• রক্ত শূন্যতার অপর নাম - অ্যানিমিয়া।
• অ্যানিমিয়া:
- অ্যানিমিয়া (Anemia) হলো এমন একটি শারীরিক অবস্থা, যেখানে রক্তে হিমোগ্লোবিন এর মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যায়।
- হিমোগ্লোবিন একটি আয়রন-সমৃদ্ধ প্রোটিন, যা লোহিত রক্তকণিকায় থাকে এবং শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে।
- যখন শরীরে আয়রনের ঘাটতি হয়, তখন পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি হয় না তখন সে অবস্থা কে বলা হয় অ্যানিমিয়া বা রক্তশুন্যতা ।
- এর ফলে শরীরে অক্সিজেন পরিবহন কমে যায় ।
• অ্যানিমিয়ার লক্ষণ-
- দুর্বলতা ও অবসাদ
- মাথা ঘোরা
- শ্বাসকষ্ট
- ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া।
- হাত-পা ঠান্ডা লাগা।
• আনিমিয়ার কারণ-
- আয়রন-ঘাটতিজনিত অ্যানিমিয়া (Iron Deficiency Anemia)।
- ভিটামিন B12 বা ফোলেটের ঘাটতি।
- দীর্ঘস্থায়ী রক্তপাত (যেমন: ঋতুস্রাব, পেপটিক আলসার)।
• এ সমস্যা থেকে পরিত্রানের জন্য পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে।
• আয়রনের উৎস -
- প্রাণিজ উৎস: লিভার, গরুর মাংস, ডিম, মাছ।
- উদ্ভিজ্জ উৎস: পালংশাক, কলাই, মসুর ডাল, কিশমিশ।
- আয়রন শোষণে সহায়ক: ভিটামিন C (লেবু, আমলকি)।
অপশন আলোচনা-
ক) লিউকেমিয়া – রক্তের ক্যানসার, যেখানে অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা তৈরি হয়।
খ) অ্যানিমিয়া – রক্তে হিমোগ্লোবিন বা লাল রক্তকণিকার অভাবের কারণে রক্ত শূন্যতার অবস্থা।
গ) সিরোসিস – যকৃতের দীর্ঘমেয়াদী ক্ষয়জনিত রোগ, যা রক্ত শূন্যতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
ঘ) জন্ডিস – ত্বক ও চোখ হলদেটে হয়ে যাওয়া, প্রধানত লিভারের সমস্যা থেকে ঘটে।
তথ্যসূত্র:
- সাধারণ বিজ্ঞান – অষ্টম শ্রেণি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড)।
- জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী; গাজী আজমল।
- ব্রিটানিকা।