বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

মোট প্রশ্ন১,২১৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

PrepBank · পাতা / ১৩ · ১০১২০০ / ১,২১৫

১০১.
"নষ্ট হওয়াই স্বভাব যার" — এর এক কথায় প্রকাশ কী?
  1. ক্ষণস্থায়ী
  2. নশ্বর
  3. অবিনশ্বর
  4. অস্থায়ী
সঠিক উত্তর:
নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
নশ্বর
ব্যাখ্যা
• "নষ্ট হওয়া স্বভাব যার" এর এক কথায় প্রকাশ- নশ্বর।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' = অনিকেত,
- 'স্থায়ী ঠিকানা নেই যার' = উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' = উদ্বাস্তু,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' = অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০২.
"মাঠিতে গড়াগড়ি দিচ্ছে এমন।" - এর বাক্য সংকোচন -
  1. মৃন্ময়
  2. উপাবৃত্ত
  3. প্রব্রজ্যা
  4. স্বাধিত
সঠিক উত্তর:
উপাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
উপাবৃত্ত
ব্যাখ্যা
• "মাঠিতে গড়াগড়ি দিচ্ছে এমন।" - এর বাক্য সংকোচন - উপাবৃত্ত।

অন্যদিকে,
• ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এক কথায় বলে - মৃন্ময়।
• ‘ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ’ এক কথায় বলে - প্রব্রজ্যা।
• ‘স্বাদিত গ্রহণ করা হয়েছে এমন’ এক কথায় বলে - স্বাধিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৩.
'তার মতো' এর এক কথায় প্রকাশ -
  1. তনিমা
  2. তাদৃশ
  3. ত্বাদৃশ
  4. তন্তুজ
সঠিক উত্তর:
তাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
তাদৃশ
ব্যাখ্যা
• 'তার মতো' এর এক কথায় প্রকাশ - তাদৃশ

অন্যদিকে,
- 'তোমার মতো' এর এক কথায় প্রকাশ - ত্বাদৃশ।
- 'তন্তু থেকে জাত' এর এক কথায় প্রকাশ - তন্তুজ।
- 'তনুর ভাব' এর এক কথায় প্রকাশ - তনিমা।

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।
১০৪.
'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. বুভুক্ষা
  2. বিবক্ষা
  3. জিগীষা
  4. জুগুপ্সা
সঠিক উত্তর:
বিবক্ষা
উত্তর
সঠিক উত্তর:
বিবক্ষা
ব্যাখ্যা
• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যান্য অপশনগুলো হলো: 
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

কিছু এক কথায় প্রকাশ-
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। 
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা। 
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০৫.
‘যে রূপ ইচ্ছা’ এক কথায় বলে-
  1. দিদৃক্ষা
  2. সিসৃক্ষা
  3. যদৃচ্ছা
  4. রিরংসা
সঠিক উত্তর:
যদৃচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
যদৃচ্ছা
ব্যাখ্যা
• ‘যে রূপ ইচ্ছা’ এক কথায় বলে = যদৃচ্ছা।

অন্যদিকে,
• ‘সৃষ্টি করার ইচ্ছা’ এক কথায় বলে = সিসৃক্ষা।
• ‘দেখবার ইচ্ছা’ এক কথায় বলে = দিদৃক্ষা।
• ‘রমণের ইচ্ছা’ এক কথায় বলে = রিরংসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৬.
“যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
  1. ন্যায়বাগীশ
  2. নৈয়ায়িক
  3. ন্যায়পাল
  4. ন্যায়ঋদ্ধ
সঠিক উত্তর:
নৈয়ায়িক
উত্তর
সঠিক উত্তর:
নৈয়ায়িক
ব্যাখ্যা
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' এর এক কথায় প্রকাশ - নৈয়ায়িক।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' - ঋত্বিক।
• 'যুদ্ধে স্থির থাকেন যিনি' - যুধিষ্ঠির।
• 'মায়া জানে না যে' - অমায়িক।
• বিবাদ করে যে - বিবাদমান।
• বচনে কুশল - বাগ্মী।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।
• বেশি কথা বলে যে - বাচাল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০৭.
'বিবক্ষা' শব্দের অর্থ কী?
  1. ভোজন করার ইচ্ছা
  2. বাস করার ইচ্ছা
  3. বমন করার ইচ্ছা
  4. বলবার ইচ্ছা
সঠিক উত্তর:
বলবার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
বলবার ইচ্ছা
ব্যাখ্যা

• 'বলবার ইচ্ছা' এক কথায় বলে - বিবক্ষা।

অন্যদিকে, 
• ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা। 
• বমন করার ইচ্ছা- বিবমিষা। 
• বাস করার ইচ্ছা- বিবৎসা। 

এরূপ কিছু বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ হলো:
• প্রবেশ করার ইচ্ছা-  বিবিক্ষা। 
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা। 
• জয় করার ইচ্ছা - জিগীষা। 
• লাভ করার ইচ্ছা - লিপ্সা। 
• দেখবার ইচ্ছা - দিদৃক্ষা। 
• মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০৮.
'অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী' এক কথায় কী বলে?
  1. অবিবেচক
  2. অনুসারী
  3. আনুপূর্বিক
  4. আনুপাতিক
সঠিক উত্তর:
আনুপূর্বিক
উত্তর
সঠিক উত্তর:
আনুপূর্বিক
ব্যাখ্যা

• 'অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী' এক কথায় বলে - আনুপূর্বিক।

অন্যদিকে, 
• অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে - অবিবেচক।
• অনুসরণ করে যে - অনুসারী।
• অনুপাত অনুসারে বিচারিত - আনুপাতিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০৯.
যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্যসংকোচন কোনটি?
  1. মৃতবৎসা
  2. কৃতদার
  3. অনুজা
  4. অনূঢ়া
সঠিক উত্তর:
অনূঢ়া
উত্তর
সঠিক উত্তর:
অনূঢ়া
ব্যাখ্যা
যে মেয়ের বিয়ে হয়নি-এর বাক্য সংকোচন: 'অনূঢ়া'

তাছাড়া, 
' যে পুরুষ বিয়ে করেছে' এর বাক্য সংকোচন- 'কৃতদার' 
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন
• 'যে নারীর নতুন বিয়ে হয়েছে' = নবোঢ়া।
• 'যে নারীর বিয়ে হয়েছে' = ঊঢ়া। 
•'যে নারীর স্বামী ও পুত্র মৃত' = অবীরা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।
১১০.
‘যার বাসস্থান নেই’— এর এক কথায় প্রকাশ কী?
  1. অনাথ
  2. নিঃস্ব
  3. অনিকেত
  4. আশ্রয়হীন
সঠিক উত্তর:
অনিকেত
উত্তর
সঠিক উত্তর:
অনিকেত
ব্যাখ্যা
• 'যার বাসস্থান নেই' এর এক কথায় প্রকাশ - অনিকেত।

আরো কয়েকটি বাক্য সংকোচন:
-'স্থায়ী ঠিকানা নেই যার' - উদ্বাস্তু।
-'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' - উদ্বাস্তু।
-'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' - ক্ষণস্থায়ী।
-'যা স্থায়ী নয়' - অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১১১.
‘ইহলোকে যা সামান্য নয়’ - এক কথায় কী হবে?
  1. অনন্যসাধারণ
  2. আনন্যসাধারণ
  3. অলোকসামান্য
  4. আলোকসামান্য
সঠিক উত্তর:
অলোকসামান্য
উত্তর
সঠিক উত্তর:
অলোকসামান্য
ব্যাখ্যা
• 'ইহলোকে যা সামান্য নয়' - এক কথায় বলে: অলোকসামান্য

অন্যদিকে,
• ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’ এর বাক্য সংকোচন - অনন্যসাধারণ।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:  
• 'যা দীপ্তি পাচ্ছে' এর বাক্য সংকোচন - দেদীপ্যমান।
• 'যা অধ্যয়ন করা হয়েছে' এর বাক্য সংকোচন - অধীত।
• 'যার অনুরাগ দূর হয়েছে' এর বাক্য সংকোচন - বীতরাগ। 
• 'যা লাফিয়া চলে' এর বাক্য সংকোচন - প্লবগ। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১১২.
'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. যদৃচ্ছা
  2. দিৎসা
  3. সিসৃক্ষা
  4. দিদৃক্ষা
সঠিক উত্তর:
সিসৃক্ষা
উত্তর
সঠিক উত্তর:
সিসৃক্ষা
ব্যাখ্যা
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'। 

অন্য অপশনে,
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'। 
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।
• 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিৎসা'।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ: 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'বুভুক্ষা'।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'লিপ্সা'। 
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'বিবক্ষা'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১১৩.
‘যা বলা হচ্ছে’ বাক্যের সংকুচিত রূপ কোনটি?
  1. অনাহত
  2. অব্যক্ত
  3. বক্ষ্যমাণ
  4. আপ্তবাক্য
সঠিক উত্তর:
বক্ষ্যমাণ
উত্তর
সঠিক উত্তর:
বক্ষ্যমাণ
ব্যাখ্যা

যা বলা হচ্ছে = বাক্যের সংকুচিত রূপ - বক্ষ্যমাণ।

যা আঘাত পান নি = অনাহত।
যা প্রকাশ করা হয় নি = অব্যক্ত।
ভুলহীন ঋষি বাক্য = আপ্তবাক্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১১৪.
‘রাত্রির শেষভাগ' এক কথায় কী বলে?
  1. তামসী
  2. পররাত্র
  3. সৌপ্তিক
  4. মহানিশা
সঠিক উত্তর:
পররাত্র
উত্তর
সঠিক উত্তর:
পররাত্র
ব্যাখ্যা
• ‘রাত্রির শেষভাগ' এর এক কথায় প্রকাশ - পররাত্র।  

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- ‘রাত্রির প্রথম ভাগ’ এক কথায় বলে -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় বলে - মহানিশা। 
- ‘রাত্রির তিনভাগ একত্রে' এক কথায় বলে - ত্রিযামা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় বলে - সৌপ্তিক।
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তমিস্রা।
- ‘অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী।
- ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এক কথায় বলে - অমাবস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১৫.
হস্তী রাখার স্থান -কে এক কথায় কী বলে?
  1. ক) বারী
  2. খ) হ্রেষা
  3. গ) বৃংহতি
  4. ঘ) রেসকোর্স
সঠিক উত্তর:
ক) বারী
উত্তর
সঠিক উত্তর:
ক) বারী
ব্যাখ্যা
‘হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ - বারী/পিলখানা

কিছু এক কথায় প্রকাশ:
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার  
হাতির ডাক - বৃংহতি
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৬.
‘যা স্থায়ী নয়' এক কথায় বলে-
  1. নশ্বর
  2. ক্ষণস্থায়ী
  3. অস্থায়ী
  4. ক্ষণিক
সঠিক উত্তর:
অস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
অস্থায়ী
ব্যাখ্যা
- 'যা স্থায়ী নয়' এক কথায় বলে - অস্থায়ী।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার'এক কথায় বলে - নশ্বর।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় বলে - নশ্বর।
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় বলে - অবিনশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় বলে - ক্ষণস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৭.
'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে -
  1. ক্ষণজন্মা
  2. দ্বিরদ
  3. দ্বিজ
  4. জাতিস্মর
সঠিক উত্তর:
জাতিস্মর
উত্তর
সঠিক উত্তর:
জাতিস্মর
ব্যাখ্যা
• 'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে - জাতিস্মর

অন্যদিকে,
- 'যার দুটি মাত্র দাঁত' এক কথায় বলে - দ্বিরদ।
- ‘শুভক্ষণে জন্ম যার‘ এক কথায় বলে - ক্ষণজন্মা।
- 'যার দুবার জন্ম হয়' তাকে এক কথায় বলে - দ্বিজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১৮.
'ধনুকের ধ্বনি' এক কথায় কী বলে?
  1. নিক্বণ
  2. শিঞ্জন
  3. টঙ্কার
  4. ঝংকার
সঠিক উত্তর:
টঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
টঙ্কার
ব্যাখ্যা

• 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- টঙ্কার।  

অন্যদিকে, 
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- নিক্বণ। 
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন। 
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- ঝংকার। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১৯.
কোনটি 'ক্রন্দসী' এর সম্প্রসারিত প্রকাশ?
  1. আকাশ ও পৃথিবী
  2. আকাশে বিচরণ করে
  3. স্বর্গ ও মর্ত্য
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
• 'স্বর্গ ও মর্ত্য' এর এক কথায় প্রকাশ - ক্রন্দসী
- 'আকাশ ও পৃথিবী' এর এক কথায় প্রকাশ - ক্রন্দসী
- 'পৃথিবী ও স্বর্গ' এর এক কথায় প্রকাশ - রোদসী।

অন্যদিকে,
- 'আকাশে বিচরণ করে এমন' এর এক কথায় প্রকাশ - খেচর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২০.
আমি, তুমি ও সে -
  1. ক) সবাই
  2. খ) আমরা
  3. গ) আমাদের
  4. ঘ) সকলে
সঠিক উত্তর:
খ) আমরা
উত্তর
সঠিক উত্তর:
খ) আমরা
ব্যাখ্যা
আমরা - আমি, তুমি ও সে। বাংলায় ‘আমরা’কে একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসেবে গণ্য করা হয়। অবশ্য ‘আমরা’কে নিত্য সমাসেরও অন্তর্ভুক্ত করা হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২১.
‘যে নারী সুন্দরী’ - এক কথায়?
  1. ক) অঙ্গনা
  2. খ) রামা
  3. গ) স্বয়ংবরা
  4. ঘ) অন্যপূর্বা
সঠিক উত্তর:
খ) রামা
উত্তর
সঠিক উত্তর:
খ) রামা
ব্যাখ্যা
যে নারী সুন্দরী = রামা

আরো কিছু বাক্য সংকোচন:
যে নারী সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
যে নারী বীর = বীরাঙ্গনা 
যে নারী বার (সমূহ) গামিনী=বারাঙ্গনা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী =অঘটনপটিয়সী
যে নারি চিরকাল পিতৃগৃহবাসিনী=চিরন্টী
যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল।=অন্যপূর্বা
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) =অসূর্যম্পশ্যা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবন্ধা = চিত্রার্পিতা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড.সৌমিত্র শেখর
১২২.
'যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এর এক কথায় প্রকাশ -
  1. বিষকন্যকা
  2. অঙ্গনা
  3. চিরন্টী
  4. স্বয়ংবরা
সঠিক উত্তর:
অঙ্গনা
উত্তর
সঠিক উত্তর:
অঙ্গনা
ব্যাখ্যা
• 'যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এর এক কথায় প্রকাশ - অঙ্গনা

অন্যদিকে,
- 'যে নারী স্বয়ং পতি বরণ করে' এর এক কথায় প্রকাশ - স্বয়ংবরা।
- 'যে নারি চিরকাল পিতৃগৃহবাসিনী' এর এক কথায় প্রকাশ - চিরন্টী।
- 'যে নারী সহবাসে মৃত্যু হয়' এর এক কথায় প্রকাশ - বিষকন্যকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২৩.
'যে বহু বিষয় জানে'- এক কথায়-
  1. ক) বহুদর্শী
  2. খ) সর্বজ্ঞ
  3. গ) সবজান্তা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) বহুদর্শী
উত্তর
সঠিক উত্তর:
ক) বহুদর্শী
ব্যাখ্যা

বহুদর্শী - যে বহু বিষয়ে জানে; বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ; বিচক্ষণ
সবজান্তা - সব বিষয়ে জানে এমন; সর্বজ্ঞ
বহুজ্ঞ - বহুবিষয়বিদ; অনেক বিষয় জানে এমন।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

১২৪.
"যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা" - এর এক কথায় কী বলে?
  1. প্রোষিতভর্তৃকা
  2. পরভৃতিকা
  3. প্রোষিতপত্নীক
  4. অধিবিন্না
সঠিক উত্তর:
পরভৃতিকা
উত্তর
সঠিক উত্তর:
পরভৃতিকা
ব্যাখ্যা

যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা এর এক কথায় প্রকাশ- পরভৃতিকা।

অন্যদিকে,
যে যে নারীর স্বামী বিদেশ থাকে = প্রোষিতভর্তৃকা
যে পুরুষের বউ বিদেশ থাকে = প্রোষিতপত্নীক
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১২৫.
'যা দমন করা যায় না' এর এক কথায় প্রকাশ কী?
  1. দুরদম্য
  2. দুর্দমনীয়
  3. অদম্য
  4. দুর্নিবার
সঠিক উত্তর:
অদম্য
উত্তর
সঠিক উত্তর:
অদম্য
ব্যাখ্যা
• 'যা দমন করা যায় না' এক কথায় বলে - অদম্য।

অন্যদিকে, 
• যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।

'দুরদম্য' বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২৬.
যা স্থায়ী নয়-
  1. ক) নশ্বর
  2. খ) অস্থায়ী
  3. গ) ক্ষণস্থায়ী
  4. ঘ) ক্ষণিক
সঠিক উত্তর:
খ) অস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্থায়ী
ব্যাখ্যা
অস্থায়ী - অল্পকাল স্থায়ী; স্থায়ী নয় এমন; সাময়িক। নশ্বর - নষ্ট হওয়ার স্বভাব যার/ যা চিরস্থায়ী নয়। ক্ষণস্থায়ী - ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১২৭.
'শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে' এর এক কথায় প্রকাশ -
  1. শ্রুতিমধুর
  2. শ্রুতধর
  3. শ্রুতিযোগ্য
  4. শ্রুতিগ্রাহ্য
সঠিক উত্তর:
শ্রুতধর
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতধর
ব্যাখ্যা
• 'শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে' এর এক কথায় প্রকাশ - শ্রুতধর

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: 
- কচুপোড়া - অখাদ্য বস্তু। 
- একবনের শিয়াল - একদলের লোক। 
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ। 
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি। 
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি। 
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি। 
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া। 
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২৮.
‘জানার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. জিগীষা
  2. জিজ্ঞাসা
  3. জ্ঞাতব্য
  4. জিজ্ঞাসু
সঠিক উত্তর:
জ্ঞাতব্য
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞাতব্য
ব্যাখ্যা

• ‘জানার যোগ্য’ এর বাক্য সংকোচন - জ্ঞাতব্য।

অন্যদিকে,
- ‘জানার ইচ্ছা’ এক কথায় - জিজ্ঞাসা।
- ‘জানতে ইচ্ছুক’ এক কথায় - জিজ্ঞাসু।
- ‘জয় করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১২৯.
কলাজ্ঞান আছে যার = _________।
  1. কলাক
  2. কলাজ্ঞ
  3. কলাবিদ
  4. কলৈক
  5. কলারদ
সঠিক উত্তর:
কলাবিদ
উত্তর
সঠিক উত্তর:
কলাবিদ
ব্যাখ্যা
• ‘কলাবিদ’ শব্দের অর্থ: শিল্পজ্ঞানী, শিল্পরসজ্ঞ, শিল্পরসিক।

সুতরাং,
• ‘কলাজ্ঞান আছে যার’ এক কথায় বলে - কলাবিদ।

এরূপ-
• বহুবিষয়বিদ / বহু বিষয় জানে এমন - বহুজ্ঞ। 

অন্যদিকে: 
- সব কিছু জানে এমন - সর্বজ্ঞ।
- সব বিষয়ে জানে এমনম - সবজান্তা।
- বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ - বহুদর্শী। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান। 
১৩০.
‘গভীর রাত্রি’ এক কথায় কী বলে?
  1. ত্রিযামা
  2. অমাবস্যা
  3. তমিস্রা
  4. নিশীথ
  5. সৌপ্তিক
সঠিক উত্তর:
নিশীথ
উত্তর
সঠিক উত্তর:
নিশীথ
ব্যাখ্যা
• ‘গভীর রাত্রি’ এক কথায় বলে - নিশীথ।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- 'কৃষ্ণপক্ষের শেষ তিথি' - অমাবস্যা।
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ - তামসী, তমিস্রা।
- ‘রাত্রির তিন ভাগ একত্রে’ - ত্রিযামা।
- ‘রাতের শিশির’ - শবনম।
- ‘রাত্রির প্রথম ভাগ’  -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ - মহানিশা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ - সৌপ্তিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩১.
এক কথায় প্রকাশ করুনঃ অনেক অভিজ্ঞতা আছে যার।
  1. ক) দূরদর্শী
  2. খ) অভিজ্ঞ
  3. গ) বহুদর্শী
  4. ঘ) ত্রিকালজ্ঞ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অভিজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
খ) অভিজ্ঞ
ব্যাখ্যা
অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৩২.
'উত্তমর্ণ' বলতে বোঝায় -
  1. ঋষির ন্যায়
  2. ঋণ দেয় যে
  3. ঋণ নেয় যে
  4. ঋণশোধে অসমর্থ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঋণ দেয় যে
উত্তর
সঠিক উত্তর:
ঋণ দেয় যে
ব্যাখ্যা
• 'উত্তমর্ণ' বলতে বোঝায় - ঋণ দেয় যে, মহাজন।

উল্লেখ্য, 
- ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ- 'উত্তমর্ণ'।

অন্যদিকে,
• ঋষির ন্যায় - ঋষিকল্প, 
• ঋণ নেয় যে - অধমর্ণ, 
• ঋণশোধে অসমর্থ - দেউলিয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৩.
'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এককথায় প্রকাশ -
  1. নির্বাক
  2. হতবাগ
  3. অভিজ্ঞ
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
কোনোটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটি নয়
ব্যাখ্যা
• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এককথায় প্রকাশ - অবিসংবাদী

অন্যদিকে, 
• 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' এর এককথায় প্রকাশ - অবিমৃশ্যকারী।
• 'যে ভবিষ্যতের চিন্তা করেনা বা দেখে না' এর এককথায় প্রকাশ - অপরিণামদর্শী। 
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এর এককথায় প্রকাশ - প্রত্যুৎপন্নমতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ৷
১৩৪.
'দিতে হবে' - কে এক কথায় কী বলে?
  1. ক) ভূতপূর্ব
  2. খ) দেয়
  3. গ) জিতনিদ্র
  4. ঘ) অনাদ্যন্ত
সঠিক উত্তর:
খ) দেয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দেয়
ব্যাখ্যা
দেয় (বিশেষ্য) - দানের যোগ্য; দিতে হবে এমন; দাবত্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৩৫.
'যা সহজে ভেদ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী?
  1. দুর্বধ্য
  2. দুর্ভেদ্য
  3. অর্ভেদ্য
  4. দুরর্ভেদ
সঠিক উত্তর:
দুর্ভেদ্য
উত্তর
সঠিক উত্তর:
দুর্ভেদ্য
ব্যাখ্যা
• 'যা সহজে ভেদ করা যায় না' এক কথায় প্রকাশ - দুর্ভেদ্য।

অন্যদিকে,
- 'দুর্বধ্য' অর্থ - যা সহজে বধ করা যায় না।
- অর্ভেদ্য ও দুরর্ভেদ বানানগুলো অশুদ্ধ। 

এরকম আর কিছু এক কথায় প্রকাশ:
 -যা সহজে ভেঙে যায় - ভঙ্গুর।
- যা সহজে করা যায় না - দুষ্কর।
- যা সহজে জানা যায় না - দুর্জেয়।
- যা সহজে মরে না - দুর্মর।
- যা সহজে পাওয়া যায় না- দুষ্প্রাপ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৬.
‘আমার মতো’ এক কথায় বলে-
  1. তাদৃশ
  2. ঈদৃশ
  3. মাদৃশ
  4. আদৃত
সঠিক উত্তর:
মাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
মাদৃশ
ব্যাখ্যা
• ‘আমার মতো / সদৃশ’ এক কথায় বলে - মাদৃশ।

অন্যদিকে,
‘ইহার তুল্য’ এক কথায় বলে - ঈদৃশ।
‘সেই প্রকার বা সেই রকম’ এক কথায় বলে - তাদৃশ।
‘সদরে গৃহীত’ এক কথায় বলে - আদৃত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৭.
এক কথায় প্রকাশ করুন: "বহু বিষয়ে জানেন যিনি"।
  1. নৈয়ায়িক
  2. ঋত্বিক
  3. বহুদর্শী
  4. বিদ্বান
  5. পাটনি
সঠিক উত্তর:
বহুদর্শী
উত্তর
সঠিক উত্তর:
বহুদর্শী
ব্যাখ্যা
• "বহু বিষয়ে জানেন যিনি" এর এক কথায় প্রকাশ - বহুদর্শী।

অন্যদিকে,
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' এর এক কথায় প্রকাশ -  নৈয়ায়িক।
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এর এক কথায় প্রকাশ - ঋত্বিক।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• খেয়া পার করে যে - পাটনি।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৩৮.
'উদগিরণ করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. উপচিকীর্ষা
  2. উদ্‌দ্গীর্ণ
  3. অলোলিক্য
  4. উদীচ্য
সঠিক উত্তর:
উদ্‌দ্গীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌দ্গীর্ণ
ব্যাখ্যা
• 'উদগিরণ করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ - উদ্‌দ্গীর্ণ

অন্যদিকে,
উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য।
উলু উলু ধ্বনি - অলোলিক্য।
উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৯.
'অনিকেত' -কোন বাক্যের সংকোচিত রূপ?
  1. যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না
  2. যে বিষয়ে কোনো বিতর্ক নেই
  3. যার বাসস্থান নেই
  4. যার আকার কুৎসিত
সঠিক উত্তর:
যার বাসস্থান নেই
উত্তর
সঠিক উত্তর:
যার বাসস্থান নেই
ব্যাখ্যা
যার বাসস্থান নেই' এর বাক্য সংক্ষেপন - অনিকেত।
যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদিত।
যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি।
যার আকার কুৎসিত - কদাকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৪০.
"বীরবৌলি" বলতে কী বোঝায়?
  1. যে পুরুষ বিয়ে করেনি
  2. পুরুষের কর্ণভূষণ
  3. যে পুরুষ স্ত্রীর বশীভূত
  4. যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে
সঠিক উত্তর:
পুরুষের কর্ণভূষণ
উত্তর
সঠিক উত্তর:
পুরুষের কর্ণভূষণ
ব্যাখ্যা

• 'পুরুষের কর্ণভূষণ' এর এক কথায় প্রকাশ - বীরবৌলি

অন্যদিকে,
যে পুরুষ বিয়ে করেনি - অকৃতদার।
যে পুরুষ স্ত্রীর বশীভূত - স্ত্রৈণ।
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে - প্রোষিতভার্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪১.
'পূর্বকাল সম্পর্কিত' এক কথায় কী বলে?
  1. ভূতপূর্ব
  2. মৃতকল্প
  3. পুনর্জন্ম
  4. প্রাক্তন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রাক্তন
উত্তর
সঠিক উত্তর:
প্রাক্তন
ব্যাখ্যা

• 'পূর্বকাল সম্পর্কিত' এক কথায় বলে - প্রাক্তন।

অন্যদিকে, 
------------------
• 'পূর্বে ছিল, এখন নেই' এক কথায় বলে - ভূতপূর্ব। 
• 'প্রায় মৃত' এক কথায় বলে - মৃতকল্প।
• 'পুনরায় জীবনপ্রান্ত' এক কথায় বলে - পুনর্জন্ম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪২.
‘ক্ষমা করার ইচ্ছা’ এককথায় বলে -
  1. চিক্ষমিষা
  2. জিগমিষা
  3. তিতীর্ষা
  4. হিতৈষা
সঠিক উত্তর:
চিক্ষমিষা
উত্তর
সঠিক উত্তর:
চিক্ষমিষা
ব্যাখ্যা
• 'ক্ষমা করার ইচ্ছা’ এককথায় বলে - চিক্ষমিষা

অন্যদিকে, 
• ‘গমন করার ইচ্ছা’ এককথায় বলে - জিগমিষা।
• 'ত্রাণ লাভ করার ইচ্ছা’ এককথায় বলে - তিতীর্ষা।
• ‘হিত করার ইচ্ছা’ এককথায় বলে - হিতৈষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪৩.
'যা সহজে জানা যায় না' এর এক কথায় প্রকাশ কী?
  1. দুষ্প্রাপ্য
  2. দুষ্কর
  3. দুর্জ্ঞেয়
  4. দুর্লঙ্ঘ্য
সঠিক উত্তর:
দুর্জ্ঞেয়
উত্তর
সঠিক উত্তর:
দুর্জ্ঞেয়
ব্যাখ্যা
• 'যা সহজে জানা যায় না' এর এক কথায় প্রকাশ - দুর্জ্ঞেয়

অন্যদিকে,
- 'যা সহজে করা যায় না' এর এক কথায় প্রকাশ - দুষ্কর।
- 'যা সহজে লঙ্ঘন করা যায় না' এর এক কথায় প্রকাশ - দুর্লঙ্ঘ্য।
- 'যা সহজে পাওয়া যায় না' এর এক কথায় প্রকাশ - দুষ্প্রাপ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪৪.
'মায়া জানে না যে' এর এক কথায় প্রকাশ কী?
  1. যুধিষ্ঠির
  2. নৈয়ায়িক
  3. ঋত্বিক
  4. অমায়িক
সঠিক উত্তর:
অমায়িক
উত্তর
সঠিক উত্তর:
অমায়িক
ব্যাখ্যা
• 'মায়া জানে না যে' এর এক কথায় প্রকাশ: অমায়িক। 

অন্য অপশনের এক কথায় প্রকাশ:

• ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি-ঋত্বিক।
• যুদ্ধে স্থির থাকেন যিনি- যুধিষ্ঠির।
• ন্যায় শাস্ত্র জানেন যিনি- নৈয়ায়িক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪৫.
'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ কী হবে? 
  1. উৎপীল
  2. কুশীলব
  3. কুলীন
  4. সানীন
সঠিক উত্তর:
কুশীলব
উত্তর
সঠিক উত্তর:
কুশীলব
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ​নাটকের পাত্রপাত্রী - কুশীলব।



• ​কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ​যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী।
- যা বলার যোগ্য নয় – অকথ্য।
- যা অতি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না – অজ্ঞাতকুলশীল ৷
- যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা।

​উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৪৬.
'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ-
  1. কেকা
  2. টঙ্কার
  3. অজিন
  4. শিঞ্জন
সঠিক উত্তর:
অজিন
উত্তর
সঠিক উত্তর:
অজিন
ব্যাখ্যা

• 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ-- অজিন।

 অন্যদিকে, 
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার'।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪৭.
'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. স্বাপদসংকুল
  2. অতলস্পর্শী
  3. শ্বাপদসংকুল
  4. অনিকেত
সঠিক উত্তর:
শ্বাপদসংকুল
উত্তর
সঠিক উত্তর:
শ্বাপদসংকুল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'শ্বাপদসংকুল' শব্দের অর্থ - 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ'।

• 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এর এক কথায় প্রকাশ - 'শ্বাপদসংকুল'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৪৮.
"মাদৃশ" - বলতে কী বোঝায়?
  1. তার তুল্য
  2. আমার তুল্য
  3. ইহার তুল্য
  4. ঋষির তুল্য
সঠিক উত্তর:
আমার তুল্য
উত্তর
সঠিক উত্তর:
আমার তুল্য
ব্যাখ্যা

• 'আমার মতো' এর এক কথায় প্রকাশ - মাদৃশ।

অন্যদিকে,
তার তুল্য - তাদৃশ।
ইহার তুল্য - ঈদৃশ।
ঋষির তুল্য - ঋষিতুল্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪৯.
'ব্যাকরণে পণ্ডিত যিনি' এর এক কথায় প্রকাশ -
  1. বৈয়াকরণ
  2. শাস্ত্রকার
  3. শাস্ত্রজ্ঞ
  4. ব্যাকরণবিদ
সঠিক উত্তর:
বৈয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
বৈয়াকরণ
ব্যাখ্যা

• 'ব্যাকরণে পণ্ডিত যিনি' এর এক কথায় প্রকাশ - বৈয়াকরণ

অন্যদিকে,
যিনি ব্যাকরণ রচনা করেন - ব্যাকরণবিদ
স্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি - শাস্ত্রকার।
স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি - শাস্ত্রজ্ঞ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫০.
একাদিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে কি বলে?
  1. ক) সন্ধি
  2. খ) সমাস
  3. গ) বাচ্য
  4. ঘ) বাক্য সংক্ষেপণ
সঠিক উত্তর:
ঘ) বাক্য সংক্ষেপণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাক্য সংক্ষেপণ
ব্যাখ্যা

একাদিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য-সংক্ষেপণ বলে।
এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশে'রই নামান্তর।
বহুপদকে একপদে পরিণত করার মধ্য দিয়ে বাক্যাংশের বা বাক্যের সংকোচন কাজ চলে।একেই বলা হয় বাক্য সংকোচন, নামান্তরে একপদীকরণ বা বাক্‌সংহতি।
যেমনঃ যা বার বার দুলছে = দোদুল্যমান।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫১.
'কালান্তর' - বলতে কী বোঝায়?
  1. অন্য জন্ম
  2. অন্য যুগ
  3. অন্য লোক
  4. অন্য কাল
সঠিক উত্তর:
অন্য কাল
উত্তর
সঠিক উত্তর:
অন্য কাল
ব্যাখ্যা

• 'অন্য কাল' এর এক কথায় প্রকাশ - কালান্তর

অন্যদিকে,
অন্য লোক-লোকান্তর।
অন্য যুগ-যুগান্তর।
অন্য জন্ম-জন্মান্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫২.
জয়সূচক যে উৎসব - 
  1. ক) বিজেয়
  2. খ) জিগীষা 
  3. গ) জয়ন্তী
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
গ) জয়ন্তী
ব্যাখ্যা
জয়সূচক যে উৎসব -  জয়ন্তী
অন্যদিকে জয় করার যোগ্য - বিজেয়
জয় করার ইচ্ছা - জিগীষা

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ।
১৫৩.
'চোখের কোণ' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অক্ষিগোলক
  2. নয়না
  3. অপাঙ্গ
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
অপাঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অপাঙ্গ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপাঙ্গ' - শব্দের অর্থ - চোখের প্রান্তভাগ বা চোখের কোণ।
- এটি সংস্কৃত শব্দ, যা বিশেষ করে চোখের পাশের অংশ বোঝাতে ব্যবহৃত হয়।

অন্য অপশন:
(ক) নয়না → "নয়না" শব্দটি চোখ বোঝায়, কিন্তু এর প্রান্তভাগ নয়।
(গ) অক্ষিগোলক → "অক্ষিগোলক" হলো চোখের পুরো বলের মতো অংশ, যা চোখের ভেতরের গঠন বোঝায়।

অতএব,
‘চোখের প্রান্তভাগ’ এর এক কথায় প্রকাশ হলো "অপাঙ্গ"।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১৫৪.
'অক্ষির সমক্ষে বর্তমান' এক কথায় কী বলে?
  1. প্রকাশ্য
  2. পরিলক্ষিত
  3. প্রত্যক্ষ
  4. প্রকাশিত
সঠিক উত্তর:
প্রত্যক্ষ
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যক্ষ
ব্যাখ্যা
• 'অক্ষির সমক্ষে বর্তমান' এক কথায় বলে – প্রত্যক্ষ।

অন্যদিকে, 
• 'প্রকাশ্য' অর্থ - প্রকাশের যোগ্য, প্রকাশ হয়েছে এমন। 
• 'পরিলক্ষিত' অর্থ - বিশেষ ভাবে লক্ষ্য করা হয়েছে এমন। 
• 'প্রকাশিত' অর্থ - প্রকাশ করা হয়েছে এমন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৫.
'ভ্রমরের শব্দ' এক কথায় কী বলে?
  1. গুঞ্জন
  2. গঞ্জন
  3. কুঞ্জল
  4. ভ্রমি
সঠিক উত্তর:
গুঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
গুঞ্জন
ব্যাখ্যা
• 'ভ্রমরের শব্দ' এর এক কথায় প্রকাশ - গুঞ্জন।

অন্যদিকে,
• 'গঞ্জন' অর্থ - তিরস্কার, নিন্দা। 
• 'কুঞ্জল' অর্থ - পান্তাভাতের জল। 
• 'ভ্রমি' অর্থ - আবর্ত, ঘুর্ণিজাল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫৬.
'হনন করার ইচ্ছা' এক কথায় কী বলে?
  1. জুগুপ্সা
  2. জিঘাংসা
  3. জিগমিষা
  4. জিগীষা
সঠিক উত্তর:
জিঘাংসা
উত্তর
সঠিক উত্তর:
জিঘাংসা
ব্যাখ্যা

• 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।

অন্যদিকে, 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫৭.
"আবক্ষ জলে নেমে স্নান" এর বাক্য সংকোচন কোনটি?
  1. আবাহন
  2. অবগাহন
  3. বিহগ 
  4. কিশলয় 
সঠিক উত্তর:
অবগাহন
উত্তর
সঠিক উত্তর:
অবগাহন
ব্যাখ্যা

• "আবক্ষ জলে নেমে স্নান" এর এক কথায় প্রকাশ - অবগাহন।

আর কিছু গুরুত্বপূর্ণ এর এক কথায় প্রকাশ: 
• আকাশে গমন করে যে - বিহগ।
• আঘাতের বিপরীত - প্রত্যাঘাত।
• উদ্ভিদের নতুন পাতা - কিশলয়।

• আত্মাকে অধিকার করে - আধ্যাত্ম।
• আট প্রহর পরা যায় যা - আটপৌরে।
• আয়নায় দেখা মূর্তি - প্রতিবিম্ব।
• আরাধনার যোগ্য যিনি - আরাধ্য।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৫৮.
'যা দমন করা যায় না' -এক কথায় প্রকাশ কী হবে?
  1. দুর্নিবার
  2. দুর্দমনীয়
  3. অদম্য
  4. নশ্বর
সঠিক উত্তর:
অদম্য
উত্তর
সঠিক উত্তর:
অদম্য
ব্যাখ্যা

- 'যা দমন করা যায় না' - অদম্য।

অন্যদিকে,
- 'যা দমন করা কষ্টকর' - দুর্দমনীয়।
- 'যা নিবারণ করা কষ্টকর' - দুর্নিবার।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ - নশ্বর।

• আরও কিছু এক কথায় প্রকাশ:
- 'যা পূর্বে ছিল এখন নেই' - ভূতপূর্ব।
- 'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি।
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ - অবিনশ্বর। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৫৯.
'অভ্রান্ত জ্ঞান' এক কথায় বলে-
  1. প্রমা
  2. অজ্ঞেয়
  3. পেয়
  4. অপ্রমেয়
সঠিক উত্তর:
প্রমা
উত্তর
সঠিক উত্তর:
প্রমা
ব্যাখ্যা
• 'অভ্রান্ত জ্ঞান' এক কথায় বলে - প্রমা।

অন্যদিকে,
• 'অজ্ঞেয়' শব্দের অর্থ: জ্ঞানের অতীত, জানা যায় না এমন।
• 'যা পান করার যোগ্য' এক কথায় বলে - পেয়।
• 'যা প্রমাণ করা যায় না' এক কথায় বলে - অপ্রমেয়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬০.
'অর্থহীন উক্তি'কে এক কথায় কী বলে?
  1. ক) অনূদিত
  2. খ) প্রলাপ
  3. গ) আরক্ত
  4. ঘ) সাবলীল
সঠিক উত্তর:
খ) প্রলাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রলাপ
ব্যাখ্যা
'অর্থহীন উক্তি'কে এক কথায় বলে - প্রলাপ 
অন্যদিকে, 
অন্য ভাষায় অনুবাদ = অনূদিত 
অবলীলাত সঙ্গে = সাবলীল 
ঈষৎ রক্তবর্ণ = আরক্ত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬১.
‘যা বপন করা হয়েছে’ -এর এককথায় প্রকাশ কোনটি?
  1. উদ্ভিদ
  2. বোনাই
  3. উক্ত
  4. উপ্ত
সঠিক উত্তর:
উপ্ত
উত্তর
সঠিক উত্তর:
উপ্ত
ব্যাখ্যা
• 'যা বপন করা হয়েছে' এর এক কথায় প্রকাশ - উপ্ত।

অন্যদিকে,
• 'যা মাটি ভেদ করে উঠে' - 'উদ্ভিদ'। 
• বলা হয়েছে যা - উক্ত ।
• বোনের বর - বোনাই। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬২.
'প্রতিকার করার ইচ্ছা' এক কথায় কী বলে-
  1. প্রতিকীর্ষা
  2. অপচিকীর্ষা
  3. প্রতিচিকীর্ষা
  4. অনুচিকীর্ষা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রতিচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিচিকীর্ষা
ব্যাখ্যা
• 'প্রতিকার করার ইচ্ছা' এক কথায় বলে - প্রতিচিকীর্ষা। 

অন্যদিকে, 
• 'অনুকরণ করার ইচ্ছা' এক কথায় বলে - অনুচিকীর্ষা। 
• 'অপকার করার ইচ্ছা' এক কথায় বলে - অপচিকীর্ষা। 
• প্রতিকীর্ষা বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬৩.
'নিক্বণ' কোন শব্দগুচ্ছের এক কথায় প্রকাশ?
  1. শুকনো পাতার শব্দ
  2. ঝনঝন শব্দ
  3. নূপুরের ধ্বনি
  4. ধনুকের ধ্বনি
সঠিক উত্তর:
নূপুরের ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
নূপুরের ধ্বনি
ব্যাখ্যা
• 'নূপুরের ধ্বনি' এর এক কথায়- 'নিক্বণ'

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 'নিক্বণ' অর্থ- নূপুর বীণা প্রভৃতির ঝংকার। 

অন্যদিকে, 
• 'শুকনো পাতার শব্দ' - 'মর্মর'।  
• 'ঝনঝন শব্দ' - 'ঝংকার'।  
• 'ধনুকের ধ্বনি' - 'টংকার'।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১৬৪.
যা নিন্দার যোগ্য নয়-
  1. নিন্দনীয়
  2. প্রশংসনীয়
  3. অনিন্দ্য
  4. নিস্পৃহ
সঠিক উত্তর:
অনিন্দ্য
উত্তর
সঠিক উত্তর:
অনিন্দ্য
ব্যাখ্যা
• নিন্দার যোগ্য নয় যা - অনিন্দনীয়, অনিন্দ্য। 
- 'অনিন্দ্য' শব্দের অর্থ নিন্দার অযোগ্য।

অপরদিকে, 
‘নিন্দনীয়’ শব্দের অর্থ নিন্দার যোগ্য।

• আরো কয়েকটি বাক্য সংকোচন:
- 'যা বলার যোগ্য নয়'- অকথ্য, 
- যা উচ্চারণ করা যায় না - অনুচ্চার্য, 
- যা বলার যোগ্য নয় - অকথ্য, 
- যা প্রকাশ করা হয় নি - অব্যক্ত, 
- যা বলা হয় নি - অনুক্ত। 
 
 উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬৫.
'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিহীর্ষা
  2. বিবিক্ষা
  3. জিঘাংসা
  4. তিতিক্ষা
সঠিক উত্তর:
জিহীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
জিহীর্ষা
ব্যাখ্যা
• 'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'জিহীর্ষা'।  

অন্যদিকে,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'বিবিক্ষা'।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - 'জিঘাংসা'। 
- 'ক্ষমা করার ইচ্ছা' এক কথায় প্রকাশ = 'তিতিক্ষা'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা,
- 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ = তিতিক্ষু।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = জুগুপ্সা।
- 'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = ঈপ্সিত।
- 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এর এক কথায় প্রকাশ = অধঃকায়।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১৬৬.
'রন্ধনের যোগ্য' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পাচ্য
  2. রসুই
  3. রন্ধনশীল
  4. রসনা
সঠিক উত্তর:
পাচ্য
উত্তর
সঠিক উত্তর:
পাচ্য
ব্যাখ্যা
• 'রন্ধনের যোগ্য' এর এক কথায় প্রকাশ - পাচ্য

অন্যদিকে,
- 'রস আস্বাদন করা হয় যার দ্বারা' এর এক কথায় প্রকাশ - রসনা।

আরও কিছু এক কথায় প্রকাশ: 
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ - তিতিক্ষা। 
- 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ - জুগুপ্সা। 
- মনোগত ইচ্ছা এক কথায় প্রকাশ - ঈপ্সিত।
- লাভ করা ইচ্ছা এক কথায় প্রকাশ - লিপ্সা।
- কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ এক কথায় প্রকাশ - অধঃকায়। 
 
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬৭.
'দূরপনেয়' বলতে কী বোঝায়?
  1. যা বহন করা যাচ্ছে
  2. যা অপনয়ন করা কষ্টকর
  3. যা অনুভব করা হচ্ছে
  4. যা অপনয়ন করা যায় না
সঠিক উত্তর:
যা অপনয়ন করা কষ্টকর
উত্তর
সঠিক উত্তর:
যা অপনয়ন করা কষ্টকর
ব্যাখ্যা

• 'যা অপনয়ন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দূরপনেয়

অন্যদিকে,
যা অপনয়ন করা যায় না - অনপনেয়।
যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান।
যা বহন করা যাচ্ছে - নীয়মান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬৮.
‘ঈষৎ পাংশু বর্ণ’ এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনীল
  2. কবোষ্ণ
  3. কয়রা
  4. আনীল
সঠিক উত্তর:
কয়রা
উত্তর
সঠিক উত্তর:
কয়রা
ব্যাখ্যা

‘ঈষৎ পাংশু বর্ণ’ এর এক কথায় প্রকাশ হচ্ছে কয়রা।

অন্যদিকে:
- অনীল – ঈষৎ নীলাভবিশিষ্ট।
- কবোষ্ণ – ঈষৎ উষ্ণ।
- আনীল – নীলাভ রঙ বা নীলবর্ণ।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- আজীবন সধবা যে নারী = চিরায়ুষ্মতী;
- উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন = রিকথ;
- উটের/হস্তীর শাবক = করভ;
- ঋষির দ্বারা উক্ত(কথিত) = আর্য;
- ঋজুর ভাব = আর্জব;
- ঋতুর সম্বন্ধে = আর্তব;
- কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে = বীতশ্রদ্ধ;
- কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ = রত্নি;
- কপালে আঁকা তিলক = রসকলি;
- গৃহের প্রধান প্রবেশ পথ = দেহলি, দেউড়ি;
- গর্দভের বাসস্থান = খরশাল;
- গুরুগৃহে বাস = অন্তেবাসী;
- গুরুর পত্নী = গুর্বী;
- গাধার ডাক = রাসভ;
- জানা উচিত = জ্ঞেয়;
- ত্বরায় গমন করে যে = তুরগ;
- তার মত = তাদৃশ;
- তনুর ভাব = তনিমা;
- দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ = রোজনামচা;
- নিবেদন করা হয় যা = নৈবদ্য।

উৎস:
ভাষা শিক্ষা – হায়াৎ মামুদ;
বাংলা একাডেমি অভিধান।

১৬৯.
’বিহঙ্গের ডাক’ এক কথায় কী বলে?
  1. নিক্বণ
  2. টঙ্কার
  3. গুঞ্জন
  4. কাকলি
সঠিক উত্তর:
কাকলি
উত্তর
সঠিক উত্তর:
কাকলি
ব্যাখ্যা
• ’বিহঙ্গের ডাক’ এক কথায় প্রকাশ = কাকলি। 

অন্যদিকে,
• নূপুরের ধ্বনি = নিক্বণ।
• ধনুকের ধ্বনি = টঙ্কার।
• ভ্রমরের শব্দ = গুঞ্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭০.
‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ কী?
  1. অনুভূয়মান
  2. অনুচ্চার্য
  3. দুরুচ্চার্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
উত্তর
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
ব্যাখ্যা
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।

অন্যদিকে,
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭১.
‘সমতার ভাব’ এক কথায় বলে-
  1. ক) সাম্য
  2. খ) সস্ত্রীক
  3. গ) সর্বংসহ
  4. ঘ) সর্বজনীন
সঠিক উত্তর:
ক) সাম্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সাম্য
ব্যাখ্যা
• ‘সমতার ভাব’ এককথায় বলে = সাম্য

অন্যদিকে,
'সকলের জন্য প্রযোজ্য'কে এক কথায় বলে - সর্বজনীন
আবার 
সর্বজনের হিতকর = সর্বজনীন
সর্বজন সম্বন্ধীয় = সর্বজনীন
স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক 
যে সমস্তই সহ্য করে = সর্বংসহ

আরও কিছু এক কথায় প্রকাশ:
সংসদের সদস্য = সাংসদ। 
সাহিত্যে নিপুণ = সাহিত্যিক।
যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত = নৈয়ায়িক।
যিনি বিদ্রালাভ করেছেন = কৃতবিদ্যা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭২.
জীবিত থেকেও যে মৃত - তাকে কী বলে?
  1. জীবমৃত
  2. মৃতন্মৃত
  3. জীবন্মৃত
  4. মৃতপ্রায়
সঠিক উত্তর:
জীবন্মৃত
উত্তর
সঠিক উত্তর:
জীবন্মৃত
ব্যাখ্যা

জীবিত থেকে যে মৃত - জীবন্মৃত
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
জীবন্মৃত (বিশেষণ):
১. জীবিত থেকেও মৃতের ন্যায় অচল-অক্ষম; জীয়ন্তে মরা।
২. নির্জীব; মনমরা।
(তৎসম বা সংস্কৃত) জীবৎ + মৃত; (কর্মধারয় সমাস)

১৭৩.
'ভাষায় প্রকাশের অযোগ্য' এক কথায় বলে-
  1. দুরুচ্চার্য
  2. অবর্ণনীয়
  3. অনুচ্চার্য
  4. অবাচ্য
সঠিক উত্তর:
অবাচ্য
উত্তর
সঠিক উত্তর:
অবাচ্য
ব্যাখ্যা

• 'ভাষায় প্রকাশের অযোগ্য' এক কথায় বলে - অকথ্য/অবাচ্য।

অন্যদিকে, 
---------------
• 'যা বাক্যে প্রকাশযোগ্য নয়/অবর্ণনা করা যায় না এমন' এক কথায় বলে-  অনির্বচনীয়/অবর্ণনীয়। 
• 'যা উচ্চারণ করা কঠিন' এক কথায় বলে - দুরুচ্চার্য।
• 'যা উচ্চারণ করা যায় না' এক কথায় বলে - অনুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭৪.
'যা পূর্বে ছিল এখন নেই এমন' এক কথায় প্রকাশ কী?
  1. ভূতপূর্ব
  2. পূর্বকাল
  3. অভূতপূর্ব
  4. অভূত
সঠিক উত্তর:
ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ভূতপূর্ব
ব্যাখ্যা

• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।

অন্যদিকে,
• 'পূর্বে ঘটেনি এমন' এক কথায় প্রকাশ - অভূতপূর্ব।
• 'গত হয়নি এমন বা ঘটেনি এমন' - অভূত।
• 'পূর্বকাল' অর্থ - প্রাচীনকাল, পুরাকাল, অতীতকাল।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'যা বলা হয় নি এমন' এক কথায় প্রকাশ - অনুক্ত।
• 'যা অধ্যয়ন করা হয়েছে এমন' এক কথায় প্রকাশ - অধীত।
• 'যা আহুত (ডাকা) হয় নি' এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• 'কথায় প্রকাশ করার অযোগ্য' এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• 'যা আঘাত পায় নি' এর এক কথায় প্রকাশ - অনাহত।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭৫.
এক কথায় প্রকাশ নয় কোনটি- 'যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে'-
  1. পন্নগ
  2. উরগ
  3. ভুজঙ্গ
  4. উল্ফন
সঠিক উত্তর:
উল্ফন
উত্তর
সঠিক উত্তর:
উল্ফন
ব্যাখ্যা

'যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে'- এর এক কথায় প্রকাশ নয় - উল্ফন।
- 'উল্ফন' বলে কোনো শব্দ বাংলাভাষায় পাওয়া যায় না।

অন্যদিকে,
• পন্নগ, উরগ, ভুজঙ্গ দ্বারা ভূমিতে পেট ঘষে চলে এমন প্রাণীকে নির্দেশ করে।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- পন্নগ = সাপ।
- উরগ-  বুকে ভর দিয়ে চলে এমন চেরা জিভবিশিষ্ট সরীসৃপ, সাপ, ফণী। 
- ভুজঙ্গ - সাপ, সর্প।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৭৬.
ইতিহাস রচনা করেন যিনি -
  1. ইতিহাসবেত্তা
  2. ঐতিহাসিক
  3. ইতিহাসজ্ঞ
  4. প্রাবন্ধিক
সঠিক উত্তর:
ঐতিহাসিক
উত্তর
সঠিক উত্তর:
ঐতিহাসিক
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ঐতিহাসিক

অন্যদিকে,
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – ইতিহাসবেত্তা। 

গুরুত্বপূর্ণ কিছু এক কথা প্রকাশ,
- যা বার বার দুলছে – দোদুল্যমান।
- যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান।
- যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন – অনন্যসাধারণ।
- যা পূর্বে দেখা যায়নি এমন – অদৃষ্টপূর্ব।
- যা কষ্টে জয় করা যায় – দুর্জয়।
- যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ।
- যা অধ্যয়ন করা হয়েছে – অধীত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

১৭৭.
কুমারীর পুত্র - এর সঠিক বাক্য সংকোচন কী?
  1. কন্যকা
  2. কানীন
  3. পয়স্বিনী
  4. সংবর্ত
সঠিক উত্তর:
কানীন
উত্তর
সঠিক উত্তর:
কানীন
ব্যাখ্যা
• কুমারীর পুত্র - এর সঠিক বাক্য সংকোচন - কানীন। 

• অন্যদিকে: 
- যে মেয়ের বয়স দশ বছর - এর সঠিক বাক্য সংকোচন - কন্যকা। 
- যে নারী দুগ্ধবতী - এর সঠিক বাক্য সংকোচন - পয়স্বিনী। 
- যে মেঘে প্রচুর বৃষ্টি হয় - এর সঠিক বাক্য সংকোচন - সংবর্ত। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর।
১৭৮.
‘সংসারের প্রতি বিরাগ’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. নির্মোক
  2. নির্বেদ
  3. অনির্বেদ
  4. লীন
সঠিক উত্তর:
নির্বেদ
উত্তর
সঠিক উত্তর:
নির্বেদ
ব্যাখ্যা

•  ‘সংসারের প্রতি বিরাগ’ এর এক কথায় প্রকাশ হবে - নির্বেদ।


অন্যদিকে,
- নির্মোঘ - অব্যর্থ
- অনির্বেদ - বৈরাগ্যের অভাব। 
- লীন  - মিশে গিয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৭৯.
'যে রব শুনে এসেছে' এর এক কথায় প্রকাশ -
  1. রবাহুত
  2. রবাহিত
  3. রাবাহুত
  4. রবোহুত
সঠিক উত্তর:
রবাহুত
উত্তর
সঠিক উত্তর:
রবাহুত
ব্যাখ্যা
'যে রব শুনে এসেছে' এর এক কথায় প্রকাশ - রবাহুত

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮০.
'দমন করা যায় না যাকে' এর এক কথায় প্রকাশ -
  1. অনিবার্য
  2. অদম্য
  3. বক্ষ্যমাণ
  4. দুর্দমনীয়
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
অদম্য
উত্তর
সঠিক উত্তর:
অদম্য
ব্যাখ্যা
• 'দমন করা যায় না যাকে' এর এক কথায় প্রকাশ - অদম্য

অন্যদিকে,
- ‘যা বলা হচ্ছে’ এর এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।
- ‘যাকে দমন করা কষ্টকর’ এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়।
- 'নিবারণ করা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অনিবার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮১.
'ফল পাকলে যে গাছ মারা যায়' এর এক কথায় প্রকাশ -
  1. ওষধি
  2. ঔষধী
  3. ওষধী
  4. ঔষধি
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা
• 'ফল পাকলে যে গাছ মারা যায়' এর এক কথায় প্রকাশ - ওষধি

উল্লেখ্য,
'ওষধি' শব্দের অর্থ - একবার ফল দিয়েই মরে যায় এমন উদ্ভিদ।
'ঔষধি' শব্দের অর্থ - যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮২.
'অক্ষির অগোচরে' এর এক কথায় প্রকাশ -
  1. সমক্ষ
  2. কামাক্ষী
  3. পরোক্ষ
  4. প্রত্যক্ষ
সঠিক উত্তর:
পরোক্ষ
উত্তর
সঠিক উত্তর:
পরোক্ষ
ব্যাখ্যা
• 'অক্ষির অগোচরে' এর এক কথায় প্রকাশ - পরোক্ষ

অন্যদিকে,
- 'অক্ষিতে কাম যার' এর এক কথায় প্রকাশ - কামাক্ষী।
- 'অক্ষির অভিমুখে' এর এক কথায় প্রকাশ - প্রত্যক্ষ।
- 'অক্ষির সমীপে' এর এক কথায় প্রকাশ - সমক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৩.
ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে-
  1. ক) সারাংশ
  2. খ) অনুবাদ
  3. গ) ভাবসম্প্রসারণ
  4. ঘ) বাগধারা
সঠিক উত্তর:
গ) ভাবসম্প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাবসম্প্রসারণ
ব্যাখ্যা
কোনাে কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে।
- কবিতার বেলায় সেইসব পঙুক্তির ভাব-সম্প্রসারণ দরকার হয়, যেগুলাের মধ্যে সুনির্দিষ্ট কোনাে বক্তব্য বা তত্ত্ব থাকে।
- অন্যদিকে গদ্যরচনার সেইসব বাক্য ভাব-সম্প্রসারণের জন্য ঠিক করা হয়, সাধারণত যা প্রবাদ বা প্রবচনের মর্যাদায় উন্নীত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৮৪.
"মনোজ" বলতে কী বোঝায়?
  1. ভ্রমণ করা স্বভাব যার
  2. মনে যার জন্ম
  3. মরে না যে
  4. মর্মকে ভেদকারী
সঠিক উত্তর:
মনে যার জন্ম
উত্তর
সঠিক উত্তর:
মনে যার জন্ম
ব্যাখ্যা
• 'মনে যার জন্ম' এর এক কথায় প্রকাশ - মনসিজ/ মনোজ

অন্যদিকে,
মর্মকে ভেদকারী - মর্মভেদী।
মরে না যে - অমর।
ভ্রমণ করা স্বভাব যার - ভ্রমর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮৫.
‘অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ’ এক কথায় বলে-
  1. বচসা
  2. উপচার
  3. আপ্তবাক্য
  4. বক্ষ্যমাণ
সঠিক উত্তর:
উপচার
উত্তর
সঠিক উত্তর:
উপচার
ব্যাখ্যা
• ‘অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ’ এক কথায় প্রকাশ - উপচার।

অন্যদিকে,
• ‘ভুলহীন ঋষি বাক্য’ এক বথায় বলে - আপ্তবাক্য।
• ‘বাক্যের দ্বারা কৃতকলহ’ এক বথায় বলে - বচসা।
• ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক বথায় বলে - বক্ষ্যমাণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮৬.
"দাড়ি জন্মেনি যার' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দ্বিজ
  2. অজাতশ্মশ্রু
  3. ক্ষণজন্মা
  4. ত্রিযামা
সঠিক উত্তর:
অজাতশ্মশ্রু
উত্তর
সঠিক উত্তর:
অজাতশ্মশ্রু
ব্যাখ্যা
• "দাড়ি জন্মেনি যার' এর এক কথায় প্রকাশ - 'অজাতশ্মশ্রু'।

অন্যদিকে,
- 'যার দুবার জন্ম হয়' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।
- 'যার শুভক্ষণে জন্ম' এর এক কথায় প্রকাশ - ক্ষণজন্মা।
- 'রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ - ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮৭.
‘চম্পূ’ এর সম্প্রসারিত রূপ কী?
  1. ক) সদ্য দোহনকৃত উষ্ণ দুধ
  2. খ) গদ্য-পদ্যময় কাব্য
  3. গ) ঘ্রাণের যোগ্য
  4. ঘ) দোহনকৃত দুধ
সঠিক উত্তর:
খ) গদ্য-পদ্যময় কাব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) গদ্য-পদ্যময় কাব্য
ব্যাখ্যা

চম্পূ (বিশেষ্য):
অর্থ = গদ্যপদ্যময় কাব্য।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৮৮.
'পাওয়ার ইচ্ছা' এর বাক্য সংকোচন কোনটি?
  1. প্রেপ্সু 
  2. মুমুক্ষা
  3. তিতিক্ষা
  4. ঈপ্সা
সঠিক উত্তর:
ঈপ্সা
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সা
ব্যাখ্যা
•  পাওয়ার ইচ্ছা এর  বাক্য সংকোচন- ঈপ্সা।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো: 
- মুক্তি লাভের ইচ্ছা এর  বাক্য সংকোচন মুমুক্ষা। 
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- বুভুক্ষা। 
- 'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য সংকোচন- মুমুক্ষু।
- পেতে ইচ্ছুক এর  বাক্য সংকোচন- প্রেপ্সু। 
- 'ক্ষমা করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - তিতিক্ষা।
- ভোজন করার ইচ্ছা এর বাক্য সংকোচন- বুভুক্ষা।
- 'বাস করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবৎসা। 
- 'দেখবার ইচ্ছা' এর বাক্য সংকোচন- দিদৃক্ষা। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৮৯.
'একবার ফল দিয়েই মরে যায় এমন গাছ' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ওষধি
  2. ঔষধী
  3. ঔষধি
  4. ওষধী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা
• 'একবার ফল দিয়েই মরে যায় এমন গাছ' এর এক কথায় প্রকাশ - ওষধি

উল্লেখ্য,
'ঔষধি' শব্দের অর্থ -যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয় হয়।
- শব্দটি একটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯০.
’যা দমন করা যায় না’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দুর্দমনীয়
  2. দুর্নিবার
  3. অদম্য
  4. অবশ্যম্ভাবী
সঠিক উত্তর:
অদম্য
উত্তর
সঠিক উত্তর:
অদম্য
ব্যাখ্যা
• ’যা দমন করা যায় না’ এক কথায় বলা হয়- অদম্য।
------------------
অন্যদিকে,
• ’যা দমন করা কষ্টকর’ এক কথায় বলা হয়- দুর্দমনীয়।
• ’যা নিবারণ করা কষ্টকর’ এক কথায় বলা হয়- দুর্নিবার।
• ’যা অবশ্যই ঘটবে’ এক কথায় বলা হয়- অবশ্যম্ভাবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ সালের সংস্করণ)।
১৯১.
'লাফিয়ে চলে যে' এক কথায় বলে- 
  1. পন্নগ
  2. প্রবচর
  3. প্লবতা
  4. প্লবগ
সঠিক উত্তর:
প্লবগ
উত্তর
সঠিক উত্তর:
প্লবগ
ব্যাখ্যা

• 'লাফিয়ে চলে যে' এক কথায় প্রকাশ - প্লবগ।

অন্যদিকে, 
-----------------
• 'পা দিয়ে যে চলেনা' এক কথায় প্রকাশ- পন্নগ।
• 'হাঁস ডাহুক প্রভৃতি উভচর পাখি' - প্রবচর।
• 'ভেসে থাকতে পারার গুণ' - প্লবতা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯২.
'ক্লান্তিহীনভাবে চলে যা'- এর এক কথায় প্রকাশ কোনটি? 
  1. ক্লান্তিহীন
  2. অক্লান্ত
  3. অবিশ্রাম
  4. অক্লান্ত কর্মী
সঠিক উত্তর:
অক্লান্ত
উত্তর
সঠিক উত্তর:
অক্লান্ত
ব্যাখ্যা

‘ক্লান্তিহীনভাবে চলে যা’ বাক্যটি এক কথায় প্রকাশ করলে হয়- অক্লান্ত।
----------------------- 
অন্যদিকে,
- কর্মে যাহার ক্লান্তি নাই' = অক্লান্ত কর্মী। 
- ‘যাহার কোন কিছুতে ক্লান্তি নাই’ = ক্লান্তিহীন।
------------------------
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বাতাসে চরে যে = কপোত।
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর।
- সরোবরে জন্মায় যাহা = সরোজ।
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান।
- সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।
- সকলের জন্য অনুষ্ঠিত = সার্বজনীন।
- প্রায় প্রভাত হয়েছে এমন = প্রভাতকল্পা।
- রাত্রির মধ্যভাগ = মহানিশা।
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার।
- এখনও শত্রু জন্মায় নাই যার = অজাতশত্রু। 
- যা পূর্বে শোনা যায় নি — অশ্রুতপূর্ব। 
- যা পূর্বে দেখা যায় নি — অদৃষ্টপূর্ব।
- যা বলা হয় নি — অনুক্ত।
- যা বলার যোগ্য নয় — অকথ্য।
- যার অন্য উপায় নেই — অনন্যোপায়।
- যার উপস্থিত বুদ্ধি আছে — প্রত্যুৎপন্নমতি।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না — অজ্ঞাতকুলশীল।
- যার সর্বস্ব হারিয়ে গেছে — সর্বহারা, হতসর্বস্ব।
- যে নারী বীর সন্তান প্রসব করে — বীরপ্রসূ। 
- যে নারীর সন্তান বাঁচে না — মৃতবৎসা।
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শাপদসংকুল
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিরোধবাদ) নেই — অবিসংবাদিত।
- যা গমন করে না — নগ।
- যার স্পৃহা দূর হয়েছে — বীতস্পৃহ।
- যে রমণীর হাসি পবিত্র — শুচিস্মিতা।
- যে রমণীর হাসি সুন্দর — সুহাসিনী। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯৩.
'শিশমহল' বলতে কী বোঝায়?
  1. কাচের ঘর
  2. অতিথি বিশ্রাম কক্ষ
  3. রাজার বিশ্রাম ঘর
  4. প্রিয়তমার জন্য নির্মিত ঘর
  5. গুপ্তমিলন ঘর
সঠিক উত্তর:
কাচের ঘর
উত্তর
সঠিক উত্তর:
কাচের ঘর
ব্যাখ্যা

• 'শিশমহল' একটি ফারসি শব্দ।
- যার অর্থ: কাচের ঘর।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- কোথাও উঁচু কোথাও বা নিচু - বন্ধুর।
- কী করতে হবে যে স্থির করতে পারে না - কিংকর্তব্যবিমূঢ়।
- কুৎসিত আকার যার - কদাকার।
- কালে যা ঘটে - কালীন।
- কৃষি থেকে উৎপন্ন - কৃষিজ।
- কষ্টে অতিক্রম করা যায় যা- দুরতিক্রম্য।
- কূলের বিপরীত - প্রতিকূল।
- কাচের তৈরি ঘর - শিশমহল।
- কল্পনার দ্বারা রচিত মূর্তি - ভাবমূর্তি।
- ক্রিয়ার বিপরীত - প্রতিক্রিয়া।
- কিছু বলতে যার ঠোঁটে বাধে না - ঠোঁটকাটা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৯৪.
'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দিদৃক্ষা
  2. দিৎসা
  3. যদৃচ্ছা
  4. লিপ্সা
সঠিক উত্তর:
দিৎসা
উত্তর
সঠিক উত্তর:
দিৎসা
ব্যাখ্যা
• 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিৎসা।

অন্য অপশনে,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। 
- 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - যদৃচ্ছা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ: 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - সিসৃক্ষা। 
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১৯৫.
"বীজ হতে যা প্রথম বের হয়" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জীবন্মৃত
  2. অঙ্কুর
  3. অরণ্যানী
  4. আকর্ণ
সঠিক উত্তর:
অঙ্কুর
উত্তর
সঠিক উত্তর:
অঙ্কুর
ব্যাখ্যা
• "বীজ হতে যা প্রথম বের হয়" এর এক কথায় প্রকাশ — 'অঙ্কুর'।

অন্যদিকে, 
• বেঁচে থেকেও যে মরে আছে -জীবন্মৃত;
• বৃহৎ অরণ্য - অরণ্যানী;
• কর্ণ পর্যন্ত - আকর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯৬.
"ক্ষুদ্র মৃৎপাত্র" এর এক কথায় প্রকাশ -
  1. ফুটকি
  2. ভাঁড়
  3. নুড়ি
  4. পাতকুয়া
সঠিক উত্তর:
ভাঁড়
উত্তর
সঠিক উত্তর:
ভাঁড়
ব্যাখ্যা
• 'ক্ষুদ্র মৃৎপাত্র' এর এক কথায় প্রকাশ - 'ভাঁড়'।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'। 
• 'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ- 'ফুসকুড়ি'। 
• 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'।
• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।
• 'ক্ষুদ্র কূপ' এর এক কথায় প্রকাশ- 'পাতকুয়া'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯৭.
"মর্মন্তুদ" বলতে কী বোঝায়?
  1. মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক
  2. মন হরণ করে যা
  3. মমতা নেই যার
  4. মুক্তি পেতে ইচ্ছুক
সঠিক উত্তর:
মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক
উত্তর
সঠিক উত্তর:
মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক
ব্যাখ্যা
• 'মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক' এর এক কথায় প্রকাশ - মর্মন্তুদ

অন্যদিকে,
মুক্তি পেতে ইচ্ছুক - মুমুক্ষু।
মমতা নেই যার - নির্মম।
মন হরণ করে যা - মনোহর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯৮.
'বলার অযোগ্য' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অকথ্য
  2. অবাচ্য
  3. অনুক্ত
  4. ক + খ
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা

• অকথ্য শব্দের অর্থ:
১. বলার অযোগ্য, অবাচ্য (অকথ্য কথন)।
২. কথায় প্রকাশ করা যায় না এমন (অকথ্য নির্যাতন)।

উল্লেখ্য,
- যা বলা হয়নি = অনুক্ত। 
- যা বলা হয়েছে = উক্ত। 
- যা বলা হবে = বক্তব্য। 
- যা প্রকাশ করা হয়নি = অব্যক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৯.
'পাটনি' বলতে বোঝায়-
  1. হাতির বাসস্থান
  2. খেয়া পার করে যে
  3. নৌকা চলাচলের যোগ্য
  4. বহু বিষয়ে জানেন যিনি
সঠিক উত্তর:
খেয়া পার করে যে
উত্তর
সঠিক উত্তর:
খেয়া পার করে যে
ব্যাখ্যা
• 'পাটনি' বলতে বোঝায়- খেয়া পার করে যে।

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: 
- ছোট নৌকা চালায় যে - মাঝি।
- হাতির বাসস্থান - গজগৃহ।
- বহু বিষয়ে জানেন যিনি - বহুদর্শী। 
- অসমতল এমন - ঘাটাল। 
- বড় নৌকার প্রধান মাঝি - কর্ণধার।
- নৌকা চালায় যে – নাবিক। 
- নৌ বা নৌকা চলাচলের যোগ্য – নাব্য। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২০০.
'যা বপন করা হয়েছে' এর এক কথায় প্রকাশ কোনটি হবে?
  1. প্রভাতকল্পা
  2. উপ্ত
  3. উক্ত
  4. নীয়মান
সঠিক উত্তর:
উপ্ত
উত্তর
সঠিক উত্তর:
উপ্ত
ব্যাখ্যা
• 'বপন করা হয়েছে' এর এক কথায় প্রকাশ- 'উপ্ত'। 

অন্যদিকে,
• 'বলা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ- 'উক্ত'। 
• 'প্রায় প্রভাত হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ: 'প্রভাতকল্পা'। 
• 'যা বহন করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ: 'নীয়মান'।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।