বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ১২৮ / ১৩১ · ১২,৭০১১২,৮০০ / ১৩,০৮৮

১২,৭০১.
Which translator program translates and executes a program line by line?
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. Encoder
সঠিক উত্তর:
Interpreter
উত্তর
সঠিক উত্তর:
Interpreter
ব্যাখ্যা
ইন্টারপ্রেটার একটি প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ ও সম্পাদন (execute) করে।

ইন্টারপ্রেটার (Interpreter)
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে।
- একটি লাইন নির্বাহ শেষ হলে ইন্টারপ্রেটার একইভাবে সোর্স প্রোগ্রামের পরবর্তী লাইনে গিয়ে মেশিন ভাষায় অনুবাদ করে তা নির্বাহ করে।
- ইন্টারপ্রেটার প্রোগ্রাম নির্বাহ (রান) করার সময় প্রোগ্রামের ভুল দেখা ও সংশোধন করার সুযোগ দেয়। একটি একটি লাইন করে অনুবাদ করে বিধায় এতে তুলনামূলকভাবে সময় বেশি লাগে।
- ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ দ্বারা ব্যবহৃত হয়।
- যেমন-জাভা, পাইথন।

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে।যথা-
১. কম্পাইলার (Compiler),
২. ইন্টারপ্রেটার (Interpreter),
৩. অ্যাসেম্বলার (Assembler)।

• কম্পাইলার (Compiler)
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলা হয়।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করে, তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে একসাথে তা জানিয়ে দেয়।
- সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।
- ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে।
- যেমন- সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে।

• অ্যাসেম্বলার (Assembler)
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- এটি সব ডেটা ও নির্দেশ প্রধান মেমোরিতে রাখে এবং প্রোগ্রামের কোথাও কোনো ভুল থাকলে এরর মেসেজ দিয়ে জানিয়ে দেয়।
- উদাহরণ: GAS, GNU assemblers.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
১২,৭০২.
Which language is a very high-level programming language?
  1. COBOL
  2. SQL
  3. C
  4. Java
সঠিক উত্তর:
SQL
উত্তর
সঠিক উত্তর:
SQL
ব্যাখ্যা
SQL is a very high-level programming language.

• প্রোগ্রামিং ভাষা:
- যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোন সমস্যা সমাধান করা যায় তাকে প্রোগ্রামিং ভাষা বলে।
- সহজে বলা যায়, প্রোগ্রাম লিখতে বা নির্দেশাবলী সেট করতে যেসকল ভাষা ব্যবহৃত হয় তাদের "প্রোগ্রামিং ভাষা" বলা হয়।

• বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যেতে পারে। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা (1945): মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (1950): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (1960): উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (1970): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (1980): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)

- মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে লো-লেভেল ভাষা বলা হয়।
- কারণ এগুলো কম্পিউটারের ভাষার (০ বা 1) কাছাকাছি।
- অন্যদিকে হাই-লেভেল বা উচ্চতর ভাষা মানুষের ভাষার কাছাকাছি।

• চতুর্থ প্রজন্মের ভাষা (4GL) বা অতি উচ্চতর ভাষা
- 4GL মানে 4th Generation Language বা চতুর্থ প্রজন্মের ভাষা।
- এটি বিভিন্ন ধরনের ভাষার সমন্বয়ে গঠিত, যা এখনও পূর্ণাঙ্গ রূপ ধারণে সক্ষম হয়নি। 
- QBE, SQL, ADF, CSP প্রভৃতি 4GL ভাষা।
- 4GL বা অতি উচ্চতর ভাষার সুবিধা উচ্চতর ভাষার তুলনায় এ ভাষায় প্রোগ্রাম লেখা খুব সহজ এবং অতি সংক্ষিপ্ত।
- এ ভাষার সাহায্যে সহজেই বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা যায়।
- কথোপকথন রীতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে ব্যবহারকারী ডাটাবেজের সাথে সংযোগ স্থাপন এবং ডাটা আদান-প্রদান করতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
১২,৭০৩.
লজিক অপারেশনের জন্য ALU-তে নিচের কোন ধরনের সার্কিট থাকে?
  1. ইনভার্টার সার্কিট
  2. AND এবং OR সার্কিট
  3. রেকটিফায়ার সার্কিট
  4. এমপ্লিফায়ার সার্কিট
সঠিক উত্তর:
AND এবং OR সার্কিট
উত্তর
সঠিক উত্তর:
AND এবং OR সার্কিট
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) AND এবং OR সার্কিট

• ALU বা Arithmetic Logic Unit:

- ALU বা Arithmetic Logic Unit হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত গাণিতিক এবং যৌক্তিক কাজ সম্পাদন করে।
- ALU দ্বারা সম্পাদিত সাধারণ অ্যারিথমেটিক অপারেশনগুলোর মধ্যে যোগ (Addition), বিয়োগ, গুণ এবং ভাগ প্রধান। 
- এটি একটি ডিজিটাল কম্পিউটার সিস্টেমের চারটি মৌলিক কার্যকরী উপাদানের মধ্যে একটি।
- অন্য তিনটি হলো: ইনপুট-আউটপুট সরঞ্জাম, প্রধান মেমরি এবং কন্ট্রোল ইউনিট।
- ALU-এর কাজ হল ইনকামিং ডেটা প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক এবং লজিক অ্যালগরিদমগুলো সম্পাদন করা।
- এটি অত্যন্ত উচ্চ গতিতে কাজ করে, যা ন্যানো সেকেন্ডের মধ্যে সম্পন্ন হতে পারে।
- ALU-তে এমন সার্কিট রয়েছে যা দুটি গাণিতিক মান যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে।
- এছাড়া লজিক অপারেশনের জন্য AND এবং OR-এর মতো সার্কিটও রয়েছে
- ALU-তে বেশ কয়েকটি রেজিস্টার থাকে, যা গণনার ফলাফলগুলো কিছু সময়ের জন্য ধরে রাখে, যাতে সেগুলো আরও গাণিতিক অপারেশনের জন্য ব্যবহার করা যায় অথবা প্রধান মেমরিতে স্থানান্তর করা যায়।

উৎস: ব্রিটানিকা।

১২,৭০৪.
নিচের কোনটি BCD-এর একটি সুবিধা?
  1. বাইনারি ভগ্নাংশের সহজ অঙ্কগণনা
  2. কম স্টোরেজ প্রয়োজন
  3. দশমিক এবং বাইনারির মধ্যে সহজ রূপান্তর 
  4. দ্রুত কম্পিউটেশন
সঠিক উত্তর:
দশমিক এবং বাইনারির মধ্যে সহজ রূপান্তর 
উত্তর
সঠিক উত্তর:
দশমিক এবং বাইনারির মধ্যে সহজ রূপান্তর 
ব্যাখ্যা

• BCD বা Binary-Coded Decimal হলো একটি সংখ্যা উপস্থাপনার পদ্ধতি যেখানে প্রতিটি দশমিক সংখ্যা (0-9) ৪-বিট বাইনারিতে প্রকাশ করা হয়। BCD-এর প্রধান সুবিধা হলো দশমিক এবং বাইনারির মধ্যে সহজ রূপান্তর করা যায়। যেহেতু প্রতিটি দশমিক অঙ্ককে সরাসরি চারটি বিটে কোড করা হয়, তাই কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে দশমিক সংখ্যা বাইনারি ফর্মে দ্রুত রূপান্তর করা যায় এবং বিপরীতরূপেও সহজে দশমিক আকারে দেখানো যায়। BCD ব্যবহারে অঙ্কগণনার গতিতে কিছুটা সীমাবদ্ধতা থাকে, এবং স্টোরেজও সাধারণ বাইনারি পদ্ধতির তুলনায় বেশি লাগে। তাই মূল সুবিধা দ্রুত কম্পিউটেশন বা স্টোরেজ নয়, বরং দশমিক-বাইনারি রূপান্তরের সহজতা।

- সঠিক উত্তর: গ) দশমিক এবং বাইনারির মধ্যে সহজ রূপান্তর।
 
• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭০৫.
ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার- কোন মোবাইল প্রজন্মের বৈশিষ্ট্য?
  1. ক) দ্বিতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) তৃতীয়
  4. ঘ) প্রথম
সঠিক উত্তর:
খ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ
ব্যাখ্যা
ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার হচ্ছে চতুর্থ মোবাইল প্রজন্মের বৈশিষ্ট্য। 

চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যসমূহ- 
১. IP (Internet Protocol) নেটওয়ার্কের ব্যবহার।
২. ডেটা ট্রান্সফার রেট প্রায় ১ Gbps।
৩. হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, থ্রিডি টেলিভিশন এবং গেমিং ইত্যাদির ব্যবহার শুরু।
৪. Bluetooth, WLAN, GPS (Global Positioning System), WCDMA, GPRS (General Packet Radio Service) প্রভৃতি ওয়্যারলেস সিস্টেম সাপোর্টের জন্য নেটওয়ার্কে SDR (Software Defined Radio) প্রযুক্তির ব্যবহার।
৫. ডেটা ট্রান্সফার রেট বেশি। 
৬. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১২,৭০৬.
Peer-to-Peer Network এর বৈশিষ্ট্য নয় -
  1. ১০ জন বা তার কম ইউজারের জন্য সুবিধাজনক
  2. ইউজাররা তাদের কম্পিউটারের বিভিন্ন রিসোর্স শেয়ার করতে পারে। 
  3. ডেডিকেটেড অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয় না।
  4. পুরো নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা সম্ভব।
সঠিক উত্তর:
পুরো নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা সম্ভব।
উত্তর
সঠিক উত্তর:
পুরো নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা সম্ভব।
ব্যাখ্যা
Peer-to-Peer Network:
প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে এবং প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ওয়ার্কস্টেশনে ভূমিকা পালন করে।

বৈশিষ্ট্য: 
- ইউজাররা তাদের কম্পিউটারের বিভিন্ন রিসোর্স শেয়ার করতে পারে। 
- ১০ জন বা তার কম ইউজারের জন্য সুবিধাজনক।
- ডেডিকেটেড অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয় না।
- বিশেষ কোনো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের প্রয়োজন নেই।
- পুরো নেটওয়ার্কের ইউজার ও সিকিউরিটি কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করা সম্ভব নয়।

উৎস: Live MCQ লেকচার।
১২,৭০৭.
নিচের কোনটি কম্পিউটারের আকার অনুসারে শ্রেণিবিভাগের অংশ নয়?
  1. মাইক্রোকম্পিউটার
  2. ডিজিটাল কম্পিউটার
  3. মিনি কম্পিউটার
  4. মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর:
ডিজিটাল কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল কম্পিউটার
ব্যাখ্যা

ডিজিটাল কম্পিউটার হলো কম্পিউটারের ধরন বা কার্যপ্রণালী অনুসারে শ্রেণিবিভাগ, যা বাইনারি সিস্টেম (0 এবং 1) ব্যবহার করে ডেটা প্রসেস করে। এটি আকার বা ক্ষমতা অনুসারে শ্রেণিবিভাগ নয়।


• আকার, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটারের শ্রেণীবিভাগ:
- আকার, আয়তন, কাজ করার ক্ষমতা, স্মৃতি ও কার্যকারিতার ওপর ভিত্তি করে কম্পিউটারকে বা ডিজিটাল কম্পিউটারকে চারটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা:

• সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।

• মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।

• মাইক্রোকম্পিউটার (Micro Computer):
- ডিজিটাল কম্পিউটারের মধ্যে সবচেয়ে আকারে ছোট এবং সস্তা কম্পিউটার হচ্ছে মাইক্রোকম্পিউটার।
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার।

• মিনি কম্পিউটার (Mini Computer):
- সাধারণত মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু মাইক্রোকম্পিউটারের চেয়ে কিছুটা বড় আকারের কম্পিউটারকে বলা হয় মিনি কম্পিউটার।
- এ ধরনের কম্পিউটারের গতি, মেমোরি এবং কাজ করার ক্ষমতা মাইক্রোকম্পিউটারের তুলনায় অনেক বেশি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭০৮.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
  1. Google
  2. Hotbot
  3. Opera
  4. Safari
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা

ইন্টারনেট: 
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়। 
- ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খুঁজাকে ইন্টারনেট ব্রাউজিং বলা হয়। 
- ইন্টারনেটে ব্রাউজ করার জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয়। 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোন ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট, ফাইল, ছবি, শব্দ বা অন্য কোন ফর্মেটের ডাটা। 
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের তথ্য দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করলে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সদ্ধান পাওয়া যায়। 
- ইন্টারনেটে সংযোগ স্থাপন করে সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন বিষয়ের ওয়েবপেজের তালিকা পাওয়া যায়। 
- ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েবপেজটি ওপেন হবে। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে। 
যেমন: 
• Yahoo, 
• Google, 
• Mamma, 
• Bing, 
• Go ইত্যাদি। 
- পিপীলিকা (Pipilica) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। 

ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার। 
-জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো- 
• Google Chrome, 
• Mozilla Firefox, 
• Safari, 
• Opera, 
• Microsoft Edge, 
• Maxthon, 
• Brave, 
• UC Browser. 

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ-বি এড এবং ব্রিটানিকা।

১২,৭০৯.
ওরাকল কর্পোরেশন-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. Cupertino, California
  2. Menlo park, California
  3. Washington, D.C.
  4. Austin, Texas
সঠিক উত্তর:
Austin, Texas
উত্তর
সঠিক উত্তর:
Austin, Texas
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন:
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- Headquarters: Austin, Texas, United States
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates
- বর্তমান (জুন, ২০২৪) CEO: Safra Catz [Sep 2014 – present]

উৎস: ব্রিটানিকা।
১২,৭১০.
1A(16) এর সমতুল্য অক্টাল সংখ্যা কত?
  1. ক) 32
  2. খ) 35
  3. গ) 17
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ক) 32
উত্তর
সঠিক উত্তর:
ক) 32
ব্যাখ্যা
- 1A সংখ্যাটি হেক্সাডেসিমেল এর 
- হেক্সাডেসিমেল থেকে অক্টাল এ প্রকাশ করার জন্য প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যাটিকে বাইনারি তে প্রকাশ করতে হয়। 
- তারপর বাইনারি থেকে অক্টালে নিতে হয়।
- হেক্সাডেসিমেল এর 1 বিটকে বাইনারি 4 বিটে রুপান্তরিত করা হয়।
- অক্টাল এর 1 বিটকে বাইনারির 3 বিটে রুপান্তরিত করতে হয়।



1A এর সমতুল্য অক্টাল 32
১২,৭১১.
কম্পিউটারের মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. কিলোবাইট
  2. বাইট
  3. মেগাবাইট
  4. বিট
সঠিক উত্তর:
বিট
উত্তর
সঠিক উত্তর:
বিট
ব্যাখ্যা

বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte) :
৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরুপঃ

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১২,৭১২.
চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের যাত্রা শুরু হয় কত সাল থেকে?
  1. ক) ১৯৯০ সাল
  2. খ) ২০০১ সাল
  3. গ) ২০০৯ সাল
  4. ঘ) ২০১০ সাল
সঠিক উত্তর:
গ) ২০০৯ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৯ সাল
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন
মোবাইল ফোন প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি ও ব্যবহারের উপর ভিত্তি করে মোবাইল ফোনের আবিষ্কারের শুরু থেকে বর্তমান সময় পর্যন্তকে পাঁচ প্রজন্মে ভাগ করা হয়েছে। যথা-
১। প্রথম প্রজন্ম (১৯৫০ - ১৯৮৯) (First Generation -1G)
২। দ্বিতীয় প্রজন্ম (১৯৯০ - ২০০০) (Second Generation -2G)
৩। তৃতীয় প্রজন্ম (২০০১ - ২০০৮) (Third Generation -3G)

৪। চতুর্থ প্রজন্ম (২০০৯ - বর্তমান) (Forth Generation - 4G)

৫। পঞ্চম প্রজন্ম (Fifth Generation -5G) ২০১৮ সাল থেকে আলোচনা শুরু হয়।

উৎস: Live MCQ Lecture. এবং (BBC News বাংলা, ২৯ জুলাই ২০১৮)
১২,৭১৩.
কোন প্রযুক্তি কন্ট্যাক্টলেস পেমেন্ট কার্ডে ব্যবহার করা হয়?
  1. RFID
  2. Optical fiber communications link
  3. Bluetooth
  4. GPS
সঠিক উত্তর:
RFID
উত্তর
সঠিক উত্তর:
RFID
ব্যাখ্যা

◉ কন্টাক্টলেস পেমেন্ট কার্ড (যেমন: ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট) RFID বা NFC টেকনোলজি ব্যবহার করে।
এটি রেডিও ওয়েভ-এর মাধ্যমে স্বল্প দূরত্বে ডাটা ট্রান্সফার করে (সাধারণত ৪ সেন্টিমিটার বা কম)।

RFID:
- RFID এর পূর্ণরূপ Radio Frequency Identification.
- রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা RFID একটি বেতার যোগাযোগ পদ্ধতি।
- এটি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করে বস্তু, মানুষ বা প্রাণীর সাথে যুক্ত ট্যাগ শনাক্ত ও ট্র্যাক করে।
- এই ট্যাগগুলিকে RFID ট্যাগ বলা হয়।
- RFID ট্যাগে ডিজিটালি সংরক্ষিত তথ্য থাকে, যা RFID রিডার দ্বারা পড়া যায়।
- বারকোড রিডারের মতো সরাসরি দৃষ্টিসীমায় না থাকলেও RFID রিডার কয়েক মিটার দূর থেকে ট্যাগ পড়তে পারে।

অন্যান্য অপশনসমূহ, 
Bluetooth → ব্লুটুথ একটি ওয়্যারলেস টেকনোলজি যা স্বল্প দূরত্বে (সাধারণত ১০ মিটার পর্যন্ত) ডিভাইসগুলির মধ্যে ডেটা ট্রান্সফার বা কানেকশন তৈরি করে।
GPS → লোকেশন ট্র্যাকিংয়ের জন্য (কার্ড পেমেন্টে ব্যবহৃত হয় না)।
অপটিক্যাল ফাইবার → ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, কার্ডে নয়।

উৎস: ব্রিটানিকা।

১২,৭১৪.
HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে?
  1. Security
  2. Standardization
  3. Software
  4. Sense
সঠিক উত্তর:
Security
উত্তর
সঠিক উত্তর:
Security
ব্যাখ্যা

• HTTPS মূলত HTTP-এর উপর একটি নিরাপত্তা স্তর যোগ করে। এটি ডেটা ট্রান্সমিশনের সময় তথ্যকে এনক্রিপ্ট করে, যাতে তৃতীয় পক্ষ তা পড়তে বা পরিবর্তন করতে না পারে। অর্থাৎ, ব্যবহারকারীর ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় সুরক্ষা নিশ্চিত হয়। HTTPS সাধারণত SSL বা TLS প্রটোকলের মাধ্যমে কাজ করে। এর ফলে ব্যাংকিং, অনলাইন শপিং বা যেকোনো সংবেদনশীল তথ্যের লেনদেন নিরাপদ থাকে। এটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করে, তাই HTTP-এর সাথে যোগ হওয়া মূল বৈশিষ্ট্য হলো Security.

- সঠিক উত্তর: ক) Security.
 
• HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১২,৭১৫.
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে বাইনারি রিলেশনশিপে কয়টি টেবিল/এনটিটি অংশগ্রহন করে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
রিলেশনশিপ (Relationship)
- ডেটাবেজের মধ্যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্কই হলো রিলেশনশিপ।

- রিলেশনশিপের ডিগ্রি (Degree of Relationship) ডেটাবেজে রিলেশনশিপ তৈরি করার জন্য যে কয়টি এনটিটি বা টেবিল অংশগ্রহন করে তার সংখ্যাকেই রিলেশনশিপের ডিগ্রি বলা হয়। রিলেশনশিপের ডিগ্রি সাধারণত তিন ধরনের হতে পারে। যথা-

- ডিগ্রি ১ বা ইউনারি (Unary) রিলেশনশিপ: ইউনারি রিলেশনশিপে শুধুমাত্র একটি এনটিটি/টেবিল অংশগ্রহন করে। যেমন- মানুষ একটি এনটিটি। 

- ডিগ্রি ২ বা বাইনারি (Binary) রিলেশনশিপ: বাইনারি রিলেশনশিপে দু'টি এনটিটি/টেবিল অংশগ্রহন করে। যেমন- ছাত্র ও শিক্ষক দু'টি পৃথক এনটিটি বা টেবিল।

- ডিগ্রি ৩ বা টারনারি (Ternary) রিলেশনশিপ: টারনারি রিলেশনশিপে তিনটি এনটিটি/টেবিল অংশগ্রহন করে। যেমন- বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ তিনটি পৃথক এনটিটি বা টেবিল।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৭১৬.
Which of the following is used as both input and output device?
  1. ক) Joystick
  2. খ) Keyboard
  3. গ) Monitor
  4. ঘ) Modem
সঠিক উত্তর:
ঘ) Modem
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Modem
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
১২,৭১৭.
ওসিআর দ্বারা সেকেন্ডে সর্বোচ্চ কত ক্যারেক্টার পড়া যায়?
  1. ২৪০০
  2. ১৫০০
  3. ১৭০০
  4. ৭০০
সঠিক উত্তর:
২৪০০
উত্তর
সঠিক উত্তর:
২৪০০
ব্যাখ্যা
♦ ওসিআর (OCR):
- ওসিআর (OCR) এর পূর্ণরূপ Optical Character Recognition
- ওসিআর হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে। 

• ওসিআর (OCR) এর বৈশিষ্ট্য:
১. অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার বিশেষ ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টিকে অনুধাবন করে সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে। এ বৈদ্যুতিক পালস থেকে কম্পিউটার উপযোগী ডাটা তৈরি করে।
২. ওসিআর সফটওয়্যার ব্যবহার করে স্ক্যানার হতে প্রাপ্ত ইমেজকে টেক্সট ফরমেটে রূপান্তর করে প্রয়োজনীয় সংশোধন করা যায়।
৩. টাইপ রাইটার বা হাতের লেখা বর্ণসমূহকে রিড করার জন্য প্রতিটি বর্ণের আকার আকৃতি নির্দিষ্ট অবিকলের হওয়া প্রয়োজন।
৪. এ সিস্টেমে কাগজের উপস্থিতি কারেক্টারগুলোকে ওসিআর দ্বারা স্ক্যান করার পর একে কম্পিউটারে সংরক্ষিত কারেক্টার ফন্টের সাথে তুলনা করা হয়। যদি স্ক্যান করা কাগজের কারেক্টার এবং কম্পিউটারে সংরক্ষিত কারেক্টার ফন্ট মিলে যায় তবে কম্পিউটার স্ক্যান করা কারেক্টরকে সংরক্ষণ করে অন্যথায় উক্ত কাগজের তথ্য ভুল হিসেবে গণ্য করে।
৫. ওসিআর দ্বারা সেকেন্ডে সর্বোচ্চ ২৪০০ কারেক্টার পড়া যায়। ব্যাংক, ইনসুরেন্স কোম্পানি, এয়ার লাইন ও ব্যবসা প্রতিষ্ঠানে ওসিআর ব্যবহৃত হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, ভোকেশনাল।
২. ব্রিটানিকা।
১২,৭১৮.
অক্টালে 357 এর পরবর্তি সংখ্যা কত?
  1. ক) 360
  2. খ) 380
  3. গ) 457
  4. ঘ) 358
সঠিক উত্তর:
ক) 360
উত্তর
সঠিক উত্তর:
ক) 360
ব্যাখ্যা
অক্টালে ভিত্তি ৮ টি।
0, 1, 2, 3, 4, 5, 6, 7
তার পরবর্তি সংখ্যা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 30

তাহলে  356, 357, 360, 361
১২,৭১৯.
নিচের কোনটি ভিডিও মনিটরের সবচেয়ে ছোট ভিজ্যুয়াল উপাদান?
  1. Resolution
  2. Pixel
  3. Bit
  4. Byte
সঠিক উত্তর:
Pixel
উত্তর
সঠিক উত্তর:
Pixel
ব্যাখ্যা
♦ পিক্সেল:
- Pixel শব্দটি ইংরেজি Picture Element এর সংক্ষিপ্ত রূপ।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।

♦ রেজুল্যশন:
- ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে রেজুল্যশন বলে।
- একটি মনিটরের রেজুল্যশন যত বেশি হবে, মনিটরটি তত বেশি ভাল হবে। 
- একটি CRT তে যতগুলো পিক্সেল কলাম ও সারি থাকে, তার গুণিতক মান হলো উক্ত CRTটির রেজুল্যশন । 
- যেমন একটি CRT তে ৬৪০টি কলাম এবং ৪৮০টি পিক্সেল সারি আছে, তাহলে CRT এর রেজুল্যশন হবে ৬৪০ × ৪৮০।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১২,৭২০.
TCP/IP মডেল এর লেয়ার সংখ্যা কতটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

- ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় TCP/IP
- ARPANETএ TCP/IP প্রথম চালু হয় ১৯৮৩ সালে।

TCP/IP মডেলের লেয়ার গুলো হচ্ছে -
- Application layer,
- Transport layer,
- Internet layer, ও
- Network layer.

১২,৭২১.
নিচের কোনটি DBMS-এর উদাহরণ?
  1. ক) MICROSOFT Access
  2. খ) ORACLE
  3. গ) MySQL
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
DBMS
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS:
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
১২,৭২২.
ফায়ারওয়াল ব্যবহৃত হয়-
  1. কম্পিউটারের সহায়ক মেমরি হিসেবে
  2. কম্পিউটার এর গতি বৃদ্ধি করতে
  3. রিড-রাইট অপারেশনের জন্য
  4. ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
ব্যাখ্যা
• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে।
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ব্রিটানিকা।
১২,৭২৩.
বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য কোন মৌলিক লজিক গেইট ব্যবহার করা হয়?
  1. AND
  2. NAND
  3. OR
  4. ক + খ
সঠিক উত্তর:
AND
উত্তর
সঠিক উত্তর:
AND
ব্যাখ্যা
• লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0.
- মৌলিক লজিক গেইট তিনটি। যথা- অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট।

OR gate:
- বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য অর লজিক গেইট ব্যবহার করা হয়।

AND gate:
- বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য এন্ড লজিক গেইট ব্যবহার করা হয়।

NOT gate:
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য নট লজিক গেইট ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৭২৪.
ব্লুটুথ প্রযুক্তি নিচের কোন ধরনের নেটওয়ার্ক হিসেবে বিবেচিত?
  1. LAN
  2. MAN
  3. WAN
  4. PAN
সঠিক উত্তর:
PAN
উত্তর
সঠিক উত্তর:
PAN
ব্যাখ্যা

◉ Bluetooth প্রযুক্তি সাধারণত একটি ছোট অঞ্চল জুড়ে ডিভাইসগুলোকে সংযুক্ত রাখতে ব্যবহৃত হয়। তাই এটি ব্যক্তিগত অঞ্চলভিত্তিক নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়, যাকে PAN (Personal Area Network) বলে।

ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে।
- ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৭২৫.
কত বিট বিশিষ্ট শব্দকে এক বাইট বলা হয়?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ৩২
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা

৮ বিট বিশিষ্ট শব্দকে এক বাইট বলা হয়।

এছাড়াও কম্পিউটার মেমোরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক-
৮ বিট= ১ বাইট
১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট
১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট= ১ টেরাবাইট
১০২৪ টেরাবাইট= ১ এক্সাবাইট
১০২৪ এক্সাবাইট= ১ পেটাবাইট
বাইনারি পদ্ধতিতে ০ অথবা ১ কে বিট বলা হয় অথবা বলা যায় যে বাইনারি ডিজিট কথাটার সংক্ষিপ্ত রূপ হলো বিট।
বাইট হল তথ্য পরিমাপের একটি একক। প্রতিটি বাইনারি অঙ্ককে বিট বলা হয় এবং ৮টি বিটকে এক বাইট বলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

১২,৭২৬.
ALU এর মাধ্যমে কোন কাজটি সম্পাদিত হয় না?
  1. গাণিতিক অপারেশন সম্পাদন
  2. প্রোগ্রাম লিখা
  3. রেজিস্টারে সংরক্ষিত তথ্য ডানে-বামে সরানো
  4. রেজিস্টার পরিষ্কারকরণ
সঠিক উত্তর:
প্রোগ্রাম লিখা
উত্তর
সঠিক উত্তর:
প্রোগ্রাম লিখা
ব্যাখ্যা
• ALU:
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৭২৭.
নিচের কোনটি ফাংশন কী?
  1. Ctrl
  2. Alt
  3. F5
  4. Shift
সঠিক উত্তর:
F5
উত্তর
সঠিক উত্তর:
F5
ব্যাখ্যা
F5 হছে একটি ফাংশন কী। 

• ফাংশন কী:
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো - F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

বাকি অপশন গুলো হচ্ছে মডিফায়ার কী।

• মডিফায়ার কী:
কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও
২। ব্রিটানিকা।
১২,৭২৮.
নিচের দেশগুলোর মধ্যে কোনটি প্রথম পেটাফ্লপ সুপারকম্পিউটার তৈরি করেছে?
  1. China
  2. Japan
  3. India
  4. USA
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম পেটাফ্লপ সুপারকম্পিউটার তৈরি করেছে USA. ২০০৮ সালে আমেরিকার লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরিতে তৈরি করা “Roadrunner” নামক সুপারকম্পিউটারটি প্রথম পেটাফ্লপ সক্ষমতা অর্জন করে। পেটাফ্লপ মানে হলো প্রতি সেকেন্ডে এক কোয়াড্রিলিয়ন (১০১৫) গাণিতিক অপারেশন সম্পাদন করার ক্ষমতা। এটি সুপারকম্পিউটিংয়ের ইতিহাসে একটি বড় মাইলফলক ছিল।
- অন্যদিকে, চীন ও জাপানও সুপারকম্পিউটারের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, কিন্তু প্রথম পেটাফ্লপ সুপারকম্পিউটার তৈরি করার গৌরব পেয়েছে USA।
- তাই সঠিক উত্তর হলো: ঘ) USA.


• সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।

• সুপার কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. বিশাল সংখ্যার প্রক্রিয়াকরণ ইউনিট।
২. RAM টাইপ মেমরি ইউনিটের একটি বিশাল সংগ্রহ।
৩. নোডের মধ্যে উচ্চ গতির আন্তঃসংযোগ।
৪. উচ্চ ইনপুট/আউটপুট সিস্টেমের গতি।
৫. কাস্টম সফ্টওয়্যার ব্যবহার।
৬. কার্যকর তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা।
৭. এটি বিপুল পরিমাণ গণনা পরিচালনা করতে সক্ষম যা মানুষের ক্ষমতার বাইরে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১২,৭২৯.
নিচের কোনটি এপ্লিকেশন সফটওয়্যার?
  1. ক) Mac OS
  2. খ) Google Crome
  3. গ) Linux OS
  4. ঘ) Android
সঠিক উত্তর:
খ) Google Crome
উত্তর
সঠিক উত্তর:
খ) Google Crome
ব্যাখ্যা
কাজের প্রকৃতি বা ফাংশন অনুযায়ী কম্পিউটার সফটওয়্যারকে দুই প্রকারে ভাগ করা যায়। যথা-
১) সিস্টেম সফটওয়্যার (System Software)
২) ব্যবহারিক সফটওয়্যার (Application Software)

• সিস্টেম সফটওয়্যার (System Software): সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি মূল প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে একটি ইন্টারফেস গঠন করে। Windows OS, Mac OS, Linux OS, Android ইত্যাদি।

• ব্যবহারিক সফটওয়্যার (Application Software): এপ্লিকেশন সফটওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা ব্যবহার করে বিভিন্ন রকম চাহিদা পূরণ করে থাকি। এপ্লিকেশন সফটওয়্যারকে সংক্ষেপে অ্যাপ বলে । এই সফটওয়্যার মূলত ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কাজ করে থাকে। Spreadsheet Software, Google sheet, Microsoft Excel, Google Chrome, Firefox ইত্যাদি।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৭৩০.
নিচের কোনটি ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
  1. প্রিন্টার
  2. গ্রাফিক্স প্যাড
  3. অপটিকাল রিডার
  4. পেনড্রাইভ
সঠিক উত্তর:
পেনড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
পেনড্রাইভ
ব্যাখ্যা
⇒ ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
• পেনড্রাইভ,
• টাচ স্ক্রিন,
• মডেম।

⇒ ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
• কি-বোর্ড,
• গ্রাফিক্স প্যাড,
• লাইট পেন,
• ওয়েবক্যাম,
• মাউস,
• অপটিকাল রিডার,
• জয়স্টিক,
• মাইক্রোফোন,
• স্ক্যানার,
• ওসিআর ইত্যাদি।

⇒ আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
• স্পিকার,
• প্লটার,
• হেডফোন,
• মনিটর,
• প্রিন্টার,
• প্রজেক্টর,

তথ্যসূত্র - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
১২,৭৩১.
Time-shared OS এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
  1. ক) Shortest Job First
  2. খ) First Come First Serve
  3. গ) Round Robin
  4. ঘ) Last Come First Serve
সঠিক উত্তর:
গ) Round Robin
উত্তর
সঠিক উত্তর:
গ) Round Robin
ব্যাখ্যা
• Time-shared OS এর জন্য Round Robin scheduling policy সবচেয়ে ভাল।
• Time-shared OS:
টাইম শেয়ারিং হলো একটি অপারেটিং সিস্টেমের নাম যার দ্বারা একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত কয়েকটি কম্পিউটার ব্যবহারকারী একই সাথে কাজ করতে পারে।
• Round Robin scheduling policy: Round Robin scheduling policy হলো অনেকগুলো সংযোগের সমন্বয়ে গঠিত, যা তথ্য বিতরণ করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস।
- যেমন: একটি কোম্পানির মাল্টিপল সার্ভার আছে। যখন কোনো ১ম ইউজার সার্ভার থেকে তথ্য পেতে চেষ্টা করে তখন তাকে রেফার করা হয় সার্ভার ১ এ। আবার ২য় ইউজার তথ্য সংগ্রহ করে সার্ভার ২ থেকে। 

উৎস: Computerhope website.
১২,৭৩২.
5G এর প্রধান সীমাবদ্ধতা কী?
  1. সীমিত ব্যান্ডউইথ
  2. ছোট কভারেজ এলাকা
  3. ধীর ডেটা গতি
  4. কম সংযোগযোগ্যতা
সঠিক উত্তর:
ছোট কভারেজ এলাকা
উত্তর
সঠিক উত্তর:
ছোট কভারেজ এলাকা
ব্যাখ্যা

• 5G এর প্রধান সীমাবদ্ধতা হলো ছোট কভারেজ এলাকা, যা উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল ব্যবহার ও অবকাঠামোর খরচের কারণে হয়।
- 5G সাধারণত উচ্চ ফ্রিকোয়েন্সি (millimeter wave) ব্যবহার করে।
- উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল দূরত্বে কম শক্তি রাখে এবং দৃঢ় বাধা (দেওয়াল, ভবন) অতিক্রম করতে পারে না।
- তাই প্রতি সেল টাওয়ারের কভারেজ এলাকা ছোট হয়।
- ছোট কভারেজ এলাকায় সার্ভিস দিতে অধিক সংখ্যক টাওয়ার এবং বেস স্টেশন প্রয়োজন।
- ফলে স্থাপন ও রক্ষণাবেক্ষণের খরচ বাড়ে।
- উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে সংযোগ স্থিতিশীল রাখতে হয়।
- শহর বা গ্রামীণ অঞ্চলে বাধার কারণে সিগন্যাল হ্রাস পেতে পারে।

• সুবিধাসমূহ:
- 5G নেটওয়ার্কে ডাউনলোড এবং আপলোডের গতি ১০ গিগাবিট/সেকেন্ড পর্যন্ত হতে পারে।
- এটি HD/4K ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত।
- 5G এ ল্যাটেন্সি মাত্র ১ মিলিসেকেন্ড পর্যন্ত হতে পারে।
- রিয়েল-টাইম অ্যাপ্লিকেশন যেমন অটোনোমাস গাড়ি, রিমোট সার্জারি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- 5G নেটওয়ার্ক একসাথে মিলিয়ন ডিভাইস সংযোগ রাখতে সক্ষম।
- এটি IoT (Internet of Things) ডিভাইস, স্মার্ট সিটি এবং সেন্সর নেটওয়ার্কের জন্য উপযোগী।
- 5G উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে বেশি ডেটা স্থানান্তর করতে পারে।
- ব্যান্ডউইথের ব্যবহার আরও কার্যকরী হয়।
- বিশেষ করে জরুরি পরিষেবা এবং কৌশলগত অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- ব্রিটানিকা [লিংক]।

১২,৭৩৩.
কোন প্রযুক্তি IoT ডিভাইসগুলোকে সমস্ত ডেটা ক্লাউডে পাঠানোর পরিবর্তে স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণ করতে সাহায্য করে?
  1. Edge computing
  2. Blockchain
  3. 5G network
  4. Cloud storage
সঠিক উত্তর:
Edge computing
উত্তর
সঠিক উত্তর:
Edge computing
ব্যাখ্যা

• IoT ডিভাইসগুলো সাধারণত বড় পরিমাণে ডেটা উৎপন্ন করে, যা সরাসরি ক্লাউডে পাঠালে ব্যান্ডউইথ সমস্যা ও সময় বিলম্ব ঘটতে পারে। এই সমস্যা কমাতে Edge Computing প্রযুক্তি ব্যবহৃত হয়। এটি IoT ডিভাইসের কাছাকাছি বা স্থানীয় সার্ভারে ডেটা প্রক্রিয়াকরণ করতে সক্ষম, ফলে ডেটার রিয়েল-টাইম বিশ্লেষণ সম্ভব হয় এবং লেটেন্সি কমে। এছাড়া, ডেটা স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণের কারণে নিরাপত্তা ও গোপনীয়তা বৃদ্ধি পায়। অন্যদিকে Blockchain ডেটার নিরাপত্তা বাড়ায়, 5G দ্রুত সংযোগ দেয় এবং Cloud Storage ডেটা সংরক্ষণে সাহায্য করে, কিন্তু এগুলো স্থানীয় প্রক্রিয়াকরণ সরাসরি করে না। সুতরাং সঠিক উত্তর ক) Edge computing.

• IoT (Internet of Things):
- IoT (Internet of Things) হলো এমন একটি প্রযুক্তি, যেখানে দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তু বা ডিভাইস ইন্টারনেট সংযোগের মাধ্যমে একে অপরের সঙ্গে এবং মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
- এর মূল লক্ষ্য হলো ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান-প্রদানের মাধ্যমে মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ সম্পাদন করা। এর ফলে, বিভিন্ন যন্ত্রাংশ এবং সিস্টেম আরও স্মার্ট এবং দক্ষ হয়ে ওঠে।
- উদাহরণস্বরূপ, একটি স্মার্ট থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, অথবা একটি স্মার্ট লাইট স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ও নিভে যেতে পারে।
- IoT ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার করে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, যা ব্যবহারকারীকে যেকোনো স্থান থেকে তাদের যন্ত্রপাতি পরিচালনা করার সুবিধা দেয়।
- এই প্রযুক্তিতে সেন্সরের মাধ্যমে ডেটা সংগ্রহ করে AI বা মেশিন লার্নিং দিয়ে বিশ্লেষণ করা যায় এবং সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হয়।

• Edge computing:
- Edge computing-এর মূল লক্ষ্য হলো ডেটা উৎস (যেমন সেন্সর, IoT ডিভাইস, স্মার্টফোন) এর কাছাকাছি কম্পিউটিং প্রসেসিং করা। এতে করে ডেটা ক্লাউড বা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর পূর্বেই প্রাথমিক প্রসেসিং সম্পন্ন করা যায়। এর ফলে:
- Latency কমে: ডেটা দ্রুত প্রসেস হওয়ায় রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয়।
- Bandwidth খরচ কমে: সব ডেটা ক্লাউডে পাঠানোর দরকার হয় না, ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ কম ব্যবহার হয়।
- Security বাড়ে: লোকালি ডেটা প্রসেসিং-এর মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের সময় ঝুঁকি কমে।
- Cloud storage খরচ কমলেও, এটা প্রাথমিক উদ্দেশ্য নয়, বরং একটি পার্শ্বপ্রতিক্রিয়া।

উৎস:
1) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
2) IBM [link]

১২,৭৩৪.
কোনটি সঠিক নয়?
  1. ক) DQL - Data Query Language
  2. খ) DDL - Data Definition Language
  3. গ) DML - Data Management Language
  4. ঘ) DCL - Data Control Language
সঠিক উত্তর:
গ) DML - Data Management Language
উত্তর
সঠিক উত্তর:
গ) DML - Data Management Language
ব্যাখ্যা
DML হলো Data Manipulation Language. ডেটা মুছে ফেলা, প্রবেশ করানো, আপডেট করা ইত্যাদিকে ডেটা ম্যানিপিউলেশন বলে। SQL ব্যবহার করে ডেটাকে পুনরুদ্ধার বা কুয়েরি, সংজ্ঞায়ন বা ডেফিনেশন, ম্যানিপুলেশন এবং ডেটা কন্ট্রোল ইত্যাদি করা যায়। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী)
১২,৭৩৫.
কাকে GIS এর জনক বলা হয়?
  1. আলবার্ট শাকলিন
  2. ডাস্টিন মস্কোভিটজ
  3. রোজার টমলিনসন
  4. এডওয়ার্ড সেভারিন
সঠিক উত্তর:
রোজার টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
রোজার টমলিনসন
ব্যাখ্যা
GIS হচ্ছে এমন এক ব্যবস্থা যা ভৌগোলিক বা পারিসরিক তথ্য সমন্বয়, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ এবং বিভিন্নভাবে তা উপস্থাপন করার কাজ করে থাকে।
রোজার টমলিনসন সর্বপ্রথম ১৯৬৮ সালে Geographic Information Systemকথাটি ব্যবহার করেন। এইজন্য রোজার টমলিনসনকে GIS ব্যবস্থার জনক বলা হয়।
১২,৭৩৬.
ওয়েবসাইট কোন দুটি অংশ নিয়ে গঠিত?
  1. ক) Client, Server
  2. খ) ISP, Host
  3. গ) User ID, ISP
  4. ঘ) User ID, Domain
সঠিক উত্তর:
ক) Client, Server
উত্তর
সঠিক উত্তর:
ক) Client, Server
ব্যাখ্যা
একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে- সার্ভার ও ক্লায়েন্ট।
ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট (request)।
সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স (response) পাঠায়।
যেমন- একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে বিভিন্ন তথ্য লিখে ব্যবহারকারী একটি বাটনে ক্লিক করেন, তখন সেই ডেটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার ডেটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি কোনাে সমস্যা না পায় (যেমন- ইতিমধ্যে এই নামে একাউন্ট তৈরি করা আছে), তখন সার্ভার ব্যবহারকারীর একাউন্ট তৈরি করে এবং ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।
আবার কোনাে কারণে একাউন্ট তৈরি করা না গেলেও ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১২,৭৩৭.
বাইনারি সংখ্যা 101101 এর সমতুল্য ডেসিমেল মান কত?
  1. 45
  2. 40
  3. 42
  4. 50
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা
• বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর:
(101101)2 = (1 × 25) + (0 × 24) + (1 × 23) + (1 × 22) + (0 × 21) + (1 × 20)
= 32 + 0 + 8 + 4 + 0 + 1
= (45)10

সুতরাং, বাইনারি সংখ্যা 101101 এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে 45.
১২,৭৩৮.
প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
  1. এনিয়াক-১
  2. ইউনিভ্যাক-১
  3. এডস্যাক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
এনিয়াক-১
উত্তর
সঠিক উত্তর:
এনিয়াক-১
ব্যাখ্যা
- প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক-১।
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক-১।
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- এডস্যাক।

সূত্র:- কম্পিউটার শিক্ষা : এসএসসি প্রোগ্রাম – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১২,৭৩৯.
প্রথমবার কোন পর্যায়ে কম্পিউটারে ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দ্বিতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় প্রজন্ম
ব্যাখ্যা

• কম্পিউটার বিকাশের দ্বিতীয় প্রজন্মে (Second Generation) প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয়। 

• দ্বিতীয় প্রজন্ম কম্পিউটার:
- ১৯৫৯ সাল হতে ১৯৬৫ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
- ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার ফলে এই প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহৃত হয়।
ট্রানজিস্টরে কোনো চলমান অংশ নেই এবং এর কাজ সুইচের মতো।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার ছোট হয়, দাম কমে যায়, কম্পিউটারের গতি বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচের পরিমাণও অনেক কমে যায়।
- এই সময়ে কম্পিউটারের তাপ সমস্যার সমাধান হয়।
- চুম্বকীয় কোর স্মৃতি এবং উচ্চ গতিসম্পন্ন ইনপুট-আউটপুট অংশ এই সময়ে কম্পিউটারে ব্যবহৃত হয়।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারেই প্রথম উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ফোরট্রান (FORTRAN), কোবল (COBOL) ইত্যাদির উদ্ভব ও প্রচলন শুরু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭৪০.
Which of the following is an example of a text-based OS?
  1. MS-DOS
  2. Windows
  3. Ubuntu
  4. Android
সঠিক উত্তর:
MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
MS-DOS
ব্যাখ্যা

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

•  অপারেটিং সিস্টেমের প্রকারভেদ:
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System)
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System)

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Android,
- Ubuntu,
- Mac OS, ইত্যাদি।

সোর্স: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭৪১.
What is the full form of URL?
  1. Uniform Record Locator
  2. Uniform Resource Locator
  3. Universal Resource Location
  4. Universal Remote Location
সঠিক উত্তর:
Uniform Resource Locator
উত্তর
সঠিক উত্তর:
Uniform Resource Locator
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Uniform Resource Locator।

URL (Uniform Resource Locator)
- একটি ওয়েব সাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে।
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator।
- যেমন- http://www.shikkha.com; তবে উল্লেখ্য যে, শুধুমাত্র www.shikkha.com বা shikkha.com কে URL বলা হয় না।
- URL এর তিনটি অংশ থাকে।
যথা-(১) প্রটোকোলের নাম,
(২) হোস্টনেইম ও (৩) ফাইলের নাম।

যেমন-
htttp://www.google.com/maps
htttp: প্রটোকোলের নাম
www.google.com: হোস্টনেইম
maps: ফাইলের নাম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৭৪২.
কোনটি ব্যাতিক্রম?
  1. ক) Facebook
  2. খ) WhatsApp
  3. গ) Instagram
  4. ঘ) Viber
সঠিক উত্তর:
ঘ) Viber
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Viber
ব্যাখ্যা
মালিকানা ভিত্তিতে ভাইবার ব্যাতিক্রম। কারণ বাকি তিনটি সেবার মালিক ফেসবুক।
১২,৭৪৩.
মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার-
  1. ক) Altair-4400
  2. খ) Intel-4004
  3. গ) Altair-8800
  4. ঘ) Intel-8080
সঠিক উত্তর:
গ) Altair-8800
উত্তর
সঠিক উত্তর:
গ) Altair-8800
ব্যাখ্যা

- ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসরের সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের মধ্যে একীভূত করা সম্ভব হয়।
- এই চিপকে মাইক্রোপ্রসেসর বলা হয়।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ড. টেড হফের তত্ত্বাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে।
- প্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম নাম ইনটেল-৪০০৪।
- মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার Altair-8800।

১২,৭৪৪.
বাংলাদেশে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট কখন চালু হয়েছিল?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা

• বাংলাদেশে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা চালু হয় ১৯৯৬ সালে। এর আগে ইন্টারনেট মূলত গবেষণা প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার জন্য সীমিতভাবে ব্যবহৃত হতো। ১৯৯৬ সালে দেশে বাণিজ্যিক ইন্টারনেট পরিষেবা প্রবর্তনের মাধ্যমে সাধারণ মানুষও ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে। এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হয়। ইন্টারনেটের আগমনের ফলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ব্যবসা ও তথ্যপ্রাপ্তি সহজ হয়ে ওঠে। সাধারণ মানুষ এখন ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন শপিং এবং বিভিন্ন ডিজিটাল সেবায় যুক্ত হতে পারে। সুতরাং, ১৯৯৬ সালে ইন্টারনেট চালু হওয়াই দেশের জনগণের জন্য এই প্রযুক্তির প্রবেশদ্বার।

• বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার:

- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ।
- ১৯৬৯ সালে ইন্টারনেট জন্ম হয়।

উৎস: বাংলাপিডিয়া।

১২,৭৪৫.
কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে কী বলে?
  1. Central Processing Unit
  2. Memory Unit
  3. Operating System
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
Central Processing Unit
উত্তর
সঠিক উত্তর:
Central Processing Unit
ব্যাখ্যা
• সিপিইউ (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

• সিপিইউ-এর সংগঠন: সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৭৪৬.
বাংলাদেশ প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ উৎক্ষেপণ করে কত সালে?
  1. ক) ২০১৭
  2. খ) ২০১৮
  3. গ) ২০১৯
  4. ঘ) ২০২০
সঠিক উত্তর:
খ) ২০১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৮
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ : বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ

উৎক্ষেপণ সময়:
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪ : ১৪ মিনিট 
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২ : ১৪ মিনিট

স্থান:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

গুরুত্বপূর্ণ তথ্য:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।

মন্ত্রণালয়/বিভাগ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকাল: ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত

নির্মাণ সংস্থা: বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্য: ১৯০৮.৭৫ কোটি টাকা।

সূত্র: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
১২,৭৪৭.
সিডিতে কোনো ফাইল কপি করার প্রক্রিয়াকে কী বলে?
  1. Ripping
  2. Zipping
  3. Burning
  4. Digitizing
সঠিক উত্তর:
Burning
উত্তর
সঠিক উত্তর:
Burning
ব্যাখ্যা

◉ সিডি (CD) বা ডিভিডি (DVD)-তে ডেটা কপি করার প্রক্রিয়াকে Burning বলা হয়। এই প্রক্রিয়ায় অপটিক্যাল ডিস্কে লেজার রশ্মির মাধ্যমে ডেটা রাইট করা হয়।

Burning:
- কম্পিউটার থেকে সিডি-রমে গান, ছবি, ভিডিও ফাইল কপি করার প্রক্রিয়াটি Burning নামে পরিচিত।
- বর্তমান সময়ে কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory)।
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে।
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়।
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

অন্যান্য অপশনসমূহ, 
Zipping: ফাইল কম্প্রেস বা আর্কাইভ করার প্রক্রিয়া (যেমন, .zip ফাইল তৈরি করা)।
Ripping: সিডি/ডিভিডি থেকে কম্পিউটারে ফাইল কপি করা (যেমন, অডিও ট্র্যাক MP3-এ কনভার্ট করা)।
Digitizing: অ্যানালগ ডেটাকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা।

উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট। 

১২,৭৪৮.
জিএসএম এর পূর্ণরূপ কী ?
  1. General Signal Modulation
  2. Global Satellite Mobile
  3. General System for Messaging
  4. Global System for Mobile communications
সঠিক উত্তর:
Global System for Mobile communications
উত্তর
সঠিক উত্তর:
Global System for Mobile communications
ব্যাখ্যা

• জিএসএম (GSM) এর পূর্ণরূপ হলো Global System for Mobile communications। এটি একটি স্ট্যান্ডার্ড প্রযুক্তি যা মোবাইল ফোনে ভয়েস কল এবং ডেটা ট্রান্সমিশন পরিচালনার জন্য ব্যবহৃত হয়। GSM প্রযুক্তি সেলুলার নেটওয়ার্ক ভিত্তিক, যেখানে এলাকা ভাগ করা হয় সেল বা সেল টাওয়ার হিসেবে। প্রতিটি সেলে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কমিউনিকেশন করা হয়, যা একই সময়ে অনেক ব্যবহারকারীকে সেবা প্রদান করতে সক্ষম। GSM নেটওয়ার্ক নিরাপদ, এবং এটি সিম কার্ড ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখে। এটি বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত মোবাইল কমিউনিকেশন স্ট্যান্ডার্ড। সঠিক উত্তর হলো ঘ) Global System for Mobile communications।

• জিএসএম মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য:
- ইউরোপীয়ান দেশসমূহে রোমিং (Roaming) করা যায়। অন্যান্য অনেক দেশেই অর্থের বিনিময়ে এই সেবা পাওয়া যায়।
- সিম (SIM) কার্ডের সহজ ব্যবহার।
- ফ্রিকোয়েন্সি হপিং (Hopping) সুবিধা; কম ফ্রিকোয়েন্সীতে অসুবিধা হলে ফ্রিকুয়েন্সী স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়।
- RA বক্সের মাধ্যমে ISDN এর সাথে সংযুক্ত হওয়া যায়।
- উচ্চ গুণগত মান সম্পন্ন অবিচ্ছিন্ন ট্রান্সমিশন।
- GPRS ও EDGE সুবিধা প্রদান করে। ট্রান্সমিশন পাওয়ার নিয়ন্ত্রণ করা হয়।
- GSM এ মূলত চার ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। এদেরকে GSM 400, GSM 900, GS 1800, GSM 1900 দ্বারা প্রকাশ করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৭৪৯.
স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
  1. Microsoft Word
  2. Microsoft Excel
  3. Microsoft PowerPoint
  4. Adobe Photoshop
সঠিক উত্তর:
Microsoft Excel
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Excel
ব্যাখ্যা

◉ Microsoft Excel একটি স্প্রেডশিট সফটওয়্যার, যা টেবুলার ফরম্যাটে ডাটা এন্ট্রি, গণনা, বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালাইজেশনের জন্য ব্যবহৃত হয়। এতে সেল, রো, কলাম, ফাংশন, ফর্মুলা, চার্ট ইত্যাদি ব্যবহারের সুবিধা রয়েছে।

স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।

স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- Microsoft Excel,
- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet,
- Calc (Calligra) ইত্যাদি।

অন্যান্য অপশনসমূহ, 
ক) Microsoft Word – এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা মূলত টেক্সট ডকুমেন্ট তৈরির জন্য ব্যবহৃত হয়।
গ) Microsoft PowerPoint – এটি প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার, যা স্লাইড-ভিত্তিক কনটেন্ট ডিজাইনের জন্য ব্যবহৃত হয়।
ঘ) Adobe Photoshop – এটি একটি গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটিং সফটওয়্যার, যা ইমেজ মডিফিকেশনের জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১২,৭৫০.
নিচের কোন অপারেটিং সিস্টেমটি সর্বপ্রথম মাল্টিটাস্কিং সুবিধা চালু করেছিল?
  1. MS-DOS
  2. UNIX
  3. CP/M
  4. PC-DOS
সঠিক উত্তর:
UNIX
উত্তর
সঠিক উত্তর:
UNIX
ব্যাখ্যা

• মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের ইতিহাসে UNIX ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল সিস্টেম যা প্রকৃত মাল্টিটাস্কিং সক্ষমতা প্রদান করেছিল।
- এটি 1969 সালে বেল ল্যাবে বিকশিত হয় এবং 1970-এর দশকের শুরুতে মাল্টিটাস্কিং ফিচার চালু করে। UNIX একই সময়ে একাধিক প্রক্রিয়া (process) চালানোর সুযোগ দিত, যা প্রকৃত মাল্টিটাস্কিংয়ের সংজ্ঞা পূরণ করে।

UNIX:
- UNIX হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম।
- ২০ শতকের শেষের দিকে ইউনিক্স অপারেটিং সিস্টেম ইন্টারনেট সার্ভার, ওয়ার্কস্টেশন এবং মেইনফ্রেম কম্পিউটারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- Unix - একটি Open Source Operating System.
- UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে কেন থমসন ও ডেনিস রিচি প্রথম উদ্ভাবন করেন।
- তাঁরা একটি PDP-7 মিনিকম্পিউটারে জন্য UNIX- এর প্রথম সংস্করণ তৈরি করেছিলেন।
- কেন থমসন ও ডেনিস রিচি পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য:
MS-DOS, CP/M এবং PC-DOS হলো মূলত ব্যক্তিগত কম্পিউটারের জন্য তৈরি প্রথম দিকের সিঙ্গেল-টাস্কিং অপারেটিং সিস্টেম যা এক সময়ে কেবল একটি কাজ বা প্রোগ্রাম চালাতে সক্ষম ছিল।

উৎস: ব্রিটানিকা। 

১২,৭৫১.
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের ভাষা? 
  1. দ্বিতীয়
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. পঞ্চম
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা: 
১) প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০): Machine Language বা যান্ত্রিক ভাষা। 
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০): Assembly language বা অ্যাসেম্বলি ভাষা। 
৩) তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০): High level language বা উচ্চস্তরের ভাষা। C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl. 
৪) চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০): Very high level language বা অতি উচ্চস্তরের ভাষা। SQL, NOMAD, FOCUS. 
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান): Natural language বা স্বাভাবিক ভাষা। Prolog, OPSS, Mercury. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১২,৭৫২.
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
  1. ক) Windows XP
  2. খ) Windows 98
  3. গ) Windows 7
  4. ঘ) MS-DOS
সঠিক উত্তর:
ঘ) MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
ঘ) MS-DOS
ব্যাখ্যা
MS DOS পূর্ণরূপ হলো Microsoft Disk Operating System.
- এটি হলো মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম যা ১৯৮১ সালে রিলিজ করা হয়।

সূত্র: কম্পিউটার শিক্ষা : এসএসসি প্রোগ্রাম – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
১২,৭৫৩.
ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS), ব্যবহারকারী ও ডেটাবেজের মধ্যে একটি ___ হিসাবে কাজ করে।
  1. ক) কুয়েরি
  2. খ) ইলাস্ট্রেটর
  3. গ) ইন্টারফেস
  4. ঘ) অ্যাংকর
সঠিক উত্তর:
গ) ইন্টারফেস
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্টারফেস
ব্যাখ্যা

ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS):
DBMS - হচ্ছে কয়েকটি বিষয়ের সমন্বিত রূপ। একইভাবে, কয়েকটি কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডেটাবেজ সিস্টেম গঠিত হয়।
মূলত ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS) ব্যবহারকারী ও ডেটাবেজের মধ্যে একটি ইন্টারফেস (উভয়দিকে সংযোগ রক্ষাকারী) হিসাবে কাজ করে।

ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন যেমন - ডেটা মুছে ফেলা, উত্তোলন, প্রবেশ ইত্যাদি সম্পন্ন করতে অনুরোধ করে। ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত অনুরোধগুলো DBMS এর মাধ্যমে ডেটাবেজের উপর কার্যকরী করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় ডেটা প্রদান করে থাকে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, নবম-দশম শ্রেনি।

১২,৭৫৪.
নিম্নের কোনটি System Software-এর উদাহরণ?
  1. MS Word
  2. Linux
  3. FoxPro
  4. Lotus 1-2-3
সঠিক উত্তর:
Linux
উত্তর
সঠিক উত্তর:
Linux
ব্যাখ্যা

• Linux — এটি একটি অপারেটিং সিস্টেম, যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করে।

• সফটওয়্যার:
- সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝায়।
- এটি হার্ডওয়্যারকে কার্যক্ষম করে এবং ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Video Player, Pagemaker ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।

• হার্ডওয়্যার ও সফটওয়্যারের সম্পর্ক:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য অংশ।
- সফটওয়্যার হলো নির্দেশাবলির সমষ্টি, যা হার্ডওয়্যারকে পরিচালনা করে।
- সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন এবং হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার কার্যকর নয়।
- উভয়ই পরস্পরের পরিপূরক।

• সফটওয়্যারের শ্রেণিবিভাগ:
- সফটওয়্যার প্রধানত দুই ভাগে বিভক্ত।
১. সিস্টেম সফটওয়্যার।
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
- এটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে সংযোগ স্থাপন ও রক্ষণ করে।
- ইনপুট-আউটপুট ডিভাইসের সমন্বয় সাধন করে।
- কম্পিউটার সঠিকভাবে পরিচালনার জন্য অপরিহার্য।
- DOS, Windows XP, Linux, Unix, Mac OS, Solaris ইত্যাদি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
- Compiler, Interpreter, Assembler প্রোগ্রামও সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত।

• সিস্টেম সফটওয়্যারের উপবিভাগ:
১. সিস্টেম ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণ প্রোগ্রাম।
২. সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
৩. সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।
- Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, MS Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, FoxPro, Oracle, Informix, Access.

• অন্যান্য অপশন:
- MS Word → একটি Word Processing Package Program, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- FoxPro → একটি Database Package Program, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- Lotus 1-2-3 → একটি Spreadsheet Package Program, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭৫৫.
র‍্যানসমওয়্যার হলো এক ধরনের
  1. ক) ম্যালওয়্যার
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) ফ্রিওয়্যার
সঠিক উত্তর:
ক) ম্যালওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যালওয়্যার
ব্যাখ্যা

র‍্যানসমওয়্যার হল এক ধরনের ম্যালওয়্যার যেটি কিনা একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

১২,৭৫৬.
IMEI নম্বরের প্রথম অংশ কী নির্দেশ করে?
  1. ম্যানুফেকচারিং কোড
  2. ডিভাইসের সিরিয়াল নম্বর
  3. সফটওয়্যার সংস্করণ
  4. তৈরি হওয়ার তারিখ
সঠিক উত্তর:
ম্যানুফেকচারিং কোড
উত্তর
সঠিক উত্তর:
ম্যানুফেকচারিং কোড
ব্যাখ্যা
• IMEI নম্বরের প্রথম অংশ ম্যানুফেকচারিং কোড নির্দেশ করে। এটি সাধারণত TAC (Type Allocation Code) নামে পরিচিত, যা কোনো মোবাইল ডিভাইসের ব্র্যান্ড ও মডেল শনাক্ত করতে সাহায্য করে। TAC কোড ডিভাইসটি কোন কোম্পানি তৈরি করেছে এবং এটি কোন নির্দিষ্ট মডেলের অন্তর্গত, তা স্পষ্ট করে। এটি ডিভাইসের সিরিয়াল নম্বর, সফটওয়্যার সংস্করণ বা তৈরি হওয়ার তারিখ নির্দেশ করে না। তাই, IMEI নম্বরের প্রথম অংশ ম্যানুফেকচারিং কোড বা ব্র্যান্ড ও মডেলের তথ্য প্রকাশ করে, যা মোবাইল ফোন বা যেকোনো সেলুলার ডিভাইসের সঠিক পরিচয় নিশ্চিত করতে ব্যবহৃত হয়।

• IMEI:
- প্রতিটি স্বতন্ত্র ফোনের জন্য একটি করে স্বতন্ত্র IMEI নাম্বার থাকে যার সাহায্যে ওই ফোনটি সনাক্ত করা যায়।
- IMEI: IMEI-এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
১২,৭৫৭.
কম্পিউটারে ডাটা ইনপুট দেওয়ার জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
  1. মনিটর
  2. প্রিন্টার 
  3. স্পিকার 
  4. ডিজিটাইজার
সঠিক উত্তর:
ডিজিটাইজার
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাইজার
ব্যাখ্যা

◉ ডিজিটাইজার (Digitizer) হলো একটি ইনপুট ডিভাইস যা অ্যানালগ তথ্য (যেমন ছবি, অঙ্কন, নকশা) ডিজিটাল ডেটায় রূপান্তর করে কম্পিউটারে পাঠায়।

পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭৫৮.
GUI-তে উইজেট বলতে কী বোঝায়?
  1. নেটওয়ার্ক প্রোটোকল
  2. ফাইল ফরম্যাটের একটি ধরন
  3. বাটন, চেকবক্স বা স্লাইডারের মত একটি উপাদান 
  4. ব্যাকগ্রাউন্ডে চলমান একটি ছোট প্রোগ্রাম
সঠিক উত্তর:
বাটন, চেকবক্স বা স্লাইডারের মত একটি উপাদান 
উত্তর
সঠিক উত্তর:
বাটন, চেকবক্স বা স্লাইডারের মত একটি উপাদান 
ব্যাখ্যা

• GUI-তে উইজেট বলতে এমন একটি উপাদান বোঝায় যা ব্যবহারকারীর সঙ্গে ইন্টারঅ্যাকশনের সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, বাটন, চেকবক্স, রেডিও বাটন, স্লাইডার, টেক্সট ফিল্ড ইত্যাদি সবই উইজেট। এগুলো ব্যবহারকারীর কম্পিউটার বা অ্যাপ্লিকেশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সাহায্য করে। GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে প্রতিটি উইজেট একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি হয় এবং এগুলোকে প্রোগ্রামার বিভিন্ন ফাংশনের সঙ্গে সংযুক্ত করে ব্যবহারকারীর কাজকে সহজ করা হয়। তাই উইজেট হলো একটি গ্রাফিকাল ইন্টারফেসের মৌলিক উপাদান যা ব্যবহারকারীর জন্য দৃশ্যমান এবং ক্লিক বা ইনপুটের মাধ্যমে সক্রিয় করা যায়। সঠিক উত্তর হলো গ) বাটন, চেকবক্স বা স্লাইডারের মত একটি উপাদান।
 
• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

• এই অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়‍্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Britannica.

১২,৭৫৯.
চাঁদ কত দিনে পৃথিবীর চারদিকে নিজ কক্ষপথে একবার আবর্তন করে?
  1. ২৬ দিন
  2. ২৭ দিন
  3. ২৮ দিন
  4. ২৯ দিন
সঠিক উত্তর:
২৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৯ দিন
ব্যাখ্যা

চাঁদ (Moon):
- পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮১,৫০০ কিলোমিটার।
- চাঁদ পৃথিবীর চারদিকে নিজ কক্ষপথে ২৯ দিন ১২ ঘন্টায় একবার আর্বতন করে।
- চাঁদের ব্যাস ৩,৪৭৫ কিলোমিটার।
- ১৯৬৯ সালের ২১ শে জুলাই সর্বপ্রথম মানুষ চাঁদে অবতরণ করেন।
- চাঁদে পানি, বায়ু, উদ্ভিদ বা প্রাণী নেই। চাঁদে বহু সমতলভূমি, পাহাড় পর্বত ও বৃহদাকার গর্তের উপরিভাগ দেখা যায়। চাঁদের সবচেয়ে বড় গহ্বরটির নাম ক্লেভিউস।
- চাঁদের আকাশ দিনে-রাতে একই রকম কালো। চাঁদের নিজস্ব আলো নেই।
- সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়।
- চাঁদের যে পৃষ্ঠে সূর্যালোক পড়ে সে পৃষ্ঠের তাপমাত্রা ১০০° সেলসিয়াস এর ওপরে এবং অন্ধকার পৃষ্ঠের তাপমাত্রা হিমাঙ্কের ১৫০° সেলসিয়াসের নীচে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

১২,৭৬০.
ই-মেইল অ্যাড্রেসে ‘.com’ ডোমেইন দ্বারা বোঝায়—
  1. শিক্ষা প্রতিষ্ঠান
  2. সামরিক প্রতিষ্ঠান
  3. সরকারি প্রতিষ্ঠান
  4. ব্যবসায়িক প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
ব্যবসায়িক প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
ব্যবসায়িক প্রতিষ্ঠান
ব্যাখ্যা
ই-মেইল অ্যাড্রেসে ‘.com’ দ্বারা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বোঝায়।

• ই-মেইল এ্যাড্রেস:
- ই-মেইল এ্যাড্রেস হলো প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর স্বতন্ত্র (Unique) পরিচয়।
- এটি User ID@Domain Name গঠন দ্বারা তৈরি হয়।
উদাহরণ: anik@bdonline.com.bd
- User ID হলো ই-মেইল ব্যবহারকারীর নিজস্ব নাম যা @ চিহ্নের আগে থাকে।
- User ID-তে ইংরেজি অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যায়
- @ চিহ্ন ইউজার আইডি ও ডোমেইন নেমকে পৃথক করে।
- Domain Name হলো ই-মেইল প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচয়।
যেমন: bdonline.com.bd
- Domain Name আবার কয়েকটি অংশে বিভক্ত হয়, যা ডট (.) চিহ্ন দিয়ে আলাদা করা হয়।

• ডোমেইন নামের বিভিন্ন রকম পরিচয়:

.com - ব্যবসায়িক (Commercial) প্রতিষ্ঠান,
.org - অ-লাভজনক (Organization),
.gov - সরকারি (Government) প্রতিষ্ঠান
.mil - সামরিক (Military),
.edu - শিক্ষা প্রতিষ্ঠান (Educational),
.net - সাধারণ নেটওয়ার্ক/আইএসপি (Network provider).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৭৬১.
Which of these is the correct format of Email address?
  1. ক) abcd.bdlink.com.bd
  2. খ) abcd.bdlink@com.bd
  3. গ) abcd@bdlink.com.bd
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) abcd@bdlink.com.bd
উত্তর
সঠিক উত্তর:
গ) abcd@bdlink.com.bd
ব্যাখ্যা
- ‘abcd@bdlink.com.bd’ email address টি সঠিক নিয়মে গঠিত।
- ই-মেইলের মাধ্যমে কোন তথ্য আদান-প্রদান করতে E-mail Address থাকা আবশ্যক। 

E-mail: 

- এর পূর্ণরূপ হচ্ছে Electronic Mail.
- Email দুইটি অংশে বিভক্ত। প্রথম ভাগে User name এবং দ্বিতীয় ভাগে Domain name বসে। 
- Email address এ User name ও Domain name এর মাঝখানে @ (at sign) ব্যবহৃত হয়।
- at sign (@) সর্বপ্রথম ১৯৭১ সালে ব্যবহৃত হয়। 

অর্থাৎ ‘abcd@bdlink.com.bd’ ঠিকানায়-
- @ (at sign) এর আগে User name ' karimjannat' বসেছে।
- @ এর পরে  Domain name 'bdlink' বসেছে ।

সোর্স:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১২,৭৬২.
RTGS is often utilized for transactions that require:
  1. Delayed processing
  2. Immediate settlement
  3. Batch processing
  4. Manual authorization
সঠিক উত্তর:
Immediate settlement
উত্তর
সঠিক উত্তর:
Immediate settlement
ব্যাখ্যা
• RTGS:
→ RTGS is the Payment System.
→ RTGS এর পূর্ণরূপ - Real Time Gross Settlement.
→ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আর টি জি এস – RTGS) একটি ফান্ড ট্রান্সফার সিস্টেমকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে অর্থ ট্রান্সফার করতে সক্ষম।
→ নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করেছে।
→ RTGS হল একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
→ দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে গ্রাহকরা RTGS পরিষেবা পেতে পারেন:
১. অনলাইন, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
২. RTGS সক্ষম শাখায় নগদ টাকা জমা দিয়ে অফলাইন।
 
উৎস: বাংলাদেশ ব্যাংক।
১২,৭৬৩.
অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় কত সালে?
  1. ১৯৯০
  2. ১৯৯৩
  3. ১৯৯৫
  4. ১৯৬৯
সঠিক উত্তর:
১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫
ব্যাখ্যা
• বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার:
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ।
- ১৯৬৯ সালে ইন্টারনেট জন্ম হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১২,৭৬৪.
ডিবিএমএস (DBMS) কে তৈরী করেন?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) চার্লস বাকম্যান
  3. গ) বিল গেইটস
  4. ঘ) এলান টিউরিং
সঠিক উত্তর:
খ) চার্লস বাকম্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) চার্লস বাকম্যান
ব্যাখ্যা

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম যা একই সাথে ডাটাবেজ তৈরী, ব্যবস্থাপনা, তত্ত্ববধান এবং ডাটা প্রসেসের কাজ করে।
সর্বপ্রথম ১৯৬০ সালে, বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী চার্লস বাকম্যান ডিবিএমএস তৈরী করেন। তিনি তখন জেনারেল ইলেট্রিকে কর্মরত ছিলেন। সেই ডিবিএমএসটির নাম দেয়া হয়েছিলো ইন্টিগ্রেটেড ডাটা স্টোর(আইডিএস)।
উৎসঃ ব্রিটানিকা.কম

১২,৭৬৫.
MAC অ্যাড্রেস কত বাইটের?
  1. ক) ৪৮
  2. খ) ৩৬
  3. গ) ১২
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা
কম্পিউটারকে নেটওয়্যার্ক এর সাথে সংযুক্ত করার জন্য NIC বা নেটওয়্যার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়।
এ কার্ডকে ল্যান কার্ড বা নেটওয়্যার্ক অ্যাডাপ্টার বলে।

ল্যান কার্ডে ৪৮ বিট বা ৬ বাইটের একটি অদ্বিতীয় কোড থাকে একে ম্যাক অ্যাড্রেস বলে।

MAC - Media Access Control

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১২,৭৬৬.
কোনটি আউটপুট ডিভাইস?
  1. ক) Scanner
  2. খ) Com
  3. গ) OMR
  4. ঘ) OCR
সঠিক উত্তর:
খ) Com
উত্তর
সঠিক উত্তর:
খ) Com
ব্যাখ্যা
- ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফলাফল পাওয়া যায়, একে বলে আউটপুট। 
- প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফলাফল পাওয়া যায় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস (Output Device)। 
- Computer Output Microfilm (COM) একটি আউটপুট ডিভাইস। 

১২,৭৬৭.
মেইল সার্ভার থেকে ক্লায়েন্ট ডিভাইসে ইমেইল ডাউনলোড করার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
  1. SMTP
  2. HTTP
  3. FTP
  4. POP
সঠিক উত্তর:
POP
উত্তর
সঠিক উত্তর:
POP
ব্যাখ্যা

POP (Post Office Protocol) সরাসরি মেইল সার্ভার থেকে ইমেইল বার্তা ডাউনলোড করে ক্লায়েন্ট ডিভাইসে সংরক্ষণ করে।
- POP3 সংস্করণটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@gmail.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ব্যবহারকারীর মেইল ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- ইনবক্সে থাকা ইমেইল ক্লায়েন্ট ডিভাইসে ডাউনলোড করে।
 - মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

HTTP:
- HTTP এর পূর্ণরূপ হলো HyperText Transfer Protocol.
- HTTP হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা যোগাযোগের জন্য ব্যবহৃত প্রোটোকল। 
- এটি ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।

FTP:
- FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol.
- ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।

১২,৭৬৮.
দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-
  1. Assembly Language
  2. Machine Language
  3. High-Level Language
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
Assembly Language
উত্তর
সঠিক উত্তর:
Assembly Language
ব্যাখ্যা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫): মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০): উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১২,৭৬৯.
CPU এবং Computer Device এর মধ্যে যোগাযোগে ব্যবহৃত হয় -
  1. Data bus
  2. Address bus
  3. Control bus
  4. Input reader bus
সঠিক উত্তর:
Control bus
উত্তর
সঠিক উত্তর:
Control bus
ব্যাখ্যা
A control bus is what a computer’s central processing unit (CPU) uses to communicate with other devices inside the machine over a set of physical connections like cables or printed circuits. It is a diverse collection of signals, including read, write, and interrupt, that allow the CPU to direct and monitor what the different parts of the computer are doing. This is one of three types of buses that make up the system or computer bus. Its exact composition varies among processors.

source - quora.com
১২,৭৭০.
ডাটা প্রবাহের হারকে বলা হয় -
  1. ক) বিট
  2. খ) ব্যান্ডউইথ
  3. গ) বাইট
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ব্যান্ডউইথ
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যান্ডউইথ
ব্যাখ্যা
কম্পিউটার যোগাযোগে প্রতি সেকেন্ড যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিট পার সেকেন্ড বা বিপিএস বা ব্যান্ডউইথ বা ব্যান্ড বলে। গতির উপর ভিত্তি করে ব্যান্ড তিন প্রকার। ন্যারো ব্যান্ড যার গতি ৪৫ থেকে ৩০০ বিপিএস, ভয়েস ব্যান্ড ব্যান্ড যার গতি ৯৬০০ বিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং ব্রডব্যান্ড যার গতি ১ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত হয়। টেলিফোন লাইনে সাধারণত ভযেস ব্যান্ড ব্যবহার করা হয়।
(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
১২,৭৭১.
ChatGPT কোন কোম্পানির উদ্যোগে উদ্ভাবন করা হয়েছে?
  1. OpenAI
  2. Microsoft
  3. Google
  4. Apple
সঠিক উত্তর:
OpenAI
উত্তর
সঠিক উত্তর:
OpenAI
ব্যাখ্যা

• ChatGPT একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট, যা OpenAI কোম্পানির উদ্যোগে উদ্ভাবন করা হয়েছে। এটি মূলত প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করে মানুষের সাথে স্বাভাবিক কথোপকথন করতে সক্ষম। ChatGPT বিভিন্ন ধরণের তথ্য বিশ্লেষণ করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, লেখা তৈরি করতে পারে এবং শিক্ষামূলক সহায়তা প্রদান করতে পারে। যদিও Microsoft, Google এবং Apple কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, ChatGPT বিশেষভাবে OpenAI-এর গবেষণা এবং প্রযুক্তির ফলাফল। OpenAI-এর লক্ষ্য হলো নিরাপদ এবং লাভজনক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা, যা মানুষ এবং সমাজের জন্য উপকারী হবে।
- তাই সঠিক উত্তর হলো ক) OpenAI.

• ChatGPT:
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

উৎস: Britannica.

১২,৭৭২.
ব্যবহারকারী অনুযায়ী ডিস্ক স্পেস নিয়ন্ত্রণ করার জন্য উইন্ডোজে কোন ফাইল সিস্টেম ব্যবহৃত হয়?
  1. NTFS
  2. ReFS
  3. exFAT
  4. FAT32
সঠিক উত্তর:
NTFS
উত্তর
সঠিক উত্তর:
NTFS
ব্যাখ্যা

• উইন্ডোজে ব্যবহারকারীর অনুযায়ী ডিস্ক স্পেস নিয়ন্ত্রণ করার জন্য NTFS (New Technology File System) ব্যবহৃত হয়। NTFS ফাইল সিস্টেমে Disk Quotas নামে একটি বৈশিষ্ট্য থাকে, যা প্রশাসককে নির্দিষ্ট ব্যবহারকারী বা ব্যবহারকারী গ্রুপের জন্য ডিস্ক স্পেস সীমাবদ্ধ করার সুবিধা দেয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট পরিমাণ স্থান ব্যবহার করতে পারবে, এবং সীমা অতিক্রম করলে সতর্কবার্তা বা ব্যবহারের নিষেধাজ্ঞা পাওয়া যায়। এছাড়াও, NTFS উন্নত নিরাপত্তা, ফাইল পারমিশন, ফাইল কম্প্রেশন এবং জার্নালিং সমর্থন করে, যা ডিস্ক ব্যবস্থাপনাকে আরও স্থিতিশীল ও নিয়ন্ত্রিত করে। অন্য ফাইল সিস্টেম যেমন FAT32, exFAT, বা ReFS সাধারণত ডিস্ক কোটার মতো সূক্ষ্ম ব্যবহারকারী-নির্দিষ্ট নিয়ন্ত্রণ দেয় না। তাই ব্যবহারকারীর ভিত্তিতে ডিস্ক স্পেস নিয়ন্ত্রণে NTFS সবচেয়ে উপযুক্ত।

- উত্তর: ক) NTFS.

NTFS:
- NTFS এর পূর্ণ অর্থ হলো New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB.

অন্যান্য অপশনসমূহ,
- FAT32: এটি একটি সাধারণ ফাইল সিস্টেম, কিন্তু ডিস্ক কোটা সাপোর্ট করে না।
- exFAT: এটি বড় ফাইল এবং বড় ভলিউম সাপোর্ট করে। 
- ReFS: এটি ডেটা করাপশন প্রতিরোধ, বড় ভলিউম সাপোর্ট, এবং অটোমেটিক রিপেয়ার সুবিধা দেয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭৭৩.
ফ্লপি ডিস্ক এর প্রচলন শুরু হয় কত সালে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৮১
  4. ঘ) ১৯৫৬
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
ব্যাখ্যা
ফ্লপি ডিস্ক: 
- ১৯৭৩ সালে প্রথম প্রচলন শুরু হয়।
- এটি ডিসকেট নামেও পরিচিত।
- প্লাস্টিকের উপর চৌম্বকের প্রলেপ দিয়ে তৈরী করা হয়।
- এর ধারণ ক্ষমতা মাত্র ১.৪৪ মেগাবাইট।
- বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে।

উৎস: ব্রিটানিকা।
১২,৭৭৪.
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসা পাওয়ার পদ্ধতিকে কী বলা হয়?
  1. টেলিযোগাযোগ
  2. ডিজিটাল হেলথ
  3. ই-হেলথ
  4. টেলিমেডিসিন
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
ব্যাখ্যা
• ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসা পাওয়ার পদ্ধতিকে টেলিমেডিসিন বলা হয়।

• টেলিমেডিসিন:
- টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থানরত রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা।
- মোবাইল ফোন এবং ইন্টারনেটের উন্নত ব্যবহারের মাধ্যমে এ প্রযুক্তি ব্যবহার করে সহজেই চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
- এর মাধ্যমে চিকিৎসকরা দূরবর্তী অবস্থান থেকেও রোগী পরামর্শ, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রোগীর চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারেন।
- ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীকে চাক্ষুষ দেখা এবং ই-মেইলের মাধ্যমে রিপোর্ট ও পরামর্শপত্র আদান-প্রদান করা সম্ভব হয়।
• এ ধরনের উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে:
- Teledoc,
- Maven,
- Clinic,
- iClinic, MDlive,
- Amwell,
- Doctor on Demand ইত্যাদি প্ল্যাটফর্ম রয়েছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, NCTB.
১২,৭৭৫.
অনাকাঙ্ক্ষিত ই-মেইল বা মেসেজ প্রেরণ করার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. স্প্যামিং
  2. স্নিকিং
  3. ফ্রেকিং
  4. প্লেজিয়ারিজম
সঠিক উত্তর:
স্প্যামিং
উত্তর
সঠিক উত্তর:
স্প্যামিং
ব্যাখ্যা

• প্লেজিয়ারিজম(Plagiarism): 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবাহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 

• স্প্যামিং (Spamming): 
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। 
- অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং। 

• ফ্রেকিং (Phreaking): 
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলা হয়। 
- একসময় যখন কম্পিউটার সিস্টেম প্রচলিত ছিলনা, তখন হ্যাকাররা টেলিফোনে নানা ধরনের হ্যাকিং পরিচালনা করত। 
- সাধারণভাবে ফোন হ্যাকারদের ফ্রেকার (Phreaker) নামে অভিহিত করা হয়। 

• স্নিকিং (Sneaking): 
গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং (Sneaking) বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

১২,৭৭৬.
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার প্রথম শুরু হয় কোন দেশে?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা
২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন অ-বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়

তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮):
১। মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।
২। ডেটা স্থানান্তরের গতি 2 Mbps এর অধিক।
৩। মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু হয়।
৪। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।

উৎস: Live MCQ Lecture. এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (এইচ এস সি প্রোগ্রাম) 
১২,৭৭৭.
কোনটি কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস হিসেবে পরিচিত?
  1. স্টোন
  2. ঢাকা
  3. মাইক্রো
  4. পান্ডা
সঠিক উত্তর:
পান্ডা
উত্তর
সঠিক উত্তর:
পান্ডা
ব্যাখ্যা

• কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস হিসেবে পরিচিত পান্ডা। এটি একটি সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজান এবং অন্যান্য ক্ষতিকর প্রোগ্রাম সনাক্ত ও দূর করতে সাহায্য করে। অ্যান্টিভাইরাস ব্যবহার করলে ডিভাইসের ডেটা নিরাপদ থাকে এবং সিস্টেমের কর্মক্ষমতা ঠিক থাকে। বাজারে বিভিন্ন অ্যান্টিভাইরাস পাওয়া যায়, তবে পান্ডা বিশেষভাবে বিশ্বব্যাপী পরিচিত এবং ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়। এটি স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস স্ক্যান ও আপডেট করতে সক্ষম, যা কম্পিউটার সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি।

- সঠিক উত্তর: ঘ) পান্ডা।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
- মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- ব্রিটানিকা।

১২,৭৭৮.
Which printer does touch the paper while printing?
  1. Laser printer
  2. Impact printer
  3. Inkjet printer
  4. Thermal printer
সঠিক উত্তর:
Impact printer
উত্তর
সঠিক উত্তর:
Impact printer
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Impact printer

• প্রিন্টার
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।

নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭৭৯.
'MS Word' কী ধরণের সফটওয়্যার?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  3. এন্টিভাইরাস সফটওয়্যার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফট্ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন:
1. Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
2. Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
3. Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

• সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম:
- সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। কম্পিউটারের আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার। সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন রকমের হতে পারে। তন্মধ্যে DOS, Windows, Xenix/Unix বহুলবাবে ব্যবহৃত। Compiler, Interpretor, Assembler প্রোগ্রাম সমূহ সিস্টেম সফট্ওয়্যারের অন্তর্গত।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৭৮০.
IoT ব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কোনটি?
  1. অ্যাপ ডিজাইন
  2. নেটওয়ার্কের স্পিড
  3. হার্ডওয়্যারের রঙ
  4. সিকিউরিটি ও প্রাইভেসি
সঠিক উত্তর:
সিকিউরিটি ও প্রাইভেসি
উত্তর
সঠিক উত্তর:
সিকিউরিটি ও প্রাইভেসি
ব্যাখ্যা

• IoT (ইন্টারনেট অব থিংস) ব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো সিকিউরিটি ও প্রাইভেসি। কারণ এই ধরনের সিস্টেমে অসংখ্য ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং ব্যক্তিগত তথ্য, সেন্সর ডেটা ও সংবেদনশীল তথ্য আদান-প্রদান হয়। যদি নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়, তবে হ্যাকাররা সহজেই ডেটা চুরি, ডিভাইস নিয়ন্ত্রণ বা সিস্টেমে অনুপ্রবেশ করতে পারে। প্রাইভেসি সুরক্ষা না থাকলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে, যা বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতির কারণ হতে পারে। তাই IoT সিস্টেম ডিজাইন করার সময় নেটওয়ার্ক স্পিড বা অ্যাপ ডিজাইন কম গুরুত্বপূর্ণ হলেও সিকিউরিটি ও প্রাইভেসি সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
 
 ইন্টারনেট অফ থিংস (Internal of things - IoT):
- ইন্টারনেট অফ থিংস (IoT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস, একত্রিত করার কারণে ইন্টারনেট অফ থিংস বাস্তবায়িত হয়েছে।

IoT ডিভাইসের বৈশিষ্ট্য:
- কম শক্তি ব্যবহার করে কাজ করে, 
- ছোট আকারের কম্পিউটার চিপ ব্যবহার করে, 
- নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা হয়, 
- সেন্সর, একচুয়েটর এবং ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকে। 

উৎস:
১। Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। আইবিএম ওয়েবসাইট।

১২,৭৮১.
'Robota' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফিনিশ
  2. খ) স্লাভিক
  3. গ) গ্রিক
  4. ঘ) ল্যাটিন
সঠিক উত্তর:
খ) স্লাভিক
উত্তর
সঠিক উত্তর:
খ) স্লাভিক
ব্যাখ্যা
Robotics শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ 'robota' থেকে যার ইংরেজি হলো robot এবং আভিধানিক অর্থ হলো শ্রমিক,দাস বা কর্মী।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
১২,৭৮২.
কারও তৈরি করা কাজ বা চিন্তাধারা নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় কি বলে?
  1. ক) হ্যাকিং
  2. খ) পাইরেসি
  3. গ) চুরি
  4. ঘ) প্লেজিয়ারিজম
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লেজিয়ারিজম
ব্যাখ্যা
কারও তৈরি করা কাজ বা চিন্তাধারা নিজের বলে উপস্থাপন করাকে আইসিটির ভাষায় প্লেজিয়ারিজম বলে। এটি এক ধরনের সাইবার ক্রাইম।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
১২,৭৮৩.
ক্যাশ মেমোরি (Cache Memory) এর মূল উদ্দেশ্য কী?
  1. তথ্য পুনরুদ্ধার করা
  2. স্থায়ী ডেটা সংরক্ষণ
  3. ব্যাকআপ নেওয়া
  4. CPU এর কর্মক্ষমতা বৃদ্ধি
সঠিক উত্তর:
CPU এর কর্মক্ষমতা বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
CPU এর কর্মক্ষমতা বৃদ্ধি
ব্যাখ্যা

◉ ক্যাশ মেমোরি হলো একটি খুব দ্রুতগতির মেমোরি যা CPU এবং প্রধান মেমোরি (RAM)-এর মধ্যে অবস্থান করে। এর মূল উদ্দেশ্য হলো CPU বারবার যে ডেটা বা নির্দেশনা ব্যবহার করে, তা সাময়িকভাবে সংরক্ষণ করা যাতে প্রসেসর দ্রুত সেই ডেটা পেতে পারে এবং সিস্টেমের সার্বিক কর্মক্ষমতা বাড়ে।

ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়।
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১২,৭৮৪.
বুলিয়ান অ্যালজেবরার প্রত্যেক চলকের কয়টি মান থাকে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২টি
ব্যাখ্যা
বুলিয়ান ধ্রুবক ও চলক:
- বুলিয়ান ধ্রুবক ও চলক এর মান 0 অথবা 1 হয়।
- ধ্রুবক-এর মান অপরিবর্তিত থাকে, তবে চলকের মান সময়-নির্ভরশীল।
- সংযোগ তার এবং সার্কিটের ইনপুট অথবা আউটপুটের লজিক অবস্থা নির্দিষ্টকরণের জন্য বুলিয়ান ধ্রুবক এবং চলক ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৭৮৫.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং-এর মডেল নয়?
  1. পাবলিক ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. মিশ্র ক্লাউড
  4. ওভার ক্লাউড
সঠিক উত্তর:
ওভার ক্লাউড
উত্তর
সঠিক উত্তর:
ওভার ক্লাউড
ব্যাখ্যা

ওভার ক্লাউড- নামে ক্লাউড কম্পিউটিং-এর কোনো স্বীকৃত মডেল নেই। 

ক্লাউড কম্পিউটিং
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.

সেবার ধরণ অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা -
পাবলিক ক্লাউড: এই ধরণের সেবা জনসাধারনের জন্য উন্মুক্ত থাকে। সেবাদানকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রাধীন অফিস বা, অবস্থানের পাবলিক ক্লাউড অবস্থিত থাকে যেখানে ইউজারডের কোন নিয়ন্ত্রণ থাকে না। পাবলিক ক্লাউডে পাবলিক এপ্লিকেশন, স্টোরেজ, এবং অন্যান্য রিসোর্সসমূহ উন্মুক্ত থাকে। যেমন- এমাজন ওয়েব সার্ভিস। যেমন: Amazon Web Services.

প্রাইভেট ক্লাউড: এককভাবে কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন কোন ক্লাউড সার্ভিস যখন প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী বা, তৃতীয় পক্ষ দ্বারা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রতিষ্ঠানের ভেতরে অথবা, বাহিরে কোথাও হোস্টিং করা হয় তখন তাকে প্রাইভেট ক্লাউড বলা হয়।

মিশ্র বা হাইব্রিড ক্লাউড: দুই বা ততোধিক ক্লাউড যেমন- পাবলিক ও প্রাইভেট ক্লাউড সম্মিলিতভাবে তাদের নিজস্বতা বজায় রেখে যখন রিসোর্স শেয়ার করে তখন তাকে মিশ্র ক্লাউড বলা হয়। যেমন- কমিউনিটি ক্লাউড।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৭৮৬.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) Blue ray
  2. খ) CIH
  3. গ) SQL
  4. ঘ) SPSS
সঠিক উত্তর:
খ) CIH
উত্তর
সঠিক উত্তর:
খ) CIH
ব্যাখ্যা
CIH হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- CIH (Chernobyl) হল একটি ভাইরাস যা 1999 সালে তাইওয়ানে প্রথম শনাক্ত হয়, যা Windows 95 এবং Windows 98 EXE ফাইলগুলিকে সংক্রমিত করে।

• কম্পিউটার ভাইরাস:
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।

উৎস: Computerhope website.
১২,৭৮৭.
আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটার কোনটি?
  1. ক) মাইক্রো কম্পিউটার
  2. খ) সুপার কম্পিউটার
  3. গ) মিনি কম্পিউটার
  4. ঘ) মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর:
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation. 
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট। 
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়। 
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। 
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'। 
- এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে। 
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার। 
- এই কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়। 

উৎস: আইবিএম ওয়েবসাইট।
১২,৭৮৮.
নিচের কোনটি "অ্যাপ্লিকেশন সফটওয়্যার"?
  1. Linux
  2. MAC OS
  3. MS Excel
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
MS Excel
উত্তর
সঠিক উত্তর:
MS Excel
ব্যাখ্যা
• সফটওয়্যার:
- সাধারণত সফটওয়‍্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
- অর্থাৎ সফটওয়‍্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়‍্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।

• কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়।
যথা:
১. অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার ও
২. সিস্টেম সফটওয়্যার।

• অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার:
- ব্যবহারকারীদের দ্বারা সর্বাধিক ব্যবহৃত সফটওয়্যার হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- এটি কম্পিউটার সিস্টেম পরিচালনার জন্য ব্যবহৃত হয় না, বরং নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা হয়।
- ব্যবহারকারীরা সাধারণত কম্পিউটার সিস্টেমের অ্যাপ্লিকেশন সফটওয়্যারই ব্যবহার করে থাকেন।
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার (যেমন, অপারেটিং সিস্টেম)-এর ওপর নির্ভরশীল।
- সিস্টেম সফটওয়্যার (অপারেটিং সিস্টেম) ব্যবহারকারী ও কম্পিউটার হার্ডওয়‍্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে।
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজ সম্পাদন করে।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। 

• অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারের উদাহরণ:
- MS Word, MS Excel, Oracle, Foxpro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

• সিস্টেম সফটওয়্যার:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।

• সিস্টেম সফটওয়্যারের উদাহরণ:
- MS DOS, LINUX, UNIX, MS WINDOWS 98, MS WINDOWS, MAC OS, SYMBIAN, ANDROID, PC DOS, XENIX, AIX, ইত্যাদি। 

উৎস:
১. Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৭৮৯.
ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে AWS- এর পূর্ণ রূপ কী?
  1. Amazon Web Support
  2. Amazon Website Solutions
  3. Amazon Web Solutions
  4. Amazon Web Services
সঠিক উত্তর:
Amazon Web Services
উত্তর
সঠিক উত্তর:
Amazon Web Services
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।

AWS:
- অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম হলো AWS.
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকেই। 
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

এছাড়াও,
- Azure মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্লাটফর্ম।
- GCP (Google Cloud Platform) গুগলের ক্লাউড সেবা দানকারী প্লাটফর্ম।
 
উৎস: aws.amazon.com
১২,৭৯০.
নিম্নলিখিত কোনটি একটি জনপ্রিয় ই-বুক রিডার?
  1. Spotify
  2. Kindle
  3. Wikipedia
  4. None of them
সঠিক উত্তর:
Kindle
উত্তর
সঠিক উত্তর:
Kindle
ব্যাখ্যা
Kindle একটি জনপ্রিয় ই-বুক রিডার।

• ই-বুক (Ebook):
- ই-বুক এর পূর্ণাঙ্গ অর্থ হলো 'ইলেকট্রনিক বুক'।
- প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ই-বুক বলা হয়।
- যা কম্পিউটার, মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়।
- এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, যা বিভিন্ন ধরনের ই-রিডার দিয়ে পড়া যায়।
- প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- ই-বুকের জনক হলেন মাইকেল এস হার্ট (Michael S Hart)।
- তাঁকে ই-বুকের আবিষ্কারক বা জনক বলা হয়, কেননা তিনি ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে ই-বুক বিতরণের প্রথম প্রজেক্ট গুটেনবার্গ- এর উদ্যোক্তা ছিলেন।

• বাকি অপশনগুলো-
- Spotify হলো একটি আধুনিক এবং জনপ্রিয় music streaming প্ল্যাটফর্ম। 
- Wikipedia একটি মুক্ত বিশ্বকোষ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।
১২,৭৯১.
২০১০ সালে কোন দুটি প্রতিষ্ঠান মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) শুরু করে?
  1. Google এবং Amazon
  2. Microsoft এবং NASA
  3. Amazon এবং Microsoft
  4. The Rackspace Cloud এবং NASA
সঠিক উত্তর:
The Rackspace Cloud এবং NASA
উত্তর
সঠিক উত্তর:
The Rackspace Cloud এবং NASA
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. রিসোর্স স্কেলেবিলিটি:
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. অন-ডিমান্ড:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. পে-অ্যাজ-ইউ-গো:
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১২,৭৯২.
ওয়াই-ফাই (WiFi) এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
  1. 2.4 GHz এবং 5 GHz
  2. 1 GHz এবং 3 GHz
  3. 10 GHz এবং 20 GHz
  4. 100 GHz এবং 200 GHz
সঠিক উত্তর:
2.4 GHz এবং 5 GHz
উত্তর
সঠিক উত্তর:
2.4 GHz এবং 5 GHz
ব্যাখ্যা

◉ Wi-Fi (Wireless Fidelity) হল তারবিহীন (wireless) নেটওয়ার্ক প্রযুক্তি, যা রেডিও ফ্রিকোয়েন্সি (RF) ব্যবহার করে ডাটা ট্রান্সমিট করে। Wi-Fi এর সাধারণ ফ্রিকোয়েন্সি ব্যান্ড: 2.4-5 GHz.

Wi-fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৭৯৩.
বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় -
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৯৭
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬
ব্যাখ্যা
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

অর্থ্যাৎ, ইন্টারনেট ব্যবহার শুরু হয় ১৯৯৫ সালে। তবে সবার জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।

[সূত্র: বাংলাপিডিয়া।]
১২,৭৯৪.
পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার-
  1. ক) ABC
  2. খ) ENIAC
  3. গ) Mark-1
  4. ঘ) IBM 650
সঠিক উত্তর:
গ) Mark-1
উত্তর
সঠিক উত্তর:
গ) Mark-1
ব্যাখ্যা
যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন (Dr. Howard Aciken) ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
১২,৭৯৫.
নিচের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জেমস গসলিং উদ্ভাবন করেন?
  1. জাভা
  2. পাইথন
  3. সি
  4. রুবি
সঠিক উত্তর:
জাভা
উত্তর
সঠিক উত্তর:
জাভা
ব্যাখ্যা
• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে 'সি' প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন করেন।
- ১৯৯০ সালে ইউকিহিরো ম্যাটসুমোটো নামক একজন জাপানি প্রোগ্রামার রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৭৯৬.
নিচের কোনটি ডাটাবেজ language?
  1. Oracle
  2. C
  3. MS-Word
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
- ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
- কম্পিউটার আবিষ্কারের আগ পর্যন্ত ফাইলের স্তুপে জমা থাকতো তথ্য, এখন তথ্য সংরক্ষণ করা হয় ডাটাবেজে।
কয়েকটি ডাটাবেজ ল্যাংগুয়েজের উদাহরণ হচ্ছে-
• Data Definition Language
- এটি এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যেটি ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে।
• Data Manipulation Language
- ইহা এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যার সাহায্যে ডেটা হালনাগাদ করা হয়।
• Query Language
- ইহা এমন এক ধরণের ল্যাংগুয়েজ যেটি তথ্য খোঁজা, তথ্য গণনায় ব্যবহৃত হয়।
- QUEL, QBE, SQL ইত্যাদিও ডাটাবেজ ল্যাংগুয়েজের উদাহরণ।

• C হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
• MS-Word হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
•  Oracle হলো ডাটাবেজ সংশ্লিষ্ট সফটওয়্যার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
১২,৭৯৭.
কম্পিউটারের তৃতীয় প্রজন্মে মূলত কোন ধরনের IC ব্যবহৃত হতো?
  1. LSI এবং VLSI
  2. SSI এবং MSI
  3. শুধুমাত্র LSI
  4. ULSI
সঠিক উত্তর:
SSI এবং MSI
উত্তর
সঠিক উত্তর:
SSI এবং MSI
ব্যাখ্যা

কম্পিউটারের তৃতীয় প্রজন্মে মূলত SSI এবং MSI ধরনের IC (Integrated Circuit) ব্যবহার করা হতো।

 • SSI (Small Scale Integration):

- এটি আইসি প্রযুক্তির একদম প্রাথমিক ধাপ।
- এতে একটি মাত্র চিপে ১০ থেকে ২০টির মতো অল্প সংখ্যক ট্রানজিস্টর এবং অন্যান্য উপাদান বসানো হতো।
- তৃতীয় প্রজন্মের শুরুর দিকের কম্পিউটারগুলোতে এই চিপ ব্যবহৃত হতো।

MSI (Medium Scale Integration):
- তৃতীয় প্রজন্মের পরবর্তী ধাপে প্রযুক্তির আরও উন্নতি ঘটে এবং MSI-এর ব্যবহার শুরু হয়।
- এক্ষেত্রে একটি চিপে ১০০ থেকে ৫০০টি (কিছু ক্ষেত্রে ১০০০ পর্যন্ত) ট্রানজিস্টর বসানো সম্ভব হয়েছিল।
- এর ফলে কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং আকার আরও ছোট হয়ে আসে।
 
• অপশন আলোচনা:
- LSI এবং VLSI: এই প্রযুক্তিগুলো মূলত চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়।
- LSI: LSI (Large Scale Integration) প্রযুক্তিতে হাজার হাজার ট্রানজিস্টর থাকে, যা তৃতীয় প্রজন্মের পরবর্তী সময়ের উদ্ভাবন।
- ULSI: ULSI (Ultra Large Scale Integration) প্রযুক্তি পঞ্চম প্রজন্মের এবং বর্তমান আধুনিক কম্পিউটারে ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।

১২,৭৯৮.
ফেসবুক কত সালে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ কিনে নেয়?
  1. ২০০৯
  2. ২০১০
  3. ২০১৪
  4. ২০১৫
সঠিক উত্তর:
২০১৪
উত্তর
সঠিক উত্তর:
২০১৪
ব্যাখ্যা

WhatsApp was founded by Jan Koum and Brian Acton who had previously spent 20 years combined at Yahoo.
WhatsApp joined Facebook in 2014, but continues to operate as a separate app with a laser focus on building a messaging service that works fast and reliably anywhere in the world.

Source: whatsapp.com

১২,৭৯৯.
SCSI ড্রাইভগুলো সাধারণত কত ট্রান্সফার রেট প্রদান করে?
  1. 640 MB/sec
  2. 1024 MB/sec
  3. 2 TB/sec
  4. 5 TB/sec
সঠিক উত্তর:
640 MB/sec
উত্তর
সঠিক উত্তর:
640 MB/sec
ব্যাখ্যা
• স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ:
- স্ক্যাজি এর পুরো অর্থ হলো 'স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস ড্রাইভ (Small Computer System Interface Drive)'।
- SCSI ড্রাইভগুলোর সাধারণত ৫০টি থেকে ৬৮টি পিন থাকে।
- SCSI ড্রাইভগুলো সাধারণত 640MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
- এই ড্রাইভগুলো সোয়াপেবল (swappable) নয়।
- SCSI হার্ড ডিস্ক সংযোগের জন্য সাধারণত SCSI ক্যাবল ব্যবহৃত হয়।
- একটি SCSI ক্যাবলে সর্বোচ্চ ১৬টি ড্রাইভ সংযুক্ত করা যায়।
- ক্যাবলে এর আইডেন্টিফিকেশনের জন্য প্রতিটি হার্ড ডিস্ক ড্রাইভের একটি ৮ বাইট হেক্সাডেসিম্যাল কোড রয়েছে যা WWN (world wide name) নামে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৮০০.
কোন প্রতিষ্ঠান কর্তৃক ‘Marshmallow' অপারেটিং সিস্টেম তৈরি হয়?
  1. IBM
  2. Apple
  3. BlackBerry
  4. Google
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- ‘Marshmallow' অপারেটিং সিস্টেম তৈরি করেছে গুগল।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ২০২১ সালের মে মাসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
- অ্যান্ড্রয়েড হলো সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম।
- অ্যানড্রয়েড 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেডের একটি প্রকল্প হিসেবে ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে শুরু করে।
- 2004 সালে প্রকল্পটি স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেমে পরিণত হয়।
- 2005 সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. 'Android' মোবাইল অপারেটিং সিস্টেমটি ক্রয় করে।

উৎস:
১. গুগলের অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।