উত্তর
ব্যাখ্যা
• ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতে ফৌজদারি মামলার বিচার করা হয়।আদালত অভিযুক্তকে অব্যাহতি, চার্জ গঠন, খালাস বা শাস্তি প্রদানের আদেশ দিয়ে থাকে।ম্যাজিস্ট্রেট আদালতে বিচার সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ২৪১ থেকে ২৫০ ধারা পর্যন্ত বর্ণনা করা হয়েছে এবং ধারা ২৬৫ক-২৬৫জ তে দায়রা আদালত কর্তৃক বিচার সম্পর্কে বিধান রয়েছে।
ধারা ২৬৫ঞ তে দায়রা আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের বিধান দেয়া আছে-
আসামি পক্ষের সাক্ষীদের পরীক্ষা গ্রহণ করার পর প্রসিকিউটর তার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন এবং আসামি বা তার আইনজীবী তার উত্তর প্রদানে অধিকারী হবেন:শর্ত এই যে,যেক্ষেত্রে আসামির আইনজীবী আইনগত কোন প্রশ্ন উত্থাপন করেন,এরূপ আইনগত প্রশ্নের ক্ষেত্রে প্রসিকিউটর আদালতের অনুমতিক্রমে তার বক্তব্য পেশ করতে পারবেন।
• ধারা ২৬৫ট এর অধীন,আইনের প্রশ্ন এবং যুক্তিতর্ক শ্রবণের পর দায়রা আদালত খালাস বা দন্ডের রায় (Judgment of acquittal or conviction) প্রদান করবেন।