বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৭৮ / ১৩১ · ৭,৭০১৭,৮০০ / ১৩,০৮৮

৭,৭০১.
অক্ষর প্রিন্টার কোন প্রিন্টারের ধরন?
  1. ইম্প্যাক্ট প্রিন্টার
  2. নন-ইম্প্যাক্ট প্রিন্টার
  3. ইংকজেট প্রিন্টার
  4. থার্মাল প্রিন্টার
সঠিক উত্তর:
ইম্প্যাক্ট প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
ইম্প্যাক্ট প্রিন্টার
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) ইম্প্যাক্ট প্রিন্টার। 

• প্রিন্টার:
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।

নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭০২.
What was Google's original name before it was officially changed to "Google" in 1997?
  1. Backrub
  2. Search Master
  3. WebCrawler
  4. InfoSeek
সঠিক উত্তর:
Backrub
উত্তর
সঠিক উত্তর:
Backrub
ব্যাখ্যা
• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present)
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম ।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- Google এর পূর্ব নাম এবং নাম পরিবর্তনের পূর্বে অরজিনাল নাম ছিল Backrub.
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

গুগলের সার্ভিসসমূহ:
-Google Nest,
- Drive,
- Google Maps,
- Google Workspace,
- Chrome,
- Gmail,
- Android,
- Google Assistant,
- YouTube,
- Google Keep,
- Google Meet,
- Google Photos,
- Chromebook,
- AdSense প্রভৃতি।

উৎস:
১) blog.google
২) Google and Our Story: Backrub
৭,৭০৩.
Linkedin-এর মূল সংস্থা কোনটি?
  1. Meta
  2. Google
  3. Microsoft Corporation
  4. IBM
সঠিক উত্তর:
Microsoft Corporation
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Corporation
ব্যাখ্যা
Linkedin:
- LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত।
- সামাজিক যোগাযোগের এই সাইটটি পেশাজীবীরা বেশি ব্যবহার করে থাকে। 
- প্রতিষ্ঠিত হয়: ২০০২ সালে এবং ২০০৩ সালে চালু করা হয়।
- প্রতিষ্ঠাতা - রেইড হফম্যান (Reid Hoffman)।
- সদর দপ্তর - ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউ, যুক্তরাষ্ট্র।
- ২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।
- মূল সংস্থা: Microsoft Corporation.

উৎস: Britanica.
৭,৭০৪.
ইমেইল ঠিকানায় ডোমেইন নামের সর্বশেষ অংশটিকে কী বলা হয়?
  1. ক) ISP
  2. খ) TLD
  3. গ) HTD
  4. ঘ) WWW
সঠিক উত্তর:
খ) TLD
উত্তর
সঠিক উত্তর:
খ) TLD
ব্যাখ্যা
কোন ডোমেইনের সর্বশেষ অংশটিকে টপ লেভেল ডোমেইন বা TLD বলে।
৭,৭০৫.
ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ
১। সিমপ্লেক্স
২। হাফ-ডুপ্লেক্স
৩। ফুল-ডুপ্লেক্স

৭,৭০৬.
নিচের কোনটি এন্টি-ভাইরাস সফটওয়্যার?
  1. জেরুজালেম
  2. কোড রেড ওয়ার্ম
  3. প্যান্ডা
  4. মাইকেল এঞ্জেলো
সঠিক উত্তর:
প্যান্ডা
উত্তর
সঠিক উত্তর:
প্যান্ডা
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। 
- কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। 
যেমন- কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট (Reboot) হওয়া ইত্যাদি। 
- তবে বেশিরভাগ ভাইরাস ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে থাকে। 
- আবার কিছু কিছু ভাইরাস সিস্টেমের ক্ষতি করে না, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। 
যেমন- সিআইএইচ (CIH) নামে একটি সাড়াজাগানো ভাইরাস প্রতিবছর ২৬ এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ডডিস্ককে ফরম্যাট করে ফেলতো যা বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। 
- সত্তর দশকে ইন্টারনেটের আদি অবস্থায় আরপানেট (ARPANET)-এ ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়, সে সময় রিপার (Reaper) নামে আর একটি সফটওয়্যার তৈরি করা হয়, যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। 
- ১৯৮২ সালে এলক ক্লোনার (ELK CLONER) ফ্লপি ডিস্ক ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 
- তবে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেইন ভাইরাসের মাধ্যমে, ১৯৮৬ সালে। পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ভাইরাস সফটওয়‍্যারটি তৈরি করেন। 
- বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিংপং, মাইকেল এঞ্জেলো, ডার্ক এভেঞ্জার, সিআইএইচ (চেরনোবিল), অ্যানাকুর্নিকোভা, কোড রেড ওয়ার্ম, নিমডা, ডাপরোসি ওয়ার্ম ইত্যাদি। 
- কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে দুইভাগে ভাগ করা হয়। 
যেমন- নিবাসী ভাইরাস (resident virus) এবং অনিবাসী ভাইরাস (non-resident virus)। 

কম্পিউটার এন্টি-ভাইরাস: 
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। 
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। 
- বাজারে প্রচলিত প্রায় সকল এন্টি-ভাইরাস সফটওয়্যার ভাইরাস ভিন্ন অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী। 
- সকল ভাইরাস প্রোগ্রামের কিছু সুনির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে, এন্টিভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে। সাধারণত গবেষণা করে এই তালিকা তৈরি করা হয়। 
- যখন এন্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেওয়া হয়, তখন সেটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইলে বিশেষ নকশা খুঁজে বের করে এবং তা তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তাহলে এটিকে ভাইরাস হিসাবে শনাক্ত করে। যেহেতু বেশিরভাগ ভাইরাস কেবল কার্যকরী ফাইলকে সংক্রমিত করে, কাজেই সেগুলোকে পরীক্ষা করেই অনেকখানি আগানো যায়। 
- তবে এ পদ্ধতির একট বড় ত্রুটি হলো তালিকাটি নিয়মিত হালনাগাদ না হলে ভাইরাস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সেজন্য অনেক এন্টি-ভাইরাস সফটওয়্যার কম্পিউটারের সকল প্রোগ্রামের আচরণ পরীক্ষা করে ভাইরাস শনাক্ত করার চেষ্টা করে। এতে সমস্যা হলো যে সফটওয়্যার সম্পর্কে এন্টি-ভাইরাস সফটওয়‍্যারটি আগে থেকে জানে না, সেটিকে ভাইরাস হিসাবে চিহ্নিত করে, যা ক্ষতিকর। এ কারণে বিশ্বের জনপ্রিয় এন্টি-ভাইরাস সফটওয়্যারগুলো প্রথম পদ্ধতি ব্যবহার করে থাকে। 
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৭,৭০৭.
MS Word এ table of contents তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Reference
  3. গ) Review
  4. ঘ) View
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Reference
উত্তর
সঠিক উত্তর:
খ) Reference
ব্যাখ্যা
In Word 2007 and Word 2010: References > Table of Contents > choose an option from the menu.
৭,৭০৮.
জিগবি (Zigbee) কোন নেটওয়ার্কের উদাহরণ?
  1. ক) LAN
  2. খ) PAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
খ) PAN
উত্তর
সঠিক উত্তর:
খ) PAN
ব্যাখ্যা
জিগবি (Zigbee)
- জিগবি (Zigbee) একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যা (PAN) তৈরি করার IEEE ৮০২.১৫.৪-ভিত্তিক আদর্শমানের প্রযুক্তি।
- এটি কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ডিজিটাল রেডিও যোগাযোগের সাহায্যে উচ্চ স্তরের যোগাযোগের প্রোটোকলগুলির জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করে।
- জিগবি একটি কম বিদ্যুৎ শক্তির, স্বল্প তথ্য হার বা ডেটারেট এবং ব্যক্তিগত এলাকার বেতার অ্যাড-হক নেটওয়ার্ক।
- এটি অন্যান্য বেতার বা ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) যেমন ব্লুটুথ বা ওয়াই-ফাই থেকে সহজ এবং কম ব্যয়বহুল।

- এই নেটওয়ার্কগুলি ১২৮ বিট সিমেট্রিক এনক্রিপশন কী দ্বারা সুরক্ষিত থাকে।
- জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীন ২৫০ kbit/s ডেটা ট্রান্সমিশন হতে পারে।
- জিগবি ১৯৯৮ সালে প্রণীত, ২০০৩ সালে প্রমীতকরণ, এবং ২০০৬ সালে সংশোধিত হয়েছিল।
- জিগবি নামটি মৌচাকে মৌমাছি ফিরে যাওয়ার পরে মধু মৌমাছির waggle নাচকে বোঝায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭০৯.
কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার সাধারণত ব্যবহার করা হয় না?
  1. মহাকাশ ও বিজ্ঞান গবেষণা
  2. পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়
  3. অফিস ও ব্যক্তিগত কাজ
  4. চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার
সঠিক উত্তর:
অফিস ও ব্যক্তিগত কাজ
উত্তর
সঠিক উত্তর:
অফিস ও ব্যক্তিগত কাজ
ব্যাখ্যা

• অফিস ও ব্যক্তিগত কাজে ডিজিটাল কম্পিউটার ব্যবহার হয়।

• হাইব্রিড কম্পিউটার:
- এনালগ এবং ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার তৈরি হয়, তাকে হাইব্রিড কম্পিউটার বলে।
- এটি এমন একটি সিস্টেম যা অ্যানালগ কম্পিউটার (যেমন সিগন্যাল প্রসেসিং, অবিচ্ছিন্ন ডেটা প্রক্রিয়াকরণ) এবং ডিজিটাল কম্পিউটার (যেমন লজিক্যাল অপারেশন, ডেটা স্টোরেজ)-এর সক্ষমতাকে একত্রিত করে।
- এটি বিশেষভাবে বৈজ্ঞানিক গবেষণা, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন এবং রিয়েল-টাইম কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত হয়।
- একে সংকর কম্পিউটারও বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
- ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।

• হাইব্রিড কম্পিউটারের ব্যবহারসমূহ:
১। মিসাইল, সমরাস্ত্র ক্ষেত্রে।
২। বৈজ্ঞানিক গবেষণা, নভোযান তৈরিতে।
৩। রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
৪। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃত্যন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৭,৭১০.
সমন্বিত বর্তনী উদ্ভাবন করেন-
  1. ক) ড. টেড হফ
  2. খ) মরিস উইলকিস
  3. গ) জ্যাক কেলবি
  4. ঘ) ওয়াল্টার ব্রাটেইন
সঠিক উত্তর:
গ) জ্যাক কেলবি
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্যাক কেলবি
ব্যাখ্যা
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী Transistor, Resistor এবং Capacitor সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা Integrated Circuit বা IC নামে পরিচিতি লাভ করে। আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।
৭,৭১১.
ইন্টারনেট কী ধরনের নেটওয়ার্ক?
  1. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN)
  2. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
  3. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)
  4. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
সঠিক উত্তর:
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
উত্তর
সঠিক উত্তর:
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
ব্যাখ্যা

◉ ইন্টারনেট একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN), কারণ এটি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে।
- WAN (Wide Area Network) হলো এমন একটি নেটওয়ার্ক যা বৃহৎ ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকে এবং বিভিন্ন দেশ ও মহাদেশে সংযোগ প্রদান করে। ইন্টারনেট একটি বিশ্বব্যাপী WAN, যা বিভিন্ন ISP (Internet Service Provider) এবং নেটওয়ার্ক প্রোটোকল (TCP/IP) ব্যবহার করে পরিচালিত হয়।

ইন্টারনেট:
- আরপানেট (ARPANET) দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট।
- ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ (Vinton Gray Cerf)
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি/আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রোটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়।
- ১৯৮৩ সালের আরপানেটে টিসিপি/আইপি প্রোটোকল ব্যবহার শুরু হয়।
- ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক (NSFNET) প্রতিষ্ঠার ফলে আরপানেটের প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়।
- অবশেষে ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে।
- ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (বা সার্ভিস প্রোভাইডার) চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি ও ব্রিটানিকা। 

৭,৭১২.
ডিজিটাল লজিকে ‘1’ মানে কী বোঝায়?
  1. False
  2. 0 ভোল্ট
  3. High Voltage
  4. None
সঠিক উত্তর:
High Voltage
উত্তর
সঠিক উত্তর:
High Voltage
ব্যাখ্যা
ডিজিটাল লজিক-এ মাত্র দুটি লজিক স্তর (logic levels) ব্যবহার করা হয়:

0 → Low Voltage (লজিক 0)
1 → High Voltage (লজিক 1)

এখানে ‘1’ মানে True বা ON অবস্থা বোঝায়, যা সাধারণত High Voltage দিয়ে প্রকাশ করা হয়।
- ভোল্টেজের সঠিক মান বিভিন্ন সার্কিটে ভিন্ন হতে পারে (যেমন: TTL logic এ 5V, CMOS logic এ 3.3V ইত্যাদি), কিন্তু ধারণাগতভাবে ‘1’ মানেই হচ্ছে উচ্চ ভোল্টেজ স্তর।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , ৯ম ও ১০ম শ্রেণী। 
- Morris Mano – Digital Logic and Computer Design.
- IEEE Digital Design Standards.
৭,৭১৩.
PNG কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. ক) Video
  2. খ) Audio
  3. গ) Image
  4. ঘ) Flash
সঠিক উত্তর:
গ) Image
উত্তর
সঠিক উত্তর:
গ) Image
ব্যাখ্যা
PNG একটি Image ফাইল এক্সটেনশন। 

PNG ফাইল এক্সটেনশানের একটি ফাইল হল একটি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল। ফরম্যাটটি নিখুঁত কম্প্রেশন ব্যবহার করে এবং সাধারণত GIF ইমেজ ফরম্যাটের প্রতিস্থাপন হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র: Adobe.com [লিঙ্ক]
৭,৭১৪.
ICT ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রাপ্তি বা হ্যাকিংকে কী বলা হয়?
  1. ফার্মিং
  2. ফিশিং
  3. স্প্যামিং
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফিশিং
উত্তর
সঠিক উত্তর:
ফিশিং
ব্যাখ্যা

• ICT ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রাপ্তি বা হ্যাকিংকে ফিশিং (Phishing) বলা হয়। ফিশিং হল একটি সাইবার অপরাধের ধরন, যেখানে অপরাধীরা ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা নকল ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীর ব্যাংক একাউন্ট, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য বা অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করে। তারা প্রায়শই বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বা পরিচিত ব্যক্তির ছদ্মবেশ গ্রহণ করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তথ্য সরবরাহ করতে প্ররোচিত করে। এটি একটি নকল বার্তা বা লিঙ্কের মাধ্যমে ঘটে, যা ব্যবহারকারীকে ঠিকঠাক যাচাই না করে ক্লিক করার সময় তাদের তথ্য ফাঁস করে দেয়। তাই নিরাপত্তার জন্য কখনো অচেনা লিঙ্ক বা অননুমোদিত বার্তা থেকে সতর্ক থাকা জরুরি।

- সঠিক উত্তর: খ) ফিশিং। 

• ফিশিং:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কারো কাছ থেকে প্রতরণার মাধ্যমে ব্যক্তিগত তথ্যাদি যেমন- নাম, পাসওয়ার্ড, ডেভিড বা ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বা হ্যাক করাকে বলা হয় ফিশিং।
- সাধারণত ই-মেইল বা মেসেজের মাধ্যমে ফিশিং করা হয়ে থাকে।
- এ পদ্ধতিতে ফিশার হ্যাকাররা ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইটে সংযুক্ত ব্যবহারকারীর কাছে ব্যক্তিগত তথ্য ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য চায়।
- যদি কেউ এ ফাঁদে পা দেয় তাহলে ফিশার হ্যাকাররা তথ্য সংগ্রহ করে তাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলে দেয়।
- এ পদ্ধতিটা কিছুটা টোপ দিয়ে মাছ ধরার মত।

- ওয়েবসাইট ব্যবহারকারীকে তার কাঙ্খিত ওয়েবসাইটের পরিবর্তে অন্য ওয়েবসাইটে প্রবেশ করানো বা নিয়ে যাওয়াকে বলা হয় ফার্মিং।
- স্পুফিং হলো এমন এক ধরনের পদ্ধতি যেখানে সাইবার অপরাধীরা নিজের পরিচয় গোপন করে অন্যের পরিচয় বা ভূয়া ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কিংবা নেটওয়ার্কযুক্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে তথ্যাদি হাতিয়ে নেয় বা চুরি করে। 
- মোবাইল, টেলিফোন কিংবা ইন্টারনেটভিত্তিক ফোনের সাহায্যে কলের মাধ্যমে ফিশিং করাকে বলা হয় ভিশিং বা ভয়েস ফিশিং। 
- যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ওয়েব সার্ভারকে ব্যস্ত রাখার জন্য অথবা ওয়েব সার্ভার অপ্রয়োজনীয় তথ্য দ্বারা পূর্ণ করার জন্য শত শত বা হাজার হাজার মেইল একই ঠিকানায় পাঠায় তখন তাকে স্প্যামিং বলে।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭১৫.
ডিমডুলেশন হয় নিচের কোনটিতে?
  1. ক) সার্ভার
  2. খ) মাউস
  3. গ) মডেম
  4. ঘ) সুইচ
সঠিক উত্তর:
গ) মডেম
উত্তর
সঠিক উত্তর:
গ) মডেম
ব্যাখ্যা
মডেম:
- মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়।
- মডেম শব্দটি Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ।
- Modulator শব্দের ‘Mo’ এবং Demodulator শব্দের ‘Dem’ নিয়ে ‘Modem’ শব্দটি গঠিত হয়েছে।
- Modulator এর কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা.
- Demodulator এর কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা।

উৎস: Live MCQ লেকচার।
৭,৭১৬.
নিচের তালিকায় কোনটি একটি জনপ্রিয় SaaS পণ্যের উদাহরণ?
  1. Google Drive
  2. Microsoft Word
  3. Linux
  4. Apache HTTP Server
সঠিক উত্তর:
Google Drive
উত্তর
সঠিক উত্তর:
Google Drive
ব্যাখ্যা
⚪ SaaS একটি ক্লাউড-বেসড সেবা, যেখানে সফটওয়্যারটি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায় এবং ব্যবহারকারীকে সফটওয়্যারটি ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন হয় না।

⚪ অপশন আলোচনা:

A) Microsoft Word – এটি একটি ডেস্কটপ সফটওয়্যার, যেটি সাধারণত আপনার কম্পিউটারে ইনস্টল করতে হয়। এটি SaaS নয়।

B) Google Drive – এটি একটি ক্লাউড-ভিত্তিক সেবা, যেখানে আপনি ফাইল সংরক্ষণ এবং শেয়ার করতে পারেন। এটি একটি উদাহরণ SaaS পণ্যের।

C) Linux – এটি একটি অপারেটিং সিস্টেম, যা সাধারণত ডাউনলোড করে ইনস্টল করতে হয়। এটি SaaS নয়।

D) Apache HTTP Server – এটি একটি ওয়েব সার্ভার সফটওয়্যার, যা সাধারণত সিস্টেমে ইনস্টল করা হয় এবং একটি সার্ভার পরিচালনা করতে ব্যবহার হয়। এটি SaaS নয়।

⚪ ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

⚪ ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. Infrastructure-as-a-Service - IaaS:
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. Platform-as-a-Service - PaaS:
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. Software-as-a-Service - SaaS:
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: Google Docs.

⚪ যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে:
১. রিসোর্স স্কেলেবিলিটি:
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. অন-ডিমান্ড:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. পে-অ্যাজ-ইউ-গো:
- এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭১৭.
Binary পদ্ধতিতে কয়টি প্রতীক ব্যবহার করা হয়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা

- বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: Binary number system) একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই।
- ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়। 

৭,৭১৮.
নিচের কোনটি ইন্টারনেট টেলিফোনি প্রটোকল?
  1. ক) TCP
  2. খ) V.32
  3. গ) SIP
  4. ঘ) I.323
সঠিক উত্তর:
গ) SIP
উত্তর
সঠিক উত্তর:
গ) SIP
ব্যাখ্যা
- ইন্টারনেট টেলিফোনি প্রটোকলকে ভয়েস ওভার আইপিও বলা হয়। 
- এটি একটি রিয়েল-টাইম ইন্টারেক্টিভ অডিও/ভিডিও অ্যাপ্লিকেশন।
- ২ ধরণের ইন্টারনেট টেলিফোনি প্রটোকল রয়েছে। যথা:
    - H.323
    - Session Initiation Protocol (SIP)
৭,৭১৯.
V-SAT এর পূর্ণরূপ কি?
  1. ক) Very Smal Aparture Terminal
  2. খ) Very Smalls Aparture Terminal
  3. গ) Very Small Aperture Terminal
  4. ঘ) Very Small Aparture Terminal
সঠিক উত্তর:
গ) Very Small Aperture Terminal
উত্তর
সঠিক উত্তর:
গ) Very Small Aperture Terminal
ব্যাখ্যা
V-SAT এর পূর্ণরূপ হলো- Very Small Aperture Terminal। ভূপৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য V-SAT ব্যবহার করা হয়। V-SAT সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিক্রয় কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান-প্রদানের জন্য।
৭,৭২০.
বাংলাদেশ ব্যাংক কর্তৃক উদ্ভাবিত নতুন ডিজিটাল আর্থিক সেবা 'বিনিময়' কোন ধরণের প্লাটফর্ম?
  1. ক) NPSB
  2. খ) BEFTN
  3. গ) IDTP
  4. ঘ) RGTS
সঠিক উত্তর:
গ) IDTP
উত্তর
সঠিক উত্তর:
গ) IDTP
ব্যাখ্যা
বিনিময়
- ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও  পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এর মধ্যে আন্তঃলেনদেন সেবার নাম ‘বিনিময়’।
- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি করা হয়েছে বিনিময়।
- এ সেবার মাধ্যমে বিকাশ থেকে রকেটে অথবা উপায় থেকে এমক্যাশে বা বিকাশে কিংবা ব্যাংকে তাৎক্ষণিক লেনদেন করা যাবে একটি অ্যাকাউন্ট দিয়ে।
- ভারতের ইউপিআই (Unified Payments Interface - UPI) এর আদলে তৈরি হয়েছে দেশের Interoperable Digital Transaction Platform (IDTP), যা বিনিময় নামে পরিচিত হবে।
- এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১৩ নভেম্বর ২০২২ এ।

সূত্র:
১. বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট
২. জাতীয় দৈনিক সংবাদপত্র
৭,৭২১.
ইতিহাসে প্রথম ই-মেইল কে পাঠিয়ে ছিলেন?
  1. Tim Berners-Lee
  2. Steve Jobs
  3. Ray Tomlinson
  4. Vinton Cerf
সঠিক উত্তর:
Ray Tomlinson
উত্তর
সঠিক উত্তর:
Ray Tomlinson
ব্যাখ্যা
• ইতিহাসে প্রথম ইমেইল পাঠিয়ে ছিলেন - Ray Tomlinson.

• ই-মেইল (E-mail):
- ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)। 
- ই-মেইল বলতে বুঝায় কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে একজন বা অনেক জনের সাথে ডিজিটাল তথ্য বিনিময় করা। 
- ১৯৭১ সালে প্রথম ই-মেইল পাঠানো শুরু হয় এবং মাত্র ২৫ বছরের ভেতরে পোস্ট অফিস ব্যবহার করে পাঠানো চিঠি থেকে ই-মেইলের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল। 
- ই-মেইল পাঠানোর জন্য প্রথমেই যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনেরই ই-মেইলের ঠিকানার দরকার হয়। 
- ই-মেইল ঠিকানাটি @ বর্ণটি দিয়ে ভাগ করা হয়েছে। 
- যদি abc@def.com একটি ই-মেইল ঠিকানা হয়ে থাকে তাহলে @ এর পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেইম, যেটি দিয়ে বুঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। 
- প্রথম অংশটুকু হচ্ছে ব্যবহারকারীর কোনো ধরনের পরিচয়। 

- বর্তমানে ই-মেইল বিনিময় করার অনেক জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটের দেওয়া ই-মেইল সার্ভিস। 
যেমন- Gmail, Yahoo, Hotmail ইত্যাদি ই-মেইলের সেবা শুধু যে বিনামূল্যে দেওয়া হয় তা নয়, ব্যবহারকারীর ই-মেইল সংরক্ষণ করার দায়িত্বও গ্রহণ করে থাকে। 
- একটি ই-মেইল একাধিক গ্রাহকের কাছে পাঠানো যায়, প্রয়োজনে ই-মেইলকে অন্য একজনকে ‘কার্বন কপি’ (CC) হিসেবে পাঠানো যায়। 
- ই-মেইলের শুরুতে বিষয় হিসেবে ই-মেইলের বক্তব্যটি একটি শিরোনাম লিখা যায়। 
- শুধু তা-ই নয় ই-মেইলের বিষয়বস্তু লেখার পাশাপাশি তার সাথে অন্য কোনো ডকুমেন্ট, ছবি সংযুক্ত করে পাঠিয়ে দেওয়া যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭,৭২২.
(735)8 এর সমতুল্য দশমিক মান কত?
  1. 477
  2. 377
  3. 278
  4. 378
সঠিক উত্তর:
477
উত্তর
সঠিক উত্তর:
477
ব্যাখ্যা

◉ 735 অক্টাল সংখ্যার দশমিক সমতুল্য মান হলো 477.

অক্ট্যাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর: 
অক্ট্যাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ৮ দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ৮ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
যেমন- একক স্থানীয় অংকটিকে ৮ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ৮ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ৮ দশমিক মান পাওয়া যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭২৩.
SQLite কোন ধরণের ডেটাবেজ সফটওয়্যার?
  1. কমার্শিয়াল ডেটাবেজ
  2. ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ
  3. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ
  4. খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ
উত্তর
সঠিক উত্তর:
ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ
ব্যাখ্যা
• এসকিউলাইট (SQLite):
- SQLite একটি ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ সফটওয়‍্যার।
- ২০০০ সালে ডক্টর রিচার্ড হিপ এটি তৈরি করেন।
- SQLite তৈরিতে C প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে।
-এটি সি-ভাষার লাইব্রেরি, যা একটি ছোট, দ্রুত ও হাই রিলায়েবল SQL ডেটাবেজ ইঞ্জিন প্রয়োগ করে।
- SQLite বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ডেটাবেজ ইঞ্জিন।
- মোবাইল, ডেস্কটপ ও ওয়েব অ্যাপ্লিকেশনে এ ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করা যায়।
- বিভিন্ন ডেটাবেজ সফটওয়্যারের তুলনায় এটি অনেক সহজ বলে ডেটাবেজ শেখার জন্য খুবই জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭২৪.
প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান অ্যাপল প্রতিষ্ঠার সাথে জড়িত কারা?
  1. ক) স্টিভ ওজনিয়াক
  2. খ) রোনাল্ড ওয়েন
  3. গ) স্টিভ জবস
  4. ঘ) উপরের সকলেই
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলেই
ব্যাখ্যা
স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালের ১লা এপ্রিল প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান এপল প্রতিষ্ঠা করেন।

উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৭,৭২৫.
নিচের কোনটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রোগ্রাম?
  1. আলফা-সি
  2. আলফাগো
  3. আলফারোবো
  4. আলফাবট
সঠিক উত্তর:
আলফাগো
উত্তর
সঠিক উত্তর:
আলফাগো
ব্যাখ্যা
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রোগ্রাম হল আলফাগো।
২০১৭ সালে প্রাচীন বোর্ড গেইম ‘গো’ খেলায় চীনা একজন গ্র্যান্ড মাস্টারকে হারায় মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আলফাগো।
গুগলের আলফাগো নামের এই প্রকল্পে চীনের উঝেন শহরে প্রথম পরিকল্পিত তিনটি গেইম অনুষ্ঠিত হয়। চীনা কর্মকর্তা এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর প্রধান নির্বাহী এরিক স্মিড-এর সামনেই খেলাগুলো পরিচালনা করা হয়।

এর আগে অনেকে ধারণা করেছিলেন বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে এই জয় আনতে এখনও কয়েক দশক দেরী হবে। এবার গুগল এআইয়ের এমন জয় জটিল কাজগুলোতে মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোরই ইঙ্গিত দিচ্ছে।
উৎস: প্রথম আলো
৭,৭২৬.
What is the network called that is created via Bluetooth?
  1. LAN
  2. WAN
  3. Piconet
  4. Internet
সঠিক উত্তর:
Piconet
উত্তর
সঠিক উত্তর:
Piconet
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Piconet

ব্লুটুথ

- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের (১০ মিটার বা ৩৩ ফিটের কাছাকাছি) ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
​- টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন ১৯৯৪ সালে এটি উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ (Harald Bluetooth)-এর নামানুসারে ব্লুটুথ নামকরণ হয়েছে।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- ট্র্যাডিশনাল ডেস্কটপ কম্পিউটার, যেগুলোতে ব্লুটুথ প্রযুক্তি বিল্ট-ইন থাকে না, সেগুলোর ক্ষেত্রেও অতিরিক্ত ইউএসবি ব্লুটুথ অ্যাডাপ্টার সংযুক্ত করে ঐ ডেস্কটপ কম্পিউটারে ব্লুটুথ সংযোগের সুবিধা উপভোগ করা যায়।
- বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদনের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।
- ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে পিকোনেট বলে।
- দুটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এ দু'টি পিকোনেটকে একসাথে স্কাটারনেট বলে।
- মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেম কনসোলগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করতে এবং তথ্য বিনিময় করতে ব্লুটুথ একটি জনপ্রিয় উপায় হিসেবে বিবেচিত হয়ে থাকে।

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৭,৭২৭.
মাদারবোর্ডের স্লট কোনটি?
  1. PCI slot
  2. AGP slot
  3. RAM slot
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• উপরে উল্লেখিত সবগুলোই মাদারবোর্ডের স্লট।

• মাদারবোর্ড (Motherboard):

- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন, কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত। তাই মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।
- বর্তমানে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো বাজারে পাওয়া যায়।

• মাদারবোর্ডের স্লট:
1. AGP slot,
2. RAM slot,
3. PCI slot, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭২৮.
টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করার প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) ফ্রিকিং
  2. খ) প্ল্যাজিয়ারিজম
  3. গ) স্প্যামিং
  4. ঘ) স্নিকিং
সঠিক উত্তর:
ক) ফ্রিকিং
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রিকিং
ব্যাখ্যা
• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলা হয়। 
- একসময় যখন কম্পিউটার সিস্টেম প্রচলিত ছিলনা, তখন হ্যাকাররা টেলিফোনে নানা ধরনের হ্যাকিং পরিচালনা করত।
- সাধারণভাবে ফোন হ্যাকারদের ফ্রেকার (Phreaker) নামে অভিহিত করা হয়।

• প্লেজিয়ারিজম(Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবাহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং। 

• স্নিকিং (Sneaking):
গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং (Sneaking) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭,৭২৯.
পাইরেসি নজরদারী করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) BSA
  2. খ) ICA
  3. গ) BCA
  4. ঘ) কোনটিই না
সঠিক উত্তর:
ক) BSA
উত্তর
সঠিক উত্তর:
ক) BSA
ব্যাখ্যা
বিশ্বব্যাপী বড় বড় কোম্পানিগুলো তাদের মেধাসত্ত্ব সংরক্ষণ ও পাইরেসি নজরদারির জন্য বিজনেস সফটওয়্যার এলায়েন্স(BSA) নামে একটি সংস্থা তৈরী করেছে৷
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৭,৭৩০.
ক্রিকেট বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. বায়োইনফরমেট্রিক্স
  2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  3. বায়োমেট্রিক প্রযুক্তি
  4. ন্যানাে-প্রযুক্তি
সঠিক উত্তর:
ন্যানাে-প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ন্যানাে-প্রযুক্তি
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী যেমন- ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, ফুটবল বা গলফ বলের বাতাসের ভারসাম্য রক্ষার্থে ন্যানাে-প্রযুক্তি ব্যবহৃত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৭,৭৩১.
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
  1. সিপিইউ
  2. র‍্যাম
  3. রোম
  4. উইন্ডোজ
সঠিক উত্তর:
সিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ
ব্যাখ্যা

• CPU:
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
- এর গাণিতিক যুক্তি ইউনিটই মূলত কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন হিসেবে কাজ করে।
- আগের দিনে সিপিইউ বলতে বোঝানো হতো কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশকে;
- তবে বর্তমানে এটি মূলত মাইক্রোপ্রসেসরকে বোঝায়।

- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়:
∗ গাণিতিক যুক্তি ইউনিট (ALU):
-  ALU এর পুরনরুপ: Arithmetic Logical Unit.
- এবং সব ধরনের গণনা ও লজিক্যাল অপারেশন সম্পন্ন করে।

∗ নিয়ন্ত্রণ ইউনিট (CU):
- কম্পিউটারের অন্যান্য অংশ নিয়ন্ত্রণ ও নির্দেশ প্রদান করে।

∗ রেজিস্টার স্মৃতি:
- অস্থায়ী তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭৩২.
কোন ওয়েবসাইটের নামের শুরুতে ''www'' এর অর্থ কি?
  1. ক) worldwide wireless windows
  2. খ) world wide web
  3. গ) world wide wan
  4. ঘ) worldwide write-free woofer
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) world wide web
উত্তর
সঠিক উত্তর:
খ) world wide web
ব্যাখ্যা
www - world wide web
৭,৭৩৩.
সোশ্যাল মিডিয়া সাইটে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. এনক্রিপশন
  2. ক্লাউড কম্পিউটিং
  3. ডিফ্র্যাগমেন্টেশন
  4. অ্যান্টিভাইরাস
সঠিক উত্তর:
এনক্রিপশন
উত্তর
সঠিক উত্তর:
এনক্রিপশন
ব্যাখ্যা

• সোশ্যাল মিডিয়া সাইটে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য এনক্রিপশন (Encryption) প্রযুক্তি ব্যবহার করা হয়।
- এটি পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্যকে সুরক্ষিত রাখে, যাতে তৃতীয় পক্ষ বা হ্যাকাররা সহজে তা পড়তে না পারে।

• ডাটা এনক্রিপশন:
- ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডাটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না।
- উৎস বা প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
- ডাটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) ও ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard - DES)

ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট,
২. সাইফার টেক্সট,
৩. এনক্রিপশন এলগরিদম ও
৪. কী।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭,৭৩৪.
ডিজিট ব্যবহার করে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিকে কী বলে?
  1. পজিশনাল সংখ্যা পদ্ধতি
  2. বাইনারি সংখ্যা পদ্ধতি
  3. নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
পজিশনাল সংখ্যা পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
পজিশনাল সংখ্যা পদ্ধতি
ব্যাখ্যা
• সংখ্যা পদ্ধতি (Number System):
- প্রাচীনকাল থেকেই মানুষ গণনার কাজের জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা বা অংক ইত্যাদি ব্যবহার করেছে। এ ধরনের সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা বা অংক পাশাপাশি রেখে তা প্রকাশ করার পদ্ধতিই হলো সংখ্যা পদ্ধতি।
- সংখ্যা পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা-

১. নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি (Non-Positional Number System):
- নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এমন এক ধরনের পদ্ধতি, যেখানে সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান থাকে না। শুধুমাত্র সংখ্যার নিজস্ব মান দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হাতিয়ার, পশুপাখি, জীবজন্তুর ছবি, গাছ, ফুল ফল ইত্যাদি প্রতীক হিসেবে ব্যবহার করা হতো।
- তবে এ ধরনের সংখ্যা পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুবই জটিল।
- প্রাচীনকালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স, মেয়ান, ট্যালি সংখ্যা পদ্ধতি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ।

২. পজিশনাল সংখ্যা পদ্ধতি (Positional Number System):
- কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তা অংক বা ডিজিট (Digit) নামে পরিচিত। যেমন: বাইনারি সংখ্যাকে প্রকাশ করার জন্য দুটি অংক ০ এবং ১ ব্যবহার করা হয়।
- ডিজিট ব্যবহার করে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৩৫.
নিচের কোনটির যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম?
  1. Wi-Fi
  2. Bluetooth
  3. Wi-Max
  4. Cellular network
সঠিক উত্তর:
Bluetooth
উত্তর
সঠিক উত্তর:
Bluetooth
ব্যাখ্যা
• যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম - ব্লুটুথের।

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

- Wi-Fi এর কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।
- Wi-MAX এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৩৬.
'https://www.google.com/home' প্রদত্ত URL এ ডিরেক্টরি পাথ কোনটি?
  1. ক) https
  2. খ) google
  3. গ) .com
  4. ঘ) home
সঠিক উত্তর:
ঘ) home
উত্তর
সঠিক উত্তর:
ঘ) home
ব্যাখ্যা
• 'https://www.google.com/home' প্রদত্ত URL এ https হচ্ছে ওয়েব প্রোটোকল, www.google.com হচ্ছে ডোমেইন নেম, home হচ্ছে ডিরেক্টরি পাথ।

• ইউআরএল (URL):
কোনো ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL (Uniform/ Universal Resource Locator) হলো ওয়েবসাইটের একক ঠিকানা। প্রতিটি URL এ থাকে-
১. ওয়েব প্রোটোকল
২. ওয়েব সার্ভারের নাম
৩. সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডারের নাম/ পাথ
৪. HTML ফাইলের নাম

• ওয়েব প্রোটোকল: http (Hypertext Transfer Protocol) প্রটোকল হলো তথ্য বিনিময়ের যোগাযোগের নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

• ওয়েব সার্ভার: সুনির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে এ ওয়েবসাইটটি আছে।

• সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডার নাম/ পাথ: সার্ভারের মধ্যে ওয়েবপেজগুলো যে ডিরেক্টরিতে আছে ওয়েব ব্রাউজার এ ডিরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইল খোলে প্রদর্শন করে।

• HTML ফাইল নাম: html ফাইল হলো নির্দিষ্ট কোনো পেইজ।
- .html হলো ফাইলটির এক্সটেনশন।  
- ব্রাউজারকে নির্দিষ্ট করে যে ফাইলটি তা হলো html.
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭,৭৩৭.
ভার্চুয়াল রিয়েলিটিতে নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়না?
  1. Maya
  2. VRToolkit
  3. Sybase
  4. Vizard
সঠিক উত্তর:
Sybase
উত্তর
সঠিক উত্তর:
Sybase
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

• Sybase হলো ডেটাবেজ সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭,৭৩৮.
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?
  1. Bluetooth
  2. Wi-Fi
  3. WAN
  4. LAN
সঠিক উত্তর:
Wi-Fi
উত্তর
সঠিক উত্তর:
Wi-Fi
ব্যাখ্যা
• Wi-Fi ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।

♦ ওয়াই-ফাই (Wi-Fi): 
- Wi-Fi-এর পূর্ণরূপ হচ্ছে Wireless Fidelity।
- Wi-Fi-এর অপর নাম হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস। 
- Wi-Fi হলো তারবিহীন এক ধরনের প্রযুক্তি, যা রেডিও ওয়েব ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে। 
- Wi-Fi প্রযুক্তিই বিশ্ব পর্যায়ে মানুষকে জোগাচ্ছে ব্রডব্যান্ড ওয়্যারলেস সার্ভিস।
- Wi-Fi-এ ২.৪ গিগাহার্টজ (GHz) ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েব ব্যবহার করা হয়। 
- Wi-Fi-এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11b (Institute of Electrical and Electronics Engineers)।
- IEEE 802.11 হচ্ছে একটি ওয়্যারলেস বা তারবিহীন LAN  স্ট্যান্ডার্ড।
- একটি Wi-Fi নেটওয়ার্কে দশটি বা তার অধিক কম্পিউটার বা অন্যান্য ডিভাইস সংযুক্ত করতে পারে। 
- ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেসকে Wi-Fi-এর জনক বলা হয়। 
- Wi-Fi-এর অন্য স্ট্যান্ডার্ডসমূহ হলো 802.11a, 802.11g, 802.11n ।
- বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে 802.11n স্ট্যান্ডার্ডটি। আর IEEE 802.11a স্ট্যান্ডার্ডটি অধিক ব্যয়বহুল হওয়ায় বর্তমানে এর Public access নেই।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৩৯.
রিফ্রেশ রেট কোন এককে প্রকাশ করা হয়?
  1. ডিপিআই
  2. পিক্সেল
  3. মেগাবাইট
  4. হার্টজ
সঠিক উত্তর:
হার্টজ
উত্তর
সঠিক উত্তর:
হার্টজ
ব্যাখ্যা
- রিফ্রেশ রেট হলো পিক্সেলের উজ্জ্বলতা ঠিক রাখার জন্য প্রতি সেকেন্ডে পিক্সেলগুলো কতবার রিচার্জ হয় তার সংখ্যা।
- Refresh Rate যত বেশি হবে ইমেজ স্ক্রীনে তত বেশি দৃঢ় দেখাবে।
- Refresh Rate কে হার্টজ এককে প্রকাশ করা হয়।
- সাধারণভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করা হয়।
- এছাড়া কী F5 বোর্ডেরে বোতাম চেপে রিফ্রেশ করা যায়।

উৎস: [intel.com]
৭,৭৪০.
আরপানেট কত সালে বন্ধ করা হয়?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৯০
  3. গ) ১৯৮৯
  4. ঘ) ১৯৯১
সঠিক উত্তর:
খ) ১৯৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯০
ব্যাখ্যা
ARPANET ১৯৮৯ সালে কার্যক্রম বন্ধ করে এবং ১৯৯০ সালে অফিশিয়াল ভাবে বন্ধ করা হয় । Source: britannica
৭,৭৪১.
নিচের কোনটি ব্রডকাস্ট মােডের উদাহরণ নয়?
  1. ক) রেডিও
  2. খ) টেলিভিশন
  3. গ) ভিডিও কনফারেন্সিং
  4. ঘ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
গ) ভিডিও কনফারেন্সিং
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিডিও কনফারেন্সিং
ব্যাখ্যা

ব্রডকাস্ট (Broadcast mode):
এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে। রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মােডের উদাহরণ।

মাল্টিকাস্ট (Multicast mode):
মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতাে হলেও এই মােডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমােদিত সদস্যরা গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে। ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৭,৭৪২.
স্টার টপোলজিতে, সমস্ত ডিভাইস সংযুক্ত থাকে:
  1. একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে
  2. পরস্পরের সাথে সরাসরি
  3. রিং নেটওয়ার্কের মাধ্যমে
  4. বাস ক্যাবল দিয়ে
সঠিক উত্তর:
একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে
ব্যাখ্যা

• স্টার টপোলজি একটি নেটওয়ার্ক স্থাপনার ধরণ যেখানে সমস্ত ডিভাইস বা নোড একটি কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। এখানে প্রতিটি ডিভাইস সরাসরি কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে, অন্য ডিভাইসের সঙ্গে সরাসরি কোনো লিংক থাকে না। তথ্য আদান-প্রদানের জন্য ডেটা প্রথমে হাব বা সুইচের কাছে যায়, তারপর গন্তব্য ডিভাইসে পৌঁছায়। স্টার টপোলজির প্রধান সুবিধা হলো এটি সহজে পরিচালনা ও সমস্যা নির্ণয়যোগ্য, কারণ কোনো একক ডিভাইসের সমস্যা পুরো নেটওয়ার্ককে প্রভাবিত করে না। তবে, হাব বা সুইচে সমস্যা হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। এই টপোলজি আধুনিক ল্যান নেটওয়ার্কে সবচেয়ে প্রচলিত।

উত্তর: ক) একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে। 

• স্টার টপোলজি:
- স্টার টপোলজি বা স্টার সংগঠনে কম্পিউটারসমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- এটি হাব ডিভাইস ব্যবহৃত হয়।
- এ সংগঠনে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
- প্রতিটি কম্পিউটারই কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে।
- কেন্দ্রীয় কম্পিউটারটি এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় কম্পিউটারটিতে সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে যায়।
- কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যহত হয়।
- নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।
 
উৎস: কম্পিউটার শিক্ষা এস এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭৪৩.
হেক্সাডেসিমেল সংখ্যা 13A কে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে কোন মানটি পাওয়া যাবে?
  1. 272
  2. 388
  3. 502
  4. 472
সঠিক উত্তর:
472
উত্তর
সঠিক উত্তর:
472
ব্যাখ্যা
• হেক্সাডেসিমেল সংখ্যা 13A কে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে 472 পাওয়া যাবে।

- হেক্সাডেসিমেল থেকে অক্টাল এ প্রকাশ করার জন্য প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যাটিকে বাইনারি তে প্রকাশ করতে হয়।
- তারপর বাইনারি থেকে অক্টালে নিতে হয়।
- হেক্সাডেসিমেল এর 1 বিটকে বাইনারি 4 বিটে রূপান্তরিত করা হয়।
- অক্টাল এর 1 বিটকে বাইনারির 3 বিটে রূপান্তরিত করতে হয়।
৭,৭৪৪.
কোন ধরনের সফটওয়্যারে পেরিফেরাল ডিভাইসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা থাকে?
  1. System Software
  2. Device Driver
  3. Operating Software
  4. File Management Software
সঠিক উত্তর:
Device Driver
উত্তর
সঠিক উত্তর:
Device Driver
ব্যাখ্যা
• Device Driver হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার বা পেরিফেরাল ডিভাইসের (যেমন: প্রিন্টার, মাউস, কীবোর্ড, স্ক্যানার ইত্যাদি) সঙ্গে কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে যোগাযোগ করতে সাহায্য করে।

অর্থাৎ, ডিভাইস ড্রাইভার ছাড়া অপারেটিং সিস্টেম বুঝতে পারে না কীভাবে একটি নির্দিষ্ট ডিভাইসকে ব্যবহার করতে হবে।

• অপশন আলোচনা:
ক) System Software: এটি একটি বিস্তৃত ধারণা, যার মধ্যে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, এবং অন্যান্য সিস্টেম-লেভেল সফটওয়্যার অন্তর্ভুক্ত হয়। এটি সঠিক উত্তর নয়, কারণ প্রশ্নে নির্দিষ্টভাবে "পেরিফেরাল ডিভাইস চালানোর" কথা বলা হয়েছে।

গ) Operating Software: এটি মূলত Operating System বোঝাতে ব্যবহৃত হয়, যেমন Windows, Linux ইত্যাদি। এটি সরাসরি ডিভাইস চালাতে পারে না, ডিভাইস ড্রাইভারের সাহায্য লাগে।

ঘ) File Management Software: এটি ফাইল এবং ফোল্ডার ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়, ডিভাইস চালানোর সঙ্গে সম্পর্ক নেই।

• ডিভাইস ড্রাইভার (Device Driver):
- কম্পিউটারের সাথে সাধারণত বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন: কি-বোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, সিডি রম বা ডিভিডি রম ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত থাকে।
- কিন্তু শুধু সিপিইউয়ের সাথে এ ধরনে ডিভাইসগুলো সংযুক্ত করলেই এগুলো কাজ করে না।
- এর জন্য প্রয়োজন নির্দিষ্ট ড্রাইভার সফটওয়্যার ইনস্টলেশন।
- যে সকল সফটওয়্যারের সাহায্যে কোনো পেরিফেরাল ডিভাইসকে কম্পিউটারের সাথে সংযুক্ত করার পর চালনা করা হয় বা যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে, যা সহজেই অপারেটিং সিস্টেম ব্যবহার করে উক্ত ডিভাইসটি পরিচালনা করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় ডিভাইস ড্রাইভার।
- সাধারণত কোনো পেরিফেরাল ডিভাইস ক্রয়ের সময় বিক্রেতারা উক্ত ডিভাইসের সাথে একটি ডিভাইস ড্রাইভারের সিডি বা ডিভিডি দিয়ে দেয়।
- তবে আধুনিক অপারেটিং সিস্টেমে অনেক ধরনের ডিভাইস ড্রাইভার সফটওয়্যার অন্তর্ভুক্ত করা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৪৫.
হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ভর করে -
  1. ক) হার্ডডিস্কের পাতের উপর।
  2. খ) ব্যবহৃত ডিস্কের সংখ্যার উপর।
  3. গ) মাইক্রোপ্রসেসরের উপর।
  4. ঘ) হার্ডডিস্ক নির্মিত প্রতিষ্ঠানের উপর।
সঠিক উত্তর:
খ) ব্যবহৃত ডিস্কের সংখ্যার উপর।
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যবহৃত ডিস্কের সংখ্যার উপর।
ব্যাখ্যা
হার্ডডিস্কের ধারণক্ষমতা নির্ভর করে হার্ডডিস্কে ব্যবহৃত ডিস্কের সংখ্যার উপর

- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস ।
- হার্ড ডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয় হার্ডডিস্ক নষ্ট হওয়া বা মোছনীয় কোনো কমা ব্যতীত এখানকার তথ্যসমূহ নষ্ট হয় না।
- হার্ডডিস্ক হচ্ছে কম্পিউটারের স্টোরেজ মিডিয়াগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্টোরেজ মিডিয়া।
- হার্ডডিস্ক কতগুলো ট্র্যাক এবং ট্রাকগুলোর কয়েকটি সেক্টরের সমন্বয়ে গঠিত।
- অন্যান্য সহায়ক মেমোরির তুলনায় হার্ডডিস্কের বৃহত্তর ধারণক্ষমতার কারণে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ।
হার্ডডিস্ক ভিন্ন ভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে যেমন – ২০০ গিগাবাইট, ৫০০ গিগাবাইট, ১ টেরাবাইট ইত্যাদি ।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৭,৭৪৬.
নিচের কোনটি সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত নয়?
  1. স্নিকিং
  2. অন্যের লেখা নিজের নামে পাবলিশড করা
  3. নকল পাসপোর্ট তৈরি করা
  4. স্পুফিং
সঠিক উত্তর:
নকল পাসপোর্ট তৈরি করা
উত্তর
সঠিক উত্তর:
নকল পাসপোর্ট তৈরি করা
ব্যাখ্যা
• নকল পাসপোর্ট তৈরি করা মূলত অফলাইনে ঘটে যা সাইবার ক্রাইমের আওতায় পড়ে না।
• সাইবার ক্রাইম:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো: হ্যাকিং, স্প্যামিং, সাইবার বুলিং, স্পুফিং, ফিশিং, সাইবার থেপ্ট, প্লেজিয়ারিজম, স্নিকিং ইত্যাদি।

• নিম্নে প্রচলিত কিছু সাইবার ক্রাইম বা কম্পিউটারে ইন্টারনেট ভিত্তিক ক্রাইমের নাম দেওয়া হলো:
- হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা।
- অবৈধভাবে কোন সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার বা ধ্বংসের জন্য বাইরে থেকে সিস্টেমে প্রবেশ করা।
- কোন সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদান না করে।
- আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ।
- কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা, ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৪৭.
HD ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ
  1. ক) 0.5-1.0 Mbps
  2. খ) 0.7 Mbps
  3. গ) 4 Mbps
  4. ঘ) 1.5 Mbps
সঠিক উত্তর:
গ) 4 Mbps
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 Mbps
ব্যাখ্যা

ওযেব ব্রাউজিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 0.5-1.0 Mbps
স্ট্রিমিং ভিডিওর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 0.7 Mbps
স্ট্রিমিং মুভির জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 1.5 Mbps
HD ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 4 Mbps
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৭,৭৪৮.
সরাসরি মুদ্রিত পাঠ্য ইনপুট করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে?
  1. OEMC
  2. OMR
  3. OCR
  4. MICR
সঠিক উত্তর:
OCR
উত্তর
সঠিক উত্তর:
OCR
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

• অন্যান্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
• ওএমআর (OMR):
- OMR হলো বিশেষ এক ধরনের ইনপুট ডিভাইস যার পুরো নাম হচ্ছে Optical Mark Reader.
- এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন- গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে।

• এমআইসিআর (MICR):
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৪৯.
মাল্টিমিডিয়া ওয়েবপেজগুলো ডেভেলপের জন্য নিচের কোনটি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?
  1. COBOL
  2. Java
  3. BASIC
  4. Assembler
সঠিক উত্তর:
Java
উত্তর
সঠিক উত্তর:
Java
ব্যাখ্যা
জাভা হলো একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যুগপত, অবজেক্ট-ওরিয়েন্টেড এবং বিশেষত যতটা সম্ভব বাস্তবায়নের উপর নির্ভরশীলতা অর্জনের জন্য ডিজাইন করা।
মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেমস এবং আরও অনেক কিছু ডেভেলপের জন্য জাভা ব্যবহার করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৫০.
নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার? 
  1. Wordpress
  2. Safari
  3. Gopher
  4. Skype
সঠিক উত্তর:
Safari
উত্তর
সঠিক উত্তর:
Safari
ব্যাখ্যা
ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- সাফারি  হল অ্যাপলের মালিকানাধীন ওয়েব ব্রাউজার। 

কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম: 
• Mozilla Firefox, 
• Opera, 
• Chrome, 
Safari, 
• Microsoft Edge, 
• Maxthon, 
• Brave এবং 
• UC Browser ইত্যাদি। 

অন্যদিকে, 
- Wordpress হলো একটি web content management system.
- Skype হচ্ছে একটি Video Calling সফটওয়্যার। 
- Gopher হল এক ধরণের প্রটোকল। 
 
উৎস: Apple Website এবং ব্রিটানিকা ওয়েবসাইট।
৭,৭৫১.
ব্লুটুথ অপারেশন নিচের কোনটি ব্যবহার করে?
  1. ম্যাগনেটিক টেকনোলোজি
  2. অপটিক্যাল টেকনোলোজি
  3. লেজার টেকনোলোজি
  4. রেডিও টেকনোলোজি
সঠিক উত্তর:
রেডিও টেকনোলোজি
উত্তর
সঠিক উত্তর:
রেডিও টেকনোলোজি
ব্যাখ্যা
♦ ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে।
- ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৭,৭৫২.
নিচের কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি প্রধান ক্ষেত্র নয়?
  1. রোবোটিক্স
  2. কম্পিউটার ভিশন
  3. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
  4. ডাটা এন্ট্রি
সঠিক উত্তর:
ডাটা এন্ট্রি
উত্তর
সঠিক উত্তর:
ডাটা এন্ট্রি
ব্যাখ্যা

 ডাটা এন্ট্রি একটি সাধারণ তথ্য ইনপুটের কাজ, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কোনো ক্ষেত্র নয়।

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- মানুষের চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতাকে যন্ত্রের মধ্যে প্রয়োগ করে,
- যন্ত্রকে মানুষের মতো চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া ও বিশ্লেষণ করার সক্ষমতা দেওয়ার প্রযুক্তিকেই।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
 
• উদ্ভব ও গুরুত্ব:
- একসময় কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের একটি কল্পনাভিত্তিক বিষয় ছিল।
- প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে বর্তমানে AI মানব জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
- পৃথিবীতে বিপুল পরিমাণ ডেটা তৈরি হচ্ছে এবং সেই ডেটা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের জন্য শক্তিশালী কম্পিউটার ও উন্নত অ্যালগরিদম ব্যবহৃত হচ্ছে।
 
• AI ব্যবহারের মূল ধারণা:
- সাধারণ কম্পিউটার প্রোগ্রাম অনেক সময় জটিল ডেটা বিশ্লেষণে সক্ষম নয়।
- AI এমন অ্যালগরিদম ব্যবহার করে,
- যা ডেটা থেকে শিখতে পারে,
- সিদ্ধান্ত নিতে পারে,
- পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।
- এই সক্ষমতাগুলো মানুষের বুদ্ধিমত্তা ও অন্যান্য বুদ্ধিমান প্রাণীর আচরণের অনুকরণে তৈরি।
 
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান ক্ষেত্রসমূহ:
- মেশিন লার্নিং (Machine Learning),
- ডিপ লার্নিং (Deep Learning),
- ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP),
- স্পিচ প্রসেসিং (Speech Processing),
- কম্পিউটার ভিশন (Computer Vision),
- রোবোটিক্স (Robotics)।
 
• মেশিন লার্নিং (Machine Learning):
- কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়,
- যাতে সে নিজে নিজেই ডেটা থেকে নিয়ম শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে।
 
• রোবোটিক্স (Robotics):
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সক্ষমতা দেওয়া হয়।
 
• ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP):
- মানুষের স্বাভাবিক ভাষা (যেমন— বাংলা, ইংরেজি, আরবি) কম্পিউটারের মাধ্যমে বোঝা ও বিশ্লেষণের প্রযুক্তি।
এর মাধ্যমে মানুষ ও কম্পিউটারের মধ্যে ভাষাভিত্তিক যোগাযোগ সম্ভব হয়।
 
• কম্পিউটার ভিশন (Computer Vision):
- ক্যামেরার মাধ্যমে প্রাপ্ত ছবি বা ভিডিও থেকে তথ্য বিশ্লেষণ করে,
- মানুষের চোখের মতো দেখে বোঝার ক্ষমতা কম্পিউটারকে প্রদান করা।
 
• স্পিচ প্রসেসিং (Speech Processing):
- কম্পিউটারকে কথা বলা ও শোনা শেখানোর প্রযুক্তি। 

• Other Options:
ক) রোবোটিক্স
→ রোবোটিক্সে AI ব্যবহার করে যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানো হয়।

খ) কম্পিউটার ভিশন
→ এটি AI-এর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে ছবি ও ভিডিও বিশ্লেষণ করা হয়।

গ) ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
→ এটি AI-এর একটি প্রধান শাখা, যা মানুষের ভাষা বোঝার সাথে সম্পর্কিত।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

৭,৭৫৩.
ডিজিটাল ইলেকট্রনিক্সে অ্যাডারের প্রধান কাজ কী?
  1. দুইটি বাইনারি সংখ্যা বিয়োগ করা
  2. দুইটি বাইনারি সংখ্যা যোগ করা
  3. দুইটি বাইনারি সংখ্যা গুণ করা
  4. দুইটি বাইনারি সংখ্যা ভাগ করা
সঠিক উত্তর:
দুইটি বাইনারি সংখ্যা যোগ করা
উত্তর
সঠিক উত্তর:
দুইটি বাইনারি সংখ্যা যোগ করা
ব্যাখ্যা
• ডিজিটাল ইলেকট্রনিক্সে অ্যাডারের প্রধান কাজ হলো দুইটি বাইনারি সংখ্যা যোগ করা। এটি একটি মৌলিক সার্কিট যা দুটি বাইনারি সংখ্যার bit-by-bit যোগফল নির্ণয় করে। অ্যাডার সাধারণত কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়, যেখানে দ্রুত ও সঠিক গণনার জন্য এটি অপরিহার্য। অ্যাডার দুই ধরনের হয়—হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার দুটি বিট যোগ করতে পারে, আর ফুল অ্যাডার অতিরিক্ত ক্যারি বিটসহ কাজ করে। তাই, ডিজিটাল ইলেকট্রনিক্সে অ্যাডারের প্রধান উদ্দেশ্য হল দুইটি বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করা।

সঠিক উত্তর: খ) দুইটি বাইনারি সংখ্যা যোগ করা।

• অ্যাডার:
- কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলে অ্যাডার।
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা।
- আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কাজেই যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদির কাজ করা যায়।

• ডিজিটাল ইলেক্ট্রনিক্সে দুই ধরনের অ্যাডার আছে। যথা:
১. হাফ-অ্যাডার ও
২. ফুল-অ্যাডার।

• ডিকোডার:
- ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তরিত করে।

• এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭,৭৫৪.
অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কী বলে?
  1. সফটওয়্যার পাইরেসি
  2. প্লেজিয়ারিজম
  3. ডিবাগিং
  4. হ্যাকিং
সঠিক উত্তর:
হ্যাকিং
উত্তর
সঠিক উত্তর:
হ্যাকিং
ব্যাখ্যা
• হ্যাকিং (Hacking): 
- হ্যাকিং হচ্ছে অনধিকার প্রবেশ এবং অনৈতিক কর্মকান্ড, যা অন্যের কম্পিউটারে বা ওয়েবসাইটে ঢুকে তথ্যের ক্ষতিসাধন করে।
অর্থাৎ অবৈধভাবে বা বিনা অনুমতিতে কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা, তথ্য নষ্ট করা, তথ্য চুরি করা, তথ্যের বিকৃতি ঘটানো বা অন্যের কম্পিউটারকে বিশেষ পন্থায় সম্পন্ন নিয়ন্ত্রণ নিয়ে নেয়াকে কম্পিউটার হ্যাকিং বলে
- যারা হ্যাকিং এর কাজ করে তাদেরকে হ্যাকার (Hacker) বলে। হ্যাকারদের যাবতীয় কর্মকান্ডকে হ্যাকিং বলে।
- হ্যাকিং বৈধ ও অবৈধ হতে পারে। অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্রেকার (Cracker) বলে।

• সফটওয়্যার পাইরেসি (Software Piracy):
- সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেয়া ইত্যাদি কার্যক্রমকে বোঝায়।

• প্লেজিয়ারিজম (Plagiarism):

- অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 

• ডিবাগিং: 
- প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং।
- 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।
- সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ- দ্বাদশ শ্রেণি।
৭,৭৫৫.
কম্পিউটার সার্ভারের ক্লায়েন্টকে কী বলা হয়?
  1. টার্মিনাল
  2. ডেস্কটপ
  3. ওয়ার্কস্টেশন
  4. হোস্ট
সঠিক উত্তর:
ওয়ার্কস্টেশন
উত্তর
সঠিক উত্তর:
ওয়ার্কস্টেশন
ব্যাখ্যা
• কম্পিউটার সার্ভারের ক্লায়েন্টকে ওয়ার্কস্টেশন বলা হয়।

• ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং:
- ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান বা কম্পোনেন্ট থাকে। যথা-
১. ক্লায়েন্ট,
২. সার্ভার এবং
৩. নেটওয়ার্ক।

- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৫৬.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. Norton
  2. Sybase
  3. Informix
  4. MySQL
সঠিক উত্তর:
Norton
উত্তর
সঠিক উত্তর:
Norton
ব্যাখ্যা
এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
- AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।
৭,৭৫৭.
NVMe সাধারণত কোন ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে?
  1. SATA
  2. USB
  3. PCIe
  4. IDE
সঠিক উত্তর:
PCIe
উত্তর
সঠিক উত্তর:
PCIe
ব্যাখ্যা
• NVMe:
- NVMe এর পূর্ণ রূপ Non-Volatile Memory Express.
- এটি SSD- র মতো স্টোরেজ ডিভাইস অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি সিস্টেমের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য SSD- এর জন্য আরও গতিশীল এবং সুবিন্যস্ত উপায় প্রদান করে।
- NVMe দ্রুত ডেটা স্থানান্তর এবং কম লেটেন্সির জন্য ব্যবহার করা হয়।
- NVMe সাধারণত PCIe ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং ডেটা সেন্টার সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে NVMe প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে।

অপশন আলোচনা:
ক) SATA - Serial Advanced Technology Attachment,
খ) USB - Universal Serial Bus,
গ) PCIe - Peripheral Component Interconnect Express,
ঘ) IDE - Integrated Drive Electronics.

তথ্যসূত্র: techtarget.com
৭,৭৫৮.
কম্পিউটার কী বোর্ডে F7 এর কাজ কী?
  1. ফোল্ডার এর নাম পরিবর্তন করা
  2. পেইজ রিফ্রেশ করা
  3. বানান ও ব্যকরণগত ভুল বের করা
  4. ফুলস্ক্রিন দেখা
সঠিক উত্তর:
বানান ও ব্যকরণগত ভুল বের করা
উত্তর
সঠিক উত্তর:
বানান ও ব্যকরণগত ভুল বের করা
ব্যাখ্যা
• ফাংশন কী: 
- কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো আছে এদেরকে ফাংশন কী বলে।
- কোন নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কী বলে।
- যেমন কোনো প্রোগ্রামের জন্য help, অথবা কোনো প্রোগ্রাম run করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৭,৭৫৯.
VESA-এর পূর্ণরূপ কী?
  1. Video Electronic Standard Association
  2. Video Electric Standard Architecture
  3. Video Electronic Standard Architecture
  4. Video Electronic Sound Architecture
সঠিক উত্তর:
Video Electronic Standard Association
উত্তর
সঠিক উত্তর:
Video Electronic Standard Association
ব্যাখ্যা
• ভেসা বাস (VESA Bus):
- VESA এর পূর্ণরূপ Video Electronic Standard Association.
- VESA বাস 32 বিট সিপিইউ গতিতে তথ্য বহন করতে পারে।
- এটি গ্রাফিক্সের কাজের জন্য বিশেষ প্রয়োজন।
- মনিটরের পর্দায় তাৎক্ষণিকভাবে এবং উন্নতমানের গ্রাফিক্স আউটপুট প্রদর্শনের জন্য কম্পিউটারের সিপিইউ, স্মৃতি এবং ভিডিও টার্মিনালের মধ্যে দ্রুতগতিতে তথ্য বিনিময়ের প্রয়োজন হয়।
- ভেসা বাস সিপিইউ-এর নিয়ন্ত্রণে সিপিইউ-এর সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করে।
- IDE (Integrated Drive Electronic), SCSI (Small Computer System Interface), LAN (Local Area Network) ইত্যাদির ক্ষেত্রে VESA Bus ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭,৭৬০.
রবার্ট নইসি এবং জ্যাক কিলবি কত সালে আইসি আবিষ্কার করে?
  1. ১৯৫১
  2. ১৯৫৫
  3. ১৯৫৮
  4. ১৯৬৩
সঠিক উত্তর:
১৯৫৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৮
ব্যাখ্যা
• তৃতীয় প্ৰজন্মের কম্পিউটার:
- তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭০ সাল পর্যন্ত।
- ১৯৫৮ সালে রবার্ট নইসি এবং জ্যাক কিলবি IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে আসে, দাম কমে যায়, বিদ্যুৎ খরচ কমে যায়, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- একই সাথে কম্পিউটারের মেমোরি ব্যবস্থারও উন্নতি ঘটে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৭,৭৬১.
Apache এক ধরনের-
  1. Web Server
  2. Web Browser
  3. DBMS
  4. Protocol
সঠিক উত্তর:
Web Server
উত্তর
সঠিক উত্তর:
Web Server
ব্যাখ্যা
• Apache এক ধরনের Web Server.
• Apache HTTP সার্ভার প্রজেক্ট হল UNIX এবং Windows সহ আধুনিক অপারেটিং সিস্টেমগুলির জন্য একটি ওপেন-সোর্স HTTP সার্ভার, যা ডেভলোপ ও মেইনটেইন করার জন্য ব্যবহৃত হয়।
- এই প্রকল্পের লক্ষ্য হল একটি নিরাপদ ও দক্ষ সার্ভার প্রদান করা।
- Apache HTTP সার্ভার ১৯৯৫ সালে চালু হয়েছিল এবং এটি এপ্রিল ১৯৯৬ সাল থেকে ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভার।

উৎস: Apache Website.
৭,৭৬২.
পাওয়ার ব্যাকআপের মূল শক্তি সঞ্চয়ের উপায় হলো -
  1. ট্রান্সফরমার
  2. ব্যাটারি 
  3. জেনারেটর
  4. সোলার প্যানেল
সঠিক উত্তর:
ব্যাটারি 
উত্তর
সঠিক উত্তর:
ব্যাটারি 
ব্যাখ্যা

পাওয়ার ব্যাকআপের মূল শক্তি সঞ্চয়ের উপায় হলো ব্যাটারি। 

পাওয়ার ব্যাকআপ সিস্টেম (Power Backup System):
- মেইন পাওয়ার লাইন বন্ধ হয়ে গেলে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সচল রাখতে ব্যাটারি ব্যাংক ব্যবহার করা হয়, যেটি চার্জ হয়ে বিদ্যুৎ ধরে রাখে। একে বলা হয় পাওয়ার ব্যাকআপ।
- ইনভার্টার বা পাওয়ার ব্যাকআপ ডিভাইস ব্যাটারির ডিসি (DC) সাপ্লাইকে পরিবর্তন করে এসি (AC) সাপ্লাইতে রূপান্তর করে, যা বৈদ্যুতিক বা ইলেকট্রনিক যন্ত্রের জন্য উপযোগী।
- ব্যবহার ও প্রয়োজনে এই পাওয়ার ব্যাকআপের বিভিন্ন ধরন রয়েছে:
- IPS (Instant Power Supply),
- UPS (Uninterrupted Power Supply),
- EPS (Emergency Power Supply),
- QPS (Quick Power Supply)। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) - নবম-দশম শ্রেণি।

৭,৭৬৩.
টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেয়া হয়, এই প্রযুক্তিটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. বায়োইনফরমেট্রিক্স
  2. ন্যানোটেকনোলজি
  3. বায়োসেন্সর
  4. রোবটিক্স
সঠিক উত্তর:
ন্যানোটেকনোলজি
উত্তর
সঠিক উত্তর:
ন্যানোটেকনোলজি
ব্যাখ্যা
• ন্যানোটেকনোলজি:
- Merriam Webster অনলাইন ডিকশনারী অনুসারে ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10-9 মিটার (m)।
- ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। যথা-
১. ক্ষুদ্র থেকে বৃহৎ (Bottom Up):
- এ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়।
- ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়।

২. বৃহৎ থেকে ক্ষুদ্র (Top down):
- টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে, তাকে নির্দিষ্ট আকার দেয়া হয়।
- এক্ষেত্রে সাধারণত Etching প্রক্রিয়াটি সম্পর্কিত। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৬৪.
Deep Blue is related to -
  1. ক) Stock Exchange
  2. খ) Blue Economy
  3. গ) IBM
  4. ঘ) Blue Ocean
সঠিক উত্তর:
গ) IBM
উত্তর
সঠিক উত্তর:
গ) IBM
ব্যাখ্যা
• On May 11, 1997, an IBM computer called IBM ® Deep Blue ® beat the world chess champion after a six-game match: two wins for IBM, one for the champion, and three draws.
- The match lasted several days and received massive media coverage around the world.
- It was the classic plot line of man vs. machine. 

Source: ibm.com
৭,৭৬৫.
মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং - এ ব্যবহৃত হয়?
  1. Register Array
  2. Accumulator
  3. ALU
  4. Control Unit
সঠিক উত্তর:
ALU
উত্তর
সঠিক উত্তর:
ALU
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসরের ALU ( Arithmetic Logic Unit ) অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়।
ALU কে কম্পিউটারের গণনা শাখা বলা হয়।
মূলত কম্পিউটারের প্রসেসর নামে একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ থাকে, যার একটি অংশ ALU
৭,৭৬৬.
নিচের কোনটি সোশাল নেটওয়ার্কিং এর সাইট নয়?
  1. ক) Twitter
  2. খ) DuckDuckgo
  3. গ) Facebook
  4. ঘ) linked in
সঠিক উত্তর:
খ) DuckDuckgo
উত্তর
সঠিক উত্তর:
খ) DuckDuckgo
ব্যাখ্যা
কিছু বিখ্যাত সোশাল নেটওয়ার্কিং এর সাইট: 
1. Facebook
2. Whatsapp
3. Twitter
4. Linkedin
5. Instagram

কিছু সার্চ ইঞ্জিন: 
1. Google
2. DuckDuckgo
3. Bing
4. Yahoo
5. Baidu

উৎস: Live MCQ লেকচার ও ব্রিটানিকা।
৭,৭৬৭.
বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কি ছিল?
  1. ক) IBM 360
  2. খ) IBM 1024
  3. গ) IBM 2048
  4. ঘ) IBM 4096
  5. ঙ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে। এটি ছিল IBM 1620 মডেলের Mainframe কম্পিউটার।
৭,৭৬৮.
Linux is a special version of which operating system?
  1. Windows
  2. DOS
  3. UNIX
  4. macOS
সঠিক উত্তর:
UNIX
উত্তর
সঠিক উত্তর:
UNIX
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) UNIX

লিনাক্স (LINUX):
- লিনাক্স একটি মাল্টি-টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টরভোেল্ডাস (Linus Torvalds) লিনাক্স তৈরি করেন।
- GNU সংস্থা বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে এটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করে।
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- এটি ওপেন সোর্স কোডভিত্তিক।
- লিনাক্সের সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- ব্যবহারকারী লিনাক্সের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭৬৯.
নিচের কোন লজিক গেইটে শুধুমাত্র ১টি ইনপুট ও ১টি আউটপুট থাকে?
  1. ক) AND
  2. খ) OR
  3. গ) NOT
  4. ঘ) NAND
সঠিক উত্তর:
গ) NOT
উত্তর
সঠিক উত্তর:
গ) NOT
ব্যাখ্যা
নট গেইট: 
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট হবে 1.



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৭০.
নিচের কোনটি ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার নয়?
  1. Qrater Pro
  2. Ms Word
  3. Word Perfect
  4. Word Star
সঠিক উত্তর:
Qrater Pro
উত্তর
সঠিক উত্তর:
Qrater Pro
ব্যাখ্যা

• ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার হলো এমন প্রোগ্রাম যা ব্যবহারকারীদের লেখা, রিপোর্ট, চিঠি বা অন্যান্য টেক্সট ফাইল তৈরি, সম্পাদনা এবং ফরম্যাট করার সুবিধা দেয়। এর মধ্যে Ms Word, Word Perfect এবং Word Star সুপরিচিত ডকুমেন্ট প্রসেসর। তবে Qrater Pro ডকুমেন্ট তৈরি করার জন্য নয়; এটি মূলত প্রুফরিডিং বা লেখা যাচাই করার কাজে ব্যবহৃত হয়।
- তাই প্রশ্নে উল্লিখিত চারটি অপশনের মধ্যে Qrater Pro হলো ডকুমেন্ট তৈরি করার সফটওয়্যার নয়। এটি মূলত লেখার মান পরীক্ষা এবং বানান বা ব্যাকরণ ঠিক করার জন্য ব্যবহৃত হয়।


• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
• Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭৭১.
'YouTube'-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সানফ্রান্সিসকোতে
  2. ম্যানলো পার্কে
  3. মাউন্টেন ভিউতে
  4. সান ব্রুনোতে
সঠিক উত্তর:
সান ব্রুনোতে
উত্তর
সঠিক উত্তর:
সান ব্রুনোতে
ব্যাখ্যা
• ইউটিউব:
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা।
- জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

• অন্যদিকে, সানফ্রান্সিসকোতে এক্স (টুইটার) এর সদর দপ্তর, ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর এবং মাউন্টেন ভিউতে গুগলের সদর দপ্তর অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ও অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৭৭২.
অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে-
  1. খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
  2. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
  3. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
  4. সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল
সঠিক উত্তর:
খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
উত্তর
সঠিক উত্তর:
খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
ব্যাখ্যা
• অপটিক্যাল ফাইবার:
- অপটিক্যাল ফাইবার হলো খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল।
- আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে।
- এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত।
- সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে সেটি হচ্ছে একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত।
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ।
- এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়।
- সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৭,৭৭৩.
ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
  5. ঙ) পাচঁটি
সঠিক উত্তর:
ঙ) পাচঁটি
উত্তর
সঠিক উত্তর:
ঙ) পাচঁটি
ব্যাখ্যা
এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান-প্রদান করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৭,৭৭৪.
একটি ইমেইল ঠিকানা কি নিয়ে গঠিত?
  1. ক) Client, Server
  2. খ) Domain, Host
  3. গ) User Id, Server
  4. ঘ) User Id, Domain
সঠিক উত্তর:
ঘ) User Id, Domain
উত্তর
সঠিক উত্তর:
ঘ) User Id, Domain
ব্যাখ্যা
একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
৭,৭৭৫.
তানভীর একজন পাইলট কিন্তু এখনও বিমান চালায় নি। তাই সে এক বিশেষ ধরনের প্রযুক্তির সাহায্য নিয়ে বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করছে। তানভীরের ব্যবহারকৃত প্রযুক্তিটি নিচের কোনটি?
  1. আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স
  2. ভার্চুয়াল রিয়েলিটি
  3. রোবটিক্স
  4. ন্যানো টেকনোলজি
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরি করে।

ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

• ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেশনে, যেখানে বৈমানিকরা বাস্তবে বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জ্ঞান লাভ করে।
- এছাড়া ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে মোটরগাড়ি, জাহাজ ইত্যাদি চালনার বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করা যায়। ফলে প্রশিক্ষণার্থী দ্রুত গাড়ি চালনা শিখতে পারছে। এক্ষেত্রে ঝুঁকির পরিমাণও কমে যাচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৭৬.
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. দ্রুত গতিতে কাজ করা
  2. নির্ভুলভাবে কাজ করা
  3. ক্লান্তিহীন কাজ করা
  4. গণনার সুক্ষ্মতা খুবই কম
সঠিক উত্তর:
গণনার সুক্ষ্মতা খুবই কম
উত্তর
সঠিক উত্তর:
গণনার সুক্ষ্মতা খুবই কম
ব্যাখ্যা
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য :
ক. দ্রুত গতিতে কাজ করা।
খ. নির্ভুলভাবে কাজ করা।
গ. স্মৃতিতে কাজ জমা রাখা। 
ঘ. কম্পিউটারে প্রাপ্ত ফলাফলের সুক্ষ্মতা অতুলনীয়।
ঙ. গণনার সূক্ষ্মতা অত্যন্ত বেশি অর্থাৎ গাণিতিক হিসেবের ক্ষেত্রে অনেক দশমিক স্থান পর্যন্ত ফলাফল দিতে সক্ষম।
চ. দীর্ঘক্ষণ একটানা কাজ করলেও কম্পিউটার ক্লান্ত হয় না বা গণনায় ভুল করে না।

উৎস: www.ebookbou.edu.bd.
৭,৭৭৭.
ফ্যাক্স শব্দটি ইংরেজি __ শব্দের সংক্ষিপ্ত রূপ।
  1. ফ্যাক্সিমো
  2. ফ্যাকটো
  3. ফক্সিকো
  4. ফ্যাকসিমিলি
সঠিক উত্তর:
ফ্যাকসিমিলি
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাকসিমিলি
ব্যাখ্যা
ফ্যাক্স শব্দটি ইংরেজি ফ্যাকসিমিলি শব্দের সংক্ষপ্তি রূপ।
১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন। ১৮৫০ সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডরিক বস্ন্যাকওয়েল এবং ১৯০৭ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন -এর উন্নত রূপ দান করেন।
৭,৭৭৮.
কম্পিউটার ইথিকস টার্মটির সাথে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেন কে?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. ওয়াল্টার ম্যানার
  3. টেড হফ
  4. জন ম্যাকার্থি
সঠিক উত্তর:
ওয়াল্টার ম্যানার
উত্তর
সঠিক উত্তর:
ওয়াল্টার ম্যানার
ব্যাখ্যা
• কম্পিউটার ইথিকস:
- কম্পিউটার ইথিকস বা কম্পিউটার নীতিশাস্ত্র হলো ব্যবহারিক দর্শনশাস্ত্রের একটি শাখা যা পেশা বা সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের বা ইনফরমেশন সিস্টেম বিভাগকে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে।
- বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম কম্পিউটার ইথিকস টার্মটির সাথে পরিচয় করিয়ে দেন।
- ১৯৯২ সালে 'কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট' কম্পিউটার ইথিকস এর বিষয়ে দশটি নির্দেশনা তৈরি করেছিল।
- নির্দেশনাগুলো র‍্যামন সি. বারকুইন তাঁর গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। এই নির্দেশনা হলো-
১. অন্যের ক্ষতি করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করা
২. অন্য কোন ব্যক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কাজের উপর হস্তক্ষেপ না করা
৩. অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ না করা।
৪. চুরির উদ্দেশ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করা।
৫. মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার না করা।
৬. নিজের নয় এরূপ অন্যের যে কোন ধরনের সফ্টওয়্যার কপি না করা।
৭. অনুমতি ব্যতিরেকে অন্যের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রিসোর্স ব্যবহার না করা।
৮. অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ না করা।
৯. এমন কোন প্রোগ্রাম বা সফ্টওয়্যার তৈরি না করা যাতে সমাজের ক্ষতি হয়।
১০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ওই সব উপায়ে ব্যবহার করা উচিত নয় যা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৭৯.
কম্পিউটারের সব যৌক্তিক কার্যক্রম কোন ইউনিট নিয়ন্ত্রণ করে?
  1. অ্যারিথমেটিক লজিক ইউনিট
  2. ক্যাশ মেমোরি 
  3. রেজিস্টার
  4. পাওয়ার সাপ্লাই
সঠিক উত্তর:
অ্যারিথমেটিক লজিক ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
অ্যারিথমেটিক লজিক ইউনিট
ব্যাখ্যা

• কম্পিউটারের সব যৌক্তিক কার্যক্রম অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU) দ্বারা সম্পন্ন হয়। ALU হল প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সংখ্যা ও লজিকাল অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তুলনা এবং শর্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ পরিচালনা করে। যখন কোনো ডেটা প্রসেসরের মধ্যে আসে, তখন ALU সেই ডেটার উপর প্রয়োজনীয় গণনা এবং তুলনামূলক কাজ করে এবং ফলাফল প্রদান করে। ক্যাশ মেমোরি ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়, রেজিস্টার অস্থায়ী তথ্য ধারণ করে, আর পাওয়ার সাপ্লাই শুধুমাত্র শক্তি সরবরাহ করে। তাই সব যৌক্তিক ও গণনামূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করে শুধুমাত্র অ্যারিথমেটিক লজিক ইউনিট।

- সঠিক উত্তর: ক) অ্যারিথমেটিক লজিক ইউনিট।
 
গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৭৮০.
ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়-
  1. ক) কম্পিউটার দিয়ে
  2. খ) সার্ভিস প্রদানকারীর মাধ্যমে
  3. গ) আরপানেট দিয়ে
  4. ঘ) মোবাইল দিয়ে
সঠিক উত্তর:
গ) আরপানেট দিয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) আরপানেট দিয়ে
ব্যাখ্যা
ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আর্পানেট। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৮১.
ডোমেইন রেজিস্ট্রার (Domain Registrar) কী কাজ করে?
  1. ইন্টারনেট ব্রাউজারের জন্য DNS পরিচালনা
  2. ডোমেইন নেম রেজিস্ট্রেশন
  3. সার্ভার হোস্টিং পরিষেবা প্রদান
  4. হ্যাকিং থেকে সুরক্ষা নিশ্চিত করা
সঠিক উত্তর:
ডোমেইন নেম রেজিস্ট্রেশন
উত্তর
সঠিক উত্তর:
ডোমেইন নেম রেজিস্ট্রেশন
ব্যাখ্যা
ডোমেইন রেজিস্ট্রার (Domain Registrar):
- ডোমেইন রেজিস্ট্রার হলো একটি প্রতিষ্ঠান যা ডোমেইন নেম রেজিস্ট্রেশন পরিষেবা প্রদান করে।
- এটি অনুমোদিত সংস্থা ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) বা সংশ্লিষ্ট দেশের ডোমেইন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়।

কাজ:
- গ্রাহকদের জন্য ডোমেইন নেম নিবন্ধন এবং ব্যবস্থাপনা।
- ডোমেইন নেমের মালিকানা এবং DNS সেটআপ কার্যকর করা।
- ডোমেইন নেম নবায়ন, স্থানান্তর, এবং প্রাইভেসি সুরক্ষা সেবা দেওয়া।

উদাহরণ:
GoDaddy
Namecheap
Google Domains
Bluehost
HostGator

উৎস: ICANN  ওয়েবসাইট।
৭,৭৮২.
ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ কয়টি উপাদান থাকে?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
• ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান থাকে।

• ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং:

- ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান বা কম্পোনেন্ট থাকে। যথা-
১. ক্লায়েন্ট,
২. সার্ভার এবং
৩. নেটওয়ার্ক।

- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৮৩.
অনেকগুলো ফাইলকে একটি ফাইলে রুপান্তর করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Team viewer
  2. খ) 7zip
  3. গ) MS excel
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) 7zip
উত্তর
সঠিক উত্তর:
খ) 7zip
ব্যাখ্যা
Winrar, winzip, 7zip হলো ইউটিলিটি সফটওয়্যার। 
এদের  কাজ :
১। অনেকগুলো ফাইলকে একটি ফাইলে পরিণত করা।
২। ফাইলের সাইজ হ্রাস করা।
৩। ক্ষতিকর ভাইরাস থেকে নিরাপত্তা প্রদান করা।

৭,৭৮৪.
LLM-এর পূর্ণরূপ কী?
  1.  Large Language Model 
  2. Linear Logic Machine
  3.  Local Learning Method 
  4. Low-level Memory
সঠিক উত্তর:
 Large Language Model 
উত্তর
সঠিক উত্তর:
 Large Language Model 
ব্যাখ্যা

• LLM-এর পূর্ণরূপ হলো Large Language Model. এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল যা ভাষা বোঝা, তৈরি করা এবং প্রক্রিয়াকরণের জন্য ডিজাইন করা হয়েছে। LLM সাধারণত বিশাল পরিমাণের টেক্সট ডেটা দিয়ে প্রশিক্ষণ করা হয়, যার ফলে এটি মানুষের মতো বাক্য গঠন করতে, প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন ভাষাগত কাজ সম্পাদন করতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ, ChatGPT ও অন্যান্য উন্নত চ্যাটবটগুলি LLM-এর উপর ভিত্তি করে কাজ করে। এটি শুধুমাত্র শব্দের মিল নয়, বরং প্রাসঙ্গিকতা, ব্যাকরণ, এবং অর্থ বোঝার ক্ষমতাও প্রদান করে। তাই LLM আধুনিক ভাষা প্রযুক্তির মূল ভিত্তি।

• ChatGPT:
- ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
- এটি OpenAI নামে আমেরিকান প্রতিষ্ঠান ৩০ নভেম্বর ২০২২ সালে চালু করে।
- ChatGPT GPT (Generative Pre-training Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
- এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদে।
- ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
- ChatGPT-র কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা ("হ্যালুসিনেশন")।
- ChatGPT নিজে বলে যে এটি একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র নয় এবং তথ্য যাচাই প্রয়োজন।

উৎস: ব্রিটানিকা।

৭,৭৮৫.
নিচের কোনটি একটি স্টোরেজ ডিভাইস?
  1. ক) মনিটর
  2. খ) পাওয়ারসাপ্লাই
  3. গ) প্রসেসর
  4. ঘ) হার্ডডিস্ক
সঠিক উত্তর:
ঘ) হার্ডডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হার্ডডিস্ক
ব্যাখ্যা
হার্ড ডিস্ক (Hard Disk):
- হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি। গোলাকার পাতগুলোর উভয় পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে এবং একটির উপরে একটি স্তূপ আকারে বসানো থাকে।
- পাতগুলোর মাঝখানে থাকে একটি দণ্ড। উক্ত দণ্ডের সাহায্যেই পাতগুলো একটির ওপরে একটি করে বসানো থাকে।
- কাজের সময় পাতগুলো প্রতি মিনিটে ৭২০০ বা আরো বেশিবার আবর্তিত হয়।

মনিটর (Monitor):
- কম্পিউটারের সাহায্যে ডেটা প্রক্রিয়াকরণের পর তৈরীকৃত ফলাফল যখন কোনো ডিভাইস বা হার্ডওয়্যারের সাহায্যে প্রদর্শিত হয় বা শোনা যায় তাকে সফটকপি বলে। আর ব্যবহৃত ডিভাইস বা হার্ডওয়্যারসমূহকে সফটকপি আউটপুট হার্ডওয়্যার বলে।
- মনিটর হলো একটি অন্যতম সফটকপি আউটপুট হার্ডওয়্যার, যা দেখতে সাধারণত টেলিভিশনের পর্দার মতো। 

পাওয়ার সাপ্লাই (Power Supply):
- পাওয়ার সাপ্লাই ইউনিট এমন একটি ডিভাইজ যা কম্পিউটারের শক্তি জোগায়।
- কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট কম্পোনেটগুলো যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা ভোল্টেজকে রেগুলেট করে। এ

মাইক্রোপ্রসেসর বা প্রসেসর (Microprocessor or Processor):
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI - Very Large Scale Integration) চিপ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৮৬.
125.101.15.124 আইপি এড্রেসটি কোন ধরনের?
  1. ক) Class A
  2. খ) Class B
  3. গ) Class C
  4. ঘ) Class D
সঠিক উত্তর:
ক) Class A
উত্তর
সঠিক উত্তর:
ক) Class A
ব্যাখ্যা

Class A = 1.0.0.1 to 126.255.255.254
Class B =  128.1.0.1 to 191.255.255.254
Class C =  192.0.1.1 to 223.255.254.254
Class D = 224.0.0.0 to 239.255.255.255

৭,৭৮৭.
১ টেরাবাইট = ?
  1. ১০২৪ গিগাবাইট
  2. ১০২৪ পেটাবাইট
  3. ১০২৪ মেগাবাইট
  4. ১০২৪ নিবল
সঠিক উত্তর:
১০২৪ গিগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১০২৪ গিগাবাইট
ব্যাখ্যা

১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।

বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

পরিমাপ:
- ১ নিবল = ৪ বিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৭,৭৮৮.
Which command is used to reboot computer system?
  1. ক) Ctrl + Alt + Tab
  2. খ) Ctrl + Alt + V
  3. গ) Ctrl + Alt + R
  4. ঘ) Ctrl + Alt + Del
সঠিক উত্তর:
ঘ) Ctrl + Alt + Del
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ctrl + Alt + Del
ব্যাখ্যা
- Ctrl + Alt + Del: কম্পিউটার সিস্টেম রিবুট করতে এই কমান্ড ব্যবহার করা হয়।
- Ctrl + Alt + Tab: কম্পিউটারে একসাথে রানিং সকল উইন্ডো দেখার জন্য ব্যবহার করা হয় ৷
- Ctrl + Alt + Shift এর মাধ্যমে অনেকগুলো কমান্ড দেয়া হয়। যেমন:
C - Copy relative path,
N - Go to symbol,
H - Pop up Hector,
V - paste simple,
L - Format file,
I - Run inspection by name.

উৎস: Microsoft
৭,৭৮৯.
ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান নয় কোনটি?
  1. Source
  2. Medium
  3. Action
  4. Destination
সঠিক উত্তর:
Action
উত্তর
সঠিক উত্তর:
Action
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের ধারণা:
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্যবিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়।
- ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়।

ডাটা কমিউনিকেশনের উপাদান:
- Action ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান নয়।
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা-
১। ডাটা বা তথ্য (Information),
২। ডাটার উৎস (Source),
৩। প্রেরক (Sender),
৪। মাধ্যম (Medium),
৫। প্রাপক (Receiver) ও
৬। গন্তব্য (Destination)।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৯০.
কোন বৈশিষ্ট্য স্মার্টওয়াচকে নেভিগেশনে কার্যকর করে তোলে?
  1. দিনে একবার অবস্থান দেখায়
  2. শুধুমাত্র কাগজের মানচিত্র সমর্থন করে
  3. কম্পাস সূচক
  4. বিল্ট-ইন ম্যাপ এবং জিপিএস ট্র্যাকিং
সঠিক উত্তর:
বিল্ট-ইন ম্যাপ এবং জিপিএস ট্র্যাকিং
উত্তর
সঠিক উত্তর:
বিল্ট-ইন ম্যাপ এবং জিপিএস ট্র্যাকিং
ব্যাখ্যা
• স্মার্টওয়াচকে নেভিগেশনে কার্যকর করে তোলে ঘ) বিল্ট-ইন ম্যাপ এবং জিপিএস ট্র্যাকিং বৈশিষ্ট্যটি। এই ফিচারটি স্মার্টওয়াচকে বাস্তব সময়ে ব্যবহারকারীর অবস্থান নির্ধারণ ও গন্তব্য নির্দিষ্ট করতে সাহায্য করে। বিল্ট-ইন ম্যাপের মাধ্যমে ঘুরে বেড়ানোর সময় রাস্তাঘাট, ট্রেইল বা শহরের মানচিত্র সরাসরি ঘড়ির স্ক্রিনে দেখা যায়। জিপিএস ট্র্যাকিং ব্যবহারকারীর গতিবিধি অনুসরণ করে এবং দিকনির্দেশনা দেয়, যা হাঁটা, দৌড়ানো বা বাইক চালানোর সময় অত্যন্ত সহায়ক। অন্যান্য অপশন যেমন দিনে একবার অবস্থান দেখানো বা শুধুমাত্র কাগজের মানচিত্র সমর্থন, আধুনিক নেভিগেশনের জন্য অপ্রতুল। তাই কার্যকর নেভিগেশনের জন্য ঘ অপশনটি সর্বাধিক উপযোগী।

• স্মার্ট ওয়াচ:
- স্মার্ট ওয়াচ হলো সাধারণ হাত ঘড়ির মত হাতে পরিধান করার উপযোগী এক ধরণের কম্পিউটিং ডিভাইস।
- সময় বলার পাশাপাশি স্মার্ট ওয়াচগুলো ব্লুটুথ ক্ষমতা সম্পন্ন। প্রতিটি স্মার্ট ওয়াচ ব্লুটুথ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে এবং যা পরিধানকারীর স্মার্টফোনের ক্ষমতা তাঁর ঘড়িতে প্রসারিত করতে সক্ষম।
- ব্যবহারকারী স্মার্ট ওয়াচ ব্যবহার করে ফোনের কল রিসিভ করতে পারে এবং কল দিতেও পারে। তাছাড়াও, ইমেইল পড়তে, আবহাওয়ার প্রতিবেদন পেতে, সঙ্গীত শুনতে, ডিজিটাল এসিস্ট্যান্টকে প্রশ্ন জিজ্ঞাসা করতে ঘড়ির ইন্টারফেস ব্যবহার করতে পারেন।
- স্মার্ট ওয়াচগুলি ১৯৭০ এর দশকের গোড়ার দিকে আবিষ্কৃত হতে থাকে।
- 'হ্যামিল্টন পালসার' ছিল প্রথম ডিজিটাল ঘড়িগুলির মধ্যে একটি, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়েছিল।

• স্মার্ট ওয়াচের ব্যবহার:
- বিভিন্ন স্বাস্থ্য তথ্য যেমন হৃদস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা, রক্তচাপ এবং তাপমাত্রা পর্যবেক্ষণ করতে পারে।
- ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন সুবিধা প্রদান করেন।
- স্মার্টফোনের মতোই মেসেজিং এবং কলিং ফিচার।
- ব্যবহারকারী কোন বিপদে পড়লে জরুরি বার্তা প্রদান করতে পারে।
- মানচিত্র, কম্পাস, altimeter এবং জিপিএস ট্র্যাকিং এর সুবিধা প্রদান করার মাধ্যমে অবস্থান শনাক্তকরনে ব্যবহৃত হয়।

উৎস: Britannica [লিংক]
৭,৭৯১.
OCR প্রযুক্তিতে ডাটা রূপান্তর কোন ফরম্যাটে হয়?
  1. এনক্রিপটেড
  2. টেক্সট
  3. গ্রাফিক
  4. ডাটাবেজ
সঠিক উত্তর:
টেক্সট
উত্তর
সঠিক উত্তর:
টেক্সট
ব্যাখ্যা
OCR প্রযুক্তিতে ডাটা রূপান্তর টেক্সট ফরম্যাটে হয়।

OCR:
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- OCR হলো একটি স্ক্যানিং ও তুলনামূলক প্রযুক্তি, যা প্রিন্ট করা লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR এর কার্যপ্রনালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্ট বিট্র্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেস্কটে রুপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বিশেষ ক্যারেকটার চিনতে পারে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
৭,৭৯২.
ওয়েবসাইট কোন দুটি অংশ নিয়ে গঠিত?
  1. ক) Client, Server
  2. খ) User ID, Domain
  3. গ) User ID, ISP
  4. ঘ) ISP, Host
সঠিক উত্তর:
ক) Client, Server
উত্তর
সঠিক উত্তর:
ক) Client, Server
ব্যাখ্যা
ওয়েবসাইটের দুটি অংশ থাকে- সার্ভার ও ক্লায়েন্ট। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট (request)। সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স (response) পাঠায়।
যেমন- একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে বিভিন্ন তথ্য লিখে ব্যবহারকারী একটি বাটনে ক্লিক করেন, তখন সেই ডেটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার ডেটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি কোনাে সমস্যা না পায় (যেমন- ইতিমধ্যে এই নামে একাউন্ট তৈরি করা আছে), তখন সার্ভার ব্যবহারকারীর একাউন্ট তৈরি করে এবং ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।
আবার কোনাে কারণে একাউন্ট তৈরি করা না গেলেও ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭,৭৯৩.
বুলিয়ান বীজগণিতে একটি চলকের কয়টি মান থাকতে পারে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
♦ বুলিয়ান অ্যালজেবরা:
- সাধারণ বীজগণিতে কোন চলক বা ভেরিয়েবলের বিভিন্ন মান হতে পারে।
- বুলিয়ান বীজগণিতে একটি চলকের কেবল দু'টি মান 'সত্য' (True বা T কিংবা 1) অথবা 'মিথ্যা' (False বা F কিংবা 0) হতে পারে।
- এটি একই সাথে অপটিক্যাল ফাইবারে আলোহীন বা আলোযুক্ত অবস্থা হতে পারে

• বুলিয়ান অ্যালজেবরায় তিনটি মৌলিক ক্রিয়া আছে। যথা-
১. বুলিয়ান যোগের ক্রিয়া (Logical OR Operation), 
২. বুলিয়ান গুণের ক্রিয়া (Logical AND Operation) ও
৩. বুলিয়ান পূরকের ক্রিয়া (Logical NOT Operation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৯৪.
দশমিক সংখ্যা ১০ এর বাইনারি মান কত?
  1. ক) ১১০০
  2. খ) ১০১০
  3. গ) ১০০১
  4. ঘ) ১০১১
সঠিক উত্তর:
খ) ১০১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০১০
৭,৭৯৫.
(25)10 = (?)8
  1. 37
  2. 31
  3. 19
  4. 33
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
Divide by the base 8 to get the digits from the remainders:
Division
by 8
Quotient

Remainder

(Digit)
Digit #
(25)/8 3 1 0
(3)/8 0 3 1

= (31)8
৭,৭৯৬.
HTTPS ব্যবহারের সময় নিরাপত্তা স্তর কোন প্রোটোকল দ্বারা নিশ্চিত হয়?
  1. SSL
  2. FTP
  3. SSH
  4. SMTP
সঠিক উত্তর:
SSL
উত্তর
সঠিক উত্তর:
SSL
ব্যাখ্যা

• HTTPS ব্যবহারের সময় নিরাপত্তা নিশ্চিত করা হয় SSL (Secure Sockets Layer) প্রোটোকলের মাধ্যমে। SSL একটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল যা ওয়েব ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানকে এনক্রিপ্ট করে, ফলে ডেটা তৃতীয় পক্ষ দ্বারা পড়া বা পরিবর্তন করা কঠিন হয়। এটি ডেটার গোপনীয়তা, অখণ্ডতা এবং প্রেরক-প্রাপক যাচাই নিশ্চিত করে। HTTPS মূলত HTTP প্রোটোকলের নিরাপদ সংস্করণ, যা SSL বা তার উন্নত সংস্করণ TLS (Transport Layer Security) ব্যবহার করে।
- অন্যদিকে, FTP ফাইল ট্রান্সফারের জন্য, SSH রিমোট কমান্ডের জন্য, এবং SMTP ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত হয়, তাই HTTPS-এর নিরাপত্তা সরাসরি SSL-এর উপর নির্ভরশীল।

উত্তর: ক) SSL.

HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৭,৭৯৭.
কোনো ফিল্ডে NOT NULL থাকার অর্থ?
  1. ঐ ফিল্ডে ভ্যালু ফাঁকা থাকবে
  2. ঐ ফিল্ডে কোনো ভ্যালু ফাঁকা রাখা যাবে না
  3. ঐ ফিল্ডটি প্রাইমারি কী হতে পারবে না
  4. ঐ ফিল্ডের প্রত্যেকটি ভ্যালু ইউনিক
সঠিক উত্তর:
ঐ ফিল্ডে কোনো ভ্যালু ফাঁকা রাখা যাবে না
উত্তর
সঠিক উত্তর:
ঐ ফিল্ডে কোনো ভ্যালু ফাঁকা রাখা যাবে না
ব্যাখ্যা
• NOT NULL:
- NULL বলতে বোঝায় ফাঁকা।
- NOT NULL বলতে বোঝায় ফাঁকা না।
- অর্থাৎ, কোনো ফিল্ডে NOT NULL থাকার অর্থ হলো ঐ ফিল্ডে কোনো ভ্যালু ফাঁকা রাখা যাবে না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৭৯৮.
লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন কে?
  1. Wozniak
  2. Torvalds
  3. Von Neumann
  4. Charles babbage
সঠিক উত্তর:
Torvalds
উত্তর
সঠিক উত্তর:
Torvalds
ব্যাখ্যা
• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম.
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টরভোল্ডাস (Linus Torvalds) লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
-  GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৯৯.
চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয়?
  1. বাইয়োইনফরমেটিক্স
  2. বায়োমেট্রিক্সে
  3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ
  4. বোবোটিক্সে
সঠিক উত্তর:
বায়োমেট্রিক্সে
উত্তর
সঠিক উত্তর:
বায়োমেট্রিক্সে
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং "bio" অর্থ জীবন, এ দু'টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।
- দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথা
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
• হাতের রেখা শনাক্তকরণ,
• আইরিশ শনাক্তকরণ,
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ,
• ডিএনএ পর্যবেক্ষণ।

২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
• কণ্ঠস্বর যাচাইকরণ।

• রেটিনা:
- রেটিন হলো চক্ষু লেন্সের পেছনের দিকে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্টে গোলাপী রঙের ইষদচ্ছ আলোকসংবেদন আবরণ।
- রেটিনা রড ও কোণ নামক কতগুলি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত ।
- রেটিনার ওপর আলো পড়লে তা স্নায়ুতন্ত্রে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে ফলে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগে।
- রেটিনা ক্যামেরার ফিল্মের মতো কাজ করে, ফটোরেসেপ্টরের মাধ্যমে চিত্রটি ক্যাপচার করে।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৭,৮০০.
নিচের কোন কোম্পানি অপারেটিং সিস্টেম তৈরি করে না?
  1. মাইক্রোসফট
  2. অ্যাপল
  3. গুগল
  4. অ্যামাজন
সঠিক উত্তর:
অ্যামাজন
উত্তর
সঠিক উত্তর:
অ্যামাজন
ব্যাখ্যা

◉ অ্যামাজন (Amazon) অপারেটিং সিস্টেম তৈরি করে না। 

আমাজন:
- বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান হলো আমাজন।
- আমাজন যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কর্মার্স সাইট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
- আমাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস (Jeff Bezos)।
- আমাজনের বর্তমান সিইও Andy Jassy ।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করে না, তবে তারা Fire OS নামে একটি কাস্টমাইজড Android ভার্সন ব্যবহার করে (কিন্তু এটি মূলত Android-এর উপর ভিত্তি করে তৈরি, সম্পূর্ণ নতুন OS নয়)।

অন্যান্য অপশনসমূহ, 
ক) মাইক্রোসফট - Windows OS.
খ) অ্যাপল - macOS, iOS.
গ) গুগল - Android OS, Chrome OS.

উৎস: 
১। ব্রিটানিকা। 
২। সংশ্লিষ্ট ওয়েবসাইট।