বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা / ২৭২ · ১০০ / ২৭,৩৪৭

.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা -
  1. ১৫ জন
  2. ১৬ জন
  3. ১৭ জন
  4. ১৮ জন
সঠিক উত্তর:
১৮ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮ জন
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
-  International Criminal Court এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

সূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।[লিঙ্ক]
.
বার্ড লাইফ ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২২ সালে
  2. খ) ১৯২৮ সালে
  3. গ) ১৯৯৩ সালে
  4. ঘ) ২০০০ সালে
সঠিক উত্তর:
ক) ১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯২২ সালে
ব্যাখ্যা
বার্ড লাইফ ইন্টারন্যাশনাল
- বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, বেসরকারী সংস্থাগুলির বিশ্বব্যাপী জোট যা পাখি এবং তাদের আবাসস্থল সংরক্ষণের প্রচার করে। 
- এটি লন্ডনে ১৯২২ সালে ২০ জুন পক্ষীবিদ এবং সংরক্ষণবিদ টি. গিলবার্ট পিয়ারসন কর্তৃক আন্তর্জাতিক কমিটি ফর বার্ড প্রোটেকশন নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯২৮ সালে এই গোষ্ঠীটির নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল কমিটি ফর বার্ড প্রিজারভেশন।
- ১৯৬০ সালে এর নাম হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বার্ড প্রিজারভেশন।
- ১৯৯৩ সালে নামকরণ হয় বার্ডলাইফ ইন্টারন্যাশনাল।
- তারা ১১৫ টিরও বেশি জাতীয় অংশীদারের একটি বিশ্বব্যাপী পরিবার যা সমস্ত মহাদেশ, ল্যান্ডস্কেপ এবং সমুদ্রের দৃশ্য কভার করে।
- এর সদর দপ্তর- কেমব্রিজ, যুক্তরাজ্য।
- বার্ডলাইফ ইন্টারন্যাশনালের পাখির প্রজাতির বিলুপ্তি রোধ করা, পাখিদের জন্য গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা এবং রক্ষা করা, প্রধান পাখির আবাসস্থল বজায় রাখা এবং পুনরুদ্ধার করা এবং বিশ্বব্যাপী সংরক্ষণবাদীদের ক্ষমতায়ন করাইয় কাজ করে।

উৎস: BirdLife International - Protecting Birds Globally, birdlife.org, Encyclopedia Britannica.
.
বোর্নিও দ্বীপে কোন দেশ অবস্থিত?
  1. ইন্দোনেশিয়া
  2. মালয়েশিয়া
  3. ব্রুনাই
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
- বোর্নিও দ্বীপে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রদেশে এবং ব্রুনাই এর অবস্থান আছে।  

বোর্নিও দ্বীপ:
- প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে বোর্নিও দ্বীপের অবস্থান।
- আয়তনে গ্রীনল্যান্ড এবং নিউ গিনির পরই এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
- দ্বীপের ইন্দোনেশিয়ার অংশ কালিমান্তান নামে পরিচিত।
- মালয়েশিয়ার দুটি প্রদেশ সারাওয়াক এবং সাবাহ অবস্থিত এই দ্বীপে। 
- তাদের মধ্যে ইসলামি সালতানাত অব ব্রুনাই অবস্থিত।

উৎস: Britannica.
.
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মরুভূমি কোনটি?
  1. সাহারা
  2. গোবি
  3. কারাকুম
  4. থর মরুভূমি
সঠিক উত্তর:
থর মরুভূমি
উত্তর
সঠিক উত্তর:
থর মরুভূমি
ব্যাখ্যা
থর মরুভূমি:
- গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বা থর মরুভূমি হল ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অংশের একটি বিশাল মরুভূমি।
- এটি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে যেখানে মরুভূমির ৮৫% অংশ ভারতের মধ্যে এবং বাকিটা পাকিস্তানে অবস্থিত।
- থর মরুভূমি হল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মরুভূমি এবং এর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৩ জন।

উৎস: World Atlas.
.
নিচের কোন দেশটি OPEC-এর সদস্য?
  1. ব্রাজিল
  2. ভারত
  3. ভেনেজুয়েলা
  4. কানাডা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা
- ভেনেজুয়েলা OPEC-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অষ্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।

• Member Countries:
→ Algeria,
→ Congo,
→ Equatorial Guinea,
→ Gabon,
→ Iran,
→ Iraq,
→ Kuwait,
→ Libya,
→ Nigeria,
→ Saudi Arabia,
→ United Arab Emirates,
→ Venezuela.

সূত্র: OPEC ওয়েবসাইট।
.
'The Idea of Justice' গ্রন্থটি কার রচিত?
  1. ডেভিড হিউম
  2. মারথা নুসবাউম
  3. অমর্ত্য সেন
  4. কমলা হ্যারিস
সঠিক উত্তর:
অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
অমর্ত্য সেন
ব্যাখ্যা

অমর্ত্য সেন:
- অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক।
- ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
- দারিদ্র এবং দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন।

⇒ ১৯৫১ সালে আইএসসি পরীক্ষায় প্রথম হয়ে তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং তারপর অর্থনীতি নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন ইংল্যাণ্ডে কেম্ব্রিজের ট্রিনিটি কলেজে।
- এছাড়াও তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
- তিনিই প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন।
- এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও কাজ করেছেন।
 
উল্লেখ্য,
- অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
- The Idea Of Justice-গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন। বইটি মূলত জন রলসের 'A Theory of Justice' (1971)-এর মৌলিক ধারণাগুলির একটি সমালোচনা এবং সংশোধন।
 
উৎস: Britannica.

.
ইতালীর সীমানা সংলগ্ন দেশ নয় কোনটি?
  1. ফ্রান্স
  2. হাঙ্গেরী
  3. সুইজারল্যান্ড
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
হাঙ্গেরী
উত্তর
সঠিক উত্তর:
হাঙ্গেরী
ব্যাখ্যা
ইতালি: 
- দাপ্তরিক নাম: Italian Republic (ইতালীয়: Repubblica Italiana).
- রাজধানী: রোম (Rome)
- ভাষা: ইতালীয় (Italian)
- ধর্ম: প্রধানত খ্রিষ্টান (বিশেষ করে রোমান ক্যাথলিক)
- মুদ্রা: ইউরো।
- ইউরোপ মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি উন্নত দেশ

• ভৌগোলিক অবস্থান:
- ইউরোপের দক্ষিণে অবস্থিত একটি দীর্ঘ উপদ্বীপ ও দ্বীপসমূহের সমন্বয়ে গঠিত। 
- সীমানা সংলগ্ন দেশ: ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া। 
- ভ্যাটিকান সিটি (বিশ্বের ক্ষুদ্রতম দেশ, রোম শহরের মধ্যে অবস্থিত)
- বিশেষ আকৃতি: মানচিত্রে ইতালির ভূখণ্ড বুট (জুতা)-এর মতো দেখতে। 
- সরকার ব্যবস্থা: সংসদীয় প্রজাতন্ত্র (Parliamentary Republic)।
- সংবিধান: ১৯৪৮ সালে গৃহীত। 

উৎস: World Atlas ও Britannica. 
.
FSB পূর্বে কী নামে পরিচিত ছিল?
  1. KGB
  2. TGF
  3. KFS
  4. KML
সঠিক উত্তর:
KGB
উত্তর
সঠিক উত্তর:
KGB
ব্যাখ্যা
FSB:
- FSB এর পূর্ণরূপ The Federal Security Service যা রাশিয়ান ভাষায় Federalnaya Sluzhba Bezopasnosti.
- এটি রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা।
- সোভিয়েত ইউনিয়ন - এর সময় এই গোয়েন্দা সংস্থার নাম ছিলো - KGB (Committee for State Security)।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ১৯৯৪-৯৫ সময়ে এর নাম হয় - Federal Counterintelligence Service (FSK) |
- ১৯৯৫ সাল থেকে এই সংস্থাটির বর্তমান নাম করেন তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট Boris Yeltsin.
- রাশিয়ার অভ্যন্তরীন নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল কোন আইন ভঙ্গ করলে তার তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি বিষয়ে FSB কার্যক্রম পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - FSB অফিসিয়াল ওয়েবসাইট।
.
যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে পার্ল হারবারে স্থানান্তর করা হয় কত সালে?
  1. ১৯৩৭ সালে
  2. ১৯৩৮ সালে
  3. ১৯৩৯ সালে
  4. ১৯৪০ সালে
সঠিক উত্তর:
১৯৪০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪০ সালে
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:
- পার্ল হারবার দ্বীপপুঞ্জ উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটি ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ১৯০৮ সালে ঘাঁটিটি বানানো হয়।
- ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে জাপানের সামরিক বাহিনী।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১০.
নিচের কোনটি 'Petrostate' ভুক্ত দেশ?
  1. ইকুয়েডর
  2. লিবিয়া
  3. মেক্সিকো
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

পেট্রোস্টেট:
- যে সব রাষ্ট্রের আয়ের প্রধান উৎস তেল ও প্রাকৃতিক গ্যাস তাদেরকে পেট্রোস্টেট বলা হয়।
- সরকারী আয় তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল হয়ে থাকে।
- পেট্রোস্টেটগুলিকে অর্থনীতিবিদরা ডাচ রোগ বলে অভিহিত করেছেন।
- পেট্রোস্টেট ভুক্ত দেশগুলো হলো- আলজেরিয়া, ক্যামেরুন, চাদ, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, ইরান, কাজাখস্তান, লিবিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, ওমান, কাতার, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনিজুয়েলা।

উৎস: Council Foreign Relations Website. [Link]

১১.
ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগের প্রধান কারণ কী?
  1.  রাশিয়ার বাণিজ্যে বাধা সৃষ্টি করে
  2. সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ক্ষতিকর
  3. নিরাপত্তা হুমকি এবং প্রভাব বলয় হারানোর ভয়
  4. রাশিয়ায় বিদেশি বিনিয়োগ হ্রাস
সঠিক উত্তর:
নিরাপত্তা হুমকি এবং প্রভাব বলয় হারানোর ভয়
উত্তর
সঠিক উত্তর:
নিরাপত্তা হুমকি এবং প্রভাব বলয় হারানোর ভয়
ব্যাখ্যা

ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগের প্রধান কারণসমূহ:
- নিরাপত্তা ঝুঁকি: রাশিয়ার সীমান্তে ন্যাটোর সামরিক অবকাঠামো এবং বাহিনী মোতায়েনকে মস্কো তাদের কৌশলগত গভীরতা (Strategic Depth) এবং জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে।
- প্রভাববলয় রক্ষা: সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে পশ্চিমা প্রভাব বৃদ্ধি পাওয়াকে রাশিয়া তাদের নিজস্ব ভূ-রাজনৈতিক প্রভাবের ওপর বড় আঘাত মনে করে।
- প্রতিশ্রুতির লঙ্ঘন: রাশিয়ার দাবি অনুযায়ী, নব্বইয়ের দশকের শুরুতে পশ্চিমারা ন্যাটো সম্প্রসারণ না করার যে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান পরিস্থিতি তার লঙ্ঘন।
- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা: পূর্ব ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে বলে তারা আশঙ্কা করে।

উৎস:
i)সমকাল পত্রিকা Link
ii)The Eastern Perspective: Russia Towards NATO Enlargement. A Case Study of 1999 and 2004 NATO Enlargements

১২.
আসিয়ান আঞ্চলিক ফোরাম-এর সদস্য দেশ কয়টি? [অক্টোবর, ২০২৪]
  1. ১০টি
  2. ১১টি
  3. ২৭টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৭টি
উত্তর
সঠিক উত্তর:
২৭টি
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF):
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- এর সদস্য দেশ: ২৭টি।

- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।স

উৎস: ASEAN ওয়েবসাইট।
১৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১৪.
ইন্টারপোলের প্রধান কাজ কী?
  1. ক) আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা করা
  2. খ) বৈশ্বিক অর্থনীতিতে সাহায্য করা
  3. গ) অপরাধ দমনে নতুন আইন প্রবর্তন করা
  4. ঘ) যেকোন দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা করা
উত্তর
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা করা
ব্যাখ্যা
- ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা করা। 
- এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়।
- সদর দপ্তর: লিয়ন, ফ্রান্স।
- বর্তমান প্রেসিডেন্ট: আহমেদ নাসের আল-রাইসি।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ৭ সেপ্টেম্বর, ১৯২৩, ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: Interpol ওয়েবসাইট।
১৫.
Who is the current head of NATO? (December, 2024)
  1. Giovanni Antonio
  2. Christopher Wray
  3. Lloyd Austin
  4. Mark Rutte
  5. Jens Stoltenberg
সঠিক উত্তর:
Mark Rutte
উত্তর
সঠিক উত্তর:
Mark Rutte
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন। (ডিসেম্বর, ২০২৪)
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর বর্তমান প্রধান মার্ক রুট্টে। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১৬.
যুক্তরাষ্ট্রে ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দেবেন-
  1. ইলন মাস্ক
  2. জেডি ভ্যান্স
  3. সুসি উইলস
  4. পিট হেগসেথ
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

যুক্তরাষ্ট্রের 'ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’:

- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’- এর নেতৃত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী।
- গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি।
- অপরদিকে, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। 

উল্লেখ্য,
- ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হলো জেডি ভ্যান্স। 
-  হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হচ্ছেন সুসি উইলস। 
- ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ।
- পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সিনেটর মাইকেল ওয়ালৎস।
- পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হচ্ছেন লি জেলডিন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১৭.
সম্প্রতি, ইউএনএওসি (UNAOC) গ্লোবাল ফোরাম কোন দেশে অনুষ্ঠিত হয়? [নভেম্বর ২০২৪]
  1. যুক্তরাষ্ট্র
  2. পর্তুগাল
  3. নাইজার
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
ইউএনএওসি (UNAOC) গ্লোবাল ফোরাম:

- পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২৫-২৭ নভেম্বর পর্তুগালের ক্যাসকেসে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেন।
- ২০ বছর আগে ২০০৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৫৯তম অধিবেশনে স্পেনের প্রস্তাবে ‘অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন’ ইউএনএওসি গঠন করা হয়।
ফোরামের মূল বিষয়বস্তু:
- শান্তি ও মানবতা: “ইউনাইটেড ইন পিচ: রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার” শীর্ষক আলোচনায় অংশগ্রহণ।
- বৈশ্বিক শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময়।
- ইউএনএওসি’র অর্জন তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য ‘ওয়ান হিউমিনিটি’ পরিকল্পনা নির্ধারণ।
- জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস,  পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা ও বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, যুবনেতা ও সুশীল সমাজের সদস্য অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, 
- এটি ২০০৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে স্পেনের প্রস্তাবে গঠিত।
- বৈশ্বিক সম্প্রীতির প্রসারে একটি গতিশীল ও প্রভাবশালী সত্তা হিসেবে বিকশিত।
- বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি দেশের প্রতিশ্রুতির প্রতিফলন।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।
১৮.
BIMSTEC কোন ধরনের প্রতিষ্ঠান?
  1. ক) সামরিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) কূটনৈতিক
  4. ঘ) সাংবিধানিক
সঠিক উত্তর:
খ) অর্থনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থনৈতিক
ব্যাখ্যা
• BIMSTEC একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান।

BIMSTEC: 
- Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Co - operation. 
- ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায়। 
- এর সদস্য সংখ্যা ৭টি।
- সদস্য দেশগুলো হলো - বাংলাদেশ , ভারত , শ্রীলংকা থাইল্যান্ড , মিয়ানমার , নেপাল ও ভুটান।
- এটি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
১৯.
মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলী বর্তমানে এ রোগে কাতর-
  1. হৃদরোগ
  2. পারকিনসন্স
  3. ম্যালেরিয়া
  4. এইডস
সঠিক উত্তর:
পারকিনসন্স
উত্তর
সঠিক উত্তর:
পারকিনসন্স
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

মুহাম্মদ আলী:

- ১৯৪২-এর ১৭ই জানুয়ারি আমেরিকায় কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিলে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আলী।
- তখন তাঁর নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে।
- ১২ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধ শুরু করেন এবং রোমে ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েটে স্বর্ণপদক জয় করেন।
- ১৯৬০ সালের অক্টোবর মাসে ১৮ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধকে পেশা হিসাবে নেন।
- ১৯৬৩ সালের জুনে প্রথম পেশাদার সফরে তিনি আসের লন্ডনে।
- তার আগেই তিনি ১৮টি মুষ্টিযুদ্ধে সরাসরি লড়াইয়ে জিতেছেন।
- লন্ডনে আসার আগে তিনি বলেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত মুষ্টিযোদ্ধা হেনরি কুপারকে তিনি পঞ্চম রাউন্ডেই হারাবেন।

⇒ ২২ বছর বয়সে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ানের শিরোপা জেতেন ক্লে।

⇒ সনি লিস্টনকে প্রথমবার হারানোর পর তাঁর ইসলাম ধর্মগ্রহণের ঘোষণা দেন তিনি এবং তিনি নতুন নাম নেন মুহাম্মদ আলী।

⇒ ১৯৮৪ সালে দুরারোগ্য পারকিনসন্স রোগে আক্রান্ত হন বিশ্বখ্যাত এই মুষ্টিযোদ্ধা।

উল্লেখ্য,
- ২০১৬ সালের ৩ জুন, শ্বাসনালীর সংক্রমণে মুহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।

উৎস: BBC.
২০.
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের চিত্রকর ছিলেন?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ইতালি
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

​- মাইকেল অ্যাঞ্জেলো ইতালিয় শিল্পী।

• মাইকেল অ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলো (Michelangelo) ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালিয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
- জন্ম ১৪৭৫ সালের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অব দ্য স্টেপস মাইকেল অ্যাঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেল অ্যাঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধি সৌধের ভাস্কর্য।
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলোকগমন করেন।

উৎস: Britannica.

২১.
রিও+২০ সম্মেলনে কোনটির আত্মপ্রকাশ ঘটে?
  1. ক) এমডিজি
  2. খ) এসডিজি
  3. গ) ব্লু ইকোনমি
  4. ঘ) ক্লাইমেট ইমার্জেন্সি
সঠিক উত্তর:
খ) এসডিজি
উত্তর
সঠিক উত্তর:
খ) এসডিজি
ব্যাখ্যা
২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে ১৯৯২ সালের ধরীত্রী সম্মেলনের ২০ পূর্তি উপলক্ষে রিও+২০ সম্মলেন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে এমডিজি'র মেয়াদান্তে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণের বিষয় আলোচনা হয়। এতে করে ২০১৬-২০৩০ মেয়াদে ১৭ টি লক্ষ্য সম্বলিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা গৃহিত হয়। (সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
২২.
How many goals were set in The Sustainable Development 2030 Agenda?
  1. 13
  2. 15
  3. 17
  4. 19
  5. 21
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
২৩.
’স্মাইল ট্রেন’ কী?
  1. রাজনৈতিক সংস্থা
  2. মানবাধিকার সংস্থা
  3. দাতব্য সংস্থা
  4. বাণিজ্যিক সংস্থা
সঠিক উত্তর:
দাতব্য সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
দাতব্য সংস্থা
ব্যাখ্যা
স্মাইল ট্রেন:
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- ব্রিয়েন মুলেনি এবং চার্লস ওয়াংয়ের উদ্যোগে 'Smile Train' প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
২৪.
'Ballon d'Or 2025'-এ বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে হয়েছেন?
  1. রদ্রি
  2. জুড বেলিংহাম
  3. উসমান দেম্বেলে
  4. রবার্ট লেফানডভস্কি
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
উত্তর
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
ব্যাখ্যা

ব্যালন ডি'অর:
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি'অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ২০২৫ সালে ৬৯তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

⇒ Ballon d'Or 2025:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)।
- বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
- বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার (ইয়াসিন ট্রফি): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)।
- বর্ষসেরা নারী গোলকিপার (ইয়াসিন ট্রফি): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি।
- বর্ষসেরা নারী ক্লাব: আর্সেনাল।

উৎস: i) Goal.com.
ii) FIFA.

২৫.
নিচের কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) চীন
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) কিউবা
  4. ঘ) দক্ষিণ সুদান
সঠিক উত্তর:
গ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউবা
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়।
এগুলো হলো:
- কিউবা
- অ্যান্ডোরা
- উত্তর কোরিয়া
- লিচেনস্টাইন এবং
- মোনাকো।
- এছাড়া ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।
- IBRD এর সর্বশেষ সদস্য নাউরু (১২ এপ্রিল ২০১৬)।
- IDA এর সদস্য সংখ্যা ১৭৩টি।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
২৬.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) কোন সংস্থার উত্তরসূরী হিসেবে  গঠিত হয়? 
  1. IMO
  2. ITO
  3. ITC
  4. IOM
সঠিক উত্তর:
IMO
উত্তর
সঠিক উত্তর:
IMO
ব্যাখ্যা

WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
•  ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়। এই সংস্থার উত্তরসূরী হিসাবে ১৯৫০ সালে  WMO গঠিত হয়।

• WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উৎস:  WMO ওয়েবসাইট।

২৭.
Which of the following sea is also called the Salt Sea?
  1. ক) Bay of Bangal
  2. খ) Parsian Gulf
  3. গ) Caspian Sea
  4. ঘ) Dead Sea
  5. ঙ) None
সঠিক উত্তর:
ঘ) Dead Sea
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dead Sea
ব্যাখ্যা
- নামে সমুদ্র হলেও ডেড সি বা মৃত সাগর আসলে একটি হ্রদ।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগরের পানিতে লবণের পরিমাণ অনেক বেশি তাই মৃত সাগরের পানিতে কেউ ডুবে না।
- তাই একে Salt Sea ও বলা হয়ে থাকে। 
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- ডেড সির পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান অবস্থিত।

উৎস: Britannica.
২৮.
সুশি কোন দেশের জনপ্রিয় খাবার?
  1. উত্তর কোরিয়া
  2. তাইওয়ান
  3. জাপান
  4. দক্ষিন কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
সুশি:
- সুশি হচ্ছে এক প্রকার জাপানি খাবার।
- এটি ভিনেগার দেওয়া ভাত, সামুদ্রিক মাছ, সবজি ও নানারকমের ফল দিয়ে তৈরি করা হয়।
- এটি জাপানে ব্যাপকভাবে জনপ্রিয়।
- সুশি সাধারণত সাদা ভাত দিয়ে তৈরি হয়।
- এতে একধরনের সামুদ্রিক মাছ দেওয়া হয় যা সাধারনত কাঁচা অবস্থায় থাকে; কিন্তু কখনও কখনও সুশিতে ভাজা মাছও দেওয়া হয়ে থাকে।
- সুশি পরিবেশন করা হয় সাধারনত আদা, মুলা, সয়া সস ইত্যাদি দিয়ে।

উৎস: Britannica.
২৯.
রুশ বিপ্লবের নেতৃত্বে কে ছিলেন?
  1. মুসোলিনি
  2. ভ্লাদিমির লেনিন
  3. নিকলো ম্যাকিয়াভেলি
  4. কালমার্কস
সঠিক উত্তর:
ভ্লাদিমির লেনিন
উত্তর
সঠিক উত্তর:
ভ্লাদিমির লেনিন
ব্যাখ্যা
• রুশ বিপ্লবের :
- ১৯১৭ সালের রুশ বিপ্লব এর মাধ্যমে সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করে বলশেভিকদের ক্ষমতায় অধিষ্ঠিত করে।
- রুশ বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিচ-উলিয়ানোভা লেনিন বা ভি আই লেনিন।
- বিপ্লবের ফলে রাশিয়ায় শ্রমিক শ্রেণির বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল
-  পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার উপর চরম আঘাত করে এই বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব। 

• ইউরোপীয় পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন- নিকোলো মেকিয়াভেলি।
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। 

উৎস: ব্রিটানিকা ।
৩০.
কারখানার কোলাহলের শব্দের তীব্রতা কত?
  1. ক) ৬০ ডেসিবেল
  2. খ) ৭০ ডেসিবেল
  3. গ) ৮০ ডেসিবেল
  4. ঘ) ১২০ ডেসিবেল
সঠিক উত্তর:
গ) ৮০ ডেসিবেল
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০ ডেসিবেল
ব্যাখ্যা
শব্দের তীব্রতা
- শব্দের তীব্রতা বলতে শব্দতরঙ্গ যে দিকে সঞ্চারিত হচ্ছে, তার সাথে লম্বভাবে প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফল এলাকার মধ্য দিয়ে প্রবাহিত শক্তির পরিমাণকে বোঝায়।
- কারখানার কোলাহলের শব্দের তীব্রতা : ৮০ ডেসিবেল।
অন্যদিকে-
- স্বাভাবিক কথাবার্তার শব্দের তীব্রতা: ৬০ ডেসিবেল।
- হাটবাজারের শব্দের তীব্রতা: ৭০ ডেসিবেল।
- মাইকে ব্যান্ড সংগীতের শব্দের তীব্রতা: ১২০ ডেসিবেল।

উৎস: পদার্থ ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
বিখ্যাত অপেরা হাউজ কোথায় অবস্থিত?
  1. মেলবোর্ন
  2. সিডনি
  3. টোকিও
  4. সিউল
সঠিক উত্তর:
সিডনি
উত্তর
সঠিক উত্তর:
সিডনি
ব্যাখ্যা
অপেরা হাউজ:
- অপেরা হাউজ সিডনি তে অবস্থিত। 
- ১৯৫৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়।
- প্রশান্ত মহাসাগরের পাড়ে প্রায় সাড়ে চার একর জায়গার ওপর নৌকার পাল আকৃতি স্থাপনাটি নির্মাণ করা হয়।
- স্থাপনাটির দৈর্ঘ্য ৬০০ ফুট ও প্রস্থ ৩৯৪ ফুট।
- সমুদ্রপৃষ্ঠ থেকে স্থাপনাটির সর্বোচ্চ স্থানটির উচ্চতা ২১৩ ফুট, যা প্রায় ২২ তলা ভবনের সমান উঁচু।
- অপেরা হাউজটি মহাসাগরের এক প্রান্তে তৈরী করা হয়েছে যা দেখতে অনেকটা উপত্যকার মতো।
- এতে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের আসন রয়েছে।
- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটিকে ২০০৭ সালে অন্তর্ভুক্ত করে।

উৎস: ব্রিটানিকা।
৩২.
বাংলাদেশ কত সালে IDA এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। (অক্টোবর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৩৩.
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কতটি দেশ ADB এর সদস্য?
  1. ক) ১৯ টি
  2. খ) ৪৭ টি
  3. গ) ৪৯ টি
  4. ঘ) ৬৮ টি
সঠিক উত্তর:
গ) ৪৯ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯ টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB 
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন

সুত্র: ADB এর ওয়েবসাইট
৩৪.
Human Rights Watch-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. লন্ডন, যুক্তরাজ্য
সঠিক উত্তর:
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ: ১৯৭৮ সালে (প্রাথমিক নাম "Helsinki Watch" হিসেবে)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

⇒ এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, গবেষণা ও প্রতিবাদ করা।
- সংস্থাটি প্রতি বছর বিশ্ব মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য,
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।
৩৫.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি?
  1. ১১টি
  2. ১০টি
  3. ৯টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
• IOM:
- IOM এর পূর্ণরূপ International Organization for Migration.
- আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার সদস্য সংখ্যা কত- ১৭৫ টি। 
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৫১ সালে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজার‌ল্যান্ড।
- পর্যবেক্ষক রাষ্ট্র- ৮টি। 
-  প্রথম নারী মহাসচিব - অ্যামি ই. পোপ।

• IOM অভিবাসন ব্যবস্থাপনার চারটি ক্ষেত্রে কাজ করে:
i) অভিবাসন এবং উন্নয়ন, 
ii) মাইগ্রেশন সহজতর, 
iii) মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা, 
iv) জোর করে অভিবাসন।

সূত্র: IOM অফিসিয়াল ওয়েবসাইট।
৩৬.
'অকাস' (AUKUS) সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এই তিনটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৩৭.
'UNEP' - এর প্রধানের পদবী -
  1. নির্বাহী পরিচালক
  2. মহাসচিব
  3. প্রশাসক
  4. মহাপরিচালক
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (অক্টোবর, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (অক্টোবর, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

৩৮.
নিচের কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
  1. NATO
  2. OIC
  3. NAM
  4. WEF
সঠিক উত্তর:
NAM
উত্তর
সঠিক উত্তর:
NAM
ব্যাখ্যা
Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement এর সূচনা হয় ১৮–২৪ এপ্রিল, ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে (ইন্দোনেশিয়ার বান্দুং শহরে)।
- ১–৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম NAM সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর নিজস্ব চার্টার, চুক্তি বা স্থায়ী সদর দপ্তর নেই।
- সভাপতিত্বকারী দেশই সংগঠনের কাজ সমন্বয় করে।
- NAM একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্ব আন্দোলন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করে।
- সদস্য: ১২১টি দেশ।

উল্লেখ্য,
- NATO এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- WEF এর সদর দপ্তর কলোনি (Cologny), জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: ন্যাম ওয়েবসাইট।
৩৯.
রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি?
  1. আজারবাইজান
  2. রোমানিয়া
  3. মঙ্গোলিয়া
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
রোমানিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া
ব্যাখ্যা
রাশিয়ার সীমান্তবর্তী দেশ:
- রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলির মধ্যে রোমানিয়া অন্তর্ভুক্ত নয়।
- রোমানিয়া ইউক্রেনের দক্ষিণে অবস্থিত, এবং এটি রাশিয়ার সাথে সরাসরি সীমান্ত ভাগ করে না। 
- রাশিয়ার সীমান্তবর্তী দেশ ১৪টি।
-
রাশিয়া নিম্নলিখিত দেশগুলির সাথে সীমান্ত ভাগ করে:
- নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া।

উৎস: Worl atlas.
৪০.
বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কোন সভ্যতার বংশধর?
  1. হিব্রু সভ্যতা
  2. চৈনিক সভ্যতা
  3. ফিনিশীয় সভ্যতা
  4. পারস্য সভ্যতা
সঠিক উত্তর:
হিব্রু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
হিব্রু সভ্যতা
ব্যাখ্যা
হিব্রু সভ্যতা:
- হিব্রু সভ্যতা হলো বর্তমানের ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা একটি প্রাচীন সভ্যতা।
- হিব্রু সভ্যতা জেরুজালেম নগরকে কেন্দ্র করে গড়ে উঠে।
- হিব্রু মূলত ভাষার নাম, অর্থ যাযাবর বা নিম্ন শ্রেণি।
- জাতিগতভাবে হিব্রু সভ্যতার লোকজন একটি মিশ্র জাতি।
- প্রধান ধর্মীয় নেতা: হযরত মূসা (আ)।
- বাইবেলের ভাষা হিব্রু।
- পৃথিবীর প্রাচীন ভাষা হিব্রু ভাষা। 
- হিব্রু জাতি বর্তমানে ইজরাইলে বসবাস করে।
- হিব্রু সভ্যতার অবদান ধর্ম প্রচার।
 
অন্যদিকে -
- চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহোও ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায় দক্ষিন চীনে। 
- ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ সিরিয়া, উত্তর ইসরায়েল ও লেবাননে।
- পারস্য সভ্যতা গড়ে উঠেছিল পারস্যে। 
 
উৎস: Britannica.
৪১.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সদস দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. মন্ট্রিল, কানাডা
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
ব্যাখ্যা
• ICAO:
– জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)
পূণর্রুপ– International Civil Aviation Organization (ICAO)
– এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
– বতর্মানে পরিচিত–  'শিকাগো কনভেনশন' নামে 
– প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
– প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
– সদস্য দেশ– ১৯৩ টি।
– সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা
– International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।

তথ্যসূত্র: Official website (ICAO)
৪২.
বাংলাদেশ নারী ক্রিকেট দল কত সালে টেস্ট মর্যাদা পায়?
  1. ২০২৩ সালে
  2. ২০২১ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০১১ সালে
সঠিক উত্তর:
২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২১ সালে
ব্যাখ্যা
নারী ক্রিকেট দল:
- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- ২০১৮ সালে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালে টেস্ট মর্যাদা পায়।

সূত্র - ঢাকা টাইমস, ০২ এপ্রিল ২০২১।
৪৩.
বাগরাম বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. আফগানিস্তান 
  2. মায়ানমার 
  3. সিরিয়া 
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
আফগানিস্তান 
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান 
ব্যাখ্যা

বাগরাম বিমানঘাঁটি:
- বাগরাম বিমানঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।

⇒ বাগরাম বিমানঘাঁটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। আফগানিস্তানের পারওয়ান প্রদেশে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত।
- গত শতকের পঞ্চাশের দশকে বাগরাম ঘাঁটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আশির দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানে সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম।
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এই হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের অংশ হিসেবে তারা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। মার্কিন অভিযানে তালেবানের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে। মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে। বাগরামকে এক সুবিশাল সামরিক কমপ্লেক্সে রূপ দেয় যুক্তরাষ্ট্র।
- ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় তালেবান যুক্তরাষ্ট্র-সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। 
- সম্প্রতি (অক্টোবর, ২০২৫) আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উৎস: U.S. AIR FORCES CENTRAL (.mil).

৪৪.
কোন দেশটি জিসিসি জোটের সদস্য নয়?
  1. ক) কুয়েত
  2. খ) ওমান
  3. গ) বাহরাইন
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ঘ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরাক
ব্যাখ্যা

- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব ড. নায়েফ আল হাজরাফ।
(তথ্যসূত্র: জিসিসি ওয়েবসাইট)

৪৫.
বাকু কোন দেশের রাজধানী?
  1. বেলারুশ
  2. উজবেকিস্তান
  3. আজারবাইজান
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
আজারবাইজান দেশটির মোট আয়তন ৮৬,৬০০ বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী হলো বাকু৷
বাকু পৃথিবীর সবচেয়ে নিচু রাজধানী, এটি সমুদ্রপৃষ্ঠের ২৮ মিটার নিচে অবস্থান করছে।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং বিবিসি
৪৬.
International Atomic Energy Agency কত সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে?
  1. ২০০২ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৭ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা

International Atomic Energy Agency (IAEA):
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ International Atomic Energy Agency ২০০৫ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মিশরের মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

উৎস: IAEA ওয়েবসাইট।

৪৭.
ভলভো কোন দেশের গাড়ি?
  1. ক) ইতালি
  2. খ) সুইডেন
  3. গ) জার্মানি
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
খ) সুইডেন
ব্যাখ্যা

সুইডেনের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো।
ভলভোর শ্লোগান - Always caring about people.
ইতালির অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান - ফেরারি, ল্যাম্বরগিনি।
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে আছে - টয়োটা, হোন্ডা, নিসান, মিতসুবিশি।

৪৮.
Chemical Weapons Convention (CWC)- কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৬
  2. ১৯৯৩
  3. ১৯৯২
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯৯৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩
ব্যাখ্যা

⇒ Chemical Weapons Convention (CWC):
- রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ এবং ব্যবহার নিষিদ্ধকরণ এবং তাদের ধ্বংস সংক্রান্ত কনভেনশন (রাসায়নিক অস্ত্র কনভেনশন বা CWC), 
- একটি প্রস্তাবনা, 24টি অনুচ্ছেদ এবং 3টি পরিশিষ্ট নিয়ে গঠিত - 
- ১৯৯৩ সালের ১৩ জানুয়ারী প্যারিসে রাসায়নিক অস্ত্র কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়।
- প্রথম দুই দিনের মধ্যে ১৩০টি দেশ কনভেনশনে স্বাক্ষর করে।
- কার্যকর হয় ১৯৯৭ সাল থেকে।
- ১৯৩টি রাষ্ট্র রাসায়নিক অস্ত্র কনভেনশনে স্বাক্ষর করে।

Organistion for the Prohibition of Chemical Weapons (OPCW):
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা।
- প্রতিষ্ঠাকাল:২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

উৎস: OPCW ওয়েবসাইট।

৪৯.
Where was the last conference on climate change, 'COP 21' held?
  1. Paris
  2. Tokyo
  3. Sao Paola
  4. Doha
সঠিক উত্তর:
Paris
উত্তর
সঠিক উত্তর:
Paris
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়।]

জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮:
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে।
- স্থান: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
- সর্বশেষ সম্মেলন কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর।
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপুরণ দিতে ঐতিহাসিক 'লস অ্যান্ড ড্যামেজ' চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
৫০.
বার্লিন প্রাচীর কারা তৈরি করেছিল?
  1. পূর্ব জার্মানি
  2. পশ্চিম জার্মানি
  3. দুই জার্মানি একত্রে
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
পূর্ব জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব জার্মানি
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
-  স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন  ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানে যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।
- অবশেষে ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হয়।
 
উৎস: Britannica.
৫১.
২০২৫ সালের World Press Freedom Index-এ শীর্ষে থাকা দেশের নাম কী?
  1. সুইডেন
  2. নেদারল্যান্ডস
  3. এস্তোনিয়া
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ উল্লেখ্য:
- এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ অন্যদিকে:
- বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

৫২.
‘টেলাম’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. ইকুয়েডর
  4. জার্মানি
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
ব্যাখ্যা
আর্জেন্টিনার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
- আর্জেন্টিনার সরকার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম
- টেলাম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 
- টেলামের বিরুদ্ধে অভিযোগ,সংস্থাটি বামপন্থীদের প্রতি পক্ষপাতদুষ্ট ।
- ১৯৪৫ সালে টেলাম প্রতিষ্ঠিত হয়।  সর্বশেষ প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ৭০০ জনের বেশি।  
- তবে টেলামের নতুন নাম হবে রাষ্ট্রীয় বিজ্ঞাপন সংস্থা (এপিই)।
- জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপনের উন্নয়ন, তৈরি, বাজারজাতকরণ ও বিতরণের কাজ করবে এপিই।

সূত্র- রয়টার্স ।
৫৩.
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি পাহাড়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. ক) মালদ্বীপ
  2. খ) ভানুয়াতু
  3. গ) বলিভিয়া
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
ঘ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেপাল
ব্যাখ্যা
২০০৯ সালে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার ও অন্য ২২ জন মন্ত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১৯২ ফুট ওপরে কালাপাথর শৃঙ্গে বৈঠকে বসেন৷ প্রধানমন্ত্রী মাধব কুমার বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকারক প্রভাব যেসব দেশের উপর পড়ছে তার মধ্যে নেপাল অন্যতম৷ হিমালয়ের বরফ বিপদজনক মাত্রায় গলছে৷
৫৪.
SDG - 30 এর কত নম্বর Goal এ বিদ্যুতের বর্ণনা রয়েছে?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 7
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৪ নং লক্ষ্যমাত্রায় মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
৫৫.
রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য কী?
  1. জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণ
  2. বন্যপ্রাণী সংরক্ষণ
  3. জলবায়ু পরিবর্তন মোকাবিলা
  4. বনভূমি সংরক্ষণ
সঠিক উত্তর:
জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণ
ব্যাখ্যা

রামসার কনভেনশন (Convention on Wetlands):
- রামসার কনভেনশন হলো জলাভূমি (যেমন, বিল, হ্রদ, নদী, ইত্যাদি) সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- স্বাক্ষর: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- স্বাক্ষরের স্থান: রামসার, ইরান।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ দেশ: ১৭২টি।
- উদ্দেশ্য: আর্দ্রভূমির অবক্ষয় রোধ ও বাস্তুতন্ত্র সংরক্ষণ।

⇒ ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত। রামসার সাইট ২টি হলো: সুন্দরবন (১৯৯২), টাঙ্গুয়ার হাওর (২০০০)।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

৫৬.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারকদের পদের মেয়াদ -
  1. ক) ৫ বছর
  2. খ) ৬ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৯ বছর
সঠিক উত্তর:
ঘ) ৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ বছর
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
⤇ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
বিচারকদের মেয়াদ ৯ বছর
⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
⤇ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের ওয়েবসাইট।
৫৭.
‘টমাহক' ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. তুরস্ক
  4. ইরান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

‘টমাহক' ক্রুজ ক্ষেপণাস্ত্র:
- টমাহক হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র।
- এটি ভূমি এবং সমুদ্র উভয় জায়গা থেকেই ছোড়া যায়।
- এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
- টমাহকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি রাশিয়ার মতো ব্যাপক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে।
- এটি প্রায় ২০ ফুট লম্বা এবং এর ওজন ১ হাজার ৫১০ কেজি।
- বিমানের মতো এতেও দুটি পাখা থাকে। তবে এটি একটি নন-নিউক্লিয়ার (পারমাণবিক নয়) ক্ষেপণাস্ত্র।
- এই উচ্চ সক্ষমতার কারণে যেকোনো দেশ বা

উৎস: Britannica.

৫৮.
ইংল্যান্ড প্রথম কোন দেশের তাদের প্রথম উপনিবেশ স্থাপন করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
স্টুয়ার্ট রাজাদের আমলে উপনিবেশ স্থাপন এবং তৎসংগে বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ শুরু হয়। প্রথম জেমসের শাসন আমলে ইংল্যান্ডের প্রথম উপনিবেশ স্থাপিত হয় বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস টাউনে বা ভার্জিনিয়ায়। পরবর্তীকালে উত্তর আমেরিকায় উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া অব্যাহত থাকে এবং ১৭৩৩ সালের মধ্যে ১৩ টি উপনিবেশ গড়ে উঠে।
ইংল্যান্ড ত্যাগ করে যারা উত্তর আমেরিকায় বসতি স্থাপন করে তাদের অধিকাংশই ছিল পিউরিটান। একই সংগে ওয়েস্ট ইন্ডিজের বার্বোডাস, বার্মুডা এবং জ্যামাইকা দ্বীপে ইংল্যান্ডের উপনিবেশ গড়ে উঠে। অপর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে ভারত উপমহাদেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয় এবং কোলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়। উপনিবেশ ও বাণিজ্যকেন্দ্র গড়ে তোলার কাজটি স্বভাবতই খুবসহজ ছিল না, কেননা অন্যান্য ইউরোপীয় দেশও একই লক্ষ্য স্থির করেছিল।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ২য় পত্র বই (উন্মুক্ত)।
৫৯.
বাংলাদেশ নিচের কোন আর্ন্তজাতিক/আঞ্চলিক সংস্থার সদস্য নয়?
  1. ক) সার্ক
  2. খ) ন্যাম
  3. গ) আসিয়ান
  4. ঘ) ডি-৮
সঠিক উত্তর:
গ) আসিয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) আসিয়ান
ব্যাখ্যা
বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়।
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
৬০.
২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. জিম্বাবুয়ে
  3. নামিবিয়া
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৭: 
- ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে।
- স্বাগতিক: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। 
- এতে ১৪টি দল ৫৪টি ম্যাচ খেলবে।
- দুই স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে।
- নামিবিয়া তৃতীয় স্বাগতিক দেশ হলেও সরাসরি যোগ্যতা অর্জন করবে না।
- তাদের CWC লিগ ২ এর মাধ্যমে বাছাইপর্বে খেলতে হবে।

উৎস: ESPNcricinfo
৬১.
বর্তমানে ন্যাটোর কতটি সদস্য দেশ রয়েছে? ( মে-২০২৫) 
  1. ৩২ টি
  2. ২৯ টি
  3. ৩১ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩২ টি
উত্তর
সঠিক উত্তর:
৩২ টি
ব্যাখ্যা
• NATO :
- NATO এর পূর্ণরুপ হলো - North Atlantic Treaty Organization । 
-উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো নামক সামরিক জোটটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- এর সদরদপ্তর- বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। 
• বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে। ( মে - ২০২৫)
• ন্যাটোর প্রধান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
• ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র - সুইডেন।

 উৎস: NATO web.site এবং Britannica.
৬২.
‘ইএলএন (ELN)’ কোন দেশভিত্তিক গেরিলা গোষ্ঠী?
  1. পেরু
  2. নাইজেরিয়া
  3. মেক্সিকো
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা
ইএলএন (ন্যাশনাল লিবারেশন আর্মি):
- ইএলএন কলম্বিয়ার সবচেয়ে পুরনো সক্রিয় গেরিলা গোষ্ঠী। 

- ১৯৬৪ সালে কলম্বিয়ায় জাতীয় মুক্তি বাহিনী "গৃহযুদ্ধ" শুরু করার পর থেকে কলম্বিয়ায় ২০০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
- ফ্যাবিও ভাস্কেজ কাস্তানো নামে একজন উদারপন্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারা প্রতিষ্ঠিত এই দলটি একটি মার্কসবাদী সংগঠন হিসেবে গঠিত হয়েছিল।
- এটি কলম্বিয়ার সরকার এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের নামে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।।
- এই দলটি নিজেদেরকে দরিদ্রদের সমর্থক হিসেবে দেখে এবং কলম্বিয়ায় বিদেশী প্রভাবের অবসান ঘটাতেও চায়।
- তবে তাদের বিরুদ্ধে সরকারবিরোধী লড়াই, অপহরণ, চাঁদাবাজি এবং মাদক পাচারের অভিযোগ রয়েছে।

সম্প্রতি,
- ইএলএন গেরিলারা বর্তমানে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করে।
- যেখানে লড়াইয়ের ফলে প্রায় ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

উৎস: encyclopedia.com [Link]
৬৩.
আকসুম সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়?
  1. ক) কিউবা
  2. খ) জিবুতি
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) মেক্সিকো
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
ব্যাখ্যা
৮২৫ থেকে ৮০ খ্রিস্টপূর্ব পর্যন্ত পূর্ব আফ্রিকায় ছিল আকসুম সভ্যতা।
- পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় ২০১৯ সালে আবিষ্কৃত হয় আকসুম সভ্যতার সমসাময়িক একটি শহর।
- আকসুম সভ্যতার প্রধান শহরের নাম ছিল আকসুম। শহরটি টিকেছিল প্রায় ১৪০০ বছর।
- গবেষকরা এই প্রাচীন সভ্যতাকে বেটা সামাতি নামে ডাকেন।
- স্থানীয় ভাষায় এর অর্থ ‘দর্শকদের বাড়ি’।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং লাইভএমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৬৪.
ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিল?
  1. লিওন ট্রটস্কি
  2. দ্বিতীয় নিকোলাস
  3. জোসেফ স্টালিন
  4. দ্বিতীয় আলেকজান্ডার
সঠিক উত্তর:
দ্বিতীয় নিকোলাস
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় নিকোলাস
ব্যাখ্যা

রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (সেন্ট পিটার্সবার্গে) খাদ্য ঘাটতি নিয়ে দাঙ্গা শুরু হয়।
- সেনাবাহিনী বিদ্রোহীদের সাথে যোগ দিলে নিকোলাস ত্যাগ করতে বাধ্য হন।
- রাশিয়ার রাজতন্ত্রের পতন হয় ফেব্রুয়ারি বিপ্লবের কারণে।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

তথ্যসূত্র - History.com & Britannica.com

৬৫.
শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে -
  1. সুইডিশ একাডেমি
  2. ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
  3. নরওয়েজিয়ান নোবেল কমিটি
  4. রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস
সঠিক উত্তর:
নরওয়েজিয়ান নোবেল কমিটি
উত্তর
সঠিক উত্তর:
নরওয়েজিয়ান নোবেল কমিটি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি
- এটি নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।

অন্যদিকে -
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এ পক্ষ থেকে।

উৎস: Nobel Prizes ওয়েবসাইট। 
৬৬.
আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ইরাক
  2. ইরান
  3. সিরিয়া
  4. তুরস্ক
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
আলেপ্পো শহর:
- ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত আলেপ্পো।
- বর্তমানে এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
- আলেপ্পোর প্রাচীন নাম হালাব।
- পলিও-ব্যাবিলনিয় সময়ের শহর এটি।
- আলেপ্পো বা হালাবে শাসন করত ইন্দো-ইউরোপিয়ান গোষ্ঠী হিটাইটরা।
- এরপর এখানে রাজত্ব চালায় আসেরিয়ান, গ্রিক এবং পারসিকরা।
- আরও পরে এখানে শাসন করেছে রোমান, বাইজানটাইন, আরবরা।
- ক্রুসেডের পর এই জায়গা চলে যায় মঙ্গল এবং ওত্তোমানদের দখলে।

⇒ সিরিয়া:
- ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে পশ্চিম এশিয়ায় সিরিয়া অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাজধানী: দামেস্ক।
- বিখ্যাত শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
- মুদ্রা: পাউন্ড।

উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
৬৭.
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোন দেশটির মুদ্রা ইউরো নয়?
  1. লুক্সেমবার্গ
  2. সাইপ্রাস
  3. এস্তোনিয়া
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
দেশগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- জার্মানি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- ইতালি
- আয়ারল্যান্ড
- গ্রিস
- পর্তুগাল
- স্পেন
- অস্ট্রিয়া
- ফিনল্যান্ড
- সাইপ্রাস
- এস্তোনিয়া
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
- মাল্টা
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া।

সুইডেন, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, চেকিয়া (চেক প্রজাতন্ত্র), বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া কর্তৃক ইউরো মুদ্রা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেনমার্কের জনগণ গণভোটে ইউরো মুদ্রা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
ইইউ বর্হিভূত কসোভো, মন্টিনিগ্রো, মোনাকো, সানমারিনো, ভ্যাটিকান সিটি প্রভৃতি দেশে ইউরো ‍মুদ্রা ব্যবহৃত হয়।

ইউরো ‍মুদ্রা ১৯৯৯ সালের ১ জানুয়ারি পরিক্ষামূলকভাবে তিন বছরের জন্যে ইলেকট্রনিক মুদ্রা হিসেবে চালু হয়। ২০০২ সালের ১ জানুয়ারি ইইউভুক্ত ১২টি দেশে ইউরো ব্যাংকনোট ‍ও কয়েন চালু হয়।
১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট শহরে স্বাক্ষরিত ম্যাসট্রিক্ট বা ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তির ফলশ্রুতিতে ইউরো মুদ্রা চালু হয়।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৬৮.
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয় _____, ২০১৯ তারিখ।
  1. ক) ২ আগস্ট
  2. খ) ৩ আগস্ট
  3. গ) ৪ আগস্ট
  4. ঘ) ৫ আগস্ট
সঠিক উত্তর:
ঘ) ৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ আগস্ট
ব্যাখ্যা

- ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল।
- ০৫ আগস্ট, ২০১৯ তারিখে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
- কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় এ-সংক্রান্ত ঘোষণা দেন।
- জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে।
- তার একটি জম্মু-কাশ্মীর, অন্যটি লাদাখ।

সোর্সঃ প্রথম আলো।

৬৯.
স্টকহোম ঘোষণাপত্রে কতটি নীতি অন্তর্ভুক্ত ছিল?
  1. ২৮টি
  2. ২২টি
  3. ২৬টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
• পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন:
- ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন।
- অংশগ্রহণকারীরা পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেশ কয়েকটি নীতি গ্রহণ করে, যার মধ্যে রয়েছে স্টকহোম ঘোষণাপত্র এবং মানব পরিবেশের জন্য কর্মপরিকল্পনা এবং বেশ কয়েকটি প্রস্তাব।

- স্টকহোম ঘোষণাপত্র, যার মধ্যে ২৬টি নীতি ছিল, আন্তর্জাতিক উদ্বেগের শীর্ষে পরিবেশগত বিষয়গুলিকে স্থান দেয়।
- এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বায়ু, জল এবং মহাসাগরের দূষণ এবং বিশ্বজুড়ে মানুষের কল্যাণের মধ্যে যোগসূত্র নিয়ে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি সংলাপের সূচনা করে। 

- কর্মপরিকল্পনাটিতে  তিনটি প্রধান বিভাগ ছিল:
ক) বিশ্বব্যাপী পরিবেশগত মূল্যায়ন কর্মসূচি (পর্যবেক্ষণ পরিকল্পনা);
খ) পরিবেশগত ব্যবস্থাপনা কার্যক্রম;
(গ) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা। 

- স্টকহোম-১৯৭২ সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল ছিল জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) তৈরি করা।

উৎস: United Nations website.
৭০.
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে- 
  1. New Development Bank (NDB)
  2. BRICS Development Bank (BDB)
  3. Economic Development Bank (EDB)
  4. International Commercial Bank (ICB)
সঠিক উত্তর:
New Development Bank (NDB)
উত্তর
সঠিক উত্তর:
New Development Bank (NDB)
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- New Development Bank (NDB) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ২০১৪ সালে (ব্রিকস দ্বারা)।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- সদস্য দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- এনডিবি 'আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আর্থিক সংস্থার সাথে সহযোগিতা করবে এবং ব্যাঙ্ক দ্বারা সমর্থিত প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।'

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank-এর সদস্য পদ লাভ করে।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
৭১.
UNCTAD এর পরবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. ক) আজারবাইজান
  2. খ) হংকং
  3. গ) বার্বাডোস
  4. ঘ) বলিভিয়া
সঠিক উত্তর:
গ) বার্বাডোস
উত্তর
সঠিক উত্তর:
গ) বার্বাডোস
ব্যাখ্যা
১৫তম UNCTAD মিনিস্টেরিয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫-৩০ এপ্রিল বার্বাডোসের ব্রিজটাউনে। সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে। আঙ্কটাডের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
৭২.
অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন হয় কত সালে?
  1. ক) ১৩৪৩ সালে
  2. খ) ১২৯৯ সালে
  3. গ) ১১৯৭ সালে
  4. ঘ) ১৩৮২ সালে
সঠিক উত্তর:
খ) ১২৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৯৯ সালে
ব্যাখ্যা
- ১২৯৯ খ্রিস্টাব্দের দিকে আনাতোলিয়ায় (বর্তমান তুরস্ক) ওসমান গাজী বা প্রথম ওসমান অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের গোড়া পত্তন করেন।
- ওসমান গাজীর নাম থেকেই উসমানীয় বা অটোমান নামে উদ্ভব ঘটেছে। তিনি ছিলেন দিরিলিস আর্তুগ্রুল এর ছেলে।
- ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমুদ বাইজানটাইনদের পরাজিত করে কনস্টান্টিনোপল বা ইস্তানবুল অধিকার করেন এবং একে অটোমান সাম্রাজ্যের রাজধানী করেন।
- সুলতান প্রথম সুলেমানের শাসনামলে (১৫২০-১৫৬৬ খ্রি.) অটোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। সে সময় বর্তমান গ্রিস, রোমানিয়া, হাঙ্গেরি, মেসিডোনিয়া, বুলগেরিয়া, তুরস্ক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, জর্ডান ও আরবের অংশবিশেষ অটৈামান সাম্রাজ্যভুক্ত ছিলো।
- সতের শতক থেকে অটোমান সাম্রাজ্যের পতনের সূত্রপাত ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা কেন্দ্রীয় শক্তির পক্ষ অবলম্বন করে। ফলে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ১৯২২ সালে আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে।
- শেষ অটোমান সুলতান ছিলেন ষষ্ঠ মুহাম্মদ ওয়াহিদউদ্দিন।
- আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক অটোমান খেলাফত বিলুপ্ত করে ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট)
৭৩.
বৈশ্বিক অস্ত্র আমদানিতে সার্কভুক্ত দেশসমূহের শীর্ষ দেশ -
  1. ক) পাকিস্তান
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
- সার্কভুক্ত দেশ সমূহের মধ্যে আমদানিতে অবস্থান:
- ভারত (11%),
- পাকিস্তান (3.7%),
- বাংলাদেশ (0.9%),
- আফগানিস্তান (0.7%)।

•  বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি:
- প্রকাশক - সুইডেন এর Stockholm International Peace Research Institute (SIPRI)
- প্রকাশকাল - ১৩ই মার্চ ২০২৩।
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (40%)।
- অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত (11%)।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
৭৪.
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল -
  1. বর্ণবাদের পুনরুত্থান
  2. রাষ্ট্রবিপ্লব 
  3. চিন্তাবিপ্লব
  4. অভিবাসন বিপ্লব 
সঠিক উত্তর:
চিন্তাবিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
চিন্তাবিপ্লব
ব্যাখ্যা
ইসলাম ও সুফিমত:
- ইসলাম ও বিশেষ করে সুফিমতের আগমনে ফলে ভারতবর্ষে চিন্তার এক জগত খুলে যায়। পারস্পরিক সাংস্কৃতিক মেলাবন্ধনে পুরনো ধ্যান ধারণা ফেলে সূচনা হয় নতুন চিন্তা ধারার। পরবর্তীতে বহু মুক্তবুদ্ধি ও আধুনিক চিন্তা-চেতনার মনীষীকে এই চর্চা অব্যহত রাখতে এবং সমাজ সংস্কারেও এর প্রভাব দেখা যায়।

- ইরাণ থেকে আগত সুফী ধর্মাবলম্বীরা ভারতবর্ষের মাটিতে পা দেবার পর বাংলা দেশে এসে পৌছেছিল। ইবন বতুতার বর্ণনায় পাই যে বাংলাদেশে বহু সুফী বাস করতেন।

- সুফী ধর্ম হচ্ছে প্রেমবাদ যে প্রেম আল্লাহর প্রতি প্রেম। সাধ্য আল্লাহ বটে কিন্তু এর মানবিকতাই প্রেম সাধনার প্রথম পাঠ।

- আহমদ শরীফের মতে “তুর্কী আফগান বিজয়ের সঙ্গে সঙ্গে এবং তার আগেও ইরাণী সুফী তত্ত্বের প্রভাবে ভারতে ভক্তিবাদের উদ্ভব হয়।"

- এ বিষয়ে সুকুমার সেন লিখেছেন যে “রাজ সভাশ্রিত উচ্চতর সমাজে হিন্দু মুসলমানের মধ্যে সাংস্কৃতিক আপোস কিছু হয়েছিল। ইহার পিছনে দরবেশ ফকিরদেরও প্রভাব ছিল এবং এই সুত্রে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সুফি প্রভাবেব কিছু ছাপ পড়িয়াছিল বলিয়া মনে হয়।”

- চিন্তার বিপ্লবের কথা বললে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ আনতে হয়।

- "রামমোহন একদিকে যেমন ইসলামের প্রখর যুক্তিবাদের দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন, অন্যদিকে তেমনি আবার সুফী ভক্ত-সম্প্রদায়ের দার্শনিক মতবাদকে বিশেষ শ্রদ্ধা করতেন। শুধু পাটনায় অধ্যয়ন কালেই নয়, পরবর্তী জীবনেও তিনি হাফিজ, মৌলানা রুমি প্রভৃতি ভক্ত-কবিগণের কাব্য পাঠ করতে ভালবাসতেন। তাহার মত বিচিত্র প্রতিভাধর ব্যক্তির পক্ষেই একাধারে ইসলামের নির্মোহ যুক্তিবাদ ও সুফী ধর্মের আবেগঘন ভক্তিবাদ- এই বিসম ভাবধারাকে মেলানো সম্ভব হয়েছিল।"

⇒ বাকী ৩টার উত্তর হবার কোন সুযোগ নেই। সুতরাং সঠিক উত্তর চিন্তাবিপ্লব।

উৎস: অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ ও বাংলা সাহিত্য ও অনিরুদ্ধ রায়ের ইতিহাস অনুসন্ধান।
৭৫.
'এক দেশ দুই নীতি' কোন দেশে চালু আছে?
  1. কানাডায়
  2. ভারতে
  3. চীনে
  4. যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
চীনে
উত্তর
সঠিক উত্তর:
চীনে
ব্যাখ্যা
‘একদেশ, দুই নীতি’:

- ১৯৯৭ সালের ১ জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ পায় চীন।
- হংকং শাসনের ক্ষেত্রে যে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুসরণ করা হয়ে থাকে, তা বজায় থাকবে।
- হংকং ও চীনের 'এক দেশ দুই নীতি' চালু করে ১৯৯৭ সালে যা থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।
- যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি অনুযায়ী হংকংয়ে ‘এক দেশ, দুই ব্যবস্থা নীতি’ বাস্তবায়ন করা হয়েছিল। 
- ব্রিটেন হংকংকে ১৫৬ বছর পর চীনের কাছে হস্তান্তর করে - ১৯৯৭ সালে।

উৎস: চীনের সরকারি ওয়েবসাইট।
৭৬.
ওয়েস্ট ব্যাংক হলো -
  1. একটি ব্যাংকের নাম
  2. একটি নদীর নাম
  3. একটি স্থানের নাম
  4. একটি আর্থিক প্রতিষ্ঠানের নাম
সঠিক উত্তর:
একটি স্থানের নাম
উত্তর
সঠিক উত্তর:
একটি স্থানের নাম
ব্যাখ্যা
ওয়েস্ট ব্যাংক:
- ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর ফিলিস্তিনি অধ্যুষিত এলাকা।
- পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ।
- এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি সরকার।
- ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহ এই ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের মূল শক্তি বা দল।
- এটি মধ্যপ্রাচ্যের জর্ডানের নদীর পশ্চিম তীরে অবস্থিত।

উৎস: Britannica.
৭৭.
ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? [নভেম্বর, ২০২৫]
  1. ৮ অক্টোবর
  2. ৯ অক্টোবর
  3. ১০ অক্টোবর
  4. ১১ অক্টোবর
সঠিক উত্তর:
১০ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১০ অক্টোবর
ব্যাখ্যা

• হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি: 
- গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ১০ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
- তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
- যুদ্ধবিরতি এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি এই চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলও শত শত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।
- গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু এবং গাজায় প্রতিদিন ত্রাণ সামগ্রীবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ারও কথা রয়েছে।
- গাজায় যুদ্ধবিরতির বিষয়ে নজর রাখতে বহুজাতিক সেনা মোতায়েন করা হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
- তবে তারা গাজায় প্রবেশ করবে না।
- যুদ্ধবিরতি এবং অন্যান্য লঙ্ঘন হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখবে।

তথ্যসূত্র: বিবিসি।

৭৮.
‘Horns of Africa’ হিসেবে পরিচিত দেশটি কোনটি?
  1. কেনিয়া
  2. ক্যামেরুন
  3. ইথিওপিয়া
  4. মোজাম্বিক
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা

• ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া।
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল।
- দেশটির রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা।
- সরকার পদ্ধতি: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন।
- নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

উল্লেখ্য,
• 'Horns of Africa' আফ্রিকার শিং (ইংরেজি: Horn of Africa) আফ্রিকার পূর্বতম অঞ্চল।
- এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত।


তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।

৭৯.
'আবু মুসা’ দ্বীপ এর অবস্থান কোথায়?
  1. আরব সাগরে
  2. বঙ্গোপসাগরে
  3. পারস্য উপসাগরে
  4. ভূমধ্যসাগরে
সঠিক উত্তর:
পারস্য উপসাগরে
উত্তর
সঠিক উত্তর:
পারস্য উপসাগরে
ব্যাখ্যা
'আবু মুসা' দ্বীপ:

• অবস্থান: হরমুজ প্রণালীর প্রবেশপথের কাছে পূর্ব পারস্য উপসাগরে।
• এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
• প্রশাসন: ইরান - হরমোজগান প্রদেশের অংশ হিসাবে নিয়ন্ত্রণ করে।
• সংযুক্ত আরব আমিরাত - শারজাহ আমিরাতের একটি অঞ্চল হিসাবেও দাবি করে।
• তাৎপর্য: সমুদ্রের গভীরতার কারণে তেলের ট্যাঙ্কার ও বড় জাহাজগুলোকে আবু মুসা দ্বীপ দিয়ে যেতে হয় ।
• এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
• এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে

উৎস: ব্রিটানিকা ও Live Mcq লেকচার।
৮০.
পূর্ব ও পশ্চিম জার্মানি কত সালে একীভূত হয়?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯১ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা
পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত:
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি তাদের মতপার্থক্যের অবসান ঘটিয়ে ফেডারেল রিপাবলিক অব জার্মানি হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়।

উল্লেখ্য,
- বার্লিন দেয়াল পূর্ব ও পশ্চিম জার্মানিকে পৃথক করেছিল।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন ঘটে।
- ১৯৯০ সালের জুলাইয়েই পূর্ব জার্মানি অর্থনৈতিক লেনদেনের জন্য পশ্চিম জার্মানির মুদ্রা গ্রহণ করে।
- ১৯৯০ সালের ৩১ আগস্ট একত্রীকরণ চুক্তি সই হয়। 
- ৩ অক্টোবর, ১৯৯০ বার্লিন দেয়াল পতনের একবছরের মাথায় আনুষ্ঠানিকভাবে একীভূত হয় পূর্ব ও পশ্চিম জার্মানি।

উৎস: Britannica.
৮১.
জার্মানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম কি?
  1. ডুরান্ড লাইন
  2. সনোরা লাইন
  3. ম্যাজিনো লাইন
  4. ওডারনিস লাইন
সঠিক উত্তর:
ম্যাজিনো লাইন
উত্তর
সঠিক উত্তর:
ম্যাজিনো লাইন
ব্যাখ্যা
ম্যাজিনো লাইন:
- জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন।
- ইউরোপের দুই প্রতিবেশী দেশ ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত সীমান্ত বরাবর নির্মিত দুর্ভেদ্য লাইন ম্যাজিনো লাইন।
- ফ্রান্স ১৯৩০ এর দশকে এটি নির্মাণ করে।
- জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মিত হয়।
- ১৯৩৮ সালে নির্মাণ কাজ শেষ হয়।

অন্যদিকে,
⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা:
- ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
- সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান।

উৎস: Britannica.
৮২.
Formosa Strait - চীন ও তাইওয়ানকে পৃথক করেছে। “ফরমোজা” - শব্দের অর্থ কি?
  1. ক) Twisted
  2. খ) Beautiful
  3. গ) Deep
  4. ঘ) Flower
  5. ঙ) Blue
সঠিক উত্তর:
খ) Beautiful
উত্তর
সঠিক উত্তর:
খ) Beautiful
ব্যাখ্যা
Taiwan Strait, also called Formosa Strait, Chinese (Wade-Giles romanization) T’ai-wan Hai-hsia or (Pinyin) Taiwan Haixia, arm of the Pacific Ocean, 100 miles (160 km) wide at its narrowest point, lying between the coast of China’s Fukien province and the island of Taiwan (Formosa).
The strait was named Formosa (“Beautiful”) by Portuguese navigators in the late 16th century; although it is still known in the West by its European name, the Chinese and now most Westerners use the name Taiwan Strait.
Source: britannica.com
৮৩.
জিম্বাবুয়ের নব-নির্বাচিত প্রেসিডেন্ট কে?
  1. ক্যানান বানানা
  2. এমারসন নানাগাগওয়া
  3. ক্লিফোর্ড ডাপন্ট
  4. রবার্ট মুগাবে
সঠিক উত্তর:
এমারসন নানাগাগওয়া
উত্তর
সঠিক উত্তর:
এমারসন নানাগাগওয়া
ব্যাখ্যা
জিম্বাবুয়ের নব-নির্বাচিত প্রেসিডেন্ট:
- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
- ২৬ আগস্ট, ২০২৩ তারিখে দেশটির নির্বাচন কর্মকর্তারা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 
- জানু-পিএফ দলের নানগাগওয়া এমারসন দামবুদজোকে জিম্বাবুয়ে প্রজাতন্ত্রের যথাযথভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
- ২০১৭ সালে জিম্বাবুয়ের তৎকালীন শাসক রবার্ট মুগাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন।
- জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এমারসন নানগাগওয়া।
- এর এক বছর পর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে চামিসার বিপক্ষে অল্প ব্যবধানে জয়ী হন তিনি।

অন্যদিকে -
- ক্যানান বানানা ১ম প্রেসিডেন্ট।
- রবার্ট মুগাবে ২য় প্রেসিডেন্ট।

উৎস: ২৭ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৮৪.
Who is the current Managing Director of IMF?
  1. Christine Lagarde
  2. Dominique Strauss
  3. Kristalina Georgieva
  4. Rodrigo de Rato
সঠিক উত্তর:
Kristalina Georgieva
উত্তর
সঠিক উত্তর:
Kristalina Georgieva
ব্যাখ্যা
IMF:

- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৮৫.
নিচের কোন দুটি দেশে 'ভূমধ্যসাগরের জলসীমা' নিয়ে দ্বন্দ্ব রয়েছে?
  1. গ্রিস ও জর্ডান
  2. তুরস্ক ও লেবানন
  3. গ্রিস ও তুরস্ক
  4. ইরান ও আরব আমিরাত
সঠিক উত্তর:
গ্রিস ও তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিস ও তুরস্ক
ব্যাখ্যা
বিরোধপূর্ণ অঞ্চল:
- ভূমধ্যসাগরে জলসীমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে গ্রিস ও তুরস্কের মধ্যে।
- তুরস্কের সঙ্গে গ্রিসের ২০০ কিলোমিটারের সীমান্ত আছে।
- ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলন নিয়েও দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ চলে।
- তুরস্ক ও গ্রিস দুটি দেশই ন্যাটোর সদস্য। কিন্তু পূর্ব ভূমধ্যসাগর এলাকা থেকে জ্বালানি আহরণের প্রতিযোগিতায় তারা হয়ে উঠেছে পরস্পরের প্রতিপক্ষ।

অন্যদিকে,
- ইরানের পূর্বনাম ছিল পারস্য।
- ইরান ও আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে আবু মুসা দ্বীপ নিয়ে।

সূত্র: ব্রিটানিকা এবং ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
৮৬.
'FVEY' হচ্ছে -
  1. ক) অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের জোট
  2. খ) গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট
  3. গ) জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশের জোট
  4. ঘ) উন্নয়নশীল দেশের জোট
সঠিক উত্তর:
খ) গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট
উত্তর
সঠিক উত্তর:
খ) গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট Five Eyes (FVEY)। এটি গঠিত হয় ১৯৪১ সালের ১৪ আগস্ট।
৮৭.
'তাফতান আগ্নেয়গিরি' কোন দেশে অবস্থিত?
  1. ইরান
  2. আফগানিস্তান
  3. রাশিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

তাফতান আগ্নেয়গিরি:
- তাফতান আগ্নেয়গিরি দক্ষিণ-পূর্ব ইরানে অবস্থিত ১২ হাজার ৯২৭ ফুট উচ্চতার একটি স্ট্র্যাটোভলকানো।
- এই আগ্নেয়গিরিকে প্রায় ৭ লাখ ১০ হাজার বছর ধরে বিলুপ্ত বলে মনে করা হচ্ছিল।
- গত ৭ অক্টোবর জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে - মাসের মধ্যে ১০ মাসে তাফতান আগ্নেয়গিরির চূড়ার কাছাকাছি ভূমির একটি অংশ ৩.৫ ইঞ্চি (৯ সেন্টিমিটার) বৃদ্ধি পেয়েছে।
- এই উত্থান এখনো কমেনি, যা আগ্নেয়গিরির পৃষ্ঠের নিচে গ্যাসের চাপ তৈরির ইঙ্গিত দেয়।

সূত্র- ইত্তেফাক।

৮৮.
জেনেভা কনভেনশন এর বিষয়বস্তু কী?
  1. শরনার্থীদের প্রতি আচরণ
  2. মানবাধিকার বিষয়ক বিধি
  3. যুদ্ধবন্দিদের প্রতি আচরণ
  4. শিশু অধিকার সংক্রান্ত
সঠিক উত্তর:
যুদ্ধবন্দিদের প্রতি আচরণ
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধবন্দিদের প্রতি আচরণ
ব্যাখ্যা
• জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

• মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।উল্লেখ্য,

• কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন:
- ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়।
- এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল- ১:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল- ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল- ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.
৮৯.
FBI কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯০৬ সালে
  2. ১৯০৮ সালে
  3. ১৯০৯ সালে
  4. ১৯১১ সালে
সঠিক উত্তর:
১৯০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৮ সালে
ব্যাখ্যা
Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (মে, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৯০.
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে চন্দ্রযান পাঠায় -
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরান
  3. গ) কুয়েত
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে।
- ১১ ডিসেম্বর, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
- আরব আমিরাতই আরব বিশ্বের প্রথম দেশ যেটি চাঁদে চন্দ্রযান পাঠালো।

উৎস: ইনকিলাব পত্রিকা রিপোর্ট।
৯১.
পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া জুড়ে বিস্তৃত তৃণভূমি কী নামে পরিচিত?
  1. সাভানা
  2. ল্যানোস
  3. প্রেইরি
  4. স্তেপ
সঠিক উত্তর:
স্তেপ
উত্তর
সঠিক উত্তর:
স্তেপ
ব্যাখ্যা
- ইউরোপের পূর্বাঞ্চল ও এশিয়ার মধ্যভাগ জুড়ে বিস্তৃত তৃণভূমি স্তেপ নামে পরিচিত। একে ইউরেশিয়ান স্তেপ বা গ্রেট স্তেপ নামেও ডাকা হয়।
- রোমানিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, মোলদাভিয়া, রাশিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, চীনের জিনজিয়াং প্রভৃতি অঞ্চলজুড়ে স্তেপ তৃণভূমি দেখা যায়।
- সাধারণত স্বল্প বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।
অন্যদিকে,
- প্রেইরি : উত্তর আমেরিকা তৃণভূমি
- ল্যানোস : দক্ষিণ আমেরিকার তৃণভূমি।
- সাভানা : আফ্রিকান তৃণভূমি।
(তথ্যসূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা)
৯২.
সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়া মুসলিম প্রজাতন্ত্র নয় কোনটি?
  1. ক) আজারবাইজান
  2. খ) উজবেকিস্তান
  3. গ) তুর্কিমেনিস্তান
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সােভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সােভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সােভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এগুলো হলাে;
রাশিয়া
ইউক্রেন
বেলারুশ
মলদোভা
এস্তোনিয়া
লাটভিয়া
লিথুয়ানিয়া
জর্জিয়া
আর্মেনিয়া
আজারবাইজান
উজবেকিস্তান
কিরগিজস্তান
তাজাকিস্তান এবং
তুর্কমেনিস্তান।
আফগানিস্তান সােভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল না।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৯৩.
'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত?
  1. ইংল্যান্ড
  2. জার্মানি
  3.  ফ্রান্স
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা

• 'ওয়াটার লু' যুদ্ধ:
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৫ জুন, ১৮১৫ সালে।
- ওয়াটার লু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৯৪.
বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?
  1. ২৫ তম
  2. ২৯ তম
  3. ৩১ তম
  4. ৩৪ তম
সঠিক উত্তর:
২৯ তম
উত্তর
সঠিক উত্তর:
২৯ তম
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুলাই, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (জুলাই, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৯৫.
২০২৩ সালে সাহিত্যে নোবেলজয়ী জন ফসে কোন দেশের নাগরিক?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. ডেনমার্ক
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার:
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক জন ফসে।
- সুইডেনের রয়াল সুইডিশ একাডেমি সাহিত্যে নরওয়েজীয় লেখক জন ফসের নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।
- ১৯৫৯ সালে জন্মগ্রহণকারী জন ফসে।
- তিনি সমসাময়িক বিশ্বের সবচেয়ে মেধাবী ১০০ ব্যক্তির একজন বলে চিহ্নিত।
- নরওয়ের এই কথাসাহিত্যিক নাট্যকার হিসেবে সমধিক পরিচিত।
- তার লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তার লেখায় তুলে এনেছেন অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা।
- বিশ্বজুড়ে তার লেখা নানা ভাষায় অনূদিত হয়েছে। 
 
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।
 
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৯৬.
Global Methane Pledge অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মিথেন নিঃসরণ কত শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৩%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা

গ্লোবাল মিথেন প্লেজ 'Global Methane Pledge':
- গ্লোবাল মিথেন প্লেজ হলো একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী উদ্যোগ। 
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মিথেন গ্যাসের নিঃসরণ  কমানো।
- এটি ২০২১ সালে গ্লাসগো জলবায়ু সম্মেলন COP-26-এ চালু করা হয়।
- উদ্যোক্তা: ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।

⇒ এর মূল লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে বিশ্বের মানুষের কারণে উৎপন্ন মিথেন নিঃসরণকে ২০২০ সালের তুলনায় অন্তত ৩০% কমানো। এর ফলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি কমপক্ষে ০.২ °C কমানো সম্ভব হবে।
- মিথেন গ্যাসের তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাই-অক্সাইডের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি, তাই অল্প সময়ের মধ্যে জলবায়ু পরিবর্তনের গতি কমাতে মিথেন নিয়ন্ত্রণ অত্যন্ত কার্যকর।

⇒ গ্লোবাল মিথেন প্লেজ মূলত তিনটি খাতে মিথেন নিঃসরণ কমানোর ওপর জোর দেয়। এগুলো হলো:
- জ্বালানি খাত (তেল, গ্যাস ও কয়লা উত্তোলন ও পরিবহন),
- কৃষি খাত (পশুপালন ও ধান চাষ),
- বর্জ্য ব্যবস্থাপনা খাত (ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য)।

উৎস: Global Methane Pledge ওয়েবসাইট।

৯৭.
'ম্যাগনাকার্টা' কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১২১২ সালে
  2. ১২১৫ সালে
  3. ১২১৮ সালে
  4. ১২২৩ সালে
সঠিক উত্তর:
১২১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২১৫ সালে
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
- ম্যাগনা কার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল।
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়।
- এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উল্লেখ্য,
- এটি প্রাথমিকভাবে সফল হয়নি।
- নথিটি ১২১৬, ১২১৭ এবং ১২২৫ সালে পুনরায় পরিবর্তন সহ জারি করা হয়েছিল।
- অবশেষে এটি আইন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে।
- পরবর্তী প্রজন্ম ম্যাগনা কার্টাকে নিপীড়ন থেকে স্বাধীনতার প্রতীক হিসাবে উদযাপন করে।

উৎস: History Channel.
৯৮.
কোন বিদ্রোহী গোষ্ঠীদের আনুষ্ঠানিক নাম ‘আনসারুল্লাহ‘ ?
  1. ক) হুথি বিদ্রোহীদের
  2. খ) গডস আর্মি
  3. গ) ব্ল্যাক সেপ্টেম্বর
  4. ঘ) হিজবুল্লাহ
সঠিক উত্তর:
ক) হুথি বিদ্রোহীদের
উত্তর
সঠিক উত্তর:
ক) হুথি বিদ্রোহীদের
ব্যাখ্যা
হুথি বিদ্রোহী:
- হুথি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়। তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ইয়েমেনে ৯৯.৫ শতাংশ মুসলমান, যার মধ্য ৭০ শতাংশ সুন্নী ও ৩০ শতাংশ শিয়া। এই ৩০ শতাংশ শিয়ারাই মুলত হুথি সম্প্রদায়। এই হুথিদেরকে ইরানের শিয়া সরকার ও লেবাননের হিজবুল্লার সহযোগী সংগঠন বলে মনে করা হয়।

উৎস: The Daily Star
৯৯.
নেলসন ম্যান্ডেলা কোন আন্দোলনে নেতৃত্ব দানের জন্য অবিস্মরণীয়?
  1. স্বাধীনতা আন্দোলন
  2. গণতন্ত্র আন্দোলন
  3. বর্ণবাদবিরোধী আন্দোলন
  4. অর্থনৈতিক সংস্কার আন্দোলন
সঠিক উত্তর:
বর্ণবাদবিরোধী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
বর্ণবাদবিরোধী আন্দোলন
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা এবং প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি (১৯৯৪-৯৯)।
- তিনি ১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগদান করেন।
- ১৯৯৪ সালের ২৭ এপ্রিলের সাধারণ নির্বাচনে এএনসি দুর্দান্তভাবে বিজয়ী হয়।
- ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যান্ডেলা।

উল্লেখ্য,
- ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কুনু গ্রামে নেলসন ম্যান্ডেলার জন্ম।
- দেশবাসী তাঁকে ভালোবেসে ‘মাদিবা’ নামে ডাকে। এর অর্থ ‘জাতির জনক’।
- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই ও সংগ্রাম করেছেন তিনি।
- নাশকতার অভিযোগে মামলায় ১৯৬৪ সালের ১ জুন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
- নিপীড়িত মানুষের পক্ষ নেওয়ায় রোবেন দ্বীপে কারাগারে থেকেছেন টানা ২৭ বছর।
- অবশেষে ১৯৯০ সালের ২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে দাঁড়িয়ে বর্ণবাদী শাসন অবসানের কথা ঘোষণা করেন।
- এরপর ১১ ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি দেওয়া হয় ম্যান্ডেলাকে।
- ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান এবং ১৯৯৪ সালে প্রকাশিত হয় ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘লং ওয়াক টু ফ্রিডম’।

তথ্যসূত্র: ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট।
১০০.
'NATO' কতটি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত?
  1. ক) ৩৫টি
  2. খ) ২৫টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ২০টি
সঠিক উত্তর:
গ) ৩০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০টি
ব্যাখ্যা
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০টি। 
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হওয়ার সময় এই জোটের ১২টি প্রতিষ্ঠাতা সদস্য ছিল: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- ২০২২ সালের জুন পর্যন্ত আরো পাঁচটি  রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে: বসনিয়া ও হার্জেগোভিনা, ফিনল্যান্ড, জর্জিয়া, সুইডেন এবং ইউক্রেন। কসোভোও ন্যাটোতে যোগ দিতে চায়। 

উৎস: NATO ওয়েবসাইট