বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৯০ / ১৩১ · ৮,৯০১৯,০০০ / ১৩,০৮৮

৮,৯০১.
(AB.CD)16 এর সমতুল্য দশমিক মান কোনটি?
  1. 157.8007
  2. 149.5008
  3. 171.8007
  4. 183.5008
সঠিক উত্তর:
171.8007
উত্তর
সঠিক উত্তর:
171.8007
ব্যাখ্যা
• ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমেল হতে দশমিকে রূপান্তর:
ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমেল বিন্দুর পর হতে -1, -2, -3 ইত্যাদি দ্বারা অবস্থান চিহ্নিত করে নিতে হয়। এরপর প্রতিটি ডিজিটকে 16 দ্বারা গুণ করে গুণফলকে যোগ করলে দশমিক সংখ্যা পাওয়া যায়। যেখানে n হচ্ছে -1, -2, -3 ইত্যাদি।
(AB.CD)16
= (10 × 16¹) + (11 × 16⁰) + (12 × 16⁻¹) + (13 × 16⁻2)
= (171.8007)10
৮,৯০২.
কোন পদ্ধতিতে ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যাবে?
  1. ক) Bluetooth
  2. খ) Wi-Fi
  3. গ) WAN
  4. ঘ) LAN
সঠিক উত্তর:
খ) Wi-Fi
উত্তর
সঠিক উত্তর:
খ) Wi-Fi
ব্যাখ্যা
রাউটারের মাধ্যমে Wi-fi চালু করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।
৮,৯০৩.
সি প্রোগ্রামিং ভাষা প্রথম কোন অপারেটিং সিস্টেমে প্রয়োগ করা হয়?
  1. উইন্ডোজ
  2. অ্যান্ড্রয়েড
  3. সোলারিস
  4. ইউনিক্স
সঠিক উত্তর:
ইউনিক্স
উত্তর
সঠিক উত্তর:
ইউনিক্স
ব্যাখ্যা

Unix অপারেটিং সিস্টেমে সি প্রোগ্রামিং ভাষা প্রথম প্রয়োগ করা হয়।

• সি প্রোগ্রামিং ভাষা:
- যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ১৯৭০ সালে ডেনিস রিচি (Dennis Ritchie) প্রথম C ভাষা তৈরি করেন।
- Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে 'সি' প্রয়োগ করেন।
- 'সি' এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে 'বি' নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং 'বি' এর পরের উন্নয়ন হলো 'সি' ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।
- প্রথমে 'সি' সরবরাহ হতো Unix অপারেটিং সিস্টেমে। পরে 'সি' এর প্রয়োগ ঘটে আরো বহুভাবে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৯০৪.
HDD-তে থাকা একটি বৈশিষ্ট্য যা SSD-তে নেই, তা কী?
  1. ফ্ল্যাশ চিপ
  2. কন্ট্রোলার
  3. ক্যাশ মেমোরি
  4. মেকানিক্যাল অংশ
সঠিক উত্তর:
মেকানিক্যাল অংশ
উত্তর
সঠিক উত্তর:
মেকানিক্যাল অংশ
ব্যাখ্যা

• HDD (Hard Disk Drive) এবং SSD (Solid State Drive)-এর মধ্যে মূল পার্থক্য হলো তাদের তথ্য সংরক্ষণের প্রযুক্তি। HDD-তে মেকানিক্যাল অংশ থাকে, যেমন ঘূর্ণমান ডিস্ক এবং রিড/রাইট হেড, যা তথ্য পড়া ও লেখা নিশ্চিত করে। SSD-তে এই মেকানিক্যাল অংশ থাকে না, কারণ SSD সম্পূর্ণ ফ্ল্যাশ মেমোরি চিপের ওপর ভিত্তি করে কাজ করে। HDD-এর মেকানিক্যাল অংশের কারণে এটি তুলনামূলকভাবে ধীর এবং বেশি শব্দ করে, আবার SSD দ্রুত এবং নিঃশব্দ। অন্যদিকে, ফ্ল্যাশ চিপ, কন্ট্রোলার এবং ক্যাশ মেমোরি SSD-তে বিদ্যমান। তাই HDD-এর একটি বিশেষ বৈশিষ্ট্য যা SSD-তে নেই, তা হলো মেকানিক্যাল অংশ।

- উত্তর: ঘ) মেকানিক্যাল অংশ।

​SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

SSD ও HDD:
SSD: ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, দ্রুতগতি, কম বিদ্যুৎ খরচ, কম তাপ উৎপাদন।
HDD: চৌম্বকীয় ডিস্ক ব্যবহার করে, তুলনামূলক ধীরগতি, যান্ত্রিক অংশ রয়েছে।

উৎস: Microsoft.

৮,৯০৫.
নিচের কোন গেইটে দুটি ইনপুট একই হলে আউটপুট 1 হবে?
  1. ক) NAND
  2. খ) XNOR
  3. গ) XOR
  4. ঘ) AND
সঠিক উত্তর:
খ) XNOR
উত্তর
সঠিক উত্তর:
খ) XNOR
ব্যাখ্যা
XNOR গেইটে সবগুলো ইনপুট একই হলে আউটপুট পাওয়া যায়।

৮,৯০৬.
লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে।
LAN এর পূর্ণরূপ হল- Local Area Network.
১৯৭১ সালে এর কার্যক্রম শুরু হয়।
LAN কে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। যথা- Client Server Network & Peer to Peer Network.
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান

৮,৯০৭.
ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেমের ACID বৈশিষ্ট্যে 'I' দ্বারা কী বোঝায়?
  1. Isolation
  2. Integration
  3. Integrity
  4. Inheritance
সঠিক উত্তর:
Isolation
উত্তর
সঠিক উত্তর:
Isolation
ব্যাখ্যা

◉ ট্রানজ্যাকশন প্রোসেসিং সিস্টেমের ACID বৈশিষ্ট্যে 'I' দ্বারা Isolation (আইসোলেশন) বোঝায়।

ACID বৈশিষ্ট্য: 
- ACID হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে (DBMS) ট্রানজ্যাকশনের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য চারটি মূল বৈশিষ্ট্য:

A - Atomicity (অ্যাটমিসিটি): ট্রানজ্যাকশনটি সম্পূর্ণভাবে সম্পাদিত হয় বা একেবারেই হয় না।
C - Consistency (কনসিসটেন্সি): ট্রানজ্যাকশন ডাটাবেজকে একটিমাত্র বৈধ অবস্থা থেকে অন্য বৈধ অবস্থায় নিয়ে যায়।
I - Isolation (আইসোলেশন): একই সময়ে একাধিক ট্রানজ্যাকশন চলাকালে প্রতিটি ট্রানজ্যাকশন যেন অন্যগুলো থেকে আলাদা থাকে এবং একে অপরের ওপর প্রভাব না ফেলে।
D - Durability (ডুরাবিলিটি): ট্রানজ্যাকশন সম্পন্ন হওয়ার পর তার ফলাফল স্থায়ী হয়, এমনকি সিস্টেম ফেইলিয়ারের পরেও।

উৎস: MongoDB ওয়েবসাইট। [লিংক] 

৮,৯০৮.
নিচের কোনটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে?
  1. হার্ডডিস্ক
  2. র‍্যাম
  3. সিডি
  4. পেনড্রাইভ
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা
• স্টোরেজ ডিভাইস:
- স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary Storage Device):
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম

• প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
- এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
- অ্যাকসেস সময় কম।
- ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
- ডেটা স্থানান্তরের গতি বেশি।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

২. সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device):
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

•  সেকেন্ডারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
- এ ধরনের স্টোরেজ সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে না।
- ধারণক্ষমতা তুলনামূলভাবে অনেক বেশি।
- দাম তুলনামূলকভাবে অনেক কম।
- অ্যাকসেস সময় প্রাইমারি স্টোরেজের চেয়ে অনেক বেশি।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় না ইত্যাদি।

 উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯০৯.
দুই কম্পিউটারের মধ্যে যোগাযোগের সময় অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকে কী বলে?
  1. র‍্যানসমওয়্যার
  2. ম্যালওয়্যার
  3. ম্যান-ইন-দ্যা-মিডল
  4. ফিশিং
সঠিক উত্তর:
ম্যান-ইন-দ্যা-মিডল
উত্তর
সঠিক উত্তর:
ম্যান-ইন-দ্যা-মিডল
ব্যাখ্যা
- Man-in-the-Middle:
দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়।
ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

- ম্যালওয়্যার:
ইহা হলো কম্পিউটারের ক্ষতিকারক সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া পরিকল্পিত কোনো নেটওয়ার্কে আক্রমণ করে তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়া কিংবা কম্পিউটারের ক্ষতি করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
 
- র‍্যানসমওয়্যার:
ইহা হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়। 
কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে। যদি ওই ফাইল উদ্ধার করে চান তবে অর্থ পরিশোধ করতে হবে। সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়। 
ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে। যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।
 
- DoS (Denial of Service):
ইহা হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে। কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
 
- ফিশিং (Phishing):
ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
 
উৎস: প্রথম আলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)।
৮,৯১০.
C প্রোগ্রামিং ভাষার জনক কে?
  1. কেন থম্পসন
  2. ডেনিস রিচি
  3. অ্যালান টুরিং
  4. চার্লস সিমনি
সঠিক উত্তর:
ডেনিস রিচি
উত্তর
সঠিক উত্তর:
ডেনিস রিচি
ব্যাখ্যা

• ডেনিস রিচি: তিনি C প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন এবং UNIX অপারেটিং সিস্টেম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
• কম্পিউটার ও আইসিটিতে বিভিন্ন বিষয়ের জনক:

• আধুনিক কম্পিউটারের জনক:
- চার্লস ব্যাবেজ (Charles Babbage)–কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি Analytical Engine–এর ধারণা প্রদান করেন।
 
• কম্পিউটার বিজ্ঞানের জনক:
- অ্যালান টুরিং (Alan Turing)–কে কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয়।
- তিনি Turing Machine ধারণা প্রদান করেন।
 
• কৃত্রিম বুদ্ধিমত্তার জনক(AI):
- জন ম্যাকার্থি (John McCarthy)–কে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়।
- তিনিই প্রথম Artificial Intelligence শব্দটি ব্যবহার করেন।
 
• ইন্টারনেটের জনক:
- ভিন্ট সার্ফ (Vint Cerf) ও রবার্ট কান (Robert Kahn)–কে ইন্টারনেটের জনক বলা হয়।
- তারা TCP/IP প্রোটোকল উন্নয়ন করেন।
 
• World Wide Web-এর জনক:
- টিম বার্নার্স-লি (Tim Berners-Lee)–কে WWW–এর জনক বলা হয়।
- তিনি HTTP, HTML ও URL উদ্ভাবন করেন।
 
• ই-মেইলের জনক:
- রে টমলিনসন (Ray Tomlinson)–কে ই-মেইলের জনক বলা হয়।
- তিনি প্রথম ই-মেইলে @ (at) চিহ্ন ব্যবহার করেন।
 
• প্রোগ্রামিং ভাষার জনক (C Language):
- ডেনিস রিচি (Dennis Ritchie)–কে C প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
 
• অপারেটিং সিস্টেমের জনক (UNIX):
- ডেনিস রিচি ও কেন থম্পসন (Ken Thompson)–কে UNIX অপারেটিং সিস্টেমের জনক বলা হয়।
 
• কম্পিউটার মাউসের জনক:
- ডগলাস এঙ্গেলবার্ট (Douglas Engelbart)–কে কম্পিউটার মাউসের জনক বলা হয়।
 
• কম্পিউটার গ্রাফিক্সের জনক:
- ইভান সাদারল্যান্ড (Ivan Sutherland)–কে কম্পিউটার গ্রাফিক্সের জনক বলা হয়।
 
• ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের জনক:
- চার্লস সিমনি (Charles Simonyi)–কে আধুনিক ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের পথিকৃৎ বলা হয়।
  
উৎস: ব্রিটানিকা।

৮,৯১১.
Which of the following components are directly installed on the motherboard?
  1. Keyboard and mouse
  2. Processor and RAM
  3. Printer and monitor
  4. Hard disk and pen drive
সঠিক উত্তর:
Processor and RAM
উত্তর
সঠিক উত্তর:
Processor and RAM
ব্যাখ্যা

• Motherboard:

-  Motherboard হলো কম্পিউটারের প্রধান circuit board, যেখানে গুরুত্বপূর্ণ hardware components স্থাপন করা থাকে।
-  কম্পিউটারের Processor (CPU) এবং RAM সরাসরি motherboard–এর নির্দিষ্ট slot ও socket–এ বসানো হয়।
-  Processor motherboard–এর CPU socket–এ স্থাপন করা হয় এবং এটি কম্পিউটারের সকল processing কাজ সম্পাদন করে।
-  RAM motherboard–এর memory slot–এ স্থাপন করা হয় এবং এটি অস্থায়ীভাবে data ও instruction সংরক্ষণ করে।
- Keyboard, mouse, printer ও monitor সরাসরি motherboard–এ বসানো হয় না, বরং port বা cable–এর মাধ্যমে সংযুক্ত থাকে।
- Hard disk ও pen drive সাধারণত cable বা USB port–এর মাধ্যমে motherboard–এর সাথে সংযুক্ত হয়, কিন্তু সরাসরি install করা থাকে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯১২.
ডেটা ব্রিচ মানে কী?
  1. নিয়মিত সফটওয়্যার আপডেট
  2. অংশীদারদের সাথে আইনিভাবে ডেটা শেয়ার করা
  3. গোপন তথ্যের অননুমোদিত প্রবেশ 
  4. যখন কোনো কোম্পানি অফিসের ফাইল হারায়
সঠিক উত্তর:
গোপন তথ্যের অননুমোদিত প্রবেশ 
উত্তর
সঠিক উত্তর:
গোপন তথ্যের অননুমোদিত প্রবেশ 
ব্যাখ্যা

• ডেটা ব্রিচ বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির গোপন, সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্য অননুমোদিত ব্যক্তি বা সিস্টেমের হাতে চলে যায়। এর ফলে ব্যক্তিগত তথ্য, আর্থিক তথ্য বা ব্যবসায়িক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত হ্যাকিং, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা বা অভ্যন্তরীণ ত্রুটির কারণে ডেটা ব্রিচ ঘটে। এটি নিয়মিত সফটওয়্যার আপডেট, আইনিভাবে ডেটা শেয়ার করা বা অফিসের ফাইল হারানোর মতো সাধারণ বিষয় নয়। সঠিক অর্থে ডেটা ব্রিচ হলো গোপন তথ্যের অননুমোদিত প্রবেশ, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
 
• সাইবার অপরাধ :
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।

- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্মিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)

- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস:
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল ৷
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
- IBM. [link]

৮,৯১৩.
How many types of Application software are there?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার দু'ধরনের :
১। প্যাকেজ সফটওয়্যার
২। কাষ্টমাইজড সফটওয়্যার
 প্যাকেজ সফটওয়্যার: যে কাজগুলো প্রায় সবারই করতে হয়, সেগুলোর জন্যে আলাদাভাবে অনেকেই অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করে ফেলে। যেমন, লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার-এটাকে বলে ওয়ার্ড প্রসেসর। এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড প্রসেসর তৈরি হয়েছে।

 কাষ্টমাইজড সফটওয়্যার:  ছবি আঁকার জন্যে, গান শোনার জন্যে, ভিডিও দেখার জন্যে, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্যে, ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্যে আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি, টেলিভিশন, ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে, ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রয় করে টাকা উপার্জন করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী
৮,৯১৪.
GUI-এর মূল কাজ কী?
  1. কোড ঠিকভাবে কম্পাইল করা
  2. কমান্ড স্বয়ংক্রিয়ভাবে চালানো
  3. প্রোগ্রামিং আরও দ্রুত করা
  4. ব্যবহারকারীদের সিস্টেম দেখেই নিয়ন্ত্রণ করতে দেয়া
সঠিক উত্তর:
ব্যবহারকারীদের সিস্টেম দেখেই নিয়ন্ত্রণ করতে দেয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারীদের সিস্টেম দেখেই নিয়ন্ত্রণ করতে দেয়া
ব্যাখ্যা

• GUI বা গ্রাফিকাল ইউজার ইন্টারফেস-এর মূল কাজ হলো ব্যবহারকারীর জন্য কম্পিউটার সিস্টেমের সঙ্গে ইন্টারঅ্যাকশনকে সহজ ও স্বজ্ঞাত করা। এটি টেক্সট-ভিত্তিক কমান্ডের পরিবর্তে চিত্র, বাটন, আইকন, মেনু এবং উইন্ডোর মাধ্যমে ব্যবহারকারীর কাজকে দৃষ্টিনন্দন ও সুবিধাজনক করে তোলে। ব্যবহারকারী সরাসরি মাউস বা টাচের মাধ্যমে সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে, কোড বা কমান্ডের জটিলতা সম্পর্কে চিন্তা করার প্রয়োজন নেই। ফলে ব্যবহারকারীরা তাদের কাজের উপর বেশি মনোনিবেশ করতে পারে এবং কম্পিউটার পরিচালনা সহজভাবে করতে পারে। তাই GUI-এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের সিস্টেম দেখেই নিয়ন্ত্রণ করতে দেয়া।

• GUI:
- GUI এর পূর্ণরূপ হলো Graphical User Interface.
- GUI হলো অপারেটিং সিস্টেমের কমান্ড প্রদানের একটি ধরন বা পদ্ধতি যেখানে কমান্ড প্রদানের জন্যে চিত্র ব্যবহার করা হয়।
- কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলোর যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ইন্টারফেস বলে।
- GUI-এর ক্ষেত্রে, ইন্টারফেস বলতে ব্যবহারকারী ও সিস্টেমের মধ্যকার সংযোগকেই বোঝানো হয়।
- MacOS ও Windows হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম ।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯১৫.
81 এর বিসিডি কোড হচ্ছে:
  1. 00101011
  2. 11001100
  3. 01011100
  4. 10000001
সঠিক উত্তর:
10000001
উত্তর
সঠিক উত্তর:
10000001
ব্যাখ্যা

• 81 এর বিসিডি কোড হচ্ছে: 10000001

• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত।

8 এর বিসিডি কোড হবে: 1000
1 এর বিসিডি কোড হবে: 0001
∴ 81 এর BCD কোড হবে: 1000 0001

বিসিডি কোড (BCD – Binary Coded Decimal) হলো একটি পদ্ধতি, যেখানে প্রতিটি দশমিক সংখ্যা (0–9)কে ৪ বিটের বাইনারি সংখ্যা দিয়ে দেখানো হয়। উদাহরণস্বরূপ:

0 → 0000
1 → 0001
2 → 0010
3 → 0011
4 → 0100
5 → 0101
6 → 0110
7 → 0111
8 → 1000
9 → 1001

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯১৬.
কোন প্রতিষ্ঠানটি সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রন করছে?
  1. ক) ICBN
  2. খ) Google
  3. গ) LAMBDA
  4. ঘ) ICANN
সঠিক উত্তর:
ঘ) ICANN
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ICANN
ব্যাখ্যা
Internet Corporation for Assigned Names and Numbers(ICANN) প্রতিষ্ঠানটি সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রন করছে। ICANN এর একটি অলাভজনক অনুবিভাগ হলো Internet Assigned Numbers Authority (IANA) যা মূলতঃ ডোমেইন নেইম রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়ে থাকে। সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মুজিবুর রহমান।
৮,৯১৭.
কোনটি মাইক্রোসফট কর্তৃক পরিচালিত পরিষেবা?
  1. Google Drive
  2. iCloud
  3. Gmail
  4. OneDrive
সঠিক উত্তর:
OneDrive
উত্তর
সঠিক উত্তর:
OneDrive
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে OneDrive ছাড়া বাকি তিনটি পরিষেবা মাইক্রোসফট কর্তৃক পরিচালিত নয়। মাইক্রোসফট পরিচালিত পরিষেবাটি হচ্ছে OneDrive, যা একটি ক্লাউড স্টোরেজ সেবা। অন্যদিকে, Google Drive এবং Gmail- এই দুটি পরিষেবা গুগল কর্তৃক পরিচালিত, যেখানে Google Drive ব্যবহারকারীদের অনলাইনে ফাইল সংরক্ষণ ও ভাগ করার সুবিধা দেয় এবং Gmail একটি জনপ্রিয় ইমেইল পরিষেবা। iCloud হলো অ্যাপল কর্তৃক পরিচালিত একটি ক্লাউড সেবা, যা অ্যাপল ব্যবহারকারীদের ফাইল, ছবি ও ব্যাকআপ সংরক্ষণের সুযোগ দেয়।
- অতএব, সঠিক উত্তর: OneDrive ছাড়া।


• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS।
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (জুন, ২০২৫ পর্যন্ত)

• মাইক্রোসফটের পরিষেবা:
- বিং, ওয়ান ড্রাইভ, আউটলুক.কম ইত্যাদি।

উৎস: Microsoft.
৮,৯১৮.
নিচের কোনটি হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. Assembly Language
  2. BASIC
  3. CSS
  4. None of the above
সঠিক উত্তর:
BASIC
উত্তর
সঠিক উত্তর:
BASIC
ব্যাখ্যা
• উচ্চ স্তরের ভাষা: 
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- এটি ইংরেজি ভাষার মতোই। 
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে-
BASIC
• COBOL, 
• FORTRAN, 
• PASCAL, 
• C++, 
• JAVA,
• PROLOG ইত্যাদি। 
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়। ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯১৯.
Portrait and Landscape are-
  1. Page Orientation
  2. Paper Size
  3. Page Layout
  4. All of the above
সঠিক উত্তর:
Page Orientation
উত্তর
সঠিক উত্তর:
Page Orientation
ব্যাখ্যা


- By default, your documents print in portrait-oriented mode. 
- To change from portrait to landscape - 
1. Click or tap in the document. 
2. Go to Layout > Orientation, and then select Landscape. 
3. Go to File > Print. 
4. Under Settings, make sure the orientation box says Landscape Orientation. 

Source: Microsoft
৮,৯২০.
নিচের কোনটি অক্টাল নাম্বার নয়?
  1. ক) ১৫৭
  2. খ) ৬২৪
  3. গ) ১৯২
  4. ঘ) ৩০৫
সঠিক উত্তর:
গ) ১৯২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২
ব্যাখ্যা
অকটাল নাম্বার সিস্টেম বলতে ৮ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি। অর্থাৎ প্রতিটি সংখ্যার জন্য শুধুমাত্র ৮টি সম্ভাব্য অঙ্ক নিয়ে অষ্টক সংখ্যা পদ্ধতি গঠিত হয়।
অঙ্কগুলি হল ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ পর্যন্ত।

১৯২ এর ৯ অক্টাল নাম্বার নয়। তাই এটি দশমিক সংখ্যা ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)
৮,৯২১.
ROM-ভিত্তিক অ্যাপ্লিকেশনটি কী নামে পরিচিত?
  1. Malware
  2. Lip - lop
  3. Virus
  4. Firmware
সঠিক উত্তর:
Firmware
উত্তর
সঠিক উত্তর:
Firmware
ব্যাখ্যা

ROM-ভিত্তিক অ্যাপ্লিকেশন হলো সেই প্রোগ্রাম যা সরাসরি কম্পিউটারের Read-Only Memory (ROM) এ সংরক্ষিত থাকে এবং যা হার্ডওয়্যার চালানোর জন্য অপরিহার্য। এই ধরনের সফটওয়্যার সাধারণত পরিবর্তন বা মুছে ফেলা যায় না এবং এটি কম্পিউটার বা ডিভাইসের মৌলিক কার্যক্রম চালাতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কম্পিউটারের বুটিং প্রক্রিয়ার জন্য BIOS বা মোবাইল ডিভাইসে হার্ডওয়্যারের সঙ্গে কাজ করা সিস্টেম প্রোগ্রাম ROM-এ থাকে। এটি ভাইরাস বা ম্যালওয়্যার নয়, কারণ এটি ক্ষতিকারক নয় এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণে সাধারণত পরিবর্তনযোগ্য নয়। সুতরাং, ROM-ভিত্তিক অ্যাপ্লিকেশনকে Firmware বলা হয়।

- সঠিক উত্তর: ঘ) Firmware.

• ROM:
- ROM এর পূর্ণরূপ Read only memory.
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না।
- ROM ভিত্তিক প্রোগ্রামের নাম Firmware.
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তা কে ফার্মওয়্যার বলে।
- এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায়।
- কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না।
যেমন: কম্পিউটার রান করালে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মনিটরে বেশ কিছু তথ্য দেখা যায়। এগুলো ফার্মওয়্যারের আউটপুট।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১সংস্করণ)।

৮,৯২২.
ChatGPT প্রথম কবে চালু হয়?
  1. ২০২১
  2. ২০২২
  3. ২০২৩
  4. ২০২০
সঠিক উত্তর:
২০২২
উত্তর
সঠিক উত্তর:
২০২২
ব্যাখ্যা

ChatGPT ২০২২ সালে চালু হয়।

ChatGPT
- ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
- এটি OpenAI নামে আমেরিকান প্রতিষ্ঠান ৩০ নভেম্বর ২০২২ সালে চালু করে।
- দ্রুতই শিক্ষাবিদ ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে কারণ মানুষের লেখা ও ChatGPT-এর লেখা আলাদা করা কঠিন।
- ChatGPT GPT (Generative Pre-training Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
- এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদে।
- ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
- এটি প্রায় ৪৫ টেরাবাইট ইন্টারনেটের লেখা দিয়ে প্রশিক্ষিত GPT-3 মডেলের ওপর ভিত্তি করে।
- ChatGPT-র কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা ("হ্যালুসিনেশন")।
- ChatGPT নিজে বলে যে এটি একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র নয় এবং তথ্য যাচাই প্রয়োজন।

উৎস: ব্রিটানিকা।

৮,৯২৩.
'Bridge' OSI Model-এর কোন স্তরে কাজ করে?
  1. Data-Link
  2. Transport
  3. Physical
  4. Application
সঠিক উত্তর:
Data-Link
উত্তর
সঠিক উত্তর:
Data-Link
ব্যাখ্যা
• 'Bridge' OSI Model-এর Data-Link স্তরে কাজ করে।

• OSI Model:
- OSI এর পূর্ণরূপ হলো Open Systems Interconnection Model.
- OSI মডেলের লেয়ার সংখ্যা ৭টি।
- উপরের তিনটি লেয়ারকে বলা হয় Upper Layer.
- নিচের চারটি লেয়ারকে বলা হয় Lower Layer.

The 7 layers of the OSI model:
• Layer 7 - Application layer.
• Layer 6 - Presentation layer.
• Layer 5 - Session layer.
• Layer 4 - Transport layer.
• Layer 3 - Network layer.
• Layer 2 - Data Link layer.
• Layer 1 - Physical layer.

উৎস: amazon website.
৮,৯২৪.
কোনটি অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট?
  1. 555 Timer
  2. Microprocessor
  3. Logic gate IC
  4. FPGA
সঠিক উত্তর:
555 Timer
উত্তর
সঠিক উত্তর:
555 Timer
ব্যাখ্যা

• অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট (IC) হলো এমন একটি সার্কিট যা ধারাবাহিক সংকেত (continuous signals) নিয়ে কাজ করে, অর্থাৎ ভোল্টেজ বা কারেন্টের মান নির্দিষ্ট সীমার মধ্যে ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে। দেওয়া অপশনগুলোর মধ্যে 555 Timer একটি ক্লাসিক অ্যানালগ IC, যা অস্থিরতা (oscillation), পুলস (pulse generation) এবং টাইমিং অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে Microprocessor, Logic gate IC, এবং FPGA ডিজিটাল সার্কিটের উদাহরণ, কারণ এগুলো শুধুমাত্র ডিজিটাল সংকেত (0 এবং 1) নিয়ে কাজ করে। তাই অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিটের সঠিক উত্তর হলো 555 Timer। এটি ইলেকট্রনিক্সে অ্যানালগ টাইমিং এবং সিগন্যাল কন্ট্রোলের জন্য সবচেয়ে জনপ্রিয় IC.

• Integrated Circuit:
- ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে আসে, দাম কমে যায়, বিদ্যুৎ খরচ কমে যায়, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- একই সাথে কম্পিউটারের মেমোরিব্যবস্থারও উন্নতি ঘটে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. ব্রিটানিকা।

৮,৯২৫.
ক্লাউড কম্পিউটিং এর সেবা মডেলগুলোর মধ্যে কোনটি মূলত অবকাঠামোগত সেবা হিসেবে পরিচিত?
  1. SaaS
  2. PaaS
  3. DaaS
  4. IaaS
সঠিক উত্তর:
IaaS
উত্তর
সঠিক উত্তর:
IaaS
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) IaaS

ক্লাউড কম্পিউটিং:
ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সার্ভিস বা সেবা প্রদান করা।

- ২০০৬ সালে বিশ্ববিখ্যাত আমাজন কোম্পানি 'আমাজন ওয়েব সার্ভিস' (AWS) এর মাধ্যমে বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- EC2 এর প্রতিটি সার্ভারে ১ থেকে ৮ টি ভার্চুয়াল মেশিন চলে, যা ব্যবহারকারীরা ভাড়া নিয়ে ব্যবহার করতে পারেন।
- ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছামতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজ নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারেন।

সেবার ধরন অনুযায়ী ক্লাউড কম্পিউটিং:
- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS),
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a Service - PaaS),
- সফটওয়্যার সেবা (Software as a Service - SaaS)। 

ক্লাউডের অবস্থান অনুযায়ী ভাগ:
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড। 

ক্লাউড কম্পিউটিং মডেলের বৈশিষ্ট্য:
- Resource Scalability,
- On Demand,
- Pay as you go। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৯২৬.
MROM এর পূর্ণরূপ -
  1. ক) Main Programmable Read Only Memory
  2. খ) Machine Programmable Read Only Memory
  3. গ) Mask Programmable Read Only Memory
  4. ঘ) Mapped Programmable Read Only Memory
সঠিক উত্তর:
গ) Mask Programmable Read Only Memory
উত্তর
সঠিক উত্তর:
গ) Mask Programmable Read Only Memory
ব্যাখ্যা
• ROM - Read Only Memory
• MROM - Mask Programmable Read Only Memory
• PROM - Programmable Read Only Memory
• EPROM - Erasable Programmable Read Only Memory
• EEPROM - Electrically Erasable Programmable Read Only Memory
• EAPROM - Electrically Alterable Programmable Read Only Memory

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৮,৯২৭.
সফটওয়্যার ডেভেলপমেন্টে উচ্চ স্তরের পোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহৃত হয়?
  1. MongoDB
  2. Redis
  3. PostgreSQL
  4. C++
সঠিক উত্তর:
C++
উত্তর
সঠিক উত্তর:
C++
ব্যাখ্যা

• উত্তর হলো: ঘ) C++

C++ হলো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যা সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়। এটি সাধারণত জটিল এবং বড় সফটওয়্যার, যেমন অপারেটিং সিস্টেম, গেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে ব্যবহৃত হয়। C++ প্রোগ্রামারদের মেমোরি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের সুবিধা দেয় এবং অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) সমর্থন করে।
- অন্যদিকে, MongoDB এবং Redis হলো ডাটাবেস প্রযুক্তি, এবং PostgreSQL হলো রিলেশনাল ডাটাবেস, যেগুলো প্রোগ্রামিং ভাষা নয়। তাই সফটওয়্যার ডেভেলপমেন্টে কোড লেখার জন্য ব্যবহৃত উচ্চ স্তরের ভাষা হিসেবে C++ ব্যবহৃত হয়।

• উচ্চ স্তরের ভাষা:
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রধান অসুবিধা হলো, এক ধরনের কম্পিউটারের জন্য প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না।
- তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার।
- এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়।
- এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।
- ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

• উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে:
- BASIC,
- COBOL,
- FORTRAN,
- PASCAL,
- C++,
- JAVA,
- PROLOG ইত্যাদি।

• উচ্চ স্তরের ভাষার সুবিধা:
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
- এ ভাষায় প্রোগ্রাম রচনা সহজ ও যুক্তিনির্ভর।
- প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন অপেক্ষাকৃত সহজ।
- উচ্চ স্তরের ভাষায় অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।
- প্রোগ্রাম লেখার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নেই।

• অন্যান্য অপশন আলোচনা:
- PostgreSQL, Redis, MongoDB এগুলো হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৯২৮.
কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত?
  1. স্পিচ প্রসেসিং
  2. মেশিন লার্নিং
  3. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো ঘ) সবগুলোই।
- কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) হলো একটি প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা, শেখা, বোঝা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। এর মধ্যে স্পিচ প্রসেসিং ব্যবহার করে মেশিন মানুষের ভাষা বা শব্দ চিনতে পারে এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যা ডেটা বিশ্লেষণ করে মেশিনকে নিজের অভিজ্ঞতা থেকে শিখতে সাহায্য করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) মানুষের ভাষা বোঝা এবং প্রক্রিয়াকরণের প্রযুক্তি, যা চ্যাটবট, ট্রান্সলেশন সিস্টেম এবং কণ্ঠ-নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। তাই সবগুলোই AI-র সঙ্গে সরাসরি সম্পর্কিত।


• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স:
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।
- পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে।
- এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।

৮,৯২৯.
মোবাইল ব্রডব্যান্ড ওয়্যারলেস একসেস (MBWA) এর স্ট্যান্ডার্ড কত?
  1. IEEE 802.11
  2. IEEE 802.15
  3. IEEE 802.16
  4. IEEE 802.20
সঠিক উত্তর:
IEEE 802.20
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.20
ব্যাখ্যা
IEEE 802.20 standards, যা মোবাইল ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস হিসাবে পরিচিত। Local and metropolitan area networks এর Standards Committee হিসেবে ব্যবহৃত হয় এটি।
সূত্রঃ standards.ieee.org
৮,৯৩০.
যে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান প্লাটফর্মভিত্তিক সেবা দেয় তাদের কী বলে?
  1. SaaS
  2. PaaS
  3. IaaS
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
PaaS
উত্তর
সঠিক উত্তর:
PaaS
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা

• Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়।
- অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

• Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

•  Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়‍্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮,৯৩১.
নিচের কোনটি কম্পিউটারের এন্টিভাইরাস?
  1. নিমডা
  2. এভিজি
  3. এস কিউ এল স্ল্যামার
  4. মাইডুম
সঠিক উত্তর:
এভিজি
উত্তর
সঠিক উত্তর:
এভিজি
ব্যাখ্যা
এন্টিভাইরাস:

- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৩২.
উইন্ডোস এক্সপি দ্বারা কী বুঝানো হয়?
  1. ক) উইন্ডোজ এক্সপার্ট
  2. খ) উইন্ডোজ এক্সট্রাকশন
  3. গ) উইন্ডোজ এক্সপেরিয়েন্স
  4. ঘ) উইন্ডোজ এক্সচেঞ্জ
সঠিক উত্তর:
গ) উইন্ডোজ এক্সপেরিয়েন্স
উত্তর
সঠিক উত্তর:
গ) উইন্ডোজ এক্সপেরিয়েন্স
ব্যাখ্যা
উইন্ডোস এক্সপি মাইক্রোসফটের একটি অপারেটিং সিস্টেম। এটি মূলত তৈরি করা হয়েছিলো পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপের জন্য। উইন্ডোস এক্সপি মানে উইন্ডোজ এক্সপেরিয়েন্স।
Source: techopedia
৮,৯৩৩.
অবৈধ হ্যাকারদের কী নামে ডাকা হয়? 
  1. ক্রেকার
  2. সিজার
  3. রাশার
  4. ক্রাশার
সঠিক উত্তর:
ক্রেকার
উত্তর
সঠিক উত্তর:
ক্রেকার
ব্যাখ্যা
হ্যাকার: 
- অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্রেকার (Craker) বলা হয়। 
- অবৈধ হ্যাকার বা ক্রেকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি অথবা নষ্ট করে দেয়। 
- এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফট্ওয়্যার সিস্টেমের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করে পাসওয়ার্ড জেনে ফেলে। 
- এদেরকে ব্লাক হ্যাট হ্যাকার বলে। 
- গ্রে হ্যাট হ্যাকার নামে হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্লাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি এক ধরনের হ্যাকার রয়েছে যারা নেটওয়ার্কের দূর্বলতাগুলো খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে জানায় এবং দূর্বল দিকগুলো ঠিক করার মাধ্যমে নেটওয়ার্ক সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৮,৯৩৪.
দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট স্থাপন করা হয় কত সালে?
  1. ক) ১৯৯০
  2. খ) ১৯৯১
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ১৯৯৬
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৬
ব্যাখ্যা

 ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং
- আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে। দেশে বর্তমানে ৫০-এর অধিক আই.এস.পি রয়েছে।

সোর্স: বাংলাপিডিয়া

৮,৯৩৫.
স্কেটিয়া হচ্ছে –
  1. প্রিন্টিং ডিভাইস 
  2. ভাইরাসের নাম 
  3. গণনা যন্ত্র
  4. এন্টিভাইরাসের নাম 
সঠিক উত্তর:
গণনা যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গণনা যন্ত্র
ব্যাখ্যা
অ্যাবাকাস (Abacus):
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটিগুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি কাজ করা যেত৷
- খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)
--------------------
--------------------

- অ্যাবাকাস শব্দটির অর্থ হলো গণনাকারী বোর্ড।
- এটি কাঠের তৈরি আয়তাকার কাঠামো যাতে ফ্রেমের ভেতরে সুতা বা তার বেঁধে বিভিন্ন রঙের গুটি বা বল সাজানো থাকে।
- সাধারণত প্রত্যেক তারের উপরের দিকে দুটি এবং নিচের দিকে পাঁচটি বল বা গুটি লাগানো  থাকে ।
- সবার ওপরের তারকে ধরা হতো এককের ঘর, দ্বিতীয় তারটি ছিল দশকের এবং তৃতীয় তারটি ছিল শতকের।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৩৬.
'JPG' এক্সটেনশন সাধারণত কোন ধরনের ফাইলকে বোঝায়?
  1. System file
  2. Animation/movie file
  3. MS Encarta document
  4. Image file
সঠিক উত্তর:
Image file
উত্তর
সঠিক উত্তর:
Image file
ব্যাখ্যা
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।

- কিছু ফাইল এক্সটেনশন এর উদাহরণসমূহ- 
♦ Image files- 
.bmp
.gif
.jpg
.png

♦ Music and sound files- 
.mp3
.wav

♦ Operating system files
.dll
.exe

♦ Text and word processing documents- 
.doc
.docx
.rtf
.txt

♦ Spreadsheet files- 
.xls
.xlsx
.xlr
.csv

♦ Web Page files- 
.htm
.html

সূত্র- Computer Hope Website.
৮,৯৩৭.
ওয়েব অর্থ কি?
  1. ক) পোশাক
  2. খ) ছবি
  3. গ) জাল
  4. ঘ) মানুষ
সঠিক উত্তর:
গ) জাল
উত্তর
সঠিক উত্তর:
গ) জাল
ব্যাখ্যা
অভিগম্য অভিধান অনুসারে 'web' শব্দের বাংলা পরিভাষা - জাল।
৮,৯৩৮.
বাস টপোলজিতে কোন উপাদানটি সাধারণত থাকে না? 
  1. মূল ক্যাবল
  2. টারমিনেটর
  3. কেন্দ্রীয় কম্পিউটার
  4. ব্যাকবোন
সঠিক উত্তর:
কেন্দ্রীয় কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্রীয় কম্পিউটার
ব্যাখ্যা
নেটওয়ার্ক টপোলজি: 
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। 
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে। 

 বাস টপোলজি (Bus Topology): 
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। 
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। 
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৩৯.
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে-
  1. ক) কম মেমোরির প্রয়োজন হয়
  2. খ) মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর
  3. গ) ব্যবহারকারীকে সকল কমান্ড মুখস্থ রাখতে হয়
  4. ঘ) পরিচালনার জন্য Root Prompt ব্যবহৃত হয়
সঠিক উত্তর:
খ) মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর
উত্তর
সঠিক উত্তর:
খ) মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর
ব্যাখ্যা
চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System):
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৪০.
নিচের কোনটি সহায়ক মেমোরি?
  1. ক) র‍্যাম ( RAM )
  2. খ) সিডি-রম ( CD-ROM )
  3. গ) রম ( ROM )
  4. ঘ) পিরম ( PROM )
সঠিক উত্তর:
খ) সিডি-রম ( CD-ROM )
উত্তর
সঠিক উত্তর:
খ) সিডি-রম ( CD-ROM )
ব্যাখ্যা
সেকেন্ডারি মেমোরি (Secondary Memory):
ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন, কম গতিবিশিষ্ট ও কম দামের বিশেষ ধরনের মেমােরিকে সহায়ক মেমােরি বা সেকেন্ডারি মেমােরি বলা হয়।
- হার্ডডিস্ক, ফ্ল্যাশডিস্ক, অপটিক্যাল ডিস্ক (CD-ROM, WROM, DVD), চৌম্বক ফিতা ও ড্রাম হলো সেকেন্ডারি মেমোরির উদাহরণ।

অন্যদিকে,
RAM, ROM কম্পিউটারের প্রধান মেমরি।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল), (২০২১ সংস্করণ)
৮,৯৪১.
টেবিলের রো তৈরিতে নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?
  1. < TH >
  2. < TD >
  3. < TR >
  4. < BR >
সঠিক উত্তর:
< TR >
উত্তর
সঠিক উত্তর:
< TR >
ব্যাখ্যা
টেবিল ট্যাগসমূহ
⇒ < table > - একটি টেবিলকে নির্ধারণ করে।
⇒ < th >- টেবিলের হেডারকে নির্ধারণ করে ।
⇒ < tr > - টেবিলের রো নির্ধারণ করে।
⇒ < td > - টেবিলের সেল নির্ধারণ করে ।
⇒ < caption >- টেবিলের ক্যাপশন নির্ধারণ করে।
⇒ < tbody > - টেবিলের বডি নির্ধারণ করে ।
⇒ < tfoot > - টেবিলের ফুটার নির্ধারণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৪২.
৮টি ইনপুটের জন্য এনকোডারে আউটপুটের সংখ্যা হবে-
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
• এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে।
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যদি 23 = 8টি ইনপুট হয় তাহলে 3টি আউটপুট হবে।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।
- এনকোডারের সাহায্যে যে কোন আলফানিউমেরিক বর্ণকে অ্যাসকি, ইবিসিডিক ইত্যাদি কোডে পরিণত করা যায়। সেজন্য ইনপুট ব্যবস্থায় কী-বোর্ডের সঙ্গে এনকোডার যুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৪৩.
“অ্যাপল কম্পিউটার” কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
  1. ক) স্টিভ জবস
  2. খ) স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক
  3. গ) স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক
  4. ঘ) স্যামুএল টমলিনসন
সঠিক উত্তর:
গ) স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক
ব্যাখ্যা

“অ্যাপল কম্পিউটার” কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।

৮,৯৪৪.
নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয়?
  1. Java
  2. Python
  3. HTML
  4. Ruby
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা

• HTML একটি প্রোগ্রামিং ভাষা নয়; এটি মূলত একটি Markup Language (মার্কআপ ল্যাঙ্গুয়েজ), যা ওয়েব পেজের গঠন বা কাঠামো তৈরির জন্য ব্যবহৃত হয়।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

• Ruby:
- Ruby একটি ডাইনামিক এবং ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা, যা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮,৯৪৫.
সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় -
  1. ক) MFLOP
  2. খ) GFLOPS
  3. গ) TFLOPS
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- সাধারণত মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MHz বা GHz এ।
- কিন্তু মিনি ও মেইনফ্রেম কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MIPS (Millions of Instructions per Second) বা BIPS (Billions of Instructions per Second) এ।
- আবার সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MFLOPS (Millions of Floating Point Operations per Second), GFLOPS (Giga of Floating Point Operations per Second), TFLOPS (Tera of Floating Point Operations per Second) ইত্যাদিতে।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮,৯৪৬.
মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে মেমোরি প্রোটেকশনের জন্য কী করা হয়?
  1. মেমোরি কমানো হয়
  2. মেমোরি ডিলিট করা হয়
  3. মেমোরি বাড়ানো হয়
  4. মেমোরি সেগমেন্টেশন করা হয়
সঠিক উত্তর:
মেমোরি সেগমেন্টেশন করা হয়
উত্তর
সঠিক উত্তর:
মেমোরি সেগমেন্টেশন করা হয়
ব্যাখ্যা
সঠিক উত্তর - ঘ) মেমোরি সেগমেন্টেশন করা হয়।

• মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং
- মাল্টিপ্রোগ্রামিং-এ একই সময়ে এবং একসঙ্গে চার-পাঁচটি প্রোগ্রাম কম্পিউটারের প্রধান মেমোরিতে থাকে।
- যার ফলে মেমোরি অনেক বড় হতে হয়। মেমোরিকে কয়েকটি অংশে ভাগ করা হয়। এই ভাগকে পার্টিশন বলে।
- প্রধান মেমোরির এই সব পার্টিশনের ভিন্ন ভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম থাকে যাতে একই জায়গায় একাধিক প্রোগ্রাম না লেখা হয়।
- এইভাবে মেমোরি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়।
- এই পদ্ধতিতে অগ্রাধিকার বা প্রাধান্য (Priority) ভিত্তিতে প্রোগ্রাম প্রসেস হয়।
- উচ্চ প্রাইয়রিটির প্রোগ্রামগুলো প্রধান মেমোরির ফোরগ্রাউন্ড (Foreground) পার্টিশনে থাকে এবং এই প্রোগ্রামগুলোকে ফোরগ্রাউন্ড প্রোগ্রাম বলে।
- কম প্রাইয়রিটির প্রোগ্রামগুলোকে ব্যাকগ্রাউন্ড (Background) প্রোগ্রাম বলে।
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৮,৯৪৭.
এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয় কোন প্রজন্মের মোবাইল ফোনে?
  1. ক) প্রথম প্রজন্ম
  2. খ) দ্বিতীয় প্রজন্ম
  3. গ) তৃতীয় প্রজন্ম
  4. ঘ) চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
ক) প্রথম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম প্রজন্ম
ব্যাখ্যা
প্রথম প্রজন্ম (১৯৫০-১৯৮৯) :
১। এই প্রজন্মে এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়
২। সেল সিগন্যাল এনকোডিং হলো FDMA
৩। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
৪। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ছিলো না ।

উৎস: Live MCQ Lecture.
৮,৯৪৮.
সিপিইউ (CPU)-এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে কোন মেমোরির প্রত্যক্ষ সংযোগ থাকে?
  1. সেকেন্ডারি মেমোরি
  2. বাহ্যিক মেমোরি
  3. প্রধান মেমোরি
  4. অক্সিলিয়ারি মেমোরি
সঠিক উত্তর:
প্রধান মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
প্রধান মেমোরি
ব্যাখ্যা

• প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main/Primary Memory):
- প্রধান মেমোরি কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা মাইক্রোপ্রসেসরের কাজের জায়গা বা ওয়ার্কপ্লেস হিসেবে ব্যবহৃত হয়।
- এটি প্রোগ্রাম চলাকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য ও ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
- আধুনিক কম্পিউটারে প্রধান মেমোরি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে চলাচল করতে পারে। এর প্রধান কাঁচামাল হলো সিলিকন।
- প্রধান মেমোরির মূল ভিত্তি হলো ফ্লিপ-ফ্লপ নামক ইলেকট্রনিক সার্কিট, যা ০ বা ১ বাইনারি বিট সংরক্ষণ করতে সক্ষম।
- কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. র‍্যাম (RAM) ও খ. রম (ROM)।

ক. RAM (Random Access Memory):
- র‍্যাম কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি যা ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।
- সংরক্ষিত ডেটা যে কোনো ক্রমে অ্যাক্সেস করা যায় বিধায় একে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি (RAM) বলে। এছাড়াও ডেটা পড়া এবং লেখা উভয়ই সম্ভব হওয়ায় একে রিড/রাইট মেমোরিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রয়োজনীয় প্রোগ্রাম র‍্যামে লোড হয়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত ডেটা মুছে যায়, তাই একে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলে।
- এটি চলমান প্রোগ্রাম এবং বারবার পরিবর্তনশীল ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
- সিপিইউ (CPU)-এর গাণিতিক ও যুক্তি অংশের (ALU) সাথে প্রধানত রেজিস্টার (Register) এবং প্রাথমিক মেমরি বা মেইন মেমরি (RAM - Random Access Memory)-এর প্রত্যক্ষ সংযোগ থাকে। ALU-এর কাজের জন্য প্রয়োজনীয় ডেটা ও নির্দেশাবলী সরাসরি এই মেমোরি থেকে গ্রহণ করে এবং প্রসেসিংয়ের পর ফলাফল আবার রেজিস্টার বা র‍্যাম-এ জমা রাখে।

খ. রম (ROM):
- কম্পিউটার ROM হচ্ছে Read-Only Memory যা কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে পরিচিত।
- কম্পিউটার এর স্মৃতিতে কিছু প্রোগ্রাম এবং ডকুমেন্ট এমন ভাবে দেওয়া থাকে যা আমরা কোনভাবেই রিরাইট, ডিলিট বা কিচ্ছু করতে পারি না। কম্পিউটারের সেই স্মৃতিকেই মুলত বলা হয় ROM বা রিড অনলি মেমোরি।
- ROM এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, CD ROM, Hard Disk, SSD, Pen Drive ইত্যাদি।

রেজিস্টার (Register): এটি সিপিইউ-এর ভেতরে থাকা সবচেয়ে দ্রুতগতির ক্ষুদ্র মেমোরি, যা ALU-কে সরাসরি ডেটা সরবরাহ করে।

উৎস: 
১। Geeksforgeeks [Link]
২। Computer & ICT Cloud

৮,৯৪৯.
ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা কী নামে পরিচিত?
  1. স্পুফিং
  2. বম্বিং 
  3. স্প্যামিং
  4. স্নিকিং
সঠিক উত্তর:
স্পুফিং
উত্তর
সঠিক উত্তর:
স্পুফিং
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) স্পুফিং

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকান্তিকত ব অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৯৫০.
0 x 1234 সংখ্যার বাইনারিরূপ কোনটি?
  1. 001010011100
  2. 0010010010100
  3. 1110101111001011
  4. 0001001000110100
সঠিক উত্তর:
0001001000110100
উত্তর
সঠিক উত্তর:
0001001000110100
ব্যাখ্যা

• 0x লেখা হয় সংখ্যাটি হেক্সাডেসিমাল (base-16) বোঝানোর জন্য। বিভিন্ন সংখ্যা পদ্ধতি আলাদা করে চিনতে সুবিধার জন্য এই প্রিফিক্স ব্যবহার করা হয়। যেমন, সাধারণ দশমিক সংখ্যায় কোনো প্রিফিক্স থাকে না, কিন্তু বাইনারির জন্য 0b, অক্টালের জন্য 0০ এবং হেক্সাডেসিমালের জন্য 0x ব্যবহৃত হয়। এখানে × দ্বারা বোঝানো হয় "hexadecimal"। তাই 0x1234 মানে হলো 1234 সংখ্যাটি দশমিক নয়, বরং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা। এটি কম্পিউটার বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ে খুবই প্রচলিত।
- 0 x 1234 সংখ্যার বাইনারিরূপ হচ্ছে: 0001001000110100
 
• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি: 

- এই পদ্ধতির ভিত্তি হচ্ছে 16।
- অর্থাৎ এই পদ্ধতিতে 16 টি মৌলিক অংক রয়েছে। এই সংখ্যাসমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং অতঃপর A, B, C, D, E ও F।
- বর্ণ (Alphabet) এবং সংখ্যা (Number) উভয়ের ব্যবহার থাকার কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি। - হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির A, B, C, D, E এবং F-এর সমতুল্য দশমিক হচ্ছে যথাক্রম 10, 11, 12, 13, 14 এবং 15.

• 0 x 1234 সংখ্যার বাইনারিরূপ:
0 x 1234
একটি hexadecimal সংখ্যা।

Hex → Binary রূপান্তরের জন্য প্রতিটি hex digit = ৪ বিট বাইনারি:

1 → 0001

2 → 0010

3 → 0011

4 → 0100

সবগুলো একসাথে লিখলে:

0 x 1234 = 00010010001101002

সুতরাং সঠিক উত্তর হলো:
ঘ) 0001001000110100

উল্লেখ্য, 

১৩ জানুয়ারি, ২০২৬ -এ ৫০ তম বিসিএসের জন্য নেয়া ১ম ফাইনাল মডেল টেস্টে এ টাইপের একটি প্রশ্ন দেয়া হয়েছিল -


সূত্র: IBM. [link]

৮,৯৫১.
কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত-
  1. ক) মাইক্রোসেকেন্ডে
  2. খ) ম্যাক্রোসেকেন্ডে
  3. গ) মিলিসেকেন্ডে
  4. ঘ) ন্যানোসেকেন্ডে
সঠিক উত্তর:
ঘ) ন্যানোসেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ন্যানোসেকেন্ডে
ব্যাখ্যা
- কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে।

কম্পিউটার
:
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র।
- পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো।
- কিন্তু বর্তমানে অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়। 
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে।

- কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে।
- ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র।
- ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়।
- মূলত কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নিদের্শাবলি সংরক্ষণ করে রাখে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৫২.
প্রথম ওয়েবপেজ তৈরি করেন কে?
  1. ক) টিম বার্নার্স লি
  2. খ) থমাস মেরিল
  3. গ) লরেন্স রবার্ট
  4. ঘ) রে টোমলিনশন
সঠিক উত্তর:
ক) টিম বার্নার্স লি
উত্তর
সঠিক উত্তর:
ক) টিম বার্নার্স লি
ব্যাখ্যা
১৯৯১ সালের ৬ আগষ্ট সার্ন (CERN) এর বিজ্ঞানী টিম বার্নার্স লি প্রথম ওয়েবপেজ তৈরি করেন।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৮,৯৫৩.
নিচের কোনটি টাইপিং কী নয়?
  1. Enter Key
  2. 0
  3. Space bar
  4. Delete
সঠিক উত্তর:
Delete
উত্তর
সঠিক উত্তর:
Delete
ব্যাখ্যা
কীবোর্ড:
- কীবোর্ড হলো কম্পিউটারের অন্যতম একটি ইনপুট ডিভাইস যার মধ্যে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নের বিভিন্ন কী গুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে। 
- কম্পিউটারের কীবোর্ডের কী গুলোর সাহায্যে টাইপ করা ছাড়াও কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা হয়। 
- বর্তমানে প্রচলিত কীবোর্ডগুলোতে সর্বোচ্চ ১০৫ টি কী আছে।

ফাংশন কী:
কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত কীসমূহ ফাংশন কী নামে পরিচিত। তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহৃত হয়।

টাইপিং কী:
বর্ণমালা গাণিতিক অংক এবং অন্যান্য চিহ্নসমূহ লেখার জন্য ব্যবহৃত কীগুলোকে টাইপিং কী বলে।
- কীবোর্ডে আলফাবেট (a - z), নম্বর (0 - 9), বিরাম চিহ্ন এবং বিভিন্ন রকম symbol দিয়ে সাজানো কী।
Enter Key
Tab Key
Space bar
Caps Lock

কন্ট্রোল কী: 
Ctrl, Alt, Esc, Windos Logo কী সমূহ কন্ট্রোল কী নামে পরিচিত

নেভিগেশন কী:
কী বোর্ডের Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arrow Keys সমূহ নেভিগেশন কী নামে পরিচিত। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি, support.microsoft.com.
৮,৯৫৪.
রেডিও ফ্রিকোয়েন্সী UMTS স্ট্যান্ডার্ড কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. প্রথম প্রজন্ম
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
ব্যাখ্যা
তৃতীয় প্রজন্ম (Third Generation-3G):
- ২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রথম পরীক্ষামূলকভাবে ৩য় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করেন।
- দ্বিতীয় প্রজন্মের স্ট্যান্ডার্ড CDMA টেকনোলজির এর পরিবর্তে W-CDMA (Wideband Code Division Multiple Access) টেকনোলজির ব্যবহার দিয়ে তৃতীয় প্রজন্মের সূচনা হয়।
- W-CDMA পদ্ধতি বর্তমানে UMTS ( Universal Mobile Telecommunication System) নামে পরিচিত।
- এই প্রজন্মেই আধুনিক মোবাইল টেকনোলজি HSPA (High Speed Packet Access) এর বাস্তবায়ন করা হয়।
তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে-
• ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয় । তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
• EDGE (Enhanced Data Rates for Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
• মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয় ।
• এক্ষেত্রে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।

উদাহরণ: UMTS (Universal Mobile Telecommunication System), IMT (International Mobile Telecommunication)-2000, MC-CDMA, TD-SCDMA, EDGE, HSPA ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৮,৯৫৫.
'Apple Macintosh' কোন প্রজন্মের কম্পিউটার?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. পঞ্চম প্রজন্ম
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
'Apple Macintosh' চতুর্থ প্রজন্মের কম্পিউটার।

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম বা জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

• চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১- বর্তমান):
- মাইক্রোপ্রসেসর ও বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার।
- আরও ছোট ও শক্তিশালী।
- মাইক্রো কম্পিউটারের উদ্ভব।
- সফটওয়্যার ও প্রোগ্রাম প্যাকেজের ব্যবহার।
- CD, Pen Drive ইত্যাদির মাধ্যমে তথ্য সংরক্ষণ।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব।
- উদাহরণ: IBM PS/2, Apple Macintosh.

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৫৬.
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কিত যে তথ্যটি সঠিক-
  1. স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয় না।
  2. ট্রান্সমিশনের গতি বেশি।
  3. প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। 
  4. ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সবসময় সমান হয়।
সঠিক উত্তর:
প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। 
উত্তর
সঠিক উত্তর:
প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। 
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মেথড:
- প্রেরক কম্পিউটার থেকে গ্রাহক কম্পিউটারে লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করে সিরিয়াল ও প্যারালাল এই দুই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে।
- বিটের শুরু ও শেষ বুঝতে না পারলে গ্রহণকারী কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডাটা পুনরুদ্ধার করতে পারে না।
- এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন।
- সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন- ১। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission) ও ২। সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)।

• অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
- যে ট্রান্সমিশন সিস্টেম ক্যারেক্টার বাই-ক্যারেক্টার-ডাটা ১ ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
- প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। 
- এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয় না।
- ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক কম। 
- ট্রান্সমিশনের গতি কম। 
- এই ট্রান্সমিশনে স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯৫৭.
ই-কমার্সের সুবিধা কোনটি?
  1. তথ্যের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়
  2. পণ্য ও সেবার মান উন্নয়ন করা যায়
  3. ক্রেতা-বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• ই-কমার্স:
- E-Commerce-এর পূর্ণ অর্থ হচ্ছে Electronic Commerce।
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পন্ন করাকে ই-কমার্স বলা হয়।
- ইন্টারনেট ব্রাউজ করে ক্রেতাগণ ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মান, মূল্য ইত্যাদি জানতে পারছে।
- আবার বিক্রেতাগণও তাদের পণ্যের বিপিণন সারা বিশ্ব জুড়ে করতে পারছে। 

• ই-কমার্সের সুবিধা:
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
২. ই-কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায়কে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়।
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা-বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।
৬. তথ্যের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
৭. দ্রুত পণ্য ভোক্তার কাছে পৌঁছায়।
৮. পণ্য ও সেবার মান উন্নয়ন করা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৫৮.
Which one is not an example of a relational database management system (RDBMS)?
  1. PostgreSQL
  2. MongoDB
  3. Oracle
  4. Microsoft Access
সঠিক উত্তর:
MongoDB
উত্তর
সঠিক উত্তর:
MongoDB
ব্যাখ্যা

MongoDB হলো NoSQL ডেটাবেজ, যা ডকুমেন্ট ভিত্তিক (JSON/BSON) ফরম্যাটে ডেটা সংরক্ষণ করে। 
- এটি RDBMS-এর উদাহরণ নয়।

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):

- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।
• জনপ্রিয় RDBMS সফটওয়্যারসমূহ:
- Microsoft Access,
- Oracle,
- MySQL,
- SQL Server,
- Informix.

• NoSQL ডাটাবেজ:
- NoSQL ডাটাবেজগুলি নন-রিলেশনাল ডাটাবেজ, যা রিলেশনাল ডাটাবেজ থেকে ভিন্ন।
- এগুলি স্কিমা-লেস ডিজাইন এবং স্কেলেবিলিটির জন্য উপযোগী।
- NoSQL ডাটাবেজের উদাহরণগুলির মধ্যে রয়েছে MongoDB, Cassandra, Redis, Amazon DynamoDB, Couchbase ইত্যাদি।

উৎস:
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Amazon ওয়েবসাইট।

৮,৯৫৯.
সিডি-রমে ডিজিটাল ডাটা রিড করার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. Electronic guns
  2. Optical fibers
  3. Magnetic beads
  4. Laser beams
সঠিক উত্তর:
Laser beams
উত্তর
সঠিক উত্তর:
Laser beams
ব্যাখ্যা
- সিডি-রমে ডিজিটাল ডাটা রিড করার জন্য লেজার বিম প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- বর্তমান সময়ে কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory )। 
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে। 
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। 
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

উৎস:
১. ব্রিটানিকা।
২. মাইক্রোসফট ওয়েবসাইট।
৩. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৬০.
কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হলো-
  1. RAM
  2. ROM
  3. BIOS
  4. Proccessor
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা
• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হলো BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৮,৯৬১.
IEEE 802.16 সাধারণত কোন প্রযুক্তি হিসেবে পরিচিত?
  1. LTE
  2. Bluetooth
  3. Wi-Fi
  4. WiMAX
সঠিক উত্তর:
WiMAX
উত্তর
সঠিক উত্তর:
WiMAX
ব্যাখ্যা

• IEEE 802.16 সাধারণত WiMAX প্রযুক্তি হিসেবে পরিচিত। এটি একটি ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস মানদণ্ড যা দূরত্বের মধ্যে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। WiMAX দীর্ঘ-দূরত্বের ওয়ারলেস নেটওয়ার্ককে সমর্থন করে, যা শহর বা গ্রামীণ এলাকাতেও দ্রুত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সক্ষম। এটি ওয়াই-ফাই-এর চেয়ে অনেক বেশি দূরত্বে কাজ করতে পারে এবং বিভিন্ন ধরণের ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন বা রাউটারকে কানেক্ট করতে সাহায্য করে। WiMAX-এর লক্ষ্য ছিল উচ্চ ব্যান্ডউইথ এবং নির্ভরযোগ্য কানেক্টিভিটি নিশ্চিত করা, বিশেষ করে যেখানে তারযুক্ত সংযোগ কঠিন বা ব্যয়বহুল। তাই IEEE 802.16 মানটি WiMAX-এর সঙ্গে সরাসরি সম্পর্কিত।

- সঠিক উত্তর: ঘ) WiMAX.

• ওয়াইম্যাক্স (WiMAX):
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে। 
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর IEEE standard হচ্ছে IEEE 802.16

এছাড়াও,
- Wi-fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

৮,৯৬২.
ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?
  1. HTML
  2. Email
  3. WWW
  4. DWS
সঠিক উত্তর:
WWW
উত্তর
সঠিক উত্তর:
WWW
ব্যাখ্যা
• ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে WWW বলে।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এটি একটি বৃহৎ - সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. www foundation.
৩. University of washignton.
৪. TechTarget
৮,৯৬৩.
কোন ধরনের ম্যালওয়্যার একটি প্রোগ্রামের সাথে সংযুক্ত করার প্রয়োজন ছাড়াই নিজেকে প্রতিলিপি করে এবং অন্য কম্পিউটারকে সংক্রমিত করে ছড়িয়ে পড়ে?
  1. Rootkit
  2. Phishing
  3. Ransomware
  4. Worm
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
• কম্পিউটার ওয়ার্ম:
- কম্পিউটার ওয়ার্ম হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যা নিজেই নিজের কপি করে অন্য কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কম্পিউটারকে সংক্রমিত করে।
- নিজের অনুলিপি তৈরি করতে এটির কোন 'হোস্ট' বা কোন সাহায্যের প্রয়োজন হয় না।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে এবং তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
- এই ভাইরাস বাহ্যিক উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে, ফলে মূল্যবান প্রোগ্রাম এবং তথ্য নষ্ট হতে পারে, এমনকি অনেক সময় এটি কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাস, যা চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত, এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের টাটুং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এই ভাইরাসের নামকরণ করা হয়েছে তার নামের আদ্যাক্ষর "CIH" থেকে।
- CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস ১৯৯৯ সালের ২৬ এপ্রিল সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং লক্ষ লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করে।
এই ভাইরাসকে "Chernobyl" বা "Spacefiller" নামেও ডাকা হয়।
- সত্তর দশকে, ইন্টারনেটের প্রাথমিক রূপ ARPANET-এ "Creeper" নামক প্রথম ভাইরাস চিহ্নিত হয়েছিল।
- Creeper ভাইরাসের মোকাবেলায় "Reaper" নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছিল, যা ভাইরাসটি মুছে ফেলতে সক্ষম ছিল। তবে তখন ভাইরাসটি সাধারণত শুধুমাত্র তার উৎপত্তিস্থলে সীমাবদ্ধ থাকত।

• কয়েকটি কম্পিউটার এন্টিভাইরাসের নাম:
- Norton Antivirus
- McAfee Total Protection
- Avast Antivirus
- Kaspersky Antivirus
- Bitdefender Antivirus
- Windows Defender (Microsoft Defender Antivirus)
- ESET NOD32 Antivirus
- Trend Micro Antivirus+ Security
- Sophos Home
- AVG Antivirus, ইত্যাদি।

অপশন আলোচনা:
- ক) Rootkit: এটি একটি ম্যালওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমে গোপনে প্রবেশ করে এবং সিস্টেমের প্রশাসনিক (admin) অধিকার পেতে সাহায্য করে, কিন্তু এটি স্বতন্ত্রভাবে নিজেকে ছড়িয়ে পড়ে না।

- খ) Phishing: এটি একটি ধোঁকাবাজি বা প্রতারণা প্রক্রিয়া যেখানে আক্রমণকারী ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার জন্য একটি বিশ্বাসযোগ্য ইমেল বা ওয়েবসাইট তৈরি করে, তবে এটি প্রোগ্রামের মাধ্যমে নিজে ছড়িয়ে পড়ে না।

- গ) Ransomware: এটি একটি ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে এবং আপনার ডেটা বা ফাইলগুলো এনক্রিপ্ট করে রাখে, তারপর মুক্তিপণ দাবী করে। এটি স্বতন্ত্রভাবে ছড়িয়ে পড়ে না, তবে এটি ক্ষতি করে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৮,৯৬৪.
কম্পিউটার হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন করে কোনটি?
  1. ইউটিলিটি সফটওয়্যার
  2. প্যাকেজ সফটওয়্যার
  3. কাস্টমাইজ সফটওয়্যার
  4. সিস্টেম সফটওয়্যার
সঠিক উত্তর:
সিস্টেম সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেম সফটওয়্যার
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।

[সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
৮,৯৬৫.
কোন প্রযুক্তি বা ধারণার মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন বস্তু, যেমন গৃহস্থালি সরঞ্জাম ও যানবাহন, ইন্টারনেট ব্যবহার করে ডেটা আদান-প্রদান করতে পারে?
  1. ক্লাউড কম্পিউটিং
  2. মেশিন লার্নিং
  3. ইন্টারনেট অফ থিংস (IoT)
  4. সাইবার সিকিউরিটি
সঠিক উত্তর:
ইন্টারনেট অফ থিংস (IoT)
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট অফ থিংস (IoT)
ব্যাখ্যা

IoT হল এমন একটি নেটওয়ার্ক যেখানে সেন্সর সমৃদ্ধ ডিভাইস, যন্ত্রপাতি ও উপকরণ ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে এবং তথ্য সংগ্রহ, প্রেরণ ও গ্রহণ করে।

ইন্টারনেট:
- ইন্টারনেট হলো একটি বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থা, যা বিভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করে একটি "নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস” তৈরি করেছে।
- এটি প্রথম যুক্তরাষ্ট্রে ১৯৭০ এর দশকে শুরু হলেও সাধারণ মানুষের জন্য এটি পরিচিত হয় ১৯৯০ এর দশকের শুরুতে।
- ২০২০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেকের বেশি, প্রায় ৪.৫ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছিলেন।
- ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ার একটি বড় কারণ হলো "স্মার্ট” ডিভাইস ও "ইন্টারনেট অফ থিংস” (IoT), যেখানে বিভিন্ন যন্ত্রপাতি যেমন স্মার্টফোন, যন্ত্র, থার্মোস্ট্যাট, নিরাপত্তা ক্যামেরা, গাড়ি, এমনকি পুরো শহর ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে।

• IoT (Internet of Things):
- IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things-IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দুর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৮,৯৬৬.
অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) আইবিএম
  3. গ) অ্যাপল
  4. ঘ) গুগল
সঠিক উত্তর:
ঘ) গুগল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুগল
ব্যাখ্যা
- স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেমে পরিচালিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল: 
- গুগলের অ্যান্ড্রয়েড
- অ্যাপলের আইওএস (iOS)
- রিমের ব্ল্যাকবেরি
- মাইক্রোসফট উইন্ডোজ
- নকিয়ার সিম্বিয়ান (Symbian) ও
- স্যামসাংয়ের বাডা ।
৮,৯৬৭.
নিম্নের কোনটি বৈধ IPv4 ঠিকানা নয়?
  1. 10.0.0.1
  2. 172.16.254.3
  3. 192.300.1.5
  4. 8.8.8.8
সঠিক উত্তর:
192.300.1.5
উত্তর
সঠিক উত্তর:
192.300.1.5
ব্যাখ্যা

◉ IPv4 ঠিকানায় চারটি অক্টেট (ডট দ্বারা বিভক্ত সংখ্যা) থাকে, যেখানে প্রতিটি অক্টেটের মান ০ থেকে ২৫৫-এর মধ্যে হতে বাধ্যতামূলক। এখানে ১৯২.৩০০.১.৫ ঠিকানাটির দ্বিতীয় অক্টেটে ৩০০ ব্যবহার করা হয়েছে, যা অনুমোদিত সীমা (২৫৫) অতিক্রম করে। ফলে এটি একটি অবৈধ IPv4 ঠিকানা।

আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-

১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4× ৪ বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯৬৮.
হ্যাকাথন (Hackathon) কী?
  1. ক) কম্পিউটার হ্যাক করার সিস্টেম
  2. খ) এক ধরণের সাইবার অপরাধ
  3. গ) হ্যাকিং শেখার ওয়েবসাইট
  4. ঘ) কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
ব্যাখ্যা

হ্যাকাথন হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা যেখানে সফটওয়্যার, কম্পিউটার কিংবা বাস্তব সমস্যা সমাধান করার উদ্দেশ্যে প্রোগ্রামারদেরকে নিয়ে দিন ব্যাপী বা সপ্তাহব্যাপী ইভেন্টের আয়োজন হয়ে থাকে।

৮,৯৬৯.
কোন বর্তনীতে ক্যারিসহ দুইটি বিট যোগ করা হয়?
  1. ক) হাফ অ্যাডার
  2. খ) ফুল অ্যাডার
  3. গ) এনকোডার
  4. ঘ) ডিকোডার
সঠিক উত্তর:
খ) ফুল অ্যাডার
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুল অ্যাডার
ব্যাখ্যা
ফুল অ্যাডার:
- যে বর্তনীতে ক্যারিসহ দুইটি বিট যোগ করার মত ব্যবস্থা থাকে, তাকে পূর্ণ যোগের বর্তনী বা ফুল অ্যাডার বলে।
- এই বর্তনীতে দুইটি বিটের জন্য দুইটি ইনপুট সংকেত (A, B) ও একটি গ্রহণ ক্যারি C; থাকে এবং যোগফল (S) ও ১টি আউটপুট ক্যারি C থাকে। 



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৭০.
What is packet switching?
  1. ক) A method of transferring data between two computer systems
  2. খ) Word processing
  3. গ) The process of making the internet publicly accessible
  4. ঘ) The practice of long-distance networking
সঠিক উত্তর:
ক) A method of transferring data between two computer systems
উত্তর
সঠিক উত্তর:
ক) A method of transferring data between two computer systems
ব্যাখ্যা
Packet switching is a method of transferring data between two computer systems by separating information into smaller “packets” of data that are then transported across multiple different channels and reassembled at their destination. 
The packet-switching method is still the basis of data transfer today.
 
Source: Britannica
৮,৯৭১.
টুইটার প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ২০০৪ সালে
  2. খ) ২০০৫ সালে
  3. গ) ২০০৬ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৬ সালে
ব্যাখ্যা

- টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
- এটি আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
- যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন।
- ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারের বর্তমান সিইও জ্যাক ডরসি।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
উৎসঃ টুইটারের ওয়েবসাইট।

৮,৯৭২.
An operating system works as a bridge between—
  1. User and application software
  2. Hardware and software
  3. CPU and memory
  4. Input and output devices
সঠিক উত্তর:
Hardware and software
উত্তর
সঠিক উত্তর:
Hardware and software
ব্যাখ্যা

• অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

• অপারেটিং সিস্টেম(Operating System):
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন।
- অপারেটিং সিস্টেম একটি সিস্টেম সফটওয়্যার(System Software)।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি ব্যবহৃত হয়, তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সকল কাজ অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ যাবতীয় কাজ পরিচালনার দায়িত্ব অপারেটিং সিস্টেম পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে সব ধরনের কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম গ্রহণ করে।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার থাকলেও কম্পিউটার কার্যকরভাবে কাজ করতে পারে না।
- তথ্য সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বণ্টন, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগ্রাম পরিচালনা - সহ কম্পিউটারের সকল কার্যাবলিতে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• অন্যান্য অপশন:
- User and application software → ব্যবহারকারী এবং অ্যাপ্লিকেশনের মধ্যে GUI (Graphical User Interface) বা command line কাজ করে।
- CPU and memory → CPU এবং মেমরির মধ্যে ম্যানেজমেন্ট OS করে, কিন্তু এটি OS-এর কাজের একটা অংশ—পুরো কাজ নয়।
- Input and output devices → Input/output ডিভাইস ম্যানেজমেন্টও OS-এর কাজ, তবে এটি ব্রিজের মূল ধারণা নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯৭৩.
ভাইরাস এক ধরণের-
  1. ক) সফটওয়্যার
  2. খ) স্পাইওয়্যার
  3. গ) ম্যালওয়ার
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
গ) ম্যালওয়ার
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যালওয়ার
ব্যাখ্যা
প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে নিম্নোক্ত তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়-
ক. কম্পিউটার ভাইরাস
খ. কম্পিউটার ওয়ার্ম
গ. ট্রোজান হর্স

কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে আচরণগত পার্থক্যের চেয়ে সংক্রমণের পার্থক্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কম্পিউটার ভাইরাস হলো এমন ধরনের ম্যালওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের (Executable File) সঙ্গে যুক্ত হয়। যখন ওই প্রোগ্রামটি (এক্সিকিউটিবল ফাইল) চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হয়। অন্যদিকে কম্পিউটার ওয়ার্ম সেই প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে। অর্থাৎ কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া (অজান্তে হলেও) ছড়িয়ে পড়তে পারে না। যেমন, কোন পেনড্রাইভে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত কোন ফাইল থাকলেই তা ছড়িয়ে পড়তে পারে না। যদি কোন কম্পিউটারে সেই পেনড্রাইভ যুক্ত করে ব্যবহার করা হয় তাহলেই কেবল পেনড্রাইভের ভাইরাসটি সক্রিয় হয়ে উঠতে পারে। অন্যদিকে, ওয়ার্ম নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন কিনা সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। এজন্য অনেক ক্ষতিকারক সফটওয়্যার ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটিকে ব্যবহার করে। এটি হলো ট্রোজান হর্স বা ট্রোজানের কার্যপদ্ধতি। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয় তখনই ট্রোজানটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে বা নতুন নতুন ট্রোজান আমদানি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
৮,৯৭৪.
What is HTML?
  1. A web browser
  2. A markup language used to create web pages
  3. A database management system
  4. A programming language used for operating systems
সঠিক উত্তর:
A markup language used to create web pages
উত্তর
সঠিক উত্তর:
A markup language used to create web pages
ব্যাখ্যা

• HTML হলো Hyper Text Markup Language, যা ওয়েব পেজ তৈরি ও গঠন বর্ণনার জন্য ব্যবহৃত একটি markup language।

• HTML (Hyper Text Markup Language):
- HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language।
- এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়; বরং একটি Markup Language।
- HTML ব্যবহার করে ওয়েব পেজের গঠন (structure) নির্ধারণ করা হয়।
- HTML বিভিন্ন Markup Tag-এর সমন্বয়ে তৈরি হয়।
- এই Tag গুলো ব্যবহার করে ওয়েব পেজে লেখা, ছবি, টেবিল, তালিকা ইত্যাদি প্রদর্শন করা যায়।
- HTML Tag সাধারণত জোড়ায় ব্যবহৃত হয়।
- একটি HTML Document মূলত দুটি অংশে বিভক্ত: Head Section এবং Body Section।
- Head Section এ সাধারণত title, meta, style ইত্যাদি তথ্য থাকে।
- Body Section এ ওয়েব পেজে প্রদর্শিত মূল কনটেন্ট থাকে।

• অন্যান্য অপশন:
- A web browser → ওয়েব ব্রাউজার হলো এমন সফটওয়্যার যা HTML ডকুমেন্ট পড়তে ও ওয়েব পেজ প্রদর্শন করতে ব্যবহৃত হয়; যেমন Chrome, Firefox, Safari।
- A database management system → ডেটাবেজ পরিচালনার সফটওয়্যারকে Database Management System (DBMS) বলা হয়; যেমন MySQL, Oracle।
- A programming language used for operating systems → অপারেটিং সিস্টেম তৈরিতে সাধারণত C, C++, Rust ইত্যাদি programming language ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯৭৫.
আইবিএম-এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মকে বলা হয়:
  1. Watson
  2. WatsonX
  3. BlueGene
  4. DeepBlue
সঠিক উত্তর:
Watson
উত্তর
সঠিক উত্তর:
Watson
ব্যাখ্যা

• আইবিএম-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্মকে সাধারণভাবে Watson নামে বলা হয়। এটি ২০১১ সালে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল, যখন Watson “Jeopardy!” খেলার চ্যালেঞ্জে মানুষকে পরাস্ত করেছিল। Watson কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ব্যবহার করে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে এবং মানুষের মতো ভাষায় উত্তর দিতে পারে। পরবর্তীতে IBM আরও উন্নত সংস্করণ হিসেবে WatsonX চালু করেছে, যা আরও শক্তিশালী এবং ব্যবসায়িক AI সমাধান প্রদান করে। অন্যদিকে, BlueGene হলো সুপারকম্পিউটার এবং DeepBlue হলো বিশিষ্ট দাবার কম্পিউটার, যা Watson-এর AI প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
- তাই AI প্ল্যাটফর্মের নাম হলো Watson.

⚪ আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines.
- ১৯১১ সালে আইবিএম প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। (জানুয়ারি, ২০২৫)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM এর অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৯৭৬.
প্লটার কয় ‍ধরনের?
  1. পাঁচ ধরনের
  2. তিন ধরনের
  3. চার ধরনের
  4. দুই ধরনের
সঠিক উত্তর:
দুই ধরনের
উত্তর
সঠিক উত্তর:
দুই ধরনের
ব্যাখ্যা
প্লটার (Plotter): 
- প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইজ যা প্রিন্টারের মতোই কাজ করে। 
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়। 
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়। 
- মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারে ড্রাম প্লটার ব্যবহার করা হতো। 
- প্লটার সাধারণত ২ প্রকার। 
যথা: 
১. ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও 
২. ড্রাম (Drum) প্লটার। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৮,৯৭৭.
কোন স্লটের মাধ্যমে মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড ইনস্টল করা হয়?
  1. USB
  2. PCIe
  3. DIMM
  4. SATA
সঠিক উত্তর:
PCIe
উত্তর
সঠিক উত্তর:
PCIe
ব্যাখ্যা

• গ্রাফিক্স কার্ড মাদারবোর্ডে ইনস্টল করার জন্য ব্যবহৃত হয় PCIe (Peripheral Component Interconnect Express) স্লট। এটি একটি উচ্চগতির এক্সপ্যানশন স্লট যা বিশেষভাবে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড বা অন্যান্য এক্সপ্যানশন কার্ড সংযোগের জন্য ব্যবহৃত হয়।

• মাদারবোর্ড:
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে। 
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি। 
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার:
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

• গঠন ও উপাদান:
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
  • CPU (Central Processing Unit),
  • RAM (Random Access Memory),
  • Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।

৮,৯৭৮.
ইনস্টাগ্রামে প্রোফাইলে নীল টিক চিহ্ন থাকার অর্থ কী?
  1. ভেরিফায়েড অ্যাকাউন্ট
  2. সাবস্ক্রিপশন প্রদান করা হয়েছে
  3. ক্রিয়েটর মোড
  4. প্রিমিয়াম কনটেন্ট
সঠিক উত্তর:
ভেরিফায়েড অ্যাকাউন্ট
উত্তর
সঠিক উত্তর:
ভেরিফায়েড অ্যাকাউন্ট
ব্যাখ্যা
• ইনস্টাগ্রামে প্রোফাইলে নীল টিক চিহ্ন থাকলে সেটি মূলত ভেরিফায়েড অ্যাকাউন্ট বোঝায়। ভেরিফিকেশন হল একটি বিশেষ ব্যাজ, যা প্রমাণ করে যে ওই অ্যাকাউন্টটি আসল এবং নির্দিষ্ট ব্যক্তি, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের অফিসিয়াল প্রোফাইল। অনেক সময় জনপ্রিয় ব্যক্তিত্ব, সেলিব্রিটি, সাংবাদিক, ক্রীড়াবিদ বা বড় কোনো প্রতিষ্ঠানকে নকল করে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। তাই নীল টিক চিহ্ন ব্যবহারকারীদের নিশ্চিত করে যে এটি আসল এবং নির্ভরযোগ্য প্রোফাইল। তবে এটি সাবস্ক্রিপশন, ক্রিয়েটর মোড বা প্রিমিয়াম কনটেন্টের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সুতরাং সঠিক উত্তর হলো ভেরিফায়েড অ্যাকাউন্ট (ক)।

সামাজিক যোগাযোগ মাধ্যম: 
- আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। 
অর্থাৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান-প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে সহজ, সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ। 
- ইন্টারনেটের ব্যবহার, ই-মেইল, মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মসমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটিভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ। 
- ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম, যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। 
যেমন: ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হলো- ফেসবুক ও টুইটার। 

ইনস্টাগ্রাম (www.instragram.com): 
- ইনস্টাগ্রাম হলো একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা। 
- এটা ২০১০ সালে চালু হয়েছিল। 
- এটাকে মূলত ছবি ও ভিডিয়ো শেয়ার করা হয়। 
- এতে ব্যবহারকারীগণ গল্প তৈরি করতে এবং হ্যাশট্যাগের (hashtag) মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করতে পারে। 
- এতে রিল (reels) এবং কেনাকাটার সুযোগও রয়েছে, যার মাধ্যমে ব্র্যান্ড এবং প্রভাবশালীগণ তাদের অনুসারি বা ভিজিটরদের সাথে কার্যকরভাবে জড়িত হতে পারে। 
- এটিকে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। 

অন্যদিকে,
- ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে, তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে। 

উৎস: উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং টুইটারের ওয়েবসাইট।
৮,৯৭৯.
নিম্নের কোন মেমােরিতে একসেস টাইম সবচেয়ে কম?
  1. ক) ক্যাশ মেমোরি
  2. খ) এসএসডি
  3. গ) রেজিস্টার
  4. ঘ) র‌্যাম
সঠিক উত্তর:
গ) রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
গ) রেজিস্টার
ব্যাখ্যা
কম্পিউটারের রেজিস্টার মেমোরির একসেস টাইম সবচেয়ে কম।
- কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলক বেশি।
- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।
- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।
- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
 
 
৮,৯৮০.
নিম্নের কোনটি ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়?
  1. ক) ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয়
  2. খ) কন্টেন্ট যুক্ত, ডিলিট বা আপডেট করা যায়
  3. গ) নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে
  4. ঘ) কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত করা যায়
সঠিক উত্তর:
গ) নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে
ব্যাখ্যা
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়-
স্ট্যাটিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ পূর্ব থেকে তৈরিকৃত তথ্যপ্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। HTML , CSS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয়।

ডায়নামিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ আপডেটকৃত তথ্য প্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায়  তাকে ডায়নামিক  ওয়েবসাইট বলা হয়। PHP, ASP, JSP  ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডায়নামিক  ওয়েবসাইট তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮,৯৮১.
ই-কমার্সে পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?
  1. ক) COC
  2. খ) POD
  3. গ) COD
  4. ঘ) DOP
সঠিক উত্তর:
গ) COD
উত্তর
সঠিক উত্তর:
গ) COD
ব্যাখ্যা

ই-কমার্সে পন্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ করার পদ্ধতিকে COD (Cash on Delivery) বলে।

৮,৯৮২.
4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ড কোনটি?
  1. ক) AMPS (Advanced Mobile Phone Service)
  2. খ) HSPA (High Speed Package Access)
  3. গ) RAT (Radio Access Technology)
  4. ঘ) LTE (Long Term Evolution)
সঠিক উত্তর:
ঘ) LTE (Long Term Evolution)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) LTE (Long Term Evolution)
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ডঃ
1G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-AMPS
2G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-GSM, CDMA
3G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-HSPA,WCDMA, UTMS, 3GPP
4G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড- WiMAX 2, LTE
5G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-RAT, MIMO, 5G NR

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
৮,৯৮৩.
কোন শ্রেণীর কম্পিউটারকে "নেটওয়ার্ক সার্ভার" হিসেবে ব্যবহার করা হয়?
  1. মেইনফ্রেম কম্পিউটার
  2. মাইক্রোকম্পিউটার
  3. সুপারকম্পিউটার
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা

• নেটওয়ার্ক সার্ভার সাধারণত এমন একটি কম্পিউটার যা একাধিক ব্যবহারকারীকে তথ্য সংরক্ষণ, অ্যাপ্লিকেশন রান এবং নেটওয়ার্ক সংযোগের সুবিধা প্রদান করে। এই ধরনের কাজের জন্য মেইনফ্রেম কম্পিউটার সবচেয়ে উপযুক্ত। মেইনফ্রেম কম্পিউটার শক্তিশালী প্রসেসিং ক্ষমতা, বড় ডাটা স্টোরেজ এবং উচ্চস্তরের নির্ভরযোগ্যতা সরবরাহ করতে পারে, যা বহু ব্যবহারকারীর একসঙ্গে অ্যাক্সেসের জন্য জরুরি। মাইক্রোকম্পিউটার বা সুপারকম্পিউটার সাধারণত ব্যক্তিগত কাজ বা উচ্চতর বৈজ্ঞানিক হিসাবের জন্য ব্যবহৃত হয়, কিন্তু নেটওয়ার্ক সার্ভারের মতো বহুব্যবহারকারী পরিবেশে এটি দক্ষ নয়। তাই নেটওয়ার্ক সার্ভার হিসেবে প্রধানত মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়।
 
• মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে এক বা একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে বিধায় অনেক দ্রুতগতিসম্পন্ন, তথ্য সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি।
- এ ধরনের কম্পিউটারে অনেক বড় বড় এবং জটিল ও সূক্ষ্ম কাজ করার ক্ষমতা রয়েছে।
- UNIVAC 1100, NCR 8000, IBM 4300 ইত্যাদি মেইনফ্রেম কম্পিউটারের উদাহরণ।

• অপশন আলোচনা:
- সুপারকম্পিউটার: বৈজ্ঞানিক গণনার জন্য, নেটওয়ার্ক সার্ভিংয়ের জন্য নয়। 
- মাইক্রোকম্পিউটার: পার্সোনাল কম্পিউটিং বা ছোট সার্ভারের জন্য। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯৮৪.
DOS কোন ধরনের অপারেটিং সিস্টেম?
  1. গ্রাফিক্যাল
  2. বর্ণভিত্তিক
  3. মাল্টিমিডিয়া
  4. রিয়েল টাইম
সঠিক উত্তর:
বর্ণভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
বর্ণভিত্তিক
ব্যাখ্যা
DOS হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

• DOS (Disk Operating System)
- DOS-এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- DOS কে PC-DOS বা MS-DOSও বলা হয়।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ডসের প্রধান অসুবিধা হলো এর কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য, অর্থাৎ এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয় এবং কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে কমান্ড বা নির্দেশ প্রদান করতে হয়।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৮৫.
কম্পিউটার হার্ডওয়ার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কাজের যোগসূত্র কোনটি?
  1. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
  2. ওয়ার্ড স্টার
  3. মাইক্রোসফট ওয়ার্ড
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
- অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কাজের যোগসূত্র রচনা করে।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য
কম্পিউটারকে তৈরি রাখে।
- DOS, Windows XP, Linux, Unix, Mac OS ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
- আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, Foxpro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

• ইউটিলিটি প্রোগ্রাম:
- ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ (optimize) এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে। - উদাহরণ: Antivirus Programs, Disk Defragmenter, File Manage ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৮৬.
USB ও AGP হলো-
  1. ক) Control Bus
  2. খ) Address Bus
  3. গ) Expansion Bus
  4. ঘ) Data Bus
সঠিক উত্তর:
গ) Expansion Bus
উত্তর
সঠিক উত্তর:
গ) Expansion Bus
ব্যাখ্যা
Expansion Bus:
যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়। CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে। কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন  স্লট বলে।
উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে
১. আইএসএ বাস (ISA - Industry Standards Architecture)
২. ইআইএসএ বাস (EISA Extended Industry Standards Architecture)
৩.লোকাল বাস (Local Bus) 
8. ইউএসবি (USB- Universal Serial Bus)
৫. ফায়ারওয়্যার বাস (Fireware Bus) বা IEEE 1394
৬. এজিপি (AGP – Accelerated Graphics Port); ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮,৯৮৭.
নিচের কোনটি SaaS (Software as a Service) মডেলের উদাহরণ নয়?
  1. Microsoft Azure
  2. Google Docs
  3. Salesforce
  4. Dropbox
সঠিক উত্তর:
Microsoft Azure
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Azure
ব্যাখ্যা

• Microsoft Azure হলো একটি ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম যা মূলত IaaS (Infrastructure as a Service) এবং PaaS (Platform as a Service) হিসেবে পরিচিত।
- এটি ডেভেলপারদের জন্য ভার্চুয়াল সার্ভার, স্টোরেজ এবং অ্যাপ্লিকেশন তৈরির প্ল্যাটফর্ম প্রদান করে।
- অন্যদিকে Google Docs, Salesforce এবং Dropbox হলো সরাসরি ব্যবহারযোগ্য সফটওয়্যার বা সার্ভিস, যা SaaS মডেলের অন্তর্ভুক্ত।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়:
১. IaaS (Infrastructure as a Service):
এটি ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা।
এখানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ভাড়া দেয়।
ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল করে চালাতে পারেন।
উদাহরণ:
- Amazon EC2,
- Google Cloud Storage,
- Rackspace.

২. PaaS (Platform as a Service):
- এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা।
- এখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন, কিন্তু সার্ভার/ওএস মেইনটেইন করতে হয় না।
- ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সরবরাহ করে।
উদাহরণ:
- Google App Engine,
- Microsoft Azure App Services,
- Heroku.

৩. SaaS (Software as a Service):
- এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা।
- ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
- আলাদা করে ইনস্টল করার দরকার পড়ে না।
উদাহরণ:
- Google Docs,
- Microsoft 365,
- Lotus,
- Yahoo! mail,
- Dropbox,
- Salesforce Platform.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। ব্রিটানিকা।

৮,৯৮৮.
নিচের কোনটি টেলিমেডিসিন সেবার উদাহরণ নয়?
  1. MDlive
  2. FBlive
  3. iClinic
  4. Amwell
সঠিক উত্তর:
FBlive
উত্তর
সঠিক উত্তর:
FBlive
ব্যাখ্যা

• FBLive → সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিও সম্প্রচারের সুবিধা; চিকিৎসা সেবা প্রদান করে না।
- MDlive → অনলাইন ডাক্তার পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদানকারী একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম।
- iClinic → অনলাইনে চিকিৎসা পরামর্শ ও রোগী ব্যবস্থাপনার টেলিমেডিসিন সেবা প্রদান করে।
- Amwell → ভিডিও কনসালটেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম।

• টেলিমেডিসিন (Telemedicine)


- টেলিমেডিসিন হলো দূরবর্তী চিকিৎসা সেবা প্রদান পদ্ধতি, যেখানে তথ্যপ্রযুক্তি (ICT) ব্যবহার করে রোগী ও ডাক্তার অবস্থানগত দূরত্বের বাধা ছাড়াই স্বাস্থ্যসেবা নিতে ও দিতে পারেন।
- এটি মূলত ভিডিও কল, মোবাইল অ্যাপ, টেলিফোন, ই-মেইল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের উপর ভিত্তি করে কাজ করে।
- মোবাইল ফোন এবং ইন্টারনেটের উন্নত ব্যবহারের মাধ্যমে এ প্রযুক্তি ব্যবহার করে সহজেই চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
- এর মাধ্যমে চিকিৎসকরা দূরবর্তী অবস্থান থেকেও রোগী পরামর্শ, চিকিৎসা নির্দেশনা প্রদান, রোগীর চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারেন।
- ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীকে চাক্ষুষ দেখা এবং ই-মেইলের মাধ্যমে রিপোর্ট ও পরামর্শপত্র আদান–প্রদান করা সম্ভব হয়।

• এ ধরনের উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে:

- Teledoc,
- Maven,
- Clinic,
- iClinic,
- MDlive,
- Amwell,
- Doctor on Demand ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৮,৯৮৯.
একটি 'স্টেটফুল' ফায়ারওয়াল কী?
  1. একটি ফায়ারওয়াল যা শুধুমাত্র ওয়্যারলেস নেটওয়ার্কে কাজ করে
  2. একটি ফায়ারওয়াল যা ফাইলগুলি নিরাপদে সংরক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে
  3. একটি ফায়ারওয়াল যা পূর্ববর্তী সংযোগগুলি মনে রাখে না
  4. একটি ফায়ারওয়াল যা প্যাকেটগুলি পরিদর্শন করে এবং সংযোগগুলির অবস্থান ট্র্যাক করে
সঠিক উত্তর:
একটি ফায়ারওয়াল যা প্যাকেটগুলি পরিদর্শন করে এবং সংযোগগুলির অবস্থান ট্র্যাক করে
উত্তর
সঠিক উত্তর:
একটি ফায়ারওয়াল যা প্যাকেটগুলি পরিদর্শন করে এবং সংযোগগুলির অবস্থান ট্র্যাক করে
ব্যাখ্যা
• স্টেটফুল ফায়ারওয়াল:
- একটি "stateful" ফায়ারওয়াল হলো এমন একটি ফায়ারওয়াল যা নেটওয়ার্কের কানেকশনের স্থিতি (state) ট্র্যাক করে এবং প্যাকেটগুলো পর্যালোচনা করে।
- এর মাধ্যমে এটি আগের কানেকশনের তথ্য মনে রাখে, যা পরবর্তী প্যাকেটগুলোর অনুমোদন বা অবরোধের জন্য সাহায্য করে।
- এই ধরনের ফায়ারওয়াল সার্বিকভাবে আরও উন্নত সুরক্ষা প্রদান করতে পারে, কারণ এটি নেটওয়ার্কের সক্রিয় সংযোগের স্টেট বুঝে কাজ করে।

• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে।
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: sciencedirect [লিংক]
৮,৯৯০.
সিমপ্লেক্স মোডের উদাহরণ হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  1. মোবাইল
  2. ওয়াকি-টকি
  3. রেডিও
  4. সবগুলোই
সঠিক উত্তর:
রেডিও
উত্তর
সঠিক উত্তর:
রেডিও
ব্যাখ্যা

• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex),
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)।

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সংযোগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব না। যেমন- ওয়াকি-টকি।

• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- যেকোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারে। যেমন- টেলিফোন, মোবাইল।

উৎস: একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৮,৯৯১.
কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমকে কী বলে?
  1. কম্পিউটার নেটওয়ার্কিং
  2. ক্লায়েন্ট-সার্ভার সিস্টেম
  3. ক্লাউড কম্পিউটিং
  4. ডেটাবেজ সিস্টেম
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. রিসোর্স স্কেলেবিলিটি:
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. অন-ডিমান্ড:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. পে-অ্যাজ-ইউ-গো:
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

• এক কথায় বলা যায়, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৯২.
ইন্টারনেটের প্রাথমিক পর্যায়কে কী বলে? 
  1. TCP/IP
  2. ALPHANET
  3. EXTRANET
  4. ARPANET
সঠিক উত্তর:
ARPANET
উত্তর
সঠিক উত্তর:
ARPANET
ব্যাখ্যা

• ইন্টারনেটের প্রাথমিক পর্যায় বা ভিত্তি হিসেবে যে নেটওয়ার্ককে ধরা হয় তা হলো ARPANET। এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে গড়ে ওঠা একটি গবেষণাধর্মী নেটওয়ার্ক, যার উদ্দেশ্য ছিল তথ্য আদান–প্রদানকে নিরাপদ ও নিরবচ্ছিন্ন করা। পরবর্তীতে এই নেটওয়ার্কেই TCP/IP প্রোটোকল ব্যবহার শুরু হয় এবং ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী নেটওয়ার্কে রূপ নেয়, যা আজকের ইন্টারনেটের ভিত্তি তৈরি করে। সুতরাং, ইন্টারনেটের সূচনা এবং এর প্রাথমিক পরীক্ষামূলক কাঠামো হিসেবে ARPANET–ই স্বীকৃত।
 
 • ARPANET:
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’ 
- ১৯৬৯ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।
 
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।

৮,৯৯৩.
নিচের কোনটি মাল্টিমিডিয়া নয়?
  1. ইন্টারনেট
  2. চিত্র
  3. শব্দ
  4. বর্ণ
সঠিক উত্তর:
ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট
ব্যাখ্যা
• ইন্টারনেট মাল্টিমিডিয়া নয়।

মাল্টিমিডিয়ার প্রয়োগ:
• বর্ণ বা টেক্সট-
- সারা বিশ্বে টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটারে হয়ে থাকে।
- টাইপরাইটার ও ফটোটাইপ সেটার দিয়ে যেসব কাজ করা হত, বর্তমানে অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সবখানেই এখন কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

• চিত্র বা গ্রাফিক্স-
- গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং বা কমার্শিয়াল কাজে গ্রাফিক্স ব্যবহার করা হয়।
- বিজ্ঞাপন, সাইনবোর্ড, স্থাপত্য সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে।

• ভিডিও বা টিভি-
- ভিডিও কার্যত ভিডিও এক ধরনের গ্রাফিক্স। একে চলমান গ্রাফিক্সও বলা যায়।
- টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফ্টওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যবহার ব্যাপক বেড়েছে।

• এনিমেশন-
- এনিমেশন এখন এক ধরনের গ্রাফিক্স।
- এটি চলমান বা স্থির হতে পারে আবার দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে।
- এনিমেশন কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে।

• শব্দ বা অডিও-
- শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা বিশ্বে এখন কম্পিউটারের উপর নির্ভর করে।
- সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ এনালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
- যে কেউ ইচ্ছে করলেই একটি ভালো কম্পিউটার দিয়ে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৯৪.
হাফ-অ্যাডারের সাহায্যে ফুল-অ্যাডারের বাস্তবায়নে কোনটির প্রয়োজন হয়?
  1. এক্স-অর গেইট
  2. নর গেট
  3. অ্যান্ড গেট
  4. অর গেট
সঠিক উত্তর:
অর গেট
উত্তর
সঠিক উত্তর:
অর গেট
ব্যাখ্যা
• অর্ধযোগের বর্তনী দ্বারা পূর্ণযোগের বর্তনী বাস্তবায়ন:
- হাফ অ্যাডারের সাহায্যে ফুল এডার তৈরীর জন্য ২টি Half-adder এবং Carry যোগের জন্য ১টি অতিরিক্ত অর গেইটের প্রয়োজন হয়।
- ধরি, একটি পূর্ণযোগের বর্তনীর ইনপুট সংকেত ও ক্যারি যথাক্রমে A, B ও Ci এবং আউটপুট বা যোগফল S এবং ক্যারি Co
- নিম্নে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের ব্লক ডায়াগ্রাম দেয়া হলো:

- প্রথম হাফ-অ্যাডারের ইনপুট A ও B থেকে যোগফল S ও ক্যারি C পাওয়া যায়।
- দ্বিতীয় হাফ-অ্যাডারে ইনপুট হিসেবে ১ম অ্যাডারের যোগফল ST ও ক্যারি C দেয়া হয়, যার থেকে যোগফল S2 ও ক্যারি C2 পাওয়া যায়।
- দ্বিতীয় হাফ অ্যাডারের যোগফলই হবে ফুল অ্যাডারের যোগফল।
- ১ম ও ২য় হাফ অ্যাডারের ক্যারি যোগ করে পাওয়া যাবে ফুল অ্যাডারের ক্যারি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৯৫.
ভার্চুয়াল রিয়েলিটির ধারণার উৎস কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
  1. কানেকটিভিটি তত্ত্ব
  2. সিমুলেশন তত্ত্ব
  3. শিক্ষণ তত্ত্ব
  4. অভিবাসন তত্ত্ব
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটির (VR) ধারণা মূলত সিমুলেশন তত্ত্ব থেকে উদ্ভূত। 
 
• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯৯৬.
BIOS-এর প্রেক্ষিতে POST বলতে কী বোঝায়?
  1. Power-On Self Test
  2. Peripheral Output System Tool
  3. Primary Operating System Test
  4. Peripheral Onboard System Technology
সঠিক উত্তর:
Power-On Self Test
উত্তর
সঠিক উত্তর:
Power-On Self Test
ব্যাখ্যা

• BIOS-এর প্রেক্ষিতে POST হলো Power-On Self Test। এটি কম্পিউটার চালু করার সময় স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত একটি পরীক্ষা। যখন ম্পিউটার পাওয়ার অন করা হয়, BIOS প্রথমেই POST চালায় এবং হার্ডওয়্যার যেমন RAM, কীবোর্ড, হার্ডডিস্ক, গ্রাফিক্স কার্ড ইত্যাদির স্বাভাবিক কার্যকারিতা পরীক্ষা করে। যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তবে কম্পিউটার বীপ বা স্ক্রিনে ত্রুটির বার্তা দেখায়। POST-এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে সিস্টেম ঠিকভাবে কাজ করতে সক্ষম এবং অপারেটিং সিস্টেম লোড করার জন্য প্রস্তুত। এটি কম্পিউটারের প্রাথমিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক উত্তর: ক) Power-On Self Test.

• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হলো BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৮,৯৯৭.
নিচের কোনটি DBMS-এর উদাহরণ?
  1. Linux
  2. Chrome
  3. Oracle
  4. Windows
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা

• Oracle একটি জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

• ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:

- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামসমূহের সমষ্টি।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে।
- DBMS ডাটাবেজ তৈরি, এক্সেস করা এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পন্ন করে থাকে।
- DBMS ব্যবহারকারী এবং ডাটাবেজের মধ্যে মাধ্যম বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
- বর্তমানে বিভিন্ন ধরনের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটারে ব্যবহৃত হয়।

• ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উল্লেখযোগ্য উদাহরণ হলো— ওরাকল (Oracle), মাইএসকিউএল (MySQL), মাইক্রোসফট অ্যাকসেস (Microsoft Access).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৯৯৮.
121F কোন ধরনের সংখ্যা?
  1. ক) ডেসিমেল
  2. খ) বাইনারি
  3. গ) হেক্সাডেসিমেল
  4. ঘ) অক্টাল
সঠিক উত্তর:
গ) হেক্সাডেসিমেল
উত্তর
সঠিক উত্তর:
গ) হেক্সাডেসিমেল
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস - ১৬।
হেক্সাডেসিমেল সংখ্যা গুলো হচ্ছে - 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। সংখ্যা ও অক্ষর উভয়ই থাকার কারনে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি বলা হয়।
উল্লিখিত সংখ্যাটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এর ডেসিমেল মান - 4123

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)
৮,৯৯৯.
'কিউরিও' রোবট কোন কোম্পানির তৈরি?
  1. হোন্ডা
  2. সনি
  3. গুগল
  4. স্যামসাং
সঠিক উত্তর:
সনি
উত্তর
সঠিক উত্তর:
সনি
ব্যাখ্যা
সনি কর্পোরেশনের রোবট হচ্ছে কিউরিও।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৯,০০০.
কোন গেটে ইনপুট 1 হলে আউটপুট 0 হয়?
  1. AND Gate
  2. OR Gate
  3. NOT Gate
  4. XOR Gate
সঠিক উত্তর:
NOT Gate
উত্তর
সঠিক উত্তর:
NOT Gate
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) NOT Gate

নট গেইট:
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে। 
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে ০ এবং ইনপুট 0 হলে আউটপুট হবে 1।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।