বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা / ১৩১ · ৮০১৯০০ / ১৩,০৮৮

৮০১.
Antivirus software is a type of
  1. ক) System software
  2. খ) Utility software
  3. গ) Application software
  4. ঘ) Publishing software
সঠিক উত্তর:
খ) Utility software
উত্তর
সঠিক উত্তর:
খ) Utility software
ব্যাখ্যা
• Antivirus software is a type of Utility software.
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগাম গুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্ন গুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাস গুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- তবে মনে রাখতে হবে যে এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০২.
নিচের কোনটি সেলুলার টেলিফোনের মূল অংশ নয়?
  1. ক) কন্ট্রোল ইউনিট
  2. খ) রিসিভার ইউনিট
  3. গ) ট্রান্সিভার
  4. ঘ) এন্টেনা সিস্টেম
সঠিক উত্তর:
খ) রিসিভার ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) রিসিভার ইউনিট
ব্যাখ্যা
সেলুলার টেলিফোনের তিনটি মূল অংশ আছে৷ যথাঃ কন্ট্রোল ইউনিট, ট্রান্সিভার এবং এন্টেনা সিস্টেম৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৮০৩.
Which device converts a battery’s DC supply into AC power?
  1. Transformer
  2. Surge protector
  3. Rectifier
  4. Inverter
সঠিক উত্তর:
Inverter
উত্তর
সঠিক উত্তর:
Inverter
ব্যাখ্যা

Inverter converts a battery’s DC supply into AC power.

পাওয়ার ব্যাকআপ সিস্টেম
- মেইন পাওয়ার সাপ্লাই চলে গেলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি চলমান রাখার জন্য ব্যাটারি ব্যাংক দ্বারা চার্জ ধরে রাখাকে পাওয়ার ব্যাকআপ বলা হয়।
- ইনভার্টার বা পাওয়ার ব্যাকআপ ডিভাইস ব্যাটারি থেকে পাওয়া ডিসি সাপ্লাইকে এসি পাওয়ার সাপ্লাই তে রূপান্তর করতে সক্ষম।
- কার্য ও প্রয়োগ অনুসারে, এই ধরনের পাওয়ার ব্যাকআপ সিস্টেমকে বিভিন্নভাবে ডাকা হয়:
  ১। IPS (Instant Power Supply),
  ২। UPS (Uninterrupted Power Supply),
  ৩। EPS (Emergency Power Supply),
  ৪। QPS (Quick Power Supply)। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৮০৪.
Compact Disk-এ কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. লেজার
  2. ম্যাগনেটিক
  3. ইলেকট্রিক্যাল
  4. সবগুলোই
সঠিক উত্তর:
লেজার
উত্তর
সঠিক উত্তর:
লেজার
ব্যাখ্যা
- সিডি-রমে ডিজিটাল ডাটা রিড করার জন্য লেজার বিম প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- বর্তমান সময়ে কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory)। 
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে। 
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। 
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

উৎস :
১. ব্রিটানিকা।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০৫.
IBM এর পূর্ণরূপ কী?
  1. Intelligent Business Machines
  2. International Business Management
  3. International Business Machines
  4. Integrated Business Management
সঠিক উত্তর:
International Business Machines
উত্তর
সঠিক উত্তর:
International Business Machines
ব্যাখ্যা

IBM (International Business Machines) হলো একটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি, যা হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদান করে।
- এটি 1911 সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM Website.

৮০৬.
MS Word এর কোন tools টি ব্যবহার করে দ্রুত ও সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানো সম্ভব?
  1. Copy Paste
  2. Letter Template
  3. Formate Painter
  4. Mail Merge
সঠিক উত্তর:
Mail Merge
উত্তর
সঠিক উত্তর:
Mail Merge
ব্যাখ্যা
• Word Processing সফটওয়্যারে খুব দ্রুত এবং সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানোর জন্য 'Mail Merge' tools টি ব্যবহার করা হয়।
• A mail merge is used to create form letters, mailing labels, envelopes, directories, and mass e-mail message and fax distributions.
• three documents are involved in the mail merge process:
- the main document,
- the data source and
- the merged field.

উৎস: Microsoft Support
৮০৭.
কম্পিউটারের GPU প্রধানত কোন কাজটি করে?
  1. বিদ্যুৎ সরবরাহ
  2. তথ্য ইনপুট
  3. ডেটা স্টোরেজ
  4. গ্রাফিক্স প্রক্রিয়া করা
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্রক্রিয়া করা
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্রক্রিয়া করা
ব্যাখ্যা
- কম্পিউটারের GPU প্রধানত গ্রাফিক্স প্রক্রিয়াকরণের কাজটি করে থাকে।
- GPU এর পূর্ণরূপ Graphics Processing Unit.
- GPU গ্রাফিক্স সম্পর্কিত কাজ যেমন: গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও পরিচালনা করতে সাহায্য করে।
- বর্তমানে বেশিরভাগ কম্পিউটারে ভিডিও কার্ড ব্যবহার করা হয়না, এর পরিবর্তে কম্পিউটারের মাদারবোর্ডে একটি GPU তৈরি করা হয়েছে।
- GPU একটি বিশেষ প্রসেসর যা মূলত গ্রাফিক্স এর কাজকে ত্বরান্বিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি একই সাথে অনেকগুলি ডেটা প্রক্রিয়া করতে পারে, এবং ডেটাগুলিকে মেশিন লার্নিং, ভিডিও এডিটিং এবং গেমিং অ্যাপ্লিকেশনগুলির জন্য উপযোগী করে তোলে৷
- GPU গুলি কম্পিউটারের CPU এর সাথে একত্রিত থাকতে পারে অথবা আলাদা হার্ডওয়্যার ইউনিট হিসাবেও থাকতে পারে।
- গেমিংয়ে GPU অনেক অপারেশন বা কাজ করে থাকে যে কারণে CPU এর চেয়ে বেশি তাপ উৎপন্ন করে।
- ভার্চুয়াল রিয়েলিটি গেমিংয়ের উত্থানের সাথে সাথে 4K স্ক্রিন এবং উচ্চ রিফ্রেশ রেটগুলির মতো উন্নত ডিসপ্লে প্রযুক্তির সাথে গ্রাফিক্স প্রক্রিয়াকরণের চাহিদা দ্রুত বাড়ছে। GPU গুলি 2D এবং 3D উভয় ক্ষেত্রেই গ্রাফিক্স রেন্ডার করতে সক্ষম। 

উৎস:
১. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
২. School of Science and Technology, Open University.
৮০৮.
মোবাইল ফোন সেল নেটওয়ার্ক কভারেজ এলাকার সাধারণ আকৃতি কী?
  1. চতুর্ভুজাকৃতি
  2. ত্রিভুজাকৃতি
  3. ষড়ভুজাকৃতির
  4. গোলাকৃতি
সঠিক উত্তর:
ষড়ভুজাকৃতির
উত্তর
সঠিক উত্তর:
ষড়ভুজাকৃতির
ব্যাখ্যা
• মোবাইল ফোন সেল নেটওয়ার্ক কভারেজ এলাকার সাধারণ আকৃতি ষড়ভুজাকৃতির (Hexagonal) হয়। এটি কারণ, ষড়ভুজাকৃতির সেল ডিজাইন করলে কোন স্থানে ফাঁক বা ওভারল্যাপ ছাড়াই পুরো এলাকা কার্যকরভাবে কভার করা যায়। ষড়ভুজাকৃতি সেলগুলো পারস্পরিক মিলিত হয়ে একটি বড় এলাকাকে সমান ও দক্ষভাবে ভাগ করে দেয়, যা নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি করে এবং সংকেত বিভ্রাট কমায়। গোলাকৃতি বা চতুর্ভুজাকৃতি সেল ব্যবহার করলে কভারেজে ফাঁক পড়তে পারে বা অপ্রয়োজনীয় ওভারল্যাপ হতে পারে। তাই, মোবাইল ফোন সেল নেটওয়ার্কে ষড়ভুজাকৃতির সেল সবচেয়ে উপযোগী ও কার্যকর।

• মোবাইল কমিউনিকেশন:
- একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলা হয়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ক্যাবল ছাড়া যোগাযোগের প্রযুক্তি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতার ফসল হলো মোবাইল কমিউনিকেশন।
- এটি একটি ডুপ্লেক্স বা দ্বিমুখী কমিউনিকেশন সিস্টেম।
- বর্তমানে সারা পৃথিবীতে মোবাইল কমিউনিকেশন একটি অতি প্রয়োজনীয় এবং জরুরি সেবা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- মোবাইল কমিউনিকেশনে স্থাপিত এক একটি ফিক্সড ল্যান্ড বা বেজ স্টেশন হলো সেল, যা মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক কাভারেজ প্রদান করে। 
- মোবাইল ব্যবহারকারী চলমান অবস্থায় এক সেল এরিয়া থেকে অন্য সেল এরিয়ায় প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে তার মোবাইল ইউনিটটি পূর্বের সেল এরিয়ার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে বর্তমান সেল এরিয়ার সাথে সংযুক্ত হয়ে যায়। 
- একটি নির্দিষ্ট বিন্দুতে মোবাইল ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে এক সেল নেটওয়ার্কের সংযুক্তি ত্যাগ করে অন্য সেল নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যায়, একে Handoff বলা হয়।
- স্বয়ংক্রিয় এই ব্যবস্থা মোবাইল ইউনিটে বজায় থাকার কারণে মোবাইল ইউনিটের শক্তি ব্যয় গড় সর্বদা সমান থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮০৯.
নিচের কোন ফ্রিকোয়েন্সিতে একটি Wi-Fi নেটওয়ার্ক কাজ করে?
  1. 2.4 MHz
  2. 5 MHz
  3. 10 GHz
  4. 5 GHz
সঠিক উত্তর:
5 GHz
উত্তর
সঠিক উত্তর:
5 GHz
ব্যাখ্যা
- Wifi 2.4-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- WiMax 2-66GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- Bluetooth 2.45GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
৮১০.
RAM কোথায় থাকে?
  1. হার্ডডিস্ক
  2. সিপিউ
  3. মাদারবোর্ড
  4. এক্সপানসন বোর্ড
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
♦ মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগস্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের প্রসেসর এবং র‍্যাম মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন- কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লপি ডিস্কড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত। 
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১১.
কোনটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন?
  1. .avi
  2. .wav
  3. .xlsx
  4. .pptx
সঠিক উত্তর:
.avi
উত্তর
সঠিক উত্তর:
.avi
ব্যাখ্যা
কিছু কম্পিউটার ফাইল ও তাদের এক্সটেনশন:
Image ⇒ jpg, jpeg, jif, png
Document ⇒ doc, pdf, docx, html-hyper link markup language html Text
Spread Sheet ⇒ xls, xlsx
Audio ⇒ mp3, aac, wav
Video ⇒ mp4, avi, mov, mpeg, flv
Power point ⇒ ppt, pptx

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)।
৮১২.
NOT গেইটে কোনটি থাকে?
  1. ১টি ইনপুট ও ১টি আউটপুট।
  2. ২টি ইনপুট ও ২টি আউটপুট।
  3. ৩টি ইনপুট ও ৩টি আউটপুট।
  4. সবগুলো।
সঠিক উত্তর:
১টি ইনপুট ও ১টি আউটপুট।
উত্তর
সঠিক উত্তর:
১টি ইনপুট ও ১টি আউটপুট।
ব্যাখ্যা
নট গেইটঃ এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে। যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
এই গেইটের ইনপুট ১ হলে আউটপুট হবে ০ এবং ইনপুট ০ হলে আউটপুট হবে।
৮১৩.
কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? 
  1. ক) মেমোরি ব্যবস্থাপনা 
  2. খ) প্রসেস ব্যবস্থাপনা
  3. গ) ফাইল ব্যবস্থাপনা
  4. ঘ) ডেটাবেজ ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
ঘ) ডেটাবেজ ব্যবস্থাপনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেটাবেজ ব্যবস্থাপনা
ব্যাখ্যা
ডেটাবেজ ব্যবস্থাপনা ছাড়া বাকি তিনটি অপারেটিং সিস্টেমের কাজ। 
৮১৪.
IPv4 এ প্রত্যেকটি আইপি এড্রেস কত বিটের হয়ে থাকে?
  1. ১৬ বিট
  2. ৩২ বিট
  3. ৬৪ বিট
  4. ১২৮ বিট
সঠিক উত্তর:
৩২ বিট
উত্তর
সঠিক উত্তর:
৩২ বিট
ব্যাখ্যা
আইপি এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

IPv4 ও IPv6:
- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4X8 বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১৫.
Who did the earliest theoretical work on AI?
  1. Marvin Minsky
  2. John McCarthy
  3. Geoffrey Hinton
  4. Alan Turing
  5. Elon Musk
সঠিক উত্তর:
Alan Turing
উত্তর
সঠিক উত্তর:
Alan Turing
ব্যাখ্যা
Alan Turing is considered the earliest theoretical worker on AI.

Artificial intelligence (AI):

- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো কম্পিউটারের এমন দক্ষতা, যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়।
- AI যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, অর্থ আবিষ্কার করতে পারে, সাধারণীকরণ করতে পারে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
- ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রথম AI-এর তাত্ত্বিক কাজ করেন; ১৯৫০-এর দশকে প্রথম AI প্রোগ্রাম তৈরি হয়।
- আজকের দিনে AI চিত্র শ্রেণিবিন্যাস করতে (যেমন: PReLU-net), গেমে পারদর্শিতা দেখাতে (যেমন: AlphaZero), কথা বলতে (যেমন: ChatGPT) এবং টেক্সট থেকে ছবি তৈরি করতে (যেমন: DALL-E) সক্ষম।
- চিকিৎসা নির্ণয়, সার্চ ইঞ্জিন, কণ্ঠস্বর বা হাতের লেখার স্বীকৃতি, এবং চ্যাটবটের মতো ক্ষেত্রে AI মানুষের দক্ষতার সমতুল্য হয়ে উঠেছে।
- এখনো কোনো AI প্রোগ্রাম মানুষের মতো সর্বাঙ্গীন নমনীয়তা বা দৈনন্দিন জ্ঞানের বিস্তৃত ক্ষেত্র অর্জন করতে পারেনি; একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI)।
 
Source: Britannica.
৮১৬.
মডেম কম্পিউটারের একটি _____ ডিভাইস।
  1. ক) ইনপুট
  2. খ) মেমোরিকার্ড
  3. গ) আউটপুট
  4. ঘ) ইনপুট-আউটপুট
সঠিক উত্তর:
ঘ) ইনপুট-আউটপুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইনপুট-আউটপুট
ব্যাখ্যা
মডেম কম্পিউটারের একটি ইনপুট-আউটপুট ডিভাইস। টাচস্ক্রিন, প্রিন্টার-স্ক্যানার, ক্যামেরা, ভিসিআর, টেপ রেকর্ডার, ভিসিপি ইত্যাদি কম্পিউটারের ইনপুট-আউটপুট ডিভাইস।
৮১৭.
নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
  1. Scanner
  2. Mouse
  3. Touch Screen
  4. Projector
সঠিক উত্তর:
Touch Screen
উত্তর
সঠিক উত্তর:
Touch Screen
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৮১৮.
ডেটাবেস পরিচালনার জন্য প্রধানত কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
  1. Visual Studio
  2. Oracle
  3. Slack
  4. Canva
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা

• অপশন আলোচনা:
- Canva – এটি একটি গ্রাফিক ডিজাইন টুল, যার সাহায্যে পোস্টার, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ইত্যাদি ডিজাইন করা যায়। এটি ডেটাবেস ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত নয়।

- Slack – এটি একটি টিম কমিউনিকেশন টুল, যেখানে টিম মেম্বাররা চ্যাট করতে পারে, ফাইল শেয়ার করতে পারে। এটি মূলত যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, ডেটাবেস ব্যবস্থাপনার জন্য নয়।

- Visual Studio – এটি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE), যা প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহৃত হয়। যদিও আপনি ডেটাবেসের সাথে কাজ করতে পারেন এতে, এটি মূলত ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য তৈরি নয়।

- Oracle – এটি একটি শক্তিশালী এবং পেশাদার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS), যা বড় আকারের ডেটা সংরক্ষণ, পরিচালনা ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়।

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- DBMS-এর পূর্ণ অর্থ হলো Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ও ডেটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে।
- যেমন: FoxPro, Oracle, Informix, MySQL, Redis ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮১৯.
Data Manipulation Language কোন ক্ষেত্রে ব্যহৃত হয়?
  1. ক) ডেটা প্রবেশ করানো
  2. খ) ডেটা ‍মুছে ফেলা
  3. গ) ডেটা আপডেট করা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ডেটাবেজে ডেটা মুছে ফেলা, ডেটা প্রবেশ করানো, ডেটা আপডেট করা, পরিবর্তন করা, ইনডেক্সিং করা, ডেটা রিট্রিভ করা ইত্যাদি করার ক্ষেত্রে Data Manipulation Language ব্যবহার করা হয়।
(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী)
৮২০.
MS-Word এ কোনো কিছু Copy করে সেটি Paste করার কমান্ড কী?
  1. ক) Ctrl + P
  2. খ) Ctrl + C
  3. গ) Ctrl + V
  4. ঘ) Ctrl + X
সঠিক উত্তর:
গ) Ctrl + V
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + V
ব্যাখ্যা

MS-Word এর কিছু কমান্ড
Copy - Ctrl + C
Paste - Ctrl + V
Undo - Ctrl + Z
Print - Ctrl + P

৮২১.
আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার পরিলক্ষিত হয়?
  1. এবিএস
  2. মাইক্রোকন্ট্রোলার
  3. পেসমেকার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয় ।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।

• এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computerhope Website.
৮২২.
When did the initial activities of the Internet begin?
  1. 1969
  2. 1992
  3. 1982
  4. 1968
সঠিক উত্তর:
1969
উত্তর
সঠিক উত্তর:
1969
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) 1969

ইন্টারনেট
- ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত একটি বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক।
- এটি অসংখ্য ছোট-বড় নেটওয়ার্কের সংযোগের মাধ্যমে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
- ভিনটন গ্রে সার্ফকে ইন্টারনেটের জনক বলা হয়।
- ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ARPANET দিয়ে।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ARPANET চালু করে।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

ARPANET
- ARPANET হলো একটি প্রাথমিক ইন্টারনেট নেটওয়ার্ক।
- ১৯৬৮ সালে ARPANET ইন্টারনেটের প্রাথমিক পর্যায় হিসেবে কার্যকর হয়।
- ARPANET-এর পূর্ণরূপ হলো Advanced Research Projects Agency Network।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET-এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP প্রটোকলের উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শক্তিশালী হয়।
- ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল হলো TCP/IP।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২. ব্রিটানিকা। 

৮২৩.
Which shortcut allows you to show your password on the sign-in screen? [On windows operating systems]
  1. Alt + A
  2. Alt + Esc
  3. Alt + F4
  4. Alt + F8
সঠিক উত্তর:
Alt + F8
উত্তর
সঠিক উত্তর:
Alt + F8
ব্যাখ্যা
• Alt + A: Set focus to the first icon in the Suggested actions menu.
• Alt + Esc: Cycle through windows in the order in which they were opened.
• Alt + F4: Close the active window. If no windows are open, prompt to shutdown.
• Alt + F8: Show your password on the sign-in screen.

উৎস: Microsoft Support website.
৮২৪.
ফার্মওয়্যার হচ্ছে-
  1. একটি হার্ডওয়্যার
  2. কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষিত নির্দেশনা
  3. একটি ড্রাইভ
  4. একটি অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষিত নির্দেশনা
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষিত নির্দেশনা
ব্যাখ্যা
ফার্মওয়্যার হচ্ছে কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষিত নির্দেশনা।

ফার্মওয়্যার:
- কম্পিউটার তৈরির সময় তাকে পরিচালনা করার জন্য স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশ কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি স্থায়ীভাবে কম্পিউটারে সংরক্ষণ করে দেয় যাকে ফার্মওয়‍্যার বলে।
- এটি একটি স্থায়ী সফটওয়্যার।
- ফার্মওয়‍্যার প্রোগ্রামসমূহ ব্যবহার করা যায় তবে মুছে ফেলা যায় না বা কোন রকম পরিবর্তন করা যায় না।
- কম্পিউটারে বিদ্যুৎ সংযাগ দেয়ার পর ফার্মওয়‍্যার প্রোগ্রাম সর্বাগ্রে সক্রিয় হয়ে অন্যান্য সফটওয়্যারকে কার্যপোযোগী করার জন্য প্রধান মেমোরিতে লোড করে।
যেমন: ROM, BIOS একটি ফার্মওয়‍্যার। 

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২৫.
Machine language is also known as—
  1. Low-level language
  2. Middle-level language
  3. High-level language
  4. Object-oriented language
সঠিক উত্তর:
Low-level language
উত্তর
সঠিক উত্তর:
Low-level language
ব্যাখ্যা

• মেশিন ভাষাকে Low-level Language বলা হয়।

• মেশিন ভাষা:
- মেশিন ভাষা হলো কম্পিউটারের সবচেয়ে নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষা।
- এটি কম্পিউটারের নিজস্ব ও মৌলিক ভাষা, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে।
- মেশিন ভাষা সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার ও অভ্যন্তরীণ কার্যনির্বাহের সাথে সম্পর্কযুক্ত।
- এতে নির্দেশনা লেখা হয় শুধুমাত্র Binary সংখ্যা (0 ও 1) ব্যবহার করে।
- কম্পিউটারের ভেতরের বিদ্যুৎ তরঙ্গের অন–অফ অবস্থার সাথে এই ভাষার সরাসরি মিল রয়েছে।

• লেখার পদ্ধতি ও জটিলতা:
- 0 ও 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা অত্যন্ত জটিল ও শ্রমসাধ্য।
- মানুষের জন্য এই ভাষা পড়া, লেখা ও ডিবাগ করা কঠিন।
- এই জটিলতার কারণেই একে Low-level Language বলা হয়।

• অন্যান্য অপশন:
- High-level language মানুষের বোঝার উপযোগী ভাষা, যেমন C, Java ইত্যাদি।
- Middle-level language সাধারণত হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাঝামাঝি কাজ করে।
- Object-oriented language একটি প্রোগ্রামিং প্যারাডাইম, ভাষার স্তর নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২৬.
অল্প খরচে কম্পিউটারের গতি বাড়ানোর উপায় কোনটি?
  1. ক) উইন্ডোজ রিইনস্টল করা
  2. খ) বাড়তি Ram লাগানো
  3. গ) অ্যান্টিভাইরাস আপডেট করা
  4. ঘ) ভিজুয়াল এফেক্ট চালু করা
সঠিক উত্তর:
খ) বাড়তি Ram লাগানো
উত্তর
সঠিক উত্তর:
খ) বাড়তি Ram লাগানো
ব্যাখ্যা
অল্প খরচে কম্পিউটারের গতি বাড়ানোর একটি উপায় হলো বাড়তি Ram যোগ করা।
এতে প্রায় সব কম্পিউটারের গতিই বেড়ে যায় ।

উৎস : স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮২৭.
ইউনিকোডের প্রথম ২৫৬টি কোড কোন কোডের অনুরূপ?
  1. অ্যাসকি
  2. বিসিডি
  3. আলফানিউমেরিক
  4. ইবিসিডিক
সঠিক উত্তর:
অ্যাসকি
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসকি
ব্যাখ্যা
• ইউনিকোড:
- ১৯৯১ সালে Apple Computer Corporation এবং Xerox Corporation এর একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
- বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
- ফলে যে সমস্ত ভাষাকে কোডভুক্ত করার জন্য ৮ বিট অপর্যাপ্ত ছিল (যেমন-চায়নিজ, কোরিয়ান, জাপানীজ ইত্যাদি) সে সকল ভাষার সকল চিহ্নকে সহজেই কোডভুক্ত করা সহজতর হলো।
- শুরু থেকেই ইউনিকোডকে আরও উন্নত করার লক্ষ্যে Unicode Consortium কাজ করে যাচ্ছে।
- ইউনিকোড অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল।
- অর্থাৎ ইউনিকোডের প্রথম ২৫৬টি কোড অ্যাসকি ২৫৬টি কোডের অনুরূপ।
- এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮২৮.
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ২৫৬টি
  2. ৪০৯৬টি
  3. ৬৫৫৩৬টি
  4. ৪২৯৪৯৬৭২৯৬টি
সঠিক উত্তর:
৬৫৫৩৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬৫৫৩৬টি
ব্যাখ্যা
• ইউনিকোডের মাধ্যমে ৬৫৫৩৬টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

• ইউনিকোড:
- ইউনিকোড 16 বিটের আলফানিউমেরিক কোড, যার পূর্ণনাম Universal Code।
- পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা ও চিহ্নসমূহ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোডের Standard এ প্রত্যেকটা বর্ণের জন্য 000016 থেকে শুরু করে 10FFFF16 এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে।
- ফলে ইউনিকোডের মাধ্যমে 216 = 65536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- অর্থাৎ, এখানে প্রতিটি ভাষার জন্য 4 বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮২৯.
DVD এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Digital Version Disc
  2. খ) Distance Version Disc
  3. গ) Digital Versatile Disc
  4. ঘ) Digital Video-audio Disc
সঠিক উত্তর:
গ) Digital Versatile Disc
উত্তর
সঠিক উত্তর:
গ) Digital Versatile Disc
ব্যাখ্যা
DVD এর পূর্ণরূপ হচ্ছে- Digital Versatile Disc অর্থাৎ বহুমুখী ডিজিটাল ডিস্ক বা Digital Video Disc। ডিভিডি এর ধারন ক্ষমতা ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত।
৮৩০.
How many characters long is a SWIFT code?
  1. ক) 4 characters
  2. খ) 6 characters
  3. গ) 7 characters
  4. ঘ) 11 characters
সঠিক উত্তর:
ঘ) 11 characters
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 11 characters
ব্যাখ্যা
- SWIFT code ৮ থেকে ১১ ক্যারেক্টার বিশিষ্ট। 
- ইলেকট্রনিক ব্যাংকিং-এর একটি উল্লেখযোগ্য ফসল হলো ওয়্যার ট্রান্সফার ব্যবস্থা। 
- টেলিফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এক স্থান থেকে অন্যস্থানে অর্থ স্থানান্তর করছে। 
- ওয়্যার ট্রান্সফারের মাধ্যমেই SWIFT নামক অর্থ স্থানান্তরের সিস্টেম প্রবর্তন করা হয়েছে। 
- SWIFT-এর পুরো কথাটি হলো The Society for Worldwide Interbank Financial Telecommunication-এর প্রবর্তন হয়।
-  SWIFT code ব্যবহার করে ব্যাংক নিরাপদে গ্রাহকের অর্থ অন্যত্র প্রেরণ করতে পারে ।
 
 উৎস : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৩১.
একটি ব্যাংকের একাধিক শাখায় অবস্থিত কর্মকর্তারা যদি একই তথ্য, একই সময়ে হালনাগাদ করতে চান, তাহলে কোনটি ব্যবহার করবেন?
  1. ক) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট পোগ্রাম
  2. খ) ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
  3. গ) ওপেন সোর্স অপারেটিং সিস্টেম
  4. ঘ) এমবেডেড কম্পিউটার সিস্টেম
সঠিক উত্তর:
খ) ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
খ) ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যাখ্যা

ডাটাবেজের মুল উদ্দেশ্য হলো, দ্রুত গতিতে ডাটার খোঁজ করা, সবচেয়ে নিরাপদ উপায়ে ডাটা সংরক্ষণ করা ইত্যাদি। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেই সমস্ত ক্ষেত্রে অপরিহার্য যেখানে একই সময় একাধিক ব্যবহারকারী একই ডাটা ব্যবহার করে থাকেন।
যেমন, একটি ব্যাংকের একাধিক শাখায় অবস্থিত কর্মকর্তারা যদি একই তথ্য, একই সময়ে হালনাগাদ করতে চান, তখন বিভিন্ন সমস্যার তৈরী হতে পারে।
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই সমস্যাগুলোকে খুবই দক্ষতার সাথে সামাল দেয়।

৮৩২.
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানি-
  1. Samsung
  2. Huawei
  3. Motorola
  4. Xiaomi
সঠিক উত্তর:
Samsung
উত্তর
সঠিক উত্তর:
Samsung
ব্যাখ্যা

Samsung, South Korean company that is one of the world’s largest producers of electronic devices.

Samsung specializes in the production of a wide variety of consumer and industry electronics, including appliances, digital media devices, semiconductors, memory chips, and integrated systems. It has become one of the most-recognizable names in technology and produces about a fifth of South Korea’s total exports.

Samsung was founded as a grocery trading store on March 1, 1938, by Lee Byung-Chull. 

Reference: Britannica.

 
৮৩৩.
(101101)2 = (?)10
  1. 31
  2. 42
  3. 45
  4. 52
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা
(101101)2
= 1 × 25 + 0 × 24 + 1 × 23 + 1 × 22 + 0 × 21 + 1 × 20
= 32 + 0 + 8 + 4 + 0 + 1
= (45)10
৮৩৪.
নিচের কোনটি গ্রাফিক্স বেজড অপারেটিং সিস্টেম?
  1. CP/M
  2. PC DOS
  3. MS DOS
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• PC DOS, CP/M এবং  MS DOS হলো টেক্সড বেজড অপারেটিং সিস্টেম।

•  অপারেটিং সিস্টেম:
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. Text-Based Operating System:
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ- MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি।

২. Graphics Based Operating System:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩৫.
ক্লক স্পিডের একক কী?
  1. Byte
  2. Watt
  3. GHz
  4. RPM
সঠিক উত্তর:
GHz
উত্তর
সঠিক উত্তর:
GHz
ব্যাখ্যা
ক্লক স্পিড : 
- ক্লক স্পিড হলো একটি কম্পিউটারের প্রসেসর (CPU) প্রতি সেকেন্ডে কতটি নির্দেশনা সম্পাদন করতে পারে, তার একটি পরিমাপ।

ক্লক স্পিডের একক হলো হার্টজ (Hz)
 1 GHz = 1,000,000,000 Hz
 অর্থাৎ ১ গিগাহার্টজ মানে সেকেন্ডে ১ বিলিয়ন সাইকেল।

উদাহরণস্বরূপ,
যদি কোনো প্রসেসরের স্পিড হয় 3.2 GHz, তাহলে এটি প্রতি সেকেন্ডে প্রায় ৩.২ বিলিয়ন অপারেশন সম্পাদন করতে পারে।

অন্যদিকে, 
Byte: মেমোরির একক (তথ্য ধারণ করার একক)।

Watt: শক্তি (Power) মাপার একক।

RPM: ঘূর্ণনের গতি বোঝায়, সাধারণত হার্ডডিস্কে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- Intel Website.
৮৩৬.
রিলেশনাল ডেটাবেজ মডেলটির প্রবক্তা কে?
  1. ক) E.F.Codd
  2. খ) David Axmark
  3. গ) Allan Larsson
  4. ঘ) Swede Michael
সঠিক উত্তর:
ক) E.F.Codd
উত্তর
সঠিক উত্তর:
ক) E.F.Codd
ব্যাখ্যা

১৯৭০ সালে রিলেশনাল ডেটাবেজ মডেলটির ধারণা উপস্থাপন করেন E.F.Codd  

- ১৯৮৫ সালে তিনি তার বক্তব্যকে আরও বেশি পরিষ্কার ও জোরালো করবার জন্য একটি প্রবন্ধ লিখেন যা 'Codd's Twelve Rules' নামে পরিচিত।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

৮৩৭.
নিচের কোনটি ওয়েব কনফারেনন্সিং সফটওয়্যার নয়?
  1. ফেসটাইম
  2. মাইক্রোসফট টিম
  3. অ্যাডোবি ফটোশপ
  4. স্কাইপ
সঠিক উত্তর:
অ্যাডোবি ফটোশপ
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডোবি ফটোশপ
ব্যাখ্যা
• জনপ্রিয় ওয়েব কনফারেনন্সিং সফটওয়্যার:
- জুম,
- ফেসটাইম,
- ফেসবুক মেসেঞ্জার রুম,
- মাইক্রোসফট টিম,
- সিসকো ওয়েবএক্স,
- স্কাইপ,
- গুগল মিট।
• অ্যাডোবি ফটোশপ হলো একটি জনপ্রিয় গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৮৩৮.
কোনটি অনলাইন স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয় না?
  1. Google Photos
  2. USB Flash Drive
  3. Backblaze
  4. Apple iCloud
সঠিক উত্তর:
USB Flash Drive
উত্তর
সঠিক উত্তর:
USB Flash Drive
ব্যাখ্যা

• অনলাইন স্টোরেজ বা ক্লাউড স্টোরেজ হলো এমন একটি সেবা যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে ফাইল, ছবি, ভিডিও বা অন্যান্য তথ্য সংরক্ষণ করতে পারে। Google Photos, Backblaze এবং Apple iCloud এই ধরনের ক্লাউড সেবা, যেখানে ব্যবহারকারী যেকোনো স্থানে ইন্টারনেটের মাধ্যমে তার ডেটা অ্যাক্সেস করতে পারে। তবে USB Flash Drive অনলাইন স্টোরেজ প্ল্যাটফর্ম নয়। এটি একটি ফিজিক্যাল ডিভাইস, যেখানে তথ্য সংরক্ষণ করা হয় এবং সরাসরি কম্পিউটার বা অন্য ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে হয়। তাই USB Flash Drive ক্লাউড বা অনলাইন স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয় না, এটি শুধুমাত্র লোকাল বা পোর্টেবল স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে।

- উত্তর: খ) USB Flash Drive.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।যথা:
- Resource Scalability,
- On Demand এবং
- Pay as you go.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮৩৯.
কম্পিউটারে 2's Complement প্রধানত কীসের জন্য ব্যবহৃত হয়?
  1. ধনাত্মক সংখ্যা প্রকাশ করতে
  2. ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে
  3. ডেটা এনক্রিপ্ট করতে
  4. মেমরি অ্যাড্রেস গণনা করতে
সঠিক উত্তর:
ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে
উত্তর
সঠিক উত্তর:
ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে
ব্যাখ্যা

• কম্পিউটার বাইনারি সংখ্যায় কাজ করে। ধনাত্মক সংখ্যা সরাসরি বাইনারি আকারে প্রকাশ করা যায়। কিন্তু ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে 2’s Complement পদ্ধতি ব্যবহার করা হয়।

• ২-এর পরিপূরক (2's Complement):
- কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে (0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0) যে সংখ্যা পাওয়া যায় তাকে ১-এর পরিপূরক বলে।
- বাইনারি সংখ্যাকে ১-এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে ১ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক বলা হয়।
- এই পদ্ধতির সাহায্যে যোগ এবং বিয়োগের মতো গাণিতিক অপারেশন সহজেই করা যায়, কারণ একই সার্কিট বা লজিক ব্যবহার করে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার অপারেশন সম্পন্ন করা সম্ভব।

উদাহরণ: 
12 এর বাইনারি মান = 1100
12 এর বিট রেজিস্টার বাইনারি মান = 00001100
1 এর পরিপূরক মান = 11110011
1 এর পরিপূরক মান + 1 = 11110100

সুতরাং, 12 এর 2's Complement 11110100.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

৮৪০.
Which of the following technologies is most closely associated with the Metaverse?
  1. E-mail communication system
  2. Virtual Reality
  3. File Transfer Protocol
  4. Spreadsheet software
সঠিক উত্তর:
Virtual Reality
উত্তর
সঠিক উত্তর:
Virtual Reality
ব্যাখ্যা
Correct Answer: b) Virtual Reality

মেটাভার্স (Metaverse)
- মেটাভার্স হলো ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality), অগমেন্টেড রিয়েলিটি (Augmented Reality) এবং ভিডিওসহ বিভিন্ন প্রযুক্তির সংমিশ্রণ, যেখানে ব্যবহারকারীরা পুরোপুরি বাস্তবের মতো একটি ডিজিটাল দুনিয়ায় বাস করার অভিজ্ঞতা লাভ করতে পারে।
- উদাহরণস্বরূপ,
কোনো এক ব্যক্তি অনলাইন শপিং করার সময় একটি জামা পছন্দ করলে,সে জামাটির ডিজিটাল সংস্করণ গায়ে পরে দেখে নিতে পারে, তারপর জামাটি কেনার জন্য অর্ডার দিতে পারে।
- মেটাভার্স হলো এমন একটি ‘ভার্চুয়াল পরিবেশ’, যেখানে ব্যবহারকারী সরাসরি প্রবেশ করতে পারবে।
- এককথায় মেটাভার্স হলো ইন্টারনেটের ভবিষ্যৎ প্রযুক্তি, যা ডিজিটাল বিশ্বকে বানাবে বাস্তব জগতের মতো। 
- সম্প্রতি ফেসবুক ইনকর্পোরেশন নাম পরিবর্তন করে মেটা প্ল্যাটফরমস ইনকর্পোরেশন বা সংক্ষেপে মেটা নামকরণ হয়েছে।
- ভার্চুয়াল রিয়েলিটির জন্য তারা তৈরি করেছে অকুলাস হেডসেট, যা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সেটের তুলনায় দামে কম।
- মাইক্রোসফট, অ্যাপল, গুগল, রোবলক্স ও ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমস কোম্পানিও মেটাভার্স তৈরিতে কাজ করছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৮৪১.
নিচের কোনটি কম্পিউটারের Active রক্ষণাবেক্ষণ পদ্ধতি নয়?
  1. আনুষাঙ্গিক যন্ত্রপাতি পরিস্কার করা
  2. সিস্টেমকে পরিস্কার করা
  3. তাপানুকূল কক্ষের ব্যবস্থা
  4. সমান্তরাল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা
সঠিক উত্তর:
সমান্তরাল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
সমান্তরাল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা
ব্যাখ্যা
• কম্পিউটারের ভাঙ্গনপূর্বক রক্ষণাবেক্ষণ দুই ধরনের। যথা-
১. Active ও
২. Passive.

• Active ভাঙ্গনপূর্বক রক্ষণাবেক্ষণের পদ্ধতিগুলো ব্যবহারের ফলে কম্পিউটার নির্ভুলভাবে কার্যক্ষম ও দীর্ঘায়ু হয় আর Passive ভাঙ্গনপূর্বক রক্ষণাবেক্ষণের ফলে কম্পিউটার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। যেমন- উচ্চ বিদ্যুৎ প্রতিরোধক ডিভাইস, তাপানুকূল কক্ষের ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতির সাথে কম্পিউটারকে না রাখা, ইত্যাদি। অর্থাৎ প্রথম পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমকে পরিস্কার পরিচ্ছন্ন রাখাকে বোঝাচ্ছে আর দ্বিতীয় পদ্ধতিতে কম্পিউটারকে নিরাপদ পরিবেশ দেয়া বোঝাচ্ছে।

• Active রক্ষণাবেক্ষণের কয়েকটি পদ্ধতি:
- সিস্টেমকে পরিস্কার করা কম্পিউটার সিস্টেমকে নিয়মিতভাবে পরিস্কার করা একটা ভাল রক্ষণাবেক্ষণ পদ্ধতি।
- সিস্টেমের আনুসাঙ্গিক যন্ত্রপাতিসমূহ নিরাপদ কালীন সময়ের জন্য নিয়মিতভাবে পরিস্কার করা। 
- হার্ডডিস্ক-কে বিভিন্ন প্রকার উন্নতমানের ডায়াগনষ্টিক সফটওয়‍্যার চালিয়ে পরিপাটি রাখা।
- এমনকি হার্ডডিস্ককে রিফর্মাট করা কম্পিউটারের সমস্ত তথ্যাদি অন্য কোথাও সরিয়ে রেখে ত্রুটিপূর্ণ হার্ডডিস্ককে রিফর্মাট করে কম্পিউটারকে পুনঃকার্যক্ষম করা যায়। 

- সমান্তরাল বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা কম্পিউটারের Passive ভাঙ্গনপূর্বক রক্ষণাবেক্ষণের অন্তর্গত।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪২.
ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত কয়টি উপাদান থাকে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের ধারণা:
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্যবিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়।
- ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়।

• ডাটা কমিউনিকেশনের উপাদান:
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬টি উপাদান থাকে। যথা-
১। ডাটা বা তথ্য (Information),
২। ডাটার উৎস (Source),
৩। প্রেরক (Sender),
৪। মাধ্যম (Medium),
৫। প্রাপক (Receiver) ও
৬। গন্তব্য (Destination)।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪৩.
'এস.এম.এস' নিম্নের কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করে?
  1. ক) ফুল-ডুপ্লেক্স মোড
  2. খ) হাফ-ডুপ্লেক্স মোড
  3. গ) সিমপ্লেক্স মোড
  4. ঘ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
খ) হাফ-ডুপ্লেক্স মোড
উত্তর
সঠিক উত্তর:
খ) হাফ-ডুপ্লেক্স মোড
ব্যাখ্যা
হাফ-ডুপ্লেক্স মােড (Half-duplex mode): এই পদ্ধতিতে দুইদিকেই ডেটা পাঠানাে বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদাভাবে। একটি ডিভাইস ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয় তার সুযােগ আসার জন্য।
এই পদ্ধতিতে ডেটার ভেতর সংঘর্ষ (collision) না হওয়ার জন্য বিশেষ সার্কিটের ব্যবস্থা রাখতে হয়।
ওয়াকিটকি, ফ্যাক্স, এস.এম.এস ইত্যাদি হাফ-ডুপ্লেক্স মােডে চলে।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৮৪৪.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন আর্কিটেকচার অনুযায়ী গড়ে উঠেছে?
  1. Event-Driven Architecture
  2. Layered Architecture
  3. Peer-to-Peer (P2P) Architecture
  4. Client-server architecture
সঠিক উত্তর:
Client-server architecture
উত্তর
সঠিক উত্তর:
Client-server architecture
ব্যাখ্যা

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web):
- World Wide Web বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সংক্ষিপ্ত রূপ WWW। একে ওয়েবও বলে।
- ওয়েব হলো এমন একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো ওয়েব সার্ভারের মধ্যকার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- এসব ওয়েব সার্ভারগুলোতে সারা বিশ্বের ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে।
- মূলত সারা বিশ্বের ওয়েব পেজগুলোর সংগ্রহই হলো ওয়েব।
- ১৯৮৯ সালে যুক্তরাজ্যের Sir Tim Berners Lee ও Sir Sam Walker এবং বেলজিয়ামের Robert Cailiau সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত CERN (The European Center for Nuclear Research)-এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কার করেন।
- তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে Mosaic নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের এক বছর পর।

ওয়েব যেভাবে কাজ করে: 
- ওয়েব ক্লায়েন্ট-সার্ভার আর্কিটেকচার অনুযায়ী গড়ে উঠেছে।
- এর অর্থ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ওয়েব ব্রাউজার এর মাধ্যমে প্রোগ্রামটি বা ওয়েবটি রান করে অনুরোধ (Request) পাঠাবে সার্ভারে।
- সার্ভার, ক্লায়েন্ট কম্পিউটারের অনুরোধকৃত তথ্যটি ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারের কাছে পাঠিয়ে দেবে এবং ব্রাউজার তা অনুবাদ করে স্ক্রিনে প্রদর্শন করবে।
- আর এভাবেই ওয়েব ব্রাউজার তার কার্যক্রম সম্পাদিত করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৪৫.
এক্স-অর গেইটের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. ক) ইনপুট ০, ০ হলে আউটপুট ০ হবে।
  2. খ) ইনপুট ১, ০ হলে আউটপুট ১ হবে।
  3. গ) ইনপুট ০, ১ হলে আউটপুট ১ হবে।
  4. ঘ) ইনপুট ১, ১ হলে আউটপুট ১ হবে।
সঠিক উত্তর:
ঘ) ইনপুট ১, ১ হলে আউটপুট ১ হবে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইনপুট ১, ১ হলে আউটপুট ১ হবে।
ব্যাখ্যা
এক্স-অর গেইট [Exclusive OR (XOR) Gate]:
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর (XOR) গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- XOR গেইটে দুটি ইনপুট একই মানের জন্য আউটপুট ০ এবং ভিন্ন মানের জন্য আউটপুট ১ হয়।। 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪৬.
‘IBM PC- AT’ কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) প্রথম প্রজন্ম
  2. খ) দ্বিতীয় প্রজন্ম
  3. গ) তৃতীয় প্রজন্ম
  4. ঘ) চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় প্রজন্ম
ব্যাখ্যা
‘IBM PC- AT’ একটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। 
- এটি ১৯৮৪ সালে বাজারজাত করে আইবিএম। 
- এখানে ‘AT’ দ্বারা Advance Technology কে নির্দেশ করে।

IBM Company: 

- IBM এর পূর্ণরূপ - International Business Machine.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আর্মঙ্ক নামক স্থানে অবস্থিত।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা।
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc. 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৪৭.
নিচের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে না?
  1. 1231
  2. 764
  3. 382
  4. 637
সঠিক উত্তর:
382
উত্তর
সঠিক উত্তর:
382
ব্যাখ্যা
• অক্টাল সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭।
- অক্টাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের(.) আগের অঙ্কগুলোকে MSD (বেশি গুরুত্বের অঙ্ক) এবং পরের অঙ্কগুলোকে LSD (কম গুরুত্বের অঙ্ক) বলে।
- অক্টাল সংখ্যার আবিষ্কারক সুইডেনের রাজা ৭ম চার্লস।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন- ৫১২, ১৬২০, ৬৪ কিন্তু ২৮১ অকটাল সংখ্যা নয়, কারণ ৮ অক্ট্যাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।
- বাইনারি সংখ্যার ভিত্তি - ২
- দশমিক বা ডেসিমেল সংখ্যার ভিত্তি - ১০
- হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি - ১৬

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
৮৪৮.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে Attributes এবং Behaviors কে একত্রিত করে ক্লাস তৈরি করাকে কী বলে?
  1. ক) Encapsulation
  2. খ) Polymorphism
  3. গ) Inheritance
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Encapsulation
উত্তর
সঠিক উত্তর:
ক) Encapsulation
ব্যাখ্যা
এনক্যাপসুলেশন (Encapsulation): অবজেক্ট এর  Attributes এবং Behaviors কে একত্রিত করে ক্লাস তৈরি করাকে বলে এনক্যাপসুলেশন।

পলিমরফিজম (Polymorphism): অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই ফিচারের মাধ্যমে প্রোগ্রামে পলিমরফিক অবজেক্ট তৈরি করে।
- পলিমরফিক অবজেক্ট হলো এমন ধরনের অবজেক্ট যার মাধ্যমে ভিন্ন ভিন্ন গঠন পাওয়া সম্ভব।

ইনহেরিটেন্স (Inheritance): অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে একটা ক্লাসকে বর্ধিত করে নতুন আরেকটি ক্লাস সৃষ্টি করাকে ইনহেরিটেন্স বলে।
- এর ফলে নতুন ক্লাস এ পূর্বের ক্লাস এর গুণাবলি বজায় রেখে নতুন নতুন গুণাবলির সমন্বয় ঘটতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪৯.
XNOR গেইটে ইনপুট দুইটি সমান হলে, আউটপুট কত হবে?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
• এক্স নর গেইট বা Exclusive NOR (XNOR) Gate:
- Exclusive NOR গেইটকে সংক্ষেপে এক্স নর (XNOR) গেইট বলে।
- এক্স অর গেইটের আউটপুটকে নট গেইট দিয়ে প্রবাহিত করলে অর্থাৎ, এক্স অর গেইট এবং নট গেইটের সমন্বয়ে এক্স নর গেইট গঠিত হয়।
- এক্স অর গেইট যে কাজ করে এই গেইট তার বিপরীত কাজ করে অর্থাৎ, দুইটি ইনপুট সমান হলেই কেবলমাত্র আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫০.
কম্পিউটারের কার্যক্ষমতা পরিমাপের জন্য ব্যবহৃত MIPS-এর পূর্ণরূপ কী?
  1. Mega Integrated Processing System
  2. Multiple Instruction Processing Standard
  3. Million Instructions Per Second
  4. Microprocessor Integrated Program System
সঠিক উত্তর:
Million Instructions Per Second
উত্তর
সঠিক উত্তর:
Million Instructions Per Second
ব্যাখ্যা

MIPS এর পূর্ণরূপ হচ্ছে- Million Instructions Per Second.

MIPS:
- MIPS (Million Instructions Per Second) হল কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা দিয়ে একটি কম্পিউটারের প্রসেসর প্রতি সেকেন্ডে কত মিলিয়ন নির্দেশাবলী কার্যকর করতে পারে তা নির্ধারণ করা হয়। 
- এটি বিশেষ করে RISC (Reduced Instruction Set Computer) প্রসেসরগুলোর কার্যক্ষমতা মূল্যায়নের জন্য জনপ্রিয় ছিল। যদিও বর্তমানে প্রসেসরের গতি MHz বা GHz এককে পরিমাপ করা হয়।
- যদিও MIPS সাধারণ কম্পিউটার পারফরম্যান্স নির্দেশ করে, এটি সবসময় নির্ভুল উপায় নয়, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, ও সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।
- এটি একটি পুরনো কিন্তু কার্যকর পরিমাপ পদ্ধতি যা কম্পিউটারের প্রসেসরের গতিকে সরাসরি নির্দেশ করে।
- একটি প্রসেসরের MIPS রেটিং যত বেশি, তার ডেটা প্রসেসিং ক্ষমতা তত বেশি।

উৎস: IEEE & ACM Digital Library.

৮৫১.
CSS এর পূর্ণরূপ হচ্ছে -
  1. Compound Style Sheets
  2. Collaborative Style Sheets
  3. Computed Style Sheets
  4. Cascading Style Sheets
সঠিক উত্তর:
Cascading Style Sheets
উত্তর
সঠিক উত্তর:
Cascading Style Sheets
ব্যাখ্যা
CSS:
- CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets.
- CSS, HTML এর ডকুমেন্টের স্টাইল বর্ণনা করে।
- কীভাবে HTML উপাদানগুলি স্ক্রিন, বা অন্য মিডিয়ায় প্রদর্শিত হবে তা CSS দ্বারা নির্ধারণ করা যায়।

HTML:
- HTMLএর পূর্ণরূপ হচ্ছে Hypertext Markup Language.
- HTML ওয়েবসাইট এবং ওয়েবপেজ তৈরি করার জন্য ব্যবহার হয়।
- এর মাধ্যমে আমরা টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি কনটেন্ট সুন্দরভাবে বিন্যাস করতে পারি।

সূত্র: ব্রিটানিকা।
৮৫২.
কম্পিউটারের সাথে ব্যবহারকারীর সংযোগ স্থাপন সহজ করতে, অপারেটিং সিস্টেম যখন চিত্র, প্রতীক বা ভিজ্যুয়াল উপমা ব্যবহার করে— তখন এই পদ্ধতিকে কী বলা হয়?
  1. কমান্ড-লাইন ইন্টারফেস
  2. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
  3. ব্লক ইউজার ইন্টারফেস
  4. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস
সঠিক উত্তর:
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
ব্যাখ্যা

◉ Graphical User Interface (GUI) ব্যবহারকারীর জন্য একটি ভিজ্যুয়াল ইন্টারফেস তৈরি করে, যেখানে icons, windows, buttons এর মাধ্যমে কম্পিউটার পরিচালনা করা যায় — কোন প্রোগ্রাম চালু করতে টাইপ করার প্রয়োজন হয় না।

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

• এই অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়‍্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫৩.
কোনটি ক্লাউড স্টোরেজ সার্ভিস?
  1. Google Drive
  2. Dropbox
  3. OneDrive
  4. উপরের সবগুলি
সঠিক উত্তর:
উপরের সবগুলি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলি
ব্যাখ্যা

◉ ক্লাউড স্টোরেজ হলো একটি অনলাইন ডাটা স্টোরেজ সিস্টেম, যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে ডাটা সংরক্ষণ, অ্যাক্সেস এবং শেয়ার করতে পারেন।
উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

ক্লাউড স্টোরেজের কিছু সুবিধা:
i) Remote Access – যে কোনো জায়গা থেকে ফাইল অ্যাক্সেস করা যায়।
ii) Automatic Backup – ডাটা স্বয়ংক্রিয়ভাবে সেভ থাকে।
iii) Collaboration – একাধিক ব্যবহারকারী একই ফাইলে কাজ করতে পারে।
iv) Security & Encryption – ক্লাউডে সংরক্ষিত ডাটা সুরক্ষিত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮৫৪.
Take the odd one out-
  1. ক) Android
  2. খ) Windows
  3. গ) iOS
  4. ঘ) App
সঠিক উত্তর:
ঘ) App
উত্তর
সঠিক উত্তর:
ঘ) App
ব্যাখ্যা

Android, Windows, iOS সবগুলোই অপারেটিং সিস্টেম |
কিন্তু App অপারেটিং সিস্টেম নয় |

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

৮৫৫.
সিগন্যাল পুনরায় শক্তিশালী করা এবং অধিক দূরত্বে প্রেরণ করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়?
  1. গেটওয়ে
  2. সুইচ
  3. রিপিটার
  4. ব্রিজ
সঠিক উত্তর:
রিপিটার
উত্তর
সঠিক উত্তর:
রিপিটার
ব্যাখ্যা
রিপিটার (Repeater):
নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে ক্যাবলের (Cable) ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল বেশ দুর্বল হয়ে পড়ে। একারণে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার সত্যিকারের ভৌত সংকেত নিয়ে কাজ করে এবং কখনও যে ডেটা প্রেরণ করা হচ্ছে তা অনুবাদ করে না।

রিপিটারের সুবিধা -
১. বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়।
২. নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যামপ্লিফাই বা শক্তিশালী করা যায় এবং সামনের দিকে প্রেরণ করা যায়।
৩. বিভিন্ন কমিউনিকেশন মিডিয়ামকে সংযোগ করে ।

রিপিটারের অসুবিধা -
১. ডেটার কলিশন সম্ভাবনা বাড়ে।
২. সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫৬.
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কোনটি ব্যবহার করা হয়?
  1. ভ্যাকুয়াম টিউব
  2. ট্রানজিস্টর
  3. আইসি
  4. VLSI
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
ব্যাখ্যা
কম্পিউটার প্রজন্ম বলতে বোঝানো হয় কম্পিউটার প্রযুক্তির ধাপে ধাপে উন্নয়ন, পরিবর্তন ও উৎকর্ষতার সময়কালকে, যেখানে প্রতিটি প্রজন্মে নতুন প্রযুক্তি, যন্ত্রাংশ ও কার্যক্ষমতার অভাবনীয় পরিবর্তন ঘটে।

কম্পিউটার প্রজন্ম বিভাগ করা হয় এর যান্ত্রিক পরিবর্তন এবং উন্নয়নের ভিত্তিতে।  

প্রথম প্রজন্ম – এসময় ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার শুরু হয়।
দ্বিতীয় প্রজন্ম – এসময় ভ্যাকুয়ামের পরিবর্তে  ট্রানজিস্টর  এর ব্যবহার শুরু হয়। ফলে যন্ত্রপাতির আকার তুলনামূলক ভাবে ছোট হয়ে যায়।
তৃতীয় প্রজন্ম – এসময় আইসি(IC: Integrated Circuit) বা সমন্বিত সার্কিটের ব্যবহার  শুরু হয়। 
চতুর্থ প্রজন্ম – এসময় VLSI (Very Large Scale Integration) চিপের ব্যাপক ব্যবহার ও অভাবনীয় উন্নয়ন এবং বিকাশ সাধন হয়। 
পঞ্চম প্রজন্ম-  এসময়  Artificial Intelligence (AI), ULSI, Robotics ইত্যাদির ব্যাপক উন্নয়ন ঘটে। 

তথ্যসূত্র: 
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -১ ; ৯ম ও ১০ম শ্রেণী (ভোকেশনাল)।
৮৫৭.
"NLP" এর পূর্ণরূপ কী?
  1. Network Language Processing
  2. Network Learning Protocol
  3. Natural Language Processing
  4. Natural Logic Processing
সঠিক উত্তর:
Natural Language Processing
উত্তর
সঠিক উত্তর:
Natural Language Processing
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- AI-এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কীভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা:
- Python
- LISP,
- PROLOG,
- C/C++,
- CLISP,
- JAVA,
- MATLAB,
- SHRDLU ইত্যাদি।

• Artificial Intelligence-এর ব্যবহার:

- Face Recognition System,
- Speech Recognition System,
- Natural Language Processing ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫৮.
ABC এবং DEF-কে যোগ করলে নিচের কোনটি হবে?
  1. ক) 12AB
  2. খ) 18AB
  3. গ) 16AB
  4. ঘ) 10AB
সঠিক উত্তর:
খ) 18AB
উত্তর
সঠিক উত্তর:
খ) 18AB
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮৫৯.
কোনটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ?
  1. পেন ড্রাইভ
  2. হার্ড ডিস্ক
  3. র‍্যাম
  4. ম্যাগনেটিক টেপ
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা
• স্টোরেজ ডিভাইস:
- স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- প্রাইমারি স্টোরেজ ডিভাইস এবং সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।

• প্রাইমারি স্টোরেজ ডিভাইস:
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম।

• প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
- এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
- প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
- অ্যাকসেস সময় কম।
- ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
- ডেটা স্থানান্তরের গতি বেশি।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬০.
Who is credited with inventing the first fax machine?
  1. Guglielmo Marconi
  2. Nikola Tesla
  3. Alexander Bain 
  4. Thomas Edison
সঠিক উত্তর:
Alexander Bain 
উত্তর
সঠিক উত্তর:
Alexander Bain 
ব্যাখ্যা
• প্রথম ফ্যাক্স মেশিন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় Alexander Bain-কে (গ)। ১৮৪৩ সালে তিনি "Electric Printing Telegraph" নামে একটি যন্ত্র উদ্ভাবন করেন, যা আধুনিক ফ্যাক্স মেশিনের প্রাথমিক রূপ। এই যন্ত্রে পেন্ডুলাম ও কেমিক্যাল পেপারের মাধ্যমে দূরবর্তী স্থানে লেখা ও ছবি প্রেরণ করা যেত। এটি কাগজের উপর থাকা তথ্যকে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে অন্য প্রান্তে পৌঁছে দিত, যা পরে পুনরায় কাগজে ছাপা হতো। যদিও পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তি আসে, তবে ফ্যাক্স প্রযুক্তির সূচনা Bain-এর হাত ধরেই হয়। অন্যান্য বিজ্ঞানীরা পরে এই ধারণার উন্নয়ন করেন, কিন্তু প্রাথমিক আবিষ্কারের কৃতিত্ব Bain-এর।

• ফ্যাক্স (Fax):
- ফ্যাক্স (fax) এর পূর্ণরূপ facsimile.
- ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
- স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন।
- ফ্যাক্স এর মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স, হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত একটি টেলিফোন নম্বর।

উৎস:
১. এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৮৬১.
What is PKZip?
  1. A data transfer service
  2. A data compression software
  3. A data management software
  4. A data storage browser
সঠিক উত্তর:
A data compression software
উত্তর
সঠিক উত্তর:
A data compression software
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) A data compression software

PKZip
- PKZip হলো ডেটা কমপ্রেশন সফটওয়্যার, যা সকল ধরনের ডিজিটাল ফাইলের জন্য ব্যবহৃত হয়।
- আমেরিকান প্রোগ্রামার ফিলিপ ক্যাটজ (Phillip Katz) ১৯৮০-এর দশকে PKARC তৈরি করেন, যা System Enhancement Associates Inc. (SEA)-এর ARC প্রোডাক্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
- Katz-এর প্রোগ্রাম ARC-এর চেয়ে দ্রুত এবং দক্ষ ছিল।
- ১৯৮৬ সালে Katz PKWARE, Inc. প্রতিষ্ঠা করেন এই প্রোডাক্টকে প্রচারের জন্য।
- SEA-এর ট্রেডমার্ক লঙ্ঘনের মামলার পরে Katz নতুন কমপ্রেশন প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রোডাক্ট তৈরি করেন।

PKZip এর প্রথম সংস্করণ:
- MS-DOS-এর জন্য লেখা প্রথম PKZip 1989 সালে প্রকাশিত হয়।
- পরে Windows OS-এর জন্যও সংস্করণ আসে।
- Katz-এর উন্নত কমপ্রেশন পদ্ধতি এবং নতুন ফাইল ফরম্যাটের মাধ্যমে ফাইলগুলোকে একটি "zip file"-এ সংকুচিত করা যায়।
- Zip ফাইলগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
- ২১শ শতকের শুরুর দিকে PKZip-এর জনপ্রিয়তা WinZip এবং WinRAR-এর মতো অন্যান্য প্রোগ্রামের দ্বারা কমে যায়।

সূত্র: ব্রিটানিকা।

৮৬২.
চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে উদ্ভাবিত অপারেটিং সিস্টেম-
  1. ক) Fuchsia
  2. খ) Harmony
  3. গ) Symbian
  4. ঘ) Andromeda
সঠিক উত্তর:
খ) Harmony
উত্তর
সঠিক উত্তর:
খ) Harmony
ব্যাখ্যা
চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে উদ্ভাবিত অপারেটিং সিস্টেম হলাে হারমনি।
- এটি ২০১৯ সালের ৯ আগস্ট প্রথম অবমুক্ত করা হয়।
- এটি মাইক্রোকার্নেলের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়।
- ইন্টারনেট অব থিংস বা সকল স্মার্ট ডিভাইসে এই অপারেটিং সিস্টেম ব্যবহার উপযােগী।
[উৎসঃ হুয়াওয়ে ওয়েবসাইট]
৮৬৩.
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের জনক কে?
  1. অ্যালান টুরিং
  2. চার্লস ব্যবেজ
  3. মার্শাল ম্যাকলুহান
  4. ফেড্রিক এঙ্গেলবার্গার
সঠিক উত্তর:
অ্যালান টুরিং
উত্তর
সঠিক উত্তর:
অ্যালান টুরিং
ব্যাখ্যা
রোবটিক্সের জনক - ফেড্রিক এঙ্গেলবার্গার
বিশ্বগ্রাম এর প্রবক্তা - মার্শাল ম্যাকলুহান
ফেসবুক এর প্রতিষ্ঠাতা - মার্ক জুকারবার্গ
WWW এর জনক - টিম বার্নারস লি
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক - অ্যালান টুরিং
কম্পিউটারের জনক - চার্লস ব্যবেজ 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি
৮৬৪.
What is Denial of Service (DoS) attack?
  1. Data encryption technique
  2. Unauthorized access to a system
  3. Network security protocol
  4. Overloading a system to make it unavailable
সঠিক উত্তর:
Overloading a system to make it unavailable
উত্তর
সঠিক উত্তর:
Overloading a system to make it unavailable
ব্যাখ্যা
• DoS (Denial of Service):
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

কম্পিউটারের জন্য ক্ষতিকর যা কিছু:
• Man-in-the-Middle:
- দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘Man-in-the-Middle attack’ বলা হয়।
- ‘Man-in-the-Middle attack’ করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

• Malware:
- ইহা হলো কম্পিউটারের ক্ষতিকারক সফটওয়্যার।
- এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া পরিকল্পিত কোনো নেটওয়ার্কে আক্রমণ করে তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়া কিংবা কম্পিউটারের ক্ষতি করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
 
• Ransomware:
- ইহা হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
- র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়। 
- কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে। ওই ফাইল উদ্ধার করার জন্য অর্থ পরিশোধ করতে হবে।
- সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়। ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে। যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।
 
• Phishing:
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)।
৮৬৫.
DDL-এর সম্পূর্ণ রূপ কী?
  1. Data Development Language
  2. Data Definition Language
  3. Data Distribution Language
  4. Data Description Language
সঠিক উত্তর:
Data Definition Language
উত্তর
সঠিক উত্তর:
Data Definition Language
ব্যাখ্যা

• DDL-এর সম্পূর্ণ রূপ হলো Data Definition Language। এটি একটি বিশেষ ধরণের SQL ভাষা যা ডাটাবেসের কাঠামো বা স্ট্রাকচার তৈরি, পরিবর্তন এবং মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, নতুন টেবিল তৈরি করতে CREATE TABLE, বিদ্যমান টেবিল পরিবর্তন করতে ALTER TABLE, এবং টেবিল মুছে ফেলার জন্য DROP TABLE কমান্ড ব্যবহার করা হয়। DDL ডাটাবেসের স্কিমা বা কাঠামো সংজ্ঞায়িত করে, কিন্তু ডাটার উপর সরাসরি প্রভাব ফেলে না। এটি ডাটাবেস ডিজাইন এবং রক্ষণাবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ডেভেলপার এবং ডাটাবেস প্রশাসকদের জন্য অপরিহার্য। তাই DDL ডাটাবেস ম্যানেজমেন্টের মূল ভিত্তি হিসেবে বিবেচিত।

• ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ:
- যে ল্যাঙ্গুয়েেজের মাধ্যমে ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি ও ডাটা মডিফিকেশন করা হয় থাকে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ বলে।
- ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ ২ ধরনের -

১. Data Definition Language (DDL):
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সংরক্ষণ ও তথ্য অ্যাক্সেস করার জন্য DDL ব্যবহার করা হয়।

২. Data Manipulation Language (DML):
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য যোগ (ইনসার্ট), মুছে ফেলা (ডিলিট), আপডেট এবং পরিবর্তন (মডিফাই) করার জন্য DML ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬৬.
এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের স্থান কোনটি?
  1. RAM
  2. SSD
  3. CPU register
  4. ROM
সঠিক উত্তর:
ROM
উত্তর
সঠিক উত্তর:
ROM
ব্যাখ্যা

• এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের প্রধান স্থান হলো ROM (Read-Only Memory)। ROM একটি স্থায়ী মেমরি যা পাওয়ার বন্ধ হলেও তথ্য সংরক্ষণ রাখতে সক্ষম। এম্বেডেড ডিভাইসের ফার্মওয়্যার হল সেই প্রোগ্রাম যা সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে কাজ করে এবং ডিভাইস চালানোর জন্য প্রয়োজনীয়। RAM হলো অস্থায়ী মেমরি, যা শুধুমাত্র ডিভাইস চালু থাকা অবস্থায় তথ্য ধরে রাখে এবং পাওয়ার বন্ধ হলে তথ্য হারায়। SSD হলো স্টোরেজ ডিভাইস, যা সাধারণত ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যারের জন্য নয়। CPU register খুব সীমিত মেমরি যা দ্রুত হিসাব-নিকাশের জন্য ব্যবহৃত হয়, ফার্মওয়্যার সংরক্ষণের জন্য নয়। সুতরাং সঠিক উত্তর হলো ROM।

• ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার বা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে।
- অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার ।
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
- এটি এক ধরনের IC. যেমন, PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার ।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।

৮৬৭.
Who usually owns a Local Area Network (LAN)?
  1. An individual or a small group
  2. The government only
  3. International organizations
  4. Public users
সঠিক উত্তর:
An individual or a small group
উত্তর
সঠিক উত্তর:
An individual or a small group
ব্যাখ্যা

• Local Area Network (LAN)-এর মালিকানা সাধারণত একজন ব্যক্তি বা অল্পসংখ্যক লোকের একটি গ্রুপের হয়ে থাকে, যেমন একটি স্কুল বা অফিসের নিজস্ব নেটওয়ার্ক।

• Local Area Network (LAN):
- Local Area Network (LAN) হলো স্বল্প ভৌগোলিক পরিসরে গঠিত একটি নেটওয়ার্ক।
- এটি কাছাকাছি অবস্থিত কম্পিউটার ও ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে।

• LAN-এর মালিকানা (Ownership of LAN):
- LAN-এর মালিকানা সাধারণত একজন ব্যক্তি অথবা কিছুসংখ্যক লোকের একটি ছোট গ্রুপের হাতে থাকে।
- কারণ LAN ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্থাপন করা হয়।
- স্কুল, কলেজ, অফিস বা একটি ভবনের LAN সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিয়ন্ত্রণ করে।
 
• LAN-এর ব্যবহারিক বৈশিষ্ট্যের সাথে মালিকানার সম্পর্ক:
- LAN ছোট পরিসরে ব্যবহৃত হওয়ায় এটি ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা সহজ।
- নেটওয়ার্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ স্থানীয়ভাবেই সম্পন্ন করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬৮.
12 এর 2's Complement কোনটি?
  1. ক) 11110100
  2. খ) 11110101
  3. গ) 11110000
  4. ঘ) 11111100
সঠিক উত্তর:
ক) 11110100
উত্তর
সঠিক উত্তর:
ক) 11110100
ব্যাখ্যা
২-এর পরিপূরক (2's Complement): 
- কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে (0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0) যে সংখ্যা পাওয়া যায় তাকে ১-এর পরিপূরক বলে। 
- বাইনারি সংখ্যাকে ১-এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে ১ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক বলা হয়। 

12 এর 2's Complement:
12 এর বাইনারি মান = 1100
12 এর বিট রেজিস্টার বাইনারি মান = 00001100
1 এর পরিপূরক মান = 11110011
1 এর পরিপূরক মান + 1 = 11110100   

সুতরাং, 12 এর 2's Complement 11110100.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮৬৯.
কোনটি কম্পিউটারের ভাইরাস?
  1. ভিয়েনা
  2. ওয়ার্ম
  3. স্টোন
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• ভিয়েনা, ওয়ার্ম এবং স্টোন এই তিনটিই কম্পিউটার ভাইরাস।

• কম্পিউটার ভাইরাস:

- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭০.
কত মেগাবাইটে ১ গিগাবাইট হয়?
  1. ১০২৮ মেগাবাইট
  2. ১০০০ মেগাবাইট
  3. ১০২৪ মেগাবাইট
  4. ১০৫০ মেগাবাইট
সঠিক উত্তর:
১০২৪ মেগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১০২৪ মেগাবাইট
ব্যাখ্যা
• বিট ও বাইট:
- ১ বাইট=৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।

•  ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৮৭১.
নিচের কোনটি বায়োমেট্রিক ডিভাইস?
  1. বারকোড রিডার
  2. ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
  3. ওসিআর
  4. স্ক্যানার
সঠিক উত্তর:
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
উত্তর
সঠিক উত্তর:
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যাক্তির দেহের গঠন, জৈবিক বৈশিষ্ট্য (যেমন: আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, মুখের গঠন ইত্যাদি) এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে চিহ্নিত বা সনাক্ত করা হয়। 

• বায়োমেট্রিক ডিভাইস:
- বায়োমেট্রিক ডিভাইস এমন ইনপুট ডিভাইস যা বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়। 

• ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলো একটি বায়োমেট্রিক ডিভাইস
- এটি ব্যবহারকারীর আঙ্গুলের ছাপকে ইনপুট হিসেবে গ্রহণ করে এবং পূর্বে থেকে ডাটাবেজে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে মিলিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারে। 
- এটি মূলত ত্বকের টিস্যু এবং ত্বকের নিচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেক্ট্রোম্যাগনেটিক পদ্ধতিতে কাজ করে থাকে। 

অন্যদিকে,
• বারকোড রিডার → এটি পণ্য শনাক্তকরণে ব্যবহৃত হয়।
• OCR (Optical Character Recognition) → এটি কাগজে মুদ্রিত লেখা শনাক্ত করে এবং তা ডিজিটাল টেক্সটে রুপান্তর করে। 
• স্ক্যানার → এটি কাগজের তথ্য ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি; প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৭২.
নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন?
  1. গুগুল ক্রোম
  2. মজিলা ফায়ারফক্স
  3. ইন্টারনেট এক্সপ্লোরার
  4. ওয়েব্যাক মেশিন
সঠিক উত্তর:
ওয়েব্যাক মেশিন
উত্তর
সঠিক উত্তর:
ওয়েব্যাক মেশিন
ব্যাখ্যা
আজকাল কোনাে কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযােগিতায় এগিয়ে রয়েছে গুগল। নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :

১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলোঃ Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome ইত্যাদি৷

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৮৭৩.
n-বিট রেজিস্টারে ফ্লিপ-ফ্লপের সংখ্যা কত?
  1. n - 1 সংখ্যক
  2. n +1 সংখ্যক
  3. 2n সংখ্যক
  4. n সংখ্যক
সঠিক উত্তর:
n সংখ্যক
উত্তর
সঠিক উত্তর:
n সংখ্যক
ব্যাখ্যা
• n-বিট রেজিস্টারে ফ্লিপ-ফ্লপের সংখ্যা হয় n সংখ্যক।

কারণ, একটি n-বিট রেজিস্টার তৈরির জন্য nটি ফ্লিপ-ফ্লপ দরকার, প্রতিটি ফ্লিপ-ফ্লপ 1 বিট তথ্য ধরে রাখে।


• রেজিস্টার (Register):
- রেজিস্টার হলো কম্পিউটারের প্রসেসর এর ভিতর অনেক গতিসম্পন্ন বিশেষ ধরনের স্টোরেজ বা মেমোরি।
- সব ডেটা প্রসেস হওয়ার পূর্বে রেজিস্টারে অস্থায়ীভাবে সংরক্ষিত হয়।
- রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।
- n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফুপ থাকে এবং n নিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।

- রেজিস্টার প্রথম মেমোরি ডিভাইস হিসেবে CPU-এর অভ্যন্তরে থাকে এবং প্রসেসিং-এর সময় অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত রাখে।
- সরল ও সাধারণ রেজিস্টারগুলো শুধুমাত্র ফ্লিপ ফ্লপ সার্কিট দ্বারা গঠিত এবং ক্লক পালস্ দ্বারা পরিচালিত হয়।
- গঠন অনুসারে রেজিস্টার দুই ধরনের হয়ে থাকে। যথা- প্যারালাল লোড রেজিস্টার এবং শিফট রেজিস্টার।

• রেজিস্টার-এর ব্যবহার (Application of Register):
১. অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে ব্যবহৃত হয়।
২. ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহৃত হয়।
৩. বিভিন্ন ধরনের প্রিন্টার ও কী-বোর্ড বাফারে ব্যবহৃত হয়।
৪. ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭৪.
সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে কোন প্রতিষ্ঠান?
  1. Amazon
  2. Apple
  3. Alibaba
  4. Microsoft
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা

• Amazon হলো সর্বপ্রথম প্রতিষ্ঠান যারা বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং সেবা শুরু করে।
- ২০০৬ সালে Amazon Web Services (AWS) নামক সেবা চালু করে, যা ক্লাউড কম্পিউটিং এর প্রথম বড় বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
- Amazon ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ডেটা স্টোরেজ, কম্পিউটিং ক্ষমতা এবং অন্যান্য সেবা সরবরাহ শুরু করে, যা অন্যান্য অনেক কোম্পানির জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।

অপশন আলোচনা:
• Microsoft: তাদের ক্লাউড সেবা Azure চালু করেছে পরবর্তীতে (২০১০ সালে)।
• Alibaba: তাদের ক্লাউড সেবা Alibaba Cloud চালু করেছে (২০০৯ সালে)।
• Apple: তাদের iCloud সেবা চালু করেছে (২০১১ সালে), তবে এটি ক্লাউড কম্পিউটিং এর বাণিজ্যিকভাবে ব্যবহৃত সেবার শুরু নয়।

তাহলে, Amazon ছিল ক্লাউড কম্পিউটিং এর প্রথম বাণিজ্যিক ব্যবহারকারী প্রতিষ্ঠান।

• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান

৮৭৫.
অনলাইনে গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে?
  1. ই-পেপার
  2. পেটেন্ট
  3. ই-জার্নাল
  4. ই-কন্টেন্ট
সঠিক উত্তর:
ই-জার্নাল
উত্তর
সঠিক উত্তর:
ই-জার্নাল
ব্যাখ্যা
• ই-জার্নাল:
- ই-জার্নাল হলো গবেষণা নথি বা প্রবন্ধের একটি ডিজিটাল সংস্করণ, যা ইন্টারনেটে প্রকাশ করা হয়।
- এর সুবিধাগুলো হলো, এটি যেকোনো সময় যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যায়, ডাউনলোড বা ই-মেইল করা যায় এবং এর কোনো নির্দিষ্ট অংশ বা পুরো জার্নালটি ইন্টারনেটে সার্চ করে বের করা যায় কিংবা পাঠ করা যায়।

• পেটেন্ট:
- পেটেন্ট হচ্ছে একচেটিয়া অধিকার, কোনো কিছু উদ্ভাবনের জন্য এটা অনুমোদন করা হয়।
- উদ্ভাবনটি হতে পারে একটি পণ্য বা একটি প্রক্রিয়া, যা কোনো কিছু সম্পাদনের নতুন পদ্ধতি প্রদান করে বা কোনো সমস্যার নতুন কারিগরি সমাধান প্রস্তাব করে।
- একটি পেটেন্ট তার মালিককে তার উদ্ভাবনের সুরক্ষা প্রদান করে।
- সীমিত সময়ের জন্য এই সুরক্ষা সাধারণত ২০ বছর পর্যন্ত বলবৎ থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮৭৬.
মনিটর কোন ধরনের হার্ডওয়্যার?
  1. স্টোরেজ হার্ডওয়্যার
  2. আউটপুট হার্ডওয়্যার
  3. প্রসেসিং হার্ডওয়্যার
  4. ইনপুট হার্ডওয়্যার
সঠিক উত্তর:
আউটপুট হার্ডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
আউটপুট হার্ডওয়্যার
ব্যাখ্যা

• মনিটর:

- মনিটর হলো একটি অন্যতম সফটকপি আউটপুট হার্ডওয়্যার, যা দেখতে সাধারণত টেলিভিশনের পর্দার মতো।

- মনিটর সাদা-কালো বা রঙিন হয়ে থাকে। আবার অ্যানালগ কিংবা ডিজিটালও হতে পারে।

• প্রযুক্তির ওপর ভিত্তি করে মনিটরকে দুই ভাগে ভাগ করা হয়, যথা—

১। ক্যাথোড রশ্মির টিউব মনিটর (Cathode Ray Tube – CRT).
২। ফ্ল্যাট প্যানেল মনিটর (Flat Panel Monitor).
 
• ক্যাথোড রশ্মির টিউব মনিটর (CRT – Cathode Ray Tube Monitor):

- সিআরটি মনিটরের প্রধান উপাদান হলো পিকচার টিউব।
- টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি—এই তিনটি মৌলিক বর্ণের ফসফরের আবরণ থাকে।
- ফসফরের আবরণটি অসংখ্য ছোট ছোট বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত।
- এদেরকে পিক্সেল বলা হয়।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- মনিটরের পর্দায় একটি ইমেজ বা চিত্র তখনই পূর্ণাঙ্গভাবে অবলোকন করা যায়, যখন ইলেকট্রন বিম সম্পূর্ণ স্ক্রিনটিকে স্ক্যান করে এবং প্রতিটি পিক্সেলকে উজ্জ্বল করে দেয়।
- পিক্সেলের সংখ্যার ওপর মনিটরের রেজ্যুলশন নির্ভর করে।
- বর্তমানে প্রচলিত মনিটরগুলো সাধারণত ৬৪,০০০ থেকে ২ মিলিয়ন পিক্সেল বিশিষ্ট হয়ে থাকে।

উল্লেখ্য, CRT মনিটর এখন অপ্রচলিত, কারণ এটি বেশি জায়গা নেয়, বেশি বিদ্যুৎ খরচ করে এবং LCD/LED/OLED ডিসপ্লের তুলনায় কম এনার্জি এফিসিয়েন্ট।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭৭.
প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান Apple প্রতিষ্ঠা হয় কবে?
  1. ক) ১৯৬১
  2. খ) ১৯৭৬
  3. গ) ১৯৮৬
  4. ঘ) ১৯৯৯
সঠিক উত্তর:
খ) ১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৬
ব্যাখ্যা
স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালের ১লা এপ্রিল প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান এপল প্রতিষ্ঠা করেন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৮৭৮.
Cryosurgery কী?
  1. ক) অধিক শীতল তাপমাত্রা প্রয়োগে রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা
  2. খ) অধিক গরম তাপমাত্রায় নতুন টিস্যু সংযোজন করা
  3. গ) অধিক শীতল তাপমাত্রা প্রয়োগে নতুন টিস্যু সংযোজন করা
  4. ঘ) হৃদপিণ্ডে নতুন পেশীর সংযোজন 
সঠিক উত্তর:
ক) অধিক শীতল তাপমাত্রা প্রয়োগে রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা
উত্তর
সঠিক উত্তর:
ক) অধিক শীতল তাপমাত্রা প্রয়োগে রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা
ব্যাখ্যা

Cryosurgery এমন একটি পদ্ধতি যেখানে একটি অত্যন্ত ঠান্ডা তরল বা ক্রায়োপ্রোব নামক একটি যন্ত্র ব্যবহার করা হয় অস্বাভাবিক টিস্যু হিমায়িত এবং ধ্বংস করতে।
একটি ক্রায়োপ্রোবকে তরল নাইট্রোজেন, তরল নাইট্রাস অক্সাইড বা সংকুচিত আর্গন গ্যাসের মতো পদার্থ দিয়ে ঠান্ডা করা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি

৮৭৯.
একটি NOT গেইটে ইনপুট high হলে আউটপুট কত?
  1. ক) Low
  2. খ) high
  3. গ) low-high
  4. ঘ) high low
সঠিক উত্তর:
ক) Low
উত্তর
সঠিক উত্তর:
ক) Low
ব্যাখ্যা
NOT গেইটে ইনপুট Low হলে আউটপুট high (1) হয়।
৮৮০.
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) OMR
  2. খ) Scanner
  3. গ) MICR
  4. ঘ) OCR
সঠিক উত্তর:
ঘ) OCR
উত্তর
সঠিক উত্তর:
ঘ) OCR
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। 
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

• স্ক্যানার (Scanner):
- স্ক্যানার একটি আধুনিকতম ইনপুট ডিভাইস যার সাহায্যে যেকোনো ধরনের ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়।
- এটির সাহায্যে যেকোনো ধরনের লেখা বা ইমেজ কম্পিউটারে ইনপুট করে প্রয়োজন অনুসারে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, বিভিন্ন রঙের ব্যবহার, একাধিক ইমেজের সংযোগ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা যায়। তবে এ কার্যাবলি সম্পাদনের জন্য মূলত ব্যবহারিক সফটওয়্যার (অ্যাডোব ফটোশপ) ব্যবহার করা হয়ে থাকে। 

• ওএমআর (OMR):
- OMR হলো বিশেষ এক ধরনের ইনপুট ডিভাইস যার পুরো নাম হচ্ছে Optical Mark Reader.
- এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন- গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে। 

• এমআইসিআর (MICR): 
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮১.
Java প্রোগ্রামের জনক কে?
  1. ক) ডার্ট মাউথ
  2. খ) মার্শাল
  3. গ) জেমস গসলিং
  4. ঘ) ব্রায়ান কারনিহান
  5. ঙ) প্লেটো
সঠিক উত্তর:
গ) জেমস গসলিং
উত্তর
সঠিক উত্তর:
গ) জেমস গসলিং
ব্যাখ্যা
জেমস গসলিং ১৯৪৮ সালে সান মাইক্রোসিস্টেমে কর্মরত অবস্থায় জাভা (Java) প্রোগ্রাম উদ্ভাবন করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৮৮২.
মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে কোনটি?
  1. অ্যাডার
  2. রেজিস্টার
  3. ডিকোডার
  4. এনকোডার
সঠিক উত্তর:
এনকোডার
উত্তর
সঠিক উত্তর:
এনকোডার
ব্যাখ্যা
• এনকোডার:
- এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে

• ডিকোডার:
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

• রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী।
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।

• অ্যাডার:
- ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে।
- অ্যাডার দুই ধরনের। যথা- হাফ-অ্যাডার ও ফুল-অ্যাডার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৮৩.
(15.8125)10 = (?)8
  1. 15.97
  2. 17.64
  3. 21.42
  4. 25.73
সঠিক উত্তর:
17.64
উত্তর
সঠিক উত্তর:
17.64
৮৮৪.
ডেটাবেজ ব্যবস্থাপনায় ব্যবহৃত ভাষা কোনটি?
  1. HTML
  2. SQL
  3. C++
  4. Java
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
SQL
উত্তর
সঠিক উত্তর:
SQL
ব্যাখ্যা

ডেটাবেজ ব্যবস্থাপনায় (Database Management) প্রধানত যে ভাষা ব্যবহার করা হয় তা হলো SQL।

SQL:
- SQL-এর পূর্ণরূপ: Structured Query Language.
- এটি একটি অনন্য শক্তিশালী ডেটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।

• SQL যে সকল কাজ করার জন্য ব্যবহৃত হয়:
- ডেটা নেওয়া (SELECT)
- ডেটা যোগ করা (INSERT)
- ডেটা আপডেট করা (UPDATE)
- ডেটা মুছে ফেলা (DELETE)
- টেবিল তৈরি, পরিবর্তন, ডিলিট করা (CREATE, ALTER, DROP)
- ডেটা ফিল্টার, সর্ট, গ্রুপ করা ইত্যাদি।
- এ কারণে SQL-কে ডেটাবেজের স্ট্যান্ডার্ড ভাষা বলা হয়। প্রায় সব রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS) যেমন: MySQL, PostgreSQL, Oracle, SQL Server, SQLite ইত্যাদিতে SQL ব্যবহার করা হয়।

অন্যদিকে,
- HTML: ওয়েব পেজ তৈরির মার্কআপ ভাষা, ডেটাবেজের সাথে সম্পর্ক নেই।
- C++ : জেনারেল-পারপাস প্রোগ্রামিং ভাষা, ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য সরাসরি ব্যবহার হয় না (যদিও C++ দিয়ে ডেটাবেজ সফটওয়্যার তৈরি করা যায়)।
- Java: জেনারেল-পারপাস প্রোগ্রামিং ভাষা, Java দিয়ে ডেটাবেজের সাথে কানেক্ট করা যায় (JDBC ব্যবহার করে), কিন্তু ডেটাবেজ ম্যানেজ করার ভাষা নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮৮৫.
বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগকে কী বলে?
  1. IoT
  2. AI
  3. VR
  4. Compact Computing
সঠিক উত্তর:
IoT
উত্তর
সঠিক উত্তর:
IoT
ব্যাখ্যা
• ইন্টারনেট অব থিংস বা আইওটি (Internet of Things -IoT):
- বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগকে ইন্টারনেট অব থিংস বা সংক্ষেপে আইওটি বলা হয়।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি- এসি, কফি মেকার, টেম্পারেচার কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেক্ট্রিক লক গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি ইত্যাদি সবই ইন্টারনেটের মাধ্যমে নিজের মুঠোফোন থেকে পৃথিবীর যেকোনো জায়গায় বসে নিয়ন্ত্রণের উপায়কেই ‘ইন্টারনেট অফ থিংস বা আইওটি' বলা হয়।
- বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- আইওটি প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে স্মার্ট টাচ ল্যাম্প, কফি মেকার মেশিন হবে এমন একটি যন্ত্র, যা নিজে থেকেই প্রয়োজনের সময় ল্যাম্প অন/অফ করবে অথবা তাকে স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।
- এছাড়াও হোম সিকিউরিটি ডিভাইস দিয়ে বাসার সিকিউরিটি নিশ্চিত করা যাবে, কারো অনুপস্থিতিতে কেউ তার বাসায় প্রবেশ করলে টেক্সটের মাধ্যমে সামগ্রিক অবস্থা জানিয়ে দেবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮৮৬.
নিচের অপশনগুলোর মধ্যে কোনটি ইউটিলিটি সফটওয়্যার?
  1. McAfee
  2. MS Word
  3. Photoshop
  4. Minecraft
সঠিক উত্তর:
McAfee
উত্তর
সঠিক উত্তর:
McAfee
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার কী:
- ইউটিলিটি সফটওয়্যার হল এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়।
- এটি অপারেটিং সিস্টেমকে সহায়তা করে এবং কম্পিউটারের কার্যক্ষমতা উন্নত করে।

উদাহরণ:
- অ্যান্টিভাইরাস (যেমন: McAfee, Avast),
- ডিস্ক ক্লিনআপ টুল,
- ব্যাকআপ সফটওয়্যার,
- ডিফ্র্যাগমেন্টেশন টুল।

- McAfee একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা ভাইরাস, ম্যালওয়্যার এবং সাইবার আক্রমণ থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখে। তাই এটি একটি ইউটিলিটি সফটওয়্যার।

অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা:
• MS Word:
- এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা মূলত ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউটিলিটি সফটওয়্যার নয়।

• Photoshop:
- গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এটি একটি ইমেজ এডিটিং সফটওয়্যার, যা ফটো এডিটিং, ডিজাইন এবং রিটাচিং-এর জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউটিলিটি সফটওয়্যার নয়।

• McAfee:
- ইউটিলিটি সফটওয়্যার এটি একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, যা ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যার থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখে।
- এটি কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করে।
- এটি ভাইরাস, ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার দূর করতে সাহায্য করে।
- এটি অপারেটিং সিস্টেমের সুরক্ষার জন্য অপরিহার্য।

• Minecraft:
- ভিডিও গেম সফটওয়্যার এটি একটি স্যান্ডবক্স ভিডিও গেম, যা গেমিং ও বিনোদনের জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউটিলিটি সফটওয়্যার নয়।

∴ McAfee একটি ইউটিলিটি সফটওয়্যার, কারণ এটি কম্পিউটার সুরক্ষার জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
৮৮৭.
হার্ড ডিস্কে ডেটা সংরক্ষণের একক কী?
  1. বাইট (Byte)
  2. হার্টজ (Hz)
  3. ভোল্ট (Volt)
  4. ওয়াট (Watt)
সঠিক উত্তর:
বাইট (Byte)
উত্তর
সঠিক উত্তর:
বাইট (Byte)
ব্যাখ্যা

◉ হার্ড ডিস্ক বা অন্য কোনো স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণের মৌলিক একক হলো "বাইট (Byte)"।
কম্পিউটারে ১ বাইট = ৮ বিট (Bit), যেখানে বিট (Bit) হলো ডেটার ক্ষুদ্রতম একক।

মেমোরির ধারণক্ষমতা:
- কম্পিউটারের মেমোরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)। 

অন্যান্য অপশনসমূহ, 
খ) হার্টজ (Hz) – এটি ফ্রিকোয়েন্সি বা প্রসেসরের স্পিড পরিমাপের একক।
গ) ভোল্ট (Volt) – এটি বৈদ্যুতিক ভোল্টেজ পরিমাপের একক।
ঘ) ওয়াট (Watt) – এটি বিদ্যুতের ক্ষমতা (Power) পরিমাপের একক।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৮৮.
A hard disk has the storage capacity of 500 GB. How many bytes of information it can store?
  1. 500 × 236 bytes
  2. 500 × 228 bytes
  3. 500 × 232 bytes
  4. 500 × 230 bytes
সঠিক উত্তর:
500 × 230 bytes
উত্তর
সঠিক উত্তর:
500 × 230 bytes
ব্যাখ্যা
⇒ ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
⇒ ২১০ বাইট = ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB),
⇒ ২১০ কিলােবাইট = ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB),
⇒ ২১০ মেগাবাইট  = ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB),

১ গিগাবাইট (GB) = ২১০ মেগাবাইট
= ২১০ × ২১০ কিলোবাইট 
= ২২০ × ২১০ বাইট 
= ২৩০ বাইট 

৫০০ গিগাবাইট (GB) = ৫০০ × ২৩০ বাইট 


উৎস: ব্রিটানিকা। 
৮৮৯.
একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে?
  1. Bus topology
  2. Mesh topology
  3. Ring topology
  4. Star topology
সঠিক উত্তর:
Star topology
উত্তর
সঠিক উত্তর:
Star topology
ব্যাখ্যা
• স্টার টপোলজি: 
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রীয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে
- কেন্দ্রীয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ।
- হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ডেটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডেটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রীয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডেটা পাঠিয়ে দেয়।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯০.
কোন বৈশিষ্ট্যের কারণে RAM স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী?
  1. Too slow
  2. Unreliable
  3. Volatility
  4. Too Bulky
সঠিক উত্তর:
Volatility
উত্তর
সঠিক উত্তর:
Volatility
ব্যাখ্যা
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন: RAM. 
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র‍্যামের তথ্য মুছে যায় বিধায় এটি স্থায়ী স্টোরেজ হিসেবে ব্যবহারের অনুপযোগী। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৯১.
মডেম কী রূপে ব্যবহৃত হয়?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. ক ও খ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
মডেম ইনপুট আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হয়।
কতিপয় কিছু ইনপুট-আউটপুট ডিভাইস হলো টাচ স্ক্রিন, পাঞ্চকার্ড, প্রিন্টার-স্ক্যানার ইত্যাদি।
৮৯২.
ওর্য়াকশীটে কী-বোর্ড হতে ডাটা কাট (Cut) করার প্রক্রিয়া কোনটি?
  1. ক) Ctrl + C
  2. খ) Ctrl + V
  3. গ) Ctrl + N
  4. ঘ) Ctrl + X
সঠিক উত্তর:
ঘ) Ctrl + X
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ctrl + X
ব্যাখ্যা
- Ctrl + X দ্বারা কীবোর্ড হতে ডাটা কাট করা হয়।
- Ctrl + V দ্বারা ডাটা পেস্ট করা হয়।
- Ctrl + C  দ্বারা ডাটা কপি করা হয়।
- Ctrl + N দ্বারা ওর্য়াকশীটে নতুন ফাইল খোলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল ভোকেশনাল।
৮৯৩.
কোনটি অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম নয়?
  1. FAT16
  2. HTTP
  3. NTFS
  4. HPFS
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা
HTTP কম্পিউটারের ফাইল সিস্টেম নয়।
- এটি একটি নেটওয়ার্ক প্রোটোকল, যা ওয়েব পেজ ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, কোনো ফাইল সিস্টেম নয়।

• ফাইল ম্যানেজমেন্ট:
- ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কম্পিউটার ফাইল এবং ফাইলের ডেটাসমূহের সংগঠন এবং সংরক্ষণ পদ্ধতি।
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা ও কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা।
- বর্তমানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম চার প্রকার ফাইল সিস্টেমের যেকোনো একটি অবলম্বন করতে পারে।
- ফাইল সিস্টেমগুলো হলো,
FAT16,
FAT32,
HPFS,
NTFS.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯৪.
পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়ে কোন কম্পিউটার ব্যবহৃত হয়?
  1. অ্যানালগ কম্পিউটার
  2. হাইব্রিড কম্পিউটার
  3. ডিজিটাল কম্পিউটার
  4. মাইক্রো কম্পিউটার
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা

• বৈজ্ঞানিক গবেষণা, বিশেষ করে পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, মহাকাশ গবেষণা এবং জটিল রাসায়নিক প্রক্রিয়ার বিশ্লেষণে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।
- হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের একটি সমন্বিত রূপ, যেখানে অ্যানালগ অংশ ডেটা সংগ্রহ করে এবং ডিজিটাল অংশ সেই ডেটা বিশ্লেষণ করে ফলাফল প্রদান করে।

• গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অ্যানালগ কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।

২. ডিজিটাল কম্পিউটার:
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলা হয়।

৩. হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি হওয়ায় কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন- মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃৎযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৯৫.
একটি LAN এ সর্বোচ্চ কয়টি রিপিটার স্টেশন ব্যবহার করা যায়?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
• LAN: 
- LAN এর মাধ্যমে 1Km বা তার কম দূরত্বের ডিভাইসগুলো সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়।
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network.
- তারবিহীন প্রযুক্তির মাধ্যমে LAN তৈরি করা হলে থাকে WLAN (Wireless Local Area Network) বলে।
- আধুনিক তারবিহীন ল্যান IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ভিত্তিতে নির্মিত (ওয়াই-ফাই ব্র্যান্ডের নামে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়)।
- একটি LAN এ সর্বোচ্চ ৪টি রিপিটার স্টেশন ব্যবহার করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৯৬.
ইমেইলে 'CC' দ্বারা কী বোঝায়?
  1. কন্ট্রোল কপি
  2. সিক্রেট কপি
  3. কার্বন কপি
  4. সেন্ট কপি
সঠিক উত্তর:
কার্বন কপি
উত্তর
সঠিক উত্তর:
কার্বন কপি
ব্যাখ্যা
• ইমেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• CC:
- CC এর পূর্ণরূপ Carbon Copy.
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে।
- তাহলে গ্রাহক তার মেইলটি গ্রহণ করার পর এখানে প্রদর্শিত ঠিকানাসমূহ দেখে জানতে পারবে একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৮৯৭.
কোন প্রজন্মে 'মডেম সংযোজনের' মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়?
  1. ক) ৫ম প্রজন্মে
  2. খ) ২য় প্রজন্মে
  3. গ) ৪র্থ প্রজন্মে
  4. ঘ) ৩য় প্রজন্মে
সঠিক উত্তর:
ঘ) ৩য় প্রজন্মে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩য় প্রজন্মে
ব্যাখ্যা
• প্রজন্ম:
 - ২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রথম পরীক্ষামূলক ভাবে প্রথম তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করে।
- তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনের ধারনা শুরু হয় ১৯৯২ সালে।
- তৃতীয় প্রজন্মে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার করা হয়।
- এই প্রজন্মে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম, আন্তর্জাতিক রোমিং সুবিধা, উচ্চগতিসম্পন্ন ডেটা স্থানান্তর চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৯৮.
কম্পিউটারে ব্যবহৃত কোন সফটওয়্যার আনইন্সটল (Uninstall) করার জন্য কোন অপশনটি প্রয়োজন?
  1. User Account
  2. System and Security
  3. Ease of Access
  4. Control Panel
সঠিক উত্তর:
Control Panel
উত্তর
সঠিক উত্তর:
Control Panel
ব্যাখ্যা
সফটওয়্যার আনইনস্টলেশন এর জন্য কন্ট্রোল প্যানেল (Control Panel) এ গিয়ে আনইন্সটল সম্পন্ন করতে হয়।
৮৯৯.
অপ্রয়োজনীয় ও অপরিচিত অ্যাড্রেস থেকে আসা মেইলকে কী বলা হয়?
  1. ক) স্পুফিং
  2. খ) স্প্যাম
  3. গ) ফিশিং
  4. ঘ) হ্যাকিং
সঠিক উত্তর:
খ) স্প্যাম
উত্তর
সঠিক উত্তর:
খ) স্প্যাম
ব্যাখ্যা
স্প্যাম এর সংজ্ঞা হল ইন্টারনেটের মাধ্যমে আগত কোন  অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক বা যুক্তিহীন  কোন তথ্য।

স্প্যাম হলো আমরা যখন ইন্টারনেট এর মাধ্যমে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি তখন অনেক সময় দেখতে পাই বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে কিছু মেসেজ আসে। কিন্তু এই মেসেজগুলো আমরা জানিনা কে, কেন আমাদেরকে পাঠিয়েছেন। এ কাজগুলো হল স্প্যাম। আর যখন এ কাজগুলো করা হয় তাকে স্প্যামিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৯০০.
বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কোন মূল কোম্পানির অধীনে পরিচালিত হচ্ছে?
  1. গুগল
  2. আলফাবেট
  3. মাইক্রোসফট
  4. মেটা
সঠিক উত্তর:
মেটা
উত্তর
সঠিক উত্তর:
মেটা
ব্যাখ্যা

সঠিক উত্তর : ঘ) মেটা

• ফেসবুক:

- বর্তমান CEO: মার্ক জাকারবার্গ- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো- ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ইত্যাদি

• ইনস্টাগ্রাম:
- ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন কেভিন সাইস্ট্রম ও মাইক ক্রিঞ্জার।
- এটি বর্তমানে সারা বিশ্বে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়।
- ২০১২ সালে Instagram কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook।
- বর্তমানে ফেসবুকের মতন ইনস্টাগ্রামও মেটার অধীনে পরিচালিত হচ্ছে।

• হোয়াটসঅ্যাপ:
- হোয়াটসঅ্যাপ (WhatsApp) হলো মেটা-র মালিকানাধীন একটি জনপ্রিয় এবং বিনামূল্যে ব্যবহারযোগ্য মেসেজিং ও কলিং অ্যাপ।
- এর মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ব্যক্তিগত মেসেজ আদান-প্রদান এবং অডিও-ভিডিও কল করা যায়। 
- এতে 'এন্ড-টু-এন্ড এনক্রিপশন' থাকে, ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ (এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও) মেসেজ পড়তে পারে না।
- টেক্সট মেসেজ ছাড়াও ভয়েস নোট, ছবি, ভিডিও, স্টিকার, জিআইএফ এবং বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা যায়।
- বড় গ্রুপ তৈরি করে কথা বলা ছাড়াও নতুন 'চ্যানেল' ফিচারের মাধ্যমে পছন্দের টপিক নিয়ে আপডেট থাকা যায়।
- একক কলের পাশাপাশি একসাথে ৩২ জন পর্যন্ত গ্রুপ ভিডিও কল করা সম্ভব।

উৎস: ব্রিটানিকা এ সংশ্লিষ্ট ওয়েবসাইট।