বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১০৪ / ২৭২ · ১০,৩০১১০,৪০০ / ২৭,৩৪৭

১০,৩০১.
UNESCO কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
  1. ক) ১৪ ডিসেম্বর ১৯৪৫
  2. খ) ১৪ ডিসেম্বর ১৯৪৬
  3. গ) ২০ ডিসেম্বর ১৯৪৫
  4. ঘ) ২০ ডিসেম্বর ১৯৪৬
সঠিক উত্তর:
খ) ১৪ ডিসেম্বর ১৯৪৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪ ডিসেম্বর ১৯৪৬
ব্যাখ্যা
UNESCO:

- UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization.
- সনদ স্বাক্ষরিত হয়- ১৬ নভেম্বর ১৯৪৫ ( কার্যকর ৪ নভেম্বর ১৯৪৬ )।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১৪ ডিসেম্বর ১৯৪৬।
- সদর দপ্তর- প্যারিস, ফ্রান্স।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ২৭ অক্টোবর ১৯৭২।
- ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রবর্তন করেন- ১৯৫২ সালে।
- বাংলাদেশ এর একমাত্র ব্যক্তি কলিঙ্গ পুরস্কার লাভ করেন- আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন, ১৯৮৩ সালে।

তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।
১০,৩০২.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কতটি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ।
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।[জুলাই - ২০২৫]
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।(সেপ্টেম্বর - ২০২৫)
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।

জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থা (Principal Organs) হলো:
→ সাধারণ পরিষদ (General Assembly),
→ নিরাপত্তা পরিষদ (Security Council),
→ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council - ECOSOC),
→ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice - ICJ),
→ অছি পরিষদ (Trusteeship Council),
→ জাতিসংঘ সচিবালয় (UN Secretariat).

উৎস: UN ওয়েবসাইট।

১০,৩০৩.
কত সালে একক মুদ্রা ইউরো প্রচলন করা হয়?
  1. ১৯৯৮ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০১ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:
- ১৯৫৮ সালে রোম স্ট্যাটিউট এর মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- ইইউ বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক।
- এটি বিশ্বের বৃহত্তম উৎপাদিত পণ্য ও পরিষেবা রপ্তানিকারক এবং ১০০ টিরও বেশি দেশের বৃহত্তম আমদানি বাজার।
- সদস্য সংখ্যা: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন অফিসিয়াল ওয়েবসাইট।
১০,৩০৪.
এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কোন দেশের নাগরিক? [আগস্ট - ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. ভিয়েতনাম 
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

- জাপানের নাগরিকরা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, মোট ৩১টি নোবেল পুরস্কার পেয়েছেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে তারা পুরস্কার অর্জন করেছেন। ২০২৪ সালে শান্তিতে নোবেল পেয়েছে তাদের পরমাণু বিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’। 

নোবেল পুরস্কার ২০২৪:
সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

সূত্র - Nobel Prize ওয়েবসাইট ও প্রথম আলো।

১০,৩০৫.
RAW-এর পূর্ণরূপ কী?
  1. Regional and Army Wing
  2. Research and Arms Wing
  3. Research and Analysis Wing
  4. Reserve and Action Wing
সঠিক উত্তর:
Research and Analysis Wing
উত্তর
সঠিক উত্তর:
Research and Analysis Wing
ব্যাখ্যা
- RAW এর পূর্ণরূপ Research and Analysis Wing

RAW:
- এর পূর্ণরূপ: Research and Analysis Wing.
- RAW হলো ভারতের একটি প্রধান জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- RAW প্রতিষ্ঠার আগে ভারতের গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল Intelligence Bureau (IB)।
- কিন্তু ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর স্পষ্ট হয়ে ওঠে যে, ভারতের একটি স্বাধীন বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজন।
- সেই প্রেক্ষিতে RAW গঠিত হয় এবং এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রামেশ্বর নাথ কাও।

সূত্র - Britannica.com
১০,৩০৬.
২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) রবার্ট বি উইলসন
  2. খ) আন্দ্রিয়া গেজ
  3. গ) ইমানুয়েল শারপন্টিয়ের
  4. ঘ) খ + গ
সঠিক উত্তর:
ক) রবার্ট বি উইলসন
উত্তর
সঠিক উত্তর:
ক) রবার্ট বি উইলসন
ব্যাখ্যা
নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্যে ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মিলগ্রম এবং রবার্ট বি উইলসন।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গত ১২ই অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।
অন্যদিকে, আন্দ্রিয়া ঘেজ ২০২০ সালে পদার্থ বিজ্ঞানে এবং এমানুয়েল শারপন্টিয়ের রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১০,৩০৭.
নিচের কোনটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি?
  1. NPT
  2. ABM
  3. START
  4. SALT
সঠিক উত্তর:
ABM
উত্তর
সঠিক উত্তর:
ABM
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT.
- কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি START.
- কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা চুক্তি SALT.

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
১০,৩০৮.
জার্মানির বর্তমান চ্যান্সেলর হলেন -
  1. ক) কার্ল নেহামার
  2. খ) জেবাস্তিয়ান কুর্টস
  3. গ) অ্যাঞ্জেলা মার্কেল
  4. ঘ) ওলাফ শলৎস
সঠিক উত্তর:
ঘ) ওলাফ শলৎস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওলাফ শলৎস
ব্যাখ্যা
• জার্মানির বর্তমান চ্যান্সেলর হলেন ওলাফ শলৎস
• তিনি গত ৮ ডিসেম্বর ২০২১ জার্মানির ৯ম চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (সিপিডি)।
• ওলাফ শলৎসের ক্ষমতা গ্রহণের মাধ্যমে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

তথ্যসূত্র: ডয়েচভেলে। 
১০,৩০৯.
আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়?
  1. ক) উগান্ডা
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) কেনিয়া
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ক) উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
ক) উগান্ডা
ব্যাখ্যা
- উগান্ডা একটি সুন্দর দৃশ্যের দেশ এবং এখানে গরিলা ট্রেকিং, সাফারি, বহুদিনের পর্বত ট্রেক এবং হোয়াইট ওয়াটার রাফটিং এর মতো বিভিন্ন ক্রিয়াকলাপ অফার করে। 
- উইনস্টন চার্চিল এর সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।
- তারপর থেকে, উগান্ডা আফ্রিকার সবচেয়ে কাঙ্খিত ভ্রমণ ভ্রমণের একটিতে পরিণত হয়েছে।
- ‘উগান্ডা - আফ্রিকার মুক্তা’ - উইনস্টন চার্চিল তার ১৯০৮ সালের বই "মাই আফ্রিকান জার্নি" ১৯০৭ সালে উগান্ডা ভ্রমণ সম্পর্কে বিখ্যাত করেছিলেন। 
- উইনস্টন চার্চিল উগান্ডায় যা পেয়েছেন তা নিয়ে বেশ উৎসাহী ছিলেন।
- উগান্ডার কিছু এলাকা পার্বত্য হওয়ায়, সুন্দর দৃশ্যের সৃষ্টি দেশটিকে আরাধ্য বাস করে। 
- পার্বত্য অঞ্চলগুলি বৃষ্টির ব্যবস্থার মাধ্যমে উগান্ডার ত্রাণ উত্তোলন করে, খনির খাত এবং পর্যটনকে সমর্থন করে।

উৎস: Uganda, the Pearl of Africa - এর অফিসিয়াল ওয়েবসাইট। 
১০,৩১০.
ডগলাস স্টুয়ার্ট কোন উপন্যাসের জন্যে ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন?
  1. ক) দ্য ওয়াইল্ড আইরিস
  2. খ) দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং
  3. গ) শুগি বেইন
  4. ঘ) মিল্কম্যান
সঠিক উত্তর:
গ) শুগি বেইন
উত্তর
সঠিক উত্তর:
গ) শুগি বেইন
ব্যাখ্যা
স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট তার ‘শুগি বেইন’ উপন্যাসের জন্যে ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন।
অন্যদিকে,
নেদারল্যান্ডের লেখিকা মার্কি লুকাস রিজনেভেল্ড তার ‘দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং’ উপন্যাসের জন্যে ২০২০ সালে ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার’ লাভ করেন।
(সূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)
১০,৩১১.
Multilateral Investment Guarantee Agency প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৮৮
  3. গ) ১৯৮২
  4. ঘ) ১৯৯৫
সঠিক উত্তর:
খ) ১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৮
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৪টি ও শিল্পোন্নত দেশ - ২৮টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
১০,৩১২.
বাংলাদেশের অর্থায়নে নির্মিত ‘শান্তি স্মৃতিস্তম্ভ’ কোথায় অবস্থিত?
  1. জাপান
  2. ভারত
  3. নেপাল
  4. কঙ্গো
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপানে  বাংলাদেশের অর্থায়নে ‘শান্তি স্মৃতিস্তম্ভ’
- নাগাসাকি পিস পার্ক হলো জাপানের নাগাসাকিতে অবস্থিত একটি পার্ক।
- যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালে পারমাণবিক বোমা হামলার স্মৃতিতে নির্মিত হয়েছিল।
- এটি নাগাসাকি শহরে পারমাণবিক বোমা জাদুঘরের পাশে এবং পিস মেমোরিয়াল হলের কাছে অবস্থিত।
- বিশ্বের বিভিন্ন দেশ থেকে শান্তি ও সাম্যের বার্তা বহনকারী ভাস্কর্য স্থাপনের জন্য নাগাসাকি পিস পার্কে জায়গা সংরক্ষিত আছে।
- বাংলাদেশের জন্য নির্দিষ্ট স্থানে ভাস্কর্যটি বিগত ২৮ মে, ২০২৪ তারিখ, মঙ্গলবার উন্মোচন করা হয়।
- বাংলাদেশি স্থপতি অনিন্দ্য পণ্ডিতের ডিজাইন করা ভাস্কর্যটির নাম 'ওরে বিহঙ্গ মোর'।
- ১৯৪৫ সালে নাগাসাকি এবং হিরোশিমা বোমা হামলার কারণে প্রাণ হারিয়েছেন এমন লোকদের স্মরণে একটি শোক ব্যাজের আকারে ভাস্কর্যটি নকশা করা হয়েছে।
- নাগাসাকিতে পিস পার্কে বিশ্বের ১৫টি দেশ তাদের ভাস্কর্য স্থাপন করেছে ।
- বাংলাদেশের জন্য প্রস্তাবিত স্থানের ডানে ইতালি ও বাঁয়ে পোল্যান্ডের ভাস্কর্য স্থাপিত হয়েছে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১০,৩১৩.
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধীন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কী নামে পরিচিত?
  1. ক) ESCWA
  2. খ) ECLAC
  3. গ) ECOSOC
  4. ঘ) ESCAP
সঠিক উত্তর:
ঘ) ESCAP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ESCAP
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলো:
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC)
ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE)
আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন।
এটির সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত। সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১০,৩১৪.
সম্প্রতি, ভারতের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ইরান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
এফ-৩৫:
- এফ-৩৫ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি।
- এই যুদ্ধবিমান শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে (স্টিলথ) লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সম্প্রতি,
- ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন।
- বিক্রি নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত এফ-৩৫ পাবে।
- উল্লেখ্য, পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১০,৩১৫.
রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রথম আন্তর্জাতিক চুক্তি হয়—
  1. ১৮৭৪ সালে
  2. ১৬৭৫ সালে
  3. ১৯০৭ সালে
  4. ১৯২৫ সালে
সঠিক উত্তর:
১৬৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৬৭৫ সালে
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC): 
• কনভেনশনটি ১৯৯৩ সালে প্যারিসে স্বাক্ষরিত হয়।
• কার্যকর হওয়ার তারিখ ২৯ এপ্রিল ১৯৯৭
- এটি প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি যা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সম্পূর্ণ শ্রেণির গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে

উল্লেখ্য,
• রাসায়নিক অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রথম আন্তর্জাতিক চুক্তিটি ১৬৭৫ সালে প্রতিষ্ঠিত হয়, যখন ফ্রান্স এবং জার্মানি স্ট্রাসবার্গে স্বাক্ষরিত একটি চুক্তিতে পৌঁছায়, যেখানে বিষ বুলেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

উৎস: opcw website.
১০,৩১৬.
২০০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি?
  1. গুন্টার গ্রাস
  2. ডোরিস লেসিং
  3. জাও জিং জিয়ান
  4. টনি মরিসন
সঠিক উত্তর:
ডোরিস লেসিং
উত্তর
সঠিক উত্তর:
ডোরিস লেসিং
ব্যাখ্যা
২০০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার:
- ১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়।
- অন্যান্য খাতে একাধিক বা যৌথভাবে এ পুরস্কার পেলেও সাহিত্যে কেবল একক ব্যক্তি এ পুরস্কার পেয়ে থাকেন।
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- ২০০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ডোরিস লেসিং।

উল্লেখ্য,
- সাহিত্যে নোবেলজয়ী সর্বোজ্যেষ্ঠ ব্যক্তি হলেন ডোরিস লেসিং।
- ২০০৭ সালে যখন লেসিংকে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয় তখন তার বয়স ছিল ৮৮ বছর।

 উৎস: ৫ অক্টোবর ২০২৩, দেশ রূপান্তর। 
১০,৩১৭.
টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কে?
  1. ক) পরাগ আগারওয়াল
  2. খ) ইলন মাক্স
  3. গ) লিন্ডা ইয়াকারিনো
  4. ঘ) স্টিভ ইভান
সঠিক উত্তর:
গ) লিন্ডা ইয়াকারিনো
উত্তর
সঠিক উত্তর:
গ) লিন্ডা ইয়াকারিনো
ব্যাখ্যা
- ২০২২ এর এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ক্রয় করেন ইলন মাস্ক।
- তখন টুইটারের প্রধান নির্বাহী ছিলো পরাগ আগারওয়াল।
- ক্রয়ের পর পুরনো নির্বাহীকে ছাটাই করে নিজেই হলেন টুইটারের প্রধান নির্বাহী।
- সম্প্রতি লিন্ডা ইয়াকারিনোকে নতুন করে সি ই ইউ পদে নিয়োগ দেন ইলন মাস্ক।

উৎস: the daily star(13 may, 2023)
১০,৩১৮.
বাংলাদেশ আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (আগস্ট, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
১০,৩১৯.
২০২৪ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
  1. মাইকেল তালাগ্র্যান্ড
  2. ডেভিড বেকার
  3. ডেমিস হ্যাসাবিস
  4. জেমস এ. রবিনসন
সঠিক উত্তর:
মাইকেল তালাগ্র্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল তালাগ্র্যান্ড
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৪ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

তথ্যসূত্র - The Abel Prize ওয়েবসাইট।
১০,৩২০.
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি কোনটি?
  1. ক) QUAD
  2. খ) RAA
  3. গ) CWC
  4. ঘ) IEP
সঠিক উত্তর:
খ) RAA
উত্তর
সঠিক উত্তর:
খ) RAA
ব্যাখ্যা
- প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে Reciprocal Access Agreement (RAA) নামক নতুন একটি চুক্তি স্বাক্ষর করে জাপান ও অস্ট্রেলিয়া।
- ২০২২ সালের ৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করে।
- চুক্তির আওতায় দেশ দুটি নিরাপত্তা বিষয়ক তথ্য আদান-প্রদান, সামরিক প্রশিক্ষণ ও মহাড়ায় অংশ নেবে।

উৎস: জাপানের পত্রিকা ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১০,৩২১.
FAO-এর তথ্য অনুযায়ী, বর্তমানে (২০২৪) বিশ্বের খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

FAO-এর তথ্য অনুযায়ী, বর্তমানে (২০২৪) বিশ্বের খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের খাদ্য রপ্তানিতে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে:
১। যুক্তরাষ্ট্র,
২। যুক্তরাজ্য,
৩। জার্মানি,
৪। চীন,
৫। ফ্রান্স।

উৎস: i) ২৪ ডিসেম্বর ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) FAO ওয়েবসাইট।
১০,৩২২.
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কোনটি?
  1. SAFTA
  2. APTA
  3. AFTA
  4. LAFTA
সঠিক উত্তর:
AFTA
উত্তর
সঠিক উত্তর:
AFTA
ব্যাখ্যা
AFTA:
- এর পূর্ণরূপ হলো ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। ১৯৯২ সালের ২৮ জানুয়ারি, চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৯৩ সালের ১ জানুয়ারি, কার্যকর হয়।

• AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।
১০,৩২৩.
Which organization was established in 1945 to promote international economic cooperation and reduce poverty?
  1. ক) United Nations Environment Programme (UNEP)
  2. খ) International Monetary Fund (IMF)
  3. গ) World Bank (WB)
  4. ঘ) United Nations Development Programme (UNDP)
সঠিক উত্তর:
গ) World Bank (WB)
উত্তর
সঠিক উত্তর:
গ) World Bank (WB)
ব্যাখ্যা
- The World Bank is an international financial institution established in 1945.
- Its primary goal is to promote economic development and reduce poverty in developing countries by providing loans, grants, and technical assistance to support projects and programs in areas such as infrastructure, education, and health.

References: World Bank website, Harvard University Website
১০,৩২৪.
পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি কারা?
  1. মাউরি
  2. জুলু
  3. পিগমি
  4. উইঘুর
সঠিক উত্তর:
পিগমি
উত্তর
সঠিক উত্তর:
পিগমি
ব্যাখ্যা
পিগমি উপজাতি:
- পৃথিবীর সবচেয়ে খর্বকায় উপজাতি - পিগমি।
- এদের অবস্থান - মধ্য আফ্রিকার কঙ্গো, রুয়ান্ড, বুরুন্ডি।

এছাড়াও - 
- চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম - উইঘুর।
- দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের বলা হয় -  জুলু।
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় - মাউরি।
- যুক্তরাষ্ট্রের আদিবাসীদের বলা হয় - রেড ইন্ডিয়ান।

উৎস: ব্রিটানিকা।
১০,৩২৫.
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রিয়াদ
  2. কায়রো
  3. কুয়েত
  4. জেদ্দা
সঠিক উত্তর:
জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
জেদ্দা
ব্যাখ্যা
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদর দপ্তর: সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- এর প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

উৎস: IDB ওয়েবসাইট।
১০,৩২৬.
'শাত-ইল-আরব' কে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যকার যুদ্ধের ব্যাপ্তিকাল ছিল -
  1. ১৯৭৩-১৯৮০ সাল
  2. ১৯৮০-১৯৮৮ সাল
  3. ১৯৮৪-১৯৯২ সাল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৮০-১৯৮৮ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৮০-১৯৮৮ সাল
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- 'শাত-ইল-আরব' দক্ষিণ-পূর্ব ইরাকের নদী।
- আল-কুরনাহ শহরে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
- এই জলপথের অবস্থান: পারস্য উপসাগরে।
- ইরাক ও ইরানের মধ্যে এই জলপথ নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
- শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ হলেছিল।
- যুদ্ধের স্থায়ীত্বকাল: ১৯৮০-১৯৮৮ সাল।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
১০,৩২৭.
WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. লন্ডন
  3. প্যারিস
  4. জেনেভা 
সঠিক উত্তর:
জেনেভা 
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা 
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) :
- WTO এর পূর্ণরূপ- World Trade Organization বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO প্রতিষ্ঠা লাভ করে।
- এর সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য ১৬৬টি।
- সর্বশেষ সদস্য আফগানিন্তান ।
- বর্তমান মহাপরিচালক - এনগোজি ওকোনজো- ইওয়েলা (নাইজেরিয়া)।
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT রুপান্তরিত হয়ে WTO হয় ১ জানুয়ারী, ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- বাংলাদেশে এর সদস্যপদ লাভ করে ১ জানুয়ারি, ১৯৯৫।
- বাংলাদেশ WTO এর ২৮ তম সদস্যপদ লাভ করে।

উৎস: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট ও ব্রিটানিকা।

১০,৩২৮.
UNEP কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. কুয়েত
  3. চীন
  4. কাতার
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

• গ্রিন হাউস গ্যাস নিঃসরণ:
২০ নভেম্বর ২০২৩ সালে UNEP কর্তৃক প্রকাশিত Emissions Gap Report অনুযায়ী,
• গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত
৪। ইউরোপীয় ইউনিয়ন।
৫। রাশিয়া।

• মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। যুক্তরাষ্ট্র।
২। রাশিয়া
৩। চীন
৪। ব্রাজিল
৫। ইউরোপীয় ইউনিয়ন।

উৎস: Emissions Gap Report 2023।[লিঙ্ক]
১০,৩২৯.
খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্কে
  2. রোমে
  3. জেনেভায়
  4. অটোয়ায়
সঠিক উত্তর:
রোমে
উত্তর
সঠিক উত্তর:
রোমে
ব্যাখ্যা
FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC-এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

⇒ FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

উৎস: FAO ওয়েবসাইট।
১০,৩৩০.
কোন আঞ্চলিক জোটের সদর দপ্তর নেই?
  1. EU
  2. APEC
  3. BRICS
  4. D- 8
সঠিক উত্তর:
BRICS
উত্তর
সঠিক উত্তর:
BRICS
ব্যাখ্যা
BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।

উল্লেখ্য,
- ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এই শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
- ছয়টি দেশ হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- ২০২৪ সালে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে যোগদান করলেও, আর্জেন্টিনা করে নি।
- বর্তমানে এই জোটের মোট সদস্য সংখ্যা ১০ টি।

অন্যদিকে,
• EU এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
• Developing Eight (D-8) এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
• APEC এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১০,৩৩১.
'কেয়ার ইন্টারন্যাশনাল' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আটলান্টা, যুক্তরাষ্ট্র
  2. খ) ভিয়েনা, অস্ট্রিয়া
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International)
‘CARE International’ - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে ‘CARE International’ এগিয়ে আসে।
 
এক নজরে কেয়ার ইন্টারন্যাশনাল 
প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
সদস্য সংখ্যা - ২১টি 
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড


সূত্র: কেয়ার ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট
১০,৩৩২.
Red Cross-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. প্যারিস
  4. লন্ডন
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন। তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন। ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান।

উৎস: Red Cross ওয়েবসাইট

১০,৩৩৩.
সম্প্রতি 'Trinity House Agreement' কোন দুটিদেশের মধ্যে হয়েছে?
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  3. যুক্তরাজ্য ও ফ্রান্স
  4. যুক্তরাজ্য ও জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও জার্মানি
ব্যাখ্যা
• Trinity House Agreement (ট্রিনিটি হাউস চুক্তি):
- যুক্তরাজ্য ও জার্মানির প্রতিরক্ষা চুক্তি
- ট্রিনিটি হাউস চুক্তি হলো যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, যা ২৩ অক্টোবর ২০২৪ সালে গৃহীত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ইউরোপের নিরাপত্তা জোরদার করা এবং নেটো (NATO)-র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
- ট্রিনিটি হাউস চুক্তি যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ।
- এটি দীর্ঘমেয়াদে ইউরোপের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং উন্নত অস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উৎস: GOV.UK ওয়েবসাইট।
১০,৩৩৪.
নিচের কোন দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত নয়?
  1. কাতার
  2. ইরাক
  3. কাজাখস্তান
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
কাজাখস্তান
উত্তর
সঠিক উত্তর:
কাজাখস্তান
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য:
- মধ্যপ্রাচ্য বলতে সাধারণত পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার কিছু অংশ নিয়ে গঠিত একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল বোঝায়।
- মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
- এটি এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাস সম্পদের জন্য বিখ্যাত।
- সৌদি আরব, ইরান, ইরাক, এবং UAE বিশ্বের তেল উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- মধ্যপ্রাচ্য সংঘাত, শান্তি আলোচনা, এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, সিরিয়ার গৃহযুদ্ধ, এবং ইয়েমেন সংকট এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়।

⇒ মধ্যপ্রাচ্যের ১৭টি দেশ:
- বাহরাইন, সাইপ্রাস, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

অন্যদিকে,
- কাজাখস্তান মধ্যপ্রাচ্যের দেশ নয়। এটি মধ্য এশিয়ার একটি দেশ।

উৎস: Worldatlas.
১০,৩৩৫.
'Corruption Perceptions Index' (CPI) 2022 - অনুসারে সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি ?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
ব্যাখ্যা
দুর্নীতি সূচক - ২০২২: 

• সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক
• ৮৭ পেয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড।
• সবচেয়ে দুর্নীতি বেশি হচ্ছে সোমালিয়ায়। তাদের স্কোর মাত্র ১২।
• ১৩ পেয়ে দ্বিতীয় স্থানে আছে সুদান ও সিরিয়া।
• দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম।
• তালিকায় ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৭তম।

উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১০,৩৩৬.
প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদী কোন রাজ্যের মূখ্যমন্ত্রী ছিলেন?
  1. ক) অন্ধ্র প্রদেশ
  2. খ) দিল্লি
  3. গ) গুজরাট
  4. ঘ) উত্তর প্রদেশ
সঠিক উত্তর:
গ) গুজরাট
উত্তর
সঠিক উত্তর:
গ) গুজরাট
ব্যাখ্যা
নরেন্দ্র মোদী:
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন।
- তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
- প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদী গুজরাট রাজ্যের মূখ্যমন্ত্রী ছিলেন।

উৎস: Britannica.
১০,৩৩৭.
বিশ্বজনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে-
  1. ক) UNESCO
  2. খ) UPU
  3. গ) UNWTO
  4. ঘ) UNFPA
সঠিক উত্তর:
ঘ) UNFPA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNFPA
ব্যাখ্যা
UNFPA থেকে “বিশ্ব জনসংখ্যা রিপোর্ট” প্রকাশ করা হয়।
- ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর বর্তমান নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম 
- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) সংস্থাটির পূর্বনাম।
- United Nations Fund for Population Activities যা ১৯৮৭ সালে পরিবর্তন করে বর্তমান নাম United
Nations Population Fund রাখা হয়।
এছাড়া সংস্থাটি “United Nations Population Award” প্রদান করে।

উৎস: জাতিসংঘ ও UNFPA এর অফিসিয়াল ওয়েবসাইট।
১০,৩৩৮.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র -
  1. ৫২টি
  2. ৫১টি
  3. ৫০টি
  4. ৪৯টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- প্রস্তাবকারী: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট,
- জাতিসংঘ নামকরণের তারিখ: ১ জানুয়ারি ১৯৪২।
- অবস্থান: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
- সদর দপ্তরের স্থপতি: ডব্লিউ হ্যারিসন।

​জাতিসংঘের অন্যান্য তথ্য:
- জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ।
- সদর দপ্তর অবস্থিত: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
- ইউরোপীয় কার্যালয় অবস্থিত: জেনেভা, সুইজারল্যান্ড,
- জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিষ্ঠিতা সদস্য রাষ্ট্র: ৫১টি।

​গঠন সংক্রান্ত তথ্য:
- সনদ কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫,
- আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়: ১৪ আগস্ট ১৯৪১,
- জাতিসংঘ দিবস পালিত হয় - ২৪ অক্টোবর।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১০,৩৩৯.
বুকার পুরস্কার বিজয়ী 'পল লিঞ্চ' কোন দেশের লেখক?
  1. যুক্তরাজ্য
  2. আয়ারল্যান্ড
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
ব্যাখ্যা
২০২৩ বুকার পুরস্কার বিজয়ী:
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। 
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।
- তিনি ‘প্রফেট সং’ লিখে প্রথমবারের মতো এ মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন।
- ‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর ধরে লিখেছেন এটি। 

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
১০,৩৪০.
FBI-এর বর্তমান পরিচালক কে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ক্রিস্টোফার রে
  2. উইলিয়াম বার
  3. জেমস কোমি
  4. ক্যাশ প্যাটেল
সঠিক উত্তর:
ক্যাশ প্যাটেল
উত্তর
সঠিক উত্তর:
ক্যাশ প্যাটেল
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Federal Bureau of Investigation:

- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (সেপ্টেম্বর, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।

১০,৩৪১.
UNSSC পূর্ণরূপ নিচের কোনটি?
  1. United Nations Staff School & College
  2. United National Staff School & College
  3. United Nations System Staff College
  4. United Nations System Staff Corporation
সঠিক উত্তর:
United Nations System Staff College
উত্তর
সঠিক উত্তর:
United Nations System Staff College
ব্যাখ্যা
UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।
- কলেজটির প্রধান শাখার অবস্থান ইতালির তুরিনে অবস্থিত।
- এছাড়া জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।
- এছাড়াও অনলাইনে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

উৎস: UNSSC ওয়েবসাইট।
১০,৩৪২.
'পোর্ট অব বুশান' কোথায় অবস্থিত?
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. উত্তর কোরিয়া
  4. ইরান
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

বন্দর:
- দক্ষিণ কোরিয়া বুশান বন্দরটি অবস্থিত।
- বন্দরটি নর্থ পোর্ট, সাউথ পোর্ট, গ্যামচিওন পোর্ট এবং দাদাইপো পোর্ট নিয়ে গঠিত।
- একটি আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল এবং ছয়টি কন্টেইনার টার্মিনাল  রয়েছে বন্দরটিতে।
- দক্ষিণ কোরিয়ার বন্দরটি সমুদ্রপথে মোট রফতানি পণ্যের ৪০ শতাংশ, কন্টেইনার ৮০ শতাংশ এবং সমগ্র দেশের মৎস্য পণ্যের ৪২ শতাংশ এই বন্দরের মাধ্যমেই আনা-নেয়া করা হয়।
- এটি ৮ লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এছাড়াও বন্দরটি একই সঙ্গে ১৬৯টি জাহাজ পরিচালনা করতে সক্ষম।

অন্যদিকে,
- ইরানে অবস্থিত - বন্দর আব্বাস।

উৎস: ব্রিটানিকা এবং বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।

১০,৩৪৩.
আঙ্কটাডের পরবর্তী মন্ত্রীপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আদ্দিস আবাবা
  2. দোহা
  3. ব্রিজটাউন
  4. কানকুন
সঠিক উত্তর:
ব্রিজটাউন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিজটাউন
ব্যাখ্যা
- UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চারবছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩-৮ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে।
- সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
১০,৩৪৪.
'স্মাইল ট্রেন'-এর কাজ কোনটি?
  1. রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা
  2. অর্থনৈতিক উন্নয়ন
  3. শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করা
  4. মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা
সঠিক উত্তর:
শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করা
উত্তর
সঠিক উত্তর:
শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করা
ব্যাখ্যা
স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থ।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।

তথ্যসূত্র - স্মাইল ট্রেন-এর ওয়েবসাইট।
১০,৩৪৫.
'ইয়েলো শার্ট' এবং 'রেড শার্ট' নামে পরিচিত রাজনৈতিক আন্দোলন কোন দেশে সংঘটিত হয়েছিল?
  1. মালয়েশিয়া
  2. ফিলিপাইন
  3. থাইল্যান্ড
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
'ইয়েলো এবং রেড শার্ট' আন্দোলন:
- থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ‘ইয়েলো শার্ট’ ও ‘রেড শার্ট’ আন্দোলনের কথা উল্লেখযোগ্য।
- ২০০৮ সালে ‘হলুদ শার্ট’ পরিহিত আন্দোলনকারীরা তৎকালীন প্রধানমন্ত্রী সামাক সুন্তারাভেতের সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। তারা সরকারের পদত্যাগের দাবি জানান।

অন্যদিকে,
- ২০০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা ‘লাল শার্ট’ পরে আন্দোলনে যোগ দেন। এই আন্দোলন ‘রেড শার্ট’ নামে পরিচিতি পায়। তারা ‘United Front for Democracy Against Dictatorship’ (UDD) ব্যানারে সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে থাকে।
- দীর্ঘ উত্তেজনার পর ২০১১ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সূত্র: "আন্তর্জাতিক রাজনীতিকোষ"; তারেক শামসুর রেহমান এবং ব্রিটানিকা।
১০,৩৪৬.
মিউনিখ নিরাপত্তা সম্মেলন -২০২৬ কত তম সম্মেলন?
  1. ৫৯ তম
  2. ৬০ তম
  3. ৬১ তম
  4. ৬২ তম
সঠিক উত্তর:
৬২ তম
উত্তর
সঠিক উত্তর:
৬২ তম
ব্যাখ্যা

• মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন যা মূলত নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে আয়োজন করা হয়।
- ১৯৬৩ সালে সর্বপ্রথম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- ৬২তম 'মিউনিখ নিরাপত্তা সম্মেলন- ২০২৫' সালের ১৩ - ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন।
- সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

উৎস: মিউনিখ নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট।

১০,৩৪৭.
'Das Capital' গ্রন্থের লেখক কোন অর্থনীতিবিদ?
  1. কার্ল মার্কস
  2. টলস্টয়
  3. লেলিন
  4. স্যামুয়েলসন
সঠিক উত্তর:
কার্ল মার্কস
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্কস
ব্যাখ্যা

Das Capital:
- "দাস ক্যাপিটাল" (Das Kapital) হলো একটি বিখ্যাত রাজনৈতিক অর্থনীতিবিষয়ক বই, যার লেখক কার্ল মার্কস।

- এই গ্রন্থটি অর্থনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং শ্রমিক শ্রেণির অধিকার নিয়ে আলোচনা করে।
- কার্ল মার্কসের চিন্তাধারার ভিত্তি হিসেবে দাস ক্যাপিটাল আধুনিক অর্থনৈতিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণের একটি মাইলফলক।
- এটি শুধু একটি বই নয়; এটি একটি বিপ্লবী ধারণার ভিত্তি যা বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে।

উল্লেখ্য,
- কার্ল মার্কস ছিলেন একজন সমাজ বিজ্ঞানী, বিপ্লবী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপি পরিচিত।
- মার্কসবাদ, সমাজ ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন।
- তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের মৃত্যুবরণ করেন।

তার বিখ্যাত কয়েকটি বই:
- The Communist Manifesto.
- The German Ideology.

উৎস: ব্রিটানিকা।

১০,৩৪৮.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর রোম শহরে অবস্থিত?
  1. ক) IMO
  2. খ) WIPO
  3. গ) IFAD
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
গ) IFAD
উত্তর
সঠিক উত্তর:
গ) IFAD
ব্যাখ্যা
IFAD (International Fund for Agricultural Development) এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত। এছাড়া FAO সংস্থার সদরদপ্তরও রোমে অবস্থিত। অন্যদিকে IMO, WIPO এবং UNDP এর সদরদপ্তর যথাক্রমে লন্ডন, জেনেভা এবং নিউইয়র্কে অবস্থিত।
(সূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১০,৩৪৯.
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর কোথায়?
  1. ইতালির রোম
  2. ফ্রান্সের প্যারিস
  3. সুইজারল্যান্ডের জেনেভা
  4. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর:
ইতালির রোম
উত্তর
সঠিক উত্তর:
ইতালির রোম
ব্যাখ্যা
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD): 
- বিশ্বব্যাপী কৃষি, গ্রামীণ অর্থনীতি ও খাদ্য ব্যবস্থা রূপান্তরের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৭০-এর দশকে বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রতিক্রিয়ায় গঠিত হয়।
- একটি বিশেষায়িত জাতিসংঘ সংস্থা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৭ সালে ইতালির রোমে সদর দফতর চালু হয়।
- ২০০৫ সালে IFAD জাতিসংঘের প্রথম সংস্থা হিসেবে স্বাধীন বহিঃসমীক্ষা (external evaluation) সম্পন্ন করে।
- ২০০৬ সালে আদিবাসী জনগণের সহায়তা তহবিল (IPAF) প্রতিষ্ঠা করে।
- IFAD জাতিসংঘের প্রথম তহবিল, যা একটি পাবলিক ক্রেডিট রেটিং অর্জন করে।

উৎস: IFAD ওয়েবসাইট।
১০,৩৫০.
OPEC- এর প্রথম সদর দপ্তর কোন শহরে ছিল?   
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. বাগদাদ
  4. তেহরান
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

• OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা। 
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- গঠনের উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

তথ্যসূত্র: OPEC এর ওয়েবসাইট। 

১০,৩৫১.
ল্যানোস তৃণভূমি কোথায় দেখা যায়?
  1. উত্তর আমেরিকা
  2. মধ্য-পূর্ব আফ্রিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. পূর্ব ইউরোপ
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
- প্যাম্পাস ও ল্যানোস তৃণভূমি : দক্ষিণ আমেরিকা
- প্রেইরি তৃণভূমি : উত্তর আমেরিকা
- সাভানা তৃণভূমি : আফ্রিকা
- স্তেপ তৃণভূমি : পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া।
(তথ্যসূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)
১০,৩৫২.
কোন বিপ্লবের ফলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
  1. ক) রুশ বিপ্লব
  2. খ) চীনা বিপ্লব
  3. গ) ইসলামি বিপ্লব
  4. ঘ) ফরাসি বিপ্লব
সঠিক উত্তর:
ক) রুশ বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ক) রুশ বিপ্লব
ব্যাখ্যা
রুশ বিপ্লব (Russian Revolution)
▪ প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউরোপের দেশ রাশিয়ায় জারতন্ত্রের উচ্ছেদের জন্য বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের ফলে বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
▪ রাশিয়া ও বিশ্ব ইতিহাসে ১৯১৭ সালে সংঘটিত এই বিপ্লব রুশ বিপ্লব (Russian Revolution) নামে পরিচিত।
▪ ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়। ১৯১৭ সালে রাশিয়ায় যে দুটি বিপ্লব সংঘটিত হয় সেগুলো হচ্ছে - 

ফেব্রুয়ারি বিপ্লব
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
১০,৩৫৩.
সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করা দেশ কোনটি?
  1. কিউর‍্যাসাও
  2. ভারত
  3. কুয়েত
  4. সুরিনাম
সঠিক উত্তর:
কিউর‍্যাসাও
উত্তর
সঠিক উত্তর:
কিউর‍্যাসাও
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কিউর‍্যাসাও

- কিউর‍্যাসাও ক্যারিবিয়ান সাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র।
- রাজধানী উইলেমস্টাড।
- এটি ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় 37 মাইল (60 কিমি) উত্তরে অবস্থিত।
- মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটিতে মাসে মাথাপিছু ১৩১.৩ গিগাবাইট (জিবি) মোবাইল ডাটা ব্যবহার করা হয়—যা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ১০ গুণ বেশি।
- দ্বিতীয় স্থানে রয়েছে তেলসমৃদ্ধ দেশ কুয়েত। দেশটিতে মাসে মাথাপিছু ৮৩.৯ গিগবাইট মোবাইল ডাটা ব্যবহার করা হয়।
- যুক্তরাষ্ট্রে মাসে মাথাপিছু মোবাইল ডাটা ব্যবহারের পরিমাণ ১৩.৪ গিগাবাইট। 
- বিশ্বব্যাংকের ডিজিটাল প্রগ্রেস অ্যান্ড ট্রেন্ডস রিপোর্ট অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করা দেশগুলোর তালিকা প্রস্তুত করেছে ভিজুয়াল ক্যাপিটালিস্ট। 
- এই তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করা দেশ কিউর‍্যাসাও। 

তথ্যসূত্র - ভিজুয়াল ক্যাপিটালিস্ট, ৪ জুন ২০২৪।
১০,৩৫৪.
৩৫তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) অটোয়া
  2. খ) কাঠমান্ডু
  3. গ) টোকিও
  4. ঘ) ব্যাংকক
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
ব্যাখ্যা
৩৫তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্যাংকক, থাইল্যান্ড। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১০,৩৫৫.
‘ইউএনসিসিডি কপ-১৬’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
  1. লিমা, পেরু
  2. রিয়াদ, সৌদি আরব
  3. কাজান, রাশিয়া
  4. বাকু, আজারবাইজান
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ ‘ইউএনসিসিডি কপ-১৬’
- সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (UNCCD) এর ১৬তম কনফারেন্স অফ দ্য পার্টিজ (COP16)।
- এই সম্মেলন ২ থেকে ১৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- এর মূল থিম "Our Land. Our Future." (আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ) যা ভূমি পুনরুদ্ধার ও খরা প্রতিরোধে বৈশ্বিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি বহন করে।
- এটি জাতিসংঘের রিও কনভেনশনের একটি প্রধান অংশ, যা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং ভূমি বিষয়ক সমস্যাগুলো মোকাবিলা করতে কাজ করে।
- এবারকার COP16, UNCCD-এর ইতিহাসে বৃহত্তম সম্মেলন, যেখানে ১৯৭টি পক্ষ অংশ নেবে।
- এর ১৯৭টি পক্ষ হলো-১৯৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
- সম্মেলনে ভূমি পুনরুদ্ধার, খরা প্রতিরোধ, এবং টেকসই ভূমি ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করা হবে।
- এটি সৌদি আরবের সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ও মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ সম্পর্কেও আলোকপাত করবে।
- সৌদি আরবের মতো জলস্বল্পতা ও মরুকরণের সমস্যায় আক্রান্ত অঞ্চলে এই আয়োজন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
- সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সম্প্রদায়কে ভূমি পুনরুদ্ধার ও খরা মোকাবিলায় একত্রিত করার লক্ষ্য রয়েছে। 

উল্লেখ্য, 
২০২৪ সালে এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলন (এপেক) ১৬ নভেম্বর, পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
২০২৪ সালে ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) কপ-২৯ সম্মেলন,
- যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিশ্বব্যাপী উদ্যোগ এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
⇒ ১৬ তম BRICS শীর্ষ সম্মেলন: ২২ থেকে ২৪ অক্টোবর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয় ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন।
- ৩৬টি দেশের অংশগ্রহণে এই সম্মেলনে নেতৃত্ব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তথ্যসূত্র: জাতিসংঘের সংশ্লিষ্ট ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১০,৩৫৬.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) কোন অঞ্চলকে ঘিরে প্রস্তাবিত ‘নতুন স্পাইস রুট’ গড়ে তোলা হবে?
  1. ইউরোপ থেকে চীন
  2. ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা
  3. ইউরোপ থেকে ভারত
  4. ইউরোপ থেকে থাইল্যান্ড
সঠিক উত্তর:
ইউরোপ থেকে ভারত
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ থেকে ভারত
ব্যাখ্যা
নতুন স্পাইস রুট:
- ভারত, পশ্চিম এশিয়া ও ইউরোপে আর্থিক কর্মকাণ্ডে গতি আনতে ঘোষিত হয়েছে এক নতুন রেল ও জাহাজ চলাচলের করিডর।
- প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সঙ্গে ইউরোপের যোগসূত্র স্থাপন করত ‘স্পাইস রুট’।
- এই প্রকল্পকে তাই ‘নতুন স্পাইস রুট’ বলে বর্ণনা করা হচ্ছে। 
- প্রস্তাবিত ‘নতুন স্পাইস রুট’ গড়ে গড়ে তোলা হবে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য হয়ে ভারত পর্যন্ত। 
- ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নকে রেল ও সমুদ্রপথে সংযুক্ত করা এই প্রকল্পের উদ্দেশ্য।
- নয়াদিল্লতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন থেকে  ভারত, পশ্চিম এশিয়া ও ইউরোপে আর্থিক কর্মকাণ্ডে গতি আনতে ঘোষিত হয়েছে এই প্রকল্প।

উল্লেখ্য,
- বিশ্বের ২০টি দেশের প্রধানদের অংশগ্রহণে এবারের জি–২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভারতের নয়াদিল্লিতে।

উৎস: ১০ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১০,৩৫৭.
কোন প্রেক্ষাপটে ন্যাম গঠিত হয়?
  1. পুঁজিবাদের সম্প্রসারণ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. স্নায়ুযুদ্ধ
  4. পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
১০,৩৫৮.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে থাকে -
  1. ক) নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) সাধারণ পরিষদ
  4. ঘ) অ্যাসেম্বলি অব দ্য স্টেট পার্টিস
সঠিক উত্তর:
ঘ) অ্যাসেম্বলি অব দ্য স্টেট পার্টিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাসেম্বলি অব দ্য স্টেট পার্টিস
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC)
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

অন্যদিকে,
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।

- ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
- বিচারকদের মেয়াদ ৯ বছর।
- ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
১০,৩৫৯.
২০২৩ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ইউরোপ
  2. খ) ভারত
  3. গ) সৌদি আরব
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
- ২০২৩ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ -ভারত।
- ভারত গত পাঁচ বছরে মোট বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের ১১ শতাংশ অস্ত্র আমদানি করেছে।
- যদিও ২০১২–১৬ চেয়ে ২০১৭–২১ দেশটির অস্ত্র আমদানি ২১ শতাংশ কমেছে।
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে; প্রতিষ্ঠানটি ২০২২ সালের এই প্রতিবেদন প্রকাশ করে।
- শেষ পাঁচ বছরে ভারতের অস্ত্র আমদানি কমার কারণ হিসেবে বলা হচ্ছে, দেশটি নিজেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাজে মনোযোগ দিয়েছে।

এছাড়াও, 
- দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব, দেশটি ৯ দশমিক ৬ শতাংশ অস্ত্র আমদানি করেছে।
-  তৃতীয় অবস্থানে আছে কাতার - ৬ দশমিক ৪ শতাংশ।
- চতুর্থ অবস্থানে আছে চীন - ৪ দশমিক ৭ শতাংশ ও অস্ট্রেলিয়া - ৪ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে -
- গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র; ৪০ শতাংশ রপ্তানি করেছে। 

উৎস: প্রথম আলো, ১৪ মার্চ ২০২৩।
১০,৩৬০.
গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
বিশ্বে গম রপ্তানিতে:
- শীর্ষদেশ: রাশিয়া।
- দ্বিতীয়: কানাডা।
- তৃতীয় : যুক্তরাষ্ট্র।

গম উৎপাদনে:
- শীর্ষ দেশ: চীন।
- দ্বিতীয়: ভারত।
- তৃতীয় : রাশিয়া।

গম আমদানিতে:
-শীর্ষদেশ: মিশর।
- দ্বিতীয়: ইরান।
- তৃতীয়: চীন।

তথ্যসূত্র - Food Outlook-2022, FAO ওয়েবসাইট।
১০,৩৬১.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কী?
  1. ফুটরেক্স
  2. ট্রাইওন্ডা
  3. অ্যাড্রেনালাইন
  4. গ্যালাক্সি
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
ব্যাখ্যা

ফিফা বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।
- এই আসরের আয়োজন তিনটি দেশে করা হবে—মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
- টুর্নামেন্টের সময়কাল হবে ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬।
- এতে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ম্যাচগুলো ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যা তিনটি দেশের বিভিন্ন শহরে অবস্থিত।
- ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’।

- এই বিশ্বকাপের জন্য তিনটি মাসকট উন্মোচিত হয়েছে, যা আয়োজক তিন দেশের প্রতীকী জীবজন্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
- এই তিনটি মাসকট একসাথে আনন্দ, উদ্যম এবং একতার প্রতীক, যা ফুটবল এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে মানুষের আবেগ ছড়িয়ে দেয়।
- এগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ’ নামের টাক ঈগল,
- কানাডার ‘মেপল’ নামের মুজ,
- এবং মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।

উৎস: ফিফা ওয়েবসাইট।

১০,৩৬২.
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন কোন সংস্থাটির অঙ্গসংগঠন?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউএনডিপি
  3. গ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল 
  4. ঘ) বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
• International Finance Corporation:
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
- IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৫টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
- বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

উৎস: IFC ওয়েবসাইট।
১০,৩৬৩.
হর্ন অন্তরীপ কোথায় অবস্থিত?
  1. স্পেন
  2. পর্তুগাল
  3. ভারত
  4. চিলি
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা
বিভিন্ন অন্তরীপ ও তাদের অবস্থান:
- হর্ন অন্তরীপ : চিলি,
- ট্রাফালগার অন্তরীপ : স্পেন,
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা,
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড,
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া,
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
১০,৩৬৪.
‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. ক) ডগলাস স্টুয়ার্ট
  2. খ) লুইস গ্ল্যুক
  3. গ) মার্কি লুকাস রিজনেভেল্ড
  4. ঘ) ডায়ান কুক
সঠিক উত্তর:
গ) মার্কি লুকাস রিজনেভেল্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কি লুকাস রিজনেভেল্ড
ব্যাখ্যা
‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন নেদারল্যান্ডের লেখিকা মার্কি লুকাস রিজনেভেল্ড।
তিনি তার ‘দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং’ উপন্যাসের জন্যে এই পুরস্কার লাভ করেন।
ডাচ ভাষায় লিখিত উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল হ্যাচিসন। পুরস্কারের অর্থমূল্য তারা যৌথভাবে পাবেন।
অন্যদিকে, ডগলাস স্টুয়ার্ট ‘বুকার পুরস্কার-২০২০’ এবং লুইস গ্ল্যুক সাহিত্য নোবেল পুরস্কার-২০২০ লাভ করেন।
(সূত্র: বুকার ‍পুরস্কার ওয়েবসাইট)
১০,৩৬৫.
আয়তনের দিক থেকে “চীন” বিশ্বের কততম দেশ?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
গ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) চতুর্থ
ব্যাখ্যা
The People's Republic of China is the world's fourth largest country (by total area), and one of only five remaining Communist states in the world.
আয়তনের দিক থেকে বিশ্বের বড় পাঁচ দেশ যথাক্রমে - রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন ও ব্রাজিল। চীন আবার জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ
Source: worldatlas.com
১০,৩৬৬.
‘দ্য আর্ট অব ওয়ার’ গ্রন্থের লেখক?
  1. কনফুসিয়াস
  2. সান জু
  3. লাওজি
  4. মেনসিয়াস
সঠিক উত্তর:
সান জু
উত্তর
সঠিক উত্তর:
সান জু
ব্যাখ্যা

সান জু
- সান জু (খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী) ছিলেন চীনা ধ্রুপদী বিংফা (যুদ্ধের শিল্প), যুদ্ধবিষয়ক প্রাচীনতম গ্রন্থ ও সামরিক বিজ্ঞানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।
- তিনি বসন্ত ও শরৎকালের শেষভাগে (৭৭০–৪৭৬ খ্রি.পূ.) উ রাজ্যের সামরিক কৌশলবিদ ও জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
- তার রচিত বই- "দ্য আর্ট অফ ওয়ার"।
- তবে ধারণা করা হয় বইটি যুদ্ধরত রাষ্ট্রযুগের (৪৭৫–২২১ খ্রি.পূ.) শুরুর দিকে রচিত, যখন চীন ৬–৭টি রাজ্যে বিভক্ত ছিল এবং প্রায়শই যুদ্ধে লিপ্ত হতো।

• দ্য আর্ট অফ ওয়ার – সারাংশ:

- এটি শাসক ও সেনাপতিদের জন্য কৌশল ও সামরিক পদক্ষেপের একটি পদ্ধতিগত নির্দেশিকা।
- বইটিতে কৌশল, ভূখণ্ডের প্রভাব এবং যুদ্ধের ফলাফলের ওপর পরিবেশের ভূমিকা আলোচনা করা হয়েছে।
- সঠিক গোয়েন্দা তথ্য, শত্রুর অবস্থান ও গতিবিধি সম্পর্কে জ্ঞানকে এতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। 
- বিখ্যাত নীতি: “শত্রুকে জানো ও নিজেকে জানো; তাহলে শত যুদ্ধে পরাজয়ের ভয় থাকবে না।”
- বইটি যুদ্ধের অপ্রত্যাশিততা, নমনীয় কৌশল ব্যবহার এবং রাজনৈতিক বিবেচনার সঙ্গে সামরিক নীতির সম্পর্ক ব্যাখ্যা করে।

উৎস: ব্রিটানিকা।

১০,৩৬৭.
'আর্টিকেল নাইনিটিন' কোন ধরনের সংস্থা?
  1. পরিবেশ বিষয়ক সংস্থা
  2. মানবাধিকার সংস্থা
  3. আইনি সহায়তা সংস্থা
  4. শ্রম অধিকার সংস্থা
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা

• ARTICLE 19:
- যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতা রক্ষা এবং প্রচারের জন্য কাজ করে।
- এই সংস্থাটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের অনুচ্ছেদ ১৯ থেকে এর নামকরণ করেছে।
- এর সদরদপ্তর লন্ডন, যুক্তরাজ্য এ অবস্থিত। 

⇒ সম্প্রতি, আর্টিকেল নাইনটিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬০তম অধিবেশনের ‘আইটেম ফোর জেনারেল ডিবেট’–এ ‘গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্ট’ এ উল্লেখ করেছে, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো সংকটে রয়েছে।

- প্রতিবেদনে আরও বলা হয়, দেশে নারী সাংবাদিকেরা বিশেষভাবে লিঙ্গভিত্তিক নানা ঝুঁকির মুখোমুখি হন। তা কর্মক্ষেত্রে হয়রানি থেকে শুরু করে অনলাইনে ধর্ষণের হুমকি ও শারীরিক হামলা পর্যন্ত বিস্তৃত।

তথ্যসূত্র:
i) ARTICLE 19 ওয়েবসাইট।
ii) পত্রিকা প্রতিবেদন।

১০,৩৬৮.
CNN কোন দেশের সংবাদ সংস্থা?
  1. জার্মানী
  2. জাপান
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
CNN:
- CNN এর পূর্ণরূপ: Cable News Network.
- এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা।

গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- সিনহুয়া চীনের বার্তা সংস্থা।
- ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।
- মিশরের সংবাদ সংস্থার নাম- মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগালের নিউজ এজেন্সি- লুসা।
- বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম- বেলজা।

সূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১০,৩৬৯.
২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
  1. ভারত
  2. ব্রাজিল
  3. দক্ষিণ কোরিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]

ফুটবল বিশ্বকাপ ২০২২:
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১০,৩৭০.
ক্লিওপেট্রা কোন দেশের রাণী ছিলেন?
  1. ক) বৃটেনের
  2. খ) রোমের
  3. গ) মিশরের
  4. ঘ) গ্রীসের
সঠিক উত্তর:
গ) মিশরের
উত্তর
সঠিক উত্তর:
গ) মিশরের
ব্যাখ্যা
- মিশর শাসনকারী টলেমী বংশের শেষ শাসক ছিলেন সপ্তম ক্লিওপেট্রা।
- রোমান সম্রাট অক্টেভিয়ানের হাতে এন্টনির পতন ঘটলে ক্লিওপেট্রা সর্পদংশনে আত্মহত্যা করেন।
- মার্ক এন্টনি, লেপিডাস ও অক্টেভিয়াস সিজার ছিলেন ত্রয়ী শাসনের নেতা।
১০,৩৭১.
কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
  1. ১০ আগস্ট, ২০২০
  2. ১৯ সেপ্টেম্বর, ২০২০
  3. ১৮ অক্টোবর, ২০২০
  4. ১৫ জুলাই, ২০২০
সঠিক উত্তর:
১৯ সেপ্টেম্বর, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
১৯ সেপ্টেম্বর, ২০২০
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে।

উৎস: The New York Times.
১০,৩৭২.
’থাড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ?
  1. রাশিয়া
  2. চীন
  3. ইসরায়েল
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 • থাড (Terminal High Altitude Area Defense): 
- যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যেটি স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে।
- এছাড়া, মধ্য ও দূরপাল্লার মাঝামাঝি (ইন্টারমিডিয়েট) শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংসেরও সক্ষমতা রয়েছে এটির।
- এটি ‘হিট টু কিল’ প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে শুধু গতিশক্তি ব্যবহার করে ধ্বংস করা হয়।

• যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ‘সি-১৭’ ও ‘সি-৫’ উড়োজাহাজের মাধ্যমে দ্রুত কোনো স্থানে মোতায়েন করা যায় থাড।
• এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার। রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সম্প্রতি,মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
• আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় শীর্ষে রয়েছে রাশিয়ার তৈরি এস-৫০০ প্রমিথিউস। এটি মূলত আজকের যুদ্ধক্ষেত্রের জন্য নয়; বরং ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে।
• এস-৪০০ ট্রায়াম্ফ বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া রাশিয়ার  গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি। এটি ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে সক্ষম।

• আয়রন ডোম ইসরায়েল একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

উৎস: প্রথম আলো পত্রিকা, CNN report।

১০,৩৭৩.
ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১ এপ্রিল ১৯৪৫ সালে
  2. ৪ এপ্রিল ১৯৪৮ সালে
  3. ৪ এপ্রিল ১৯৪৯ সালে
  4. ৪ এপ্রিল ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
৪ এপ্রিল ১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
৪ এপ্রিল ১৯৪৯ সালে
ব্যাখ্যা
ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল ১৯৪৯ সালে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- Article 5: একটি দেশ আক্রান্ত হলে সেটিকে সব সদস্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা।
- সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ।
- ৯/১১ এর সন্ত্রাসী হামলায় প্রথমবার Article 5 প্রয়োগ করা হয়।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১০,৩৭৪.
প্রাচীন মিসরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় কোন সালে?
  1. ১৮১২ সালে
  2. ১৮২২ সালে
  3. ১৯১২ সালে
  4. ১৯২২ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা
প্রাচীন মিসরের বিখ্যাত রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার:
- প্রাচীন মিসরের সবচেয়ে বিখ্যাত রাজা তুতেনখামেন।
- মিসরের হাজার বছরের মমি, পিরামিড ও রাজাদের বিচিত্র ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।
- এই তরুণ রাজা মাত্র ৯ বছর বয়সে ‘ফারাও’ হন এবং ১০ বছর রাজত্ব করার পর মাত্র ১৯ বছর বয়সে মারা যান।
- ইতিহাসবেত্তাদের মতে, তুতেনখামেনের জন্ম ১৩৪১ খ্রিষ্টপূর্ব।
- রাজা তুতেনখামেন ছিলেন প্রভাবশালী ফারাও তৃতীয় আমেনহোটেপের নাতি এবং আখেনাতেনের পুত্র।
- তুতেনখামেন মারা যাওয়ার পর মিসরের ধর্মীয় ঐতিহ্য অনুসারে তাঁকে মমি করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর কার্টার তুতেনখামেনের সমাধির খোঁজে পুনরায় নিবিড় অনুসন্ধান শুরু করেন।
- এই খননকার্যের অর্থায়ন করেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন।
- দীর্ঘ অনুসন্ধান শেষে ১৯২২ সালের ৪ নভেম্বর তিনি ‘ভ্যালি অব কিংস’ নামক স্থানে রাজা ষষ্ঠ রামসেসের সমাধির প্রবেশদ্বারের কাছে পাথরের টুকরার তলায় চাপা পড়ে থাকা ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়।

উৎস: i) Britannica.
         ii) ৪ নভেম্বর ২০২২, প্রথম আলো।
১০,৩৭৫.
UNESCO-এর কততম সাধারণ সম্মেলনে বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছে?
  1. ৩৯তম
  2. ৪১তম
  3. ৪৩তম
  4. ৪৪তম
সঠিক উত্তর:
৪৩তম
উত্তর
সঠিক উত্তর:
৪৩তম
ব্যাখ্যা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে খন্দকার এম. তালহা।

⇒ ৭ অক্টোবর, ২০২৫-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য,
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলন ৩০ অক্টোবর -  ১৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: i) UNESCO ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

১০,৩৭৬.
ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি, ২০২২ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) ভিয়েত, ইউক্রেন
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) মস্কো, রাশিয়া
সঠিক উত্তর:
ক) জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- গত ১০ জানুয়ারি ২০২২ সালে ইউক্রেনে যেকোনও মুহূর্তে মস্কো আগ্রাসন চালাতে পারে- এমন আশঙ্কায় সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ এই আলোচনায় বসেন।

উৎস: দৈনিক ইনকিলাব। 
১০,৩৭৭.
নিচের কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান?
  1. লেবানন
  2. ফিলিপাইন
  3. মালয়েশিয়া
  4. ওমান
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
উল্লিখিত দেশসমূহের মধ্যে মালয়েশিয়ায় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। দেশটির রাষ্ট্রপ্রধান রাজা। তবে তার ক্ষমতা পার্লামেন্টের আইন দ্বারা সীমাবদ্ধ।

অন্যদিকে,
- ওমান : নিরঙ্কুশ রাজতন্ত্র
- লেবানন ও ফিলিপাইন গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১০,৩৭৮.
ওয়াটারলুর যুদ্ধে জয়ী হয়েছিলেন-
  1. ক) নেপোলিয়ন বোনাপার্ট
  2. খ) সুলতান সোলায়মান
  3. গ) ডিউক অব ওয়েলিংটন
  4. ঘ) লর্ড জেনারেল ক্লাইভ
সঠিক উত্তর:
গ) ডিউক অব ওয়েলিংটন
উত্তর
সঠিক উত্তর:
গ) ডিউক অব ওয়েলিংটন
ব্যাখ্যা
১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংঘটিত যুদ্ধের নাম 'ওয়াটারলু' যুদ্ধ। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুটি সম্মিলিত শক্তি- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১০,৩৭৯.
‘Black Hand’ নামক সংগঠনটি কোন দেশের সাথে জড়িত?    
  1. সার্বিয়া 
  2. অষ্ট্রিয়া 
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
সার্বিয়া 
উত্তর
সঠিক উত্তর:
সার্বিয়া 
ব্যাখ্যা

• ব্ল্যাক হ্যান্ড: 
- ব্ল্যাক হ্যান্ড ছিল সার্বিয়ার একটি গোপন সংগঠন।
- এরা সার্বিয়ার বাইরে থাকা সার্বদের স্বাধীনতার জন্য লড়াই করত এবং হ্যাবসবার্গ বা অটোমান শাসকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করত।
- ১৯১৪ সালে অস্ট্রিয়ান আর্চডিউক ফ্রানজ ফার্দিনান্দের হত্যার পরিকল্পনায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের শুরু ঘটায়।
- ব্ল্যাক হ্যান্ড ১৯১১ সালে তৈরি হয় এবং কর্নেল দ্রাগুতিন দিমিত্রিজেভিক নেতৃত্বে পরিচালিত হতো। 
- এর সদস্যরা মূলত সেনাবাহিনীর কর্মকর্তারা এবং কিছু সরকারি কর্মকর্তা ছিলেন।
- সার্বিয়ার ভিতরে তারা সেনাবাহিনী এবং সরকারের ওপর এত প্রভাব বিস্তার করেছিল যে, সরকারের ক্ষমতাকেও চ্যালেঞ্জ করতে পারত।
- ১৯১৭ সালে প্রিন্স আলেকজান্ডার ব্ল্যাক হ্যান্ডের নেতাদের গ্রেপ্তার করে আদালতে পাঠান। 
- দ্রাগুতিন দিমিত্রিজেভিক এবং আরও দুইজনকে ফাঁসি দেওয়া হয় এবং ২০০-এর বেশি সদস্যকে কারাগারে পাঠানো হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।  

১০,৩৮০.
'সরকার হচ্ছে রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা'- উক্তিটি কে বলেছেন?
  1. অধ্যাপক গার্নার
  2. অধ্যাপক উইলোবি
  3. অধ্যাপক লাস্কি
  4. অধ্যাপক গেটেল
সঠিক উত্তর:
অধ্যাপক গেটেল
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক গেটেল
ব্যাখ্যা
• সরকারের ধারণা:
-
যে চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয় তার মধ্যে অন্যতম একটি উপাদান হল সরকার।
- রাষ্ট্রের কর্মকান্ড সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়।
- সরকার হল একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান।
- একে রাষ্ট্রের মুখপাত্রও বলা হয়।
- বৃহৎ অর্থে সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে।
- গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমন্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন বা পরিবর্তন করে থাকে।

• অধ্যাপক জে ডব্লিউ গার্নার বলেন,
- "সরকার হচ্ছে একটি কার্য-নির্বাহী মাধ্যম বা যন্ত্র যার মাধ্যমে সরকারের সাধারণ নীতিমালা নির্ধারিত হয় এবং যার দ্বারা সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত হয় ও সাধারণ স্বার্থ রক্ষিত হয়।"

• অধ্যাপক আর জি গেটেল বলেন: "সরকার হচ্ছে রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা।"

উৎস: পৌরনীতি, এইচ এস সি, প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৩৮১.
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
  1. UNDP
  2. DTCD
  3. UNFPA
  4. UNEP
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP।

UNDP:
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- HDI রিপোর্ট প্রকাশ করে UNDP।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

উৎস: UNDP ওয়েবসাইট।
১০,৩৮২.
শেনজেন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৮৭ সালে ডেনমার্কে
  2. খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
  3. গ) ১৯৮৪ সালে বেলজিয়ামে
  4. ঘ) ১৯৮৬ সালে ফ্রান্সে
সঠিক উত্তর:
খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
ব্যাখ্যা
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় - ১৪ জুন ১৯৮৫ সালে লুক্সেমবার্গে।

• শেনজেন চুক্তি:
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল।
- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে এবং এটি কার্যকর হয় ১ লা নভেম্বর ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- প্রথমে এই চুক্তি স্বাক্ষর করেছিল ৫টি দেশ (France, Germany, Belgium, Luxemburg, and the Netherlands).
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় - ক্রোয়েশিয়া ।

উৎস: EU ওয়েবসাইট।
১০,৩৮৩.
সম্প্রতি জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে কোন দেশের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু করেছে?
  1. ক) রুয়ান্ডা
  2. খ) জিবুতি
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) হাঙ্গেরি
সঠিক উত্তর:
ক) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
ক) রুয়ান্ডা
ব্যাখ্যা
▪ জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু করেছে।
▪ তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি ফেলিচিয়েন কাবুজা, যিনি তুতসি জনগোষ্ঠীকে হত্যার মাধ্যমে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন।
▪ এই গণহত্যায় প্রায় আট লাখ তুতসি ও উদারপন্থি হুতু জনগোষ্ঠীর মানুষকে প্রাণ দিতে হয়েছিল।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
১০,৩৮৪.
Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) কাঠমুন্ডু
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ক) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা
ব্যাখ্যা
• CIRDAP:
 - CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকার চামেলী হাউসে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৬টি। 
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- CIRDAP এর Director General (DG) - Dr. Cherdsak Virapat.

উৎস: CIRDAP  ওয়েবসাইট।
১০,৩৮৫.
All human beings are born free and equal in dignity and rights. এটি জাতিসংঘ মানবাধিকার সনদের কত নং আর্টিকেলে বর্ণিত হয়েছে?
  1. ১ নং
  2. ৩ নং
  3. ৪ নং
  4. ৩০ নং
সঠিক উত্তর:
১ নং
উত্তর
সঠিক উত্তর:
১ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র মানব অধিকারের ইতিহাসে অন্যতম দলিল। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ২১৭এ রেজ্যুলেশনের মাধ্যমে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে।

এই ঘোষণাপত্রে মোট ৩০টি আর্টিকেল রয়েছে।
এর মধ্যে ১ নং আর্টিকেলে বলা হয়েছে:

All human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.

অন্যদিকে,

৩ নং আর্টিকেল
Everyone has the right to life, liberty and security of person.

৪ নং আর্টিকেল
No one shall be held in slavery or servitude; slavery and the slave trade shall be prohibited in all their forms.

৩০ নং আর্টিকেল
Nothing in this Declaration may be interpreted as implying for any State, group or person any right to engage in any activity or to perform any act aimed at the destruction of any of the rights and freedoms set forth herein.

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১০,৩৮৬.
সম্প্রতি (২০২৩) ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. শ্রীলংকা
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১০,৩৮৭.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদানকারী দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. জাপান
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা

• র‌্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এশিয়ার নোবেল নামে খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কার।
- বাংলাদেশ থেকে মোট ১৩ জন রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।
- ১৯৫৮ সাল থেকে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

তথ্যসূত্র: Ramon Magsaysay ওয়েবসাইট।

১০,৩৮৮.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ১৯৮৬
সঠিক উত্তর:
খ) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭২
ব্যাখ্যা
- ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান।
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

তথ্যসূত্র: UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।
১০,৩৮৯.
সার্কের বর্তমান মহাসচিব-
  1. ক) অর্জুন বাহাদুর থাপা
  2. খ) ইসালা রুয়ান ওরাকুন
  3. গ) কে পি শর্মা অলি
  4. ঘ) আমজাদ হোসেন শিয়াল
সঠিক উত্তর:
খ) ইসালা রুয়ান ওরাকুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসালা রুয়ান ওরাকুন
ব্যাখ্যা

- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮ টি।
- দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
- সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি।
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্কের ওয়েবসাইট।

১০,৩৯০.
উত্তর আমেরিকা মহাদেশের পূর্বে কোন মহাসাগর অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আর্কটিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
উত্তর আমেরিকা (North America):
- পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা।
- ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান ম্যাককিনলে।
- পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
- এ মহাদেশে ছোট-বড় অনেকগুলো দ্বীপ রয়েছে। এর মধ্যে গ্রীনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড অন্যতম।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি' বলা হয়।
- উত্তর আমেরিকা মহাদেশ উত্তরে আর্কটিক মহাসাগর , পূর্বে উত্তর আটলান্টিক মহাসাগর , দক্ষিণে ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত ।
- মিসিসিপি-মিসৌরি এ মহাদেশের দীর্ঘতম নদী।
- আয়তনে সবচেয়ে বড় দেশ কানাডা এবং সবচেয়ে ছোট বার্বাডোস।

উৎস: Britannica.
১০,৩৯১.
F-35 কী?
  1. একটি সাবমেরিন
  2. চালকবিহীন বিমান
  3. পঞ্চম প্রজন্মের স্টিল্থ ফাইটার
  4. বিমানবাহী রণতরী
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্মের স্টিল্থ ফাইটার
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্মের স্টিল্থ ফাইটার
ব্যাখ্যা
- F-35 হলো পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল স্টিলথ যুদ্ধ বিমান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, নরথ্রুপ গ্রুমান এবং বিএই সিস্টেমস কোম্পানি যৌথভাবে এটি তৈরি করেছে। তবে এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের সাথে আরও সাতটি দেশ সংশ্লিষ্ট।
- ১৯৯৭ সালে F-35 যুদ্ধ বিমান তৈরির প্রকল্প গৃহিত হয় এবং ২০১২ সালে এটি প্রথম অপারেশনে আসে।
(তথ্যসূত্রঃ লকহিড মার্টিন ওয়েবসাইট)
১০,৩৯২.
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা

• ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

- বিশ্বকাপ শুরু হবে ১১ জুন ২০২৬।
- আয়োজক দেশ মেক্সিকো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে।
- ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়াম (Estadio Azteca)-এ।
- এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ,
যেখানে

- দল - ৪৮টি 
- ম্যাচ - ১০৪টি 
- আয়োজক - ৩টি দেশ (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র)

উল্লেখ্য,

- ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল এখানেই হয়েছিল।
- ২০২৬ সালে এটি হবে বিশ্বের প্রথম স্টেডিয়াম, যেখানে ৩টি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হলো।

উৎস: ফিফা ওয়েবসাইট।

১০,৩৯৩.
বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে?
  1. শান্তি
  2. অর্থনীতি
  3. চিকিৎসা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
শান্তি
উত্তর
সঠিক উত্তর:
শান্তি
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
১০,৩৯৪.
প্রজন্ম "জেড” কারা? 
  1. ১৯৯৭-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
  2. ১৯৯৭-২০১১ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
  3. ১৯৯৮-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
  4. ১৯৯৯-২০১১ সালেজন্মগ্রহণকারী প্রজন্ম 
সঠিক উত্তর:
১৯৯৭-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
ব্যাখ্যা

জেনারেশন জেড:
- জেনারেশন জেড বা জোনরেশন জি'কে Gen z, iGeneration, Gen Tech, Gen Wii, Homeland Generation, Net Gen, Digital Natives, Plurals এবং Zoomers নামেও ডাকা হয়।
- ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জেন জি।
- এরা ইন্টারনেটের যুগে বড় হওয়া এবং ডিজিটাল প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এবং স্মার্টফোনের সাথে গভীরভাবে পরিচিত।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১০,৩৯৫.
যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিম্নের কোন জোটটি প্রতিষ্ঠিত হয়?
  1. ASEAN
  2. OECD
  3. D-8
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
OECD
উত্তর
সঠিক উত্তর:
OECD
ব্যাখ্যা
OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- এর সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- OECD এর প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য 'মার্শাল প্ল্যান' অনুযায়ী ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে।
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

অন্যদিকে,
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations. এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।

উৎস: OECD ওয়েবসাইট।
১০,৩৯৬.
অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২- এ চ্যাম্পিয়ন কোন দিশ?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) ওয়েস্ট ইন্ডিজ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
ব্যাখ্যা

অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২
- তারিখ - ১৬ অক্টোবর ২০২২ – ১৩ নভেম্বর ২০২২
- প্রতিযোগিতার ধরন - দ্বৈত গ্রুপ রাউন্ড-রবিন ও নকআউট।
- আয়োজক - অস্ট্রেলিয়া।
- বিজয়ী - ইংল্যান্ড।
- রানার-আপ - পাকিস্তান।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড় - স্যাম কারান।
- সর্বাধিক রান - বিরাট কোহলি (২৯৬)।
- সর্বাধিক উইকেট - ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৫)।

তথ্যসূত্র: ক্রিকইনফো। 

১০,৩৯৭.
কোন সংস্থা ‘সহজে ব্যবসা সূচক’ রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2. বিশ্বব্যাংক
  3. আঙ্কটাড
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক ‘সহজে ব্যবসা সূচক’ রিপোর্ট প্রকাশ করে থাকে।
২০২০ সালে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুসারে সহজে ব্যবসা সূচকে:
- শীর্ষদেশ : নিউজিল্যান্ড
- সর্বনিম্ন দেশ : সোমালিয়া (১৯০তম)
- বাংলাদেশের অবস্থান : ১৬৮তম।
বিশ্বব্যাংক প্রকাশিত অন্যান্য রিপোর্টসমূহ:
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
- গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস
আঙ্কটাড প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান
আইএমএফ প্রকাশিত রিপোর্ট:
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক।
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১০,৩৯৮.
২০২৮ সালের অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে কোথায়?
  1. লন্ডন, ইংল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. রোম, ইতালি
  4. পোমোনা, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
পোমোনা, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
পোমোনা, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অলিম্পিক গেমস- ২০২৮:
- দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট।
- ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকছে ক্রিকেট।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, সোনার পদকের জন্য পুরুষ ও মহিলা বিভাগে লড়বে ৬টি করে দেশ।
- প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য এবং খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
- যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে লস এ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে।
- ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে।

উল্লেখ্য,
- অলিম্পিকে ক্রিকেট শেষবার দেখা গিয়েছিল ১৯০০ সালে।
- সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রেঞ্চ এথলেটিক ক্লাব ইউনিয়ন রৌপ্য জয় করে। এরপর থেকে আর ক্রিকেট খেলা হয়নি বৈশ্বিক এই প্রতিযোগিতায়।
- ২০২৪ অলিম্পিক আসরে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য আইসিসি চেষ্টা করলেও তা আর হয়নি।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
১০,৩৯৯.
ভারতের কোন রাজ্যে নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে?
  1. মণিপুর
  2. পশ্চিমবঙ্গ
  3. আসাম
  4. অরুণাচল প্রদেশ
সঠিক উত্তর:
পশ্চিমবঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
নকশাল আন্দোলন:
- নকশাল আন্দোলন একটি কমিউনিস্ট আন্দোলন।
- নকশাল বা নকশালবাদী বলতে উগ্র বামপন্থী দলগুলোকে নির্দেশ করা হয়।
- ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এ আন্দোলন বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ।

⇒ নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
- এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।

উল্লেখ্য,
- বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।

উৎস: Britannica.
১০,৪০০.
নিচের কোন সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে?
  1. UNIDO
  2. WMO
  3. IFAD
  4. UNDP
সঠিক উত্তর:
IFAD
উত্তর
সঠিক উত্তর:
IFAD
ব্যাখ্যা
IFAD:
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে- IFAD.
- প্রতিষ্ঠাকাল–১৫ডিসেম্ব, ১৯৭৭ 
– সদর দপ্তর– রোম, ইতালি।
- সদস্য সংখ্যা– ১৭৭টি দেশ।

উৎস: IFAD Official Website