বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ৩৫ / ২০১ · ৩,৪০১৩,৫০০ / ২০,২০৭

৩,৪০১.
1 + 2 + 3 + .............. + 27 = কত?
  1. 258
  2. 312
  3. 324
  4. 378
সঠিক উত্তর:
378
উত্তর
সঠিক উত্তর:
378
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + .............. + 27 = কত?

সমাধান:
সমাধান: 
n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2 
 1 + 2 + 3 + .............. + 27 = {27(27 + 1)}/2  [∵ n = 27]
= (27 × 28)/2
= 378
৩,৪০২.
a2 + (1/a2) = 3 হলে, (a6 + 1)/a3 এর মান কত?
  1. 2√5
  2. 5
  3. 1/2√5
  4. 3√5
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + (1/a2) = 3 হলে, (a6 + 1)/a3 এর মান কত?

সমাধান:
a2 + (1/a2) = 3
⇒ {a + (1/a)}2 - 2 ⋅ a ⋅ (1/a) = 3
⇒ {a + (1/a)}2 = 3 + 2
⇒ {a + (1/a)} = √5

 (a6 + 1)/a3 = (a6/a3) + (1/a3)
= a3 + (1/a3)
= {a + (1/a)}3 - 3 ⋅ a ⋅ (1/a){a + (1/a)}
= (√5)3 - 3√5
= 5√5 - 3√5
= 2√5
৩,৪০৩.
-7a + 8b = 9, 5a - 4b = -3 সমীকরণ দুইটির সমাধান হলো-
  1. (2, 3)
  2. (3, 2)
  3. (-1, 3)
  4. (1, 2)
সঠিক উত্তর:
(1, 2)
উত্তর
সঠিক উত্তর:
(1, 2)
ব্যাখ্যা
-7a + 8b = 9........... (1)
 5a -4b = - 3........... (2)

(1)× 1 + (2) × 2 ⇒
-7a + 8b + 10a - 8b = 9 - 6
3a = 3 
a = 1 

(1) নং এ a এর মান বসিয়ে পাই,
-7a + 8b = 9
-7 × 1 + 8b =  9
-7 + 8b =9 
8b  = 9 + 7 
8b = 16 
b = 16/8 
b = 2
 নির্ণেয় সমাধান (a, b) =(1, 2)
৩,৪০৪.
কোন সমান্তর ধারার ১ম পদ 3, দ্বিতীয় পদ 9 হলে ধারাটির 17 তম পদের মান কত?
  1. ক) 96
  2. খ) 97
  3. গ) 98
  4. ঘ) 99
সঠিক উত্তর:
ঘ) 99
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 99
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার ১ম পদ 3, দ্বিতীয় পদ 9 হলে ধারাটির 17 তম পদের মান কত?

সমাধান:

১ম পদ a = 3
২য় পদ = 9
সাধারণ অন্তর d = 9 - 3 = 6

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1) d
17 তম পদ = a + (17 - 1) d
= 3 + (16 × 6)
= 3 + 96
= 99
৩,৪০৫.
log102 = 0.3010 হলে, log1080 এর মান কত?
  1. 3.805
  2. 2.303
  3. 1.903
  4. 0.602
সঠিক উত্তর:
1.903
উত্তর
সঠিক উত্তর:
1.903
ব্যাখ্যা
প্রশ্ন: log102 = 0.3010 হলে, log1080 এর মান কত?

সমাধান:
log1080 = log10(8 × 10)
= log108 + log1010
= log10(23) + 1
= 3 log102 + 1
= (3 × 0.3010) + 1
= 0.903 + 1
= 1.903
৩,৪০৬.
A = {x ∈ Z : x2 - 5x - 14 = 0} হলে A = ?
  1. {6, 1}
  2. {- 2, 7}
  3. {2, 7}
  4. {7}
সঠিক উত্তর:
{- 2, 7}
উত্তর
সঠিক উত্তর:
{- 2, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ Z : x2 - 5x - 14 = 0} হলে A = ?

সমাধান:
দেওয়া আছে
A = {x ∈ Z : x2 - 5x - 14 = 0}

এখানে
x2 - 5x - 14 = 0
⇒ x2 - 7x + 2x - 14 = 0
⇒ x(x - 7) + 2 (x - 7) = 0
⇒ (x - 7) (x + 2) = 0
হয়
x - 7 = 0
x = 7

অথবা
x + 2 = 0
x = - 2

x পূর্ণ সংখ্যা তাই A = {- 2, 7}
৩,৪০৭.
2x3 - 3x2 - 11x + 6 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
  1. (x - 3)
  2. (x - 2)
  3. (x - 1)
  4. (x + 1)
সঠিক উত্তর:
(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: 2x3 - 3x2 - 11x + 6 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-

সমাধান:
ধরি,
f(x) = 2x3 - 3x2 - 11x + 6
∴ f(3) = 2(3)3 - 3(3)2 - 11(3) + 6
= 54 - 27 - 33 + 6
= 60 - 60
= 0

যেহেতু f(3) = 0, সুতরাং উৎপাদক উপপাদ্য অনুযায়ী, (x - 3) হলো প্রদত্ত রাশিটির একটি উৎপাদক।

৩,৪০৮.
x3 - 27 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (x + 2)(x2 - 4x + 8)
  2. (x + 3)(x2 - 3x - 9)
  3. (x - 2)(x2 + 4x - 8)
  4. (x - 3)(x2 + 3x + 9)
সঠিক উত্তর:
(x - 3)(x2 + 3x + 9)
উত্তর
সঠিক উত্তর:
(x - 3)(x2 + 3x + 9)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 27 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
x3 - 27
= (x3) - (33)
= (x - 3)(x2 + 3x + 32)
= (x - 3)(x2 + 3x + 9)
৩,৪০৯.
নিচের কোনটি p3 - 6p2 + 11p - 6 এর একটি উৎপাদক নয়?
  1. p - 4
  2. p - 3
  3. p - 2
  4. p - 1
সঠিক উত্তর:
p - 4
উত্তর
সঠিক উত্তর:
p - 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p3 - 6p2 + 11p - 6 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
p3 - 6p2 + 11p - 6
= p3 - 3 ⋅ p2 ⋅ 2 + 3 ⋅ p ⋅ 22 - 23 - p + 2
= (p - 2)3 - p + 2
= (p - 2)3 - 1(p - 2)
= (p - 2){(p - 2)2 - 1}
= (p - 2){(p - 2 + 1)(p - 2 - 1)}
= (p - 2)(p - 1)(p - 3)
৩,৪১০.
5(3x-7) = 3(3x - 7) রাশিটির সমাধান কত হবে?
  1. ক) 2/4
  2. খ) 4/9
  3. গ) 7/3
  4. ঘ) 0
সঠিক উত্তর:
গ) 7/3
উত্তর
সঠিক উত্তর:
গ) 7/3
ব্যাখ্যা

5(3x-7) = 3(3x - 7)
⇒ 5(3x-7)/3(3x-7) = 1
⇒ (5/3)(3x - 7) = (5/3)0
⇒ 3x - 7 = 0
⇒ x = 7/3

৩,৪১১.
4ab এর সঠিক প্রয়োগ কোনটি? 
  1. (a - b)2 - (a + b)2
  2. (a + b)2 - (a - b)2
  3. (a + b)2/2 + (a - b)2/2
  4. {(a + b)/2}2 - {(a - b/2)}2
সঠিক উত্তর:
(a + b)2 - (a - b)2
উত্তর
সঠিক উত্তর:
(a + b)2 - (a - b)2
ব্যাখ্যা
প্রশ্ন: 4ab এর সঠিক প্রয়োগ কোনটি? 

সমাধান: 
• 4ab = (a + b)2 - (a - b)2

আরও কিছু গুরুত্বপূর্ণ দূত্রাবলি:
• (a + b)2 = a2 + b2 + 2ab 
• (a + b)2 = (a - b)2 + 4ab 
• (a - b)2 = (a + b)2 - 4ab 
• a2 + b2 = (a + b)2 - 2ab 
• a2 + b2 = (a - b)2 + 2ab 
• a2 - b2 = (a + b) (a - b)
৩,৪১২.
পাহাড়পুর থেকে কালিয়াপুর যেতে ৪ টি পৃথক পথ আছে এবং কালিয়াপুর থেকে রাজগঞ্জ যেতে ৫ টি পৃথক পথ আছে। সামি কত প্রকারে পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে?
  1. ১৬ উপায়ে
  2. ২০ উপায়ে
  3. ৪০ উপায়ে
  4. ৬০ উপায়ে
সঠিক উত্তর:
২০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
২০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: পাহাড়পুর থেকে কালিয়াপুর যেতে ৪ টি পৃথক পথ আছে এবং কালিয়াপুর থেকে রাজগঞ্জ যেতে ৫ টি পৃথক পথ আছে। সামি কত প্রকারে পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে?

সমাধান:
সামি পাহাড়পুর থেকে কালিয়াপুর হয়ে রাজগঞ্জ যেতে পারবে = ৪ × ৫ উপায়ে
= ২০ উপায়ে
৩,৪১৩.
একটি সমান্তর অনুক্রমে ৬ষ্ঠ পদটি 36 এবং প্রথম 6টি পদের যোগফল 144 হলে, প্রথম পদটি কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 18
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে ৬ষ্ঠ পদটি 36 এবং প্রথম 6টি পদের যোগফল 144 হলে, প্রথম পদটি কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারন অন্তর = d
∴ a + (6 - 1)d = 36
⇒ a + 5d = 36 .......... (1)

এবং (6/2){2a + (6 - 1)d} = 144
⇒ 2a + 5d = 48 ........ (2)

(2) নং (1) নং হতে পাই,
2a + 5d - a - 5d = 48 - 36
∴ a = 12
৩,৪১৪.
a ≠ 0 হলে (a - 1) - 1 এর সঠিক মান নিচের কোনটি?
  1. a- 1
  2. a2
  3. a
  4. a- 2
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
প্রশ্ন: a ≠ 0 হলে (a - 1) - 1 এর সঠিক মান নিচের কোনটি?

সমাধান: 
(a - 1) - 1
= (1/a)- 1
= 1/(1/a)
= 1 × a/1
= a
৩,৪১৫.
- ৯, - ৫, - ১, ৩ ......... ধারাটির ১০ম পদ কত?
  1. ২৩
  2. ২৭
  3. ৩১
  4. ৩৫
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা
প্রশ্ন:  - ৯, - ৫, - ১, ৩ ......... ধারাটির ১০ম পদ কত?

সমাধান:
এখানে,
ধারার প্রথম পদ, a = - 9
সাধারন অন্তর, d = - 5 + 9 = 4

১০ম পদ = a + (n - 1)d
= - 9 + (10 - 1)4
= 27
৩,৪১৬.
A = {x : x, 15 এর গুণনীয়ক} এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 15}, হলে A - B =?
  1. { }
  2. {1, 3}
  3. {5}
  4. {1, 3, 5}
সঠিক উত্তর:
{1, 3}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 15 এর গুণনীয়ক} এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 15}, হলে A - B =?

সমাধান:
A = {1, 3, 5, 15}
B = {5, 10, 15}

∴ A - B = {1, 3, 5, 15} - {5, 10, 15}
= {1, 3}
৩,৪১৭.
12 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 3 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?
  1. 84
  2. 56
  3. 72
  4. 98
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা

প্রশ্ন: 12 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 3 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?

সমাধান:
যেহেতু 3 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে তাই মোট সংখ্যা হবে = (12 - 3) = 9 টি

এখন,
9 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই বাছাই করার উপায় সংখ্যা,
= 9C6 
= 9!/{6! × (9 - 6)!}
= 9!/(6! × 3!)
= (9 × 8 × 7 × 6!)/(6! × 3!)
= (9 × 8 × 7)/(3 × 2)
= 84

সুতরাং, 84 টি উপায়ে বই বাছাই করা যাবে।

৩,৪১৮.
6log3 - log9 = কত?
  1. ক) log81
  2. খ) log9
  3. গ) log27
  4. ঘ) log12
সঠিক উত্তর:
ক) log81
উত্তর
সঠিক উত্তর:
ক) log81
ব্যাখ্যা
6log3 - log9
=6log3 - log32
= 6log3 - 2log3
= 4log3
= 4log34
= log81
৩,৪১৯.
[log10(5log10100)]2 এর মান কত?
  1. 1
  2. 2
  3. - 2
  4. 5
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: [log10(5log10100)]2 এর মান কত?

সমাধান:
[log10(5log10100)]2
= [log10{5log10(10)2}]2
= [log10(5×2)]2
= (log1010)2
= 1
৩,৪২০.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন-
  1. 73
  2. 53
  3. 37
  4. 63
সঠিক উত্তর:
53
উত্তর
সঠিক উত্তর:
53
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন-

সমাধান:
মনে করি, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y ।
∴ সংখ্যাটি = x + 10y
১ম শর্তানুসারে,
x + y + 7 = 3y
⇒ x + y - 3y = - 7
∴ x - 2y = - 7..........(1)

২য় শর্তানুসারে
⇒ x + 10y - 18 = y + 10x
⇒ x + 10y - y - 10x = 18
⇒ 9y - 9x = 18
⇒ 9(y - x) = 18
∴ y - x = 2.............(2)

এখন, (1) ও (2) নং যোগ করে পাই,
- y = - 5
∴ y = 5
y-এর মান (1) নং-এ বসিয়ে পাই,
⇒ x - 2 × 5 = - 7
⇒ x = - 7 + 10
∴ x = 3

∴ নির্ণেয় সংখ্যাটি = 3 + 10 × 5 = 3 + 50 = 53

৩,৪২১.
SOLUTION শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যায় যেখানে স্বরবর্ণ ও ব্যজ্ঞনবর্ণ পৃথক ভাবে একত্রে থাকে ?
  1. 625
  2. 576
  3. 512
  4. 441
সঠিক উত্তর:
576
উত্তর
সঠিক উত্তর:
576
ব্যাখ্যা
প্রশ্ন: SOLUTION শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যায় যেখানে স্বরবর্ণ ও ব্যজ্ঞনবর্ণ পৃথক ভাবে একত্রে থাকে ?

সমাধান :
SOLUTION শব্দটিতে 8টি বর্ণ আছে । 

স্বরবর্ণ O, U, I, O  নিজেদের মধ্যে বিন্যাস = 4!/2!
= 12

ব্যজ্ঞনবর্ণ S, L, T, N নিজেদের মধ্যে বিন্যাস =4!
= 24

স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে দুটি আলাদা গুচ্ছ ধরে তাদের বিন্যাসের উপায় =2!
=2

∴ মোট সম্ভাব্য বিন্যাস = 12 × 24 × 2
= 576
৩,৪২২.
log16x = 0.50 হলে, x এর মান কত?
  1. 4
  2. 2
  3. 8
  4. 3
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: log16x = 0.50 হলে, x এর মান কত?

সমাধান:
log16x = 0.50
∴ x = 160.50
⇒ x = (24)1/2
⇒ x = 22
∴ x = 4
৩,৪২৩.
১ থেকে ৫০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৪
  2. খ) ২৪.৫
  3. গ) ২৫
  4. ঘ) ২৫.৫
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা

এখানে ধারাটির পদগুলো ১, ৩, ৫, ৭, ......... ৪৯। এটি একটি সমান্তর ধারা।
সুতরাং ধারাটির নির্ণেয় গড় = (শেষ পদ + প্রথম পদ)/২
= (৪৯+১)/২
= ৫০/২
= ২৫

৩,৪২৪.
আলাদাভাবে রনি ও রায়হানের একটি অংকের সমাধান করতে পারার সম্ভাবনা 1/2। তারা একত্রে অংকটি সমাধানের চেষ্টা করলে অংকটি সমাধান করার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 3/4
  3. 1/3
  4. 1/2
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: আলাদাভাবে রনি ও রায়হানের একটি অংকের সমাধান করতে পারার সম্ভাবনা 1/2। তারা একত্রে অংকটি সমাধানের চেষ্টা করলে অংকটি সমাধান করার সম্ভাবনা কত?

সমাধান:
রনির অংকটি না পারার সম্ভাব্যতা = 1 - (1/2) = 1/2
রায়হানের অংকটি না পারার সম্ভাব্যতা = 1 - (1/2) = 1/2
রনি ও রায়হানের একত্রে অংকটি না পারার সম্ভাব্যতা = (1/2) × (1/2) = 1/4

∴ রনি ও রায়হানের একত্রে অংকটি পারার সম্ভাব্যতা = 1 - (1/4) = (4 - 1)/4 = 3/4
৩,৪২৫.
x + y = 0 এবং 2x - y + 3 = 0 সরলরেখা দুইটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (1, 1)
  2. (- 1, - 1)
  3. (1, - 1)
  4. (- 1, 1)
সঠিক উত্তর:
(- 1, 1)
উত্তর
সঠিক উত্তর:
(- 1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 0 এবং 2x - y + 3 = 0 সরলরেখা দুইটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান: 
x + y = 0...........(i)
2x - y = - 3...........(ii)

(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,
x + y + 2x - y = 0 - 3
3x = - 3
∴ x = - 1

x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
- 1 + y = 0
∴ y = 1

সরল রেখা দুইটি (- 1, 1) বিন্দুতে ছেদ করবে।
৩,৪২৬.
3x2 - 10x - 8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (3x - 2)(x + 4)
  2. (3x + 2)(x - 4)
  3. (3x + 4)(x - 2)
  4. (3x - 4)(x + 2)
সঠিক উত্তর:
(3x + 2)(x - 4)
উত্তর
সঠিক উত্তর:
(3x + 2)(x - 4)
ব্যাখ্যা

প্রশ্ন: 3x2 - 10x - 8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
3x2 - 10x - 8
= 3x2 - 12x + 2x - 8
= 3x(x - 4) + 2(x - 4)
= (3x + 2)(x - 4)

৩,৪২৭.
একটি মিটিং-এ কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করায় মোট 66 টি হ্যান্ডশেক হলে, ঐ মিটিং-এ কতজন লোক উপস্থিত ছিল?
  1. 11 জন
  2. 12 জন
  3. 18 জন
  4. 24 জন
সঠিক উত্তর:
12 জন
উত্তর
সঠিক উত্তর:
12 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিটিং-এ কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করায় মোট 66 টি হ্যান্ডশেক হলে, ঐ মিটিং-এ কতজন লোক উপস্থিত ছিল?

সমাধান:
ধরি, n সংখ্যক লোক উপস্থিত ছিলো 
একটি হ্যান্ডশেক 2 জনের সমাবেশ থেকে পাওয়া যায়-
∴ মোট হ্যান্ডশেক nC2 = 66
⇒ {n(n - 1)}/n = 66
⇒ n2 - n = 132
⇒ n2 - n - 132 = 0
⇒ n2 - 12n + 11n - 132 = 0
⇒ n(n - 12) + 11(n - 12) = 0
বা, (n - 12) (n + 11) = 0
∴ n = 12 [যেহেতু n = - 11 গ্রহণযোগ্য নয়]

∴ ঐ মিটিং-এ 12জন লোক উপস্থিত ছিল।
৩,৪২৮.
ঈদগাহে নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা সংখ্যা 55 হলে, ঈদগাহে নামাজীর সংখ্যা কত? 
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 9
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 11
উত্তর
সঠিক উত্তর:
খ) 11
ব্যাখ্যা
প্রশ্নমতে,
বা, nC2 = 55
বা,n(n - 1)/2 = 55
বা,n2 - n - 110 = 0
বা,n2 -11n + 10n - 110 = 0
বা n(n - 11) + 10(n - 11) = 0 
বা,(n -11)(n + 10) = 0
n = 11  [n =-10 গ্রহন যোগ্য নয়]

∴ ঈদগাহে নামাজীর সংখ্যা 11 জন।
৩,৪২৯.
দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) 24
  2. খ) 32
  3. গ) 36
  4. ঘ) 38
সঠিক উত্তর:
গ) 36
উত্তর
সঠিক উত্তর:
গ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, x + y = 48 ------------- (1)
২য় শর্তমতে, xy = 432

আমরা জানি,
(x - y)2 = (x + y)2- 4xy
বা, (x - y)2 = (48)2 - 4 × 432
বা, (x - y)2 = 2304 - 1728
বা, (x - y)2 = 576
∴ x - y = 24 ------------- (2)

এখন,
(1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
(x + y) + (x - y) = 48 + 24
⇒ 2x = 72
∴ x = 36

আবার,
x - y = 24
⇒ 36 - y = 24
∴ y = 12

অর্থাৎ, বড় সংখ্যাটি 36
৩,৪৩০.
  1. x2
  2. x10
  3. 1
  4. x3
সঠিক উত্তর:
x2
উত্তর
সঠিক উত্তর:
x2
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৩,৪৩১.
(1/2) + (1/4) + (1/8) + (1/16) + ............... ধারাটির অসমীতক সমষ্টি কত? 
  1. 1/6
  2. 1/3
  3. 1/2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: (1/2) + (1/4) + (1/8) + (1/16) + ............... ধারাটির অসমীতক সমষ্টি কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 1/2 
এবং ধারাটির সাধারণ অনুপাত, r = (1/4)/(1/2) = (1/4) × (2/1) = 1/2 < 1 

∴ ধারাটির অসমীতক সমষ্টি,
S = a/(1 - r) 
= (1/2)/{1 - (1/2)}
= (1/2)/{1 - (1/2)} 
= (1/2)/{(2 - 1)/2}
= (1/2)/(1/2)
= (1/2) × (2/1) 
= 1

৩,৪৩২.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। লাল হওয়ার সম্ভাবনা কত ? 
  1. ক) ১/২৬
  2. খ) ১/৪
  3. গ) ১/২
  4. ঘ) ১/১৩
সঠিক উত্তর:
গ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। লাল হওয়ার সম্ভাবনা কত ? 

সমাধান:
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।

লাল হওয়ার সম্ভাবনা = ২৬/৫২ = ১/২
৩,৪৩৩.
3x2 + px + 2 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং p > 0 হয়, তবে p- এর মান কত?
  1. ক) 6√2
  2. খ) 4√3
  3. গ) 3√6
  4. ঘ) 2√6
সঠিক উত্তর:
ঘ) 2√6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2√6
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + px + 2 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং p > 0 হয়, তবে p- এর মান কত?

সমাধান: 3x2 + mx + 2 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয়
p2 - 4. 3 .2 = 0
p2 - 24= 0
p2 = 24
p = √24
p =√4 × 6
p  = 2√6
৩,৪৩৪.
যদি x + (1/x) = 4 হয়, তাহলে (x4 + 1)/x2 এর মান কত?
  1. 8
  2. 14
  3. 10
  4. 17
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + (1/x) = 4 হয়, তাহলে (x4 + 1)/x2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 4

প্রদত্ত রাশি = (x4 + 1)/x2
= (x4/x2) + (1/x2)
= x2 + (1/x2)
= {x + (1/x)}2 - 2
= 42 - 2
= 16 - 2
= 14
৩,৪৩৫.
(0.125)-2/3 = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (0.125)-2/3 = কত? 

সমাধান: 
(0.125)-2/3 
= {(0.5)3}-2/3 
= (0.5)- 2
= 1/(0.5)2
= 1/.25
= 4
৩,৪৩৬.
(625)0.24 × (625)0.26 = ?
  1. 5
  2. 15
  3. 25
  4. 35
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা

প্রশ্ন: (625)0.24 × (625)0.26 = ?

সমাধান:
= (625)0.24 + 0.26  [am × an = am + n]
= (625)0.50
= (625)1/2
= √625
= √(252)
= 25

৩,৪৩৭.
log10200 + log105 = x হলে, x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
log10200 + log105 = x
log10(200 × 5) = x
log101000 = x 
10x = 1000
10x = 103
x = 3
৩,৪৩৮.
১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত? 
  1. ১/৫
  2. ২/৫
  3. ৩/৫
  4. ৭/১৫
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান: 
১ থেকে ১৫ পর্যন্ত মোট সংখ্যা = ১৫ টি
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬ টি 
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩ 

∴ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভব্যতা = মৌলিক সংখ্যা/সর্বমোট সংখ্যা 
= ৬/১৫ 
= ২/৫  ।
৩,৪৩৯.
a3 - 7a - 6 এর একটি উৎপাদক নয় কোনটি?
  1. a + 1
  2. a + 3
  3. a + 2
  4. a - 3
সঠিক উত্তর:
a + 3
উত্তর
সঠিক উত্তর:
a + 3
ব্যাখ্যা

a3 - 7a - 6
= a3 + a2 - a2 - a - 6a - 6
= a2(a + 1) - a(a + 1) - 6(a + 1)
= (a + 1) (a2 - a - 6)
= (a + 1) (a2 - 3a + 2a - 6)
= (a + 1) {a(a - 3) + 2(a - 3)}
= (a + 1) (a + 2) (a - 3)

৩,৪৪০.
0.18 + 0.0018 + 0.000018 +.......... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?
  1. 2/11
  2. 3/11
  3. 4/11
  4. 5/11
সঠিক উত্তর:
2/11
উত্তর
সঠিক উত্তর:
2/11
ব্যাখ্যা
প্রশ্ন: 0.18 + 0.0018 + 0.000018 +.......... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 0.18
সাধারণ অনুপাত, r = 0.0018/0.18
= 0.01

সুতরাং, ধারাটির অসমীতক সমষ্টি = a/(1 - r)
= 0.18/(1 - 0.01)
= 0.18/0.99
= 18/99
= 2/11
৩,৪৪১.
  1. 1
  2. 0
  3. a2
  4. 3ab
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


৩,৪৪২.
1 + 5 + 9 + 13 + ...... + 85 = কত?
  1. 882
  2. 920
  3. 938
  4. 946
সঠিক উত্তর:
946
উত্তর
সঠিক উত্তর:
946
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + 13 + ...... + 85 = কত?

সমাধান:
আমরা জানি,
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(85 - 1)/4} + 1
= 22

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(85 + 1)/2} × 22
= 946
৩,৪৪৩.
a2 - 11a + 30 এবং a2 - 25 এর গ.সা.গু কত?
  1. a - 5
  2. a + 5
  3. a
  4. 1
সঠিক উত্তর:
a - 5
উত্তর
সঠিক উত্তর:
a - 5
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 11a + 30 এবং a2 - 25 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a2 - 11a + 30
= a2 - 5a - 6a + 30
= a(a - 5) - 6(a - 5)
= (a - 5)(a - 6)

২য় রাশি = a2 - 25
= a2 - 52
= (a + 5)(a - 5)

∴ নির্ণেয় গ.সা.গু = a - 5
৩,৪৪৪.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং সপ্তম পদটি 55 হলে, দশম পদটি কত?
  1. 60
  2. 64
  3. 70
  4. 75
সঠিক উত্তর:
70
উত্তর
সঠিক উত্তর:
70
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং সপ্তম পদটি 55 হলে, দশম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a
এবং সাধারণ অন্তর, d হলে
n তম পদ = a + (n - 1)d

এখানে,
পঞ্চম পদ = 55
∴ a + (7 - 1)5 = 55
⇒ a + 30 = 55
⇒ a = 55 - 30
⇒ a = 25

∴ নবম পদ = 25 + (10 - 1) × 5
= 25 + 45
= 70
৩,৪৪৫.
2x + 1 = 32 হলে x এর মান কত?
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন : 2x + 1 = 32 হলে x এর মান কত?

সমাধান: 
2x + 1 = 32
2x + 1 = 25
x + 1 = 5 
x = 5 - 1
x = 4
৩,৪৪৬.
নিচের কোনটি x3 + 3x + 36 এর একটি উৎপাদক?
  1. ক) (x+1)
  2. খ) (x+2)
  3. গ) (x+3)
  4. ঘ) (x+4)
সঠিক উত্তর:
গ) (x+3)
উত্তর
সঠিক উত্তর:
গ) (x+3)
ব্যাখ্যা

ধরি,
f(x) = x3 + 3x + 36
(x+3), f(x) এর একটি উৎপাদক হবে যদি f(x) = 0 হয়।
f(-3) = (-3)3 + 3(-3) + 36
= - 27 - 9 + 36
= 0
সুতরাং (x + 3), f(x) এর একটি উৎপাদক।

৩,৪৪৭.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ৩০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল কত?
  1. ক) ১৪৪
  2. খ) ১৬৯
  3. গ) ২২৫
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
গ) ২২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ৩০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ a এবং
সাধারন অন্তর d

চতুর্থ পদ = a + (4 - 1)d
= a + 3d 

দ্বাদশ পদ = a + (12 - 1)d
= a + 11d

a + 3d + a + 11d = 30
2a + 14d = 30

তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল, S15 = 15/2{2a + (15 - 1)d}
= 15/2{2a + 14d}
= 15 × 30/2
= 225
৩,৪৪৮.
b2 - 4ac > 0 হলে নিচের কোনটি সত্য?
  1. ক) মূল দুইটি বাস্তব এবং সমান
  2. খ) মূল দুইটি অবাস্তব এবং সমান
  3. গ) মূল দুইটি বাস্তব এবং অসমান
  4. ঘ) মূল দুইটি অবাস্তব এবং অসমান
সঠিক উত্তর:
গ) মূল দুইটি বাস্তব এবং অসমান
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল দুইটি বাস্তব এবং অসমান
ব্যাখ্যা

b² - 4ac = 0 হলে মূল দুইটি বাস্তব এবং সমান এবং মূলদ
b² - 4ac পূর্ণ বর্গ হলে বাস্তব এবং অসমান এবং অমূলদ
b² - 4ac < 0 হলে মূল দুইটি জটিল সংখ্যা
b² - 4ac > 0 হলে মূল দুইটি বাস্তব এবং অসমান

৩,৪৪৯.
প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
কোন সংখ্যার পরিমিতি ব্যবধান হল ঐ সংখ্যা গুলোর গড় এর বর্গমূলের সমান.

প্রথম ৭টি স্বাভাবিক সংখ্যার যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ = ২৮
∴ এদের গড় = ২৮/৭ = ৪

এখন, পরিমিতি ব্যবধান = √[{(৪ - ১) + (৪ - ২) + (৪ - ৩)+ (৪ - ৪) + (৪ - ৫) + (৪ - ৬) + (৪ - ৭)}/৭]
= √{(৯ + ৪ + ১ + ০ + ১ + ৪ + ৯)/৭}
= √(২৮/৭)
= √৪
= ২
৩,৪৫০.
x2 + 4 = 4x হলে x/(x2 + x - 1) এর মান কত?
  1. ক) - 1/2
  2. খ) - 2/5
  3. গ) 5/2
  4. ঘ) 2/5
সঠিক উত্তর:
ঘ) 2/5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/5
ব্যাখ্যা
দেয়া আছে,
x2 + 4 = 4x 
x2 - 2 .x 2 + 22 = 0
(x - 2)2 = 0 
x - 2 = 0 
x = 2 

x/(x2 + x - 1) = 2/(22 + 2 - 1)
                     = 2/(4 + 2 - 1)
                     = 2/5
৩,৪৫১.
1 - 1 + 1 - 1 + 1 - 1 + ... + n সংখ্যক পদের যোগফল হবে -
  1. 0
  2. 1
  3. [1 + (- 1)n]
  4. (1/2)[1 - (- 1)n]
সঠিক উত্তর:
(1/2)[1 - (- 1)n]
উত্তর
সঠিক উত্তর:
(1/2)[1 - (- 1)n]
ব্যাখ্যা
প্রশ্ন: 1 - 1 + 1 - 1 + 1 - 1 + ... + n সংখ্যক পদের যোগফল হবে - 

সমাধান:
এখানে  ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (- 1)/1 = -1 < 1
আমরা জানি, r  < 1 হলে, 
n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)/(1 - r)}

∴ n সংখ্যক পদের সমষ্টি = {a(1 - rn)} / (1 - r)
= {1 × (1 - (-1)n) / {1 - (- 1)}
= {1 - (-1)n} / (1 + 1)
=  {1 - (-1)n} / 2
= (1/2)[1 - (- 1)n]
৩,৪৫২.
x = √5 + √4 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. 36
  2. 27
  3. 18
  4. 9
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: x = √5 + √4 হলে x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
x = √5 + √4
1/x = 1/(√5 + √4)
1/x = (√5 - √4)/(√5 + √4)(√5 - √4)
1/x = (√5 - √4)/(√5)2 - (√4)2
1/x = (√5 - √4)/(5 - 4)
1/x = √5 - √4

x + 1/x = √5 + √4 + √5 - √4
x + 1/x = 2√5

x2 + 1/x2 = (x + 1/x)2 - 2.x.(1/x)
x2 + 1/x2 = (2√5)2 - 2
x2 + 1/x2 = 4 × 5 - 2
x2 + 1/x2 = 20 - 2
x2 + 1/x2 = 18
৩,৪৫৩.
৬৪ এর ২ ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 6
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা
যুক্তিঃ log264
= log226
= 6log22
= 6.
৩,৪৫৪.
x2 = √5x - 1 হলে x3 + (1/x)3 এর মান কত?
  1. 2√5
  2. 3√5
  3. 4√5
  4. 5√5
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 = √5x - 1 হলে x3 + (1/x)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 = √5x - 1
⇒ (x2/x) = (√5x - 1)/x [উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে]
⇒ x = (√5x/x) - (1/x)
⇒ x = √5 - (1/x)
⇒ x + (1/x) = √5

∴ x3 + (1/x)3
= {x + (1/x)}3- 3x(1/x){x + (1/x)}
= (√5)3 - 3√5
= 5√5 - 3√5
= 2√5
৩,৪৫৫.
যদি অবিন্যস্ত তথ্য ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০, ১৮ হয়, তাহলে মধ্যক নির্ণয় কত?
  1. ১৩.৫ 
  2. ১৩
  3. ১৪
  4. ১২.৫
সঠিক উত্তর:
১৩.৫ 
উত্তর
সঠিক উত্তর:
১৩.৫ 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি অবিন্যস্ত তথ্য ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০, ১৮ হয়, তাহলে মধ্যক নির্ণয় কত?

সমাধান: এখানে তথ্য সংখ্যা ৮টি অর্থাৎ জোড় সংখ্যা। প্রথমে তথ্যগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে,
অর্থাৎ- সাজানো তথ্য: ০৮, ০৯, ১১, ১২, ১৫, ১৬, ১৮, ২০।

তাহলে, মধ্যক হবে = (১২ + ১৫)/২
= ২৭/২
= ১৩.৫
৩,৪৫৬.
  1. 1
  2. 2
  3. 8
  4. 16
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩,৪৫৭.
একটি সমান্তর ধারায় 12তম পদের মান 77 হলে, এর প্রথম 23টি পদের যোগফল কত? 
  1. 1171
  2. 1717
  3. 1777
  4. 1771
সঠিক উত্তর:
1771
উত্তর
সঠিক উত্তর:
1771
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারায় 12তম পদের মান 77 হলে, এর প্রথম 23টি পদের যোগফল কত? 

সমাধান:
দেওয়া আছে, 
12 তম পদ = 77

ধরি,
ধারাটির ১ম পদ = a
সাধারণ অনুপাত = r

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

তাহলে,
12 তম পদ = a + (12 - 1)d
= a + 11d

শর্তমতে,
a + 11d = 77

আবার,
প্রথম n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d}
= (23/2)(2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= (23/2) × 2 × 77 [a + 11d = 77 বসিয়ে]
= 23 × 77
= 1771

∴  সমান্তর ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি  1771.

৩,৪৫৮.
0.1 + 0.01 + 0.001 + ........ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?
  1. 1/3
  2. 1/7
  3. 1/9
  4. 1/11
সঠিক উত্তর:
1/9
উত্তর
সঠিক উত্তর:
1/9
ব্যাখ্যা

প্রশ্ন: 0.1 + 0.01 + 0.001 + ....... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?

সমাধান:
এখানে,
a = 0.1
r = 0.01/0.1
= 0.1 [0.1 < 1]

আমরা জানি,
অসীম পদের সমষ্টি, S = a/(1 - r)
= 0.1/(1 - 0.1) 
= 0.1/0.9
= 1/9

৩,৪৫৯.
x2  - y2 - 1 + 2y এর একটি উৎপাদক কোনটি?
  1. ক) (x - 2y + 1)
  2. খ) (2x - y + 2)
  3. গ) (x - 2y + 2)
  4. ঘ) (x - y + 1)
সঠিক উত্তর:
ঘ) (x - y + 1)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x - y + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2  - y2 - 1 + 2y এর একটি উৎপাদক কোনটি? 

সমাধান: 
x2  - y2 - 1 + 2y
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2 
= {x + (y - 1)}{x - (y - 1)}
 =(x + y - 1)(x - y + 1)
৩,৪৬০.
একটি বাক্সে বিভিন্ন আকারের ৭ টি সাদা বল, ৪ টি কমলা বল এবং ৯ টি সবুজ বল আছে। এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হলো। বলটি কমলা বা সবুজ হবার সম্ভাব্যতা কত?
  1. ক) ৩৬/৪০০
  2. খ) ১৩/২০
  3. গ) ৪/২০
  4. ঘ) ৯/২০
সঠিক উত্তর:
খ) ১৩/২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩/২০
ব্যাখ্যা

মোট বল = ৭ + ৪ + ৯ = ২০ টি
একটি বল তুললে বলটি কমলা হবার সম্ভাবনা ৪/২০
আবার, একটি বল তুললে বলটি সবুজ হবার সম্ভাবনা ৯/২০
ঘটনা দুটি পরষ্পর বর্জনশীল।
এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হলো। বলটি কমলা বা সবুজ হবার সম্ভাব্যতা = ৪/২০ + ৯/২০ = ১৩/২০

৩,৪৬১.
4 × np3 = 5 × n - 1p3 হলে n এর মান কত?
  1. ক) 7
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: 4 × np3 = 5 × n - 1p3 হলে n এর মান কত?

সমাধান:
4 × np3 = 5 × n - 1p3
⇒ 4 × n!/(n - 3)! = 5 × (n - 1)!/(n - 1 - 3)!
⇒ 4 × n (n - 1) (n - 2) (n - 3)!/(n - 3)! = 5 × (n - 1) (n - 2) (n - 3) (n - 4)!/(n - 4)!
⇒ 4 × n = 5 × (n - 3)
⇒ 4n = 5n - 15
⇒ - n = - 15
∴ n = 15
৩,৪৬২.
3x + 5 = 3x + 3 + (8/3) হলে x এর মান কত?
  1. ক) - 1
  2. খ) - 2
  3. গ) - 3
  4. ঘ) - 4
সঠিক উত্তর:
ঘ) - 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 5 = 3x + 3 + (8/3) হলে x এর মান কত? 

সমাধান: 
3x + 5 = 3x + 3 + (8/3)
⇒ 3x.35  = 3x .33 + (8/3)
⇒ 3x.35 - 3x .33 = 8/3
⇒ 3x 36 - 3x. 34 = 8
⇒ 3x.34(32 - 1) = 8
⇒ 3x.34.8 = 8
⇒ 3x + 4 = 1
⇒ 3x + 4 = 30
⇒ x + 4 = 0
 x = - 4
৩,৪৬৩.
১৫ + ১৮ + ২১ + ২৪ +..............ধারাটির ২৫ তম পদ কত?
  1. ৮৫
  2. ৮৭
  3. ৯১
  4. ৯৩
সঠিক উত্তর:
৮৭
উত্তর
সঠিক উত্তর:
৮৭
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ + ১৮ + ২১ + ২৪ +..............ধারাটির ২৫ তম পদ কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = ১৫
সাধারণ অন্তর, d = (১৮ - ১৫) = ৩
এবং পদসংখ্যা, n = ২৫

আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - ১)d

∴ ধারাটির ২৫ তম পদ = a + (n - ১)d
= ১৫ + (২৫ - ১) × ৩
= ১৫ + (২৪ × ৩)
= ১৫ + ৭২
= ৮৭

∴ ধারাটির ২৫ তম পদ = ৮৭

৩,৪৬৪.
কমপক্ষে একজন পুরুষকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি দল নির্বাচন করতে হবে। যদি সেখানে মোট 4 জন পুরুষ এবং 3 জন মহিলা থাকে, তাহলে কতগুলি দল গঠন করা যায়?
  1. 30
  2. 34
  3. 24
  4. 32
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: কমপক্ষে একজন পুরুষকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি দল নির্বাচন করতে হবে। যদি সেখানে মোট 4 জন পুরুষ এবং 3 জন মহিলা থাকে, তাহলে কতগুলি দল গঠন করা যায়?

সমাধান:
দলে একজন পুরুষ, দু'জন পুরুষ বা তিনজন পুরুষ থাকতে পারে।
একজন পুরুষ এবং দুইজন মহিলা নিয়ে দলের সংখ্যা = 4C1 × 3C2 = 4 × 3 = 12

দুইজন পুরুষ এবং একজন মহিলা নিয়ে দলের সংখ্যা = 4C2 × 3C1 = 6 × 3 = 18

তিনজন পুরুষ নিয়ে দলের সংখ্যা = 4C3 = 4

∴ মোট দলের সংখ্যা = 12 + 18 + 4 = 34
৩,৪৬৫.
আলমের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাব্যতা 1/5, বাংলা ও ইংরেজি দুটোতেই পাসের সম্ভাব্যতা 3/4 এবং দুইটির যেকোন একটিতে পাসের সম্ভাব্যতা 7/8 হলে তার ইংরেজিতে পাসের সম্ভাব্যতা কত?
  1. ক) 33/40
  2. খ) 10/11
  3. গ) 17/23
  4. ঘ) 1/18
সঠিক উত্তর:
ক) 33/40
উত্তর
সঠিক উত্তর:
ক) 33/40
ব্যাখ্যা
মনে করি, বংলায় পাসের ঘটনা = A এবং ইংরেজিতে পাসের ঘটনা = B
তাহলে, P(A) = 1-(1/5) = 4/5[পূরক সূত্রানুযায়ী]
P(বাংলা বা ইংরেজি) = P(A∪B) = 7/8
P(বাংলা বা ইংরেজি) = P(A∩B) = 3/4
এখন সম্ভাবতার সংযোগ সূত্র P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
বা, 7/8 = (4/5)+P(B)-(3/4)
বা, P(B) = 7/8 + 3/4 - 4/5 = (35+30-32)/40
∴ P(B) = 33/40
অর্থাৎ ইংরেজিতে পাসের সম্ভব্যতা = 33/40.
৩,৪৬৬.
৯, ৩৬, ৮১, ১৪৪,.........ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১৬৯
  2. খ) ২৫৬
  3. গ) ২৭২
  4. ঘ) ২২৫
সঠিক উত্তর:
ঘ) ২২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪,.......... ধারাটির পরবর্তী সংখ্যা কত? 

সমাধান
এখানে, 
রাশিগুলো ৩,৬,৯,১২,১৫,.......এভাবে দেওয়া আছে। 
∴ ৩ = ৯ 
= ৩৬ 
= ৮১ 
১২ = ১৪৪ 
১৫ = ২২৫ 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে = ১৫
=২২৫
৩,৪৬৭.
log(a + 5) = loga + log5 হলে, a এর মান কত?
  1. 3/2
  2. 2/3
  3. 3/7
  4. 5/4
সঠিক উত্তর:
5/4
উত্তর
সঠিক উত্তর:
5/4
ব্যাখ্যা
প্রশ্ন: log(a + 5) = loga + log5 হলে, a এর মান কত?

সমাধান:
log(a + 5) = loga + log5
⇒ log(a + 5) = log(a × 5)
⇒ a + 5 = 5a
⇒ 4a = 5
∴ a = 5/4
৩,৪৬৮.
যদি 
  1. 196
  2. 190
  3. 184
  4. 194
সঠিক উত্তর:
194
উত্তর
সঠিক উত্তর:
194
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 

সমাধান:

৩,৪৬৯.
2bd - a2 - c2 + b2 + d2 + 2ac এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a - b - c - d)(a + b + c + d)
  2. (a + b - c + d)(b - a + c + d)
  3. (a + b + c + d)(a - b + c - d)
  4. (a + b - c − d)(a - b - c + d)
সঠিক উত্তর:
(a + b - c + d)(b - a + c + d)
উত্তর
সঠিক উত্তর:
(a + b - c + d)(b - a + c + d)
ব্যাখ্যা
প্রশ্ন: 2bd - a2 - c2 + b2 + d2 + 2ac এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 

সমাধান: 
2bd - a2 - c2 + b2 + d2 + 2ac
= b2 + 2bd + d2 - a2 + 2ac - c2   [সাজিয়ে]
= (b2 + 2bd + d2) - (a2 - 2ac + c2)
= (b + d)2 - (a - c)2
= (b + d + a - c)(b + d - a + c)
= (a + b - c + d)(b - a + c + d)
৩,৪৭০.
1 + 3 + 5 + 7 + .............ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত? 
  1. ক) (2n + 1)2
  2. খ) (2n)2
  3. গ) (2n - 1)2
  4. ঘ) (n + 1)2
সঠিক উত্তর:
ক) (2n + 1)2
উত্তর
সঠিক উত্তর:
ক) (2n + 1)2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + 7 + .............ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত? 

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 1
সাধারণ অন্তর d = 2
এবং পদসংখ্য = 2n + 1

আমরা জানি,
সমান্তর ধারার 2n + 1 সংখ্যক পদের সমষ্টি
= {(2n + 1)/2}{2. a + ( 2n + 1 -1)d}
= {(2n + 1)/2}{2. 1 + (2n).2}
= {(2n + 1)/2}(2 + 4n)
= {(2n + 1)/2}(4n + 2)
= {(2n + 1)/2} × (4n +2)
= {(2n + 1)/2}×2(2n + 1)
= (2n + 1)2

বিকল্প :
1 + 3 + 5 + 7 + ……… ধারাটির n টি পদের সমষ্টি = n2
1 + 3 + 5 + 7 + ……… ধারাটির 2n + 1 টি পদের সমষ্টি = (2n + 1)2
৩,৪৭১.
9(x + 1) = 729 হলে x = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 9(x + 1) = 729 হলে x = কত?

সমাধান:
9(x + 1) = 729
⇒ 32(x + 1) = 36
⇒ 2x + 2 = 6
⇒ 2x = 6 - 2
⇒ 2x = 4
∴ x = 2
৩,৪৭২.
4a4 - 27a2 - 81 এবং a2 + 7a + 12 এর একটি সাধারণ উৎপাদক কোনটি?
  1. (a + 4)
  2. (a - 3)
  3. (4a2 + 9)
  4. (a + 3)
সঠিক উত্তর:
(a + 3)
উত্তর
সঠিক উত্তর:
(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 4a4 - 27a2 - 81 এবং a2 + 7a + 12 এর একটি সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
১ম রাশি:
4a4 - 27a2 - 81
= 4a4 - 36a2 + 9a2 - 81
= 4a2(a2 - 9) + 9(a2 - 9)
= (a2 - 9)(4a2 + 9)
= (a + 3)(a - 3)(4a2 + 9)

২য় রাশি:
a2 + 7a + 12
= a2 + 4a + 3a + 12
= a(a + 4) + 3(a + 4)
= (a + 3)(a + 4)
৩,৪৭৩.
৫ + ৮ + ১১ + ১৪ +...... ধারাটির ১২৩৪২ ও ১২৩৪১ তম পদ দুটির পার্থক্য কত? 
  1. ক) ১২৩
  2. খ) ৮৩
  3. গ) ২৩
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ঘ) ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ +...... ধারাটির ১২৩৪২ ও ১২৩৪১ তম পদ দুটির পার্থক্য কত? 

সমাধান: 
৫ + ৮ + ১১ + ১৪ +...... ধারাটির ১২৩৪২ ও ১২৩৪১ তম পদ দুটির পার্থক্য
= সাধারণ অন্তর 
= ৮ - ৫
= ৩ 
৩,৪৭৪.
5x - 3 · 32x - 8 = 225 হলে, x = কত?
  1. 4
  2. 3
  3. 5
  4. 2
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 5x - 3 · 32x - 8 = 225 হলে, x = কত?

সমাধান:
5x - 3 · 32x - 8 = 225
⇒ 5x - 3 · 32x - 8 = 52 · 32
অর্থাৎ, 5x - 3 = 52
⇒ x - 3 = 2
⇒ x = 2 + 3 = 5

এবং, 32x - 8 = 32
⇒ 2x - 8 = 2
⇒ 2x = 2 + 8
⇒ x =10/2 = 5
∴ 5x - 3 · 32x - 8 = 225 হলে, x = 5.
৩,৪৭৫.
একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ১৮ মিটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ১২ মিটার ও ৬ মিটার
  2. ৫ মিটার ও ৪ মিটার
  3. ৯ মিটার ও ২ মিটার
  4. ১০ মিটার ও ২ মিটার
সঠিক উত্তর:
৫ মিটার ও ৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ মিটার ও ৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ১৮ মিটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার
আয়তাকার ক্ষেত্রের  প্রস্থ = y মিটার

প্রশ্নমতে
2(x +  y) =18
x + y = 9 
x = 9 - y.................(1)

আবার
xy = 20
বা, y(9 - y) = 20
বা, 9y - y2 = 20
বা, - y2 + 9y - 20 = 0
বা, -1(y2 - 9y + 20) = 0
বা, y2 - 9y + 20 = 0
বা, y2 - 4y - 5y + 20 = 0
বা, y(y - 4) - 5(y - 4) = 0
(y - 5)(y - 4) = 0

হয় 
y - 5 = 0
y = 5

অথবা
y - 4 = 0
y = 4

যখন y = 5 তখন x = 9 - 5 = 4 
যখন y = 4 তখন x = 9 - 4 = 5

অতএব
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = 5 মিটার 
আয়তাকার ক্ষেত্রের  প্রস্থ = 4 মিটার

৩,৪৭৬.
এর মান কত?
  1. 0
  2. pqr
  3. p + q + r
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: এর মান কত?

সমাধান:

৩,৪৭৭.
M = {4, 5, 6, 7} এবং N = {5, 6, 7, 8} হলে, n(M ∩ N) = কত? 
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: M = {4, 5, 6, 7} এবং N = {5, 6, 7, 8} হলে, n(M ∩ N) = কত? 

সমাধান:
দেয়া আছে,
M = {4, 5, 6, 7}
N = {5, 6, 7, 8}
(M ∩ N) = {4, 5, 6, 7} ∩ {5, 6, 7, 8}
= {5, 6, 7}

(M ∩ N) এর উপাদান সংখ্যা = 3
∴ n(M ∩ N) = 3
৩,৪৭৮.
(x + 2y, 4) = (7, x - y) হলে (x, y) = কত?
  1. (5, - 1)
  2. (5, 1)
  3. (- 5, 1)
  4. (- 5, - 1)
সঠিক উত্তর:
(5, 1)
উত্তর
সঠিক উত্তর:
(5, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 2y, 4) = (7, x - y) হলে (x, y) = কত?

সমাধান:
(x + 2y, 4)=(7, x - y)
∴ x + 2y = 7............(1)
এবং, x - y = 4...........(2)

এখন, (2) নং কে 2 দ্বারা গুণ করে পাই,
2x - 2y = 8..............(3)

∴ (1) + (3) 
x + 2y = 7
2x - 2y = 8
        3x = 15
∴ x = 5
x এর মান (1) নং এ বসিয়ে পাই,
⇒ 5 + 2y = 7
⇒ 2y = 7 - 5
⇒ 2y = 2
∴ y = 1

∴(x, y) = (5, 1)
৩,৪৭৯.
স্বাভাবিক সংখ্যার সেটের কনিষ্ঠতম উপাদান নিচের কোনটি?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -∞
  4. ঘ) ∞
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
1, 2, 3, 4, 5, …….. ইত্যাদিকে স্বাভাবিক সংখ্যা। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেটের কনিষ্ঠতম উপাদান হলো 1.
৩,৪৮০.
a3 - 7a - 6 এর উৎপাদক কোনটি?
  1. (a - 1)(a + 2)(a + 3)
  2. (a + 1)(a + 2)(a - 3)
  3. (a + 1)(a - 2)(a + 3)
  4. (a - 1)(a + 2)(a - 3)
সঠিক উত্তর:
(a + 1)(a + 2)(a - 3)
উত্তর
সঠিক উত্তর:
(a + 1)(a + 2)(a - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: a3 - 7a - 6 এর উৎপাদক কোনটি?

সমাধান:
a3 - 7a - 6
= a3 + a2 - a2 - a - 6a - 6
= a2(a + 1) - a(a + 1) - 6(a + 1)
= (a + 1)(a2 - a - 6)
= (a + 1)(a2 - 3a + 2a - 6)
= (a + 1){a(a - 3) + 2(a - 3)}
= (a + 1)(a - 3)(a + 2)

∴ নির্ণেয় উৎপাদক = (a + 1)(a + 2)(a - 3)

৩,৪৮১.
A = {x ∈ N : 2 < x ≤ 8} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 4, 5, 6, 7}
  3. {1, 3, 5, 7, 9}
  4. {1, 3, 4, 5, 6, 7, 8, 9}
সঠিক উত্তর:
{3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 8} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 2 < x ≤ 8}
= {3, 4, 5, 6, 7, 8}

B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

∴ A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}
৩,৪৮২.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কতগুণ?
  1. 5 গুণ
  2. 6 গুণ
  3. 7 গুণ
  4. 8 গুণ
সঠিক উত্তর:
7 গুণ
উত্তর
সঠিক উত্তর:
7 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কতগুণ?

সমাধান:
ধরি, একক স্থানীয় অঙ্ক = a
দশক স্থানীয় অঙ্ক = 2a

অঙ্কদ্বয়ের সমষ্টি = a + 2a = 3a

∴ সংখ্যাটি = a + (10 × 2a)
= a + 20a
= 21a

এখন, সংখ্যাটি = 21a 
= 3a × 7
= অঙ্কদ্বয়ের সমষ্টি × 7

অর্থাৎ, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ।
৩,৪৮৩.
3-3 এর মান নিচের কোনটি?
  1. 1/9
  2. 1/(√3)4
  3. 1/81
  4. 1/(√3)6
সঠিক উত্তর:
1/(√3)6
উত্তর
সঠিক উত্তর:
1/(√3)6
ব্যাখ্যা

দেওয়া আছে, 3-3
= 1/33
= 1/(√3 × √3)3
= 1/(√3)6

৩,৪৮৪.
একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 0
  2. 1/6
  3. 1/3
  4. 1/2
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা

ছক্কায় মোট নমুনা বিন্দুর সংখ্যা = {1, 2, 3, 4, 5, 6} = মোট 6 টি
জোড় মৌলিক সংখ্যা = {2} = মোট 1 টি
∴ সম্ভাবনা = 1/6

৩,৪৮৫.
২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?
  1. ৩৬
  2. ৬৪৮
  3. ৩৭.৫
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় 
  
সুতরাং, ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় = ( ২৭ × ৪৮ )১/২  
= (১২৯৬)১/২
= ৩৬
৩,৪৮৬.
12 + 9 + 6 + ... ধারাটির 30 তম পদটি কত?
  1. - 60
  2. - 69
  3. - 75
  4. - 79
সঠিক উত্তর:
- 75
উত্তর
সঠিক উত্তর:
- 75
ব্যাখ্যা

প্রশ্ন: 12 + 9 + 6 + ... ধারাটির 30 তম পদটি কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা, কারণ প্রতিটি পরবর্তী পদ আগের পদের থেকে 3 করে কমছে।
প্রথম পদ, a = 12,
সাধারণ অন্তর, d = 9 - 12 = - 3

n তম পদের সূত্র, an = a + (n - 1) d

এখন 30 তম পদের জন্য, a30 = 12 + (30 - 1)(- 3)
= 12 + 29(- 3)
= 12 - 87
= - 75

∴ 30 তম পদটি - 75

৩,৪৮৭.
1 + 0.1 + 0.01 + 0.001 + …......... ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করুন।
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: 1 + 0.1 + 0.01 + 0.001 + …......... ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করুন।

    সমাধান:
    প্রদত্ত গুণোত্তর ধারাটি হলো:
    1 + 0.1 + 0.01 + 0.001 + …......

    এখানে,
    প্রথম পদ, a = 1
    সাধারণ অনুপাত, r = 0.1/1 = 0.1

    যেহেতু |r| < 1, তাই ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান।

    আমরা জানি,
    অসীমতক সমষ্টি, S = a/(1 - r)
    ⇒ S = 1/(1 - 0.1)
    ⇒ S = 1/0.9
    ⇒ S = 1/(9/10)
    ⇒ S = 10/9

    ∴ ধারাটির অসীমতক সমষ্টি =

    ৩,৪৮৮.
    9.3x - 1 = 27x হলে x এর মান কত?
    1. 1/2
    2. 1
    3. 3/2
    4. 0
    সঠিক উত্তর:
    1/2
    উত্তর
    সঠিক উত্তর:
    1/2
    ব্যাখ্যা
    প্রশ্ন: 9.3x - 1 = 27x হলে x এর মান কত?

    সমাধান:
    9.3x - 1 = 27x 
    ⇒ 32.3x - 1 = (33)x
    ⇒ 3 2 + x - 1 =33x
    ⇒ 3x + 1 = 33x
    ⇒ 3x = x + 1
    ⇒ 3x - x = 1
    ⇒ 2x = 1
    ∴ x = 1/2
    ৩,৪৮৯.
    আট বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দু গুলো যোগ করে কতটি ত্রিভুজ গঠন করা যাবে?
    1. ক) 24
    2. খ) 56
    3. গ) 72
    4. ঘ) 336
    সঠিক উত্তর:
    খ) 56
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 56
    ব্যাখ্যা
    প্রশ্নঃ আট বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দু গুলো যোগ করে কতটি ত্রিভুজ গঠন করা যাবে?

    সমাধানঃ
    ত্রিভুজ গঠনের জন্য প্রয়োজন 3 টি বাহু
    বহুভুজটির 8 টি বাহু অর্থাৎ 8 টি কৌণিক বিন্দু রয়েছে।

    সুতরাং, ত্রিভুজ গঠন করা যাবে = 8C3 = 56
    ৩,৪৯০.
    (√3)2x + 2 = 27 হলে x এর মান কত?
    1. 1
    2. 5/2
    3. 2
    4. 7/2
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    প্রশ্ন: (√3)2x + 2 = 27 হলে x এর মান কত?

    সমাধান:
    (√3)2x + 2 = 27
    ⇒ (√3)2x + 2 = (3)3
    ⇒ (√3)2x + 2 = {(√3)2}3
    ⇒ (√3)2x + 2 = (√3)6
    ⇒ 2x + 2 = 6
    ⇒ 2x = 6 - 2
    ⇒ 2x = 4
    ⇒ x = 4/2
    ⇒ x = 2

    ৩,৪৯১.
    3/x - 4/(x + 1) = 1 হলে x এর মান -
    1. ক) -3
    2. খ) -1
    3. গ) 3
    4. ঘ) 0
    সঠিক উত্তর:
    ক) -3
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) -3
    ব্যাখ্যা

    3/x - 4/(x + 1) = 1
    বা, (3x + 3 - 4x)/x(x + 1) = 1
    বা, x2 + x = -x + 3
    বা, x2 + 2x - 3 = 0
    বা, x2 + 3x - x - 3 = 0
    বা, x(x + 3) - 1(x + 3) = 0
    বা, (x + 3)(x - 1) = 0
    ∴ x = -3, 1

    ৩,৪৯২.
    a2 = 3a - 1 হলে a4 + (1/a4) - 5 এর মান কত?
    1. 40
    2. 42
    3. 44
    4. 47
    সঠিক উত্তর:
    42
    উত্তর
    সঠিক উত্তর:
    42
    ব্যাখ্যা
    প্রশ্ন: a2 = 3a - 1 হলে a4 + (1/a4) - 5 এর মান কত?

    সমাধান:
    a2 = 3a - 1
    ⇒ a2 + 1 = 3a
    ⇒ (a2/a) + (1/a) = 3a/a
    ⇒ a + (1/a) = 3

    এখন, a4 + (1/a4) = [(a2)2 +- (1/a2)2] - 5
    = [{a2 + (1/a2}2 - 2 ⋅ a2 ⋅ (1/a2)] - 5
    = [[{a + (1/a)}2 - 2 ⋅ a ⋅ (1/a)]2 - 2] - 5
    = [(32 - 2)2 - 2] - 5
    = [49 - 2] - 5
    = 47 - 5
    = 42
    ৩,৪৯৩.
    (27)2/3 =?
    1. ক) 3
    2. খ) 6
    3. গ) 9
    4. ঘ) 12
    সঠিক উত্তর:
    গ) 9
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 9
    ব্যাখ্যা
    প্রশ্ন: (27)2/3 =?

    সমাধান: 
    (27)2/3
    = (33)2/3
    = 32
    = 9
    ৩,৪৯৪.
    a3 + 3a + 36 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
    1. (a - 3)(a2 - 3a + 14)
    2. (a - 4)(a2 - 3a - 12)
    3. (a + 3)(a2 - 3a - 13)
    4. (a + 3)(a2 - 3a + 12)
    সঠিক উত্তর:
    (a + 3)(a2 - 3a + 12)
    উত্তর
    সঠিক উত্তর:
    (a + 3)(a2 - 3a + 12)
    ব্যাখ্যা
    প্রশ্ন: a3 + 3a + 36 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

    সমাধান:
     a3 + 3a + 36
    = a3 + 27 + 3a + 9
    = (a)3 + (3)3 + 3(a + 3)
    = (a + 3)(a2 - 3a + 9) + 3(a + 3)
    = (a + 3)(a2 - 3a + 12)
    ৩,৪৯৫.
    ২০, ২৫, ৩০, ........., ১৪০ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?
    1. ২২
    2. ২৫
    3. ২৩
    4. ২৪
    সঠিক উত্তর:
    ২৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০, ২৫, ৩০, ........., ১৪০ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?

    সমাধান:
    এখানে,
    ২৫ - ২০ = ৫
    ৩০ - ২৫ = ৫
    ∴ ইহা একটি সমান্তর ধারা যার,
    প্রথম পদ, a = ২০
    সাধারণ অন্তর, d = ৫

    ধরি,
    ধারার n তম পদ ১৪০
    a + (n - ১)d = ১৪০
    বা, ২০ + (n - ১) × ৫ = ১৪০
    বা, ২০ + ৫n - ৫ = ১৪০
    বা, ৫n = ১২৫
    ∴ n = ২৫

    ∴ ধারাটিতে মোট ২৫টি পদ রয়েছে।
    ৩,৪৯৬.
    1 + 2 + 3 + ..... + 24 = কত?
    1. 260
    2. 280
    3. 300
    4. 320
    সঠিক উত্তর:
    300
    উত্তর
    সঠিক উত্তর:
    300
    ব্যাখ্যা
    প্রশ্ন: 1 + 2 + 3 + ..... + 24 = কত?

    সমাধান:
    এখানে,
    প্রথম পদ, a = 1
    পদসংখ্যা, n = 24
    সাধারণ অন্তর, d = 2 - 1 = 1

    ∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
    = (24/2){2 · 1 + (24 - 1) · 1}
    = 12 (2 + 23)
    = 300
    ৩,৪৯৭.
    যদি 5x + 4 > 4 - 4x হয়, তবে অসমতাটির সমাধান হবে- 
    1. x < 0
    2. x > 0
    3. x > 9
    4. x < - 9
    সঠিক উত্তর:
    x > 0
    উত্তর
    সঠিক উত্তর:
    x > 0
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 5x + 4 > 4 - 4x হয়, তবে অসমতাটির সমাধান হবে- 

    সমাধান:
    এখানে,
    5x + 4 > 4 - 4x 
    ⇒ 5x + 4x > 4 - 4 
    ⇒ 9x > 0 
    ∴ x > 0
    ৩,৪৯৮.
    P = {x ∈ N : x, 9 এর গুণনীয়ক} এবং Q = {x ∈ N : 2 < x < 6} হলে (P - Q) এর প্রকৃত উপসেট কয়টি?
    1. ক) 4
    2. খ) 3
    3. গ) 5
    4. ঘ) 2
    সঠিক উত্তর:
    খ) 3
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 3
    ব্যাখ্যা
    প্রশ্ন: P = {x ∈ N : x, 9 এর গুণনীয়ক} এবং Q = {x ∈ N : 2 < x < 6} হলে (P - Q) এর প্রকৃত উপসেট কয়টি?

    সমাধান:
    P = {x ∈ N : x, 9 এর গুণনীয়ক}
    ∴ P = {1, 3, 9}
    Q = {x ∈ N : 2 < x < 6}
    ∴ Q = {3, 4, 5}

    এখন,
    P - Q = {1, 3, 9} - {3, 4, 5}
    = {1, 9}
    (P - Q) এর উপাদান সংখ্যা = 2
    (P - Q) এর উপসেট = 22 = 4
    (P - Q) এর প্রকৃত উপসেট = 4 - 1 = 3
    ৩,৪৯৯.
    a2 - b2 + 4bc - 4c2 এর উৎপাদক নিচের কোনটি?
    1. (a + b - 2c)(a - b - 2c)
    2. (a + b + 2c)(a - b - 2c)
    3. (a - b - 2c)(a - b + 2c)
    4. (a + b - 2c)(a - b + 2c)
    সঠিক উত্তর:
    (a + b - 2c)(a - b + 2c)
    উত্তর
    সঠিক উত্তর:
    (a + b - 2c)(a - b + 2c)
    ব্যাখ্যা
    প্রশ্ন: a2 - b2 + 4bc - 4c2 এর উৎপাদক নিচের কোনটি?

    সমাধান:
    a2 - b2 + 4bc - 4c2 
    = a2 - {b2 - 2 . b . 2c - (2c)2}
    = a2 - (b - 2c)2
    = (a + b - 2c)(a - b + 2c)
    ৩,৫০০.
    1. 3
    2. - 3
    3. 0
    4. √3
    সঠিক উত্তর:
    0
    উত্তর
    সঠিক উত্তর:
    0
    ব্যাখ্যা

    প্রশ্ন:

    সমাধান:
    √(x + 3) = √x + √3
    বা, {√(x + 3)}2 = (√x + √3)2
    বা, x + 3 = x + 2√x√3 + 3
    বা, 2√(x3) = 0
    ∴ x = 0