বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ৩২ / ৫১ · ৩,১০১৩,২০০ / ৫,০২৮

৩,১০১.
WiMax কোন প্রজন্মের ইন্টারনেট সেবা দেয়?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
গ) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪র্থ
ব্যাখ্যা
Along with a competing standard called ''LTE,'' WiMax, short for Worldwide Interoperability for Microwave Access, represents 4G or the ''fourth generation''.
Source:businessinsider.com
৩,১০২.
ওয়েব পেজে তথ্য কোন ফাইলে লিখে সার্ভারে রাখা হয়?
  1. URLL
  2. WWW
  3. HTTP
  4. HTML
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা
• ওয়েব পেজ:
- যে সমস্ত তথ্যাবলী Hyper Text Markup Language (HTML) ফাইলে লিখে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য সার্ভারে রাখা হয় তাকে ওয়েব পেজ বলে।
- শুরুতে ওয়েব পেজ একটি সাদা কাগজে কিছু টেক্সট ছাড়া কিছুই ছিল না।
- কালক্রমে ওয়েব পেজে গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি যুক্ত হয়।
- শত সহস্র ওয়েব পেজ নিয়ে ওয়েব গঠিত।
- প্রতটি ওয়েব সাইটের জন্য আলাদা আলাদা নাম থাকে।
- প্রতিটি ওয়েব সাইটের আবার একাধিক পেজ থাকতে পারে।
- প্রতিটি পেজ আলাদা আলাদা ফাইলে সংরক্ষণ করা থাকে এবং ফাইলগুলোর একটির সাথে আর একটির লিংক স্থাপন করা থাকে।
- সাধারণত ওয়েব পেজ তৈরি করা হয় নোট প্যাড জাতীয় টেক্সট এডিটরে।
- বর্তমানে বিভিন্ন ধরনের এ্যাপ্লিকেশন সফট্ওয়্যার দ্বারা ডকুমেন্ট তৈরি করার পর উক্ত সফট্‌ওয়্যার দ্বারাই ডকুমেন্ট ওয়েব পেজ হিসাবে সংরক্ষণ করা হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১০৩.
ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা কে?
  1. কেভিন সাইস্ট্রম
  2. মাইক ক্রিঞ্জার
  3. ক ও খ উভয়ই
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• Instagram:
- ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার।
- ২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।
- বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ “Meta”-এর অধীনে পরিচালিত হচ্ছে।
- Instagram এর বর্তমান (জুন, ২০২৪) CEO অ্যাডাম মোসেরি।

উৎস: ব্রিটানিকা।
৩,১০৪.
একটি স্মার্ট থার্মোস্ট্যাটের সবচেয়ে বড় সুবিধা কী?
  1. সঙ্গীত চালানো
  2. রান্নার সময় কমানো
  3. তাপমাত্রা নিজে থেকেই নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা 
  4. টিভির চ্যানেল নিয়ন্ত্রণ করা
সঠিক উত্তর:
তাপমাত্রা নিজে থেকেই নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা 
উত্তর
সঠিক উত্তর:
তাপমাত্রা নিজে থেকেই নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা 
ব্যাখ্যা
• একটি স্মার্ট থার্মোস্ট্যাটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি তাপমাত্রা নিজে থেকেই নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করা। স্মার্ট থার্মোস্ট্যাট ব্যবহারকারীর জীবনকে আরও সহজ এবং আরামদায়ক করে তোলে, কারণ এটি ঘরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে। যখন ঘর খালি থাকে বা মানুষের উপস্থিতি কম থাকে, তখন এটি তাপমাত্রা কমিয়ে দেয়, ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার হয় না। এইভাবে, এটি বিদ্যুৎ বিল কমায় এবং পরিবেশের প্রতি ইতিবাচক প্রভাব ফেলে। অন্য অপশনগুলো যেমন সঙ্গীত চালানো, রান্নার সময় কমানো, কিংবা টিভির চ্যানেল নিয়ন্ত্রণ করা স্মার্ট থার্মোস্ট্যাটের কাজ নয়। তাই তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় সবচেয়ে বড় সুবিধা।

• স্মার্ট হোম প্রযুক্তি:
- স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্ট হোমের পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) বলা হয়।
- একটি স্মার্ট হোমে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস যেমন- টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল বা রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে সেগুলোকে কোনো কেন্দ্রীয় অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- বর্তমানে বিভিন্ন শিল্পোন্নত দেশ যেমন-চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশে গ্লোবাল রেসিডেন্স বা বৈশ্বিক বাসস্থান তৈরি করা হচ্ছে।
- বাসস্থানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে আইপি ক্যামেরা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,১০৫.
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
  1. ক) ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
  2. খ) বোতাম টিপিয়া ডায়াল করা
  3. গ) অপটিক্যাল ফাইবারের ব্যবহার
  4. ঘ) নতুন ধরনের মাইক্রোফোন
সঠিক উত্তর:
ক) ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
ব্যাখ্যা
- টেলিফোনে প্রধাণত দুটো প্রধান অংশ থাকে।  যথা- গ্রাহক যন্ত্র ও প্রেরক যন্ত্র।
- টেলিফোনে সংবাদ আদান দু'পদ্ধতিতে হয়ে থাকে, যথা- এনালগ ও ডিজিটাল।
- এনালগ পদ্ধতিতে শব্দকে সরাসরি তড়িতে পরিণত করে প্রেরণ করা হয়।
- ডিজিটাল পদ্ধতিতে তড়িৎশক্তিকে ডিজিটাল সংবাদে রূপান্তর করে।
-
এনালগ পদ্ধতিতে শব্দ আদান-প্রদানে অসুবিধা হয় কিন্তু ডিজিটাল পদ্ধতিতে শব্দ আদান প্রদানে সুবিধা হয়।
- বর্তমানে ডিজিটাল টেলিফোন ব্যবস্থা বহুলভাবে প্রচলিত। এটির সুবিধা হল কম্পিউটার ব্যবস্থার সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা যায়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১০৬.
Who is regarded as the Father of the Internet?
  1. Larry Page
  2. Sergey Brin
  3. Vinton Gray Cerf
  4. Jeff Bezos
সঠিক উত্তর:
Vinton Gray Cerf
উত্তর
সঠিক উত্তর:
Vinton Gray Cerf
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Vinton Gray Cerf

ইন্টারনেট (Internet)
- ইন্টারনেট হলো পৃথিবীব্যাপী বিস্তৃত একটি বিশাল কম্পিউটার নেটওয়ার্ক।
- এটি অসংখ্য ছোট-বড় নেটওয়ার্ককে সংযুক্ত করে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
- ভিনটন গ্রে সার্ফ (Vinton Grey Cerf)-কে ইন্টারনেটের জনক বলা হয়।
- ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ARPANET দ্বারা।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেট কার্যক্রম শুরু করে।
- ১৯৯২ সালে Internet Society (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১০৭.
৫জি প্রযুক্তি কোন বছর চালু হয়?
  1. ২০২২
  2. ২০২০
  3. ২০১৯
  4. ২০২১
সঠিক উত্তর:
২০১৯
উত্তর
সঠিক উত্তর:
২০১৯
ব্যাখ্যা
৫জি প্রযুক্তি ২০১৯ সালে চালু হয়।

৫জি:
- ৫জি হলো পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি।
- ২০১৯ সালে চালু হওয়া এবং বর্তমানে বিশ্বব্যাপী ব্যবহৃত এই প্রযুক্তি দ্রুততর কানেক্টিভিটি, উচ্চতর ব্যান্ডউইথ এবং “নিম্ন ল্যাটেন্সি” (অর্থাৎ অপেক্ষার সময় অনেক কম) প্রদান করে।
- এর ফলে ফোন কল, স্ট্রিমিং, ভিডিও কনফারেন্সিং, গেমিং এবং ব্যবসায়িক অ্যাপ্লিকেশনগুলোর কর্মক্ষমতা অনেক উন্নত হয়, পাশাপাশি সংযুক্ত সিস্টেম ও মোবাইল অ্যাপের প্রতিক্রিয়াশীলতাও বৃদ্ধি পায়।
- ৫জি স্মার্টফোনের ডাউনলোড গতি দ্বিগুণ করতে সক্ষম এবং ইন্টারনেট অফ থিংস (IoT) সংযুক্ত যন্ত্রপাতির জন্য পারফরম্যান্স অনেক বেশি উন্নত করে।
- ৫জি প্রযুক্তি উন্নত ডিজিটাল অপারেশন যেমন মেশিন লার্নিং (ML), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং অগমেন্টেড রিয়েলিটির (AR) ডেটা প্রক্রিয়াকরণকে উন্নত করে, যা পারফরম্যান্স এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা দুটোই বৃদ্ধি করে।
- এটি স্বয়ংক্রিয় যানবাহন, ড্রোন এবং অন্যান্য রোবোটিক সিস্টেমের কাজেও সহায়তা করে।
- ৫জি “ওপেনরোমিং” প্রযুক্তিও সমর্থন করে, যার মাধ্যমে ব্যবহারকারী চলাচলের সময় স্বয়ংক্রিয়ভাবে সেলুলার নেটওয়ার্ক থেকে ওয়াই-ফাইতে অথবা ওয়াই-ফাই থেকে সেলুলারে কোনো বিরতি ছাড়াই ও পাসওয়ার্ড ছাড়াই পরিবর্তন করতে পারে।
- ৫জি সিগন্যাল ট্রান্সমিশনের জন্য টেলিকম কোম্পানিগুলো একটি ভিন্ন ধরনের অ্যান্টেনা ব্যবহার করে, যাকে MIMO (মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট) বলা হয়।

উৎস: ব্রিটানিকা।
৩,১০৮.
কাকে প্রায়শই "Godfather of AI" বলা হয়?
  1. Elon Musk
  2. Andrew Ng
  3. Yann LeCun
  4. Geoffrey Hinton
সঠিক উত্তর:
Geoffrey Hinton
উত্তর
সঠিক উত্তর:
Geoffrey Hinton
ব্যাখ্যা
• Godfather of AI:
- জন হপফিল্ড (প্রিন্সটন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র) এবং জিওফ্রি হিন্টন (ইউনিভার্সিটি অফ টরন্টো, কানাডা) ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁদের কৃতিত্ব: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিং কার্যকরে সহায়ক মৌলিক আবিস্কার ও উদ্ভাবনের জন্য।

- হপফিল্ডের গবেষণা: তিনি অ্যাসোসিয়েটিভ মেমোরি তৈরি করেন, যা ডেটার ধরণ সংরক্ষণ ও পুনর্গঠন করতে পারে। এই মডেলটি পদার্থবিজ্ঞানের চুম্বকত্ব এবং স্পিন সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে।​
- হিন্টনের গবেষণা: তিনি বোল্টজমান মেশিন নামে একটি নেটওয়ার্ক তৈরি করেন, যা ডেটার নির্দিষ্ট বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে। এটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়।​
- Geoffrey Hinton - কে "Godfather of AI" বলা হয়।

- নিউরাল নেটওয়ার্কের প্রভাব: তাঁদের গবেষণা বর্তমানে মেশিন লার্নিং এবং এআই-এর ক্ষেত্রে চিত্র সনাক্তকরণ, ভাষা অনুবাদ এবং অন্যান্য জটিল কাজের জন্য ব্যবহৃত হচ্ছে।​
- পুরস্কার অর্থ: তাঁরা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার পুরস্কার হিসেবে ভাগ করে নেবেন।​

- এই গবেষণার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান উন্নতি এবং ভবিষ্যত সম্ভাবনাগুলি আরও স্পষ্ট হয়েছে।

সূত্র- theguardian [লিংক]
৩,১০৯.
দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে কী বলে?
  1. মোবাইল টেলিফোন সিস্টেম
  2. রিলে ট্রান্সফার সিস্টেম
  3. মুভমেন্ট কমিউনিকেশন সিস্টেম
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মোবাইল টেলিফোন সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
মোবাইল টেলিফোন সিস্টেম
ব্যাখ্যা
 - দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে
- চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন (Mobile Station বা MS) অথবা মোবাইল ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে Land unit বলা হয়।

- মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে। প্রতিটি ভাগকে একটি সেল (Cell) বলে। এই সেল থেকেই সেলুলার ফোন নামে মোবাইল ফোনের আরেকটি নামকরণ করা হয়েছে।
- একটি এ্যান্টেনা এবং একটি ছোট অফিস নিয়ে একটি সেল গঠিত হয়, এ্যান্টেনাসহ ছোট অফিসকে বলে বেস স্টেশন (Base Station বা BS)।
- প্রতিটি বেস স্টেশন কন্ট্রোল করা হয় মোবাইল সুইচিং সেন্টার দ্বারা যেখান থেকে কল সংযোগ, কল ইনফরমেশন রেকর্ডিং, বিলিং সিস্টেম কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়।

- সেলুলার নেটওয়ার্কে রেডিও ফ্রিকোয়েন্সী ব্যবহার করা হয়। সেলুলার রেডিও সিস্টেমে রেডিও সার্ভিসের সাথে ভূমি এলাকায় সিগন্যাল বা সংকেত সরবরাহ করা হয় যা নিয়মিত আকারের সেলে (Cell) বিভক্ত।
- সেল ষড়ভূজাকার, বর্গাকার, বৃত্তাকার বা অন্য কোন অনিয়মিত আকারের হতে পারে, যদিও ষড়ভূজাকারই প্রথাগত বা প্রচলিত। প্রত্যেক সেলের জন্য বহু সংখ্যক ফ্রিকোয়েন্সি বরাদ্দ রয়েছে যার সমতুল্য রেডিও বেস স্টেশন রয়েছে। এই ফ্রিকোয়েন্সিসমূহের এ শ্রেণি পুনরায় ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে একই ফ্রিকোয়েন্সি প্রতিবেশী বা পাশাপাশি সেলে পুনঃব্যবহৃত না হয়।
- সম্পূর্ণ ভিন্ন ট্রান্সমিশনের জন্য বিভিন্ন এলাকায় একই রেডিও ফ্রিকোয়েন্সি পুনরায় ব্যবহার করা যেতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১১০.
ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানোর জন্য যে ওয়েবসাইট ব্যবহৃত হয় তা হলো-
  1. স্ট্যাটিক ওয়েবসাইট
  2. ডাইনামিক ওয়েবসাইট
  3. র‍্যাফিড ওয়েবসাইট
  4. ক ও খ দুইটিই হতে পারে
সঠিক উত্তর:
ডাইনামিক ওয়েবসাইট
উত্তর
সঠিক উত্তর:
ডাইনামিক ওয়েবসাইট
ব্যাখ্যা
• গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা-

১. স্ট্যাটিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
- সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়।

২. ডাইনামিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় এবং কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
- যেমন- ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানোর জন্য যে ওয়েবসাইট আছে সেটি ডাইনামিক ওয়েবসাইট।
- সাধারণত পিএইচপি (PHP), এএসপি (ASP), জেএসপি (JSP) ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১১১.
Windows System -এর সহিত কার নাম জড়িত?
  1. ক) Steve Wonder
  2. খ) Steve Job
  3. গ) Bill Gates
  4. ঘ) Darwin
সঠিক উত্তর:
গ) Bill Gates
উত্তর
সঠিক উত্তর:
গ) Bill Gates
ব্যাখ্যা
Windows System -এর সাথে জড়িত আছে বিল গেটসের নাম। Microsoft এর আওতাধীন Windows একটি operating system যা বর্তমান বিশ্বের অধিকাংশ কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে।
৩,১১২.
অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির জন্য কোন বায়োমেট্রিক্স পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী?
  1. ফিংগার প্রিন্ট
  2. ডিএনএ 
  3. ভয়েস রিকগনিশন
  4. আইরিশ স্ক্যান
সঠিক উত্তর:
ফিংগার প্রিন্ট
উত্তর
সঠিক উত্তর:
ফিংগার প্রিন্ট
ব্যাখ্যা

• অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় যেখানে প্রতিদিন অনেক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হয়, সেখানে ফিংগার প্রিন্ট (Fingerprint) প্রযুক্তিটি সবচেয়ে বেশি কার্যকরী। এর প্রধান কারণ হলো এটি অত্যন্ত দ্রুত কাজ করে, খরচ কম এবং রক্ষণাবেক্ষণ করা সহজ।

• বায়োমেট্রিক্স: 
- গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং "bio" অর্থ জীবন, এ দু'টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি। 
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। 
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 
- দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। 
যথা- 
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
১. ফিংগার প্রিন্ট (Fingerprint), 
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry), 
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan), 
৪. ফেইস রিকোগনিশন (Face recognition) এবং 
৫. ডিএনএ টেস্ট (DNA test) । 

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি: 
১. ভয়েস রিকগনিশন (Voice recognition), 
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification) এবং 
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification) । 

অন্যান্য অপশন:
- ডিএনএ: এটি ব্যক্তি শনাক্তকরণে সবচেয়ে নিখুঁত হলেও প্রতিদিনের হাজিরার জন্য এটি একটি অসম্ভব ও সময়সাপেক্ষ ল্যাবরেটরি পরীক্ষা।
- ভয়েস রিকগনিশন: আশেপাশের কোলাহল বা ব্যবহারকারীর শারীরিক অসুস্থতা (যেমন- সর্দি) থাকলে এই পদ্ধতি সঠিক ফলাফল দেয় না।
- আইরিশ স্ক্যান: এটি অতি উচ্চ নিরাপত্তা সম্পন্ন ও ব্যয়বহুল প্রযুক্তি, যা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের জন্য সাশ্রয়ী নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১১৩.
ওয়াইফাই এর গতি কত এমবিপিএস হয়ে থাকে?
  1. ক) ৫১ এমবিপিএস
  2. খ) ৫২ এমবিপিএস
  3. গ) ৫৩ এমবিপিএস
  4. ঘ) ৫৪ এমবিপিএস
সঠিক উত্তর:
ঘ) ৫৪ এমবিপিএস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪ এমবিপিএস
ব্যাখ্যা

ওয়াইফাই এর একটি দ্রুততর সংস্করন হল IEEE 802.11 জি, যার গতি ৫৪ এমবিপিএস।
ওয়াইফাই এর পুরো নাম হল ওয়্যারলেস ফিডেলিটি (Wireless Fidelity) ।
এটি হল বর্তমান সময়ের একটি জনপ্রিয় ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি।
এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোন ক্যাবল বা তাঁরের সংযোগ ছাড়াই, আমরা ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করছি।
ওয়াইফাই সক্ষম ডিভাইসগুলি রেডিও তরঙ্গ প্রেরণ এবং গ্রহণের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৩,১১৪.
সেবা প্রদানের ভিত্তিতে ক্লাউড কম্পিউটিংকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. চার ভাগে
  2. দুই ভাগে
  3. পাঁচ ভাগে
  4. তিন ভাগে
সঠিক উত্তর:
তিন ভাগে
উত্তর
সঠিক উত্তর:
তিন ভাগে
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল:
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,১১৫.
Wi-Fi কোন ধরনের নেটওয়ার্ক?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
LAN
উত্তর
সঠিক উত্তর:
LAN
ব্যাখ্যা
ওয়াই-ফাইয়ের বৈশিষ্ট্যসমূহঃ
এটি IEEE ৮০২.১১ স্ট্যান্ডার্ডের ও‍্রযারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক।
সাধারণত নেটওয়ার্কের জন্য কোন প্রকার ক্যাবল বা তারের প্রয়োজন হয় না।
কভারেজ এরিয়া সাধারণত ৫০ মিটার থেকে ২০০ মিটারের মতো হয়ে থাকে।
নেটওয়ার্কে সহজে নতুন নোড যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। 
সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,১১৬.
এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) কোন প্রযুক্তির সমষ্টি?
  1. শুধু ভার্চুয়াল রিয়েলিটি (VR)
  2. শুধু অগমেন্টেড রিয়েলিটি (AR)
  3. শুধু 3D ভিডিও গেম
  4. VR, AR এবং মিক্সড রিয়েলিটি (MR)
সঠিক উত্তর:
VR, AR এবং মিক্সড রিয়েলিটি (MR)
উত্তর
সঠিক উত্তর:
VR, AR এবং মিক্সড রিয়েলিটি (MR)
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ঘ) VR, AR এবং মিক্সড রিয়েলিটি (MR)
• এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) হলো এমন একটি প্রযুক্তি যা বাস্তব এবং ভার্চুয়াল জগতের অভিজ্ঞতাকে একত্রিত করে। এটি মূলত ভার্চুয়াল রিয়েলিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং মিক্সড রিয়েলিটি (MR) প্রযুক্তির একটি সমন্বিত রূপ। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী ডিজিটাল ও ভৌত উভয় উপাদানের সাথে বাস্তবসম্মতভাবে ইন্টারঅ্যাকশন করার সুযোগ পান।

• এক্সটেন্ডেড রিয়েলিটি (XR):
- এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) হলো একটি প্রযুক্তি যা বাস্তব ও ভার্চুয়াল পরিবেশের মধ্যে ইন্টারঅ্যাকশনকে একত্রিত করে।
- এটি শুধু একটি প্রযুক্তি নয়, বরং VR, AR এবং MR-কে একসাথে অন্তর্ভুক্ত করে।
- XR ব্যবহারকারীদের বাস্তব ও ভার্চুয়াল উপাদানের সাথে মিলিয়ে ইন্টারঅ্যাকশন করার সুযোগ দেয়।
- এক্সটেন্ডেড রিয়েলিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন- শিক্ষা, গেমিং, চিকিৎসা এবং শিল্পক্ষেত্রে।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
- VR হলো একটি কম্পিউটার-জেনারেটেড পরিবেশ যেখানে ব্যবহারকারী সম্পূর্ণভাবে ভার্চুয়াল জগতে প্রবেশ করে।
- ব্যবহারকারী সাধারণত হেডসেট বা VR গিয়ার ব্যবহার করে ভার্চুয়াল পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে।

• অগমেন্টেড রিয়েলিটি (AR):
- AR হলো প্রযুক্তি যা বাস্তব জগতে ভার্চুয়াল উপাদানগুলো সংযুক্ত করে।
- এটি বাস্তব ও ভার্চুয়াল উপাদানকে একসাথে প্রদর্শন করে, যেমন- মোবাইল স্ক্রিন বা AR চশমার মাধ্যমে।

• মিক্সড রিয়েলিটি (MR):
- MR হলো এমন প্রযুক্তি যা ভার্চুয়াল এবং বাস্তব উপাদানকে একত্রিত করে এবং ব্যবহারকারীকে উভয়ের সাথে ইন্টারঅ্যাকশন করার সুযোগ দেয়।
- এটি VR এবং AR এর মিশ্রণ হিসেবে বিবেচিত।

সূত্র: University of California, Los Angeles - Advanced Research Computing [link]

৩,১১৭.
Bluetooth এ কোন টেকনোলজি ব্যবহৃত হয়?
  1. লেজার টেকনোলজি
  2. রেডিও টেকনোলজি
  3. ম্যাগনেটিক টেকনোলজি
  4. অপটিক্যাল টেকনোলজি
সঠিক উত্তর:
রেডিও টেকনোলজি
উত্তর
সঠিক উত্তর:
রেডিও টেকনোলজি
ব্যাখ্যা
ব্লুটুথ (Bluetooth)
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৩,১১৮.
সেলুলার টপোলজিতে প্রতিটি সেলে কোন ডিভাইসটি মোবাইল ডিভাইসগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে?
  1. হাব
  2. সুইচ
  3. রাউটার
  4. বেস স্টেশন
সঠিক উত্তর:
বেস স্টেশন
উত্তর
সঠিক উত্তর:
বেস স্টেশন
ব্যাখ্যা

সেলুলার টপোলজিতে প্রতিটি সেলে বেস স্টেশন থাকে যা মোবাইল ডিভাইসগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে।

সেলুলার টপোলজি:

- সেলুলার টপোলজি হলো একটি যোগাযোগ ব্যবস্থা, যেখানে একটি বৃহৎ ভৌগোলিক এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, যেগুলোকে "সেল" বা কোষ বলা হয়।
- প্রতিটি সেলে একটি বেস স্টেশন থাকে যা সেই এলাকার মোবাইল ডিভাইসগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে।
- এই সিস্টেমে, একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি একাধিক সেলে পুনরায় ব্যবহার করা যায়, যা নেটওয়ার্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- যখন কোনো মোবাইল ডিভাইস একটি সেল থেকে অন্য সেলে যায়, তখন কলটি স্বয়ংক্রিয়ভাবে নতুন সেলের বেস স্টেশনে স্থানান্তরিত হয়; এই প্রক্রিয়াকে হ্যান্ডঅফ বলা হয়।

সেলুলার সিস্টেমের মূল বৈশিষ্ট্য:
- ভৌগোলিক এলাকাকে ছোট ছোট সেলে ভাগ করা হয়।
- একটি সেলের মধ্যে থাকা মোবাইল বা পোর্টেবল ডিভাইসের সাথে যোগাযোগ করে বেস স্টেশন।
- ফ্রিকোয়েন্সি পুনর্ব্যবহার করার মাধ্যমে স্পেকট্রাল দক্ষতা বৃদ্ধি করা হয়।
- কল চলাকালীন একটি সেল থেকে অন্য সেলে গেলে কল স্বয়ংক্রিয়ভাবে নতুন সেলে স্থানান্তরিত হয়; এই প্রক্রিয়াকে হ্যান্ডঅফ বলে।
- চাহিদা বাড়লে সেলগুলোকে ছোট করে বিভক্ত করা হয়।
- এই বৈশিষ্ট্যগুলো সেলুলার সিস্টেমকে অন্যান্য ওয়্যারলেস টেলিফোন সিস্টেম থেকে আলাদা করে এবং এটি বৃহৎ মেট্রোপলিটন এলাকায় অসংখ্য গ্রাহককে পরিষেবা দিতে সক্ষম।

উৎস: ব্রিটানিকা।

৩,১১৯.
টুইস্টেড পেয়ার ক্যাবল কয় ধরনের?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
দুই
উত্তর
সঠিক উত্তর:
দুই
ব্যাখ্যা
• টুইস্টেড পেয়ার ক্যাবল:
- দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়।
- পেঁচানো পরিবাহী তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
- এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহৃত হয়।
- প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রংয়ের (সাদা) তার থাকে।
- অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের। তার সমূহ সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়।
- জোড়ার তার দুটির এক একটির পুরুত্ব হয় 0.4 মিঃ মিঃ থেকে 0.9 মিঃ মিঃ।
- টুইস্টেড পেয়ার ক্যাবল দুই প্রকার। যথা:

১। ইউটিপি (UTP-Unshielded Twisted pair):
- ইউটিপি ক্যাবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমষ্টি যা প্লাস্টিক আবরনে মোড়ানো থাকে।
- তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে।

২। এসটিপি (STP-Shield Twisted pair):
- এসটিপি ক্যাবলের বাইরে জ্যাকেট বা ফেসিং থাকে এবং তারের মধ্যে একটি শিল্ড (Shield) বা শক্ত আবরণ থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১২০.
'HTML' এর পূর্ণরূপ কোনটি?
  1. HighText Machine Language
  2. HyperTool Multi Language
  3. Hyper Transfer Markup Language
  4. HyperText Markup Language
সঠিক উত্তর:
HyperText Markup Language
উত্তর
সঠিক উত্তর:
HyperText Markup Language
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
• HTML - HyperText Markup Language.
• ATM - Automated Teller Machine.
• WAN - Wide Area Network.
• MIMD - Multiple Instruction Multiple Data.
• DBMS - Database Management System.
• CPU - Central Processing Unit.
• RAM - Random Access Memory.
• ROM - Read Only Memory.
• OMR - Optical Mark Recognition.

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং ব্রিটানিকা।

৩,১২১.
কোন প্রকারের ক্লাউড মডেলে একাধিক সংস্থা একটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করে?
  1. পাবলিক ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. কমিউনিটি ক্লাউড
  4. হাইব্রিড ক্লাউড
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লাউড
উত্তর
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লাউড
ব্যাখ্যা

◉ কমিউনিটি ক্লাউডে একই ধরনের চাহিদা বা লক্ষ্য থাকা একাধিক প্রতিষ্ঠান (যেমন: গবেষণা সংস্থা, সরকারি বিভাগ) একটি শেয়ার্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে।

ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:
- ক্লাউড ব্যবহারকারী কারা, তার ওপরে ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:

• পাবলিক ক্লাউড (Public Cloud):
- পাবলিক ক্লাউড হলো এমন ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। যে টাকা দেবে, সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড।
- যেমন: আমাজনের EC2.
- এসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে।

• প্রাইভেট ক্লাউড (Private Cloud):
- যখন বড় কোনো সংস্থা নিজেদের অভ্যন্তরীণ বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য ক্লাউড সিস্টেম ডেভোলাপ করে তখন তাকে প্রাইভেট ক্লাউড বলে।
- এটি সাধারণত একটি সংস্থায় অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
- এতে খরচ অনেক বেশি হয়, নিজস্ব ডেটা সেন্টার বসাতে হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য নিজস্ব জনবল রাখার প্রয়োজন হয়।

• হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud):
- হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ।
- এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেয়া হয়।
- পাবলিক ক্লাউডের চেয়ে হাইব্রিড ক্লাউডের খরচ বেশি।

• কমিউনিটি ক্লাউড (Community Cloud):
- সাধারণত কোনো বিশেষ কমিউনিটির জন্য যে ক্লাউড ডেভেলোপ করা হয় সেটি হলো কমিউনিটি ক্লাউড।
- কমিউনিটি ক্লাউডের সুবিধা হলো কমিউনিটির মধ্যে ইউজার সীমাবদ্ধ থাকে বলে এখানে সিকিউরিটির কোনো সমস্যা নেই।
- আর অসুবিধা হলো এখানে ক্লায়েন্টের সংখ্যা সীমিত বলে খরচ বেশি হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

৩,১২২.
ক্লাউড কম্পিউটিংয়ে ব্যবহৃত প্রধান মডেলগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. IaaS
  2. HaaS
  3. PaaS
  4. SaaS
সঠিক উত্তর:
HaaS
উত্তর
সঠিক উত্তর:
HaaS
ব্যাখ্যা

- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল নয়- HaaS 

ক্লাউড কম্পিউটিং: 
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ। আসলে ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল। 
- আকাশে সর্বত্র যেভাবে মেঘ ছড়িয়ে আছে, ইন্টারনেটও ঠিক তেমনিভাবে সর্বত্র জালের মত ছড়িয়ে আছে। 
- ইন্টারনেটের মেঘ থেকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সুবিধা পাওয়ার উপায় বের করতে গিয়েই ক্লাউড কম্পিউটিং এর জন্ম হয়। 
- অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে। 

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল: 
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। 
- এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 
অর্থাৎ, SaaS ক্লাউড সার্ভিস মডেলটি ব্যবহারকারীদের সরাসরি সফটওয়্যার অ্যাপ্লিকেশন চালানোর সুযোগ দেয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১২৩.
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক?
  1. ক) ডাচ্‌-বাংলা ব্যাংক
  2. খ) ব্র্যাক ব্যাংক
  3. গ) ব্যাংক এশিয়া
  4. ঘ) ইসলামী ব্যাংক
সঠিক উত্তর:
ক) ডাচ্‌-বাংলা ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ক) ডাচ্‌-বাংলা ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড।
- ২০১১ সালের ৩১ মার্চ সিটিসেল ও বাংলালিংকের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
- প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।

সূত্র: ডেইলি স্টার রিপোর্ট এবং ব্যাংক এশিয়া।
৩,১২৪.
বাংলাদেশে কপিরাইট আইন প্রথম কত সালে তৈরি হয়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
কপিরাইট আইন:
- কপিরাইট (Copyright) একটি ইংরেজী শব্দ।
- কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব।
- একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকেই বলা হয় কপিরাইট।
- কপিরাইট আইন একটি একচেটিয়া, বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (Piracy) বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে।
- কম্পিউটার সফ্টওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়।
- কপিরাইট আইনের কারণেই কোন নির্মাতা, শিল্পী, প্রোগ্রামার কিংবা লেখক তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন।
- আর কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে ।

উল্লেখ্য,
- মৌলিক সৃষ্টিকর্মের মালিকানা বা সত্ত্বাধিকারী নিশ্চিত করাই হচ্ছে কপিরাইট।
- সাহিত্য বা যেকোনো লেখা, শিল্পকর্ম, সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, আলোকচিত্র, ভাস্কর্য, লেকচার, কম্পিউটার প্রোগ্রাম, নকশা অর্থাৎ যা কিছু মৌলিকভাবে তৈরি করা হবে, সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে।
- কপিরাইট থাকলে বিনা অনুমতিতে সেগুলো ব্যবহার, পুনর্মুদ্রণ, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করা হলে এই আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে।
- বাংলাদেশে কপিরাইট আইন প্রথম তৈরি হয় ১৯৭৪ সালে।
- পরবর্তীতে ২০০০ সালে নতুন একটি কপিরাইট আইন করা হয়, যা পরে ২০০৫ সালে সংশোধন হয়।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
ii) ২৩ এপ্রিল ২০১৯, বিবিসি বাংলা।
৩,১২৫.
নিচের কোনটি ডেটা এনক্রিপশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ?
  1. প্যারিটি বিট
  2. ফায়ারওয়াল
  3. সাইফার টেক্সট
  4. লজিক গেট
সঠিক উত্তর:
সাইফার টেক্সট
উত্তর
সঠিক উত্তর:
সাইফার টেক্সট
ব্যাখ্যা

সাইফার টেক্সট হলো ডেটা এনক্রিপশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যা মূল ডেটাকে গোপনীয় কোডে রূপান্তরিত করে।

ডেটা এনক্রিপশন:
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডেটা অন্য কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না।
- উৎস বা প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে 'মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহৃত হয়।
- ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) এবং ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard (DES)।

• ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট:
- এটি হলো এনক্রিপশনের আগে পাঠযোগ্য অবস্থায় থাকা মূল ডেটা।
২. এনক্রিপশন এলগরিদম:
- গাণিতিক ফর্মুলা যা মেসেজ এনক্রিপট করার সময় ব্যবহার করা হয়।
৩. সাইফার টেক্সট:
- মূল মেসেজকে এনক্রিপট করার পর প্রাপ্ত টেক্সট।
- এনক্রিপশনের ফলে টেক্সটটি দূর্বোধ্য হয়ে যায়।
৪. এনক্রিপশন কী:
- গোপন কোড যা এনক্রিপট বা ডিক্রিপট করার কাজে ব্যবহার করা হয়।
- সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১২৬.
প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট তৈরি করা হয় কত সালে?
  1. ১৯২৫
  2. ১৯৩০
  3. ১৯৪০
  4. ১৯৫০
সঠিক উত্তর:
১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
১৯৫০
ব্যাখ্যা
• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,১২৭.
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়?
  1. Java
  2. Python
  3. PROLOG
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা: 
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত Java, MATLAB, Python, SHRDLU, PROLOG LISP, CLISP, R ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
- কার্যকারিতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ডেভেলপারগণ তাঁদের পছন্দসই প্রোগ্রাম ব্যবহার করে থাকেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে মেশিন লার্নিং-এর কথা বলা যায়।
- মেশিন লার্নিং-কে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা - 
১। সুপারভাইজড লার্নিং,
২। আনসুপারভাইজড লার্নিং এবং
৩। রিইনফোর্সমেন্ট লার্নিং। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
৩,১২৮.
Wi-Fi এর সংস্করণ IEEE 802.11G এর গতি কত?
  1. ক) ১১ এমবিপিএস
  2. খ) ৮০২.১১ এমবিপিএস
  3. গ) ৫৪ এমবিপিএস
  4. ঘ) ৭৫ এমবিপিএস
সঠিক উত্তর:
গ) ৫৪ এমবিপিএস
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪ এমবিপিএস
ব্যাখ্যা
- Wi-Fi একটি তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে ইলেক্ট্রনিক ডিভাইসকে ইন্টারনেটে সংযোগ করে।
- ওয়াই-ফাই হল ওয়্যারলেস নেটওয়ার্ক প্রটোকলের পরিবার এবং এই পরিবারের মানদণ্ড আইইই ৮০২.১১ এর উপর ভিত্তি করে, যা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইস এবং ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়।
- IEEE 802.11B এর গতি ১১ এমবিপিএস 
- IEEE 802.11G এর গতি ৫৪ এমবিপিএস 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১২৯.
মাইক্রোসফট কর্তৃক প্রতিষ্ঠিত ওয়েব সার্ভার কোনটি?
  1. ক) MWS
  2. খ) IIS  
  3. গ) SMW
  4. ঘ) MIS  
সঠিক উত্তর:
খ) IIS  
উত্তর
সঠিক উত্তর:
খ) IIS  
ব্যাখ্যা
- ওয়েব সার্ভার বলতে বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বুঝায় যার সাহায্যে ঐ সার্ভারে রক্ষিত কোন উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাকসেস করা যায়। 
- ওয়েব সার্ভারের প্রাথমিক কাজ হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত কোন ক্লায়েন্টের অনুরোধে ওয়েব পেজ ক্লায়েন্টের কম্পিউটারে প্রদর্শন করা। 
 
নিম্নে কিছু প্রচলিত ওয়েব সার্ভারের পরিচিত তুলে ধরা হলো:
Product   ---      Vendor
Apache     --       Apache
IIS             --     Microsoft
nginx        --     Igor Sysoev
GWS         --      Google
Resin        --     Caucho Technology
 
 উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান। 
৩,১৩০.
বর্তমান বিশ্বে বহুল পরিচিত দুটি মৌলিক সেলুলার ফোন প্রযুক্তি কোনগুলো? 
  1. GSM ও CDMA
  2. WiFi ও WiMAX
  3. Bluetooth ও NFC
  4. LTE ও 5G
সঠিক উত্তর:
GSM ও CDMA
উত্তর
সঠিক উত্তর:
GSM ও CDMA
ব্যাখ্যা

• GSM ও CDMA হলো বিশ্বব্যাপী ব্যবহৃত দুটি প্রধান মৌলিক সেলুলার ফোন প্রযুক্তি।

• WiFi ও WiMAX মূলত তারবিহীন ইন্টারনেট অ্যাকসেস প্রযুক্তি, সেলুলার ফোন প্রযুক্তি নয়।
• Bluetooth ও NFC স্বল্প দূরত্বের ডাটা আদান-প্রদানের প্রযুক্তি।
• LTE ও 5G হলো উন্নত প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি, মৌলিক সেলুলার প্রযুক্তি নয়।

• জিএসএম (GSM) ও সিডিএমএ (CDMA):

- GSM ও CDMA বর্তমান বিশ্বে বহুল পরিচিত দুটি মৌলিক সেলুলার ফোন প্রযুক্তি।
 
• জিএসএম (GSM):

- GSM প্রযুক্তির যাত্রা শুরু হয় আশির দশকে (1980s).
- প্রথমদিকে GSM–এর পূর্ণরূপ ছিল Group Special Mobile.
- পরবর্তীতে ১৯৯১ সালে, GSM কনসোর্টিয়ামের মাধ্যমে এর নতুন সংজ্ঞা নির্ধারিত হয়—
- Global System for Mobile Communication।
- এই নতুন সংজ্ঞার পর GSM প্রযুক্তি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
 
• সিডিএমএ (CDMA):

- CDMA হলো একটি Advanced Digital Technology.
- এই প্রযুক্তিটি আবিষ্কার করে আমেরিকান ওয়্যারলেস যোগাযোগ গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান Qualcomm.
- CDMA প্রযুক্তিতে ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৩১.
বিটকয়েন ব্লকচেইনে ব্যবহৃত কনসেনসাস মেকানিজমের নাম কী?
  1. ক) Proof-of-Stake
  2. খ) Proof-of-Authority
  3. গ) Proof-of-Identity
  4. ঘ) Proof-of-Work
সঠিক উত্তর:
ঘ) Proof-of-Work
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Proof-of-Work
ব্যাখ্যা
- বিটকয়েন ব্লকচেইনে ব্যবহৃত ঐক্যমত্য প্রক্রিয়াকে প্রুফ-অফ-ওয়ার্ক (Proof-of-Work ) বলা হয়।
- এই প্রক্রিয়াটি একটি জটিল গাণিতিক সমস্যা ব্যবহার করে সমাধান করে থাকে।

উৎস : প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট 
৩,১৩২.
দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য কী?
  1. ত্রি-মাত্রিক ছবির প্রদর্শনের ব্যবস্থা
  2. সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার
  3. ওয়ারলেস ইন্টারনেট সুবিধা
  4. মাইক্রোপ্রসেসরের ব্যবহার
সঠিক উত্তর:
সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার
ব্যাখ্যা
• মোবাইলের তৃতীয় প্রজন্ম:
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন অ-বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি (আন্তর্জাতিক টেলিফোন সংস্থা ITU এর মতে) যাতে GSM, EDGE, UTMS, এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভূক্ত।
- 3G প্রযুক্তি ব্যবহার করে DECT, WiMAX, Voice Call, Video Call সার্ভিস প্রদান করা সম্ভব।

• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
- উচ্চগতি সম্পন্ন ডাটা পারাপার।
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডাটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE (Enhanced Data Rates for Global Evolution) সিস্টেম চালু হয়।
- ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2Mbps।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডাটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।

অন্যদিকে,
- ত্রি-মাত্রিক ছবির প্রদর্শনের ব্যবস্থা চালু হয় চতুর্থ প্রজন্মের মোবাইলে।
- মাইক্রোপ্রসেসরের ব্যবহার শুরু হয় প্রথম প্রজন্মের মোবাইলে।
- ওয়ারলেস ইন্টারনেট সুবিধা চালু হয় চতুর্থ প্রজন্মের মোবাইলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৩৩.
বিটকয়েন কী ধরনের মুদ্রা?
  1. ক্রিপ্টোকারেন্সি
  2. পণ্যভিত্তিক টাকা
  3. ফিয়াট মানি
  4. কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা
সঠিক উত্তর:
ক্রিপ্টোকারেন্সি
উত্তর
সঠিক উত্তর:
ক্রিপ্টোকারেন্সি
ব্যাখ্যা

• বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ এটি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা কোন কেন্দ্রীয় ব্যাংক বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। 

• ক্রিপ্টোকারেন্সি :
- ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা, যা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের (যেমন সরকার বা ব্যাংক) তত্ত্বাবধানে পরিচালিত হয় না।
- প্রথম ক্রিপ্টোকারেন্সি ছিল বিটকয়েন, যেটি ২০০৯ সালে সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) নামে পরিচিত একজন বা একদল অজ্ঞাতনামা কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেন।

• বিটকয়েন (Bitcoin):
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

উৎস: ব্রিটানিকা।

৩,১৩৪.
নিচের কোনটি SaaS-এর উদাহরণ?
  1. Google App Engine
  2. Microsoft Azure App Services
  3. Google Docs
  4. Rackspace
সঠিক উত্তর:
Google Docs
উত্তর
সঠিক উত্তর:
Google Docs
ব্যাখ্যা
Google Docs হচ্ছে SaaS-এর একটি উদাহরণ।

SaaS (Software as a Service)
- এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা।
- ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
- আলাদা করে ইনস্টল করার দরকার পড়ে না।
উদাহরণ:
- Google Docs,
- Microsoft 365,
- Lotus,
- Yahoo!mail,
- Zoho.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়:
১. IaaS (Infrastructure as a Service)
এটি ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা।
এখানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ভাড়া দেয়।
ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল করে চালাতে পারেন।
উদাহরণ:
- Amazon EC2,
- Google Cloud Storage,
- Rackspace.

২. PaaS (Platform as a Service)
- এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা।
- এখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন, কিন্তু সার্ভার/ওএস মেইনটেইন করতে হয় না।
- ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সরবরাহ করে।
উদাহরণ:
- Google App Engine,
- Microsoft Azure App Services,
- Heroku,
- Salesforce Platform.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৩৫.
IPV6 এর অ্যাড্রেস সাধারণত কোন ফরম্যাটে লিখা হয়? 
  1. বাইনারি
  2. অক্ট্যাল
  3. ডেসিমাল
  4. হেক্সাডেসিমাল
সঠিক উত্তর:
হেক্সাডেসিমাল
উত্তর
সঠিক উত্তর:
হেক্সাডেসিমাল
ব্যাখ্যা
আইপি অ্যাড্রেস: 
- IPV4 ভার্সনে ডিভাইস সংযোগের পর্যাপ্ত ঠিকানা অ্যসাইন করা যাচ্ছে না। 
- IPV4 ভার্সনে মোট ২৩২ বা ৪,২৯৪,৯৬৭,২৯৬ সংখ্যক ডিভাইসে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব যা বর্তমান সময়ে অপ্রতুল। 
- এই অসুবিধা দূর করার জন্য IPV6 ভার্সন চালু হচ্ছে। 
- IPV6 অ্যাড্রেস ১২৮ বিটের হয়। 
- অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতি ভাগ ১৬ bit এর হয়ে থাকে। এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ বা ৩.৪×১০৩৮ সংখ্যক  অর্থাৎ অসংখ্য যন্ত্রপাতি ইন্টারনেটে সংযোগ করা যেতে পারে। 
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাট এ লিখা হয়। মান 0000 থেকে FFFF এর মধ্যে হয়ে থাকে। 
- প্রতিটি ব্লক এর বাইনারি মান ১৬ বিটের হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,১৩৬.
What are the colors of the Google logo?
  1. Crimson, Purple, Azure, and Green.
  2. Violet, Red, Yellow, and Green.
  3. Blue, Red, Yellow, and Green.
  4. Apricot, Crimson, Purple, Azure, and Green.
সঠিক উত্তর:
Blue, Red, Yellow, and Green.
উত্তর
সঠিক উত্তর:
Blue, Red, Yellow, and Green.
ব্যাখ্যা
Blue, Red, Yellow, and Green are the colors of the Google logo.


গুগল (Google):

ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উৎস: গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৩৭.
ফাইবার অপটিক ক্যাবলের মূল উপাদান কী?
  1. তামা
  2. সিলিকা বা কাচ
  3. প্লাস্টিক
  4. অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর:
সিলিকা বা কাচ
উত্তর
সঠিক উত্তর:
সিলিকা বা কাচ
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল:
- অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়।
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা- কোর,  ক্ল্যাডিং ও জ্যাকেট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৩৮.
ইন্টারনেট ব্যবহারের জন্য নিচের কোনটি অত্যাবশ্যকীয় হার্ডওয়্যার?
  1. ক) প্রিন্টার
  2. খ) মডেম
  3. গ) স্ক্যানার
  4. ঘ) টেলিফোন লাইন
সঠিক উত্তর:
খ) মডেম
উত্তর
সঠিক উত্তর:
খ) মডেম
ব্যাখ্যা
মডেমঃ এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন লাইনের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করে৷
Modulator / Demodulator এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম৷ কম্পিউটার ও টেলিফোন লাইনের মাঝে মডেম ব্যবহার করে দূরবর্তী নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করা হয়।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,১৩৯.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে বা কোন প্রতিষ্ঠান?
  1. ক) Howard Aiken
  2. খ) Jack Dorsey
  3. গ) ARPANET
  4. ঘ) Tim Berners Lee
সঠিক উত্তর:
ঘ) Tim Berners Lee
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tim Berners Lee
ব্যাখ্যা
টিম বার্নার্স লি ১৯৮৯ সালে HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব ও তা বাস্তবায়ন করেন। সেই থেকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী
৩,১৪০.
ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
In 1994 Jeff Bezos, a former Wall Street hedge fund executive, incorporated Amazon.com. Currently Jeff Bezos holds the position of world’s richest man.
Source: Encyclopaedia Britannica and WSJ
৩,১৪১.
কোনটি জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস?
  1. Microsoft Excel
  2. Paint
  3. Notepad
  4. Amazon S3
সঠিক উত্তর:
Amazon S3
উত্তর
সঠিক উত্তর:
Amazon S3
ব্যাখ্যা

• জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তাদের ডেটা, ফাইল, ছবি এবং অন্যান্য তথ্য সংরক্ষণ ও পরিচালনা করতে পারে, এবং ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় যেকোনো স্থানে অ্যাক্সেস করতে পারে। প্রদত্ত অপশনগুলির মধ্যে Microsoft Excel, Paint এবং Notepad মূলত সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা ডেটা তৈরি বা সম্পাদনার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এগুলি ক্লাউড স্টোরেজ প্রদান করে না। অন্যদিকে, Amazon S3 (Simple Storage Service) একটি জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস যা বড় পরিমাণে ডেটা সংরক্ষণ, ব্যাকআপ, এবং স্কেলেবল স্টোরেজ সমাধান প্রদান করে। এটি ব্যবসা এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য বিশ্বব্যাপী ক্লাউড স্টোরেজ সুবিধা প্রদান করে।

উত্তর: ঘ) Amazon S3.

​ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

​ক্লাউড স্টোরেজের কিছু সুবিধা:
i) Remote Access – যে কোনো জায়গা থেকে ফাইল অ্যাক্সেস করা যায়।
ii) Automatic Backup – ডাটা স্বয়ংক্রিয়ভাবে সেভ থাকে।
iii) Collaboration – একাধিক ব্যবহারকারী একই ফাইলে কাজ করতে পারে।
iv) Security & Encryption – ক্লাউডে সংরক্ষিত ডাটা সুরক্ষিত থাকে।

​উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩,১৪২.
Edge Computing ব্যবহারের মূল কারণ কী?
  1. ডাটা প্রসেসিং গতি বৃদ্ধি
  2. ক্লাউড স্টোরেজ ব্যবহার করা
  3. ডাটা প্রসেসিংকে কেন্দ্রীয় সার্ভারে পাঠানো
  4. ইন্টারনেট এর উপর নির্ভরতা কমানো 
সঠিক উত্তর:
ডাটা প্রসেসিং গতি বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
ডাটা প্রসেসিং গতি বৃদ্ধি
ব্যাখ্যা

◉ ডাটা প্রসেসিং ডাটা উৎসের কাছাকাছি (যেমন IoT ডিভাইস, লোকাল সার্ভার) করার ফলে ল্যাটেন্সি কমে যায় এবং রিয়েল-টাইম প্রসেসিং সম্ভব হয়। এটি Edge Computing-এর প্রধান উদ্দেশ্য।

Edge computing:
- Edge computing-এর মূল লক্ষ্য হলো ডেটা উৎস (যেমন সেন্সর, IoT ডিভাইস, স্মার্টফোন) এর কাছাকাছি কম্পিউটিং প্রসেসিং করা। এতে করে ডেটা ক্লাউড বা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর পূর্বেই প্রাথমিক প্রসেসিং সম্পন্ন করা যায়। 

এর ফলে, 
- Latency কমে: ডেটা দ্রুত প্রসেস হওয়ায় রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয়।
- Bandwidth খরচ কমে: সব ডেটা ক্লাউডে পাঠানোর দরকার হয় না, ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ কম ব্যবহার হয়।
- Security বাড়ে: লোকালি ডেটা প্রসেসিং-এর মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের সময় ঝুঁকি কমে।

সূত্র: IBM ওয়েবসাইট। 

৩,১৪৩.
ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করতে কোন ভাষাটি ব্যবহার করা হয় না?
  1. ক) PHP
  2. খ) ASP
  3. গ) CSS
  4. ঘ) JSP
সঠিক উত্তর:
গ) CSS
উত্তর
সঠিক উত্তর:
গ) CSS
ব্যাখ্যা
- গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। স্ট্যাটিক ওয়েবসাইট
২। ডাইনামিক ওয়েবসাইট
স্ট্যাটিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
- সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়। 
ডাইনামিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় এবং কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন- ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানোর জন্য যে ওয়েবসাইট আছে সেটি ডাইনামিক ওয়েবসাইট।
- সাধারণত পিএইচপি (PHP), এএসপি (ASP), জেএসপি(JSP) ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,১৪৪.
What is an IP address?
  1. Protocol for email transmission
  2. Device's hardware serial number
  3. Unique identifier for devices on the internet
  4. Website's domain name
সঠিক উত্তর:
Unique identifier for devices on the internet
উত্তর
সঠিক উত্তর:
Unique identifier for devices on the internet
ব্যাখ্যা

আইপি এড্রেস হচ্ছে ইন্টারনেটে কোনো ডিভাইসের স্বতন্ত্র শনাক্তকরণ নম্বর।

আইপি এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত। আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)। তবে একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন,
২। হেক্সাডেসিম্যাল নোটেশন,
৩। বাইনারি নোটেশন।

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত। IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।

৩,১৪৫.
গুগল কোন ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক তৈরি করেছে?
  1. Caffe
  2. Keras
  3. PyTorch
  4. TensorFlow
সঠিক উত্তর:
TensorFlow
উত্তর
সঠিক উত্তর:
TensorFlow
ব্যাখ্যা
• গুগল ডিপ লার্নিংয়ের জন্য একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক তৈরি করেছে যার নাম TensorFlow. এটি ওপেন সোর্স এবং বিভিন্ন ধরণের নিউরাল নেটওয়ার্ক ডিজাইন, প্রশিক্ষণ ও ডিপ্লয়মেন্টের জন্য ব্যবহার করা হয়। TensorFlow বড় ডেটাসেট এবং জটিল মডেল দ্রুত ও কার্যকরভাবে হ্যান্ডল করতে পারে। এটি গবেষক ও ডেভেলপারদের মধ্যে খুবই জনপ্রিয় কারণ এটি স্কেলেবল, মডুলার এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, যেমন মোবাইল, ডেক্সটপ, ওয়েব ও ক্লাউড। গুগল নিজে TensorFlow ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা প্রোজেক্টে। তাই গুগল তৈরি ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক হলো TensorFlow.

• ডিপ লার্নিং: 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র মেশিন লার্নিং (ডিপ লার্নিং)।
- বর্তমান Reinforcement Learning গবেষণার মূল ভিত্তি হচ্ছে একটি যন্ত্রকে আলাদাভাবে কোনো কিছু শেখানো হবে না।
- মেশিনের সামনে উপস্থিত বিশাল পরিমাণ ডেটা থেকে একটি যন্ত্র নিজেই শিখে নেবে।
- মেশিন লার্নিংয়ের উদাহরণ হিসেবে বলা যায় ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চলাচল, আবহাওয়ার সফল ভবিষ্যৎবাণী ইত্যাদি।
- এছাড়াও বর্তমান বিশ্বে কম্পিউটার প্রযুক্তিনির্ভর এমন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ নেই। যেমন চিকিৎসাবিদ্যা, অটোমোবাইল, ফাইন্যান্স, সার্ভেইল্যান্স, সোশাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, শিক্ষা, স্পেস এক্সপ্লোরেশন, গেমিং, রোবটিক্স, কৃষি, ই- কমার্সসহ স্টক মার্কেটের শেয়ার লেনদেন, আইনি সমস্যার সম্ভাব্য সঠিক সমাধান, বিমান চালনা, যুদ্ধক্ষেত্র পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার বর্তমানে পরিলক্ষিত হচ্ছে।

উৎস: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আলিম)।
৩,১৪৬.
বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা কত সালে প্রণীত হয়?
  1. ক) ২০০৮
  2. খ) ২০০৯
  3. গ) ২০১০
  4. ঘ) ২০১১
সঠিক উত্তর:
খ) ২০০৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৯
ব্যাখ্যা

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-
প্রথম প্রণীত হয় - ২০০৯ সালে
পরের হালনাগাদ হয় - ২০১৫ সালে
সর্বশেষ - ২০১৮ সালে।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

৩,১৪৭.
নিচের কোনটি Modulator ও Demodulator কে বোঝায়?
  1. Modem
  2. Module
  3. Bridge
  4. Gateway
সঠিক উত্তর:
Modem
উত্তর
সঠিক উত্তর:
Modem
ব্যাখ্যা
• মডেম (Modem):
- মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস। মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস, যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটার তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়। 
- মডেমের দুটি অংশ।
যথা:
১. মডুলেটর (Modulator) ও
২. ডি-মডুলেটর (De-modulator)।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ (Analog) সংকেতে রূপান্তর করে। এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন।
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন।

• ব্রিজ (Bridge):
- ব্রিজ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে। 
- এর সাহায্যে ভিন্ন মাধ্যমে অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্কেকে সংযুক্ত করা যায়। 

• গেটওয়ে (Gateway):
- গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,১৪৮.
কোন প্রোটোকলটি ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে?
  1. TCP
  2. FTP
  3. DNS
  4. HTTP
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা
• HTTP: 
- Hyper Text Transfer Protocol এর সংক্ষিপ্ত নাম হলো HTTP.
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

• FTP:
- FTP এর পূর্ণনাম হলো File Transfer Protocol.
- এটি একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। 
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। 

• TCP/IP:
- TCP/IP এর পূর্ণরূপ Transmission Control Protocol/Internet Protocol.
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।

• DNS:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে। 
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৪৯.
নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা জুড়ে বিস্তৃত? 
  1. LAN
  2. MAN
  3. WAN
  4. PAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা

• WAN:
- WAN এর পুরনরুপ: Wide Area Network.
- WAN এমন একটি নেটওয়ার্ক যা সবচেয়ে বড় ভৌগোলিক এলাকার জন্য ব্যবহৃত হয়।
- এটি বিভিন্ন শহর, দেশ বা এমনকি বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত LAN, MAN ও কম্পিউটারসহ অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করতে পারে।
- ইন্টারনেট হলো বিশ্বের সবচেয়ে বড় WAN-এর উদাহরণ।
- WAN-এর মাধ্যমে ই-মেইল আদান-প্রদান, ওয়েব ব্রাউজিং, ফাইল ডাউনলোড এবং অনলাইন শপিং করা যায়।
- তাই বলা যায়, WAN নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়।

অন্যদিকে,
• LAN এর পূর্ণরূপ: Local Area Network.
- LAN সীমিত এলাকায়, সাধারণত ১ কিমি পর্যন্ত, ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়।
• MAN এর পূর্ণরূপ: Metropolitan Area Network.
- এটি একই শহরের মধ্যে বিভিন্ন LAN ও কম্পিউটার সংযোগের জন্য তৈরি হয়।
• PAN এর পূর্ণরূপ: Personal Area Network.
- এটি ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত কয়েক মিটার বিস্তৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মুজিবুর রহমান।

৩,১৫০.
নিচের কোনটি OSI Model লেয়ার নয়?
  1. ক) Transaction Layer
  2. খ) Presentation Layer
  3. গ) Application Layer
  4. ঘ) Session Layer
সঠিক উত্তর:
ক) Transaction Layer
উত্তর
সঠিক উত্তর:
ক) Transaction Layer
ব্যাখ্যা
OSI Model:
- এর পূর্ণরূপ হচ্ছে Open Systems Interconnection Model.
- Layer সংখ্যা ৭টি
- উপরের তিনটি লেয়ারকে বলা হয় Upper Layer.
- নিচের চারটি লেয়ারকে বলা হয় Lower Layer. 

The 7 layers of the OSI model: 
- Layer 7 - Application layer.
- Layer 6 - Presentation layer.
- Layer 5 - Session layer.
- Layer 4 - Transport layer.
- Layer 3 - Network layer.
- Layer 2 - Data Link layer.
- Layer 1 - Physical layer.
- OSI Model এ ৭টি Layer এর মধ্যে Transaction Layer টি সঠিক নয়। 

Source: networkworld.com
৩,১৫১.
ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত প্রোটোকল কোনটি?
  1. TCP/IP
  2. HTTP
  3. FTP
  4. SMTP
সঠিক উত্তর:
TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
TCP/IP
ব্যাখ্যা

◉ TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol) হল ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশনের মূল প্রোটোকল।

TCP/IP:
- TCP/IP এর পূর্ণরূপ Transmission Control Protocol/Internet Protocol.
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।

এটি দুটি প্রধান অংশে বিভক্ত:
- TCP (Transmission Control Protocol) → ডাটা ট্রান্সমিশন সঠিকভাবে এবং সিকোয়েন্স অনুযায়ী পাঠানোর নিশ্চয়তা দেয়।
- IP (Internet Protocol) → প্রতিটি ডাটা প্যাকেটকে নির্দিষ্ট গন্তব্যে (destination address) পাঠায়।
- TCP/IP ইন্টারনেটের backbone, যা ডাটা ট্রান্সফার এবং কমিউনিকেশন পরিচালনা করে।

অন্যান্য অপশনসমূহ, 
খ) HTTP (HyperText Transfer Protocol) - এটি শুধুমাত্র ওয়েব ব্রাউজিং-এর জন্য ব্যবহৃত প্রোটোকল।
গ) FTP (File Transfer Protocol) - এটি ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত প্রোটোকল।
ঘ) SMTP (Simple Mail Transfer Protocol) - এটি ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত প্রোটোকল।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Cisco Networking Academy.

৩,১৫২.
নিচের কোনটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার পদ্ধতি নয়?
  1. ডটেড ডেসিমেল নোটেশন
  2. হেক্সাডেসিম্যাল নোটেশন
  3. হায়ারোগ্লিফিক্স নোটেশন
  4. বাইনারি নোটেশ
সঠিক উত্তর:
হায়ারোগ্লিফিক্স নোটেশন
উত্তর
সঠিক উত্তর:
হায়ারোগ্লিফিক্স নোটেশন
ব্যাখ্যা
♦ আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। 
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: C0.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ:11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৫৩.
বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক যাত্রা শুরু করে কোন টুর্নামেন্টের মধ্য দিয়ে? 
  1. আইসিসি ট্রফি
  2. ওয়ানডে বিশ্বকাপ
  3. টেস্ট চ্যাম্পিয়নশিপ
  4. এশিয়া কাপ
সঠিক উত্তর:
আইসিসি ট্রফি
উত্তর
সঠিক উত্তর:
আইসিসি ট্রফি
ব্যাখ্যা

ক্রিকেট:
- বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক যাত্রা শুরু করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফির মধ্য দিয়ে।
- বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করে।
- দলটি ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে।
- প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৬ সালের ৩১ মার্চ।
- প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয় লাভ করে কেনিয়ার বিপক্ষে ১৭ মে, ১৯৯৮ সালে।
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের দশমতম সদস্য।
- তারা ২০০০ সালের ২৬ জুন আইসিসির সভায় এই মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০০৫ সালে।

উল্লেখ্য,
- ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন মেহরাব হোসেন অপি।
- টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
- টি-টুয়েন্টি ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হচ্ছে- তামিম ইকবাল খান।

উৎস:
১. বিসিবি,
২. প্রথম আলো। 

৩,১৫৪.
আইবিএম এর বর্তমান সিইও কে? (২৬ মার্চ, ২০২৫)
  1. জিনি রমেটি
  2. সত্য নাদেলা
  3. অরভিন্দ কৃষ্ণা
  4. সুন্দর পিচাই
সঠিক উত্তর:
অরভিন্দ কৃষ্ণা
উত্তর
সঠিক উত্তর:
অরভিন্দ কৃষ্ণা
ব্যাখ্যা
• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরভিন্দ কৃষ্ণা। (তথ্য: ২৬ মার্চ, ২০২৫)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM website.
৩,১৫৫.
'Trend Micro' কী?
  1. একটি আমেরিকারন হ্যাকার গ্রুপ।
  2. একটি ক্রিপ্টো কারেন্সি।
  3. একটি সাইবার সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি।
  4. একটি ফটোশপ টুল।
সঠিক উত্তর:
একটি সাইবার সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি।
উত্তর
সঠিক উত্তর:
একটি সাইবার সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি।
ব্যাখ্যা
- 'Trend Micro' হলো একটি সাইবার সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি।

• সাইবার অপরাধ:
◊ ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগিতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
◊ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ:
- হ্যাকিং,
- স্প্যামিং,
- সাইবার বুলি,
- স্পুফিং,
- ফিশিং,
- স্নিকিং,
- Cyberstalking,
- DDoS Attacks প্রভৃতি।

উৎস:
১. Trend Micro website.
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩. ব্রিটানিকা।
৩,১৫৬.
Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
  1. হেনরি ডুনান্ট
  2. টিম কুক
  3. বব মিনার
  4. পিটার ইজেন
সঠিক উত্তর:
বব মিনার
উত্তর
সঠিক উত্তর:
বব মিনার
ব্যাখ্যা
Oracle Corporation এর প্রতিষ্ঠাতা লরেন্স জে এলিসন, বব মিনার এবং এডি ওটস (Ed Oats)।
ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
এর সদর দপ্তর Austin, Texas, United States

কোম্পানিটি কম্পিউটার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পারদর্শী বিশেষভাবে নিজস্ব -ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর ব্র্যান্ড ।
-১৯৭৭ ওরাকল যাত্রা শুরু করে ।

সূত্র: www.oracle.com
৩,১৫৭.
ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রযুক্তির নাম কী?
  1. Radeon
  2. CUDA
  3. Adreno
  4. Iris
সঠিক উত্তর:
Iris
উত্তর
সঠিক উত্তর:
Iris
ব্যাখ্যা
⚪ ইন্টেলের নিজস্ব ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রযুক্তির নাম Iris। এটি ইন্টেলের প্রসেসরের সঙ্গে যুক্ত থাকে এবং গ্রাফিক্স প্রসেসিংয়ের কাজ করে।

⚪ অপশন আলোচনা:
- Adreno হচ্ছে কোয়ালকমের গ্রাফিক্স প্রযুক্তি।
- Radeon হলো AMD-এর গ্রাফিক্স ব্র্যান্ড।
- CUDA হলো NVIDIA-এর একটি প্রোগ্রামিং প্ল্যাটফর্ম ও API, যা জিপিইউ-ভিত্তিক কম্পিউটেশনের জন্য ব্যবহৃত হয়।

⚪ ইনটেল কর্পোরেশন:
- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- Intel - 4004 হলো ইনটেল তৈরিকৃত এবং বানিজ্যিকভাবে প্রাপ্ত প্রথম মাইক্রোপ্রসেসর।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।

- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

উৎস: intel.com [লিংক]
৩,১৫৮.
নিচের কোনটি সাইবার অপরাধের সাথে সম্পৃক্ত নয়?
  1. Phreaking
  2. Plagiarism
  3. Bitdefender
  4. Worms
সঠিক উত্তর:
Bitdefender
উত্তর
সঠিক উত্তর:
Bitdefender
ব্যাখ্যা
• Bitdefender এক ধরনের অ্যান্টিভাইরাস।

• বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
- হ্যাকিং (Hacking),
- ফ্রেকিং (Phreaking),
- হ্যাকিং (Hacking),
- ফিশিং (Phishing),
- ভিশিং (Vishing),
- স্প্যামিং (Spamming),
- স্পুফিং (Spoofing),
- স্নিফিং (Sniffing)
- স্নিকিং (Sneaking),
- প্লেজিয়ারিজম (Plagiarism) প্রভৃতি।

• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে:
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- ওয়ার্ম (Worms),
- রুটকিটস (Rootkits),
- র‍্যানসমওয়্যার (Ransomware),
- ব্যাকডোর (Backdoor) প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৫৯.
নিচের কোন নেটওয়ার্কটির কভারেজ সবচেয়ে বিস্তৃত?
  1. MAN
  2. PAN
  3. LAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা

• অপশন গুলোর মধ্যে WAN (Wide Area Network) এর কভারেজ সবচেয়ে বিস্তৃত। কারণ WAN দেশের মধ্যে বা দেশের বাইরে, এমনকি মহাদেশ জুড়ে ডিভাইস ও নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। অন্যদিকে, LAN (Local Area Network) সাধারণত একটি অফিস, বাড়ি বা স্কুলের মধ্যে সীমিত থাকে। MAN (Metropolitan Area Network) একটি শহর বা শহরতলি জুড়ে সীমাবদ্ধ থাকে। PAN (Personal Area Network) ব্যক্তিগত ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে এবং খুব ছোট এলাকা, যেমন একটি ঘর বা ব্যক্তিগত স্পেস পর্যন্ত সীমাবদ্ধ। তাই, বিস্তৃত নেটওয়ার্ক কভারেজের দিক থেকে WAN শীর্ষে থাকে।

WAN:
- WAN এর পূর্ণরূপ Wide Area Network.
- অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN, MAN, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে WAN বলা হয়।
- WAN এর বিস্তৃতি সারা দেশ বা সমগ্র পৃথিবী জুড়ে হতে পারে।
- পৃথিবীর সবচেয়ে বর WAN এর উদাহরণ হলো ইন্টারনেট।
- এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ই-মেইল আদান-প্রদান করা, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড, অনলাইন শপিং ইত্যাদি করা যায়।

LAN:
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network.
- LAN এর মাধ্যমে 1Km বা তার কম দূরত্বের ডিভাইসগুলো সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়।

PAN:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network.
- কোনো ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।

MAN:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এর ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩,১৬০.
পরীক্ষামূলকভাবে প্রথম কোন প্রতিষ্ঠান ৩য় প্রজন্মের মোবাইল ফোন ব্যাবহার শুরু করেন?
  1. ক) NOKIA
  2. খ) MOTOROLA
  3. গ) NTT DoCoMo
  4. ঘ) Radiolinja
সঠিক উত্তর:
গ) NTT DoCoMo
উত্তর
সঠিক উত্তর:
গ) NTT DoCoMo
ব্যাখ্যা
২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রতিষ্ঠান প্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। 

- তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হলো, সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন।
বৈশিষ্ট্যসমূহ- 
১. ডেটা রূপান্তরের কাজে Packet Switching ও Circuit Switching উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়।
২. উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তর। ব্যান্ডউইডথ ২ mbps এর অধিক।
৩. চ্যানেল একসেস TD-SCDMA, TD-CDMA পদ্ধতির।
৪. ব্যাপক আন্তর্জাতিক রোমিং সুবিধা।
৫. ভিডিও কলের ব্যবহার শুরু।
৬. নেটওয়ার্কে GPRS ও EDGE পদ্ধতির ব্যবহার।
৭. মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনেই ইন্টারনেট ব্যবহার।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৬১.
H.323 প্রোটোকল সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. ওয়েব ব্রাউজিং
  2. ফাইল শেয়ারিং
  3. ভিডিও কনফারেন্সিং
  4. ডেটা এনক্রিপশন
সঠিক উত্তর:
ভিডিও কনফারেন্সিং
উত্তর
সঠিক উত্তর:
ভিডিও কনফারেন্সিং
ব্যাখ্যা
- H.323 Protocol সাধারণত VolP-তে ব্যবহৃত হয়।
- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- VoIP হলো একটি প্রটোকল।
- এটি সাধারণত অডিও এবং ভিডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে ভয়েস সংকেত ডিজিটাল ডেটাতে রূপান্তরিত হয়ে ইন্টারনেট প্রোটোকল (IP) নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত হয়।
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়।
- VoIP-কে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।
৩,১৬২.
ই-মেইলে ব্যবহৃত ‘cc’ এর অর্থ—
  1. Custom Copy
  2. Carbon Copy
  3. Casual Contact
  4. Common Code
সঠিক উত্তর:
Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
Carbon Copy
ব্যাখ্যা

◉ ই-মেইলে ব্যবহৃত 'cc' ফিল্ডের পূর্ণরূপ হলো Carbon Copy (কার্বন কপি)। এটি একটি ঐতিহাসিক টার্ম যা ট্র্যাডিশনাল অফিস যোগাযোগ থেকে এসেছে, যেখানে কার্বন পেপার ব্যবহার করে একই চিঠির একাধিক কপি তৈরি করা হতো।

E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

• ই-মেইলের কিছু গুরুত্বপূর্ণ অংশ:
To
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়।
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

Cc (Carbon Copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, এইক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে।

Bcc(Blind carbon copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।

Attachment
- ই-মেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইল পাঠানোর জন্য Attachment অংশে অ্যাটাচ করে দিতে হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৬৩.
ইউটিউব কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন?
  1. অ্যাপল
  2. গুগল
  3. মেটা
  4. মাইক্রোসফট
সঠিক উত্তর:
গুগল
উত্তর
সঠিক উত্তর:
গুগল
ব্যাখ্যা

• ইউটিউব বর্তমানে গুগল (Google)-এর মালিকানাধীন।

• ইউটিউবের পরিচয়:
- ইউটিউব একটি জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
- ব্যবহারকারীরা ভিডিও আপলোড, দেখা, শেয়ার ও মন্তব্য করতে পারে।

• প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা:
- ইউটিউব প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: চ্যাড হার্লি, স্টিভ চেন ও জাওয়েদ করিম।

• মালিকানা:
- গুগল ইউটিউবকে অধিগ্রহণ করে ২০০৬ সালে।
- অধিগ্রহণের পর ইউটিউব গুগলের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

• সেবার ধরন ও আয়ের উৎস:
- ইউটিউব ফ্রি ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান করে।
- প্রধান আয়ের উৎস হলো বিজ্ঞাপন।

• কনটেন্ট ও ব্যবহার:
- শিক্ষামূলক, বিনোদনমূলক, সংবাদ, সংগীত ও লাইভ স্ট্রিমিং কনটেন্ট পাওয়া যায়।
- শিক্ষা, বিনোদন ও তথ্য আদান-প্রদানে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত।

• বৈশিষ্ট্য:
- চ্যানেল তৈরি, সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট ও শেয়ার সুবিধা।
- লাইভ স্ট্রিমিং সুবিধা রয়েছে।

উৎস:
১) Encyclopaedia Britannica — YouTube [Link].
২) Official YouTube (About).
৩) Google Press Release (YouTube acquisition) [Link].

৩,১৬৪.
DSL এর পূর্ণরূপ কি?
  1. Data Subscriber Line
  2. Digital Service Link
  3. Digital Signal Line
  4. Digital Subscriber Line
সঠিক উত্তর:
Digital Subscriber Line
উত্তর
সঠিক উত্তর:
Digital Subscriber Line
ব্যাখ্যা
• DSL এর পূর্ণরূপ হলো Digital Subscriber Line. এটি একটি প্রযুক্তি যা ফোন লাইনের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। সাধারণ ফোন লাইনের মাধ্যমে ডিজিটাল ডেটা ট্রান্সমিশন সম্ভব করে তোলে, ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে। DSL এর মাধ্যমে ফোন লাইন ব্যাবহার করে ভয়েস এবং ডেটা একসাথে ট্রান্সফার করা যায়, ফলে ফোন কল এবং ইন্টারনেট একসাথে ব্যবহার করা সম্ভব হয়। এটি অনেক ক্ষেত্রে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য ব্যবহৃত হয় এবং এটি তুলনামূলকভাবে সহজ ও সস্তা হওয়ার কারণে বাড়ি ও অফিসে জনপ্রিয়তা পেয়েছে। তাই DSL হলো Digital Subscriber Line.

• ওয়াইম্যাক্স (WIMAX) এবং DSL:
- ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৫০ কি.মি. পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে।
- ওয়াইম্যাক্স এর পূর্ণ অর্থ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি প্রচলিত DSL (Digital Subscriber Line) প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে।
- উঁচু-নিচু-পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropoliton Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,১৬৫.
শিল্পকারখানায় রোবট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি?
  1. কাজের গতি ও নির্ভুলতা বৃদ্ধি
  2. শ্রমিক সংখ্যা বৃদ্ধি
  3. কাগজের ব্যবহার বৃদ্ধি
  4. ম্যানুয়াল কাজ বৃদ্ধি
সঠিক উত্তর:
কাজের গতি ও নির্ভুলতা বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
কাজের গতি ও নির্ভুলতা বৃদ্ধি
ব্যাখ্যা

• শিল্পকারখানায় রোবট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো কাজের গতি ও নির্ভুলতা বৃদ্ধি করা।

• রোবট:
- রোবট হলো একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা প্রোগ্রাম অনুযায়ী কাজ সম্পাদন করে।
- মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, কষ্টসাধ্য ও পুনরাবৃত্তিমূলক কাজে রোবট ব্যবহার করা হয়।
 
• শিল্পকারখানায় রোবটের ব্যবহার:
- উৎপাদন প্রক্রিয়ায় দ্রুত ও নির্ভুলভাবে কাজ সম্পাদনের জন্য রোবট ব্যবহৃত হয়।
- ভারী বস্তু স্থানান্তর, ওয়েল্ডিং, প্যাকেজিং, সংযোজন ও মান যাচাইয়ের কাজে রোবট ব্যবহৃত হয়।
- দীর্ঘ সময় একই ধরনের কাজ ক্লান্তি ছাড়াই সম্পন্ন করতে পারে।
- ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় এবং সময় ও শ্রম সাশ্রয় হয়।
 
• চিকিৎসাক্ষেত্রে রোবটের ব্যবহার:
- জটিল অস্ত্রোপচার ও সার্জারিতে রোবট ব্যবহৃত হয়।
- রোগ নির্ণয়, পুনর্বাসন ও চিকিৎসা সহায়তায় রোবটের ব্যবহার বাড়ছে।
 
• সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে রোবটের ব্যবহার:
- বিস্ফোরক দ্রব্য শনাক্ত ও নিষ্ক্রিয়করণে রোবট ব্যবহৃত হয়।
- যুদ্ধক্ষেত্র ও সীমান্ত এলাকায় নজরদারিতে রোবট ব্যবহৃত হয়।
 
• মহাকাশ গবেষণায় রোবটের ব্যবহার:
- গ্রহ অনুসন্ধান, মহাকাশযান পরিচালনা ও গবেষণায় রোবট ব্যবহৃত হয়।
- মানুষের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে রোবট গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
 
• শিক্ষা ও বিনোদনে রোবটের ব্যবহার:
- ব্যবহারিক শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের প্রশিক্ষণে রোবট ব্যবহৃত হয়।
- চলচ্চিত্র ও বিনোদন শিল্পে বিশেষ দৃশ্য নির্মাণে রোবট ব্যবহার করা হয়।
 
• গৃহস্থালি ও উদ্ধার কাজে রোবটের ব্যবহার:
- ঘর পরিষ্কার, নজরদারি ও স্বয়ংক্রিয় গৃহস্থালি কাজে রোবট ব্যবহৃত হয়।
- অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও দুর্ঘটনায় উদ্ধার কাজে রোবট ব্যবহৃত হয়।
 
• রোবট ব্যবহারের সামগ্রিক গুরুত্ব:
- কাজের গতি ও নির্ভুলতা বৃদ্ধি পায়।
- সময় ও শ্রম সাশ্রয় হয়।
- মানুষের জীবনঝুঁকি কমে।
 
উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

৩,১৬৬.
একটি ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কে, ডাটাবেস সংরক্ষণের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়?
  1. Client
  2. Server
  3. Router
  4. Switch
সঠিক উত্তর:
Server
উত্তর
সঠিক উত্তর:
Server
ব্যাখ্যা

• একটি ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কে ডাটাবেস সংরক্ষণের জন্য প্রধানত সার্ভার (Server) ব্যবহার করা হয়। সার্ভার হলো একটি শক্তিশালী কম্পিউটার বা ডিভাইস যা নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার বা ক্লায়েন্টদের জন্য ডেটা, ফাইল, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য সেবা সরবরাহ করে। ক্লায়েন্টরা সরাসরি ডেটা সংরক্ষণ করতে পারে না, তারা শুধু সার্ভারের কাছে অনুরোধ পাঠায় এবং সার্ভার থেকে তথ্য গ্রহণ করে। রাউটার এবং সুইচ মূলত নেটওয়ার্কের মধ্যে তথ্য পরিবহন ও সংযোগের কাজ করে, কিন্তু ডাটাবেস সংরক্ষণের জন্য নয়। তাই, ডাটাবেস সংরক্ষণের জন্য সার্ভারই সবচেয়ে উপযুক্ত এবং ব্যবহৃত ডিভাইস।

উত্তর: খ) Server.

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client Server Network) বা সার্ভার বেসড নেটওয়ার্ক: 
- ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে অন্তত একটি কম্পিউটারকে সার্ভার হিসাবে ব্যবহার করা হয়।
- এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ দেওয়া হয়।
- এই সংযোগকৃত কম্পিউটারগুলোকে ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট বলে।
- সার্ভার ক্লায়েন্টকে সেবা প্রদান করে।
- বিভিন্ন ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন থেকে একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভারের রিসোর্স শেয়ার করতে পারে।
- অর্থাৎ একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভার থেকে ডেটা ফাইল, প্রিন্টার, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- এই পদ্ধতির নেটওয়ার্কিং-এর জন্য সার্ভার কম্পিউটারে নেটওয়ার্ককেন্দ্রিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার প্রয়োজন হয়।
- নেটওয়ার্ককেন্দ্রিক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য উদাহরণ হলো উইন্ডোজ এনটি/২০০০ সার্ভার, ওএস/২ সার্ভার, ইউনিক্স বা লিনাক্স সার্ভার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,১৬৭.
WAN গঠনের জন্য সাধারণত কী ব্যবহৃত হয়?
  1. টেলিফোন লাইন ও স্যাটেলাইট
  2. Bluetooth
  3. শুধুমাত্র অপটিক্যাল ফাইবার
  4. শুধুমাত্র কপার ক্যাবল
সঠিক উত্তর:
টেলিফোন লাইন ও স্যাটেলাইট
উত্তর
সঠিক উত্তর:
টেলিফোন লাইন ও স্যাটেলাইট
ব্যাখ্যা
WAN গঠনের জন্য সাধারণত টেলিফোন লাইন ও স্যাটেলাইট ব্যবহৃত হয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে তিনভাগে ভাগ করা যায়।
১। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
২। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
উদাহরণ:
ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৬৮.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং- এর প্রোভাইডার নয়?
  1. Amazon Web Services
  2. Microsoft Azure
  3. iWork Numbers
  4. Google Cloud Platform
সঠিক উত্তর:
iWork Numbers
উত্তর
সঠিক উত্তর:
iWork Numbers
ব্যাখ্যা
• iWork Numbers ক্লাউড কম্পিউটিং- এর প্রোভাইডার নয়।
- iWork Numbers হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS),
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service-PaaS),
৩. সফটওয়্যার সেবা (Software/application as a service-SaaS)।

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. পাবলিক ক্লাউড,
২. প্রাইভেট ক্লাউড,
৩. মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

• কয়েকটি ক্লাউড কম্পিউটিং এর প্রোভাইডার:
- Amazon Web Services (AWS),
- Microsoft Azure,
- Google Cloud Platform (GCP),
- IBM Cloud,
- Oracle Cloud, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৬৯.
তিন স্তরবিশিষ্ট তারের ক্যাবল কোনটি?
  1. কো-এক্সিয়েল ক্যাবল
  2. ফাইবার অপটিক ক্যাবল
  3. টুইস্ট্যাড পেয়ার ক্যাবল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কো-এক্সিয়েল ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
কো-এক্সিয়েল ক্যাবল
ব্যাখ্যা
• কো-এক্সিয়েল ক্যাবল (Coaxial Cable):
- সাধারণত ডিশ টিভি, সিসিটিভি ক্যামেরা এবং কমার্শিয়াল ভিডিও কম্পোজিটে ব্যবহৃত হওয়া মূলত তিন স্তর বিশিষ্ট তামা বা কপার নির্মিত ক্যাবলকে কো-এক্সিয়েল ক্যাবল বলা হয়।
- কো-এক্সিয়েল ক্যাবলের ডেটা সিগন্যালকে EMI থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় মেটালিক শিল্ড।
• কো-এক্সিয়েল ক্যাবলের বিভিন্ন অংশের নাম-
১. কন্ডাক্টর: কো-এক্সিয়েল ক্যাবলের কেন্দ্রস্থ কপার ওয়্যারের কন্ডাক্টরের মধ্য দিয়ে ডেটা প্রবাহিত হয়।
২. প্লাস্টিক ফোমের ইনসুলেশন: কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেজন্য প্লাস্টিক ফোমের ইনসুলেশন ব্যবহৃত হয়।
৩. কপার শিল্ড বা মেস: জালির মত ওভেন বা জড়ানো এ অংশটি কপার ওয়্যারকে বাইরের তাপ, চাপ ও EMI থেকে রক্ষা করে যাতে নির্বিঘ্নে ডেটা চলাচল করতে পারে।

- দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়।
- পেঁচানো পরিবাহী তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
- এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহৃত হয়। প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রংয়ের (সাদা) তার থাকে।
- অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধীকরণ ও পরিবহনে সক্ষম।
- এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৭০.
LinkedIn কে কোন প্রতিষ্ঠান অধিগ্রহণ করে?
  1. Dropbox
  2. Facebook
  3. Tencent
  4. Microsoft
সঠিক উত্তর:
Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Microsoft
ব্যাখ্যা
২০১৬ সালে মাইক্রোসফট প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড-ইনকে কিনে নেয়।
৩,১৭১.
কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়?
  1. ক) ব্রডব্যান্ড
  2. খ) ভয়েসব্যান্ড
  3. গ) সিনক্রোনাস
  4. ঘ) এসিনক্রোনাস
সঠিক উত্তর:
গ) সিনক্রোনাস
উত্তর
সঠিক উত্তর:
গ) সিনক্রোনাস
ব্যাখ্যা
সিনক্রোনাস:
- যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক (যাকে প্যাকেট ও বলা হয়) আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
- সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোন প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেয়া হয়।
- এ সিস্টেমে ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করা হয়। 
- প্রতিটি ব্লকের মাঝের বিরতি সমান হয়ে থাকে।
- এ ধরনের ট্রান্সমিশনে দক্ষতা বেশি। 
- এখানে তুলনামূলক সময় কম লাগে।
- এ ট্রান্সমিশন পদ্ধতিতে Start ও Stop বিটের প্রয়োজন হয় না। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,১৭২.
নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
  1. ক) laaS
  2. খ) PaaS
  3. গ) QaaS
  4. ঘ) SaaS
সঠিক উত্তর:
গ) QaaS
উত্তর
সঠিক উত্তর:
গ) QaaS
ব্যাখ্যা
সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
১. Infrastructure-as-a Service (IaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয় ।
যেমন - অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) ।
২. Platform-as-a -Service (PaaS): এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা।
যেমন: গুগলের অ্যাপ ইঞ্জিনে ।
৩. Software-as-a Service (SaaS): সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।
যেমন: গুগল ডকস।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,১৭৩.
ইন-স্টোর টাচলেস পেমেন্টের জন্য গুগল পে কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. Bluetooth
  2. SMS
  3. QR code
  4. NFC
সঠিক উত্তর:
NFC
উত্তর
সঠিক উত্তর:
NFC
ব্যাখ্যা

• ইন-স্টোর টাচলেস পেমেন্টের জন্য গুগল পে NFC (Near Field Communication) প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর স্মার্টফোন বা ওয়াচ এবং পয়েন্ট-অফ-সেল টার্মিনাল একে অপরের খুব কাছাকাছি থাকলেই ডেটা বিনিময় করা সম্ভব হয়। অর্থাৎ, ব্যবহারকারী তার ডিভাইসটি টার্মিনালের কাছে রাখলেই পেমেন্ট সম্পন্ন হয়, কোনো কার্ড বা নগদ স্পর্শ করার প্রয়োজন হয় না। NFC খুব ছোট দূরত্বে (সাধারণত ৪–১০ সেন্টিমিটার) কার্যকর হয়, তাই এটি নিরাপদ এবং দ্রুত। QR কোড বা ব্লুটুথের পরিবর্তে NFC-এর ব্যবহার পেমেন্ট প্রক্রিয়াকে স্বচ্ছন্দ ও তাত্ক্ষণিক করে তোলে, যা আধুনিক টাচলেস লেনদেনে গুগল পের জনপ্রিয়তা নিশ্চিত করেছে।

- উত্তর: ঘ) NFC.

• বাংলাদেশে গুগল পে:
- বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 'গুগল পে' সেবা চালু হয়েছে ২৪ জুন, ২০২৫।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর (জানুয়ারি, ২০২৬) এ সেবার উদ্বোধন করেন।
- গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে।
- গুগল পে-এর এ সুবিধা আপাতত কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। (তথ্য: জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের পূর্ব নাম হল ব্যাকরাব।

উৎস:
-  গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১৭৪.
প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
  1. রেমন্ড স্যামুয়েল টমলিনসন
  2. টিম বার্নাস লি
  3. গুগলিয়েলমো মার্কনী
  4. মার্শাল ম্যাকলুহান
সঠিক উত্তর:
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
ব্যাখ্যা
- বিশ শতকের ষাট-সত্তর দশকে ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আরপানেটের আবিষ্কার করা হয়।
-  বলা হয় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্ত:সংযোগ বিকিশিত হতে থাকে। আর বিকাশের ফলে ইন্টারনেট তৈরি হয়।
- ১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
- রেমন্ড স্যামুয়েল টমলিনসন প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন।  

তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ ও দ্বাদশ শ্রেণী।
৩,১৭৫.
SSL এর পূর্ণরূপ কী?
  1. Secure System Layer
  2. Secure Sockets Layer
  3. Standard Sockets Layer
  4. Standard Secure Layer
সঠিক উত্তর:
Secure Sockets Layer
উত্তর
সঠিক উত্তর:
Secure Sockets Layer
ব্যাখ্যা
• SSL Certificate:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।  

উৎস: Kaspersky website. 
৩,১৭৬.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়?
  1. Resource scalability
  2. Manual installation
  3. On-demand
  4. Pay as you go
সঠিক উত্তর:
Manual installation
উত্তর
সঠিক উত্তর:
Manual installation
ব্যাখ্যা

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

⇒ ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

⇒ ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য: On-demand, Resource scalability, Pay as you go.

অন্যদিকে,
- Manual installation ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,১৭৭.
USSD এর পূর্ণরূপ -
  1. ক) Unstructured Supplementary Service Data
  2. খ) Universal Subscriber Service Database
  3. গ) Unified System for Service Delivery
  4. ঘ) User-Specific Service Description
সঠিক উত্তর:
ক) Unstructured Supplementary Service Data
উত্তর
সঠিক উত্তর:
ক) Unstructured Supplementary Service Data
ব্যাখ্যা
USSD
- USSD এর পূর্ণরূপ Unstructured Supplementary Service Data.
- USSD হচ্ছে এক ধরনের GSM প্রোটোকল, যার মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানো যায়।
- এটি Wireless Application Protocol (WAP) ব্রাউজিং, মোবাইল মানি সার্ভিস, প্রিপেইড কলব্যাক সার্ভিস, মেন্যু বেজড তথ্য সার্ভিস এবং লোকেশন বেজড কনটেন্ট সার্ভিস প্রভৃতি সেবা প্রদান করে।
৩,১৭৮.
Denial of Service কী?
  1. এক ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার।
  2. দুই কম্পিউটারের মাঝে নতুন নেটওয়ার্ক সৃষ্টি করা।
  3. বৈধ ব্যবহারকারীকে কম্পিউটার বা নেটওয়ার্ক অ্যাক্সেসে বাধা প্রদান করা।
  4. ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে নকল ওয়েবসাইটে নিয়ে যাওয়া।
সঠিক উত্তর:
বৈধ ব্যবহারকারীকে কম্পিউটার বা নেটওয়ার্ক অ্যাক্সেসে বাধা প্রদান করা।
উত্তর
সঠিক উত্তর:
বৈধ ব্যবহারকারীকে কম্পিউটার বা নেটওয়ার্ক অ্যাক্সেসে বাধা প্রদান করা।
ব্যাখ্যা
• DoS (Denial of Service):
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
 
• Man-in-the-Middle:
- দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়।
- ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

• Phishing:
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার হলো কম্পিউটারের ক্ষতিকারক সফটওয়্যার।
- এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া পরিকল্পিত কোনো নেটওয়ার্কে আক্রমণ করে তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়া কিংবা কম্পিউটারের ক্ষতি করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
৩,১৭৯.
iBAS++ কোন ধরনের সিস্টেম?
  1. পরিবহন ব্যবস্থাপনা সিস্টেম
  2. মেট্রো পরিচালনা সিস্টেম
  3. আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম
  4. স্বাস্থ্য ব্যবস্থাপনা সিস্টেম
সঠিক উত্তর:
আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম
ব্যাখ্যা

• iBAS++ বাংলাদেশে Integrated Budget and Accounting System এর সংক্ষিপ্ত রূপ। iBAS++ একটি আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম যা বাংলাদেশে সরকারি বাজেট প্রণয়ন, ব্যয় অনুমোদন এবং হিসাবরক্ষণ কার্যক্রমকে স্বয়ংক্রিয় ও কেন্দ্রীয়কৃত করে। এটি ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা তাদের আর্থিক লেনদেন অনলাইনে রেকর্ড করতে পারে, যা স্বচ্ছতা, নির্ভুলতা এবং সময়োপযোগী হিসাবরক্ষণ নিশ্চিত করে। iBAS++ সরকারের আর্থিক তথ্য বিশ্লেষণ সহজ করে, বাজেটের অপ্রয়োজনীয় ব্যয় কমায় এবং সরকারি অর্থনৈতিক সিদ্ধান্তকে কার্যকর করে। এছাড়া, কর্মচারীদের বেতন, পেনশন ও জিপিএফসহ বিভিন্ন আর্থিক প্রক্রিয়া এই সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হয়। সুতরাং, iBAS++ বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন।

- উত্তর: গ) আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম। 

• iBAS++:
- iBAS++ হলো সরকারের একটি সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার।
- এটি বাজেট তৈরি, অনুমোদন এবং বাস্তবায়ন—সবকিছু এক জায়গায় পরিচালনা করতে সাহায্য করে।
- সরকারি অফিসগুলোর খরচ, বরাদ্দ ও হিসাব স্বয়ংক্রিয়ভাবে এতে রেকর্ড হয়।
- সিস্টেমটি বাস্তব সময়েই (real-time) আর্থিক তথ্য দেখায়, ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
- কর্মচারীদের বেতন, পেনশন, জিপিএফসহ নানা আর্থিক কার্যক্রমও iBAS++ এর মাধ্যমে সম্পন্ন হয়।
- চেক বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট ছাড়ানোর সুবিধা রয়েছে।
- বরাদ্দ অনুযায়ী খরচ নিয়ন্ত্রণ করার জন্য এতে বাজেট নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে।
- বিভিন্ন ধরনের আর্থিক রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়।
- এটি সরকারের আর্থিক কার্যক্রমকে স্বচ্ছ, দ্রুত এবং কাগজবিহীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- সামগ্রিকভাবে, iBAS++ পুরো সরকারি অর্থব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করে তুলেছে।

সূত্র: iBAS++ [link]

৩,১৮০.
Microsoft Edge একটি
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ওয়েব ব্রাউজার
  3. গ) গেমিং কনসোল
  4. ঘ) ভারচুয়াল রিয়েলিটি
সঠিক উত্তর:
খ) ওয়েব ব্রাউজার
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা
মাইক্রোসফটের তৈরিকৃত Microsoft Edge একটি ক্রস প্ল্যাটফর্ম ওয়েব ব্রাউজার যেটি ২০১৫ সালে উইন্ডোজ 10 ও এক্সবক্স ওয়ানে সংযোজিত হয়।
Source: Microsoft Edge
৩,১৮১.
আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে কত সাল থেকে?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
ইন্টারনেট সম্প্রসারণের প্রক্রিয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। ১৯৬৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পরীক্ষামূলক পর্যায় এ সময়ে নেটওয়ার্কের সম্প্রসারণ হয় ধীর গতিতে এবং এ পর্যায়ের শেষে ২০টি দেশে সংযুক্ত কম্পিউটারের সংখ্যা ছিল প্রায় দুইশত। সম্প্রসারণের দ্বিতীয় পর্যায় হলো আশির দশক। আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে‌ ১৯৮৩ সালে। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে আরপানেট এর প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়। অবশেষে ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে। ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৮২.
কোন ধরনের সাইবার অপরাধে ক্ষতির উদ্দেশ্যে ডেটা এনক্রিপ্ট করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়?
  1. স্প্যামিং
  2. ডেটা ব্রিচ
  3. র‍্যানসমওয়্যার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
র‍্যানসমওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
র‍্যানসমওয়্যার
ব্যাখ্যা
• র‍্যানসমওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার, এটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

• র‍্যানসমওয়্যার:
- ইহা হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
- র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়।
- কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে।
- যদি ওই ফাইল উদ্ধার করে চান তবে অর্থ পরিশোধ করতে হবে।
- সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়।
- ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে।
- যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি। [ভােকেশনাল, ২০২১ সংস্করণ]
৩,১৮৩.
কম্পিউটারে বুদ্ধির প্রচলন করতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়?
  1. ক) আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স
  2. খ) আর্টিফিসিয়াল ইনস্ট্রাকশন
  3. গ) ন্যাচারাল ইন্টিলিজেন্স
  4. ঘ) ন্যাচারাল ইনস্ট্রাকশন
সঠিক উত্তর:
ক) আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স
উত্তর
সঠিক উত্তর:
ক) আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তায় মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
৩,১৮৪.
IEEE 802.15.4 কোন নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড?
  1. ক) ব্লুটুথ
  2. খ) ওয়াইফাই
  3. গ) ওয়াইম্যাক্স
  4. ঘ) জিগবি
সঠিক উত্তর:
ঘ) জিগবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জিগবি
ব্যাখ্যা
জিগবি (Zigbee)
- জিগবি (Zigbee) একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যা (PAN) তৈরি করার IEEE 802.15.4 ভিত্তিক আদর্শমানের প্রযুক্তি।
- এটি কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ডিজিটাল রেডিও যোগাযোগের সাহায্যে উচ্চ স্তরের যোগাযোগের প্রোটোকলগুলির জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করে।
- জিগবি একটি কম বিদ্যুৎ শক্তির, স্বল্প তথ্য হার বা ডেটারেট এবং ব্যক্তিগত এলাকার বেতার অ্যাড-হক নেটওয়ার্ক।
- এটি অন্যান্য বেতার বা ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) যেমন ব্লুটুথ বা ওয়াই-ফাই থেকে সহজ এবং কম ব্যয়বহুল।

- এই নেটওয়ার্কগুলি ১২৮ বিট সিমেট্রিক এনক্রিপশন কী দ্বারা সুরক্ষিত থাকে।
- জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীন ২৫০ kbit/s ডেটা ট্রান্সমিশন হতে পারে।
- জিগবি ১৯৯৮ সালে প্রণীত, ২০০৩ সালে প্রমীতকরণ, এবং ২০০৬ সালে সংশোধিত হয়েছিল।
- জিগবি নামটি মৌচাকে মৌমাছি ফিরে যাওয়ার পরে মধু মৌমাছির waggle নাচকে বোঝায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৮৫.
SSL এর পূর্ণরূপ কী?
  1. ক) Secure Storage Layer
  2. খ) System Sockets Layer
  3. গ) Secure System Layer
  4. ঘ) Secure Sockets Layer
সঠিক উত্তর:
ঘ) Secure Sockets Layer
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Secure Sockets Layer
ব্যাখ্যা
• SSL:
- SSL (Secure Sockets Layer) হলো একটি নেটওয়ার্কিং প্রোটোকল যা ওয়েব ক্লায়েন্ট এবং ওয়েব সার্ভারের মধ্যে সংযোগ সুরক্ষিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি নেটওয়ার্কযুক্ত কম্পিউটারের মধ্যে সার্ভার এবং ক্লায়েন্টের এনক্রিপ্ট করা লিঙ্ক স্থাপন করে।
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের পরিচয় প্রমাণ করে। 

উৎস: Kaspersky website.
৩,১৮৬.
বায়োইনফরমেটিক্স-এর কোন ব্যবহারটি সঠিক?
  1. ফোন তৈরির প্রক্রিয়া
  2. DNA সিকোয়েন্স বিশ্লেষণ
  3. গেম ডিজাইন
  4. মহাকাশ গবেষণা
সঠিক উত্তর:
DNA সিকোয়েন্স বিশ্লেষণ
উত্তর
সঠিক উত্তর:
DNA সিকোয়েন্স বিশ্লেষণ
ব্যাখ্যা
DNA সিকোয়েন্স বিশ্লেষণ বায়োইনফরমেটিক্স এর একটি ব্যবহার।
 
• বায়োইনফরমেটিক্স:
বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষদের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা।

• বায়োইনফরমেটিক্স-এর ব্যবহার:
- DNA সিকোয়েন্স বিশ্লেষণ,
- প্রোটিন গঠন ও কার্যাবলি বিশ্লেষণ,
- নতুন ওষুধ উদ্ভাবন,
- জিনোম প্রজেক্টে গবেষণা,
- রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা,
- প্রাণী ও উদ্ভিদের উন্নত প্রজাতি তৈরিতে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৮৭.
নিম্নলিখিত কোন টপোলজি হায়ারার্কিকাল কাঠামো অনুসরণ করে?
  1. ট্রি টপোলজি
  2. মেশ টপোলজি
  3. বাস টপোলজি
  4. রিং টপোলজি
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
ব্যাখ্যা

◉ Tree Topology (ট্রি নেটওয়ার্ক) হলো হায়ারার্কিকাল টপোলজি, যেখানে নেটওয়ার্কটি বিভিন্ন স্তরে (Layers) বিভক্ত থাকে। এতে মূল (Root) নোড থাকে, যা অন্যান্য সাব-নোডের সাথে সংযুক্ত থাকে। এটি সাধারণত বড় কর্পোরেট নেটওয়ার্ক ও ডাটা সংযোগে ব্যবহৃত হয়।

ট্রি টপোলজি: 
- এটি বর্তমানে সর্বাধিক ব্যবহৃত টপোলজিগুলোর মধ্যে একটি।
- ট্রি টপোলজি বাস টপোলজি এবং স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে।
- এই টপোলজিটি নেটওয়ার্ককে একাধিক স্তরে বিভক্ত করে, যেখানে প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।
- একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, এভাবে স্তরে স্তরে বিভক্ত থাকে।

অন্যান্য অপশনসমূহ, 
খ) মেশ নেটওয়ার্ক (Mesh Topology) – এটি বহু-সংযোগযুক্ত (Many-to-Many) টপোলজি, যেখানে প্রতিটি ডিভাইস একাধিক ডিভাইসের সাথে সংযুক্ত থাকে।
গ) বাস নেটওয়ার্ক (Bus Topology) – এটি একটি প্রধান কেবল (Backbone) দ্বারা সমস্ত ডিভাইস সংযুক্ত করে, যা হায়ারার্কিকাল নয়।
ঘ) রিং নেটওয়ার্ক (Ring Topology) – এতে প্রত্যেকটি ডিভাইস একটি নির্দিষ্ট রিং বা বৃত্তাকার সংযোগে যুক্ত থাকে এবং ডেটা এক দিক থেকে অন্য দিকে প্রবাহিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,১৮৮.
ISDN এর কোন চ্যানেল ভয়েস ও ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়?
  1. B-চ্যানেল
  2. H-চ্যানেল
  3. C-চ্যানেল
  4. A-চ্যানেল
সঠিক উত্তর:
B-চ্যানেল
উত্তর
সঠিক উত্তর:
B-চ্যানেল
ব্যাখ্যা
• ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

- ISDN এর B-চ্যানেল ভয়েস ও ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। D-চ্যানেলগুলি সিগন্যালিং এবং নিয়ন্ত্রণের জন্য (ডেটার জন্যও ব্যবহার করা যেতে পারে)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ব্রিটাবিকা, CISCO ওয়েবসাইট।
৩,১৮৯.
ব্যান্ডউইথকে কত ভাগে ভাগ করা হয়?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
ব্যান্ডউইডথ:

- ব্যান্ডউইথকে তিনভাগে ভাগ করা হয়।

- প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা ব্যান্ডউইডথ বলে।
- ন্যারো ব্যান্ড ( Narrow Band), ভয়েস ব্যান্ড (Voice Band) ও ব্রড ব্যান্ড (Broad Band)।
- ন্যারো ব্যান্ড: ন্যারো ব্যান্ড সাধারণত ৪৫ থেকে ৩০০ bps পর্যন্ত হয়ে থাকে। এ ডাটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বা Sub Voice Band বলে। ধীর গতি ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন- টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে ব্যবহার করা হয়।
- ভয়েস ব্যান্ড: এই ব্যান্ডের ডাটা গতি ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয় । তবে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইডথ ব্যবহার করা হয়।
- ব্রড ব্যান্ড: ব্রড ব্যান্ড উচ্চগতি সম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইড্থ যার গতি কমপক্ষে এক মেগা বিট পার সেকেন্ড Mbps হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্রড ব্যান্ড ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৯০.
Firewall কী protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? 
  1. Fire attacks
  2. Unauthorized access
  3. Virus attacks
  4. Data-driven attacks 
সঠিক উত্তর:
Unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
Unauthorized access
ব্যাখ্যা
• ফায়ারওয়াল:
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gatekeeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল পদ্ধতি ব্যবহার করে একইসাথে অবৈধ ব্যক্তির প্রবেশ রোধ করা যায় এবং ডেটা বা অন্যান্য সিস্টেমের সিকিউরিটি নিশ্চিত করা যায়।
- ফায়ারওয়াল অথোরাইজ অ্যাক্সেসকে যাচাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করার অনুমোদন দেয়।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৯১.
কোনটি ই-মেইল পরিষেবা নয়?
  1. ক) Bing
  2. খ) Outlook
  3. গ) Pegasus
  4. ঘ) Yahoo
সঠিক উত্তর:
ক) Bing
উত্তর
সঠিক উত্তর:
ক) Bing
ব্যাখ্যা
ই-মেইল
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়। 
- দুটি ধরনের ইমেল পরিষেবা রয়েছে: ইমেইল ক্লায়েন্ট এবং ওয়েবমেইল।
- ইমেইল ক্লায়েন্ট হলো ডেস্কটপের জন্য একটি অ্যাপ্লিকেশন এবং এটি একক বা একাধিক ইমেইল ঠিকানা কনফিগার করে।
- ওয়েবমেইল হলো ইমেইল অ্যাক্সেস করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- এটি ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। 
- বাজারে বেশ কয়েকটি ইমেইল পরিষেবা প্রদানকারী রয়েছে।
বিনামূল্যে ইমেইল ক্লায়েন্টগুলির মধ্যে রয়েছে -
- Gmail
- Yahoo Mail
- Mozilla Thunderbird
- eM Client
- Claws Mail
- Foxmail
- Opera M2 Mail Client
- Pegasus Mail
- Incredi Mail
- Mulberry
- Dream Mail
- Sylpheed
কিনে ব্যবহার করতে হয় -
- Outlook
- Zimbra
- Inky
- Postbox

অন্যদিকে -
- Bing একটি ওয়েব সার্চ ইঞ্জিন। এটি মাইক্রোসফট দ্বারা পরিচালিত হয়।

উৎস: মাধ্যমিক তথ্যপ্রযুক্তি বই (ভোকেশনাল)।
৩,১৯২.
নিচের কোনটি সাইবারস্টকিং (Cyberstalking)-এর অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়? 
  1. ব্লগে গঠনমূলক মন্তব্য করা
  2. বন্ধুর প্রোফাইল ভিজিট করা
  3. সোশ্যাল মিডিয়ায় পোস্টে লাইক দেওয়া
  4. অনবরত হুমকিমূলক বার্তা পাঠানো
সঠিক উত্তর:
অনবরত হুমকিমূলক বার্তা পাঠানো
উত্তর
সঠিক উত্তর:
অনবরত হুমকিমূলক বার্তা পাঠানো
ব্যাখ্যা

• • সাইবারস্টকিং হলো ইন্টারনেট ব্যবহার করে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে ক্রমাগত হয়রানি বা ভীতি প্রদর্শন করা। এটি মূলত কাউকে বারবার হুমকিমূলক বার্তা পাঠিয়ে তার মানসিক প্রশান্তি ও অনলাইন নিরাপত্তা বিঘ্নিত করার একটি ডিজিটাল অপরাধ।
- সঠিক উত্তর: ঘ) অনবরত হুমকিমূলক বার্তা পাঠানো।

 • সাইবার ক্রাইম: 
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।

• উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
- হ্যাকিং,
- স্প্যামিং,
- সাইবার থেফ্ট,
- সাইবার বুলি,
- স্ফুফিং,
- ফিশিং,
- ভিশিং,
- স্নিকিং,
- প্লেজিয়ারিজম,
- Cyberstalking,
- DDoS Attacks, প্রভৃতি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,১৯৩.
কম্পিউটারে সিস্টেম বাসের প্রধান কাজ কী?
  1. ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা
  2. CPU, মেমরি এবং I/O ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা 
  3. সফটওয়্যার কার্যকর করা এবং নিয়ন্ত্রণ করা
  4. প্রসেসরের গতি বৃদ্ধি করা
সঠিক উত্তর:
CPU, মেমরি এবং I/O ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা 
উত্তর
সঠিক উত্তর:
CPU, মেমরি এবং I/O ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা 
ব্যাখ্যা

• কম্পিউটারে সিস্টেম বাস মূলত একটি যোগাযোগের পথ, যা CPU, মেমরি এবং বিভিন্ন I/O ডিভাইসের মধ্যে ডেটা, ঠিকানা এবং নিয়ন্ত্রণ সংকেত স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়। এটি হার্ডওয়্যারের প্রধান উপাদানগুলোর মধ্যে তথ্য বিনিময়কে সহজ ও দ্রুত করে। সিস্টেম বাসের মাধ্যমে CPU মেমরিতে থাকা ডেটা পড়তে বা লিখতে পারে, এবং ইনপুট-আউটপুট ডিভাইসের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারে। এটি ডেটা স্থানান্তরের গতি ও নির্ভরযোগ্যতা বাড়ায়, কিন্তু ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ, সফটওয়্যার কার্যকর করা বা প্রসেসরের গতি বৃদ্ধি করা সরাসরি সিস্টেম বাসের কাজ নয়।
- তাই সঠিক উত্তর হলো (খ) CPU, মেমরি এবং I/O ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা।

• সিস্টেম বাস (System Bus):
- যে সকল বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট–আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান–প্রদান করে, তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ইন্টারনাল বাস বলা হয়।

• ব্যবহারিক দিক থেকে সিস্টেম বাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, যথা—
- ডেটা বাস (Data Bus),
- অ্যাড্রেস বাস (Address Bus),
- কন্ট্রোল বাস (Control Bus).

• এক্সপ্যানশন বাস (Expansion Bus):
- যে সকল বাস প্রধান বাসের সহায়ক বাস হিসেবে কাজ করে, সেগুলোকে এক্সপ্যানশন বাস বলা হয়।
- এক্সপ্যানশন বাস কম্পিউটারের সক্ষমতা বৃদ্ধি করতে বিভিন্ন এক্সপ্যানশন ডিভাইস সংযুক্ত করতে সাহায্য করে।
 
• এক্সপ্যানশন বাসের প্রকারভেদ:
- আইএসএ বাস (ISA Bus),
- ইআইএসএ বাস (EISA Bus),
- ইউএসবি (USB),
- ফায়ারওয়ার বাস (FireWire Bus),
- এজিপি বাস (AGP Bus),
- লোকাল বাস (Local Bus):

• লোকাল বাস সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যথা—
i. ভেসা বাস (VESA Bus),
ii. পিসিআই বাস (PCI Bus)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৯৪.
কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে?
  1. AaaS
  2. PaaS
  3. CaaS
  4. MaaS
সঠিক উত্তর:
PaaS
উত্তর
সঠিক উত্তর:
PaaS
ব্যাখ্যা
• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
⇒ Infrastructure-as-a Service (IaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয় ।
যেমন - অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2)।

⇒ Platform-as-a-Service (PaaS):
- এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা।
যেমন: গুগলের অ্যাপ ইঞ্জিনে।

⇒ Software-as-a-Service (SaaS):
- সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
যেমন: গুগল ডকস।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,১৯৫.
নিচের কোন প্রতিষ্ঠানটি 4G standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
  1. ক) ETSI
  2. খ) 3GPP
  3. গ) ISO
  4. ঘ) ITU
সঠিক উত্তর:
ঘ) ITU
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ITU
ব্যাখ্যা
• 4G standard প্রস্তুতকরণে সম্পৃক্ত ITU.
- ITU এর পূর্ণরূপ International Telecommunication Union।
- ITU বিভিন্ন মোবাইল ফোন প্রজন্ম 4G/5G Standard কে ডিফাইন করে থাকে।
- 4জি হল ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। 

উৎস: ITU ওয়েবসাইট।
৩,১৯৬.
M2M communication in IoT refers to—
  1. Man-to-Man communication
  2. Machine-to-Machine communication
  3. Mobile-to-Mobile communication
  4. Memory-to-Memory communication
সঠিক উত্তর:
Machine-to-Machine communication
উত্তর
সঠিক উত্তর:
Machine-to-Machine communication
ব্যাখ্যা

• M2M Communication:
- M2M (Machine-to-Machine) communication হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা, যেখানে একাধিক মেশিন বা ডিভাইস মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই একে অপরের সাথে তথ্য আদান–প্রদান করে।
- এটি IoT (Internet of Things) প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ।

• IoT (Internet of Things):

- IoT (Internet of Things) হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের বস্তু—যেমন যন্ত্র, সেন্সর ও ডিভাইস—ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান–প্রদান করে। এই ব্যবস্থাকেই ইন্টারনেট অব থিংস (IoT) বলা হয়।
 
• দৈনন্দিন জীবনে IoT-এর উপস্থিতি:

- আমাদের চারপাশে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি—যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, রিমোট কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি—স্বয়ংক্রিয়ভাবে (Automatic) পরিচালনার জন্য কম্পিউটার সিস্টেম ও ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে।
- ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন—টিভি, ফ্রিজ, লাইট ইত্যাদি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
 
• IoT-এর প্রযুক্তিগত ভিত্তি:

- IoT-এর মূল ভিত্তি হলো IP (Internet Protocol) এবং TCP (Transmission Control Protocol)।
- ডিভাইসগুলো তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্ক, যেমন—Ethernet, Wi-Fi, Bluetooth, 5G, LTE, RFID, NFC ইত্যাদি ব্যবহার করে যোগাযোগ করে।
- সাধারণত IoT ডিভাইসগুলো Gateway বা Edge Device–এর সাথে যুক্ত থাকে এবং সেখান থেকে ডেটা Cloud–এ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয়।
 
• ভৌত ও ডিজিটাল জগতের সংযোগ:

- IoT প্রযুক্তির মাধ্যমে ভৌত জগত (ডিভাইস বা বস্তু) এবং ডিজিটাল জগত একে অপরের সাথে সংযুক্ত হয়।
 
• IoT ডিভাইসের ধরন:

১. Digital-first devices:

- শুরু থেকেই ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত থাকে।
- উদাহরণ: স্মার্টফোন, মিডিয়া প্লেয়ার, মোবাইল পেমেন্ট টার্মিনাল, কৃষি যন্ত্র, জেট ইঞ্জিন।
- এ ধরনের ডিভাইস সাধারণত M2M (Machine-to-Machine) communication ব্যবহার করে।

২. Physical-first devices:

- প্রথমে ভৌতভাবে তৈরি করা হয়, পরে সেন্সর বা মাইক্রোচিপ যুক্ত করা হয়।
- উদাহরণ: গাড়ি, হাসপাতালের মেডিকেল ডিভাইস, চাবির রিং।
 
• IoT-এর ব্যবহার:

- ডেটা ও কন্টেন্ট শেয়ার করা (সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে)।
- দূর থেকে ডিভাইস মনিটর ও কন্ট্রোল করা।
- মোবাইল ও গেমিং ডিভাইসের মাধ্যমে ইন্টারঅ্যাকশন করা।
- উদাহরণ: মহামারির সময় স্মার্ট থার্মোমিটার ব্যবহার করে COVID-19 সংক্রমণ ট্র্যাক করা।
 
উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), মো. মাহবুবুর রহমান।

৩,১৯৭.
Bluetooth Frequency রেঞ্জ কত? 
  1. 800 MHz
  2. 2.4 GHz
  3. 3.5 GHz
  4. 5.1 GHz
সঠিক উত্তর:
2.4 GHz
উত্তর
সঠিক উত্তর:
2.4 GHz
ব্যাখ্যা

• Bluetooth Frequency রেঞ্জ হচ্ছে 2.4 GHz। 

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে
বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- Bluetooth এ Radio Frequency (RF) প্রযুক্তি ব্যবহার করা হয়।
- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ব্রিটানিকা। 

৩,১৯৮.
সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং এর পরিবর্তে কোন প্রজন্মের মোবাইল ফোনে ইন্টারনেট প্রটোকল (IP) নেটওয়ার্ক ব্যবহার হয়?
  1. পঞ্চম প্রজন্ম
  2. চতুর্থ প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. দ্বিতীয় প্রজন্ম
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
• চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন (4th Generation-4G: 2009-2020):
- ভালো মানের থ্রিজি কভারেজের অভাব থেকেই শুরু হয় চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি নিয়ে গবেষণা।
- ইন্টারনেট নির্ভর মোবাইল ফোন সিস্টেমে আল্ট্রা-ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।
- দ্রুত চলনশীল ডিভাইসে ডেটা স্থানান্তর গতি 100 Mbps, ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে 1 Gibps পর্যন্ত হতে পারে।
- 4G এর প্রযুক্তি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে।
- 4G প্রযুক্তির গতি 3G এর চেয়ে 50 গুণ বেশি।
- মোবাইল ওয়েব অ্যাকসেস, ভিডিও কনফারেন্সিং, আই.পি টেলিফোন, থ্রিডি টিভি, হাই ডেফিনিশন মোবাইল টিভি, গেমিং সার্ভিসেস ইত্যাদি ক্ষেত্রে এই প্রযুক্তি প্রয়োগ করা হয়। উদাহরণ: WiMAX2.

• চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য: 
১. এ প্রজন্মে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং-এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) নির্ভর নেটওয়ার্ক ব্যবহার।
২. ডেটা ট্রান্সফার রেট বেশি।
৩. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি।
৪. উচ্চগতির ফ্রিকোয়েন্সি এবং ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা।
৫. বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে পরিবর্তনের সময় নিরবচ্ছিন্ন যোগাযোগ।
৬. উন্নতমানের মোবাইল টেলিভিশন দেখার উপযোগী।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
৩,১৯৯.
Google এর প্রতিষ্ঠাতা কে?
  1. বিল গেটস ও পল অ্যালেন
  2. ল্যারি পেজ ও সার্গেই ব্রিন
  3. স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক
  4. মার্ক জাকারবার্গ
সঠিক উত্তর:
ল্যারি পেজ ও সার্গেই ব্রিন
উত্তর
সঠিক উত্তর:
ল্যারি পেজ ও সার্গেই ব্রিন
ব্যাখ্যা

◉ Google ১৯৯৮ সালে Larry Page এবং Sergey Brin কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যখন তারা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র ছিলেন।

গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

অন্যান্য অপশনসমূহ, 
বিল গেটস ও পল অ্যালেন — Microsoft-এর প্রতিষ্ঠাতা।
স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক — Apple-এর প্রতিষ্ঠাতা।
মার্ক জাকারবার্গ — Facebook-এর প্রতিষ্ঠাতা।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২০০.
What is the main purpose of MICR technology?
  1. To authenticate signatures.
  2. To process checks and financial documents.
  3. To encode digital images.
  4. To track inventory.
সঠিক উত্তর:
To process checks and financial documents.
উত্তর
সঠিক উত্তর:
To process checks and financial documents.
ব্যাখ্যা
• MICR: 
- MICR এর পূর্ণরূপ Magnetic Ink Character Recognition/Reader.

figure: MICR (image source: indiatimes.com)

- MICR চেকের মাধ্যমে ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়। 
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।