উত্তর
ব্যাখ্যা
- RNA এর পুরো নাম- Ribo Nucleic Acid.
- এটি ক্রোমোসোমের স্থায়ী উপাদান নয়।
- ক্রোমোসোমে এর পরিমাণ হচ্ছে ০.২-১.৪%।
- প্রতিটি RNA অণু একসূত্রকবিশিষ্ট।
- ভাইরাস ক্রোমোসোমে স্থায়ী উপাদান হিসেবে RNA থাকে।
- গঠন এবং কাজের উপর নির্ভর করে আরএনএ কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
যথা-
(ক) ট্রান্সফার আরএনএ,
(খ) রাইবোসোমাল আরএনএ,
(গ) মেসেঞ্জার আরএনএ,
(ঘ) জেনেটিক আরএনএ এবং
(ঙ) মাইনর আরএনএ।
জেনেটিক আরএনএ (gRNA):
- অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে এবং কয়েক প্রকার প্রাণী ভাইরাসে (ইনফ্লুয়েঞ্জা, পোলিও ভাইরাস) শুধুমাত্র RNA থাকে এবং এ RNA বংশগত বৈশিষ্ট্য বহন করে।
- এরূপ যে সব RNA বংশতির ধারক ও বাহক রূপে কাজ করে তাদেরকে জেনেটিক আরএনএ বলে।
- এক্ষেত্রে ঐ সকল জীবদেহে DNA অনুপস্থিত থাকে ।
কাজ:
- প্রধান কাজ প্রোটিন তৈরি করা।
- তবে ক্ষেত্র বিশেষে বংশগতীয় বস্তু হিসেবেও কাজ করে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।