বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৯৭ / ১৩১ · ৯,৬০১৯,৭০০ / ১৩,০৮৮

৯,৬০১.
বর্তমান কম্পিউটারে প্রচলিত BIOS-এর পরিবর্তে সাধারণত কোন সিস্টেম ব্যবহার করা হয়?
  1. GPT
  2. DOS
  3. CMOS
  4. UEFI
সঠিক উত্তর:
UEFI
উত্তর
সঠিক উত্তর:
UEFI
ব্যাখ্যা

• বর্তমান কম্পিউটারে প্রচলিত BIOS-এর পরিবর্তে সাধারণত UEFI সিস্টেম ব্যবহার করা হয়। UEFI (Unified Extensible Firmware Interface) হলো একটি আধুনিক ফার্মওয়্যার ইন্টারফেস যা BIOS-এর সীমাবদ্ধতাগুলো দূর করে। এটি দ্রুত বুট সময়, বড় হার্ড ড্রাইভ সমর্থন, এবং উন্নত সিকিউরিটি ফিচার যেমন Secure Boot প্রদান করে। UEFI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমর্থন করে, যা ব্যবহারকারীর জন্য আরও সহজ এবং ইন্টারঅ্যাকটিভ। এছাড়াও এটি হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে একটি স্থিতিশীল এবং উন্নত সংযোগ স্থাপন করতে সক্ষম। তাই নতুন কম্পিউটারগুলোতে BIOS-এর পরিবর্তে UEFI ব্যবহার করা হচ্ছে।

- সঠিক উত্তর: ঘ) UEFI.

BIOS (Basic Input Output System):
- BIOS একটি কম্পিউটার প্রোগ্রাম যা সাধারণত EPROM (Erasable Programmable Read-Only Memory)-এ সংরক্ষিত থাকে।
- কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে ।
- এই চিপ টির নাম BIOS, এটি মাদারবোর্ড এ থাকে।
- হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে।
- BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।
- BIOS-এর কারণে অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে ডিভাইসগুলোর হার্ডওয়্যার ডিটেইল জানার প্রয়োজন হয় না (যেমন হার্ডওয়্যার অ্যাড্রেস)।
- ২১শ শতকের শুরুতে BIOS-এর জায়গায় আধুনিক ও দ্রুতগতির UEFI (Unified Extensible Firmware Interface) ব্যবহার শুরু হয়, যা বড় সাইজের ড্রাইভ সাপোর্ট করে এবং বুটিং দ্রুত করে।

BIOS-এর দুটি প্রধান কাজ:
- কোন কোন পারিফেরাল ডিভাইস (যেমন: কীবোর্ড, মাউস, ডিস্ক ড্রাইভ, প্রিন্টার, ভিডিও কার্ড ইত্যাদি) সংযুক্ত আছে তা নির্ধারণ করা।
- অপারেটিং সিস্টেম (OS) কে মেইন মেমোরি (RAM)-তে লোড করা।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৯,৬০২.
Virtual Memory কী?
  1. অস্থায়ী ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত রেজিস্টারের অংশ
  2. হার্ডডিস্কের অংশ যা RAM হিসেবে ব্যবহৃত হয়
  3. গ্রাফিক্স কার্ডের মেমরি
  4. অপটিক্যাল ডিস্কে সংরক্ষিত মেমরি
সঠিক উত্তর:
হার্ডডিস্কের অংশ যা RAM হিসেবে ব্যবহৃত হয়
উত্তর
সঠিক উত্তর:
হার্ডডিস্কের অংশ যা RAM হিসেবে ব্যবহৃত হয়
ব্যাখ্যা

ভার্চুয়াল মেমরি (Virtual Memory) হলো হার্ডডিস্ক বা SSD-এর একটি অংশ, যা RAM কম থাকলে সাময়িকভাবে RAM-এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

ভার্চুয়াল মেমরি:
- ভার্চুয়াল মেমরি (Virtual Memory) হলো কম্পিউটার সিস্টেমের একটি প্রযুক্তি যা প্রধান মেমরির (RAM) সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য ব্যবহৃত হয়।
- এটি এমন একটি ব্যবস্থা, যেখানে হার্ড ড্রাইভের একটি অংশকে অস্থায়ীভাবে RAM হিসেবে ব্যবহার করা হয়, যাতে একসাথে আরও বেশি প্রোগ্রাম চালানো যায়।
- অপারেটিং সিস্টেম নিজেই ঠিক করে কোন অংশ RAM-এ থাকবে আর কোন অংশ হার্ড ড্রাইভে যাবে।
- যখন RAM পূর্ণ হয়ে যায়, তখন কম ব্যবহার হওয়া ডেটাগুলো হার্ড ড্রাইভের একটি নির্দিষ্ট অংশে (page file/swap space) পাঠানো হয়।
- প্রয়োজনে আবার সেই ডেটা RAM-এ ফিরিয়ে আনা হয়। এই পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর অজান্তেই ঘটে।

উৎস: ব্রিটানিকা ও বিভিন্ন টেক ওয়েবসাইট। 

৯,৬০৩.
মাইক্রোপ্রসেসরের উদ্ভাবক -
  1. ক) Microsoft
  2. খ) IBM
  3. গ) Intel
  4. ঘ) ASUS
সঠিক উত্তর:
গ) Intel
উত্তর
সঠিক উত্তর:
গ) Intel
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের কোম্পানী ইন্টেল  ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন।

- মাইক্রোপ্রসেসরকে, মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। 
- ১৯৭১ সালে আমেরিকার ইন্টেল নামক কোম্পানি সর্বপ্রথম ইন্টেল ৪০৪০ নামের মাইক্রোপ্রসেসর (Microprocessor) তৈরি করে।
- মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারকেই আধুনিক মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার বলা হয়।
- মাইক্রোপ্রসেসর (Microprocessor) হল একক ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিলিকন চিপ।

সূত্র: ৯১ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬০৪.
ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক প্রোটোকল?
  1. তারযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্ক
  2. তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক
  3. তারযুক্ত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
  4. তারবিহীন মেট্রোপলিটন নেটওয়ার্ক
সঠিক উত্তর:
তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক
ব্যাখ্যা

• ব্লুটুথ হলো একটি Wireless Personal Area Network (PAN) প্রোটোকল, যা স্বল্প দূরত্বে ডাটা আদান–প্রদানের জন্য ব্যবহৃত হয়।

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Wireless PAN) প্রোটোকল, যা স্বল্প দূরত্বে ডাটা আদান–প্রদানের জন্য ব্যবহৃত হয়।
 
• কার্যকর দূরত্ব:
- ব্লুটুথের কার্যকর দূরত্ব সাধারণত ১০ মিটার থেকে ১০০ মিটার পর্যন্ত হয়ে থাকে।
 
• ব্যবহার ও প্রাপ্যতা:
- বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ (PDA), স্মার্টফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ বিল্ট-ইন অবস্থায় থাকে।
- এছাড়াও USB ব্লুটুথ অ্যাডাপ্টার ব্যবহার করে যেকোনো কম্পিউটারে ব্লুটুথ সক্রিয় করা যায়।
 
• গুরুত্ব ও বৈশিষ্ট্য:
- ব্লুটুথ বর্তমানে একটি বহুল প্রচলিত ও জনপ্রিয় ডাটা কমিউনিকেশন প্রোটোকল।
- এর ডাটা ট্রান্সফার রেট প্রায় ১ মেগাবিট প্রতি সেকেন্ড (Mbps) বা তার চেয়ে বেশি।
 
• উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯,৬০৫.
Fuchsia অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে কোন প্রতিষ্ঠান?
  1. গুগল
  2. মাইক্রোসফট
  3. অ্যাপল
  4. ইনটেল
সঠিক উত্তর:
গুগল
উত্তর
সঠিক উত্তর:
গুগল
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম Fuchsia ডেভেলপ করেছে গুগল কোম্পানি। 
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ২০২১ সালের মে মাসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
- অ্যান্ড্রয়েড হলো সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম।
- অ্যানড্রয়েড 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেডের একটি প্রকল্প হিসেবে ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে শুরু করে।
- 2004 সালে প্রকল্পটি স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেমে পরিণত হয়।
- 2005 সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. 'Android' মোবাইল অপারেটিং সিস্টেমটি ক্রয় করে। 

উৎস:
১. গুগলের অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৯,৬০৬.
Natural Binary Coded Decimal (NBCD) কোড নামে পরিচিত কোনটি?
  1. ৭৬৫৪৩২১
  2. ৮৪২১
  3. ৪৩২১
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৮৪২১
উত্তর
সঠিক উত্তর:
৮৪২১
ব্যাখ্যা
• বিসিডি কোড:
- BCD এর পূর্ণরূপ Binary Coded Decimal.
- দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়।
- ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত।
- ৪টি বিট দ্বারা ২৪ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- তাই ১৬ টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।
- ৮৪২১ বিসিডি কোড যা Natural Binary Coded Decimal (NBCD) কোড নামেও পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,৬০৭.
ওয়েবে প্রদর্শিত ডকুমেন্টকে কী বলে?
  1. ওয়েবপেইজ
  2. ওয়েবসাইট
  3. ওয়েব পোর্টাল
  4. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
ওয়েবপেইজ
উত্তর
সঠিক উত্তর:
ওয়েবপেইজ
ব্যাখ্যা

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েবে প্রদর্শিত ডকুমেন্টকে ওয়েবপেইজ বলে। 
- ইন্টারনেটে আমরা যে পেইজগুলি দেখি সেগুলিকে ওয়েবপেইজ বলে। 
- সহজভাবে বলা যায়, ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েবপেজ বলা হয়।
- সাধারণত লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, এনিমেশন ইত্যাদি সমন্বয়ে ওয়েবপেজ গঠিত।

→ অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা, 
• ওয়েবসাইট: 
- এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট। তাই পরস্পর সম্পর্কিত ওয়েব পেজের সংগ্রহকে ওয়েবসাইট বলে।
- অর্থাৎ একটি নির্দিষ্ট ডোমেইনের অধীনে থাকা একাধিক ওয়েবপেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট।
- তবে প্রতিটি ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে। যেমন-www.google.com, www.bou.ac.bd ইত্যাদি।

• ওয়েব পোর্টাল: 
- ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লিংক, তথ্য ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয়।
- ওয়েব পোর্টালের হোম পেজে বিভিন্ন তথ্য ও লিংকসমূহ ইনডেক্স আকারে থাকে বিধায় ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্যের উৎস বা লিংক খুঁজে পায়।

• ওয়েব ব্রাউজার: 
- সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে। এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- অর্থাৎ ওয়েবে কোনো তথ্য দেখার জন্য যে সফ্টওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলে।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো: ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox), সাফারি (Safari), অপেরা (Opera), গুগল ক্রম (Google Chrome), নেটস্কেপ নেভিগেটর; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬০৮.
ডেসিমেল সংখ্যা (928.375) এর সমতুল্য অক্টাল মান কত?
  1. 1574.24
  2. 1640.3
  3. 1726.271
  4. 1756.6
সঠিক উত্তর:
1640.3
উত্তর
সঠিক উত্তর:
1640.3
৯,৬০৯.
CPU ডিজাইনের সাথে সম্পৃক্ত - 
  1. ক) CPRS এবং CPMS
  2. খ) CISC এবং RISC
  3. গ) MCP এবং ICP
  4. ঘ) SSL এবং DMV
সঠিক উত্তর:
খ) CISC এবং RISC
উত্তর
সঠিক উত্তর:
খ) CISC এবং RISC
ব্যাখ্যা
CISC এবং RISC হল CPU ডিজাইনের দুটি রূপ। 
CISC এর পূর্ণরূপ - Complex Instruction Set Computer.
RISC  এর পূর্ণরূপ - Reduced Instruction Set Computer.

CISC জটিল মেশিন ভাষার নির্দেশাবলীর একটি বিশাল সেট ব্যবহার করে, যেখানে RISC সহজ নির্দেশাবলীর একটি রিডিউসড সেট ব্যবহার করে।

উৎস : সায়েন্স ডাইরেক্ট ওয়েবসাইট
৯,৬১০.
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?
  1. রিচার্ড ফাইনম্যান
  2. টিম বার্নার্স-লি
  3. পল বার্গ
  4. অ্যালান টুরিং
সঠিক উত্তর:
পল বার্গ
উত্তর
সঠিক উত্তর:
পল বার্গ
ব্যাখ্যা

• জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক হিসেবে পল বার্গকে বলা হয়, কারণ তিনি রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

• জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering):
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জীবের জিনগত গঠন পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার প্রযুক্তি।
- এর মাধ্যমে একটি জীবের ডিএনএ পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করা সম্ভব।
- এই প্রযুক্তি ব্যবহার করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব তৈরি করা যায়।

• জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল ধারণা:
- জীবের ডিএনএ বা জিন বিশ্লেষণ ও পরিবর্তন করা।
- একটি জীবের জিন অন্য জীবের মধ্যে স্থানান্তর করা।
- নতুন বৈশিষ্ট্য সৃষ্টি বা বিদ্যমান বৈশিষ্ট্য উন্নত করা।

• জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার ক্ষেত্র:
- কৃষিক্ষেত্রে উন্নত ও রোগপ্রতিরোধী ফসল উৎপাদন।
- চিকিৎসা ক্ষেত্রে ওষুধ ও ভ্যাকসিন তৈরি।
- জৈব প্রযুক্তি গবেষণা।
- শিল্পক্ষেত্রে বিভিন্ন জৈব পণ্য উৎপাদন।

• অন্যান্য অপশন:
- রিচার্ড ফাইনম্যান → ন্যানো প্রযুক্তির জনক হিসেবে পরিচিত।
- টিম বার্নার্স-লি → World Wide Web (WWW) উদ্ভাবনের জন্য পরিচিত।
- অ্যালান টুরিং → কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা ও টুরিং পরীক্ষার জন্য পরিচিত।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

৯,৬১১.
৮০৮০ মাইক্রোপ্রসেসর সর্বাধিক কতটুকু মেমোরি অ্যাড্রেস করতে সক্ষম?
  1. 1 KB
  2. 64 KB
  3. 16 KB
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
64 KB
উত্তর
সঠিক উত্তর:
64 KB
ব্যাখ্যা
• ৮০৮০ মাইক্রোপ্রসেসর একটি ১৬-বিট অ্যাড্রেস বাস ব্যবহার করে, যার মাধ্যমে সর্বাধিক 64 KB (65536 বাইট) পর্যন্ত মেমোরি অ্যাড্রেস করতে পারে। একটি ১৬-বিট অ্যাড্রেস বাসের কারণে এটি 216 = 65536টি আলাদা মেমোরি লোকেশন অ্যাড্রেস করতে পারে। প্রতিটি মেমোরি লোকেশন ১ বাইট ধারণ করতে পারে, তাই মোট 64 KB মেমোরি ব্যবহার সম্ভব। এটি ৮-বিটের ডেটা বাস সমর্থন করে, অর্থাৎ একসাথে ৮-বিট ডেটা প্রক্রিয়াজাত করতে পারে। ৮০৮০ ছিল প্রথম দিককার জনপ্রিয় মাইক্রোপ্রসেসরগুলোর একটি, যা ছোট কম্পিউটার ও এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হতো।
- সঠিক উত্তর: খ) 64 KB 

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিলো Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর। 

• ৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:
 ৪০০৪,
৪০৪০।

• ৮ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:
৮০০৮,
৮০৮০।

• ১৬ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:
৮০৮৬,
৮০৮৮, 
৮০১৮৬।

• ৬৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:
Intel Core i3,
Core i5,
Core i7,
Intel Itanium.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬১২.
অসংখ্য তথ্য থেকে সহজে কোনো তথ্য খুঁজে পেতে কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়?
  1. স্প্রেডশিট সফটওয়্যার
  2. প্রেজেন্টেশন সফটওয়্যার
  3. রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
  4. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
সঠিক উত্তর:
রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
ব্যাখ্যা
রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 
- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে। 
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়। 
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়। 
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়। 
- আধুনিক ডাটাবেজ  বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে। 
যথা- মাইক্রোসফ্‌ট একসিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য: 
• সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। 
• ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। 
অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়। 
• সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়। 
• সংখ্যাবাচক ডাটাসমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। 
• সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়। 
• প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 
• এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। 
• বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়। 
• আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। 
• অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬১৩.
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার-
  1. ক) PDP-8
  2. খ) CDC-6600
  3. গ) TX-O
  4. ঘ) Altair-880
সঠিক উত্তর:
গ) TX-O
উত্তর
সঠিক উত্তর:
গ) TX-O
ব্যাখ্যা
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার- TX-O (Transistor Experimental Computer)। ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ১৯৬৫ সালে উপস্থাপন করে পিডিপি-৮ নামক ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম- Altair-8800 এবং বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার CDC-6600।
৯,৬১৪.
নিম্নলিখিত মেমোরিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত এক্সেস করা যায়?
  1. Main Memory (RAM)
  2. Register
  3. Cache Memory
  4. Virtual Memory
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা

• সবচেয়ে দ্রুত এক্সেসযোগ্য মেমোরি হলো Register। Register হলো প্রসেসরের অভ্যন্তরে থাকা ছোট, অতি-দ্রুত মেমোরি যা সরাসরি CPU দ্বারা ব্যবহার করা হয়। এটি সাধারণত অল্প সংখ্যক ডেটা বা ইনস্ট্রাকশন সংরক্ষণ করে এবং Nano-সেকেন্ডেরও কম সময়ে অ্যাক্সেস করা যায়। Cache Memory কিছুটা ধীরে, কিন্তু RAM-এর তুলনায় দ্রুত। Main Memory বা RAM মূলত প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণ করে, কিন্তু এটি প্রসেসরের তুলনায় অনেক ধীর। Virtual Memory আসলে হার্ড ড্রাইভের অংশ ব্যবহার করে RAM সম্প্রসারণ করে, তাই সবচেয়ে ধীর। তাই গতি অনুযায়ী ক্রম হলো: Register > Cache Memory > RAM > Virtual Memory.

• রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:

- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

এছাড়াও,
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।


উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬১৫.
NIC এর পূর্ণরূপ হচ্ছে -
  1. ক) Network Intermediate Card
  2. খ) Network Interface Card
  3. গ) Network Interface Cable
  4. ঘ) Network Internet Cable
সঠিক উত্তর:
খ) Network Interface Card
উত্তর
সঠিক উত্তর:
খ) Network Interface Card
ব্যাখ্যা
NIC এর পূর্ণরূপ হচ্ছে Network Interface Card
- কম্পিউটারকেনেটওয়ার্ক এর সাথে সংযুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়।
- এ কার্ডকে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলে।
- ল্যান কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে।
- অধিকাংশ NIC কম্পিউটারের সাথে বিল্ট-ইন থাকে।
৯,৬১৬.
লিনাক্স কোন ধরনের অপারেটিং সিস্টেম?
  1. মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স
  2. একক টাস্কিং ও প্রাইভেট সোর্স
  3. মাল্টি টাস্কিং ও ক্লোজ সোর্স
  4. একক টাস্কিং ও ওপেন সোর্স
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স
উত্তর
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স
ব্যাখ্যা
লিনাক্স এক ধরনের মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টরভোল্ডাস (Linus Torvalds) লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬১৭.
Regarding a VDU, which statement is more correct?
  1. ক) It is an output device
  2. খ) It is an input device
  3. গ) It is a peripheral device
  4. ঘ) It is a hardware item
সঠিক উত্তর:
গ) It is a peripheral device
উত্তর
সঠিক উত্তর:
গ) It is a peripheral device
ব্যাখ্যা

Visual display unit (VDU) or video display terminal (VDT): any device used with computers to display images.
It typically consists of a computer monitor or similar display device and a keyboard, and could also include a mouse.
For example, a flat panel display and a projector are both examples of VDUs.
So, it is a peripheral device.

৯,৬১৮.
Which of the following is classified as a special logic gate?
  1. AND gate
  2. OR gate
  3. NAND gate
  4. XNOR gate
সঠিক উত্তর:
XNOR gate
উত্তর
সঠিক উত্তর:
XNOR gate
ব্যাখ্যা

• ডিজিটাল ইলেকট্রনিক্সে Logic Gate হলো এমন একটি electronic circuit, যা এক বা একাধিক input নিয়ে একটি নির্দিষ্ট logical rule অনুসারে output প্রদান করে।
- কম্পিউটার, মাইক্রোপ্রসেসর এবং ডিজিটাল ডিভাইসের ভিত্তি হলো এই logic gates.

• Logic gate সাধারণত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়—

1. Basic Logic Gates (মৌলিক লজিক গেইট): এগুলো ডিজিটাল সার্কিটের সবচেয়ে প্রাথমিক ও ভিত্তিমূলক গেইট।

- AND Gate: সব input যদি 1 হয়, তবেই output 1 হয়।
- অন্য যেকোনো ক্ষেত্রে output 0.

- OR Gate: যেকোনো একটি input 1 হলেই output 1.
- সব input 0 হলে output 0.

- NOT Gate: এটি single-input gate.
- Input-এর বিপরীত output দেয়.
- Input 1 হলে output 0, input 0 হলে output 1.

2. Universal Logic Gates (সার্বজনীন গেইট): যে গেইট ব্যবহার করে সব ধরনের logic gate বা logic circuit বাস্তবায়ন করা যায়, তাকে Universal Gate বলে।

- NAND Gate এবং NOR Gate কে Universal Gate বলা হয় কারণ—
- শুধুমাত্র NAND gate ব্যবহার করে AND, OR, NOT সহ যেকোনো gate তৈরি করা যায়।
- একইভাবে শুধুমাত্র NOR gate দিয়েও সব logic gate বাস্তবায়ন সম্ভব।

 
3. Special Logic Gates (বিশেষ লজিক গেইট): এগুলো বিশেষ ধরনের logical operation সম্পাদনের জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত basic gate থেকে তৈরি।

- XOR (Exclusive OR) Gate:
- Input দুটি ভিন্ন হলে output 1.
- Input দুটি একই হলে output 0.

- XNOR (Exclusive NOR) Gate:
- Input দুটি একই হলে output 1.
- Input দুটি ভিন্ন হলে output 0.

- XOR ও XNOR–কে বলা হয় Special Logic Gates, কারণ এদের কাজ সাধারণ AND/OR-এর মতো নয়, বরং condition-based logic অনুসরণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬১৯.
মাইক্রোপ্রসেসর প্রধানত কয়টি অংশে বিভক্ত?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসরের সংগঠন:
- মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা-
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit),
২. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit) ও
৩. রেজিস্টারসমূহ (Register Set)।



উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬২০.
Palmtop এক ধরনের-
  1. ক) কম্পিউটার
  2. খ) ভাইরাস
  3. গ) অ্যান্টিভাইরাস
  4. ঘ) প্রিন্টার
সঠিক উত্তর:
ক) কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ক) কম্পিউটার
ব্যাখ্যা
Palmtop হলো এক ধরনের ছোট বা মাইক্রোকম্পিউটার যা হাতের তালুতে রেখে কাজ করা যায় । আগে পামটপ শব্দটি ব্যবহার করা হলেও এখন তা প্রচলিত নয়। কারণ এখন পামটপ অপেক্ষাও ছোট আকারের ডিভাইস তথা স্মার্টফোন প্রচলিত। অতীতে সুপার ও মেইনফ্রেম কম্পিউটারের তুলনায় ছোট কম্পিউটারের ক্ষেত্রে পামটপ শব্দ ব্যবহার করা হতো।
৯,৬২১.
The area of computer science which is concerned with the display of pictures is
  1. ক) Networks
  2. খ) Graphics
  3. গ) Designing
  4. ঘ) Architecture
সঠিক উত্তর:
খ) Graphics
উত্তর
সঠিক উত্তর:
খ) Graphics
ব্যাখ্যা
The area of computer science which is concerned with the display of pictures is Graphics.
৯,৬২২.
UNIVAC-এর পূর্ণ রূপ কোনটি?
  1. Universal Array Computer
  2. Unique Automatic Computer
  3. Universal Automatic Computer
  4. United Vacuum Computer
সঠিক উত্তর:
Universal Automatic Computer
উত্তর
সঠিক উত্তর:
Universal Automatic Computer
ব্যাখ্যা

UNIVAC-এর পূর্ণ রূপ Universal Automatic Computer।
- একই বছরে ENIAC-এর নির্মাতারা UNIVAC (Universal Automatic Computer) কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬২৩.
কোন দেশ "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০" প্রণয়ন করেন?
  1. ইংল্যান্ড
  2. জাপান
  3. বাংলাদেশ
  4. চীন
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
• ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।

• সাইবার অপরাধ:

- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।

• উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
- হ্যাকিং
- স্প্যামিং
- সাইবার থেফ্ট
- সাইবার বুলি
- স্ফুফিং
- ফিশিং
- ভিশিং
- স্নিকিং
- প্লেজিয়ারিজম
- Cyberstalking,
- DDoS Attacks প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,৬২৪.
A 32 bit microprocessor has the word length equal to
  1. ক) 2 bytes
  2. খ) 32 bytes
  3. গ) 4 bytes
  4. ঘ) 8 bytes
সঠিক উত্তর:
গ) 4 bytes
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 bytes
ব্যাখ্যা

32 bits = (4x8) bits.
8 bits equals a byte.
Therefore 32 bits = 4 multiples of byte.= 4bytes.

৯,৬২৫.
ইংরেজিতে সব অক্ষর ক্যাপিটাল লেটারে লেখার জন্য কোন বাটন চাপতে হবে?
  1. ক) Ctrl
  2. খ) Alt
  3. গ) Caps lock
  4. ঘ) Enter
সঠিক উত্তর:
গ) Caps lock
উত্তর
সঠিক উত্তর:
গ) Caps lock
ব্যাখ্যা
• Caps Lock: Caps Lock কী ব্যবহার করে ইংরেজিতে সব অক্ষর ক্যাপিটাল লেটারে লেখা বা টাইপ করা হয়।
- Shift: একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় অক্ষর টাইপ করতে এই কী ব্যবহার করা হয়।

উৎস: Computerhope Website.
৯,৬২৬.
MS Word কোন ধরনের সফটওয়্যার?
  1. Database Package
  2. Spreadsheet Package
  3. Word Processing Package
  4. Graphic Design Package
সঠিক উত্তর:
Word Processing Package
উত্তর
সঠিক উত্তর:
Word Processing Package
ব্যাখ্যা

MS Word একটি Word Processing Package।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

• Word Processing Package Program: 
- Word Star, 
- Word Perfect, 
- Ms-Word, 
- Word Note, ইত্যাদি।

অন্যদিকে,
Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro ইত্যাদি।
Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬২৭.
অনলাইন পেমেন্ট ব্যবস্থায় SSL কী ভূমিকা পালন করে?
  1. অর্ডার ম্যানেজমেন্ট
  2. পণ্য প্রদর্শন
  3. ডেটা এনক্রিপশন
  4. পেমেন্ট প্রসেসিং
সঠিক উত্তর:
ডেটা এনক্রিপশন
উত্তর
সঠিক উত্তর:
ডেটা এনক্রিপশন
ব্যাখ্যা

• SSL (Secure Sockets Layer) অনলাইন পেমেন্ট সিস্টেমে মূলত ডেটা এনক্রিপ্ট করে, যাতে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য (যেমন কার্ড নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক ডেটা) নিরাপদে ব্রাউজার থেকে সার্ভারে পৌঁছায়।

SSL Certificate:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: Kaspersky website.

৯,৬২৮.
কোন Function Key ব্যবহার করে কম্পিউটারে Help Menu দেখা যায়?
  1. F1
  2. F2
  3. F3
  4. F4
সঠিক উত্তর:
F1
উত্তর
সঠিক উত্তর:
F1
ব্যাখ্যা
◉ কম্পিউটারের প্রায় সব সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমে F1 চাপলে Help Menu বা সাহায্য ডকুমেন্টেশন খোলা হয়। উদাহরণ: Microsoft Word, Excel, Browser (Chrome/Firefox) — সবগুলোতেই F1 হলো Help এর শর্টকাট কী।

ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F থেকে F12 পর্যন্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৯,৬২৯.
তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য-
  1. ক) উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
  2. খ) উন্নত মুদ্রণ যন্ত্র
  3. গ) অনুবাদক প্রোগ্রাম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯,৬৩০.
কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি?
  1. মেমোরি ইউনিট
  2. রিপেয়ারিং ইউনিট
  3. কন্ট্রোল ইউনিট
  4. আউটপুট ইউনিট
সঠিক উত্তর:
রিপেয়ারিং ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
রিপেয়ারিং ইউনিট
ব্যাখ্যা
♦ কম্পিউটারের সংগঠন:
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশকে পারস্পরিক সংযোগ দ্বারা সংযুক্ত করা অবস্থাকেই কম্পিউটার সংগঠন বলা হয়।
- কম্পিউটার সংগঠনের প্রধান অংশ পাঁচটি। যথা-
১। ইনপুট অংশ (Input Unit),
২। নিয়ন্ত্রণ অংশ (Control Unit),
৩। গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
৪। স্মৃতি অংশ (Memory Unit) ও
৫। আউটপুট অংশ (Output Unit)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৩১.
অ্যাপলের মূল কর্পোরেট সদর দপ্তরের কমপ্লেক্সটির নাম কী?
  1. অ্যাপল প্লেক্স
  2. অ্যাপল হাউজ
  3. অ্যাপল পার্ক
  4. অ্যাপল ভ্যালি
সঠিক উত্তর:
অ্যাপল পার্ক
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপল পার্ক
ব্যাখ্যা

• অ্যাপলের মূল কর্পোরেট সদর দপ্তরের কমপ্লেক্সটির নাম অ্যাপল পার্ক। এটি ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত। এই কমপ্লেক্সটি স্থাপত্য ও প্রযুক্তি দিক থেকে অত্যন্ত আধুনিক এবং পরিচিত “স্পেসশিপ” আকারের বড় বৃত্তাকার ডিজাইনের জন্য। অ্যাপল পার্কে অফিসের পাশাপাশি প্রাকৃতিক উদ্যান, হেঁটে ঘুরার পথ এবং একটি বড় অ্যাপল মিউজিয়ামও রয়েছে। এটি কেবল অ্যাপলের কর্মীদের জন্য নয়, ভিজিটরদের জন্যও আকর্ষণীয়। স্যুট ও কর্পোরেট সুবিধার সমন্বয়, উদ্ভাবনী পরিবেশ এবং পরিবেশ বান্ধব ডিজাইনের কারণে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেট সদর দপ্তর হিসেবে স্বীকৃত। সঠিক উত্তর: গ) অ্যাপল পার্ক।

• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালের ১ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন।
- স্লোগান: Think Different.
- সদর দপ্তর: কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।

৯,৬৩২.
কোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স?
  1. Windows 10
  2. macOS
  3. Linux
  4. MS-DOS
সঠিক উত্তর:
Linux
উত্তর
সঠিক উত্তর:
Linux
ব্যাখ্যা

◉ Linux হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যার সোর্স কোড উন্মুক্ত এবং যে কেউ এটি ব্যবহার, পরিবর্তন এবং বিতরণ করতে পারে। এটি GNU জেনারেল পাবলিক লাইসেন্স (GPL) এর অধীনে প্রকাশিত হয়।

লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।

লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬৩৩.
CPU এর অংশ নয় কোনটি? 
  1. Control Unit
  2. Memory Unit
  3. Power Supply Unit
  4. Arithmetic Logic Unit
সঠিক উত্তর:
Power Supply Unit
উত্তর
সঠিক উত্তর:
Power Supply Unit
ব্যাখ্যা
সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ: 
- CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit. 
- সিপিউ কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে। 
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট। 
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে। 
- সিপিইউ কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেইনস্বরূপ। 
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল। 
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। 
যথা- 
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) এবং 
৩. স্মৃতি অংশ (Memory Unit)। 

অন্যদিকে, 
- পাওয়ার ব্যাক আপ পদ্ধতি বা ইনভার্টার হলো এমন একটি ডিভাইস যা ব্যাটারির সাহায্যে ডিসি সাপ্লাইকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স লোডের উপযোগী এসি পাওয়ার সাপ্লাই এ রূপান্তর করতে পারে। 
- কার্য ও স্থানভেদে এ ধরনের পাওয়ার ব্যাকআপ পদ্ধতিকে IPS (Instant Power Supply), UPS (Uninterrupted Power Supply), EPS (Emergency Power Supply), QPS (Quick Power Supply) বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা(বিবিএ প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি।
৯,৬৩৪.
কোন কম্বিনেশনাল সার্কিটের মাধ্যমে ডিজিটাল ইলেকট্রনিক্সে সংখ্যা যোগ করা সম্ভব?
  1. রেজিস্টার
  2. এনকোডার
  3. অ্যাডার
  4. ডিকোডার
সঠিক উত্তর:
অ্যাডার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডার
ব্যাখ্যা

• ডিজিটাল ইলেকট্রনিক্সে সংখ্যা যোগ করার কাজটি যে কম্বিনেশনাল সার্কিটের মাধ্যমে করা হয়, সেটি হলো অ্যাডার। অ্যাডার সার্কিট বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করতে ব্যবহৃত হয় এবং এটি ইনপুট বিটগুলোর ওপর ভিত্তি করে আউটপুট হিসেবে সম ও ক্যারি প্রদান করে। হাফ অ্যাডার ও ফুল অ্যাডার হলো অ্যাডারের দুটি প্রধান ধরন, যা ছোট ও বড় সংখ্যার যোগে ব্যবহৃত হয়। অন্যদিকে রেজিস্টার ডেটা সংরক্ষণে, এনকোডার তথ্য রূপান্তরে এবং ডিকোডার সংকেত বিশ্লেষণে ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর হলো গ) অ্যাডার।

• অ্যাডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা।
- আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কাজেই যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদির কাজ করা যায়।

• অন্যান্য অপশনসমূহ:
- রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।

- এনকোডার:
- এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।

- ডিকোডার:
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯,৬৩৫.
What is the primary function of the F11 key on a keyboard?
  1. Rename a selected item
  2. Switch to full-screen view
  3. Print the webpage
  4. Close current tab
সঠিক উত্তর:
Switch to full-screen view
উত্তর
সঠিক উত্তর:
Switch to full-screen view
ব্যাখ্যা

• F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কীবোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কীবোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৯,৬৩৬.
GPRS-এর ‘P’ এর পূর্ণরূপ কী?
  1. Packet
  2. Protocol
  3. Position
  4. Phone
সঠিক উত্তর:
Packet
উত্তর
সঠিক উত্তর:
Packet
ব্যাখ্যা
• GPRS এর পূর্ণরূপ হলো General Packet Radio Service। এখানে ‘P’ মানে Packet. GPRS হলো একটি প্যাকেট-সুইচড মোবাইল ডাটা পরিষেবা।

• মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ:
- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা-

১. GSM (Global System for Mobile Communication):
- GSM হলো TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service), EDGE(Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহৃত হয়।
- সেল কভারেজ এরিয়া ৩৫ কি.মি.।
- এতে আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।

২. CDMA (Code Division Multiple Access):
- এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে।
- যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়।
- মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে।
- সেল কভারেজ এরিয়া ১১০ কি.মি.।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।
৯,৬৩৭.
বায়োমেট্রিক্স শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
  1. গ্রিক
  2. স্লাভিক
  3. ল্যাটিন
  4. ইংরেজি
সঠিক উত্তর:
গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক
ব্যাখ্যা
♦ বারোমেট্রিক্স (Biometrics):
- গ্রিক শব্দ 'metric' অর্থ পরিমাপ এবং 'bio' অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। 
- একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না। 
- বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। যথা- 

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ 
• হাতের রেখা শনাক্তকরণ 
• আইরিশ শনাক্তকরণ 
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ 
• ডিএনএ পর্যবেক্ষণ (DNA test) ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ  
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ 
• কণ্ঠস্বর যাচাইকরণ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯,৬৩৮.
মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি?
  1. EPUB
  2. IBM
  3. COD
  4. BSA
সঠিক উত্তর:
BSA
উত্তর
সঠিক উত্তর:
BSA
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) BSA — কারণ BSA (Business Software Alliance) বিশ্বব্যাপী সফটওয়্যার পাইরেসি নিয়ন্ত্রণ ও মেধাস্বত্ব সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

বাকি অপশনগুলো সংক্ষেপে:

ক) EPUB – একটি ইলেকট্রনিক বুক ফর্ম্যাট।
খ) IBM – একটি প্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানি।
গ) COD – সাধারণত “Cash on Delivery” বা “Call of Duty” সংক্ষেপ।

• মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি (Intellectual Property Protection & Anti-Piracy):
- মেধাস্বত্ব সংরক্ষণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সৃজনশীল কাজ, সফটওয়্যার, প্রকাশনা, গান বা অন্যান্য কনটেন্টের স্বত্বাধিকার সুরক্ষিত করা হয়।  
- বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি নিশ্চিত করে যে অননুমোদিতভাবে সফটওয়্যার বা কনটেন্টের অবৈধ ব্যবহার বা বিতরণ না হয়।  
- এই কার্যক্রম সাধারণত আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়, যা সফটওয়্যার, প্রযুক্তি ও ডিজিটাল কনটেন্টের স্বত্ব সংরক্ষণের উপর মনোযোগ দেয়।  
- সংস্থা যেমন BSA (Business Software Alliance) সফটওয়্যার এবং ডিজিটাল কনটেন্টের পাইরেসি রোধে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে।  
- EPUB হলো ইলেকট্রনিক বই ফরম্যাট, IBM হলো প্রযুক্তি কোম্পানি, COD হলো নগদ পরিশোধের পদ্ধতি, যা সরাসরি মেধাস্বত্ব সংরক্ষণ বা পাইরেসি নজরদারির সাথে সম্পর্কিত নয়।  

সুতরাং, মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য মূল প্রতিষ্ঠান হলো BSA.
সঠিক উত্তর: ঘ) BSA.

সূত্র - sciencedirect [লিঙ্ক]

৯,৬৩৯.
ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার প্রক্রিয়াকে বলে -
  1. ক) Email
  2. খ) FTP
  3. গ) TCP
  4. ঘ) ISP
সঠিক উত্তর:
খ) FTP
উত্তর
সঠিক উত্তর:
খ) FTP
ব্যাখ্যা
FTP, in full file transfer protocol, computer application used to transfer files from one computer to another over a local area network (LAN) or a wide area network (WAN) such as the Internet. [source: britannica]
৯,৬৪০.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. লিনিয়ার প্রোগ্রামিং
  2. পলিমারফিজম
  3. অবজেক্ট
  4. এনক্যাপসুলেশন
সঠিক উত্তর:
লিনিয়ার প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
লিনিয়ার প্রোগ্রামিং
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, Simula ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:
১. অবজেক্ট,
২. ক্লাস,
৩. মেসেজ,
৪. পলিমারফিজম,
৫. ইনহেরিটেন্স এবং
৬. এনক্যাপসুলেশন

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৪১.
ডিজিটাল পদ্ধতিতে সবচেয়ে ছোট একক কোনটি?
  1. Bit
  2. Byte
  3. Character
  4. Kilobyte
সঠিক উত্তর:
Bit
উত্তর
সঠিক উত্তর:
Bit
ব্যাখ্যা
• বিট ও বাইট:
- ১ বাইট = ৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

১ বাইট = ৮ বিট 
১ কিলোবাইট = ১০২৪ বাইট 
= ১০২৪ × ৮ বিট 
= ৮১৯২ বিট 

ক্যারেক্টার একাধিক বিটের সমান। 
১ ASCII-code = ১ বাইট 
১ UTF-16 character = ২ বাইট 

উৎস: ব্রিটানিকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।
৯,৬৪২.
মোবাইল ফোনে ব্যবহৃত EDGE কী নির্দেশ করে?
  1. একটি ডেটা সংরক্ষণ প্রযুক্তি
  2. নেটওয়ার্ক সংযোগকারী ডিভাইস
  3. তৃতীয় প্রজন্মভিত্তিক মোবাইল ডেটা প্রযুক্তি
  4. উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্মভিত্তিক মোবাইল ডেটা প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্মভিত্তিক মোবাইল ডেটা প্রযুক্তি
ব্যাখ্যা

◉ EDGE এর পূর্ণরূপ হচ্ছে - Enhanced Data Rate For GSM Evolution.
- এটি একটি তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি।

মোবাইল ফোনে তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮):
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন অ- বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি (আন্তর্জাতিক টেলিফোন সংস্থা ITU এর মতে) যাতে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।
- 3G প্রযুক্তি ব্যবহার করে DECT, WiMAX, Voice Call, Video Call সার্ভিস প্রদান করা সম্ভব।

• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- উচ্চগতি সম্পন্ন ডাটা পারাপার।
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডাটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE (Enhanced Data Rates for Global Evolution) সিস্টেম চালু হয়।
- ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2Mbps.
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডাটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৯,৬৪৩.
জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম কি?
  1. ক) স্কোটিয়া
  2. খ) অ্যাবাকাস
  3. গ) মার্ক-১
  4. ঘ) সরোবান
সঠিক উত্তর:
ঘ) সরোবান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরোবান
ব্যাখ্যা

জাপানের প্রথম গণনা যন্ত্র সরোবান (Soroban)।

- অ্যাবাকাস বিশ্বের প্রথম গণনাযন্ত্র যা চীনে উদ্ভাবিত হয়েছিলো।
- আইবিএম ASCC (Automatic Sequence Controlled Calculator) কে মার্ক ১ কম্পিউটার বলা হয়।
- মার্ক ১ এর প্রধান সুবিধা ছিল এ মেশিনটি ছিল সম্পূর্ণ অটোমেটিক। একবার চালু করা হলে কাজ করার জন্য এতে কোন মানুষের সাহায্য দরকার হতাে না। এর কাজ-কর্ম ইতােপূর্বে তৈরি কম্পিউটারগুলাের চেয়ে অনেক উন্নত ধরনের ছিল।

সূত্র: নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল) বই ও ব্রিটানিকা।

৯,৬৪৪.
(1100101)2 + (1010101)2 = (?)2
  1. ক) 10111010
  2. খ) 10111011
  3. গ) 11111010
  4. ঘ) 10111110
সঠিক উত্তর:
ক) 10111010
উত্তর
সঠিক উত্তর:
ক) 10111010
ব্যাখ্যা

(1100101)2 + (1010101)2 = (10111010)2
৯,৬৪৫.
নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম?
  1. ক) Ms Word
  2. খ) Ms Excel
  3. গ) Lotus
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) Ms Word
উত্তর
সঠিক উত্তর:
ক) Ms Word
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার(Application Software): 
অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন: 
- Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program:: Lotus 1-2-3, Ms Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৪৬.
দশমিক সংখ্যায় 288 এর অক্টাল মান কত?
  1. 444
  2. 440
  3. 645
  4. 635
সঠিক উত্তর:
440
উত্তর
সঠিক উত্তর:
440
ব্যাখ্যা
(288)10 = (440)8

দশমিক সংখ্যাকে পর্যায়ক্রমে ৮ দিয়ে ভাগ করে ভাগশেষগুলোকে একত্র করে দশমিক সংখ্যাটির অকট্যাল সমকক্ষ সংখ্যা পাওয়া যায়।
আর দশমিক ভগ্ন্যাংশ অকটালে রূপান্তর করার জন্য গুণফল ০ না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত ৮ দিয়ে গুণ করতে হবে।
৯,৬৪৭.
উইন্ডোজ কোন প্রতিষ্ঠানের তৈরি অপারেটিং সিস্টেম? 
  1. অ্যাপল
  2. লিনাক্স
  3. মাইক্রোসফট
  4. গুগল
সঠিক উত্তর:
মাইক্রোসফট
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোসফট
ব্যাখ্যা

Windows: 
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। 
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- এটি আইবিএম বা আইবিএম কম্পাটিবল কম্পিউটারে ব্যবহৃত হয়। 
- সাধারণ ব্যবহারকারীন সহজেই এ ধরনের অপারেটিং সিস্টেম অপারেট করতে পারে। 
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়। 
- ১৯৯০ সালে ভার্সন ৩.০ এবং ১৯৯২ সালে ৩.১ ও ৩.১১ ভার্সনের প্রচলন হয়। 
- ১৯৯৪ সালে WIN 95/97 Operating System স্বতন্ত্র Operating System হিসেবে চালু হয়। 
- Windows 95 চালনার জন্য ডসের প্রয়োজন হয় না। 
- তবে ১৯৯৫ সালে মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫ সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে। এরপর চালু হয় উইন্ডোজ ৯৮। 
- বর্তমানে উইন্ডোজ এক্সপি (XP), ভিস্তা, Windows 7, Windows 10, Windows 11 বিপুলভাবে ব্যবহৃত হচ্ছে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং geeksforgeeks ওয়েবসাইট ।

৯,৬৪৮.
সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে কোন প্রতিষ্ঠান?
  1. মাইক্রোসফট
  2. আইবিএম
  3. অ্যাপল
  4. ইন্টেল
সঠিক উত্তর:
আইবিএম
উত্তর
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা
• সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে আইবিএম।

• স্মার্টফোন:
- স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত।
- বেলসাউথ প্রতিষ্ঠান ১৯৯৩ সালে স্মার্টফোন বাজারে আনেন।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- স্মার্টফোনে ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।
- ব্ল্যাকবেরি স্মার্টফোনের প্রথম নির্মাতা হচ্ছে - BlackBerry Limited এবং Research In Motion.
- 'প্রিমো' স্মার্টফোনের নির্মাতা প্রতিষ্ঠান - ওয়ালটন।

উৎস: ব্রিটানিকা।
৯,৬৪৯.
81 এর বিসিডি কোড কত?
  1. 1101001
  2. 00110101
  3. 10000001
  4. 10111001
সঠিক উত্তর:
10000001
উত্তর
সঠিক উত্তর:
10000001
ব্যাখ্যা

• 81 এর বিসিডি কোড  হচ্ছে : 10000001

• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত।

8 এর বিসিডি 1000
1 এর বিসিডি 0001
∴ 46 এর বিসিডি 10000001

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬৫০.
কোন ডাটাবেজ কনস্ট্রেন্টটি একটি টেবিলের ডেটাকে অন্য টেবিলের নির্দিষ্ট কলামের সাথে সংযুক্ত রেখে ডাটা ইন্টিগ্রিটি নিশ্চিত করে?
  1. প্রাইমারি কী (Primary Key)
  2. ফরেন কী (Foreign Key)
  3. ইনডেক্সিং (Indexing)
  4. ট্রিগার (Trigger)
সঠিক উত্তর:
ফরেন কী (Foreign Key)
উত্তর
সঠিক উত্তর:
ফরেন কী (Foreign Key)
ব্যাখ্যা

ফরেন কী (Foreign Key) হল একটি ডাটাবেজ কনস্ট্রেন্ট, যা একটি টেবিলের নির্দিষ্ট কলামকে অন্য টেবিলের প্রাইমারি কী (Primary Key) এর সাথে সংযুক্ত রাখে এবং ডাটা ইন্টিগ্রিটি বজায় রাখে। এটি দুটি টেবিলের মধ্যে সম্পর্ক (Relation) স্থাপন করতে সাহায্য করে।

কী ফিল্ড:
- যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড অনুসন্ধান, সনাক্তকরণ, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ড ৩ ধরনের হতে পারে। যথা -

প্রাইমারি কী (Primary Key)
- যে ফিল্ড কোন রেকর্ডকে ইউনিকভাবে (অদ্বিতীয়) সনাক্ত করতে পারে তাকে প্রাইমারি কী বলে।

কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key)
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যাবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে।

ফরেন কী (Foreign Key)
- কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তবে তাকে ফরেন কী বলে।
- ফরেন কী এর সাহায্যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬৫১.
নিচের কোনটি ১০০১০০ এর ১ কমপ্লিমেন্ট?
  1. ক) ১০০০১১
  2. খ) ০১১০১১
  3. গ) ০০১০০১
  4. ঘ) ০১১১১০
সঠিক উত্তর:
খ) ০১১০১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ০১১০১১
ব্যাখ্যা
বাইনারি সংখ্যায় ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে অর্থাৎ সংখ্যার বিটগুলােকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) গঠন পাওয়া যায়।
অতএব, ১০০১০০ সংখ্যাটির ১ এর পরিপূরক হলো ০১১০১১
৯,৬৫২.
710(10) = ?(8)
  1. 1306
  2. 1403
  3. 1725
  4. 1434
সঠিক উত্তর:
1306
উত্তর
সঠিক উত্তর:
1306
৯,৬৫৩.
In most web browsers, what does the F5 key do?
  1. Opens the developer tools
  2. Opens a new tab
  3. Refreshes the page
  4. Closes the current tab
সঠিক উত্তর:
Refreshes the page
উত্তর
সঠিক উত্তর:
Refreshes the page
ব্যাখ্যা

• ওয়েব ব্রাউজারে F5 কি সাধারণত পৃষ্ঠাটি রিফ্রেশ বা পুনরায় লোড করার জন্য ব্যবহৃত হয়। যখন কোনো ব্যবহারকারী কোনো ওয়েবপেজে F5 কী চাপেন, তখন ব্রাউজার সার্ভার থেকে সেই পৃষ্ঠার সর্বশেষ তথ্য নিয়ে আসে এবং স্ক্রিনে আপডেট করে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন কোনো ওয়েবসাইটের সামগ্রী পরিবর্তিত হয়েছে বা নতুন তথ্য এসেছে, কারণ কেবল ব্রাউজারকে পুনরায় লোড করতে হবে। F5 কীটি ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী পুরানো ক্যাশড কপি বাদ দিয়ে সর্বশেষ ডেটা দেখতে পারে।

- তাই, প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো: গ) Refreshes the page.


• ফাংশন কী:
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়। 

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।

- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।

- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৯,৬৫৪.
ইউটিলিটি সফটওয়্যার এর কাজ-
  1. ওয়েব ব্রাউজিং সেবা প্রদান করা
  2. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা
  3. অপারেটিং সিস্টেম পরিচালনা করা
  4. ডিস্ক ফরম্যাট করা
সঠিক উত্তর:
ডিস্ক ফরম্যাট করা
উত্তর
সঠিক উত্তর:
ডিস্ক ফরম্যাট করা
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার এর কাজ হচ্ছে "ডিস্ক ফরম্যাট করা"।

• ইউটিলিটি সফটওয়্যার:

- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

• ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ:
- Antivirus, 
- File Management System, 
- Disk Management tools, 
- Compression tools ইত্যাদি।

• ইউটিলিটি সফটওয়্যারের  কাজ:
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে:
⇒ ফাইল তৈরি করা,
⇒ সংরক্ষণ করা,
⇒ কোনো কিছু ডিলিট করা,
⇒ ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৫৫.
'সিমপ্লেক্স মোড'-এর উদাহরণ কোনটি?
  1. টেলিফোন
  2. রেডিও
  3. ওয়াকিটকি
  4. ফ্যাক্স
সঠিক উত্তর:
রেডিও
উত্তর
সঠিক উত্তর:
রেডিও
ব্যাখ্যা

• ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা প্রবাহের দিককে বোঝায়। সিমপ্লেক্স (Simplex) মোডে ডেটা শুধুমাত্র একদিকে প্রেরক থেকে প্রাপকের কাছে প্রেরিত হয়; প্রাপক কখনো প্রেরককে কোনো ডেটা পাঠাতে পারে না। রেডিও বা টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে কেন্দ্র থেকে সিগন্যাল পাঠানো হয় এবং আমরা তা কেবল গ্রহণ করি, বিনিময়ে কিছু পাঠাতে পারি না। তাই রেডিও একটি সিমপ্লেক্স মোড ডিভাইস।

• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex),
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)।

১. সিমপ্লেক্স মোড:
- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।
- সিমপ্লেক্সের উদাহরণ- রেডিও-টিভি, PABX, কীবোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. ফুল-ডুপ্লেক্স মােড:
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

৩. হাফ-ডুপ্লেক্স মোড:
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা - শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।
- হাফ ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।

৯,৬৫৬.
What is the primary function of a compiler?
  1. Execute the program.
  2. Debug the program.
  3. Translate high-level programming language code into machine code.
  4. Optimize the program for performance.
সঠিক উত্তর:
Translate high-level programming language code into machine code.
উত্তর
সঠিক উত্তর:
Translate high-level programming language code into machine code.
ব্যাখ্যা
• কম্পাইলারের প্রাথমিক এবং প্রধান কাজ উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে একসাথে অনুবাদ করা।


figure: Compiler (image source: codeforwin.org)

• কম্পাইলার (Compiler):
→ কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে। 
→ এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
→ ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
→ কারণ, কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার COBOL প্রোগ্রামকে কম্পাইল করতে পারে সেই কম্পাইলার বেসিক প্রোগ্রাম কম্পাইল করতে পারে না।
→ কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

কম্পাইলারের প্রধান কাজ:
১. উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা। সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
২. প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
৩. প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৫৭.
ভার্চুয়াল মেমোরি ব্যবস্থায় তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন দুটি উপাদানের সমন্বয় ঘটে?
  1. RAM ও CPU
  2. CPU ও হার্ডডিস্ক
  3. RAM ও ডিস্ক স্টোরেজ
  4. মনিটর ও কীবোর্ড
সঠিক উত্তর:
RAM ও ডিস্ক স্টোরেজ
উত্তর
সঠিক উত্তর:
RAM ও ডিস্ক স্টোরেজ
ব্যাখ্যা

ভার্চুয়াল মেমোরি RAM এবং ডিস্ক স্টোরেজ উভয়ই ব্যবহার করে মেমোরি পরিচালনা করে এবং প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামের অংশগুলো RAM-এ লোড করে।

ভার্চুয়াল মেমোরি (Virtual Memory):
 - ভার্চুয়াল মেমোরি হলো একটি মেমোরি ব্যবস্থাপনা পদ্ধতি, যা অপারেটিং সিস্টেম ব্যবহার করে।
- এর মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলোকে এমনভাবে দেখানো হয় যেন তারা একটি বড় ও ধারাবাহিক মেমোরি ব্লক ব্যবহার করছে, যদিও বাস্তবে শারীরিক মেমোরি (RAM) সীমিত এবং সবসময় ধারাবাহিকভাবে বরাদ্দ করা থাকে না।

- এর মূল ধারণা হলো—একটি প্রোগ্রামকে ছোট ছোট অংশে (যাকে পেজ বা Page বলা হয়) ভাগ করা।
- যখন প্রধান মেমোরি (RAM)-তে জায়গা প্রয়োজন হয়, তখন কিছু পেজ ডিস্কে সরিয়ে রাখা হয় এবং প্রয়োজন হলে সেগুলো আবার RAM-এ ফিরিয়ে আনা হয়।

ভার্চুয়াল মেমোরির উদ্দেশ্য:
১. একটি প্রোগ্রাম চালানোর জন্য পুরো প্রোগ্রাম একসাথে মেমোরিতে লোড করার প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রয়োজনীয় অংশগুলো লোড করা হয়।
২. প্রোগ্রামের আকার সিস্টেমে থাকা শারীরিক মেমোরির চেয়ে বড় হতে পারে।
৩. ভার্চুয়াল মেমোরি এমন একটি বড় মেমোরির ধারণা তৈরি করে, যদিও প্রকৃত RAM ছোট হতে পারে।
৪. এটি RAM এবং ডিস্ক স্টোরেজ উভয়ই ব্যবহার করে মেমোরি পরিচালনা করে এবং প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামের অংশগুলো RAM-এ লোড করে।
৫. এর ফলে সিস্টেম একসাথে আরও বেশি প্রোগ্রাম চালাতে পারে এবং মেমোরি আরও দক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হয়।

উৎস: geeksforgeeks.

৯,৬৫৮.
45 দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা কত?
  1. 101001
  2. 101010
  3. 110001
  4. 101101
সঠিক উত্তর:
101101
উত্তর
সঠিক উত্তর:
101101
ব্যাখ্যা
- ডান পাশ থেকে শুরু, 1 থেকে দ্বিগুণ করে যতটা বাইনারি সংখ্যা থাকবে ততটা দশমিক সংখ্যার দ্বিগুণ লিখতে হবে। 
- তারপর বাইনারি সংখ্যার যেগুলোতে 1 থাকবে তত তম দশমিক সংখ্যার সাথে 1 গুণ করতে হবে। যেমন এখানে 6টি বাইনারি সংখ্যা আছে। তাহলে 32-16-8-4-2-1 ছয়টি সংখ্যা লেখা হলো। এখন কোন কোন সংখ্যার যোগফল 43 হবে সেই সংখ্যার জায়গায় 1 বসিয়ে বাকী গুলোতে 0 বসিয়ে বাইনারি সংখ্যা পাওয়া যাবে।
(32×1) + (16×0) + (8×1) + (4×1) + (2×0) + (1×1)
= 32 + 0 + 8 + 4 + 0 + 1
= 45
৯,৬৫৯.
কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়?
  1. Inferno
  2. Minix
  3. Redox
  4. Hermes
সঠিক উত্তর:
Hermes
উত্তর
সঠিক উত্তর:
Hermes
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং বিভিন্ন প্রোগ্রাম চালাতে সাহায্য করে। Inferno, Minix, এবং Redox - এ তিনটি প্রকৃত অপারেটিং সিস্টেম। Inferno একটি বিতরণকৃত (distributed) অপারেটিং সিস্টেম, Minix হলো একটি ইউনিক্স-ভিত্তিক শিক্ষামূলক অপারেটিং সিস্টেম, আর Redox একটি আধুনিক, রাস্ট ভাষায় তৈরি মাইক্রোকার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- কিন্তু Hermes কোনো অপারেটিং সিস্টেম নয়; এটি সাধারণত একটি মেসেজিং সিস্টেম বা অন্যান্য প্রযুক্তিগত প্রজেক্টের নাম হিসেবে ব্যবহৃত হয়। তাই, Hermes অপারেটিং সিস্টেম নয়।
- সঠিক উত্তর: ঘ) Hermes

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- এটি কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সকল কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কার্যক্ষম নয়, কারণ এটি ব্যবহারকারীর সঙ্গে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে।

• অপারেটিং সিস্টেমের প্রধান কার্যাবলি:
- প্রসেস ম্যানেজমেন্ট: এটি CPU-তে চলমান বিভিন্ন প্রসেস নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে।
- মেমোরি ম্যানেজমেন্ট: এটি কম্পিউটারের RAM এবং অন্যান্য মেমোরির কার্যকর ব্যবহার নিশ্চিত করে।
- ফাইল ম্যানেজমেন্ট: ফাইল তৈরি, সংরক্ষণ, মুছে ফেলা এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- ডিভাইস ম্যানেজমেন্ট: ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর কার্যক্রম পরিচালনা করে।
- সিকিউরিটি ও এক্সেস কন্ট্রোল: ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করে এবং অনুমোদিত ব্যবহারকারীদের প্রবেশাধিকার প্রদান করে।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ:
- অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে, তবে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা যায়। যথা:
1. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম (Single User Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে কেবলমাত্র একজন ব্যবহারকারী কাজ করতে পারে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। সাধারণত এটি ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
- উদাহরণ: CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

2. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম (Multi-User Operating System):
- যখন একাধিক ব্যবহারকারী একই সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, তখন সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- এটি সাধারণত সার্ভার ও নেটওয়ার্ক ভিত্তিক পরিবেশে ব্যবহৃত হয়।
- উদাহরণ: Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগাম বাংলাদেশ উনাক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৬০.
Which of the following is a valid hexadecimal number?
  1. 3F9A
  2. 5K2E
  3. 7M8D
  4. 2Q5F
সঠিক উত্তর:
3F9A
উত্তর
সঠিক উত্তর:
3F9A
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ক) 3F9A
• হেক্সাডেসিমাল সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা ১৬ টি অক্ষর বা ডিজিট দিয়ে গঠিত হয়।
- এই পদ্ধতিতে শুধুমাত্র নিম্নলিখিত ১৬টি প্রতীক (Symbols) ব্যবহার করা হয়: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F.
- এখানে, A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, এবং F = 15.

এখন, দেওয়া সংখ্যাগুলোতে দেখা যাক,
ক) 3F9A: এই সংখ্যাটির সমস্ত প্রতীক (3, F, 9, A) হেক্সাডেসিমেল সেটের (0-9, A-F) মধ্যে রয়েছে। তাই এটি একটি বৈধ হেক্সাডেসিমেল সংখ্যা।
খ) 5K2E: তে K আছে যা বৈধ নয়।
গ) 7M8D: তে M আছে, যা বৈধ নয়।
ঘ) 2Q5F: তে Q আছে, যা বৈধ নয়।

সংখ্যা পদ্ধতি:
- কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।
- সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায়।
যথা-
১. দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System),
২. বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System) ও
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System)।

- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০।
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬৬১.
নিচের কোনটি ডাটাবেজের উপাদান হিসেবে পরিচিত?
  1. রেকর্ড
  2. ফিল্ড
  3. ডাটা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• ডাটাবেজ: 
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়। 
- ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে। 
যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি। 
- ডাটাবেজ এর ব্যবহার বর্তমানে কম্পিউটারের ব্যাপক প্রচলনের ফলে ব্যক্তিগত তথ্যাবলি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলি, হিসাব-নিকাশ ইত্যাদি কম্পিউটারে ডাটাবেজ আকারে সংরক্ষণ করে রাখা হয় এবং সমস্ত ডাটাবেজ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।

ডাটাবেজের বিভিন্ন উপাদান: 
- ডাটাবেজের বিভিন্ন উপাদানসমূহ হলো- 
১. ফিল্ড (Field), 
২. ডাটা (Data), 
৩. রেকর্ড (Record) ও
৪. ডাটা টেবিল (Data Table)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৬২.
(110110)2 এর সমতুল্য দশমিক সংখ্যা কোনটি?
  1. 48
  2. 54
  3. 44
  4. 50
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা
প্রশ্ন: (110110)2 এর সমতুল্য দশমিক সংখ্যা কোনটি?

সমাধান: 
110110 = (1 × 25) + (1 × 24) + (0 × 23) + (1 × 22) + (1 × 21) + (0 × 20)
= 32 + 16 + 4 + 2
= 54
৯,৬৬৩.
অ্যাসেম্বলি বা উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়?
  1. সোর্স প্রোগ্রাম
  2. অবজেক্ট প্রোগ্রাম
  3. এক্সিকিউটেবল প্রোগ্রাম
  4. মেশিন প্রোগ্রাম
সঠিক উত্তর:
সোর্স প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
সোর্স প্রোগ্রাম
ব্যাখ্যা

• সোর্স প্রোগ্রাম—মানুষের বোধগম্য ভাষায় লেখা মূল প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয়।

• অনুবাদক প্রোগ্রাম(Translator Program):
- অ্যাসেম্বলি ভাষা বা উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম(Source Program) বলা হয়।
- মেশিন ভাষায় অনূদিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম(Object Program) বলা হয়।
- কম্পিউটার সরাসরি অ্যাসেম্বলি বা উচ্চস্তরের ভাষা বুঝতে পারে না।
- কম্পিউটার কেবল মেশিন ভাষা বুঝতে সক্ষম।
 
• অনুবাদক প্রোগ্রামের প্রয়োজনীয়তা:
- সোর্স প্রোগ্রাম চালানোর পূর্বে সেটিকে অবশ্যই মেশিন ভাষায় অনুবাদ করতে হয়।
- এই অনুবাদের কাজ সম্পাদনের জন্য যে প্রোগ্রাম ব্যবহৃত হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে।
 
• মেশিন ভাষার বৈশিষ্ট্য:
- মেশিন ভাষা বাইনারি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে গঠিত।
- এতে কেবল ০ এবং ১ এই দুইটি বাইনারি ডিজিট ব্যবহৃত হয়।
- অনুবাদের পর কম্পিউটার প্রোগ্রামটি নির্বিঘ্নে চালাতে পারে।
 
• অনুবাদক প্রোগ্রামের ভূমিকা:
- মানুষের বোধগম্য ভাষা ও কম্পিউটারের বোধগম্য ভাষার মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
- প্রোগ্রাম নির্বাহযোগ্য করার জন্য এটি অপরিহার্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬৬৪.
শিক্ষাক্ষেত্রে “Adaptive Learning” এর প্রধান বৈশিষ্ট্য কী?
  1. সকল ছাত্রকে একই কনটেন্ট দেওয়া
  2. ছাত্রের গতিবিধি অনুযায়ী কনটেন্ট পরিবর্তন
  3. শুধুমাত্র মাল্টিমিডিয়া ব্যবহার
  4. সময় নির্ধারণ করে প্রশ্নপত্র দেওয়া
সঠিক উত্তর:
ছাত্রের গতিবিধি অনুযায়ী কনটেন্ট পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
ছাত্রের গতিবিধি অনুযায়ী কনটেন্ট পরিবর্তন
ব্যাখ্যা
•  Adaptive Learning হল একটি আধুনিক শিক্ষাব্যবস্থা যেখানে প্রতিটি শিক্ষার্থীর শেখার ধরণ, গতি এবং সক্ষমতার উপর ভিত্তি করে পাঠ্যবস্তু (Content) নিজে থেকেই পরিবর্তন হয় বা মানিয়ে নেয়।
এটি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বিশ্লেষণাত্মক অ্যালগরিদম ব্যবহার করে শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর করে তোলে। 

•  বৈশিষ্ট্য:
-  ছাত্রের প্রদর্শন এবং প্রয়োজন অনুযায়ী পাঠ পরিবর্তন হয়
-  দুর্বল জায়গা চিহ্নিত করে পুনরায় অনুশীলনের সুযোগ দেয়
-  রিয়েল-টাইম ফিডব্যাক প্রদান করে
-  শিক্ষক ও ছাত্র উভয়ের জন্য পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে

অন্যদিকে, 
সকল ছাত্রকে একই কনটেন্ট দেওয়া: এটি প্রচলিত শিক্ষাব্যবস্থা, Adaptive Learning-এ ঠিক এর বিপরীত ঘটে।

শুধুমাত্র মাল্টিমিডিয়া ব্যবহার: মাল্টিমিডিয়া হয়তো ব্যবহৃত হয়, কিন্তু এটি মূল বৈশিষ্ট্য নয়।

সময় নির্ধারণ করে প্রশ্নপত্র দেওয়া: এটি পরীক্ষার একটি দিক, তবে Adaptive Learning-এর মূল বিষয় নয়।

তথ্যসূত্র:
-  UNESCO Glossary.
-  World Bank edTech Notes.
-  Brookings Institute: "Adaptive learning and the future of personalized education".
৯,৬৬৫.
VoIP ব্যবহারের প্রধান সুবিধা কোনটি?
  1. ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়
  2. শুধুমাত্র ল্যান্ডলাইনে ব্যবহারযোগ্য
  3. কল খরচ বেশি
  4. যোগাযোগ খরচ কম
সঠিক উত্তর:
যোগাযোগ খরচ কম
উত্তর
সঠিক উত্তর:
যোগাযোগ খরচ কম
ব্যাখ্যা

• VoIP বা Voice over Internet Protocol হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ভয়েস কল করা যায়। এর প্রধান সুবিধা হলো যোগাযোগ খরচ কম হওয়া। প্রচলিত টেলিফোন ব্যবস্থার তুলনায় VoIP অনেক সাশ্রয়ী, কারণ এখানে আলাদা টেলিফোন নেটওয়ার্কের প্রয়োজন হয় না, শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই দেশি ও আন্তর্জাতিক কল সহজে করা যায়। অনেক ক্ষেত্রে কল প্রায় বিনামূল্যে বা খুব কম খরচে সম্ভব। এছাড়া ভিডিও কল, কনফারেন্স কল এবং ডাটা শেয়ার করার মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। তাই প্রদত্ত অপশন গুলির মধ্যে সঠিক উত্তর হলো ঘ) যোগাযোগ খরচ কম।

VoIP:
- Voice over IP বা VoIP হলো একটি প্রটোকল।
- এটি সাধারণত অডিও এবং ভিডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে ভয়েস সংকেত ডিজিটাল ডেটাতে রূপান্তরিত হয়ে ইন্টারনেট প্রোটোকল (IP) নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত হয়।
- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়।
- VoIP-কে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।
- H.323 Protocol সাধারণত VolP (Voice Over Internet Protocol) এ ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।

৯,৬৬৬.
What is the main purpose of DNS?
  1. ক) To store websites on the internet
  2. খ) To send emails between servers
  3. গ) To translate domain names into IP addresses
  4. ঘ) To provide security for websites
সঠিক উত্তর:
গ) To translate domain names into IP addresses
উত্তর
সঠিক উত্তর:
গ) To translate domain names into IP addresses
ব্যাখ্যা
DNS এর পূর্ণরূপ Domain Name System। 
ডোমেন নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয়/ইউনিক আলফানিউমেরিক (ক্যারাক্টর বা নাম্বার সম্বলিত) ঠিকানা। 

Hostname হল একটি Host কম্পিউটারের জন্য বরাদ্দকৃত ডোমেন নেম। এর দ্বারা একটি কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায়। 
DNS Server মূলত Hostname-কে IP Address-এ অনুবাদ করে দেয়। 
একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
ইহা Hostname এর পরিবর্তে IP Address-এ রূপান্তর করে দেয়। 
তখনই কেবল ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। 

ডিএনএস-এর মূল উদ্দেশ্য হ'ল মানব-পাঠযোগ্য ডোমেন নামগুলিকে কম্পিউটার-পঠনযোগ্য আইপি ঠিকানাগুলিতে অনুবাদ করা। 
৯,৬৬৭.
নগদ টাকার বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরণের প্লাস্টিক কার্ডকে বলে-
  1. ক) পোস্ট পেইড কার্ড
  2. খ) রেডি ক্যাশ কার্ড
  3. গ) প্রিপেইড কার্ড
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
খ) রেডি ক্যাশ কার্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) রেডি ক্যাশ কার্ড
ব্যাখ্যা
নগদ অর্থের বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক কার্ড ক্রেডিট বলে। বাংলাদেশে জনতা ব্যাংক লিমিটেড সর্বপ্রথম এই ব্যবস্থা চালু করে। নগদ টাকার বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরণের প্লাস্টিক কার্ডকে রেডি ক্যাশ কার্ড বলে। এই স্মার্ট কার্ডটি তৈরি করা হয়েছে সর্বাধুনিক মাইক্রো প্রসেসর প্রযুক্তির উপর ভিত্তি করে। নিরাপত্তার জন্য প্রতিটি কার্ডে রয়েছে চার সংখ্যার একটি গোপন ব্যক্তিগত নম্বর, এর ফলে কেবল গ্রাহকই পারবেন কার্ডটি ব্যবহার করতে।
৯,৬৬৮.
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা কে?
  1. ক) অ্যাপল
  2. খ) গুগল
  3. গ) হুয়াওয়ে
  4. ঘ) মাইক্রোসফট
সঠিক উত্তর:
খ) গুগল
উত্তর
সঠিক উত্তর:
খ) গুগল
ব্যাখ্যা
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা গুগুল। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম রিলিজ করা হয়। এটি মূলত স্মার্টফোন উপযোগী একটি অপারেটিং সিস্টেম। টাচস্ক্রিন মোবাইল এবং ট্যাবে এটি ব্যবহৃত হয়।
লিনাক্স কার্নেল এবং অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যারের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়। বর্তমান বিশ্বের প্রায় ২৫০ কোটির অধিক মোবাইল সেট এবং ট্যাবলেটে এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম সক্রিয় রয়েছে।
(সূত্রঃ এন্ড্রয়েড ওয়েবসাইট)
৯,৬৬৯.
The book 'How to Avoid a climate Disaster' is written by
  1. Jeff Bezos
  2. Larry page
  3. Bill Gates
  4. Mark Zuckerberg
সঠিক উত্তর:
Bill Gates
উত্তর
সঠিক উত্তর:
Bill Gates
ব্যাখ্যা
- 'How to Avoid a Climate Disaster'-এর রচয়িতা বিল গেটস। 
- বইটি হচ্ছে -জলবায়ু বিপর্যয় এড়ানোর উপায় সম্পর্কে। 
- বইটিতে বিল গেটস জলবায়ু বিপর্যয় এড়াতে কীভাবে পৃথিবী শূন্য গ্রীনহাউস গ্যাস নির্গমনে যেতে পারে তার জন্য একটি বিস্তৃত, ব্যবহারিক-এবং অ্যাক্সেসযোগ্য-পরিকল্পনা নির্ধারণ করেছেন৷
- তিনি তার বইতে বলেন আমাদের প্রয়োজন প্রতি বছর বায়ুমণ্ডল থেকে ৫১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস অপসারণ করতে হবে।

উৎস: ব্রিটানিকা।
৯,৬৭০.
ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. সুইচ
  2. গেটওয়ে
  3. প্রিন্টার
  4. NIC
সঠিক উত্তর:
গেটওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গেটওয়ে
ব্যাখ্যা
ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করতে গেটওয়ে ব্যবহৃত হয়।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।

গেটওয়ে (Gateway)
- গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।
- ইহা বিভিন্ন প্রোটোকলগুলোকে জড়ো করে বিভিন্ন এপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে।
- একটি প্রোটোকল এর সাথে অন্য একটি প্রোটোকল যুক্ত করতে হলে গেটওয়ে ব্যবহার করতে হয়।

• গেটওয়ের সুবিধাসমূহ-
১. গেটওয়ে ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়।
২. গেটওয়ের মাধ্যমে নানারকম নেটওয়ার্ক বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত হতে পারে।

• গেটওয়ের অসুবিধাসমূহ-
১. এটি ধীরগতি সম্পন্ন।
২. এর কনফিগারেশন তুলনামূলক জটিল।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,৬৭১.
নিচের কোনটি কম্পিউটারের ডেটা বাস (Data Bus)-এর কাজ?
  1. গাণিতিক কাজ করা।
  2. তথ্য আদান প্রদান।
  3. প্রোগ্রাম নিয়ন্ত্রণ।
  4. মেমোরি সংরক্ষণ।
সঠিক উত্তর:
তথ্য আদান প্রদান।
উত্তর
সঠিক উত্তর:
তথ্য আদান প্রদান।
ব্যাখ্যা
• ডেটা বাস (Data Bus) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তথ্য বা ডেটা এক অংশ থেকে অন্য অংশে বহন করে। এর কাজ হচ্ছে বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা।

- এই বাসের মাধ্যমে ডাটা উভয় দিকেই যাতায়াত করতে পারে তাই ইহাকে Bi-directional বাস বলে। 
- একটি বাসের মধ্যে যে কয়টি তার এই আদান প্রদান করতে পারে তাকে তত বিটের বাস বলা হয়। 
- ডাটা বাস ৮ বিট , ১৬বিট, ৩২ বিট ও ৬৪ বিটের হতে পারে। বলা বাহুল্য বেশি বিটের ডাটা বাস দ্রূত ও বেশি পরিমাণ ডাটা ট্রান্সফার করতে পারবে।
- এটি CPU, RAM, মেমোরি এবং ইনপুট/আউটপুট ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করে।
উদাহরণ: যখন CPU RAM থেকে কিছু তথ্য চায়, তখন ডেটা বাস সেই তথ্য এনে CPU-তে পৌঁছে দেয়।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- "Computer Organization and Architecture" by William Stallings.
৯,৬৭২.
গুণের জন্য কোন অপারেশন কোড ব্যবহৃত হয়?
  1. ক) ADD
  2. খ) SUB
  3. গ) MUL
  4. ঘ) JMU
সঠিক উত্তর:
গ) MUL
উত্তর
সঠিক উত্তর:
গ) MUL
ব্যাখ্যা
অপারেশন কোড:
অপারেশন কোডে নির্দেশ নেমোনিক থাকে। এই নেমোনিকগুলো বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন হতে পারে, তবে সাধারণত নিচের মত হয় ।

LDA(লোড) : প্রধান মেমরির কোন নির্দিষ্ট অবস্থানের (অপারেন্ডে দেওয়া) সংখ্যা অ্যাকিউমুলেটরে রাখে (Load Accumulator) !
STA(স্টোর) : STore Accumulator (মেশিনভাষার অনুরূপ)।

ADD(যোগ) : ADD, প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকিউমুলেটরের সংখ্যার সঙ্গে যোগ করে যোগফল অ্যাকিউমুলেটরে রাখ ।
SUB(বিয়োগ) : SUBtract, প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকিউমুলেটরের সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগফল অ্যাকিউমুলেটরে রাখ।

MUL(গুণ): MULtiple প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা দিয়ে অ্যাকিউমুলেটরের সংখ্যাকে গুণ করে গুণফল অ্যাকিউমুলেটরে রাখ।

DIV (ভাগ) : DIVide, প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা দিয়ে অ্যাকিউমুলেটরের সংখ্যাকে ভাগ করে ভাগফল অ্যাকিউমুলেটরে রাখ।

JMU(নিশর্ত জাম্প) : পরবর্তী নির্দেশের জন্য প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানে (লেবেলে) যাও ।

JAZ(জাম্প) : অ্যাকিউমুলেটরের সংখ্যা ০ হলে পরবর্তী নির্দেশের জন্য প্রধান মেমরির নির্দিষ্ট অবস্থানে
যাও নতুবা স্বাভাবিকভাবে অগ্রসর হও।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৯,৬৭৩.
স্কাইপির প্রতিষ্ঠাতা-
  1. ক) ডেনমার্কের ধমিজা
  2. খ) জানুজ ফ্রিজ
  3. গ) নিকোলাস জেনস্ট্রম
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
স্কাইপ একটি ভিওআইপি সেবা ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ ও সুইডেনের নিকোলাস জেনস্ট্রম সম্মিলিতভাবে স্কাইপ প্রতিষ্ঠা করেন।
৯,৬৭৪.
কোনটি Input Device?
  1. ক) OMR
  2. খ) COM
  3. গ) Plotter
  4. ঘ) Monitor
সঠিক উত্তর:
ক) OMR
উত্তর
সঠিক উত্তর:
ক) OMR
ব্যাখ্যা
OMR হলো একটি ইনপুট ডিভাইস। OMR এর পূর্ণরূপ Optical Mark Recognition.
 
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা। 
৯,৬৭৫.
ডেসিমেল সংখ্যা 15.25 এর সমতুল্য বাইনারি মান কত?
  1. 1001.01
  2. 1010.10
  3. 1111.01
  4. 1011.11
সঠিক উত্তর:
1111.01
উত্তর
সঠিক উত্তর:
1111.01
৯,৬৭৬.
প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কোনটি?
  1. IBM PS/2
  2. IBM 360
  3. ENIAC
  4. Apple Macintosh
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

- ENIAC (Electronic Numerical Integrator and Computer) ছিল প্রথম প্রজন্মের কম্পিউটারের একটি প্রধান উদাহরণ। 

কম্পিউটারের প্রজন্ম: 

- সময়ের সাথে সাথে কম্পিউটারের গতি, তথ্য ধারণ ক্ষমতা, হিসাব করার ক্ষমতা ইত্যাদির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। 
- পরিবর্তন ও বিকাশের এক একটি পর্যায় বা ধাপকে প্রজন্ম (Generation) হিসাবে চিহ্নিত করা হয়। 
- প্রতিটি প্রজন্মে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফট্ওয়্যারে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। 
- প্রজন্ম হিসাবে কম্পিউটারকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়। 
যথা- প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। 

প্রথম প্রজন্ম (First Generation 1942-1959): 
- ১৯৪২ হতে ১৯৫৯ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে সাধারণত প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয়। 
- এই সময়ে কম্পিউটারের মূল যন্ত্রাংশ ছিল বায়ুশূন্য ভালব, ভালবগুলো আকারে অনেক বড় ছিল এবং এগুলোর ব্যবহারের ফলে বিদ্যুৎ খরচ হতো অত্যন্ত বেশি। এগুলো ব্যবহারের ফলে তাপমাত্রা এত বেশি বেড়ে যেত যে কম্পিউটার পরিচালনার সময় কম্পিউটার ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা অসহনীয় হয়ে যেত। 
- এই সমস্ত কম্পিউটারে তথ্য ধারণ ক্ষমতা ছিল সীমিত এবং উপাত্ত সমস্যাও ছিল। 
- এর পর ধীরে ধীরে তথ্য ধারণ ক্ষমতার ক্ষেত্রে বায়ুশূন্য টিউবের পরিবর্তে চৌম্বক ধর্মী বস্তু আসতে শুরু করলো। 
যেমন- এবিসি (ABC), এনিয়াক (ENIAC), এডসেক (EDSAC), ইউনিভ্যাক (UNIVAC) প্রভৃতি প্রথম প্রজন্মের কম্পিউটার। 

অন্যদিকে, 
- IBM 360 তৃতীয় প্রজন্মের কম্পিউটার। 
- IBM PS/2 চতুর্থ প্রজন্মের কম্পিউটার। 
- Apple Macintosh অনেক পরবর্তী প্রজন্মের (সাধারণত চতুর্থ বা পঞ্চম প্রজন্ম) কম্পিউটার। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,৬৭৭.
ই-মেইল কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
  1. ক) IaaS
  2. খ) PaaS
  3. গ) SaaS
  4. ঘ) UaaS
সঠিক উত্তর:
গ) SaaS
উত্তর
সঠিক উত্তর:
গ) SaaS
ব্যাখ্যা
সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের শ্রেণিবিভাগ: সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে (তিন) ভাগে ভাগ করা যায়-

• অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-laaS):
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়; যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারে সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন। উদাহরণ:  Amazon Web Services, Google Cloud ইত্যাদি।

• প্ল্যাটফর্মভিত্তিক সেবা ( Platform as a services-PaaS):
এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। উদাহরণ:  AWS Elastic Beanstalk, Google App Engine ইত্যাদি।

 • সফটওয়্যার সেবা (Software/Application as a services-SaaS):
এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। উদাহরণ: ইমেইল, ক্যালেন্ডারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, Slack (Collaboration and Messaging), অফিস টুলস (যেমন: মাইক্রোসফট ৩৬৫) ইত্যাদি। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. https://www.azure.microsoft.com
৩. https://www.ibm.com
৯,৬৭৮.
110 একটি -
  1. দ্বিমিক সংখ্যা
  2. দশমিক সংখ্যা
  3. অক্টাল সংখ্যা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
Octal number system এ আটটি অংক ব্যবহৃত হয়। যথা- ০,১,২,৩,৪,৫,৬ এবং ৭। তাই ১১০ Octal number। 
Binary number system এ দুইটি অংক ব্যবহৃত হয়। যথা- ০,১। তাই ১১০ Binary number। 
Decimal number system এ দশটি অংক ব্যবহৃত হয়। যথা- ০,১,২,৩,৪,৫,৬, ৭, ৮, ৯। তাই ১১০ Decimal number। 
Hexa decimal number system এ ষোলটি অংক ব্যবহৃত হয়। যথা- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F। তাই ১১০ Hexa Decimal number।
৯,৬৭৯.
নিচের কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার নয়?
  1. ওরাকল
  2. মাইক্রোসফট এক্সেস
  3. মাইক্রোসফট এক্সেল
  4. মাই এসকিউএল
সঠিক উত্তর:
মাইক্রোসফট এক্সেল
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোসফট এক্সেল
ব্যাখ্যা
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলোঃ
- মাইক্রোসফট এক্সেস,
- মাই এসকিউএল,
- মাইক্রোসফট এসকিউএল সার্ভার,
- কোরেল প্যারাডক্স
- ওরাকল ইত্যাদি।

অন্যদিকে,
মাইক্রোসফট এক্সেল হলো স্প্রেডশিট সফটওয়্যার।
৯,৬৮০.
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. বায়োমেট্রিক্স
  2. ভার্চুয়াল রিয়ালিটি
  3. ন্যানোটেকনোলজি
  4. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়। 
কাঙ্খিত নতুন বৈশিষ্ট্যের সৃষ্টির জন্য কোন জীবের DNA-এর পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।


উৎসঃ উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান, গাজী আজমল
৯,৬৮১.
রোবোটকে সর্বোচ্চ কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?
  1. ৯০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
• কাজের প্রয়োজনে রোবোটক ৩৬০° কোণ পর্যন্ত ঘুরানো যায়।

• রোবটিক্স:

- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯,৬৮২.
কোন ফোনের মাধ্যমে স্মার্টফোন যাত্রা শুরু করে?
  1. এরিকসন
  2. ব্লাকবেরি
  3. নোকিয়া
  4. সাইমন
সঠিক উত্তর:
সাইমন
উত্তর
সঠিক উত্তর:
সাইমন
ব্যাখ্যা
- প্রযুক্তি কোম্পানী IBM বিশ্বের প্রথম স্মার্টফোন তৈরি করে যার নাম ছিল সাইমন।
- 16 আগস্ট, 1994-এ জনসাধারণের কাছে বিক্রি হয়েছিল।
- এতে একটি টাচস্ক্রিন, ইমেইল ক্ষমতা, একটি ক্যালকুলেটর এবং একটি স্কেচ প্যাড সহ কয়েকটি অন্তর্নির্মিত অ্যাপ রয়েছে৷
- এটির কোড-নাম ছিল "অ্যাঙ্গলার" এবং ভেগাসের ফল কমডেক্স কনভেনশনে উন্মোচন করা হয়েছিল।
- ব্যাটারি একবার চার্জ করলে ১ ঘণ্টা চালানো যেত।
- বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ডিভাইসটি কেবলমাত্র 50,000 ইউনিট স্থানান্তরিত করতে ছয় মাস ব্যয় করেছে।

উৎস:
১. Time megazine.
২. World Economic Forum.
৯,৬৮৩.
কোনটি "প্রেজেন্টেশন সফটওয়্যার"?
  1. Microsoft Powerpoint
  2. Adobe Photoshop
  3. Microsoft Excel
  4. MS Word
সঠিক উত্তর:
Microsoft Powerpoint
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Powerpoint
ব্যাখ্যা
• সফটওয়‍্যারের প্রকারভেদ:
কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা:

১. সিস্টেম সফটওয়্যার (System Software):
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- MS DOS, LINUX, UNIX, MS WINDOWS 98, MS WINDOWS, MAC OS, SYMBIAN, ANDROID, PC DOS, XENIX, AIX, ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।

• উদাহরণ:
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার: Word Pad, Note Pad, MS Word, Latet.
ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার: Oracle, Ms Access, Poxpro.
প্রেজেন্টেশন সফটওয়্যার: Microsoft Powerpoint, Macromedia Flash.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৮৪.
বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে?
  1. ক্লার্ক ম্যাক্সওয়েল
  2. ম্যাক্স প্লাঙ্ক
  3. জগদীশ চন্দ্র বসু
  4. সত্যেন্দ্রনাথ বসু
সঠিক উত্তর:
জগদীশ চন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা
জগদীশ চন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭) ছিলেন একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী।
তাঁর গবেষণা উদ্ভিদবিজ্ঞানকে সমৃদ্ধ করে তােলে এবং ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা করে।
বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন তিনি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯,৬৮৫.
ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?
  1. রেকর্ড > ফিল্ড > বর্ণ > ডেটাবেজ
  2. রেকর্ড > ফিল্ড > তথ্য > ডেটাবেজ
  3. ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
  4. বর্ণ > ফিল্ড > রেকর্ড > ডেটাবেজ
সঠিক উত্তর:
ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
উত্তর
সঠিক উত্তর:
ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
ব্যাখ্যা
• ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম- ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ।

ফিল্ড:
ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।

রেকর্ড:
সম্পর্কযযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়। অনেকগুলো ফিল্ডের ডেটার সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।

ডেটা টেবিল:
সমজাতীয় সকল ডেটাকে এক একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত হয়।

ডেটাবেজ:
ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল নিয়ে ডেটাবেজ গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯,৬৮৬.
কারও তৈরি করা কাজ বা চিন্তাধারা নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় কি বলে?
  1. ক) হ্যাকিং
  2. খ) পাইরেসি
  3. গ) চুরি
  4. ঘ) প্লেজিয়ারিজম
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
ব্যাখ্যা
কারও তৈরি করা কাজ বা চিন্তাধারা নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় প্লেজিয়ারিজম বলে।এটি এক ধরনের সাইবার ক্রাইম।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৯,৬৮৭.
Bluetooth এ কোন রেডিও তরঙ্গ ব্যবহৃত হয়?
  1. ক) Ultra-high frequency (UHF)
  2. খ) Very High Frequency (VHF)
  3. গ) Super High Frequency (SHF)
  4. ঘ) Extremely High Frequency (EHF)
সঠিক উত্তর:
ক) Ultra-high frequency (UHF)
উত্তর
সঠিক উত্তর:
ক) Ultra-high frequency (UHF)
ব্যাখ্যা
Devices connected in a Bluetooth network communicate with each other using ultra-high frequency (UHF) radio waves. These are electromagnetic waves with frequencies around 2.4 gigahertz (2.4 billion waves per second).
Source: https://www.iop.org/
৯,৬৮৮.
প্যান নিচের কোনটি দ্বারা সংযুক্ত হতে পারে?
  1. USB Bus
  2. Fireware Bus
  3. ক ও খ উভয়ই
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• প্যান USB Bus এবং Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে।

• PAN:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network (পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক)।
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- তবে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে। 
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৮৯.
কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ কয়টি ?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) পাঁচটি
  4. ঘ) সাতটি
সঠিক উত্তর:
খ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
খ) চারটি
ব্যাখ্যা

কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ চারটি ।
এগুলোকে একসাথে IPOS চক্র বলে ।
IPOS মানে Input, Processing, Output & Storage বলে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

৯,৬৯০.
CIH ভাইরাসে আক্রান্ত ফাইলগুলোতে সাধারণত কোন এক্সটেনশন ব্যবহৃত হয়?
  1. .exe
  2. .doc
  3. .txt
  4. .jpg
সঠিক উত্তর:
.exe
উত্তর
সঠিক উত্তর:
.exe
ব্যাখ্যা
⚪ CIH (যেটি চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত) একটি মারাত্মক কম্পিউটার ভাইরাস যা মূলত .exe ফাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ধরণের ফাইল হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যা কোনো প্রোগ্রাম চালানোর জন্য ব্যবহৃত হয়। ভাইরাসটি এই ফাইলগুলোর ভেতরে নিজেকে লুকিয়ে রাখে এবং যখন ফাইলটি চালু করা হয়, তখন ভাইরাসটি সক্রিয় হয়।

⚪ অপশন আলোচনা:

.doc: মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল।

.txt: সাধারণ টেক্সট ফাইল।

.jpg: ইমেজ ফাইল।

এই ফাইলগুলো সাধারণত এক্সিকিউটেবল না হওয়ায় ভাইরাস ছড়ানোর জন্য সরাসরি ব্যবহার হয় না, যদিও কিছু ক্ষেত্রে বিশেষভাবে ডিজাইন করা ম্যালওয়্যারের মাধ্যমে এসব ফাইলেও বিপদ থাকতে পারে।

⚪ কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

⚪ কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৯১.
ফ্যাক্সের পুরো নাম কী? 
  1. ফাইল এক্সচেঞ্জ
  2. ফ্যাক্সিমিল
  3. ফাস্ট অ্যাক্সেস
  4. ফাইবার অ্যাক্সেস
সঠিক উত্তর:
ফ্যাক্সিমিল
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাক্সিমিল
ব্যাখ্যা
ফ্যাক্স (Fax): 
- বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিস্কার করেন। 
- ফ্যাক্সের পুরো নাম হলো ফ্যাক্সিমিল। 
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়। 
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান। 

- ফ্যাক্স মেশিন হলো মূলতঃ টেলিফোন, স্ক্যানার, প্রিন্টার ও মোডেম সম্মিলিত একটি যন্ত্র। 
- প্রেরক কোনো ডকুমেন্ট পাঠাতে চাইলে তিনি প্রথমে টোলফোনে ডায়াল করে প্রাপকের ফ্যাক্স মেশিনের সাথে টেলিফোন লাইনের মাধ্যমে সংযোগ স্থাপন করেন। 
- তারপর তাঁর ডকুমেন্টটি ফ্যাক্স মেশিনে রাখলে ডকুমেন্টের যাবতীয় লেখা বা ছবি স্ক্যানারের মাধ্যমে ডিজিটাল ছবিতে রূপান্তর হয়। 
- সেই ছবি মোডেমের সাহায্যে এনালগ সংকেতে রূপান্তর করে টেলিফোন লাইনের সাহায্যে প্রাপকের মোডেমে পাঠায়। 
- প্রাপকের মোডেম সেই এনালগ সংকেতকে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে ফ্যাক্স মেশিনের প্রিন্টারে পাঠায় এবং প্রিন্টারে সাহায্যে প্রেরকের পাঠানো ডকুমেন্টের হুবহু কপি প্রাপক পেয়ে যান। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৯২.
নিচের কোনটি রাইড শেয়ারিং মাধ্যম নয়?
  1. ক) পাঠাও
  2. খ) উবার
  3. গ) রেডএক্স
  4. ঘ) ওভাই
সঠিক উত্তর:
গ) রেডএক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) রেডএক্স
ব্যাখ্যা
রাইড শেয়ারিং মাধ্যম
- পাঠাও
- উবার
- ওভাই
- Lyft
- Ola

_______________
- অন্যদিকে রেডএক্স হচ্ছে কুরিয়ার সার্ভিস।
৯,৬৯৩.
কম্পিউটার গ্রাফিক্সের কার্যক্ষমতা কোন ধরনের বেঞ্চমার্ক দ্বারা মাপা হয়?
  1. GPU benchmark
  2. CPU benchmark
  3. Memory benchmark
  4. Disk benchmark
সঠিক উত্তর:
GPU benchmark
উত্তর
সঠিক উত্তর:
GPU benchmark
ব্যাখ্যা

• কম্পিউটার গ্রাফিক্সের কার্যক্ষমতা মূলত GPU benchmark দ্বারা মাপা হয়, কারণ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) জটিল ভিজ্যুয়াল ইফেক্ট, থ্রিডি রেন্ডারিং এবং উচ্চ রেজোলিউশনের ইমেজ প্রক্রিয়াকরণের জন্য বিশেষভাবে তৈরি। GPU benchmark পরীক্ষায় নির্দিষ্ট গ্রাফিক্যাল টাস্ক যেমন ফ্রেম রেট, রেজোলিউশন হ্যান্ডলিং, শেডার পারফরম্যান্স এবং রেন্ডারিং স্পিড যাচাই করা হয়। CPU, মেমরি বা ডিস্ক বেঞ্চমার্ক মূলত সিস্টেমের অন্যান্য দিক যেমন ডেটা প্রক্রিয়াকরণ, সঞ্চয় ও মেমরি ম্যানেজমেন্ট মূল্যায়ন করে, যা সরাসরি গ্রাফিক্স পারফরম্যান্স নির্ধারণ করে না। তাই কম্পিউটার গ্রাফিক্সের গুণগত ও কার্যকর মূল্যায়নে GPU benchmark সবচেয়ে উপযুক্ত।

• কম্পিউটারের কর্মক্ষমতা:
- কম্পিউটারের কর্মক্ষমতা বলতে বোঝায়, কম্পিউটার কত দ্রুত কাজ করতে পারে। এটিকে বিভিন্নভাবে পরিমাপ করা যায়, যেমন প্রসেসিং স্পিড, মেমোরি স্পিড, হার্ডডিস্কের গতি ইত্যাদি।

• Benchmark সফটওয়্যার হল এমন একটি বিশেষ ধরণের প্রোগ্রাম যা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের দক্ষতা (performance) যাচাই করতে সাহায্য করে।
- এটি CPU, GPU, RAM, ডিস্ক স্পিড ইত্যাদির কার্যকারিতা পরীক্ষা করে।
- ফলাফল হিসেবে একটি স্কোর বা তুলনামূলক রিপোর্ট দেয় — যা অন্য কম্পিউটারের সাথে তুলনা করা যায়।

• কিছু জনপ্রিয় Benchmark সফটওয়্যারের নাম: 
- Cinebench, 
- Geekbench, 
- 3DMark, 
- PassMark.

তথ্যসূত্র: 
- "Computer Fundamentals" by P.K. Sinha.
- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
- sciencedirect [link]

৯,৬৯৪.
ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান মডেল নয় কোনটি?
  1. অবকাঠামোগত সেবা
  2. হার্ডওয়য়ার সেবা
  3. সফটওয়্যার সেবা
  4. প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা
সঠিক উত্তর:
হার্ডওয়য়ার সেবা
উত্তর
সঠিক উত্তর:
হার্ডওয়য়ার সেবা
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। 
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS),
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service - PaaS) ও
- সফটওয়্যার সেবা (Software as a service - SaaS)

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যথা-
- পাবলিক ক্লাউড 
- প্রাইভেট ক্লাউড
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড

•  ক্লাউড কম্পিউটিং মডেলের বৈশিষ্ট্য তিনটি। যথা -
- Resource Scalability,
- On Demand,
- Pay as you go

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,৬৯৫.
রোবটের মুভমেন্টের জন্য রোবটিক্সে কী ব্যবহার করা হয়?
  1. প্রসেসর
  2. আইসি
  3. সেন্সর
  4. অ্যাকচুয়েটর
সঠিক উত্তর:
অ্যাকচুয়েটর
উত্তর
সঠিক উত্তর:
অ্যাকচুয়েটর
ব্যাখ্যা
• রোবটের মুভমেন্টের জন্য রোবটিক্সে "অ্যাকচুয়েটর" ব্যবহার করা হয়।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯,৬৯৬.
IDE/PATA হার্ড ডিস্ক ড্রাইভের 'PATA'-এর পূর্ণরূপ কী?
  1. Parallel Advanced Terminator Architecture
  2. Parallel Advanced Technology Attachment
  3. Parallel Advanced Technology Architecture
  4. Parallel Advanced Terminology Attachment
সঠিক উত্তর:
Parallel Advanced Technology Attachment
উত্তর
সঠিক উত্তর:
Parallel Advanced Technology Attachment
ব্যাখ্যা
• IDE/PATA হার্ড ডিস্ক ড্রাইভ:
- আইডিই হার্ড ডিস্ক ড্রাইভের পুরো অর্থ হলো 'ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স।
- একে পাটা বা প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট (PATA- Parallel Advanced Technology Attachment) নামেও ডাকা হয়।

• এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:
- IDE/PATA ড্রাইভগুলোর সাধারণত ৪০টি পিন থাকে।
- IDE/PATA ড্রাইভগুলো 133 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
- এই ড্রাইভ একই সময়ে ৮ বিট ডেটা প্রেরণ করতে পারে।
- PATA হার্ড ডিস্কগুলোকে সংযুক্ত করার জন্য PATA ক্যাবল ব্যবহার করা হয়। একটি একক PATA ক্যাবলে দুইটি ড্রাইভকে যুক্ত করা যায়। ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলীম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,৬৯৭.
ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করে সিগনাল প্রেরণ করা হয় কোনটিতে?
  1. ক) টিভি রিমোট কন্ট্রোলে
  2. খ) স্যাটেলাইট কমিউনিকেশনে
  3. গ) মাইক্রোওয়েভে
  4. ঘ) রেডিওতে
সঠিক উত্তর:
ক) টিভি রিমোট কন্ট্রোলে
উত্তর
সঠিক উত্তর:
ক) টিভি রিমোট কন্ট্রোলে
ব্যাখ্যা
ইনফ্রারেড একধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার তরঙ্গ দৈর্ঘ্য সাধারন আলো এর চেয়ে কম থাকে। ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের আলো ৭-৩০০ মাইক্রোমিটার, যা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে ১-৪৩০ টেরাহার্জ কম্পাঙ্কবিশিষ্ট। এই ক্ষুদ্র আলো মানুষের চোখে ধরা পড়ে না। এটি টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়।
৯,৬৯৮.
বায়োইনফরমেটিক্স নিচের কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়?
  1. ফিঙ্গারপ্রিন্ট
  2. রেটিনার মাপ বিশ্লেষণ
  3. দস্তখত বিশ্লেষণ
  4. কীট প্রতিরোধ
সঠিক উত্তর:
কীট প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
কীট প্রতিরোধ
ব্যাখ্যা
→ কীট প্রতিরোধ।

• বায়োইনফরমেটিক্স:

- বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানে সমন্বয়ে গঠিত একটি বিষয়।
- মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহসংরক্ষণ ;
- এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য।

• বায়োইনফরমেটিক্স-এর ব্যবহার:
- তবে জিনোম সিকোয়েন্স,
- প্রোটিন সিকোয়েন্স; 
- মলিকুলার মেডিসিন,
- জিনথেরাপি,
- ওষুধ তৈরিতে,
- কীট প্রতিরোধ;
- বর্জ্য পরিষ্কারকরণে,
- জলবায়ু পরিবর্তন গবেষণায়,
- বিকল্প শক্তির উৎস সন্ধানে,
- জীবাণু অস্ত্র তৈরিতে,
- ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস,
- জিন ফাইন্ডিং,
- প্রোটিনের মিথষ্ক্রিয়া।

উল্লেখ্য,
- দস্তখত বিশ্লেষণ, রেটিনার মাপ বিশ্লেষণ, ফিঙ্গারপ্রিন্ট এগুলো বায়োমেট্রিক্স পদ্ধতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি।
৯,৬৯৯.
নিচের কোনটি output device নয়?
  1. ক) হেডফোন
  2. খ) জয়স্টিক
  3. গ) প্লটার
  4. ঘ) স্পিকার
সঠিক উত্তর:
খ) জয়স্টিক
উত্তর
সঠিক উত্তর:
খ) জয়স্টিক
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৯,৭০০.
নিচের কোনটি প্রোগ্রামিং এর ভাষা?
  1. ক) Power point
  2. খ) MS Excel
  3. গ) COBOL
  4. ঘ) Windows
সঠিক উত্তর:
গ) COBOL
উত্তর
সঠিক উত্তর:
গ) COBOL
ব্যাখ্যা
ন্যাচারাল ল্যাংগুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাংগুয়েজ, নন-প্রসিডিউরাল ল্যাংগুয়েজ এবং একেট্রাল ল্যাংগুয়েজ এর সমন্বয়ে চতুর্থ প্রজন্মের ভাষা গঠিত। এই ভাষার স্বপ্নদ্রষ্টা হলো বিল গেটস। এই ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করবে ইন্টেলিজেন্ট কম্পাইলার। বর্তমানে এই ভাষা উন্নয়নাধীন রয়েছে। QBE, SQL, ADF, CSP ইত্যাদি কিছু চতুর্থ প্রজন্মের ভাষা। ADA, C এবং COBOL তৃতীয় প্রজন্মের ভাষা।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাহজাহান সজীব