57.Federation Cup, World Cup, Allywyn International Trophy and Challenge Cup are awarded winners of
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি
PrepBank · পাতা ১০৫ / ২৭২ · ১০,৪০১–১০,৫০০ / ২৭,৩৪৭
57.Federation Cup, World Cup, Allywyn International Trophy and Challenge Cup are awarded winners of
উত্তর
ব্যাখ্যা
BASF:
- BASF-এর পূর্ণরূপ: Badische Anilin- und Sodafabrik.
- এটি বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি।
- বর্তমানে রাসায়নিক, প্লাস্টিক, কৃষি পণ্য, পুষ্টি ও যত্ন পণ্য, পৃষ্ঠ প্রযুক্তি এবং শিল্প সমাধান সহ বিস্তৃত পণ্য উৎপাদন করে।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ৬ এপ্রিল, ১৮৬৫।
- প্রধান প্রতিষ্ঠাতা: Friedrich Engelhorn.
- সদর দপ্তর: লুডভিগশাফ, জার্মানি।
⇒ ১৮৬৫ সালে ম্যানহাইমে Badische Anilin- & Soda-Fabrik (Baden Anilin & Soda Factory) নামে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৯ সালে প্রধান কার্যালয় রাইন নদী পেরিয়ে লুডভিগশাফেনে স্থানান্তরিত হয়।
- ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোম্পানিটি বিশ্বের বৃহত্তম রাসায়নিক সংস্থা IG Farben (qv) এর অংশ ছিল।
- ১৯৫২ সালে BASF পুনর্গঠিত হয়।
উৎস: i) BASF ওয়েবসাইট।
ii) Britannica.
উত্তর
ব্যাখ্যা
- ৭ মে, ২০২৫ ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে একটি সামরিক হামলা চালায়।
- এর জবাবে, ১০ মে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করে।
- এই অভিযানের নামটি পবিত্র কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ-‘গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর’।
- এটি মুসলিমদের ঐক্য, শক্তি ও অটুট প্রতিজ্ঞার প্রতীক হিসেবে বিবেচিত।
উল্লেখ্য,
- এ অভিযানে উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
- এই স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোসের একটি মজুতস্থান উল্লেখযোগ্য।
- পাল্টা এ হামলায় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান সেনাবাহিনী।
- এছাড়া ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সিস্টেমও ক্ষেপণাস্ত্র চালিয়ে ধ্বংস করেছে পাকিস্তানের বিমান বাহিনী।
- এই হামলায় ব্যবহার করা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৭।
তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [link]
উত্তর
ব্যাখ্যা
NAM - এর পূর্ণরূপ Non Aligned Movement বা জোট নিরপেক্ষ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন হওয়া দেশসমূহ স্নায়ুযুদ্ধের দুই পক্ষের কোন পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষ নীতি অবলম্বনের কৌশল গ্রহণ করে এবং এই কৌশল থেকে এই আন্তর্জাতিক জোটের জন্ম।
⤇ ন্যাম এর প্রধান লক্ষ্য - উন্নয়নশীল দেশ সমূহের স্বার্থরক্ষা। এই লক্ষ্যে জোটের অন্তর্ভূক্ত দেশগুলো ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক কোন জোটেরই পক্ষালম্বন না করে নিরপেক্ষ নীতি অবলম্বন করে।
⤇ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের অবস্থা প্রকট হওয়া শুরু হলে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সদ্য স্বাধীন হওয়া দেশসমূহ নিজেদের নিরাপত্তা নিয়ে সঙ্কিত হয়। তাই তাদের সম্মিলিত নিরাপত্তা বিধান জরুরি হয়ে উঠে। এই তাড়না থেকেই জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয়।
এক নজরে ন্যাম
প্রতিষ্ঠাকাল -১ সেপ্টেম্বর, ১৯৬১ সাল
প্রতিষ্ঠার স্থান - বেলগ্রেড, যুগোস্লাভিয়া
প্রথম সম্মেলন - বেলগ্রেড সম্মেলন (১ - ৬ সেপ্টেম্বর, ১৯৬১ সাল)
সদস্য সংখ্যা - ১২০টি দেশ (প্রতিষ্ঠাকালীন - ২৫টি)
সদরদপ্তর - স্থায়ী সদরদপ্তর নেই। তবে, যেই দেশ চেয়ারম্যানশীপ পায় সেই দেশ অস্থায়ী দপ্তর হিসাবে ব্যবহৃত হয়।
সূত্র: NAM এর ওয়েবসাইট
উত্তর
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
⇒ SAARC-এর প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- এছাড়াও, Q. A. M. A. Rahim সার্কের ৭ম মহাসচিব ও বাংলাদেশ থেকে ২য় মহাসচিব।
⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।
উৎস: SAARC ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।
তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- রোম, ইতালির রাজধানী।
- রোম কে “সাত পাহাড়ের শহর” নামে পরিচিত হয়।
- কারণ প্রাচীন রোম শহরটি গঠিত হয়েছিল সাতটি ছোট ছোট পাহাড় বা টিলার উপর ভিত্তি করে।
• প্রাচীন রোম নগরটি নিচের সাতটি পাহাড়ের উপর প্রতিষ্ঠিত হয়-
- Aventine Hill,
- Caelian Hill,
- Capitoline Hill,
- Esquiline Hill,
- Palatine Hill,
- Quirinal Hill,
- Viminal Hill.
উৎস: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- ২০১৪ সালে ইসরাইলী সেনাবাহিনী গাজা এলাকায় (৮ জুলাই থেকে ২৭ আগস্ট) বড় ধরনের অপারেশন পরিচালনা করে।
- ইসরাইল এই অপারেশনের নাম দিয়েছিল 'অপারেশন প্রোটেকটিভ এজ।'
- ওই অপারেশনে ২১০০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হন।
- এবং গাজা এলাকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
- এর আগেও ২০০৮ সালে ইসরাইলী সেনাবাহিনী গাজা এলাকায় প্রবেশ করেছিল।
এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু অপারেশন:
• অপারেশন গেরোনিমো (Operation Geronimo):
- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে গোপন অপারেশনটি পরিচালিত হয়েছিল, তার কোড নাম 'অপারেশন গেরোনিমো'।
• অপারেশন ডিপ ফ্রিজ (Operation Deep Freeze-ODF):
- এন্টারটিকা মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব অভিযান পরিচালিত করেছে তা ‘অপারেশন ডিপ ফ্রিজ' নামে পরিচিত।
• অপারেশন অডিসি ডন (Operation Odyssey Dawn):
- লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম অপারেশন অডিসি ডন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই ছিল এই মিলিটারি অপারেশনস্।
• অপারেশন ওভারলর্ড (Operation Overlord):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল- অপারেশন ওভারলর্ড।
উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
উত্তর
ব্যাখ্যা
• মহিলাদের ফিফা বিশ্বকাপ ২০১৯ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলার সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেন এবং জার্মানি এই দুটি দেশের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।
তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ:
- চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনেই- এদের দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ রয়েছে।
উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগর একটি প্রধান সমুদ্র পথ।
- জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাডের অনুমান, বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ২১ শতাংশ ২০১৬ সালে এই সমুদ্র পথে পরিবহন করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩.৩৭ ট্রিলিয়ন ডলার।
- এছাড়া এখানে মৎস্য সম্পদও আছে প্রচুর।
- পুরো অঞ্চলের লাখ লাখ মানুষ এই সাগরে মাছ ধরে জীবন চালায়।
- বিশ্বের প্রায় অর্ধেক মাছ ধরা জাহাজ ও নৌকা চলে এখানে।
⇒ চীন যে ধরণের ব্যাপক দাবি শুরু করেছে, যার মধ্যে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাও রয়েছে, তা ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
- এসব দেশও এখন দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করছে।
- অন্যান্য দেশও সাগরের মাঝখানে প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং সাগরের বিভিন্ন অঞ্চলের ওপর তাদের অধিকার দাবি করছে।
⇒ দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় অংশটি দাবি করে চীন।
- তথাকথিত নাইন-ড্যাশ লাইনের মাধ্যমে চীন তাদের এই সীমানা চিহ্নিত করে রেখেছে।
- মোট নয়টি ড্যাশ চিহ্ন দিয়ে এই নাইন-ড্যাশ লাইনটি তৈরি।
- এটি চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ এবং পূর্বদিক পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে,
- জাপান বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- এ. পি. জে. আব্দুল কালাম আজাদ ভারতের ১১তম রাষ্ট্রপতি।
- তামিলনাড়ুতে জন্ম নেয়া এ পরমাণু বিজ্ঞানী ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট আবিষ্কার করায় 'Missile Man of India' খেতাবে ভূষিত হন।
- আব্দুল কালাম আজাদ ‘Wings of Fire' নামে আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন।
- ইগনিটেড মাইন্ডস, মাই লাইফ, লার্নিং হাউ টু ফ্লাই, অগ্নিপক্ষ আব্দুল কালাম আজাদের উল্লেখযোগ্য গ্রন্থ।
এছাড়াও,
- নেলসন মেন্ডেলার আত্মজীবনী - A Long Walk to Freedom.
- পারভেজ মোশারফের লেখা বইয়ের নাম - In the Line of Fire.
উৎস: হিস্টরি.কম।
উত্তর
ব্যাখ্যা
মোনাকো = মোনাকো
লুক্সেমবার্গ = লুক্সেমবার্গ
সানম্যারিনো = সানম্যারিনো
কুয়েত = কুয়েত সিটি
গুয়েতেমালা = গুয়েতেমালা সিটি
উৎস:ব্রিটানিকা
উত্তর
ব্যাখ্যা
সমুদ্রসীমা:
- 'Law of the Sea Convention' অনুযায়ী আঞ্চলিক জলসীমার বাইরে, প্রতিটি উপকূলীয় দেশ উপকূল থেকে 200 নটিক্যাল মাইল (370 কিলোমিটার) বিস্তৃত একটি একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) প্রতিষ্ঠা করতে পারে।
অন্যদিকে,
- টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য - ১২ নটিক্যাল মাইল
- মহীসোপানের দৈর্ঘ্য - ৩৫৪ নটিক্যাল মাইল।
উৎস: বাংলাপিডিয়া এবং ব্রিটানিকা ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে IDB এর আর্টিকেল অব অ্যাগ্রিমেন্টস গৃহিত হয়।
- ১৯৭৫ সালের জুলাই মাসে IDB এর বোর্ড অব গভর্নরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয়।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IDB এর কার্যক্রম হিজরি সন অনুসারে চলে।
- IDB থেকে ঋণ গ্রহিতাদের মধ্যে বাংলাদেশ প্রথম (২২.২৯ বিলিয়ন ডলার)।
- IDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের ড. বন্দর হাজ্জাজ।
- IDB এর প্রেসিডেন্ট অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে।
- IDB এর বর্তমান সদস্য ৫৭টি।
(তথ্যসূত্রঃ IDB ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
- ফ্রান্স অষ্টাদশ শতকে ইন্দোচীন হিসাবে পরিচিত বর্তমান ভিয়েতনাম, লাওস ও কম্বােডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অঞ্চলটির উপর শাসন অব্যাহত রাখে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান ইন্দোচীন দখল করে নেয়।
- ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- ফ্রান্স ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ১৯৪৬ সালে দেশটির উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
উৎস: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
• ২৮ জুলাই ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
• ১১ নভেম্বর ১৯১৮ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়।
• ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
• ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
• ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদস্য দেশ: ১০০+ দেশ।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- ২০০৯ সালে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন (Global Corruption Report) প্রকাশ করে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর Corruption Perceptions Index প্রকাশ করে (১৯৯৫ সালে প্রথম)।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- আলবেনিয়া,
- উত্তর মেসিডোনিয়া ও
- সার্বিয়া।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
উত্তর
ব্যাখ্যা
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
উৎস: ASEAN ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• নর্ড স্ট্রিম-১:
- রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম ১।
- এটির মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ করে।
- নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বাল্টিক সমুদ্রের নিচে দিয়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫) এলাকা জুড়ে বিস্তৃত।
- এটি রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ এলাকা থেকে জার্মানির উত্তর-পূর্ব প্রান্ত পর্যন্ত প্রসারিত।
- ২০১১ সালে এই পাইপলাইনের উদ্বোধন হয়।
- এটি রাশিয়া থেকে দিনে ১৭০ ঘন মিটার গ্যাস জার্মানিতে পাঠাতে পারে।
সূত্র: ডেইলি স্টার বাংলা ও Nord Stream ওয়েবসাইট (লিঙ্ক) ।
উত্তর
ব্যাখ্যা
- ২০২০ সালে বিলুপ্ত করা ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ এর বিষয়বস্তু ছিল - আলাদা পতাকা রাখার স্বাধীনতা, নিজস্ব সংবিধান ও দ্বৈত নাগরিকত্ব, কাশ্মীর ভারতীয় সংবিধানের আওতামুক্ত।
- এই অনুচ্ছেদ বাতিলের ফলে জম্মু ও কাশ্মীর ভারতের রাজ্যের মর্যাদা হারায় এবং ‘জম্মু ও কাশ্মীর’ ও ‘লাদাখ’ নামে দুটি কেন্দ্র শাসিত নতুন অঞ্চল হিসাবে বিবেচিত হয়।
উৎস: ইন্ডিয়া টাইমস্ ও বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।
উত্তর
ব্যাখ্যা
GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি। (এপ্রিল, ২০২৫)
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।
তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
– স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
– স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।
মস্কো ঘোষণা:
– একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
– এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
– শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।
তেহরান সম্মেলন:
– ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।
ডাম্বারটন ওকস সম্মেলন:
– ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
– জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।
ইয়াল্টা সম্মেলন:
– ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
– এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।
সানফ্রান্সিসকো সম্মেলন:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উত্তর
ব্যাখ্যা
• কিয়াটো প্রটোকলের বিষয়বস্তু গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস।
• কিয়াটো প্রটোকল:
- প্রথম স্বাক্ষরিত হয় ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয় ২০০৫ সালে।
- লক্ষ্য - ১৯৯০ সালের তুলনায় গ্রিন হাউজ গ্যাস নির্গমন অন্তত ৫% হ্রাস করা।
অন্যদিকে,
- ওজোনস্তরের ক্ষয় হ্রাস সংক্রান্ত - ভিয়েনা কনভেনশন।
- জীববৈচিত্র সুরক্ষা বিষয়ক চুক্তি - কার্টাগেনা প্রটোকল।
- ওজোনস্তরের ক্ষয়কারী ক্ষতিকর রাসায়নিক পদার্থের নিঃসরণ কমিয়ে আনার জন্য স্বাক্ষরিত হয় মন্ট্রিল প্রটোকল।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট ও ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
According to a press release issued by the Ministry of Defence, the exercise Bongosagar is aimed at developing interoperability and joint operational skills through the conduct of maritime exercises and operations.
Source: ddnews.gov.in
উত্তর
ব্যাখ্যা
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।
সূত্র:- হিস্টোরি ডটকম।
উত্তর
ব্যাখ্যা
- রাশিয়া ও মিয়ানমার ২০২২ সালের সেপ্টেম্বরে ছয়টি 'এসইউ-৩০এসএসই যুদ্ধবিমান' সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল।
- রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানিকারক রোসোবোরনএক্সপোর্টের তথ্যমতে, 'এসইউ-৩০এসএসই হলো একটি মাল্টি-রোল যুদ্ধবিমান'।
- এগুলো আকাশপথে শত্রুর ওপর হামলা চালাতে এবং নির্ভুলভাবে নিশানা গুঁড়িয়ে দিতে খুবই কার্যকর।
এছাড়াও,
- আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার অগ্রগতি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই ফোরামের সাইডলাইনে তিনি বলেন, ‘দুটি বিমান মিয়ানমারে পৌঁছেছে।’
উৎস: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
উত্তর
ব্যাখ্যা
• বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। (জুন, ২০২৫)
• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।
উৎস: WIPO ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব দশ বছর স্থায়ি হয়েছিল।
- এই বিপ্লবের মূল মন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- নেপোলিয়ন বোনাপার্ট এই বিপ্লবের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- এবং বিপ্লবের পরবর্তী সময়ে তিনি ফ্রান্সের একজন প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন।
উৎস: i) ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) কালের কণ্ঠ।
উত্তর
ব্যাখ্যা
- ২০২০ সালের ১১ আগস্ট এটি উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়।
- টিকাটি ২-৮ ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ।
- গত ২৭ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
উত্তর
ব্যাখ্যা
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়।
- ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
- অর্থ: "তলোয়ারধারী পিতা" বা “Father of the Sword”.
- 'আবু শায়াফ’ ফিলিপাইনের সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী।
- দেশ: ফিলিপাইন (মূলত: দক্ষিণাঞ্চল – Mindanao ও Sulu দ্বীপপুঞ্জ)।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯১ সালে।
- প্রতিষ্ঠাতা: আব্দুররাজাক আবুবাকর জানজালানি।
- ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী।
• মূল উদ্দেশ্য:
- দক্ষিণ ফিলিপাইনে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা।
- মার্কিন ও ফিলিপাইন সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’।
- ধর্মীয় আইনের বাস্তবায়ন।
• জড়িত ঘটনা:
- ২০০০ সালে মালয়েশিয়ার পর্যটকদের অপহরণ।
- ২০০৪ সালে ফেরি বিস্ফোরণে ১১৬ জন নিহত (ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা)।
- ২০১৬ সালেও কানাডিয়ান জিম্মিদের হত্যা।
• যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সরকার, ইউরোপীয় ইউনিয়ন এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
উৎস: বিবিসি নিউজ।
উত্তর
ব্যাখ্যা
- কুখ্যাত 'এভিন কারাগার' ইরানে অবস্থিত।
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষভাবে পরিচিত।
- এভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী আছে, এর পাশাপাশি সাধারণ অপরাধীদেরও সেখানে রাখা হয়।
উৎস: বিবিসি পত্রিকা রিপোর্ট।
উত্তর
ব্যাখ্যা
• Containment Doctrine:
- Containment Doctrine ছিল যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি।
- এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কমিউনিজমের বিস্তার রোধ করা, বিশেষত সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিরোধ করা।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন কূটনীতিক জর্জ এফ. কেনান ১৯৪৭ সালে এর প্রস্তাব করেন।
- তিনি Foreign Affairs পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যা "X Article" নামে পরিচিত।
⇒ ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে, যেন তারা কমিউনিস্ট বিদ্রোহ বা প্রভাব থেকে রক্ষা পায়।
- এই ঘোষণা ইতিহাসে Truman Doctrine নামে পরিচিত।
- এটি ছিল Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ।
উৎস: Office of the Historian (.gov)।
উত্তর
ব্যাখ্যা
- এর মাধ্যমে ১৯৭৪ সালে ভারত পারমাণবিক শক্তির অধিকারী হয়।
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
G-20:
- G-20 হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম,
- এটা বিশ্বের ১৯টি দেশ ও ২টি সংস্থার অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- এই জোটটি বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- G-20-এর সদস্য দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU)।
- ২০২৩ সালে সর্বশেষ আফ্রিকান ইউনিয়ন G-20-এর সদস্য হয়।
সূত্র: G-20 ওয়েবসাইট ও Britannica.
উত্তর
ব্যাখ্যা
জিসিসি (GCC):
- গালফ কো-অপারেশন কাউন্সিল।
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
- সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- গুরুত্বপূর্ণ ধারা – অনুচ্ছেদ ৪:
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য।
- Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত।
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ২০০০ সালে বাংলাদেশে ডেঙ্গু শুরু হয়ে প্রতিবছরই কমবেশি আঘাত হেনেছে।
- তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ২০১৯ সালে।
- ডেঙ্গুর বাহক এডিস মশা আচরণ এবং স্বভাব বদলে এখন সুপার পতঙ্গে রূপান্তরিত হচ্ছে।
- এই মশা কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
- ডেঙ্গুর বাহক মশা নিয়ন্ত্রণে আনতে বিটিআই আনছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
- বিটিআই (Bti) একটি জৈবিক বা মাটিতে পাওয়া প্রাকৃতিকভাবে সৃষ্ট ব্যাকটেরিয়া।
- Bacillus thuringiensis subspecies israelensis—সংক্ষেপে Bti।
- এতে এক ধরনের স্পোর রয়েছে, যা বিষাক্ত পদার্থ তৈরি করে।
- এটি বিশেষভাবে লক্ষ করে শুধু মশা, ব্ল্যাকফ্লাই ও ছত্রাকের লার্ভাকে মারতে পারে।
- মশার লার্ভা নিয়ন্ত্রণের জন্য আবাসিক, বাণিজ্যিক ও কৃষি সেটিংসে বিটিআই ব্যবহারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অনুমোদিত।
উৎস: ৩১ জুলাই, ২০২৩, কালের কন্ঠ।
উত্তর
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
⇒ ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।
উল্লেখ্য,
- এর পূর্বে প্রতিটি দেশকে জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা ছিল।
উৎস: NATO ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ % হবে।
- যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল।
- অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
- এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে।
উৎস: প্রথম আলো।[লিঙ্ক]
উত্তর
ব্যাখ্যা
অন্যদিকে--
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
- গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি. এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
উৎস: ওয়ার্ল্ড এটলাস
উত্তর
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা)।
উৎস: OPEC ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• টাইগ্রিস নদী:
- টাইগ্রিস নদী হলো মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নদী।
- এটি মূলত তুরস্কের পূর্বাঞ্চল থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
- টাইগ্রিস নদী তুরস্কের তৌরুস পর্বতমালা থেকে উৎপন্ন হয়।
- এটি সিরিয়ার একটি ছোট অংশ দিয়ে প্রবাহিত হয়ে মূলত ইরাকের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
- ইরাকের দক্ষিণ অংশে টাইগ্রিস নদী ও ইউফ্রেটিস নদী একত্রিত হয়ে একটি নতুন নদী গঠন করে যার নাম শাত আল-আরব (Shatt al-Arab)।
- শাত আল-আরব নদী শেষ পর্যন্ত পারস্য উপসাগরে পতিত হয়।
- ইরাক ও ইরানের মধ্যে শাত-ইল আরব নিয়ে বিবাদ ছিলো।
- এই নদীটি হাজার বছর ধরে মেসোপটেমিয়া সভ্যতার (সুমের, আকাদ, ব্যাবিলন ইত্যাদি) প্রাণরেখা হিসেবে বিবেচিত হয়ে এসেছে।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে অবস্থিত অঞ্চলকে বলা হয় মেসোপটেমিয়া, যার অর্থ “নদীর মাঝে ভূখণ্ড”।
তথ্যসূত্র: National Geographic Society ও ব্রিটানিকা
উত্তর
ব্যাখ্যা
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়।
- বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব দশ বছর স্থায়ি হয়েছিল।
- এই বিপ্লবের মূল মন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- রাজশক্তির অপশাসন হটিয়ে মহান ফরাসী বিপ্লব যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করে তারই পথ ধরে ১৭৯২ সালে ফ্রান্সে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হয় এবং প্রথম প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।
- এরপর ১৮৪৮-এ ২য় প্রজাতন্ত্র, ১৮৭০-এ তৃতীয় প্রজাতন্ত্র, ১৯৪৬-এ চতুর্থ প্রজাতন্ত্র এবং ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাত হয়।
উৎস: ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ ও বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উত্তর
ব্যাখ্যা
- নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, যার আয়তন ৭৮৫,৭৫৩ বর্গ কিমি।
- এটি প্রশান্ত মহাসাগরে , অস্ট্রেলিয়ার উত্তরে এবং কোরাল সাগরে, সলোমন দ্বীপপুঞ্জের পশ্চিমে, বান্দা সাগরের পূর্বে এবং ফিলিপাইন সাগরের দক্ষিণে অবস্থিত।
- দ্বীপটি দুটি মহাদেশ, এশিয়া এবং ওশেনিয়া অতিক্রম করে।
- এশিয়া এবং ওশেনিয়ার মধ্যবর্তী সীমানাকে সাধারণত পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়ার সীমানা হিসাবে বিবেচনা করা হয়।
- দ্বীপের পূর্ব দিকে পাপুয়া নিউ গিনিকে ওশেনিয়ার অংশ হিসাবে বিবেচনা করা হয়,
- নিউ গিনি অত্যন্ত বহুভাষিক। প্রকৃতপক্ষে, পাপুয়া নিউ গিনিই বিশ্বের সবচেয়ে ভাষাগতভাবে বৈচিত্র্যময় দেশ, যেখানে ৭০০ টিরও বেশি ভাষা বলা হয়।
অন্যদিকে,
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ডের মোট ভূমির আয়তন ২.১৬ মিলিয়ন বর্গকিলোমিটার, যদিও এই সংখ্যায় কিছু ছোট, উপকূলীয় দ্বীপও অন্তর্ভুক্ত।
- দ্বীপটি বাফিন উপসাগরের পূর্বে, যার ওপারে উত্তর কানাডা অবস্থিত, অবস্থিত।
- গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগর অতিক্রম করে ।
- মাদাগাস্কার , যা এই দেশের নামও, ভারত মহাসাগরে অবস্থিত একটি পূর্ব আফ্রিকান দ্বীপ।
- মাদাগাস্কারের মোট ভূমির আয়তন ৫৮৭,৭১৩ বর্গ কিমি।
- বাফিন দ্বীপ উত্তর কানাডায় অবস্থিত।
- এটি কানাডিয়ান ভূখণ্ড নুনাভুতের অংশ, যার রাজধানী ইকালুইট দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত।
- বাফিন দ্বীপের মোট আনুমানিক ১১,০০০ জনসংখ্যার প্রায় অর্ধেক ইকালুইটে বাস করে।
- বাফিন দ্বীপের মোট আয়তন ৫০৭,৪৫১ বর্গ কিমি।
উৎস: worldatlas.com
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দীর্ঘ ৪৭ বছর জান্তা সরকারের শাসনাধীন ছিল দেশটি।
- ২০১১ সালে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে সামরিক বাহিনী।
- ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন বিরোধীদল এনএলডি জয়লাভ করে সরকার গঠন করে।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি ও তার সরকারের পতন হয়।
উল্লেখ্য,
- National League for Democracy (এনএলডি) মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়।
- কিন্তু বিপুলভাবে বিজয়ী হয়েও সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি এনএলডি।
- এরপর ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন।
- এতে জয়লাভ করে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. (আগস্ট, ২০২৪)
তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জার্মানি চারভাগে বিভক্ত হয়। এটি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে যায়।
- পরে, পশ্চিম জার্মানি (ফেডারেল রিপাবলিক) গঠিত হয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অংশ নিয়ে এবং পূর্ব জার্মানি (ডেমোক্রেটিক রিপাবলিক) গঠিত হয় সোভিয়েত অংশ থেকে।
- পশ্চিম জার্মানি পুঁজিবাদী ব্যবস্থার কারণে সমৃদ্ধ হয়, কিন্তু পূর্ব জার্মানি ছিল অপেক্ষাকৃত কম উন্নত।
- উন্নত জীবনের জন্য পূর্ব জার্মানির মানুষ পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করে।
- এই অভিবাসন ঠেকাতে এবং পুঁজিবাদী প্রভাব থেকে বাঁচতে, পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে একটি প্রাচীর তৈরি করে।
- এই প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কিলোমিটার।
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে, দুই জার্মানি একত্রিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে।
তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
গোলাপ বিপ্লব (Rose Revolution):
- স্থান ও বছর: জর্জিয়া, ২০০৩।
- মূল নেতৃত্ব: মিখাইল সাকাশভিলি, সাবেক জাস্টিস মিনিস্টার ও UNM প্রধান।
- মূল ঘটনা: শান্তিপূর্ণ প্রতিবাদ/বিদ্রোহ, নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করা।
- ফলাফল: প্রেসিডেন্ট শেভার্ডনাদজ ক্ষমতা থেকে অবসান; সাকাশভিলি পরবর্তী বছরের নির্বাচনে জয়লাভ।
- পরবর্তী পদক্ষেপ: দুর্নীতি দমন, অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতিগত বিরোধ প্রশমন।
- গোলাপ বিপ্লব হলো শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের একটি উদাহরণ, যা পরে টিউলিপ (কিরগিজস্তান) এবং কমলা/অরেঞ্জ (ইউক্রেন) বিপ্লবের সাথে তুলনা করা হয়।
উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
উত্তর
ব্যাখ্যা
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- মহাসচিব রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।
উৎস: UNCTAD ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন - সাবা কোরাস/Csaba Kőrös (হাঙ্গেরি)।
তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
উত্তর
ব্যাখ্যা
ডেটন চুক্তি:
- ডেটন চক্তি, আনুষ্ঠানিকভাবে "জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া এন্ড হার্জেগোভিনা" নামে পরিচিত, - ১৯৯৫ সালের ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইওর ডেটনের কাছে রাইট-প্যাটারসন বিমানবাহিনী ঘাঁটিতে সম্পন্ন হয়।
- ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি 'ডেটন চুক্তি' নামে পরিচিত।
- এই চুক্তি বসনিয়া যুদ্ধ (১৯৯২–১৯৯৫), যা প্রাক্তন যুগোস্লাভিয়ার অংশ ছিল, তার অবসান ঘটায়।
উৎস: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
• মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- এর প্রধান কাজ হলো- তথ্য সংগ্রহ করা, গোপন অভিযান পরিচালনা এবং সন্ত্রাসবাদ দমন করা।
- মোসাদ (Mossad) এর পূর্ণরূপ: The Institute for Intelligence and Special Operations.
- এটি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।
- আন্তর্জাতিক পর্যায়ে মোসাদ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার উপর নজরদারি করে এবং
- বিশেষ কার্যক্রম হিসেবে সিরিয়া, ইরান ও ইথিওপিয়ার মতো দেশ থেকে ইহুদি শরণার্থীদের গোপনে ইসরায়েলে নিয়ে আসার কাজ সম্পন্ন করেছে।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- ন্যাটোর বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
(তথ্যসূত্র: NATO ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- তাঁর রচিত গ্রন্থ- ইবনে জুযাই , কিতাবুল রেহালা।
- মেগান্থিসিস প্রাচীন গ্রীসের একজন পর্যটক এবং ভূগোলবিদ।
- ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক । বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের (৩৮০-৪১৩খ্রি.) সময়ে ।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া ।
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
- জনপ্রিয় অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করছে ভিয়েতনাম।
- অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে সহযোগিতা না করার জন্য ওই পদক্ষেপ নিয়েছে দেশটি।
- ভিয়েতনাম সরকার জানায়, দেশটির ৯ হাজার ৬শ’ চ্যানেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ চ্যানেলই খারাপ তথ্য প্রচার করে।
- আরও বলা হয়, লাখ লাখ সদস্যের টেলিগ্রাম গ্রুপ গুলো ‘রাষ্ট্রবিরোধী’ নথি প্রচার করছে।
উল্লেখ্য,
- ডেটা রিপোর্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভিয়েতনামের ৭৯ দশমিক ৮ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।
- এর মধ্যে টেলিগ্রাম ব্যবহার করেন ১১ দশমিক ৮ মিলিয়ন।
তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [link]
উত্তর
ব্যাখ্যা
নেপালে জেনারেশন জেড বিক্ষোভ:
- ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে জেনারেশন জেড বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে।
- ৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ফেসবুক-এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ দেয় সরকার।
- ৮ সেপ্টেম্বর, ২০২৫ এ হাজার হাজার বিক্ষোভকারী, বিশেষ করে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
- কাঠমান্ডু, পোখরা, চিতওয়ানসহ দেশের অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
- বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টার করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং তাজা গুলি ব্যবহার করে। এতে অন্তত ১৯ জন নিহত হন, আহত হন প্রায় ৫০০ জন।
- বিক্ষোভ দমন চলাকালীন হতাহতের জন্য নৈতিক দায়িত্ববোধ থেকে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
- ৮ সেপ্টেম্বর রাতে জরুরি মন্ত্রিসভার বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধাদেশ প্রত্যাহার করে সরকার।
- নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও আন্দোলন থামেনি।
- ৯ সেপ্টেম্বর তীব্র আন্দলনে পতন ঘটে ক্ষমতাসীন সরকারের।
তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
উত্তর
ব্যাখ্যা
- এটি একটি আন্তর্জাতিক স্বাধীন ও অলাভজনক সংস্থা যার উদ্দেশ্য সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করা।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন 'দাভোস কনফারেন্স' নামে পরিচিত।
(তথ্যসূত্রঃ WEF ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
বোকো হারাম:
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- নাইজেরিয়ার বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।
উল্লেখ্য,
- বোকো হারামের নামের অর্থ পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ।
- পশ্চিমা শিক্ষা-দীক্ষার বিরুদ্ধে তারা বরাবরই আক্রমণাত্মক ভাষায় কথা বলে।
- মানুষের তৈরি আইন ও আধুনিক বিজ্ঞানকে সংগঠনটি অস্বীকার করে।
- তাদের ভাষায়, পশ্চিমা শিক্ষা মুসলমানদের দুর্নীতিগ্রস্ত করে তোলে।
- বোকো হারামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-শরিয়া আইন প্রতিষ্ঠিত করা।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
বিশ্বের জনবহুল দেশ:
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন ২০২৩ সালে ভারতের পেছন পড়ে যায়।
- বর্তমানে বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ চীন।
- ২০২৪ সালের শেষে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১.৪০৮ বিলিয়নে, যা ২০২৩ সালের ১.৪১০ বিলিয়ন থেকে কম।
- ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো জনসংখ্যা কমেছে।
- উচ্চ জীবনযাত্রার ব্যয়, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ জন্মহার হ্রাসের জন্য দায়ী বলে মনে করা হয়।
উল্লেখ্য,
চীন ১৯৮০-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে চালু করা কঠোর 'এক সন্তান নীতি' ২০১৬ সালে বাতিল করে এবং ২০২১ সালে দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমতি দেয়।
তথ্যসূত্র: এএফপি ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার: যশপ্রীত বুমরা (ভারত)।
এছাড়াও,
- জসপ্রীত বুমরাহ ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
- ২০২৪ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ খেলোয়াড় অর্শদীপ সিং( ভারত)।
- ২০২৪ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড)।
- ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় অ্যমেলিয়া কার (নিউজিল্যান্ড)।
উল্লেখ্য,
- ‘ক্রিকেটের অস্কার’ খ্যাত এই পুরস্কার দেওয়া শুরু ২০০৪ সাল থেকে।
উৎস: ICC ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট - আহমেদ আল-শারা।
- আহমেদ আল-শারা, যাকে আবু মোহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত,
- একজন ইসলামপন্থী এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা,
- তিনি ২০২৪ সালে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছিল।
- ২০২৫ সালের জানুয়ারিতে তাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি মনোনীত করা হয়।
উৎস: ব্রিটানিকা।
উত্তর
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত এই চারটি দেশ কোয়াডের সদস্য।
উত্তর
ব্যাখ্যা
- প্রেইরি তৃণভূমি : উত্তর আমেরিকা
- সাভানা তৃণভূমি : আফ্রিকা
- স্তেপ তৃণভূমি : পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া।
(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)
উত্তর
ব্যাখ্যা
- ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি চালু আছে চীনে।
- চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি হংকং, অন্যটি ম্যাকাও।
- হংকং চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি সমৃদ্ধিশালী দ্বীপ।
- চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত হংকং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
উল্লেখ্য,
- ২৪৩ খ্রিষ্টপূর্বাব্দে চীনের কিং সাম্রাজ্যের সময় প্রথমবারের মতো হংকং চীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
- রানি ভিক্টোরিয়ার আমলে হংকং পরিণত হয় ব্রিটিশ উপনিবেশে।
- উপনিবেশ হিসেবে ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হলে ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
- হংকংয়ের ব্রিটিশ উপনিবেশে পরিণত হওয়ার পেছনে আছে ‘আফিম যুদ্ধের’ ভূমিকা।
- প্রথম আফিম যুদ্ধে চীন পরাজিত হলে ১৮৪১ সালে ব্রিটেন হংকং দ্বীপ দখল করে নেয় এবং হংকংকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
- নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের ‘ক্রাউন কলোনি’তে পরিণত হয়।
- ১৯৮৪ সালে বেইজিংয়ের ‘হল অব দ্য পিপল’-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
- ঘোষণাপত্র অনুযায়ী ব্রিটেন হংকংকে ১৯৯৭ সালের ১ জুলাই চীনের কাছে হস্তান্তর করতে রাজি হয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই মধ্যরাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স চার্লস, চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটসহ অনেক আন্তর্জাতিক নেতার অংশগ্রহণে হংকংকে শান্তিপূর্ণভাবে চীনের কাছে হস্তান্তর করা হয়।
- ঘোষণাপত্রের অন্যতম শর্ত ছিল চীনের অধীনে যাওয়ার ৫০ বছর পর্যন্ত চীন হংকংকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুযায়ী শাসন করবে অর্থাৎ পররাষ্ট্র ও নিরাপত্তার বিষয়গুলো ছাড়া হংকং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে।
- ২০৪৭ সালে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাধ্যবাধকতা উঠে গেলে চীন হংকংকে নিজেদের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করবে।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।
- সর্বশেষ সদস্য: জিবুতি (সেপ্টেম্বর, ২০২৪)।
উৎস: AIIB ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ২৫ এপ্রিল : বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
উত্তর
ব্যাখ্যা
- চীন পূর্ব এশিয়ার একটি বৃহত্তম দেশ।
- এর আয়তন প্রায় ৩৬৯৬,০৯৭ বর্গ মাইল (৯,৫৭২,৯০০ বর্গ কিমি)।
- দেশটির রাজধানী বেইজিং। দেশের মুদ্রা হলো ইউয়ান।
উইঘুর:
- উইঘুর' হলো- চীনের একটি সম্প্রদায়ের নাম।
উল্লেখ্য,
- চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের নাম “জিনজিয়াং”।
- জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে।
সূত্র: Amnesty International, Human Rights Watch, ব্রিটানিকা, কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
• ক্রিকেট:
- ক্রিকেট একটি দলীয় ব্যাট-বল খেলা, যা ১১ জন খেলোয়াড় নিয়ে দুটি দলের মধ্যে খেলা হয় এবং
- এর উদ্ভব ইংল্যান্ডে।
- খেলায় একটি দল ব্যাটিং করে রান সংগ্রহ করে, আর
- অন্য দল বোলিং ও ফিল্ডিং করে ব্যাটসম্যানদের আউট করার চেষ্টা করে।
- ক্রিকেটে ব্যাট, বল এবং কাঠের তৈরি উইকেট ব্যবহার হয়, এবং
- খেলা অনুষ্ঠিত হয় একটি আয়তাকার পিচে, যা বিশাল ঘাসযুক্ত মাঠের মাঝখানে থাকে।
- ক্রিকেট ব্যাট: সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি (৯৬.৫ সেমি), সর্বোচ্চ প্রস্থ ৪.২৫ ইঞ্চি (১০.৮ সেমি)।
উল্লেখ্য,
- ব্যাটের ওজন: প্রাপ্তবয়স্ক ক্রিকেটারের জন্য সাধারণত ১.২–১.৪ কিলোগ্রাম (২.৭–৩ পাউন্ড), যা খেলার স্টাইল ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
- ক্রিকেট বল: ব্যাস ৭.১৩–৭.২৯ সেমি।
- ক্রিকেট পিচ: দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার), প্রস্থ ১০ ফুট (৩.০২ মিটার)।
- স্টাম্পের উচ্চতা: ২৮ ইঞ্চি (৭১.১ সেমি)।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
• অর্থব্যবস্থা:
- অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন, সম্পদের বন্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে।
• এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা।
- সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা।
- মিশ্র অর্থব্যবস্থা।
- ইসলামী অর্থব্যবস্থা।
উৎস: অর্থনীতি ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উত্তর
ব্যাখ্যা
• রেডক্রস:
- রেডক্রস এর অফিসিয়াল নাম ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেডক্রস এর সদর দপ্তর জেনেভা।
- সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এগার। (মে, ২০২৫)
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।
অন্যদিকে,
- UNHCR দুই বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে, ১৯৫৪ এবং ১৯৮১ সালে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল।
- Greenpeace নোবেল পুরস্কার লাভ করেনি।
তথ্যসূত্র: রেডক্রস অফিসিয়াল ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
‘ফেংইয়ুন-৩০৮’ আবহাওয়া স্যাটেলাইট:
- গত ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ভোরে ফেংইয়ুন সিরিজের আবহাওয়া উপগ্রহ ‘ফেংইয়ুন-৩০৮’ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে চীন।
- চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-৪সি রকেটের মাধ্যমে ফেংইয়ুন-৩০৮ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
- উপগ্রহটিতে মোট নয়টি রিমোট সেন্সিং যন্ত্র সংযোজিত হয়েছে।
- এই প্রযুক্তিগুলোর সমন্বয়ে উপগ্রহটি ১০০ কিলোমিটার (৬২ মাইল) প্রশস্ত এলাকায় গ্রিনহাউস গ্যাসসহ বিভিন্ন বৈশ্বিক উপাদান সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে।
- উপগ্রহটি আরও দু’টি ফেংইউন সিরিজের উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে একটি বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক গঠন করবে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
উত্তর
ব্যাখ্যা
- ই - ৮ হচ্ছে ৮টি পরিবেশ দূষণকারী দেশ।
- ই - ৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন-কানুন জারি করে।
- ই - ৮ ভুক্ত দেশসমূহ হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, জাপান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2024.
প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ফ্রান্স।
উৎস: World Investment Report 2024. [link]
উত্তর
ব্যাখ্যা
- আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে।
Source: National Geographic & Britannica
উত্তর
ব্যাখ্যা
• Five Eyes (FVEY):
- আন্তর্জাতিক গোয়েন্দা ও নিরাপত্তা চুক্তি/সহযোগিতা।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৬-এ “UKUSA Agreement” থেকে শুরু,
- আধুনিক Five Eyes আকারে বিকাশ পায় ১৯৫০-এর দশকে।
- সদস্য দেশগুলোর মধ্যে কঠোর তথ্য বিনিময় ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে।
• প্রধান সংস্থা সমূহ: NSA (USA), GCHQ (UK), CSE (Canada), ASD (Australia), GCSB (New Zealand).
• মূল কার্যক্রম:
- সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) আদান-প্রদান।
- আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী গোয়েন্দা।
- সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি শেয়ারিং।
- বিশ্বব্যাপী নজরদারি ও তথ্য বিনিময় ।
উৎস: Britannica ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বাফার স্টেট বলা হয়।
- দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রটি শক্তির ভারসাম্য বজায় রাখতে অনেক সময় বিশেষভাবে সাহায্য করে।
- দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় অবস্থিত বেলজিয়ামের কথা উল্লেখ করতে পারি।
- বৈশ্বিক রাজনীতি ও কুটনীতিতে দুই বা ততােধিক বিবাদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানাের জন্য দুইরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়।
উল্লেখ্য,
- বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান (ভারত-চীন) এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।
উৎস: Britannica.
উত্তর
ব্যাখ্যা
- ১৯৬৬ সালে যাত্রা শুরু করে।
- বর্তমান সদস্যদেশ ৬৮ টি তন্মধ্যে ৪৯ টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশ এবং ১৯ টি অন্যান্য অঞ্চলের দেশ।
- সদরদপ্তর ফিলিপাইনের ম্যানিলায়।
- বর্তমান প্রেসিডেন্ট জাপানের সাবেক সহকারী অর্থমন্ত্রী মাসাতসুগু আসাকাওয়া।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্যপদ গ্রহণ করে এবং ১৯৮২ সালে ঢাকায় এডিবির প্রথম মাঠ পর্যায়ের কার্যালয় স্থাপিত হয়।
উৎস: এডিবির অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক]
উত্তর
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের 'শাটডাউন':
- ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা গুরুত্বপূর্ণ একটি অর্থবরাদ্দ বিল নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ বা 'শাটডাউন' শুরু হয়েছে।
- ১ অক্টোবর, ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে এই অচলাবস্থা কার্যকর হয়েছে।
- বাজেট নিয়ে সমঝোতায় না পৌঁছানোয় যুক্তরাষ্ট্রের কিছু সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত হয়েছে।
- প্রায় ৭ লাখ ৫০ হাজার সরকারি কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫ বার এমন শাটডাউনের ঘটনা ঘটেছে।
- যুক্তরাষ্ট্রে অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে।
- প্রতি বছর কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয়, যা কংগ্রেসকে পাস করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয়।
- পহেলা অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে শাটডাউন তৈরি হয়।
- এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, অনেক জরুরি সেবাও বিঘ্নিত হয়।
তথ্যসূত্র- বিবিসি। [link]
উত্তর
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).
⇒ ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৬৬টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- ICSID এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা।
উৎস: World Bank ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
Source:un.org
উত্তর
ব্যাখ্যা
• BIDA:
- BIDA-এর পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
- এটি প্রধানমন্ত্রীর/প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
- এর নিয়ন্ত্রক প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা।
- গঠিত হয়: ২০১৬ সালে।
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বর্তমান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
- কাজ: বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ কারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে।
⇒ ১৯৯৩ সালে গঠিত প্রাইভেটাইজেশন বোর্ড যা ২০০০ সালে প্রাইভেটাইজেশন কমশিনে রূপান্তরিত হয় এবং ১৯৮৯ সালে গঠিত বিনিয়োগ বোর্ড একীভুত করে এই নতুন প্রতিষ্ঠানটি করা হয়।
- প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয় ও বিদেশী উভয় উৎসের বিনিয়োগকে উৎসাহিত করে।
- সংস্থাটি বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগের প্রতিবন্ধকতাসমূহ নিরূপণ করে, শিল্প-কারখানা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করে ও সেগুলোকে সহায়তা প্রদান করে। এই সংস্থা বিনিয়োগকারীদের কারখানা প্রতিষ্ঠা-উত্তর পরামর্শ ও সেবাও দিয়ে থাকে। এছাড়া নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেয় এবং এই প্রক্রিয়া বাংলাদেশের সঠিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে।
তথ্যসূত্র: i) BIDA ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।
উত্তর
ব্যাখ্যা
- তিনি ১২ ফেব্রুয়ারী ১৮০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হজেনভিলে জন্মগ্রহন করেন।
- আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।
- ২২শে সেপ্টেম্বর, ১৮৬২ সালে লিংকন দাস প্রথা প্রাথমিক ভাবে মুক্তির ঘোষণা জারি করেন।
- ১ জানুয়ারী, ১৮৬৩ সালে তিনি এটিকে সরকারী ভাবে দাস প্রথা চুড়ান্ত ভাবে বিলুপ্ত হয়।
- এ লক্ষে ১৮৬৩ সালে তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।
এছাড়াও,
- ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
- গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
- ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনফেডারেট ও ইউনিয়নিস্টদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা মার্কিন গৃহযুদ্ধ নামে পরিচিত। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আব্রাহাম লিংকন।
- তিনি ১৫ এপ্রিল ১৮৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: Britannica.com & History.com
উত্তর
ব্যাখ্যা
উত্তর
ব্যাখ্যা
▪ ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
▪ বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
▪ বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ বর্তমান পর্যন্ত ILO এর ৩৫টি কনভেনশন অনুমোদন করেছে যার মধ্যে ৩০টি কার্যকর রয়েছে।
▪ ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
▪ ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রের নির্বাহী প্রধান।
- রাষ্ট্রপতি ৬ বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন।
- ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া জয়লাভ করে।
উল্লেখ্য,
- মার্চ, ২০২৪-এ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন।
- ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫মবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- এর মাধ্যমে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন।
- ১৯৯৯ সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি।
- এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
উৎস: i) Britannica.
ii) ১৮ মার্চ ২০২৪, Reuters.
উত্তর
ব্যাখ্যা
- UN HABITAT-এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT.
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।
তথ্যসূত্র - UN HABITAT ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- মান্দারিন ভাষা প্রায় ১৩০ কোটি মানুষের মাতৃভাষা।
- অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৯% এর বেশি মানুষ মান্দারিন ভাষায় কথা বলেন।
উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
উত্তর
ব্যাখ্যা
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
উত্তর
ব্যাখ্যা
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি:
- ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির নাম ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (এসএমডিএ)।
- ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোতে ইসরায়েলের আগ্রাসনের প্রতিরক্ষায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- পাকিস্তানকে বিভিন্নভাবে অর্থসহায়তা দেবে সৌদি আরব। বিনিময়ে প্রয়োজনীয় পারমাণবিক সহযোগিতা নিয়ে সৌদি আরবের পাশে দাঁড়াবে পাকিস্তান।
তথ্যসূত্র - প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
◉ 'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে ১% কর ধার্য করা হয়েছে।
One Big Beautiful Bill Act (বিগ বিউটিফুল বিল):
- ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত বিলটির নাম One Big Beautiful Bill Ac।
⇒ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১ জুলাই, ২০২৫ তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন কর ও ব্যয় বিল (The One Big Beautifull Bill Act) পাস করেছে।
- প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছে।
- এটি ২০২৫ সালের ৪ জুলাই স্বাক্ষরিত হয়।
⇒ বিগ বিউটিফুল বিলে যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছিল।
- তারপর তা কমিয়ে ৩.৫% রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল।
- সর্বশেষ তা ১% করা হয়েছে।
উল্লেখ্য,
- স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে ব্যয় সংকোচ করার পাশাপাশি এই বিলে অবৈধ অনুপ্রবেশকারী এবং অভিবাবসনপ্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার অধিকার দেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ানোর ব্যাপারেও এই বিলে বিপুল অর্থ ধার্ষ করা হয়েছে। পাশাপাশি সামরিক খাতে ব্যয় বাড়ানোর কথাও বলা হয়েছে এই বিলে।
- অবৈধ অনুপ্রবেশ বন্ধের যে প্রকল্প ট্রাম্প গ্রহণ করেছেন, তাতে ব্যয় করা হবে ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার। মেক্সিকোয় সীমান্ত পাঁচিল তৈরিতেও এই অর্থ খরচ হবে বলে জানানো হয়েছে। সীমান্তে পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। সামরিক খাতে ব্যয় করা হবে ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মিসাইল এবং যুদ্ধ জাহাজ তৈরিতে। পারমাণবিক অস্ত্র তৈরিতেও বেশ কিছু অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে।
- তবে পরিবেশবিদেরা সবচেয়ে বেশি চিন্তিত জীবাশ্ম জ্বালানি নিয়ে। প্রচারে ট্রাম্প একটি কথা বারবার বলেছেন, 'ড্রিল বেবি ড্রিল'। অর্থাৎ, নতুন করে খনিজ তেল উত্তোলন শুরু করতে হবে। এই বিলে সেই খাতে ব্যয় ধার্য করা হয়েছে। তোলা হবে প্রাকৃতিক গ্যাসও। এর আগে বিকল্প শক্তির জন্য সরকার যে অর্থ ব্যয় করেছিল, তা বদলে দেওয়ার নীতি নিয়েছেন ট্রাম্প। ইলেকট্রিক গাড়িতে ছাড় বন্ধ করে দেওয়া হচ্ছে।
উৎস: i) The White House (.gov).
ii) BBC.
উত্তর
ব্যাখ্যা
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো:
• যুক্তরাষ্ট্র,
• কানাডা,
• মেক্সিকো।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২ সাল।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪ সাল।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।
তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- পূর্ণ নাম: Chemical Weapons Convention
- গৃহীত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭
- উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং ধ্বংস নিশ্চিত করা।
মূল বিষয়:
- সদস্য দেশগুলো রাসায়নিক অস্ত্র তৈরি বা ব্যবহার থেকে বিরত থাকবে।
- মজুদকৃত রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ।
- আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করতে "অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস" (OPCW) প্রতিষ্ঠা।
গুরুত্বপূর্ণ দিক:
- ১৯৩টি দেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত।
- সন্ত্রাসী গোষ্ঠীর কাছে রাসায়নিক অস্ত্র পৌঁছানো রোধে বিশেষ গুরুত্বারোপ।
- রাসায়নিক অস্ত্র ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।
উল্লেখযোগ্য উদাহরণ:
- সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এবং OPCW-এর তদন্ত।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য।
কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- স্বাক্ষরিত হয়: ডিসেম্বর, ১৯৯৭ সাল।
- স্থান: কিয়োটো, জাপান।
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।
নন-প্রোলিফারেশন ট্রিটি (Non-Proliferation Treaty - NPT):
- নন-প্রোলিফারেশন ট্রিটি (NPT) একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিশ্চিত করার জন্য গৃহীত হয়েছে।
- এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়।
- NPT-তে বর্তমানে ১৯১টি দেশ অংশগ্রহণ করেছে।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এই চুক্তিতে যোগ দেয়নি।
- উত্তর কোরিয়া চুক্তি থেকে সরে গেছে।
- বাংলাদেশ ১৯৭৯ সালে NPT-তে যোগ দেয়। এটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি প্রদর্শন করে।
মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
উৎস: i) OPCW অফিসিয়াল ওয়েবসাইট
ii) United Nations Archives
iii) Britannica.
উত্তর
ব্যাখ্যা
WWF:
পূর্ণ নাম: World Wildlife Fund (WWF);
- আন্তর্জাতিকভাবে World Wide Fund for Nature নামে পরিচিত।
- প্রতিষ্ঠা সাল: ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা: জুলিয়ান হাক্সলি, ম্যাক্স ডারমস্টেটার, ভিক্টর স্ট্যানফোর্ড এবং অন্যান্য বিজ্ঞানী এবং পরিবেশবাদীদের একটি দল;
- প্রথমে প্রাইভেট ফান্ডিংয়ের জন্য গঠিত।
- ধরন: অলাভজনক, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা।
- সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
- মোটো: "Together, possible" (সম্মিলিতভাবে সম্ভব)।
- মূল ফোকাস: বিলুপ্তপ্রায় প্রজাতি (যেমন পান্ডা, টাইগার, ইলিফ্যান্ট), বন, সমুদ্র, জলবায়ু অভিযোজন এবং টেকসই সাপ্লাই চেইন।
• প্রধান প্রকল্পসমূহ: Earth Hour বিশ্বব্যাপী লাইট অফ ক্যাম্পেইন।
- Living Planet Report: বার্ষিক জীববৈচিত্র্য রিপোর্ট।
- ২০২৫-এর প্রকল্প: কাজাখস্তানে টাইগার রিইনট্রোডাকশন; কম্বোডিয়ায় রাবার কৃষকদের জন্য টেকসই ল্যান্ড ম্যানেজমেন্ট।
উৎস: World Wildlife Fund ওয়েবসাইট।
উত্তর
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
• সদর দপ্তর : ওয়াশিংটন, ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
• ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট থেকে, মিশন-সমালোচনামূলক কার্যাবলী, মূল নেতৃত্ব এবং/অথবা বিশেষভাবে মনোনীত কর্মসূচির জন্য দায়ী মনোনীত কর্মীদের বাদে, সমস্ত USAID-এর সরাসরি নিয়োগ কর্মীদের বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
• বর্তমানে ইউএসএআইডি তাদের কার্যক্রম বাস্তবায়নকারী সব অংশীজনকে তাদের অধীন চলমান সব প্রকল্পের কার্যক্রম বন্ধ অথবা স্থগিত রয়েছে।
উৎস : USAID website এবং প্রথম আলো।
উত্তর
ব্যাখ্যা
• ফিনিশীয় সভ্যতা:
- ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে একখণ্ড সরু উপকূল অঞ্চলে ফিনিশীয় নামের ক্ষুদ্র রাষ্ট্রটি গড়ে উঠেছিল।
- ফিনিশীয়দের সামনে ছিল সাগর আর পিছনে ছিল পাহাড়।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
- মূলত ফিনিশীয়রাই প্রথম পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ বাণিজ্যিক সভ্যতা গড়ে তোলে।
- ফিনিশীয় নাবিকরা রাতে তারা দেখে জাহাজ চালাত।
- এ কারণে ধ্রুবতারাকে অনেকে ফিনিশীয় তারা বলে থাকে।
- সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন করে।
তথ্যসূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।