বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৩০ / ২৭২ · ১২,৯০১১৩,০০০ / ২৭,৩৪৭

১২,৯০১.
প্রাচ্যকে পাশ্চাত্যের সাথে পরিচয় করিয়ে দেয় কে?
  1. ক) চেঙ্গিস খান
  2. খ) কুবলাই খান
  3. গ) মার্কো পোলো
  4. ঘ) হিউয়েন সাং
সঠিক উত্তর:
গ) মার্কো পোলো
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কো পোলো
ব্যাখ্যা
- ক্রয়দশ শতাব্দীর শুরুতেই চেঙ্গিস খান শক্তিশালী মঙ্গোল সাম্রাজ্যের গোড়পত্তন করেন।
- তাঁর পৌত্র কুবলাই খান চীন থেকে ইউরোপ অব্দি বিস্তৃত বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন।
- ইউরপীয়দের কাছে চীনের তৎকালীন নাম ছিলো ক্যাথে।
- ইতালিয় পরিব্রাজক মার্কো পোলো ১২৭১ থেকে ১২৯৫ সাল পর্যন্ত ইউরোপ থেকে সিল্ক রোডে এশিয়া ভ্রমণ করেন এবং এই ভ্রমণ কাহিনী নিয়ে বই লিখেন।
- তিনি প্রথম ইউরোপীয় ছিলেন না যে প্রাচ্যে ভ্রমণ করে; কিন্তু তিনিই ছিলেন প্রথম ইউরোপীয়, যিনি প্রাচ্যকে পাশ্চাত্যের কাছে পরিচয় করিয়ে দেন।

তথ্যসূত্র: নবম ও দশম শ্রেনীর ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
১২,৯০২.
'লন্ডন ঘোষণা' নিম্নের কোন সংগঠনের প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. জাতিসংঘ 
  2. বিশ্ব বাণিজ্য সংস্থা 
  3. বিশ্বব্যাংক 
  4. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
সঠিক উত্তর:
জাতিসংঘ 
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ 
ব্যাখ্যা

লন্ডন ঘোষণা:
- জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা।
- ১২ জুন ১৯৪১ সাল। 
- জার্মান-ব্রিটেনকে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে ইউরোপের ৯টি প্রবাসী সরকার পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য লন্ডনের জেমস প্রাসাদে যে ঘোষণা দেয় তাই লন্ডন ঘোষণা। 
- এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।

⇒ ১৯৪১ সালের ১২ জুন লন্ডনে আশ্রয় গ্রহণকারী ইউরোপীয় নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্‌ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
- বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ হলো গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নির্বাসিত ৯টি দেশ: বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
- এই বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে।
- এই ঘোষণাপত্রটি ‘সেইন্ট জেমস্‌ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে।
- ঘোষণার মূল কথা ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace".

⇒ এই বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হয়। যথা -
- জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা,
- অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না।
- মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা।

উলেখ্য,
- কমনওয়েলথ গঠনের প্রথম পদক্ষেপ ও লন্ডন ঘোষণা। 

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) History.com

১২,৯০৩.
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স (EGDI) - ২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১০৬তম
  2. খ) ১০৯তম
  3. গ) ১১১তম
  4. ঘ) ১১৩তম
সঠিক উত্তর:
গ) ১১১তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১১তম
ব্যাখ্যা
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) - ২০২২
- প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর, ২০২২ (৩১তম)।
- প্রকাশনা প্রতিষ্ঠান: United Nations Economic and Social affairs (UNDESA)।
- অর্ন্তগত দেশ: ১৯৩টি। 
- শীর্ষ দেশ - ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ:  
- সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে - শ্রীলংকা (৯৫তম)। 
- সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ - ১১১তম। 
- ভারত - ১০৫ তম।
- আফগানিস্তান - ১৮৪ তম। 

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২।
১২,৯০৪.
স্পেনের রাজধানীর নাম কী?
  1. ভ্যালেন্সিয়া
  2. সেভিয়া
  3. বার্সেলোনা
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ
ব্যাখ্যা
স্পেন:
- স্পেন ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি
- আয়তন: ১৯৫,৩৬১ বর্গ মাইল (৫০৫,৯৮৩ বর্গ কিমি)।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: কাস্টিলিয়ান স্প্যানিশ (অফিসিয়াল), কাতালান, গ্যালিসিয়ান, বাস্ক।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: ইউরো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
১২,৯০৫.
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯তম আসর কোথায় অনুষ্ঠিত হবে?
  1. বাকু
  2. আবুধাবি
  3. বেলেম ডো প্যারাক
  4. রিও ডি জেনেইরো
সঠিক উত্তর:
বাকু
উত্তর
সঠিক উত্তর:
বাকু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
• কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য,
- আগামী ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ২৯) ২৯তম আসর।
- জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা করতে ৩২ হাজার মানুষের সমাবেশ হতে যাচ্ছে এই সম্মেলনে।
- জলবায়ু নিয়ে এই মহা আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও যোগ দেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রাণালয়।

এছাড়াও,
- কপ ২৭ অনুষ্ঠিত হয় মিসরের শারম আল শেখ শহরে ২০২২ সালে।
- 'কপ -২৮' অনুষ্ঠিত হয় আরব আমিরাত ২০২৩ সালে ।
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।
১২,৯০৬.
পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত একটি দেশ?
  1. ক) ইউরোপ
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) আফ্রিকা
  4. ঘ) এশিয়া
সঠিক উত্তর:
ঘ) এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- পূর্ব তিমুর এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ।

- এশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ।
- এশিয়া মহাদেশের আয়তন সারা বিশ্বের মোট ভূমির - ৩০% এবং মোট জনসংখ্যার প্রায় ৬০% বসবাস করে।
- এশিয়া মহাদেশের আয়তন ১৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার বা ৮,৮১,৯৩, ১৯০ বর্গ মাইল।
- এশিয়ার পূর্বে - প্রশান্ত মহাসাগর; উত্তরে - আর্কটিক মহাসাগর/ উত্তর মহাসাগর;
- দক্ষিণে - ভারত মহাসাগর ও পশ্চিমে - ইউরোপ মহাদেশ অবস্থিত।

- এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ - চীন এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ – জাপান।
- মোট দেশের সংখ্যা - ৪৯টি (স্বাধীন ও সার্বভৌম ৪৮টি)। 
- সর্বশেষ স্বাধীন দেশ - পূর্ব তিমুর (২০০২ সাল)

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১২,৯০৭.
২০২৪ সালে ইউরোপীয় কমিশন ইউরোপের সবুজ রাজধানী হিসেবে কোনটিকে স্বীকৃতি দেয়?
  1. ভ্যালেন্সিয়া, স্পেন
  2. অসলো, নরওয়ে
  3. ভেনিস, ইতালি
  4. তালিন, এস্তোনিয়া
সঠিক উত্তর:
ভ্যালেন্সিয়া, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ভ্যালেন্সিয়া, স্পেন
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইউরোপের সবুজ রাজধানী:
- ইউরোপীয় কমিশন ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্পেনের ভ্যালেন্সিয়াকে স্বীকৃতি দিয়েছে।
- ইউরোপীয় কমিশনের মতে ভ্যালেন্সিয়াতে ৫০ লাখ বর্গমিটার সবুজ এলাকা রয়েছে।
- কমিশনের প্রতিবেদন অনুযায়ী,এর আয়তন ১৩৪ দশমিক ৬ বর্গকিলোমিটার।
- বিজয়ী শহর কর্তৃপক্ষকে পরিবেশের টেকসই উন্নয়ন কর্মসূচির জন্য ছয় লাখ ইউরো দেওয়া হয়।

অন্যদিকে,
- আগে সবুজ রাজধানী খেতাব পাওয়া শহরগুলো হলো - এস্তোনিয়ার রাজধানী তালিন ও নরওয়ের রাজধানী অসলো।

উৎস: রয়টার্স ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১২,৯০৮.
 The European Free Trade Association (EFTA)-এর বর্তমান সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
  1. সাতটি
  2. পাঁচটি
  3. তিনটি
  4. চারটি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা

• The European Free Trade Association (EFTA) :
- ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে EFTA প্রতিষ্ঠা করে।
- প্রতিষ্ঠাতা সদস্য - অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
- তবে বর্তমান সদস্য সংখ্যা চারটি। (সেপ্টেম্বর-২০২৫)
এগুলো হলো:
- আইসল্যান্ড।
- লিচেনস্টাইন।
- নরওয়ে।
- সুইজারল্যান্ড।
- EFTA প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য প্রচারের জন্য। 

অন্যদিকে,
EFTA-এর সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়- ইতালি।

উৎস: EFTA.

১২,৯০৯.
UNSSC পূর্ণরূপ নিচের কোনটি?
  1. ক) United Nations System Staff Corporation
  2. খ) United Nations System Staff College
  3. গ) United National Staff School & College
  4. ঘ) United Nations Staff School & College
সঠিক উত্তর:
খ) United Nations System Staff College
উত্তর
সঠিক উত্তর:
খ) United Nations System Staff College
ব্যাখ্যা
UNSSC:

- এর পূর্ণরূপ United Nations System Staff College.
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
- The UNSSC is an open, dynamic and engaged community committed to innovative learning and training programmes focused on public policy.
- বর্তমান পরিচালক হলো জাফর জাভান।
- এর সদর দপ্তর হলো টরিনো, ইতালি।

তথ্যসূত্র - UNSSC এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২,৯১০.
নিচের কোনটি বাফার রাষ্ট্র নয়?
  1. নেপাল
  2. ভুটান
  3. মঙ্গোলিয়া
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

বাফার রাষ্ট্র :
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বাফার স্টেট বলা হয়।
- দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রটি শক্তির ভারসাম্য বজায় রাখতে অনেক সময় বিশেষভাবে সাহায্য করে।
- দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় অবস্থিত বেলজিয়ামের কথা উল্লেখ করতে পারি।
- বৈশ্বিক রাজনীতি ও কুটনীতিতে দুই বা ততােধিক বিবাদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানাের জন্য দুইরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়।
- ভারত-চীন দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে নেপাল ও ভুটান বাফার স্টেট।
- মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।

উল্লেখ্য,
- চীন বাফার রাষ্ট্র নয়। চীন নিজেই বৃহৎ শক্তিশালী দেশ।

উৎস: ব্রিটানিকা।

১২,৯১১.
লিবিয়ার রাজধানীর নাম কী?
  1. সাবহা
  2. বেনগাজি
  3. আল-বায়দা
  4. ত্রিপোলি
সঠিক উত্তর:
ত্রিপোলি
উত্তর
সঠিক উত্তর:
ত্রিপোলি
ব্যাখ্যা
লিবিয়া:
- এটি উত্তর আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)।
- রাজধানী: ত্রিপোলি।
- ভাষা: আরবি (সরকারি); ইতালীয় এবং ইংরেজি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি) ও এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: লিবিয়ান দিনার।

তথ্যসূত্র - Britannica.com
১২,৯১২.
নিচের কে গ্রিক দেবতা?
  1. আর্টেমিস
  2. নেফের তিতি
  3. অ্যাপোলো
  4. মাইকেরি নুস
সঠিক উত্তর:
অ্যাপোলো
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপোলো
ব্যাখ্যা

 গ্রিক দেবতার মূর্তি অ্যাপোলো ।
- গ্রীকরা বহু দেবতায় বিশ্বাসী ছিল।
- গ্রীকদের প্রধান দেবতা ছিল জিউস।
- দেবতা অ্যাপোলো ও দেবী এথেনাও ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ।
- গ্রীকরা বিশ্বাস করত দেবতাদের বাস উত্তর গ্রীসের অলিম্পাস পর্বতের চূড়ায়।
- আফ্রেডায়িট হচ্ছে ভালোবাসা রোমান্স এবং সৌন্দর্যের দেবী ।
- এথেনা ছিল প্রজ্ঞার দেবী ।

উৎস: Britannica.com 

১২,৯১৩.
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয় কোনটি?
  1. ডেনমার্ক
  2. সুইডেন
  3. নরওয়ে
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
১২,৯১৪.
জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি কে? (নভেম্বর-২০২৫)
  1. সালাহউদ্দিন ইকবাল
  2. রবাবা ফাতিমা
  3. সালাহউদ্দিন নোমান চৌধুরী
  4. ইসমাত আরা
সঠিক উত্তর:
সালাহউদ্দিন নোমান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
সালাহউদ্দিন নোমান চৌধুরী
ব্যাখ্যা

• জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- - ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- জনাব এস এ করিম (১৮ সেপ্টেম্বর-১৯৭৪)।
- নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি- সালাহউদ্দিন নোমান চৌধুরী ।
- জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি- ইসমাত জাহান।

উৎস: জাতিসংঘের ওয়েব সাইট এবং প্রথম আলো।

১২,৯১৫.
নিম্নের কোন দেশটি হর্ন অব আফ্রিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) রুয়ান্ডা
  3. গ) সোমালিয়া
  4. ঘ) ইরিত্রিয়া
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
ব্যাখ্যা
- পূর্ব আফ্রিকা অঞ্চলের একটি দেশ হচ্ছে রুয়ান্ডা।
- আফ্রিকা প্রচলিতভাবে পাঁচটি প্রধান অঞ্চলে বিভক্ত - দক্ষিণ, উত্তর, মধ্য, পশ্চিম এবং পূর্ব আফ্রিকা।
- পূর্ব আফ্রিকা, যা আফ্রিকার পূর্ব বা পূর্ব আফ্রিকা নামেও পরিচিত, ১৮টি দেশ নিয়ে গঠিত বৃহত্তম অঞ্চলগুলির মধ্যে একটি।
- পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে পূর্ব আফ্রিকা সম্প্রদায়, আফ্রিকান গ্রেট লেক অঞ্চল এবং হর্ন অফ আফ্রিকা সহ অন্যান্য উপ-অঞ্চল রয়েছে।

হর্ন অফ আফ্রিকা হল - ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতি নিয়ে গঠিত মহাদেশের পূর্বতম সম্প্রসারণ যার সংস্কৃতি এবং ইতিহাস বিগত বছরগুলিতে সংযুক্ত রয়েছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১২,৯১৬.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন? [সেপ্টেম্বর,২০২৫]
  1. ৫জন
  2. ৩জন
  3. ২জন
  4. ১জন
সঠিক উত্তর:
২জন
উত্তর
সঠিক উত্তর:
২জন
ব্যাখ্যা

- জাতিসংঘের ইতিহাসে দুইজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন।
- দগ হামারশোল্ড (১৯৬১) এবং কফি আনান (২০০১)।
- হামারশোল্ড মরণোত্তর এই পুরস্কার পান, যিনি কর্মকালীন মৃত্যুবরণকারী একমাত্র মহাসচিব ছিলেন।
- কফি আনান এবং জাতিসংঘ সংস্থাটি যৌথভাবে ২০০১ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

• দগ হামারশোল্ড: 
- তিনি ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। 
- ১৯৬১ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, কিন্তু এই পুরস্কার গ্রহণের আগেই তিনি মারা যান। 
- তিনি কর্মজীবনের সময় মারা যাওয়া একমাত্র মহাসচিব ছিলেন। 

• কফি আনান: 
- তিনি জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। 
- ২০০১ সালে তিনি এবং জাতিসংঘ সংস্থাটি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১২,৯১৭.
সম্প্রতি কোন দ্বীপ রাষ্ট্রে যুক্তরাষ্ট্র তার দূতাবাস পুনঃচালু করার ঘোষণা দেয়?
  1. ক) মাইক্রোনেশিয়া
  2. খ) পালাউ
  3. গ) সলোমন দ্বীপপুঞ্জ
  4. ঘ) মার্শাল দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
গ) সলোমন দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) সলোমন দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
ওশেনিয়ার দেশ সলোমন দ্বীপপুঞ্জে ২৯ বছর পর আবারও দূতাবাস চালু করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
- ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্র দেশটিতে দূতাবাস খুলে এবং ১৯৯৩ সালের ৩০ জুলাই বন্ধ করে দেয়।
- সম্প্রতি ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি পুনরায় দূতাবাস খোলার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

উৎস: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১২,৯১৮.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. আসাম
  2. মিজোরাম
  3. অরুণাচল
  4. মেঘালয়
সঠিক উত্তর:
অরুণাচল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল
ব্যাখ্যা

সেভেন সিস্টার্স:
- সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।

১২,৯১৯.
১০ নং ডাউনিং স্ট্রিট কী?
  1. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
  2. ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস
  3. বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যা
  4. ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
 - বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন - ১০ নং ডাইনিং স্ট্রিট।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন - ১১ নং ডাইনিং স্ট্রিট।
- বৃটিশ রাজপরিবারের বাসভবন - বাকিংহাম প্যালেস (লন্ডন)।
-  সংবিধান - অলিখিত।
- প্রথম প্রধানমন্ত্রী - রবার্ট ওয়ালপল।
- রাষ্ট্রপ্রধান - রাজা তৃতীয় চার্লস।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
 
১২,৯২০.
কমনওয়েলথ গেমস কত সালে প্রবর্তিত হয়?
  1. ১৯৩৮ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯২০ সালে
  4. ১৮৯০ সালে
সঠিক উত্তর:
১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩০ সালে
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:
- প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে হ্যামিলটন, কানাডায় প্রবর্তিত হয়।
- তখন এটি এম্পায়ার গেমস (Empire Games) হিসেবে পরিচিত ছিল, কিন্তু ১৯৭৮ সালে এই গেমসটির নাম পরিবর্তন করে কমনওয়েলথ গেমস রাখা হয়।
- কমনওয়েলথ গেমস শুরু হয় চার বছর পর পর।
- কমনওয়েলথ গেমসের নীতিবাক্য মানবতা – সমতা – লক্ষ্য।

এছাড়া,
- ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়-২৮ জুলাই-৮ আগস্ট, ২০২২।
- স্থান - বার্মিংহাম, ইংল্যান্ড।
- অংশগ্রহণকারী দেশ- ৭২ টি ও ইভেন্ট ২৮০ টি।
- শীর্ষ পদক লাভকারী দেশ- অস্ট্রেলিয়া (১৭৮ টি; র্স্বণ ৬৭ টি, রৌপ্য ৫৭ টি ও ব্রোঞ্জ ৫৪ টি)।
- প্রথম র্স্বণপদক জয়ী- আলেক্সই (ইংল্যান্ড)।
- দ্রুততম মানব - ফার্ডিন্যান্ড ওমানইয়ালা (কেনিয়া)।

উৎস: কমনওয়েলথ গেমস ওয়েবসাইট।
১২,৯২১.
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসন ছিল -
  1. ২২০ বছর
  2. ২৮৮ বছর
  3. ৩৪২ বছর
  4. ৪০০ বছর
সঠিক উত্তর:
৩৪২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৪২ বছর
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উল্লেখ্য,
- ১৯৬১ সালের নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬৪ সালে অন্তর্ঘাতসহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বর্ণবাদী সরকার।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সকল শ্রেণীর লোকের অংশগ্রহণে শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নেলসন ম্যান্ডেলা দায়িত্ব গ্রহণ করেন।
- দক্ষিণ আফ্রিকা ৩৪২ বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল।
- ১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ৩৪২ বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়।

উল্লেখ্য,
- দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টের নাম এফডব্লিউডি ক্লার্ক।

উৎস: Britannica.
১২,৯২২.
ইন্টারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) রাশিয়া
  2. খ) কানাডা
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়ার অন্যতম বৃহৎ স্বাধীন সংবাদ সংস্থা।
Source: Encyclopedia
১২,৯২৩.
Federal Bureau of Investigation এর প্রতিষ্ঠাতা  কে?
  1. জোসেফ ওনাপার্ট
  2. চার্লস জোসে
  3. জোসেফ বোনাপার্ট
  4. চার্লস হ্যারি
সঠিক উত্তর:
জোসেফ বোনাপার্ট
উত্তর
সঠিক উত্তর:
জোসেফ বোনাপার্ট
ব্যাখ্যা
FBI:
- FBI এর পুরো নাম - Federal Bureau of Investigation
- ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- এটি মার্কিন আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
- সদর দপ্তর- ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- মূল সংস্থা: United States Department of Justice.

উৎস: FBI ওয়েবসাইট।
১২,৯২৪.
Who among these developed a system of writing for the blind?
  1. Ludwig van Beethoven
  2. Louis Braille
  3. Benjamin Franklin
  4. Davitbor
  5. None of above
সঠিক উত্তর:
Louis Braille
উত্তর
সঠিক উত্তর:
Louis Braille
ব্যাখ্যা
লুইস ব্রেইল:
- অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পড়ালেখার বিশেষ পদ্ধতির নাম ব্রেইল।
- এর আবিষ্কারক লুইস ব্রেইল।
- লুইস ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারি প্যারিসের নিকটবর্তী কুপভেরি নামের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন।
- তিন বছর বয়সে বাবার কারখানায় খেলতে গিয়ে সুঁই জাতীয় ধারালো জিনিস দিয়ে এক মারাত্মক দুর্ঘটনায় তাঁর দুটো চোখই নষ্ট হয়ে যায়।
- তিনি অন্ধ হয়ে যান।
- ১৫ বছর বয়সে তিনি অন্ধদের লেখা ও পড়ার জন্য কাগজের ওপর মাত্র ছয়টি ডট দিয়ে একটি অতি সহজ ভাষা ও পদ্ধতি আবিষ্কার করেন।
- ১৮২৭ সালে তিনি প্রথম ব্রেইল পদ্ধতির বই প্রকাশ করেন।

উল্লেখ্য,
- অন্ধ লোকেরা সেই ছয়টি ডটের জাদু দিয়ে তাঁদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারেন।
- আগে টাইপ মেশিনে ব্রেইল অক্ষর লেখা হতো, বর্তমানে লেখা হয় কম্পিউটারে।

উৎস: Britannica.
১২,৯২৫.
তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?
  1. মিখাইল গর্বাচেভ
  2. অ্যালেক্সি কোসিগিন
  3. লালবাহাদুর শাস্ত্রী
  4. জোসেফ স্টালিন
সঠিক উত্তর:
অ্যালেক্সি কোসিগিন
উত্তর
সঠিক উত্তর:
অ্যালেক্সি কোসিগিন
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- চুক্তির স্থান: তাসখন্দ, উজবেকিস্তান।
- তাসখন্দ চুক্তির তারিখ: ১০ জানুয়ারি, ১৯৬৬।
- পক্ষ: ভারত ও পাকিস্তান।
- এই চুক্তির উদ্দেশ্য: ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করা।
- মধ্যস্থতা করেন: তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিন।
- এই চুক্তির মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।

• স্বাক্ষরকারী:
- ভারতের পক্ষ থেকে: প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী।
- পাকিস্তানের পক্ষ থেকে: প্রেসিডেন্ট আইয়ুব খান।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

১২,৯২৬.
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. ক) IJSG
  2. খ) APEC
  3. গ) SAARC
  4. ঘ) ADB
সঠিক উত্তর:
ক) IJSG
উত্তর
সঠিক উত্তর:
ক) IJSG
ব্যাখ্যা
IJSG এর পুর্ণরূপ International Jute Study Group এবং এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকাতে অবস্থিত।

বাংলাদেশে যেসব সংস্থার সদরদপ্তর অবস্থিত:
- CIRDAP
- BIMSTEC
- SAARC Agricultural Centre প্রভৃতি।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট
১২,৯২৭.
'Ecocide' ধারণাটি কীসের সাথে সম্পৃক্ত?
  1. প্রকৃতির ক্ষতি ও ধ্বংস করা
  2. পরিবেশ ভারসাম্য রক্ষা করা
  3. বাস্তুতন্ত্র মেনে চলা
  4. পরিবেশবাদী আন্দোলন
সঠিক উত্তর:
প্রকৃতির ক্ষতি ও ধ্বংস করা
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃতির ক্ষতি ও ধ্বংস করা
ব্যাখ্যা
◉ ইকোসাইড হল প্রকৃতির ব্যাপক ক্ষতি ও ধ্বংস করা যা বর্তমান জলবায়ু ও পরিবেশগত সংকটের মূল কারণ।
- এটি সাধারণত বৃহৎ শিল্প বা বিস্তৃত এলাকায় ঘটে এবং পরিবেশের উপর সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলে।
- ইকোসাইডের আইনি স্বীকৃতি নীতিনির্ধারক ও শিল্প নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা হিসেবে কাজ করবে।
- এর ফলে তারা পরিবেশগত ঝুঁকি বিবেচনা করে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে।
- এটি প্রকৃতি সংরক্ষণ এবং অপরাধমূলক দায়বদ্ধতা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: Stop Ecocide ওয়েবসাইট।
১২,৯২৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? [মে,২০২৫]
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. কমলা-হ্যারিস
  3. জেডি ভ্যান্স
  4. জেমস শেরম্যান
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
ব্যাখ্যা
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড জন ট্রাম্প। (মে, ২০২৫)।
- বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

• ডোনাল্ড জন ট্রাম্প:
-ডোনাল্ড জন ট্রাম্প (Donald John Trump) ১৪ জুন, ১৯৪৬ সালে।
- জন্মস্থান: কুইন্স, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
-জাতীয়তা: আমেরিকান।
- পেশা: ব্যবসায়ী, টিভি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ।
- প্রধান ব্যবসা: রিয়েল এস্টেট (Trump Organization)।
- টেলিভিশন: 'The Apprentice' নামে রিয়েলিটি শো-এর হোস্ট ছিলেন (২০০৪-২০১৫)।

রাজনৈতিক জীবন:
- রাজনৈতিক দল: রিপাবলিকান পার্টি।
- প্রেসিডেন্ট পদে অভিষেক: ২০ জানুয়ারি, ২০১৭।
- ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট।
- ২০২০ নির্বাচনে পরাজয় জো বাইডেনের কাছে হেরে যান।

উৎস: Britannica.
১২,৯২৯.
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কবে নিউ আটলান্টিক চার্টারে স্বাক্ষর করে?
  1. ১০ জুন ২০২১
  2. ১৪ জুন ২০২১
  3. ০৪ জুলাই ২০২১
  4. ১৪ আগস্ট ২০২১
সঠিক উত্তর:
১০ জুন ২০২১
উত্তর
সঠিক উত্তর:
১০ জুন ২০২১
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত ১০ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়ালে ‘নিউ আটলান্টিক চার্টারে’ স্বাক্ষর করেন।
- ১৯৪১ সালের ১৪ আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদ বা চার্টারে স্বাক্ষর করেছিলেন।
(তথ্যসূত্র: ওয়াইটহাউজ ওয়েবসাইট)
১২,৯৩০.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
  1. ক) এডিবি
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) জাইকা
  4. ঘ) আইএমএফ
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম।
- এটি ১৯৭৪ সালে গঠিত হয়।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো- বিশ্বব্যাংক। 
- শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় 'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'। 
- প্রথমদিকে এই সংস্থার বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

উৎস: ইআরডি ওয়েবসাইট।
১২,৯৩১.
ইউরোপের বাইরে NATO'র প্রথম সামরিক অভিযান কোথায় হয়েছিল?
  1. আফগানিস্তান
  2. ইরাক
  3. লিবিয়া
  4. সোমালিয়া
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ইউরোপের বাইরে NATO'র প্রথম সামরিক অভিযান আফগানিস্তানে ছিল।
- ২০০১ সালের ৯/১১ হামলার পর Operation Eagle Assist-এর মাধ্যমে আফগানিস্তানে NATO-এর প্রথম অ-ইউরোপীয় অভিযান শুরু হয়, যা পরে ISAF (ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স) মিশনে রূপান্তরিত হয়।
- আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সবার সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।
- নাইন ইলেভেনে টুইন টাওয়ার হামলার পর ২০০১ সালে এই আর্টিকেল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।
- এটির ভিত্তিতেই সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এছাড়াও,
- ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক যুদ্ধে সহায়তা কার্যক্রম চালায় ন্যাটো।

উৎস: NATO ওয়েবসাইট।

১২,৯৩২.
বাংলাদেশ CTBT-তে স্বাক্ষর করে কত সালে?
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশ বিশ্বের ১২৯ তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি গৃহিত হয়।
- একই বছরের ২৪ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০তম।

তথ্যসূত্র - CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।

১২,৯৩৩.
চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
  1. চিয়াং কাইশেক
  2. সান ইয়েৎ সেন
  3. মাও সেতুং
  4. শি ঝংজুন
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা

চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution):
- ১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং - এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়।
- ১৯৭৬ সালে সমাপ্ত হয় (১০ বছর স্থায়ী)।
- গণপ্রজাতন্ত্র চীন (People's Republic of China) প্রতিষ্ঠিত হয় মাও সেতুং নেতৃত্বে।
- তাকে বলা হয় গণচীনের জনক।
- সমগ্র চীনে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই বিপ্লব শুরু হয়।
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়। 
- চীন এই সময় বিদেশী পণ্য পরিহার করে শুধু নিজেদের উৎপাদিত পণ্য ব্যবহার শুরু করে।
- এর ফলে চীনের অর্থনীতি চাঙ্গা হয়।
- যদিও চীনের সমাজতন্ত্র বিরোধী জনগোষ্ঠীর একটি বড় অংশ হত্যাকান্ড ও নির্যাতনের শিকার হয়েছিল।

উৎস: ব্রিটানিকা ও লাইভ এমসিকিউ লেকচার। 

১২,৯৩৪.
২০২৫ সালে কত তম বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে? [মার্চ, ২০২৫]
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৮ম
সঠিক উত্তর:
৬ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
৬ষ্ঠ
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (মার্চ, ২০২৫)

বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫:
- থাইল্যান্ডে বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২- ৪ এপ্রিল।
- বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে। 

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট। [link]
১২,৯৩৫.
৯২তম অস্কার বিজয়ী ‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোন ভাষায় নির্মিত?
  1. ক) ফারসি
  2. খ) স্পেনিশ
  3. গ) চীনা
  4. ঘ) কোরীয়
সঠিক উত্তর:
ঘ) কোরীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোরীয়
ব্যাখ্যা
২০২০ সালের ৯২তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভকারী ‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোরীয় ভাষায় নির্মিত।
অস্কারের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ইংরেজি ব্যতীত অন্য কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেরা পরিচালক (বং জন হো) ও সেরা মৌলিক চিত্রনাট্য নির্মাতা মিলিয়ে মোট ৪টি পুরস্কার লাভ করেছে।
(সূত্রঃ অস্কার ওয়েবসাইট)
১২,৯৩৬.
কোন দেশ প্রথম ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের অন্তর্ভুক্ত করেছে ?
  1. ইন্দোনেশিয়া
  2. আলজেরিয়া
  3. মালয়েশিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
ক্রিপ্টোকারেন্সি:
- বর্তমানে জনপ্রিয়তা বাড়ছে ক্রিপ্টোকারেন্সির। অনেকেই মনে করছেন ক্রিপ্টোকারেন্সি হচ্ছে দ্য ফিউচার মানি।
- বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টো কারেন্সিকে জাকাতের আওতাভুক্ত করেছে মালয়েশিয়া।
- মালয়েশিয়ায় ক্রিপ্টো কারেন্সি একটি বিকাশমান খাত।
- বর্তমানে দেশটির মোট বিনিয়োগকারীর ৫৪ দশমিক ২ শতাংশই এ খাতের।
- সম্প্রতি ফেডারেল টেরিটোরিজ ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের ১৩৪ তম সেশনে ডিজিটাল কারেন্সিকে ব্যবসায়যোগ্য পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- ৩ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার মানুষ অধ্যুষিত মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬৩ দশমিক ৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী।
- দেশটির ক্রিপ্টো খাতে বিনিয়োগকারীদেরও একটি বড় অংশ মুসলিম।]

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১২,৯৩৭.
কোন ব্যবস্থায় কোন কেন্দ্রীয় কর্তৃত্ব নেই?
  1. নৈরাজ্যবাদ
  2. বাস্তববাদ
  3. উদারতাবাদ
  4. জাতীয়তাবাদ
সঠিক উত্তর:
নৈরাজ্যবাদ
উত্তর
সঠিক উত্তর:
নৈরাজ্যবাদ
ব্যাখ্যা
নৈরাজ্যবাদ:
- এই ব্যবস্থায় কোন কেন্দ্রীয় কর্তৃত্ব নেই।
- নৈরাজ্যবাদ (Anarchism) একটি মতবাদ ও দৃষ্টিভঙ্গির সমষ্টি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিশ্বাস যে সরকার বা রাষ্ট্র ব্যবস্থাপনা ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়।
- "Anarchism" শব্দটি এসেছে গ্রিক শব্দ "anarchos" থেকে, যার অর্থ "কোনো কর্তৃত্ব নেই"।
- অরাজকতাবাদীরা বিশ্বাস করেন, সরকার, আইন এবং কেন্দ্রীয় কর্তৃত্ব মানব স্বাধীনতার পরিপন্থী।
- এদের মতে, মানুষ নিজে নিজেই নিজের জীবন পরিচালনা করতে পারে পরস্পর সহযোগিতামূলক ভিত্তিতে, কোনো জোরপূর্বক কর্তৃত্বের প্রয়োজন নেই।
- মূলত পশ্চিমা বিশ্বে এই মতবাদের বিকাশ ঘটে এবং বিশ শতকের শুরুর দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- এটি সমাজতন্ত্র, কমিউনিজম, কিংবা স্বতন্ত্রবাদী মতবাদের মতো বিভিন্ন রূপে বিকশিত হয়েছে।
- কারো কাছে নৈরাজ্যবাদ মানে প্রকৃত স্বাধীনতা ও সমতার স্বপ্ন, আবার অন্যদের চোখে এটি অস্থিরতা ও বিশৃঙ্খলার প্রতীক।

উৎস: Britannica.
১২,৯৩৮.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)প্রতিষ্ঠার সাথে কোন সম্মেলনটি জড়িত?
  1. ব্রেটন উডস সম্মেলন
  2. সানফ্রানসিসকো সম্মেলন
  3. স্টকহোম সম্মেলন
  4. ব্রেটন উইস সম্মেলন
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference.
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৪টি দেশ।
- সদস্য সংখ্যা: ১৯১​টি দেশ।

উৎস: IMF ওয়েবসাইট।

১২,৯৩৯.
বাংলাদেশ কত সালে IAEA এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
• IAEA:
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- IAEA (International Atomic Energy Agency) এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৭ টি।

উৎস: IAEA ওয়েবসাইট। [link]
১২,৯৪০.
আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
ক) কানাডা
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা, তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র, চতুর্থ বৃহত্তম দেশ চীন।
Source: Worldatlas
১২,৯৪১.
‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ সম্প্রতি কোন দেশে তাদের কার্যক্রম স্থগিত করেছে?
  1. ক) ভারত
  2. খ) রাশিয়া
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ সম্প্রতি ভারত থেকে তাদের কার্যক্রম স্থগিত করেছে।
ভারতের কেন্দ্রিয় সরকার অ্যামনেস্টির ভারত শাখার ব্যাংক হিসাব জব্দ করলে সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব জুলি ভারহার।
(সূত্রঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং প্রথম আলো)
১২,৯৪২.
নিচের কোন সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে কৃষিখাতের উন্নয়নে স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে?
  1. ক) IFAD
  2. খ) UNIDO
  3. গ) WMO
  4. ঘ) IOM
সঠিক উত্তর:
ক) IFAD
উত্তর
সঠিক উত্তর:
ক) IFAD
ব্যাখ্যা
IFAD এর পূর্ণরূপ - International Fund for Agricultural Development.

- এটি জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল। 
- উন্নয়ন শীল দেশ গুলোতে কৃষি খাতের উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋন দিয়ে থাকে। 
- ১৯৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৭ টি।
- এর সদর দপ্তর ইতালির রোমে।

অন্যদিকে,
- UNIDO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ, সর্বব্যাপী বিশ্বায়ন ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে থাকে।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization. এটি অবহাওয়া সংক্রান্ত একটি বৈশ্বিক সংস্থা।
- জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: IFAD অফিশিয়াল ওয়েবসাইট।
১২,৯৪৩.
টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) এর কত নং লক্ষ্যমাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে?
  1. ৬নং
  2. ৭নং
  3. ৮নং
  4. ৯নং
সঠিক উত্তর:
৮নং
উত্তর
সঠিক উত্তর:
৮নং
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল;
২. ক্ষুধামুক্তি;
৩. সুস্বাস্থ্য;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন;
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. বৈষম্য হ্রাস;
১১. টেকসই শহর ও জনগণ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ;
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান;
১৫. স্থলভাগের জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান; এবং
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG ওয়েবসাইট।
১২,৯৪৪.
কোন দেশকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড 
  3. সুইডেন 
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড 
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড 
ব্যাখ্যা

ফিনল্যান্ড:
- ফিনল্যান্ড “হাজার হ্রদের দেশ” নামে পরিচিত।
- ফিনল্যান্ডকে “হাজার হ্রদের দেশ” বলা হয়, কারণ এই উত্তর ইউরোপীয় দেশে অসংখ্য ছোট-বড় হ্রদ ছড়িয়ে আছে।
- হ্রদগুলো দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- এই উত্তর ইউরোপীয় দেশ বিশ্বের বৃহত্তম হ্রদ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।
- হ্রদগুলো মূলত বরফের চাপে ভূমি দেবে গিয়ে তৈরি হয়েছে, বিশেষ করে দেশের মধ্য ও পূর্ব অংশের Lakeland অঞ্চলে।
- এই হ্রদগুলো ফিনিশ সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
- ফিনল্যান্ডের মোট এলাকার ১০% এরও বেশি অংশ জল দ্বারা আবৃত।
-  ফিনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রের অন্তর্ভুক্ত। 
-----------------------------
উল্লেখ্য, 
স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র মূলত ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক নিয়ে গঠিত।
----------------------------------------
অন্যদিকে,
- নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। 
- সুইডেন সবচেয়ে ছোট স্ক্যান্ডিনেভিয়ান দেশ।
- আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ।

উৎস: Britannica.

১২,৯৪৫.
কোন দেশটি ইন্দোচীন এর অন্তর্ভুক্ত ছিল না?
  1. ক) লাওস
  2. খ) ভিয়েতনাম
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) কম্বােডিয়ার
সঠিক উত্তর:
গ) মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মালয়েশিয়া
ব্যাখ্যা
ইন্দোচীন- 
- ফ্রান্স অষ্টাদশ শতকে ইন্দোচীন হিসাবে পরিচিত বর্তমান ভিয়েতনাম, লাওস ও কম্বােডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অঞ্চলটির উপর শাসন অব্যাহত রাখে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান ইন্দোচীন দখল করে নেয়।
- ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- ফ্রান্স ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ১৯৪৬ সালে দেশটির উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

উৎস: ব্রিটানিকা।
১২,৯৪৬.
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী কেন্দ্রীয় ব্যাংক কোনটি? [অক্টোবর, ২০২৪]
  1. ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্র
  2. পিপলস ব্যাংক অব চায়না
  3. নরজেস ব্যাংক, নরওয়ে
  4. ডয়েশে বুন্ডেসব্যাংক, জার্মানি
সঠিক উত্তর:
ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কেন্দ্রীয় ব্যাংক:

- একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের হয়ে মুদ্রা সরবরাহ ও সুদের হার ব্যবস্থাপনা করা।
- এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ।
- কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই দেশের অর্থনীতি ও মুদ্রাবাজার এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়।
- বিশ্বের সিংহভাগ কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন, তবে সরকারের কাছে জবাবদিহি করতে হয়।

⇒ বিশ্বের অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
- তাই যেসব কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের পরিমাণ যত বেশি, বিশ্ব অর্থনীতিতে ওই সব ব্যাংকের প্রভাবও তত বেশি।
- সম্পদের পরিমাণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক অর্থনীতিতে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রভাব কেমন।
- মার্কিন প্রতিষ্ঠান সভরেইন ওয়েলথ ফান্ড ইন্সটিটিউট বিশ্বের সবচেয়ে ধনী কেন্দ্রীয় ব্যাংকগুলোর তালিকা করেছে।

⇒ বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কেন্দ্রীয় ব্যাংকগুলো হলো:
১. ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্র;
২. পিপলস ব্যাংক অব চায়না;
৩. ব্যাংক অব জাপান;
৪. ডয়েশে বুন্ডেসব্যাংক (জার্মানির কেন্দ্রীয় ব্যাংক);
৫. ব্যাংক অব ফ্রান্স;
৬. নরজেস ব্যাংক, নরওয়ে;
৭. ব্যাংক অব ইতালি;
৮. ব্যাংক অব ইংল্যান্ড;
৯. ব্যাংক অব স্পেন;
১০. সুইস ন্যাশনাল ব্যাংক।

উৎস: Sovereign Wealth Fund Institute ওয়েবসাইট। [link]
১২,৯৪৭.
North Atlantic Treaty Organization এর ২০২৪ সালের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. জার্মানি
  3. ইতালি
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ন্যাটো:
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization।
- NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩১টি। 
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- জোটের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ২০২৪ সালে ন্যাটো শীর্ষ সম্মেলন ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
- ৯ জুলাই -১১ জুলাই,২০২৪ সালে সম্মেলন অনুষ্ঠিত হবে। 

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১২,৯৪৮.
কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. তাইওয়ান
  2. ইসরায়েল
  3. কোসোভো
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ান
ব্যাখ্যা
• তাইওয়ান:
- চীনের আপত্তির কারণে বাংলাদেশের তাইওয়ানের সাথে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।
- তবে দুই দেশের মধ্যে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
- বাংলাদেশের তাইওয়ানের সাথে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.২২ বিলিয়ন মার্কিন ডলার।

• ইসরায়েল:
- বাংলাদেশের ইসরায়েলের সাথে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

• কোসোভো:
- বাংলাদেশ কোসোভোকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ২০১৭ সালে স্বীকৃতি দিয়েছিল।
-  স্বীকৃতি দেওয়ার আগে থেকেই বাংলাদেশের কোসোভোর সাথে রফতানি ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

• নাইজেরিয়া সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১২,৯৪৯.
চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে?
  1. এশিয়া, ইউরোপ, আমেরিকা
  2. এশিয়া, আফ্রিকা, আরব
  3. এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা
  4. এশিয়া, ইউরোপ, আফ্রিকা
সঠিক উত্তর:
এশিয়া, ইউরোপ, আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া, ইউরোপ, আফ্রিকা
ব্যাখ্যা

- চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' (OBOR) বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) মূলত এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে ব্যাপক সংযোগ স্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।

- এই প্রকল্পটি দুটি প্রধান অংশে বিভক্ত:
→ প্রথমত, 'সিল্ক রোড ইকোনমিক বেল্ট' যা স্থলপথে চীন থেকে মধ্য এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে।
→ দ্বিতীয়ত, '২১শ শতকের মেরিটাইম সিল্ক রোড' যা সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া হয়ে আফ্রিকা ও ইউরোপের বন্দরগুলোর সাথে চীনের নৌ-সংযোগ প্রতিষ্ঠা করছে।

উল্লেখ্য, 
- এই বিশাল পরিকল্পনায় বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, জার্মানি, ইতালি, কেনিয়া, ইথিওপিয়াসহ ৭০টিরও বেশি দেশ অংশগ্রহণ করছে।
- প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে এই তিন মহাদেশের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা।  

সূত্র: ব্রিটানিকা ও Businessinsider নিউজ। 

১২,৯৫০.
বিশ্বব্যাংক গ্রুপের সর্বশেষ সংস্থা কোনটি?
  1. ক) IDA
  2. খ) IFC
  3. গ) MIGA
  4. ঘ) ICSID
সঠিক উত্তর:
গ) MIGA
উত্তর
সঠিক উত্তর:
গ) MIGA
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD (২৭ ডিসেম্বর ১৯৪৫ আর্টিকেল অব এগ্রিমেন্টস কার্যকর)
- IDA (২৪ সেপ্টেম্বর ১৯৬০)
- IFC (২০ জুলাই ১৯৫৬)
- ICSID (১৪ অক্টোবর ১৯৬৬)
- MIGA (১২ এপ্রিল ১৯৮৮)
- Multilateral Investment Guarantee Agency (MIGA) বিশ্বব্যাংক গ্রুপের সর্বশেষ সংস্থা। বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদানের লক্ষ্য নিয়ে ১৯৮৮ সালের ১২ এপ্রিল MIGA প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে বিশ্বব্যাংক ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
- বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
- বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
১২,৯৫১.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ এ শীর্ষ দেশ কোনটি?
  1. নেদারল্যান্ডস
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

১২,৯৫২.
নিচের কোন সংস্থা নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত?
  1. UNIDIR
  2. IAEA
  3. WIPO
  4. UNCTDA
সঠিক উত্তর:
UNIDIR
উত্তর
সঠিক উত্তর:
UNIDIR
ব্যাখ্যা
• United Nations Institute for Disarmament Research (UNIDIR):
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা ইনস্টিটিউট (UNIDIR) হল জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বাধীন গবেষণা পরিচালনা করে।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক Dr. Robin Geiss.

উৎস: UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
১২,৯৫৩.
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. সরোজিনী লামা
  2. কে পি শর্মা অলি
  3. সুশীলা কারকি
  4. সবিতা ভাণ্ডারি
সঠিক উত্তর:
সুশীলা কারকি
উত্তর
সঠিক উত্তর:
সুশীলা কারকি
ব্যাখ্যা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী:
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি।
- এর আগে ২০১৬-২০১৭ সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণু’ অবস্থান নিয়ে আলোচিত ছিলেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি তরুণদের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
- এর পর বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [link]

১২,৯৫৪.
এলিফ্যান্ট পাস (Elephant Pass)’ শ্রীলঙ্কার কোন প্রদেশে অবস্থিত?
  1. পশ্চিম প্রদেশ
  2. দক্ষিণ প্রদেশ
  3. উত্তর প্রদেশ
  4. পূর্ব প্রদেশ
সঠিক উত্তর:
উত্তর প্রদেশ
উত্তর
সঠিক উত্তর:
উত্তর প্রদেশ
ব্যাখ্যা

- শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা ১৯৭৪ সালে পক প্রণালিতে নির্ধারিত হয়।
- শ্রীলঙ্কার উত্তর প্রদেশে অবস্থিত 'এলিফ্যান্ট পাস (Elephant Pass)' একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা,
- যা গৃহযুদ্ধের সময় বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করেছিল।
- শ্রীলঙ্কার মান্নার দ্বীপ মুসলমান অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত।

শ্রীলঙ্কা:

- রাষ্ট্রীয় নাম: ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রিপাবলিক অব শ্রীলঙ্কা (Democratic Socialist Republic of Sri Lanka.
- স্বাধীনতা লাভ: ৪ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে (ব্রিটিশ শাসন থেকে, সিলোন নামে);
- রাষ্ট্রব্যবস্থা: গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র (unitary multiparty republic);
- শাসনপদ্ধতি: রাষ্ট্রপতি ও সংসদীয় গণতন্ত্রের সমন্বয় (রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতাসম্পন্ন);
- রাজধানী: শ্রী জয়াবর্ধনপুরা কোট্টে (Sri Jayawardenepura Kotte আইনসভা); 
- কলম্বো (Colombo - নির্বাহী ও বিচার বিভাগীয়);
- আইনসভা: পার্লামেন্ট (এককক্ষ বিশিষ্ট, ২২৫ আসন);
- প্রকৃতি: দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র (ভারত মহাসাগরে, ভারতের দক্ষিণে অবস্থিত);
- রাষ্ট্রীয় ভাষা: সিংহলী (Sinhala) ও তামিল (Tamil);
- যোগাযোগের ভাষা: ইংরেজি; জাতীয় মুদ্রা: শ্রীলঙ্কান রুপি (Sri Lankan Rupee);
- জাতিগত গোষ্ঠী: সিংহলী, তামিল, মুসলিম (মুর), বার্গার;
- ধর্ম: বৌদ্ধধর্ম (প্রধানত সিংহলীদের মধ্যে প্রচলিত, রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদাপ্রাপ্ত)।

উৎস: Britannica, এবং সরকারি অফিসিয়াল ওয়েবসাইট।

১২,৯৫৫.
'ভাইমার রিপাবলিক' এর সাথে জড়িত কোন দেশ?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. স্পেন
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

ভাইমার রিপাবলিক: 
- 'ভাইমার রিপাবলিক' জার্মানির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- এটি ১৯১৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত জার্মানিতে বিদ্যমান ছিল।
- প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির পরাজয়ের পর ভাইমার প্রজাতন্ত্র গঠন করা হয়।
- এটি জার্মান প্রগতিবাদীদের উদ্যোগে গঠিত হয়, এবং ১৯১৯ সালে এর সংবিধান রচিত হয়।
- ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ফ্রিডরিশ এবার্ট, তিনি ১৯২৫ সাল পর্যন্ত এই পদে ছিলেন।
- ১৯৩৩ সালে ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গের মাধ্যমে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন, এর পর জার্মানিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।

সূত্র: প্রথম আলো। 

১২,৯৫৬.
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. বান কি মুন
  2. কফি আনান
  3. টেড্রোস আধানম
  4. আন্তোনিও গুতেরেস 
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস 
উত্তর
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস 
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫১টি দেশ নিয়ে এই সংস্থা গঠিত হয়।
-  জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত।
- বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ রয়েছে।
- আন্তোনিও গুতেরেস  বর্তমানে জাতিসংঘের (UN) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন, যা ২০২৭ সাল পর্যন্ত চলবে।
- এর আগে তিনি ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) এবং পর্তুগালের প্রধানমন্ত্রী (১৯৯৫- ২০০২)।

উল্লেখ্য,
• বান কি মুন:
- দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

• কফি আনান:
- ঘানার নাগরিক।
- তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত দায়িত্বে ছিলেন।
- তিনি শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার ও উন্নয়নমূলক উদ্যোগে বিশেষ অবদান রেখেছেন।

• টেড্রোস আধানম:
- WHO (World Health Organization) এর মহাপরিচালক।
- তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বৈশ্বিক স্বাস্থ্য নীতি ও সংকট মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উৎস:
১. Britannica;
২. রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৯৫৭.
ইউরোপিয়ান পার্লামেন্টের মোট আসন কতটি?
  1. ক) ৬৫০টি
  2. খ) ৬৯৫টি
  3. গ) ৭০৫টি
  4. ঘ) ৭৫০টি
সঠিক উত্তর:
গ) ৭০৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০৫টি
ব্যাখ্যা
ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান মোট আসন ৭০৫টি
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচবছরের জন্যে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। ২০১৯ সালে সর্বশেষ ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত Common Assembly of the European Coal and Steel Community ১৯৬২ সালে ইউরোপিয়ান পার্লামেন্ট নামকরণ করা হয়। ১৯৭৯ সাল থেকে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছেন।

দেশভিত্তিক ইউরোপিয়ান পার্লামেন্টের আসন:
- জার্মানি : ৯৬টি (সর্বোচ্চ)
- ফ্রান্স : ৭৯টি
- ইতালি : ৭৬টি
- মাল্টা, লুক্সেমবার্গ ও সাইপ্রাস : ৬টি করে (সর্বনিম্ন)।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদরদপ্তর অবস্থিত ফ্রান্সের স্ট্রাসবার্গে। এখানে ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশন বসে। এছাড়া লুক্সেমবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রশাসনিক অফিস অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা বিভিন্ন পলিটিক্যাল গ্রুপে বিভক্ত। ন্যূনতম ২৩ জন সদস্য এবং এক-চতুর্থাংশ সদস্য দেশের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি গ্রুপ গঠিত হতে পারে। কোন পার্লামেন্ট সদস্য কেবল একটি গ্রুপের সদস্য হতে পারে। ইউরোপিয়ান পার্লামেন্টে বর্তমানে সাতটি পলিটিক্যাল গ্রুপ রয়েছে। কোন পলিটিক্যাল গ্রুপের সদস্য নয় এরকম সদস্যরা নন-এটাচ মেম্বার নামে অভিহিত।

ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি

(তথ্যসূত্র: ইউরোপিয়ান পার্লামেন্ট ওয়েবসাইট)
১২,৯৫৮.
বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু 'দ্য ব্যাচ লং' কোথায় অবস্থিত?
  1. ভিয়েতনাম
  2. চেক প্রজাতন্ত্র
  3. জাপান
  4. কানাডা
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা
কাঁচের সেতু:
 - বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু 'দ্য ব্যাচ লং' অবস্থিত – ভিয়েতনাম।
- একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে ঘন জঙ্গল ও গভীর খাঁড়ির ওপর দিয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি তৈরি করা হয়েছে।
- সেতুর প্যাঁচানো ওই অংশসহ এর মোট দৈর্ঘ্য ৬৩২ মিটার।
- এটি এতটাই শক্তিশালী যে একসঙ্গে ৪৫০ জনের বেশি উঠলেও কিছুই হবে না। 

অন্যদিকে,
- এর আগে কাচের মেঝে যুক্ত সর্বোচ্চ দৈর্ঘ্যের সেতু ছিল চীনের গোয়াংডংয়ে।
- এর দৈর্ঘ্য ৫২৬ মিটার।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১২,৯৫৯.
পৃথিবীর কোন দেশের নাগরিকদের ‘ডাচ' বলা হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ব্রাজিল
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
- ইংরেজি-ভাষী লোকেরা নেদারল্যান্ডস এবং জার্মানি উভয়ের লোকেদের বর্ণনা করতে ডাচ শব্দটি ব্যবহার করেছিl.
- এখন শুধু নেদারল্যান্ডস এর লোকেদেরই ডাচ বোঝানো হয়। 
- বিশেষত উচ্চ ডাচ শব্দগুচ্ছটি এখন দক্ষিণ জার্মানির পার্বত্য অঞ্চলের লোকেদের উল্লেখ করে। 
- নিম্ন ডাচরা এখন নেদারল্যান্ডসের সমতল ভূমির লোকদের উল্লেখ করে।
- শব্দটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল যে ১৮১৫ সালে যখন তারা একটি আনুষ্ঠানিক, পৃথক দেশ হয়ে ওঠে, তখন তারা নেদারল্যান্ডস রাজ্যে পরিণত হয়।

উৎস: Why Are People From The Netherlands Called Dutch, Dictionary.com
১২,৯৬০.
যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়ক প্রটোকল কোনটি? 
  1. প্রথম জেনেভা কনভেনশন
  2. দ্বিতীয় জেনেভা কনভেনশন
  3. তৃতীয় জেনেভা কনভেনশন
  4. চতুর্থ জেনেভা কনভেনশন
সঠিক উত্তর:
চতুর্থ জেনেভা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ জেনেভা কনভেনশন
ব্যাখ্যা

• জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

•  মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): বেসামরিক জনগণের নিরাপত্তা ও সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.

১২,৯৬১.
The total number of members of UN Security Council is-
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 20
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদ: 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- ১৯৬৫ সালে জাতিসংঘের সনদে একটি সংশোধনীতে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ -এ উন্নীত করে।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
১২,৯৬২.
সম্প্রতি কোন তিনটি দেশের মধ্যে মালবাহী ট্রেন সার্ভিস চালু হচ্ছে? 
  1. পাকিস্তান-ইরান-তুরস্ক
  2. পাকিস্তান-আফগানিস্তান-ইরান
  3. পাকিস্তান-আফগানিস্তান-তুরস্ক
  4. ভারত-নেপাল-ভুটান
সঠিক উত্তর:
পাকিস্তান-ইরান-তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান-ইরান-তুরস্ক
ব্যাখ্যা

• ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল মালবাহী ট্রেন সার্ভিস:
- আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু হতে চলেছে প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) মালবাহী ট্রেন সার্ভিসটি। 

- পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি আজ ২৭ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছেন, 
          ''প্রস্তাবিত ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি এবং সহজ করতে তিন দেশের সরকার এ উদ্যোগ নিয়েছে।''

- ট্রেনটি ইসলামাবাদ থেকে ছেড়ে ইরানের তাফতান সীমান্ত পর্যন্ত ২,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। 
- রেল গেজের পার্থক্যের কারণে ইরানের জাহেদান শহরে কার্গো স্থানান্তর (ট্রান্সলোড) করা হবে, এরপর তুর্কমেনিস্তান হয়ে কাজাখস্তান ও রাশিয়ার দিকে যাবে। 
- সম্পূর্ণ রুটটি প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এবং এতে ট্রানজিট সময় লাগবে ২০-২৫ দিন।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন ও তেহরান টাইমস। 

১২,৯৬৩.
১৪ -তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কানাডা
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা

১৪তম (২০১৯) - জাপান
১৫তম (২১-২২ নভেম্বর, ২০২০) - সৌদি আরব
১৬তম (২০২১) - ইটালি
১৭তম (২০২২) - ভারত

১২,৯৬৪.
'ইনিড’ মহাকাব্য কে রচনা করেছেন?
  1. ক) ওভিদ
  2. খ) লিভি
  3. গ) অগাস্টাস সিজার
  4. ঘ) ভার্জিল
সঠিক উত্তর:
ঘ) ভার্জিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভার্জিল
ব্যাখ্যা
রোমান সভ্যতা:
- রোম যুগে সাহিত্যে অবদানের জন্য প্লুটাস ও টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এরা দু'জন মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। 
- সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। 
- এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। 
- ভার্জিলের মহাকাব্য “ইনিড’ বহু ভাষায় অনুবাদ করা হয়েছে
- ওভিদ ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। 
- লিভি ইতিহাসবিদ হিসেবেও বিখ্যাত ছিলেন। 
- বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাসও এ যুগে জন্মগ্রহণ করেছিলেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং লাইভ এমসিকিউ লেকচার। 
১২,৯৬৫.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কত বছর পূর্তিতে 'কর্নার স্টোন অব পিস' স্থাপিত হয়?
  1. ২৫ বছর
  2. ৫০ বছর
  3. ৭৫ বছর
  4. ১০০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ১৯৯৫ সালে জাপানের ওকিনাওয়ায় 'কর্নার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি স্থাপিত হয়।
- ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ।
- এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল।
- এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ১, ৮৫, ০০০ সেনা নিয়ে ওকিনাওয়া অধিকার করে।
- প্রশাসনিক অঞ্চলটির এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারান।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১২,৯৬৬.
Anti-Personnel Mine Ban Convention চুক্তিটি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) ভিয়েনা
  2. খ) মন্ট্রিল
  3. গ) অসলো
  4. ঘ) অটোয়া
সঠিক উত্তর:
ঘ) অটোয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অটোয়া
ব্যাখ্যা
• Anti-Personnel Mine Ban Convention (Ottowa Treaty):
- ভূমি মাইন ব্যবহার, গুদামজাত করা, উৎপাদন করা ও সরবরাহ করা নিষিদ্ধ সংক্রান্ত চুক্তিটির নাম হচ্ছে 'এন্টি পারসোনাল মাইন ব্যান কনভেনশন' যা অটোয়া চুক্তি নামেও অভিহিত করা হয়।
- ১৯৯৭ সালের ডিসেম্বরে অটোয়ায় ১২২টি দেশ ভূমি-মাইন চুক্তি স্বাক্ষর করে।
- যুক্তরাষ্ট্র সহ রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, ভিয়েতনাম ও তুরস্ক এ চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানায় ।
- ১৯৯৯ সালের ১ মার্চ থেকে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১২,৯৬৭.
রবার্ট ব্যাডেন পাওয়েল কত সালে বিশ্ব স্কাউট আন্দোলন শুরু করেন?
  1. ১৯০৫ সালে
  2. ১৯০৬ সালে
  3. ১৯০৭ সালে
  4. ১৯০৮ সালে
সঠিক উত্তর:
১৯০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৭ সালে
ব্যাখ্যা
বিশ্ব স্কাউট আন্দোলন:
- WOSM-এর পূর্ণরূপ: World Organization of the Scout Movement.
- স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লড ব্যাডেন পাওয়েল।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে সদস্য সংখ্যা: ১৭৪টি।
- স্কাউটিংয়ের মাধ্যমে একজন ছেলে অথবা মেয়ে নিজেকে একজন প্রকৃত অর্থে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।

⇒ রবার্ট স্টিফেন্সন স্মিথ লড ব্যাডেন পাওয়েল ১৯০৭ সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন।

⇒ ১৯০৭ সালে ২০ জন বালকে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষা মূলক ক্যাম্পের মাধ্যমে স্কাউট আন্দোলন শুরু হয়েছিলো।
- ১৯১৬ সালে ১১ বছরের নিচে শিশুদের জন্য “কাব স্কাউট” তৈরি করেন।
- ১৯১৮ সালে ১৮ বছরের যুবকদের জন্য রোভারিং শুরু করেছেন। এভাবে স্কাউটিং সম্প্রসারণ শুরু হয়।
- ১৯২০ সালে ইংল্যান্ডে অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
- ১৯২২ সালে প্রথম বিশ্ব স্কাউট কমিটি প্রতিষ্ঠিত হয়।

⇒ ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। 

উল্লেখ্য,
- ১৯৭২ সালে 'বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন' নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে।

উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
১২,৯৬৮.
কৌটিল্য রচিত গ্রন্থের নাম কী?
  1. ক) আইন ই আকবরী
  2. খ) অর্থশাস্ত্র
  3. গ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
  4. ঘ) কিতাবুল হিন্দ
সঠিক উত্তর:
খ) অর্থশাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থশাস্ত্র
ব্যাখ্যা
প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, সমরবিদ কৌটিল্য কর্তৃক রচিত গ্রন্থ হলো অর্থশাস্ত্র। এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কৌটিল্য চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২,৯৬৯.
সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশ 'ইউক্রেন শান্তির উপায়' সংক্রান্ত আলোচনার উদ্যোগ নিয়েছে?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) ইরাক
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
ইউক্রেনে শান্তির উপায়:
- সংকট কাটিয়ে ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে শান্তি আলোচনার আয়োজন উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
- সৌদি আরবের জেদ্দা শহরে ৫ ও ৬ আগস্ট, ২০২৩ অনুষ্ঠিত হবে এই শান্তি আলোচনা।
- বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান এবং  ইউক্রেনের প্রতিনিধিরাসহ প্রায় ৩০টি দেশ অংশগ্রহণ করবে। 
- আলোচনাটি হবে ইউক্রেনের শান্তি স্থাপন নিয়ে।
- এখানে ১০টি মৌলিক পয়েন্ট রয়েছে।
- এগুলোর বাস্তবায়ন কেবল ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করবে না, বরং বিশ্বে ভবিষ্যৎ সংঘাত মোকাবিলার পরিস্থিতিও তৈরি করবে।

উৎস: ৩০ জুলাই, ২০২৩, কালের কন্ঠ।
১২,৯৭০.
প্যানজিয়ার অস্তিত্ব এবং তার বিভাজনের প্রক্রিয়াটি কোন তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়?
  1. থিওরি অব ন্যাচার‍্যাল সিলেকশন
  2. কন্টিনেন্টাল ড্রিফট
  3. বিগ ব্যাং থিওরি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কন্টিনেন্টাল ড্রিফট
উত্তর
সঠিক উত্তর:
কন্টিনেন্টাল ড্রিফট
ব্যাখ্যা

কন্টিনেন্টাল ড্রিফট বা মহীসঞ্চারণ তত্ত্ব
-
1912 সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েজেনার তার কন্টিনেন্টাল ড্রিফট বা মহীসঞ্চারণ তত্ত্বে প্যানজিয়ার অস্তিত্ব এবং বিভাজনের প্রক্রিয়াটি প্রথম প্রস্তাব করেছিলেন।
-প্যানজিয়া নামটি গ্রীক শব্দ প্যানজাইয়া থেকে এসেছে, যার অর্থ "সমস্ত পৃথিবী"। 
- প্যানজিয়া ( Pangea ) ছিল একটি সুপারমহাদেশ।
- প্রারম্ভিক ভূতাত্ত্বিক সময়ে এটি পৃথিবীর প্রায় সমস্ত ভূমিকে অন্তর্ভুক্ত করেছিল।
- প্যানথালাসা নামক একটি বৈশ্বিক মহাসাগর দ্বারা প্যানজিয়া বেষ্টিত ছিল। 
- প্যানজিয়া প্রাথমিক পার্মিয়ান যুগে (প্রায় 299 মিলিয়ন থেকে প্রায় 273 মিলিয়ন বছর আগে) সম্পূর্ণরূপে একত্রিত হয়েছিল।
- সুপারমহাদেশটি প্রায় 200 মিলিয়ন বছর আগে, প্রারম্ভিক জুরাসিক যুগে (201 মিলিয়ন থেকে 174 মিলিয়ন বছর আগে) বিচ্ছিন্ন হতে শুরু করে, অবশেষে আধুনিক মহাদেশ এবং আটলান্টিক এবং ভারত মহাসাগর গঠন করে।
- প্যানজিয়ার বিভাজনের প্রক্রিয়াটি প্লেট টেকটোনিক্সের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা হয়েছে, যা সহজভাবে বলেছে যে পৃথিবীর মহাদেশগুলি একসময় সুপারমহাদেশীয় প্যানজিয়াতে একত্রিত হয়েছিল ।
- প্লেট টেকটোনিক্স বলে যে পৃথিবীর বাইরের শেল বা লিথোস্ফিয়ার, বৃহৎ শক্ত প্লেট নিয়ে গঠিত যা পরে আলাদা আলাদা মহাদেশে বিভিক্ত হয়েছিল ।

অন্যদিকে,
- থিওরি অব ন্যাচার‍্যাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন। এই তত্ত্বে প্রাণের উৎপত্তি , বিকাশ ও বিবর্তন সম্পর্কে বলা হয়েছে। 
- জি লেমেটার এর বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বে বলা হয়েছে যে, ১৩৮০ কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১২,৯৭১.
'সান্তিয়াগো' কোন দেশে অবস্থিত?
  1. চিলি
  2. বলিভিয়া
  3. কলম্বিয়া
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা
রাজধানী:
 - চিলির রাজধানী সান্তিয়াগো।
- এটি চিলির বৃহত্তম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরটির কেন্দ্র।
- চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

অন্যদিকে,
- উরুগুয়ের রাজধানী মোন্তেভিদেও।
- কলম্বিয়ার রাজধানী বোগোটা। 
- বলিভিয়া রাজধানী লাপাজ।

উৎস: Britannica ও World Atlas.
১২,৯৭২.
World Bank Group এর কোন সংস্থা অনুন্নত দেশগুলোকে সহজশর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) MIGA
  4. ঘ) ICSID
সঠিক উত্তর:
খ) IDA
উত্তর
সঠিক উত্তর:
খ) IDA
ব্যাখ্যা
• IDA অনুন্নত দেশগুলোকে সহজশর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে।

• বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
 আর্থিক প্রতিষ্ঠানগুলো হল:-
- International Bank for Reconstruction and Development S(IBRD)
- International Development Association (IDA)
- International Finance Corporation (IFC)
- Multilateral Investment Guarantee Agency (MIGA)
- International Center for Settlement of Investment Disputes (ICSID)।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সংস্থা MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।
- ICSID সদস্যদেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- IFC উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট
১২,৯৭৩.
ইউরোপিয়ান ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে কত শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
  1. ক) ৪২ শতাংশ
  2. খ) ৫৫ শতাংশ
  3. গ) ৭৫ শতাংশ
  4. ঘ) ৯০ শতাংশ
সঠিক উত্তর:
খ) ৫৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫ শতাংশ
ব্যাখ্যা
- বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন কার্বন প্রভাবমুক্ত ইউরোপ গড়ে তোলার লক্ষ্যে ‘দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ’ গ্রহণ করেছে।
- এর অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন ২০৫০ সালের মধ্যে তার অঞ্চলে ১৯৯০ সালের তুলনায় কার্বন নিঃসরণ বৃদ্ধি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যস্থির করেছে।
- ২০৩০ সালের অন্তত ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১২,৯৭৪.
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
  1. চীন ও যুক্তরাষ্ট্র
  2. চীন ও ভারত
  3. ভারত ও যুক্তরাষ্ট্র
  4. ভারত ও রাশিয়া
সঠিক উত্তর:
চীন ও যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
চীন ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউস গ্যাস।
- গ্রিন হাউস গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি শোষণ করে এবং আবার মহাশুন্যে ফিরিয়ে দেয়, ফলে আমাদের দেহ বেগুনি রশ্মি গুলি থেকে রক্ষা পায়।
- গ্রিন হাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে ফলে পৃথিবিতে সবসময় প্রায় একই তাপমাত্রা বিরাজ করে।
- গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন ইত্যাদি।

⇒ গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন।
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত।
৪। ইউরোপীয় ইউনিয়ন।
৫। রাশিয়া।

উৎস: i) Investopedia ওয়েবসাইট।
ii) U.S. Environmental Protection Agency (.gov)।
১২,৯৭৫.
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১ কোন শহরে অনুষ্ঠিত হবে? 
  1. ইস্তানবুল
  2. আঙ্কারা
  3. অ্যান্টালিয়া
  4. ইজমির
সঠিক উত্তর:
অ্যান্টালিয়া
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্টালিয়া
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
- মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে। সভাপতি থাকবেন ক্রিস বোয়েন। 

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা।

১২,৯৭৬.
The Asian Drama' গ্রন্থটির রচয়িতা কে?
  1. অমর্ত্য সেন
  2. উইলয়াম রস্টো
  3. গুনার মিরডাল
  4. বারাক ওবামা 
সঠিক উত্তর:
গুনার মিরডাল
উত্তর
সঠিক উত্তর:
গুনার মিরডাল
ব্যাখ্যা

​The Asian Drama' গ্রন্থটির রচয়িতা গুনার মিরডাল।

​গুনার মিরডাল:
- গুনার মিরডাল (Gunnar Myrdal) ছিলেন একজন সুইডিশ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ.
​- উন্নয়নমূলক অর্থনীতিতে তার অবদান যথেষ্ট।
- তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে তার চিন্তাভাবনা উল্লেখযোগ্যভাবে প্রতিফলিত হয় তার বেশ কিছু লেখা ও প্রকাশিত পুস্তকে।
- 'Economic Theory and Underdeveloped Regions' মিরডাল ( লিখিত এরূপ একটি প্রামাণ্য গ্রন্থ।
- উন্নয়নের হাত ধরে যে চক্রাকার ও ক্রমযৌগিক (Circular and cumulative) কার্যকারণ সম্পর্ক রচিত হয় তা প্রতিফলিত হয়েছে তার বর্তমান তত্ত্বে।

​উল্লেখ্য,
- ১৯৭৪ সালে তিনি "অর্থনৈতিক ও সামাজিক ও প্রাতিষ্ঠানিক ঘটনাগুলির পারস্পরিক নির্ভরতার তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য অর্থ ও অর্থনৈতিক
বৈষম্যের তত্ত্ব এবং তাদের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য" ফ্রেডরিখ হায়েকের সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
- The Idea Of Justice-গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন।

​উৎস: Britannica.

১২,৯৭৭.
নিম্নের কোন সংস্থা ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ পরিচালনা করেছে?
  1. রেড ক্রিসেন্ট
  2. ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম
  3. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন
সঠিক উত্তর:
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন
ব্যাখ্যা
ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’:
- আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (Freedom Flotilla Coalition) ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ পরিচালনা করেছে।
- গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যশিকারির নামানুসারে ‘ম্যাডলিন’ জাহাজটির নামকরণ করা হয়েছে।

⇒ আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) সম্প্রতি গাজায় ত্রাণ পৌঁছানের একাধিক উদ্যোগ গ্রহণ করে।
- এটি হচ্ছে তৃণমূল পর্যায়ের একটি আন্তর্জাতিক আন্দোলন যার উদ্দেশ্য হচ্ছে অহিংস পন্থা ও সংহতি প্রকাশের মাধ্যমে গাজায় ইসরাইলের অমানবিক অবরোধের অবসান ঘটানো।
- ২০১০ সালে মূল ফ্রিডম ফ্লোটিলার ওপর ইসরাইলি আক্রমণের পর এ সংস্থার জন্ম।
- এরপর থেকে এ আন্দোলনের কর্মীরা বিশ্বব্যাপী ইসরাইলের অমানবিক অবরোধের বিরুদ্ধে ক্যাম্পেইন পরিচালনা করছেন। 
- এর নেতৃত্বে রয়েছেন সুইডেনের জলবায়ু-বিষয়ক মানবাধিকার আইনজীবী গ্রেটা থুনবার্গ ও ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সদস্য রিমা হাসান।
- ইতালির কাতালান থেকে যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজ মাদলিন সুইডেন, ফ্রান্স, স্পেন, ব্রাজিল ও তুরস্কের কয়েকজন অ্যাক্টিভিস্ট ও আল জাজিরার একজন সাংবাদিকসহ মোট ১২ জন সাহসী নারী-পুরুষ বেশ কিছু পরিমাণসামগ্রী শিশুখাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী নিয়ে গাজার কাছাকাছি পৌঁছালে ইসরাইলি সেনারা তাতে বাধা দেয়। আন্তর্জাতিক নৌসীমানার ১০০ নটিক্যাল মাইল দূরত্বে থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক জাহাজটি কব্জা করে এবং এর মানবাধিকারকর্মীদের অপহরণ ও আটক করে ইসরাইলে নিয়ে যায়।

⇒ ২ মার্চ, ২০২৫ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়।
- ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

উৎস: i) CSIS ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
১২,৯৭৮.
FIFA কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯০১ সালে
  2. ১৯০৩ সালে
  3. ১৯০৪ সালে
  4. ১৯১০ সালে
সঠিক উত্তর:
১৯০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৪ সালে
ব্যাখ্যা
• FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠাকাল: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা'র সদস্যপদ লাভ করে।

উৎস: ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১২,৯৭৯.
বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ইসরায়েল
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
জাপানের National Institute of Science and Technology Policy (NISTP) এর প্রতিবেদন অনুসারে -
- বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বে শীর্ষ দেশ - চীন। 
- চীন প্রতি বছর গড়ে ৪,০৭,১৮১টি বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।
- তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র প্রতি বছর গড়ে ২,৯৩,৪৩৪টি বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।
১২,৯৮০.
নিম্নোক্ত কোন সূত্র অনুসারে ব্যাড মানি ড্রাইভস এওয়ে গুড মানি আউট অব সার্কুলেশন?
  1. গ্রেশামস ল
  2. সেইজ ল
  3. মার্শাল ল র
  4. কেইনসিয়ান ল
সঠিক উত্তর:
গ্রেশামস ল
উত্তর
সঠিক উত্তর:
গ্রেশামস ল
ব্যাখ্যা
গ্র্যাশামের সূত্র:
- গ্র্যাশামের সূত্র অর্থনীতিতে বহুল পঠিত ও বহুল আলোচিত একটি সূত্র বা বিধি।
- এই সূত্রটি এখন আধুনিক বিশ্বে আচরণ বিজ্ঞানেও ব্যবহৃত হয় এবং মানব সম্পদ উন্নয়নে বিশেষজ্ঞরা তাকে গুরুত্বপূর্ণ একটি বিধি হিসেবে ব্যবহার করেন।

⇒ স্যার থমাস গ্র্যাশাম ছিলেন ষোড়শ শতাব্দীর একজন বণিক এবং প্রথিতযশা একজন অর্থনীতিবিদ।
- তিনি বৃটিশ রাজপরিবারের উপদেষ্টাও ছিলেন এবং বৃটিশ মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতার ব্যাপারে রাজাদের পরামর্শ দিতেন।
- স্যার গ্র্যাশাম রাজকীয় এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ছিলেন এবং উইল করে তার যাবতীয় সম্পত্তি গ্র্যাসাম কলেজকে দান করে দিয়ে গিয়েছিলেন।
- গ্র্যাশাম কলেজ ছিল লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণের প্রথম প্রতিষ্ঠান।

⇒ বাজারে প্রচলিত একাধিক খাদ বিশিষ্ট ধাতব মুদ্রার ব্যাপারে ভোক্তা আচরণের পূর্বাভাস হচ্ছে গ্র্যাশামের সূত্রের মূল কথা।
- গ্র্যাশামের সময় ইংল্যান্ডের বাজারে দু’ধরনের মুদ্রা ছিল।
- একটি ছিল আসল ধাতব মুদ্রা যার কোনো খাদ ছিল না, আরেকটি ছিল খাদ বিশিষ্ট মুদ্রা যা পরবর্তীকালে মুদ্রার উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকার প্রচলন করেছিলেন।
- সরকারিভাবে উভয় মুদ্রাকে একই মূল্যমানের বলে গণ্য করা হয়।
- ফলে বিশুদ্ধ ধাতু দিয়ে তৈরি আসল মুদ্রাকে মানুষ তথা ভোক্তা জনগণ ভালো মুদ্রা (Good Money) এবং খাদ বিশিষ্ট মুদ্রাকে খারাপ মুদ্রা (Bad Money) হিসেবে গণ্য করতে শুরু করে।
- এর কারণ ভালো মুদ্রা খাদমুক্ত তথা মৌলিক ধাতু দিয়ে তৈরি এবং খারাপ মুদ্রা ছিল খাদযুক্ত ধাতুর তৈরি।
- মানুষ আসল ধাতুর তৈরি টাকা বা মুদ্রা মওজুত করতে শুরু করেছে।
- এতে করে ভালো মুদ্রা বাজার থেকে উঠে গেছে এবং খারাপ বা খাদযুক্ত মুদ্রায় বাজার ভর্তি হয়ে গেছে।
- এটাকেই বলা হয় Bad Money drives Good Money out of circulation, খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজারছাড়া করে এবং এটাই গ্র্যাশামের সূত্র নামে খ্যাতি অর্জন করে।

উৎস: Britannica.
১২,৯৮১.
ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? 
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা

• ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা: 
- তারিখ: ১৫ নভেম্বর, ১৯৮৮ সাল। 
- ঘোষণাস্থল: আলজিয়ার্স, আলজেরিয়া। 
- ঘোষণা প্রদানকারী: ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি মুক্তি সংস্থার (PLO) চেয়ারম্যান ছিলেন। 
- রাজধানী হিসেবে ঘোষণা: জেরুজালেম। 
- প্রথম স্বীকৃতিদাতা দেশ: আলজেরিয়া। 
- এই ঘোষণা প্রথম ইন্তিফাদার (ফিলিস্তিনি গণজাগরণ) সময়কালে ফিলিস্তিনি স্বায়ত্তশাসনের দাবি সুদৃঢ় করেছিল।

তথ্যসূত্র: আল জাজিরা। 

১২,৯৮২.
বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র কতগুলো?
  1. ক) ১৯৩
  2. খ) ১৮৯
  3. গ) ১৯০
  4. ঘ) ১৯১
সঠিক উত্তর:
খ) ১৮৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৯
ব্যাখ্যা
বর্তমানে মোট ১৮৯ টি রাষ্ট্র বিশ্বব্যাংকের সদস্য। 

বিশ্বব্যাংক: 
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এটির ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
- বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
- বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য যে, 
জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়। এগুলো হলো:
- অ্যান্ডোরা
- কিউবা
- উত্তর কোরিয়া
- লিচেনস্টাইন এবং
- মোনাকো বিশ্বব্যাংকের সদস্য নয়।

তথ্যসূত্র: https://www.worldbank.org/
১২,৯৮৩.
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে জয় লাভ করে কোন দেশ?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
ব্যাখ্যা
দ্বাদশ বিশ্বকাপ ২০১৯:
অনুষ্ঠিত হয়-৩০ মে- ১৪ জুলাই, ২০১৯
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন- ইংল্যান্ড।
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটে রানার্স আপ- নিউজিল্যান্ড।
অংশগ্রহণ করে-১০ টি দেশ।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়- লন্ডনের লর্ডসে।

তথ্যসূত্র: ICC ওয়েবসাইট।
১২,৯৮৪.
'ন্যুরেমবার্গ ট্রায়াল' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) যুদ্ধাপরাধের বিচার
  2. খ) সীমানা সংক্রান্ত
  3. গ) নারী অধিকার
  4. ঘ) মানবাধিকার
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধের বিচার
উত্তর
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধের বিচার
ব্যাখ্যা
নুরেমবার্গ ট্রাইব্যুনাল:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী পরিকল্পিতভাবে যে ভয়ংকর গণহত্যা চালিয়েছিল, তার মূল পরিকল্পনাকারীদের  'নুরেমবার্গ ট্রাইব্যুনালে' বিচারের আওতায় আনা হয়।
- বিশ্বের ইতিহাসে এত বড় আকারে যুদ্ধাপরাধের বিচা্র ই প্রথম করা হয়।
- এই ট্রাইব্যুনালের অন্যতম এক তদন্ত কর্মকর্তা ছিলেন বেনজামিন ফেরেনজ।
- নাৎসি জার্মান যুদ্ধবন্দীদের বিচার ২১ নভেম্বর, ১৯৪৫ থেকে ১ অক্টোবর, ১৯৪৬ সাল পর্যন্ত চলে জার্মানির ন্যুরেমবার্গে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং বিবিসি বাংলা নিউজ।
১২,৯৮৫.
গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?
  1. মিশর ও ইসরায়েল
  2. জর্ডান ও ইসরায়েল
  3. ফিলিস্তিন ও ইসরায়েল
  4. সিরিয়া ও ইসরায়েল
সঠিক উত্তর:
সিরিয়া ও ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া ও ইসরায়েল
ব্যাখ্যা

• গোলান মালভূমি:
- ১১৫০ বর্গকিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ।
- এটি সিরিয়া-ইসরায়েল সীমান্তে অবস্থিত।
- এটি ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়ার একটি অংশ ছিল।
- সেই বছর, ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমিতে প্রবেশ করে।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার গোলান হাইটসকে সংযুক্ত করে, বা ঘোষণা করে যে এলাকাটি ইসরায়েলের একটি অংশ।
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- পরবর্তীতে, ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি ফেরত দেয়।
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা।

১২,৯৮৬.
স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. যুক্তরাজ্য
  2. পর্তুগাল
  3. নেদারল্যান্ডস
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

ইন্দোনেশিয়া:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া।
- দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখ- থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- স্থল সীমান্ত রয়েছে মালয়েশিয়া, বোর্নিও, পাপুয়া নিউগিনি ও পূর্ব তিমুর এবং সরু প্রণালী দ্বারা আলাদা হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের সঙ্গে।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, সুলাওয়েসি, পাপুয়া নিউ গিনি।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রাবোও সুবিয়ান্তো।

⇒ স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল। 
- ইন্দোনেশিয়া ১৭ আগস্ট ১৯৪৫ সালে হল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- নেপোলিয়নের যুদ্ধের সমাপ্তির পর ১৮১৫ সাল থেকে নেদারল্যান্ডস দ্বীপপুঞ্জ জুড়ে একটি প্রভাবশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল।

উল্লেখ্য,
- আহমেদ সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের উত্থানকালের প্রধান সারির নেতা। 
- ঔপনিবেশিক শক্তি নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন আহমেদ সুকর্ণ। 
- ১৯৪৫ সালের ১৭ আগস্ট জাতীয়তাবাদী সংগ্রামী নেতা আহমেদ সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় এবং স্বাধীন ও সার্বভৌম ইন্দোনেশিয়ার জন্ম হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.

১২,৯৮৭.
কোন সভ্যতায় সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করা হয়?
  1. সুমেরীয় সভ্যতায়
  2. ইনকা সভ্যতায়
  3. অ্যাশেরীয় সভ্যতায়
  4. রোমান সভ্যতায়
সঠিক উত্তর:
সুমেরীয় সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয় সভ্যতায়
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization)
মেসোপটেমীয় অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
▪ বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। 

সুমেরীয়দের উল্লেখযোগ্য অবদান - 
▪ লিখন পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
▪ কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো - ৩২টি।
▪ তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত - “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।  
▪ ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
▪ উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো। অর্থাৎ সুমেরীয় সভ্যতায় প্রথম সেচ পদ্ধতির আবিষ্কার হয়েছিল।

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৯৮৮.
ইকোলজি শব্দটি প্রথম ব্যবহৃত হয়-
  1. ক) ১৮৯৬ সালে
  2. খ) ১৮৭৮ সালে
  3. গ) ১৮৬৯ সালে
  4. ঘ) ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
গ) ১৮৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬৯ সালে
ব্যাখ্যা
১৮৬৯ সালে 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেইকেল। 'গ্রীনহাউস' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী সোভনর্টে আরহেনিয়াস। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১২,৯৮৯.
পারমাণবিক বোমার জনক 'ওপেনহাইমার' কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
পারমাণবিক বোমার জনক 'ওপেনহাইমার' যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। 

রবার্ট ওপেনহাইমার:
- ওপেনহাইমার ছিলেন ম্যানহাটান প্রজেক্টের কেন্দ্রীয় ব্যক্তি।
- তিনি পারমাণবিক বোমার জনক। 
- ওপেনহাইমারের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৯০৪ সালে।
- জার্মানি থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসা এক ইহুদি পরিবারে তার জন্ম হয়েছিল।
- ওপেনহাইমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়েন।
- স্নাতকোত্তর পড়াশোনা করেন ইংল্যান্ডের কেমব্রিজে।

উল্লেখ্য,
- পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একটি প্রকল্প হাতে নিয়েছিল।
- এই প্রকল্পের নাম ছিল 'ম্যানহাটান প্রজেক্ট'।
- সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার।
- জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল।
- ৬ আগস্ট, ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র প্রথম লিটলবয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- ৯ আগস্ট, ১৯৪৫ ফ্যাটম্যান নামের বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকি শহরে।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: Britannica.
১২,৯৯০.
রামসার কনভেনশন (১৯৭১)-উদ্দেশ্য হলো-
  1. জলাভূমি সংরক্ষণ
  2. পানিসম্পদ রক্ষা
  3. মরুভূমি সংরক্ষণ
  4. পরিবেশ দূষণ রোধ
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
• রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- এই কনভেনশনটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এবং ১৯৭৫ সালে কার্যকর হয়।
- তারপর থেকে, বিশ্বের সমস্ত ভৌগোলিক অঞ্চল থেকে প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

• এর উদ্দেশ্য:
- আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য দেশ: ১৭৩টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- ২রা এপ্রিল ২০২৫ তারিখে, সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে তাদের যোগদানের দলিল জমা দেয়।
- এই কনভেনশনটি দেশের জন্য ২রা আগস্ট ২০২৫ তারিখে কার্যকর হবে, যা এটিকে জলাভূমি সংরক্ষণ এবং বিজ্ঞতার সাথে ব্যবহারের জন্য নিবেদিত চুক্তির ১৭৩তম চুক্তিকারী পক্ষ করে তুলবে।

উৎস: Ramsar Convention Official Website.
১২,৯৯১.
হর্ন অব আফ্রিকার দেশ -
  1. আইসল্যান্ড
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. জিবুতি
সঠিক উত্তর:
জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
জিবুতি
ব্যাখ্যা
হর্ন অব আফ্রিকার দেশ:
- হর্ন অব আফ্রিকার দেশ-  জিবুতি , ইরিত্রিয়া , ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে , যাদের সংস্কৃতি তাদের দীর্ঘ ইতিহাস জুড়ে সংযুক্ত রয়েছে ।
- পূর্ব  আফ্রিকার একটি অঞ্চল যা মানচিত্রে দেখতে শিংয়ের মতো মনে হয়।
- সোমালিয়া অবস্থিত এই শিংয়ের শীর্ষ।
- হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশ ৪টি।
- আফ্রিকা প্রচলিতভাবে পাঁচটি অঞ্চলে বিভক্ত - দক্ষিণ , মধ্যে, পশ্চিম, এবং পূর্ব আফ্রিকা। 
- পূর্ব আফ্রিকার দেশ মোট ১৮ টি।
- হর্ন আফ্রিকা হলো একটি উপদ্বীপ।

অপরদিকে,
- আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এই দেশগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়।

উৎস: Britannica. 
১২,৯৯২.
COP-28 কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) চীন
  2. খ) আরব আমিরাত
  3. গ) মিশর
  4. ঘ) চিলি
সঠিক উত্তর:
খ) আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
খ) আরব আমিরাত
ব্যাখ্যা
২০২৩ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC এর পক্ষগুলির সম্মেলন, যা সাধারণত COP28 নামে পরিচিত, ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হবে, যা ৩০শে নভেম্বর থেকে ১২শে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত এক্সপো সিটি, দুবাইতে অনুষ্ঠিত হবে।
 
 উতস:- জাতিসংঘের ওয়েবসাইট। 
১২,৯৯৩.
চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
  1. ক) লি কিয়াং
  2. খ) শি জিনপিং
  3. গ) হু চুনহুয়া
  4. ঘ) ওয়াং ইয়াং
সঠিক উত্তর:
ক) লি কিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ক) লি কিয়াং
ব্যাখ্যা
- চীনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন লি কিয়াং।
- তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াং কে বেছে নিয়েছেন শি জিনপিং।
- লি কিয়াং এর জন্ম ২৩ জুলাই ১৯৫৯ সালে।
- তিনি একজন চীনা রাজনীতিবিদ এবং চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)'র একজন সিনিয়র নেতা।
- তিনি গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী এবং ২০২৩ সাল থেকে সিসিপি পলিটব্যুরোর স্থায়ী পরিষদের দ্বিতীয় পর্যায়ভুক্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 
- ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি সাংহাইয়ের দলীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন।
- চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেসে ২ হাজার ৯০০ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হলেন লি।
- এর আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন লি কেকিয়াং।

অন্যদিকে -
- ২০২৩ সালের ১০ মার্চ চীনের প্রেসিডেন্ট পদে ঐতিহাসিক তৃতীয় মেয়াদ শুরু করলেন শি জিনপিং।
- হু চুনহুয়া ছিলেন একজন উপপ্রধানমন্ত্রী।
- লে লেকিয়াং সরকার থাকাকালীন ওয়াং ইয়াং ছিলেন একজন উপপ্রধানমন্ত্রী।

উৎস: প্রথম আলো, ১১ মার্চ ২০২৩।
১২,৯৯৪.
আর্থ আওয়ার এর আয়োজন করে -
  1. UNEP
  2. WWF
  3. Greenpeace
  4. IPCC
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা
আর্থ আওয়ার:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।

সূত্র: Earth Hour এর ওয়েবসাইট।
১২,৯৯৫.
নেলসন ম্যান্ডেলা কোন প্রথম দেশের কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন?
  1. জাম্বিয়া
  2. কেনিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভকরেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' তার বই।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

উৎস: Britannica.com
১২,৯৯৬.
What is the content of 'Kyoto Protocol'?
  1. ক) Limitation of chemicals harmful to the ozone layer
  2. খ) Reduction of greenhouse gas emissions
  3. গ) Regarding hazardous waste movement
  4. ঘ) Protection of the ozone layer
সঠিক উত্তর:
খ) Reduction of greenhouse gas emissions
উত্তর
সঠিক উত্তর:
খ) Reduction of greenhouse gas emissions
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
-বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়ােটো শহরে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।

- মন্ট্রিল প্রটোকল - ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- ভিয়েনা কনভেনশন - ওজোন স্তরের সুরক্ষা।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১২,৯৯৭.
International Court of Justice (ICJ) এর সভাপতির মেয়াদ কত বছর?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা

- আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) সভাপতির মেয়াদ তিন বছর। ICJ-এর বিচারকগণ নিজেরাই তাদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন, এবং প্রত্যেকেই তিন বছর মেয়াদে এই দায়িত্ব পালন করেন। 

• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ,
- এটি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।
- এটি ১৫ জন বিচারকের সমন্বয়ে গঠিত, এবং প্রতিটি বিচারকের মেয়াদ ৯ বছর।
- তবে প্রতি ৩ বছর পরপর এক-তৃতীয়াংশ বিচারক পুনর্নির্বাচিত হন।
- এই আদালতের বিচারকদের মধ্য থেকে গোপন ব্যালটের মাধ্যমে একজনকে সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত করা হয়।
- আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ ৩ বছর।  

সূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।

১২,৯৯৮.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. তাইওয়ান
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪:

- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে।
• প্রথম - সিঙ্গাপুর। (৮৩.৫)
• দ্বিতীয় - সুইজারল্যান্ড। (৮৩.০)
• তৃতীয় - আয়ারল্যান্ড। (৮২.৬)
• চতুর্থ - তাইওয়ান। (৮০.০)
• পঞ্চম - লুক্সেমবার্গ। (৭৯.২)।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া। (২.৯)
- ২০২৪ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তথ্যসূত্র - The Heritage Foundation ওয়েবসাইট।
১২,৯৯৯.
আইনের শাসন সূচক-২০২২ অনুযায়ী, শীর্ষ দেশ -
  1. ক) সুইডেন
  2. খ) ডেনমার্ক
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
ব্যাখ্যা
• আইনের শাসন সূচক-২০২২:
- ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

এছাড়াও 
প্রতিবেদনে সার্কভূক্ত দেশ
- সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯ তম)
- বাংলাদেশ - ১২৭ তম।
- শ্রীলংকা – ৭৪ তম
- ভারত- ৭৭ তম।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৩,০০০.
Recently which country signed in CPTPP agreement?
  1. USA
  2. UK
  3. Findand
  4. Sweden
সঠিক উত্তর:
UK
উত্তর
সঠিক উত্তর:
UK
ব্যাখ্যা
CPTPP:
- CPTPP এর পূর্ণরূপ: The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership.
- এটি হলো এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- ২০১৮ সালের ৮ মার্চ এটি চিলির সান্টিয়াগো শহরে স্বাক্ষরিত হয়।
- কানাডা, পেরু, মেক্সিকো, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম এতে স্বাক্ষর করে।
- ৩০ ডিসেম্বর ২০১৮ ছয়টি দেশ অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হয়।
- সর্বশেষ যোগদান করে যুক্তরাজ্য।
- ১৬ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাজ্য এতে যোগদান করে।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।