বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৭৬ / ১৩১ · ৭,৫০১৭,৬০০ / ১৩,০৮৮

৭,৫০১.
কোন ম্যালওয়্যার অবাঞ্ছিত বিজ্ঞাপন প্রদর্শন করে?
  1. স্পাইওয়্যার
  2. ওয়ার্ম
  3. অ্যাডওয়্যার
  4. ট্রোজান
সঠিক উত্তর:
অ্যাডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডওয়্যার
ব্যাখ্যা

অ্যাডওয়্যার অবাঞ্ছিত বা অননুমোদিত বিজ্ঞাপন প্রদর্শন করে।

​ম্যালওয়্যার (Malware):
- ম্যালওয়্যার হলো একটি সমষ্টিগত শব্দ, যা সাইবার আক্রমণে ব্যবহৃত ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম বোঝাতে ব্যবহৃত হয়।
- ​সাধারণত ব্যবহারকারী বিপজ্জনক লিঙ্ক বা ইমেইলের সঙ্গে সংযোগ করলে এটি ডিভাইসে ইনস্টল হয়। 
​- ম্যালওয়্যারের মধ্যে রয়েছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, রুটকিট, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার ইত্যাদি।

ম্যালওয়ারের সাধারণ ধরণ
• স্পাইওয়্যার (Spyware):
ব্যবহারকারীর কম্পিউটার বা মোবাইল ডিভাইসে গোপনে ইনস্টল করা হয়।
ব্যক্তিগত তথ্য যেমন ওয়েবসাইটের ইতিহাস, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে।

• ওয়ার্ম (Worm):
একটি স্বতন্ত্র প্রোগ্রাম যা নিজেকে অন্যান্য কম্পিউটারে নকল করে সংক্রমিত করে।
ভাইরাসের মতো হোস্ট প্রয়োজন হয় না এবং সাধারণত মানুষের সাহায্য ছাড়াই নেটওয়ার্কে ছড়িয়ে যায়।

• ​ট্রোজান হর্স (Trojan horse):
অনুমোদিত প্রোগ্রামের মধ্যে গোপনভাবে অননুমোদিত নির্দেশাবলী লুকিয়ে রাখে।
 
​আরও কিছু ​ম্যালওয়্যার নিয়ে বিস্তারিত দেওয়া হলো: 
• ​রুটকিট (Rootkit):
কম্পিউটারের হার্ড ড্রাইভের মূল স্তরে সংক্রমণ ঘটায়, যা ড্রাইভ পুরোপুরি মুছে ফেলা ছাড়া সরানো যায় না।  

• ​​ভাইরাস (Virus):
কম্পিউটার প্রোগ্রামের কোডের একটি অংশ যা নিজেকে অন্য কোড বা ফাইলের সাথে সংযুক্ত করে নকল করে।
সাধারণত কম্পিউটারের অপারেটিং সিস্টেমের প্রোগ্রামে সংযুক্ত হয়ে যায়।

​• র‍্যানসমওয়্যার (Ransomware):

ডিভাইস বা ডেটার অ্যাক্সেস ব্লক করে রাখে এবং মালিককে মুক্তির জন্য মুক্তিপণ দিতে বাধ্য করে।
সাধারণত ট্রোজান হর্সের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে ফাইল এনক্রিপ্ট করে।

• স্কেয়ারওয়্যার (Scareware):
ভুল সতর্কবার্তা দেখিয়ে ব্যবহারকারীকে আরও ম্যালওয়্যার ডাউনলোড করতে বা গুরুত্বপূর্ণ তথ্য দিতে প্ররোচিত করে।

​উৎস: ব্রিটানিকা।

৭,৫০২.
CPU performance বৃদ্ধি করতে বারবার ব্যবহৃত ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য কোন মেমোরি ব্যবহৃত হয়?
  1. RAM
  2. Cache Memory
  3. ROM
  4. Hard Disk
সঠিক উত্তর:
Cache Memory
উত্তর
সঠিক উত্তর:
Cache Memory
ব্যাখ্যা

• Cache Memory CPU-এর নিকটবর্তী একটি ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির মেমোরি, যা বারবার ব্যবহৃত ডেটা সংরক্ষণ করে CPU performance বৃদ্ধি করে।

• CPU Performance:
- CPU performance বোঝায় একটি প্রসেসর কত দ্রুত ও দক্ষভাবে নির্দেশনা (instructions) সম্পাদন করতে পারে।
- CPU performance সাধারণত clock speed, number of cores, cache memory, এবং processor architecture-এর উপর নির্ভর করে।

• Clock Speed:
- Clock speed হলো CPU প্রতি সেকেন্ডে কতটি clock cycle সম্পন্ন করতে পারে তার পরিমাপ।
- এটি Hertz (Hz) এককে মাপা হয়।
- আধুনিক প্রসেসরে clock speed সাধারণত Gigahertz (GHz) এ প্রকাশ করা হয়।

• CPU Core:
- Core হলো CPU-এর একটি স্বাধীন processing unit।
- Multi-core processor একই সময়ে একাধিক instruction বা task প্রক্রিয়া করতে পারে।
- উদাহরণ: Dual-core, Quad-core, Octa-core processor।

• Cache Memory:
- Cache memory হলো একটি ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির মেমোরি যা CPU-এর কাছাকাছি অবস্থান করে।
- এটি বারবার ব্যবহৃত ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য সংরক্ষণ করে।
- Cache memory ব্যবহারের ফলে CPU-এর ডেটা অ্যাক্সেস সময় কমে এবং performance বৃদ্ধি পায়।

• Instruction Per Cycle (IPC):
- Instruction per cycle (IPC) বোঝায় CPU একটি clock cycle-এ গড়ে কতটি instruction সম্পাদন করতে পারে।
- IPC বেশি হলে একই clock speed-এ CPU বেশি কাজ সম্পন্ন করতে পারে।

• CPU Architecture:
- CPU architecture বোঝায় প্রসেসরের নকশা এবং instruction set structure।
- উন্নত architecture সাধারণত বেশি efficient processing নিশ্চিত করে।

• Multithreading:
- Multithreading এমন একটি প্রযুক্তি যেখানে একটি CPU core একই সময়ে একাধিক thread পরিচালনা করতে পারে।
- এটি CPU utilization এবং performance বৃদ্ধি করতে সাহায্য করে।

• Benchmark:
- Benchmark হলো CPU performance পরিমাপের একটি standard test।
- বিভিন্ন প্রসেসরের performance তুলনা করার জন্য benchmark ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশন:
- RAM → Primary memory, যা চলমান প্রোগ্রামের ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে।
- ROM → Non-volatile memory, যেখানে স্থায়ীভাবে firmware সংরক্ষিত থাকে।
- Hard Disk → Magnetic secondary storage device, যা স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে।

Source:
- Encyclopaedia Britannica,
- Intel CPU Performance Guide,
- IBM CPU Overview,
- ৯ম ও ১০ম শ্রেণী কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১(ভোকেশনাল),
- Computer Organization and Design – David A. Patterson & John L. Hennessy.

৭,৫০৩.
বিশ্বের প্রথম পূর্নাঙ্গ ইলেকট্রনিক কমপিউটার- 
  1. UNIVAC
  2. PDP
  3. EDSAC
  4. ENIAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

ENIAC:
- ENIAC এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer.
- এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক, ডিজিটাল, এবং প্রোগ্রামযোগ্য কম্পিউটার।
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

অন্যদিকে,
- এডস্যাক (EDSAC) এটি ছিল প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার, যা ১৯৪৯ সালে চালু হয়েছিল। -
- পিডিপি-৮ (PDP-8) এটি ছিল প্রথম মিনি কম্পিউটার, যা ১৯৬৫ সালে বাজারে আসে।
- UNIVAC হল ইলেকট্রনিক ডিজিটাল সঞ্চিত-প্রোগ্রাম কম্পিউটারের একটি লাইনের নাম।

উৎস: ¡) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
       ¡¡)   কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৫০৪.
বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় প্রতিটি অক্টাল ডিজিটে কয়টি বিট ব্যবহৃত হয়?
  1. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় প্রতিটি অক্টাল (octal) সংখ্যা ৮-এর ঘাত অনুযায়ী তৈরি হয়। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে মাত্র ৮টি ডিজিট (0 থেকে 7) ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যা ২-এর ঘাত অনুযায়ী তৈরি হয় এবং প্রতিটি ডিজিটকে ০ বা ১ দ্বারা প্রকাশ করা হয়। অক্টাল সংখ্যা পেতে, বাইনারি সংখ্যাকে তিনটি করে বিটে ভাগ করা হয়, কারণ ২ = ৮। অর্থাৎ, তিনটি বাইনারি বিট একেকটি অক্টাল সংখ্যা প্রকাশ করতে যথেষ্ট। উদাহরণস্বরূপ, বাইনারি 101 কে তিনটি বিট হিসেবে নেওয়া হলে এটি অক্টাল 5 হিসাবে প্রকাশ করা যায়। সুতরাং, প্রতিটি অক্টাল ডিজিটের জন্য ৩টি বিট ব্যবহার করা হয়। উত্তর: গ) ৩।

• বাইনারি থেকে অক্ট্যাল রূপান্তর: 
- একটি অক্ট্যাল সংখ্যা তিন বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায়।
- আমরা জানি, বাইনারি সংখ্যার ভিত্তি ২ এবং অক্ট্যাল সংখ্যার ভিত্তি ৮।
- বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে সংখ্যাটির অংকগুলোকে তিন বিট বিশিষ্ট ছোট ছোট ভাগে ভাগ করা হয়।
- এরপর প্রতিটি গ্রুপের সমতুল্য অক্ট্যাল মান বসালে তা বাইনারি থেকে অক্টালে রূপান্তরিত হয়।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৫০৫.
যেসকল অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম প্রসেসর ব্যবহার করে না তা কোথায় জমা করা হয়?
  1. ক) Primary Storage
  2. খ) Static Storage
  3. গ) Dynamic Storage
  4. ঘ) Secondary storage
সঠিক উত্তর:
ঘ) Secondary storage
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Secondary storage
ব্যাখ্যা
Secondary storage devices কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ, র‌্যাম এবং ক্যাশ মেমরির পাশাপাশি কাজ করে। এই ডিভাইসগুলি প্রায় সব ধরণের প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশন সংরক্ষণ করে। এতে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারীর ডেটা আইটেম থাকতে পারে। উদাহরণস্বরূপ, internal secondary storage devices এর মধ্যে হার্ড ডিস্ক ড্রাইভ, টেপ ডিস্ক ড্রাইভ এবং কমপ্যাক্ট ডিস্ক ড্রাইভ অন্তর্ভুক্ত।
৭,৫০৬.
নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে কোন ধরনের হ্যাকাররা?
  1. হোয়াইট হ্যাট হ্যাকার
  2. ব্ল্যাক হ্যাট হ্যাকার
  3. গ্রে হ্যাট হ্যাকার
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
• নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে গ্রে হ্যাট হ্যাকার  এবং হোয়াইট হ্যাট হ্যাকাররা।

• হ্যাকিং:
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
- বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা:
১. ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- একজন Black hat hacker যখন কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, তখন দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়।
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।

২. গ্রে হ্যাট হ্যাকার:
- এ ধরনের হ্যাকাররা দুই ধরনের বৈধ এবং অবৈধ দুই ধরনের কাজ করতে পারে।
- একজন গ্রে হ্যাট হ্যাকার যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো খুঁজে বের করে তখন সে তার মন মত কাজ করে।
- এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

৩. হোয়াইট হ্যাট হ্যাকার:
- একজন হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটির বিষয়ে দ্রুত অবহতি করে।
- সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭,৫০৭.
প্লেজিয়ারিজম বলতে কী বুঝায়?
  1. ক) প্রোগ্রামিং
  2. খ) খেলা করা 
  3. গ) চৌর্যবৃত্তি
  4. ঘ) শুরু করার প্রক্রিয়া
সঠিক উত্তর:
গ) চৌর্যবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) চৌর্যবৃত্তি
ব্যাখ্যা
অন্যের লেখা চুরি করে নিজের নামে উপস্থাপন বা প্রকাশ করাকেই বলা হয় প্লেজিয়ারিজম।
অর্থাৎ, তথ্যসূত্র উল্লেখ ব্যতিত কোন ছবি, অডিও, ভিডিও এবং তথ্য ব্যবহার করা হলো প্লেজিয়ারিজম।

প্লেজিয়ারিজম একটি অন্যায় কাজ ও অপরাধ।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই।
৭,৫০৮.
ই-মেইলে 'CC' ফাংশন কী কাজ করে?
  1. ই-মেইল সংরক্ষণ করে
  2. ই-মেইল ডিলিট করে
  3. একই ই-মেইল কপি করে এক বা একাধিক ব্যক্তিকে পাঠানোর কাজ করে
  4. ই-মেইলে ফাইল সংযুক্ত করে
সঠিক উত্তর:
একই ই-মেইল কপি করে এক বা একাধিক ব্যক্তিকে পাঠানোর কাজ করে
উত্তর
সঠিক উত্তর:
একই ই-মেইল কপি করে এক বা একাধিক ব্যক্তিকে পাঠানোর কাজ করে
ব্যাখ্যা
• E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

• ই-মেইলের কিছু গুরুত্বপূর্ণ অংশ:
To
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়।
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

Cc (Carbon Copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, এইক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে।

Bcc(Blind carbon copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।

Attachment
- ই-মেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইল পাঠানোর জন্য Attachment অংশে অ্যাটাচ করে দিতে হয়।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫০৯.
নিচের কোনটি আলফানিউমেরিক কোড নয়?
  1. ক) EANC
  2. খ) ASCII
  3. গ) UNICODE
  4. ঘ) উপরের সবগুলোই আলফানিউমেরিক কোড
সঠিক উত্তর:
ক) EANC
উত্তর
সঠিক উত্তর:
ক) EANC
ব্যাখ্যা

৮-বিট বিসিডি কোডের সাহায্যে সংখ্যা, অক্ষরসহ প্রায় সব ধরণের বিশেষ চিহ্ন বা ক্যারেক্টার (যেমন- +, -, ⋆, /, @, $ ইত্যাদি) প্রকাশ করা যায়। এ ধরণের কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়।
অন্যভাবে বলা যায়, সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি অন্যান্য বর্ণ বা চিহ্নের জন্য কম্পিউটারে যে কোড ব্যবহৃত হয় তাকে আলফানিউমেরিক কোড বলে।
আলফানিউমেরিক কোডগুলো হলো : অ্যাসকি কোড (ASCII Code), ইবিসিডিক কোড (EBCDIC Code) ও ইউনিকোড (Unicode)

৭,৫১০.
FOMA এর পূর্ণরূপ কী?
  1. Fiber Optic Mobile Application
  2. Frequency of Mobile Access
  3. Freedom of Mobile Multimedia Access
  4. Fast Online Mobile Access
সঠিক উত্তর:
Freedom of Mobile Multimedia Access
উত্তর
সঠিক উত্তর:
Freedom of Mobile Multimedia Access
ব্যাখ্যা
• FOMA এর পূর্ণরূপ হলো Freedom of Mobile Multimedia Access. এটি ছিল বিশ্বের প্রথম ৩জি (3G) মোবাইল পরিষেবা, যা ২০০১ সালে জাপানের মোবাইল অপারেটর NTT DoCoMo চালু করে। FOMA নেটওয়ার্কটি W-CDMA (Wideband Code Division Multiple Access) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা তুলনামূলকভাবে উচ্চগতির ডেটা ট্রান্সমিশন এবং উন্নত মাল্টিমিডিয়া সেবা প্রদান করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও কল, মাল্টিমিডিয়া মেসেজিং এবং উচ্চমানের ভয়েস কল উপভোগ করতে পারেন। FOMA প্রযুক্তি মোবাইল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করে এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী ৩জি নেটওয়ার্কের মানদণ্ড স্থাপন করে। তাই সঠিক উত্তর: গ) Freedom of Mobile Multimedia Access.

• মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম (Third Generation-3G: 2001-2008):
- জাপানের DoCoMo কোম্পানি পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু করে।
- দ্বিতীয় হতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হলো সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- সার্কিট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন অংশ বা পার্টে বিভক্ত হয়ে একটি সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছে, যার ফলে এর নিরাপত্তা ব্যবস্থা কম।
- প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে গন্তব্যে পৌঁছে এবং এর নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়। এতে অবশ্য উভয় সুইচিং পদ্ধতি চলে।
- ভিডিও কল, ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA (Freedom of Mobile Multimedia Access) ইত্যাদি সুবিধা নিয়ে থ্রি-জি মোবাইল ফোন চালু হয়।
- পূর্বের তুলনায় উচ্চ ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার শুরু হয় (ডেটা ট্রান্সফার রেট 2 Mbps- এর বেশি)।

• মূলত এই প্রজন্মের ফোনে নিম্নের চারটি স্ট্যান্ডার্ড চালু হয়:
1. HSPA (High speed package Access),
2. WCDMA (Wide band code division multiple access),
3. 3GPP (3rd Generation Partnership Project )
4. UMTS (Universal Mobile Telecommunication System)I

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭,৫১১.
EDGE কোন মোবাইল প্রযুক্তির উন্নত সংস্করণ?
  1. Wi-Fi
  2. CDMA
  3. LTE
  4. GSM
সঠিক উত্তর:
GSM
উত্তর
সঠিক উত্তর:
GSM
ব্যাখ্যা
• EDGE (Enhanced Data Rates for GSM Evolution) হলো GSM (Global System for Mobile Communications) প্রযুক্তির একটি উন্নত সংস্করণ। এটি মূলত 2.5G বা 2G-এর পরবর্তী ধাপে উন্নয়নের প্রতিনিধিত্ব করে। GSM প্রযুক্তির উপর ভিত্তি করে EDGE দ্রুতগতির ডেটা সেবা প্রদান করে, যা ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল এবং মাল্টিমিডিয়া পরিষেবার জন্য সহায়ক। এটি GPRS-এর (General Packet Radio Service) চেয়ে প্রায় তিনগুণ বেশি ডেটা গতি প্রদান করতে সক্ষম। EDGE-এর মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা সীমিত ব্যান্ডউইডথেও আরও উন্নত অভিজ্ঞতা লাভ করতে পারে। সুতরাং, EDGE মূলত GSM প্রযুক্তির একটি উন্নত সংস্করণ। সঠিক উত্তর: ঘ) GSM.

• EDGE:
- জিপিআরএস এর চাইতে উন্নত মোবাইল ফোন প্রযুক্তি হলো ইডিজিই।
- EDGE এর পুরো অর্থ হলো Enhanced Data rates for GSM Evolution।

• ইডিজিই এর বৈশিষ্ট্য (Features of EDGE):
১. এটি স্ট্যান্ডার্ড GPRS এর চাইতে চারগুণ বেশি ট্রাফিক বহন করতে পারে।
২. থ্রিডি নেটওয়ার্কের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন এর চাহিদাগুলো EDGE পূরণ করেছে।
৩. ৯টি মডুলেশন ও কোডিং স্কিম ব্যবহার করে।
৪. বড় আকারের চিপ ভেন্ডরদের দ্বারা GSM এবং WCDMA/HSPA উভয়টির জন্যই বর্তমানে EDGE সমর্থন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫১২.
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Design
  3. গ) Review
  4. ঘ) Data
সঠিক উত্তর:
ক) Insert
উত্তর
সঠিক উত্তর:
ক) Insert
ব্যাখ্যা
MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন Insert ট্যাব এ পাওয়া যায়।
৭,৫১৩.
Which storage device has the largest capacity in MB's?
  1. ক) A floppy disk
  2. খ) A CD-ROM
  3. গ) Magnetic tape storage
  4. ঘ) Equal Capacity
সঠিক উত্তর:
খ) A CD-ROM
উত্তর
সঠিক উত্তর:
খ) A CD-ROM
ব্যাখ্যা
Storage Capacity of Floppy Disc = 1.44 Megabytes.
Storage Capacity of CD-ROM = 650 Megabytes (Approx.).
৭,৫১৪.
একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয় কোনটির মাধ্যমে?
  1. প্রাইমারি কী
  2. ফরেন কী
  3. কম্পোজিট প্রাইমারি কী
  4. কম্পোজিট কী
সঠিক উত্তর:
ফরেন কী
উত্তর
সঠিক উত্তর:
ফরেন কী
ব্যাখ্যা
- ডেটাবেজ সিস্টেমে কী ফিল্ড প্রধানত ৩ প্রকার। 
যথা - 
• প্রাইমারি কী, 
• কম্পোজিট কী এবং 
• ফরেন কী। 
 
প্রাইমারি কী: 
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়তাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী (Key) বলে। 
- প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয়।

ফরেন কী:
- কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে।
- ফরেন কী'র সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। 

কম্পোজিট প্রাইমারি কী:
- যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়।
- এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫১৫.
সি প্রোগ্রামের কোন ফাংশন আউটপুট দেখায়?
  1. ক) scanf
  2. খ) print
  3. গ) printall
  4. ঘ) printf
সঠিক উত্তর:
ঘ) printf
উত্তর
সঠিক উত্তর:
ঘ) printf
ব্যাখ্যা
#include<stdio.h>
int main()
{
printf("Hello World!");
return 0;
}

- <stdio.h> হল প্রোগ্রামের হেডার ফাইল। এই ফাইলে ইনপুট আউটপুট এর ফাংশনগুলো থাকে।
- প্রোগ্রামের সব কার্যাবলি সম্পাদন হয় main() ফাংশন এর মধ্যে।
- { } এর ভিতরেই মূল প্রোগ্রাম রচনা করতে হয়।
- { } এর ভিতরে যা থাকবে কম্পিউটার সেই কাজগুলোই করবে।
- কোন কিছু প্রিন্ট করার জন্য printf ফাংশন ব্যবহার করা হয়।
- কোন কিছু ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশন ব্যবহার করা হয়।
- প্রতিটি কমান্ডের পরে ; চিহ্ন ব্যবহার করা হয়।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৫১৬.
পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে 9 এর ডাটা টাইপ কোনটি?
  1. bool
  2. int
  3. float
  4. str
সঠিক উত্তর:
int
উত্তর
সঠিক উত্তর:
int
ব্যাখ্যা
• পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে ৯ সংখ্যাটির ডাটা টাইপ হলো int অর্থাৎ integer. Integer হলো এমন একটি ডাটা টাইপ যা পূর্ণসংখ্যা (যেমন ১, ৯, ১০০) সংরক্ষণ করে। পাইথনে যখন আমরা ৯ লিখি, এটি স্বয়ংক্রিয়ভাবে integer হিসেবে গণ্য হয়। অন্যদিকে, bool ডাটা টাইপ শুধু True অথবা False মান ধারণ করে, float ডাটা টাইপ দশমিক সংখ্যাগুলো যেমন ৯.০ বা ৩.১৪ ধারণ করে এবং str ডাটা টাইপ অক্ষর বা শব্দের সারি যেমন "বাংলাদেশ" ধারণ করে। তাই ৯ একটি পূর্ণসংখ্যা হওয়ায় এর ডাটা টাইপ হবে int.

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

• Python-এ 9 এর ডেটা টাইপ হলো int.

কারণ:
• int মানে ইন্টিজার বা পূর্ণসংখ্যা। 5 একটি পূর্ণসংখ্যা, যা দশমিকবিহীন এবং এতে কোনো ভগ্নাংশ নেই। Python সংখ্যাগুলোকে ডেটা টাইপ অনুযায়ী শ্রেণীবদ্ধ করে।

এছাড়াও,
- str (স্ট্রিং): এটি টেক্সট বা অক্ষরযুক্ত মানের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: '5' বা "Hello".
- float: এটি দশমিক সংখ্যার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: 5.0.
- bool: এটি বুলিয়ান মানের জন্য ব্যবহৃত হয়, যেমন True বা False.
- তাই, 5 একটি পূর্ণসংখ্যা এবং এর ডেটা টাইপ int।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৭,৫১৭.
প্রাইমারি স্টোরেজ ডিভাইসের বৈশিষ্ট্য কোনটি?
  1. অ্যাকসেস সময় কম।
  2. ডেটা স্থানান্তরের গতি কম।
  3. ধারণক্ষমতা তুলনামূলকভাবে বেশি থাকে।
  4. বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
সঠিক উত্তর:
অ্যাকসেস সময় কম।
উত্তর
সঠিক উত্তর:
অ্যাকসেস সময় কম।
ব্যাখ্যা
• স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের সুবিধার জন্য স্টোরেজ মিডিয়াতে ডেটা ও নির্দেশাবলি জমা রাখা যায় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়।
- স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary Storage Device) ও
২। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device)

প্রাইমারি স্টোরেজ ডিভাইস:
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম।
•  প্রাইমারি স্টোরেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১। এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে।
২। প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে।
৩। অ্যাকসেস সময় কম
81 ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে।
৫। ডেটা স্থানান্তরের গতি বেশি।
৬। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি।


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫১৮.
এমবেডেড কম্পিউটারের প্রথম ব্যবহার কীসের সাথে জড়িত?
  1. ATM
  2. Space missions
  3. Camera
  4. Satellite
সঠিক উত্তর:
Space missions
উত্তর
সঠিক উত্তর:
Space missions
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার: 
- একটি এমবেডেড সিস্টেম হলো একটি কম্পিউটারাইজড সিস্টেম যা কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি সাধারণত একটি বড় সিস্টেমের মধ্যে কাজ করে এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয় উপাদান নিয়ে গঠিত।
- মেডিক্যাল ডিভাইস, নিরাপত্তা ব্যবস্থা, শিল্প নিয়ন্ত্রক, এমনকি কিছু ঘরোয়া যন্ত্রপাতি যেমন ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয়।

''The first embedded system to be widely recognized was the Apollo Guidance Computer (AGC). Developed by MIT for NASA's Apollo Program in 1965, the AGC was used to control all onboard equipment used during space missions.''

উৎস:
১. Computerhope website
২. [Link]
৭,৫১৯.
HTML পেজে কোন এট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি 'অলটারনেট টেক্সট' নির্ধারণে ব্যবহৃত হয়?
  1. ক) Src
  2. খ) Title
  3. গ) Alt
  4. ঘ) Align
সঠিক উত্তর:
গ) Alt
উত্তর
সঠিক উত্তর:
গ) Alt
ব্যাখ্যা
• HTML পেজে Alt এট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি 'অলটারনেট টেক্সট' নির্ধারণে ব্যবহৃত হয়।
• Alt এট্রিবিউট: HTML পেজে Alt এট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি 'অলটারনেট টেক্সট' নির্ধারণে ব্যবহৃত হয়।
- যেমন: <img src="boat.gif" alt="Big Boat">

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭,৫২০.
ডেটাবেজ কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
ডেটাবেজ ২ প্রকার - ১) সাধারণ ডেটাবেজ ২) সম্পর্ক যুক্ত ডেটাবেজ
৭,৫২১.
হার্ডডিস্ক এর পাতগুলোর পৃষ্ঠে অনেকগুলো এককেন্দ্রিক বৃত্তে ডাটা সংরক্ষণ করা হয়। প্রতিটি বৃত্ত সমান কয়েকটি ভাগে বিভক্ত থাকে। এরূপ একটি ভাগ কে কি বলে?
  1. Track
  2. Shaft
  3. Disk
  4. Sector
সঠিক উত্তর:
Sector
উত্তর
সঠিক উত্তর:
Sector
ব্যাখ্যা

হার্ডডিস্ক (Hard Disk)

১৯৮০ সালের দিকে হার্ডডিস্কের প্রচলন শুরু হয়। হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি। গোলাকার পাতগুলোর উভয় পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে এবং একটির ওপরে একটি স্তূপ আকারে বসানো থাকে। পাতগুলোর মাঝখানে থাকে একটি দন্ড। উক্ত দন্ডের সাহায্যেই পাতগুলো একটির ওপরে একটি করে বসানো থাকে। কাজের সময় পাতগুলো প্রতি মিনিটে ৭২০০ বা আরো বেশিবার আবর্তিত হয়।

হার্ডডিস্ক সাধারণত মটর, স্পিন্ডল, রিড-রাইট হেড, অ্যাকিউটর, ফ্রেম, এয়ার ফিল্টার, গ্লাস অথবা সিরামিক এবং ইলেকট্রনিকসের সমন্বয়ে গঠিত, যা চুম্বকীয় মাধ্যম দ্বারা আবৃত্ত থাকে। একেবারে ওপরের ডিস্কের ওপরের পৃষ্ঠ এবং নিচের ডিস্কের নিচের পৃষ্ঠ ছাড়া অন্য ডিস্কগুলোর উভয় পৃষ্ঠ এবং ওপরের ও নিচের ডিস্কের ভেতরের দিকের পৃষ্ঠে উপাত্ত, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে। 

প্রতিটি ডিস্কের পৃষ্ঠদেশ অসংখ্য বৃত্ত দ্বারা বিভক্ত থাকে। এসব বৃত্তকে ট্র্যাক (Track) বলে। প্রতিটি বৃত্ত কয়েকটি সমান ভাগে ভাগ করা থাকে। এ ধরনের একেকটি ভাগকে সেক্টর (Sector) বলে। প্রতিটি সেক্টরের ডেটা সংরক্ষণের ক্ষমতা সমান। ডিস্কের পৃষ্ঠদেশের ট্র্যাক অদৃশ্য ক্ষুদ্র চুম্বকীয় বিন্দু আকারে তথ্য লিখিত হয় বাইনারি পদ্ধতিতে।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)

৭,৫২২.
কম্পিউটারের কাজ করার গতি প্রধানত কোনটির ওপর নির্ভরশীল?
  1. র‍্যাম
  2. সিপিইউ
  3. হার্ড ড্রাইভ
  4. মনিটর
সঠিক উত্তর:
সিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ
ব্যাখ্যা
• সিপিইউ:
- CPU এর পূর্ণরূপ Central Processing Unit.
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) ও
৩. স্মৃতি অংশ (Memory Unit)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫২৩.
 অপারেটিং সিস্টেমের কাজ নয় কোনটি?
  1. হার্ডওয়্যার নিয়ন্ত্রণ
  2. সফটওয়্যার পরিচালনা
  3. ডাটা ব্যাকআপ নেওয়া
  4. ফাইল ম্যানেজমেন্ট
সঠিক উত্তর:
ডাটা ব্যাকআপ নেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ডাটা ব্যাকআপ নেওয়া
ব্যাখ্যা
ডাটা ব্যাকআপ নেওয়া অপারেটিং সিস্টেমের কাজ নয়।

• অপারেটিং সিস্টেম (Operating System)
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়‍্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়‍্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়‍্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।

• অপারেটিং সিস্টেমের কাজ -
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা।
 
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৭,৫২৪.
তথ্য স্থায়ীভাবে সংরক্ষন করে কোনটি?
  1. ক) স্ট্যাটিক র‍্যাম
  2. খ) ডাইনামিক র‍্যাম
  3. গ) রম
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
গ) রম
উত্তর
সঠিক উত্তর:
গ) রম
ব্যাখ্যা

র‍্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কারণ এতে সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না।
র‍্যামের আধুনিক দুটো প্রধান প্রকার হল স্ট্যাটিক র‍্যাম এবং ডাইনামিক র‍্যাম।
স্ট্যাটিক এবং ডাইনামিক র‍্যাম উভয়ই ভোলাটাইল (বিদ্যুত চলে গেলে স্মৃতি মুছে যায়)। অন্যদিকে রম তথ্য স্থায়ীভাবে সংরক্ষন করে যেটা কোন অবস্থাতেই পরিবর্তন করা যায় না।

৭,৫২৫.
2’s Complement পদ্ধতি কম্পিউটারে সাধারণত কোন ধরনের কাজে ব্যবহার করা হয়?
  1. Character প্রকাশ করতে
  2. Floating Point প্রকাশ করতে
  3. ধনাত্মক সংখ্যা প্রকাশ করতে
  4. ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে
সঠিক উত্তর:
ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে
উত্তর
সঠিক উত্তর:
ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে
ব্যাখ্যা

• 2’s Complement পদ্ধতি কম্পিউটারে প্রধানত ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে ব্যবহার করা হয়। এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি যা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে একই ধরণের বাইনারি রূপে উপস্থাপন করতে সক্ষম। 2’s Complement ব্যবহার করলে বিটের সর্বোচ্চ মানকে চিহ্নবিট হিসেবে ধরে ঋণাত্মক সংখ্যা সহজভাবে গণনা করা যায় এবং ধনাত্মক সংখ্যার সঙ্গে যোগ-বিয়োগ করা যায় কোনো অতিরিক্ত জটিল প্রক্রিয়া ছাড়াই। এতে কম্পিউটার arithmetic operations যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ অনেক সহজ এবং দ্রুত হয়। এছাড়া, এই পদ্ধতি overflow নিয়ন্ত্রণে সাহায্য করে এবং hardware design-এ সুবিধাজনক।
- তাই এটি character বা floating point প্রকাশের জন্য নয়, বরং ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়।

২-এর পরিপূরক (2's Complement):
- কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে (0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0) যে সংখ্যা পাওয়া যায় তাকে ১-এর পরিপূরক বলে।
- বাইনারি সংখ্যাকে ১-এর পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে ১ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক বলা হয়।
- এই পদ্ধতির সাহায্যে যোগ এবং বিয়োগের মতো গাণিতিক অপারেশন সহজেই করা যায়, কারণ একই সার্কিট বা লজিক ব্যবহার করে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার অপারেশন সম্পন্ন করা সম্ভব।

উদাহরণ: 
12 এর বাইনারি মান = 1100
12 এর বিট রেজিস্টার বাইনারি মান = 00001100
1 এর পরিপূরক মান = 11110011
1 এর পরিপূরক মান + 1 = 11110100

সুতরাং, 12 এর 2's Complement 11110100.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

৭,৫২৬.
কোন লজিক গেইটের ক্ষেত্রে সমস্ত ইনপুট 1 হলে আউটপুট 1 হবে না?
  1. OR
  2. XNOR
  3. NAND
  4. AND
সঠিক উত্তর:
NAND
উত্তর
সঠিক উত্তর:
NAND
ব্যাখ্যা
⚪ অপশন আলোচনা:
ক) OR গেইট: OR গেইটে যদি সব ইনপুট 1 থাকে, তবে আউটপুট হবে 1। কারণ OR গেইটে কমপক্ষে একটি ইনপুট 1 থাকলেই আউটপুট 1 হয়।

খ) XNOR গেইট: XNOR গেইটে ইনপুটগুলো একে অপরের সমান হলে আউটপুট 1 হয়। সব ইনপুট 1 থাকলে আউটপুট হবে 1, কারণ 1 এবং 1 একে অপরের সমান।

গ) NAND গেইট: NAND গেইটে সব ইনপুট 1 হলে আউটপুট হবে 0। NAND গেইটের আউটপুট হচ্ছে NOT-AND, অর্থাৎ AND গেইটের বিপরীত। AND গেইটের আউটপুট 1 হলে, NAND গেইটের আউটপুট 0 হয়।

ঘ) AND গেইট: AND গেইটে সব ইনপুট 1 হলে আউটপুট হবে 1, কারণ AND গেইটে সব ইনপুট 1 থাকলে আউটপুটও 1 হয়।

• AND + NOT = NAND গেট।
• NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫২৭.
Face Recognition-এ নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. বায়োমেট্রিক্স
  2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  3. ক্রায়োসার্জারি
  4. রোবটিক্স
সঠিক উত্তর:
বায়োমেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
• Face Recognition-এ বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত করা হয়।

• বায়োমেট্রিক্স:

- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।

• অন্যানা অপশন আলোচনা:
• রোবটিক্স:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।

• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।

• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ সংযোজন কৌশল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫২৮.
(0.46)10 এর বাইনারি রূপ কোনটি?
  1. (0.01110...)2
  2. (0.01011...)2
  3. (0.10101...)2
  4. (0.11001...)2
সঠিক উত্তর:
(0.01110...)2
উত্তর
সঠিক উত্তর:
(0.01110...)2
ব্যাখ্যা

• (0.46)10 এর বাইনারি রূপ (0.01110...)2



উৎস: একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

৭,৫২৯.
Which base numbering system is commonly used in computer science?
  1. Binary
  2. Decimal
  3. Octal
  4. Hexadecimal
সঠিক উত্তর:
Binary
উত্তর
সঠিক উত্তর:
Binary
ব্যাখ্যা
- বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়।
- ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।

• সংখ্যা পদ্ধতিকে সাধারণত ৪ ভাগে ভাগ করা হয়।
(১) ডেসিমেল নাম্বার সিস্টেম,
(২) বাইনারী নাম্বার সিস্টেম,
(৩) অক্টাল নাম্বার সিস্টেম ‍ও
(৪) হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম।

- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্য পদ্ধতি। এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়। এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- বাইনারিতে দুটি অংক ব্যবহৃত হয় বিধায় এ পদ্ধতির বেজ ২। (১১০), (১১০১), (১০১.০১১) ইত্যাদি হলো বাইনারি সংখ্যার উদাহরণ।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে। আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭,৫৩০.
নিচের কোনটি কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে বাঁধা দেয়?
  1. Firewall
  2. Protectionwall
  3. Shieldwall
  4. Boxerwall
সঠিক উত্তর:
Firewall
উত্তর
সঠিক উত্তর:
Firewall
ব্যাখ্যা
ফায়ারওয়াল 
- ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
- ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলিত প্রয়াস।
- কম্পিউটার ফায়ারওয়ালের কাজ- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল সুরক্ষা মূলত একটি কম্পিউটার বা নেটওয়ার্ক এর সুরক্ষার জন্য ব্যবহার করা হয় যার ফলে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারেনা। 
- ফায়ারওয়ালের প্রধান উদ্দেশ্য হল বিপজ্জনক ট্র্যাফিককে দূরে রাখা।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। অর্থাৎ ফায়ারওয়াল আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৩১.
এমবেডেড সিস্টেমে "ফার্মওয়্যার" কী?
  1. হার্ডওয়্যার কম্পোনেন্ট
  2. স্থায়ীভাবে ইনস্টল করা সফটওয়্যার
  3. নেটওয়ার্ক কানেকশন
  4. কৃষি সম্পর্কিত সফটওয়্যার
সঠিক উত্তর:
স্থায়ীভাবে ইনস্টল করা সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
স্থায়ীভাবে ইনস্টল করা সফটওয়্যার
ব্যাখ্যা

◉ ফার্মওয়্যার (Firmware) হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা হার্ডওয়্যার ডিভাইসের (যেমন রাউটার, স্মার্টফোন, IoT ডিভাইস, মাইক্রোকন্ট্রোলার ইত্যাদি) মধ্যে স্থায়ীভাবে প্রোগ্রাম করা থাকে। এটি ডিভাইসের বেসিক ফাংশন নিয়ন্ত্রণ করে এবং সাধারণত ব্যবহারকারী দ্বারা পরিবর্তন করা যায় না।

ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার বা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে।
- অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার ।
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
- এটি এক ধরনের IC. যেমন, PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার ।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।

৭,৫৩২.
ইমেইল গ্রহণ বা ডাউনলোড করার জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহৃত হয়?
  1. POP3
  2. FTP
  3. SMTP
  4. HTTP
সঠিক উত্তর:
POP3
উত্তর
সঠিক উত্তর:
POP3
ব্যাখ্যা

• ইমেইল আদান-প্রদানের ক্ষেত্রে মেইল সার্ভার থেকে ইমেইল ব্যবহারকারীর ডিভাইসে গ্রহণ বা ডাউনলোড করার জন্য POP3 (Post Office Protocol version 3) প্রোটোকলটি ব্যবহৃত হয়।
- অন্যদিকে, ইমেইল পাঠানোর জন্য SMTP ব্যবহৃত হয়।

• ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP প্রটোকল ব্যবহার করা হয়
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উল্লেখ্য:
- FTP: ইন্টারনেটে বা লোকাল নেটওয়ার্কে ফাইল আদান-প্রদান করার জন্য ব্যবহৃত হয়।
- HTTP: এটি মূলত ওয়েব ব্রাউজারে ওয়েবসাইট বা ওয়েব পেজ প্রদর্শনের জন্য ব্যবহৃত হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল।

উৎস: মাইক্রোসফট। ব্রিটানিকা।

৭,৫৩৩.
এমএস ওয়ার্ডে নির্বাচিত টেক্সট কাট করতে কোন কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা হয়?
  1. Ctrl + X
  2. Ctrl + C
  3. Ctrl + V
  4. Ctrl + N
সঠিক উত্তর:
Ctrl + X
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + X
ব্যাখ্যা

◉ Ctrl + X নির্বাচিত টেক্সট বা বিষয়বস্তু কাট (Cut) করার শর্টকাট। এটি ক্লিপবোর্ডে সংরক্ষণ করে এবং মূল অবস্থান থেকে সরিয়ে দেয়।

এমএস ওয়ার্ডে ব্যবহৃত কী-বোর্ডের বিভিন্ন কমান্ড:
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl + B: টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যখানে আনার জন্য।
Ctrl + F: যেকোনো শব্দ বা বাক্য খোঁজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL web address) বা ওয়েবসাইটের অ্যাড্রেস যোগ করার জন্য।
Ctrl + L: Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O: আগে থেকে বানানো word file খোলার জন্য।
Ctrl + S: বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট করার জন্য।
Ctrl + X: যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।

৭,৫৩৪.
রোবটের মুভমেন্টের জন্য রোবটিক্সে কী ব্যাবহার করা হয়?
  1. সেন্সর
  2. অ্যাকচুয়েটর
  3. প্রসেসর
  4. আইসি
সঠিক উত্তর:
অ্যাকচুয়েটর
উত্তর
সঠিক উত্তর:
অ্যাকচুয়েটর
ব্যাখ্যা
• রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।

• রোবট:

- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- জাপানের মুরাতা কোম্পানির রোবট 'মুরাতা বয়'।
- স্যামসাং কোম্পানির রোবট 'রোবোরো'।
- হংকং ভিত্তিক হ্যানসন রোবটিক্স কোম্পানির রোবট 'সোফিয়া'।
- সনি কর্পোরেশন কোম্পানির রোবট 'আইবো'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।

• বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। যেমন-
- শিল্পের বিপজ্জনক ও কঠিন কাজ করা।
- বৃহৎ মেশিনের কষ্টদায়ক যন্ত্রপাতির সংযোজন।
- খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলন।
- মহাকাশ গবেষণায় রোবট ব্যবহৃত হচ্ছে।
- মহাশূন্যের ছবি সংগ্রহ।
- ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে।
- গৃহস্থালীর কাজে রোবট ব্যবহৃত হচ্ছে।
- গভীর অরণ্য কিংবা বহুদূরত্বে শত্রুর উপস্থিতির প্রমাণে।
- শিল্প কারখানায় দ্রুত উৎপাদন কার্য হাসিলে রোবটের ব্যবহার হচ্ছে; ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৩৫.
WWW-তে থাকা ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. সার্ভার
  2. কম্পাইলার
  3. ওয়েব ব্রাউজার
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার
উত্তর
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা

ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে তথ্য দেখতে চায়। এই তথ্য প্রদর্শনের জন্য আমরা ওয়েব ব্রাউজার ব্যবহার করি। ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা ওয়েব সার্ভার থেকে HTML, CSS, JavaScript এবং অন্যান্য ফাইল নিয়ে সেগুলোকে ব্যবহারকারীর জন্য প্রদর্শনযোগ্য আকারে রূপান্তর করে। উদাহরণস্বরূপ, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এবং মাইক্রোসফট এজ হলো জনপ্রিয় ওয়েব ব্রাউজার। সার্ভার মূলত তথ্য সংরক্ষণ করে এবং ব্রাউজারকে তথ্য সরবরাহ করে। কম্পাইলার কোডকে যান্ত্রিকভাবে অনুবাদ করে এবং অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় তৈরি করে। তাই, ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য সঠিক উত্তর হলো ওয়েব ব্রাউজার।

- সঠিক উত্তর: গ) ওয়েব ব্রাউজার।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.

৭,৫৩৬.
স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই প্রয়োজন মতো ডেটা ট্রান্সমিট করা যায় কোন পদ্ধতিতে?
  1. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
  2. সিনক্রোনাস ট্রান্সমিশন
  3. ক) ও খ) উভয়েই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous transmission) : অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস -এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসােক্রোনাস ট্রান্সমিশন। এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়।
যেহেতু পুরােটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি।
বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন, অডিও বা ভিডিও কল -এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

উল্লেখ্য,
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে (Asynchronous Transmission) ডাটা প্রাইমারি স্টোরেজে সংরক্ষণের প্রয়োজন হয় না।
৭,৫৩৭.
ট্রোজান হর্স সাধারণত কীভাবে একটি কম্পিউটারকে সংক্রমিত করে?
  1. নিজে নিজে প্রতিলিপি তৈরি করে এবং নেটওয়ার্ক জুড়ে ছড়িয়ে পড়ে
  2. স্বয়ংক্রিয়ভাবে ইমেইল সার্ভারের মাধ্যমে
  3. BIOS কনফিগারেশন পরিবর্তন করে
  4. ব্যবহারকারীদের প্রতারিত করে এটি ডাউনলোড ও ইনস্টল করায়
সঠিক উত্তর:
ব্যবহারকারীদের প্রতারিত করে এটি ডাউনলোড ও ইনস্টল করায়
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারীদের প্রতারিত করে এটি ডাউনলোড ও ইনস্টল করায়
ব্যাখ্যা
• ট্রোজান হর্স (Trojan Horse) হল একটি ক্ষতিকারক সফটওয়্যার যা সাধারণত একটি দরকারি প্রোগ্রামের ছদ্মবেশে লুকিয়ে থাকে। ব্যবহারকারী যখন সেই ফাইলটি ডাউনলোড করে এবং ইনস্টল করে, তখন ট্রোজান হর্সটি তাদের কম্পিউটারে প্রবেশ করে এবং ক্ষতিকারক কাজ শুরু করে - যেমন তথ্য চুরি, দূর থেকে নিয়ন্ত্রণ নেওয়া ইত্যাদি।

ট্রোজান নিজে থেকে ছড়ায় না বা কপি হয় না (যেমন ভাইরাস বা ওয়ার্ম হয়)। এটি ব্যবহারকারীর ভুলে ইনস্টল করা হয় - সাধারণত ইমেইলের সংযুক্তি, ফ্রি সফটওয়্যারের লিংক, বা ভুয়া আপডেটের মাধ্যমে।

তাই ট্রোজান হর্স সংক্রমণের প্রধান উপায় হল: ব্যবহারকারীকে প্রতারণা করে এটি ডাউনলোড ও ইনস্টল করানো।

• ম্যালওয়্যার (Malware):
- ম্যালওয়্যার (Malware) একটি ইংরেজি শব্দ যার পূর্ণ শব্দরূপ হলো Malicious Software। সাধারণভাবে ম্যালওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।
- যদিও কম্পিউটার ভাইরাসও একই উদ্দেশ্যে ডিজাইন করা হয়ে থাকে তথাপি ম্যালওয়্যার এবং কম্পিউটার ভাইরাসের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। ম্যালওয়্যার সম্পর্কে ভালোভাবে জানার জন্য কম্পিউটার ভাইরাসের সাথে ম্যালওয়্যারের পার্থক্য বোঝাটা অত্যন্ত জরুরী।

- কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কপি হতে পারে এবং এটি কম্পিউটার সিস্টেমে থাকা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামকে আক্রান্ত করে থাকে। অপরপক্ষে ম্যালওয়্যার আরও অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- কম্পিউটার ভাইরাস ছাড়াও ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়ার্ম প্রভৃতি।
- এগুলোর প্রতিটির টাইপ বা প্রকৃতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং এর ক্ষতিসাধন করা। এজন্য এগুলোর প্রত্যেকটি ম্যালওয়্যারের এক একটি টাইপ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এমনকি আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও অ্যাডভান্স লেভেলের ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যেমন: Ransomware.

তথ্যসূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭,৫৩৮.
অন্যের লেখা আত্মসাৎ করে নিজের নামে প্রকাশ করাকে কী বলা হয়?
  1. ফিশিং 
  2. স্ফুফিং
  3. প্লেজিয়ারিজম
  4. স্প্যামিং
সঠিক উত্তর:
প্লেজিয়ারিজম
উত্তর
সঠিক উত্তর:
প্লেজিয়ারিজম
ব্যাখ্যা

• অন্যের লেখা, ভাবনা, বা কাজ নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম (Plagiarism) বলা হয়। এটি এক ধরনের বুদ্ধিবৃত্তিক চুরি, যেখানে লেখক বা সৃষ্টিকর্তার সম্মতি ছাড়া তার চিন্তা বা লেখা ব্যবহার করা হয়। একাডেমিক, সাহিত্যিক বা অনলাইন পরিবেশে এটি গুরুতর অনৈতিক আচরণ হিসেবে গণ্য হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, প্রকাশক এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো প্লেজিয়ারিজমকে প্রতিহত করার জন্য কঠোর নীতি গ্রহণ করে। এটি কেবল লেখার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; চিত্র, গান, গবেষণা প্রবন্ধ বা অন্য কোনও সৃজনশীল কন্টেন্টকেও অন্তর্ভুক্ত করে। সতর্কতা ও যথাযথ উদ্ধৃতি ব্যবহার করলে প্লেজিয়ারিজম এড়ানো যায়।

- সঠিক উত্তর: গ) প্লেজিয়ারিজম।

সাইবার ক্রাইম: 
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে। 
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"। 
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে। 
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়। 
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে। 
- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো- হ্যাকিং, স্প্যামিং, স্ফুফিং, ফিশিং (Phishing), ভিশিং, স্নিকিং, প্লেজিয়ারিজম (Plagiarism) প্রভৃতি। 

প্লেজিয়ারিজম (Plagiarism): 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে। 
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 
- তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায়। 
- বিশেষ করে অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, লেখা, ডেটা, ছবি, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেয়া হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

৭,৫৩৯.
ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য কী ব্যবহৃত হতো?
  1. ফ্লপি ডিস্ক
  2. মেমরি কার্ড
  3. হার্ড ডিস্ক
  4. তারযুক্ত প্লাগবোর্ড
সঠিক উত্তর:
তারযুক্ত প্লাগবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
তারযুক্ত প্লাগবোর্ড
ব্যাখ্যা
• ENIAC:
- ENIAC-এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৪০.
নিচের কোনটি একটি সাইবার অপরাধের ধরণ?
  1. ক) ফিশিং
  2. খ) ডিফ্রেগমেন্টিং
  3. গ) ডিবাগিং
  4. ঘ) হান্টিং
সঠিক উত্তর:
ক) ফিশিং
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিশিং
ব্যাখ্যা
সাইবার ক্রাইম
ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
- হ্যাকিং, স্প্যামিং, সাইবার বুলি, স্পুফিং, ফিশিং, স্নিকিং এসবই সাইবার অপরাধের বিভিন্ন ধরণ।

কম্পিউটার এবং কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ক্রাইম সংগঠিত হচ্ছে। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
নিম্নে প্রচলিত কিছু সাইবার ক্রাইম বা কম্পিউটারে ইন্টারনেট ভিত্তিক ক্রাইমের নাম দেওয়া হলো -
১. হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা।
২. অবৈধভাবে কোন সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার বা ধ্বংসের জন্য বাইরে থেকে সিস্টেমে প্রবেশ করা ।
৩. কোন সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদান না করে।
৪. আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ।
৫. কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা, ইত্যাদি।

[তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম, পৃষ্ঠা - ৩০]
৭,৫৪১.
যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরােধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
  1. Phishing
  2. Man-in-the-Middle
  3. Denial of Service
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
Denial of Service
উত্তর
সঠিক উত্তর:
Denial of Service
ব্যাখ্যা
• যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরােধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি Denial of Service নামে পরিচিত।

• DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

• Man-in-the-Middle: দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়। ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

• Phishing: ফিশিং হলো এক ধরনের হ্যাকিং পদ্ধতি যেখানে একজন হ্যাকার একটি লোভনীয় অফার বা ইমেইলের মাধ্যেম একটি আসল ওয়েবসাইটের নকল করে বিভিন্ন তথ্য চুরি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৫৪২.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
  1. Yahoo
  2. Google
  3. Alta Vista
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়। ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খুঁজাকে ইন্টারনেট ব্রাউজিং বলা হয়। ইন্টারনেটে ব্রাউজ করার জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয়।

- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোন ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট, ফাইল, ছবি, শব্দ বা অন্য কোন ফর্মেটের ডাটা।

- সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের তথ্য দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করলে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সদ্ধান পাওয়া যায়। ইন্টারনেটে সংযোগ স্থাপন করে সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন বিষয়ের ওয়েবপেজের তালিকা পাওয়া যায়। 

- ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েবপেজটি ওপেন হবে। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন: Yahoo, Google, Alta Vista, Mamma, Hotbot, Go ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ-বি এড।
৭,৫৪৩.
"জেমিনি একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে।" - কথাটি কোন প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য?
  1. তৃতীয় প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. পঞ্চম প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্ম
ব্যাখ্যা
• গুগলের ডিপমাইন্ডের বিজ্ঞানীরা জেমিনি নামের এআই/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করেছেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা এআই পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য।
-  অতএব, "জেমিনি একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে।" - কথাটি পঞ্চম প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য।

• পঞ্চম প্রজন্ম (Fifth Generation): 
- সাধারণত ২০০১ সাল থেকে শুরু করে বর্তমান সময়ের কম্পিউটারগুলোকে পঞ্চম প্রজন্মে কম্পিউটার বিবেচনা করা হয়।
- মূলত পঞ্চম প্রজন্ম বলতে প্রকৃত অর্থে ভবিষ্যৎ প্রজন্মকেই বোঝায়। এ প্রজন্মের কম্পিউটারগুলো মানুষের ভাষায় কথা বলা ও মানুষের কথা বুঝতে পারার ক্ষমতাও থাকবে। অর্থাৎ এগুলো হবে বুদ্ধিমান কম্পিউটার।
- পঞ্চম প্রজন্ম VLSI প্রযুক্তিকে অতিক্রম করে UVLSI (Ultra Very Large Scale Integration) প্রযুক্তিতে অবস্থান করবে।

পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
১. বহু মাইক্রোপ্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার।
২. কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন।
৩. স্বয়ংক্রিয় অনুবাদক ও শ্রবণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ ও পরিচালনা।
৪. প্রোগ্রাম সামগ্রীর ব্যাপক উন্নতি।
৫. তথ্য ধারণক্ষমতার ব্যাপক উন্নতি।
৬. হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যাপক ক্রমোন্নতি।
৭. অবিশ্বাস্য দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা।
৮. বিপুল শক্তিসম্পন্ন সুপার কম্পিউটারের উন্নয়ন, ইত্যাদি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) blog.google
৭,৫৪৪.
What is the main purpose of using a VPN? 
  1. To download large files faster
  2. To hide your IP address and encrypt your internet traffic
  3. To increase internet speed
  4. To block advertisements
সঠিক উত্তর:
To hide your IP address and encrypt your internet traffic
উত্তর
সঠিক উত্তর:
To hide your IP address and encrypt your internet traffic
ব্যাখ্যা

• VPN বা Virtual Private Network হলো একটি বিশেষ প্রযুক্তি যা পাবলিক ইন্টারনেট কানেকশন ব্যবহার করার সময় একটি সুরক্ষিত এবং ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করে।

• VPN:
- VPN-এর পূর্ণরূপ: Virtual Private Network.
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN।
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না।

উৎস: টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ব্রিটানিকা [link].

৭,৫৪৫.
মৌজা ম্যাপ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) গ্রাফিক্স ট্যাবলেট
  2. খ) ডিজিটাইজার
  3. গ) লাইট পেন
  4. ঘ) স্ক্যানার
সঠিক উত্তর:
খ) ডিজিটাইজার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিজিটাইজার
ব্যাখ্যা
ডিজিটাইজার একটি ইনপুট ডিভাইস যা দিয়ে গ্রাফিক্স, ড্রয়িং, ম্যাপিং এর কাজ করা যায়। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ডিজিটাইজার ব্যবহার করে মৌজাম্যাপগুলো সংরক্ষণ করে থাকে।

ডিজিটাইজার (Digitizer) : এটিকে ড্রয়িং বাের্ডও বলা হয়, এর মাধ্যমে বড় বড় Drawing, Mapping, Drafting ইত্যাদির কাজ করা হয়। এখানে একটি আয়তাকার চ্যাপ্টা ব্লক (Block) থাকে যাকে বলে ডিজিটাইজার বাের্ড (Board ), ডিজিটাইজিং টেবিল (Digitizing table) বা গ্রাফিক টেবিল (Graphic table) এর আকার ৯"x ১২" থেকে ৪৮ x ৭২" পর্যন্ত হতে পারে। বাের্ডের ভিতরে উপযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। একটি স্টাইলাসের (Stylus কলমের মতাে) সাহায্যে বাের্ডে যা কিছু লেখা বা আঁকা যায় তাই মনিটরের পর্দায় ভেসে ওঠে। সেই সঙ্গে বিভিন্ন সময়ে স্টাইলাসের অবস্থানের x ও y স্থানাঙ্ক (Co- ordinates) কম্পিউটার মেমােরিতে চলে যায়। কাগজে কোনাে গ্রাফ বা ছবি এঁকে তা ডিজিটাইজার বাের্ডে রেখে সেই গ্রাফ বা ছবির উপর স্টাইলাস বুলিয়ে তাকে VDU এর পদায় দেখানাে যায় এবং তার স্থানাঙ্ক কম্পিউটারে ইনপুট করা যায়। এভাবে ডিজিটাইজারের সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ি ইত্যাদি প্ল্যান সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)

৭,৫৪৬.
What is the purpose of a hyperlink?
  1. ক) To link to a specific file or document
  2. খ) To link to a website or webpage
  3. গ) To link to a specific location within a webpage
  4. ঘ) To link to a specific section of a document
সঠিক উত্তর:
খ) To link to a website or webpage
উত্তর
সঠিক উত্তর:
খ) To link to a website or webpage
ব্যাখ্যা
- Hyperlinks, also known as "links," are used to connect web pages to other web pages or resources on the internet.
- They allow users to navigate between different pages on a website or different websites altogether.

Reference: www.w3schools.com
৭,৫৪৭.
কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে কোনটি?
  1. এনকোডার
  2. ডিকোডার
  3. অ্যাডার
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
ডিকোডার
উত্তর
সঠিক উত্তর:
ডিকোডার
ব্যাখ্যা
• এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। 
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যদি 24 = 16টি ইনপুট হয় তাহলে 4টি আউটপুট হবে।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।

• অ্যাডার:
- ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে।
- অ্যাডার দুই ধরনের। যথা-
১. হাফ-অ্যাডার:
-  যে অ্যাডার দুটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে হাফ-অ্যাডার বলে।
২. ফুল-অ্যাডার:
- যে অ্যাডার একটি ক্যারি ও দুটি বিটসহ মোট তিনটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে তাকে ফুল-অ্যাডার বলে।

• ডিকোডার:
- ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n টি ইনপুট থেকে সর্বাধিক 2n টি আউটপুট লাইনের একটিতে 1 ও বাকি সবকটিতে 0 আউটপুট পাওয়া যায়।
- কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর।
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেক্ট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
- n টি বিট দিয়ে 2n টি বাইনারি সংখ্যা লেখা যায়। যেমন- 3টি বিট দিয়ে 0000(0) থেকে 111(7) পর্যন্ত 2n = 8টি বাইনারি সংখ্যা লেখা সম্ভব।
- সুতরাং আউটপুট লাইনগুলোকে 0,1,2.... ইত্যাদি নম্বর দিলে ডিকোডারের সাহায্যে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যা

• রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী।
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৫৪৮.
ই-মেইল ঠিকানায় কোন অংশটি সেবাদাতা প্রতিষ্ঠানের নাম নির্দেশ করে? 
  1. ব্যবহারকারীর নাম
  2. @ চিহ্নের আগের অংশ
  3. @ চিহ্নের পরের অংশ
  4. ডট (.) চিহ্নের পরের অংশ
সঠিক উত্তর:
@ চিহ্নের পরের অংশ
উত্তর
সঠিক উত্তর:
@ চিহ্নের পরের অংশ
ব্যাখ্যা

• ই-মেইল ঠিকানায় @ চিহ্নের পরের অংশটি (যেমন: gmail.com বা yahoo.com) সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান বা ডোমেইন নেম নির্দেশ করে।

• ই-মেইল (E-mail): 

- ই-মেইল বা ইলেকট্রনিক মেইল আজকাল বহুল ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম। 
- কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ স্থাপন করে যে কোনো ডকুমেন্ট, চিঠি-পত্র, চিত্র বা গ্রাফিক্স এবং যে কোনো তথ্য আদান প্রদান করা যায়। 
- টেলিফোন লাইন ও মোডেম ব্যবহার করে এ সংযোগ স্থাপন করা যায়। 
- প্রেরণকৃত তথ্য প্রাপক গ্রহণ না করা পর্যন্ত নেটওয়ার্কের একটি স্টোরেজে (সার্ভার) জমা থাকে। 
- বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফ্রি ই-মেইল পরিষেবা প্রদান করে। 
- ব্যবহারকারীরা এসব সাইটে বিনামূল্যে ই-মেইল একাউন্ট খুলতে পারেন। 
- একাউন্ট তৈরির জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে সাইন আপ বা ক্রিয়েট একাউন্ট অপশনে গিয়ে নির্দিষ্ট তথ্য পূরণ করতে হয়। 
- একাউন্ট তৈরি হলে সেটির মাধ্যমে ই-মেইল আদান-প্রদান করা যায়। 
- ই-মেইল ঠিকানায় সেবাদাতা প্রতিষ্ঠানের ডোমেইন থাকে, যেমন @gmail.com, @yahoo.com ইত্যাদি। 
- প্রতিটি একাউন্টের জন্য পৃথক পাসওয়ার্ড নির্ধারিত থাকে। 
- ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশন থেকে তার ধরন চেনা যায়, যেমন .com (কমার্শিয়াল), .org (সংস্থা), .net (নেটওয়ার্ক), এবং .edu (শিক্ষা প্রতিষ্ঠান)। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৫৪৯.
RAM কোথায় থাকে?
  1. হার্ডডিস্ক
  2. সিপিউ
  3. মাদারবোর্ড
  4. এক্সপানসন বোর্ড
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
♦ মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগস্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের প্রসেসর এবং র‍্যাম মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন- কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লপি ডিস্কড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত। 
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৫০.
জনপ্রিয় ওয়েবিনার এবং মিটিং প্ল্যাটফর্ম Zoom-এর প্রতিষ্ঠাতা -
  1. ক) ঝাং ইয়েমিং
  2. খ) লিও সুয়ানজি
  3. গ) এরিক ইউয়ান
  4. ঘ) এন্ড্রিও ইয়ং
সঠিক উত্তর:
গ) এরিক ইউয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) এরিক ইউয়ান
ব্যাখ্যা
-  ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা - এরিক ইউয়ান (চীনা বংশদ্ভোত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)
- সদরদপ্তর - সানজোসে, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

উৎস: জুম ওয়েবসাইট।
৭,৫৫১.
দশমিক সংখ্যা পদ্ধতির 20 - এর হেক্সাডেসিমেল মান কত?
  1. F
  2. 20
  3. 24
  4. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস - ১৬ যেখানে দশমিক পদ্ধতির বেস - ১০।
হেক্সাডেসিমেল সংখ্যা গুলো হচ্ছে - 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F।
সংখ্যা ও অক্ষর উভয়ই থাকার কারনে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি বলা হয়।
দশমিক - 20 এর হেক্সাডেসিমাল মান - 14; অক্টাল মান - 24 এবং বাইনারি মান - 10100

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৭,৫৫২.
কোনটি তার বিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
  1. ক) Wi-MAX
  2. খ) c-MOS
  3. গ) Bluetooth
  4. ঘ) Broadband
সঠিক উত্তর:
ক) Wi-MAX
উত্তর
সঠিক উত্তর:
ক) Wi-MAX
ব্যাখ্যা
- ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপেরিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (Worldwide Interoperability for Microwave Access) এবং এর IEEE নাম হলো 802.16।
- ওয়াইম্যাক্স (Wimax) এর মাধ্যমে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সৃষ্টি করা যায় স্ট্যান্ডার্ড বা IEEE নাম হলো 802.16।
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- ওয়াইম্যাক্স এর মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকা এমনকি প্রত্যন্ত অঞ্চলেরও ইন্টারনেট অ্যাকসেস সুবিধা পাওয়া যায়।
৭,৫৫৩.
V-SAT ব্যবহার করা হয় -
  1. ক) Receive of data
  2. খ) Voice and video signals over a satellite communication network
  3. গ) Broadcast television
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
V-SAT এর পূর্ণরূপ হচ্ছে Very Small Aparture Terminal. 

Very Small Aparture Terminal (V-SAT): 
-খুব ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে ।
- এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস ৩ মিটারের কম হয়।
- এটি বেশি ব্যবহার হয় বিক্রয়কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান-প্রদানের জন্য।
- দুর্গম ও গ্রাম এলাকায় ইন্টারনেট সেবা দিতে সক্ষম।
- তথ্য গ্রহণ, টেলিভিশনে সম্প্রচার ও স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে ভূমিকা রাখে।
৭,৫৫৪.
এটিএম মেশিন কোন ধরনের কম্পিউটার সিস্টেম এর উদাহরণ?
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মাইক্রো কম্পিউটার
  3. গ) এমবেডেড কম্পিউটার
  4. ঘ) পার্সোনাল কম্পিউটার
সঠিক উত্তর:
গ) এমবেডেড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
গ) এমবেডেড কম্পিউটার
ব্যাখ্যা

Embedded processor, a class of computer, or computer chip, embedded in various machines. These are small computers that use simple microprocessors to control electrical and mechanical functions.
They generally do not have to do elaborate computations or be extremely fast, nor do they have to have great input/output capability, and so they can be inexpensive.
Embedded processors help to control aircraft and industrial automation, and they are common in automobiles and in both large and small household appliances.

Source: britannica.com

৭,৫৫৫.
Which protocol provides e-mail facility among different hosts?
  1. ক) FTP
  2. খ) SMTP
  3. গ) TELNET
  4. ঘ) SNMP
সঠিক উত্তর:
খ) SMTP
উত্তর
সঠিক উত্তর:
খ) SMTP
ব্যাখ্যা
SMTP (Simple Mail Transfer Protocol) is a TCP/IP protocol used in sending and receiving e-mail. However, since it is limited in its ability to queue messages at the receiving end, it is usually used with one of two other protocols, POP3 or IMAP that let the user save messages in a server mailbox and download them periodically from the server. SMTP usually is implemented to operate over Internet port 25.
Many mail servers now support Extended Simple Mail Transfer Protocol (ESMTP), which allows multimedia files to be delivered as e-mail.
Source: webopedia.com
৭,৫৫৬.
ফেসবুক এর জনক কে?
  1. ক) বিল গেটস
  2. খ) মার্ক জাকার বার্গ
  3. গ) মার্ক টোয়েন
  4. ঘ) স্টীভ জবস
সঠিক উত্তর:
খ) মার্ক জাকার বার্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) মার্ক জাকার বার্গ
ব্যাখ্যা
ফেসবুক এর জনক মার্ক জাকারবার্গ। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।
৭,৫৫৭.
ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া কত (মিটারে)?
  1. 10 থেকে 500
  2. 50 থেকে 200
  3. 10 থেকে 1000
  4. 100 থেকে 1000
সঠিক উত্তর:
50 থেকে 200
উত্তর
সঠিক উত্তর:
50 থেকে 200
ব্যাখ্যা
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।

• ওয়াই-ফাই (Wi-Fi): 
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)। 
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত। 
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭,৫৫৮.
স্যালামি অ্যাটাক প্রধানত কোন শিল্পকে টার্গেট করে?
  1. ব্যাংক ও অর্থনীতি
  2. কৃষি
  3. নির্মাণ
  4. শিক্ষা
সঠিক উত্তর:
ব্যাংক ও অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংক ও অর্থনীতি
ব্যাখ্যা
• স্যালামি অ্যাটাক প্রধানত ব্যাংক ও অর্থনীতি খাতকে টার্গেট করে। এটি একটি ধরনের সাইবার ক্রাইম যেখানে হ্যাকাররা ছোট ছোট পরিমাণ অর্থ ক্রমাগত চুরি করে থাকে, যেন ব্যবহারকারী বা ব্যাংক সহজে বুঝতে না পারে। এই ছোট ছোট লেনদেনগুলো সময়ের সাথে যুক্ত হয়ে বড় আর্থিক ক্ষতি সৃষ্টি করে। কারণ এই ধরনের আক্রমণ খুব ধীরে ধীরে ঘটে এবং প্রতিটি লেনদেন খুবই সামান্য, তাই সিস্টেমে তেমন কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে না। ফলে, স্যালামি অ্যাটাক মূলত ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়ায়। কৃষি, নির্মাণ বা শিক্ষা ক্ষেত্রে সাধারণত এই ধরনের আক্রমণ কম দেখা যায়।

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
১. কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
২. ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
৩. ই-মেইল বম্বিং।
৪. বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা।

৫. Data didling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
৬. Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
৭. Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
৮. ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।

৯. লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
১০. ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
১১. ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
১২. ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
৭,৫৫৯.
একসাথে অনেক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুতে সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটি?
  1. MS PowerPoint
  2. MS-DOS
  3. MS Excel
  4. MS Word
সঠিক উত্তর:
MS Excel
উত্তর
সঠিক উত্তর:
MS Excel
ব্যাখ্যা
পরীক্ষার ফলাফলের ডেটা পরিচালনার জন্য MS Excel হল সবচেয়ে উপযুক্ত অ্যাপ্লিকেশন। কারণ এখানে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায় :

- Data Organization,

- Calculations,

- Data Validation,

- Sorting and Filtering,

- Data Export and Import.

 পাওয়ারপয়েন্ট হল একটি প্রেজেন্টেশন সফ্টওয়্যার, যা প্রাথমিকভাবে স্লাইডশো তৈরির জন্য ব্যবহৃত হয়, অন্যদিকে ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যা নথি তৈরি এবং ফর্ম্যাট করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলিতে  ডেটা ম্যানিপুলেশন এবং বিশ্লেষণ ক্ষমতার অভাব রয়েছে।

MS-DOS, অন্যদিকে, একটি অপারেটিং সিস্টেম এবং ডেটা পরিচালনার জন্য একটি অ্যাপ্লিকেশন নয়।

উৎস: ব্রিটানিকা।
৭,৫৬০.
একটি OR গেইটের একটি ইনপুট Low এবং অন্যটি High হলে আউটপুট কত ?
  1. ক) Low
  2. খ) high
  3. গ) low-high
  4. ঘ) high low
সঠিক উত্তর:
খ) high
উত্তর
সঠিক উত্তর:
খ) high
ব্যাখ্যা
Low মানে ০
High মানে ১
০ + ১ =১ (high) 
৭,৫৬১.
আধুনিক কম্পিউটারে প্রধান মেমরি হিসেবে সাধারণত কোন ধরনের RAM ব্যবহার করা হয়?
  1. SRAM
  2. EEPROM
  3. DRAM
  4. Flash Memory
সঠিক উত্তর:
DRAM
উত্তর
সঠিক উত্তর:
DRAM
ব্যাখ্যা

• আধুনিক কম্পিউটারে প্রধান মেমরি হিসেবে সাধারণত DRAM (Dynamic RAM) ব্যবহার করা হয়। DRAM-এ প্রতিটি ডেটা বিট একেকটি ক্যাপাসিটরে সংরক্ষিত থাকে এবং সময়ে সময়ে রিফ্রেশ করতে হয়, তাই একে “ডাইনামিক” বলা হয়। এর নির্মাণ খরচ তুলনামূলকভাবে কম এবং ঘনত্ব বেশি হওয়ায় অল্প স্থানে বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ সম্ভব। যদিও এর গতি SRAM-এর তুলনায় ধীর, তবুও দাম কম এবং স্টোরেজ ক্ষমতা বেশি হওয়ার কারণে DRAM-ই RAM হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর হলো গ) DRAM.
 
• র‍্যাম (RAM):
- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভাবে থাকে।
- এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়।
- র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
- কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cache) ব্যবহার করা হয়।
- র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।

• র‍্যাম দুই ধরনের:
- DRAM (Dynamic RAM),
- SRAM (Static RAM).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৫৬২.
রেজিস্টার এবং ক্যাশ মেমোরি কোন ধরনের মেমোরির অন্তর্ভুক্ত?
  1. ক) প্রধান মেমোরি
  2. খ) সহায়ক মেমোরি
  3. গ) ইন্টারনাল মেমোরি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ইন্টারনাল মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্টারনাল মেমোরি
ব্যাখ্যা
ইন্টারনাল মেমোরি:
- কম্পিউটারের ইন্টারনাল মেমোরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমোরিকে বোঝানো হয়।

১.রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত। 

২. ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরিব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।

প্রধান মেমোরি (Main Memory):
- কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। 
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে প্রধান মেমোরি সংগ্রহ করে রাখে।
- র‍্যাম (RAM) ও রম (ROM) হলো এ ধরনের মেমোরির উদাহরণ। 

সহায়ক মেমোরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলা হয়। 
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমোরির উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৬৩.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. প্লটার
  2. মনিটর
  3. স্পিকার
  4. ওএমআর
সঠিক উত্তর:
ওএমআর
উত্তর
সঠিক উত্তর:
ওএমআর
ব্যাখ্যা
• ওএমআর একটি ইনপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস:

- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস সমূহ হলো:
- কী-বোর্ড,
- মাউস,
- জয়স্টিক,
- বার কোড রিডার,
- ওএমআর,
- স্ক্যানার ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:

- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত।

• আউটপুট ডিভাইস সমূহ হলো:
- মনিটর,
- প্রিন্টার,
- প্লটার,
- স্পিকার
- মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

• ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত ডিভাইস হলো:
- টাচস্ক্রিন
- ডিজিটাল ক্যামেরা
- মডেম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৬৪.
ARPANET-এর সম্পূর্ণ রূপ কী?
  1. Advanced Research Proposal Agency Network
  2. Advanced Research Protocol Agency Network
  3. Advanced Research Program Agency Network
  4. Advanced Research Projects Agency Network
সঠিক উত্তর:
Advanced Research Projects Agency Network
উত্তর
সঠিক উত্তর:
Advanced Research Projects Agency Network
ব্যাখ্যা

• ইন্টারনেট:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET-এর পূর্ণরূপ হলো: ‘Advanced Research Projects Agency Network’.
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP.
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৫৬৫.
নিচের কোনটি জনপ্রিয় DBMS সফটওয়্যার?
  1. Photoshop
  2. AutoCAD
  3. Oracle
  4. Microsoft Word
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা

DBMS (Database Management System) হলো সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে। Oracle Database একটি বিশ্বব্যাপী জনপ্রিয় DBMS সফটওয়্যার।

DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS:
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

অন্যান্য অপশনসমূহ,
Microsoft Word → Word Processing Software.
Photoshop → Graphics/Image Editing Software.
AutoCAD → Computer-Aided Design (CAD) Software.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।

৭,৫৬৬.
00111+10101 এর বাইনারি সংখ্যার যোগফল কত?
  1. ক) 11000
  2. খ) 11101
  3. গ) 11100
  4. ঘ) 01100
সঠিক উত্তর:
গ) 11100
উত্তর
সঠিক উত্তর:
গ) 11100
ব্যাখ্যা
বাইনারি যোগ:
দুটি বাইনারি অংক যোগের জন্য চারটি নিম্নরূপ অবস্থা পাওয়া যায়:
0 + 0 = 0
0 + 1 = 1
1 + 0 = 1
1 + 1 = 0 এবং এর সাথে হাতে 1 থাকবে (হাতে থাকাকে ক্যারি (Carry) বলে)। 


সুতরাং, 00111+10101 = 11100.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৬৭.
আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে‌ ১৯৮৩ সালে। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৫৬৮.
এক ন্যানোমিটার = কত মিটার?
  1. 10-6 মিটার
  2. 10-9 মিটার
  3. 10-3 মিটার
  4. 10-12 মিটার
সঠিক উত্তর:
10-9 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10-9 মিটার
ব্যাখ্যা
• ন্যানোটেকনোলজি:
- গ্রিক শব্দ "Nanos" অথবা ল্যাটিন শব্দ 'nanus' থেকে ন্যানো (Nano) শব্দটি উৎপত্তি হয়েছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা পশু)।
- তবে ন্যানোপ্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিকমাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র যা কোন ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরও অধিক উন্নয়নের সাথে সম্পৃক্ত।
- Merriam Webster অনলাইন ডিকশনারী অনুসারে ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10-9 মিটার (m)।
- ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। যথা-
ক. ক্ষুদ্র থেকে বৃহৎ (Bottom Up):
- এ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়।
- ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়।

খ. বৃহৎ থেকে ক্ষুদ্র (Top down):
- টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে, তাকে নির্দিষ্ট আকার দেয়া হয়।
- এক্ষেত্রে সাধারণত Etching প্রক্রিয়াটি সম্পর্কিত। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,৫৬৯.
OS-2 অপারেটিং সিস্টেম উদ্ভাৱন করে -
  1. মাইক্রোসফট
  2. আইবিএম
  3. গুগল
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
IBM OS/2, in full International Business Machines Operating System/2, an operating system introduced in 1987 by IBM and the Microsoft Corporation to operate the second-generation line of IBM personal computers, the PS/2 (Personal System/2).

Source: Britannica
৭,৫৭০.
প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার কী নামে পরিচিত?
  1. Mark-I
  2. IBM 701
  3. EDVAC
  4. Manchester Baby
সঠিক উত্তর:
Mark-I
উত্তর
সঠিক উত্তর:
Mark-I
ব্যাখ্যা

• প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটারকে Mark-I নামে পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং IBM-এর সহযোগিতায় তৈরি হয়েছিল ১৯৪৪ সালে। Mark-I মূলত একটি যান্ত্রিক এবং বৈদ্যুতিক সংমিশ্রণ দ্বারা কাজ করত, তাই এটিকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়। এটি বড় আকারের ছিল এবং ঘন্টায় কয়েকশো অঙ্কের হিসাব করতে সক্ষম ছিল। Mark-I প্রোগ্রামিংর জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করত এবং বিজ্ঞান ও সামরিক হিসাবের জন্য বিশেষভাবে ব্যবহৃত হত। এই কম্পিউটার আধুনিক ডিজিটাল কম্পিউটারের পথপ্রদর্শক হিসেবে পরিচিত এবং কম্পিউটার বিজ্ঞান ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে।

- সঠিক উত্তর: ক) Mark-I

• ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার:
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
- মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল।
- বর্তমানে এটি প্রদর্শনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

অপশন আলোচনা:
- Manchester Baby:
- এটি ১৯৪৮ সালে তৈরি হওয়া প্রথম stored-program কম্পিউটার।
- এটি ইলেকট্রো-মেকানিক্যাল ছিল না; এটি একটি ইলেকট্রনিক কম্পিউটার।

- EDVAC:
- EDVAC (Electronic Discrete Variable Automatic Computer) তৈরি হয়েছিল ১৯৪৯ সালে।
- এটি একটি ইলেকট্রনিক কম্পিউটার ছিল, ইলেকট্রো-মেকানিক্যাল নয়।

- Mark-I:
- Harvard Mark-I (অথবা IBM Automatic Sequence Controlled Calculator - ASCC) ছিল প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার, যা ১৯৪৪ সালে তৈরি হয়েছিল।
- এটি গণনার জন্য ইলেকট্রনিক সার্কিটের পাশাপাশি মেকানিক্যাল অংশও ব্যবহার করত।
- সুতরাং, এই অপশনটি সঠিক উত্তর।

- IBM 701:
- এটি ১৯৫২ সালে IBM কোম্পানি দ্বারা তৈরি একটি ইলেকট্রনিক কম্পিউটার।
- এটি ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৫৭১.
GSM এর পূর্ণরূপ হলো-
  1. General System  for Mobile Communications
  2. Global Standard for Mobile Technology
  3. Global System for Mobile Communications
  4. General Standard for Mobile Technology
সঠিক উত্তর:
Global System for Mobile Communications
উত্তর
সঠিক উত্তর:
Global System for Mobile Communications
ব্যাখ্যা

• মোবাইল যোগাযোগ (Mobile Communications):
- একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা/তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলা হয়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ক্যাবল ছাড়া যোগাযোগের প্রযুক্তি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতার ফসল হলো মোবাইল কমিউনিকেশন।
- এটি একটি ডুপ্লেক্স বা দ্বিমুখী কমিউনিকেশন সিস্টেম, যার সাহায্যে সুনির্দিষ্ট নেটওয়ার্ক এরিয়ার মধ্যে স্থির বা চলমান উভয় অবস্থায় যে কোনো ধরনের ডেটা কমিউনিকেশন সম্ভব হয়ে থাকে। তবে চলমান অবস্থাতে ডেটা কমিউনিকেশনের বিশেষ সুবিধাটির জন্য এটি মোবাইল কমিউনিকেশন হিসেবেই ব্যাপকভাবে সুপরিচিত।
- বর্তমানে সারা পৃথিবীতে মোবাইল কমিউনিকেশন একটি অতি প্রয়োজনীয় এবং জরুরি সেবা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর জন্য অসংখ্য দেশীয় বা আন্তর্জাতিক মোবাইল সার্ভিস প্রোভাইডার রয়েছে।
- কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডার যে ভৌগোলিক এলাকা জুড়ে তার স্থানীয় সেবাকে বিস্তৃত রাখে, তাকে ঐ মোবাইল সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক কাভারেজ এরিয়া বলা হয় অর্থাৎ মোবাইল কোম্পানিগুলোর স্থানীয় সার্ভিস প্রধানত দেশীয় সীমা দ্বারা নির্ধারিত।

• জিএসএম (GSM):
- GSM এর পূর্ণরূপ Global System for Mobile Communications হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো ব্যক্তি জিএসএম-এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন।
- স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (SMS)-এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএসএম পথিকৃৎ।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো GSM-এর সাথে সংযুক্ত হয়। এর সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ)- মাহবুবুর রহমান।

৭,৫৭২.
রিলেশনাল ডাটাবেজ কী?
  1. অনেকগুলো ইনডেক্স ফাইলের সমষ্টি
  2. ডেটা প্রিন্ট করার সফটওয়্যার
  3. শুধুমাত্র একটি ফাইলের সমষ্টি
  4. একাধিক সম্পর্কযুক্ত টেবিলের সমষ্টি
সঠিক উত্তর:
একাধিক সম্পর্কযুক্ত টেবিলের সমষ্টি
উত্তর
সঠিক উত্তর:
একাধিক সম্পর্কযুক্ত টেবিলের সমষ্টি
ব্যাখ্যা

রিলেশনাল ডাটাবেজ হচ্ছে একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টি।

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয় ।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।

• জনপ্রিয় RDBMS সফটওয়্যারসমূহ:
- Microsoft Access,
- Oracle,
- MySQL,
- SQL Server,
- Informix.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।

৭,৫৭৩.
META-র অন্তর্গত নয় কোনটি?
  1. Messenger
  2. Facebook
  3. Lightshot
  4. Oculus VR
সঠিক উত্তর:
Lightshot
উত্তর
সঠিক উত্তর:
Lightshot
ব্যাখ্যা
• META (আগে Facebook Inc.) হলো একটি প্রযুক্তি কোম্পানি যা মূলত সামাজিক যোগাযোগ এবং ভার্চুয়াল বাস্তবতার পণ্য ও সেবার জন্য পরিচিত। এর অন্তর্ভুক্ত প্রধান প্ল্যাটফর্মগুলোর মধ্যে Facebook, Messenger, এবং Oculus VR অন্যতম। Facebook হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম, যেখানে মানুষ ছবি, ভিডিও, স্ট্যাটাস শেয়ার করে যোগাযোগ করে। Messenger হলো Facebook-এর মেসেজিং অ্যাপ, যা ব্যবহারকারীদের সরাসরি বার্তা পাঠানোর সুবিধা দেয়। Oculus VR হলো ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট এবং প্ল্যাটফর্ম, যা META-এর আওতাভুক্ত। অন্যদিকে, Lightshot হলো একটি তৃতীয়-পক্ষের স্ক্রিনশট টুল, যা META-এর অন্তর্ভুক্ত নয়। তাই সঠিক উত্তর হলো গ) Lightshot।

• Meta/Facebook:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ। (তথ্য: ২ জুন, ২০২৫ পর্যন্ত)।
প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪। 
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 

- মেটার অধীনস্ত সেবাসমূহ হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৭৪.
ফায়ারওয়াল কী ফিল্টার করে?
  1. ক) পকেট
  2. খ) ফাইল
  3. গ) পাসওয়ার্ড
  4. ঘ) প্যাকেট
সঠিক উত্তর:
ঘ) প্যাকেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যাকেট
ব্যাখ্যা
একটি কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা করে ফায়ারওয়াল। এটা দিয়ে ইন্টারনেটের আইপি প্যাকেট ফিল্টার করা হয়। এটি প্রক্সি এপ্লিকেশন থেকেও নিরাপত্তা প্রদান করে।
৭,৫৭৫.
নেটফ্লিক্স ব্যবহারকারীদের কাছে ভিডিও স্ট্রিম করার জন্য মূলত কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. কেবল স্থানীয় সার্ভার
  2. ক্লাউড কম্পিউটিং
  3. কোয়ান্টাম কম্পিউটিং
  4. ব্লকচেইন
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং
ব্যাখ্যা

• নেটফ্লিক্স মূলত ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান করে। এটি কোনো একক স্থানীয় সার্ভারের উপর নির্ভর করে না, বরং বড় বড় ডেটা সেন্টারের মাধ্যমে কাজ করে। ক্লাউড কম্পিউটিং ব্যবহার করলে নেটফ্লিক্স প্রচুর পরিমাণের ভিডিও কন্টেন্ট সঞ্চয়, প্রসেস এবং ব্যবহারকারীর ডিভাইসে দ্রুত পৌঁছাতে পারে। এটি ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী ডেটা ট্রান্সফার করে ল্যাগ বা বিরতি ছাড়াই ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করে। এছাড়াও ক্লাউড প্রযুক্তি নেটফ্লিক্সকে স্কেল করার সুবিধা দেয়, মানে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও সহজে সার্ভিস পরিচালনা করা যায়। তাই সঠিক উত্তর হলো: খ) ক্লাউড কম্পিউটিং।
 
• নেটফ্লিক্স (Netflix): 
- নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস।
- নেটফ্লিক্স ইউজারদের ইন্টারনেটে বিভিন্ন টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা প্রদান করে। 
- প্রয়োজনে এই শো বা মুভিগুলো ডাউনলোড করে অফলাইনেও দেখা যায়। 
- এটি একটি মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান, যেটি ১৯৯৭ সালের ২৯ আগস্ট রিড হ্যাস্টিংস (Reed Hastings) ও মার্ক রেন্ডোল্ফ (Marc Randolph) কর্তৃক - মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে প্রতিষ্ঠিত হয়। 
- নামকরা সব চলচ্চিত্র ও টিভি সিরিয়াল তৈরি করে বিভিন্ন দেশের দর্শকদের মন জয় করেছে নেটফ্লিক্স। 
- নেটফ্লিক্স দেখতে পারবে শুধু তাদের নিবন্ধিত গ্রাহকরা এবং এ জন্য অবশ্যই মাসিক ফি দিতে হবে। 
- বাংলাদেশসহ বহু দেশে নিজেদের জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা চালু করেছে নেটফ্লিক্স। ফলে এই দেশগুলোর নিবন্ধিত গ্রাহকরা যে কোনো স্থান থেকে টিভি শো ও মুভি উপভোগ করতে পারবেন।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand,
- Resource scalability,
- Pay as you go.

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড ,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭,৫৭৬.
কত সালে আরপানেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়?
  1. ১৯৫৯
  2. ১৯৬১
  3. ১৯৬৪
  4. ১৯৬৯
সঠিক উত্তর:
১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯
ব্যাখ্যা

১৯৫৭ সালে তৎকালীন সােভিয়েত রাশিয়া স্পুটনিক উক্ষেপন করার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। এজন্য তারা প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরে গড়ে তােলে একটি প্রজেক্ট।
এই প্রজেক্টের নাম রাখা হয় আরপা (ARPA = Advanced Research Projects Agency)। ১৯৬২ সালে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনােলােজির লিক লিডার (J C R Lick Lider) প্রথম তার গ্যালাকটিক নেটওয়ার্ক কনসেপ্ট বর্ণনা করেন। তাতে বিভিন্ন কম্পিউটারের মধ্যে প্রােগ্রাম ও তথ্যের আদান প্রদানের কথা বলা হয়। তার এই ধারণাই অনেকটা আজকে ইন্টারনেটে রূপলাভ করেছে।
১৯৬৫ সালে থমাস মেরিল (Thomas Merill) এবং লরেন্স রবার্ট (Lorence Robert) প্রথম MIT এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে বােল্ট (Bolt), বেরানাক (Beranak), নিউম্যান (Newman) (সংক্ষেপে BBN) আরপা-এর সাথে যুক্ত হয়ে প্যাকেট-সুইচিং নেটওয়ার্কের উদ্ভাবন করেন। তখন থেকে এর নাম হয় আরপানেট (ARPAnet)।
১৯৬৯ সালের ১লা সেপ্টেম্বর আরপানেট নেটওয়ার্কের ব্যবস্থা চুড়ান্ত হয়। প্রাথমিক অবস্থায় এক্ষেত্রে চারটি সংযােগের ব্যবস্থা করা হয়। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর আরপানেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
১৯৭২ সালের মার্চ মাসে রে টোমলিনশন (Ray Tomlinson) কম্পিউটার থেকে কম্পিউটারে ই-মেইল প্রেরণের জন্য প্রথম সফটওয়্যার তৈরি করেন।
১৯৭৩ সালে Transmission Control Protocol/Internet protocol (TCP/IP) এর উন্নয়ন শুরু হয়।
১৯৭৬ সালে দুইটি নেটওয়ার্কিং সিস্টেমের উন্নয়ন ঘটে। এর একটি হল জেরক্সের ড. রবার্ট ও জে মেটকালফে ইথারনেট। এই ইথারনেটই পরে লােকাল এরিয়া নেটওয়ার্ক উন্নয়নের পথ খুলে দিয়েছিল। অপর সিস্টেসটি ছিল স্যাটনেট (SATNET)।
১৯৮২ সালের দিকে ইন্টারনেট শব্দটি জনপ্রিয় হয়ে উঠে। এই সময় ইন্টারনেটের সংজ্ঞা নিরুপন করে বলা হয় - “ইন্টারনেট হল টিসিপি/আইপি ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযােগ স্থাপন করার পদ্ধতি বিশেষ”।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৭,৫৭৭.
সহায়ক মেমোরির অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ক) চৌম্বক টেপ
  2. খ) চৌম্বক ডিস্ক
  3. গ) অপটিক্যাল ডিস্ক
  4. ঘ) ROM
সঠিক উত্তর:
ঘ) ROM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ROM
ব্যাখ্যা
RAM, ROM হচ্ছে প্রধান মেমোরির উদাহরণ। অপরদিকে, চৌম্বক টেপ , চৌম্বক ডিস্ক  এবং অপটিক্যাল ডিস্ক হচ্ছে সহায়ক মেমোরির উদাহরণ। 

প্রধান মেমোরি হলো যে মেমোরির সাথে সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের প্রত্যক্ষ সংযোগ থাকে তাকেই প্রধান মেমোরি বলা হয়। প্রধান মেমোরিতে সে সব তথ্য-উপাত্ত থাকে, যা সবসময় প্রয়োজন হয়। প্রক্রিয়া করণের জন্য প্রোগ্রাম ও ডাটা স্মৃতিতে সংরক্ষণ করা হয়। এই ধরণের মেমোরির কার্যবলী অত্যন্ত দ্রুতগতির হয়। এই  মেমোরির সঞ্চয় ক্ষমতা কম থাকে। প্রধান মেমোরিকে আবার অভ্যান্তরীণ মেমোরি ও বলা হয়।

যে মেমোরির সাথে মাইক্রো প্রসেসরের সরাসরি কানেকশন থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে থাকে তাকে সহায়ক বা অভ্যান্তরীণ মেমোরি বলা হয়। ব্যবহারকারী এটি থেকে ভবিষ্যতের প্রয়োজনীয় উপাত্ত বা প্রোগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলা হয়। সাধারণতঃ চৌম্বক টেপ, চৌম্বক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক ইত্যাদি। 

সূত্র- ৪০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭,৫৭৮.
কোনটি সাইবারস্টকিং (Cyberstalking) -এর উদাহরণ?
  1. একটি ব্লগে ভদ্রভাবে মন্তব্য করা
  2. বন্ধুর প্রোফাইল অনুসরণ করা
  3. কারো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পছন্দ করা
  4. বারবার হুমকিস্বরূপ বার্তা পাঠানো
সঠিক উত্তর:
বারবার হুমকিস্বরূপ বার্তা পাঠানো
উত্তর
সঠিক উত্তর:
বারবার হুমকিস্বরূপ বার্তা পাঠানো
ব্যাখ্যা

• সাইবারস্টকিং (Cyberstalking) হলো ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে কারও উপর নিয়মিতভাবে হুমকি, তাড়া বা অপ্রয়োজনীয় নজরদারি চালানোর একটি অবৈধ আচরণ। এর মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তি বিশেষকে মানসিকভাবে উত্তেজিত বা ভীত করে রাখা। প্রদত্ত অপশন গুলোর মধ্যে, ঘ) বারবার হুমকিস্বরূপ বার্তা পাঠানো হলো সাইবারস্টকিং-এর উদাহরণ। কারণ এটি পুনরায় পুনরায় তাড়া করার মতো আচরণ এবং প্রাপকের জন্য মানসিক চাপ সৃষ্টি করে। অন্যদিকে, একটি ব্লগে ভদ্রভাবে মন্তব্য করা, বন্ধুর প্রোফাইল অনুসরণ করা বা কারো পোস্ট পছন্দ করা সাধারণ অনলাইন ব্যবহার এবং সেগুলো হুমকি বা দমনমূলক নয়। তাই শুধুমাত্র হুমকিস্বরূপ বার্তা পাঠানো সাইবারস্টকিং-এর অন্তর্ভুক্ত।
 
 • সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।

• উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
- হ্যাকিং,
- স্প্যামিং,
- সাইবার থেফ্ট,
- সাইবার বুলি,
- স্ফুফিং,
- ফিশিং,
- ভিশিং,
- স্নিকিং,
- প্লেজিয়ারিজম,
- Cyberstalking,
- DDoS Attacks, প্রভৃতি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭,৫৭৯.
নিচের কোনটি ফাংশন কী নয়?
  1. ক) F9
  2. খ) F6
  3. গ) F12
  4. ঘ) Alt
সঠিক উত্তর:
ঘ) Alt
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Alt
ব্যাখ্যা
ফাংশন কী: বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়। বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়। ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়। 

কন্ট্রোল কী: কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল ៖ কীসমূহ ব্যবহৃত হয়। কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭,৫৮০.
ASCII কোডটি আবিষ্কার করে-
  1. Bell lab
  2. ANSI
  3. Xerox cor.
  4. Sony Cor.
সঠিক উত্তর:
ANSI
উত্তর
সঠিক উত্তর:
ANSI
ব্যাখ্যা
• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৮১.
কম্পিউটারের আইকিউ (IQ) কত?
  1. 0
  2. 120+
  3. 120
  4. 200
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
• আমরা অনেকেই জানি আই-কিউ (I.Q) হচ্ছে ইনটেলিজেন্স কোশেন্ট (Intelligence Quotient) এর সংক্ষিপ্তরুপ। আর এর বাংলা অর্থ হচ্ছে ‘বুদ্ধ্যঙ্ক’ বা বুদ্ধির পরিমাপ।
• বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

• তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো - 
- বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০। 

• কম্পিউটার একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ঠিক কী করতে হবে তা কল্পনা করতে বা চিন্তা করতে পারে না। যদি না তাকে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রোগ্রাম বা নির্দেশনা দেয়া হয়। কম্পিউটারগুলিকে অবশ্যই প্রতিটি ক্রিয়া সম্পাদনের জন্য নির্দেশনা দিতে হয়। 
- নির্দেশনা ছাড়া কম্পিউটার একটি বোকা যন্ত্র ছাড়া আর কিছু নয়। তাই কম্পিউটারের IQ শূন্য। 
৭,৫৮২.
ডিজিটাল সিস্টেমের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. Bit
  2. Byte
  3. Character
  4. Kilobyte
সঠিক উত্তর:
Bit
উত্তর
সঠিক উত্তর:
Bit
ব্যাখ্যা
• ১ বাইট = ৮ বিট 
• ১ কিলোবাইট = ১০২৪ বাইট 
= ১০২৪ × ৮ বিট 
= ৮১৯২ বিট 

ক্যারেক্টার একাধিক বিটের সমান। 
১ ASCII-code = ১ বাইট = ৮ বিট 
১ UTF-16 character = ২ বাইট = ১৬ বিট

∴ সবচেয়ে ক্ষুদ্রতম একক বিট (Bit)।

উৎস: ব্রিটানিকা 
৭,৫৮৩.
LIFO data structure কোনটি?
  1. ক) Queue
  2. খ) Stack
  3. গ) File
  4. ঘ) Testa
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Stack
উত্তর
সঠিক উত্তর:
খ) Stack
ব্যাখ্যা
Stack- কে বলা হয় LIFO ডেটা স্ট্রাকচার। Stack এ দুই ধরনের Operation হয়; যথা- Push এবং Pop .
৭,৫৮৪.
কোন কোম্পানি প্রথম স্মার্টফোন উদ্ভাবন করেছে?
  1. অ্যাপল
  2. ব্ল্যাকবেরি
  3. আইবিএম
  4. মাইক্রোসফট
সঠিক উত্তর:
আইবিএম
উত্তর
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা

• স্মার্টফোনের ইতিহাসে প্রথম উদ্ভাবক হিসেবে IBM-কে মানা হয়। IBM তাদের Simon Personal Communicator (SPC) তৈরি করে। এটি কেবল ফোন নয়, বরং ইমেইল পাঠানো, ক্যালেন্ডার ব্যবস্থাপনা, নোট লেখা এবং সহজ কিছু অ্যাপ চালানোর ক্ষমতা রাখত। তাই এটি আধুনিক স্মার্টফোনের প্রাথমিক রূপ হিসেবে বিবেচিত হয়। যদিও পরে ব্ল্যাকবেরি এবং অ্যাপল iPhone-এর মাধ্যমে স্মার্টফোনের জনপ্রিয়তা ও প্রযুক্তি উন্নয়ন ঘটায়, IBM-এর Simon প্রথমে “স্মার্টফোন” ধারণা বাস্তবায়ন করেছিল। সুতরাং, প্রশ্নে প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর: গ) আইবিএম।
 
স্মার্টফোন:
- স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত।
- সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে IBM প্রতিষ্ঠান।
- বেলসাউথ প্রতিষ্ঠান ১৯৯৩ সালে স্মার্টফোন বাজারে আনেন।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- স্মার্টফোনে ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।

উৎস: ব্রিটানিকা।

৭,৫৮৫.
লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
গ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
গ) চারটি
ব্যাখ্যা
লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়।
যথা- 

ই-বাণিজ্য বা ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়।

ই-কামর্সকে প্রধানত চার ভাগে শ্রেণিবদ্ধ করা যেতে পারে যথাঃ
Business to Business
Business to Consumer
Consumer to Consumer
Consumer to Business

ই-কমার্সের সুবিধাসমূহ- 
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
২. ই কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায়কে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়।
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।
৬. তথ্যের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৭,৫৮৬.
কোনটি ফাইল কমপ্রেশন সফটওয়্যার?
  1. Netflix
  2. Steam
  3. Skype
  4. 7-Zip
সঠিক উত্তর:
7-Zip
উত্তর
সঠিক উত্তর:
7-Zip
ব্যাখ্যা
• ফাইল কমপ্রেশন সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম যা বড় ফাইল বা ডাটাকে ছোট আকারে সংকুচিত করে, যাতে সেগুলো সহজে সংরক্ষণ এবং দ্রুত আদান-প্রদান করা যায়। উপরের অপশনগুলোর মধ্যে ৭-জিপ (7-Zip) একটি জনপ্রিয় ফাইল কমপ্রেশন সফটওয়্যার। এটি ফাইলগুলোকে জিপ, রার, এবং অন্যান্য ফরম্যাটে কমপ্রেস করতে সক্ষম, ফলে ফাইলের সাইজ কমে যায় এবং স্টোরেজ স্পেস বাঁচে। অন্যদিকে, Netflix হলো একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, Steam একটি গেম ডিস্ট্রিবিউশন সার্ভিস, আর Skype একটি ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ।
- তাই ফাইল কমপ্রেশন সফটওয়্যার হিসেবে 7-Zip সঠিক উত্তর।


• ফাইল কম্প্রেশন (জিপ):
- বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়।
- জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়।
- এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে।

• কিছু ফাইল কম্প্রেশন সফটওয়্যার:
- WinRAR,
- WinZip,
- 7-Zip,
- Stuffit,
- Bandizip,
- Tar,
- Gzip.

উৎস:
১. ব্রিটানিকা।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৭,৫৮৭.
লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত কী ব্যবহার করা হয়?
  1. রেডিও ওয়েভ
  2. মাইক্রো ওয়েভ
  3. ক্যাবল
  4. সবগুলোই
সঠিক উত্তর:
ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
ক্যাবল
ব্যাখ্যা
• লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- LAN এর পূর্ণনাম হচ্ছে Local Area Network।
- সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার এর যে যোগাযোগ তাকে ল্যান বলে।
- একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল কলেজ, অফিস আদালত, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত ক্যাবল (কো-এ্যাক্সিয়াল ক্যাবল, ইউটিপি ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল) ব্যবহার হয়।
- সাধারণত সীমিত এলাকার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৮৮.
কোন নেটওয়ার্ক টপোলজিতে "হাব" কেন্দ্রীয় সংযোগের কাজ করে?
  1. রিং টপোলজি
  2. মেশ টপোলজি
  3. বাস টপোলজি
  4. স্টার টপোলজি
সঠিক উত্তর:
স্টার টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
স্টার টপোলজি
ব্যাখ্যা

• হাব কেন্দ্রীয় সংযোগের কাজ করে এমন নেটওয়ার্ক টপোলজি হলো স্টার টপোলজি। স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস যেমন হাব বা সুইচ থাকে, যার সঙ্গে সমস্ত কম্পিউটার বা নোড সরাসরি সংযুক্ত থাকে। 

হাব: 
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। 
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা। 
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। 
- হাবে মাল্টিপল পোর্ট থাকে। 
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়। 

- কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। 
যথা- 
১। সক্রিয় হাব (Active HUB): 
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে, আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে। 
- এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। 

২। নিষ্ক্রিয় হাব (Passive HUB): 
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে। 
- এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র। এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,৫৮৯.
UPS- এর পূর্ণরূপ কী?
  1. Unportable power Source
  2. Uninterrupted Power Supply
  3. United Parcel Source
  4. United Power Supply
সঠিক উত্তর:
Uninterrupted Power Supply
উত্তর
সঠিক উত্তর:
Uninterrupted Power Supply
ব্যাখ্যা
ইউপিএস (UPS):
- UPS- এর পূর্ণ অর্থ হচ্ছে Uninterrupted Power Supply. এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে।
- সাধারণত কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে কিছু সময় এর জন্য কম্পিউটারকে সচল রাখার জন্য কম্পিউটারে ইউপিএস (UPS) ব্যবহার করা হয়।
- ইউপিএস যন্ত্রটি সরাসরি বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত থাকে এবং এর আউটপুট লাইনের সাথে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট সংযুক্ত থাকে। ফলে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ইউপিএস (UPS) থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
- প্রকারভেদে UPS পাঁচ মিনিট, দশ মিনিট বা কয়েক ঘণ্টা পর্যন্ত ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
- কম্পিউটার, প্রিন্টার, প্লটার, রেফ্রিজারেটর, টিভি ইত্যাদিতে UPS ব্যবহার করা যায়।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম (ইউনিট ১০), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৯০.
ইন্টারনেট থেকে জমি সংক্রান্ত তথ্য ও রেকর্ডের কপি সংগ্রহের পদ্ধতিকে কী নামে অভিহিত করা হয়?
  1. ই-এমটিএস
  2. ই-পুর্জি
  3. ই-পর্চা
  4. ই-লার্নিং
সঠিক উত্তর:
ই-পর্চা
উত্তর
সঠিক উত্তর:
ই-পর্চা
ব্যাখ্যা
⚪ ই-পর্চা:
- অনলাইন থেকে জমি সংক্রান্ত তথ্য, জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার সিস্টেমকে ই-পর্চা বলে। 

⚪ ই-লার্নিং:
প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্বতিকে ই-লার্নিং বলে। 

⚪ ই-পুর্জি:
চিনিকলসমূহের তথ্য ইলেকট্রনিক উপায়ে আখচাষি বা অন্যদের কাছে সরবরাহের পদ্বতিকে ই-পুর্জি বলে। 

⚪ ইএমটিএস: 
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।  
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস (ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম)।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়। 

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৯১.
নিচের কোনটি কী ফিল্ডের কাজ নয়?
  1. রেকর্ড শনাক্তকরণ
  2. রেকর্ড প্রিন্ট করা
  3. রেকর্ড অনুসন্ধান
  4. ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন
সঠিক উত্তর:
রেকর্ড প্রিন্ট করা
উত্তর
সঠিক উত্তর:
রেকর্ড প্রিন্ট করা
ব্যাখ্যা
রেকর্ড প্রিন্ট করা কী ফিল্ডের কাজ নয়।

• কী (Key) ফিল্ড:
- সাধারণত কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়। এই ফিল্ডকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ডের সাহায্যে ডাটাবেজ থেকে রেকর্ড অনুসন্ধান করা, দুই বা ততোধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা, ডাটাবেজের রেকর্ড শনাক্ত করা ইত্যাদি কাজ করা যায়।

• কী ফিল্ড প্রধানত তিন ধরনের হতে পারে, যথা:
১. প্রাইমারি কী (Primary Key),
২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key),
৩. ফরেন কী (Foreign Key).

• প্রাইমারি কী:
- যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে (Unique) শনাক্ত করে ভাকে প্রাইমারি কী বলে।
- কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে।
- এই ফিল্ডগুলোর মধ্যে- একটি শ্রেণিতে শিক্ষার্থীদের রোল নম্বর একটিই থাকে।
- কোনো ফাইলে যে সকল ফিল্ডের ডাটাগুলো অদ্বিতীয় হয় সে সকল ফিল্ডই প্রাইমারি কী হওয়ার যোগ্য।

• কম্পোজিট প্রাইমারি কী:
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে।

• ফরেন কী:
- রিলেশন টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী কে ফরেন কী বলে।
- ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৯২.
কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতি?
  1. ক) র‍্যাম
  2. খ) রম
  3. গ) কমপ্যাক্ট ডিস্ক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) কমপ্যাক্ট ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) কমপ্যাক্ট ডিস্ক
ব্যাখ্যা

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭,৫৯৩.
যেসব দেশের ভাষাকে প্রকাশ করতে আট বিটের বেশি কোড ব্যবহৃত হয়, সে সব ক্ষেত্রে কোন কোড ব্যবহৃত হয়?
  1. ইউনিকোড
  2. অ্যাসকি কোড
  3. বিসিডি কোড
  4. ইবিসিডিক কোড
সঠিক উত্তর:
ইউনিকোড
উত্তর
সঠিক উত্তর:
ইউনিকোড
ব্যাখ্যা
• ইউনিকোড:
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,535 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে ৪ বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫৯৪.
Which shortcut is used to find a specific word or phrase in a document?
  1. Ctrl + E
  2. Ctrl + F
  3. Ctrl + D
  4. Ctrl + C
সঠিক উত্তর:
Ctrl + F
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + F
ব্যাখ্যা
এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ:
- Ctrl + A: ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
- Ctrl + B: টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
- Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
- Ctrl + D কী দিয়ে কোন ওয়েবপেজকে বুকমার্ক করবার জন্য ব্যবহৃত হয়।
- Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
- Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
- Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।

উৎস: Microsoft support.
৭,৫৯৫.
কোনটি ছাড়া ওয়েবপেজে ছবি, হাইপারলিংক, অ্যাংকর নাম ইত্যাদি যুক্ত করা যায় না?
  1. ক) এম্পটি এলিমেন্ট
  2. খ) এট্রিবিউট
  3. গ) হেড
  4. ঘ) কনটেইনার
সঠিক উত্তর:
খ) এট্রিবিউট
উত্তর
সঠিক উত্তর:
খ) এট্রিবিউট
ব্যাখ্যা
• এট্রিবিউট ছাড়া ওয়েবপেজে ছবি, হাইপারলিংক, অ্যাংকর নাম ইত্যাদি যুক্ত করা যায় না।
• এইচটিএমএল এট্রিবিউট (HTML attribute): এট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। 
- যেমন, কোনো টেক্সটে একটি শব্দ আছে। এ শব্দটি যদি লাল রং করা হয় তাহলে এর এট্রিবিউট হবে রেড কালার।
- এইচটিএমএল ডকুমেন্টের জন্য এট্রিবিউট খুবই প্রয়োজনীয়।
- এট্রিবিউট ছাড়া ওয়েবপেজে অনেক তথ্য যেমন- ছবি, হাইপারলিংক, অ্যাংকর নাম ইত্যাদি যুক্ত করা যায় না।
- HTML tag এর সাথে এট্রিবিউট যুক্ত করার জন্য ট্যাগ নামের পর স্পেস দিয়ে এট্রিবিউট নাম, সমান চিহ্ন (=) এবং কোটেশন চিহ্নের মধ্যে এট্রিবিউট ভ্যালু দিতে হবে।
- যেমন, This is paragraph এ টেক্সটি একটি প্যারাগ্রাফ হিসেবে প্রদর্শিত হবে এবং টেক্সট এর রং হবে লাল। এর জন্য কোড লিখতে হবে:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭,৫৯৬.
স্কাইপ (Skype) এক ধরনের -
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ভিডিয়ো যোগাযোগ মাধ্যম
  3. গ) ওয়েব ব্রাউজার
  4. ঘ) ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
সঠিক উত্তর:
খ) ভিডিয়ো যোগাযোগ মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিডিয়ো যোগাযোগ মাধ্যম
ব্যাখ্যা
স্কাইপ (Skype)
- স্কাইপ একটি ভিডিয়ো যোগাযোগ মাধ্যম, ভিওআইপি সেবা ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
- ২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ ও সুইডেনের নিকোলাস জেনস্ট্রম সম্মিলিতভাবে স্কাইপ প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে এটি মাইক্রোসফটের মালিকানাধীন।

মাইক্রোসফট (Microsoft)
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
- মাইক্রোসফটের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।
- মাইক্রোসফটের সার্ভিসসমূহ: OneDrive, Skype, LinkedIn, Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint, Microsoft Access, Microsoft Edge, Outlook, Hotmail প্রভৃতি।

সূত্র: মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট।
৭,৫৯৭.
নিচের কোনটি NAND গেইট?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    • NAND গেইট:
    → AND গেইট + NOT গেইট = NAND গেইট।
    → NAND গেইট AND গেইটের বিপরীত।
    → NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
    → অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
    → NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
    → কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

    figure: NAND গেইট।

    figure: NAND গেইটের সত্যক সারণি।

    অপশন আলোচনা:
    ..........................................................................................................
    অপশন (ক) → AND গেইট।

    ............................................................................................................
    অপশন (খ) → OR গেইট।

    ............................................................................................................
    অপশন (গ) → NOR গেইট।

    .............................................................................................................
    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
    ৭,৫৯৮.
    "Google App Engine" কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
    1. Container as a Service
    2. Infrastructure-as-a-Service - IaaS
    3. Platform-as-a-Service - PaaS
    4. Software-as-a-Service - SaaS
    সঠিক উত্তর:
    Platform-as-a-Service - PaaS
    উত্তর
    সঠিক উত্তর:
    Platform-as-a-Service - PaaS
    ব্যাখ্যা
    • ক্লাউড কম্পিউটিং:
    - ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া।
    - ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
    - অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

    • সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
    ১. Infrastructure-as-a-Service - IaaS:
    - ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
    - উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

    ২. Platform-as-a-Service - PaaS:
    - ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
    - অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
    - উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

    ৩. Software-as-a-Service - SaaS:
    ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
    উদাহরণ: Google Docs.

    • যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে:
    ১. রিসোর্স স্কেলেবিলিটি:
    - ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

    ২. অন-ডিমান্ড:
    - ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

    ৩. পে-অ্যাজ-ইউ-গো:
    - এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

    উৎস:
    ১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
    ১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইাৎ এসসি প্রোগাম বাংলাদেশ উনাক্ত বিশ্ববিদ্যালয়।
    ৭,৫৯৯.
    Which of the following is Amazon's cloud platform?
    1. ক) Azure
    2. খ) AWS
    3. গ) Cloudera
    4. ঘ) GWS
    সঠিক উত্তর:
    খ) AWS
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) AWS
    ব্যাখ্যা
    - অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম হলো AWS
    - AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
    - ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকেই। 
    - তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
     
    উৎস: aws.amazon.com

    অন্যদিকে,
    - Azure মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্লাটফর্ম।
    - Cloudera যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা ম্যানেজম্যান্ট সেবাদানকারী  কোম্পানি।
    ৭,৬০০.
    কী ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না?
    1. ক) মোবাইল ফোন
    2. খ) রেডিও
    3. গ) টেলিভিশন
    4. ঘ) ইন্টারনেট
    সঠিক উত্তর:
    ঘ) ইন্টারনেট
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ইন্টারনেট
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।