বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

মোট প্রশ্ন৩৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

PrepBank · পাতা / · ২০১৩০০ / ৩৫৮

২০১.
বিশ্ব তামাকমুক্ত দিবস কবে পালিত হয়?
  1. ২৮ মে
  2. ৬ জুন
  3. ৩১ মে
  4. ৭ এপ্রিল
সঠিক উত্তর:
৩১ মে
উত্তর
সঠিক উত্তর:
৩১ মে
ব্যাখ্যা

বিশ্ব তামাকমুক্ত দিবস:
- প্রতি বছর ৩১শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। 

⇒ বিশ্ব তামাকমুক্ত দিবস হল একটি বার্ষিক বিশ্বব্যাপী উদযাপন যা তামাক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী তামাক সেবন কমাতে নীতিমালা প্রণয়নের জন্য উৎসাহিত করে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

অন্যদিকে,
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

উৎস: Britannica.

২০২.
'শহীদ নূর হোসেন দিবস' কবে পালিত হয়?
  1. ১০ নভেম্বর
  2. ১১ নভেম্বর
  3. ১৩ নভেম্বর
  4. ১৭ নভেম্বর
সঠিক উত্তর:
১০ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ নভেম্বর
ব্যাখ্যা

শহীদ নূর হোসেন দিবস:
- ১০ নভেম্বর 'শহীদ নূর হোসেন দিবস' পালিত হয়।
- শহীদ নূর হোসেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন।

⇒ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১০ নভেম্বরের একটি মিছিলে বুকে- ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিল রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে শহীদ হন নূর হোসেন।
- নূর হোসেন ১৯৮৭ সালে তৎকালীন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের নায়ক।
- স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেয়া ‘শহীদ নূর হোসেন দিবস’ ১০ নভেম্বর।
- শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে।
- নূর হোসেন শহীদ হওয়ার পর মাস না পেরোতেই ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এরশাদ। এর তিন মাস পর তিনি জাতীয় সংসদের আরেকটি নির্বাচনের আয়োজন করেন।

উৎস: i) বিবিসি বাংলা।
ii) প্রথম আলো।

২০৩.
'আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস' পালিত হয় -
  1. ২১ মার্চ
  2. ২৩ মার্চ
  3. ৪ এপ্রিল
  4. ৮ এপ্রিল
সঠিক উত্তর:
২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২১ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস:
- আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস পালিত হয় ২১ মার্চ।

উল্লেখ্য,
- বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ এই দিনটিকে ‘জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ হিসেবে পালন করে।
- এই দিবসটি পালনের মূল পরিপ্রেক্ষিত ছিল ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকায় জাতিগত বর্ণবৈষম্যের প্রতিবাদে সাধারণ মানুষের শান্তিপূর্ণ মিছিল। সেই মিছিলে পুলিশ গুলি করে ৬৯ জন নিরীহ মানুষকে হত্যা করে, আহত হন আরও ১৮০ জন। এই প্রতিবাদ শুরু হয়েছিল ২১ মার্চ থেকে।
- একারণে ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ মার্চকে ‘আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

⇒ বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ২১ মার্চ: বিশ্ব বন দিবস, আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস।
- ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস।
- ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
- ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস।
- ২৭ সেপ্টেম্বর: বিশ্ব পর্যটন দিবস।
- ১৪ অক্টোবর: বিশ্ব মান দিবস।
- ২৪ অক্টোবর: জাতিসংঘ দিবস।
- ১৮ই ডিসেম্বর: আন্তর্জাতিক অভিবাসী দিবস।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Britannica.
২০৪.
ফিলিস্তিনের জন্য কোন দিনটি মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত?
  1. ১৩মে
  2. ১৪মে
  3. ১৫মে
  4. ১৭মে
সঠিক উত্তর:
১৫মে
উত্তর
সঠিক উত্তর:
১৫মে
ব্যাখ্যা

নাকবা দিবস:
- ফিলিস্তিনের জন্য মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত-১৫ মে।

⇒ ১৯৪৮ সালের ১৪ মে বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন রাষ্ট্রটির নাম রাখা হয় ইসরায়েল। ইহুদিদের মতে, নতুন রাষ্ট্র গঠন করে তাঁরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতে ফিরে এসেছেন। 

⇒ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের ওপর নেমে আসে মহাবিপর্যয় বা আল-নাকবা।
- ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা-লুট-অগ্নিসংযোগ শুরু করেন।
- প্রাণভয়ে লাখ লাখ ফিলিস্তিনি বাড়িঘর, সহায়-সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন। প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
- রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরবদের সঙ্গে যুদ্ধে জড়ান ইসরায়েলিরা। শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৭৮ শতাংশ। এর ফলে ভূমিপুত্র আরবদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়।
- এক অনিঃশেষ অনিশ্চয়তার মধ্যে পতিত হন ফিলিস্তিনিরা, যা আজও চলছে।
- এই কারণে ফিলিস্তিনিরা প্রতিবছর ১৫ মে নাকবা দিবস বা মহাবিপর্যয়ের দিন হিসেবে পালন করেন।

উৎস: i) Reuters. 
ii) প্রথম আলো।

২০৫.
জাতিসংঘ সাধারণ পরিষদ কোন তারিখকে "বিশ্ব পল্লী উন্নয়ন দিবস" হিসেবে ঘোষণা করে?
  1. ১৮ জুলাই
  2. ৬ জুলাই
  3. ৯ জুলাই
  4. ১২ জুলাই
সঠিক উত্তর:
৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
৬ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব পল্লি উন্নয়ন দিবস:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ৬ জুলাই তারিখটি প্রতি বছর ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এই সিদ্ধান্তটি বাংলাদেশসহ একটি কোর গ্রুপের মধ্যে ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ড অন্তর্ভুক্ত ছিল, তাদের প্রস্তাবিত রেজল্যুশনের মাধ্যমে গৃহীত হয়।
- রেজল্যুশনটি কোনো ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, এবং ৪৩টি সদস্যরাষ্ট্র এটিকে স্পন্সর করে।

উল্লেখ্য, 
- এদিনটি পালনের সিদ্ধান্তের পেছনে রয়েছে ১৯৭৯ সালে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (CIRDAP) এর প্রতিষ্ঠার দিন। বাংলাদেশ এর খসড়া রেজল্যুশনটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করে।

এছাড়াও, 
- এই দিবসটি দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন, আর্থসামাজিক উন্নয়ন, এবং টেকসই গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে, এটা জাতিসংঘের এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে সহায়ক হবে।

সূত্র: UN ওয়েবসাইট ও বনিক বার্তা।
২০৬.
‘বিশ্ব মেধা সম্পদ দিবস’ উদযাপিত হয় -
  1. ৭ অক্টোবর
  2. ২৬ এপ্রিল
  3. ১৮ সেপ্টেম্বর
  4. ৫ নভেম্বর
সঠিক উত্তর:
২৬ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২৬ এপ্রিল
ব্যাখ্যা
- প্রতিবছর ২৬ এপ্রিল পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মেধা সম্পদ দিবস’ উদযাপিত হয়।
- বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন নতুন মেধা সম্পদ সৃষ্টি ও তা বিপননের লক্ষ্যে ডিপিডিটিতে TISC (Technology and Innovation Support Centre) প্রতিষ্ঠা করা হয়েছে।
উৎস: পত্রিকা রিপোর্ট
২০৭.
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস কত সাল থেকে পালিত হচ্ছে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩
ব্যাখ্যা

বিশ্ব পরিবেশ দিবস: 
- বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়।
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নেতৃত্বে ১৯৭৩ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে।
- এই দিনটির উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পৃথিবী রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করা।  

• কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।

উৎস: প্রথম আলো।

২০৮.
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
  1. ১৬ জুলাই
  2. ১ আগস্ট
  3. ৫ আগস্ট
  4. ৮ আগস্ট
সঠিক উত্তর:
৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৫ আগস্ট
ব্যাখ্যা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

২০৯.
জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস কবে পালিত হয়?
  1. ১৮ ফেব্রুয়ারি
  2. ২১ ফেব্রুয়ারি
  3. ২৫ ফেব্রুয়ারি
  4. ২৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২৮ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
দিবস:
→ ১৮ ফেব্রুয়ারি - শহীদ ড. জোহা দিবস।    -
→  ২১ ফেব্রুয়ারি - শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।    -
→ ২২ ফেব্রুয়ারি - বিশ্ব স্কাউট দিবস।    -
→ ২৫ ফেব্রুয়ারি - জাতীয় স্থানীয় সরকার দিবস (প্রতিপাদ্য স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার)।
→ ২৮ ফেব্রুয়ারি - জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।    

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
২১০.
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
  1. ১২ আগস্ট
  2. ১৪ আগস্ট
  3. ১৫ আগস্ট
  4. ১৭ আগস্ট
সঠিক উত্তর:
১২ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১২ আগস্ট
ব্যাখ্যা

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস:
- প্রতি বছর ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। 
- দিবসটির এবছরের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। 
- তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। 
- পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘ দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
- বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

২১১.
'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' পালিত হয় -
  1. ৩০ আগস্ট
  2. ৩১ আগস্ট
  3. ২৯ সেপ্টেম্বর
  4. ৩০ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
ব্যাখ্যা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস:
- ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়।

⇒ ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
- ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।
- ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী।
- আর গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি আছেন সাধারণ লোকজনও।

উৎস: UN ওয়েবসাইট।

২১২.
প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
  1. ২ ফেব্রুয়ারী
  2. ৮ ফেব্রুয়ারী
  3. ৮ মার্চ
  4. ৭ এপ্রিল
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারী
উত্তর
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারী
ব্যাখ্যা
প্রতিবছর ২রা ফেব্রুয়ারি বাংলাদেশে ‘জাতীয় জনসংখ্যা দিবস' পালন করা হয়।

• কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবস:
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ,
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর,
- সশস্ত্র বাহিনী দিবস - ২১ নভেম্বর,র

কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

সূত্র - জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা।
২১৩.
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস কবে?
  1. ২০ আগস্ট
  2. ২১ আগস্ট
  3. ২৩ আগস্ট
  4. ২৫ আগস্ট
সঠিক উত্তর:
২৩ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
২৩ আগস্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস
- মানবসভ্যতার অন্যতম মানবাধিকার লঙ্ঘন দাসপ্রথা।
- ২৩ আগষ্ট আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস।
- ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এই দিনেই আন্তর্জাতিকভাবে দাস বাণিজ্য স্মরণ ও রদ দিবস হিসেবে পালিত হয়।

দিবসটির ইতিহাস 
১৭৯১ সালের ২২ ও ২৩ আগস্ট বর্তমান হাইতি ও ডমিনিকান রিপাবলিক অঞ্চলে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে ব্রিটেন ১৮০৭ সালে ও যুক্তরাষ্ট্র ১৮০৮ সালে তাদের আফ্রিকান দাসদের মুক্তি দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যথাক্রমে ১৮৩৩, ১৮৪৮ ও ১৮৬৫ সালে আইন করে দাসপ্রথা নিষিদ্ধ করে। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছরের  ২৩ আগষ্ট আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস পালিত হয়।

সূত্র- ব্রিটানিকা।
২১৪.
’বিশ্ব তামাক দিবস’ কত তারিখ পালন করা হয়?
  1. ১৬ সেপ্টেম্বর
  2. ৯ জুন
  3. ১৫ মে
  4. ৩১ মে
সঠিক উত্তর:
৩১ মে
উত্তর
সঠিক উত্তর:
৩১ মে
ব্যাখ্যা

- জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস = ২৮ এপ্রিল;
- বিশ্ব প্রেস ফ্রিডম দিবস = ৩ মে;
- আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস = ৮ মে;
- বিশ্ব টেলিযোগাযোগ দিবস = ১৫ মে;
- বিশ্ব তামাকমুক্ত দিবস = ৩১ মে;
- বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস = ৯ জুন;
- বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস = ১৭ জুন;
- আন্তর্জাতিক সমবায় দিবস = জুলাই মাসের প্রথম শনিবার;
- আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস = ১৬ সেপ্টেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

২১৫.
’বিশ্ব জনসংখ্যা দিবস’ কত তারিখে পালন করা হয়?
  1. ২ অক্টোবর
  2. ১৩ অক্টোবর
  3. ৯ ডিসেম্বর
  4. ১১ জুলাই
সঠিক উত্তর:
১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১১ জুলাই
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা দিবস =  ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস =  ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;
- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

২১৬.
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ১১ জুন
  2. ১২ জুন
  3. ১৩ জুন
  4. ১৪ জুন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১২ জুন
উত্তর
সঠিক উত্তর:
১২ জুন
ব্যাখ্যা
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস:
- বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (World Day Against Child Labour) পালিত হয় ১২ জুন।
- ২০২৫ সালে দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি—এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।

উল্লেখ্য,
- শিশুর অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ২০০২ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করে আসছে।
- ১৯৮৯ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদে মতামত রাখা হয়েছিল, ১৮ বছর হবে শিশুর সর্বোচ্চ সময়কাল।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) ILO ওয়েবসাইট।
২১৭.
জাতীয় শিক্ষক দিবস হলো-
  1. ক) ১৯ জানুয়ারি
  2. খ) ২০ জানুয়ারি
  3. গ) ২১ জানুয়ারি
  4. ঘ) ২২ জানুয়ারি
সঠিক উত্তর:
ক) ১৯ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯ জানুয়ারি
ব্যাখ্যা
- ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 
- ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস হিসেবে পালিত হয়।-  ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের করা শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে মারা যান কয়েকজন ছাত্র। 
- এরপর থেকে এই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন।

উৎস: পত্রিকা রিপোর্ট 
২১৮.
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের কোন শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট শুরু করেন?
  1. সান ফ্রান্সিসকো
  2. শিকাগো
  3. নিউ ইয়র্ক
  4. ওয়াশিংটন ডি.সি.
সঠিক উত্তর:
শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো
ব্যাখ্যা
মে দিবস:
- ১লা মে বিশ্বজুড়ে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়।

⇒ ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগোতে শ্রমিকেরা দৈনিক শ্রমঘণ্টা ১২ থেকে কমিয়ে ৮ ঘণ্টা করার দাবিতে একটি ধর্মঘটের ডাক দিয়েছিলেন।
- মে মাসের ৪ তারিখ শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে পুলিশের উপস্থিতিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
- সমাবেশে অজ্ঞাতনামা কেউ বোমার বিস্ফোরণ ঘটালে একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়।
- এ সময় পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক নিহত হন।
- পরের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমেরিকান সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
- দৈনিক ৮ ঘণ্টা কাজ করার দাবি পূরণ, শ্রমিকদের মৃত্যুর ঘটনাকে স্মরণ এবং তাঁদের প্রতি সংহতি জানাতে ১ মে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৮০টি দেশে এই দিন জাতীয়ভাবে ছুটি থাকে।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।
২১৯.
বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে?
  1. ৮ মার্চ
  2. ৭ এপ্রিল
  3. ১১ জুলাই
  4. ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১১ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা দিবস:
- প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্ব জন্যসংখ্যা দিবস।
- ১৯৮৯ সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তৎকালীন গভর্নিং কাউন্সিল এই দিনটি পালন করার কথা বিবেচনা করেন।
- ১৯৯০ সালের ১১ জুলাই প্রথম এই দিনটি পালন করা হয়।
- বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।

উল্লেখ্য,
বিশ্ব নারী দিবস- ৮ মার্চ।
বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল।
বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২২০.
২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী?
  1. প্রকৃতির জন্যে সময়
  2. বাস্তুসংস্থান পুনরুদ্ধার
  3. জ্বীবাশ্ম জ্বালানি পরিহার করি
  4. নির্মল বায়ু সুস্থ জীবন
সঠিক উত্তর:
বাস্তুসংস্থান পুনরুদ্ধার
উত্তর
সঠিক উত্তর:
বাস্তুসংস্থান পুনরুদ্ধার
ব্যাখ্যা
- প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘বাস্তুসংস্থান পুনরুদ্ধার’।
- এ বছর বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ পাকিস্তান।
- ২০২১-২০৩০ হলো জাতিসংঘের বাস্তুসংস্থান পুনরুদ্ধার দিবস।
(তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট)
২২১.
আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালন করা হয়?
  1. ক) ৫ জুন
  2. খ) ২১ মার্চ
  3. গ) ২৯ জুলাই
  4. ঘ) ১২ আগস্ট
সঠিক উত্তর:
খ) ২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বন দিবস:
- ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২১ মার্চকে বিশ্ব বন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- এই দিনটি আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস হিসেবেও পালন করা হয়।

অন্যদিকে -
- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
- ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস।
- ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস।

উৎস: UN ওয়েবসাইট।
২২২.
বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় কবে?
  1. ২২ জুলাই
  2. ২৫ জুলাই
  3. ২৮ জুলাই
  4. ৩০ জুলাই
সঠিক উত্তর:
২৮ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
২৮ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব হেপাটাইটিস দিবস
- ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস।
- বিশ্বব্যাপী হেপাটাইটিস 'বি' ও 'সি' এর কারণে প্রতি বছর ১.৩ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেন এবং ২.২ মিলিয়ন মানুষ নতুন করে সংক্রমিত হয়। 
- হেপাটাইটিস লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। 
- বাংলাদেশের বর্তমান জনসংখ্যার প্রায় ৫.৫ শতাংশ এর মানুষ হেপাটাইটিস-বি এবং ০.৬ শতাংশ এর হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত।
- এই বিষয়ে সচেতনতার লক্ষ্যে 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' এবং 'ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স' এর আহ্বানে বিশ্বব্যাপী ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। 
- ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য 'ইট'স টাইম টু অ্যাক্ট', অর্থাৎ 'এখনই সময় পদক্ষেপ নেওয়ার'। 

সূত্র- ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
২২৩.
বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?
  1. ৩রা এপ্রিল
  2. ৫ই এপ্রিল
  3. ১লা এপ্রিল
  4. ২রা এপ্রিল
সঠিক উত্তর:
২রা এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২রা এপ্রিল
ব্যাখ্যা

বিশ্ব অটিজম সচেতনতা দিবস:
- প্রতি বছর ২রা এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়।
- অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে।

উল্লেখ্য,
- বাংলাদেশে ২২ এপ্রিল ২০২৫ তারিখ ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ যথাযথভাবে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ড. মোঃ মহিউদ্দিন।

উৎস: সমাজকল্যাণ মন্ত্রণালয় ও দ্য ডেইলি স্টার বাংলা।

২২৪.
প্রতি বছর কত তারিখে 'জাতীয় কৃ‌ষি দিবস' পালিত হয়?
  1. ১ অগ্রহায়ণ
  2. ১ কার্তিক
  3. ২ অগ্রহায়ণ
  4. ২ কার্তিক
সঠিক উত্তর:
১ অগ্রহায়ণ
উত্তর
সঠিক উত্তর:
১ অগ্রহায়ণ
ব্যাখ্যা
জাতীয় কৃ‌ষি দিবস:
- বাংলাদেশে প্রতি বছর ১লা অগ্রহায়ণ 'জাতীয় কৃ‌ষি দিবস ও নবান্ন উৎসব' পালিত হয়।

⇒ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় এক সোনালি অধ্যায়ের নাম কৃষি।
- উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারণ করে ২০০৮ সালের ১৫ নভেম্বর বা '১লা অগ্রহায়ণ, ১৪১৫' সালে প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়।
- সেই থেকে প্রতিবছর কৃষি দিবস পালিত হয়ে আসছে।

⇒ কৃষিপ্রথা চালু হওয়ার পর থেকে নবান্ন উৎসব পালন হয়ে আসছে।
- একসময় অগ্রহায়ণই ছিল বাংলা বছরের পয়লা মাস। ‘অগ্র’ মানে ‘প্রথম’, আর ‘হায়ণ’ অর্থ ‘মাস’।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২২৫.
‘ছয়দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
  1. ক) ১৯৬৬ সালের ২২ মার্চ
  2. খ) ১৯৬৬ সালের ২৩ মার্চ
  3. গ) ১৯৬৬ সালের ৭ মার্চ
  4. ঘ) ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালের ২৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালের ২৩ মার্চ
ব্যাখ্যা

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত। ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।

উৎস : বাংলাপিডিয়া।

২২৬.
বিশ্ব নদী দিবস কবে?
  1. সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার
  2. সেপ্টেম্বর মাসের চতুর্থ সোমবার
  3. সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার
  4. সেপ্টেম্বর মাসের চতুর্থ বুধবার
সঠিক উত্তর:
সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার
উত্তর
সঠিক উত্তর:
সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার
ব্যাখ্যা
বিশ্ব নদী দিবস
- প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবসটি পালন করা হয়।
- ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে।
- ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে।
- ২০১০ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে বেসরকারি সংস্থা ‘রিভারাইন পিপল'।

সূত্র- বিশ্ব নদী দিবসের ওয়েবসাইট।  
২২৭.
বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয়?
  1. ১ জুলাই
  2. ৭ জুলাই
  3. ১১ জুলাই
  4. ১৭ জুলাই
সঠিক উত্তর:
১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১১ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা দিবস:
- ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।
- জনসংখ্যা দিবস ২০২৫-এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
- জনসংখ্যা ইস্যুতে সচেতনতা বাড়ানো এবং এ–সংক্রান্ত পরিবেশ ও উন্নয়নের সম্পর্ককে লক্ষ্য রেখে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে এ দিবস পালন করে আসছে।

উল্লেখ্য,
- বর্তমানে ২০২৫ সালে বিশ্ব জনসংখ্যা পৌঁছে গেছে ৮ দশমিক ২৩ বিলিয়নে (জাতিসংঘের জনসংখ্যা তহবিলের স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০২৫)।
- বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার, এমনকি মোট প্রজননহার (টিএফআর) ক্রমাগত কমে এলেও বৈশ্বিক জনসংখ্যার আকার বাড়ছে।
- বর্তমানে বিশ্বে ১ দশমিক ২৮৩ বিলিয়ন মানুষ ১৫-২৪ বছর বয়সী তরুণ-যুবাগোষ্ঠী, যা ২০৩৪ সাল পর্যন্ত বাড়তে থাকবে বলে জনসংখ্যা প্রক্ষেপণ নির্দেশ করছে।
- তখন এ তরুণ-যুবাগোষ্ঠীর মানুষের সংখ্যা পৌঁছাতে পারে ১ দশমিক ৩৬৪ বিলিয়নে (জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা ২০২৪)।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
২২৮.
World Refugee Day is celebrated on-
  1. 20 June
  2. 20 January
  3. 20 August
  4. 20 December
সঠিক উত্তর:
20 June
উত্তর
সঠিক উত্তর:
20 June
ব্যাখ্যা
বিশ্ব শরণার্থী দিবস:
- World Refugee Day বা বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় ২০ জুন।
- প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।

উল্লেখ্য,
- জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে শরণার্থীদের অধিকার রক্ষায় UNHCR প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
- ১৯৫১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া আন্ত‍‍র্জাতিক রিফিউজি কনভেনশনে স্বাক্ষরিত দেশগুলোর পাশাপাশি যারা স্বাক্ষর করেনি এবং ১৯৬৭ সালের প্রটোকলে অনুস্বাক্ষর করেনি, সেরকম অনেক দেশও বিশ্ব শরণা‍র্থী দিবস পালন করে।
- ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শরণার্থী দিবস অনুমোদন হওয়ার আগ পর্যন্ত প্রতিবছর জুন মাসের ২০ তারিখ মূলত আফ্রিকার শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- পরবর্তী সময়ে এটা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পরিচিতি পায়।

উৎস: Britannica.
২২৯.
নিচের কোন দিনটি 'আন্তর্জাতিক নারী দিবস' হিসাবে পালিত হয়?
  1. ১ মার্চ
  2. ৮ মার্চ
  3. ৯ এপ্রিল
  4. ১০ এপ্রিল
সঠিক উত্তর:
৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
৮ মার্চ
ব্যাখ্যা

• আন্তর্জাতিক নারী দিবস:
- নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রতিবছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) বিশেষ গুরুত্বসহকারে পালিত হয়।
- ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের নারী পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশের দাবিতে ধর্মঘট ও তাঁদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯০৯ সালে প্রথমবারের মতো নারী দিবস উদযাপনের উদ্যোগ গৃহীত হয়।
- পরবর্তীতে ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- এ বছর ২০২৫ সালে নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Accelerate Action ”।
- জেন্ডার সমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করছে।

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরত ওয়েবসাইট। (Link)

২৩০.
National insurance day celebrated in Bangladesh on -
  1. March 1
  2. June 4
  3. December 10
  4. October 24
সঠিক উত্তর:
March 1
উত্তর
সঠিক উত্তর:
March 1
ব্যাখ্যা
জাতীয় বীমা দিবস:
- জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
- জাতীয় বীমা দিবস ১ মার্চ।
- বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন।
- তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।
- ওই বছরের ১ মার্চ এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
২৩১.
প্রথমবারের মতো কত সালে '৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস' পালিত হয়?
  1. ১৯০৯ সালে
  2. ১৯১০ সালে
  3. ১৯১১ সালে
  4. ১৯১৪ সালে
সঠিক উত্তর:
১৯১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
- নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।

উল্লেখ্য,
- ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়। 
- এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
- কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়।
- জার্মানিতে ১৯১৪ সালের ৮ মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। 

⇒ জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়।
- জাতিসংঘ প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক করে ১৯৯৬ সালে। জাতিসংঘ সে বছর ‘অতীত উদ্‌যাপন, ভবিষ্যৎ ঘিরে পরিকল্পনা’ প্রতিপাদ্যে দিবসটি পালন করে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) International Women's Day ওয়েবসাইট।
২৩২.
বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় কবে?
  1. ৪ ফেব্রুয়ারি
  2. ১৪ ফেব্রুয়ারি
  3. ২০ ফেব্রুয়ারি
  4. ২৪ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
৪ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
৪ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

বিশ্ব ক্যানসার দিবস:
- বিশ্ব ক্যানসার দিবস একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত হয়।
- জনসচেতনতা বাড়াতে ২০০০ সাল থেকে প্রতিবছর এই দিনে বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় দিনটি।
- ফ্রান্সের প্যারিসে ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে এ প্রচেষ্টা শুরু হয়।
- মানবদেহের সবচেয়ে জটিল ও কঠিন রোগের একটি ক্যানসার।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রোগে মৃত্যুবরণ করাদের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যানসার।
- প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।
- তাই এই রোগ নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র- worldcancerday ওয়েবসাইট। [link]

২৩৩.
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
  1. ৩১ জানুয়ারি
  2. ৩১ মার্চ
  3. ৩০ এপ্রিল
  4. ৩১ মে
সঠিক উত্তর:
৩১ মে
উত্তর
সঠিক উত্তর:
৩১ মে
ব্যাখ্যা
বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

অন্যদিকে,
- ৩১ জানুয়ারি: রাস্তার শিশু দিবস।
- ৩১ মার্চ: জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস।

উৎস: Britannica.
২৩৪.
বাংলাদেশের কৃষি দিবস-
  1. ১ নভেম্বর
  2. ১৫ নভেম্বর
  3. ১ অক্টোবর
  4. ১৫ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৫ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৫ নভেম্বর
ব্যাখ্যা

- বাংলাদেশের কৃষি দিবস- ১ অগ্রহায়ণ বা ১৫ নভেম্বর।
- কৃষি কল সেন্টারের নাম্বার- ১৬১২৩।
- বাংলাদেশের বৃহত্তম 'দত্তনগর কৃষি খামার' অবস্থিত- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়।
- বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত জেলা- বরিশাল।
- বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর অবস্থিত- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।

২৩৫.
ব্রিকসের বর্তমান (২০২৪) সদস্য সংখ্যা কত?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৯ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।

উল্লেখ্য,
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- তন্মধ্যে BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- বাকি পাঁচটি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়।

উৎস: i) BRICS ওয়েবসাইট। 
ii) Investopedia.
২৩৬.
'জুলাই শহীদ দিবস' কবে?
  1. ৫ আগস্ট
  2. ১৪ জুলাই
  3. ১৬ জুলাই 
  4. ৮ আগস্ট
সঠিক উত্তর:
১৬ জুলাই 
উত্তর
সঠিক উত্তর:
১৬ জুলাই 
ব্যাখ্যা

জুলাই শহীদ দিবস:
- জুলাই শহীদ দিবস পালিত হয় ১৬ জুলাই।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' ও ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। 
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
- ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। 

২৩৭.
বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কবে?
  1. ২০ মার্চ
  2. ২১ মার্চ
  3. ২২ মার্চ
  4. ২৩ মার্চ
সঠিক উত্তর:
২৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৩ মার্চ
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া দিবস:
- প্রতি বছর ২৩ মার্চ বিশ্বব্যাপী বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত হয়।
- ১৯৫০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয়।
- ১৯৫১ সাল থেকে বিশ্বে ২৩ মার্চ এই দিবস পালিত হয়ে আসছে।
- আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হয় ‘বিশ্ব আবহাওয়া দিবস’।

উল্লেখ্য,
- ২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘সম্মিলিতভাবে আবহাওয়ার সতর্কবার্তার বাধা দূরীকরণ’।
- এই প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের ওপর এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা উন্নত করার জন্য বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

উৎস: WMO ওয়েবসাইট।
২৩৮.
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
  1. ২১ ফেব্রুয়ারি
  2. ৭ মার্চ
  3. ২৬ মার্চ
  4. ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
২৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৬ মার্চ
ব্যাখ্যা
⇒ স্বাধীনতা দিবস:
 - ২৬ শে মার্চ — বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।

অন্যদিকে, 
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং
- ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ। 

বাংলাদেশের জাতীয় দিবস সমূহ: 
- জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী, 
- জাতীয় পতাকা দিবস- ০২ মার্চ, 
- জাতীয় সংহতি ও বিপ্লব দিবস- ৭ নভেম্বর, 
- সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর,
- মুক্তিযোদ্ধা দিবস- ০১ ডিসেম্বর, 
- শহীদ বুদ্ধিজীবি দিবস- ১৪ ডিসেম্বর। 

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
২৩৯.
কোন তারিখে বাংলাদেশের শহীদ দিবস পালন করা হয়?
  1. ক) ২১ ফেব্রুয়ারি
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ৭ মার্চ
  4. ঘ) ১৭ এপ্রিল
সঠিক উত্তর:
ক) ২১ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
(সূত্রঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)
২৪০.
বিশ্ব মানবাধিকার দিবস-
  1. ৯ ডিসেম্বর
  2. ১৭ সেপ্টেম্বর
  3. ১০ ডিসেম্বর
  4. ১৩ অক্টোবর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা
• ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস।

• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :

- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস - ১০ ডিসেম্বর 
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন।
২৪১.
ধরিত্রী দিবস (Earth Day) কবে পালিত হয়?
  1. ৮ আগস্ট
  2. ২০ মার্চ
  3. ২২ এপ্রিল
  4. ২ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
২২ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২২ এপ্রিল
ব্যাখ্যা
ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল 'ধরিত্রী দিবস (Earth Day)' পালিত হয়।

উল্লেখ্য,
⇒ এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস।
- সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়।
- বর্তমানে Earth Day নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।
- ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ।
- বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।
২৪২.
নিম্নের কত তারিখে 'বিশ্ব সমুদ্র দিবস' পালিত হয়?
  1. ৪ অক্টোবর
  2. ৭ এপ্রিল
  3. ৮ জুন
  4. ১১ জুলাই
সঠিক উত্তর:
৮ জুন
উত্তর
সঠিক উত্তর:
৮ জুন
ব্যাখ্যা

গুরুত্বপূর্ণ দিবস:
- বিশ্ব সমুদ্র দিবস - প্রতি বছর ৮ জুন পালিত হয়।
- উদ্ভব: ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের ধারণা আসে।
- জাতিসংঘের স্বীকৃতি: ২০০৮ সালে দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।
- প্রথম উদযাপন: ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপন শুরু হয়।

এছাড়াও,
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

সূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২৪৩.
আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
  1. ১ আগস্ট
  2. ৯ আগস্ট
  3. ১২ আগস্ট
  4. ১৪ আগস্ট
সঠিক উত্তর:
১২ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১২ আগস্ট
ব্যাখ্যা
দিবস:
- আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় ১২ আগস্ট।
- ১৯৯১ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব যুব ফোরাম থেকে এদিনের সূচনা হয়েছিল।
- ২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য বিষয়: "ক্লিক থেকে অগ্রগতি: টেকসই উন্নয়নের জন্য যুব ডিজিটাল পথ"
এছাড়াও - 
গুরুত্বপূর্ণ কিছু দিবস হচ্ছে - 
- বিশ্ব মানবতা দিবস - ১৯ আগস্ট;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস - ৯ আগস্ট;
- বিশ্ব হাতি দিবস - ১২ আগস্ট;
- বিশ্ব মাতৃদুগ্ধ দিবস - ১ আগস্ট।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
২৪৪.
বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়?
  1. ১৩ ফেব্রুয়ারি
  2. ১৪ ফেব্রুয়ারি
  3. ১৫ ফেব্রুয়ারি
  4. ১৬ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
১৩ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৩ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বেতার দিবস:
- ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস।
- দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’।
- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব বেতার দিবস’ পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
- দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

উল্লেখ্য,
- দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

উৎস: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, কালের কন্ঠ।
২৪৫.
জাতীয় গ্রন্থাগার দিবস-
  1. ৪ ফেব্রুয়ারি
  2. ৫ ফেব্রুয়ারি
  3. ৬ মার্চ
  4. ১০ মার্চ
সঠিক উত্তর:
৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় গ্রন্থাগার দিবস:
৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস।
- ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
- ২০১৮ সালে দেশে দিবসটি প্রথম পালিত হয়।
- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

• কয়েকটি গুরুত্বপূর্ণ  জাতীয় দিবস:
- জাতীয় নিরাপদ খাদ্য দিবস: ২ ফেব্রুয়ারি।
- জাতীয় ক্যানসার দিবস: ৪ ফেব্রুয়ারি।
- জাতীয় গ্রন্থাগার দিবস: ৫ ফেব্রুয়ারি।
- শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি।
- জাতীয় পরিসংখ্যান দিবস: ২৭ ফেব্রুয়ারি।
- জাতীয় বীমা দিবস: ১ মার্চ।
- জাতীয় ভোটার দিবস: ২ মার্চ।
- জাতীয় পাট দিবস: ৬ মার্চ ।

উৎস: গণগ্রন্থাগার অধিদপ্তর।
২৪৬.
আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় কবে?
  1. ১ অক্টোবর
  2. ৩ অক্টোবর
  3. ৫ অক্টোবর
  4. ৭ অক্টোবর
সঠিক উত্তর:
১ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১ অক্টোবর
ব্যাখ্যা
আন্তর্জাতিক প্রবীণ দিবস
-  ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস।
- ২০২৪ সালে দিবসটির  প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।
- জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

জাতিসংঘের ঘোষিত কয়েকটি আন্তর্জাতিক দিবস:
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 
২৪৭.
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
  1. ১৬ জুলাই
  2. ১৮ জুলাই
  3. ৫ আগস্ট
  4. ৮ আগস্ট
সঠিক উত্তর:
৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৫ আগস্ট
ব্যাখ্যা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

২৪৮.
কত তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়?
  1. ২ এপ্রিল
  2. ৩১ মার্চ
  3. ২ ফেব্রুয়ারি
  4. ৪ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

• '২ ফেব্রুয়ারি' বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়।

• বিশ্ব জলাভূমি দিবস:
- প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়।
- ১৯৯৭ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে।
- দিনটি উদযাপিত হয় ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক চুক্তি 'রামসার কনভেনশনের' স্মরণে।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- এই চুক্তি জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে উৎসাহিত করে।

• উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- বর্তমানে জলাভূমির গুরুত্ব ও তা সংরক্ষণের জন্য এই দিবসটি বাংলাদেশেও বিশেষভাবে উদযাপিত হয়।

তথ্যসূত্র- রামসার কনভেনশন ওয়েবসাইট।

২৪৯.
'Dialogue, tolerance and peace' কোন সনের বেতার দিবসের শ্লোগান?
  1. ২০১৭
  2. ২০১৮
  3. ২০১৯
  4. ২০২০
সঠিক উত্তর:
২০১৯
উত্তর
সঠিক উত্তর:
২০১৯
ব্যাখ্যা
রেডিও দিবস:
- প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালিত হয়।
- ইউনেস্কোর বিশ্ব রেডিও দিবস হল রেডিও এবং এটি আমাদের জীবনকে কীভাবে রূপ দেয় তার একটি বিশ্বব্যাপী উদযাপন।
- ২০১৯ সালের বেতার দিবসের শ্লোগান ছিল 'Dialogue, tolerance and peace' বা 'সংলাপ, সহনশীলতা এবং শান্তি'।
- রেডিও স্টেশনগুলিকে এমন সম্প্রচার তৈরি করতে উৎসাহিত করা হয়েছিল যা অভিবাসন বা নারীর বিরুদ্ধে সহিংসতার মতো বিষয়গুলিতে সংলাপ এবং গণতান্ত্রিক বিতর্কের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে।
- শ্রোতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং ইতিবাচক পদক্ষেপের পথ প্রশস্ত করার জন্য নতুন দৃষ্টিভঙ্গির জন্য বোঝাপড়াকে অনুপ্রাণিত করতে সহায়তা করে।

তথ্যসূত্র - ইউনেস্কো ওয়েবসাইট।
২৫০.
জাতীয় বস্ত্র দিবস পালিত হয় কবে?
  1. ৫ ডিসেম্বর
  2. ৪ ডিসেম্বর
  3. ৬ ডিসেম্বর
  4. ২ ডিসেম্বর
সঠিক উত্তর:
৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৪ ডিসেম্বর
ব্যাখ্যা

- জাতীয় বস্ত্র দিবস পালিত হয় ৪ ডিসেম্বর।
- ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস। এবারের প্রতিপাদ্য "বস্ত্র শিল্পের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি"।
- প্রতিবছর এই দিনটি জাতীয়ভাবে পালন করা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বস্ত্র ও তৈরি পোশাক খাত।
- এ খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালে ৪ ডিসেম্বরকে 'জাতীয় বস্ত্র দিবস' হিসেবে ঘোষণা করে সরকার।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।[লিঙ্ক]

২৫১.
জাতিসংঘ ঘোষিত Public Service Day কোনটি?
  1. ২১ জুন
  2. ২২ জুন
  3. ২৩ জুন
  4. ২৪ জুন
সঠিক উত্তর:
২৩ জুন
উত্তর
সঠিক উত্তর:
২৩ জুন
ব্যাখ্যা
আন্তর্জাতিক জনসেবা দিবস বিশ্বজুড়ে জাতিসংঘ কর্তৃক পালিত একটি বিশেষ দিন, যা এর সদস্য রাষ্ট্রগুলোতে প্রতিবছর ২৩ জুন তারিখে উদযাপিত হয়।

- মূলতঃ জাতিসংঘের প্রস্তাবনা ও তত্ত্বাবধানে পালিত হয় বলে এই দিবসটি জাতিসংঘ জনসেবা দিবস নামেও পরিচিত।
- ২০০২ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৫৭/২৭৭ ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রতিবছর ২৩ জুন তারিখে জনসেবা দিবস পালন করা হবে। 
- এর ফলশ্রুতিতে ২০০৩ সালে সর্বপ্রথম বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়।
- অন্যদিকে বাংলাদেশে সর্বপ্রথম ২০১৭ সালে দিবসটিকে জাতীয় জনসেবা দিবস নামে পালন করা হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২৫২.
বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ?
  1. ৭ মার্চ
  2. ৫ জুন
  3. ১৮ ডিসেম্বর
  4. ৭ এপ্রিল
সঠিক উত্তর:
৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
৭ এপ্রিল
ব্যাখ্যা

• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস - ১০ ডিসেম্বর 
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।


উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন।

২৫৩.
কোন শহরের শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) মস্কো
  3. গ) শিকাগো
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
গ) শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
গ) শিকাগো
ব্যাখ্যা
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। আন্দোলনরত ক্ষুদ্ধ শ্রমিকদের রুখতে গিয়ে একসময় পুলিশ বাহিনী শ্রমিকদের মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পুলিশের গুলিতে ১১ জন নিরস্ত্র শ্রমিক নিহত হন, আহত ও গ্রেফতার হন আরো অনেক শ্রমিক। পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্য থেকে ছয়জনকে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্মহননও করেন।
২৫৪.
ইন্টারন্যাশনাল ডে অব সাইন ল্যাঙ্গুয়েজ পালন করা হয় -
  1. ২৩ সেপ্টেম্বর
  2. ২৪ সেপ্টেম্বর
  3. ২৫ সেপ্টেম্বর
  4. ২৬ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
২৩ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৩ সেপ্টেম্বর
ব্যাখ্যা
ইশারা ভাষা দিবস:
- বিশ্বজুড়ে বধির মানুষেরা ইশারা ভাষায় কথা বলেন।
- তাঁদের জন্য বছরে একটি দিন রয়েছে।
- ২৩ সেপ্টেম্বর সেই দিন।
- ২০১৮ সাল থেকে প্রতিবছর ২৩ সেপ্টেম্বর ইশারা ভাষা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব সাইন ল্যাঙ্গুয়েজ পালন করা হয়।
- ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফ- এর অনুরোধে জাতিসংঘ এ দিবস ঘোষণা করে।

উৎস: ২৩ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো। 
২৫৫.
বিশ্ব বেতার দিবস পালিত হয় কবে?
  1. ১০ জানুয়ারি
  2. ১৩ ফেব্রুয়ারি
  3. ২৬ আগস্ট
  4. ১৬ মে
সঠিক উত্তর:
১৩ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৩ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বেতার দিবস:
- ১৩ ফেব্রুয়ারি, 'বিশ্ব বেতার দিবস'।
- বাংলাদেশে বেতারের যাত্রা শুরু ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।
- সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে, যেখানে বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিও অংশগ্রহণ করছে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
২৫৬.
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কোনটি?
  1. ৩ জুন
  2. ৭ জুন
  3. ২৬ জুন
  4. ২৯ জুন
সঠিক উত্তর:
২৬ জুন
উত্তর
সঠিক উত্তর:
২৬ জুন
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস- ২৬ জুন।

অন্যদিকে,
- বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।
- ঐতিহাসিক ছয় দফা দিবস-৭ জুন।
- দুর্নীতি বিরোধী দিবস ৯ ডিসেম্বর।
- বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস  ১০ জানুয়ারি। 

উৎস: UN ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো পত্রিকা।
২৫৭.
সুপ্রিম কোর্ট দিবস পালিত হয় -
  1. ১৩ ডিসেম্বর
  2. ১৪ ডিসেম্বর
  3. ১৬ ডিসেম্বর
  4. ১৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
ব্যাখ্যা
সুপ্রিম কোর্ট:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রিম কোর্ট গঠিত হবে।
- সুপ্রিম কোর্টের এই দুই বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে।
- সংবিধান ও সংবিধানের পাশাপাশি দেশের সাধারণ আইন (সংসদ কর্তৃক পাশকৃত আইন) এই এখতিয়ারের উৎস।
- ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করা হয়।

⇒ ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়।
- ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

উৎস: i) সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
২৫৮.
'বিশ্ব আবহাওয়া দিবস' পালিত হয় কোন তারিখে?
  1. ২২ মার্চ
  2. ২৩ মার্চ
  3. ২২ এপ্রিল
  4. ২৩ এপ্রিল
সঠিক উত্তর:
২৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৩ মার্চ
ব্যাখ্যা

• বিশ্ব আবহাওয়া দিবস:
- প্রতি বছর ২৩ মার্চ বিশ্বব্যাপী বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত হয়।
- ১৯৫০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয়।
- ১৯৫১ সাল থেকে বিশ্বে ২৩ মার্চ এই দিবস পালিত হয়ে আসছে।
- আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হয় ‘বিশ্ব আবহাওয়া দিবস’।

উল্লেখ্য,
- ২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘সম্মিলিতভাবে আবহাওয়ার সতর্কবার্তার বাধা দূরীকরণ’। 
- এই প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের ওপর এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা উন্নত করার জন্য বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
- এটি বিশ্বব্যাপী আবহাওয়া পূর্বাভাস এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএমও-এর প্রচেষ্টাকেও তুলে ধরে।

তথ্যসূত্র: WMO ওয়েবসাইট ও পত্রিকা প্রতিবেদন। (Link)

২৫৯.
বিশ্ব শিশু দিবস কবে?
  1. ১৫ ডিসেম্বর
  2. ২৫ নভেম্বর
  3. ২০ নভেম্বর
  4. ১৯ নভেম্বর
সঠিক উত্তর:
২০ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২০ নভেম্বর
ব্যাখ্যা
বিশ্ব শিশু দিবস:
- ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়।
- বিশ্বজুড়ে শিশুর অধিকার সুরক্ষায় ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়।
- সেই থেকে প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।
- দিবসটির এ বছরের প্রতিপাদ্য– ‘অন্তর্ভুক্তি, প্রত্যেক শিশুর জন্য’।

গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস:
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস;
২১ মার্চ - বিশ্ব বন দিবস;
২২ এপ্রিল - বিশ্ব ধরিত্রী দিবস;
২৭ সেপ্টেম্বর - বিশ্ব পর্যটন দিবস;
২৩ মার্চ - বিশ্ব আবহাওয়া দিবস;
১০ মার্চ - জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস; 
১৬ সেপ্টেম্বর - আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস;
১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস;
১৮ জুলাই - নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস;
২৩ জুলাই - জাতীয় পাবলিক সার্ভিস দিবস;
২৬ জুলাই - বিশ্ব ম্যানগ্রোভ দিবস;

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৬০.
’জাতীয় ভোটার দিবস’ কত তারিখে পালন করা হয়?
  1. ১ মার্চ
  2. ২ মার্চ
  3. ২৮ ফেব্রুয়ারি
  4. ৩ মার্চ
সঠিক উত্তর:
২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ
ব্যাখ্যা

- ২ মার্চ 'অষ্টম জাতীয় ভোটার দিবস'।
- অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬-এর প্রতিপাদ্য 'ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি'।
- তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
- ইসির এসংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, “২ মার্চ অষ্টম 'জাতীয় ভোটার দিবস' উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য,
- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ১ হাজার ২৩২।

 উৎস: বাসস।

২৬১.
বিশ্ব পানি দিবস কবে পালন করা হয়?
  1. ৫ জুন
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ২২ মার্চ
  4. ১৫ মার্চ
সঠিক উত্তর:
২২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২২ মার্চ
ব্যাখ্যা
• বিশ্ব পানি দিবস:
- পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য সারাবিশ্বে প্রতি বছর ২২ মার্চ ‘‘বিশ্ব পানি দিবস’’ পালন করে।
- ২০২৫এর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হলো-
-‘‘হিমবাহ সংরক্ষণ,
- যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,
- ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে’’। 
→ বিশ্ব পানি দিবসের লক্ষ্য হলো পানির সংকট এবং তার সুরক্ষা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ ‍দিবস:
- বিশ্ব পানি দিবস: ২২ মার্চ।
- বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
- বিশ্ব পর্যটন দিবস : ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব জলাতঙ্ক দিবস ২৮ সেপ্টেম্বর।
- বিশ্ব শিক্ষক দিবস: ৫ অক্টোবর।
- বিশ্ব ভোক্তা অধিকার দিবস: ১৫ মার্চ।
- বিশ্ব বন দিবস: ২১ মার্চ।
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস: ২১ মার্চ।

উৎস: বিবিসি ওয়েবসাইট ।
২৬২.
বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
  1. ১১ আগষ্ট
  2. ৫ জুন
  3. ৬ জুলাই
  4. ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
১১ আগষ্ট
উত্তর
সঠিক উত্তর:
১১ আগষ্ট
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ আগষ্ট - ডেঙ্গু প্রতিরোধ দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন।
২৬৩.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
  1. ক) ৬৭৬ জন
  2. খ) ৪২৬ জন
  3. গ) ৫৩৮ জন
  4. ঘ) ৬৭৪ জন
সঠিক উত্তর:
ক) ৬৭৬ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৭৬ জন
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

খেতাবগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব - বীরশ্রেষ্ঠ : ৭জন
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব - বীরউত্তম : ৬৮ জন
- তৃতীয় সর্বোচ্চ খেতাব - বীরবিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব - বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে।
তারা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো রিপোর্ট)

২৬৪.
আন্তর্জাতিক গুমবিরোধী দিবস কবে পালিত হয়?
  1. ২৯ আগস্ট
  2. ৩০ আগস্ট
  3. ১ সেপ্টেম্বর
  4. ১৪ আগস্ট
সঠিক উত্তর:
৩০ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
ব্যাখ্যা

গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED):
- ICPPED-এর পূর্ণরূপ হলো International Convention for the Protection of All Persons from Enforced Disappearance।
- চুক্তি স্বাক্ষরিত হয় ২০ ডিসেম্বর, ২০০৬ সালে।
- চুক্তি কার্যকর হয় ২৩ ডিসেম্বর, ২০১০ সালে।
- ICPPED হলো জাতিসংঘের আওতাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা Enforced Disappearance বিষয়ক।
- চুক্তির মূল লক্ষ্য হলো গুম বন্ধ করা, দায়মুক্তি রোধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান।
- সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ রয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ২৯ আগস্ট, ২০২৪ সালে এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
- প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবস হিসেবে পালিত হয়।

উৎস: i) OHCHR ওয়েবসাইট। ii) UNTC ওয়েবসাইট।

২৬৫.
বিশ্ব পর্যটন দিবস পালিত হয় কবে?
  1. ২২ সেপ্টেম্বর
  2. ২৪ সেপ্টেম্বর
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ২৯ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা

বিশ্ব পর্যটন দিবস:
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- ২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন।
- জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ ঘোষিত এ দিবসটি ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে পালিত হয়ে আসছে।

উল্লেখ্য,
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক’ অনুযায়ী, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম।
- যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

২৬৬.
বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় - 
  1. ২২ ফেব্রুয়ারি
  2. ২০ জুন
  3. ১৮ সেপ্টেম্বর
  4. ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
২০ জুন
উত্তর
সঠিক উত্তর:
২০ জুন
ব্যাখ্যা

বিশ্ব শরণার্থী দিবস:
- বিশ্ব শরণার্থী দিবস হলো প্রতি বছর ২০ জুন জাতিসংঘ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক দিবস।
- এটি বিশ্বজুড়ে শরণার্থীদের উদযাপন, সম্মান এবং অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয়। 

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে শরণার্থীদের অধিকার রক্ষায় UNHCR প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
- ১৯৫১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া আন্ত‍‍র্জাতিক রিফিউজি কনভেনশনে স্বাক্ষরিত দেশগুলোর পাশাপাশি যারা স্বাক্ষর করেনি এবং ১৯৬৭ সালের প্রটোকলে অনুস্বাক্ষর করেনি, সেরকম অনেক দেশও বিশ্ব শরণা‍র্থী দিবস পালন করে। 
- ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শরণার্থী দিবস অনুমোদন হওয়ার আগ পর্যন্ত প্রতিবছর জুন মাসের ২০ তারিখ মূলত আফ্রিকার শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- পরবর্তী সময়ে এটা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পরিচিতি পায়।

উৎস: UN ওয়েবসাইট।

২৬৭.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখ?
  1. ৮ মে
  2. ৪ অক্টোবর
  3. ৯ আগস্ট
  4. ৯ ডিসেম্বর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
ব্যাখ্যা

 আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- ২০০৩ সালের ৩১ অক্টোবর মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।
- খসড়াকৃত দুর্নীতি বিরোধী চুক্তিতে সকল দেশ একই বছরের ৯ ডিসেম্বর স্বাক্ষর করে।
- দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে।
- দিবসটি ২০০৩ সালে প্রথম পালিত হয়।
- বাংলাদেশ ২০১৭ সালে প্রথম পালন করে।

উৎস: UN ওয়েবসাইট।

২৬৮.
আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় -
  1. ক) ২১ জুন
  2. খ) ২২ জুন
  3. গ) ২৩ জুন
  4. ঘ) ২৪ জুন
সঠিক উত্তর:
গ) ২৩ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ জুন
ব্যাখ্যা
আন্তর্জাতিক অলিম্পিক দিবস:
- প্রতি বছর ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়।
- ১৮৯৪ সালের ২৩শে জুন প্যারিসের সোরবোনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
- তাই, এই তারিখটিকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছিল।

উৎস: Olympics এর ওয়েবসাইট।
২৬৯.
বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
  1. ২২ অক্টোবর
  2. ১৬ অক্টোবর
  3. ১৩ অক্টোবর
  4. ১৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৬ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৬ অক্টোবর
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
২৭০.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালিত হয়?
  1. ৯ আগস্ট
  2. ৯ অক্টোবর
  3. ৯ নভেম্বর
  4. ৯ ডিসেম্বর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়।
- জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য,
- United Nations Convention Against Corruption হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি।
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

২৭১.
'বিশ্ব জলাভূমি দিবস’ পালিত হয় -
  1. ক) ২ ফেব্রুয়ারি
  2. খ) ২ এপ্রিল
  3. গ) ২ জুন
  4. ঘ) ২ আগস্ট
সঠিক উত্তর:
ক) ২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
দিবস:
- প্রতি বছরের ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়,
- “সময়ের অঙ্গীকার, জলভূমি পুনরুদ্ধার” এই প্রতিপাদ্য সামনে রেখে  জনগণ ও জেলে-মাঝিদের সঙ্গে বিশ্ব জলাভূমি দিবস ২০২৩ উদযাপন করা হয়।

এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস:
- ২ এপ্রিল - বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।
- ১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।
- ১৮ জুলাই - নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ।
- ২৩ জুলাই - জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
- ২৬ জুলাই - বিশ্ব ম্যানগ্রোভ দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৭২.
কত সালে সরকার ২৬শে মার্চকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৮০ সালে
  4. ১৯৮১ সালে
সঠিক উত্তর:
১৯৮০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮০ সালে
ব্যাখ্যা

স্বাধীনতা দিবস:
- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- প্রতি বছর ২৬শে মার্চ উদযাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস।
- পাকিস্তানি দুঃশাসনের বেড়াজাল ছিন্ন করে এদিন স্বাধীন রাষ্ট্ররূপে পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাংলাদেশ নিজের অস্তিত্ব ঘোষণা করে।
- ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
- ১৯৭২ সালের ২২শে জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।
- ১৯৮০ সালের ৩রা অক্টোবর সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবেও উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
 
⇒ বাংলাদেশের স্বাধীনতা দিবস বেশ বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়।
- ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।
- জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
- জাতীয় স্টেডিয়ামে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।
- এই দিনটিতে সরকারি ছুটি থাকে।

উল্লেখ্য,
- ২০২৫ সালে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

উৎস: i) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া। 

২৭৩.
বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
  1. ২ এপ্রিল
  2. ৪ এপ্রিল
  3. ৭ এপ্রিল
  4. ১২ এপ্রিল
সঠিক উত্তর:
৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
৭ এপ্রিল
ব্যাখ্যা
জাতীয় ও আন্তর্জাতিক দিবস: 
২ এপ্রিল–>বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ঢাকার কেরানীগঞ্জ গণহত্যা দিবস, জাতীয় প্রতিবন্ধী দিবস, বিশ্ব শিশু বই দিবস
৩ এপ্রিল–>জাতীয় চলচ্চিত্র দিবস
৪ এপ্রিল–>আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস
৭ এপ্রিল–>বিশ্ব স্বাস্থ্য দিবস, রোয়ান্ডার গণহত্যা স্মরণ দিবস
৮ এপ্রিল–>ইস্টার সানডে
১০ এপ্রিল–>স্বাধীন বাংলাদেশ সরকার গঠন দিবস
১২ এপ্রিল–>বিশ্ব মহাকাশ ও বিমান চলাচল দিবস
১৪ এপ্রিল–>১লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন

এছাড়াও, 
৩ ডিসেম্বর–>প্রতিবন্ধী দিবস

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৭৪.
কোনটি এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য?
  1. ক) সকলের অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।
  2. খ) বিশ্ব অঙ্গীকার, প্রয়োজন সুন্দর পৃথিবী গড়ার।
  3. গ) আগামী প্রজন্মের জন্য চাই টেকসই পরিবেশ উন্নয়ন।
  4. ঘ) একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।
সঠিক উত্তর:
ঘ) একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।
ব্যাখ্যা
- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য ছিল 'একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।'
- ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিপাদ্য ছিল ৮০০ কোটির পৃথিবী : সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।
- ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস। প্রতিপাদ্য ছিল বিশ্ব অঙ্গীকার, প্রয়োজন প্লাস্টিক ব্যাগমুক্ত পৃথিবী করার ।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২৭৫.
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় কবে? 
  1. ১ মে
  2. ২ মে
  3. ৩ মে
  4. ৪ মে
সঠিক উত্তর:
৩ মে
উত্তর
সঠিক উত্তর:
৩ মে
ব্যাখ্যা
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস:
- প্রতি বছর ৩ মে  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (World Press Freedom Day) পালিত হয়।
- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
- এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।
- দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

উল্লেখ্য,
- এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস- ২০২৫ এর স্লোগান ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।

তথ্যসূত্র- UN ওয়েবসাইট। [LINK]
২৭৬.
বাংলাদেশে 'জাতীয় চা দিবস' পালনের তারিখ নির্ধারণ করা হয়েছে কবে?
  1. ৪ জুন
  2. ২০ জুন
  3. ২১ মে
  4. ২০ মে
সঠিক উত্তর:
২১ মে
উত্তর
সঠিক উত্তর:
২১ মে
ব্যাখ্যা

• জাতীয় চা দিবস:
- এবারই প্রথম আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে দেশে পালন হচ্ছে জাতীয় চা দিবস।
- আন্তর্জাতিকভাবে ২১ মে চা দিবস হিসেবে পালন করা হয়।
- পঞ্চম জাতীয় চা দিবসের অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, এবারে চা দিবসের দিনটি পরিবর্তন করা হয়েছে।
- অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আট ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।

উল্লেখ্য,
- সরকার জাতীয় চা দিবস পরিবর্তন করেছে।
- ২১ মে জাতীয় চা দিবস ঘোষণা করেছে সরকার।
- জাতীয় চা পুরস্কার নীতিমালা, ২০২২ সংশোধনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় দিবসটি পরিবর্তন করল।
- এত দিন ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হতো। 

তথ্যসূত্র: দৈনিক জনকন্ঠ। (Link1) (Link2)

২৭৭.
বাংলাদেশে কত তারিখে প্রথমবারের মতো ‘কৃষক দিবস’ উদযাপন হয়েছে?
  1. ২৮ জানুয়ারি, ২০২৫
  2. ২৯ জানুয়ারি, ২০২৫
  3. ৩০ জানুয়ারি, ২০২৫
  4. ৩১ জানুয়ারি, ২০২৫
সঠিক উত্তর:
৩০ জানুয়ারি, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৩০ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
কৃষক দিবস:
- দেশে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে ‘কৃষক দিবস-২০২৫’।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) দিবসটি পালন করা হয়।
- ‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতিবছর জানুয়ারির শেষ বৃহস্পতিবার কৃষক দিবস পালন করবে।

উৎস: প্রথম আলো।
২৭৮.
কত তারিখে জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়?
  1. ৪ নভেম্বর
  2. ৫ নভেম্বর
  3. ৬ নভেম্বর
  4. ৭ নভেম্বর
সঠিক উত্তর:
৭ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৭ নভেম্বর
ব্যাখ্যা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস:
- ৭ নভেম্বর জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

উল্লেখ্য,
- ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল।
- ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করেন।
- নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করে করে মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ। 
- প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্টের পদে বসান।
- ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
- সিপাহি-জনতার মিলিত সেই বিপ্লবে বন্দি অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান।
- পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারীসহ প্রাণ হারান খালেদ মোশাররফ।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।

২৭৯.
হিরোশিমা দিবস পালিত হয়-
  1. ৩ আগস্ট
  2. ৯ আগস্ট
  3. ৫ আগস্ট
  4. ৬ আগস্ট
সঠিক উত্তর:
৬ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৬ আগস্ট
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে বিশ্বে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যা হিরোশিমা শহরে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে।
৯ আগস্ট নাগাসাকি শহরে দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
তাই প্রতিবছর ৬ আগস্ট হিরোশিমা দিবস এবং ৯ আগস্ট নাগাসাকি দিবস পালিত হয়।
(সূত্র: হিস্টোরি ডটকম
২৮০.
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয় কবে?
  1. ২৫ সেপ্টেম্বর
  2. ২৬ সেপ্টেম্বর
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ২৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
২৮ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস:
- প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।
- তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ইউনেস্কো স্বীকৃত দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’।
- এটি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫-এ ইউনেস্কোর নির্ধারিত থিম ‘দ্য রাইট টু ইনফরমেশন ইন দ্য ডিজিটাল এইজ ফর দ্য প্রটেকশন অব দ্য এনভারমেন্ট’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য,
- ১৭ নভেম্বর, ২০১৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ২৮ সেপ্টেম্বরকে তথ্যের সর্বজনীন প্রবেশাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।
- বিশ্বের বিভিন্ন বেসরকারি সংগঠন ও সরকারি সংস্থা এই দিবসটি পালন করা শুরু করার পর, জাতিসংঘের সাধারণ পরিষদও ২০১৯ সালে ২৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে তথ্যের সর্বজনীন প্রবেশাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক দিবস হিসেবে গ্রহণ করে।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।

২৮১.
'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস' পালিত হয় -
  1. ৮ জানুয়ারি
  2. ৯ জানুয়ারি
  3. ১০ জানুয়ারি
  4. ১২ জানুয়ারি
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস:
- ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
- পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
 
উল্লেখ্য,
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক ভাষনে, বঙ্গবন্ধু যে নির্দেশনা দিয়েছিলেন, সে অনুসারে স্বাধীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সমতাভিত্তিক এবং মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে এক যোগে কাজ করবার আহ্বান জানান।

অন্যদিকে,
- মুক্তিযুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দানে বাধ্য হয়। 
- বঙ্গবন্ধু ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন গমন করেন।
- সেখান থেকে দিল্লিতে কিছু সময় অবস্থান করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় আসেন।
- ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের  স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 
 
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২৮২.
‘জাতীয় শহীদ সেনা দিবস’ কবে?
  1. ১৫ই ফেব্রুয়ারি
  2. ২৫শে ফেব্রুয়ারি
  3. ২৬শে ফেব্রুয়ারি
  4. ৩রা নভেম্বর
সঠিক উত্তর:
২৫শে ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৫শে ফেব্রুয়ারি
ব্যাখ্যা

জাতীয় শহীদ সেনা দিবস:
- সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
- উক্ত তারিখ সরকারি ছুটি ব্যতীত ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করতে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্রে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
- সরকারি নির্দেশনা মোতাবেক দিবসটি যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।

• কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবস:
- জাতীয় জনসংখ্যা দিবস'- ২রা ফেব্রুয়ারি।
- সশস্ত্র বাহিনী দিবস - ২১ নভেম্বর।
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ।
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর।

• কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

উৎস: আইএসপিআর ও জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা।

২৮৩.
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে? 
  1. ২২ এপ্রিল
  2. ৫ অক্টোবর
  3. ৪ অক্টোবর
  4. ৪ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
৪ অক্টোবর
ব্যাখ্যা

- বিশ্ব প্রাণী দিবস পালিত ৪ অক্টোবর।

• কয়েকটি আন্তর্জাতিক দিবস:
- বিশ্ব বন দিবস- ২১ মার্চ।
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস- ৩ মে।
- জাতীয় উৎপাদনশীলতা দিবস ২ অক্টোবর। -
- বিশ্ব নারী দিবস পালিত হয়- ৮ মার্চ।
- বিশ্ব তামাক মুক্ত দিবস- ৩১ মে।
- বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয় ২২ এপ্রিল।
- বিশ্ব শিক্ষক দিবস -৫ অক্টোবর।
- বিশ্ব তুলা দিবস ৭ অক্টোবর।

উৎস: ব্রিটানিকা, জাতিসংঘ ওয়েবসাইট।

২৮৪.
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে পালিত হয়?
  1. ১ মে
  2. ৩ মে
  3. ৫ মে
  4. ৮ মে
সঠিক উত্তর:
৩ মে
উত্তর
সঠিক উত্তর:
৩ মে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস:
- প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’।
- ২০২৫ সালের প্রতিপাদ্য ছিল ‘প্রেস ফর দ্যা প্ল্যানেট: জার্নালিজম ইন দ্যা ফেস অফ দ্যা এনভাইরনমেন্ট ক্রাইসিস।’

উল্লেখ্য,
- ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
- এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে। 
- এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

উৎস: UN ওয়েবসাইট।

২৮৫.
জনপ্রিয় 'হ্যারি পটার' সিরিজের লেখক কে?
  1. রোনাল্ড জ্যাকস
  2. জে কে রাউলিং
  3. জ্যাকলিন উইলসন
  4. রোল্ড ডাহল
সঠিক উত্তর:
জে কে রাউলিং
উত্তর
সঠিক উত্তর:
জে কে রাউলিং
ব্যাখ্যা
হ্যারি পটার:

- হ্যারি পটার হল সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ।
- জনপ্রিয় 'হ্যারি পটার' সিরিজের লেখক হলেন জে কে রাউলিং।
- এই সিরিজের মোট উপন্যাস ৭টি।
- সাতটি উপন্যাস ১৯৯৭ সাল থেকে ২০০৭ সালেরে মধ্যে প্রকাশিত হয়। - এই সিরিজের প্রথম উপন্যাস 'হ্যারি পটার অ্যান্ড দ্যা ফিলসফরাস স্টোন'।
- 'হ্যারি পটার অ্যান্ড দ্যা ডেডলি হ্যালোস' হলো এই সিরিজের সপ্তম উপন্যাস।
- ২০০১ সালের ১৬ নভেম্বর মুক্তি পায় হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা 'হ্যারি পটার অ্যান্ড দ্যা ফিলসফরাস স্টোন'।
- এই সিরিজের প্রতিটি সিনেমায় হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের ভূমিকায় অভিনয় করের যথাক্রমে ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন।
- জে কে রাউলিং মূল চরিত্রে অভিনয় করার জন্য নিজেই ড্যানিয়েল র‍্যাডক্লিফকে বেছে নিয়েছিলেন। উল্লেখ্য,
- ইংল্যান্ডে জে কে রাউলিং-এর জন্ম ১৯৬৫ সালে।
- ১৯৯০ সালে ট্রেনে ম্যানচেস্টার থেকে লন্ডন যাওয়ার সময় হ্যারি পটার চরিত্রটির ভাবনা মাথায় আসে।
- ট্রেনে বসেই শুরু করেন লিখতে।
- তাঁর লেখা বইগুলো ৪০ কোটির বেশি কপি বিক্রি হয়, অনুদিত হয় প্রায় ৬৫টি ভাষায়।

তথ্যসূত্র - Britannica.com
২৮৬.
'বিশ্ব বন দিবস' কবে পালিত হয়?
  1. ২১ মার্চ
  2. ৭ এপ্রিল
  3. ৮ জুন
  4. ১১ জুলাই
সঠিক উত্তর:
২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২১ মার্চ
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:

- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২৮৭.
বিশ্ব ফুটবল দিবস পালিত হবে কবে?
  1. ১১ মে
  2. ১৩ মে
  3. ১৭ মে
  4. ২৫ মে
সঠিক উত্তর:
২৫ মে
উত্তর
সঠিক উত্তর:
২৫ মে
ব্যাখ্যা
বিশ্ব ফুটবল দিবস 
-  ক্রীড়া হিসেবে ফুটবলের এই জনপ্রিয়তাকে এবার স্বীকৃতি দিল জাতিসংঘ।
-  মে মাসের ২৫ তারিখকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
-  ১৯২৪ সালের ২৫ মে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল।
- ফুটবলে বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এটি।
- দিনটিকে বিশেষভাবে স্মরণ করতে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিনকে।   
- জাতিসংঘে সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করেছেন ডেনিস ফ্রান্সিস।
- সেখানে পরিষদের ১৯৩টি সদস্য দেশের সবাই ২৫ মে বিশ্ব ফুটবল দিবসের পক্ষে ভোট দেয়।
- বিশ্ব ফুটবল দিবসের রেজল্যুশনে ফুটবল ও অন্যান্য খেলাকে শান্তি, উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করতে সব দেশকে উৎসাহিত করা হয়।

সূত্র- জাতিসংঘের ওয়েবসাইট।
২৮৮.
জাতীয় বস্ত্র দিবস কবে?
  1. ১ ডিসেম্বর
  2. ১২ ডিসেম্বর
  3. ৪ ডিসেম্বর
  4. ২ ডিসেম্বর
সঠিক উত্তর:
৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৪ ডিসেম্বর
ব্যাখ্যা
- জাতীয় বস্ত্র দিবস পালিত হবে - ৪ ডিসেম্বর।

গুরত্বপূর্ণ কিছু দিবস:
- জাতীয় জনসংখ্যা দিবস - ২ ফেব্রুয়ারি।
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর,
- সশস্ত্র বাহিনী দিবস - ২১ নভেম্বর,
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ,

সূত্র - জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা।
২৮৯.
’আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ কত তারিখ?
  1. ২৩ জুলাই
  2. ৮ সেপ্টেম্বর
  3. ১৩ অক্টোবর
  4. ৪ ডিসেম্বর
সঠিক উত্তর:
৮ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা দিবস =  ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস =  ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;
- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

২৯০.
বিশ্ব মানবাধিকার দিবস করে?
  1. ২৬ জুন
  2. ০১ আগস্ট
  3. ১০ ডিসেম্বর
  4. ০১ মে
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা

⇒ প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

জাতিসংঘ মানবাধিকার কমিশন:
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন 'মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০ টি অনুচ্ছেদ রয়েছে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২৯১.
'জাতীয় শহীদ সেনা দিবস’ পালন করা হয় কবে?
  1. ৫ মার্চ
  2. ২৫ মার্চ
  3. ৫ ফেব্রুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
‘জাতীয় শহীদ সেনা দিবস’:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
- এই দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিতে ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
- সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৩ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়।
- দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
- সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়।

তথ্যসূত্র- মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। [Link]
২৯২.
নিচের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
  1. UNICEF
  2. UNESCO
  3. UNCP
  4. UNDP
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:

- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র - ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
২৯৩.
আন্তর্জাতিক রেডক্রস দিবস কবে পালন করা হয়?
  1. ১৬ মে
  2. ১০ মে
  3. ৮ মে
  4. ১৯ মে
সঠিক উত্তর:
৮ মে
উত্তর
সঠিক উত্তর:
৮ মে
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা - জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
- Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট।
২৯৪.
'আন্তর্জাতিক শুল্ক দিবস' কবে পালন করা হয়?
  1. ২৬ জানুয়ারি
  2. ২৭ জানুয়ারি
  3. ২৮ জানুয়ারি
  4. ২৯ জানুয়ারি
সঠিক উত্তর:
২৬ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৬ জানুয়ারি
ব্যাখ্যা
আন্তর্জাতিক শুল্ক দিবস:
- বিশ্ব শুল্ক সংস্থা (World Customs Organization), একটি আন্তর্জাতিক সংগঠন যা বিশ্বব্যাপী আন্তঃদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় শুল্ক সমন্বয়কের দায়িত্ব পালন করে।
- WCO ১৯৫২ সালে প্রথমে কাস্টমস কো-অপারেশন কাউন্সিল (CCC) নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি ব্রাসেলসে প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
- এই সংস্থার প্রথম অধিবেশনের স্মরণে প্রতিবছর ২৬ জানুয়ারি তারিখে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক শুল্ক দিবস' পালিত হয়।
- ২০০৯ সালে এই দিবস পালনের ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৬টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হয়।
- ২০২৫ সালের আন্তর্জাতিক শুল্ক দিবসের স্লোগান ছিল ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি'।

তথ্যসূত্র- WCO ওয়েবসাইট।
২৯৫.
'বিশ্ব পর্যটন দিবস' প্রতি বছর কোন তারিখে পালন করা হয়?
  1. ২১ জুন
  2. ১৫ আগস্ট
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ১০ অক্টোবর
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা

• বিশ্ব পর্যটন দিবস:
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- এর মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘পর্যটন এবং টেকসই রূপান্তর’ (যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটিকে ‘পর্যটন এবং টেকসই উন্নয়ন’ নামে অনুবাদ করেছে)।
- জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ ঘোষিত এ দিবসটি ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে পালিত হয়ে আসছে। 

উল্লেখ্য, 
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক’ অনুযায়ী, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। 
- যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।

তথ্যসূত্র: ইত্তেফাক ও প্রথম আলো। (Link1) (Link2)

২৯৬.
'বিশ্ব তামাকমুক্ত দিবস' কবে পালিত হয়?
  1. ২০শে মে
  2. ২৯শে মে
  3. ৩১শে মে
  4. ২৭শে মে
সঠিক উত্তর:
৩১শে মে
উত্তর
সঠিক উত্তর:
৩১শে মে
ব্যাখ্যা

• বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

অন্যদিকে,
- ২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস।
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

উৎস: Britannica.

২৯৭.
২০১২ সালে আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য কি?
  1. Sustainable development for Sustainable Peace.
  2. Sustainable Development for Sustainable Future,
  3. Sustainable Peace for a Sustainable Future.
  4. None of the above.
সঠিক উত্তর:
Sustainable Peace for a Sustainable Future.
উত্তর
সঠিক উত্তর:
Sustainable Peace for a Sustainable Future.
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।]

• আন্তর্জাতিক শান্তি দিবস:

- এটি একটি জাতিসংঘ -অনুমোদিত ছুটির দিন যা প্রতি বছর ২১ সেপ্টেম্বর পালন করা হয় ।
- এটি বিশ্ব শান্তির জন্য নিবেদিত, এবং বিশেষত যুদ্ধ এবং সহিংসতার অনুপস্থিতি , যেমন মানবিক সহায়তা অ্যাক্সেসের জন্য একটি যুদ্ধ অঞ্চলে একটি অস্থায়ী যুদ্ধবিরতি দ্বারা উপলক্ষিত হতে পারে।
- দিবসটি প্রথম ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৮২ সালের সেপ্টেম্বরে প্রথম পালন করা হয়েছিল এবং অনেক জাতি, রাজনৈতিক দল , সামরিক গোষ্ঠী এবং লোকেরা এটি পালন করে।
- ২০১২ সালে, জাতিসংঘ টেকসই ভবিষ্যতের জন্য টেকসই শান্তি হিসাবে বছরের পালনের থিম নির্ধারণ করে, সমস্ত জাতি এবং জনগণের মধ্যে এবং উভয়ের মধ্যে শান্তির আদর্শকে স্মরণ করে এবং শক্তিশালী করে।
২৯৮.
বিশ্ব শিশু দিবস কোনটি?
  1. ক) ১৭ মার্চ
  2. খ) ১০ মে
  3. গ) অক্টোবর মাসের প্রথম রবিবার
  4. ঘ) অক্টোবর মাসের প্রথম সোমবার
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর মাসের প্রথম সোমবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর মাসের প্রথম সোমবার
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মতারিখ ‘১৭ মার্চ’ কে ১৯৯৬ সালে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়। এছাড়া অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়।
২৯৯.
When is World Tourism Day celebrated?
  1. 24 October
  2. 5 June
  3. 27 September
  4. 12 August
সঠিক উত্তর:
27 September
উত্তর
সঠিক উত্তর:
27 September
ব্যাখ্যা
• UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
- UNWTO এর পূর্ণরুপ - United Nations World Tourism Organization
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় - ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)

- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ১৯৪৬ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৫৯ টি।
- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)।
৩০০.
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
  1. ২১ ফেব্রুয়ারি
  2. ২৬ মার্চ
  3. ১৪ ডিসেম্বর
  4. ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
২৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৬ মার্চ
ব্যাখ্যা

স্বাধীনতা দিবস:
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।

উল্লেখ্য:
- ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস'।

⇒ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
- ০২ মার্চ জাতীয় পতাকা দিবস।
- ০১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস।
- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
- ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস'।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।