• পুষ্পের রঙিন ও সুন্দর হওয়ার প্রধান কারণ হলো ক্রোমোপ্লাস্ট।
- ক্রোমোপ্লাস্ট হলো প্লাস্টিডের বিশেষ একটি ধরনের অঙ্গাণু যা উদ্ভিদের পুষ্প, ফল, ও কিছুমাত্রিক অংশকে রঙিন ও সুন্দর করে তোলে।
- ক্রোমোপ্লাস্টে লাল, কমলা, হলুদ জাতীয় রঞ্জক যেমন ক্যারোটিন ও জ্যান্থোফিল সঞ্চিত থাকে, যা পুষ্পকে আকর্ষণীয় রঙ জোগায়।
- ফুলের পাপড়ির রঙ মূলত ক্রোমোপ্লাস্টের মাধ্যমে নির্ধারিত হয়, যা পরাগায়নের জন্য পরাগ বাহকদের আকর্ষণ করে।
• প্লাস্টিড:
- প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরত্বপূর্ণ অঙ্গাণু।
- প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা।
- প্লাস্টিড তিন ধরনের।
- যথা- ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট।
• ক্রোমোপ্লাস্ট:
- ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়।
- এসব প্লাস্টিডে জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনটিকে হলুদ, কোনটিকে নীল আবার কোনটিকে লাল দেখায়।
- এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে।
- এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।