বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১২৯ / ২৭২ · ১২,৮০১১২,৯০০ / ২৭,৩৪৭

১২,৮০১.
Which of the following countries does not have a written constitution?
  1. India
  2. Bangladesh
  3. England
  4. The USA
  5. None
সঠিক উত্তর:
England
উত্তর
সঠিক উত্তর:
England
ব্যাখ্যা
যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই।

যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
 
উল্লেখ্য,
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
 
এছাড়াও,
- সৌদি আরব, কানাডা, ইসরায়েল ও নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই।
 
উৎস: i) Britannica.
         ii) WorldAtlas.
১২,৮০২.
Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
  1. ৫ মে ২০২০
  2. ৪ জুন ২০২০
  3. ৬ জুলাই ২০২০
  4. ৮ আগষ্ট ২০২০
সঠিক উত্তর:
৪ জুন ২০২০
উত্তর
সঠিক উত্তর:
৪ জুন ২০২০
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৪ জুন, ২০২০ গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়।

উৎস: GOV.UK
১২,৮০৩.
২০২৬ সালে কততম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) অনুষ্ঠিত হবে?
  1. কপ-২৯
  2. কপ-৩০
  3. কপ-৩১
  4. কপ-৩২
সঠিক উত্তর:
কপ-৩১
উত্তর
সঠিক উত্তর:
কপ-৩১
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর মূল উদ্দেশ্য হলো জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা।
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও, 
- 'কপ-২৯' আজারবাইজানে অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালের কপ-৩০, ব্রাজিলের বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছিল জাতিসংঘ।
- কপ-৩১ সম্মেলন ২০২৬ সালে তুরস্কে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও প্রথম আলো।

১২,৮০৪.
বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি রয়েছে?
  1. খুলনায়
  2. সিলেটে
  3. যশোরে
  4. কুমিল্লায়
সঠিক উত্তর:
কুমিল্লায়
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লায়
ব্যাখ্যা

• ২য় বিশ্বযুদ্ধে মিয়ানমারে (তৎকালীন বার্মা) সংঘটিত যুদ্ধে যে ৪৫ হাজার কমনওয়েলথ সৈন্য নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে মােট ৯টি সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে।
• এর মধ্যে বাংলাদেশে ২টি কমনওয়েলথ সমাধিক্ষেত্র রয়েছে।
• যার একটি কুমিল্লার ময়নামতিতে এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া।

১২,৮০৫.
২০২৬ সালের FIFA World Cup-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মেক্সিকো সিটি
  2. মায়ামি
  3. নিউজার্সি
  4. লস অ্যাঞ্জেলেস
সঠিক উত্তর:
নিউজার্সি
উত্তর
সঠিক উত্তর:
নিউজার্সি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু মেক্সিকো সিটিতে, ফাইনাল নিউজার্সিতে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার। ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।

উল্লেখ্য,
- বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে।
- ডালাস ও আটলান্টায় দুই সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুলাই, ২০২৬।
- ১৮ জুলাই, ২০২৬ মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ।
- সবশেষে ১৯ জুলাই, ২০২৬ নিউজার্সিতে হবে ফাইনাল।

উৎস: FIFA ওয়েবসাইট।

১২,৮০৬.
বিশ্বের কোন দেশ সর্বপ্রথম স্বেচ্ছামৃত্যুর বৈধতা প্রদান করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ডেনমার্ক
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
⇒ স্বেচ্ছামৃত্যুর মৃত্যুর অধিকার বৈধতা সংক্রান্ত বিল:
- ১৯৪২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে 'মৃত্যুর অধিকার' নামে একটি বিল পাসের মধ্য দিয়ে স্বেচ্ছামৃত্যুর বৈধতা দেয় সুইজারল্যান্ড।
- সম্প্রতি, যুক্তরাজ্যে স্বেচ্ছামৃত্যুর বৈধতা সংক্রান্ত বিল ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
- বিলটি পাস হলে যুক্তরাজ্যই হবে স্বেচ্ছামৃত্যুর বৈধতা থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ। 
-৩৩০ জন এমপি পক্ষে এবং ২৭৫ জন বিপক্ষে ভোট দেন।
- গুরুতর অসুস্থ ব্যক্তি, যাদের ছয় মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই সুবিধা পাবেন।
- রোগীদের যন্ত্রণা লাঘব এবং মৃত্যুর সময় ও পদ্ধতি নির্ধারণের স্বাধীনতা প্রদান।
- সমর্থকরা এটিকে মানবিক হিসেবে দেখছেন, কিন্তু বিরোধীরা সম্ভাব্য সামাজিক চাপ ও অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন।

উল্লেখ্য,
- সুইজারল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে স্বেচ্ছামৃত্যুর (assisted suicide) বৈধতা প্রদান করা হয়। ১৯৪২ সালে এটি আইনত বৈধ করা হয়, তবে এটি কিছু নির্দিষ্ট শর্তের উপর নির্ভরশীল।
- তবে, যদি ইউথানেশিয়ার (euthanasia) কথা বলা হয়, তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস ২০০২ সালে এটিকে আইনসম্মত করে।
- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং অস্ট্রিয়ায় ইতোমধ্যেই স্বেচ্ছামৃত্যু বৈধ।
- এটি যুক্তরাজ্যে বৈধতা পেলে সেই তালিকায় যুক্ত হবে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১২,৮০৭.
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের কততম আসর অনুষ্ঠিত হয়েছে?
  1. ১০ম
  2. ১১তম
  3. ১২তম
  4. ১৩তম
সঠিক উত্তর:
১১তম
উত্তর
সঠিক উত্তর:
১১তম
ব্যাখ্যা

বিপিএল ২০২৫:
- ২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই লিগের আয়োজন করে।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল।
- রানার্সআপ: চিটাগাং কিংস।
- টুর্নামেন্ট সেরা: মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: মোহাম্মদ নাইম (৫১১) (খুলনা টাইগার্স)। 
- সর্বাধিক উইকেটধারী: তাসকিন আহমেদ (২৫) (দুর্বার রাজশাহী)। 
- বিপিএল ২০২৫ এর থিম হলো "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"।


উৎস: Bangladesh Premier League ওয়েবসাইট।

১২,৮০৮.
জি-৭ প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা

- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- জি-৭ এর ৪৭তম সম্মেলন হয় ২০২১ সালে UK তে,
- ৪৮তম সম্মেলন হবে ২০২২ সালে জার্মানিতে,
- ৪৯তম সম্মেলন হবে ২০২৩ সালে জাপানে,
- ৫০তম হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎসঃ বিবিসি ও ব্রিটানিকা।

১২,৮০৯.
World Economic Forum (WEF) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৯১ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা

   - World Economic Forum (WEF) প্রতিষ্ঠিত হয় : ১৯৭১ সালে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF):

- পূর্ণ নাম: World Economic Forum (WEF)
- প্রতিষ্ঠিত হয় : ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা: প্রফেসর ক্লাউস শওয়াব (Klaus Schwab).
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ধরণ: অলাভজনক আন্তর্জাতিক সংস্থা (Non-profit International Organization).
- উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন,
- ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সরকার,
- বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে আলোচনা ও অংশীদারিত্ব তৈরি করা।
বিশেষ আয়োজন:

উল্লেখ্য,
- WEF-এর সবচেয়ে পরিচিত বার্ষিক আয়োজন হলো “দাভোস সম্মেলন (Davos Summit)”, 
- যা সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।

১২,৮১০.
সাংহাই সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য দেশ-
  1. ক) কাজাখস্তান
  2. খ) ইরান
  3. গ) উজবেকিস্তান
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
- সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্য দেশ ৯টি।
- সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে ইরান।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১২,৮১১.
What is the name of the currency of Myanmar?
  1. ক) Rupee
  2. খ) Ngultrum
  3. গ) Dong
  4. ঘ) Kyat
সঠিক উত্তর:
ঘ) Kyat
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kyat
ব্যাখ্যা
মায়ানমারের মুদ্রার নাম- কিয়াত

অপরদিকে -
এছাড়াও - ভুটানের মুদ্রা-গুলট্রাম।
ভিয়েতনামের মুদ্রা- ডং।
নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১২,৮১২.
জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্টের কত নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার বিষয়টি গুরুত্ব পেয়েছে?
  1. ৪ নং লক্ষ্যমাত্রা
  2. ৫ নং লক্ষ্যমাত্রা
  3. ১০ নং লক্ষ্যমাত্রা
  4. ১৩ নং লক্ষ্যমাত্রা
সঠিক উত্তর:
৫ নং লক্ষ্যমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
৫ নং লক্ষ্যমাত্রা
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (SDG) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল। 

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১২,৮১৩.
COP30 অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় কোনটি?
  1. অক্টোবর ২০২৫
  2. নভেম্বর ২০২৫ 
  3. সেপ্টেম্বর ২০২৫
  4. জানুয়ারি, ২০২৬
সঠিক উত্তর:
নভেম্বর ২০২৫ 
উত্তর
সঠিক উত্তর:
নভেম্বর ২০২৫ 
ব্যাখ্যা

• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।
- সময়কাল: ১০ নভেম্বর, ২০২৫ - ২১ নভেম্বর, ২০২৫।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।
- সর্বশেষ COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- কপ-২৯ (COP29) জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছে উন্নত দেশগুলো।

উৎস: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট।

১২,৮১৪.
১৯১৭ সালের বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য কী ছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ও শান্তি প্রতিষ্ঠা
  2. আরব জনগণের জন্য প্যালেস্টাইনে স্বাধীন রাষ্ট্র গঠন
  3. অটোমানদের জায়গা দখল করা
  4. প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা (Balfour Declaration) ছিল একটি ঐতিহাসিক চিঠি যা ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর তাঁর এক পত্রে প্যালেস্টাইনে একটি ইহুদি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটিশ সরকারের সমর্থন প্রকাশ করেছিলেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।

উল্লেখ্য,
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইনে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করে, যার ফলে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠা হয়।
- কিন্তু আরব রাষ্ট্রগুলো ও প্যালেস্টাইনের আরব জনগণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলে আসে এবং ফলস্বরূপ ১৯৪৮ সালে ইসরায়েল-আরব যুদ্ধের সূত্রপাত হয়।

উৎস: Britannica
১২,৮১৫.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্গত ছিল না কোন দেশ?
  1. বুলগেরিয়া
  2. বেলজিয়াম
  3. সার্বিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

• যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।

মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জুন, ১৯১৯ সালে।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

উৎস: i) Britannica.
ii) History.com

১২,৮১৬.
New Development Bank (NDB)-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [মার্চ, ২০২৫]
  1. ৫টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১০টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, উরুগুয়ে, আলজেরিয়া।)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

উল্লেখ্য,
- New Development Bank (NDB) ব্রিকস দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
১২,৮১৭.
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি?
  1. ক) জেনারেল হাবিবি
  2. খ) মেঘবতী সুকর্ণপুত্রী
  3. গ) জোকো উইদাদো
  4. ঘ) জেনারেল বিরান্তো
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
উত্তর
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো (Joko Widodo)।
তিনি সর্বপ্রথম - ২০১৪ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
১২,৮১৮.
আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত?
  1. মরক্কো
  2. সিরিয়া
  3. মিশর
  4. লেবানন
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
• আলেকজান্দ্রিয়া বন্দর:
- আলেকজান্দ্রিয়া বন্দর — মিশরে অবস্থিত।
- এইশহরের মিশরের বিখ্যাত গ্রন্থাগার বিবলিওথেকা আলেক্সান্দ্রিয়া অবস্থিত।
- এটি মিশরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র।
- এর সাথে সুয়েজ হয়ে আসা প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন রয়েছে। 

উৎস:
- Britannica.com
১২,৮১৯.
Which dengue vaccine was made in Japan?
  1. Pertussis
  2. Toxoid
  3. Qdenga
  4. Dengvaxia
সঠিক উত্তর:
Qdenga
উত্তর
সঠিক উত্তর:
Qdenga
ব্যাখ্যা
ডেঙ্গু টিকা:
- এখন পর্যন্ত ডেঙ্গুর দুইটি টিকা আবিষ্কৃত হয়েছে।
- একটি ডেনভ্যাক্সিয়া (Dengvaxia) ভ্যাকসিন, আরেকটি কিউডেঙ্গা (Qdenga).

• ডেনভ্যাক্সিয়া:
- ডেনভ্যাক্সিয়া টিকাটি বের করেছে ফ্রান্সের একটি ওষুধ কোম্পানি।
- কিন্তু এই ভ্যাকসিনটি সবাইকে দেওয়া যায় না। এটি সাধারণত বাচ্চাদের দেওয়া হয়।
- যাদের বয়স ৯ থেকে ১৬ বছরের মধ্যে, শুধুমাত্র তারাই এটি ব্যবহার করতে পারবে।
- সাধারণত যাদের টেস্ট করে ডেঙ্গু পজিটিভ পাওয়া যায় বা আগে কখনো ডেঙ্গু হয়েছিল, এমন মানুষদেরই টিকাটি দেওয়া যায়।
- সাধারণত ডেনভ্যাক্সিয়া তিনটা ডোজে দিতে হয় ছয় মাস পরপর।

• কিউডেঙ্গা:
- কিউডেঙ্গা হচ্ছে জাপানভিত্তিক একটি ডেঙ্গু টিকা। 
- শুধুমাত্র কিছু নির্দিষ্ট বয়সের বাচ্চাদের এই টিকা দেওয়া হয়।
- পৃথিবীর অনেক দেশেই ইতিমধ্যে টিকাটির ব্যবহার শুরু হয়েছে।
- কিউডেঙ্গা টিকাটি তুলনামূলক বেশি কাজ করে, এর সাইড ইফেক্টও কম। -
- টিকাটি ছয় বছর থেকে শুরু করে ৪৫ বছরের মধ্যে যে কাউকে দেওয়া হয়।
- এই টিকাটির দুটি ভ্যাকসিন দিতে হয় তিন মাস পরপর।

তথ্যসূত্র- দৈনিক ইত্তেফাক, ১৬ আগস্ট ২০২৩।
১২,৮২০.
কোনটি FAO এর সাথে সংশ্লিষ্ট?
  1. ক্ষুধা দূরীকরণ
  2. কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি
  3. জীবনযাত্রার মান উন্নত করা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• FAO:
- FAO এর পূর্ণরূপ Food and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতষ্ঠার মূল উদ্দেশ্য – ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- প্রতিষ্ঠা লাভ করে – ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- সদর দপ্তর– রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা–১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি  সংস্থা, সংস্থাটি হলো (ইইউ)।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক– QU Dongyu (চীনা নাগরিক)।

উৎস: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট। [link]
১২,৮২১.
নিচের কোনটিকে গ্রিনব্যাক বলা হতো?
  1. মার্কিন ডলার
  2. ইউরো
  3. পাউন্ড
  4. ইউয়ান
সঠিক উত্তর:
মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন ডলার
ব্যাখ্যা
মার্কিন ডলারকে অতীতে গ্রিনব্যাক বলা হতো।

গ্রিন ব্যাক:
- মার্কিন ডলারকে অতীতে গ্রিনব্যাক বলা হতো।
- আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৮৬১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ কাগজি মুদ্রার প্রচলন ছিলো।
- মুদ্রায় সবুজ রঙের ছাপা থাকার কারণে এ রকম নামে জনপ্রিয় হয়েছিলো।

উৎস: The U.S. Currency Education Program (.gov) ওয়েবসাইট।
১২,৮২২.
কলোরাডো মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
কলোরাডো মালভূমি:
- কলোরাডো মালভূমি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

উল্লেখ্য,
- এটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের চারটি রাজ্য কলোরাডো, নিউ মেক্সিকো, ইউটা এবং অ্যারিজোনাতে বিস্তৃত।
- এই মালভূমিটি অত্যন্ত ঐতিহাসিক এবং ভূগোলিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বহু জাতীয় উদ্যান, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন, আর্চস, ক্যাটেড্রাল ভ্যালি এবং মেসা ভার্ডে অবস্থিত।
- এটি পাদদেশীয় মালভূমি।
- কলোরাডো মালভূমিতে সর্বাপেক্ষা দীর্ঘ ও গভীর গিরিখাতটির নাম গ্র্যান্ড ক্যানিয়ন।

উৎস: Britannica.
১২,৮২৩.
ডেটন শান্তি চুক্তির পক্ষ সমূহ -
  1. আলবেনিয়া, জাম্বিয়া ও ক্রোয়েশিয়া
  2. সার্বিয়া, জাম্বিয়া ও ক্রোয়েশিয়া
  3. বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
  4. বসনিয়া, ক্রোয়েশিয়া ও জর্জিয়া
সঠিক উত্তর:
বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
ব্যাখ্যা
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।
১২,৮২৪.
Global Climate Risk Index 2021 অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ-
  1. ক) বাংলাদেশ
  2. খ) ফিলিপাইন
  3. গ) মিয়ানমার
  4. ঘ) পুয়ের্টোরিকো
সঠিক উত্তর:
ঘ) পুয়ের্টোরিকো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুয়ের্টোরিকো
ব্যাখ্যা
- জার্মান ওয়াচ প্রকাশিত Global Climate Risk Index 2021 অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পুয়ের্টোরিকো।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার।
- বাংলাদেশের অবস্থান ৭ম। 

উৎসঃ জার্মান ওয়াচ ওয়েবসাইট।
১২,৮২৫.
আরব-ইসরাইল যুদ্ধ কতবার সংঘটিত হয়েছিল?
  1. ৩ বার
  2. ২ বার
  3. ৫ বার
  4. ৪ বার
সঠিক উত্তর:
৪ বার
উত্তর
সঠিক উত্তর:
৪ বার
ব্যাখ্যা
আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

১ম আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।
 
২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৫৬ সালে।
 
৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
 
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
 
উৎস: World Atlas.
১২,৮২৬.
CEPA চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুই দেশের মধ্যে?
  1. ক) ভারত - বাংলাদেশ
  2. খ) বাংলাদেশ - চায়না
  3. গ) ভারত - সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত - ইসরাইল
সঠিক উত্তর:
গ) ভারত - সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত - সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
১৮ ফেব্রুয়ারি ২০২২ Comprehensive Economic Partnership Agreement (CEPA) বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত। 

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১২,৮২৭.
ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) মেক্সিকো
  2. খ) কিউবা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিউবা
ব্যাখ্যা
১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
দীর্ঘ ৪৩ বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী পেলো কিউবা। শনিবার (২১ ডিসেম্বর, ২০১৯) প্রথম প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ কিউবার নতুন (প্রথম) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
উৎসঃ জানুয়ারি সংখ্যা, লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১২,৮২৮.
কোন শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়?
  1. একাদশ শতাব্দীতে
  2. দ্বাদশ শতাব্দীতে
  3. ত্রয়োদেশ শতাব্দীতে
  4. চতুর্দশ শতাব্দীতে
সঠিক উত্তর:
চতুর্দশ শতাব্দীতে
উত্তর
সঠিক উত্তর:
চতুর্দশ শতাব্দীতে
ব্যাখ্যা
রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ মধ্যযুগের জ্ঞান-বিজ্ঞান, বিশ্বাস সব কিছুই আবর্তিত হতো প্রচলিত ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে।
- ইউরোপে চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ক্রমেই এই অবস্থার পরিবর্তন ঘটে।
- সাধারণ মানুষ যুক্তিতর্ক দ্বারা সবকিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে ওঠে।
- রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া।
- এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে।

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালিতে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica. [link]
১২,৮২৯.
অ্যাজটেক সভ্যতার প্রথম রাজা ছিলেন কে?
  1. মোকতেজুমা
  2. তিজোক
  3. আকামাপিচটলি
  4. আহুইৎজোতল
সঠিক উত্তর:
আকামাপিচটলি
উত্তর
সঠিক উত্তর:
আকামাপিচটলি
ব্যাখ্যা

অ্যাজটেক সভ্যতা:
- অ্যাজটেক সভ্যতা ছিল মেসোআমেরিকার শেষ বড় সভ্যতাগুলোর একটি।
- উত্তর মেসোআমেরিকার একটি প্রাচীন সভ্যতা ৷
- বর্তমান মেক্সিকো অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল।
- যার বিস্তৃতি ছিল উত্তর আমেরিকার বেশির ভাগ অংশজুড়ে।
- খ্রিস্টীয় ১২ শতকে এ সভ্যতার উৎপত্তি হয়েছিল।
- অ্যাজটেকের রাজধানী ছিল টেনোচিটিলান ।
- আকামাপিচটলি ছিলেন অ্যাজটেকদের প্রথম রাজা।
- কৃষিকাজের মাধ্যমে অ্যাজটেক সভ্যতার প্রসার ঘটে।
- চিনাম্পা নামক ভাসমান বাগানের মাধ্যমে তারা অত্যন্ত উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তোলে।
- অ্যাজটেকদের কাছে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল।
- তারা প্রকৃতির শক্তির প্রতিনিধিত্বকারী বেশ কয়েকটি দেবতার পূজা করত।
- অ্যাজটেক ধর্মের দেবতা:
• যুদ্ধের দেবতা হুইটজিলোপোচটলি,
• সূর্যের দেবতা টোনাটিউহ,
• বৃষ্টির দেবতা তালোক ।

তথ্যসূত্র - Britannica.com

১২,৮৩০.
বিশ্ব পানি দিবস পালিত হয় কবে?
  1. ক) ২২ মার্চ
  2. খ) ২৩ মার্চ
  3. গ) ২২ এপ্রিল
  4. ঘ) ২৫ এপ্রিল
সঠিক উত্তর:
ক) ২২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২ মার্চ
ব্যাখ্যা
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব পানি দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়।
- ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
- ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’।
- বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস‘ পালিত হয় ।
- ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর নিউজ।
১২,৮৩১.
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৪ তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
  1. ২৬–২৯ মার্চ, ২০২৬
  2. ১৫–১৮ এপ্রিল, ২০২৬
  3. ৯–১৩ মার্চ, ২০২৬
  4. ২২–২৫ মার্চ, ২০২৬
সঠিক উত্তর:
২৬–২৯ মার্চ, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬–২৯ মার্চ, ২০২৬
ব্যাখ্যা

- WTO-এর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ক্যামেরুনের ইয়াউন্দেতে ২৬ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার মুখোমুখি চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে আলোচনা করতে এবং WTO-এর ভবিষ্যত কাজের বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্বজুড়ে মন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন।
- ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুক ম্যাগলোইর এমবার্গা আতাঙ্গানা এই সম্মেলনের সভাপতিত্ব করবেন।

• WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য: আফগানিস্তান।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।

উৎস: WTO ওয়েবসাইট।

১২,৮৩২.
NEOC stands for -
  1. ক) National Economic Operation Center
  2. খ) National Economic Operation Corridor
  3. গ) National Emergency Operation Center
  4. ঘ) National Emergency Operation Committee
সঠিক উত্তর:
গ) National Emergency Operation Center
উত্তর
সঠিক উত্তর:
গ) National Emergency Operation Center
ব্যাখ্যা
Setting up National Emergency Operation Center (NEOC)
Initiatives have been taken to set up a state-ofthe-art National Emergency Operation Center
(NEOC) to combat earthquake and other Mega
Disasters. Different donor agencies have been
contacted to build this building with a capacity to
bear earthquake on the Richter scale 7.0. Soon,
this will be implemented by a project.

Source: Bangladesh Economic review 2021
১২,৮৩৩.
স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. প্যারিস
  3. হেগ
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
হেগ
উত্তর
সঠিক উত্তর:
হেগ
ব্যাখ্যা

Permanent Court of Arbitration (PCA):
- Permanent Court of Arbitration (PCA) বা স্থায়ী সালিশি আদালত একটি আন্তঃসরকারী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৮৯৯।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- স্বাক্ষরকারী: ১২৭টি।
- বর্তমান মহাসচিব: ড. হাব. মার্সিন চেপেলাক।

⇒ আদালতের সদস্যরা ছয় বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন।
- কাজ: রাষ্ট্র, রাষ্ট্রীয় সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করা। 

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

১২,৮৩৪.
২০২৫ সালের কেমব্রিজ ডিকশনারির নির্বাচিত বর্ষসেরা শব্দ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. Paranoid
  2. Parasocial
  3. Paracausal
  4. Paradigmatic
সঠিক উত্তর:
Parasocial
উত্তর
সঠিক উত্তর:
Parasocial
ব্যাখ্যা

 কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ, ২০২৫:
- কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‌'প্যারাসোশ্যাল' (Parasocial)। 
- পরিচিত নয় এমন কোনো মানুষ—এমনকি যাঁর সম্পর্কে তেমন কিছু জানেনও না এমন ব্যক্তি সম্পর্কে যে অনুভূতি, তা বোঝাতে ‘প্যারাসোশ্যাল’ শব্দটি ব্যবহার করা হয়।
- ১৯৫৬ সালের শব্দটির উৎপত্তি।
- সেই সময়ের বিখ্যাত সমাজবিজ্ঞানী ডোনাল্ড হরটন এবং রিচার্ড ওহল এই শব্দটি প্রথম ব্যবহার করেন।
- ২০২৫ সালের সামাজিক বাস্তবতা ও মানুষের অনলাইন আচরণের রূপান্তরকে ফুটিয়ে তুলতে “parasocial” শব্দটি বেছে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১২,৮৩৫.
ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেন কে?
  1. জন এফ কেনেডি
  2. জিমি কার্টার
  3. বারাক ওবামা 
  4. বিল ক্লিনটন
সঠিক উত্তর:
জিমি কার্টার
উত্তর
সঠিক উত্তর:
জিমি কার্টার
ব্যাখ্যা

ক্যাম্প ডেভিড চুক্তি:
- ক্যাম্প ডেভিড চুক্তি (Camp David Accords) একটি ঐতিহাসিক চুক্তি, যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- পক্ষসমূহ: মিশর ও ইসরাইল।
- স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন।
- স্বাক্ষরিত হয়: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।
- মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার।

⇒ ফলাফল: মিশর ইসরাইলের স্বীকৃতি দেয়, সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফিরে আসে, সাদাত ও বেগিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- Camp David চুক্তি ও ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরব রাষ্ট্র জর্ডান ও মিশর।
- ১৯৯৪ সালে Israel-Jordan Peace Treaty স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় আরব রাষ্ট্র হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে (Camp David চুক্তির পরোক্ষ ফলাফল হিসেবে)।
- ১৯৯৪ সালের চুক্তির মাধ্যমে জর্ডান ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।

এছাড়াও,
- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ২০২০ সালে Abraham Accords-এর মাধ্যমে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে (Camp David চুক্তির সরাসরি ফল নয়)।

উৎস: Britannica.

১২,৮৩৬.
রোমানরা কোন ধরনের সংখ্যাকে দুর্ভাগ্য মনে করত?
  1. জোড় সংখ্যা
  2. বিজোড় সংখ্যা
  3. ভগ্নাংশ
  4. কোনটি নয় 
সঠিক উত্তর:
জোড় সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
জোড় সংখ্যা
ব্যাখ্যা

আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উৎপত্তি:
- আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত প্রায় ২,০০০ বছরের পুরনো রোমান ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি কর হয়।
- প্রাথমিক রোমান ক্যালেন্ডার সম্ভবত গ্রীক মডেলের ওপর তৈরি, যা চন্দ্রচক্রের ওপর নির্ভর করত।
- রোমানরা জোড় সংখ্যাকে দুর্ভাগ্য মনে করত, তাই মাসের দিন বিজোড় সংখ্যা রাখা হতো।
- এই প্রথা ৪৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল।
- জুলিয়াস সিজার এবং জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেস সৌর বছরের সঙ্গে ক্যালেন্ডার সামঞ্জস্য করতে জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন।
- জুলিয়াস সিজার বছরে দিনের সংখ্যা ৩৫৫ থেকে ৩৬৫ দিনে বৃদ্ধি করেন এবং ১২ মাস অন্তর্ভুক্ত করেন।
- জুলিয়ান ক্যালেন্ডারে সৌর বছরের সাথে সামঞ্জস্যের জন্য ১১ মিনিটের ত্রুটি ছিল, যা বছরের পর বছর জমা হয়ে ক্যালেন্ডারকে কয়েকদিন পিছিয়ে দিত।
- ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করা হয় এবং লিপ বছরের নিয়ম পরিবর্তন করে ত্রুটি দূর করা হয়।

উৎস: History.com [লিঙ্ক]

১২,৮৩৭.
২১তম ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. স্পেন
  2. ব্রাজিল
  3. ইতালি
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ:
- ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র।
- প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজন করা হয়েছে ক্লাব বিশ্বকাপ।
- ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়ন ও র‍্যাংকিংয়ে ওপরে থাকা ক্লাবগুলো অর্জন করেছে টুর্নামেন্টটিতে খেলার টিকিট।
- এখানে অংশ নিয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো ইউরোপের শক্তিশালী দলগুলো।
- তবে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বার্সেলোনা, এসি মিলান, লিভারপুলের মতো ক্লাবগুলো।
- এই টুর্নামেন্টের ফাইনাল ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপও চার বছর পরপর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- সেই হিসেবে আগামী ২০২৯ সালে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ২২তম আসর।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
১২,৮৩৮.
‘QUAD’ কোন চার দেশের সামরিক ও কৌশলগত সহযোগিতা চুক্তি?
  1. যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড
  2. যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি
  3. যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা
  4. যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
কোয়াড (The Quad):
- ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির পর যৌথ সহযোগিতার ভিত্তিতে কোয়াডের উৎপত্তি।
- সদস্য রাষ্ট্র: অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র।
- কোয়াড সদস্যরা যৌথভাবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার জন্য কাজ করে।

লক্ষ্য ও উদ্দেশ্য:
- উন্মুক্ত, স্থিতিশীল ও সমৃদ্ধশালী ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা।
- স্বাস্থ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, উদীয়মান প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রম পরিচালনা।
- মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, মহাকাশ গবেষণা, সামুদ্রিক নিরাপত্তা, ভুয়া তথ্য মোকাবিলা ও সন্ত্রাসবাদ দমন ইত্যাদি ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
- আসিয়ান (ASEAN) ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের উন্নয়ন কৌশলের সাথে সংহতি বজায় রাখা।

সহযোগিতা ও কৌশল:
- আসিয়ান (ASEAN) কেন্দ্রিক আঞ্চলিক কাঠামোকে সমর্থন করা।
- ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন (IORA) এর সাথে যৌথভাবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করা।
- প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ফোরাম (PIF) এবং ব্লু প্যাসিফিক কৌশলের (2050 Strategy for the Blue Pacific Continent) সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা।

উৎস: Australia Government Department of Foreign Affairs and Trade.
১২,৮৩৯.
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মুদ্রা কোনটি?
  1. ক) রিয়াল
  2. খ) দিনার
  3. গ) পাউন্ড
  4. ঘ) দিরহাম
সঠিক উত্তর:
ক) রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
ক) রিয়াল
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের ‍মুদ্রা:
- কাতার
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- ইরান
- কম্বোডিয়া ও
- ব্রাজিল।
পাউন্ড যেসব দেশের ‍মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া ও
- তিউনেশিয়া


তথ্যসূত্র: ব্রিটানিকা

১২,৮৪০.
'ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনাল' সংস্থা প্রতিষ্ঠায় কোন দেশ সহায়তায় করে?
  1. ফ্রান্স
  2. সুইডেন
  3. যুক্তরাজ্য
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনাল:
- ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনাল (এফওইআই) ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ফ্রান্স , সুইডেন , যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। 
- এটি ৭০টি দেশে তৃণমূল পর্যায়ে কাজ করে।
- এটি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধেো, জেনেটিকালি পরিবর্তিত ফসলের বিরোধিতা করা এবং বন উজাড়ের বিরুদ্ধে কাজ করে।

উৎস: friends-of-the-earth website.[link]

১২,৮৪১.
বাংলাদেশ প্রথম কবে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়?
  1. ক) ১৯৯৫ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়। তখন ৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো সর্বনিম্ন। স্কোর ছিল ১০ এর মধ্যে ০.৪। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে। দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ শীর্ষদেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন দেশ সোমালিয়া। বাংলাদেশ ১৪৬তম। (সূত্রঃ টিআই ওয়েবসাইট)
১২,৮৪২.
AUKUS জোটের সদস্য কোন তিনটি দেশ?
  1. অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া, ভারত, জাপান
  3. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা
  4. অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- AUKUS হলো অস্ট্রেলিয়া (AU), যুক্তরাজ্য (UK) এবং যুক্তরাষ্ট্রের (US) মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি। 

​AUKUS চুক্তি:
- AUKUS চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য,
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- অকাস হলো ২০৩০-এর শেষে বা ২০৪০-এর গোড়ার দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন উচ্চপ্রযুক্তির সাবমেরিন তৈরি ও মোতায়েনের পরিকল্পনা।
- এই উন্নত প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র।
- এই চুক্তি অনুসারে ব্রিটিশ ও অ্যামেরিকার সাবমেরিন অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে।
- অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে।

সূত্র: U.S. Department of Defense (.gov).

১২,৮৪৩.
জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রথমবারের মতো বিশ্বে জলবায়ু জরুরি অবস্থা জারি করে কোন দেশ?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্বে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের বিষয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে ব্রিটিশ সংসদ৷ আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ রেফারেন্সঃ এএফপি
১২,৮৪৪.
Which country does not have nuclear weapons?
  1. France
  2. China
  3. Germany
  4. None of these
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ:
- বর্তমানে বিশ্বের ৯টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী।
- তারা হলো: রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ (NWS) হলো পাঁচটি রাষ্ট্র: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত এই পাঁচটি দেশ।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি কিন্তু এরা পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।

অন্যদিকে,
- জার্মানির পারমাণবিক অস্ত্র নেই।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১২,৮৪৫.
ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়?
  1. ১৯৯৭
  2. ১৯৯৯
  3. ২০০০
  4. ২০১৪
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা
ম্যাকাও:
- ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
- ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল।
- পর্তুগীজ ব্যবসায়ীরা ১৫৫০ সালের দিকে মাকাওয়ে প্রথম বসতি স্থাপন করে।
- ১৫৫৭ সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসেবে পর্তুগালের কাছে ইজারা দেন।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয়।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
১২,৮৪৬.
২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী?
  1. Give To Gain
  2. Accelerate Action
  3. Balance The Scales
  4. DigitALL: Innovation and Technology for Gender Equality
সঠিক উত্তর:
Give To Gain
উত্তর
সঠিক উত্তর:
Give To Gain
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।
- ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের গ্লোবাল প্রতিপাদ্য: Give To Gain. 

উল্লেখ্য,
- বাংলাদেশে ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য হলো: "Rights. Justice, Action, For All Women and Girls" অর্থাৎ "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"।

• ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
- কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়। জার্মানিতে ১৯১৪ সালের ৮ মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। 
- জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়।
- জাতিসংঘ প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক করে ১৯৯৬ সালে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) International Women's Day ওয়েবসাইট।

১২,৮৪৭.
নানকিং চুক্তির মাধ্যমে কোন অঞ্চলের নিয়ন্ত্রণ ব্রিটিশদের দেওয়া হয়?
  1. সাংহাই
  2. মাকাও
  3. তাইওয়ান
  4. হংকং
সঠিক উত্তর:
হংকং
উত্তর
সঠিক উত্তর:
হংকং
ব্যাখ্যা

নানকিং চুক্তি:
- আফিম চোরাচালানকে কেন্দ্র করে চীন ও ব্রিটেনের মধ্যে সংঘটিত যুদ্ধে প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয় ১৮৩৯-১৮৪২ সালে।
- এই যুদ্ধে পরাজয়ের পর চীনের শাসকগোষ্ঠী ব্রিটিশদের সঙ্গে একটি অপমানজনক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
- এই চুক্তির নাম হলো নানকিং চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয় ২৯ আগস্ট ১৮৪২ সালে।
- এই চুক্তিই প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটায়।
- নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হংকংয়ের নিয়ন্ত্রণ দেওয়া হয়।
- চীনের সরকার ব্রিটেনকে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা প্রদানে বাধ্য হয়।
- পরবর্তীতে ১৮৯৮ সালে চীন সরকার ৯৯ বছরের জন্য হংকংকে ব্রিটেনের নিকট লিজ দেয়।
- লিজের মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকং ব্রিটেন থেকে পুনরায় চীনের কাছে হস্তান্তর করা হয়।

উৎস: ব্রিটানিকা।

১২,৮৪৮.
ন্যাটো প্রথমবারের মতো কখন "Article 5" প্রয়োগ করেছিল?
  1. ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময়
  2. ৯/১১ সন্ত্রাসী হামলার পর
  3. ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময়
  4. ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পরে
সঠিক উত্তর:
৯/১১ সন্ত্রাসী হামলার পর
উত্তর
সঠিক উত্তর:
৯/১১ সন্ত্রাসী হামলার পর
ব্যাখ্যা
- ন্যাটো তার ইতিহাসে প্রথমবারের মতো ৯/১১ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত হামলার কারণে আর্টিকেল ৫ প্রয়োগ করেছিল।

• NATO:
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- এর ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO এর বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১২,৮৪৯.
গারুদা কোন দেশের বিমান সংস্থা?
  1. রাশিয়া
  2. চীন
  3. ইন্দোনেশিয়া
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
গারুদা ইন্দোনেশিয়া: 
- ইন্দোনেশিয়ার জাতীয় এয়ারলাইন্সের নাম “গারুদা” (গরুড়)। 
- গারুদা ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইন
-  বিশ্বের ৯০টিরও বেশি গন্তব্যের সাথে ইন্দোনেশিয়ার বৃহৎ অর্থনীতির পাশাপাশি এক মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জের সংযোগ স্থাপন করে।
- প্রতিদিন ৬০০-র বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে গারুডা ইন্দোনেশিয়া তার যাত্রীদের জন্য উপস্থাপন করে "Garuda Indonesia Experience"—একটি অনন্য সেবা যা ইন্দোনেশিয়ার উষ্ণ আতিথেয়তা এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে।
- গারুদা ইন্দোনেশিয়া গ্রুপ বর্তমানে মোট ২০২টি বিমান পরিচালনা করছে।
- এর মধ্যে ১৪৪টি বিমান পরিচালনা করছে গারুডা ইন্দোনেশিয়া মূল ব্র্যান্ড হিসেবে এবং ৫৮টি বিমান পরিচালনা করছে সিটিলিঙ্ক, যেটি একটি লো-কস্ট ক্যারিয়ার।
- গারুদা ইন্দোনেশিয়া ২০১৪ সাল থেকে আন্তর্জাতিকভাবে সম্মানিত Skytrax-এর ৫-তারকা রেটিং অর্জন করেছে এবং টানা পাঁচ বছর পেয়েছে “The World’s Best Cabin Crew” পুরস্কার।
- Skytrax-এর এই অর্জনের পাশাপাশি গারুদা ইন্দোনেশিয়া পেয়েছে "5-Stars Airline" স্বীকৃতি APEX (Airline Passenger Experience Association) থেকে, যা যাত্রী অভিজ্ঞতা উন্নয়নে কাজ করে এমন নিউইয়র্কভিত্তিক একটি অলাভজনক সংস্থা।

উল্লেখ্য,
- হিন্দু পুরাণ অনুযায়ী, গরুড় বিষ্ণুর বাহন।

উৎস: Garuda ওয়েবসাইট।
১২,৮৫০.
'NASDAQ' কোন দেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• NASDAQ:
- NASDAQ এর পূর্ণরূপ - National Association of Securities Dealers Automated Quotations.
- যুক্তরাষ্ট্রের  National Association of Securities Dealers (NASD) ১৯৭১ সালে নাসড্যাক প্রতিষ্ঠা করে।
- ১৯৭১ এর ৮ ফেব্রুয়ারি ন্যাসড্যাক এর কার্যক্রম শুরু হয়।
- নাসড্যাক ও অ্যামেরিকান স্টক এক্সচেঞ্জ একত্রীকরণের ফলে ১৯৯৮ সালে  ন্যাসড্যাক-অ্যামেক্স মার্কেট গ্রুপ প্রতিষ্ঠিত হয়।
- NASDAQ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত।

উৎস: নাসডেক ওয়েবসাইট।[লিঙ্ক]
১২,৮৫১.
কোন সম্মেলনে কিয়েটো প্রটোকল সংশোধন করে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়?
  1. ক) দোহা সম্মেলন
  2. খ) লিমা সম্মেলন
  3. গ) বার্লিন সম্মেলন
  4. ঘ) কোপেনহেগেন সম্মেলন
সঠিক উত্তর:
ক) দোহা সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ক) দোহা সম্মেলন
ব্যাখ্যা
কাতারের দোহায় বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনে কিয়োটো প্রটোকলের দ্বিতীয় দফার মেয়াদ বৃদ্ধি নিয়ে জোরালো বিতর্ক হয়। ৩১ ডিসেম্বরই শেষ হয়েছে কিয়োটো প্রটোকলের প্রথম দফার মেয়াদ।
কিয়োটো প্রটোকল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসের লক্ষ্যে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত সম্মেলনে এটি গৃহীত হয়েছিল। তবে এটি কার্যকর হয় ২০০৫ সালে। রেফারেন্সঃ http://archive.prothom-alo.com/
১২,৮৫২.
নিম্নের কোন দেশ স্বাধীনতার ২০০ বছর পূর্তি উদযাপন করে?
  1. ক) চিলি
  2. খ) মেক্সিকো
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
ব্যাখ্যা
- স্বাধীনতার ২০০ বছর পূর্তি উদযাপন করে মেক্সিকো। 
- গত ১০ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে দেশটির আয়োজনে বিশেষ কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্যারেড কন্টিনজেন্ট।
উৎস : bdnews24.com
১২,৮৫৩.
CIA এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র
  2. ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
  3. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• CIA:
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- CIA এর পূর্ণরূপ হলো Central Intelligence Agency.
- এর সদরদপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
- CIA ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- CIA এর বর্তমান পরিচালক উইলিয়াম জে. বার্নস।

উৎস: CIA ওয়েবসাইট।

১২,৮৫৪.
জয়শ-ই-মুহাম্মদ সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হাফিজ সাঈদ
  2. খ) মাওলানা মাসুদ আজহার
  3. গ) উমর আব্দুল্লাহ
  4. ঘ) মকবুল বাট
সঠিক উত্তর:
খ) মাওলানা মাসুদ আজহার
উত্তর
সঠিক উত্তর:
খ) মাওলানা মাসুদ আজহার
ব্যাখ্যা
জয়শ-ই-মুহাম্মদ হলো পাকিস্তানভিত্তিক কাশ্মীরী উগ্রপন্থী সংগঠন। মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে কাশ্মীরের কারাগার থেকে মুক্তি পেয়ে জয়শ-ই-মুহাম্মদ প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে পাকিস্তান সরকার জয়শ-ই-মুহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনও তৎপর।
২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলার জন্যে জয়শ-ই-মুহাম্মদ কে দায়ী করা হয়। জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১২,৮৫৫.
কানাডার মন্ট্রিল শহরে নিম্নের কোন পরিবেশ বিষয়ক চুক্তি অনুমোদন হয়?
  1. কিয়োটো প্রটোকল
  2. বাসেল কনভেনশন
  3. রামসার কনভেনশন
  4. কার্টাগেনা প্রটোকল
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol)
কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
- জীববৈচিত্র্য সংক্রান্ত এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- ১৩৫টি দেশ কর্তৃক চূড়ান্ত চুক্তি অনুমোদন হয় কানাডার মন্ট্রিলে।

এক নজরে কার্টাগেনা প্রটোকল:
চুক্তি অনুমোদন -- ২৯ জানুয়ারি, ২০০০ সাল
চুক্তি কার্যকর -- ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল
চুক্তির পক্ষ -- স্বাক্ষরকারী - ১০৩টি
অনুমোদনকারী -- ১৭৩টি

বাংলাদেশ ও কার্টাগেনা প্রটোকল:
চুক্তি স্বাক্ষর -- ২৪ মে, ২০০০ সাল
চুক্তি অনুমোদন -- ৫ ফেব্রুয়ারি, ২০০৪ সাল
চুক্তি কার্যকর -- ৫ মে, ২০০৪ সাল

উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট
১২,৮৫৬.
কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়?
  1. তিউনেশিয়া
  2. মিশর
  3. লিবিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তিউনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনেশিয়া
ব্যাখ্যা

আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে সূচিত এই গণবিক্ষোভ ক্রমেই প্রসারিত হয় অন্যান্য দেশে।
- মূলত উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অগণতান্ত্রিক স্বৈরশাসকদের বিরুদ্ধে জনগণের এই প্রতিরোধের নামই আরব বসন্ত।
- এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন এবং মধ্যপ্রাচ্যজুড়ে পরিবর্তনের ঢেউ লাগে। 

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে। 
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন।  নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। লিবিয়ার ৪২ বছরের শাসক গাদ্দাফির পতন ঘটেছে। এ ছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়।
- ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। ২০১১ সালে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

১২,৮৫৭.
সাব-সাহারা অঞ্চল আফ্রিকার মহাদেশের কোন অংশে অবস্থিত?
  1. ক) পশ্চিম আফ্রিকা
  2. খ) পূর্ব আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) দক্ষিণ-পূর্ব আফ্রিকা
সঠিক উত্তর:
ক) পশ্চিম আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
পশ্চিম আফ্রিকার সাব সাহারা অঞ্চল সাহেল বা সাহিল (Sahel) নামে অভিহিত।
- এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে - সেনেগাল, মৌরিতানিয়া, মালি ও নাইজার প্রভৃতি।
 
Sahel, Arabic Sāḥil, semiarid region of western and north-central Africa extending from Senegal eastward to Sudan
It forms a transitional zone between the arid Sahara (desert) to the north and the belt of humid savannas to the south.
 The Sahel stretches from the Atlantic Ocean eastward through northern Senegal, southern Mauritania, the great bend of the Niger River in Mali, Burkina Faso (formerly Upper Volta), southern Niger, northeastern Nigeria, south-central Chad, and into Sudan.
 
উৎস: ব্রিটানিকা। 
১২,৮৫৮.
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের 'সেক্রেটারি অব স্টেট' হিসেবে কে দায়িত্বে রয়েছেন? 
  1. ব্রেন্ট ক্রিস্টেনসেন
  2. জেমস ডেভিড ভ্যান্স 
  3. মার্কো রুবিও
  4.  পিট হেগসেথ
সঠিক উত্তর:
মার্কো রুবিও
উত্তর
সঠিক উত্তর:
মার্কো রুবিও
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তথ্যসূত্র: United States Mission to the United Nations (.gov).

১২,৮৫৯.
'২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ'-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ:
- এসিসি অনূর্ধ্ব-১৯ কাপের দশম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্সআপ: সংযুক্ত আরব আমিরাত।
- টুর্নামেন্ট সেরা: আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ)।
- সর্বাধিক উইকেটধারী: রাজ লিম্বানি (ভারত)।

উৎস: ESPN Cricinfo.
১২,৮৬০.
কত সালে পানিপথের তৃতীয়যুদ্ধ সংগঠিত হয়?
  1. ১৭৫৭ সালে
  2. ১৫৫৬ সালে
  3. ১৭৬১ সালে
  4. ১৭৬৪ সালে
সঠিক উত্তর:
১৭৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৬১ সালে
ব্যাখ্যা
পানিপথের যুদ্ধ: 
- পানি পথের যুদ্ধ বাংলার প্রাচীনতম যুদ্ধ। 
- পানিপথের তিনটি যুদ্ধ
• প্রথম ১৫২৬ সালে,
• দ্বিতীয় ১৫৫৬ সালে,
তৃতীয় ১৭৬১ সালে ইতিহাসের উল্লেখযোগ্য যুদ্ধ হিসেবে পরিচিত।
- ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে এ যুদ্ধগুলো সংঘটিত হয়।

পানিপথের প্রথম যুদ্ধ:
- মোগল সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে বাধে পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লাখ।
- তিনি যুদ্ধের ময়দানে ৩০ থেকে ৪০ হাজার সৈন্য নামিয়ে দেন।
- বাবর মাত্র ১৫ হাজার সৈন্য নিয়ে লড়াই করেন তাদের বিরুদ্ধে।
- যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার ও নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করতে সক্ষম হন বাবর।
- যুদ্ধ জয়ের পর বাবর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তিস্থাপন করেন।
 
পানিপথের দ্বিতীয় যুদ্ধ:
- ১৫৩০ সালে সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন।
- সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁর পুত্র আকবর।
- সম্রাট আকবরের সঙ্গে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্যের (হিমু)।
 - বৈরাম খাঁ সম্রাট আকবরের পক্ষে নেতৃত্ব দেন। এ যুদ্ধেও মোগলরা বিজয় লাভ করে।

পানিপথের তৃতীয়যুদ্ধ যুদ্ধ:
- পানিপথের তৃতীয় যুদ্ধ হয় আফগানিস্তানের অধিপতি আহমদ শাহ দুররানি (আহমদ শাহ আবদালী নামেও পরিচিত) ও মারাঠাদের অধিপতি বালাজি বাজি রাও-এর মধ্যে।
- এ যুদ্ধে আহমদ শাহ আবদালী মারাঠাদের পরাজিত করেন।

উৎস: ব্রিটানিকা।
১২,৮৬১.
জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কয়টি দেশ?
  1. ক) ১৩৪
  2. খ) ১২০
  3. গ) ১৫৫
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
খ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০
ব্যাখ্যা
১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ন্যাম প্রতিষ্ঠার সাথে মিশরের - গামাল আবদেল নাসের, ভারতের - জহরলাল নেহরু, ইন্দোনেশিয়ার - আহমদ সুকর্ণ, যুগোস্লাভিয়ার - মার্শাল টিটো ও ঘানার - কাউমে নক্রুমা নাম গুলো জড়িত।

- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।

- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।
১২,৮৬২.
বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে কবে?
  1. ১৯৭২ সালের ২৭ অক্টোবর
  2. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
  3. ১৯৭২ সালের ১৭ অক্টোবর
  4. ১৯৭৪  সালের ২৭ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৭ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৭ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:

• বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
• ১৯৭২ সালের ১৭ অক্টোবরে বাংলাদেশ জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
• ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে।
• এ গুলো হচ্ছে - বাংলাদেশ, গ্রানাডা ও গিনি বিসাউ। 
• বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
• গ্রানাডা ১৩৭ তম এবং গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।
• বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।

- উল্লেখ্য, 
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবরে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
• জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। 
• সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• দাপ্তরিক ভাষা ৬টি ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
• স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র ২টি: ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।
• জাতিসংঘের বর্তমান মহাসচিব: এন্তোনিও গুতেরেস।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১২,৮৬৩.
জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো-
  1. ক) ইংরেজি ও চীনা
  2. খ) ইংরেজি ও রুশ
  3. গ) ইংরেজি ও স্প্যানিশ
  4. ঘ) ইংরেজি ও ফরাসি
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ও ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ও ফরাসি
ব্যাখ্যা
জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা আছে। ভাষাগুলো হচ্ছে- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ ভাষা। জাতিসংঘের সচিবালয়ে ইংরেজি ও ফরাসি/ফ্রেঞ্চ এই দুটি ভাষা ব্যবহৃত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট
১২,৮৬৪.
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কোনটি?
  1. পার্পল লাইন
  2. লাইন অব ডিমারকেশন
  3. লাইন অব একচুয়াল কন্ট্রোল
  4. রেডক্লিফ লাইন
সঠিক উত্তর:
রেডক্লিফ লাইন
উত্তর
সঠিক উত্তর:
রেডক্লিফ লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
১২,৮৬৫.
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
  1. তিন বছর
  2. সাত বছর
  3. চার বছর
  4. নয় বছর
সঠিক উত্তর:
নয় বছর
উত্তর
সঠিক উত্তর:
নয় বছর
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এর প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ দেয়া

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১২,৮৬৬.
নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিখ্যাত উক্তি কোনটি? 
  1. শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য
  2. এক দেশ, এক মানুষ, এক লক্ষ্য
  3. তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো
  4. সত্যের পথে চলতে হবে
সঠিক উত্তর:
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো
উত্তর
সঠিক উত্তর:
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো
ব্যাখ্যা

সুভাষ চন্দ্র বসু:
- পরিচয়: স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নেতা; পরিচিত নাম নেতাজি।
- সামরিক অবদান: আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন ও নেতৃত্ব।
- সরকার প্রতিষ্ঠা: নির্বাচিত আজাদ হিন্দ সরকার গঠন।
- যুদ্ধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইফল ও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ।
- সহযোগিতা: জাপানের সামরিক ও কূটনৈতিক সাহায্য।
- বিখ্যাত উক্তি: “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো”।
- জাতীয় দিবস: ২০২১ সালে জন্মদিনকে জাতীয় পরাক্রম দিবস ঘোষণা।
- গুরুত্ব: সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের প্রতীক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১২,৮৬৭.
জেসমিন বিপ্লব কোথায় সংঘটিত হয়?
  1. মিশর
  2. ইয়েমেন
  3. তিউনিসিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তিউনিসিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনিসিয়া
ব্যাখ্যা
জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব সংঘটিত হয়।
- ২০১১ সালে এই বিপ্লব সংঘটিত হয়।

উল্লেখ্য,
- আরব বসন্ত শুরুর পর এই বিপ্লব হয়।
- তিউনেশিয়ার জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
- এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

উৎস: Britannica.
১২,৮৬৮.
'মিনামাতা কনভেনশন' স্বাক্ষরে জাতিসংঘের কোন সংস্থা গুরত্বপূর্ন ভূমিকা পালন করে?
  1. ক) UNEP
  2. খ) IMO
  3. গ) WMO
  4. ঘ) UNFPA
সঠিক উত্তর:
ক) UNEP
উত্তর
সঠিক উত্তর:
ক) UNEP
ব্যাখ্যা
মিনামাতা কনভেনশন (Minamata Convention)
▪ মিনামাতা কনভেনশনের পূর্ণনাম - The Minamata Convention on Mercury.
▪ পারদের বিপজ্জনক ব্যবহার রোধ করার জন্য UNEP - এর তত্ত্ববধানে মিনামাতা কনভেনশন স্বাক্ষরিত হয়।
▪ জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত একটি কূটনৈতিক সম্মেলনে (Conference of Plenipotentiaries) চুক্তিটি স্বাক্ষরিত হয়।
▪ চুক্তি স্বাক্ষর - ১০ অক্টোবর, ২০১৩ 
▪ চুক্তি কার্যকর - ১৬ আগস্ট, ২০১৭
▪ স্বাক্ষরকারী পক্ষ - ১৩৭ টি।

তথ্যসূত্র: মিনামাতা কনভেনশন।    
১২,৮৬৯.
Pulitzer পুরস্কার কিসের জন্য দেয়া হয়?
  1. চলচ্চিত্র
  2. সাহিত্য
  3. সাংবাদিকতা
  4. খেলাধুলা
সঠিক উত্তর:
সাংবাদিকতা
উত্তর
সঠিক উত্তর:
সাংবাদিকতা
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। 
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 

উল্লেখ্য,
 - ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
- ৯ মে ২০২৩, পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়। 
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।

উৎস: The Pulitzer Prizes ওয়েবসাইট।
১২,৮৭০.
'ওসেনিয়ান' সভ্যতা বলা হয় কোনটিকে?
  1. গ্রিক সভ্যতা 
  2. মিশরীয় সভ্যতা 
  3. রোমান সভ্যতা 
  4. মেসোপটেমীয় সভ্যতা 
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতা 
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতা 
ব্যাখ্যা

গ্রিক সভ্যতা: 
- ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। 
- বলকান উপকূলের দক্ষিণাংশে অবস্থিত গ্রিক প্রায় পাঁচ হাজার বর্গমাইল ব্যাপী বিস্তৃত। 
- ভূ-প্রকৃতি দেশটিকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে।
- যথা: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। 
- মেসিডোনিয়ান অধিপতি আলেকজাণ্ডারের শাসনামলে এ সভ্যতার সীমা ছাড়িয়ে আধুনিক মিসর, ইসরাইল, প্যালেষ্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। 
- আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রিক সভ্যতাকে 'ওসেনিয়ান' (সাগরীয়) সভ্যতা বলা হয়। 

উল্লখ্য,
- গ্রিকরা প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত করে।
- ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই এবং বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।

উৎস: i) Britannica.
         ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         iii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

১২,৮৭১.
নিচের কোনটি রাষ্ট্রের উপাদান নয়?
  1. জনসমষ্টি
  2. সরকার
  3. সংবিধান
  4. সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
সংবিধান
ব্যাখ্যা

রাষ্ট্রের উপাদান:
- সংবিধান রাষ্ট্রের উপাদান নয়।
- রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্র গঠনের ৪টি মৌলিক উপাদান পাওয়া যায়। যথা-

১. জনসমষ্টি:
- নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠীই রাষ্ট্রের জনসমষ্টি।
- জনসমষ্টি ব্যতীত রাষ্ট্র কল্পনাতীত।
২. নির্দিষ্ট ভূখণ্ড:
- রাষ্ট্রের অবশ্যই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখাসম্পন্ন ভূখণ্ড থাকতে হবে।
৩. সরকার:
- জনসমষ্টির উপর শাসনকার্য পরিচালনার জন্য রাষ্ট্রে একটি সংগঠিত সরকার অপরিহার্য।
৪. সার্বভৌমত্ব:
- সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা-যা অভ্যন্তরীণ ও বহিরাগত সকল কর্তৃত্বের ঊর্ধ্বে।
- সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান।
- সার্বভৌমত্ব ব্যতীত কোনো রাষ্ট্র পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয় না।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ড বই ও পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৮৭২.
COMESA কোন অঞ্চলের বাণিজ্য ব্লক?
  1. দক্ষিণ আমেরিকা
  2. মধ্য এশিয়া
  3. পূর্ব ইউরোপ
  4. পূর্ব ও দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
পূর্ব ও দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব ও দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

COMESA:
- COMESA-এর পূর্ণরূপ: Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্যিক ব্লক।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৯৪।
- সদস্য সংখ্যা: ২১টি।
- সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া।

উৎস: COMESA ওয়েবসাইট।

১২,৮৭৩.
UNFCCC-এর পূর্ণরূপ কোনটি? 
  1. United Nations Forum on Climate Control
  2. United Nations Framework Convention on Climate Change
  3. Universal Network for Forest and Climate Conservation
  4. United Nations Fund for Climate Care
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC:
- UNFCCC একটি জলবায়ু পরিবর্তন সংস্থা। 
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৯২ সাল। 
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি আন্তর্জাতিক কাঠামো প্রদান।
- গুরুত্বপূর্ণ চুক্তি: কিয়োটো প্রটোকল (১৯৯৭), প্যারিস চুক্তি (২০১৫)।
- বর্তমান ফোকাস: কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন বৃদ্ধি, এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা।
- সর্বশেষ সম্মেলন (COP-29): ১১-২২ নভেম্বর, ২০২৪, বাকু, আজারবাইজান।

উৎস: UNFCCC ওয়েবসাইট

১২,৮৭৪.
নিচের কোন চারটি দেশ Quad জোটের সদস্য?
  1. যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত
  2. যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত
  3. ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া
  4. অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত
ব্যাখ্যা
- Quad জোটের সদস্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত

Quad:
- এর পূর্ণরূপ Quadrilateral Security Dialogue.
- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- ২৪ মে ২০২২ কোয়াডের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত ‘ভারত মহাসাগর’ ও ‘প্রশান্ত মহাসাগরে’ নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।

সূত্র: অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
১২,৮৭৫.
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
  1. চীন
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- দেশটির আয়তন - ৩,৮৫৫,০৮১ বর্গ মাইল (৯,৯৮৪,৬৭০ বর্গ কিমি)।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।
১২,৮৭৬.
চীনা পরিভাষায় ‘এ্যানিমেল ম্যান’ বলা হতো কাদের?
  1. ক) দাসদের
  2. খ) কৃষকদের
  3. গ) ভূস্বামীদের
  4. ঘ) যাযাবরদের
সঠিক উত্তর:
ক) দাসদের
উত্তর
সঠিক উত্তর:
ক) দাসদের
ব্যাখ্যা
অন্যান্য প্রাচীন সভ্যতার মতো চৈনিক সভ্যতায়ও সামাজিক বৈষম্য ছিল। সমাজে অনেক দাস ছিল। তাদের অবস্থা ছিল ভয়াবহ। সরকারিভাবে গবাদি পশু আর দাসদের একই তালিকায় রাখা হতো। চীনা পরিভাষায় এদের ‘এ্যানিমেল ম্যান’ বলা হতো। সাধারণ কৃষক ও ভূমিদাসদের অবস্থান ছিল সমাজে সবেচেয়ে নিচু স্তরে। ভূস্বামী ও কৃষকদের মধ্যে ব্যবধান ছিল আকাশপাতাল। সমাজ ছিল সম্পূর্ণভাবে অভিজাতদের নিয়ন্ত্রণে। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি।
১২,৮৭৭.
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত রয়েছে? 
  1. বৌদ্ধধর্ম
  2. খ্রিষ্টধর্ম
  3. ইহুদীধর্ম
  4. জৈন ধর্ম
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
ব্যাখ্যা


নির্বাণ লাভ:
- গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্য হল নির্বাণ।
- এর অর্থ হল সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া।
- বৌদ্ধধর্ম ধর্মের মূল লক্ষ্য হল নির্বাণ লাভ।
- অর্থাৎ ভবচক্র বা জন্ম- মৃত্যুর ক্রমাবর্তন দুঃখ থেকে চিরমুক্তি লাভ করা।
- নির্বাণ শান্ত লক্ষণযুক্ত।
- দুঃখের উপশমই এর স্বভাব।
- নির্বাণ পরম সুখকর।
- কামনার বশবর্তী হয়ে জীবগণ ভব হতে ভবান্তরে জন্ম নিয়ে অশেষ দুঃখভোগ করে।
- তৃষ্ণা থেকে মুক্ত হতে পারলে দুঃখ নিরোধ হয়।
- এই ভবচক্র রূপ থেকে যিনি মুক্ত তিনি নির্বাণগামী হতে পারেন।
- অতএব তৃষ্ণাক্ষয়ের দ্বারা জন্ম- মৃত্যুরূপ দুঃখময় ভবচক্রের পূর্ণ নিরোধই নির্বাণ।

উৎস: বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৮৭৮.
২০১৯ সালে অ্যাবেল পুরস্কার জয় লাভ করেন কে?
  1. ক) জোখা আলহারথি
  2. খ) জেফরি হিন্টন
  3. গ) ইয়ান লিকুন
  4. ঘ) জোশুয়া বেনগিও
  5. ঙ) কেসকুলা উইলেনবেক
সঠিক উত্তর:
ঙ) কেসকুলা উইলেনবেক
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কেসকুলা উইলেনবেক
ব্যাখ্যা
২০০৩ সাল থেকে প্রবর্তিত গণিতে অসামাণ্য অবদানের জন্য অ্যাবেল পুরস্কার ২০১৯ লাভ করেন মাকিন নারী গতিজ্ঞ কেসকুলা উহলেনবেক। তিনি প্রথম নারী হিসেবে এই পদক লাভ করেন। অ্যাবেল পুরস্কারকে বিকল্প নোবেল পুরস্কার বলা হয়। ( সূত্রঃ অ্যাবেলপ্রাইজ ওয়েবসাইট)
১২,৮৭৯.
কোন সেনাপতির নেতৃত্বে মুসলমানরা স্পেন বিজয় করেন?
  1. ক) খালিদ বিন ওয়ালিদ
  2. খ) ওসমান গাজী
  3. গ) তারিক বিন যিয়াদ
  4. ঘ) মুহাম্মদ বিন কাশেম
সঠিক উত্তর:
গ) তারিক বিন যিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তারিক বিন যিয়াদ
ব্যাখ্যা
- উত্তর আফ্রিকার মুসলিম গভর্নর মুসা বিন নুসাইর এর সেনাপতি তারিক বিন যিয়াদের নেতৃত্বে প্রায় ১২ হাজার মুসলিম সৈন্য ৭১১ সালে স্পেন আক্রমণ করে স্পেনের রাজা রডারিককে পরাজিত করে স্পেন দখল করেন।
- পরবর্তীতে মুসা বিন নুসাইর আরও ১২ হাজার সৈন্য নিয়ে স্পেনে প্রবেশ করলে সমগ্র স্পেন মুসলমানদের দখলে আসে।
- মুসলমানরা প্রায় আটশ বছর স্পেন শাসন করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস)
১২,৮৮০.
কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সাধারণ পরিষদ
  3. অছি পরিষদ
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা
• জাতিসংঘের মহাসচিব:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- মহাসচিব সাধারণত পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন।
- নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়াগের ক্ষেত্রে সুপারিশ করতে পারেন।
- নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে মহাসচিব নির্বাচিত হয়।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১২,৮৮১.
ITU প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৮৩৫ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৮৭৮ সালে
  4. ঘ) ১৮৮৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
ব্যাখ্যা
ITU (International Telecommunicaion Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। বর্তমান সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাও।
(সূত্রঃ ITU ওয়েবসাইট)
১২,৮৮২.
নিচের কোনটি ফিলিস্তিনের গেরিলা সংগঠন?
  1. এলটিটিই (LTTE)
  2. হামাস
  3. এমএনএলএফ
  4. হিজবুল্লা
সঠিক উত্তর:
হামাস
উত্তর
সঠিক উত্তর:
হামাস
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।
- এর সদরদপ্তর গাজায়।

অন্যদিকে -
- ফিলিপাইনের গেরিলা সংগঠন MNLF।
- লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ।
- শ্রীলঙ্কার গেরিলা সংগঠন LTTE.

উৎস: Britannica.
১২,৮৮৩.
কুয়েত এর মুদ্রার নাম কি?
  1. ক) দিরহাম
  2. খ) দিনার
  3. গ) রিয়াল
  4. ঘ) লিরা
সঠিক উত্তর:
খ) দিনার
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনার
ব্যাখ্যা
দিনার কুয়েতের মুদ্রার নাম, দিরহাম সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা, লিরা তুরষ্কের মুদ্রার নাম এবং রিয়াল সৌদি আরব এর মুদ্রার নাম।
১২,৮৮৪.
জাতিসংঘের কোন সংস্থাটি শিশু অধিকার নিয়ে কাজ করে?
  1. UNICEF
  2. UNESCO
  3. UNFCCC
  4. UNCTAD
সঠিক উত্তর:
UNICEF
উত্তর
সঠিক উত্তর:
UNICEF
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২,৮৮৫.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম -
  1. ক) ইয়ার লাপিদ
  2. খ) নাফতালি বেনেট
  3. গ) আইজ্যাক হারজোগ
  4. ঘ) বেনিয়ামিন নেতানিহু
সঠিক উত্তর:
ঘ) বেনিয়ামিন নেতানিহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেনিয়ামিন নেতানিহু
ব্যাখ্যা
• ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম বেনিয়ামিন নেতানিহু

• নভেম্বরে ২০২২ অনুষ্ঠিত হওয়া ইসরাইলের নির্বাচনে নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২টি, তার মিত্র কট্টরপন্থি দলগুল ১৮টি এবং একটি উগ্র ডান জোট ১৪টি আসনসহ মোট ৬৪টি আসন জিতেছে।

• বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের মধ্যপন্থি বিরোধী দল ৫১টি আসনে জয়ী হয়েছে। 

সূত্র: বিবিসি ও যুগান্তর। 
 
১২,৮৮৬.
স্টকহোম কনভেনশন (২০০১) মূলত কোন ধরনের দূষণকারীর সাথে সম্পর্কিত?
  1. কার্বন ডাই অক্সাইড
  2. মিথেন
  3. স্থায়ী জৈব দূষণকারী (POPs)
  4. প্লাস্টিক
সঠিক উত্তর:
স্থায়ী জৈব দূষণকারী (POPs)
উত্তর
সঠিক উত্তর:
স্থায়ী জৈব দূষণকারী (POPs)
ব্যাখ্যা

• স্টকহোম কনভেনশন:
- লক্ষ্য: এই আন্তর্জাতিক চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থায়ী জৈব দূষণকারী বা Persistent Organic Pollutants (POPs) থেকে মানবস্বাস্থ্য এবং পরিবেশকে রক্ষা করা।
- স্বাক্ষর: এটি ২০০১ সালে সুইডেনের স্টকহোমে গৃহীত হয় এবং ২০০৪ সাল থেকে কার্যকর হয়।
- POPs : এমন কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যা পরিবেশে দীর্ঘকাল টিকে থাকে, বাতাসের মাধ্যমে বহুদূর ছড়িয়ে যেতে পারে এবং জীবদেহের চর্বিতে জমা হয়ে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি (যেমন ক্যান্সার বা প্রজনন সমস্যা) করে।
- ডার্টি ডজন (Dirty Dozen): শুরুতে ১২টি ক্ষতিকারক রাসায়নিককে (যেমন- ডিডিটি, পিসিবি) এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল।

উৎস: স্টকহোম কনভেনশন ওয়েবসাইট।

১২,৮৮৭.
বিশ্ব বাণিজ্য সংস্থার পর্যবেক্ষক দেশ কয়টি?
  1. ক) ১৬৪টি
  2. খ) ২৩টি
  3. গ) ৩৪টি
  4. ঘ) ২৫টি
সঠিক উত্তর:
ঘ) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা  WTO
▪ WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
▪ সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক। তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন। তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে। তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট। 
১২,৮৮৮.
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক কে? [৩১ অক্টোবর, ২০২৪]
  1. তামিম ইকবাল
  2. সাকিব আল হাসান
  3. মুশফিকুর রহিম
  4. মাহমুদুল্লাহ রিয়াদ
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
মুশফিকুর রহিম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------- 
• আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক - মুশফিকুর রহিম।

• মুশফিকুর রহিম:
- এখন পর্যন্ত (৩১ অক্টোবর, ২০২৪) দেশের হয়ে ৯৪ টেস্টে করেছেন ৬ হাজার ০৭ রান।
- ২৭১ ওয়ানডেতে করেছেন ৭ হাজার ৭৯২ রান।
- আর টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান।
- সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২৯৯।
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল (১৫,২৪৯ রান)।

উৎস: ক্রিকইনফো.কম।
১২,৮৮৯.
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র সহায়তা প্যাকেজের  মধ্যে কোন ধরনের  সামরিক সহায়তা রয়েছে?
  1. ক) অত্যাধুনিক ট্যাঙ্ক
  2. খ) অত্যাধুনিক বন্দুক
  3. গ) পারমাণবিক নিরস্ত্রীকরণের সরঞ্জাম
  4. ঘ) ব্র‍্যাডলি ট্যাংক ও সাঁজোয়া যান
সঠিক উত্তর:
ঘ) ব্র‍্যাডলি ট্যাংক ও সাঁজোয়া যান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্র‍্যাডলি ট্যাংক ও সাঁজোয়া যান
ব্যাখ্যা
⇒ ইউক্রেনের জন্য ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
⇒এই প্যাকেজে ৫০টি ব্র্যাডলি ট্যাংক এবং কয়েক ডজন সাঁজোয়া যান থাকছে।
⇒যুক্তরাষ্ট্রের নিজস্ব তহবিল থেকে ২৮৫ কোটি এবং বিদেশিসামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে  কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভুক্ত নেই।

 উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং সমকাল।
১২,৮৯০.
Global Liveability Index 2025 প্রকাশকারী সংস্থা কোনটি?
  1. UNESCO
  2. World Bank
  3. The Economist Intelligence Unit
  4. UNDP
সঠিক উত্তর:
The Economist Intelligence Unit
উত্তর
সঠিক উত্তর:
The Economist Intelligence Unit
ব্যাখ্যা

Global Liveability Index 2025:
- প্রকাশকারী সংস্থা: The Economist Intelligence Unit (EIU).
- প্রকাশের তারিখ: ১৬ জুন, ২০২৫।
- শহরের সংখ্যা: ১৭৩টি।
- তালিকায় বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।

• পাঁচটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। এই মানদণ্ডগুলো হলো- 
- স্থিতিশীলতা, 
- স্বাস্থ্যসেবা, 
- সংস্কৃতি ও পরিবেশ, 
- শিক্ষা এবং 
- অবকাঠামো।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান (ঢাকা: ১৭১তম) অর্থাৎ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর। 
- সবচেয়ে কম বাসযোগ্য শহর: দামাস্কাস, সিরিয়া -তালিকার সবচেয়ে নিচে অবস্থান।

উৎস: EIU ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

১২,৮৯১.
Comprehensive Test Ban Treaty  (CТВТ) কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা

Comprehensive Test Ban Treaty - CТВТ:

- এটি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা যে কোনো পারমাণবিক বিস্ফোরণের ওপর একটি ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
- এটি ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
- চুক্তির বাস্তবায়নের জন্য CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, যা গ্লোবাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে নিরীক্ষা চালায়।
- বাংলাদেশ CTBT-তে স্বাক্ষর করেছে এবং অনুমোদন দিয়েছে।
- চুক্তি স্বাক্ষর করে: ১৮৫টি দেশ।
- চুক্তি অনুমোদন: ১৭১টি দেশ।
- আটটি দেশ এখনও চুক্তি অনুমোদন করেনি (যেমন: যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান)।
- চুক্তি কার্যকর হতে হলে P5 (পাঁচটি স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্য) সহ ৪৪টি নির্দিষ্ট দেশের অনুমোদন প্রয়োজন।
- বাংলাদেশ CTBT স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে (দক্ষিণ এশিয়ায় ১ম)।
- বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে ৮ মার্চ, ২০০০ সালে।

উৎস: CTBTO Official Website. Arms Control Association Website.

১২,৮৯২.
সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কলম্বো, শ্রীলঙ্কা
  2. ঢাকা, বাংলাদেশ
  3. গুজরাট, ভারত
  4. কাঠমান্ডু, নেপাল
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।
১২,৮৯৩.
২০২৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি?
  1. ভুটান
  2. ভারত
  3. মালদ্বীপ
  4. নেপাল
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুর্নীতি সূচক ২০২৪:

- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ২৬।
• ভারত - ৯৩।
• মালদ্বীপ - ৯৩।
• নেপাল - ১০৮।
• শ্রীলংকা - ১১৫।
• পাকিস্তান - ১৩৩।
• বাংলাদেশ - ১৪৯।
• আফগানিস্তান - ১৬২।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১২,৮৯৪.
আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল কী নামে পরিচিত?
  1. গোল্ডেন ট্রায়াঙ্গেল
  2. গোল্ডেন ক্রিসেন্ট
  3. গোল্ডেন ওয়েজ
  4. গোল্ডেন ভিলেজ
সঠিক উত্তর:
গোল্ডেন ক্রিসেন্ট
উত্তর
সঠিক উত্তর:
গোল্ডেন ক্রিসেন্ট
ব্যাখ্যা
গোল্ডেন ক্রিসেন্ট:
- আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।

অন্যদিকে -
- গোল্ডেন ট্রায়াঙ্গেল: গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি (মায়ানমার ,থাইল্যান্ড ,লাওস) দেশের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.
১২,৮৯৫.
নিচের কোন দেশটি ভৌগোলিকভাবে 'হর্ন অব আফ্রিকা' অঞ্চলে অবস্থিত?
  1. সেনেগাল
  2. সিচেলিস
  3. সোয়াজিল্যান্ড
  4. জিবুতি
সঠিক উত্তর:
জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
জিবুতি
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত হর্ন অব আফ্রিকা হলো একটি উপদ্বীপ। হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
- ইরিত্রিয়া
- সোমালিয়া
- জিবুতি এবং
- ইথিওপিয়া।

অন্যদিকে,
সেনেগাল : পশ্চিম আফ্রিকা
সোয়াজিল্যান্ড : দক্ষিণ আফ্রিকা
সিচেলিস : ভারত মহাসাগর।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১২,৮৯৬.
বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
  1. সুইডেন
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
ভোট প্রদান:
- ভোট প্রদান করার মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করা হয়।
- পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেখানে আপনাকে ভোট দিতেই হবে এবং এটা বাধ্যতামূলক।
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সাইপ্রাস ও ইকুয়েডোরে ভোট দিতেই হবে।
- এ ছাড়াও দক্ষিণ কোরিয়া, পেরু, সিঙ্গাপুর, উরুগুয়ে, সুইজারল্যান্ডে এই কম্পলসারি ভোটের আইন চালু রয়েছে।

এছাড়াও,
- আর্জেন্টিনায় ১৭ থেকে ৭০ বছরের নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে।  
- দেশটিতে এই আইন চালু হয় ১৯১২ সালে।
- অস্ট্রেলিয়ায় ১৯২৪ সালে প্রথম কম্পলসারি ভোটের আইন চালু হয়।
- সাইপ্রাসে ১৯৬০ সাল থেকে এই আইন চালু হয়।
- ১৯৩৬ সালে ইকুয়েডোরে চালু করা হয় এই আইন।  

উৎস: Worldatlas & দৈনিক জনকন্ঠ পত্রিকা রিপোর্ট।
১২,৮৯৭.
Sumerian civilization is a part of which civiliazation?
  1. Mesopotamian
  2. Akkandian
  3. Egypt
  4. Hebrew
  5. Mayan
সঠিক উত্তর:
Mesopotamian
উত্তর
সঠিক উত্তর:
Mesopotamian
ব্যাখ্যা
মেসোপটেমিয় সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা ‘মেসোপটেমীয় সভ্যতা’।
- আধুনিক ইরাক রাষ্ট্রের সীমারেখার মধ্যেই প্রাচীনকালে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
- ফোরাত (ইউফ্রেটিস) ও দজলা (টাইগ্রিস) নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতা।
- খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল।
- মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
- মেসোপটেমিয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
- সেগুলো হলো: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।

উৎস: Britannica.
১২,৮৯৮.
নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় -
  1. ক) ৬ আগস্ট, ১৯৪৫
  2. খ) ৯ আগস্ট, ১৯৪৫
  3. গ) ৬ আগস্ট, ১৯৪৪
  4. ঘ) ৯ আগস্ট, ১৯৪৪
সঠিক উত্তর:
খ) ৯ আগস্ট, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ আগস্ট, ১৯৪৫
ব্যাখ্যা

- ৬ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা লিটল বয় নিক্ষেপ করে।
- ৯ আগস্ট যুক্তরাষ্ট্র আরেক শহর নাগাসাকিতে আরো একটি পারমাণবিক বোমা ফ্যাট ম্যান নিক্ষেপ করে।
- লিটল বয় ও ফ্যাট ম্যান নামক পারমাণবিক বোমা দুটি নিক্ষেপের নির্দেশদাতা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।

উৎস: Britannica.com

১২,৮৯৯.
Who is the first woman to win noble prize in economics ?
  1. ক) Irma Adelman
  2. খ) Ann Krueger
  3. গ) Elinor Ostrom
  4. ঘ) Joan Robinson
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) Elinor Ostrom
উত্তর
সঠিক উত্তর:
গ) Elinor Ostrom
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল পুরস্কার:

- অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় ১৯৬৮ সালে।
- ১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৬৯ থেকে শুরু করে ২০১৮ পর্যন্ত ৫০ দফায় ৮১ জন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
- এদের মধ্যে মাত্র একজন নারী অর্থনীতিবিদ এ পুরস্কারে ভূষিত হন। তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ এলিনর অস্ট্রম।
- তিনি ২০০৯ সালে আরেক মার্কিন অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসানের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- এলিনর অস্ট্রম ১৯৩৩ সালের ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সাধারণ এক পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ১৯৫৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করেন।
- এখান থেকেই ১৯৬২ সালে এমএ এবং ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৫ সেপ্টেম্বর ২০১৯।
১২,৯০০.
সম্প্রতি, AI Impact Summit ২০২৬ অনুষ্ঠিত হয় কোন দেশে? 
  1. চীন 
  2. জাপান 
  3. ভারত
  4. দক্ষিণ কোরিয়া 
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

AI Impact Summit ২০২৬:
-  AI Impact Summit ২০২৬ এই আন্তর্জাতিক সম্মেলনটি  ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।
- এর মূল আয়োজনস্থল ছিল ভারত মণ্ডপম। 
- বিশ্বব্যাংক গ্রুপ এবং ভারত সরকার যৌথভাবে এই সামিটের আয়োজন করে।

• মূল প্রতিপাদ্য: "Small AI, Big Impact"
- এই সামিটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল 'Small AI' বা 'ক্ষুদ্র এআই'।
- ধারণা: বড় বড় AI মডেল (যেমন ChatGPT) চালাতে অনেক শক্তিশালী কম্পিউটার ও ইন্টারনেট লাগে। কিন্তু 'Small AI' হলো এমন সাশ্রয়ী প্রযুক্তি যা সাধারণ স্মার্টফোনে এবং কম ইন্টারনেট সুবিধাসম্পন্ন এলাকায় (যেমন গ্রাম বা মফস্বল) চালানো যায়।
- লক্ষ্য: উন্নয়নশীল দেশগুলোর সাধারণ মানুষের কাছে AI-এর সুফল পৌঁছে দেওয়া।

• প্রধান আলোচ্য বিষয়সমূহ
- সামিটে মূলত চারটি স্তম্ভের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে:
- অর্থনৈতিক প্রবৃদ্ধি: কীভাবে AI উৎপাদনশীলতা বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে।
- স্বাস্থ্যসেবা: হাতে থাকা সাধারণ ডিভাইসের মাধ্যমে যক্ষ্মা বা অন্যান্য রোগ শনাক্তকরণ।
- কৃষি: কৃষকরা যাতে স্মার্টফোনে ছবি তুলে ফসলের রোগ নির্ণয় করতে পারেন।
- শিক্ষা: AI টিউটরের মাধ্যমে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের শেখার মান উন্নয়ন।

উৎস: world bank ওয়েব সাইট। লিঙ্ক