বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ইন্টারনেট সংক্রান্ত বিষয়

মোট প্রশ্ন৭২৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইন্টারনেট সংক্রান্ত বিষয়

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৭২৩

৩০১.
নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?
  1. Google
  2. Opera
  3. Mozilla Firefox
  4. Internet Explorer
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোয়ার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

Google একটি সার্চ ইঞ্জিন। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং WWW Foundation.
৩০২.
ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষদেশ-
  1. চীন
  2. জার্মানী
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ:
1. চীন,
2. ভারত,
3. যুক্তরাষ্ট্র
4. ইন্দোনেশিয়া,
5. ব্রাজিল।

উৎস: Statistica.
৩০৩.
কোন ধরনের নেটওয়ার্কে WiMAX-এর ব্যবহার সর্বাধিক?
  1. CAN
  2. WAN
  3. MAN
  4. LAN
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা

• ওয়াইম্যাক্স (WiMAX) একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি যা প্রধানত মাঝারি আকারের নেটওয়ার্কে ব্যবহৃত হয়, বিশেষ করে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এ। তাই, ওয়াইম্যাক্স সবচেয়ে বেশি MAN নেটওয়ার্কে ব্যবহৃত হয়।

• ওয়াইম্যাক্স (WIMAX):
- ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৫০ কি.মি. পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে।
- ওয়াইম্যাক্স এর পূর্ণ অর্থ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি প্রচলিত DSL (Digital Subscriber Line) প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে।
- উঁচু-নিচু-পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropoliton Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩০৪.
কোনটির সাহায্যে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ পৃথক করে রাখা হয়?
  1. কমা
  2. কোলন
  3. পিরিয়ড
  4. হাইফেন
সঠিক উত্তর:
পিরিয়ড
উত্তর
সঠিক উত্তর:
পিরিয়ড
ব্যাখ্যা
ডোমেইন নেইম: 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। 
যথা- রুট লেভেল (root level), সেকেন্ড লেভেল (second level) ইত্যাদি । 

- ডোমেইন নেইমের রুট লেভেল অংশ থেকে ডোমেইনের ধরন বুঝা যায়। 
যেমন- .com থাকলে কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, .net থাকলে নেটওয়ার্ক, .org থাকলে প্রতিষ্ঠান ইত্যাদি। 

- ডোমেইন নেইমের দ্বিতীয় অংশে ঐ ডোমেইনের পরিচিতিমূলক নিজস্ব নাম থাকে। 
যেমন-শিক্ষা (shikkha), মাইক্রোসফট্ (microsoft), ওরাকল (oracle), ইন্টেল (intel) ইত্যাদি। 
- পিরিয়ড(.) দিয়ে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ পৃথক করে রাখা হয়। 
- নিচে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ দেখানো হলো-
http://www.shikkha.org 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 
৩০৫.
কোন পোর্ট নম্বর HTTP (HyperText Transfer Protocol)-এর জন্য ব্যবহৃত হয়?
  1. ২১
  2. ২৫
  3. ৮০
  4. ৪৪৩
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

◉ যখন কোনো URL-এ পোর্ট নম্বর উল্লেখ করা হয় না, ব্রাউজার স্বতঃস্ফূর্তভাবে পোর্ট-৮০ ব্যবহার করে HTTP অনুরোধ পাঠায়। 

​HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

অন্যান্য অপশনসমূহ, 
​২১ — FTP (File Transfer Protocol)-এর জন্য ব্যবহৃত পোর্ট।
২৫ — SMTP (Simple Mail Transfer Protocol)-এ ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত পোর্ট।
৪৪৩ — HTTPS (HTTP Secure), অর্থাৎ HTTP এর এনক্রিপ্টেড ভার্সনের জন্য সর্বত্র ব্যবহৃত পোর্ট।

​উৎস: 
​১। ব্রিটানিকা। 
​২। ওরাকল ওয়েবসাইট। [লিংক] 

৩০৬.
নিরাপদ ওয়েবসাইটের URL শুরু হয় সাধারণত কী দিয়ে?
  1. http://
  2. https://
  3. ftp://
  4. mail://
সঠিক উত্তর:
https://
উত্তর
সঠিক উত্তর:
https://
ব্যাখ্যা

- URL (Uniform Resource Locator) হলো ইন্টারনেটে কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের ঠিকানা।
- যেমন: https://www.educationboard.gov.bd.

- HTTP (Hyper Text Transfer Protocol):
- এটি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি সাধারণ প্রোটোকল।
- http:// দিয়ে শুরু ওয়েবসাইটে ডেটা এনক্রিপশন থাকে না, অর্থাৎ তৃতীয় পক্ষ সহজেই তথ্য চুরি করতে পারে।

- HTTPS (Hyper Text Transfer Protocol Secure):
- এটি HTTP-এর নিরাপদ সংস্করণ।
- এখানে “S” মানে Secure, অর্থাৎ ডেটা এনক্রিপশন (Encryption) পদ্ধতিতে প্রেরণ করা হয়।
- এর মাধ্যমে ব্রাউজার ও সার্ভারের মধ্যে তথ্য SSL/TLS (Secure Sockets Layer / Transport Layer Security) ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়।

- ftp:// (File Transfer Protocol) ব্যবহার করা হয় ফাইল আদান-প্রদানের জন্য, এটি ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য নয়।
- mail:// ইমেইল সংযোগের জন্য ব্যবহৃত হয়।

উৎস: Encyclopedia britannica. [লিংক]।

৩০৭.
কোনো প্রতিষ্ঠান, কোম্পানি’র বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?
  1. হোম পেইজ
  2. ওয়েব পেইজ
  3. ওয়েবসাইট
  4. ওয়েব এড্রেস
সঠিক উত্তর:
ওয়েবসাইট
উত্তর
সঠিক উত্তর:
ওয়েবসাইট
ব্যাখ্যা
- কোনো প্রতিষ্ঠান, কোম্পানি’র বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে ওয়েবসাইট বলে। 

ওয়েবসাইট: 

- একটি ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেইজের সমষ্টি। 
- ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকে তাই হল ওয়েবসাইটের কাঠামো।
- অন্যভাবে বলা যায়, একটি ওয়েবসাইটের সকল বিষয়বস্তু ও উপস্থাপনার অবকাঠামো হচ্ছে ঐ ওয়েবসাইটের কাঠামো। 
- সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে। 
যথা - 
১. হোম পেজ (Home Page), 
২. প্রধান অংশ (Main Section) ও 
৩. উপশাখা (Subsection). 

হোম পেজ: 
- হোম পেইজ হলো ওয়েবসাইটে প্রবেশের প্লাটফর্ম। 
- এটি সুন্দর ও আকর্ষনীয় হওয়া উচিৎ। 
- ওয়েব ব্রাউজার শুরুতে এই পেইজটি লোড করে। 
- এখানে ওয়েবসাইটের অন্যান্য সকল পেইজের তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে। 
- একটি ওয়েবসাইট কোন ধরনের তথ্য বহন করছে তা হোম পেইজ থেকেই জানা যায়। 
- অন্যান্য পেইজ ব্রাউজ করার জন্য এই পেইজে লিংক দেওয়া থাকে। 

প্রধান অংশ: 
- হোম পেইজের পরের ওয়েব পেজগুলোকে প্রধান অংশ বা মূল সেকশন বলে। 
- ওয়েবসাইটের প্রধান অংশটি কয়েকটি ওয়েব পেজ নিয়ে গঠিত হতে পারে। 
- সাধারণত হোম পেজের বিষয়গুলোর উপর বিস্তারিত তথ্য এখানে সন্নিবেশ করা থাকে। 

উপশাখা: 
- প্রধান অংশে অন্তর্ভুক্ত পেইজ আবার এক বা একাধিক পেইজের সাথে যুক্ত থাকে যাদেরকে উপশাখা বা সাব সেকশন পেইজ বলে। 
- এই পেইজগুলোতে বিস্তারিত তথ্য এবং লিংক যুক্ত করে তথ্যের সমন্বয় করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০৮.
IEEE 802.11 এর কোন সংস্করণে প্রথম MIMO প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. 802.11a
  2. 802.11g
  3. 802.11n
  4. 802.11b
সঠিক উত্তর:
802.11n
উত্তর
সঠিক উত্তর:
802.11n
ব্যাখ্যা
• IEEE 802.11 এর মধ্যে প্রথমবার MIMO (Multiple Input Multiple Output) প্রযুক্তি 802.11n সংস্করণে ব্যবহৃত হয়। MIMO প্রযুক্তি ওয়াইফাই সিগন্যালের গুণগত মান এবং ডাটা ট্রান্সমিশনের গতি বাড়াতে সাহায্য করে। এটি একাধিক অ্যান্টেনা ব্যবহার করে একই সময়ে বিভিন্ন ডাটা স্ট্রিম পাঠাতে পারে, যা ইন্টারফিয়ারেন্স কমিয়ে এবং সিগন্যালের দক্ষতা বৃদ্ধি করে। 802.11a, 802.11b, এবং 802.11g সংস্করণগুলোতে MIMO প্রযুক্তি প্রয়োগ করা হয়নি; তারা মূলত একক অ্যান্টেনা ব্যবহার করত। 802.11n প্রযুক্তির মাধ্যমে ওয়াইফাইয়ের গতিতে উল্লেখযোগ্য উন্নতি আসে এবং এটি উচ্চতর ব্যান্ডউইথ ও দূরত্বে কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। তাই, MIMO প্রথম 802.11n-এ ব্যবহৃত হয়েছে।

• Wi-Fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

• এছাড়াও,
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16.
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড 802.15.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. Intel [লিংক]
৩০৯.
কোন এক্সটেনশনটি উইন্ডোজ প্লাটফর্মের ফাইলের জন্য ব্যবহার করা হয়?
  1. ক) .jpg
  2. খ) .exe
  3. গ) .mpg
  4. ঘ) .bmp
সঠিক উত্তর:
খ) .exe
উত্তর
সঠিক উত্তর:
খ) .exe
ব্যাখ্যা

- .jpg, .jpeg, .bmp এগুলো image file।
- .exe হল windows platform এর executable file format।
- .mpg, .mpeg হচ্ছে ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন।

৩১০.
What protocol ensures secure web browsing with encryption?
  1. HTTPS
  2. POP3
  3. DNS
  4. TELNET
সঠিক উত্তর:
HTTPS
উত্তর
সঠিক উত্তর:
HTTPS
ব্যাখ্যা

• HTTPS (HyperText Transfer Protocol Secure) হল একটি secure communication protocol, যা data encryption এবং authentication এর মাধ্যমে computer networks, বিশেষ করে ইন্টারনেটে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে।

• HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- HTTP (HyperText Transfer Protocol) হলো unencrypted, তাই এটি man-in-the-middle attacks বা data interception-এর জন্য vulnerable।
- HTTPS হল HTTP-এর secured version, যেখানে SSL/TLS encryption ব্যবহৃত হয় data security নিশ্চিত করার জন্য।

অন্যান্য অপশনসমূহ, 
- POP3 (Post Office Protocol version 3): এটি প্রধানত ইমেইল সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়, এটি ওয়েব ব্রাউজিং বা এনক্রিপশন নিশ্চিত করে না।
- DNS (Domain Name System): এটি ডোমেইন নামকে IP অ্যাড্রেসে রূপান্তরিত করার জন্য ব্যবহৃত হয়।
- TELNET: এটি দূরবর্তী কম্পিউটার সংযোগের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল, যা সাধারণত কোনো এনক্রিপশন ছাড়াই প্লেইন টেক্সট আকারে ডেটা পাঠায় এবং তাই এটি অনিরাপদ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩১১.
নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?
  1. Internet Explorer
  2. Microsoft Edge
  3. Bing
  4. Maxthon
সঠিক উত্তর:
Bing
উত্তর
সঠিক উত্তর:
Bing
ব্যাখ্যা
Bing হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। অন্যগুলো ওয়েব ব্রাউজার।

বর্তমানে ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলাে নিজের কম্পিউটার থেকে দেখা বা ব্রাউজ করার জন্য আমরা সাধারণত বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারগুলােকে বলা হয় ওয়েব ব্রাউজার।
জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলোঃ Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome, Maxthon ইত্যাদি৷
৩১২.
ইন্টারনেটের প্রকৃত যাত্রা কখন শুরু হয়? 
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৮০ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা
• ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে ARPANET নামে একটি প্রজেক্ট চালু হয়, যা ছিল প্রথম ডিজিটাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারগুলো একে অপরের সাথে তথ্য বিনিময় করতে সক্ষম হয়। ARPANET ছিল ইন্টারনেটের ভিত্তি এবং পরবর্তীতে বিভিন্ন উন্নতির মাধ্যমে এটি আজকের বিস্তৃত বিশ্বব্যাপী ইন্টারনেটে রূপান্তরিত হয়। তাই, ১৯৬৯ সালেই ইন্টারনেটের যাত্রা শুরু বলে ধরা হয়, যেখানে প্রথমবারের মতো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ধারণা বাস্তবায়িত হয়।
- সুতরাং, সঠিক উত্তর: খ) ১৯৬৯ সালে।

ইন্টারনেট: 

- টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলে। 
- ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল থেকে শুরু হলেও প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। 
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ১৯৬৯ সালে Advanced Research Projects Agency Network (ARPanet) চালু করে। 
- ১৯৯০ সালে ইন্টারনেটের কার্যক্রম শুরু হলেও ১৯৯৪ সালের পূর্বে তাকে এই নামে ডাকা হত না। 
- ১৯৯৪ সালেই ইন্টারনেট শব্দটি ব্যবহৃত হয়। 
- বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নাম ইন্টারনেট। 
- ইন্টারনেটের সুবাদে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারীগণ একই বলয়ে আবদ্ধ হতে পেরেছেন, তাই ইন্টারনেটকে অনেকেই নেটওয়ার্কের নেটওয়ার্ক বলে। 
- ইন্টারনেটের সংযোগ নিতে হলে অনেক জিনিসের দরকার হয়। 
যথা- কম্পিউটার, মডেম, টেলিফোন বা অন্য কোন লাইন, সফটওয়্যার, আইএসপি ইত্যাদি। 

ইন্টারনেট এর ব্যবহার: 
- নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যবহার হলো ইন্টারনেট। 
- মূলত নিম্নলিখিত কাজে ইন্টারনেট ব্যবহার করা হয়- 
• দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা। 
• তথ্য সংরক্ষণ করা। 
• ই-কমার্স ব্যবহার করা। 
• তথ্যের গোপনীয়তা রক্ষা করা। 
• ঘরে বসে ক্রয়-বিক্রয় করা। 
• ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। 
• মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১৩.
HTTPS-এ ‘S’ দ্বারা কী বোঝায়?
  1. Server
  2. Source
  3. Secure
  4. System
সঠিক উত্তর:
Secure
উত্তর
সঠিক উত্তর:
Secure
ব্যাখ্যা

• Secure বোঝায়, কারণ HTTPS-এ ‘S’ দ্বারা Secured বা সুরক্ষিত যোগাযোগ নির্দেশ করে।

• HTTPS:

- HTTPS-এর পূর্ণরূপ হলো Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল, যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোনো ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত HTTPS-এর ‘S’ দ্বারা Secured, অর্থাৎ সুরক্ষিত বোঝায়।
- HTTPS প্রোটোকল ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- HTTPS, HTTP-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি সাধারণত লেখা হয় না এবং www অংশ দিয়েই শুরু করা হয়।
 
• অন্যান্য অপশন:
- Server → ওয়েবসাইট হোস্টিং বা তথ্য সংরক্ষণের কম্পিউটার ব্যবস্থা।
- Source → তথ্যের উৎস বোঝাতে ব্যবহৃত শব্দ।
- System → নির্দিষ্ট নিয়মে পরিচালিত সমন্বিত কাঠামো বা ব্যবস্থা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩১৪.
ভাইরাসযুক্ত ই-মেইল বা টেক্সট ম্যাসেজ পাঠানোর মাধ্যমে গ্রাহকের ডেটা চুরি করাকে কি বলে?
  1. Phishing
  2. Spamming
  3. Sneaking
  4. Spoofing
সঠিক উত্তর:
Phishing
উত্তর
সঠিক উত্তর:
Phishing
ব্যাখ্যা
ফিশিং (Phishing): 
- ই-মেইল বা টেক্সট ম্যাসেজ পাঠানোর মাধ্যমে লগ ইন বা অ্যাক্সেস ডেটা চুরি করার প্রক্রিয়াটিকে ফিশিং বলে।
- ই-কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলোতে অ্যাক্সেস বা ডেটা চুরি ফিশারদের প্রধান লক্ষ্য থাকে।

স্প্যামিং (Spamming):
- যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটি ই-মেইল অ্যাড্রেসে অসংখ্য মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এই পদ্ধতিকে স্প্যামিং বলে। 

স্ফুফিং (Spoofing): 
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্ফুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। 

স্নিকিং (Sneaking): 
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুতবপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩১৫.
ব্যাবসায়িক প্রতিষ্ঠান সাধারণত কোন ডোমেইন নেইম ব্যবহার করে?
  1. .biz
  2. .org
  3. .com
  4. .net
সঠিক উত্তর:
.com
উত্তর
সঠিক উত্তর:
.com
ব্যাখ্যা
• ডোমেইন নেইম:
- আইপি অ্যাড্রেস সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।
- যেমন: আইপি অ্যাড্রেস 173.248.140.183 এর পরিবর্তে নির্দিষ্ট ওয়েবসাইট নেম www.rafkhata.com ডোমেইন নেম ব্যবহার করা হয়।
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে (DNS-Domain Naming System).
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।
- বর্তমানে প্রচলিত কয়েকটি জনপ্রিয় ডোমেন নামের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১৬.
টুইটারের বর্তমান সিইও কে?
  1. Mark Zuckerberg
  2. Elon Musk
  3. Ajay Banga
  4. Linda Yaccarino
সঠিক উত্তর:
Linda Yaccarino
উত্তর
সঠিক উত্তর:
Linda Yaccarino
ব্যাখ্যা
টুইটার
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের পরিবর্তিত নাম 'X'
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. তিনি ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: টুইটারের ওয়েবসাইট।
৩১৭.
নিচের কোন প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়?
  1. WAP
  2. EDGE
  3. GPRS
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
◊ GPRS, EDGE, WAP ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল ফোনেও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে।

• মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা:
• সাশ্রয়ী বিভিন্ন ইন্টারনেট সার্ভিস নিয়ে ইচ্ছে অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করা যায়।
• কভারেজের আওতাভুক্ত যে কোন স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়।
• সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকা যায় ।
• যে কোন স্থান থেকে ই-মেইল চেক ও প্রেরণ করা যায়।
• দূরে অবস্থানরত বন্ধু-বান্ধবদের সাথে চ্যাটিং করা যায়।
• বিশ্বের যে কোন প্রান্তে মোবাইলে ভয়েস কল করা যায়।
• থ্রিজি প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা যায়।
• স্মার্টফোনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে টেলিভিশন দেখা যায়৷

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি
৩১৮.
MAC অ্যাড্রেস কত বিট হয়?
  1. 32 বিট
  2. 48 বিট
  3. 64 বিট
  4. 128 বিট
সঠিক উত্তর:
48 বিট
উত্তর
সঠিক উত্তর:
48 বিট
ব্যাখ্যা

◉ MAC অ্যাড্রেস (Media Access Control Address) হলো একটি 48-বিট ইউনিক আইডেন্টিফায়ার, যা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার (NIC) বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের জন্য নির্ধারিত হয়। এটি সাধারণত হেক্সাডেসিমেল ফরম্যাটে (যেমন 00:1A:2B:3C:4D:5E) লেখা হয় এবং নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসকে আলাদাভাবে চিহ্নিত করতে ব্যবহৃত হয়।

MAC Address: 
- কোন কম্পিউটারে ম্যাক এড্রেস হচ্ছে সেই কম্পিউটারটিতে ব্যবহার্য নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটি অনন্য পরিচিতি।
- কোন ডিভাইসের ম্যাক এড্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে ।
- একেকটি নেটওয়ার্ক ডিভাইস এর জন্য একেকটি ম্যাক এড্রেস থাকে ।
- কম্পিউটারকে নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত করার জন্য NIC বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়।
- এ কার্ডকে ল্যান কার্ড বা নেটওয়্যার্ক অ্যাডাপ্টার বলে।
- ল্যান কার্ডে ৪৮ বিট বা ৬ বাইটের একটি অদ্বিতীয় কোড থাকে একে ম্যাক অ্যাড্রেস বলে।

উৎস: উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩১৯.
ওয়েবপেইজ তৈরি করার পর তা কোনো একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে রাখার প্রক্রিয়াটিকে বলা হয়-
  1. ক) ডোমেইন নেইম রেজিস্ট্রেশন
  2. খ) ওয়েব পেইজ ডিজাইন
  3. গ) ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং
  4. ঘ) সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্তকরণ
সঠিক উত্তর:
গ) ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং
ব্যাখ্যা
• ওয়েবসাইট পাবলিশিং:
- ওয়েব পেইজ তৈরি করার পর তা কোনো একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্ট করা প্রয়োজন। এই হোস্টিং প্রক্রিয়াটিকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। 
- ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ:

১. ওয়েব পেইজ ডিজাইন:
ওয়েবসাইট পাবলিশিং এ ওয়েব পেইজ ডিজাইন প্রথম ধাপ। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে ওয়েব পেইজ ডিজাইন করে দিয়ে থাকে।

২. ডোমেইন নেইম রেজিস্ট্রেশন:
ওয়েবসাইটের একটি নাম যা সহজে মনে রাখা যায় এবং অর্থবোধক তা নির্বাচন করে সেই নামের ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা।

৩. ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং: 
ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব পেইজ ডিজাইন সম্পন্ন করার পর ওয়েব সাইট/ পেইজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্ট করা। 

৪. সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত:
ওয়েব পেইজ/সাইটটি আরো বেশী প্রচারমূখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২০.
Fax এর পূর্ণরূপ কী?
  1. Fascimile
  2. Fast Alternative Zone
  3. Fasimail
  4. Facsimile
সঠিক উত্তর:
Facsimile
উত্তর
সঠিক উত্তর:
Facsimile
ব্যাখ্যা
ফ্যাক্স (Fax): 
- বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিস্কার করেন। 
- ফ্যাক্সের পুরো নাম হলো ফ্যাক্সিমিল (Facsimile)। 
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়। 
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২১.
কোন দেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়?
  1. ক) জাপান
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Advanced Research Project Agency Network (ARPANET) দিয়ে ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩২২.
Which one of the following is not an example of internet browser?
  1. Explorer
  2. Opera
  3. Android
  4. Firefox
  5. None of these
সঠিক উত্তর:
Android
উত্তর
সঠিক উত্তর:
Android
ব্যাখ্যা
- The web browser is an application.
- We use it to connect various pages on the internet for information. 
- It can be used on an FTP server to upload or download data. 
- Mozilla Firefox, Google Chrome, Microsoft Internet Explorer, Apple Safari, and Opera browser are several commonly used web browsers.

অন্যদিকে, 
- Android হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- Open Handset Alliance এই অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে এবং পরে গুগল এটি কিনে নেয়।
- এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার।
- Android হলো একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

উৎস: www.study.com & www.mozilla.org, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Android ওয়েবসাইট।
৩২৩.
ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদানপ্রদান করার ক্ষমতা দেয় কোন প্রযুক্তি?
  1. ব্লকচেইন
  2. মেশিন লার্নিং
  3. ইন্টারনেট অফ থিংস (IoT)
  4. সাইবার সিকিউরিটি
সঠিক উত্তর:
ইন্টারনেট অফ থিংস (IoT)
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট অফ থিংস (IoT)
ব্যাখ্যা

• IoT (Internet of Things):
- ইন্টারনেট অফ থিংস বা IoT হলো এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে এবং তাদের মধ্যে তথ্য আদানপ্রদান সহজ করে। 
- এর মাধ্যমে স্মার্টফোন, কম্পিউটার, সেন্সর, স্মার্ট হোম ডিভাইসসহ নানা যন্ত্র পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে ডেটা শেয়ার করে। 
- IoT হলো মূলত ভৌত বস্তু বা ডিভাইসের একটি নেটওয়ার্ক, যেগুলোকে সেন্সর, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি দ্বারা সংযুক্ত করা হয়।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য ডিভাইস বা সিস্টেমের সাথে ডেটা আদান-প্রদান করা।

- উদাহরণস্বরূপ, একটি স্মার্ট হোমে তাপমাত্রা সেন্সর, লাইট কন্ট্রোলার এবং স্মার্ট থার্মোস্ট্যাট একে অপরের সাথে যুক্ত হয়ে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। 
- IoT প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তু যেমন, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট স্বাস্থ্য ডিভাইস, স্বচালিত গাড়ি ইত্যাদি স্মার্ট ডিভাইসে রূপান্তরিত হয়।
- এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- এটি ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।
- IoT প্রযুক্তি মূলত তিনটি প্রধান উপাদান নিয়ে গঠিত: সেন্সর, নেটওয়ার্ক সংযোগ এবং ডেটা প্রসেসিং সিস্টেম।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান ও ব্রিটানিকা।

৩২৪.
অপটিক্যাল ফাইবারে কোন সিগনাল ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন করা হয়?
  1. ক) ইলেকট্রিক সিগনাল
  2. খ) ম্যাগনেটিক সিগনাল
  3. গ) আলোক সিগনাল
  4. ঘ) ইলেক্ট্রনিক সিগনাল
সঠিক উত্তর:
গ) আলোক সিগনাল
উত্তর
সঠিক উত্তর:
গ) আলোক সিগনাল
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবারের ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর মাধ্যমে ডাটা স্থানান্তরিত হয়।
অপটিক্যাল ফাইবার (Optical Fibre) খুবই সূক্ষ্ম, স্বচ্ছ কাচতন্তু যার মধ্য দিয়ে আলোর প্রতিফলনের মাধ্যমে কোনো একটি প্রতিবিম্ব অথবা তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেরিত হতে পারে। সহজভাবে বলা যায়, অপটিক্যাল ফাইবার হলো আলোর এক ধরনের পরিবাহক। অপটিক্যাল ফাইবারে স্বচ্ছ পদার্থের একটি পাতলা মজ্জা (core) অপেক্ষাকৃত নিচু প্রতিসরাঙ্কের পদার্থ দ্বারা আবৃত থাকে যা আচ্ছাদন হিসেবে পরিচিত। আলোক তরঙ্গসমূহ ফাইবারের পাতলা মজ্জা বরাবর মজ্জা-আচ্ছাদনে কতকগুলি সম্পূর্ণ অভ্যন্তরীণ ধারাবাহিক প্রতিফলন হিসেবে পরিচালিত ও পরিবাহিত হয়।
৩২৫.
ই-মেইল সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
  1. TCP
  2. POP
  3. SMTP
  4. IMAP
সঠিক উত্তর:
POP
উত্তর
সঠিক উত্তর:
POP
ব্যাখ্যা
• ই-মেইল সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করতে POP প্রোটোকল ব্যবহার করা হয়।

• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• TCP/IP:
- TCP/IP এর পূর্ণরূপ Transmission Control Protocol/Internet Protocol.
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রোসফট।
৩২৬.
WiMAX এর IEEE standard কত?
  1. 802.8
  2. 802.15
  3. 802.16
  4. 802.11
সঠিক উত্তর:
802.16
উত্তর
সঠিক উত্তর:
802.16
ব্যাখ্যা
• ওয়াইম্যাক্স (WiMAX):
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে। 
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর IEEE standard হচ্ছে IEEE 802.16

- Wi-fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩২৭.
HTTPS এর পূর্ণরূপ কী?
  1. Hyper Text Transmission Service
  2. High Transfer Text Protocol Source
  3. Hyper Text Transfer Protocol Source
  4. Hyper Text Transfer Protocol Secure
সঠিক উত্তর:
Hyper Text Transfer Protocol Secure
উত্তর
সঠিক উত্তর:
Hyper Text Transfer Protocol Secure
ব্যাখ্যা

 HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩২৮.
CAN- এর পূর্ণরূপ কী?
  1. ক) Campus Area Network
  2. খ) Computer Architectural Network
  3. গ) Computer Attribute Network
  4. ঘ) Campus Architecture Net
সঠিক উত্তর:
ক) Campus Area Network
উত্তর
সঠিক উত্তর:
ক) Campus Area Network
ব্যাখ্যা
— CAN এর পূর্ণরূপ হচ্ছে Campus Area Network।

- শিক্ষা প্রতিষ্ঠান বা কর্পোরেট ক্যাম্পাসের মধ্যে একাধিক LAN -এর আন্তঃসংযোগে CAN গঠিত হয়।
- বেশিরভাগ CAN পাবলিক ইন্টারনেটের সাথে সংযোগ করে।
- CAN গুলো মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের (WAN) থেকে ছোট হয়ে থাকে।
- এর বিস্তৃতি 1 থেকে 5 কি.মি. পর্যন্ত হতে পারে।
- কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে CAN গুলো ছাত্র এবং শিক্ষকদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে।
- CAN গুলো সংযুক্ত ব্যবহারকারীদের নেটওয়ার্কের মধ্যে দ্রুত ফাইল এবং ডেটা শেয়ার করতে পারে।

উৎস: Live MCQ লেকচার।
৩২৯.
নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন?
  1. ক) .jpg
  2. খ) .exe
  3. গ) .mpg
  4. ঘ) .bmp
সঠিক উত্তর:
গ) .mpg
উত্তর
সঠিক উত্তর:
গ) .mpg
ব্যাখ্যা

- .jpg, .jpeg, .bmp এগুলো image file।
- .exe হল windows platform এর executable file format।
- .mpg, .mpeg হচ্ছে ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন।

৩৩০.
VPN-এর পূর্ণরূপ কী?
  1. Virtual Public Network
  2. Verified Private Network
  3. Virtual Private Network
  4. Virtual Protected Network
সঠিক উত্তর:
Virtual Private Network
উত্তর
সঠিক উত্তর:
Virtual Private Network
ব্যাখ্যা
• VPN:
- VPN-এর পূর্ণরূপ: Virtual Private Network.
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN।
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।

উৎস: টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩১.
ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে কোন ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়?
  1. ক) SQL
  2. খ) C++
  3. গ) HTML
  4. ঘ) PHP
সঠিক উত্তর:
গ) HTML
উত্তর
সঠিক উত্তর:
গ) HTML
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web Page বলে৷
ওয়েবপেইজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়৷
ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে HTML ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩৩২.
HTTP এবং HTTPS এর মধ্যে 'S' দ্বারা কী বুঝায়? 
  1. Speed
  2. Secure
  3. Simple
  4. Standard
সঠিক উত্তর:
Secure
উত্তর
সঠিক উত্তর:
Secure
ব্যাখ্যা

◉ HTTP (HyperText Transfer Protocol) হল ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ডেটা ট্রান্সমিট করার একটি প্রোটোকল।
HTTPS (HyperText Transfer Protocol Secure) হল HTTP-এর একটি উন্নত সংস্করণ, যা SSL/TLS এনক্রিপশন ব্যবহার করে ডেটার নিরাপত্তা নিশ্চিত করে।

HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩৩৩.
ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানা লিখলে, সাইটটি লোড করার জন্য প্রধানত কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
  1. SNMP
  2. SMTP
  3. HTTP
  4. DNS
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা
• ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানা (URL) লিখলে ওয়েবসাইটটি লোড করার জন্য প্রধানত HTTP (HyperText Transfer Protocol) ব্যবহার করা হয়। HTTP হলো একটি প্রোটোকল যা ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদান করে। যখন ইউজার একটি URL টাইপ করে এন্টার দেয়, ব্রাউজার HTTP এর মাধ্যমে সার্ভারে অনুরোধ পাঠায় এবং সার্ভার সেই ওয়েবপেজের তথ্য (যেমন HTML ফাইল) ব্রাউজারে পাঠায়। এর ফলে ওয়েবসাইটটি ব্যবহারকারীর স্ক্রিনে প্রদর্শিত হয়। অন্যদিকে, SNMP হলো নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য, SMTP হলো ইমেইল প্রেরণের জন্য, এবং DNS হলো ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তরের জন্য ব্যবহৃত হয়। তাই ওয়েবসাইট লোডের ক্ষেত্রে HTTP সবচেয়ে গুরুত্বপূর্ণ।

• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।
৩৩৪.
বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি কোনটি?
  1. ক) বিডি নিউজ
  2. খ) প্রথম আলো
  3. গ) আই-নিউজ
  4. ঘ) বিডি টুডে
সঠিক উত্তর:
ক) বিডি নিউজ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিডি নিউজ
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি বিডিনিউজ।
৩৩৫.
মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
  1. টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
  2. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
  3. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
  4. রেডিও লাইনের সংযোগ সাধন হয়
সঠিক উত্তর:
টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
উত্তর
সঠিক উত্তর:
টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ব্যাখ্যা
- মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়।

- মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে। 
- একটি ক্ষুদ্র একটি ইলেকট্রনিক ডিভাইস যা মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ করে। 
- মডেম এমন একটি ইলেকট্রিক ডিভাইস যা ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করা হয়। 
- ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় সাধারণত চার ধরনের মডেমের ব্যবহার দেখা যায়। 
যথা- 
• Onboard Modem, 
• Internal Modem, 
• Removable Modem, 
• External Modem. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩৩৬.
ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার নয় কোনটি?
  1. মডেম
  2. রাউটার
  3. প্রিন্টার
  4. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
সঠিক উত্তর:
প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
প্রিন্টার
ব্যাখ্যা

◉ ইন্টারনেট সংযোগের জন্য নির্দিষ্ট কিছু হার্ডওয়্যার দরকার, যেমন মডেম (Modem), রাউটার (Router), এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC)। তবে, প্রিন্টার ইন্টারনেট সংযোগের জন্য অপরিহার্য নয়, এটি শুধুমাত্র ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।

ইন্টারনেট:
- ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত কম্পিউটারগুলোর নেটওয়ার্ক।
- বিশ্বের বিভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করলে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে ইন্টারনেট বলে।
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে সহজেই সংযোজিত হতে পারে।
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো-
১। ডায়াল আপ সিস্টেম (Dial-Up System),
২। আইএসডিএন (ISDN), 
৩। ব্রডব্যান্ড (Broadband), 
৪। ওয়াই-ফাই (Wi-Fi), 
৫। ওয়াইম্যাক্স (WiMax)। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৩৭.
কুকি (Cookies) সম্পর্কে কোন বক্তব্য সঠিক?
  1. এটি ব্যবহারকারীর লোকাল কম্পিউটারে বিভিন্ন ভ্যালু সংরক্ষণ করে।
  2. এটি শুধুমাত্র পাসওয়ার্ড সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
  3. এটি সার্ভারে সমস্ত ব্যবহারকারীর ডাটা সংরক্ষণ করে।
  4. এটি ভাইরাস থেকে সুরক্ষা দেয়।
সঠিক উত্তর:
এটি ব্যবহারকারীর লোকাল কম্পিউটারে বিভিন্ন ভ্যালু সংরক্ষণ করে।
উত্তর
সঠিক উত্তর:
এটি ব্যবহারকারীর লোকাল কম্পিউটারে বিভিন্ন ভ্যালু সংরক্ষণ করে।
ব্যাখ্যা

কুকি (Cookies) হলো ছোট টেক্সট ফাইল, যা ওয়েবসাইট ব্যবহারকারীর লোকাল কম্পিউটারে সংরক্ষণ করে। এটি মূলত ব্যবহারকারীর তথ্য স্মরণ (Remember) করার জন্য ব্যবহৃত হয়, যাতে পরবর্তী ভিজিটে ব্যবহারকারীর সেটিংস ও পছন্দগুলো স্বয়ংক্রিয়ভাবে লোড হয়।

কুকিজ (Cookies):
- Internet Information File- Cookies এর কাজ হলো ব্রাউজিং তথ্য ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা রাখা।
- Cookies হলো এক ধরনের টেক্সট ফাইল যেগুলো কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজার ডাইরেক্টরীতে সংরক্ষণ করা হয় যখন কোনো ব্যবহারকারী সেই ওয়েবসাইটে ব্যবহার করে।
- এটি একটি ওয়েবসাইটকে তাদের নিজস্ব কম্পিউটারে ব্যবহারকারী সম্পর্কে নিজস্ব তথ্য সংরক্ষণ করতে দেয় যাতে যখনই আবার সেই সাইটে যাওয়া হয় তখন ব্যবহারকারীকে সহজেই সনাক্ত করা যায় এবং এটি ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে।
- এটি পাসওয়ার্ড, লগইন তথ্য, ওয়েবসাইট পছন্দ ইত্যাদি সংরক্ষণ করতে পারে। 

উৎস: Mozilla Developer Network (MDN). [Link]

৩৩৮.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন দেশের গবেষকদের দ্বারা উদ্ভাবিত সিস্টেম?
  1. যুক্তরাষ্ট্র
  2. সুইজারল্যান্ড
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।

• WWW:

- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- WWW এর মান নির্ধারণ এবং মেইনটেইন করে থাকে: World Wide Web Consortium (W3C).
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research)-এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. University of Washington.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৯.
Email service এর সাথে কোনটি সম্পর্কিত?
  1. ক) FTP
  2. খ) SMTP
  3. গ) Cymera
  4. ঘ) PDA
সঠিক উত্তর:
খ) SMTP
উত্তর
সঠিক উত্তর:
খ) SMTP
ব্যাখ্যা
SMTP এর পূর্ণরূপ হলো- Simple Mail Transfer Protocol। যেসব মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়। আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
উৎস: আইসিটি নবম-দশম শ্রেণি
৩৪০.
কয়েকটি শহরের মাঝে নেটওয়ার্কিং করা হয় কোনটির মাধ্যমে?
  1. LAN
  2. MAN
  3. WAN
  4. PAN
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা
• কম্পিউটার নেটওয়ার্ক:
- বিভিন্ন দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটার যখন আন্তঃসংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং প্রক্রিয়াকরণ করতে পারে তখন সম্পূর্ণ সিস্টেমকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। 
- নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে তিনভাগে ভাগ করা হয়। যথা - 

১. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে যুক্ত করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। 
- একটি রুম, একটি বিল্ডিং, কয়েকটি রুম বা কয়েকটি বিল্ডিংয়ের কম্পিউটারের কাজের সমন্বয় সাধনের জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
- এধরনের নেটওয়ার্কে ল্যানের উপযোগী বিশেষ ডিভাইস যেমন- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহৃত হয়।

২. মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (MAN)
-লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গড়ে উঠে। এর মাধ্যমে একটি শহর বা কয়েকটি শহরের মাঝে নেটওয়ার্কিং করা হয়।

৩. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) 
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধাগুলো হলো ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪১.
 নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. Opera
  2. Safari
  3. Netscape Communicator
  4. Google Buzz
সঠিক উত্তর:
Google Buzz
উত্তর
সঠিক উত্তর:
Google Buzz
ব্যাখ্যা

• Google Buzz ওয়েব ব্রাউজার নয়।
- Google Buzz গুগলের একটি সোশ্যাল নেটওয়ার্কিং ও মাইক্রোব্লগিং পরিষেবা ছিল, যা ২০১০ সালের ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল এবং ২০১১ সালের ডিসেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়।

• ওয়েব ব্রাউজার (Web Browser):

- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটারগুলোতে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়। 
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে। 
- Web Browsing করে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায়। Web Browsing করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। 
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেজ (Web page) রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে। 

নিচে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের নাম দেওয়া হলো। যথা-
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer),
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
- নেটস্কেপ কমিউনিকেটর (Netscape Communicator),
- সাফারি (Safari),
- ওপেরা (Opera),
- গুগল ক্রোম  (Google chrome)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৪২.
HTML এর ক্লোজিং ট্যাগ (Closing Tag) কোনটি?
  1. ক) < >
  2. খ) < / >
  3. গ) <: >
  4. ঘ) <; >
সঠিক উত্তর:
খ) < / >
উত্তর
সঠিক উত্তর:
খ) < / >
ব্যাখ্যা
HTML এর ওপেনিং ট্যাগ (Opening Tag): < >
HTML এর ক্লোজিং ট্যাগ (Closing Tag): </ >

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩৪৩.
ডোমেইন নেম এর বিকল্প কোনটি?
  1. ক) IP
  2. খ) google
  3. গ) internet
  4. ঘ) yahoo
সঠিক উত্তর:
ক) IP
উত্তর
সঠিক উত্তর:
ক) IP
ব্যাখ্যা
ডোমেইন নেইম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোন ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে।
উদাহরণ স্বরূপ ধরা যাক,  www.facebook.com এর পরিবর্তে 157.240.218.35 এই আইপি অ্যাড্রেস এর মাধ্যমেও Facebook এর ওয়েবসাইট ব্রাউজ করা যায়।
অর্থাৎ www.facebook.com ডোমেইন নেইমটি, আইপি অ্যাড্রেস 157.240.218.35 কে প্রতিনিধিত্ব করছে।
৩৪৪.
একটি সার্চ ইঞ্জিন মূলত কী ব্যবহার করে ওয়েব পেজ খুঁজে বের করে?
  1. ব্যবহারকারীর প্রোফাইল
  2. শুধু ছবি
  3. কীওয়ার্ড
  4. ইমেইল তালিকা
সঠিক উত্তর:
কীওয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
কীওয়ার্ড
ব্যাখ্যা

• একটি সার্চ ইঞ্জিন মূলত কীওয়ার্ড ব্যবহার করে ওয়েব পেজ খুঁজে বের করে। ব্যবহারকারী যখন সার্চ বক্সে কোনো শব্দ বা বাক্য লেখে, সেটিই কীওয়ার্ড হিসেবে কাজ করে। সার্চ ইঞ্জিন তার ডেটাবেসে থাকা অসংখ্য ওয়েব পেজের শিরোনাম, কনটেন্ট, লিংক ও মেটাডেটার সঙ্গে সেই কীওয়ার্ড মিলিয়ে দেখে। এরপর প্রাসঙ্গিকতা অনুযায়ী ফলাফল সাজিয়ে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। ব্যবহারকারীর প্রোফাইল, শুধু ছবি বা ইমেইল তালিকা সার্চ করার মূল উপায় নয়। তাই দেওয়া অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো গ) কীওয়ার্ড।

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩৪৫.
নেটওয়ার্কের মধ্যে প্যাকেটের পথ নির্ধারণের জন্য TCP/IP মডেল কোন লেয়ার ব্যবহার করে?
  1. Internet Layer
  2. Network Access Layer
  3. Transport Layer
  4. Application Layer
সঠিক উত্তর:
Internet Layer
উত্তর
সঠিক উত্তর:
Internet Layer
ব্যাখ্যা

• TCP/IP মডেল Internet Layer নেটওয়ার্কের মধ্যে প্যাকেটের রুট নির্ধারণ করে। এই স্তর মূলত ডেটা প্যাকেটকে উৎস থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দায়ী। 

TCP/IP:
- TCP/IP প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়।
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।
- একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযোজিত হয়, অতঃপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
- ইন্টারনেটের সকল কম্পিউটারেরই একটি IP Address থাকে এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে, যা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে।

• অপশন আলোচনা:
- Application Layer: এটি ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন এবং প্রোটোকলের সাথে সম্পর্কিত, রাউটিং নির্ধারণ করে না।
- Internet Layer: এটি নেটওয়ার্কের মধ্যে প্যাকেটের রুট নির্ধারণ করে, যেমন IP প্রোটোকল। 
- Transport Layer: এটি এন্ড-টু-এন্ড ডেটা ট্রান্সফার ও পোর্ট নিয়ন্ত্রণ করে, রাউটিং নয়।
- Network Access Layer: এটি ফিজিক্যাল ও ডাটা লিঙ্ক লেয়ার কাজ করে, স্থানীয় নেটওয়ার্কে ডেটা প্রেরণ করে, রাউটিং নয়।
সঠিক উত্তর:  Internet Layer.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৪৬.
ARPANET মূলত কী হিসেবে পরিচিত?
  1. বিশ্বের প্রথম অপারেশনাল প্যাকেট-সুইচিং নেটওয়ার্ক
  2. বিশ্বের প্রথম ওয়্যারলেস যোগাযোগ নেটওয়ার্ক
  3. বিশ্বের প্রথম বাণিজ্যিক অনলাইন সেবা
  4. বিশ্বের প্রথম ডিজিটাল সামাজিক যোগাযোগ ব্যবস্থা
সঠিক উত্তর:
বিশ্বের প্রথম অপারেশনাল প্যাকেট-সুইচিং নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বের প্রথম অপারেশনাল প্যাকেট-সুইচিং নেটওয়ার্ক
ব্যাখ্যা

ARPANET (Advanced Research Projects Agency Network) ১৯৬৯ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের গবেষণা প্রকল্পের আওতায় তৈরি হয়। এটি ছিল বিশ্বের প্রথম Packet-Switching ভিত্তিক নেটওয়ার্ক, যা পরবর্তীতে আধুনিক ইন্টারনেটের ভিত্তি স্থাপন করে।

ARPANET:
- ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয় ARPANET দিয়ে।
- ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি প্রকল্প শুরু করে, যার নাম ছিল ARPANET (Advanced Research Projects Agency Network)।
- এটি ছিল প্রথম কম্পিউটার নেটওয়ার্ক যা বিভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করে তথ্য আদান-প্রদান করার সুযোগ দিয়েছিল।
- ARPANET এর মাধ্যমে কম্পিউটারগুলো প্যাকেট সুইচিং প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করত, যা পরবর্তীতে আধুনিক ইন্টারনেটের ভিত্তি গড়ে তোলে।
- এটি মূলত গবেষণা এবং সামরিক যোগাযোগের জন্য তৈরি হলেও, ধীরে ধীরে এর ব্যবহার ছড়িয়ে পড়ে শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের মাঝে।
- তাই বলা যায়, ইন্টারনেটের জন্ম ও বিকাশের পথ শুরু হয় ARPANET থেকেই।
- ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি/আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রোটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৪৭.
HTTPS-এ 'S' দ্বারা কী বোঝায়?
  1. Simple
  2. Secure
  3. Standard
  4. System
সঠিক উত্তর:
Secure
উত্তর
সঠিক উত্তর:
Secure
ব্যাখ্যা

HTTPS: 
- https এর পূর্ণরূপ হচ্ছে Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে। 
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়। 
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। 
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে। 
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩৪৮.
1 Gbps বলতে বোঝায় -
  1. ক) প্রতি সেকেন্ডে ১০ বিলিয়ন বাইট
  2. খ) প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বাইট
  3. গ) প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট
  4. ঘ) প্রতি সেকেন্ডে ১০ বিলিয়ন বিট
সঠিক উত্তর:
গ) প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট
ব্যাখ্যা
- ইন্টারনেট’ -এর গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। 
- প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। 
- ব্যান্ডউইথ সাধারণত bit per second (bps) -এ হিসাব করা হয়। 
- তবে ইদানীং নেটওয়ার্কে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায় বলে
- বিপিএস (bps) - এর পরিবর্তে কেবিপিএস (kbps: প্রতি সেকেন্ডে এক হাজার বিট) বা 
- এমবিপিএস (Mbps: প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বিট) 
- এমনকি জিবিপিএস (Gbps: প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট) অনেক বেশি ব্যবহৃত হয়। 
- আট বিটকে এক বাইট বলা হয় বলে এক MBps বলতে আট Mbps বোঝানো হয়।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
 
৩৪৯.
ইন্টারনেট সম্প্রসারণের প্রক্রিয়া কে কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা
ইন্টারনেট সম্প্রসারণের প্রক্রিয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। ১৯৬৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পরীক্ষামূলক পর্যায় এ সময়ে নেটওয়ার্কের সম্প্রসারণ হয় ধীর গতিতে এবং এ পর্যায়ের শেষে ২০টি দেশে সংযুক্ত কম্পিউটারের সংখ্যা ছিল প্রায় দুইশত। সম্প্রসারণের দ্বিতীয় পর্যায় হলো আশির দশক। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে আর্পানেট এর প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়। অবশেষে ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে। ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৫০.
WiFi এর সম্পূর্ণ রূপ হচ্ছে -
  1. Wireless Fiber
  2. Wireless Fidelity
  3. Wireless Field
  4. Wireless Internet
সঠিক উত্তর:
Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
Wireless Fidelity
ব্যাখ্যা

• WiFi-এর সম্পূর্ণ রূপ হলো Wireless Fidelity। এটি এমন একটি প্রযুক্তি যা বেতার সিগন্যালের মাধ্যমে ইন্টারনেট এবং নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। WiFi ব্যবহার করে ব্যবহারকারীরা তারযুক্ত কেবল ছাড়াই ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট বা অন্যান্য ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এটি প্রধানত ২.৪GHz ও ৫GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং স্থানীয় এলাকা নেটওয়ার্কে (LAN) ডেটা স্থানান্তর সহজ করে। WiFi-এর মাধ্যমে দ্রুত ও সহজ ইন্টারনেট অ্যাক্সেস সম্ভব, যা আমাদের দৈনন্দিন কাজ, অনলাইন শিক্ষা, ব্যবসা ও বিনোদনকে অনেক সুবিধাজনক করে তোলে। এটি আধুনিক ডিজিটাল জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ।

- সঠিক উত্তর: খ) Wireless Fidelity.

• Wi-fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫১.
ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশনের মূল ভিত্তি কি?
  1. HTTP
  2. TCP/IP
  3. FTP
  4. SMTP
সঠিক উত্তর:
TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
TCP/IP
ব্যাখ্যা

ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশনের মূল ভিত্তি হলো TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol) প্রোটোকল স্যুট। 
- এই প্রোটোকল স্যুট-এর কারণেই বিভিন্ন ধরনের কম্পিউটার এবং নেটওয়ার্ক একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।

TCP/IP:
- TCP/IP এর পূর্ণরূপ Transmission Control Protocol/Internet Protocol.
- TCP/IP হলো এমন এক সেট প্রোটোকল, যা ইন্টারনেটের মাধ্যমে ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।
- TCP (Transmission Control Protocol) → ডাটা ট্রান্সমিশন সঠিকভাবে এবং সিকোয়েন্স অনুযায়ী পাঠানোর নিশ্চয়তা দেয়।
- IP (Internet Protocol) → প্রতিটি ডাটা প্যাকেটকে নির্দিষ্ট গন্তব্যে (destination address) পাঠায়।
- TCP/IP ইন্টারনেটের backbone, যা ডাটা ট্রান্সফার এবং কমিউনিকেশন পরিচালনা করে।

অন্যান্য অপশনসমূহ,
- HTTP (Hypertext Transfer Protocol) হলো ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল।
- FTP (File Transfer Protocol) সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
- SMTP (Simple Mail Transfer Protocol) হলো ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত একটি প্রোটোকল।

সূত্র:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৩৫২.
কত সালে TCP/IP এর উদ্ভাবন ঘটে?
  1. ক) ১৯৮২
  2. খ) ১৯৯২
  3. গ) ১৯৬৯
  4. ঘ) ১৯৯৬
সঠিক উত্তর:
ক) ১৯৮২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮২
ব্যাখ্যা
১৯৬৯ সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ARPANET(Advanced Research Project Agency Network)নামক প্রোজেক্টর মাধ্যমে ইন্টারনেট এর পতন হয়।

১৯৬৯ সালে প্রথম ইন্টারনেট এ মাত্র চারটি কম্পিউটার যুক্ত ছিল।

১৯৮২ সালে TCP/IP এর উদ্ভাবন এর মাধ্যমে ইন্টারনেটের যাত্রা শুরু করে।

১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৩.
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) Bing
  2. খ) Baidu
  3. গ) Google Chrome
  4. ঘ) Yahoo
সঠিক উত্তর:
গ) Google Chrome
উত্তর
সঠিক উত্তর:
গ) Google Chrome
ব্যাখ্যা
Google Chrome সামঞ্জস্যপূর্ণ নয়।
- Google Chrome হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। 
- অপরদিকে Bing, Baidu, Yahoo হলো সার্চ ইঞ্জিন।

ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বিষয়বস্তু উপস্থাপন করার জন্য একটি সফ্টওয়্যার প্রোগ্রাম যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো: Google Chrome, Mozilla Firefox, Opera ইত্যাদি।

সার্চ ইঞ্জিন:
- সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেই তথ্য ব্যবহারকারীর প্রশ্ন অনুসারে প্রদান করে একটি তালিকা প্রদান ডাটাবেজে অনুসন্ধান করে।
- জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন হলো: Google, Bing, Yahoo, Baidu ইত্যাদি।

উৎস: Computerhope website.
৩৫৪.
WWW এর প্রথম ডেভেলপমেন্ট হয় কোন দেশে?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• WWW: 
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
৩৫৫.
ডোমেইন নেমকে আইপি ঠিকানায় রূপান্তর করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. TCP
  2. Browser
  3. DNS server
  4. IP Translator
সঠিক উত্তর:
DNS server
উত্তর
সঠিক উত্তর:
DNS server
ব্যাখ্যা

DNS সার্ভার: 
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫৬.
ইন্টারনেট রিলে চ্যাট (IRC) কী?
  1. ফাইল ট্রান্সফার প্রোটোকল
  2. একটি রিয়েল টাইম যোগাযোগের পদ্ধতি
  3. একটি ইমেইল পরিষেবা
  4. একটি অনলাইন ভিডিও কনফারেন্সিং টুল
সঠিক উত্তর:
একটি রিয়েল টাইম যোগাযোগের পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
একটি রিয়েল টাইম যোগাযোগের পদ্ধতি
ব্যাখ্যা
• ইন্টারনেট রিলে চ্যাট (IRC) হলো একটি রিয়েল টাইম যোগাযোগের পদ্ধতি।

• ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat-IRC):
- ইন্টারনেট রিলে চ্যার্ট হচ্ছে রিয়েল টাইমে, অর্থাৎ প্রকৃত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম বা পদ্ধতি।
- রিয়েল টাইম যোগাযোগ বলতে বোঝায় ঘটমান বর্তমানে অন্য ব্যবহারকারীর সাথে যোগাযোগ।
- ই-মেইলের মতো চ্যাটে অপেক্ষা করতে হয় না।
- ই-মেইলের ক্ষেত্রে ম্যসেজ পাঠানো এবং সেই ম্যসেজটি অন্য কেউ পাওয়া এবং তার উত্তর দেওয়ার মধ্যে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়।
- IRC একটি মাল্টি-ইউজার সিস্টেম, যেখানে চ্যানেলে অংশগ্রহণ করে প্রকাশ্য বা গোপনে কথা বলতে পারে, চ্যানেল হচ্ছে একটি আলোচনার গ্রুপ, যেখানে চ্যাট ব্যবহারকারীরা কোনো বিষয়ে আলোচনা বা অংশগ্রহণ আহ্বান করতে পারে।
- এ ধরনের সিস্টেমে একজন ব্যবহারকারী ম্যসেজ টাইপ করে IRC চ্যানেলে পাঠিয়ে দেয়, ফলে চ্যানেলে অংশগ্রহণকারীরা ঐ ম্যসেজটি পড়তে বা উত্তর দিতে বা এগিয়ে যেতে পারে অথবা তাদের নিজেদের ম্যসেজ লিখতে পারে।
- অন্যদিকে চ্যাটরুম ওয়েবসাইটের আরেকটি জনপ্রিয় সংযোজন।
- ব্যবহারকারীরা বিশেষ কোনো চ্যাট সফটওয়্যার ইনস্টল না করে বা না চালিয়ে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি কোনো চ্যাট সেশনে অংশগ্রহন করতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৭.
ডিফল্ট হিসেবে HTTP কোন পোর্ট নাম্বার ব্যবহার করে?
  1. 443
  2. 21
  3. 20
  4. 80
সঠিক উত্তর:
80
উত্তর
সঠিক উত্তর:
80
ব্যাখ্যা

• ডিফল্ট হিসেবে HTTP (HyperText Transfer Protocol) ওয়েব ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য আদানপ্রদানের জন্য ব্যবহৃত হয়। যখন আমরা কোনও ওয়েবসাইটে ভিজিট করি, তখন ব্রাউজার সার্ভারের সঙ্গে HTTP প্রোটোকলের মাধ্যমে সংযোগ স্থাপন করে। এই সংযোগ নির্দিষ্ট একটি পোর্টের মাধ্যমে হয়, যা মূলত সার্ভারকে নির্দেশ দেয় কোন প্রোটোকল ব্যবহার করে ডেটা পাঠানো বা গ্রহণ করা হবে। HTTP প্রোটোকলের জন্য ডিফল্ট পোর্ট নাম্বার হলো ৮০। অর্থাৎ, যদি কোনো পোর্ট স্পেসিফাই করা না হয়, সার্ভার স্বয়ংক্রিয়ভাবে পোর্ট ৮০ ব্যবহার করে। অন্য পোর্ট যেমন ২১ (FTP), ২০ (FTP data), বা ৪৪৩ (HTTPS) HTTP-এর জন্য নয়। সুতরাং, সঠিক উত্তর হলো ঘ) ৮০।

• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

৩৫৮.
WWW বলতে বোঝায়-
  1. একটি ওয়েব ভিত্তিক সেবা
  2. একটি অপারেটিং সিস্টেম
  3. একটি সার্চ ইঞ্জিন
  4. একটি ইন্টারনেট প্রোটোকল
সঠিক উত্তর:
একটি ওয়েব ভিত্তিক সেবা
উত্তর
সঠিক উত্তর:
একটি ওয়েব ভিত্তিক সেবা
ব্যাখ্যা
WWW একটি ওয়েব ভিত্তিক সেবা

WWW :
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web এটিকে সাধারণত ওয়েব বলে
- WWW এর উদ্ভাবক টিম বার্নারস-লি ১৯৯১ সালে সবার জন্য WWW ওয়েব সেবা চালু করেন।
- এই ওয়েব সার্ভারগুলোতে সারাবিশ্বের ওয়েব পেইজগুলো সংরক্ষিত থাকে।
- ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ ও তথ্য পাওয়া যায়।
- তথ্যগুলো পেতে ব্যবহারকারিদের বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয়,যাকে বলা হয় ওয়েব ব্রাউজার।

• বর্তমানে ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো: 
- ইন্টারনেট এক্সপ্লোরার, 
- মজিলা ফায়ারফক্স, 
- নেটস্কেপ নেভিগেটর। 

অন্যদিকে, 
Google, Bing, Yahoo হলো সার্চ ইঞ্জিন।
অপারেটিং সিস্টেম হলো Windows, Linux, macOS ইত্যাদি।
প্রোটোকল বলতে বোঝায় TCP/IP, HTTP, FTP ইত্যাদি।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৯.
সকল নেটওয়ার্কের জননী কোনটি?
  1. ক) ই- মেইল
  2. খ) ইন্টারনেট
  3. গ) মোবাইল
  4. ঘ) টেলিফোন
সঠিক উত্তর:
খ) ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্টারনেট
ব্যাখ্যা
সব ধরনের নেটওয়ার্কের সমষ্টির ফলে গড়ে উঠে ইন্টারনেট, তাই একে সকল নেটওয়ার্কের জননী বলা হয়।
৩৬০.
HTTP এবং HTTPS এর মূল পার্থক্য কী?
  1. Speed
  2. Compatibility
  3. Encryption
  4. File Size
সঠিক উত্তর:
Encryption
উত্তর
সঠিক উত্তর:
Encryption
ব্যাখ্যা
◉ HTTPS (HyperText Transfer Protocol Secure) হচ্ছে HTTP-এর সিকিউর ভার্সন, যেখানে ডেটা SSL/TLS encryption ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়। ফলে ব্যবহারকারীর তথ্য (যেমন পাসওয়ার্ড, ব্যাংকিং ডেটা ইত্যাদি) সুরক্ষিত থাকে।

HTTP (HyperText Transfer Protocol):
- এটি একটি সাধারণ প্রোটোকল যা ওয়েব ব্রাউজার ও সার্ভারের মধ্যে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়। তবে এতে কোনো নিরাপত্তা ব্যবস্থা (encryption) নেই।

HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩৬১.
সমান্তরাল লাইন তৈরিতে কোন ট্যাগটি ব্যবহৃত হয়?
  1. ক) < b >
  2. খ) < hr > 
  3. গ) < br >
  4. ঘ) < i >
সঠিক উত্তর:
খ) < hr > 
উত্তর
সঠিক উত্তর:
খ) < hr > 
ব্যাখ্যা
টেক্সট ফরম্যাটিং (Text formatting):
- ওয়েব ব্রাউজারে উপাত্ত ও তথ্যকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনার জন্য টেক্সটকে বিভিন্নভাবে ফরমেটিং করার প্রয়োজন হয়।
- টেক্সটকে ছোট, বড়, আন্ডারলাইন করা বা হাইলাইট ইত্যাদি করার জন্য HTML এ বিভিন্ন ট্যাগ ব্যবহার করা যায়।
- HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগের সংক্ষিপ্ত পরিচিতি-
ট্যাগ ⇒ কাজ
• <b>..,</b> ⇒ টেক্সটকে বোল্ড (bold) করার জন্য। উদাহরণ- <b>This is text is bold</b> 
• <i>...</i> ⇒ টেক্সটকে italic করার জন্য। উদাহরণ- <i> This text is italid</i> 
• <br> ⇒ এক লাইন ফাঁকা করার জন্য। উদাহরণ- <br> 
<hr>সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহৃত হয়। উদাহরণ- <hr> 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩৬২.
ইন্টারনেট উপযোগী বিশেষ ধরনের লিংককে বলা হয় -
  1. Rel Link
  2. Hyperlink
  3. JavaScript Link
  4. Nofollow Link
সঠিক উত্তর:
Hyperlink
উত্তর
সঠিক উত্তর:
Hyperlink
ব্যাখ্যা
ডব্লিউডব্লিউডব্লিউ (WWW): 
- ডব্লিউডব্লিউডব্লিউ এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW - World Wide Web)। 
- এটিকে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করা হয়। 
- ওয়েব বলতে একটি বৃহৎ সিস্টেমকে বুঝানো হয় যা অনেকগুলো সার্ভার (যা ওয়েব সার্ভার হিসেবে বিবেচিত হয়) সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। 
- এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট ফাইল, ছবি, শব্দ বা অন্য কোনো ফরমেটের ডেটা। 

- এ সকল তথ্য ব্যবহার করতে হলে ইউজারকে একটি ক্লায়েন্ট বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যা ব্রাউজার (Browser) নামে পরিচিত। 
- ওয়েবে তথ্য মূলত সংরক্ষিত হয়ে থাকে পেইজ (Page) বা পৃষ্ঠার আকারে। 
- প্রতিটি পেইজে শুধু তথ্যই থাকে না, বরং এখান থেকে অন্য পেইজে যাবার জন্য থাকে বিশেষ ধরনের লিংক (Link) প্রদান করা হয়। 
- ইন্টারনেট উপযোগী বিশেষ ধরনের এই লিংককে বলা হয় হাইপারলিংক (Hyperlink)। 
- ওয়েবে হাইপারলিংক ব্যবহার করে খুব সহজেই এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চলাচল করতে পারা যায়। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৩৬৩.
The first graphical browser for the WWW was named:
  1. ক) Mosaic
  2. খ) Explorer
  3. গ) Netscape
  4. ঘ) Veronica
সঠিক উত্তর:
ক) Mosaic
উত্তর
সঠিক উত্তর:
ক) Mosaic
ব্যাখ্যা
NCSA Mosaic, or simply Mosaic, was the web browser that popularized the World Wide Web and the Internet.
৩৬৪.
কোনটি SSL certificate?
  1. ক) amazon
  2. খ) google
  3. গ) digicert
  4. ঘ) outlook
সঠিক উত্তর:
গ) digicert
উত্তর
সঠিক উত্তর:
গ) digicert
ব্যাখ্যা
ওয়েব সাইটের নিরাপত্তা সার্টিফিকেটের নাম SSL. স্বনামধন্য প্রতিষ্ঠান যারা SSL certificate দিয়ে থাকে- 
- Sectigo
- Digicert
- Global Sign
- Cloudfare
৩৬৫.
ওয়েবসাইট অ্যাক্সেস করার ক্ষেত্রে কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
  1. TCP/IP
  2. SMTP
  3. HTTP
  4. FTP
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা

◉ HTTP (HyperText Transfer Protocol) হল ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ব্যবহৃত প্রধান প্রোটোকল, যা ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যে ডাটা ট্রান্সফার করে। নিরাপদ সংযোগের জন্য HTTPS (HyperText Transfer Protocol Secure) ব্যবহৃত হয়, যা SSL/TLS এনক্রিপশন সাপোর্ট করে।

HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

অন্যান্য অপশনসমূহ, 
- FTP (File Transfer Protocol): ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য নয়।

- SMTP (Simple Mail Transfer Protocol): ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত হয়।

- TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol): এটি একটি প্রোটোকল স্যুট যা ইন্টারনেটে ডেটা কমিউনিকেশনের ভিত্তি, কিন্তু এটি সরাসরি ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয় না।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

৩৬৬.
নিচের কোন আইপি অ্যাড্রেসটি ভুল?
  1. 8.8.8.8
  2. 172.16.0.1
  3. 192.168.256.1
  4. 127.0.0.1
সঠিক উত্তর:
192.168.256.1
উত্তর
সঠিক উত্তর:
192.168.256.1
ব্যাখ্যা
• ভুল IP অ্যাড্রেসটি হলো গ) 192.168.256.1 একটি বৈধ IPv4 অ্যাড্রেসে চারটি অক্টেট থাকে এবং প্রতিটি অক্টেটের মান ০ থেকে ২৫৫-এর মধ্যে হতে পারে। এখানে "192.168.256.1" অ্যাড্রেসে তৃতীয় অক্টেটে ২৫৬ ব্যবহার করা হয়েছে, যা সীমার বাইরে এবং তাই এটি একটি অবৈধ IP অ্যাড্রেস। অন্যদিকে, "8.8.8.8" হলো গুগলের পাবলিক DNS সার্ভারের বৈধ আইপি, "172.16.0.1" হলো প্রাইভেট নেটওয়ার্ক রেঞ্জের মধ্যে একটি বৈধ অ্যাড্রেস, এবং "127.0.0.1" হলো লুপব্যাক অ্যাড্রেস, যা কম্পিউটারের নিজস্ব ঠিকানা বোঝাতে ব্যবহৃত হয়। সুতরাং, অপশনগুলোর মধ্যে শুধুমাত্র গ) IP অ্যাড্রেসটি ভুল।

• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4× ৪ বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬৭.
SEO এর পূর্ণরূপ কী?
  1. ক) Search Engine Organization
  2. খ) Search Engine Optimization
  3. গ) Service Engine Optimization
  4. ঘ) Service Engine Organization
সঠিক উত্তর:
খ) Search Engine Optimization
উত্তর
সঠিক উত্তর:
খ) Search Engine Optimization
ব্যাখ্যা
• SEO:
- SEO এর পূর্ণরূপ হলো Search Engine Optimization.
- হোস্টিংকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়।
- একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে SEO বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৬৮.
Chrome ওয়েব ব্রাউজারটি ডেভেলেপ করেছে-
  1. মাইক্রোসফট
  2. অ্যাপল
  3. গুগল
  4. ইন্টেল
সঠিক উত্তর:
গুগল
উত্তর
সঠিক উত্তর:
গুগল
ব্যাখ্যা
• Chrome ওয়েব ব্রাউজারটি ডেভেলেপ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN-এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩৬৯.
Hyperlinks are placed by which HTML tag?
  1. ক) < p >
  2. খ) < br >
  3. গ) < a >
  4. ঘ) < h >
সঠিক উত্তর:
গ) < a >
উত্তর
সঠিক উত্তর:
গ) < a >
ব্যাখ্যা
হাইপারলিঙ্ক
- হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা।
- একটি হাইপারলিঙ্ক দিয়ে একটি শব্দের উপর বা কতগুলো শব্দের উপর বা কোন ইমেজের উপর লিঙ্ক দেওয়া যায়।
- এইচটিএমএল ট্যাগ <a> দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়।
- এখানে <a> এর a দ্বারা Anchor বুঝায়।
- <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট যোগ করতে হয় ।
- সিনটেক্সট বা গঠনটি নিম্নরূপঃ <a href="url">Link text </a>
- href অ্যাট্রিবিউটটি একটি লিঙ্ক এর গন্তব্য নির্ধারণ করে। এখানে url অংশে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হয়।
- উদাহরণঃ <a href="http://www.shikkha.org > Visit Largest Education Site</a> ইহা ব্রাউজারে Visit Largest Education Site হিসাবে দেখাবে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
৩৭০.
Which type of DNS record maps a domain name to an IPv4 address?
  1. AAAA Record
  2. CNAME Record
  3. MX Record
  4. A Record
সঠিক উত্তর:
A Record
উত্তর
সঠিক উত্তর:
A Record
ব্যাখ্যা

• DNS (Domain Name System) এর মধ্যে 'A Record' বা 'Address Record' হলো সবচেয়ে মৌলিক এবং বহুল ব্যবহৃত রেকর্ড। এটি একটি ডোমেইন নেমকে (যেমন: example.com) সরাসরি তার সংশ্লিষ্ট ৩২-বিটের IPv4 অ্যাড্রেসের সাথে যুক্ত করে। যখনই কেউ ব্রাউজারে কোনো ওয়েবসাইটের নাম লিখে এন্টার দেয়, তখন এই রেকর্ডটি সেই নামটিকে একটি আইপি অ্যাড্রেসে রূপান্তর করে যাতে কম্পিউটার সার্ভারটিকে খুঁজে পায়।

• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS এর পূর্ণরূপ Domain Name System.
- এর মূল কাজই হলো মানুষের পড়তে সহজ ডোমেইন নাম যেমন- www.google.com কে কম্পিউটারের বোঝার মতো IP ঠিকানা যেমন 142.250.190.14-এ রূপান্তর করা।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়।
- ডোমেইন নেম এর বিভিন্ন অংশ থাকে এবং ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত থাকে।

• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। মাইক্রোসফট ওয়েবসাইট। [link]

৩৭১.
নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
  1. http
  2. www
  3. URL
  4. HTML
সঠিক উত্তর:
URL
উত্তর
সঠিক উত্তর:
URL
ব্যাখ্যা
• URL:
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

• https://www.abcd.com/home প্রদত্ত URL টির -
- https হচ্ছে প্রোটোকল,
- www.abcd.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম)
- home হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩৭২.
GHz কিসের একক?
  1. মেমরির আকার
  2. প্রসেসরের গতি
  3. তথ্য স্থানান্তরের গতি
  4. তথ্য উৎপাদনের পরিমাণ
সঠিক উত্তর:
প্রসেসরের গতি
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসরের গতি
ব্যাখ্যা

• GHz হলো প্রসেসরের গতি পরিমাপের একক। GHz মানে “গিগাহার্জ,” যেখানে ১ GHz = ১০ হার্জ। হার্জ হলো প্রতি সেকেন্ডে একটি কম্পিউটার প্রসেসর কতবার নির্দেশনা (instruction) সম্পন্ন করতে পারে তার মাপ। তাই, একটি ৩ GHz প্রসেসর প্রতি সেকেন্ডে প্রায় ৩ বিলিয়ন নির্দেশনা সম্পাদন করতে সক্ষম। এটি মেমরির আকার বা তথ্য স্থানান্তরের গতি নয়, বরং প্রসেসরের কার্যক্ষমতা বা গতি বোঝায়। প্রসেসরের উচ্চ ঘনত্ব মানে কম্পিউটার দ্রুত কাজ করতে পারে এবং সফটওয়্যার দ্রুত চালানো সম্ভব হয়। অতএব, GHz মূলত প্রসেসরের গতি পরিমাপের একক।

- সঠিক উত্তর: খ) প্রসেসরের গতি।

• সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭৩.
ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রটোকল ব্যবহৃত হয়?
  1. DHCP
  2. SMTP
  3. HTTPS
  4. ARP
সঠিক উত্তর:
HTTPS
উত্তর
সঠিক উত্তর:
HTTPS
ব্যাখ্যা

◉ HTTPS (HyperText Transfer Protocol Secure) মূলত ডেটা এনক্রিপশন নিশ্চিত করে, যা ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে আদান-প্রদানকৃত তথ্য (যেমন—লগইন ক্রেডেনশিয়াল, ব্যক্তিগত ডেটা, পেমেন্ট তথ্য) নিরাপদে রাখে।
- ই-কমার্সে যখন গ্রাহক অনলাইনে টাকা পরিশোধ করেন বা ব্যক্তিগত তথ্য (পাসওয়ার্ড, কার্ড নম্বর ইত্যাদি) দেন, তখন সেই ডেটাকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এজন্য ব্যবহৃত হয় HTTPS (Hyper Text Transfer Protocol Secure).

HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

অন্যান্য অপশনসমূহ, 
DHCP: IP address assignment এর জন্য ব্যবহৃত হয়। 
SMTP: ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়। 
ARP: IP থেকে MAC address mapping এর জন্য ব্যবহৃত হয়। 

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। Bigcommerce Essentials ওয়েবসাইট। [লিংক] 

৩৭৪.
নিচের কোনটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার পদ্ধতি নয়?
  1. Dotted decimal notation
  2. Hexadecimal notation
  3. Hyroglifics notation
  4. Binary notation
সঠিক উত্তর:
Hyroglifics notation
উত্তর
সঠিক উত্তর:
Hyroglifics notation
ব্যাখ্যা
• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। 
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: C0.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ:11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭৫.
Generally, when you receive an email, it will appear in your _________.
  1. ক) Calendar
  2. খ) Compose pane
  3. গ) Message pane
  4. ঘ) Inbox
সঠিক উত্তর:
ঘ) Inbox
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Inbox
ব্যাখ্যা
- Inbox is a term used to describe the place where e-mail messages are received in an e-mail client or online e-mail account. 
- The Inbox is the default location for all incoming mail, unless rules are set up to forward messages to another e-mail address, folder, or program. 
- The picture is an example of the Inbox folder being selected in the navigation area of a Gmail account.
 
Source: ComputerHope Website
৩৭৬.
কোন আধুনিক নেটওয়ার্ক ARPANET থেকে উদ্ভূত হয়েছে?
  1. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
  2. ইন্ট্রানেট
  3. ইথারনেট
  4. ইন্টারনেট
সঠিক উত্তর:
ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট
ব্যাখ্যা

• ARPANET ছিল প্রথম কম্পিউটার নেটওয়ার্ক যা ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয়। এটি মূলত গবেষণা ও সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হত। আধুনিক নেটওয়ার্কের ভিত্তি হিসেবে ARPANET গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ARPANET-এর প্রযুক্তি ও নকশা থেকেই উদ্ভূত হয়েছে ইন্টারনেট, যা একটি বৈশ্বিক নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার, সার্ভার এবং অন্যান্য ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত হয়, তথ্য আদান-প্রদান করা সম্ভব হয় এবং বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়ে যায়। আজকের দিনে ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল, সোশ্যাল মিডিয়া, অনলাইন শিক্ষা, ব্যবসা এবং বিনোদনসহ অসংখ্য কার্যক্রম সম্পন্ন করা যায়। তাই ARPANET হলো ইন্টারনেটের প্রাথমিক সূত্র।

সঠিক উত্তর: ঘ) ইন্টারনেট।


• ইন্টারনেট:
- ইন্টারনেট পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
- ভিনটন গ্রে সার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- ARPANET দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কার্যক্রম শুরু করে।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

• ARPANET:
- ARPANET হল একটি ইন্টারনেট নেটওয়ার্ক।
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET এর পূর্ণরূপ হলো 'Advanced Research Projects Agency Network'.
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP.
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: 1. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2. ব্রিটানিকা।

৩৭৭.
রকমেল্ট হলো একটি-
  1. একটি ক্লাউড ফ্লাটফর্ম
  2. ভিডিও শেয়ারিং সাইট
  3. ওয়েব ব্রাউজার
  4. একটি কম্পিউটার ভাইরাস
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার
উত্তর
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা
• রকমেল্ট:
- রকমেল্ট হলো একটি ওয়েব ব্রাউজার।
- এটি ফেসবুক বা টুইটারের মাধ্যমে বিভিন্ন বিষয় অনলাইনে শেয়ার করার জন্য এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- এটির বাম দিকে যেকোনো সময়ে অনলাইনে একটিভ থাকা ব্যাক্তিদের থাম্বনেইল দেখা যায় এবং তাদের সর্বশেষ আপডেট দেখা যায় ও চ্যাট করা যায়।
- ডানদিকে, সামাজিক সাইট এবং নিউজ প্রবাহের লিঙ্ক থাকে।
- Developer(s): Tim Howes, Eric Vishria.
- Final release: 2.2/May 15, 2014.
- Engine: WebKit (based on KHTML).
- Operating system: Android, iOS, Windows.

উৎস: Rockmelt website. [Link]
৩৭৮.
নিচের কোনটি Web browser?
  1. আস্ক
  2. উলফ্রাম আলফা
  3. বিং
  4. টর্চ
সঠিক উত্তর:
টর্চ
উত্তর
সঠিক উত্তর:
টর্চ
ব্যাখ্যা
- কয়েকটি web browser এর নাম:- Google chrome, Mozilla firefox, Opera, Safari, Torch, Maxthon, Sea.Monkey, Avant Browser, Deepnet Explorer.
- কয়েকটি search engine এর নাম:- গুগল, বিং, ইয়াহু, আস্ক, এওএল, পিপীলিকা (বাংলা)
- WolframAlpha একটি ওয়েববেজড গাণিতিক প্রশ্নোত্তর সাইট।
৩৭৯.
ওয়েবপৃষ্ঠা অলঙ্করণ বা কম্পোজ করা হয় কোনটির সাহায্যে?
  1. ক) মার্কআপ ল্যাংগুয়েজ
  2. খ) মেশিন ল্যাংগুয়েজ
  3. গ) ন্যাচারাল ল্যাংগুয়েজ
  4. ঘ) এসেম্বলি ল্যাংগুয়েজ
সঠিক উত্তর:
ক) মার্কআপ ল্যাংগুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্কআপ ল্যাংগুয়েজ
ব্যাখ্যা

মার্কআপ ল্যাংগুয়েজ এই শব্দ দুইটি বর্তমানে ওয়েব পেইজ তৈরি করার ভাষা HTML এর জন্য ব্যবহার করা হয়। Mark-Up Language এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা।
আমরা ওয়েব পেইজে যে সকল বিষয় বস্তু দেখে থাকি এর চেয়ে অনেক বেশি বিষয় HTML লেখা হয়। আর এই অতিরিক্ত লেখা বা ভাষা-ই হচ্ছে মার্কআপ ল্যাংগুয়েজ।
মার্কআপ এ অতিরিক্ত তথ্য টেক্সটের কাঠামো বা উপস্থাপনাকে সংজ্ঞায়িত করে। মার্কআপ গুলো মূল টেক্সটের সাথে মিশে থাকে এবং ইন্টারনেট ব্রাউজার-এ তা প্রদর্শিত হয় না।

৩৮০.
VoIP এর পূর্ণরূপ কী?
  1. Voice over Internet Protocol
  2. Visual over Internet Packet
  3. Voice over Intranet Process
  4. Voice over Information Protocol
সঠিক উত্তর:
Voice over Internet Protocol
উত্তর
সঠিক উত্তর:
Voice over Internet Protocol
ব্যাখ্যা

• VoIP এর পূর্ণরূপ হলো Voice over Internet Protocol।
- এটি এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীকে প্রথাগত (অ্যানালগ) টেলিফোন লাইনের পরিবর্তে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ভয়েস কল করার সুবিধা দেয়। এটি ভয়েস সিগন্যালকে ডিজিটাল প্যাকেটে রূপান্তর করে ইন্টারনেটে প্রেরণ করে।

• VoIP:
- Voice over IP বা VoIP হলো একটি প্রটোকল।
- এটি সাধারণত অডিও এবং ভিডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে ভয়েস সংকেত ডিজিটাল ডেটাতে রূপান্তরিত হয়ে ইন্টারনেট প্রোটোকল (IP) নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত হয়।
- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়।
- VoIP-কে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।
- H.323 Protocol সাধারণত VolP (Voice Over Internet Protocol) এ ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।

৩৮১.
MAN এর পূর্ণরূপ কী?
  1. ক) Metropolitan Area Network
  2. খ) Main Area Network
  3. গ) Multiple Area Network
  4. ঘ) Main Air Network
সঠিক উত্তর:
ক) Metropolitan Area Network
উত্তর
সঠিক উত্তর:
ক) Metropolitan Area Network
ব্যাখ্যা
MAN এর পূর্ণরূপ হলো Metropolitan Area Network। মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা একটি ছোট অঞ্চলজুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়,এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত কতগুলো কম্পিউটার নিয়ে MAN গঠিত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
৩৮২.
নিচের কোন আইপি অ্যাড্রেসটি ভুল?
  1. 192.11.195.245
  2. 192.111.195.25
  3. 192.11.195.257
  4. 192.11.195.200
সঠিক উত্তর:
192.11.195.257
উত্তর
সঠিক উত্তর:
192.11.195.257
ব্যাখ্যা
192.11.195.257 এই আইপি অ্যাড্রেসটি ভুল, কারণ চতুর্থ অকটেটের মান 255 এর বেশি (257)।

আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4× ৪ বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮৩.
'ইন্টারনেট' কোন ধরণের নেটওয়ার্ক টপোলজির উদাহরণ?
  1. বাস
  2. হাইব্রিড
  3. স্টার
  4. রিং
সঠিক উত্তর:
হাইব্রিড
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড
ব্যাখ্যা
• হাইব্রিড টপোলজি:
- বাস, স্টার, রিং ও মেশ ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি।
- উদাহরণস্বরূপ, ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায়। কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক, যেখানে সব ধরনের টপোলজির মিশ্রণ দেখা যায়।
- এ টপোলজিতে প্রয়োজনানুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
- কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়।
- কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. Computerhope Website
৩৮৪.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. Microsoft Edge
  2. Mozilla Firefox
  3. Bing
  4. Safari
সঠিক উত্তর:
Bing
উত্তর
সঠিক উত্তর:
Bing
ব্যাখ্যা
Bing হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। অন্যগুলো ওয়েব ব্রাউজার।
৩৮৫.
URL এর মূল উপাদানগুলো কী কী?
  1. প্রোটোকল, ডোমেইন নাম, পাথ
  2. ইমেইল আইডি, পাসওয়ার্ড
  3. কম্পিউটার নাম, আইপি ঠিকানা
  4. সার্ভার নাম, ফাইল নাম
সঠিক উত্তর:
প্রোটোকল, ডোমেইন নাম, পাথ
উত্তর
সঠিক উত্তর:
প্রোটোকল, ডোমেইন নাম, পাথ
ব্যাখ্যা

◉ URL-এর মূল উপাদানগুলো হলো - প্রোটোকল, ডোমেইন নাম ও পাথ। 

URL:
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

একটি পূর্ণাঙ্গ URL-এর গঠন:
https://www.example.com/blog/article.html

https:// → প্রোটোকল
www.example.com → ডোমেইন নাম
/blog/article.html → পাথ

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

৩৮৬.
একটি ওয়েবসাইটের কাঠামোতে কয়টি অংশ থাকে?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
খ) তিনটি
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনটি
ব্যাখ্যা
একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে।

- একটি ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেইজের সমষ্টি।
- ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকে তাই হল ওয়েবসাইটের কাঠামো।
- অন্যভাবে বলা যায়, একটি ওয়েবসাইটের সকল বিষয়বস্তু ও উপস্থাপনার অবকাঠামো হচ্ছে ঐ ওয়েবসাইটের কাঠামো।
- সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে ।
যথা
১. হোম পেজ (Home Page )
২. প্রধান অংশ (Main Section) ও
৩. উপশাখা (Subsection)

হোম পেজ : হোম পেইজ হলো ওয়েবসাইটে প্রবেশের প্লাটফর্ম। এটি সুন্দর ও আকর্ষনীয় হওয়া উচিৎ। ওয়েব ব্রাউজার শুরুতে এই পেইজটি লোড করে। এখানে ওয়েবসাইটের অন্যান্য সকল পেইজের তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে। একটি ওয়েবসাইট কোন ধরনের তথ্য বহন করছে তা হোম পেইজ থেকেই জানা যায়। অন্যান্য পেইজ ব্রাউজ করার জন্য এই পেইজে লিংক দেওয়া থাকে ।

প্রধান অংশ : হোম পেইজের পরের ওয়েব পেজগুলোকে প্রধান অংশ বা মূল সেকশন বলে। ওয়েবসাইটের প্রধান অংশটি কয়েকটি ওয়েব পেজ নিয়ে গঠিত হতে পারে। সাধারণত হোম পেজের বিষয়গুলোর উপর বিস্তারিত তথ্য এখানে সন্নিবেশ করা থাকে ।

উপশাখা : প্রধান অংশে অন্তর্ভূক্ত পেইজ আবার এক বা একাধিক পেইজের সাথে যুক্ত থাকে যাদেরকে উপশাখা বা সাব সেকশন পেইজ বলে । এই পেইজগুলোতে বিস্তারিত তথ্য এবং লিংক যুক্ত করে তথ্যের সমন্বয় করা হয়। 

সূত্র: ১৫৪ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
৩৮৭.
কোন এইচটিএমএল ট্যাগ দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়?
  1. ক) < p >
  2. খ) < br >
  3. গ) < a >
  4. ঘ) < h >
সঠিক উত্তর:
গ) < a >
উত্তর
সঠিক উত্তর:
গ) < a >
ব্যাখ্যা
হাইপারলিঙ্ক
- হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা ।
- একটি হাইপারলিঙ্ক দিয়ে একটি শব্দের উপর বা কতগুলো শব্দের উপর বা কোন ইমেজের উপর লিঙ্ক দেওয়া যায়।
- এইচটিএমএল ট্যাগ <a> দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়।
- এখানে <a> এর a দ্বারা Anchor বুঝায়।
- <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট যোগ করতে হয় ।
- সিনটেক্সট বা গঠনটি নিম্নরূপঃ <a href="url">Link text </a>
- href অ্যাট্রিবিউটটি একটি লিঙ্ক এর গন্তব্য নির্ধারণ করে। এখানে url অংশে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হয়।
- উদাহরণঃ <a href="http://www.shikkha.org > Visit Largest Education Site</a> ইহা ব্রাউজারে Visit Largest Education Site হিসাবে দেখাবে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৮৮.
Website -এর মূল Page কে কী বলা হয়?
  1. Main page
  2. Home page
  3. Bookmark page
  4. Browser page
সঠিক উত্তর:
Home page
উত্তর
সঠিক উত্তর:
Home page
ব্যাখ্যা
- একটি ওয়েবসাইটের প্রধান পৃষ্ঠাকে সাধারণত "হোমপেজ" হিসাবে উল্লেখ করা হয়।
- হোমপেজ হল প্রাথমিক বা ডিফল্ট পৃষ্ঠা যা দর্শকরা দেখেন যখন তারা একটি ওয়েবসাইটের ডোমেন বা প্রধান URL অ্যাক্সেস করে।
- এটি ওয়েবসাইটের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যগুলি অন্বেষণকারী ব্যবহারকারীদের জন্য  সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে৷

উৎস: ব্রিটানিকা। 
৩৮৯.
ওয়েব ব্রাউজার হলো এক ধরনের-
  1. অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার
  2. সিস্টেম সফটওয়‍্যার
  3. ডেটাবেজ সফটওয়‍্যার
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার
ব্যাখ্যা
• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার।
- ইন্টারনেট হতে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ব্রাউজার বলে।
- অর্থাৎ সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে।
- এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো-
• ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer),
• মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox),
• সাফারি (Safari),
• অপেরা (Opera),
• গুগল ক্রম (Google Chrome),
• নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯০.
বাংলাদেশ বর্তমানে Internet এর কোন যুগে আছে?
  1. ক) 4G
  2. খ) 5G
  3. গ) 2G
  4. ঘ) 3G
সঠিক উত্তর:
ক) 4G
উত্তর
সঠিক উত্তর:
ক) 4G
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে ইন্টারনেটের চতুর্থ প্রজন্ম বা 4G যুগে আছে। তবে BTRC আশা করছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে 5G চালু করা যাবে।
উৎসঃ দ্যা ডেইলি স্টার
৩৯১.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. AOL Search
  2. Reddit
  3. Yandex
  4. WolframAlpha
সঠিক উত্তর:
Reddit
উত্তর
সঠিক উত্তর:
Reddit
ব্যাখ্যা
• উপরের চারটি অপশনের মধ্যে শুধুমাত্র "রেডিট (Reddit)" একটি সার্চ ইঞ্জিন নয়। Reddit একটি সামাজিক সংবাদ সংগ্রহ ও আলোচনা প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের ওপর পোস্ট করে এবং মন্তব্যের মাধ্যমে আলোচনা করে।
- অন্যদিকে, AOL Search, Yandex, এবং WolframAlpha- তিনটিই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। AOL Search ও Yandex মূলত ওয়েব পেজ সার্চের জন্য ব্যবহৃত হয়, যেখানে WolframAlpha একটি computational search engine, যা গণনাভিত্তিক তথ্য সরবরাহ করে। কিন্তু Reddit নিজে কোনো তথ্য অনুসন্ধান ইঞ্জিন নয়, বরং এটি একটি কমিউনিটি-ভিত্তিক ফোরাম যেখানে তথ্য ব্যবহারকারীদের মাধ্যমে শেয়ার হয়।

- সঠিক উত্তর: খ) Reddit.

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩৯২.
‘ডাকডাকগো’ হলো একটি -
  1. একটি সার্চ ইঞ্জিন
  2. একটি ওয়েব ব্রাউজার
  3. একটি কম্পিউটার মেশিন
  4. একটি টেলিগ্রাফ মেশিন
সঠিক উত্তর:
একটি সার্চ ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
একটি সার্চ ইঞ্জিন
ব্যাখ্যা

আজকাল কোনাে কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযােগিতায় এগিয়ে রয়েছে গুগল। নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :

১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৩৯৩.
WiMAX-এর সাথে কোন IEEE স্ট্যান্ডার্ড যুক্ত?
  1. IEEE 802.16
  2. IEEE 802.15
  3. IEEE 802.3
  4. IEEE 802.11
সঠিক উত্তর:
IEEE 802.16
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.16
ব্যাখ্যা
• WiMAX (Worldwide Interoperability for Microwave Access) হলো একটি বেতার যোগাযোগ প্রযুক্তি, যা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এটি শহর বা গ্রামীণ এলাকায় উচ্চগতির ডেটা সংযোগ প্রদান করতে সক্ষম। WiMAX প্রযুক্তির জন্য যে IEEE স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়, তা হলো IEEE 802.16। এই স্ট্যান্ডার্ডটি বিশেষভাবে ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস (BWA) ব্যবস্থার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, IEEE 802.11 হলো Wi-Fi এর জন্য, 802.3 হলো ইথারনেটের জন্য, এবং 802.15 হলো ব্লুটুথের জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড। তাই WiMAX-এর জন্য সঠিক স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
সঠিক উত্তর: ক) IEEE 802.16 

• অপশন আলোচনা:
IEEE 802.11 → এটি Wi-Fi-এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড।
IEEE 802.3 → এটি ইথারনেট (Ethernet) এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড। 
IEEE 802.15 → এটি ব্লুটুথ এবং অন্যান্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর জন্য ব্যবহৃত।

• Wi-Max:
- WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access।
- একটি WiMAX বেস স্টেশন যা ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। অন্যটি এন্টেনাসহ WiMAX রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে।

• Wi-MAX-এর বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN)
- নেটওয়ার্ক সংস্থাপন ক্যাবলিংয়ের তুলনায় সহজ এবং সুবিধাজনক।
- ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার রেইট ওয়্যারেড নেটওয়ার্ক বা ক্যাবলিংয়ের তুলনায় বেশি।
- একইসাথে ওয়্যারেড এবং ওয়ালেস উভয়ই নেটওয়ার্কের সুবিধা প্রদান করে।
- ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়।

- ফ্রিকুয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্সবিহীন উভয়ই হতে পারে।
- অধিকাংশ ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি ব্যান্ডের জন্য সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়।
- সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি।
- নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত ইলেকট্রিক্যাল সাপোর্ট থাকতে হয়।
- বিদ্যুৎ ব্যয় তুলনামূলক বেশি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৯৪.
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  1. ক) #
  2. খ) @
  3. গ) &
  4. ঘ) $
সঠিক উত্তর:
খ) @
উত্তর
সঠিক উত্তর:
খ) @
ব্যাখ্যা
একটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে @ চিহ্নটি। ১৯৭২ সালে সর্বপ্রথম ই-মেইল ঠিকানায় @ চিহ্ন ব্যবহার করা হয়।
৩৯৫.
IEEE 802.16 স্ট্যান্ডার্ডটি ব্যবহৃত হয়:
  1. ওয়াইড এরিয়া নেটওয়ার্কসে
  2. পার্সোনাল এরিয়া নেটওয়ার্কসে
  3. লোকাল এরিয়া নেটওয়ার্কসে
  4. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কসে
সঠিক উত্তর:
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কসে
উত্তর
সঠিক উত্তর:
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কসে
ব্যাখ্যা
• IEEE 802.16 স্ট্যান্ডার্ডটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস (MAN) এর জন্য ব্যবহৃত হয়। এটি ওয়্যারলেস ব্রডব্যান্ড অ্যাক্সেস প্রযুক্তি যা দূরত্বে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। IEEE 802.16, যা সাধারণত WiMAX নামে পরিচিত, শহর বা মেট্রোপলিটন এলাকার মধ্যে দ্রুত ও স্থায়ী নেটওয়ার্ক সংযোগের জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিশেষ করে ঐ এলাকায় ব্যবহৃত হয় যেখানে ফাইবার অপটিক কেবল লাগানো কঠিন বা ব্যয়বহুল। ফলে, IEEE 802.16 স্ট্যান্ডার্ডটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য উপযুক্ত এবং এটি ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কস বা লোকাল এরিয়া নেটওয়ার্কসের জন্য নয়।

• অন্যদিকে,
IEEE 802.11 → এটি Wi-Fi-এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড।
IEEE 802.3 → এটি ইথারনেট (Ethernet) এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড। 
IEEE 802.15 → এটি ব্লুটুথ এবং অন্যান্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর জন্য ব্যবহৃত।

• Wi-Max:
- WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access।
- একটি WiMAX বেস স্টেশন যা ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। অন্যটি এন্টেনাসহ WiMAX রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে।

• Wi-MAX-এর বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN)
- নেটওয়ার্ক সংস্থাপন ক্যাবলিংয়ের তুলনায় সহজ এবং সুবিধাজনক।
- ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার রেইট ওয়্যারেড নেটওয়ার্ক বা ক্যাবলিংয়ের তুলনায় বেশি।
- একইসাথে ওয়্যারেড এবং ওয়ালেস উভয়ই নেটওয়ার্কের সুবিধা প্রদান করে।
- ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়।

- ফ্রিকুয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্সবিহীন উভয়ই হতে পারে।
- অধিকাংশ ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি ব্যান্ডের জন্য সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়।
- সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি।
- নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত ইলেকট্রিক্যাল সাপোর্ট থাকতে হয়।
- বিদ্যুৎ ব্যয় তুলনামূলক বেশি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৯৬.
নিচের কোনটি Search Engine?
  1. ক) Yahoo
  2. খ) Google
  3. গ) Alta Vista
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়। ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খুঁজাকে ইন্টারনেট ব্রাউজিং বলা হয়। ইন্টারনেটে ব্রাউজ করার জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয়।

- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোন ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট, ফাইল, ছবি, শব্দ বা অন্য কোন ফর্মেটের ডাটা।

- সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের তথ্য দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করলে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সদ্ধান পাওয়া যায়। ইন্টারনেটে সংযোগ স্থাপন করে সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন বিষয়ের ওয়েবপেজের তালিকা পাওয়া যায়। 

- ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েবপেজটি ওপেন হবে। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন: Yahoo, Google, Alta Vista, Mamma, Hotbot, Go ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ-বি এড।
৩৯৭.
অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে সিস্টেম রক্ষা করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. ফার্মওয়্যার
  2. এন্টিভাইরাস
  3. ফায়ারওয়াল
  4. ফায়ারওয়্যার
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
ব্যাখ্যা
- অনাদিষ্ট ও অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।

অপরদিকে,
- ফায়ারওয়্যার হচ্ছে কম্পিউটারের অত্যাধুনিক বাস।
- ভাইরাসের আক্রমণ রোধ করতে এন্টিভাইরাস ব্যবহার করা হয়।
- ফার্মওয়্যার হলো এক ধরনের সফটওয়্যার।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৩৯৮.
কে বিশ্বব্যাপী ওয়েব (www) এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত?
  1. Mark Zuckerberg
  2. Steve Jobs
  3. Bill Gates
  4. Tim Berners-Lee
সঠিক উত্তর:
Tim Berners-Lee
উত্তর
সঠিক উত্তর:
Tim Berners-Lee
ব্যাখ্যা
• ইন্টারনেট: 
- ১৯৮৯ সালে স্যার টিমোথি জন বার্নাস-লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩৯৯.
কোন প্রটোকল ব্যবহার করে আরপানেট (Arpanet) এর জন্ম হয়?
  1. http Protocol
  2. Internet Protocol
  3. FTP Protocol
  4. Server Protocol
সঠিক উত্তর:
Internet Protocol
উত্তর
সঠিক উত্তর:
Internet Protocol
ব্যাখ্যা
ইন্টারনেট: 
- বিশ শতকের ষাট-সত্তরের দশকে ইন্টারনেট প্রটোকল (Internet Protocol) ব্যবহার করে আরপানেট (Arpanet) আবিষ্কৃত হয়। 
- তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে। 
- আর এ বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 
- ১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন (Ramond Samuel Tomlinson)। 
- তিনিই প্রথম ই-মেইল পদ্ধতি চালু করেন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৪০০.
'ভিনটন গ্রে কার্ফ' কিসের জন্য বিখ্যাত?
  1. ইন্ট্রানেট
  2. মাউস
  3. ইন্টারনেট
  4. নেটওয়ার্ক
সঠিক উত্তর:
ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট
ব্যাখ্যা
ইন্টারনেট:
- ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান-প্রদান করা হয়। 
- ১৯৬৯ সালে ইন্টারনেটের সূচনা হয়।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন গ্রে কার্ফ (Vinton Gray Cerf)। 
- ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে। 

উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।