:
মিশরে
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে। 
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।
-  ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়। 

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

উৎস: Al Jazeera।

৬৯৩.
পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয় এটি প্রথম কারা প্রমান করে?
  1. ক) চীনের জ্যোতির্বিদরা
  2. খ) মিশরীয় জ্যোতির্বিদরা
  3. গ) গ্রিক জ্যোতির্বিদরা
  4. ঘ) সিন্ধু জ্যোতির্বিদরা
সঠিক উত্তর:
গ) গ্রিক জ্যোতির্বিদরা
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রিক জ্যোতির্বিদরা
ব্যাখ্যা
গ্রিক বিজ্ঞানীদের অবদান:

- গ্রিক বিজ্ঞানীরা প্রথম প্রমান করেন পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহনের কারন নির্ণয় করতে সক্ষম হয়।
- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করে গ্রিক বিজ্ঞানীরা।
- চাদের নিজের কোন আলো নেই,বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারনে নয় প্রাকৃতিক কারনে ঘটে।এই সত্য তারাই আবিষ্কার করে।
- বিখ্যাত গনিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের গ্রিক সভ্যতায় যথেষ্ট খ্যাতি ছিল।

তথ্যসূত্র - মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯৪.
ইউরোপের বাল্টিক অঞ্চল অবস্থিত নয়-
  1. ডেনমার্ক
  2. রাশিয়া
  3. লাটভিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

• উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে ৯টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত।
• সে দেশগুলো হলো:
- ডেনমার্ক,
- জার্মানি,
- পোল্যান্ড,
- লিথুনিয়া,
- লাটভিয়া,
- এস্তোনিয়া,
- রাশিয়া,
- ফিনল্যান্ড ও
- সুইডেন।
• অপরদিকে, ইতালি সাথে বাল্টিক সাগরের কোন সংযোগ নেই।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৬৯৫.
'কুইন্সল্যান্ড' রাজ্যটি কোন দেশের অন্তর্গত?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

• কুইন্সল্যান্ড (Queensland):
- কুইন্সল্যান্ড হলো অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত একটি রাজ্য।
- এটি দেশের সবচেয়ে উষ্ণ ও আর্দ্র অঞ্চলগুলোর একটি।
- রাজধানী: ব্রিসবেন (Brisbane), যা রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত এবং অস্ট্রেলিয়ার একটি প্রধান শহর।
- গ্রেট ব্যারিয়ার রিফ (Great Barrier Reef) – বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে অবস্থিত।

অন্যদিকে,
• কানাডার কয়েকটি প্রধান শহর হল টরন্টো, মন্ট্রিল, ক্যালগারি, অটোয়া, এডমন্টন, ভ্যাঙ্কুভার, মিসিসাগা এবং উইনিপেগ।
- টরন্টো, কানাডার সবচেয়ে জনবহুল শহর, দেশের আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র।
- অটোয়া হল কানাডার রাজধানী শহর।  

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬৯৬.
প্রথম 'কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড' কে পেয়েছিলেন?
  1. ডেভিড বেকহ্যাম
  2. জো বাইডেন
  3. বান কি মুন
  4. ড. মুহাম্মদ ইউনূস
সঠিক উত্তর:
বান কি মুন
উত্তর
সঠিক উত্তর:
বান কি মুন
ব্যাখ্যা

কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড:
- কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড The King's Foundation (রাজা চার্লসের ফাউন্ডেশন) ২০২৪ সালে চালু করে।
- ২০২৪ সালে প্রথম কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় সেন্ট জেমস প্যালেসে।
- ২০২৪ সালে প্রথম 'কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড' পেয়েছিলেন প্রাক্তন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

• ২০২৫ সালে কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস পেয়েছেন -
- ইমার্জিং ট্যালেন্ট: এমিলি হার্স্ট। 
- ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট: আকোজে রেসিডেন্সি। 
- ইয়াং এন্ট্রেপ্রেনিউর: বার্নাবি হর্ন।
- টিচিং অ্যাওয়ার্ড: ক্লদিয়া পেনারান্দা ফুয়েন্তেস।
- ইনোভেশন ইন প্র্যাকটিস: ইয়াসমিন লারি। 
- অ্যাডভোকেট অব দ্য ইয়ার: প্যাট্রিক হোল্ডেন। 
- কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার: আচিনলেক প্রাইমারি স্কুল।
- বর্ষসেরা করপোরেট: যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যাটাগোনিয়া। 
- কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- দ্য কিংস ফাউন্ডেশন (The King's Foundation) একটি দাতব্য সংস্থা।
- এটি ১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, বর্তমান রাজা তৃতীয় চার্লস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
- উদ্দেশ্য: ঐতিহ্যবাহী নগর নকশা এবং স্থাপত্যের নীতির মাধ্যমে টেকসই সম্প্রদায় গড়ে তোলা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।

উৎস: The King's Foundation ওয়েবসাইট।

৬৯৭.
পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. চীন
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক দেশ:
- পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক দেশ হলো সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। 
- ১৯২৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯২৮-১৯৩২) বাস্তবায়ন করেন।
- এটি ছিল আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত বিশ্বের প্রথম কেন্দ্রীয় পরিকল্পনা।
- এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন, ভারী শিল্পের (ইস্পাত, কয়লা, বিদ্যুৎ) বিকাশ এবং কৃষির সমষ্টিকরণ। 
- স্ট্যালিনের এই পরিকল্পনা সোভিয়েত অর্থনীতিকে একটি কৃষিভিত্তিক সমাজ থেকে একটি শক্তিশালী শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তরিত করে। 

উৎস: Britannica.

৬৯৮.
ফকল্যান্ড যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. উইনস্টন চার্চিল
  2. মার্গারেট থ্যাচার
  3. ডেভিড ক্যামেরন
  4. হ্যারল্ড উইলসন
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
- ফকল্যান্ড যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনি ১৯৮২ সালে সংঘটিত এই যুদ্ধে যুক্তরাজ্যের পক্ষে কঠোর নেতৃত্ব দেন

ফকল্যান্ড দ্বীপ:
- ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ১৯৮২ সালে যুদ্ধ সংঘটিত হয়।
- যুদ্ধের স্থান ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।
- যুদ্ধের যুক্তরাজ্য বিজয়ী হয় এবং ফকল্যান্ডসহ কিছু দ্বীপে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়।
- ১৪ জুন, ১৯৮২ সালে, আর্জেন্টিনা সমর্পণ করতে বাধ্য হয় এবং ঐসকল দ্বীপে ব্রিটিশ নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠিত হয়।
- এই যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হওয়ায়, ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক সরকার ক্ষমতা হারায়।

সূত্র: Britannica.
৬৯৯.
১৪তম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
- ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর।
- যেখানে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা সাফের অন্তর্ভুক্ত ৬টি এবং ২টি আমন্ত্রিত অতিথি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
- এই আসরটি ভারতের কর্ণাটক রাজ্যের, বেঙ্গালুরু শহরের, শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ২১শে জুন হতে ৪ঠা জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন।
- ভারত ২০২১ সালে ফাইনালে নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জয়লাভ করে।

উৎস: SAFF Championship 2023: Final fixtures and dates, Indian Super League.
৭০০.
ইসরাইল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯১৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৩২ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
ইসরায়েল: 
- রাজধানী: জেরুজালেম (তবে অধিকাংশ দেশ তেল আবিবকে কূটনৈতিক রাজধানী হিসেবে গণ্য করে)।
- অঞ্চল: মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া।
- ভাষা: হিব্রু (সরকারি), আরবি (সরকারি মর্যাদাপ্রাপ্ত)।
- ধর্ম: ইহুদি (প্রায় ৭৪%) রাষ্ট্রধর্ম, মুসলিম (প্রায় ১৮%), খ্রিস্টান ও দ্রুজ (সংখ্যালঘু)।
- সরকার: সংসদীয় গণতন্ত্র; রাষ্ট্রপতি: আইজাক হারজগ; প্রধানমন্ত্রী: বেঞ্জামিন নেতানিয়াহু।
- আইনসভা: নেসেট।
- মুদ্রা: ইসরায়েলি নিউ শেকেল (ILS).
- স্বাধীনতা: ১৪ মে ১৯৪৮ (১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে)।
- প্রধান শহর: জেরুজালেম, তেল আবিব, হাইফা, বেয়ার শেভা।
- সীমান্তবর্তী দেশ:লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর, ফিলিস্তিনি অঞ্চল (গাজা ও পশ্চিম তীর)।

উৎস: ব্রিটানিকা।