বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা / ২৭২ · ১০১২০০ / ২৭,৩৪৭

১০১.
সর্বশেষ ২০২৫ সালে ডি-৮ (Developing Eight) সংস্থায় যোগদান করেছে কোন দেশ?
  1. ইন্দোনেশিয়া
  2. মালয়েশিয়া
  3. নাইজেরিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা

D-8 (Developing Eight):
- ডি-৮ হলো বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- ডি-৮ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৫ জুন।
- এর মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। 
- ডি-৮ এর সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪ এর সদস্য দেশ ৯টি।
- সদস্য দেশগুলো হলো তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- আজারবাইজান ২০২৫ সালে অর্থনৈতিক সহযোগিতার জন্য D-8 সংস্থায় (Developing Eight) যোগদান করেছে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ডি-৮ ওয়েবসাইট।

১০২.
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
  1. ক) মোনাকো
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) বাহরাইন
সঠিক উত্তর:
ক) মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
ক) মোনাকো
ব্যাখ্যা
প্রথম - মোনাকো (১৯,১৯৬ জন প্রতি বর্গ কি.মি.)।
▪ দ্বিতীয় - সিঙ্গাপুর (৭,৯৫৩ জন প্রতি বর্গ কি.মি.)।
▪ তৃতীয় - বাহরাইন (২,০১৭ জন প্রতি বর্গ কি.মি.)। 
⤇ ব্রাজিল এবং নাইজেরিয়া যথাক্রমে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ।
⤇ উল্লেখ্য, আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ - কাজাখস্তান ও জনসংখ্যায় - ইন্দোনেশিয়া।
⤇ জনসংখ্যায় বাংলাদশ বিশ্বের অষ্টম ও মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ।

তথ্যসূত্র:- ওয়ার্ল্ড এটলাস।
১০৩.
ডেনমার্কের আইনসভার নাম কী?
  1. ফোকেটিং
  2. রিক্সড্যাগ
  3. আলথিং
  4. সাবোর
সঠিক উত্তর:
ফোকেটিং
উত্তর
সঠিক উত্তর:
ফোকেটিং
ব্যাখ্যা
বিভিন্ন দেশের আইনসভার নাম:
- পার্লামেন্ট: যুক্তরাজ্যের আইনসভা।
- ডেল আয়ারম্যান বা ওয়ারেখটাস: আয়ারল্যান্ডের আইনসভা।
- চেম্বার অব ডেপুটিজ: গ্রিসের আইনসভা।
- পিথু ইটার্ড: মায়ানমারের আইনসভা।
- মজলিশ: ইরানের আইনসভা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- সাবোর: ক্রোয়েশিয়ার আইনসভা।

তথ্যসূত্র - WorldAtlas & Central Intelligence Agency (gov).
১০৪.
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' হিসেবে ঘোষণা করেছেন? [নভেম্বর, ২০২৫]
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. ভারত
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' ঘোষণা:
- মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদি আরবকে প্রধান মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে ১৮ নভেম্বর, ২০২৫ এই ঘোষণা দিয়েছেন তিনি।
- “Major non-NATO ally” (MNNA) হচ্ছে এমন একটি স্বীকৃতি যা যুক্তরাষ্ট্র দেয়া হয় — যেখানে কোনো দেশ ন্যাটোর সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচিত হয়।
- এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এ মর্যাদা দিয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]

১০৫.
ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) জর্জন
  2. খ) মিশর
  3. গ) মরক্কো
  4. ঘ) সুদান
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
গ) মরক্কো
ব্যাখ্যা
মরক্কোর সবচেয়ে দর্শনীয় এক শহর ক্যাসাব্লাঙ্কা। এটি মরক্কোর প্রধান সমুদ্র বন্দর। এতে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ অবস্থিত। উৎসঃ ব্রিটানিকা।
১০৬.
'সুইস গার্ড' নিম্নের কার নিরাপত্তা নিশ্চিত করে?
  1. সুইস প্রেসিডেন্ট
  2. জাতিসংঘ মহাসচিব
  3. সেক্রেটারি জেনারেল
  4. পোপ
সঠিক উত্তর:
পোপ
উত্তর
সঠিক উত্তর:
পোপ
ব্যাখ্যা

• পোপ:
- পোপ হলেন রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
- তাকে খ্রিস্টান ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
- পোপের আসন ভ্যাটিকান সিটিতে অবস্থিত এবং তিনি সাধারণত বিশ্বজুড়ে ক্যাথলিকদের ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব প্রদান করেন।
- পোপের দেহরক্ষী বাহিনীকে বলা হয় - সুইস গার্ড।
- বর্তমানে (২০২৫ সাল পর্যন্ত), পোপ হলেন পোপ ফ্রান্সিস।

উৎস: ব্রিটানিকা। 

১০৭.
নিচের কোন শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. সিউল
  3. অকল্যান্ড
  4. সোফিয়া
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
ব্যাখ্যা

- তুরস্কের ইস্তাম্বুল একমাত্র শহর যার ভৌগোলিক অবস্থান দুই মহাদেশে। 
-  এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয় ইউরেশিয়া, যার বিভাজন রেখা হলো বসফোরাস, আর এই বরফোরাস প্রণালীর অবস্থান প্রাচীন ইস্তাম্বুল শহরে। শহরটি বিশ্বের অন্যতম সুন্দর একটি শহর। 

   
- ইস্তাম্বুল ইউনেস্কোর তালিকায় ইউরোপের রাজধানী শহরের মর্যাদা পেয়েছিল ২০১০ সালে। 
- এটাই  পরিকল্পিত শহরটি দেখতে স্বপ্নের জগতের মতো। 

- একসময় এই ইস্তাম্বুল শহরই ছিল তুরস্কের রাজধানী।
- তবে, প্রথম বিশ্বযুদ্ধের পর শহরটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে রাজধানী স্থানান্তরিত করা হয়।
- একসময় ইস্তাম্বুলই ছিল পৃথিবী শাসনকারী বাইজানটাইন ও পরবর্তীতে অটোম্যান সাম্রাজ্যের রাজধানী। 

- একবার নেপোলিয়ন বোনাপার্ত বলেছিলেন, “পুরো পৃথিবীকে যদি একটি রাজ্য ভাবা হয়, ইস্তাম্বুল হবে তার রাজধানী।”

অন্যদিকে,
• দক্ষিণ কোরিয়ার রাজধানী- সিউল এটি পূর্ব এশিয়ার অবস্থিত।

• অকল্যান্ড, নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের শহর।

• সোফিয়া:
- তুরস্কের ইস্তাম্বুল নগরে অবস্থিত হায়া সোফিয়া বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক স্থাপত্য নির্দশন।
- ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজাইন্টাইন সম্রাট জাস্টিনিয়ান তৎকালীন সময়ের সবচেয়ে বড় গির্জা হিসেবে হায়া সোফিয়া নির্মাণ করেন।
- পরবর্তীতে ১৪৫৩ সালে অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান তৃতীয় মেহমুদ বা ফাতিহ মুহাম্মদ ইস্তাম্বুল অধিকার করেন এবং হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন।
- ১৯৩৫ সালে তুরস্কের কামাল আতাতুর্ক হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর করেন।
- সম্প্রতি তুরস্কের আদালত হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর অবৈধ ঘোষণা করে রায় দিলে তুরস্ক সরকার হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করে যা পশ্চিমা বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

উৎস: ব্রিটানিকা, প্রথম আলো, হিস্টোরি ডটকম।

১০৮.
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. কাবো ভার্দে
  2. ইথিওপিয়া
  3. সাও টোমে
  4. সিচেলিস
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (এপ্রিল, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (এপ্রিল, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
১০৯.
নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) বেলজিয়াম
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) বেলজিয়াম
ব্যাখ্যা

- For such a small country, Belgium has been a major European battleground over the centuries.
- The Belgian landscape has been a major European battleground for centuries, notably in modern times during the Battle of Waterloo (1815) and the 20th century’s two world wars.

Source: Britannica and BBC

১১০.
কেরেম-শালম ক্রসিং (Kerem Shalom Border Crossing) কোথায় অবস্থিত?
  1. গাজা - ইসরায়েল
  2. গাজা - পশ্চিম তীর
  3. গাজা - মিশর
  4. ক + গ
সঠিক উত্তর:
ক + গ
উত্তর
সঠিক উত্তর:
ক + গ
ব্যাখ্যা
কেরেম-শালম ক্রসিং:
- কেরেম-শালম ক্রসিং গাজার সাথে ইসরায়েল ও মিশরের সীমান্ত নির্দেশ করে।
- এই সীমান্তটি ইসরায়েল বা মিশর থেকে গাজা উপত্যকায় পণ্য বহনকারী গাড়ির জন্য ব্যবহৃত হয়।

উল্লেখ্য,
- গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছিল।
- ইসরায়েল বলেছে, এই হামলায় তাদের সৈন্য নিহত এবং আহত হয়েছে।
- হামাসের রকেট হামলায় সেনা নিহত হওয়ায় এটি বন্ধ করার চার দিন পর তা ফের খুলে দেওয়া হলো।

উৎস: BBC.
১১১.
OPCW-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. হেগ, নেদারল্যান্ডস 
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4.  ভিয়েনা, অস্ট্রিয়া
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ডস 
উত্তর
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ডস 
ব্যাখ্যা

• OPCW:
- পূর্ণরূপ: Organisation for the Prohibition of Chemical Weapons
- প্রকৃতি: রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৯৭ সালের ২৯ এপ্রিল
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস। 
- সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫)
- পুরস্কার: ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্ত
- বর্তমান মহাপরিচালক: ফার্নান্দো আরিয়াস (সেপ্টেম্বর, ২০২৫)

তথ্যসূত্র: OPCW ওয়েবসাইট।

১১২.
মার্কিন যুক্তরাষ্ট্র কতটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত?
  1. ৪৮টি
  2. ৫০টি
  3. ৫১টি
  4. ৫২টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা

• মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)। [নভেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১১৩.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) এর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে -
  1. ক) ECOSOC ও ILO
  2. খ) ECOSOC ও UNDP
  3. গ) জাতিসংঘ সাধারণ পরিষদ ও UNDP
  4. ঘ) জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC
সঠিক উত্তর:
ঘ) জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)
▪ UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - The United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
▪ প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
▪ কার্যক্ষেত্র - ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে
▪ সদরদপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
▪ বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক) - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুয়ারি, ২০২২ - বর্তমান)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

তথ্যসূত্র: UNICEF ওয়েবসাইট।
১১৪.
হোয়াইট হেলমেট নামে পরিচিত কারা?
  1. সিরিয়ার সিভিল ডিফেন্স
  2. কিউবার গেরিলা বাহিনী 
  3. ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী
  4. লেবাননের সশস্ত্র বাহিনী
সঠিক উত্তর:
সিরিয়ার সিভিল ডিফেন্স
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়ার সিভিল ডিফেন্স
ব্যাখ্যা

হোয়াইট হেলমেট (White Helmets):
- হোয়াইট হেলমেট নামে পরিচিত হলো সিরিয়ার সিভিল ডিফেন্স। 
- এরা সিরিয়ার গৃহযুদ্ধে বোমা হামলা ও ধ্বংসলীলার শিকার সাধারণ মানুষজনকে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিষেবা প্রদান করে, আর তাদের সাদা হেলমেট থেকেই এই নামকরণ হয়েছে।
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।

উল্লেখ্য,
- এই গোষ্ঠীর লক্ষ্য "সকল পক্ষের বোমা হামলা ও যুদ্ধ বন্ধ করা এবং সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা"।
- যখন সিরিয়ার কোথাও বোমা হামলা হচ্ছে সবার আগে সেখানে ছুটে যাচ্ছে 'হোয়াইট হেলমেট'।
- তারা সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে জীবনবাজি রেখে মানুষকে উদ্ধার করছে বিশেষ করে শিশুদের।
- হোয়াইট হেলমেটস গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে ৫৪,০০০ জীবন বাঁচিয়েছে।
- হোয়াইট হেলমেটদের লক্ষ্য হলো "সর্বনিম্ন সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক জীবন বাঁচানো এবং মানুষের আরও আঘাত এবং সম্পত্তির ক্ষতি কমানো।"

উৎস: i) White Helmets ওয়েবসাইট।
ii) History.com

১১৫.
লেক হুরন কোন মহাদেশে অবস্থিত?
  1. অস্ট্রেলিয়া
  2. উত্তর আমেরিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
লেক হুরন: 
- লেক হুরন উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম হ্রদ।
- এটি পশ্চিমে মিশিগান (যুক্তরাষ্ট্র) এবং উত্তর ও পূর্বে অন্টারিও (কানাডা) দ্বারা ঘেরা।
- এর দৈর্ঘ্য ২০৬ মাইল এবং প্রস্থ ১৮৩ মাইল।
- এর পৃষ্ঠের এলাকা ২৩,০০০ বর্গমাইল।
- সর্বোচ্চ গভীরতা ৭৫০ ফুট।
- লেক হুরন প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবহন পথের জন্য বিখ্যাত।

উৎস: Britannica.
১১৬.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ইংরেজি
  2. ফরাসি
  3. স্প্যানিশ
  4. আরবি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- IMF এর পূর্ণরূপ- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত IMF এর সদরদপ্তর।
- এর রিজার্ভ মুদ্রা - ৫টি। (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- IMF এর দাপ্তরিক ভাষা - ৩টি। (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।
- ব্রেটন উডস সম্মেলনে IMF গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ - ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক - ক্রিস্টালিনা জর্জিয়েভা।
​- বর্তমান সদস্য: ১৯১টি।
​- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন।
​- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।
- আরবি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর দাপ্তরিক ভাষা নয়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: IMF এর ওয়েবসাইট।

১১৭.
'সিডার বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়েছিল?
  1. কিউবা
  2. লেবানন
  3. ইউক্রেন
  4. সিরিয়া
সঠিক উত্তর:
লেবানন
উত্তর
সঠিক উত্তর:
লেবানন
ব্যাখ্যা
সিডার বিপ্লব (Cedar Revolution):
- সিডার বিপ্লব লেবাননে সংঘটিত হয়েছিল। 
- এটি ছিল একটি অহিংস গণ-আন্দোলন যা ২০০৫ সালে লেবাননে ঘটেছিল।
- লেবাননের জাতীয় প্রতীক সিডার গাছের নামানুসারে এই আন্দোলনের নামকরণ করা হয়।

⇒ ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি একটি গাড়ি বোমা হামলায় নিহত হন।
- রাফিক হারিরি হত্যাকাণ্ডের পর ব্যাপক জনবিক্ষোভ শুরু হয়।
- এই আন্দোলনের মূল দাবি ছিল সিরিয়ার সামরিক উপস্থিতি এবং প্রভাব থেকে লেবাননের মুক্তি।
- এর ফলে সিরিয়া ২০০৫ সালে লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে।
- একে "স্বাধীনতার অভ্যুত্থান" বা "ইন্তিফাদাত আল-ইস্তিকলাল" ও বলা হয়। 

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
১১৮.
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমি‘ কোন দেশের অধিবাসী?
  1. ক) কঙ্গো
  2. খ) নামিবিয়া
  3. গ) উথিওপিয়া
  4. ঘ) হাইতি
সঠিক উত্তর:
ক) কঙ্গো
উত্তর
সঠিক উত্তর:
ক) কঙ্গো
ব্যাখ্যা
পিগমি উপজাতি:
- পৃথিবীর সবচেয়ে খর্বকায় উপজাতি - পিগমি।
- এদের অবস্থান - মধ্য আফ্রিকার কঙ্গো, রুয়ান্ড, বুরুন্ডি।

এছাড়াও - 
- চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম - উইঘুর।
- দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের বলা হয় -  জুলু।
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় - মাউরি।
- যুক্তরাষ্ট্রের আদিবাসীদের বলা হয় - রেড ইন্ডিয়ান।

তথ্যসূত: ব্রিটানিকা।
১১৯.
"From Two Economies to Two Nations: My Journey To Bangladesh" শীর্ষক গ্রন্থটির লেখক কে?
  1. ক) আনিসুল হক
  2. খ) রওনক জাহান
  3. গ) রেহমান সােবহান
  4. ঘ) আকবর আলী খান
সঠিক উত্তর:
গ) রেহমান সােবহান
উত্তর
সঠিক উত্তর:
গ) রেহমান সােবহান
ব্যাখ্যা
- ড. রেহমান সোবহান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রতিষ্ঠা করেন। 
- এখন পর্যন্ত এই নাগরিক থিংক ট্যাংকের গুরুত্ব অমোচনীয়।
- ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) যোগ দেন। 
- তিনি এর মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
- ১৯৬১ সালে আইয়ুব খানের সামরিক শাসনের শুরুতে যার একাডেমিক আলোচনা “এক দেশ দুই অর্থনীতি” তত্ত্ব ব্যাপক সাড়া ফেলে এ জনপদে। 
- ১৯৬১ থেকে ১৯৭১ এই ১০ বছরে লেখা অধ্যাপক রেহমান সোবহানের নিবন্ধ, কলাম ও সম্পাদকীয় ইত্যাদি নিয়ে গ্রন্থিত বই “ফ্রম টু ইকোনমিস টু টু নেশনস: মাই জার্নি টু বাংলাদেশ”। 
- Untranquil Recollections: The Years of Fulfilment বইটিও  তার রচিত। বইটি ২০১৫ সালে প্রকাশিত হয়।
 
উৎস: সিপিডি ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট
১২০.
কোন বিপ্লবের মাধ্যমে আরব বসন্তের সূচনা হয়?
  1. মুনসুন বিপ্লব
  2. টিউলিপ বিপ্লব
  3. অরেঞ্জ বিপ্লব
  4. জেসমিন বিপ্লব
সঠিক উত্তর:
জেসমিন বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
জেসমিন বিপ্লব
ব্যাখ্যা
আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা আর রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওটে।
- জেসমিন বিপ্লবের মাধ্যমে আরব বসন্তের সূচনা হয়।

⇒ জেসমিন বিপ্লব:
- জেসমিন বিপ্লব সংঘটিত হয় তিউনিসিয়ায় ২০১১ সালে।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন। নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। লিবিয়ার ৪২ বছরের শাসক গাদ্দাফির পতন ঘটেছে। এ ছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
১২১.
ভারত ও নেপালের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল নয় কোনটি?
  1. গিলগিট
  2. লিপুলেখ
  3. লিমপিয়াধুরা
  4. কালাপানি
সঠিক উত্তর:
গিলগিট
উত্তর
সঠিক উত্তর:
গিলগিট
ব্যাখ্যা
• ভারত-নেপাল সীমান্ত বিরোধ:
- ভারত ও নেপালের মধ্যে সীমান্ত রয়েছে ১,৬৯০ কিলোমিটার বা ১,০৫০ মাইল।
- বর্তমানে যেসব স্থান নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে সেগুলো হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ ও সুস্তা।
- ২ নভেম্বর ২০১৯ সালে ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে।
- উক্ত মানচিত্রে বিতর্কিত ভূমি কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখ ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়।

⇒ বিঃদ্রঃ গিলগিট পাকিস্তানের অঞ্চল। 

সূত্র: দৈনিক প্রথম আলো ও বিবিসি বাংলা। 
১২২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে পার্ল হারবারে আক্রমণ চালিয়েছিল কোন দেশ?
  1. জাপান
  2. জার্মানি
  3. রাশিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

• পার্ল হারবার আক্রমণ:
- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।

- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ।
- চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে।
- এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে।
- ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

তথ্যসূত্র: i) Britannica.
ii) প্রথম আলো।

১২৩.
১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ কোন নামে পরিচিত?
  1. অপারেশন ডেজার্ট স্টর্ম
  2. অপারেশন ডেসার্ট শিল্ড
  3. অপারেশন রেড ড্রাগন
  4. অপারেশন ইনভেশন
সঠিক উত্তর:
অপারেশন ডেজার্ট স্টর্ম
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন ডেজার্ট স্টর্ম
ব্যাখ্যা

• অপারেশন ডেজার্ট স্টর্ম:
- '১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ' অপারেশন ডেজার্ট স্টর্ম নামে পরিচিত।

উল্লেখ্য,
- 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এই যুদ্ধ সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।
- ১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ-খন্ড দখলের প্রেক্ষিতে ইরাক বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল সে যুদ্ধের উদ্দেশ্য।
- ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা শুরু করে।
- ইরাকের বিরুদ্ধে এই যুদ্ধই ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত।
- বহুজাতিক বাহিনীর আক্রমণের মুখে ২৮ ফেব্রুয়ারি ইরাকি বাহিনী পরাজয় বরণ করে।
- এই যুদ্ধ প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১২৪.
বর্তমানে দেশে কয়টি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
খ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০টি
ব্যাখ্যা
বর্তমানে দেশে টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে - ১০টি ।
উৎস: পত্রিকা রিপোর্ট। 
১২৫.
ECLAC কোন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে?
  1. ল্যাটিন আমেরিকা
  2. এশিয়া
  3. আফ্রিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
ল্যাটিন আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ল্যাটিন আমেরিকা
ব্যাখ্যা

ECLAC:
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ECLAC.
- ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: সান্তিয়াগো, চিলি।
- নির্বাহী সচিব: হোসে ম্যানুয়েল সালাজার-সিরিনাচস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১২৬.
বর্তমানে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? (আগস্ট-২০২৫)
  1. মোনাকো
  2. আইসল্যান্ড
  3. নরওয়ে
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
মোনাকো
ব্যাখ্যা

গড় আয়ুতে শীর্ষ দেশ:
- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬ বছর।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- মোনাকোর বাসিন্দাদের দীর্ঘ আয়ুর পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে।
- দ্বিতীয়ত, দেশটির সরকার প্রদত্ত উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা।

​উৎস: পত্রিকার রিপোর্ট।[লিংক]

১২৭.
How many Electoral College vote did Joe Biden secure in the last US Presidential elections?
  1. ক) 270
  2. খ) 370
  3. গ) 298
  4. ঘ) 306
সঠিক উত্তর:
ঘ) 306
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 306
ব্যাখ্যা
৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল:

- জো বাইডেন: প্রাপ্ত ইলেক্ট্রোরাল ভোট : ৩০৬টি।
- পপুলার ভোট : ৮১,২৬৮,৯২৪টি।
- শতকরায় পপুলার ভোট : ৫১.৩১ শতাংশ।
- ডোনাল্ড ট্রাম্প - প্রাপ্ত ইলেক্ট্রোরাল ভোট : ২৩২টি।
- পপুলার ভোট : ৭৪,২১৬,১৫৪টি।
- শতকরায় পপুলার ভোট : ৪৬.৮৬ শতাংশ।
- নির্বাচনে মোট ইলেক্ট্রোরাল ভোট ছিলো ৫৩৮টি।

তথ্যসূত্র - মার্কিন ফেডারেল নির্বাচন কমিশন ওয়েবসাইট।
১২৮.
‘CENTCOM ’ কী?
  1. মার্কিন সামরিক বাহিনী
  2. রুশ সামরিক বাহিনী
  3. বৃটিশ সামরিক বাহিনী
  4. ইসরায়েলি সামরিক বাহিনী
সঠিক উত্তর:
মার্কিন সামরিক বাহিনী
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন সামরিক বাহিনী
ব্যাখ্যা
মার্কিন সামরিক বাহিনী (সেন্টকম)
- ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড হল ইউএস ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্টের এগারোটি ইউনিফাইড কমব্যাট্যান্ট কমান্ডের একটি।
- এটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেন্টকম মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
-  প্রতিষ্ঠার পর থেকে, CENTCOM মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যে দুটি দ্বন্দ্ব-অপারেশন ডেজার্ট স্টর্ম (১৯৯১) এবং অপারেশন ইরাকি ফ্রিডম (২০০৩-১১)-এবং ২০০১ সালে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধ সহ বেশ কয়েকটি অপারেশনের জন্য দায়ী ।
- সম্প্রতি,(২০২৪ সালে) ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী (সেন্টকম)।

সূত্র- ব্রিটানিকা।
১২৯.
‘লয়াজিরগা’ কোন দেশের আইন সভা?
  1. কেনিয়া
  2. নেপাল
  3. আফগানিস্তান
  4. মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।

অপরদিকে, 
- নেপালের আইনসভার নাম Federal Parliament. 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- নেসেট ইসরাইল আইনসভা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১৩০.
ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কী?
  1. ভারত-রাশিয়া মৈত্রী
  2. অটল সেতু
  3. আরব সাগর সেতু
  4. অযোদ্ধা সেতু
সঠিক উত্তর:
অটল সেতু
উত্তর
সঠিক উত্তর:
অটল সেতু
ব্যাখ্যা
অটল সেতু:
- ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু।
- সেতুটির নাম মুম্বাই ট্রান্স হারবার লিংক (এমটিএইচএল)।
- দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে 'অটল বিহারী বাজপেয়ী সেউরি নব সেবা অটল সেতু' নামকরণ করা হয়েছে।
- ১২ জানুয়ারি, ২০২৪ তারিখে অটল সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- ছয় লেনের সেতুটি ২১.৮ কিলোমিটার দীর্ঘ। 
- সেতুটির দৈর্ঘ্য সমুদ্রে প্রায় ১৬.৫ কিলোমিটার এবং স্থলভাগে প্রায় ৫.৫ কিলোমিটার।

উল্লেখ্য,
- জাপানি প্রযুক্তির সহায়তায় সেতুটি তৈরি হয়েছে।
- ২০১৬ সালের ডিসেম্বরে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদি।

উৎস: ১৪ জানুয়ারি, ২০২৪, Hindustan Times.
১৩১.
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (Department of Defense) এর সদর দপ্তরের নাম কী?
  1. পেন্টাগন
  2. হোয়াইট হাউস
  3. ক্যাপিটল হিল
  4. লিংকন মেমোরিয়াল
সঠিক উত্তর:
পেন্টাগন
উত্তর
সঠিক উত্তর:
পেন্টাগন
ব্যাখ্যা
পেন্টাগন (The Pentagon):
- অবস্থান: আর্লিংটন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।
- উদ্বোধন: ১৫ জানুয়ারি, ১৯৪৩।
- নকশা: জর্জ বার্গস্ট্রোম।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (Department of Defense) এর সদর দপ্তর।
- পেন্টাগন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিশ্বের বৃহত্তম অফিস ভবন।
- ভবনটি পাঁচটি বাহু (Pentagon shape) নিয়ে তৈরি।
- প্রায় ৬ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

হোয়াইট হাউস:
- হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কার্যালয়।
- এটি ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।

ক্যাপিটল হিল:
- ক্যাপিটল হিল হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদর দপ্তর।
- এখানে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের বৈঠক হয়।
- এটি ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।

লিংকন মেমোরিয়াল:
- লিংকন মেমোরিয়াল যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ।
- এটি ওয়াশিংটন, ডি.সি.-তে ন্যাশনাল মলে অবস্থিত।

উৎস: i) U.S. Department of Defense
ii) Britannica
১৩২.
বাংলাদেশ কত সালে IAEA এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭১
  2. ১৯৭২
  3. ১৯৭৫
  4. ১৯৮০
সঠিক উত্তর:
১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২
ব্যাখ্যা

IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।

১৩৩.
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী চূড়ান্ত চুক্তি কোনটি?
  1. বেলফাস্ট চুক্তি
  2. লুজান চুক্তি
  3. সেভার্স চুক্তি
  4. ভিয়েনা চুক্তি
সঠিক উত্তর:
লুজান চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
লুজান চুক্তি
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাথে অটোমান সাম্রাজ্য তথা বর্তমান তুরস্কের প্রথমে সেভার্স চুক্তি (১০ আগস্ট ১৯২০) সম্পাদিত হয়। কিন্তু তৎকালীন নব্য প্রতিষ্ঠিত তুর্কি জাতীয়তাবাদী সরকার সেভার্স চুক্তি প্রত্যাখ্যান করে।
১৯২৩ সালের ২৪ জুলাই সেভার্স চুক্তির স্থলে লুজান চুক্তি সম্পাদিত হয়। সুইজারল্যান্ডের লুজান শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
লুজান চুক্তির ফলে-
- বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয়।
- অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন আরব প্রদেশ, আর্মেনিয়া, সাইপ্রাস, ঈজিয়ান সাগরের দ্বীপসমূহের উপর থেকে তুরস্ক তার অধিকার তুলে নেয়।
- এছাড়া আরাে কতিপয় বিধি নিষেধ আরােপিত হয়।

আন্তর্জাতিক নিয়মানুসারে ২০২৩ সালে লুজান চুক্তির মেয়াদ অবসান হবে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com
১৩৪.
অক্সফাম (Oxfam)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. জেনেভা
  3. আমস্টারডাম
  4. নাইরোবি
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা

• অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদে ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।
-  'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের 

তথ্যসূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

১৩৫.
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্যাংকক
  2. সিঙ্গাপুর
  3. দিল্লী
  4. কলম্বো
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
⇒ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।
- এগুলো হলো:
১) United Nations Economic Commission for Europe (ECE);
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২) United Nations Economic Commission for Africa (ECA);
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC);
- সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি।
8) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP);
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA);
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

• ESCAP:
- ESCAP-এর পূর্ণরূপ: UN Economic and Social Commission for Asia and the Pacific বা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- গঠিত হয়: ২৮ মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: সাংহাই, চিন।
- সদরদপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- বর্তমান সদস্য: ৫৩টি।

উৎস: ESCAP ওয়েবসাইট।
১৩৬.
অত্যাধুনিক ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
  1. রাশিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 • ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র:
- টমাহক ক্রুজ মিসাইল (Tomahawk Cruise Missile) হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি দীর্ঘপাল্লার সাবসনিক (Subsonic) ক্ষেপণাস্ত্র, যা স্থলভাগ বা সামুদ্রিক লক্ষ্যবস্তুতে খুবই নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
- এটি মূলত Raytheon Technologies নামক মার্কিন কোম্পানি তৈরি করে।
- সাধারণত আমেরিকার নৌবাহিনী এবং সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়।
- পাল্লা প্রায় ১,৬০০ কিলোমিটার বা তারও বেশি।

উল্লেখ্য,
- সম্প্রতি ২০২৫ সালের জুন মাসে 'অপারেশন মিডনাইট হ্যামার' অভিযানে মার্কিন সাবমেরিন থেকে টোমাহক মিসাইল নিক্ষেপ করা হয়, যা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
- গত ৫ অক্টোবর, ২০২৫ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, দূর পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ করেছেন জেলেনস্কি।
- এগুলো ব্যবহার করে রাজধানী মস্কোসহ রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে চায় কিয়েভ।

তথ্যসূত্র: RTX ওয়েবসাইট এবং সিএনএন।

১৩৭.
উইম্বলডন ২০২৩ আসরের পুরুষ এককে জয়ী কে?
  1. ক) ফেদেরার
  2. খ) কার্লোস আলকারাজ
  3. গ) কিরগিওস
  4. ঘ) নোভাক জোকোভিচ
সঠিক উত্তর:
খ) কার্লোস আলকারাজ
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্লোস আলকারাজ
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়।
- একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।
- রোমাঞ্চকর লড়াইয়ে আসরের পরিষ্কার ফেভারিট জোকোভিচকে তিনি হারান ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ ও ৬-৪ গেমে।
- ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
১৩৮.
জি-৭ ভুক্ত দেশ নয় কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. জার্মানি
  2. বেলজিয়াম
  3. কানাডা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা

G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

অন্যদিকে, 
- বেলজিয়াম জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎস: G-7 ওয়েবসাইট।

১৩৯.
আফ্রিকান ইউনিয়ন G-20 এর কততম সদস্য?
  1. ১৮তম
  2. ১৯তম
  3. ২০তম
  4. ২১তম
সঠিক উত্তর:
২১তম
উত্তর
সঠিক উত্তর:
২১তম
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে - আফ্রিকান ইউনিয়ন।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- গ্রুপ অফ টুয়েন্টি (G20) ১৯টি দেশ নিয়ে গঠিত এবং দুটি আঞ্চলিক সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন নিয়ে গঠিত।
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: ডেইলি স্টার ও G-20 ওয়েবসাইট।
১৪০.
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব শ্লোগানে কোন দেশে বিপ্লব সংগঠিত হয়েছিল?
  1. ইতালিতে
  2. ফ্রান্সে
  3. জার্মানিতে
  4. জাপানে
সঠিক উত্তর:
ফ্রান্সে
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্সে
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব (Liberty, Equality and Fraternity)-এর শ্লোগানে ১৭৮৯ সালে মহান বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্সে।

- রাজতান্ত্রিক শোষণের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত এবং সশস্ত্র এ বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল লুই সম্রাটের শাসন ও শোষণের পরিসমাপ্তি।
- ফ্রান্সের বর্তমান সংবিধানটিকে বলা হয় পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান (The Fifth Republic)।
- অর্থাৎ ফ্রান্সের এ 'পঞ্চম প্রজাতন্ত্র'-এর আগে আরও চারটি প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র কায়েম হয়েছিল।
- ফরাসী বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে।
- রাজশক্তির অপশাসন হটিয়ে মহান ফরাসী বিপ্লব যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করে তারই পথ ধরে ১৭৯২ সালে ফ্রান্সে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হয় এবং প্রথম প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।
- এরপর ১৯৪৮-এ ২য় প্রজাতন্ত্র, ১৮৭০-এ তৃতীয় প্রজাতন্ত্র, ১৯৪৬-এ চতুর্থ প্রজাতন্ত্র এবং ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ ও বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪১.
রোটারি ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. গুস্তাভ লোয়ের
  2. সিলভেস্টার শিলে
  3. পল পি. হ্যারিস
  4. হার্বার্ট জে. টেইলর
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
ব্যাখ্যা

Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস (Paul Harris)।
- নীতিবাক্য: "Service Above Self" (নিজের উপরে সেবা)।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সভাপতি: Stephanie Urchick.
- সদস্য সংখ্যা: ১.৪ মিলিয়ন (রোটারিয়ান)।

⇒ উল্লেখযোগ্য কার্যক্রম: শান্তি প্রচার, রোগের বিরুদ্ধে লড়াই, পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান, , মা ও শিশুদের বাঁচান,  শিক্ষা সহায়তা, স্থানীয় অর্থনীতির বিকাশ, পরিবেশ রক্ষা।
- বাংলাদেশে রোটারি প্রথম ক্লাব: ঢাকা রোটারি ক্লাব।

উৎস: Rotary International ওয়েবসাইট।

১৪২.
ইউরোপীয় পার্লামেন্টের প্রধান কাজ কী?
  1. আইন প্রণয়ন করা
  2. রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করা
  3. আইনগত বিরোধ নিষ্পত্তি করা
  4. মুদ্রানীতি নির্ধারণ ও পরিচালনা করা
সঠিক উত্তর:
আইন প্রণয়ন করা
উত্তর
সঠিক উত্তর:
আইন প্রণয়ন করা
ব্যাখ্যা
ইউরোপীয় পার্লামেন্ট (European Parliament):
-  ইউরোপীয় পার্লামেন্ট হলো ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।
- ১৯৬২সালে ইউরোপীয় সংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এর অবস্থান স্ট্রাসবুর্গ (ফ্রান্স), ব্রাসেলস (বেলজিয়াম), লুক্সেমবার্গ।
- বর্তমানে ইউরোপীয় সংসদে ৭২০ জন MEPs (সদস্য) রয়েছেন।

ইউরোপীয় সংসদের প্রধান কাজ-
- ইউরোপীয় কমিশনের প্রস্তাবের ভিত্তিতে EU আইন পাস করা (Council of the EU-এর সাথে যৌথভাবে)
- বাজেট অনুমোদন এবং নিয়ন্ত্রণ করা
- ইউরোপীয় কমিশনের ওপর গণতান্ত্রিক নজরদারি রাখা।

অন্যদিকে,
• ইউরোপীয় কাউন্সিল (European Council)
অবস্থান: ব্রাসেলস;
মূল দায়িত্ব: EU-এর সামগ্রিক রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করে।

• ইউরোপীয় ইউনিয়নের ন্যায়বিচার আদালত (Court of Justice of the European Union - CJEU)
অবস্থান: লুক্সেমবার্গ;
মূল দায়িত্ব: EU-এর আইনগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করা, আইনগত বিরোধ নিষ্পত্তি করা।

• ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank - ECB)
অবস্থান: ফ্রাঙ্কফুর্ট;
মূল দায়িত্ব: ইউরো অঞ্চলের মুদ্রানীতি নির্ধারণ ও পরিচালনা করা।
 
তথ্যসূত্র: ইইউ ওয়েবসাইট।
১৪৩.
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান নয়?
  1. ক) এফ-১৬
  2. খ) মিগ-২৯
  3. গ) স্টেলথ
  4. ঘ) সি-১৩০
সঠিক উত্তর:
খ) মিগ-২৯
উত্তর
সঠিক উত্তর:
খ) মিগ-২৯
ব্যাখ্যা

এফ-১৬ (জঙ্গি বিমান), স্টেলথ (রাডারের নজরে এড়াতে সক্ষম) এবং সি—১৩০ (সামরিক পরিবহন বিমান) হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।
অন্যদিকে,
মিগ-২৯, মিগ-২১ ইয়াক-১৩০ হচ্ছে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান।

১৪৪.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য-
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ৫টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
খ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১টি
ব্যাখ্যা
- ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য সংখ্যা ছিল ১১টি। যার স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ৬টি ছিল।
- বর্তমানে জাতিসংঘের স্বস্তি বা নিরাপত্তা পরিষদের সদস্য দেশ ১৫টি। যার ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হন।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১৪৫.
WTO is the successor organization of
  1. ক) GATT
  2. খ) IMF
  3. গ) NAFTA
  4. ঘ) League of
সঠিক উত্তর:
ক) GATT
উত্তর
সঠিক উত্তর:
ক) GATT
ব্যাখ্যা
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ (প্রতিষ্ঠাকালীন সদস্য) সালে।
- WTO এর সদর দপ্তর জেনেভা।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT) 

[উৎস: WTO ওয়েবসাইট ও Britannica]
১৪৬.
বর্তমানে ‘Coalition of the Willing’ কোন দেশের সাথে সম্পর্কিত?(জানুয়ারি, ২০২৬)
  1. ইউক্রেন
  2. ফিলিস্তিন
  3. সুদান
  4. আর্মেনিয়া
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা

• বর্তমানে ‘Coalition of the Willing’ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ইউক্রেন–রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে।

• রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে যেসব দেশ স্বেচ্ছায় ইউক্রেনকে সামরিক, আর্থিক ও কূটনৈতিক সহায়তা দিচ্ছে,
সেই অস্থায়ী ও স্বেচ্ছাসেবী জোটকে গণমাধ্যম ও বিশ্লেষণে ‘Coalition of the Willing’ বলা হচ্ছে।

এটি জাতিসংঘের আনুষ্ঠানিক বাহিনী নয়।
এটি ন্যাটোর বাধ্যতামূলক মিশনও নয়।
- বরং ইউক্রেনকে সমর্থনে আগ্রহী দেশগুলোর স্বেচ্ছা উদ্যোগ।

উৎস: রয়েটার্স।

১৪৭.
'ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন' কোন দেশে অবস্থিত?
  1. ফ্রান্স
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. যুক্তরাজ্য
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা

ইন্টারপোল :
- ইন্টারপোল হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- International Criminal Police Organization হলো ইন্টারপোল এর পূর্ণরূপ।
- প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। 
- বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরে অবস্থিত, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন হল সাইবার অপরাধ, গবেষণা ও উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে ইন্টারপোলের কার্যক্রমের কেন্দ্রবিন্দু।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। 
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।
- ইন্টারপোলের বর্তমান সভাপতি হলেন সংযুক্ত আরব আমিরাতের আহমেদ নাসের আল-রাইসি।
- মিঃ আল-রাইসি ২০২১ সালের নভেম্বরে ইস্তাম্বুলে ৮৯তম সাধারণ পরিষদে নির্বাচিত হন।
- ২০২৫ সাল পর্যন্ত তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। [ব্যাখ্যা আপডেট - ডিসেম্বর, ২০২৫]

উৎস: ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।

১৪৮.
২০১২ সালের জি - ৮ শীর্ষ সম্মেলন কততম ?
  1. ক) ৩৮ তম
  2. খ) ৩৫ তম
  3. গ) ৩৯ তম
  4. ঘ) ৩১ তম
সঠিক উত্তর:
ক) ৩৮ তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৮ তম
ব্যাখ্যা
• প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
১৪৯.
পরিবেশের জন্য 'রেড ডাটা বুক' (Red Data Book)  প্রকাশ করে কোন সংস্থা?
  1. IUCN
  2. UNDP
  3. FAO
  4. WWF
সঠিক উত্তর:
IUCN
উত্তর
সঠিক উত্তর:
IUCN
ব্যাখ্যা

- পরিবেশের জন্য 'রেড ডাটা বুক' (Red Data Book) প্রকাশকারী সংস্থা IUCN.
- 'রেড ডাটা বুক' (Red Data Book) বিশ্বের হুমকিপূর্ণ, বিপন্ন এবং বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর (প্রাণী, উদ্ভিদ, ফাঙ্গাস) তালিকা, স্থিতি এবং সংরক্ষণের সুপারিশ রয়েছে।

• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ হলো:
- International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন,
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়।
• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

১৫০.
শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করে বিরোধ ছিল কোন দুই দেশের মধ্যে?
  1. ইরান-ইরাক
  2. ইসরায়েল-ইরান
  3. লেবানন-ইসরায়েল
  4. সিরিয়া-মিশর
সঠিক উত্তর:
ইরান-ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরান-ইরাক
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- এই জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- শাত-ইল-আরব জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক ইরান বিরোধ রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল।

উল্লেখ্য,
- তার আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের
১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- এতে ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন।
তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।

উৎস: Britannica.
১৫১.
IDA-এর পূর্ণরূপ -
  1. International Development Authority
  2. International Dependable Association
  3. International Development Association
  4. International Democratic Association
সঠিক উত্তর:
International Development Association
উত্তর
সঠিক উত্তর:
International Development Association
ব্যাখ্যা
World Bank:
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে World Bank এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

IDA:
- IDA-এর পূর্ণরূপ International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
- সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উৎস: World Bank ওয়েবসাইট।
১৫২.
ভারতীয় উপমহাদেশে কে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS)-এ উত্তীর্ণ হন?
  1. সতেন্দ্রনাথ ঠাকুর
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. বিনয় সেন
  4. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
সতেন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
সতেন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
ইন্ডিয়ান সিভিল সার্ভিস: 
- গঠিত: আনুষ্ঠানিকভাবে ১৮৫৮ সালে।
- নিয়ন্ত্রণ: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি → পরে ব্রিটিশ সরকার।
- পূর্ব নাম: Covenanted Civil Services (CCS).
- নতুন রূপ: ১৯৪৭ সালের পর ICS বিলুপ্ত হয়ে IAS (Indian Administrative Service) তে রূপান্তরিত হয়।
 - নিয়োগ প্রক্রিয়া: প্রাথমিকভাবে ব্রিটেনেই পরীক্ষা হতো এবং ভারতীয়দের অংশগ্রহণ সীমিত ছিল। 
- ১৮৬৩ সালে প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্রনাথ ঠাকুর ICS-এ উত্তীর্ণ হন। 
- ১৯২২ সালে থেকে পরীক্ষা ভারতেও শুরু হয় (আলাহাবাদে)। 

উৎস: ব্রিটানিকা।
১৫৩.
সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন-
  1. ক) চীন থেকে
  2. খ) জাপান থেকে
  3. গ) ভারত থেকে
  4. ঘ) ফিলিপাইন থেকে
সঠিক উত্তর:
খ) জাপান থেকে
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান থেকে
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB- Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়। এর বর্তমান সদস্য ৬৮টি। সর্বশেষ সদস্য নিউ দ্বীপপুঞ্জ।
সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।
উৎসঃ এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
১৫৪.
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
  1. ক) আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
  4. ঘ) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
খ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

সূত্র: ব্রিটানিকা এনসাইক্লপিডিয়া।
১৫৫.
কোন সম্মেলনে Green Climate Fund গঠিত হয়?
  1. ডারবান সম্মেলন
  2. কোপেনহেগেন সম্মেলন
  3. কানকুন সম্মেলন
  4. বাকু সম্মেলন
সঠিক উত্তর:
কানকুন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
কানকুন সম্মেলন
ব্যাখ্যা
Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- No. of projects: ২৫৩টি।

⇒ ২০০৯ সালে কোপেনহেগেনে ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব রাখা হয় এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।

উল্লেখ্য,
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
১৫৬.
আফ্রিকান ইউনিয়নের পূর্বসূরি সংগঠনের নাম কী ছিল?
  1. Organization of African Unity
  2. African Economic Community
  3. African Economic Unity
  4. Pan-African Congress
সঠিক উত্তর:
Organization of African Unity
উত্তর
সঠিক উত্তর:
Organization of African Unity
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।

⇒ ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান African Unity প্রতিষ্ঠা করেন।
- এটি সদস্য দেশসমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি ও কার্যক্রম সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকান মহাদেশের ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার মুয়াম্মর গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান African Unity'র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকতর ঐক্যবদ্ধ কার্যক্রম প্রযুক্ত করার সঙ্কল্পবোধসহ এর উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২ সালের ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

উৎস: African Union ওয়েবসাইট।

১৫৭.
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির -
  1. ১৫ শতাংশ
  2. ২০ শতাংশ
  3. ২৫ শতাংশ
  4. ৩০ শতাংশ
সঠিক উত্তর:
২৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
২৫ শতাংশ
ব্যাখ্যা
বনভূমি:
- যে সকল স্থানে বিভিন্ন প্রকারের প্রচুর পরিমানে গাছপালা দেখা যায় তাকে বন ভূমি বলা হয়ে থাকে।
- এক সময় পৃথিবীর স্থল ভাগের প্রায় ৪০ ভাগ বনভূমি দ্বারা আবৃত ছিল।
- কিন্তু মানুষের বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বনভূমি থেকে গাছপালা কেটে ফেলে বর্তমানে তা প্রায় ২৪ ভাগে এসে দাড়িয়েছে।
- পৃথিবীর বিভিন্ন স্থানের তাপ, মাটি, আলো, জলবায়ু প্রভৃতির কারণে বনভূমির তারতম্য হয়ে থাকে।
- দেশের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বনভূমি অপরিহার্য।
- একটি দেশের জন্য অন্তত ২৫% বনভূমির প্রয়োজন।
 
তথ্যসূত্র - বাণিজ্যিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৮.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১৫৯.
IBRD কত সাল থেকে ‘World Development Report’ (WDR) প্রকাশ করে আসছে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৪৬
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৭৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
International Bank for Reconstruction and Development
▪ IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
▪ IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
▪ ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১৬০.
কোন মহান দার্শনিক ‘লাইসিয়াম’ নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন?
  1. ক) সক্রেটিস
  2. খ) প্লেটো
  3. গ) এরিস্টটল
  4. ঘ) ভলতেয়ার
সঠিক উত্তর:
গ) এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
গ) এরিস্টটল
ব্যাখ্যা
এরিস্টটল (খ্রিস্টপূর্ব ৩৮৪- খ্রিস্টপূর্ব ৩২২):

 ‘লাইসিয়াম’ নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন - এরিস্টটল।
- বিশ্ববিখ্যাত দার্শনিক এরিস্টটল গ্রীসের অন্তর্গত চালকিডিসের স্ট্যাগিরা নগরে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮ বৎসর বয়সে এথেন্সে আসেন এবং প্লেটোর একাডেমিতে ভর্তি হন।
- তিনি দীর্ঘকাল গুরু প্লেটোর সাহচর্যে জ্ঞানচর্চা করেন এবং দর্শন শাস্ত্রে প্রভূত জ্ঞান লাভ করেন।
- খ্রিস্টপূর্ব ৩৪৩ থেকে ৩৪০ অব্দ পর্যন্ত তিনি মহাবীর আলেকজেন্ডারের শিক্ষকতা করেন।

এরিস্টটলের প্রতিষ্ঠান:
খ্রিস্টপূর্ব ৩৩৪ অব্দে তিনি শিক্ষা প্রতিষ্ঠান 'লাইসিয়াম' (Lyceum) গড়ে তুলেন।
রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের নীতিশাস্ত্রের উপর লেখা বিখ্যাত গ্রন্থ
Nicomachean Ethics 
এছাড়া তাঁর রচিত অন্যান্য গ্রন্থসমূহ হল-Eudemian Ethics, Politics, Poetics, On the Soul, Metaphysics, 

বিখ্যাত উক্তি
এরিস্টটলের বিখ্যাত উক্তিগুলো হচ্ছে-
- “মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব”।
- “ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র”।
- “আইন হলো পক্ষপাতহীন যুক্তি”।
- “রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত ফল”।
- “মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি”।
- “বল, শক্তি এবং লোভ-লালসার মানুষের মধ্যে জন্মগতভাবে অসমভাবে বন্টিত”।
- খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ লেকচার।
১৬১.
Special Drawing Rights (SDR) এর সাথে কোন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট?
  1. WTO
  2. IMF
  3. IBRD
  4. OECD
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
SDR:
- SDR এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- IMF একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ ইস্যু করে যা বিশেষ SDRs নামে পরিচিত।
- এটি সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভের পরিপূরক হতে পারে।
- IMF সদস্যরা স্বেচ্ছায় নিজেদের মধ্যে মুদ্রার জন্য SDR বিনিময় করতে পারে।

উল্লেখ্য,
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল। 

উৎস: IMF ওয়েবসাইট।
১৬২.
সম্প্রতি 'Will for Peace 2026' নামক নৌ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে?  [জানুয়ারি, ২০২৬]
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. চীন
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

• Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে “Will for Peace 2026” নামের যৌথ নৌ মহড়া শুরু হয়। 
- এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
- এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। (Link) 

১৬৩.
'অজন্তা' ও 'ইলোরা গুহা' কোথায় অবস্থিত?
  1. দিল্লি, ভারত
  2. রাজস্থান, ভারত
  3. অযোধ্যা, ভারত
  4. মহারাষ্ট্র, ভারত
সঠিক উত্তর:
মহারাষ্ট্র, ভারত
উত্তর
সঠিক উত্তর:
মহারাষ্ট্র, ভারত
ব্যাখ্যা
'অজন্তা' ও 'ইলোরা' গুহা:
- প্রায় দুই হাজার বছরেরও বেশি আগে নির্মিত অজন্তা ও ইলোরা গুহাসমূহ কেবল অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এগুলি ভারতের প্রাচীন সমৃদ্ধির একমাত্র সংরক্ষিত নিদর্শন।
- অজন্তা ও ইলোরা গুহায় আঁকা ছবিগুলো এখনো পর্যন্ত টিকে থাকা প্রাচীন ভারতীয় শিল্পকলার সবচেয়ে শৈল্পিক নমুনা হিসেবে বিবেচিত হয়।
- অজন্তা এবং ইলোরা মূলত দুটি আলাদা প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
- এরমধ্যে অজন্তা গুহাসমূহ ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ জেলার অজন্তা গ্রামের পাশেই পাহাড়ের গায়ে অবস্থিত। 
- মহারাষ্ট্রের আওরঙ্গবাদ শহর থেকে ৩০ কিমি উত্তরে অবস্থিত ইলোরা গুহাসমূহ ভক্তক, ত্রৈকুটক, কালাচুরি, চালুক্য, রাষ্ট্রকূট ও যাদব রাজবংশের সময়ে তৈরি করা হয়।
- চরনন্দ্রী পাহাড় কেটে ইলোরা গুহা মন্দিরগুলো তৈরি করা হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।
১৬৪.
১৯৮৫ সালের ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য কোনটি?
  1. ক্ষতিকর দ্রব্য নিয়ন্ত্রণ
  2. ওজোনস্তর রক্ষা
  3. বৈশ্বিক সহযোগিতা
  4. মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
ওজোনস্তর রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর রক্ষা
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন ১৯৮৫: 
- Vienna Convention for the Protection of the Ozone Layer. 
- ভিয়েনা কনভেনশন ১৯৮৫ সালে গৃহীত হয় ভিয়েনায়। 
- এটি কার্যকর হয় ২২ সেপ্টেম্বর ১৯৮৮ সালে।
- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।

উৎস: United Nations ওয়েবসাইট।
১৬৫.
COP-29 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
  1. গ্লাসগো
  2. জেনেভা
  3. বাকু
  4. শারম আল শেখ
সঠিক উত্তর:
বাকু
উত্তর
সঠিক উত্তর:
বাকু
ব্যাখ্যা
COP:
– COP এর পূর্ণরূপ Conference of the Parties.
– জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
– COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
– COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
– সর্বশেষ COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ । 
- পরবর্তী COP-30 অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল(১০-২১ নভেম্বর, ২০২৫ সাল) ।

উৎস: UNFCCC website.
gov.br
১৬৬.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫ অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনীতির দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. আয়ারল্যান্ড
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫:
- ১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক।
- প্রকাশক: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন (The Heritage Foundation)।
- মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা।
- অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫ প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২০২৫।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর (পয়েন্ট ৮৪.১)।
২. সুইজারল্যান্ড (পয়েন্ট ৮৩.৭)।
৩. আয়ারল্যান্ড (পয়েন্ট ৮৩.১)।
৪. তাইওয়ান (পয়েন্ট ৭৯.৭)।

উল্লেখ্য
- ২০২৫ সালের সূচকে ৫৪.৭ পয়েন্ট স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১২২তম।

অন্যদিকে,
- সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া (পয়েন্ট ৩.০)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।

১৬৭.
২০২০ সালে কোন সংস্থাটির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী?
  1. ক) World Tourism Organization
  2. খ) International Maritime Organisation
  3. গ) World Meteorological Organization
  4. ঘ) World Intellectual Property Organisation
সঠিক উত্তর:
গ) World Meteorological Organization
উত্তর
সঠিক উত্তর:
গ) World Meteorological Organization
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা বা World Meteorological Organization (WMO) ২০২০ সালে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। WMO ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫১ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এটি ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত International Meteorological Organization (IMO) এর স্থলে প্রতিষ্ঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। সদরদপ্তর জেনেভায়। বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে। বর্তমান সভাপতি গেরহার্ড আড্রিয়ান।
(সূত্র: WMO ওয়েবসাইট)
১৬৮.
রুশ বিপ্লব দিবস-
  1. ক) ৭ নভেম্বর
  2. খ) ১ অক্টোবর
  3. গ) ৩ আগস্ট
  4. ঘ) ১ জুলাই
সঠিক উত্তর:
ক) ৭ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ নভেম্বর
ব্যাখ্যা
রুশ বিপ্লব দিবস ৭ নভেম্বর। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১৬৯.
IDA এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৭৪টি
  2. ১৭৭টি
  3. ১৮১টি
  4. ১৮৯টি
সঠিক উত্তর:
১৭৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৪টি
ব্যাখ্যা
IDA:
 
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
 
তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
১৭০.
ESCAP কোন অঞ্চলের জন্য কাজ করে?
  1. ইউরোপ ও আফ্রিকা
  2. লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান
  3. পশ্চিম ইউরোপ
  4. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
সঠিক উত্তর:
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
ব্যাখ্যা

ESCAP:
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- ESCAP এর পূর্ণরূপ- Economic and Social Commission for Asia and the Pacific.
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালে এই চুক্তি গ্রহণ করা হয়।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।

১৭১.
বিশ্ব ডাক দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ১৫ সেপ্টেম্বর
  2. খ) ৯ অক্টোবর
  3. গ) ১৬ অক্টোবর
  4. ঘ) ২৪ অক্টোবর
সঠিক উত্তর:
খ) ৯ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ অক্টোবর
ব্যাখ্যা

- ৯ অক্টোবর ১৮৭৪ বিশ্ব ডাক ইউনিয়ন বা Universal Postal Union গঠিত হয়।
- এর প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।
- ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস।
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
- ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১৭২.
নিচের কোন দেশটি D-8 জোটের সদস্য নয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
গ) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) আলজেরিয়া
ব্যাখ্যা
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- ১৯৯৭ সালের ১৫ জুন D-8 গঠিত হয়।
- এটির সদরদপ্তর তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত।

D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- পাকিস্তান
- বাংলাদেশ
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া।

- D-8 জোটের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সর্বশেষ দশম D-8 সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট)
১৭৩.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল -
  1. ক) ৭৭.৫ বছর
  2. খ) ৭৫.২ বছর
  3. গ) ৭২.৮ বছর
  4. ঘ) ৭৪.২ বছর
সঠিক উত্তর:
গ) ৭২.৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২.৮ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে,
- মোট জনসংখ্যা - ১৬.৮২ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭%।
- পুরুষ-মহিলা অনুপাত: ১০০.২ : ১০০।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৪০ জন।
- মাথাপিছু জিডিপি ২০৯৭ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২২২৭ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+) ৭৫.২%
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৮ বছর
- শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে) ২১ জন।
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে) ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে) ৫.১ জন।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ = ১ : ১৭২৪।
১৭৪.
CIA এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ভার্জিনিয়া
  3. ক্যালিফোর্নিয়া
  4. ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর:
ভার্জিনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভার্জিনিয়া
ব্যাখ্যা

• CIA:
- সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গোপন অভিযানে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
- সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ল্যাংলিতে।
- CIA বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি হিসেবে পরিচিত।

তথ্যসূত্র: CIA ওয়েবসাইট।

১৭৫.
কত সালে আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৮৭ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
UNICEF:
-  শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের জন্য কাজ করে। 
- ১৯৮৯ সালে আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়।  
- UNICEF হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- UNICEF এর পূর্ণরুপ - United Nations Children's Fund.
- UNICEF- এর সদর দপ্তর- নিউইর্য়ক।
- প্রতিষ্ঠাকাল- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
- শান্তিতে নোবেল পায়- ১৯৬৫ সালে। 

সূত্র: UNICEF ওয়েবসাইট।[লিঙ্ক]
১৭৬.
'আল-ফাশির' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. সুদান
  2. দক্ষিণ সুদান
  3. লেবানন
  4. লিবিয়া
সঠিক উত্তর:
সুদান
উত্তর
সঠিক উত্তর:
সুদান
ব্যাখ্যা

• আল-ফাশির: 
- আল-ফাশির হলো সুদানের পশ্চিমাঞ্চলের একটি শহর, যা নিয়ালা শহর থেকে প্রায় ১২০ মাইল (১৯৫ কিলোমিটার) উত্তর-পূর্বে অবস্থিত।
- সুদানের পশ্চিমে অবস্থিত আল-ফাশির একসময় গুরুত্বপূর্ণ কাফেলা-বাণিজ্যের কেন্দ্র ছিল।
- নিয়ালা থেকে প্রায় দুইশ কিলোমিটার দূরের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত এবং আশপাশের অঞ্চলে উৎপাদিত শস্য ও ফলের প্রধান বাজার হিসেবেই এর পরিচিতি।
- অষ্টাদশ শতকের শেষ দিকে দারফুরের ফুর সালতানাতের শাসক সুলতান আবদুর রহমান আল-রাশেদ এখানেই তাঁর রাজধানী স্থাপন করেন।
- সুলতানের প্রাসাদকে কেন্দ্র করেই ধীরে ধীরে আজকের আল-ফাশির শহর গড়ে ওঠে।

উল্লেখ্য,
- তিন বছরে গড়িয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ।
- ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সামরিক বাহিনী (SAF) ও আধাসামরিক Rapid Support Forces (RSF)-এর মধ্যে সংঘর্ষ দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
- সংঘাতের মূল কারণ হচ্ছে ক্ষমতার কুণ্ডলি।
- সুদানের পশ্চিম দারফুরের আল–ফাশির শহর দখলের পর থেকে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে আধাসামরিক বাহিনী আরএসএফ।
- প্রকাশ্যে রাস্তায় মানুষকে গুলি করে হত্যা, ট্রাকচাপা দিয়ে পিষে ফেলার মতো নৃশংসতা চলছে।
- এরপর শত শত মরদেহ গুম করে, পুড়িয়ে বা গণকবরে চাপা দিয়ে নৃশংসতার প্রমাণ মুছে ফেলার চেষ্টাও চলছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও রয়টার্স।

১৭৭.
'সেকডেভ (SecDev Foundation)' কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
SecDev Foundation:
- 'সেকডেভ (SecDev Foundation)' হলো কানাডাভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান (NGO)।
- এটি বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল স্থিতিস্থাপকতা প্রচারের জন্য কাজ করে। 
- সদর দপ্তর: অটোয়া, কানাডা।
- প্রতিষ্ঠিত হয়: ২০১১ সালে।

⇒ সেকডেভ ফাউন্ডেশন বিশেষ করে নারী, তরুণ এবং সিভিল সোসাইটি গ্রুপের উপর ফোকাস করে, তাদের ডিজিটাল ক্ষতি (যেমন হ্যাকিং, ফিশিং, ডিজিটাল সহিংসতা) থেকে সুরক্ষা এবং ডিজিটাল নাগরিকত্ব বিকাশে সহায়তা করে।
- এটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরেশিয়া, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশে কাজ করে।
- তাদের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে CyberSTAR এবং SalamaTech, যা ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ায়।

উৎস: SecDev Foundation ওয়েবসাইট।
১৭৮.
কার্ল মার্কস কোন মতবাদের প্রবক্তা?
  1. সাম্যবাদ নীতি
  2. ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ
  3. উপযোগবাদ
  4. দ্বন্দ্বমূলক বস্তুবাদ
সঠিক উত্তর:
দ্বন্দ্বমূলক বস্তুবাদ
উত্তর
সঠিক উত্তর:
দ্বন্দ্বমূলক বস্তুবাদ
ব্যাখ্যা
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।

⇒ দ্বন্দ্বমূলক বস্তুবাদ:
- কার্ল মার্কস হলেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের জনক।
- কার্ল মার্কস মনে করেন বস্তু সত্য।
- মার্কসবাদের মৌলিক উপাদানগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ।
- দুটি পরস্পরবিরােধী শক্তির সংঘাতজনিত প্রক্রিয়াকে দ্বন্দ্ববাদ (Dialectics) বলা হয়।
- হেগেল প্রথম দ্বান্দ্বিক প্রক্রিয়ার কথা উল্লেখ করেন।
- হেগেলের দ্বন্দ্ববাদ কার্ল মার্কস স্বীকার করে নিলেও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মার্কস হেগেল কে অনুসরণ করেননি।
- তিনি নিজেই তার 'দাস ক্যাপিটাল' ( Das Kapital) গ্রন্থে লিখেছেন যে, "My dialectics is opposite to Hegel's"!

উৎস: Britannica.
১৭৯.
BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. চীন
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১৮০.
গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক অনুসারে সর্বনিম্ন  দেশ কোনটি?
  1. ক) আফগানিস্তান
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) নেপাল 
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
ব্যাখ্যা
গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২

যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ বৈশ্বিক
 আইনশৃঙ্খলা সূচক-২০২২ প্রকাশ করেছে।

সূচক অনুসারে,
• শীর্ষ দেশ - সিঙ্গাপুর
•সর্বনিম্ন দেশ- আফগানিস্তান। 
•বাংলাদেশের স্কোর - ৭৯ তম।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৮১.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদস্য দেশ কতটি?
  1. ১৯৪টি
  2. ১৯৩টি
  3. ১৯২টি
  4. ১৯১টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা:
- পূর্ণরূপ- International Civil Aviation Organization (ICAO)
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
- প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
- প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদস্য দেশ– ১৯৩টি।
- সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
- International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।

উৎস: ICAO ওয়েবসাইট।
১৮২.
International Telecommunication Union (ITU) জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জানুয়ারি, ২০২৪)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

তথ্যসূত্র - ITU ওয়েবসাইট ও ব্রিটানিকা [লিঙ্ক]। 
১৮৩.
কোন দেশটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত নয়?
  1. ইরাক
  2. ইয়েমেন
  3. বাহরাইন
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা
ইয়েমেন পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত নয়।

পারস্য উপসাগরের উপকূলবর্তী দেশ:
- পারস্য উপসাগরের উপকূলবর্তী দেশগুলি হলো: বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
- পারস্য উপসাগরের উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্বে ইরান; দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণে ওমানের কিছু অংশ এবং সংযুক্ত আরব আমিরাত; দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিমে কাতার, বাহরাইন এবং সৌদি আরব; এবং উত্তর-পশ্চিমে কুয়েত এবং ইরাক অবস্থিত।

উল্লেখ্য,
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।

উৎস: Britannica.
১৮৪.
কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের 'ভ্যাকসিন কূটনীতি' (Vaccine Diplomacy) কোন ধরনের ক্ষমতার প্রয়োগ?
  1. হার্ড পাওয়ার  
  2. সফট পাওয়ার 
  3. শার্প পাওয়ার 
  4. স্ট্রাকচারাল পাওয়ার  
সঠিক উত্তর:
সফট পাওয়ার 
উত্তর
সঠিক উত্তর:
সফট পাওয়ার 
ব্যাখ্যা

- ভ্যাকসিন কূটনীতির মাধ্যমে ভারত ও চীনের মতো দেশগুলো অন্য দেশকে ভ্যাকসিন সহায়তা দিয়ে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে চেয়েছে, এটি সফট পাওয়ারের একটি আধুনিক উদাহরণ।

সফট পাওয়ার (Soft Power): 
- কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের ‘ভ্যাকসিন কূটনীতি’ মূলত সফট পাওয়ার (Soft Power) এর একটি উদাহরণ।
- সফট পাওয়ার হলো অন্যকে জবরদস্তি বা চাপ প্রয়োগ না করে, আকর্ষণ এবং বিশ্বাসের মাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষমতা।
- ভ্যাকসিন সরবরাহ বা স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদানের মাধ্যমে দেশগুলো নিজেদের রাজনৈতিক এবং নৈতিক মূল্যবোধের প্রতি আস্থা তৈরি করে। 
- এটি সরাসরি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করে প্রভাব বিস্তারের পরিবর্তে আকর্ষণ ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে। উদাহরণস্বরূপ, চীন ও ভারত মহাদেশের বিভিন্ন দেশে ভ্যাকসিন পাঠিয়েছে, এটি তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উন্নত করেছে। সফট পাওয়ার দীর্ঘমেয়াদে স্থায়ী প্রভাব সৃষ্টি করে। 

এছাড়াও, 
হার্ড পাওয়ার (Hard Power):
- হার্ড পাওয়ার হলো জবরদস্তি, সামরিক হুমকি বা অর্থনৈতিক চাপের মাধ্যমে অন্যকে বাধ্য করা। 

সূত্র: পত্রিকা রিপোর্ট। 

১৮৫.
পপি উৎপাদনকারী কোন দেশ গোল্ডেন ট্রায়াঙ্গেল এর অন্তর্ভুক্ত নয়?
  1. কম্বোডিয়া
  2. লাওস
  3. থাইল্যান্ড
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
কম্বোডিয়া
ব্যাখ্যা

⇒ পপি উৎপাদনকারী কম্বোডিয়া গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত নয়।

গোল্ডেন ট্রায়াঙ্গল:
- গোল্ডেন ট্রায়াঙ্গল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ।
- মায়ানমার, থাইল্যান্ড ও লাওসের সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী ও চোরাচালানকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

১৮৬.
'Nuclear Weapons and Foreign Policy' গ্রন্থটির রচয়িতা কে?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. ভ্লাদিমির পুতিন
  3. হেনরি কিসিঞ্জার
  4. এপিজে আবদুল কালাম
সঠিক উত্তর:
হেনরি কিসিঞ্জার
উত্তর
সঠিক উত্তর:
হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা

Nuclear Weapons and Foreign Policy গ্রন্থটির রচয়িতা হেনরি কিসিঞ্জার।

হেনরি কিসিঞ্জার:
- ১৯২৩ সালে জার্মানিতে জন্ম নেন হেনরি কিসিঞ্জার।
- ১৯৬৮ সালে রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর মি. কিসিঞ্জারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেন।
- সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি এবং চিলির অগাস্টো পিনোশেসহ বিশ্বজুড়ে বহু কর্তৃত্বপরায়ণ শাসক গোষ্ঠীকে সমর্থন ও কম্বোডিয়ায় বোমাতে ৫০ হাজার মানুষের মৃত্যু এইসব কিছুতে মি. কিসিঞ্জারের সম্পর্ক ছিল।
- ১৯৭৩ সালে তার কূটনীতির কারণেই আরব-ইসরায়েল যুদ্ধে একটি অস্ত্রবিরতি হয়েছিল।
- স্বায়ু যুদ্ধের সময়কার 'রিয়াল পলিটিকে'র মূর্ত প্রতীক ছিলেন।

অন্যদিকে,
- Long Walk to Freedom গ্রন্থটির রচয়িতা নেলসন ম্যান্ডেলা
- Wings of Fire গ্রন্থটির রচয়িতা এপিজে আবদুল কালাম।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।

১৮৭.
জাতিসংঘের কততম সংস্থা হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ৭ম
  2. খ) ৮ম
  3. গ) ১০ম
  4. ঘ) ৯ম
সঠিক উত্তর:
ঘ) ৯ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ম
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে World Food Programme (WFP) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
-  জাতিসংঘের নবম সংস্থা হিসাবে World Food Programme (WFP) নোবেল পুরস্কার লাভ করে।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
১৮৮.
শিল্প উন্নয়নের প্রচারে, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য কাজ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNWTO
  2. UNIDO
  3. UN-HABITAT
  4. বর্ণিত কোনটিই নয়
সঠিক উত্তর:
UNIDO
উত্তর
সঠিক উত্তর:
UNIDO
ব্যাখ্যা

UNIDO:
- United Nations Industrial Development Organization
- UNIDO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এটি শিল্প উন্নয়নের প্রচার, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য কাজ আছে।
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার: রাজধানী ভিয়েনাতে অবস্থিত।

উৎস: UNIDO ওয়েবসাইট।

১৮৯.
বেনেলাক্স (BENELUX) এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) বেলজিয়াম
  2. খ) নেদারল্যান্ডস
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ হলো- Belgium, Netherland and Luxembourg Economic Cooperation।
- এই জোটের সদস্য দেশ ৩টি।
- এর সদস্য দেশগুলো হলো: বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

উৎস: বেনেলাক্স ওয়েবসাইট।
১৯০.
'সেক্রেটারি অব স্টেট' বলা হয় কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে? 
  1. ফ্রান্সের 
  2. কানাডার
  3. জার্মানির
  4. যুক্তরাষ্ট্রের
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও। [মার্চ, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

উৎস: United States Mission to the United Nations (.gov).

১৯১.
সায়গন কোন শহরের পূর্বনাম?
  1. হ্যানয়
  2. জাকার্তা
  3. নমপেন
  4. হোচিমিন ‍সিটি
সঠিক উত্তর:
হোচিমিন ‍সিটি
উত্তর
সঠিক উত্তর:
হোচিমিন ‍সিটি
ব্যাখ্যা
- সায়গন : হোচিমিন সিটি শহরের পূর্বনাম
- বাটাভিয়া : জার্কাতার পূর্বনাম
- হ্যানয় : ভিয়েতনামের রাজধানী
- নমপেন : কম্বোডিয়ার রাজধানী।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১৯২.
কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক স্বাধীন দেশ রয়েছে?
  1. এশিয়া মহাদেশ
  2. ইউরোপ মহাদেশ
  3. উত্তর আমেরিকা
  4. আফ্রিকা মহাদেশ
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশ
ব্যাখ্যা

 আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪টি।
• এশিয়া - ৪৮টি।
• ইউরোপ - ৪৪টি।
• উত্তর আমেরিকা - ২৩টি।
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪টি।
• দক্ষিণ আমেরিকা - ১২টি।

উৎস: worldatlas.com

১৯৩.
মাউরি কোন দেশের আদিবাসী জনগোষ্ঠী?
  1. ভারত
  2. নিউজিল্যান্ড 
  3. ফিজি
  4. পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড 
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড 
ব্যাখ্যা

মাউরি:
- মাউরি নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের উৎপত্তি পূর্ব পলিনেশিয়া অঞ্চলে, প্রায় ৮০০ খ্রিস্টাব্দের দিকে।
- ধারণা করা হয়, ১৪শ শতকে “মহান নৌবহর” হাওয়াইকি নামের একটি পৌরাণিক ভূমি থেকে এসে পৌঁছায়।
- মাওরি সমাজ মূলত আত্মীয়তার বন্ধনের উপর গঠিত।
- তাদের উপজাতিকে বলা হয় ইউই (iwi), যারা একই পূর্বপুরুষের বংশধর।
- তারা প্রধান বা নেতাদের (আরিকি – ariki) প্রতি আনুগত্য প্রকাশ করে।
- গুরুত্বপূর্ণ সামাজিক একক হলো হাপু (hapū) — উপগোত্র বা উপ-উপজাতি।
- আরেকটি একক হলো ওয়ানাউ (whānau) — বর্ধিত পরিবার।
- মাওরি ভাষা তে রেও মাওরি (te reo Māori) নিউজিল্যান্ডের সরকারি ভাষাগুলোর একটি।
- ১৯৮৭ সাল থেকে ভাষাটির সরকারি স্বীকৃতি রয়েছে।

উৎস: Britannica.

১৯৪.
নিম্নের কোন অঞ্চলের প্রভাব শক্তিশালী করার উদ্দেশ্যে ওয়ারশ চুক্তি (Warsaw Pact) গঠিত হয়েছিল?
  1. পূর্ব ইউরোপ 
  2. পশ্চিম ইউরোপ 
  3. উত্তর আমেরিকা 
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
পূর্ব ইউরোপ 
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব ইউরোপ 
ব্যাখ্যা

ওয়ারশ চুক্তি (Warsaw Pact):
- Warsaw Pact-এর পূর্ণরূপ: Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি (সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া। 
- উদ্দেশ্য: পশ্চিমা দেশের (বিশেষত ন্যাটো) বিরুদ্ধে সামরিক সুরক্ষা এবং পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বৃদ্ধি।
- এটি ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটি সামরিক জোট, যা পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব শক্তিশালী করতে সাহায্য করেছিল।

উল্লেখ্য,
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত।
- মূলত ন্যাটো জোটের বিপরীত জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে।
- যদিও আলবেনিয়া ১৯৬৮ সালে এই জোট থেকে সড়ে আসে।

⇒ পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ এর নাম অনুসারে চুক্তিটির নামকরণ করা হয়।
- ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরপরই ওয়ারশ চুক্তি ভেঙে যায়।
- ১৯৯১ সালের ২৫শে ফেব্রুয়ারি ওয়ারশ চুক্তির সমাপ্তি ঘোষণা করা হয়। 
- চেকোস্লোভাক রাষ্ট্রপতি ভ্যাক্লাভ হ্যাভেল ১৯৯১ সালের ১লা জুলাই আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করেন। 

উৎস: i) NATO ওয়েবসাইট।
ii) Britannica.

১৯৫.
ভারতীয় উপমহাদেশ থেকে এখন পর্যন্ত কতজন ব্যক্তি নোবেল পুরুষ্কার পেয়েছেন? [জুলাই, ২০২৪]
  1. ৯ জন
  2. ১২ জন
  3. ১১ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন:
- ভারতীয় উপমহাদেশ থেকে এখন পর্যন্ত ১২ জন ব্যক্তি নোবেল পুরুষ্কার পেয়েছেন।
- তারা হলেন:
1. রবীন্দ্রনাথ ঠাকুর - সাহিত্যে (১৯১৩),
2. CV রমন - পদার্থবিদ্যায় (১৯৩০),
3. হর গোবিন্দ খুরানা - চিকিৎসায় (১৯৬৮),
4. মাদার টেরেসা- শান্তিতে (১৯৭৯),
5. আবদুস সালাম - পদার্থবিজ্ঞানে (১৯৭৯),
6. সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর - পদার্থবিজ্ঞানে (১৯৮৩),
7. অমর্ত্য সেন- 1998 অর্থনীতিতে (১৯৯৮),
8. ড. মুহাম্মদ ইউনূস - শান্তিতে (২০০৬),
9. ভেঙ্কটরামন রামকৃষ্ণন - রসায়নে (২০০৯),
10. মালালা ইউসুফজাঈ - শান্তিতে (২০১৪),
11. কৈলাশ সত্যার্থী- শান্তি (২০১৪),
12. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় - অর্থনীতিতে (২০১৯)।

উৎস: Nobel Prizes ওয়েবসাইট। 
১৯৬.
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য ট্রাম্প ও পুতিন কোথায় বৈঠক করেছে? [আগস্ট, ২০২৫]
  1. দোহা  
  2. আলাস্কা 
  3. শিকাগো 
  4. গ্রিনল্যান্ড 
সঠিক উত্তর:
আলাস্কা 
উত্তর
সঠিক উত্তর:
আলাস্কা 
ব্যাখ্যা

• ট্রাম্প - পুতিন বৈঠক:
• তারিখ ও স্থান: ১৫ আগস্ট ২০২৫, Joint Base Elmendorf–Richardson, আংকারিজ, আলাস্কা, যুক্তরাষ্ট্র।
অংশগ্রহণকারী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মূল উদ্দেশ্য: রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা। 

উৎস: আল জাজিরা।

১৯৭.
নিচের কোনটি ন্যাটোভুক্ত মুসলিম দেশ?
  1. আলজেরিয়া
  2. আজারবাইজান
  3. আলবেনিয়া
  4. আর্মেনিয়া
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা
• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- এটি একটি সামরিক ও রাজনৈতিক জোট।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৩২টি। (ফেব্রুয়ারি ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাপরিচালক- মার্ক রুট।
তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

উৎস: NATO ওয়েবসাইট।
১৯৮.
'Soft Loan Window' নামে পরিচিত -
  1. IFC
  2. MIGA
  3. IBRD
  4. IDA
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

১৯৯.
তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 
  1. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
  2. ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
  3. ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
  4. ১৯৬৭ সালের ৩০ জানুয়ারি
সঠিক উত্তর:
১৯৬৬ সালের ১০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালের ১০ জানুয়ারি
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি-১৯৬৬:
- পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়েছে তাসখন্দ চুক্তির মাধ্যমে।
- চুক্তি স্বাক্ষরিত হয়- ১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
- পক্ষসমূহ- ভারত- পাকিস্তান।
- স্বাক্ষরকারী- ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান।
- মধ্যস্থতাকারী- সাবেক সোভিয়েত ইউনিয়ন এর প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- উদ্দেশ্য: কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি স্থাপন।

উৎস: Britannica.
২০০.
নিচের কোন দেশ ব্রিকস -এর সদস্য দেশ নয়?
  1. ক) ব্রিটেন
  2. খ) চীন
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রিটেন
ব্যাখ্যা
- ব্রিকস (BRICS) — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, ও দক্ষিণ আফ্রিকা এই পাচঁটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট।
- ব্রিকস -এর সদস্য দেশ নয় ব্রিটেন।
- সদস্যভুক্ত পাচঁ সদস্য দেশের নামের ইংরেজি প্রথম অক্ষের থেকেই সংস্থাটির নামকরণ হয়।
- ব্রিকস গঠিত হয়- ১৬ মে, ২০০৮ সালে।
- পূর্বে এর নাম ছিল (BRIC).
- BRICS -এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম - NDB ।

উৎস: BRICS -এর ওয়েবসাইট।