বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৯১ / ১৩১ · ৯,০০১৯,১০০ / ১৩,০৮৮

৯,০০১.
স্টার টপোলজিতে নেটওয়ার্কের সব ডিভাইস একত্রিত হয় কিসের মাধ্যমে?
  1. রাউটার
  2. হাব
  3. গেটওয়ে
  4. ব্রিজ
সঠিক উত্তর:
হাব
উত্তর
সঠিক উত্তর:
হাব
ব্যাখ্যা
• স্টার টপোলজি:
- স্টার টপোলজিতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসসমূহ একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে।
- হাব বা সুইচের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস সমূহ যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে থাকে।
- হাব অচল হয়ে হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক অকেজো হয়ে যায়।
- যেকোন মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়।
- এই সিস্টেমে সমস্যা নির্ণয় করা তুলনামূলক সহজ।
- কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে ডেটা ট্রান্সফারে কোন সমস্যা সৃষ্টি হয়না।
- এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়।
- এই সিস্টেমে অনেক বেশি ক্যাবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমান বেশি।
- কম্পিউটারে সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পীড কমে যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৯,০০২.
ABC কম্পিউটারকে সাধারণভাবে বিশ্বের প্রথম কোন ধরনের কম্পিউটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
  1. প্রথম যান্ত্রিক কম্পিউটার
  2. প্রথম ইলেক্ট্রো-মেকানিক্যাল কম্পিউটার
  3. প্রথম ইলেকট্রনিক কম্পিউটার
  4. প্রথম বাণিজ্যিক কম্পিউটার
সঠিক উত্তর:
প্রথম ইলেকট্রনিক কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
প্রথম ইলেকট্রনিক কম্পিউটার
ব্যাখ্যা

• প্রথম ইলেকট্রনিক কম্পিউটার—ABC সম্পূর্ণভাবে ইলেকট্রনিক উপাদান (ভ্যাকুয়াম টিউব) ব্যবহার করে গণনা করত।

• এবিসি কম্পিউটার(ABC–Atanasoff Berry Computer):

- যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. জন ভিনসেন্ট অ্যাটানাসফ(Dr. John Vincent Atanasoff) এবং তাঁর ছাত্র ক্লিফ বেরি(Cliff Berry) ১৯৩৯ সালে যৌথভাবে একটি ইলেকট্রনিক গণনাযন্ত্র আবিষ্কার করেন।
- তাঁদের নামানুসারেই যন্ত্রটির নামকরণ করা হয় ABC (Atanasoff Berry Computer)।
- ABC–কে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- এই কম্পিউটারে গাণিতিক ও যুক্তিমূলক কাজের জন্য ৪৫টি ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হয়েছিল।
- তথ্য সংরক্ষণের জন্য এতে মেমরি হিসেবে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
- ABC কম্পিউটারটি ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় গণনার পথ উন্মুক্ত করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৯,০০৩.
(99)10 = (?)2
  1. 1110010
  2. 1000011
  3. 1100010
  4. 1100011
সঠিক উত্তর:
1100011
উত্তর
সঠিক উত্তর:
1100011
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) 1100011

দশমিক থেকে বাইনারিতে রূপান্তর:
ধাপ-১: যে দশমিক পূর্ণসংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, সেটিকে ২ (বাইনারির ভিত্তি) দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটি সংরক্ষণ করতে হবে।
ধাপ-২: উপরের ধাপে পাওয়া ভাগফলকে আবার ২ দ্বারা ভাগ করতে হবে এবং নতুন ভাগশেষটিও সংরক্ষণ করতে হবে। 
ধাপ-৩: এইভাবে প্রাপ্ত ভাগফলকে বারবার ২ দ্বারা ভাগ করতে হবে, যতক্ষণ না ভাগফল শূন্য (০) হয়।
ধাপ-৪: সবশেষে প্রাপ্ত ভাগশেষগুলোকে উল্টো ক্রমে (শেষ ভাগশেষ থেকে প্রথম ভাগশেষ পর্যন্ত) লিখলে রূপান্তরিত বাইনারি সংখ্যার পূর্ণাংশ পাওয়া যাবে।




সুতরাং, (99)10 = (1100011)2

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)

৯,০০৪.
নিচের কোনটি বেস-৮ সংখ্যা?
  1. 85
  2. 9A
  3. 76
  4. 58
সঠিক উত্তর:
76
উত্তর
সঠিক উত্তর:
76
ব্যাখ্যা

• বেস-৮ (অক্টাল) সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র ০ থেকে ৭ পর্যন্ত অঙ্ক ব্যবহার করা যায়। অর্থাৎ কোনো সংখ্যায় ৮ বা তার চেয়ে বড় অঙ্ক থাকলে তা বেস-৮ সংখ্যা হতে পারে না। দেওয়া বিকল্পগুলোর মধ্যে 85 সংখ্যাটিতে ৮ ও ৫ আছে, যেখানে ৮ গ্রহণযোগ্য নয়। 9A সংখ্যাটিতে ৯ ও A আছে, যা অক্টাল পদ্ধতিতে সম্পূর্ণ অবৈধ। 58 সংখ্যাটিতে ৮ রয়েছে, সেটিও গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র 76 সংখ্যাটিতে ৭ ও ৬ আছে, যা ০–৭ সীমার মধ্যে। তাই সঠিক উত্তর হলো গ) 76.

অক্টাল সংখ্যা পদ্ধতি:
- অক্টাল সংখ্যা পদ্ধতি হলো একটি সংখ্যাগত পদ্ধতি যেখানে মোট ৮টি সংখ্যা ব্যবহৃত হয়।
- এই পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এই ৮টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
- কম্পিউটারের বিভিন্ন লো-লেভেল অপারেশনে অক্টাল সংখ্যা ব্যবহৃত হয়।
- অক্টাল সংখ্যা পদ্ধতি বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

উদাহরণ:
(২০৪), (৫১৫) ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৯,০০৫.
'উইন্ডোজ' মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. ক) অ্যাপল
  2. খ) মাইক্রোসফট
  3. গ) গুগল
  4. ঘ) আইবিএম
সঠিক উত্তর:
খ) মাইক্রোসফট
উত্তর
সঠিক উত্তর:
খ) মাইক্রোসফট
ব্যাখ্যা
স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যে গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস, রিমের ব্ল্যাকবেরি, মাইক্রোসফটের উইন্ডোজ, নকিয়ার সিমবিয়ান, স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।
৯,০০৬.
ওয়ার্ডের Save as উইন্ডো খুলতে কোন ফাংশন কী ব্যবহৃত হয়?
  1. F5
  2. F11
  3. F12
  4. F7
সঠিক উত্তর:
F12
উত্তর
সঠিক উত্তর:
F12
ব্যাখ্যা
কীবোর্ডের ফাংশন কী হচ্ছে ১২টি।

কীবোর্ডের ফাংশন কী এর কাজসমূহ-
-F1 : সাহায্যকারী কী হিসেবে ব্যবহৃত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসবে।
-F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়।
-F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়।
-F4 : Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়।
-F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয় F5 চেপে।
-F6 : এটা দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া যায়।
-F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।
-F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কী।
-F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কী দিয়ে।
-F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কী চেপে।
-F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
-F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কী চেপে।

উৎস: Computer Hope Website.
৯,০০৭.
ইন্টারনেটে কোন প্রোটোকলটি ওয়েব পেজের ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়?
  1. SNMP
  2. HTTP
  3. POF
  4. SMTP
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা
• HTTP হলো ওয়েব পেজের জন্য মূল প্রোটোকল যা ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।

• হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http):
- HTTP এর অর্থ হলো Hypertext Transfer Protocol.
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন ‘টিম বার্নার্স-লি (Tim Berners Lee ) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• অন্যান্য অপশন আলোচনা:
- POF নামে কোনো প্রটোকল নেই তবে  ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- SMTP (Simple Mail Transfer Protocol): ইমেইল পাঠানোর জন্য।
- SNMP (Simple Network Management Protocol): নেটওয়ার্ক মনিটরিং এর জন্য।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি। [২০২১ সংস্করণ]
৯,০০৮.
FileMaker is used for -
  1. Word processing
  2. Graphics designing
  3. Database management
  4. Video editing
সঠিক উত্তর:
Database management
উত্তর
সঠিক উত্তর:
Database management
ব্যাখ্যা
FileMaker is used for database management.
- এটি একটি কর্পোরেট ডাটাবেজ।

• কর্পোরেট ডাটাবেজ:
- কর্পোরেট প্রতিষ্ঠান বলতে মূলত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন-ব্যাংক, বীমা, মোবাইল কোম্পানি, সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিকে বোঝানো হয়।
- কম্পিউটার নেটওয়ার্কিং বা ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থায় বড় বড় প্রতিষ্ঠান তাদের কেন্দ্রিয় অফিসের সাথে শাখা অফিসসমূহের সমন্বয়, বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম এবং ডাটা আদান প্রদানের জন্য যে বিশেষ ডাটাবেজ সফটওয়্যার ব্যবহার করে তাকে কর্পোরেট ডাটাবেজ বলে।

• কর্পোরেট পর্যায়ের ডাটাবেজ তৈরির জন্য ব্যবহৃত জনপ্রিয় ডাটাবেজ সফ্টওয়্যারগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- MySQL,
- Teradata,
- FileMaker,
- MS-Access,
- Informix, ইত্যাদি।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০০৯.
ন্যানোসেকেন্ড বলতে বোঝায়-
  1. ১০-১১ সেকেন্ড
  2. ১০-৬ সেকেন্ড
  3. ১০-১০ সেকেন্ড
  4. ১০-৯ সেকেন্ড
সঠিক উত্তর:
১০-৯ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১০-৯ সেকেন্ড
ব্যাখ্যা
• কম্পিউটার:
- কম্পিউটার এমন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা ইনপুট হার্ডওয়্যারের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশের সাহায্যে প্রক্রিয়াকরণ করে আউটপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে ফলাফল প্রদান করে থাকে।
- ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দটির উৎপত্তি।
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র।
- পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো কিন্তু বর্তমানে অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়।
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে।
- ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়।
- কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে।
- ন্যানোসেকেন্ড বলতে বোঝায় এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ বা ১০-৯ সেকেন্ড।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০১০.
ডোমেইন নেমের ডট (.) এর পরের অংশটিকে কী বলা হয়?
  1. টপ লেভেল ডোমেইন
  2. টপ অ্যাড্রেস ডোমেইন
  3. টপ ওয়েব ডোমেইন
  4. টপ প্রোটোকল ডোমেইন
সঠিক উত্তর:
টপ লেভেল ডোমেইন
উত্তর
সঠিক উত্তর:
টপ লেভেল ডোমেইন
ব্যাখ্যা
• ডোমেইন নেম:
- আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।
- ডোমেইন নেমের ডট (.) এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়।
- এটি দেখে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। 
- টপ লেভেল ডোমেইনের উদাহরণ:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯,০১১.
VESA-এর পূর্ণরূপ কী?
  1. Video Electronic Sound Architecture
  2. Video Electronic Standard Architecture
  3. Video Electric Standard Architecture
  4. Video Electronic Standard Association
সঠিক উত্তর:
Video Electronic Standard Association
উত্তর
সঠিক উত্তর:
Video Electronic Standard Association
ব্যাখ্যা
• ভেসা বাস (VESA Bus):
- VESA-এর পূর্ণ অর্থ হচ্ছে Video Electronic Standard Association.
- VESA Bus 32 বিটা সিপিইউ গতিতে তথ্য বহন করতে পারে।
- এটি গ্রাফিক্সের কাজের জন্য বিশেষ প্রয়োজন।
- মনিটরের পর্দায় তাৎক্ষণিকভাবে এবং উন্নতমানের গ্রাফিক্স আউটপুট প্রদর্শনের জন্য কম্পিউটারের সিপিইউ, স্মৃতি এবং ভিডিও টার্মিনালের মধ্যে দ্রুতগতিতে তথ্য বিনিময়ের প্রয়োজন হয়।
- ভেসা বাস সিপিইউ-এর নিয়ন্ত্রণে সিপিইউ-এর সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করে।
- IDE (Integrated Drive Electronic), SCSI (Small Computer System Interface), LAN (Local Area Network) ইত্যাদির ক্ষেত্রে VESA Bus ব্যবহার করা হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০১২.
Data Mining can be used in the banking sector for ______
  1. Risk Management
  2. Credit Card Fraud Detection
  3. Customer Segmentation
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা

• ব্যাংকিং সেক্টরে ডেটা মাইনিং (Data Mining) একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। এটি বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এমন সব প্যাটার্ন বা তথ্য খুঁজে বের করে যা ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ করে। ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management), ক্রেডিট কার্ড জালিয়াতি শনাক্তকরণ (Fraud Detection) এবং গ্রাহকদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা (Segmentation)—এই প্রতিটি ক্ষেত্রেই ডেটা মাইনিং প্রযুক্তি অপরিহার্য ভূমিকা পালন করে।

• ডেটা মাইনিং (Data Mining): 
- ডেটা মাইনিং মূলত বিজনেস ইন্টেলিজেন্স এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্সে ব্যবহৃত হয়।
- এটি ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন এবং অ্যাসোসিয়েশন রুল লার্নিংয়ের মতো কৌশল ব্যবহার করে।
- এর মাধ্যমে বড় ডেটাসেট থেকে অসংলগ্ন তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছেঁকে তোলা হয়।
- ডেটা মাইনিংয়ে মেশিন লার্নিং, পরিসংখ্যান এবং ডাটাবেস সিস্টেমের সমন্বয় ঘটানো হয়।
- বিপণন, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

• ব্যাংকিংয়ে ডেটা মাইনিং-এর প্রধান প্রয়োগসমূহ:
- Risk Management: গ্রাহকের ঋণ পরিশোধের ক্ষমতা এবং ক্রেডিট স্কোর বিশ্লেষণ করে লোন প্রদানের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
- Fraud Detection: অস্বাভাবিক লেনদেনের প্যাটার্ন শনাক্ত করে ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিং জালিয়াতি দ্রুত ধরা সম্ভব হয়।
- Customer Segmentation: গ্রাহকদের আয়, খরচ এবং অভ্যাসের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, যাতে নির্দিষ্ট গ্রাহকের জন্য নির্দিষ্ট ব্যাংকিং প্রোডাক্ট অফার করা যায়।
- Direct Marketing: কোন গ্রাহক কোন অফারে সাড়া দিতে পারেন, তা ডেটা মাইনিং-এর মাধ্যমে আগেভাগেই অনুমান করা যায়।

উৎস:
১। ব্রিটানিকা। [link]
২। Application of Data Mining Techniques in the Banking Sector [ResearchGate]

৯,০১৩.
টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে অনৈতিক উদ্দেশ্যে হস্তক্ষেপ  করাকে কী বলা হয়?
  1. ফ্রেকিং
  2. ভিশিং
  3. ফিশিং
  4. ক্র্যাকিং
সঠিক উত্তর:
ফ্রেকিং
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেকিং
ব্যাখ্যা

• টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে অনৈতিক উদ্দেশ্যে হস্তক্ষেপ করার কাজকে ফ্রেকিং (Phreaking) বলা হয়। এটি মূলত ফোন বা টেলিফোন নেটওয়ার্কের সিগন্যালিং সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়া বা সেবা ব্যবহার করার প্রক্রিয়া। ফ্রেকাররা সাধারণত ফ্রিকোয়েন্সি বা টেলিফোন সিস্টেমের ডিজিটাল কোড ব্যবহার করে নেটওয়ার্কে অনধিকার প্রবেশ করে, যা নেটওয়ার্কে ভুক্তভোগী বা অপারেটরের ক্ষতি করতে পারে। এটি হ্যাকিংয়ের একটি বিশেষ ধরনের উপায় হিসেবে ধরা হয়, যেখানে মূল লক্ষ্য টেলিফোন বা কমিউনিকেশন সিস্টেমের নিরাপত্তা ভঙ্গ করা। অন্যদিকে ভিশিং বা ফিশিং মূলত তথ্য চুরির জন্য ব্যবহৃত হয়, আর ক্র্যাকিং সফটওয়্যার বা সিস্টেম ভাঙার সাথে সম্পর্কিত। সুতরাং সঠিক উত্তর হলো: ক) ফ্রেকিং।
 
 • বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
- ফ্রেকিং (Phreaking): বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।
- হ্যাকিং (Hacking): কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।
- ফিশিং (Phishing): ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যম ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
- ভিশিং (Vishing): মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- স্পুফিং (Spoofing): নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
- স্নিকিং (Sneaking): গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।
- প্লেজিয়ারিজম (Plagiarism): অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯,০১৪.
ব্যবহারকারীর চোখ এড়িয়ে নেটওয়ার্কে প্রবেশ করাকে কী বলে?
  1. স্ফুফিং
  2. ফিশিং
  3. স্নিকিং
  4. স্প্যামিং
সঠিক উত্তর:
স্নিকিং
উত্তর
সঠিক উত্তর:
স্নিকিং
ব্যাখ্যা
• নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্ফুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
• ই-মেইল বা টেক্সট ম্যাসেজ পাঠানোর মাধ্যমে লগ ইন বা অ্যাক্সেস ডেটা চুরি করার প্রক্রিয়াটিকে ফিশিং বলে।  ই-কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলোতে অ্যাক্সেস বা ডেটা চুরি ফিশারদের প্রধান লক্ষ্য থাকে।
• যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটি ই-মেইল অ্যাড্রেসে অসংখ্য মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এই পদ্ধতিকে স্প্যামিং বলে।
• গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুতবপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,০১৫.
ওয়েব নিরাপত্তার ক্ষেত্রে 2FA কী?
  1. Two-Form Authentication
  2. Two Factor Agreement
  3. Two Form Access
  4. Two Factor Authentication
সঠিক উত্তর:
Two Factor Authentication
উত্তর
সঠিক উত্তর:
Two Factor Authentication
ব্যাখ্যা

◉ Two-Factor Authentication (2FA) হলো একটি নিরাপত্তা পদ্ধতি যেখানে ব্যবহারকারীকে দুইটি ভিন্ন ধাপে (ফ্যাক্টর) পরিচয় নিশ্চিত করতে হয়।

টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA):
- সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে শুধুমাত্র পাসওয়ার্ডের ওপর নির্ভরশীলতা এখন পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। থেকে যায় হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি। অনলাইনের এসব অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য প্রয়োজন টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা সংক্ষেপে টুএফএ সিস্টেম।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন সাধারণত দুটি ধাপে কাজ করে:
প্রথম স্তর: পাসওয়ার্ড বা পিন ইনপুট করা।
দ্বিতীয় স্তর:
- OTP (One-Time Password) মোবাইলে পাঠানো,
- Authenticator অ্যাপে কোড তৈরি,
- ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি,
- USB Security Key.

টু-ফ্যাক্টর অথেনটিকেশন গুরুত্বপূর্ণ, কারণ-
- পাসওয়ার্ড চুরি হলেও এক্সট্রা ভেরিফিকেশন থাকে,
- ফিশিং ও হ্যাকিং আক্রমণ থেকে রক্ষা করে,
- ব্যাংকিং, ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে,
- Unauthorized Access প্রতিরোধ করে।

উৎস:
১। ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট। 
২। Microsoft Security Documentation on 2FA.

৯,০১৬.
WiMAX এর ফ্রিকুয়েন্সি কত?
  1. 1.0 - 200 GHz
  2. 1.0 - 100 GHz
  3. 1.4 - 50 GHz
  4. 2.0 - 66 GHz
সঠিক উত্তর:
2.0 - 66 GHz
উত্তর
সঠিক উত্তর:
2.0 - 66 GHz
ব্যাখ্যা
• WiMax এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz.

• WiMAX:
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMax এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
 
• WiMax এর প্রধান অংশ ২টি। যথা-
- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯,০১৭.
LTE-এর পূর্ণরূপ কী?
  1. Long Term Evolution
  2. Local Telephone Exchange
  3. Limited Technology Extension
  4. Light Terminal Equipment
সঠিক উত্তর:
Long Term Evolution
উত্তর
সঠিক উত্তর:
Long Term Evolution
ব্যাখ্যা

◉ LTE (Long Term Evolution) হলো 4G (Fourth Generation) মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির একটি উন্নত সংস্করণ, যা উচ্চগতির ইন্টারনেট ও উন্নত যোগাযোগ পরিষেবা প্রদান করে।
এটি 3G নেটওয়ার্কের তুলনায় দ্রুততর ডাটা ট্রান্সফার স্পিড এবং নিম্ন ল্যাটেন্সি (Low Latency) নিশ্চিত করে।

LTE-এর বৈশিষ্ট্য:
- 4G নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড হিসেবে পরিচিত। 4G এর প্রযুক্তি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে।
- High-speed Data Transmission (ডাউনলোড স্পিড: 100 Mbps+, আপলোড: 50 Mbps+)।
- OFDM (Orthogonal Frequency-Division Multiplexing) প্রযুক্তি ব্যবহার করে।
- VoLTE (Voice over LTE) এর মাধ্যমে উন্নতমানের ভয়েস কল সেবা প্রদান করে।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। IEEE Communications on 4G LTE.

৯,০১৮.
হাইব্রিড কম্পিউটার সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. গেম খেলার জন্য
  2. স্কুল শিক্ষায়
  3. সাধারণ অফিশিয়াল কাজ
  4. মিসাইল এবং বৈজ্ঞানিক গবেষণায়
সঠিক উত্তর:
মিসাইল এবং বৈজ্ঞানিক গবেষণায়
উত্তর
সঠিক উত্তর:
মিসাইল এবং বৈজ্ঞানিক গবেষণায়
ব্যাখ্যা

• গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অ্যানালগ কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।

২. ডিজিটাল কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ডিজিট (0/1) ব্যবহার করে।
- মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।

৩. হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি হওয়ায় কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন- মিসাইল, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃৎযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,০১৯.
৮-ভিত্তিক গণনা পদ্ধতি কোনটি?
  1. Binary Coded Decimal
  2. Decimal
  3. Hexadecimal
  4. Octal
সঠিক উত্তর:
Octal
উত্তর
সঠিক উত্তর:
Octal
ব্যাখ্যা

অকটাল পদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই ৮টি অংক ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে ভিত্তি হচ্ছে ৮। ৭ থেকে বড় সংখ্যা তৈরী করার জন্য এ পদ্ধতিতেও দু'টি স্থানের দরকার হয়।
৭ এর পরের সংখ্যা হচ্ছে ১০, যার দশমিক মান ৮। বড় সংখ্যা লিখার সময় বাইনারী পদ্ধতিতে অনেকগুলো অংক ব্যবহার করতে হয়। সুতরাং লেখা ও মনে রাখার জন্য এ সংখ্যা বেশ কঠিন। এ অসুবিধা দূর করার জন্য অকটাল পদ্ধতি চালু হয়। অকটাল সংখ্যা তৈরী করার জন্য একটি বাইনারী সংখ্যার প্রতি তিনটি বিট-একত্রে নিয়ে ছোট ছোট ভাগে ডান দিক থেকে বাঁ দিকে সাজিয়ে আসতে হয় এবং এক একটি ভাগকে নির্দিষ্ট করতে হয় ০ থেকে ৭ পর্যন্ত সংখ্যা দিয়ে।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার শিক্ষা বই (উন্মুক্ত)।

৯,০২০.
১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কী বলা হয়?
  1. ক) বাইনারি
  2. খ) হেক্সাডেসিমেল
  3. গ) অক্টাল
  4. ঘ) ডেসিমাল
সঠিক উত্তর:
খ) হেক্সাডেসিমেল
উত্তর
সঠিক উত্তর:
খ) হেক্সাডেসিমেল
ব্যাখ্যা
বাইনারি - ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
অক্টাল - ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
ডেসিমাল - ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল - ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
৯,০২১.
18H সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
  1. ক) দশমিক
  2. খ) অক্টাল
  3. গ) হেক্সাডেসিমেল
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যাতে 0-9 এবং A, B, C, D, E এবং F অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাই এটি কোন সংখ্যা পদ্ধতিতে পড়ে না।
৯,০২২.
SVGA -এর পূর্ণরূপ কি?
  1. Super Vertual Graphics Array
  2. Super Video Graphical Array
  3. Super Vigual Graphical Array
  4. Super Video Graphics Array
সঠিক উত্তর:
Super Video Graphics Array
উত্তর
সঠিক উত্তর:
Super Video Graphics Array
ব্যাখ্যা
- SVGA এর পূর্ণরূপ হলো Super Video Graphics Array
- SVGA (Super Video Graphics Array) হল একটি গ্রাফিক্স স্ট্যান্ডার্ড যা কম্পিউটার মনিটর এবং গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহৃত হয়।
- এটি VGA (Video Graphics Array) এর উন্নত সংস্করণ হিসেবে ১৯৮০-এর দশকের শেষের দিকে তৈরি হয়েছিল এবং কম্পিউটার গ্রাফিক্সের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
- VGA এর তুলনায়, SVGA উচ্চতর রেজোলিউশন এবং উন্নত রঙের গভীরতা সমর্থন করে, যা গ্রাফিক্স এবং ভিডিও প্রদর্শনকে আরও সুস্পষ্ট এবং জীবন্ত করে তোলে। SVGA এর মূল বৈশিষ্ট্যগুলো হল:
1. উচ্চ রেজোলিউশন:
- SVGA ৮০০x৬০০, ১০২৪x৭৬৮ বা তার চেয়েও বেশি রেজোলিউশন সমর্থন করতে পারে, যেখানে VGA ছিল ৬৪০x৪৮০ রেজোলিউশন।

2. বিস্তৃত রঙের গভীরতা:
- SVGA রঙের গভীরতা ২৪-বিট পর্যন্ত (১৬.৭ মিলিয়ন রঙ) হতে পারে, যেখানে VGA ছিল কেবল ১৬ বা ২৫৬ রঙের সীমাবদ্ধ।

3. উন্নত গ্রাফিক্স প্রদর্শন:
- SVGA কম্পিউটার গ্রাফিক্সের জন্য আরও স্পষ্ট এবং বিস্তারিত প্রদর্শন নিশ্চিত করে, বিশেষ করে গেমস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI), এবং ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন ক্ষেত্রে।
৯,০২৩.
1 ন্যানোমিটার = কত?
  1. 10-10 m
  2. 10-6 m
  3. 10-9 m
  4. 10-12 m
সঠিক উত্তর:
10-9 m
উত্তর
সঠিক উত্তর:
10-9 m
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবোট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে।
- আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।
- ন্যানো (Nano) শব্দটি গ্রিক nanos শব্দ থেকে এসেছে যার আভিধানিক অর্থ dwarft (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানুষ)।
- ন্যানো হলো একটি পরিমাপের একক। এটি কতটা ছোট তা কল্পনা করা কঠিন।
- ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগকে বলা হয় ১ ন্যানো মিটার। অর্থাৎ 1nm = 10-9m.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯,০২৪.
অপটিক্যাল ফাইবারের আবরণকে কী বলে?
  1. কোর
  2. ক্ল্যাডিং
  3. জ্যাকেট
  4. বাফার
সঠিক উত্তর:
জ্যাকেট
উত্তর
সঠিক উত্তর:
জ্যাকেট
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল:
-  অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়। 
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-

১. কোর
- ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।

২. ক্ল্যাডিং
- কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে।

৩. জ্যাকেট
- অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,০২৫.
কোন ধরনের সাইবার অপরাধে একজন আক্রমণকারী ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে এবং তার বিনিময়ে মুক্তিপণ দাবি করে?
  1. Phishing
  2. Debugging
  3. Ransomware
  4. Data diddling
সঠিক উত্তর:
Ransomware
উত্তর
সঠিক উত্তর:
Ransomware
ব্যাখ্যা

র‍্যানসমওয়্যার হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার (malware) যা কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে ফাইলগুলো এনক্রিপ্ট করে দেয়, যাতে ব্যবহারকারী সেগুলোতে প্রবেশ করতে না পারে।
- ফাইল এনক্রিপ্ট করার পর, আক্রমণকারী সেই ফাইলগুলোর অ্যাক্সেস ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবহারকারীর কাছে মুক্তিপণ (ransom) দাবি করে। 

ম্যালওয়্যার (Malware):
- ম্যালওয়্যার (Malware) একটি ইংরেজি শব্দ যার পূর্ণ শব্দরূপ হলো Malicious Software।
- সাধারণভাবে ম্যালওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়‍্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।
- কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কপি হতে পারে এবং এটি কম্পিউটার সিস্টেমে থাকা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামকে আক্রান্ত করে থাকে।
- অপরপক্ষে ম্যালওয়‍্যার আরও অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- কম্পিউটার ভাইরাস ছাড়াও ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়ার্ম প্রভৃতি।
- প্রত্যেকটি ম্যালওয়্যারের এক একটি টাইপ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এমনকি আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়‍্যারগুলোকেও অ্যাডভান্স লেভেলের ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যেমন: Ransomware.

উল্লেখ্য,
- Phishing: এটি এক ধরনের সাইবার অপরাধ যেখানে একজন প্রতারক ই-মেইল বা মেসেজের মাধ্যমে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে ব্যক্তিগত তথ্য, যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের বিবরণ, হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
- Debugging: এটি কোনো অপরাধ নয়। এটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে কোডের মধ্যে থাকা ভুল বা ত্রুটি (bugs) খুঁজে বের করে তা ঠিক করা হয়।
- Data diddling: এটি এমন একটি সাইবার অপরাধ যেখানে ডেটা ইনপুট হওয়ার সময় বা প্রক্রিয়াকরণের সময় তাতে অবৈধভাবে পরিবর্তন করা হয়। এটি ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ চাওয়ার মতো নয়।

তথ্যসূত্র:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। ব্রিটানিকা।

৯,০২৬.
কোন পেরিফেরাল ডিভাইস ইনস্টলেশনের সময় অতিরিক্ত কনফিগারেশন ছাড়াই কাজ করে?
  1. USB Devices
  2. SCSI Device
  3. Parallel Port Devices
  4. Serial Port Devices
সঠিক উত্তর:
USB Devices
উত্তর
সঠিক উত্তর:
USB Devices
ব্যাখ্যা

• যে পেরিফেরাল ডিভাইসগুলি ইনস্টলেশনের সময় অতিরিক্ত কনফিগারেশন ছাড়া কাজ করে, সেগুলো হলো USB Devices (ইউএসবি ডিভাইস)। USB মানে হলো Universal Serial Bus, যা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করে এবং ড্রাইভার ইনস্টলেশন প্রক্রিয়া সহজ করে। নতুন USB ডিভাইস সংযুক্ত করলে, অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস চিহ্নিত করে এবং প্রয়োজনীয় ড্রাইভার লোড করে, ফলে ব্যবহারকারীর কাছে কোনো জটিল কনফিগারেশন বা IRQ, I/O পোর্ট ঠিক করার প্রয়োজন পড়ে না। অন্যদিকে, SCSI, Parallel এবং Serial Port ডিভাইস সাধারণত ম্যানুয়ালি কনফিগারেশন প্রয়োজন হয়, যেমন ডিভাইস আইডি, পোর্ট ঠিক করা বা IRQ সেট করা। তাই স্বয়ংক্রিয় Plug-and-Play সুবিধার জন্য USB ডিভাইসকে সবচেয়ে সুবিধাজনক ধরা হয়।
 
USB:
- USB (Universal Serial Bus) হলো এমন একটি ইন্টারফেস যা আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত হয়। এটি মূলত 'Plug and Play' বৈশিষ্ট্য বহন করে।
অর্থাৎ,
- USB ডিভাইস কম্পিউটারে সংযুক্ত করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত হয়।
- আলাদা করে ড্রাইভার ইনস্টল করার প্রয়োজন হয় না (ব্যাতিক্রম: মডেম)।
- ব্যবহারকারীকে এই ডিভাইস ব্যবহার করার জন্য কোন জটিল কনফিগারেশন করার প্রয়োজন হয় না।

কয়েকটি USB ডিভাইস হলো: 
- Pendrive.
- USB Keyboard / Mouse.
- USB Printer.
- External Hard Drive.
 
তথ্যসূত্র: 
- Computer Fundamentals – P.K. Sinha.

৯,০২৭.
কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
  1. ক) মনিটর
  2. খ) আউটপুট
  3. গ) হার্ডওয়্যার
  4. ঘ) সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) হার্ডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) হার্ডওয়্যার
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯,০২৮.
নিচের কোনটি P2P নেটওয়ার্কের সাধারণ ব্যবহার?
  1. গান বা ভিডিওর মতো ফাইল শেয়ার করা
  2. Gmail দিয়ে ই-মেইল পাঠানো
  3. ওয়েবসাইট হোস্ট করা
  4. Microsoft Word চালানো
সঠিক উত্তর:
গান বা ভিডিওর মতো ফাইল শেয়ার করা
উত্তর
সঠিক উত্তর:
গান বা ভিডিওর মতো ফাইল শেয়ার করা
ব্যাখ্যা

• P2P (Peer-to-Peer) নেটওয়ার্ক এমন একটি সিস্টেম যেখানে ব্যবহারকারীরা সরাসরি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে ফাইল বা তথ্য শেয়ার করতে পারে, কোনো কেন্দ্রীয় সার্ভারের ওপর নির্ভর না করে। P2P নেটওয়ার্কের সাধারণ ব্যবহার হলো বড় ফাইল, যেমন গান, ভিডিও, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করা। এতে প্রতিটি ব্যবহারকারী একই সময়ে ফাইল আপলোড ও ডাউনলোড করতে পারে, যা দ্রুত এবং কার্যকর হয়। অন্যদিকে Gmail দিয়ে ইমেইল পাঠানো বা ওয়েবসাইট হোস্ট করা সাধারণত সার্ভার-ভিত্তিক ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করে, এবং Microsoft Word চালানো সম্পূর্ণরূপে ব্যক্তিগত ডিভাইসে হয়। তাই সঠিক উত্তর হলো ক) গান বা ভিডিওর মতো ফাইল শেয়ার করা।
 
• নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network),
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)।

• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।

• হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে। তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,০২৯.
একটি এনকোডারে ৬৪ টি ইনপুট লাইন থাকলে এর আউটপুট লাইন কয়টি হবে?
  1. ৫টি
  2. ৮টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

এনকোডারে ৬৪ টি ইনপুট লাইন থাকলে এর আউটপুট লাইন হবে ৬টি।
-
এনকোডারের বৈশিষ্ট্য অনুযায়ী, যদি 2n সংখ্যক ইনপুট থাকে, তাহলে n সংখ্যক আউটপুট লাইন থাকে। এখানে, ৬৪ = ২ হওয়ায়, আউটপুট লাইন হবে ৬টি।

• এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে।
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যদি 24 = 16টি ইনপুট হয় তাহলে 4টি আউটপুট হবে।
- যদি 25 = 32টি ইনপুট হয় তাহলে 5টি আউটপুট হবে।
- যদি 26 = 64টি ইনপুট হয় তাহলে 6টি আউটপুট হবে।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, ৪ থেকে 3 এনকোডার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,০৩০.
আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. অ্যাপেল
  2. গুগল
  3. মাইক্রোসফট
  4. আইবিএম
সঠিক উত্তর:
অ্যাপেল
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপেল
ব্যাখ্যা
• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত।
- ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপল প্রতিষ্ঠিত হয়।
- IOS মোবাইল অপারেটিং সিস্টেমটি বাজারপজাত করে অ্যাপল।
- Founders: Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne.
- Headquarters: Cupertino, California, United States.
- CEO: Tim Cook

উৎস: apple.com
৯,০৩১.
নিচের কোন ব্র্যান্ড মাদারবোর্ড উৎপাদন করে না?
  1. Intel
  2. Gigabyte
  3. Asus
  4. Samsung
সঠিক উত্তর:
Samsung
উত্তর
সঠিক উত্তর:
Samsung
ব্যাখ্যা
Samsung মাদারবোর্ড উৎপাদন করে না।
- Samsung মূলত মেমোরি চিপ, স্মার্টফোন, ইলেকট্রনিক্স সামগ্রী তৈরিতে পরিচিত।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

• গঠন ও উপাদান
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
• CPU (Central Processing Unit),
• RAM (Random Access Memory),
• Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
৯,০৩২.
পিডিএ (PDA) এর প্রাথমিক ভার্সনটি কোন কোম্পানি তৈরি করেছিল?
  1. মাইক্রোসফট
  2. অ্যাপল
  3. সনি
  4. লেনোভো
সঠিক উত্তর:
অ্যাপল
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপল
ব্যাখ্যা
• পামটপ বা পিডিএ কম্পিউটার:
- পিডিএ (PDA) এর পূর্ণরূপ হলো Personal Digital Assistants।
- এটি ১৯৯৩ সালে ইলেকট্রনিক নির্মাতাদের দ্বারা তৈরি হয়।
- পিডিএ এর প্রথম সংস্করণ ছিল অ্যাপলের ‘নিউটন’।
- এই কম্পিউটারগুলো ছোট আকারের এবং ক্যালকুলেটরের মতো দেখতে, তাই একে পকেট কম্পিউটারও বলা হয়।
- টাচ স্ক্রিন এবং ডিজিটাল পেনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।
- এটি সাধারণত স্প্রেডশিট, লেখালেখি, টেলিফোন নম্বর, তারিখ, এবং এজেন্ডা তৈরি রাখার কাজে ব্যবহৃত হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৩৩.
বাইনারি সংখ্যা (110101)2 এর দশমিক মান কত?
  1. 53
  2. 54
  3. 55
  4. 56
সঠিক উত্তর:
53
উত্তর
সঠিক উত্তর:
53
ব্যাখ্যা

• বাইনারি সংখ্যা 110101 এর দশমিক মান 53.

• বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হয়।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

এখানে,
110101
= (1 × 25) + (1 × 24) + (0 × 23) + (1 × 22) + (0 × 21) + (1 × 20)
= 32 + 16 + 0 + 4 + 0 + 1
= 53

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৯,০৩৪.
জুম-এর ফ্রি-ভার্সন ভিডিও কনফারেন্সিংয়ে কত মিনিট ভিডিও চালু রাখা যায়?
  1. ৪০ মিনিট
  2. ১ ঘণ্টা
  3. ১ ঘণ্টা ২০ মিনিট
  4. কোন লিমিটেশন নেই
সঠিক উত্তর:
৪০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিনিট
ব্যাখ্যা
• জুম (Zoom):
- ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: এরিক ইউয়ান (চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)
- সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ১০০ জন ভিডিও কানফারেন্সিং-এ জয়েন করতে পারে।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ৪০ মিনিট ভিডিও কানফারেন্সিং চালু রাখা যায়।

উৎস: britannica.com
৯,০৩৫.
কোন টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে?
  1. বাস টপোলজি
  2. স্টার টপোলজি
  3. রিং টপোলজি
  4. ট্রি টপোলজি
সঠিক উত্তর:
বাস টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
বাস টপোলজি
ব্যাখ্যা
• বাস টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে। 

• বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।

- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়।
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৩৬.
11011 বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
  1. ক) 23
  2. খ) 25
  3. গ) 27
  4. ঘ) 29
সঠিক উত্তর:
গ) 27
উত্তর
সঠিক উত্তর:
গ) 27
ব্যাখ্যা
(11011)2 
= (1 × 2⁴) + (1 × 2³) + (0 × 2²) + (1 × 2¹) + (1 × 2⁰) 
= (27)10
৯,০৩৭.
টেলিফোন লাইন কোন ধরনের নেটওয়ার্কের উদাহরণ?
  1. WAN
  2. LAN
  3. PAN
  4. MAN
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়।
যথাঃ
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN),
২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN),
৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)।

- টেলিফোন লাইন, মডেম, ক্যাবল টিভি নেটওয়ার্ক ম্যানের (MAN) উদাহরণ।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট।
- ল্যাপটপ, পিডিএ, মোবাইল প্যানের (PAN) উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,০৩৮.
খরচের দিক থেকে নিচের কোন ক্যাবলটি সবচেয়ে সস্তা?
  1. টুইস্টেড পেয়ার ক্যাবল
  2. অপটিক্যাল ফাইবার ক্যাবল
  3. কোঅ্যাাক্সিয়াল ক্যাবল
  4. এমটি কানেক্টর ক্যাবল
সঠিক উত্তর:
টুইস্টেড পেয়ার ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
টুইস্টেড পেয়ার ক্যাবল
ব্যাখ্যা
- দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য একটি ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন যা তারযুক্ত এবং তারবিহীন দুই ধরনেরই হতে পারে।
- নেটওয়ার্কে এই ডিভাইসগুলিকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাড্রেস যেমন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রযোজন হয়।
- অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে, কারণ এর মাধ্যমে ডেটা আলোক সিগন্যালে পরিনত হয়ে গন্তব্যে পৌঁছায়।
- অপটিক্যাল ফাইবারের পরই দ্রুত গতিসম্পন্ন ক্যাবল হল কোঅ্যাাক্সিয়াল ক্যাবল।
- টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে ধীর গতিসম্পন্ন।
- আবার খরচের দিক থেকে টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে সস্তা আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে ব্যয়বহুল।


উৎস: ডিজিটাল প্রযুক্তি, নবম-শ্রেণি। [২০২৩ সংস্করণ]
৯,০৩৯.
টেক্সটের ফন্টের আকার ১ পয়েন্ট করে বৃদ্ধি (Increase font size) করার শর্টকাট কোনটি?
  1. Ctrl + ]
  2. Ctrl + S
  3. Ctrl + [
  4. Ctrl + B
সঠিক উত্তর:
Ctrl + ]
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + ]
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Ctrl + ] 

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + E : Center the text.
- Alt + W : Adjust the zoom magnification.
- Ctrl + O : Open a document.
- Ctrl + N : Create a new document.
- Ctrl + L : Align the text to the left.
- Ctrl + R : Align the text to the right.
- Ctrl + Z : Undo the previous action.
- Ctrl + Y : Redo the previous action, if possible.
- Ctrl + S : Save the document.
- Ctrl + W : Close the document.
- Ctrl + C : Copy the selected content to the Clipboard.
- Ctrl + V : Paste the contents of the Clipboard.
- Ctrl + B : Apply bold formatting to text.
- Ctrl + I : Apply italic formatting to text.
- Ctrl + U : Apply underline formatting to text.
- Ctrl + Left bracket ( [ ) : Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket ( ] ) : Increase the font size by 1 point.
- Esc : Cancel a command.

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।

৯,০৪০.
In digital electronics, the combinational circuit used for binary addition is called?
  1. Adder
  2. Encoder
  3. Decoder
  4. All of the above
সঠিক উত্তর:
Adder
উত্তর
সঠিক উত্তর:
Adder
ব্যাখ্যা

এডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা।
- আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কাজেই যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদির কাজ করা যায়।
- কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলে এডার।
- ডিজিটাল ইলেক্ট্রনিক্সে দু ধরনের এডার আছে। যথা-
১। হাফ-এডার ও
২। ফুল-এডার

এনকোডার:
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2" টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট । ও বাকি সব ইনপুট থাকে।

ডিকোডার:
- ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n টি ইনপুট থেকে সর্বাধিক টি আউটপুট লাইনের একটিতে 1 ও বাকি সবকটিতে আউটপুট পাওয়া যায়।
- কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর 2n মানের উপর।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,০৪১.
ক্লাউড কম্পিউটিং এ IaaS এর পূর্ণরূপ কী?
  1. Information as a service
  2. Information as a system
  3. Infrastructure as a service
  4. Infrastructure as a system
সঠিক উত্তর:
Infrastructure as a service
উত্তর
সঠিক উত্তর:
Infrastructure as a service
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল:
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফটওয়্যার সেবা (Software as a service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৪২.
NOR গেট ছাড়াও আর কোন গেট দিয়ে AND, OR এবং NOT গেট বাস্তবায়ন করা সম্ভব?
  1. NAND
  2. XOR
  3. XNOR
  4. শুধুমাত্র AND
সঠিক উত্তর:
NAND
উত্তর
সঠিক উত্তর:
NAND
ব্যাখ্যা

 • সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

অন্যদিকে,
• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

• বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯,০৪৩.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বাধুনিক প্রয়োগ কোনটি?
  1. ক) স্মার্টফোন
  2. খ) স্মার্টহোম
  3. গ) ভিডিও কনফারেন্স
  4. ঘ) ই-লার্নিং
সঠিক উত্তর:
খ) স্মার্টহোম
উত্তর
সঠিক উত্তর:
খ) স্মার্টহোম
ব্যাখ্যা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বাধুনিক প্রয়োগ হলো স্মার্ট হোম প্রযুক্তি। 
- এই প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৯,০৪৪.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
  1. Google Chrome
  2. Bing 
  3. Opera
  4. Microsoft Edge
সঠিক উত্তর:
Bing 
উত্তর
সঠিক উত্তর:
Bing 
ব্যাখ্যা

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।
 
• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়‍্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
- safari হলো অ্যাপলের মালিকানাধীন একটি ওয়েব ব্রাউজার।
- ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।
- ২০১৩ সাল নাগাদ ক্রোম প্রভাবশালী ব্রাউজারে পরিণত হয়েছিল, জনপ্রিয়তায় মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলার ফায়ারফক্সকে ছাড়িয়ে যায়।
- কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের হলো Google Chrome, Mozilla Firefox, Safari, Opera, Microsoft Edge, Maxthon, Brave, UC Browser.


উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৯,০৪৫.
ওয়াই-ফাই কোন ধরনের মাল্টিপ্লেক্সিং ব্যবহার করে?
  1. WDM
  2. OFDM
  3. TDM
  4. TCP
সঠিক উত্তর:
OFDM
উত্তর
সঠিক উত্তর:
OFDM
ব্যাখ্যা
- Wi-Fi uses Orthogonal Frequency Domain Multiplexing (OFDM). 

• ওয়াই-ফাই:
- Wi-Fi-এর পূর্ণরূপ হচ্ছে Wireless Fidelity
- Wi-Fi-এর অপর নাম হচ্ছে ওয়‍্যারলেস ইন্টারনেট এক্সেস।
- Wi-Fi হলো তারবিহীন এক ধরনের প্রযুক্তি, যা রেডিও ওয়েব ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে।
- Wi-Fi প্রযুক্তিই বিশ্ব পর্যায়ে মানুষকে জোগাচ্ছে ব্রডব্যান্ড ওয়‍্যারলেস সার্ভিস।
- Wi-Fi-এ ২.৪ গিগাহার্টজ (GHz) ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েব ব্যবহার করা হয়।
- Wi-Fi-এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11b (Institute of Electrical and Electronics Engineers)।
- IEEE 802.11 হচ্ছে একটি ওয়‍্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড।
- একটি Wi-Fi নেটওয়ার্কে দশটি বা তার অধিক কম্পিউটার বা অন্যান্য ডিভাইস সংযুক্ত করতে পারে।
- ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেসকে Wi-Fi-এর জনক বলা হয়।
- Wi-Fi-এর অন্য স্ট্যান্ডার্ডসমূহ হলো 802.11a, 802.11g, 802.11n ।
- বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে 802.11n স্ট্যান্ডার্ডটি।
- IEEE 802.11a স্ট্যান্ডার্ডটি অধিক ব্যয়বহুল হওয়ায় বর্তমানে এর Public access নেই।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Stanford University.
৯,০৪৬.
ইউনিকোডের সাহায্যে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ১৬
  2. ২৫৬
  3. ৬৫,৫৩৬
সঠিক উত্তর:
৬৫,৫৩৬
উত্তর
সঠিক উত্তর:
৬৫,৫৩৬
ব্যাখ্যা

১৯৯১ সালে এপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে এই কোডের মাধ্যমে কম্পিউটারের অন্তর্ভুক্ত করা যায়।
ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের কোড এর সাহায্যে ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি

৯,০৪৭.
নিচের কোনটি Wi-Fi নেটওয়ার্কিং প্রযুক্তি নামে পরিচিত?
  1. IEEE 802.11
  2. IEEE 802.15
  3. IEEE 802.16
  4. IEEE 802.3
সঠিক উত্তর:
IEEE 802.11
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.11
ব্যাখ্যা

Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ Wireless Fidelity।
- এটি একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি।
- এর মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি।
- এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে,
- IEEE 802.3 হল ইথারনেট স্ট্যান্ডার্ড।
- IEEE 802.15 হল ব্লুটুথ স্ট্যান্ডার্ড।
- IEEE 802.16 হল WiMAX নেটওয়ার্কিং প্রযুক্তি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৯,০৪৮.
কি-বোর্ডের কোন বাটনটি একবার চেপে ছেড়ে দিলেও একটানা বড় হাতের অক্ষরে লেখা যাবে?
  1. ক) Shift
  2. খ) Ctrl
  3. গ) Shift + Any Key
  4. ঘ) Caps Lock
সঠিক উত্তর:
ঘ) Caps Lock
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Caps Lock
ব্যাখ্যা
Caps Lock হলো বড় হাতের অক্ষর লেখার জন্য। Shift চেপেও লেখা যাবে। তবে, ধরে রাখতে হবে।
৯,০৪৯.
MICR প্রযুক্তিতে কোন ধরনের কালি ব্যবহার করা হয়?
  1. লেজার রিডেবল কালি
  2. জেল কালি
  3. ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালি
  4. ফ্লুরোসেন্ট কালি
সঠিক উত্তর:
ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালি
উত্তর
সঠিক উত্তর:
ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালি
ব্যাখ্যা
• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহার করা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,০৫০.
নিচের কোন বুলিয়ান উপপাদ্যটি সঠিক নয়?
  1. ক) x + 0 = x
  2. খ) x . 1 = x
  3. গ) x + x = x
  4. ঘ) x . 0 = x
সঠিক উত্তর:
ঘ) x . 0 = x
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x . 0 = x
ব্যাখ্যা

বুলিয়ান উপপাদ্যঃ
অপরিবর্তনীয় উপপাদ্য (Idempotent):
x + x = x ;
x . x = x

পরিচিতি উপপাদ্য (Identity):
x + 0 = x;
x . 1 = x

কর্তৃত্ব উপপাদ্য (Domination):
x + 1 = 1;
x . 0 = 0
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)

৯,০৫১.
ভার্চুয়াল রিয়েলিটির মূল লক্ষ্য কী?
  1. একটি বাস্তবসম্মত ডিজিটাল পরিবেশ তৈরি করা
  2. সিনেমা উপভোগ করা
  3. ইমেইল প্রেরণ করা
  4. ইন্টারনেটের গতি উন্নত করা
সঠিক উত্তর:
একটি বাস্তবসম্মত ডিজিটাল পরিবেশ তৈরি করা
উত্তর
সঠিক উত্তর:
একটি বাস্তবসম্মত ডিজিটাল পরিবেশ তৈরি করা
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটির মূল লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত ডিজিটাল পরিবেশ তৈরি করা, যেখানে ব্যবহারকারী সম্পূর্ণভাবে অন্য একটি ভার্চুয়াল জগতে প্রবেশ করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী দেখতে, শুনতে এবং স্পর্শ করার মতো অনুভূতি পায় যা প্রকৃত জীবনের মতোই বাস্তব মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন ক্ষেত্রে যেমন গেমিং, শিক্ষা, চিকিৎসা ও প্রশিক্ষণে ব্যবহার করা হয়। এটি মানুষকে বাস্তব থেকে আলাদা একটি পরিবেশে নিয়ে যায় যেখানে তারা সিমুলেটেড পরিস্থিতি বা অভিজ্ঞতা লাভ করতে পারে। তাই এর মূল উদ্দেশ্য বাস্তবসম্মত ডিজিটাল অভিজ্ঞতা সৃষ্টি করাই।

সঠিক উত্তর: ক) একটি বাস্তবসম্মত ডিজিটাল পরিবেশ তৈরি করা।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯,০৫২.
কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয়-
  1. ক) সফটওয়্যার
  2. খ) ডাটা
  3. গ) হার্ডওয়্যার
  4. ঘ) ইউজার
সঠিক উত্তর:
গ) হার্ডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) হার্ডওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার
কম্পিউটারের সাংগঠনিক কাঠামোর যে সকল যন্ত্রপাতি আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, যার বস্তুগত আয়তন আছে, তার সমষ্টিকেই হার্ডওয়্যার বলে।
হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অচল, এর কোন মূল্য নেই।

কম্পিউটার হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা যায়। যথা -
১. ইনপুট ইউনিট,
২. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট এবং
৩. আউটপুট ইউনিট।
৯,০৫৩.
মাইক্রোব্লগিং সাইট টুইটারের সিইও কে?
  1. সত্য নাদেলা
  2. জাওয়াদ করিম
  3. জ্যাক ডর্সি
  4. সুন্দর পিচাই
সঠিক উত্তর:
জ্যাক ডর্সি
উত্তর
সঠিক উত্তর:
জ্যাক ডর্সি
ব্যাখ্যা

টুইটার একটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট।
- এর সিইও জ্যাক ডর্সি।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।
- এর সদরদপ্তর সান ফ্রান্সিসকোতে অবস্থিত।

৯,০৫৪.
NAND গেটের আউটপুট কখন ‘০’ হয়?
  1. সব ইনপুট ‘১’ হলে
  2. সব ইনপুট ‘০’ হলে
  3. যেকোনো ইনপুট ‘১’ হলে
  4. ইনপুট ভিন্ন হলে
সঠিক উত্তর:
সব ইনপুট ‘১’ হলে
উত্তর
সঠিক উত্তর:
সব ইনপুট ‘১’ হলে
ব্যাখ্যা

◉ NAND গেট হলো AND গেটের পর NOT গেট, তাই সব ইনপুট ‘১’ হলে আউটপুট ‘০’ হয়।

ন্যান্ড গেইট:
- ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।
- অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট।
- অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,০৫৫.
OCR-এর প্রধান কাজ কী?
  1. তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করা
  2. ত্রুটিপূর্ণ ডেটা চিহ্নিত করে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা
  3. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে ডেটা আদান-প্রদান নিয়ন্ত্রণ 
  4. মুদ্রিত বা লিখিত ছবিকে সম্পাদনাযোগ্য টেক্সটে রূপান্তর করা
সঠিক উত্তর:
মুদ্রিত বা লিখিত ছবিকে সম্পাদনাযোগ্য টেক্সটে রূপান্তর করা
উত্তর
সঠিক উত্তর:
মুদ্রিত বা লিখিত ছবিকে সম্পাদনাযোগ্য টেক্সটে রূপান্তর করা
ব্যাখ্যা

OCR-এর প্রধান কাজ মুদ্রিত বা লিখিত ছবিকে সম্পাদনাযোগ্য টেক্সটে রূপান্তর করা।

OCR (Optical Character Reader/Recognition):
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR হলো একটি স্ক্যানিং ও তুলনামূলক প্রযুক্তি, যা প্রিন্ট করা লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা নয়, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে, ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা এবং বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

উৎস:
1. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2. ব্রিটানিকা।

৯,০৫৬.
মাউস থেকে প্রসেসর পর্যন্ত ডেটা প্রেরণের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
  1. Multiplex
  2. Half Duplex
  3. Simplex
  4. Full Duplex
সঠিক উত্তর:
Simplex
উত্তর
সঠিক উত্তর:
Simplex
ব্যাখ্যা
• মাউস থেকে প্রসেসর পর্যন্ত ডেটা প্রেরণের জন্য Simplex পদ্ধতি ব্যবহৃত হয়। Simplex হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে ডেটা কেবল একমুখীভাবে প্রবাহিত হয়। অর্থাৎ, প্রেরক (sender) শুধুমাত্র ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক (receiver) তা গ্রহণ করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা তথ্য ফেরত পাঠাতে পারে না। মাউস একটি ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীর নির্দেশনা প্রসেসরের কাছে পাঠায়। প্রসেসর এই ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াজাত করে। এখানে প্রসেসর মাউসকে কোনো ডেটা পাঠায় না, বরং কেবলমাত্র মাউস থেকে ডেটা গ্রহণ করে। তাই এটি একমুখী ডেটা প্রবাহ, অর্থাৎ Simplex পদ্ধতির উৎকৃষ্ট উদাহরণ।

• ডাটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-

১. সিমপ্লেক্স (Simplex):
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। যেমন-ওয়াকিটকি।

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৯,০৫৭.
কোনটি পাবলিক ক্লাউডের উদাহরণ?
  1. AWS
  2. Local Data Center
  3. HPE
  4. FortinCloud
সঠিক উত্তর:
AWS
উত্তর
সঠিক উত্তর:
AWS
ব্যাখ্যা

AWS (Amazon Web Services) পাবলিক ক্লাউডের অন্তর্ভুক্ত। অপরদিকে, Local Data Center, HPE, FortiCloud হচ্ছে প্রাইভেট ক্লাউড।

- পাবলিক ক্লাউডের সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে।
- পাবলিক ক্লাউডে পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ, ও অন্যান্য রিসোর্সসমূহ বিনাখরচে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে।

• ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ-
১। যেকোনো স্থান থেকে যেকোন সময় ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সেবা গ্রহণ করা যায়।
২। বিভিন্ন ধরণের রিসোর্স (হার্ডওয়‍্যার ও সফটওয়্যার ইত্যাদি) শেয়ার করে কোন ব্যক্তি বা কোম্পানির খরচ কমানো যায়।
৩। কোম্পানির অপারেটিং খরচ তুলনামুলক কম।
৪। ক্লাউডে সংরক্ষিত তথ্য যেকোনো স্থান থেকে যেকোন সময় এক্সেস করা যায় এবং তথ্য কীভাবে প্রসেস বা সংরক্ষিত হয় তা জানার প্রয়োজন হয় না।
৫। সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায় ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকান্ড পরিচালনা করা যায়।
৬। অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ সিস্টেম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯,০৫৮.
What is Rakuten?
  1. online game
  2. brand name
  3. e-commerce site
  4. software
সঠিক উত্তর:
e-commerce site
উত্তর
সঠিক উত্তর:
e-commerce site
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) e-commerce site.
- Rakuten একটি জাপানি ভিত্তিক বহুজাতিক ই-কমার্স কোম্পানি, যেটি অনলাইন শপিং, ফিনান্স, ডিজিটাল কনটেন্ট, এবং আরও অনেক খাতে সেবা দিয়ে থাকে। এটি অনেকটা Amazon বা Alibaba-এর মতোই একটি বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম।

এছাড়া Rakuten-এর রয়েছে:
- Rakuten Ichiba – জাপানের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস।
- Rakuten Viber – একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ।
- Rakuten Rewards (Ebates) – কুপন ও ক্যাশব্যাক সেবা।

তাই, Rakuten মূলত একটি e-commerce site হিসেবে পরিচিত।

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯,০৫৯.
CAL এর পূর্ণরূপ -
  1. ক) Computer Assisted Learning.
  2. খ) Computer Associate Learning.
  3. গ) Computer Amplification Learning.
  4. ঘ) Computer Amplified Learning.
সঠিক উত্তর:
ক) Computer Assisted Learning.
উত্তর
সঠিক উত্তর:
ক) Computer Assisted Learning.
ব্যাখ্যা
CAL এর পূর্ণরূপ - Computer Assisted Learning

- CAL পদ্ধতি সীমিত হওয়ায় শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে আরও একটি নতুন ধরনের পদ্ধতির প্রয়ােগ দেখা যায়।
- এর নাম হল কম্পিউটার সহযােগী শিখন বা CAL (Computer Assisted Learning)।
- শিখন যখন ব্যক্তিগত কৌশল বা পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদা পূরণে ব্যর্থ হয় কিংবা বিশাল পাঠক্রমের অভিজ্ঞতা যখন শিক্ষার্থীর পক্ষে অর্জন করা অসুবিধা সাপেক্ষ হয় তখন শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারকে যেভাবে প্রয়ােগ করা হয়, তাকেই বলে CAL।
- এখানে শিক্ষক ও অন্যান্য শিক্ষা উপকরণের মধ্যে যােগাযােগকারীর ভূমিকা পালন করে পরিবেশ।
- এই ক্ষেত্রে কম্পিউটারের উদ্দেশ্য হল শিখন পরিস্থিতিতে শিক্ষার্থীকে প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযােগ করে দেওয়া।
- কম্পিউটার এখানে সহযােগী তন্ত্র হিসেবে কাজ করে। বস্তুতপক্ষে CAL পদ্ধতিতে শিক্ষার্থী অভিজ্ঞতার ভিত্তিতে জ্ঞান অর্জন করে।

সূত্র: ১১৬ পৃষ্ঠা, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  [লিঙ্ক]
৯,০৬০.
bikroy.com কোন ধরনের ই-কমার্স সাইট?
  1. C2C
  2. C2B
  3. B2C
  4. B2B
সঠিক উত্তর:
C2C
উত্তর
সঠিক উত্তর:
C2C
ব্যাখ্যা
bikroy.com একটি C2C ধরনের ই-কমার্স সাইট

ই-কমার্সের প্রকারভেদ:

- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়।
যথা-
১. Business to Business- B2B:
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ: alibaba.com, sindabad.com ইত্যাদি।

২. Business to Consumer- B2C:
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ: amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩. Consumer to Business- C2B:
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ: monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪. Consumer to Consumer- C2C:
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের উদাহরণ: ebay.com, taobao.com, bikroy.com ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৬১.
এক লাইন ফাঁকা করার জন্য টেক্সট ফরম্যাটিং এর কোন ট্যাগ ব্যবহৃত হয়?
  1. <br>
  2. <hr>
  3. <b>
  4. <i>
সঠিক উত্তর:
<br>
উত্তর
সঠিক উত্তর:
<br>
ব্যাখ্যা
টেক্সট ফরম্যাটিং (Text formatting): 
- ওয়েব ব্রাউজারে উপাত্ত ও তথ্যকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনার জন্য টেক্সটকে বিভিন্নভাবে ফরমেটিং করার প্রয়োজন হয়। 
- টেক্সটকে ছোট, বড়, আন্ডারলাইন করা বা হাইলাইট ইত্যাদি করার জন্য HTML এ বিভিন্ন ট্যাগ ব্যবহার করা যায়। 
- HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগের সংক্ষিপ্ত পরিচিতি- 

ট্যাগ ⇒ কাজ- 
• <b>..,</b> ⇒ টেক্সটকে বোল্ড (bold) করার জন্য। উদাহরণ- <b>This is text is bold</b> 
• <i>...</i> ⇒ টেক্সটকে italic করার জন্য। উদাহরণ- <i> This text is italid</i> 
<br> ⇒ এক লাইন ফাঁকা করার জন্য। উদাহরণ- <br> 
• <hr> ⇒ সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহৃত হয়। উদাহরণ- <hr> 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 

৯,০৬২.
কোন একটি ফাইল এর সাইজ কত তা কোন Option টির মাধ্যমে জানা যায়?
  1. ক) File size
  2. খ) File menu
  3. গ) Properties
  4. ঘ) Open
সঠিক উত্তর:
গ) Properties
উত্তর
সঠিক উত্তর:
গ) Properties
ব্যাখ্যা
• কোন একটি ফাইল এর সাইজ কত তা Properties Option টির মাধ্যমে জানা যায়।
- ফাইল বা ফোল্ডারের বৈশিষ্ট্য অবলোকন করার জন্য এক্সপ্লোরার উইন্ডোর File মেনু থেকে Properties সাবমেনু নির্বাচন করলে Properties উইন্ডোতে নির্বাচিত ফাইলের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন- ফাইলের ধরন, আকার, সংরক্ষণ, পরিবর্তন বা সর্বশেষ ব্যবহারের তারিখ ও সময় ইত্যাদি প্রদর্শিত হবে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৬৩.
RAM কী ধরনের মেমোরি?
  1. Cloud Memory
  2. Non-volatile Memory
  3. Volatile Memory
  4. Register Memory
সঠিক উত্তর:
Volatile Memory
উত্তর
সঠিক উত্তর:
Volatile Memory
ব্যাখ্যা
RAM একটি Volatile মেমোরি।

Random Access Memory (RAM)
- যে স্মৃতিতে কোনো একটি তথ্য মুছে ফেলে ঐ জায়গায় নতুন তথ্য লেখা যায় এবং সেই তথ্য প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায় তাকে Random Access Memory বলে।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার অফ/বন্ধ করলে এর তথ্য মুছে যায়।
- প্রাইমারি স্টোরেজকে সাধারণত র‍্যাম বলে কারণ সরাসরি ডেটা এবং ইন্সট্রাকশন সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে এই মেমোরির যে কোনো লোকেশন সিলেক্ট ও ব্যবহার করা সম্ভব।
- মেমোরির প্রত্যেকটি আলাদা আলাদা লোকেশন অন্য লোকেশনের মতোই এক্সেস করা সহজ এবং একই পরিমাণ সময়ের প্রয়োজন হয়।
- এটাকে রিড/রাইট মেমোরি তথ্য লেখাও যায় আবার এ থেকে তথ্য পড়াও যায়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৯,০৬৪.
সাধারণত নিচের কোন ড্রাইভে অপারেটিং সিস্টেম স্টোরেজ থাকে?
  1. C
  2. D
  3. E
  4. F
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম সাধারনত C ড্রাইভে থাকে।
C ড্রাইভ হলো কম্পিউটারের মেমোরির এমন একটি অংশ যেখানে কম্পিউটার চালনাকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো অবস্থান করে।
ফার্মওয়্যার, অপারেটিং সিস্টেম হলো এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা কম্পিউটার চালনার জন্য অত্যাবশ্যক।
সুতরাং, অপারেটিং সিস্টেম C ড্রাইভে থাকে।

উৎস: ব্রিটানিকা।
৯,০৬৫.
Ctrl + P কোন সময় ব্যবহার করা হয়?
  1. print করতে
  2. Paste করতে
  3. page open করতে
  4. Cut - paste করতে
সঠিক উত্তর:
print করতে
উত্তর
সঠিক উত্তর:
print করতে
ব্যাখ্যা
কীবোর্ড শর্টকাট:
• Save - Ctrl + S
•  Copy - Ctrl + C
•  Paste - Ctrl + V
•  Undo - Ctrl + Z
•  Redo - Ctrl + Y
•  Print - Ctrl + P
•  Find - Ctrl + F
•  Cut - Ctrl + X 


উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৯,০৬৬.
'Python' হলো একটি-
  1. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা
  2. অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
  3. লো-লেভেল প্রোগ্রামিং ভাষা
  4. মার্কআপ ভাষা
সঠিক উত্তর:
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
ব্যাখ্যা
• পাইথন (Python):
- পাইথন একটি অবজেক্ট অরিয়েন্টেড উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে গুইডো ভ্যান রোসাম এটি প্রথম প্রকাশ করেন।
- পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামকে পঠনযোগ্যতার ওপর বেশি জোর দেয়া হয়েছে।
- পাইথনের কোর সিনট্যাক্স ও সেমান্টিক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- পাইথন একটি বহু-প্যারাডাইম এবং পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা যার স্বনিয়ন্ত্রিত মেমরি ব্যবস্থাপনা রয়েছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৬৭.
Who is the founder of Gmail?
  1. ক) Paul Buchheit
  2. খ) Elon Mark
  3. গ) Jerry Yang
  4. ঘ) Sergey Brin
সঠিক উত্তর:
ক) Paul Buchheit
উত্তর
সঠিক উত্তর:
ক) Paul Buchheit
ব্যাখ্যা
- গুগলের ইমেইলভিত্তিক সেবার নাম হলো জিমেইল (Gmail)। 
- গুগল জিমেইল সেবা চালু করে - ২০০৪ সালের ১ এপ্রিল।
- জিমেইল এর প্রতিষ্ঠাতা - Paul Buchheit.

উৎস: গুগল ওয়েবসাইট।
৯,০৬৮.
ডাটাবেজের কোন এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড ব্যবহার করা হয় তাকে কি বলে?
  1. এট্রিবিউট
  2. ভ্যালু
  3. ইন্সট্যান্স
  4. স্কিমা
সঠিক উত্তর:
এট্রিবিউট
উত্তর
সঠিক উত্তর:
এট্রিবিউট
ব্যাখ্যা
ডাটাবেজের গুরুত্বপূর্ণ টার্মসমূহ হলো এনটিটি, এনটিটি সেট, এট্রিবিউট, ভ্যালু, কী ইত্যাদি। 
কোন ডাটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে রেকর্ড ব্যবহার করা হয় তাকে এনটিটি বলে। 
একই জাতীয় এনটিটিকে এনটিটি সেট বলা হয়। 
আবার একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে বলা হয় এট্রিবিউট। 
প্রত্যেকটি এট্রিবিউট এর যে মান থাকে তাকে বলা হয় ভ্যালু।
 
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৯,০৬৯.
বাইনারি সংখ্যা প্রকাশ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) ০
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ক) ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০
ব্যাখ্যা

- বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি এমন একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই।
- ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে।
- তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল।

৯,০৭০.
BCD কোড 1000 0100 কোন দশমিক সংখ্যার প্রতিনিধিত্ব করে?
  1. 84
  2. 82
  3. 86
  4. 88
সঠিক উত্তর:
84
উত্তর
সঠিক উত্তর:
84
ব্যাখ্যা

• BCD (Binary-Coded Decimal) কোড হল একটি ৪-বিট বাইনারি সিস্টেম যা প্রতিটি দশমিক সংখ্যাকে আলাদা করে প্রকাশ করে। প্রতিটি ৪-বিটের গ্রুপ একটি দশমিক অঙ্ক নির্দেশ করে।
- BCD কোডের সুবিধা হলো এটি সরাসরি মানুষের পড়ার জন্য সহজ এবং ডিজিটাল সিস্টেমে অঙ্কগুলোর প্রতিফলন সহজ করে।
- BCD কোড 1000 0100 "84" দশমিক সংখ্যা নির্দেশ করে।

​বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ, 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত। 

8 এর বিসিডি 1000
4 এর বিসিডি 0100
∴ 84 এর বিসিডি 1000 0100

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,০৭১.
নিচের কোনটি IoT (Internet of Things) প্রযুক্তির একটি উদাহরণ?
  1. কীবোর্ড দিয়ে টাইপ করা
  2. ইন্টারনেটের মাধ্যমে ঘরের এসি (AC) নিয়ন্ত্রণ করা
  3. ক্যালকুলেটর ব্যবহার করা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
ইন্টারনেটের মাধ্যমে ঘরের এসি (AC) নিয়ন্ত্রণ করা
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেটের মাধ্যমে ঘরের এসি (AC) নিয়ন্ত্রণ করা
ব্যাখ্যা

- সঠিক উত্তর: খ) ইন্টারনেটের মাধ্যমে ঘরের এসি (AC) নিয়ন্ত্রণ করা।

• IoT (Internet of Things):
- IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টারনেট অব থিংস বা আইওটি (Internet of Things-IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, এসি (AC), লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়
- IoT ডিভাইসগুলো সেন্সরের মাধ্যমে চারপাশের তথ্য সংগ্রহ করে, ইন্টারনেটের মাধ্যমে তা ক্লাউড বা অন্য ডিভাইসে পাঠায় এবং বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
- এটি কাজের দক্ষতা বাড়ায়, স্বয়ংক্রিয়করণের মাধ্যমে সময় বাঁচায় এবং দূর থেকে যন্ত্র নিয়ন্ত্রণ করার সুবিধা প্রদান করে।
- উদাহরণ: স্মার্ট হোম (স্মার্ট লাইট, ফ্রিজ, থার্মোস্ট্যাট), পরিধানযোগ্য ডিভাইস (স্মার্টওয়াচ), স্মার্ট গাড়ি, এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত সেন্সর Fortinet ইত্যাদি।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
- ব্রিটানিকা।

৯,০৭২.
'রকেট' কোন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান?
  1. স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক
  2. ইসলামী ব্যাংক
  3. ডাচ বাংলা ব্যাংক
  4. ব্র্যাক ব্যাংক
সঠিক উত্তর:
ডাচ বাংলা ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ডাচ বাংলা ব্যাংক
ব্যাখ্যা

• যে পদ্ধতিতে একজন গ্রাহক মোবাইল বা ট্যাব ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন তাকে মোবাইল ব্যাংকিং বলে।
• বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ।
• অপরদিকে, রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান।

৯,০৭৩.
Sending unsolicited emails or messages is-
  1. ক) Vishing
  2. খ) Sneaking
  3. গ) Spoofing
  4. ঘ) Spamming
সঠিক উত্তর:
ঘ) Spamming
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Spamming
ব্যাখ্যা
• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯,০৭৪.
VSAT বলতে কী বুঝায়?
  1. ক) Very Swift Automatic Terminal
  2. খ) Very Standard Automobile Test
  3. গ) Very Small Aperture Terminal
  4. ঘ) Very Static Aligned Terminal
সঠিক উত্তর:
গ) Very Small Aperture Terminal
উত্তর
সঠিক উত্তর:
গ) Very Small Aperture Terminal
ব্যাখ্যা

Very Small Aperture Terminal একটি ছোট আকারের পৃথিবী স্টেশন যা সম্প্রচার টেলিভিশন বাদ দিয়ে উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ডেটা, ভয়েস এবং ভিডিও সংকেত প্রেরণ / প্রাপ্তিতে ব্যবহৃত হয়।
একটি VSAT দুটি অংশ নিয়ে গঠিত:

  • একটি ট্রান্সসিভার - বাইরে স্যাটেলাইটের প্রত্যক্ষ লাইনে স্থাপন করা হয় এবং 
  • এমন একটি ডিভাইস যা পিসির মতো শেষ ব্যবহারকারীর যোগাযোগ ডিভাইসের সাথে ট্রান্সসিভারটি ইন্টারফেস করার জন্য বাড়ির অভ্যন্তরে স্থাপন করা হয়।
৯,০৭৫.
LAN কার্ডের অন্য নাম কি?
  1. Internet Card
  2. Net Connector
  3. NCI
  4. NIC
সঠিক উত্তর:
NIC
উত্তর
সঠিক উত্তর:
NIC
ব্যাখ্যা
• NIC (Network Interface Card):
- কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে।
- এ কার্ডকে ল্যান কার্ডও বলা হয়।
- এ কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। অধিকাংশ NIC কার্ড কম্পিউটারের সাথে বিল্ট-ইন থাকে।
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
- যথা-ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী।
৯,০৭৬.
প্যারিটি বিটের মূল উদ্দেশ্য কী?
  1. ডেটা প্রেরণে ত্রুটি শনাক্ত করা
  2. ডেটা সংরক্ষণ বৃদ্ধি করা
  3. ডেটা সংক্ষেপ করা
  4. ডেটা এনক্রিপ্ট করা
সঠিক উত্তর:
ডেটা প্রেরণে ত্রুটি শনাক্ত করা
উত্তর
সঠিক উত্তর:
ডেটা প্রেরণে ত্রুটি শনাক্ত করা
ব্যাখ্যা

• প্যারিটি বিটের মূল উদ্দেশ্য হলো ডেটা প্রেরণে ত্রুটি শনাক্ত করা। এটি একটি সহজ ত্রুটি নির্ণয় পদ্ধতি যা ডেটার প্রতিটি বাইটের সঙ্গে একটি অতিরিক্ত বিট যুক্ত করে কাজ করে। প্যারিটি বিট ১ বা ০ হতে পারে, যা নির্ধারণ করে যে বাইটে থাকা ১-এর সংখ্যা জোড় না বিজোড়। যখন ডেটা প্রেরণ করা হয়, প্রাপক এই প্যারিটি বিট পরীক্ষা করে দেখতে পারে যে প্রেরিত ডেটায় কোনো ত্রুটি হয়েছে কি না। এটি মূলত ডেটা সংরক্ষণ, সংক্ষেপ বা এনক্রিপশনের জন্য ব্যবহৃত হয় না, বরং যোগাযোগের সময় ত্রুটি শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর হলো (ক) ডেটা প্রেরণে ত্রুটি শনাক্ত করা।

• প্যারিটি বিট:
এটি যেভাবে কাজ করে- 
Even Parity (জোড় Parity):
-  ডেটার মধ্যে 1 বিট সংখ্যা জোড় রাখতে একটি Parity Bit যোগ করা হয়।
-  যদি 1-এর সংখ্যা বিজোড় হয়, তাহলে 1 যোগ করে জোড় করা হয়।

Odd Parity (বিজোড় Parity):
-  ডেটার মধ্যে 1 বিট সংখ্যা বিজোড় রাখতে Parity Bit যোগ করা হয়।
 
সীমাবদ্ধতা:
-  Parity Bit কেবলমাত্র একটি বিট পরিবর্তন শনাক্ত করতে পারে।
-  একাধিক বিট পরিবর্তন ঘটলে এটি নির্ণয় করতে পারে না।

তথ্যসূত্র:
-  IBM Docs.
-  Stallings, William. Computer Organization and Architecture.

৯,০৭৭.
WiMAX এর প্রধান অংশ কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
• WiMAX এর প্রধান অংশ দুইটি।

• WiMAX:
- WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।

•  WiMAX এর প্রধান অংশ ২টি। যথা:
১. বেস স্টেশন:
- ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত।
- প্রতিটি বেস স্টেশনের কাভারেজ এরিয়া 50 থেকে 80 km পর্যন্ত হয়ে থাকে।

২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার:
- এটি কম্পিউটারে সংযুক্ত করা হয় এবং ওয়্যারলেস নির্ভর হওয়ায় পরিবহনযোগ্য।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯,০৭৮.
বুলিয়ান অ্যালজেবরার কোন উপপাদ্যটি সঠিক নয়?
  1. ক) A + 0 = A
  2. খ) A . 1 = 1
  3. গ) A + A = A
  4. ঘ) A + A' = 1
সঠিক উত্তর:
খ) A . 1 = 1
উত্তর
সঠিক উত্তর:
খ) A . 1 = 1
ব্যাখ্যা
বুলিয়ান উপপাদ্য:
- A + 0 = A
- A + A = A
- A + A' = 1
- A + 1 = 1
- A . 1 = A
- A . A' = 0
- A . A = A
- A . 0 = 0

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯,০৭৯.
স্যাটেলাইটে কক্ষপথ নির্ধারণে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়?
  1. ক) ডেডিকেটেড অপারেটিং সিস্টেম
  2. খ) মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম
  3. গ) রিয়েল টাইম অপারেটিং সিস্টেম
  4. ঘ) টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
গ) রিয়েল টাইম অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
গ) রিয়েল টাইম অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
পরিবর্তনশীল পদ্ধতিতে যখন তাৎক্ষণিক নির্দেশনা প্রয়ােজন।
যেমন- স্যাটেলাইটের কক্ষপথ নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে রিয়েলটাইম অপারেটিং সিস্টেম মূল সিস্টেম পরিচালনার সাথে কাজ করে।
এই অপারেটিং সিস্টেমে উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে প্রােগ্রামগুলাে প্রসেস করা হয়।
৯,০৮০.
জাভা প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
  1. Microsoft
  2. Oracle
  3. Google
  4. Intel
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
• জাভা প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে "Oracle"।

• জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি উচ্চস্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজের সূচনা করে।
- জেমস গসলিং সেই কাজের নেতৃত্ব দেন।
- ১৯৯৫ সালে তারা ভাষাটিকে রিলিজ করেন।
- ২০১০ সালে Oracle Corporation সান মাইক্রো সিস্টেম কিনে নিলে জাভা ভাষার ম্যানেজমেন্টও তাদের মালিকানায় চলে আসে।
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোর এক্সটেনশন হিসেবে সাধারণত .java ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশন আলোচনা:

• Microsoft:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.

• Intel:
- এটি পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর।

• Google:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- Google + হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।
৯,০৮১.
অ্যাক্টিভ হাবের মূল কাজ কোনটি?
  1. কেবল ডিভাইসগুলোকে ফিজিক্যাল সংযোগ দেওয়া
  2. সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা
  3. সিগন্যাল বন্ধ করা
  4. ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করা
সঠিক উত্তর:
সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা
উত্তর
সঠিক উত্তর:
সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা
ব্যাখ্যা

• অ্যাক্টিভ হাবের মূল কাজ হলো সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা। এটি একটি নেটওয়ার্ক ডিভাইস যা কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের মধ্যে তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে। যখন একটি সিগন্যাল হাবে আসে, তখন অ্যাক্টিভ হাব সেই সিগন্যালকে শক্তিশালী করে এবং প্রয়োজনীয় ফরম্যাটে পুনর্গঠন করে, যাতে তা দূরবর্তী ডিভাইসগুলোতে সঠিকভাবে পৌঁছায়। শুধুমাত্র ফিজিক্যাল সংযোগ দেওয়া বা সিগন্যাল বন্ধ করা অ্যাক্টিভ হাবের কাজ নয়। এছাড়াও, এটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করতে ব্যবহার হয় না। তাই অ্যাক্টিভ হাব মূলত নেটওয়ার্কের ডেটা ট্রান্সমিশনের মান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

উত্তর: খ) সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা।

• হাব:
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।
- হাবে মাল্টিপল পোর্ট থাকে।
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌঁছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়।

• কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। যথা-
১. সক্রিয় হাব (Active HUB):
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে।
- আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে।
- এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে
প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে ।

২. নিষ্ক্রিয় হাব (Passive HUB):
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে ।
- এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র।
- এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়।

এছাড়াও, 
• গেটওয়ে:
- গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• ব্রিজ (Bridge):
- এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে।
- এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়।
- তবে এর সাহায্যে ভিন্ন প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় না।

- ব্রিজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. লোকাল ব্রিজ (Local Bridge):
- এটি সরাসরি LAN এর সাথে যুক্ত থাকে।

২. রিমোট ব্রিজ (Remote Bridge):
- ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দু'টি অবস্থানের দু'টি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে।

৩. ওয়‍্যারলেস ব্রিজ (Wireless Bridge):
- একাধিক LAN যুক্ত করা অথবা LAN এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়ারলেস ব্রিজ ব্যবহৃত হতে পারে।

• সুইচ:
- সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।
- হাব এবং সুইচ এর কাজ প্রায় একই। তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।
- স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রিয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,০৮২.
বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তথ্য মুছে যায় কোন মেমোরি থেকে?
  1. RAM
  2. ROM
  3. Secondary Storage
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
RAM
উত্তর
সঠিক উত্তর:
RAM
ব্যাখ্যা
RAM
- বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে র‍্যাম (RAM) থেকে তথ্য মুছে যায়।
- র‍্যাম একটি ভোলাটাইল মেমরি, যার অর্থ এটি বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল।
- যখন কম্পিউটার চালু করা হয়, র‍্যামে প্রোগ্রাম ও ডেটা লোড হয়। 
- এটি অস্থায়ী স্মৃতি।
- র‍্যামকে "লিখন/পঠন স্মৃতি" বলা হয়, কারণ এটি তথ্য পড়া এবং লেখা উভয় কাজই করতে সক্ষম।
- বিদ্যুৎ সরবরাহ না থাকলে এই তথ্য আর সংরক্ষিত থাকে না, যা র‍্যামকে ভোলাটাইল মেমরি হিসেবে চিহ্নিত করে।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৮৩.
কোন ধরনের মাউস একটি বলের ঘূর্ণনের মাধ্যমে কার্সরের গতি পরিবর্তন করে?
  1. অপটিক্যাল মাউস
  2. লেজার মাউস
  3. মেকানিক্যাল মাউস
  4. স্টাইলাস মাউস
সঠিক উত্তর:
মেকানিক্যাল মাউস
উত্তর
সঠিক উত্তর:
মেকানিক্যাল মাউস
ব্যাখ্যা

মেকানিক্যাল মাউসে একটি বলের ঘূর্ণনের মাধ্যমে কার্সরের গতি পরিবর্তন করে।

• মাউস:
- মাউস হলো একটি হাতে-নিয়ন্ত্রিত ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস যা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) যুক্ত কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।
- মার্কিন উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট ১৯৬৩-৬৪ সালে মাউস আবিষ্কার করেন।
- মাউসকে সমতল পৃষ্ঠের উপর সরালে কম্পিউটারের স্ক্রিনে কার্সরের (cursor) অবস্থান ও নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়।

• মাউসের ধরন:
- মেকানিক্যাল মাউস: একটি বলের ঘূর্ণনের মাধ্যমে কার্সরের গতি পরিবর্তন করে।
- অপটিক্যাল মাউস: আলো বা লেজারের রশ্মি ব্যবহার করে কার্সরের মুভমেন্ট নিয়ন্ত্রণ করে।

উৎস: ব্রিটানিকা।

৯,০৮৪.
পেসমেকার কী ধরনের এম্বেডেড সিস্টেম?
  1. Safety-critical 
  2. Networked
  3. Real-time
  4. ক + গ
সঠিক উত্তর:
ক + গ
উত্তর
সঠিক উত্তর:
ক + গ
ব্যাখ্যা
• পেসমেকার একটি Safety-critical এবং Real-time এম্বেডেড সিস্টেম। এটি হৃদয়ের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে বৈদ্যুতিক সঙ্কেত প্রেরণ করে, যা মানুষের প্রাণ রক্ষা করে। যেহেতু এটি সরাসরি জীবন রক্ষার সাথে জড়িত, তাই এটি Safety-critical হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি এটি হৃদপিণ্ডের অবস্থা অনুযায়ী তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে বৈদ্যুতিক সঙ্কেত প্রদান করে, তাই এটি একটি Real-time সিস্টেমও। যেকোনো বিলম্ব মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। পেসমেকার সাধারণত নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে না এবং এটি একাই কাজ করে, তাই এটি Stand-alone বা Networked নয়।
- সঠিক উত্তর: ক) Safety-critical এবং গ) Real-time.

• এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

উৎস: IEEE [লিংক]
৯,০৮৫.
কোনো তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কী বলে?
  1. অ্যানালগ কনটেন্ট
  2. ডিজিটাল কনটেন্ট
  3. এফটিপি
  4. ইউআরএল
সঠিক উত্তর:
ডিজিটাল কনটেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল কনটেন্ট
ব্যাখ্যা
ডিজিটাল কনটেন্ট: 
- কোনো কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয় তাহলে সেটিই ডিজিটাল কনটেন্ট। 
- তবে সেটি ডিজিটাল বা এনালগ যেকোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। 
- ডিজিটাল কনটেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। 
- লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কনটেন্ট হতে পারে। 
- ডিজিটাল কনটেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজতর হয়। 

ডিজিটাল কনটেন্ট-এর প্রকারভেদ: 
- ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দ কিংবা সবই ডিজিটাল কনটেন্ট। 
- কাজেই নানাভাবে ডিজিটাল কনটেন্টকে শ্রেণিকরণ করা যায়। 
- তবে ডিজিটাল কনটেন্টকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায়। 
যেমন- 
• টেক্সট বা লিখিত কনটেন্ট, 
• ছবি, 
• শব্দ বা অডিয়ো এবং 
• ভিডিয়ো ও এনিমেশন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৯,০৮৬.
মেমােরির ধারণ ক্ষমতার একক কোনটি?
  1. ক) বাইট
  2. খ) বিট
  3. গ) কিলোবাইট
  4. ঘ) ওয়ার্ড
সঠিক উত্তর:
ক) বাইট
উত্তর
সঠিক উত্তর:
ক) বাইট
ব্যাখ্যা

কম্পিউটার মেমােরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমােরির ধারণক্ষমতা বলা হয়। মেমােরির ধারণ ক্ষমতার একক হলাে বাইট। আট বিট নিয়ে গঠিত শব্দকে বলা হয় বাইট। বাইনারি গণনা পদ্ধতির ০ এবং ১ এই দুইটি মৌলিক অঙ্ককে বলা হয় বিট। বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন নির্দিষ্ট করার জন্য বাইট ব্যবহার করা হয়।

কম্পিউটার মেমােরির ধারণক্ষমতা নির্ণয়ের এককগুলাে হলাে- কিলােবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইট। নিচে এদের মধ্যে সম্পর্ক দেখানাে হলাে।

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বা ১০২৪ বাইট = ১ কিলােবাইট
২০ বা ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট
৩০ বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
৪০ বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট

রেফারেন্সঃ নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল)

কম্পিউটারের মেমরির ধারন ক্ষমতার সর্বনিম্ন একক - বাইট। কেননা, একটি অক্ষর মেমরিতে সংরক্ষণের জন্য নূনতম ১ বাইট মেমরি দরকার হয়। তবে, মেমরির ধারণক্ষমতার জনপ্রিয় একক হচ্ছে - মেগাবাইট।
৯,০৮৭.
Which language marked the beginning of Object-Oriented Programming (OOP)?
  1. Visual Basic
  2. Java
  3. Simula
  4. C++
সঠিক উত্তর:
Simula
উত্তর
সঠিক উত্তর:
Simula
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Simula

অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা (OOP)
- OOP হলো এমন প্রোগ্রামিং ভাষা যা প্রি-ডিফাইন্ড ইউনিট (objects, classes, subclasses) ব্যবহার করে।
- এটি প্রোগ্রামিংকে দ্রুত, সহজ এবং রক্ষণাবেক্ষণযোগ্য করে তোলে।
- অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু হয় Simula ভাষা (1967) দিয়ে, যা ALGOL-এ তথ্য লুকানোর ধারণা যোগ করে।
- আরেকটি প্রভাবশালী অবজেক্ট-ওরিয়েন্টেড ভাষা হলো Smalltalk (1980), যেখানে একটি প্রোগ্রাম বস্তুসমূহের সেট ছিল, যা এক অপরের প্রতি বার্তা পাঠিয়ে যোগাযোগ করত।

• অবজেক্ট-ওরিয়েন্টেড ভাষার উদাহরণ:
- Java,
- C++,
- Visual Basic.

সূত্র: ব্রিটানিকা।

৯,০৮৮.
BIOS সাধারণত কোন স্থানে সংরক্ষণ করা হয়?
  1. ROM
  2. Hard Drive
  3. RAM
  4. Cache
সঠিক উত্তর:
ROM
উত্তর
সঠিক উত্তর:
ROM
ব্যাখ্যা

• BIOS বা Basic Input Output System হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার, যা কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম লোড হতে সাহায্য করে। এটি সাধারণত ROM (Read Only Memory)-এ সংরক্ষিত থাকে, কারণ ROM-এ সংরক্ষিত তথ্য বিদ্যুৎ বন্ধ হলেও মুছে যায় না।

BIOS (Basic Input Output System):
- BIOS একটি কম্পিউটার প্রোগ্রাম যা সাধারণত EPROM (Erasable Programmable Read-Only Memory)-এ সংরক্ষিত থাকে।
- কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে।
- পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি ইলেকট্রনিক চিপ হিসেবে ।
- এই চিপ টির নাম BIOS, এটি মাদারবোর্ড এ থাকে।
- হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে।
- BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।
- BIOS-এর কারণে অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে ডিভাইসগুলোর হার্ডওয়্যার ডিটেইল জানার প্রয়োজন হয় না (যেমন হার্ডওয়্যার অ্যাড্রেস)।
- ২১শ শতকের শুরুতে BIOS-এর জায়গায় আধুনিক ও দ্রুতগতির UEFI (Unified Extensible Firmware Interface) ব্যবহার শুরু হয়, যা বড় সাইজের ড্রাইভ সাপোর্ট করে এবং বুটিং দ্রুত করে।

• BIOS-এর দুটি প্রধান কাজ:
- কোন কোন পারিফেরাল ডিভাইস (যেমন: কীবোর্ড, মাউস, ডিস্ক ড্রাইভ, প্রিন্টার, ভিডিও কার্ড ইত্যাদি) সংযুক্ত আছে তা নির্ধারণ করা।
- অপারেটিং সিস্টেম (OS) কে মেইন মেমোরি (RAM)-তে লোড করা।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৯,০৮৯.
DOEL ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. বিসিসি
  2. বিটিআরসি
  3. আইবিএম
  4. টেশিস
সঠিক উত্তর:
টেশিস
উত্তর
সঠিক উত্তর:
টেশিস
ব্যাখ্যা
• দোয়েল (DOEL):
- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল (DOEL)।
- ২০১১ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ল্যাপটপের উদ্বোধন করেন। 
- দোয়েল ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো ‘টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড।
- বাংলাদেশের জাতীয় পাখির নামে তৈরি দোয়েলের চারটি মডেলের নাম দেয়া হয়েছে জাতীয় জীবনের চারটি ঐতিহাসিক ঘটনার স্মরণে।
- ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি করা হয়েছে।

উৎস: বিবিসি বাংলা।
৯,০৯০.
এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র কোনটি?
  1. ওয়েব ব্রাউজিং
  2. ভিডিও এডিটিং
  3. ওয়ার্ড প্রসেসিং
  4. মাইক্রোওয়েভ
সঠিক উত্তর:
মাইক্রোওয়েভ
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোওয়েভ
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশ হিসেবে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং নির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম (ROM) নিয়ে গঠিত।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা হয়।

• এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- সেলফোন ও স্মার্টফোন,
- গাড়ি,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা
- ভ্যাকুয়াম ক্লিনিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computerhope Website.
৯,০৯১.
প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কী বলে?
  1. ক) ফটোশপ
  2. খ) ডোমেইন
  3. গ) HTML
  4. ঘ) সাইট ডিজাইন
সঠিক উত্তর:
খ) ডোমেইন
উত্তর
সঠিক উত্তর:
খ) ডোমেইন
ব্যাখ্যা
প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে domain Name বলে। 

ডোমেইন নেইম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোন ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। উদাহরণ স্বরূপ ধরা যাক,  www.facebook.com এর পরিবর্তে 157.240.218.35 এই আইপি অ্যাড্রেস এর মাধ্যমেও Facebook এর ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অর্থাৎ www.facebook.com ডোমেইন নেইমটি, আইপি অ্যাড্রেস 157.240.218.35 কে প্রতিনিধিত্ব করছে।
৯,০৯২.
ওয়েব পেইজ তৈরি করার ভাষা কোনটি?
  1. ক) মার্কআপ ল্যাংগুয়েজ
  2. খ) মেশিন ল্যাংগুয়েজ
  3. গ) ন্যাচারাল ল্যাংগুয়েজ
  4. ঘ) এসেম্বলি ল্যাংগুয়েজ
সঠিক উত্তর:
ক) মার্কআপ ল্যাংগুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্কআপ ল্যাংগুয়েজ
ব্যাখ্যা
মার্কআপ ল্যাংগুয়েজ এই শব্দ দুইটি বর্তমানে ওয়েব পেইজ তৈরি করার ভাষা HTML এর জন্য ব্যবহার করা হয়। Mark-Up Language এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা।
আমরা ওয়েব পেইজে যে সকল বিষয় বস্তু দেখে থাকি এর চেয়ে অনেক বেশি বিষয় HTML লেখা হয়। আর এই অতিরিক্ত লেখা বা ভাষা-ই হচ্ছে মার্কআপ ল্যাংগুয়েজ।

মার্কআপ এ অতিরিক্ত তথ্য টেক্সটের কাঠামো বা উপস্থাপনাকে সংজ্ঞায়িত করে। মার্কআপ গুলো মূল টেক্সটের সাথে মিশে থাকে এবং ইন্টারনেট ব্রাউজার-এ তা প্রদর্শিত হয় না।
৯,০৯৩.
Wi-Fi Means-
  1. Wireless Free
  2. World Wide Web
  3. Wireless Friendly
  4. Wireless Fidelity
সঠিক উত্তর:
Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
Wireless Fidelity
ব্যাখ্যা

• Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.

Wi-Fi:
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত ।
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৯,০৯৪.
IPC এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Information Performance Cycle
  2. খ) Information Per Code
  3. গ) Instructions Period Cycle
  4. ঘ) Instructions Per Cycle
সঠিক উত্তর:
ঘ) Instructions Per Cycle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Instructions Per Cycle
ব্যাখ্যা
In computer architecture, instructions per cycle (IPC), commonly called instructions per clock is one aspect of a processor's performance: the average number of instructions executed for each clock cycle. It is the multiplicative inverse of cycles per instruction.

Source:
Computer Architecture: A Quantitative Approach
By - John L. Hennessy, David A. Patterson
৯,০৯৫.
কম্পিউটার ভাইরাসের নামকরণ কে করেন?
  1. চার্লস ব্যাবেজ
  2. এলান টুরিং
  3. ফ্রেড কোহেন
  4. বিল গেটস
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
ব্যাখ্যা
ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

• বাকি অপশনগুলো:
- চার্লস ব্যাবেজ - আধুনিক কম্পিউটারের জনক।
- এলান টুরিং - টুরিংকে তাত্ত্বিক কম্পিউটার প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে বিবেচনা করা হয়।
- বিল গেটস - মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,০৯৬.
মাল্টিকোর প্রসেসর কীভাবে কম্পিউটারের পারফরম্যান্স বাড়ায়?
  1. বেশি র‍্যাম যোগ করে
  2. বেশি হার্ড ডিস্ক স্পেস যোগ করে
  3. একাধিক মনিটর সাপোর্ট করে
  4. একইসাথে একাধিক টাস্ক প্রসেস করে
সঠিক উত্তর:
একইসাথে একাধিক টাস্ক প্রসেস করে
উত্তর
সঠিক উত্তর:
একইসাথে একাধিক টাস্ক প্রসেস করে
ব্যাখ্যা

◉ মাল্টিকোর প্রসেসর একইসাথে একাধিক টাস্ক (বা থ্রেড) প্রসেস করতে পারে, যা কম্পিউটারের পারফরম্যান্স বৃদ্ধি করে। প্রতিটি কোর স্বাধীনভাবে কাজ করতে পারে, তাই অ্যাপ্লিকেশনগুলো সমান্তরালভাবে (প্যারালালি) চালানো যায়। এটি বিশেষভাবে উপকারী যখন একাধিক প্রোগ্রাম একসাথে চলছে বা একটি প্রোগ্রাম মাল্টিথ্রেডেড অপ্টিমাইজেশনের মাধ্যমে ডিজাইন করা হয়েছে।

CPU:
- CPU এর পূর্বরূপ Central Processing Unit.
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক।
- CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত।
যথা-
1. ALU (Arithmetic Logic Unit),
2. Control Unit,
3. Memory/Register.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

৯,০৯৭.
"একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়"- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
  1. AND
  2. NOR
  3. Ex-OR
  4. OR
সঠিক উত্তর:
Ex-OR
উত্তর
সঠিক উত্তর:
Ex-OR
ব্যাখ্যা
• যদি Ex-OR Gate (XOR) গেটের ক্ষেত্রে উভয় ইনপুট এর মান সমান হলে, তবে লজিক সেটের আউটপুটের মান ০ হয়।তবে ইনপুট এর মান ভিন্ন হলে আউটপুট ১ হয়।

- AND, OR এবং NOR গেটের ক্ষেত্রে, উভয় ইনপুটের মান একই হলে আউটপুট 0 অথবা 1 দুইটিই হতে পারে।[ইনপুট দুইটি 0 হলে আউটপুট 0, ইনপুট দুইটি 1 হলে আউটপুট 1]
৯,০৯৮.
fiverr.com কি?
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ব্রাউজার
  3. গ) ফ্রিল্যান্স মার্কেটপ্লেস
  4. ঘ) ক্যাপিটাল মার্কেট
সঠিক উত্তর:
গ) ফ্রিল্যান্স মার্কেটপ্লেস
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রিল্যান্স মার্কেটপ্লেস
ব্যাখ্যা
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হচ্ছে, Upwork, Freelancer.com, Fiverr and Guru.com ইত্যাদি।
বিঃদ্রঃ ২০১৫ সালে Elance and oDesk দুটি প্ল্যাটফর্ম একত্রিত হয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Upwork.com গঠিত হয়।
৯,০৯৯.
কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়?
  1. RAM
  2. ROM
  3. PROM
  4. EPROM
সঠিক উত্তর:
PROM
উত্তর
সঠিক উত্তর:
PROM
ব্যাখ্যা
[প্রশ্নটি অনেকাংশে কনফিউজিং। প্রশ্নে দুটি লজিক দেওয়া আছে। প্রথমত, কোনটি অস্থিতিশীল সেক্ষেত্রে RAM উত্তর হওয়া বাঞ্চনীয়। কিন্তু দ্বিতীয় লজিক বলা আছে, কোনটিতে একবার মাত্র লেখা যায়, সেক্ষেত্রে PROM (Programmable Read Only Memory) উত্তর হবে।

প্রশ্নটি হওয়া উচিত ছিল, কোন মেমোরি স্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? এটি জব সল্যুশনের প্রশ্ন এখানে প্রশ্নকর্তা হয়ত ভুল করে 'স্থিতিশীল' এর স্থলে 'অস্থিতিশীল' দিয়ে দিয়েছেন। যেহেতু প্রশ্নের শেষে 'একবার মাত্র লেখা যায়' উল্লেখ আছে, সেহেতু প্রশ্নের প্রথমাংশে 'স্থিতিশীল' হওয়াই যুক্তিযুক্ত ছিল।

যাই হোক, আমরা সকল কিছু বিবেচনায় PROM কে উত্তর হিসেবে গ্রহন করেছি। বাকিটা প্রশ্নকর্তার উপর নির্ভর করছে।]

• পিরম (PROM):
- PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- ব্যবহারকারী প্রোগ্রামকে মাইক্রোপ্রোগ্রামে রূপান্তরিত করে নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন।
- তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না।
- এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১০০.
নিচের কোনটি ই-কমার্স সাইট?
  1. Daraz
  2. Wikipedia
  3. YouTube
  4. Google
সঠিক উত্তর:
Daraz
উত্তর
সঠিক উত্তর:
Daraz
ব্যাখ্যা
• ই-কমার্স সাইট হলো এমন একটি ওয়েবসাইট যেখানে পণ্য বা সেবা অনলাইনে ক্রয়-বিক্রয় করা হয়। উপরের অপশনগুলোর মধ্যে, Daraz একটি জনপ্রিয় ই-কমার্স সাইট। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্য যেমন ইলেকট্রনিক্স, পোশাক, গৃহস্থালী সামগ্রী ইত্যাদি কিনতে ও বিক্রি করতে পারে।
- অন্যদিকে, Wikipedia হলো একটি অনলাইন তথ্যভাণ্ডার, YouTube হলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, আর Google হলো একটি সার্চ ইঞ্জিন। তাই, শুধুমাত্র Daraz ই-কমার্স সাইট হিসেবে বিবেচিত হয়।

সঠিক উত্তর: ক) Daraz.

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রাই লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূলপরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত। 
- ১৯৯৫ সালে অ্যামাজন ও ই-বে নামের ই-কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই-কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়। ২০১০ সালের পরবর্তীতে মোবাইলের ব্যাপক প্রসারের সাথে সাথে ই-কমার্সের পালে নতুন করে হাওয়া লাগে। 

• জনপ্রিয় কিছু ওয়েবসাইট হলো:
www.bikroy.com,
www.daraz.com,
www.alibaba.com,
www.ebay.com ইত্যাদি।

• অপশন আলোচনা:
- Google হচ্ছে একটি সার্চ ইঞ্জিন।
- Wikipedia হচ্ছে একটি মুক্ত বিশ্বকোষ (জ্ঞানভাণ্ডার)।
- YouTube হচ্ছে একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম; এখানে ভিডিও দেখা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।