বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

মোট প্রশ্ন১,২১৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

PrepBank · পাতা / ১৩ · ১০০ / ১,২১৫

.
'আঘাত পায়নি' এমন বোঝাতে কোনটি হবে?
  1. ক) অনাহত
  2. খ) অনাঘাত
  3. গ) সর্বংসহা
  4. ঘ) অবিনশ্বর
সঠিক উত্তর:
ক) অনাহত
উত্তর
সঠিক উত্তর:
ক) অনাহত
ব্যাখ্যা
• কিছু এক কথায় প্রকাশ - 
- যা আঘাত পায়নি = অনাহত।
- যা আহুত হয় নি = অনাহুত।
- যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা
- নষ্ট হওয়াই স্বভাব নয় যার = অবিনশ্বর

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
পঙ্কে জন্মে যা -
  1. ক) পঙ্কজ
  2. খ) পাঙ্ক
  3. গ) পঙ্কিল
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) পঙ্কজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পঙ্কজ
ব্যাখ্যা
• 'পঙ্কে জন্মে যা' এর এক কথায় প্রকাশ- 'পঙ্কজ'।
 
আরো কিছু এক কথায় প্রকাশ:  
- 'পান করার যোগ্য নয়' এর এক কথায় প্রকাশ- 'অপেয়'। 
- 'পুরাকালের বিষয় যিনি জানেন' এর এক কথায় প্রকাশ - 'পুরাতাত্ত্বিক'। 
- 'পড়ার উপযুক্ত' এর এক কথায় প্রকাশ-পঠিতব্য। 
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা, - 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় কী বলে?
  1. পররাত্র
  2. ত্রিযামা
  3. মহানিশা
  4. সৌপ্তিক
সঠিক উত্তর:
মহানিশা
উত্তর
সঠিক উত্তর:
মহানিশা
ব্যাখ্যা
• ‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় বলে - মহানিশা।

এরূপ গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• রাত্রির পূর্বভাগ - পূর্বরাত্র।
• রাত্রির শেষভাগ - পররাত্র।
• রাত্রির তিনভাগ একসাথে - ত্রিযামা।
• রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
এক কথায় প্রকাশ করুন: 'জয়ের জন্য উৎসব'-
  1. বিজয়জয়ন্তী
  2. জয়ন্তী
  3. জয়ান্তী
  4. বিজয় উৎসব
সঠিক উত্তর:
জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
জয়ন্তী
ব্যাখ্যা

• 'জয়ের জন্য যে উৎসব' এক কথায় প্রকাশ - জয়ন্তী।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে যে উৎসব - রজত জয়ন্তী। 
- পঞ্চাশ বছর পূর্তিতে যে উৎসব - সুবর্ণ জয়ন্তী। 
- ষাট বছর পূর্তিতে যে উৎসব - হীরক জয়ন্তী। 
- পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব হয় - প্লাটিনাম জয়ন্তী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'কর্ম করার শক্তি যার নেই - এর এক কথায় প্রকাশ?
  1. ক) কেজো
  2. খ) আকর্ণ
  3. গ) অকর্মণ্য
  4. ঘ) কৃত
সঠিক উত্তর:
গ) অকর্মণ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অকর্মণ্য
ব্যাখ্যা
'কর্ম করার শক্তি যার নেই - অকর্মণ্য।
এছাড়া,
কাজের যোগ্য - কেজো।
কর্ণ পর্যন্ত - আকর্ণ।
করা হয়েছে যে - কৃত।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
গ্রহণ করার যোগ্য - গ্রাহ্য।
চিরস্থায়ী নয় - নশ্বর।
কুকুরের ডাক - বুক্কন।
ঘোলার ভাব - ঘোলাটে।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'ইতিহাস রচনা করেন যিনি' এক কথায় কী বলে?
  1. ইতিবৃত্তাকার
  2. ইতিহাসজ্ঞো
  3. ঐতিহাসিক
  4. ইতিহাসবিত্তা
সঠিক উত্তর:
ঐতিহাসিক
উত্তর
সঠিক উত্তর:
ঐতিহাসিক
ব্যাখ্যা
• 'ইতিহাস রচনা করেন যিনি' এক কথায় বলে - ঐতিহাসিক।

উল্লেখ্য, অপশনে প্রদত্ত ইতিবৃত্তাকার, ইতিহাসজ্ঞো  ও ইতিহাসবিত্তা বানানগুলো অশুদ্ধ। 

অন্যদিকে,  
• ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা / ইতিহাসজ্ঞ।
• ইতিহাস রচয়িতা - ইতিবৃত্তকার। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় বলে- 
  1. অস্থায়ী
  2. ক্ষণস্থায়ী
  3. নশ্বর
  4. অবিনশ্বর
সঠিক উত্তর:
নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
নশ্বর
ব্যাখ্যা

• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় বলে- নশ্বর।

অন্যদিকে, 
- 'যা স্থায়ী নয়' এক কথায় বলে-  অস্থায়ী।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় বলে-  ক্ষণস্থায়ী। 
- 'নষ্ট হয় না' এক কথায় বলে-  অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'অন্য লোক' এর এক কথায় প্রকাশ -
  1. যুগান্তর
  2. লোকান্তর
  3. জন্মান্তর
  4. কালান্তর
সঠিক উত্তর:
লোকান্তর
উত্তর
সঠিক উত্তর:
লোকান্তর
ব্যাখ্যা
• 'অন্য লোক' এর এক কথায় প্রকাশ - লোকান্তর

অন্যদিকে,
অন্য যুগ - যুগান্তর।
অন্য জন্ম - জন্মান্তর।
অন্য কাল - কালান্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
’যা নিবারণ করা কষ্টকর’ এক কথায় কী বলা হয়?
  1. দুর্দমনীয়
  2. দুর্নিবার
  3. অনিবার্য 
  4. অদম্য
সঠিক উত্তর:
দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
দুর্নিবার
ব্যাখ্যা

’যা নিবারণ করা কষ্টকর’ এক কথায় বলা হয়- দুর্নিবার।

অন্যদিকে,
- ’যা দমন করা কষ্টকর’ এক কথায় বলা হয়- দুর্দমনীয়।
- 'যা নিবারণ করা যায় না' এক কথায় বলা হয়- অনিবার্য
- ’যা দমন করা যায় না’ এক কথায় বলা হয়- অদম্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ সালের সংস্করণ)।

১০.
'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. জগুপ্সা
  2. জিগমিষা
  3. জিগীষা
  4. জিজীবিষা
সঠিক উত্তর:
জিজীবিষা
উত্তর
সঠিক উত্তর:
জিজীবিষা
ব্যাখ্যা
• 'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজীবিষা

অন্যদিকে,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জগুপ্সা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
এক কথায় প্রকাশ করুন: 'পাওয়ার ইচ্ছা'
  1. জিগীষা
  2. লিপ্সা
  3. দিদৃক্ষা
  4. বিবক্ষা
  5. ঈপ্সা
সঠিক উত্তর:
ঈপ্সা
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সা
ব্যাখ্যা
• 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় - ঈপ্সা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'অন্য কোনো উপায় নেই এমন' এক কথায় কী বলে- 
  1. অন্যউপায়
  2. অনন্যোপায়
  3. অনন্যপায়
  4. নিরূপায়
সঠিক উত্তর:
অনন্যোপায়
উত্তর
সঠিক উত্তর:
অনন্যোপায়
ব্যাখ্যা
• 'অন্য কোনো উপায় নেই এমন' এক কথায় বলে- নিরুপায়, অনন্যসহায়, অনন্যোপায়। 

অন্যদিকে, 
নিরূপায়, অনন্যপায় ও অন্যউপায়  শব্দের বানানগুলো অশুদ্ধ। 

কাছাকাছি অর্থের কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
• যা কষ্টে জয় করা যায় – দুর্জয়।
• যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ।

• যা বার বার দুলছে – দোদুল্যমান।
• যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান।

• যা দমন করা কষ্টকর – দুর্দমনীয়।
• যা নিবারণ করা কষ্টকর – দুর্নিবার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৩.
'যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. প্রোষিতভর্তৃকা
  2. বিপত্নীক
  3. স্ত্রৈণ
  4. প্রোষিতভার্য
সঠিক উত্তর:
প্রোষিতভার্য
উত্তর
সঠিক উত্তর:
প্রোষিতভার্য
ব্যাখ্যা
• 'যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে' এর এক কথায় প্রকাশ - 'প্রোষিতভার্য'। 

অন্যদিকে, 
- যে নারীর স্বামী বিদেশ থাকে - প্রোষিতভর্তৃকা। 
- যে পুরুষ স্ত্রীর বশীভূত - স্ত্রৈণ। 
- বি (বিগত) হয়েছে পত্নী যার- বিপত্নীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
"ময়ূরের ডাক" — কে এক কথায় কী বলে?
  1. বৃংহিত
  2. কুহু
  3. কেকা
  4. ক্রেঙ্কার
সঠিক উত্তর:
কেকা
উত্তর
সঠিক উত্তর:
কেকা
ব্যাখ্যা

• "ময়ূরের ডাক" — কে এক কথায় বলে — কেকা।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• সিংহের নাদ (ডাক) - হুঙ্কার।
• ময়ূরের ডাক - কেকা।
• কোকিলের ডাক - কুহু।
• ‘পেঁচার ডাক’ - ঘূৎকার।
• অশ্বের ডাক - হ্রেষা।
• হাতির ডাক - বৃংহিত বা বৃংহণ।
• রাজহাঁসের কর্কশ ডাক - ক্রেঙ্কার।
• মোরগের ডাক - শকুনিবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১৫.
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
  1. অদম্য
  2. দুর্লভ
  3. দুর্জয়
  4. দুর্নিবার
সঠিক উত্তর:
দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
দুর্নিবার
ব্যাখ্যা
• 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্নিবার।

অন্যদিকে,
যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
যা দমন করা যায় না - অদম্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. টঙ্কার
  2. ঝংকার
  3. শিঞ্জন
  4. নিক্বণ
সঠিক উত্তর:
ঝংকার
উত্তর
সঠিক উত্তর:
ঝংকার
ব্যাখ্যা
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।

তাছাড়া,
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - শিঞ্জন।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
• গম্ভীর ধ্বনি - মন্দ্র।
• হরিণের চামড়া - অজিন।
• ময়ূরের ডাক - কেকা।
• ঘোড়ার ডাক - হ্রেষা।
• পাখির ডাক - কূজন।
• হাতির গর্জন - বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৭.
‘রাত্রির শেষভাগ' এর এক কথায় কী বলে?
  1. পররাত্র
  2. ত্রিযামা
  3. তামসী
  4. অমাবস্যা
সঠিক উত্তর:
পররাত্র
উত্তর
সঠিক উত্তর:
পররাত্র
ব্যাখ্যা

• ‘রাত্রির শেষভাগ' এর এক কথায় প্রকাশ - পররাত্র।  

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- ‘রাত্রির প্রথম ভাগ’ -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ - মহানিশা। 
- ‘রাত্রির তিনভাগ একত্রে' - ত্রিযামা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ - সৌপ্তিক।
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ - তমিস্রা।
- ‘অন্ধকার রাত্রি’ - তামসী।
- ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ - অমাবস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৮.
'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক্ষমার্থ 
  2. ক্ষমার্য
  3. ক্ষমার্হ 
  4. ক্ষমাপ্রদ 
সঠিক উত্তর:
ক্ষমার্হ 
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমার্হ 
ব্যাখ্যা
• 'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ 'ক্ষমার্হ'।  

• আরও কিছু এক কথায় প্রকাশ:
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ক্ষমা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'বলার যোগ্য নয় যা' এর এক কথায় প্রকাশ-  অকথ্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
'অশ্রুতপূর্ব' শব্দটির অর্থ কি?
  1. ক) যে শুনেই মনে রাখতে পারে।
  2. খ) হিংস্র জন্তুতে পরিপূর্ণ।
  3. গ) যে কিছুই মনে রাখতে পারে না।
  4. ঘ) যা পূর্বে শোনা যায় নি।
সঠিক উত্তর:
ঘ) যা পূর্বে শোনা যায় নি।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যা পূর্বে শোনা যায় নি।
ব্যাখ্যা

অশ্রুতপূর্ব = যা পূর্বে শোনা যায় নি।
শ্রুতিধর = যে শুনেই মনে রাখতে পারে।
শ্বাপদসংকুল = যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ।
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

২০.
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ-
  1. আধ্যান
  2. অধ্যাত্ম
  3. আধ্যাত্মিক
  4. আরাধ্য
সঠিক উত্তর:
অধ্যাত্ম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাত্ম
ব্যাখ্যা
• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।

অন্যদিকে,
• 'আধ্যান' অর্থ - স্মরণ, ধ্যান, চিন্তন। 
• আত্মা থেকে জাত - আধ্যাত্মিক। 
• 'আরাধনার যোগ্য যিনি' - আরাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে-
  1. অঘটনঘটনপটিয়সী
  2. অবিমৃষ্যকারী
  3. অনুচিকীর্ষা
  4. অপচিকীর্ষা
সঠিক উত্তর:
অবিমৃষ্যকারী
উত্তর
সঠিক উত্তর:
অবিমৃষ্যকারী
ব্যাখ্যা

• 'অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী

উল্লেখ্য,
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।

অন্যদিকে,
অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা।
অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২২.
'যে উপকারীর উপকার স্বীকার করে'- এক কথায় কী হবে?
  1. ক) অকৃতজ্ঞ
  2. খ) কৃতজ্ঞ
  3. গ) কৃতঘ্ন
  4. ঘ) অকৃতার্থ
সঠিক উত্তর:
খ) কৃতজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃতজ্ঞ
ব্যাখ্যা
উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।

এছাড়া,
যে উপকারীর অপকার করে এক কথায় প্রকাশ - কৃতঘ্ন।
যে উপকারীর উপকার স্বীকার করে না এক কথায় প্রকাশ - অকৃতজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৩.
'তোমার মতো' এক কথায় কী বলে?
  1. তনিমা
  2. ত্বাদৃশ
  3. তাদৃশ
  4. তদ্রূপ 
সঠিক উত্তর:
ত্বাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
ত্বাদৃশ
ব্যাখ্যা

• 'তোমার মতো' এক কথায় বলে - ত্বাদৃশ।

অন্যদিকে,
- 'তার মতো' এর এক কথায় প্রকাশ- তাদৃশ।
- 'তনুর ভাব' এর এক কথায় প্রকাশ- তনিমা।
- 'সেই এইকরম' এর এক কথায় প্রকাশ - তদ্রূপ। 

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।

২৪.
'অগ্র-পশ্চাৎ না ভেবে কাজ করে যে'- এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. কিংকর্তব্যবিমূঢ়
  2. দিগ্বিদিকজ্ঞানশূন্য
  3. অজ্ঞাতসারে
  4. অবিমূষ্যকারী
সঠিক উত্তর:
অবিমূষ্যকারী
উত্তর
সঠিক উত্তর:
অবিমূষ্যকারী
ব্যাখ্যা

• 'অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী

উল্লেখ্য,
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।

অন্যদিকে,
কিংকর্তব্যবিমূঢ় - কর্তব্য নিরূপণে অক্ষম।
অজ্ঞাতসারে - অন্যের অগোচরে, চুপিসারে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৫.
“ঈষৎ আমিষ গন্ধ যার” এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) আমিষ্ট
  2. খ) আমষে
  3. গ) আঁষটে
  4. ঘ) আমিষ্য
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) আঁষটে
উত্তর
সঠিক উত্তর:
গ) আঁষটে
ব্যাখ্যা
ঈষৎ আমিষ গন্ধ যার - আঁষটে।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে-
  1. অশ্রুতপূর্ব
  2. শ্রুতিধর
  3. শ্রুতিগম্য
  4. শ্রুতিমূল
সঠিক উত্তর:
শ্রুতিধর
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতিধর
ব্যাখ্যা
• 'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে - শ্রুতিধর।

অন্যদিকে, 
• 'যা পূর্বে শোনা যায়নি' এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
• 'শোনা যায় এমন' এক কথায় বলে - শ্রুতিগম্য।  
• 'কানের গোড়া' এক কথায় বলে - শ্রুতিমূল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে' এর বাক্য সংকোচন কি?
  1. ক) সয়ম্ভু
  2. খ) জগদ্ধাত্রী
  3. গ) যুধিষ্ঠির
  4. ঘ) রবাহুত
সঠিক উত্তর:
ক) সয়ম্ভু
উত্তর
সঠিক উত্তর:
ক) সয়ম্ভু
ব্যাখ্যা
‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে' এর বাক্য সংকোচন: 'সয়ম্ভু'। 

অন্য অপশনে, 
- 'যুদ্ধে স্থির থাকেন যিনি' এর বাক্য সংকোচন: 'যুধিষ্ঠির'। 
- 'বিশ্বের ধাত্রী বা পালনকর্ত্রী' এর বাক্য সংকোচন: 'জগদ্ধাত্রী'। 
- 'রব শুনে এসেছে যে' এর বাক্য সংকোচন: 'রবাহুত'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ভোজন করার ইচ্ছা এর বাক্য সংকোচন- বুভুক্ষা।
- 'বাস করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবৎসা,
- 'জয় করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- জিগীষা,
- জানবার ইচ্ছা এর বাক্য সংকোচন- জিজ্ঞাসা,
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- বুভুক্ষা,
- 'দেখবার ইচ্ছা' এর বাক্য সংকোচন- দিদৃক্ষা,
- প্রবেশ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২৮.
'আবক্ষ জলে নেমে স্নান' - কে এক কথায় কি বলে?
  1. ক) আবধ্য
  2. খ) আবাহন
  3. গ) অবগাহন
  4. ঘ) আরাধ্য
সঠিক উত্তর:
গ) অবগাহন
উত্তর
সঠিক উত্তর:
গ) অবগাহন
ব্যাখ্যা
আবক্ষ জলে নেমে স্নান - অবগাহন ।
আঘাতের বিপরীত - প্রত্যাঘাত।
আত্মাকে অধিকার করে - আধ্যাত্ম।
আট প্রহর পরা যায় যা - আটপৌরে।
আয়নায় দেখা মূর্তি - প্রতিবিম্ব।
আরাধনার যোগ্য যিনি - আরাধ্য।
ইতঃপূর্বে দণ্ডিত ব্যক্তি - দাগি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় বলে-
  1. ত্রিযামা
  2. সৌপ্তিক
  3. যুধিষ্ঠির
  4. ঐন্দ্রজালিক
সঠিক উত্তর:
সৌপ্তিক
উত্তর
সঠিক উত্তর:
সৌপ্তিক
ব্যাখ্যা
• ‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় বলে - সৌপ্তিক।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- ‘রাত্রির প্রথম ভাগ’ এক কথায় বলে -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় বলে - মহানিশা। 
- ‘রাত্রির তিনভাগ একত্রে' এক কথায় বলে - ত্রিযামা। 
- ‘রাত্রির শেষভাগ' এর এক কথায় প্রকাশ - পররাত্র।  
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তমিস্রা।
- ‘যিনি যুদ্ধে স্থির থাকে’  এর এক কথায় প্রকাশ - যুধিষ্ঠির।
- ‘অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী।
- 'ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী' এক কথায় প্রকাশ - ঐন্দ্রজালিক।
- ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এক কথায় বলে - অমাবস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
'দুই নদীর মধ্যবর্তী স্থান' এর এক কথায় প্রকাশ -
  1. দ্বারী
  2. দোহনীয়
  3. দোফলা
  4. দোয়াব
সঠিক উত্তর:
দোয়াব
উত্তর
সঠিক উত্তর:
দোয়াব
ব্যাখ্যা
• 'দুই নদীর মধ্যবর্তী স্থান' এর এক কথায় প্রকাশ - দোয়াব

অন্যদিকে,
দু বার ফল ধরে যে গাছে - দোফলা।
দোহনের যোগ্য - দোহনীয়।
দ্বারে থাকে যে - দ্বারী/ দারোয়ান

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
‘যা সাধারণের মধ্যে দেখা যায় না’ - এর এককথায় প্রকাশ কোনটি?
  1. অনন্য রকম
  2. অসাধারণ
  3. সাধারণ
  4. অনন্যসাধারণ
সঠিক উত্তর:
অনন্যসাধারণ
উত্তর
সঠিক উত্তর:
অনন্যসাধারণ
ব্যাখ্যা
• 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এককথায় প্রকাশ - অনন্যসাধারণ

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এর এক কথায় প্রকাশ - অকুতোভয়৷
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এর এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- ‘কি করতে হবে যে স্থির করতে পারে না’ এর এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- ‘দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার’ এর এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
৩২.
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. বিদীর্ণহৃদয়
  2. হৃদয়বিদারক
  3. হৃদয়গামী
  4. হৃদয়ঙ্গম
সঠিক উত্তর:
হৃদয়ঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
হৃদয়ঙ্গম
ব্যাখ্যা
• 'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ - হৃদয়ঙ্গম।

উল্লেখ্য,
- যার সর্বস্ব চুরি গেছে - হৃতসর্বস্ব।
- যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক।
- যার হৃদয় বিদীর্ণ হয়েছে - বিদীর্ণহৃদয়।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৩.
'মীনের অক্ষির ন্যায় অক্ষি যার' - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) মনোহর
  2. খ) মোহিনী
  3. গ) মৃদঙ্গ
  4. ঘ) মীনাক্ষি
সঠিক উত্তর:
ঘ) মীনাক্ষি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মীনাক্ষি
ব্যাখ্যা
• মীনের অক্ষির ন্যায় অক্ষি যার এর এক কথায় প্রকাশ হলো - মীনাক্ষি

• অন্যান্য অপশন:
মন হরণ করে যা - মনোহর।
মুগ্ধ করে যে নারী - মোহিনী।
মৃৎ অঙ্গ যার - মৃদঙ্গ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৩৪.
'যা চেটে খাবার যোগ্য' এক কথায় প্রকাশ কী হবে?
  1. চর্ব্য
  2. চোষ্য
  3. লেহ্য
  4. খাদ্য
সঠিক উত্তর:
লেহ্য
উত্তর
সঠিক উত্তর:
লেহ্য
ব্যাখ্যা
 • 'যা চেটে খাবার যোগ্য' কে এককথায় বলে - লেহ্য।

অন্যদিকে,
- 'যা চিবিয়ে খাবার যোগ্য' এর এককথায় প্রকাশ - চর্ব্য।
- ‘যা চুষে খাবার যোগ্য’ এর এককথায় প্রকাশ - চোষ্য।
- ‘যা খাওয়ার যোগ্য' এর এককথায় প্রকাশ - খাদ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৫.
'মরতে বসেছে যে' এক কথায় কী বলে?
  1. মৃদঙ্গ
  2. মর্মন্তুদ
  3. মুমূর্ষু
  4. মর্মস্পর্শী
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষু
ব্যাখ্যা

• 'মরতে বসেছে যে' এক কথায় বলে- মুমূর্ষু।

অন্যদিকে, 
• 'মর্মে বেদনা দেয় যা' এক কথায় বলে- মর্মান্তিক/মর্মন্তুদ।
• 'মৃৎ অঙ্গ যার' এক কথায় বলে- মৃদঙ্গ। 
• 'মর্ম স্পর্শ করে যা' এক কথায় বলে- মর্মস্পর্শী।

  উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৬.
"যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত।" - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. নিয়ামক
  2. ন্যায়কর্তা
  3. নৈয়ায়িক
  4. ন্যায়ালয়
সঠিক উত্তর:
নৈয়ায়িক
উত্তর
সঠিক উত্তর:
নৈয়ায়িক
ব্যাখ্যা
• "যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত।" এর এক কথায় প্রকাশ - নৈয়ায়িক।

অন্যদিকে,
- 'যিনি বিচার করেন' এর এক কথায় প্রকাশ - ন্যায়কর্তা।

উল্লেখ্য,
- 'ন্যায়ালয়' শব্দের অর্থ - বিচার, আদালত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
'অন্য উপায় নেই' এর এক কথায় প্রকাশ -
  1. অরিন্দম
  2. অগত্যা
  3. অন্তরীপ
  4. আদ্যন্ত
সঠিক উত্তর:
অগত্যা
উত্তর
সঠিক উত্তর:
অগত্যা
ব্যাখ্যা
• 'অন্য উপায় নেই' এর এক কথায় প্রকাশ - অগত্যা

অন্যদিকে,
- 'অন্তর্গত অপ যার' এর এক কথায় প্রকাশ - অন্তরীপ।
- 'আদি থেকে অন্ত পর্যন্ত' এর এক কথায় প্রকাশ - আদ্যন্ত।
- 'শত্রু কে দমন করে এমন' এর এক কথায় প্রকাশ - অরিন্দম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮.
'বাস্তু থেকে উৎখাত হয়েছে যে' এর এক কথায় প্রকাশ কী?
  1. উদ্‌বান্ত
  2. উদ্বায়ী
  3. উদ্‌বাস্তু 
  4. উদ্‌ভ্রান্ত
সঠিক উত্তর:
উদ্‌বাস্তু 
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌বাস্তু 
ব্যাখ্যা

• 'বাস্তু থেকে উৎখাত হয়েছে যে' এক কথায় বলে - উদ্‌বাস্তু।

অন্যদিকে, 
----------------
• 'বাতাসে উবে যায় এমন' - উদ্বায়ী।
• 'যা উদ্‌গিরণ করা হয়েছে' - উদ্‌বান্ত। 
• 'উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন' - উদ্‌ভ্রান্ত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।  

৩৯.
'ঔষধি থেকে উৎপন্ন' এর বাক্য সংকোচন কোনটি?
  1. ঔষধালয়
  2. পথ্য
  3. ওষধি
  4. ঔষধ
সঠিক উত্তর:
ঔষধ
উত্তর
সঠিক উত্তর:
ঔষধ
ব্যাখ্যা

• 'ঔষধি থেকে উৎপন্ন' এর এক কথায় প্রকাশ - ঔষধ।

অন্যদিকে,
- 'ঔষুধের বিপণি' এর এক কথায় প্রকাশ - ঔষধালয়।
- 'ঔষধের আনুষঙ্গিক সেব্য' এর এক কথায় প্রকাশ - পথ্য।
- 'একবার ফল দিয়েই মারা যায় এমন উদ্ভিদ' এর এক কথায় প্রকাশ - ওষধি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪০.
'যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অযত্নলব্ধ
  2. খ) অযত্নসম্ভূত
  3. গ) অযত্নযাত
  4. ঘ) অনায়াসলব্ধ
সঠিক উত্তর:
খ) অযত্নসম্ভূত
উত্তর
সঠিক উত্তর:
খ) অযত্নসম্ভূত
ব্যাখ্যা
যা বিনা আয়াসে লাভ করা যায়- অনায়াসলভ্য
যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে- অযত্নসম্ভূত
যা বিনা যত্নে লাভ করা হয়েছে- অযত্নলব্ধ।
৪১.
‘যা বারবার দুলছে’ -এর সঠিক বাক্য সংকোচন কী?
  1. দুল্যমান
  2. দোদুল্যমান
  3. দোলায়মান
  4. ঝুলন্ত
সঠিক উত্তর:
দোদুল্যমান
উত্তর
সঠিক উত্তর:
দোদুল্যমান
ব্যাখ্যা
• 'যা বারবার দুলছে' এর বাক্য সংকোচন - দোদুল্যমান

গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন:
যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান,
যা বলা হচ্ছে = বক্ষ্যমাণ,
যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২.
'ওষ্ঠাধর' - বলতে কী বোঝায়?
  1. ওষধি থেকে উৎপন্ন
  2. ​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে
  3. ওষ্ঠের দ্বারা উচ্চারিত
  4. ওষ্ঠ ও অধর
সঠিক উত্তর:
ওষ্ঠ ও অধর
উত্তর
সঠিক উত্তর:
ওষ্ঠ ও অধর
ব্যাখ্যা

• 'ওষ্ঠ ও অধর' এর এক কথায় প্রকাশ - ওষ্ঠাধর

​অন্যদিকে,
​ওষ্ঠের দ্বারা উচ্চারিত - ঔষ্ঠ্য।
​​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে - তুলাদণ্ড
​ওষধি থেকে উৎপন্ন - ঔষধ।

​​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৩.
'বাহতে ভর করে চলে যে' - 
  1. বুভুক্ষা
  2. বাহুঙ্গ
  3. ভূজঙ্গ
  4. সব্যসাচী
সঠিক উত্তর:
ভূজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ভূজঙ্গ
ব্যাখ্যা

• 'বাহুতে ভর করে চলে যে' এর বাক্য সংকোচন -  ভুজঙ্গ

অন্যদিকে,
'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বুভুক্ষা।
একসঙ্গে একাধিক কাজ করতে সক্ষম এমন - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৪.
"যে নারীর বিয়ে হয়েছে" এর এক কথায় প্রকাশ -
  1. নবোঢ়া
  2. কুমারী
  3. অনূঢ়া
  4. ঊঢ়া
সঠিক উত্তর:
ঊঢ়া
উত্তর
সঠিক উত্তর:
ঊঢ়া
ব্যাখ্যা

• "যে নারীর বিয়ে হয়েছে" এর এক কথায় প্রকাশ -  ঊঢ়া।

অন্যদিকে,
'যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে' এক কথায় বলে - নবোঢ়া।
যে নারী (মেয়ের) বিয়ে হয়নি - কুমারী।
যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৫.
‘যার কিছু নেই’ - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দরিদ্র
  2. হৃতসর্বস্ব
  3. ভিখারী
  4. অসংবৃত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
হৃতসর্বস্ব
উত্তর
সঠিক উত্তর:
হৃতসর্বস্ব
ব্যাখ্যা
• ‘যার কিছু নেই’ এর এক কথায় প্রকাশ - হৃতসর্বস্ব

উল্লেখ্য,
'অসংবৃত' শব্দের অর্থ - পরিধেয় অসংলগ্ন হয়ে পড়েছে এমন, এলোমেলো।
- শব্দটি একটি বিশেষণ পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৬.
‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে -
  1. অকুতোভয়
  2. প্রত্যুৎপন্নমতি
  3. অধীত
  4. পণ্ডিতম্মন্য
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

অন্যদিকে, 
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ - অধীত।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷
• ‘যে আপনাকে পণ্ডিত মনে করে’ - পণ্ডিতম্মন্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৭.
'ইন্দ্রকে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ -
  1. জিতেন্দ্রিয়
  2. ইন্দ্রজিৎ
  3. উপদা
  4. ঐন্দ্রজালিক
সঠিক উত্তর:
ইন্দ্রজিৎ
উত্তর
সঠিক উত্তর:
ইন্দ্রজিৎ
ব্যাখ্যা
• 'ইন্দ্রকে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - ইন্দ্রজিৎ।

অন্যদিকে:
- 'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়।
- ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী এক কথায় প্রকাশ - ঐন্দ্রজালিক।
- 'স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান' (ঘুষ) এর এক কথায় প্রকাশ - 'উপদা'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৮.
'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনন্যমনা
  2. অন্যপেক্ষ
  3. অগত্যা
  4. অনন্যোপায়
সঠিক উত্তর:
অনন্যমনা
উত্তর
সঠিক উত্তর:
অনন্যমনা
ব্যাখ্যা
• অনন্যমনা শব্দের অর্থ: একক কর্মে রত; একাগ্র।
সুতরাং,

• 'অন্যদিকে মন নেই যার' এক কথায় বলে - অনন্যমনা।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘অন্য উপায় নেই যার’ এক কথায় বলে - অনন্যোপায়
- ‘অন্য গতি নেই যার’ এক কথায় বলে - অগত্যা।
- ‘অন্য দিকে মন যার’ এক কথায় বলে - অন্যমনা, অন্যমনস্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৪৯.
'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ -
  1. অনামিকা
  2. তর্জনী
  3. মধ্যমা
  4. কনিষ্ঠা
সঠিক উত্তর:
তর্জনী
উত্তর
সঠিক উত্তর:
তর্জনী
ব্যাখ্যা
• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী

অন্যদিকে,
- 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
- 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।
- 'হাতের পঞ্চম আঙুল' এর এক কথায় প্রকাশ - কনিষ্ঠা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০.
এক কথায় প্রকাশ করুন: 'যা ভবিষ্যতে ঘটবে'।
  1. ভবিষ্যৎ
  2. ভবিষ্য
  3. ভবিতব্য
  4. অভব্য
সঠিক উত্তর:
ভবিতব্য
উত্তর
সঠিক উত্তর:
ভবিতব্য
ব্যাখ্যা
• 'যা ভবিষ্যতে ঘটবে' এক কথায় প্রকাশ - ভবিতব্য।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না' - অপরিণামদর্শী।
• 'কী করতে হবে ভেবে পায় না' - কিংকর্তব্যবিমূঢ়।
• 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' - শ্বাপদসংকুল।
• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' - ভূতপূর্ব।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' - অশ্রুতপূর্ব।
• 'যা বলার যোগ্য নয় এমন' - অকথ্য।
• 'যা পূর্বে দেখা যায় নি এমন' - অদৃষ্টপূর্ব।
• 'যা অধ্যয়ন করা হয়েছে এমন' - অধীত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১.
"নৈয়ায়িক" বলতে বোঝায় - 
  1. যুদ্ধে স্থির থাকেন যিনি
  2. বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ
  3. ন্যায় শাস্ত্র জানেন যিনি
  4. মায়া জানে না যে
সঠিক উত্তর:
ন্যায় শাস্ত্র জানেন যিনি
উত্তর
সঠিক উত্তর:
ন্যায় শাস্ত্র জানেন যিনি
ব্যাখ্যা

• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' - নৈয়ায়িক।

অন্যদিকে, 
• 'যুদ্ধে স্থির থাকেন যিনি' - যুধিষ্ঠির।
• 'মায়া জানে না যে' এক কথায় বলে - অমায়িক।
• 'বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ' এক কথায় বলে - বহুদর্শী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫২.
'যিনি প্রথমে পথ দেখান' এক কথায় কী বলে?
  1. পথপাদপ
  2. পথপ্রদশক
  3. পথিক 
  4.  পথিকৃৎ
সঠিক উত্তর:
 পথিকৃৎ
উত্তর
সঠিক উত্তর:
 পথিকৃৎ
ব্যাখ্যা

• 'যিনি প্রথমে পথ দেখান' এক কথায় বলে - পথিকৃৎ।

অন্যদিকে, 
• 'পথপাদপ' অর্থ - পথের পাশে লাগানো গাছ।
• 'পথপ্রদর্শক' অর্থ - প্রকৃত পথ বা উপায় নির্দেশকারী, পথিকৃৎ।
• 'পথিক' অর্থ - পথ দিয়ে চলাচলকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫৩.
‘বাস করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. বিবমিষা
  2. বিবক্ষা
  3. বিবৎসা
  4. বিবিক্ষা
সঠিক উত্তর:
বিবৎসা
উত্তর
সঠিক উত্তর:
বিবৎসা
ব্যাখ্যা
• ‘বাস করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবৎসা।

গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন:
• ‘প্রবেশ করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবিক্ষা।
• ‘বলার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবক্ষা।
• ‘বমন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবমিষা।
• ‘ভোজন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বুভুক্ষা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৪.
'যা বলার যোগ্য নয়' এর কথায় প্রকাশ কী হবে?
  1. অকথ্য
  2. অনুক্ত
  3. বক্তব্য
  4. অশ্রুত
সঠিক উত্তর:
অকথ্য
উত্তর
সঠিক উত্তর:
অকথ্য
ব্যাখ্যা
- যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ - অকথ্য।

• গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
- যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
- যা পূর্বে দেখা যায় নি এমন এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
- যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ - অধীত।
- যা বলা হয় নি এক কথায় প্রকাশ - অনুক্ত।
- যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ - অকথ্য।
- যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৫৫.
'মৃত্তিকা দিয়ে তৈরী' এর বাক্য সংকোচন-
  1. মেঠো
  2. মন্ময়
  3. মৃন্ময়
  4. চিন্ময়
সঠিক উত্তর:
মৃন্ময়
উত্তর
সঠিক উত্তর:
মৃন্ময়
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- মৃন্ময় (বিশেষণ):
অর্থ - মাটির তৈরি।

• সুতরাং ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এর বাক্য সংকোচন - মৃন্ময়।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'তৃণাচ্ছাদিত ভূমি'- শাদ্বল।
- 'নীল বর্ণ পদ্ম'- ইন্দিবর।
- 'বুকে হেঁটে গমন করে যে'- উরগ।
- 'বমন করার ইচ্ছা' - বিবমিষা। 
- 'বাস করার ইচ্ছা' - বিবৎসা।
- 'জয় করার ইচ্ছা'- জিগীষা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা- ড.হায়াৎ মামুদ।

৫৬.
বাক্য সংকোচনঃ হাতির বাসস্থান
  1. ক) গজগৃহ
  2. খ) হাতি গৃহ
  3. গ) গুরুগৃহ
  4. ঘ) খাদা
সঠিক উত্তর:
ক) গজগৃহ
উত্তর
সঠিক উত্তর:
ক) গজগৃহ
ব্যাখ্যা

গজ শব্দের অর্থ হাতি।
হাতির বাসস্থান - গজগৃহ
হাতি রাখার স্থান; হাতির আস্তাবল - পিলখানা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স বই

৫৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) সিংহের ডাক/গর্জন - নাদ
  2. খ) রাজহাঁসের ডাক - ক্রেঙ্কার
  3. গ) অশ্বের ডাক - বৃংহিত
  4. ঘ) ময়ূরের ডাক - কেকা
সঠিক উত্তর:
গ) অশ্বের ডাক - বৃংহিত
উত্তর
সঠিক উত্তর:
গ) অশ্বের ডাক - বৃংহিত
ব্যাখ্যা
অশ্বের ডাক - হ্রেষা যা প্রশ্নে ভুল দেওয়া আছে।
বৃংহিত = হাতির গর্জন; হাতির চিৎকার।
অপশনের অন্যান্য পশু ও পাখির ডাকগুলো শুদ্ধ।
৫৮.
'যে পুরুষ বিয়ে করেছে' এর এক কথায় প্রকাশ‌ কোনটি?
  1. অকৃতদার
  2. কুম্ভীলক
  3. কৃতদার
  4. অনূঢ়া
সঠিক উত্তর:
কৃতদার
উত্তর
সঠিক উত্তর:
কৃতদার
ব্যাখ্যা
- যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার,
- যে পুরুষ বিয়ে করে নি- অকৃতদার,
- যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া,
- যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়- কুম্ভীলক।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
৫৯.
'হরিণের মত চোখ যে নারীর' এক কথায় কী বলে? 
  1. মীনাক্ষী
  2. মোহিনী
  3. হিরম্ময়ী
  4. এণাক্ষী
সঠিক উত্তর:
এণাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
এণাক্ষী
ব্যাখ্যা

• 'হরিণের মত চোখ যে নারীর বা যার' এক কথায় বলে - এণাক্ষী।

অন্যদিকে, 
• 'মৎস্যের ন্যায় অক্ষি যার' এক কথায় বলে - মীনাক্ষী।
• মুগ্ধ করে যে নারী- মোহিনী।
• সোনার তৈরি- হিরণ্ময়; স্ত্রীবাচক- হিরম্ময়ী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬০.
'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. উপলভ্যমান
  2. নীয়মান
  3. অপসৃয়মাণ
  4. বক্ষ্যমাণ
সঠিক উত্তর:
অপসৃয়মাণ
উত্তর
সঠিক উত্তর:
অপসৃয়মাণ
ব্যাখ্যা
• 'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - অপসৃয়মাণ

অন্যদিকে,
- 'যা বহন করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - নীয়মান।
- 'যা বলা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।
- যা উপলদ্ধি করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - উপলভ্যমান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬১.
"ঘ্রাণ নেওয়া হয়নি এমন" এর এক কথায় প্রকাশ -
  1. অনঘ্রেয়
  2. অনাঘ্রাত
  3. অঘ্রান
  4. জঙ্গম
সঠিক উত্তর:
অনাঘ্রাত
উত্তর
সঠিক উত্তর:
অনাঘ্রাত
ব্যাখ্যা
• "ঘ্রাণ নেওয়া হয়নি এমন" এর এক কথায় প্রকাশ - অনাঘ্রাত।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ - উক্ত।
- ‘যা বলা হবে’ - বক্তব্য।
- ‘যা বলা হচ্ছে’ - বক্ষ্যমাণ।
- ‘যা প্রকাশ করা হয়নি’ - অব্যক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' - অকথ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬২.
‘আকাশে বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ কী?
  1. তুরগ
  2. উরগ
  3. বিহগ
  4. প্লবগ
সঠিক উত্তর:
বিহগ
উত্তর
সঠিক উত্তর:
বিহগ
ব্যাখ্যা
• 'বিহায়সে ( আকাশে ) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ - বিহগ।

গুরত্বপুর্ণ এক কথায় প্রকাশসমূহ:
- 'লাফিয়ে চলে যে' এক কথায় প্রকাশ - প্লবগ।
- 'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এক কথায় প্রকাশ - উরগ।
- 'পা দিয়ে যে চলেনা' এক কথায় প্রকাশ - পন্নগ।
- 'ত্বরিত গমন করতে পারে যে' এক কথায় প্রকাশ - তুরগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৩.
'দেখা যায় না এমন' এক কথায় কী বলে?
  1. ভূতপূর্ব
  2. ​অদৃশ্য
  3. অদৃষ্ট
  4. অদৃষ্টপূর্ব
সঠিক উত্তর:
​অদৃশ্য
উত্তর
সঠিক উত্তর:
​অদৃশ্য
ব্যাখ্যা

​• ​'দেখা যায় না এমন, দৃষ্টির অগোচর' অর্থ - ​অদৃশ্য।

​অন্যদিকে, 
• '​যা পূর্বে ছিল এখন নেই' অর্থ - ভূতপূর্ব।
• 'দেখা হয়নি এমন' অর্থ - অদৃষ্ট।
• ​'যা পূর্বে দেখা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৪.
এক কথায় প্রকাশ করুন– 'মুক্তি পেতে ইচ্ছুক'
  1. মুমুক্ষু
  2. মূমূক্ষু
  3. মুমুক্ষূ
  4. মুমুক্ষা
সঠিক উত্তর:
মুমুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমুক্ষু
ব্যাখ্যা

'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য কথায় প্রকাশ- মুমুক্ষু। 

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- মুক্তি লাভের ইচ্ছা - মুমুক্ষা। 
- পাওয়ার ইচ্ছা- ঈপ্সা।
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।
- 'বাস করার ইচ্ছা' - বিবৎসা,
- 'জয় করার ইচ্ছা' - জিগীষা,
- জানবার ইচ্ছা - জিজ্ঞাসা,
- 'ভোজন করার ইচ্ছা' - বুভুক্ষা।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৬৫.
'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. তিতিক্ষা
  2. লিপ্সা
  3. জিগমিষা
  4. দিৎসা
সঠিক উত্তর:
তিতিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
তিতিক্ষা
ব্যাখ্যা

•'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষা

অন্যদিকে,
লাভ করার ইচ্ছা - লিপ্সা।
গমন করার ইচ্ছা - জিগমিষা।
দান করার ইচ্ছা - দিৎসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৬.
"নীয়মান" - বলতে কী বোঝায়?
  1. যা অপনয়ন করা যায় না
  2. যা বহন করা যাচ্ছে
  3. যা অনুভব করা হচ্ছে
  4. যা অপনয়ন করা কষ্টকর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
যা বহন করা যাচ্ছে
উত্তর
সঠিক উত্তর:
যা বহন করা যাচ্ছে
ব্যাখ্যা

• 'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - নীয়মান

অন্যদিকে,
যা অপনয়ন করা যায় না - অনপনেয়।
যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান।
যা অপনয়ন করা কষ্টকর - দূরপনেয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৭.
"পান করার ইচ্ছা" এর বাক্য সংকোচন কোনটি?
  1. পেয়
  2. পিপাসা
  3. চিক্ষমিষা
  4. সুপেয়
সঠিক উত্তর:
পিপাসা
উত্তর
সঠিক উত্তর:
পিপাসা
ব্যাখ্যা

• "পান করার ইচ্ছা" এর বাক্য সংকোচন - পিপাসা।

অন্যদিকে,
- 'পান করার যোগ্য' এর এক কথায় প্রকাশ - পেয়।
- 'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - চিক্ষমিষা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৮.
“ত্বরার সঙ্গে বর্তমান”-এর এক কথায় প্রকাশিত রূপ কোনটি? 
  1. পন্নগ 
  2. সত্বর
  3. তুরগ 
  4. তাদৃশ 
সঠিক উত্তর:
সত্বর
উত্তর
সঠিক উত্তর:
সত্বর
ব্যাখ্যা

“ত্বরা” মানে দ্রুততা এবং “বর্তমান” মানে এই মুহূর্তে।
- একত্র করলে এটি সত্বর অর্থাৎ তৎক্ষণাৎ বা অবিলম্বে বোঝায়।
-------------------
অন্যদিকে,
- পায়ে হেঁটে যে গমন করে না = পন্নগ।
- ত্বরায় গমন করে যে = তুরগ,
- তোমার মত = ত্বাদৃশ,

• কিছু গুরুত্বপূর্ণ এক কোথায় প্রকাশ:
জানা উচিত = জ্ঞেয়
ত্বরার সঙ্গে বর্তমান = সত্বর,
তরল অথচ গাঢ় = সান্দ্র,
তোপের ধ্বনি = গুড়ুম,
তস্করের কাজ  =তাস্কর্য,
তার মত = তাদৃশ,
তনুর ভাব = তনিমা,
থেমে থেমে চলার যে ভঙ্গি = ঠমক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৯.
‘যা পান করার যোগ্য' এর বাক্য সংকোচন কোনটি? 
  1. চোষ্য
  2. পেয়
  3. চর্ব্য
  4. লেহ্য
সঠিক উত্তর:
পেয়
উত্তর
সঠিক উত্তর:
পেয়
ব্যাখ্যা
• ‘যা পান করার যোগ্য' এর বাক্য সংকোচন - পেয়। 

• অন্যদিকে: 
- যা চুষে খাবার যোগ্য = চোষ্য, 
- যা চিবিয়ে খাবার যোগ্য = চর্ব্য,
- যা চেটে খাবার যোগ্য = লেহ্য। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:  
- যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান, 
- যা ক্রয় করার যোগ্য = ক্রেয়, 
- যা বিক্রয় করার যোগ্য = বিক্রেয়, 
- যা জল দেয় = জলদ (মেঘ), 
- যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু, 
- যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে = ক্ষীয়মাণ, 
- যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে = ক্রমবিস্তার্যমান, 
- যা মুছে ফেলা যায় না = দুর্মোচ্য, 
- যা সহজে জানা যায় না = দুয়ে, 
- পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৭০.
'যার অন্য উপায় নেই' এর এককথায় প্রকাশ -
  1. সর্বংসহা
  2. প্রত্যুদ্‌গমন
  3. নিরুপায়
  4. অনন্যোপায়
সঠিক উত্তর:
অনন্যোপায়
উত্তর
সঠিক উত্তর:
অনন্যোপায়
ব্যাখ্যা
• 'যার অন্য উপায় নেই' এর এককথায় প্রকাশ - অনন্যোপায়

অন্যদিকে,
'যার কোনো উপায় নেই' এর এককথায় প্রকাশ - নিরুপায়।
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এককথায় প্রকাশ - প্রত্যুদ্‌গমন।
'যে সকল অত্যাচারই সয়ে যায়' এর এককথায় প্রকাশ - সর্বংসহা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭১.
'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. লিপ্সা
  2. ঈপ্সা
  3. জিগীষা
  4. বুভুক্ষা
সঠিক উত্তর:
ঈপ্সা
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সা
ব্যাখ্যা

• 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা।

অন্যদিকে,
- জয়লাভ করার ইচ্ছা - জিগীষা।
- আহারের স্পৃহা - বুভুক্ষা।
- প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা - লিপ্সা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭২.
'জ্বল্‌ জ্বল্‌ করছে যা' কে এককথায় বলে -
  1. জাজল্যমান
  2. জ্বাজল্যমান
  3. জাজ্বল্যমান
  4. জ্বাজ্বল্যমান
সঠিক উত্তর:
জাজ্বল্যমান
উত্তর
সঠিক উত্তর:
জাজ্বল্যমান
ব্যাখ্যা
• 'জ্বল্‌ জ্বল্‌ করছে যা' কে এককথায় বলে - জাজ্বল্যমান

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'নষ্ট হওয়া স্বভাব যার’ এর এককথায় প্রকাশ - নশ্বর।
- ‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ - অমায়িক।
- ‘জীবিত থেকেও যে মৃত’ এর এককথায় প্রকাশ - জীবন্মৃত।
- ‘সরোবরে জন্মে যা’ এর এককথায় প্রকাশ - সরোজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৩.
'পাখি ধরার ফাঁদ বা রশি' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পঙ্কজ
  2. বীতংস
  3. কান্তার
  4. কুলপি
সঠিক উত্তর:
বীতংস
উত্তর
সঠিক উত্তর:
বীতংস
ব্যাখ্যা
• 'পাখি ধরার ফাঁদ বা রশি' এর এক কথায় প্রকাশ: 'বীতংস'।

অন্যদিকে,
• 'পঙ্কে জন্মে যা' এর এক কথায় প্রকাশ- 'পঙ্কজ'। 
• 'নিবিড় অরণ্য' এর এক কথায় প্রকাশ- 'কান্তার'। 
• 'নলের আকারে জমানো বরফ' এর এক কথায় প্রকাশ- 'কুলপি'।  

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমির অভিগম্য অভিধান।
৭৪.
'ময়ূরের ডাক' এক কথায় কী বলে?
  1. টঙ্কার
  2. কেকা
  3. শিঞ্জন
  4. কুজন
সঠিক উত্তর:
কেকা
উত্তর
সঠিক উত্তর:
কেকা
ব্যাখ্যা

• 'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ - কেকা

অন্যদিকে, 
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার'।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- 'পাখির কলতান' এর এক কথায় প্রকাশ - কুজন, কাকলি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭৫.
'যুদ্ধের জন্য' ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ -
  1. যশস্বী
  2. যুবজানি
  3. যুযুৎসু
  4. যুধিষ্টির
সঠিক উত্তর:
যুযুৎসু
উত্তর
সঠিক উত্তর:
যুযুৎসু
ব্যাখ্যা
• 'যুদ্ধের জন্য' ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - যুযুৎসু

অন্যদিকে,
- 'যুদ্ধ করার সময় বুদ্ধি স্থির রাখতে পারে এমন' এর এক কথায় প্রকাশ - যুধিষ্টির।
- 'যুবতী জায়া যার' এর এক কথায় প্রকাশ - যুবজানি।
- 'যার যশ আছে' এর এক কথায় প্রকাশ - যশস্বী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৬.
“পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার” - এর এক কথায় প্রকাশ কোনটি?  
  1. শাস্ত্রজ্ঞ 
  2. সরোজ
  3. পূর্বসূরী
  4. জাতিস্মর
সঠিক উত্তর:
জাতিস্মর
উত্তর
সঠিক উত্তর:
জাতিস্মর
ব্যাখ্যা

“পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার” - এর এক কথায় প্রকাশ হলো জাতিস্মর। 
 -----------------------
অন্যদিকে,
• সরোবরে জন্মায় যাহা = সরোজ।
• স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
• বর্তমান প্রজন্মের আগের বংশধর = পূর্বসূরী। 

----------------------------
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বাতাসে চরে যে = কপোত।
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর।
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান।
- সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।
- সকলের জন্য অনুষ্ঠিত = সার্বজনীন।
- প্রায় প্রভাত হয়েছে এমন = প্রভাতকল্পা।
- যিনি বক্তিতা দানে পটু — বাগ্মী।
- যার অনেক বুদ্ধি আছে - গভীর জলের মাছ।
- যা পূর্বে চিন্তা করা যায় নি — অচিন্তিতপূর্ব।
- রাত্রির মধ্যভাগ = মহানিশা।
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার।
- এখনও শত্রু জন্মায় নাই যার = অজাতশত্রু। 
- যা পূর্বে শোনা যায় নি — অশ্রুতপূর্ব। 
- যা পূর্বে দেখা যায় নি — অদৃষ্টপূর্ব।
- যা বলা হয় নি — অনুক্ত।
- যা বলার যোগ্য নয় — অকথ্য।
- যার অন্য উপায় নেই — অনন্যোপায়।
- যার উপস্থিত বুদ্ধি আছে — প্রত্যুৎপন্নমতি।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না — অজ্ঞাতকুলশীল।
- যার সর্বস্ব হারিয়ে গেছে — সর্বহারা, হতসর্বস্ব।
- যে নারী বীর সন্তান প্রসব করে — বীরপ্রসূ। 
- যে নারীর সন্তান বাঁচে না — মৃতবৎসা।
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শাপদসংকুল
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিরোধবাদ) নেই — অবিসংবাদিত।
- যা গমন করে না — নগ।
- যার স্পৃহা দূর হয়েছে — বীতস্পৃহ।
- যে রমণীর হাসি পবিত্র — শুচিস্মিতা।
- যে রমণীর হাসি সুন্দর — সুহাসিনী। 
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭৭.
"অপ্রমেয়" - বলতে কী বোঝায়?
  1. ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন
  2. পুর্বে ঘটেনি এমন
  3. তর্ক দ্বারা স্থির করা যায় না এমন
  4. মাপা যায় না এমন
সঠিক উত্তর:
মাপা যায় না এমন
উত্তর
সঠিক উত্তর:
মাপা যায় না এমন
ব্যাখ্যা

• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়

উল্লেখ্য,
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রত্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭৮.
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দীপ্তলোক
  2. আলোকময়
  3. দেদীপ্যমান
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দেদীপ্যমান
উত্তর
সঠিক উত্তর:
দেদীপ্যমান
ব্যাখ্যা

• 'পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে'- এর এক কথায় প্রকাশ- 'দেদীপ্যমান'।

কিছু এক কথায় প্রকাশ :
- পূর্বকাল সম্পর্কিত - প্রাক্তন।
- পূর্বে ছিল, এখন নেই - ভূতপূর্ব।
- প্রায় মৃত - মৃতকল্প।
- পুনরায় জীবনপ্রাপ্ত - পুনর্জন্ম।
- পরিমিত কথা বলে যে - মিতভাষী, মিতবাক।
- পরিমিত ব্যয় করে যে - মিতব্যয়ী।
- পরিব্রাজকের তিক্ষা - মাধুকরী।
- পূর্ণিমার চাঁদ - রাকা।
- পরিমিত আহার করে যে - মিতাহারী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৭৯.
‘জৈষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে’ - এর এক কথায় কী হবে?
  1. অধিবেদন
  2. পরিবেদন
  3. অধিবিন্না
  4. পরোঢ়া
সঠিক উত্তর:
পরিবেদন
উত্তর
সঠিক উত্তর:
পরিবেদন
ব্যাখ্যা
পরিবেদন - জ্যেষ্ঠ ভ্রাতা অবিবাহিত থাকা সত্ত্বেও কনিষ্ঠের দারপরিগ্রহ।
অধিবিন্না, অধিবেদন - প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করা।
পরোঢ়া  - অপরের বিবাহিতা; অন্যের পরিণীতা

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৮০.
'যে মেয়ের বয়স দশ বৎসর' এর এক কথায় প্রকাশ -
  1. যৌবত
  2. লাস্য
  3. কানীন
  4. কন্যকা
সঠিক উত্তর:
কন্যকা
উত্তর
সঠিক উত্তর:
কন্যকা
ব্যাখ্যা
• 'যে মেয়ের বয়স দশ বৎসর' এর এক কথায় প্রকাশ - কন্যকা

অন্যদিকে,
- 'কুমারীর পুত্র' এর এক কথায় প্রকাশ - কানীন।
- 'নারীর লীলাময়ী নৃত্য' এর এক কথায় প্রকাশ - লাস্য।
- 'উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণের নৃত্য' এর এক কথায় প্রকাশ - যৌবত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮১.
কাঁধ থেকে কটি পর্যন্ত - এক কথায় প্রকাশ?
  1. পাঁচধর
  2. আগধর
  3. ধটিক
  4. ধট
সঠিক উত্তর:
আগধর
উত্তর
সঠিক উত্তর:
আগধর
ব্যাখ্যা

• ধড়, ধর(মধ্যযুগীয় বাংলা): আগধড়/আগধর,
- বিশেষ্য শব্দ।
অর্থ: কাঁধ থেকে কটি পর্যন্ত অংশ।

উৎস: অভিগম্য অভিধান।

৮২.
'যার আগমনের কোন তিথি নেই' তাকে বলা হয় :
  1. ক) তীর্থযাত্রী
  2. খ) আগন্তুক
  3. গ) অতিথি
  4. ঘ) তিথিহীন
সঠিক উত্তর:
গ) অতিথি
উত্তর
সঠিক উত্তর:
গ) অতিথি
ব্যাখ্যা
'যার আগমনের কোন তিথি নেই' এর এক কথায়- 'অতিথি

আরও কিছু এক কথায় প্রকাশ- 
যার কোন উপায় নাই এর এক কথায়- নিরুপায়
যার অন্য উপায় নাই এর এক কথায়- অনন্যোপায়
যা আঘাত পায়নি এর এক কথায়- অনাহত
যার কোন অবলম্বন নাই এর এক কথায়- নিরবলম্বন
যার কোন উপায় নাই এর এক কথায়- নিরুপায়
যার অন্য উপায় নাই এর এক কথায়- অনন্যোপায়
যা আঘাত পায়নি এর এক কথায়- অনাহত
যার আগমনের কোনো তিথি নেই এর এক কথায়- অতিথি
যার কোন অবলম্বন নাই এর এক কথায়- নিরবলম্বন

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান। 
৮৩.
'ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ -
  1. ঋষিতুল্য
  2. উত্তমর্ণ
  3. ঋষিকল্প
  4. অধমর্ণ
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা
• 'ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ - উত্তমর্ণ

অন্যদিকে,
- 'ঋষির ন্যায়' এর এক কথায় প্রকাশ - ঋষিকল্প।
- 'ঋণ নেয় যে' এর এক কথায় প্রকাশ - অধমর্ণ।
- 'ঋষির তুল্য' এর এক কথায় প্রকাশ - ঋষিতুল্য।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৪.
'গ্রহণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) জুগুপ্সা
  2. খ) জিগীষা
  3. গ) জিঘৃক্ষা
  4. ঘ) দিদৃক্ষা
সঠিক উত্তর:
গ) জিঘৃক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) জিঘৃক্ষা
ব্যাখ্যা
'গ্রহণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'জিঘৃক্ষা'।

তাছাড়া, 
'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'জুগুপ্সা'
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'জিগীষা'
'দেখার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৮৫.
'অন্য উপায় নেই' এক কথায় বলে-
  1. আদ্যন্ত
  2. অগত্যা
  3. অগতি
  4. অনাদি
সঠিক উত্তর:
অগত্যা
উত্তর
সঠিক উত্তর:
অগত্যা
ব্যাখ্যা
• 'অন্য উপায় নেই' এক কথায় বলে - অগত্যা। 

অন্যদিকে, 
• 'আদি থেকে অন্ত পর্যন্ত' এক কথায় বলে - আদ্যন্ত। 
• 'অবলম্বনহীন ব্যক্তি' এক কথায় বলে - অগতি। 
• 'আদি নেই যার' এক কথায় বলে - অনাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৬.
'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. ঈর্ষী
  2. ঈপ্সা
  3. ঈপ্সিত
  4. ঈক্ষিত
সঠিক উত্তর:
ঈপ্সা
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সা
ব্যাখ্যা
• 'পাওয়ার ইচ্ছা' এক কথায় প্রকাশ - ঈপ্সা।

অন্যদিকে, 
• 'ঈর্ষী' অর্থ - ঈর্ষাপরায়ণ।
• 'ঈপ্সিত' অর্থ - অভিলষিত, কাঙ্ক্ষিত।
• 'ঈক্ষিত' অর্থ - দেখা হয়েছে এমন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৭.
এক কথায় প্রকাশ নির্ণয় করুন - 'নাটকের পাত্রপাত্রী'
  1. পাংশুল
  2. উল্লুক
  3. আনাড়ি
  4. ধীমান্
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব।

অন্যদিকে,
- 'নাড়িজ্ঞান নেই যার' এর এক কথায় প্রকাশ - আনাড়ি।
- 'নীলবর্ণ বানর' এর এক কথায় প্রকাশ - উল্লুক।
- 'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ - পাংশুল।
- 'ধী আছে যার' এর এক কথায় প্রকাশ - ধীমান্।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৮.
ইহলোকে যে সামান্য নয়- এর এককথায় কী হবে?
  1. অনন্যসাধারণ
  2. আনন্যসাধারণ
  3. অলোকসামান্য
  4. আলোকসামান্য
সঠিক উত্তর:
অলোকসামান্য
উত্তর
সঠিক উত্তর:
অলোকসামান্য
ব্যাখ্যা
• 'ইহলোকে যা সামান্য নয়' এর এক কথায়- 'অলোকসামান্য'।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:  
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’  - অনন্যসাধারণ।
- 'ইন্দ্রিয়কে জয় করেছে যে' - 'জিতেন্দ্রিয়'।
- 'অগ্রসর হয়ে অভ্যর্থনা' - 'প্রত্যুদ্‌গমন'।
- 'উপস্থিত বুদ্ধি আছে যার' - 'প্রত্যুৎপন্নমতি'। 

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৮৯.
"অদৃষ্টপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা পূর্বে শোনা যায়নি
  2. যা পূর্বে ছিল এখন নেই
  3. যা পূর্বে কখনো ঘটেনি
  4. যা পূর্বে দেখা যায়নি
সঠিক উত্তর:
যা পূর্বে দেখা যায়নি
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে দেখা যায়নি
ব্যাখ্যা
• 'যা পূর্বে দেখা যায়নি' এর এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব

অন্যদিকে,
যা পূর্বে কখনো ঘটেনি - অভূতপূর্ব। 
যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব। 
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০.
'যে নারী প্রিয় কথা বলে'- এক কথায় কী হবে?
  1. সুহাসিনী
  2. সুবক্তা
  3. প্রিয়ংবদা
  4. শ্রীমতি
সঠিক উত্তর:
প্রিয়ংবদা
উত্তর
সঠিক উত্তর:
প্রিয়ংবদা
ব্যাখ্যা
• 'যে নারী প্রিয় বাক্য/কথা বলে' এক কথায় প্রকাশ - প্রিয়ংবদা

অন্যদিকে,
- 'যে নারীর হাসি সুন্দর' এক কথায় প্রকাশ - সুহাসিনী।

উল্লেখ্য,
- 'শ্রীমতি' শব্দের অর্থ - ভাগ্যবতী। 
- 'প্রিয়া' শব্দের অর্থ - ভালোবাসার পাত্রী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯১.
'অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়' এককথায় তাকে কী বলে?
  1. অনধ্যয়
  2. দুরধ্যয়
  3. কষ্টাধ্যয়ন
  4. নিরধ্যয়ন
সঠিক উত্তর:
দুরধ্যয়
উত্তর
সঠিক উত্তর:
দুরধ্যয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'দুরধ্যয়' অর্থ- পাঠ করা দুঃসাধ্য এমন, দুষ্পাঠ্য।

অন্যদিকে,
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে- অনধ্যয়, কষ্টাধ্যয়ন এবং নিরধ্যয়ন শব্দের বানানগুলো অশুদ্ধ। 

এরূপ কিছু এক কথায় প্রকাশ- 
• 'যা কষ্টে লাভ করা যায়' এক কথায় প্রকাশ - দুর্লভ।
- যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।
- যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
- যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

৯২.
'অর্ধেক সম্মত' এক কথায় কী বলে?
  1. নীরাজি 
  2. নিমরাজি
  3. নঈরাজি 
  4. নিমীলন 
সঠিক উত্তর:
নিমরাজি
উত্তর
সঠিক উত্তর:
নিমরাজি
ব্যাখ্যা

• 'অর্ধেক সম্মত' এক কথায় বলে -নিমরাজি।

অন্যদিকে, 
• নীরাজি ও নঈরাজি অশুদ্ধ বানান। 
• নিমীলন অর্থ- চোখের পাতা মুদিতকরণ, সংকোচন, মৃত্যু।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো- 
• অনঅভিজ্ঞের অভিজ্ঞ আচরণ- অকালপক্বতা।
• অবিবাহিত ব্যক্তি - অকৃতদার, অনূঢ়।
• অতি কর্মনিপুর্ণ ব্যক্তি- ধুরন্ধর।
• অন্য কোনো কর্ম নেই যার- অনন্যকর্মা।
• অন্য গতি- গত্যন্তর।
• আত্মাকে অধিকার করে- অধ্যাত্ম।
• আপনাকে ভুলে থাকে যে- আত্মভোলা।
• আকাশ মাধ্যমে আগত রাণী- আকাশবাণী।
• আরোহণ করে যে- আরোহী।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।

৯৩.
"ইতঃপূর্বে দণ্ডিত ব্যক্তি" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. উন্নাসিক
  2. অন্বেষা
  3. দাগি
  4. ভূতপূর্ব
সঠিক উত্তর:
দাগি
উত্তর
সঠিক উত্তর:
দাগি
ব্যাখ্যা
• "ইতঃপূর্বে দণ্ডিত ব্যক্তি" এর এক কথায় প্রকাশ — দাগি।

অন্যদিকে,
• 'অবজ্ঞায় নাক উঁচু করে যে' এর এক কথায় প্রকাশ - উন্নাসিক।
• 'অন্বেষণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অন্বেষা।
• ‘যা পূর্বে ছিল এখন নেই এমন’ এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৪.
পরিত্রাণ লাভের ইচ্ছা-
  1. ক) মুমূক্ষা
  2. খ) মুমুক্ষু
  3. গ) মুমুক্ষা
  4. ঘ) মূমূক্ষ
সঠিক উত্তর:
গ) মুমুক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) মুমুক্ষা
ব্যাখ্যা
মুক্তি পেতে ইচ্ছুক- মুমুক্ষু।
মুমুক্ষা- মুক্তি বা পরিত্রাণ লাভের ইচ্ছা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
৯৫.
'সংবর্ত' এর সম্প্রসারিত বাক্য কোনটি?
  1. রাত্রির তিনভাগ একত্রে
  2. অনূঢ়ার পুত্র
  3. যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়
  4. রাত্রির মধ্যভাগ
সঠিক উত্তর:
যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়
উত্তর
সঠিক উত্তর:
যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
সংবর্ত = অধিক বর্ষণকারী মেঘ; প্রলয় বর্ষণ।
সুতরাং, সঠিক উত্তর - গ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়।

• কানীন এর সম্প্রসারিত প্রকাশ -= অনূঢ়ার পুত্র।
• 'মহানিশা'র সম্প্রসারিত প্রকাশ - রাত্রির মধ্যভাগ।
• 'ত্রিযামা'র সম্প্রসারিত প্রকাশ - রাত্রির তিনভাগ একত্রে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৬.
'যুবতী স্ত্রীর স্বামী' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. যুবান
  2. যুবজানি
  3. প্রোষিতভর্তৃকা
  4. বোনাই
সঠিক উত্তর:
যুবজানি
উত্তর
সঠিক উত্তর:
যুবজানি
ব্যাখ্যা
যুবজানি  (বিশেষ্য)
- যুবতী জায়া যার;
- যুবতী স্ত্রীর স্বামী (পাঁচ পুত্র নৃপতি সবে যুবজানি-ভারতচন্দ্র রায়গুণাকর)
{(তৎসম বা সংস্কৃত) যুবতী + জায়া; (বহুব্রীহি সমাস)}
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৯৭.
'হৃতসর্বস্ব' শব্দের অর্থ কোনটি?
  1. অত্যন্ত মিষ্টভাষী
  2. যাবতীয় ধনসম্পদ লুঠ হয়ে গেছে এমন
  3. অত্যন্ত হৃদয়বান
  4. অত্যন্ত ক্ষুদ্র মনের অধিকারী
সঠিক উত্তর:
যাবতীয় ধনসম্পদ লুঠ হয়ে গেছে এমন
উত্তর
সঠিক উত্তর:
যাবতীয় ধনসম্পদ লুঠ হয়ে গেছে এমন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• হৃতসর্বস্ব - যাবতীয় ধনসম্পদ লুঠ হয়ে গেছে এমন; নিঃস্ব।

 উল্লেখ্য,
- হৃতগৌরব - গৌরব হারিয়েছে বা লুপ্ত হয়েছে এমন।
- হৃতসম্মান - সম্মান হারিয়েছে বা লুপ্ত হয়েছে এমন।
- হৃতি - হরণ, অপহরণ। ২ নাশ, ধ্বংস।
- হৃৎ-  ১ হৃদয়, অন্তঃকরণ। ২ বক্ষস্থল, বক্ষের অভ্যন্তরভাগ; হৃৎপিণ্ড।
- হৃৎকমল - হৃদয়রূপ পদ্ম।
- হৃৎকম্প - হৃৎপিণ্ডের কম্পন, বক্ষঃস্পন্দন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮.
"বিবমিষা" বলতে কী বোঝায়?
  1. ​বেতন নেওয়া হয় না যাতে
  2. ​বিসংবাদ নেই যাতে
  3. বসন আগলা যার
  4. বমন করার ইচ্ছা
সঠিক উত্তর:
বমন করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
বমন করার ইচ্ছা
ব্যাখ্যা

• '​বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা

​অন্যদিকে,
​বেতন নেওয়া হয় না যাতে - অবৈতনিক।
​বিসংবাদ নেই যাতে - অবিসংবাদিত।
বসন আগলা যার - অসংবৃত।

​​​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৯.
'সংসারের প্রতি বিরাগ' এককথায় কী হবে?
  1. নির্বেদ
  2. নির্মোক
  3. সংসৃতি
  4. নভশ্চর
সঠিক উত্তর:
নির্বেদ
উত্তর
সঠিক উত্তর:
নির্বেদ
ব্যাখ্যা
'সংসারের প্রতি বিরাগ' এককথায় = নির্বেদ।

অন্যদিকে, 
’নির্মোক’ অর্থ: সাপের খোলস, বর্ম, আকাশ, মোচন।
’সংসৃতি’ অর্থ: সহগমন।২ প্রবাহ, স্রোত। ৩ সংসার।
’নভশ্চর’ অর্থ: মহাশূন্যে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা পরিচালনের জন্য বিশেষ-ভাবে প্রশিক্ষিত গবেষক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০০.
‘বুকে হেঁটে গমন করে যে’ এর এককথায় প্রকাশ নিচের কোনটি?
  1. ক) খেচর
  2. খ) পন্নগ
  3. গ) উরগ
  4. ঘ) নগ
সঠিক উত্তর:
গ) উরগ
উত্তর
সঠিক উত্তর:
গ) উরগ
ব্যাখ্যা

বুকে হেঁটে গমন করে যে’ এর এককথায় প্রকাশ 'উরগ'
যে চলতে পারে না - নগ
পায়ে হেঁটে যে গমন করে না - পন্নগ
আকাশে বেড়ায় যে - খেচর  

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]