বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

মোট প্রশ্ন৩৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

PrepBank · পাতা / · ১০১২০০ / ৩৫৮

১০১.
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়-
  1. ৩০ সেপ্টেম্বর
  2. ৩০ আগস্ট
  3. ৩০ জুন
  4. ৩০ মার্চ
সঠিক উত্তর:
৩০ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
ব্যাখ্যা

- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট।
- ২০১০ সালের ডিসেম্বরে জাতিসংঘের 'ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স' সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- এরই পরিপ্রেক্ষিতে ২০১১ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে এই দিবসটি।
- ২০২৪ সালের ২৯ আগস্ট গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ।

উৎস: বিবিসি নিউজ।

১০২.
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে?
  1. ৩ ডিসেম্বর
  2. ৪ ডিসেম্বর
  3. ৫ ডিসেম্বর
  4. ৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
৩ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৩ ডিসেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
- ৩ ডিসেম্বর (২০২৪) ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
- জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’।
- বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে। 
- সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ জরিপ অনুযায়ী, মোট ৩৫ লাখ ২১ হাজার ৬০৬ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে।
যার মধ্যে:
- পুরুষ: ২১ লাখ ৩২ হাজার ৭৮৭ জন
- নারী: ১৩ লাখ ৮৫ হাজার ৯১১ জন
- তৃতীয় লিঙ্গ: ২ হাজার ৯০৮ জন

প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী:
- অটিজম: ৯০ হাজার ৪০৮ জন
- শারীরিক প্রতিবন্ধিতা: ১৮ লাখ ২৯ হাজার ১১৭ জন
- দীর্ঘস্থায়ী মানসিক ও অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা: ১ লাখ ৩২ হাজার ৭৩০ জন
- দৃষ্টি প্রতিবন্ধিতা: ৪ লাখ ৭২ হাজার ৫০৫ জন
- বাক প্রতিবন্ধীতা: ২ লাখ ৮৮২ জন
- বুদ্ধি প্রতিবন্ধিতা: ২ লাখ ২৯ হাজার ৮ জন
- শ্রবণ প্রতিবন্ধিতা: ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন
- শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা: ১৫ হাজার ৬৩ জন
- সেরিব্রাল পালসি: ১ লাখ ৩১ হাজার ১৩৯ জন
- বহুমাত্রিক প্রতিবন্ধিতা: ২ লাখ ৪৫ হাজার ৯২৭ জন
- ডাউন সিনড্রোম: ৭ হাজার ১০৩ জন
- অন্যান্য প্রতিবন্ধী: ২০ হাজার ১৮৭ জন

তথ্যসূত্র: প্রথম আলো ও বাংলাদেশ সংবাদ সংস্থা।
১০৩.
আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?
  1. ১৫ ডিসেম্বর
  2. ১২ ডিসেম্বর
  3. ১৮ ডিসেম্বর
  4. ২৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
ব্যাখ্যা

• আন্তর্জাতিক অভিবাসী দিবস:
- আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় ১৮ ডিসেম্বর।
- জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর এই 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' পালিত হয়।

⇒ ১৯৯০ সালে অভিবাসী শ্রমিক ও দেশে ফেলে আসা তাদের পরিবারের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন করে জাতিসংঘ।
- এরই প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বরকে লক্ষ্য করে মাইগ্রেন্ট রাইটস ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কনভেনশন অন মাইগ্রেন্টস রাইটসসহ বিশ্বের অনেক সংগঠন অভিবাসীদের স্বার্থ রক্ষার্থে বৈশ্বিকভাবে প্রচারণা চালায়।
- পরবর্তীতে ২০০০ সালের ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।
 
উৎস: UN ওয়েবসাইট।

১০৪.
‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়?
  1. ১৮ মার্চ
  2. ২২ মার্চ
  3. ২২ মে
  4. ১৮ জুন
সঠিক উত্তর:
২২ মে
উত্তর
সঠিক উত্তর:
২২ মে
ব্যাখ্যা

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস:
- ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ পালিত হয় ২২ মে।

• দিবসটির মূল উদ্দেশ্য হলো—জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার নাইরোবিতে বায়োডাইভার্সিটি (সিবিডি) চুক্তির অনুযায়ী প্রতিবছর এই দিন দিবসটি পালিত হয়। 
- ৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর ধরিত্রী সম্মেলনে সিবিডি বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
- নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের প্রায় ১৬৮টি দেশ সিবিডি চুক্তিতে স্বাক্ষর করে এবং সিবিডি ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়। 

উৎস: UN ওয়েবসাইট।

১০৫.
জাতিসংঘ সাধারণ পরিষদ কোন তারিখকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে?
  1. ৪ জুলাই
  2. ৫ জুলাই
  3. ৬ জুলাই
  4. ৭ জুলাই
সঠিক উত্তর:
৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
৬ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব পল্লী উন্নয়ন দিবস:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের প্লেনারিতে সর্বসম্মতিক্রমে প্রতি বছর ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। 
- বাংলাদেশের প্রস্তাবিত রেজ্যুলেশনটি বাংলাদেশ, ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি কোর গ্রুপের পক্ষ থেকে উত্থাপন করা হয়।
- জাতিসংঘের ৪৩টি সদস্য রাষ্ট্র রেজ্যুলেশনটি স্পন্সর করেছে এবং কোনো ভোট ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়। 

উল্লেখ্য,
- অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটিই জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পেশকৃত প্রথম রেজ্যুলেশন; যা কার্যকর বহুপাক্ষিকতার দ্বারা সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি ও অভাব দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের প্রতিশ্রুতিরই সমার্থক।
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে খসড়া রেজ্যুলেশনের ওপর জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মাঝে আলোচনা পরিচালনা করে এবং রেজ্যুলেশনের খসড়া চূড়ান্ত করে।

⇒ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের’ (সিআইআরডিএপি) সদস্য রাষ্ট্রসমূহকে টেকসই পল্লী উন্নয়নে সহায়তার স্বীকৃতিস্বরূপ; সংস্থাটির প্রতিষ্ঠার দিন ৬ জুলাই, ১৯৭৯ বিবেচনায়; প্রতিবছর এদিনকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উৎস: Ministry of Foreign Affairs, Bangladesh ওয়েবসাইট।
১০৬.
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয় কবে?
  1. ৭ জুন
  2. ১১ জুলাই
  3. ৯ আগস্ট
  4. ১৬ অক্টোবর
সঠিক উত্তর:
৭ জুন
উত্তর
সঠিক উত্তর:
৭ জুন
ব্যাখ্যা
- ৭ জুন : বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১০৭.
সারা বিশ্বে ‘ন্যাশনাল সেভ দ্য ঈগলস ডে’ পালিত হয় কবে?
  1. ৯ জানুয়ারি
  2. ১০ জানুয়ারি
  3. ১১ জানুয়ারি
  4. ১২ জানুয়ারি
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
ব্যাখ্যা
জাতীয় ঈগল রক্ষা দিবস:
- Save the Eagles Day প্রতি বছর ১০ জানুয়ারি পালিত হয়, যা ঈগল পাখিদের রক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
- ঈগলদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে "জাতীয় ঈগল রক্ষা দিবস" বা ‘ন্যাশনাল সেভ দ্য ঈগলস ডে’ পালন করা হয়।
- পৃথিবীতে ৬০টি ঈগল প্রজাতি, যেখানে সবচেয়ে সাধারণ বাল্ড ও গোল্ডেন ঈগল।
- ঈগলরা শক্তিশালী শিকারি, যারা একসাথে সঙ্গী হিসেবে জীবন কাটায় (মোনোগ্যামাস)।
- ২০১৫ সালে, Ridgefield Park, New Jersey-তে ঈগলদের রক্ষার প্রচেষ্টায় এই দিনটি প্রথম শুরু হয়।
- ঈগল একটি শক্তিশালী এবং দক্ষ শিকারি পাখি, যার দৃষ্টিশক্তি মানুষের চেয়ে আটগুণ বেশি এবং আঁকড়ে ধরার শক্তি মানুষের চেয়ে দশগুণ বেশি।
- বানর, ছোট পাখি, মাছ, হাঁস-মুরগির ছানা খেয়ে জীবন ধারণ করে।
- একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি হতে পারে এবং দৈর্ঘ্য ৩০-৩৫ ইঞ্চি।
- পূর্ণবয়স্ক ঈগল ১৬০ কিলোমিটার/ঘণ্টা গতিতে উড়তে সক্ষম এবং সাড়ে ৪ কিলোমিটার উঁচুতে উড়তে পারে।
- ঈগল সাধারণত ১০০ ফুট ওপরে গাছের ডালে বাসা তৈরি করে। প্রজাতি অনুসারে ঈগল ১-৫টি ডিম পাড়ে এবং গড়ে ২০ বছর বাঁচে।

তথ্যসূত্র: National Day Calendar. [link]
১০৮.
আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় কবে?
  1. ৯ ডিসেম্বর
  2. ১৮ ডিসেম্বর
  3. ২ জানুয়ারি
  4. ৪ জানুয়ারি
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক অভিবাসী দিবস (International Migrants Day):
- বিশ্বজুড়ে অভিবাসীদের অবদানের উপর আলোকপাত করার জন্য এবং অভিবাসনের ক্রমবর্ধমান জটিল পরিবেশ তুলে ধরার জন্য আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
- প্রতি বছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
- যা অভিবাসনকে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য করার প্রয়োজনীয়তা তুলে ধরে।
- ২০২৫ সালের থিম 'My Great Story: Cultures and Development'.

⇒ অন্যান্য আন্তর্জাতিক দিবস সমূহ:
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক নারী দিবস: ৮ মার্চ।
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: ১০ অক্টোবর।
- আন্তর্জাতিক শিক্ষা দিবস: ৪ জানুয়ারি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১০৯.
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ১৭ মে
  2. খ) ২৭ সেপ্টেম্বর
  3. গ) ১০ অক্টোবর
  4. ঘ) ১৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ১৭ মে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ মে
ব্যাখ্যা
প্রতিবছর ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়।
- ১৯৬৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ১৮৬৫ সালের ১৭ মে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন গঠিত হওয়ার দিনটিকে ভিত্তি করে দিবসটি পালিত হয়।

অন্যদিকে:
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১০ অক্টোবর : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
- ১৮ ডিসেম্বর : আন্তর্জাতিক অভিবাসী দিবস।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১১০.
২১ ফেব্রুয়ারিকে কত সালে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়?
  1. ১৯৯৬
  2. ১৯৯৯
  3. ২০০০
  4. ২০০২
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা
ইউনেস্কো ও বাংলা ভাষা: 
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।  
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়। 
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
১১১.
ঐতিহাসিক ছয় দফা দিবস কবে?
  1. ২৬ মার্চ
  2. ৭ জুন
  3. ১ আগস্ট
  4. ২৩ জুন
সঠিক উত্তর:
৭ জুন
উত্তর
সঠিক উত্তর:
৭ জুন
ব্যাখ্যা
• ছয় দফা দিবস: 
ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। 

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়।
- পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়।
-  ছয় দফার সমর্থনে ১৯৬৬ সালের ১৩ মে আওয়ামী লীগ আয়োজিত পল্টনের জনসভায় ৭ জুন হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
- ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।
- ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।

উৎস: বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।  
১১২.
জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ (IYWF) ঘোষণা করেছে?
  1. ২০২৭ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৮ সাল
  4. ২০২৫ সাল
সঠিক উত্তর:
২০২৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৬ সাল
ব্যাখ্যা

- জাতিসংঘ ২০২৬ সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ (IYWF 2026) ঘোষণা করেছে।
- এই বছর কৃষিখাদ্য ব্যবস্থায়, উৎপাদন থেকে শুরু করে বাণিজ্য পর্যন্ত, নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে, যদিও প্রায়শই তা অস্বীকৃত থেকে যায়।
- খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে নারী কৃষকরা কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
- IYWF 2026 বিশ্বব্যাপী নারীদের জীবিকা উন্নত করতে এবং লিঙ্গ বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপ গ্রহণের প্রচার করবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১১৩.
বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) পালন করা হয় কবে?
  1. ২ ফেব্রুয়ারি
  2. ৪ ফেব্রুয়ারি
  3. ৮ ফেব্রুয়ারি
  4. ১২ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

বিশ্ব জলাভূমি দিবস:
- প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়।
- ১৯৯৭ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে।
- দিনটি উদযাপিত হয় ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক চুক্তি 'রামসার কনভেনশনের' স্মরণে।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- এই চুক্তি জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে উৎসাহিত করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- বর্তমানে জলাভূমির গুরুত্ব ও তা সংরক্ষণের জন্য এই দিবসটি বাংলাদেশেও বিশেষভাবে উদযাপিত হয়।

তথ্যসূত্র- রামসার কনভেনশন ওয়েবসাইট। [Link]

১১৪.
জাতীয় পরিসংখ্যান দিবস কবে?
  1. ২১ ফেব্রুয়ারি
  2. ২২ ফেব্রুয়ারি
  3. ২৭ ফেব্রুয়ারি
  4. ২ মার্চ
সঠিক উত্তর:
২৭ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৭ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় পরিসংখ্যান দিবস:
- জাতীয় পরিসংখ্যান দিবস ২৭ ফেব্রুয়ারি।
- দেশে এবার চতুর্থবারের মতো দিবসটি পালন করা হচ্ছে।
- দিবসটির এবারের প্রতিপাদ্য- 'স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান'।
- ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই দিবসটি পালিত হচ্ছে।

সূত্র- ঢাকা পোস্ট।
১১৫.
ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখ?
  1. ১০ ডিসেম্বর
  2. ১০ মার্চ
  3. ১২ ডিসেম্বর
  4. ১২ মার্চ
সঠিক উত্তর:
১২ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১২ ডিসেম্বর
ব্যাখ্যা
ডিজিটাল বাংলাদেশ দিবস:
- ডিজিটাল বাংলাদেশ দিবস' পালিত হয় ১২ ডিসেম্বর।
- এ দিবসটির পূর্বনাম ছিল আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস।
- ২৭ নভেম্বর , ২০১৭ সালে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়।
- ২৬ নভেম্বর, ২০১৮ সালে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনটিকে 'ডিজিটাল বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়।

উৎস: ১২ ডিসেম্বর ২০২১, দৈনিক ইত্তেফাক।
১১৬.
বিশ্ব আলোকচিত্র দিবস কবে?
  1. ১৫ আগস্ট
  2. ১৭ আগস্ট
  3. ১৯ আগস্ট
  4. ২১ আগস্ট
সঠিক উত্তর:
১৯ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১৯ আগস্ট
ব্যাখ্যা
বিশ্ব আলোকচিত্র দিবস
- বিশ্বজুড়ে প্রতিবছর আগস্ট মাসের ১৯ তারিখকে আলোকচিত্র দিবস হিসেবে উদযাপন করা হয়।
- ১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসফোর নিপেক ও লুইস ড্যাগুইর আবিস্কার করেন ড্যাগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম।
- এই উপায়ের নাম ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিস্কার করেন। তাঁর নামানুসারেই পরে এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি।
- ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয়।
- ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তির ওই দিনটি স্মরণে প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়।

সূত্র- ব্রিটানিকা।  
১১৭.
মানবাধিকার দিবস পালিত হয় কত সাল থেকে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।
- সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।

উৎস: ইউনেস্কো ওয়েবসাইট (লিংক) ।
১১৮.
'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হবে -
  1. ১ আগস্ট
  2. ৩ আগস্ট
  3. ৪ আগস্ট
  4. ৫ আগস্ট
সঠিক উত্তর:
৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৫ আগস্ট
ব্যাখ্যা

জুলাই গণ–অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হবে।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

⇒ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
- ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত এবং অপর দিবস ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। 

১১৯.
কত সাল থেকে বিশ্বব্যাপী 'পরিবেশ দিবস' পালিত হয়ে আসছে?
  1. ১৯৭৫ সাল
  2. ১৯৭৪ সাল
  3. ১৯৭৩ সাল
  4. ১৯৭২ সাল
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
ব্যাখ্যা
পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে United Nations Environment Programগঠিত হয়।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
- ১৯৭৩ সালে স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।

সূত্র: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।[লিঙ্ক]
১২০.
জাতীয় শোক দিবস-
  1. ২৬ মার্চ
  2. ১৫ আগস্ট
  3. ১৬ ডিসেম্বর
  4. ২১ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
১৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১৫ আগস্ট
ব্যাখ্যা
জাতীয় শোক দিবস:
- জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
- প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়।
- এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
- তাই এই দিন জাতীয় শোক দিবস পালিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১২১.
প্রতিবছর কত তারিখে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হয়?
  1. ১৭ নভেম্বর
  2. ২৯ নভেম্বর
  3. ২০ সেপ্টেম্বর
  4. ৭ অক্টোবর
সঠিক উত্তর:
২৯ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৯ নভেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস:
- প্রতিবছর ২৯ নভেম্বর ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হয়।
- ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে গ্রহণ করে। এর ঠিক ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকেই মুলত এ দিনটি ‘আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস’ হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে।

⇒ জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ (UN Resolution 181):
- জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ "Partition Plan for Palestine" নামে পরিচিত।
- ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন-১৮১ এর আওতায় ফিলিস্তিন রাষ্ট্রকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও একটি আরব রাষ্ট্র ফিলিস্তিন করার প্রস্তাব করা হয়। 
- গৃহীত হয়: ২৯ নভেম্বর, ১৯৪৭। 

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) Britannica.

১২২.
‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয় -
  1. ১ ডিসেম্বর
  2. ৮ ডিসেম্বর
  3. ১০ ডিসেম্বর
  4. ১৩ ডিসেম্বর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা

বিশ্ব মানবাধিকার দিবস:
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

⇒ ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গৃহীত ও ঘোষিত হয়।
- এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
- জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।
- প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।
- ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
- তাই প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১২৩.
বর্তমান অন্তর্বর্তী সরকার কোন দিনটিকে 'গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে?
  1. ১৬ জুলাই
  2. ১ আগস্ট
  3. ৩ আগস্ট
  4. ৫ আগস্ট
সঠিক উত্তর:
৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৫ আগস্ট
ব্যাখ্যা
জুলাই গণ–অভ্যুত্থান দিবস:
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'গণ–অভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে।

⇒ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। 
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

⇒ ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
- প্রতিবছর যথাযথভাবে এই দুই দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
- ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত এবং অপর দিবস ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

উৎস:  প্রথম আলো।
১২৪.
কত সাল থেকে ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
  1. ১৯৭৩ সাল
  2. ১৯৭৬ সাল
  3. ১৯৭৯ সাল
  4. ১৯৮১ সাল
সঠিক উত্তর:
১৯৮১ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৮১ সাল
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার ২৬শে মার্চ দিনটিকে স্বাধীনতা দিবসের পাশাপাশি জাতীয় দিবস হিসেবেও উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- ফলে ১৯৮১ সাল থেকে ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
১২৫.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ২৩ অক্টোবর
  3. গ) ৭ মার্চ
  4. ঘ) ৪ নভেম্বর
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৪ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ নভেম্বর
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান খসড়া তৈরীর উদ্দেশ্যে গণপরিষদে ১১ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ঠ সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন - ড. কামাল হোসেন।
- এই কমিটি ৭০টি বৈঠক করে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ১২ অক্টোবর, ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় সাধারন আলোচনার জন্য।
- গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। ৪ নভেম্বরকে তাই সংবিধান দিবস হিসাবে পালন করা হয়।
- সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস

১২৬.
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় কবে?
  1. ২২ এপ্রিল
  2. ২৪ এপ্রিল
  3. ২৬ এপ্রিল
  4. ২৮ এপ্রিল
সঠিক উত্তর:
২৮ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২৮ এপ্রিল
ব্যাখ্যা
জাতীয় আইনগত সহায়তা দিবস:
- জাতীয় আইনগত সহায়তা দিবস প্রতি বছর ২৮ এপ্রিল পালন করা হয়।
- ২০২৫ সালের স্লোগান/প্রতিপাদ্য হলো-‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’
- আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
- সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

উল্লেখ্য,
- দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা দেয়ার লক্ষ্যে সরকার ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়।
- সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দেয়া হয়েছে।

তথ্যসূত্র: বাসস।
১২৭.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় কবে?
  1. ১ জুলাই
  2. ৩ জুলাই
  3. ৪ জুলাই
  4. ৭ জুলাই
সঠিক উত্তর:
৪ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
৪ জুলাই
ব্যাখ্যা
যুক্তরাষ্টের স্বাধীনতা:
- ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ঐদিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ঘোষণা করে।
- তাই ৪ জুলাই যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
-  সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- বর্তমান প্রেসিডেন্ট - জো বাইডেন। 
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

সূত্র - History.com.
১২৮.
জাতীয় শুদ্ধাচার কৌশলের স্লোগান-
  1. ক) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা।
  2. খ) সোনার বাংলা গড়ার প্রত্যয়।
  3. গ) আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুশাসন প্রতিষ্ঠা।
  4. ঘ) সুখী-সমৃদ্ধ সোনার বাংলা।
সঠিক উত্তর:
খ) সোনার বাংলা গড়ার প্রত্যয়।
উত্তর
সঠিক উত্তর:
খ) সোনার বাংলা গড়ার প্রত্যয়।
ব্যাখ্যা
- জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহণ করা হয় ২০১২ সালে।
- এর স্লোগান হলোঃ 'সোনার বাংলা গড়ার প্রত্যয়'। 
- এটি গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ। 
- এর রূপকল্প হলোঃ সুখী-সমৃদ্ধ সোনার বাংলা।
- অভিলক্ষঃ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
১২৯.
১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয় কবে?
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সালে
ব্যাখ্যা
সুন্দরবন দিবস:
- ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।
- ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
- এবার পালিত হচ্ছে ২৪তম সুন্দরবন দিবস।

উল্লেখ্য,
- সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন।
- সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি পালিত হয়ে আসছে।
- ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উৎস: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো।
১৩০.
'জাতীয় পাবলিক সার্ভিস দিবস' পালিত হয় কবে?
  1. ২১ জুলাই
  2. ২৩ জুলাই
  3. ২৫ জুলাই
  4. ২৭ জুলাই
সঠিক উত্তর:
২৩ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
২৩ জুলাই
ব্যাখ্যা
জাতীয় পাবলিক সার্ভিস দিবস:
- ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’।

⇒ বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়-সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকাণ্ড। এসব দায়িত্ব পালনের পেছনে সততা, মেধা ও দক্ষতাই সিভিল সার্ভিস সদস্যদের শক্তি ও প্রেরণার উৎস। প্রশাসন মানে শুধু কর্তৃত্ব আরোপ বা নিয়ন্ত্রণ নয়, এর সমান্তরালে ব্যবস্থাপনার বিষয়টিও অপরিহার্য। প্রশাসন-সুবিধাভোগীরা সমান্তরালে চলবেন। ২৩ জুন ‘আন্তর্জাতিক জনসেবা দিবস’। বিশ্বব্যাপী সিভিল সার্ভিস সদস্যদের জন্যই এ দিবস। সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী-এ প্রত্যাশায় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে থাকে। এ দিবস থেকে অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশে জাতীয় পাবলিক সার্ভিস ডে পালন করা হচ্ছে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন। 
ii) যুগান্তর।
১৩১.
'জুলাই শহিদ দিবস' হিসেবে স্বীকৃতি পেয়েছে -
  1. ৫ জুলাই
  2. ১৬ জুলাই
  3. ১৮ জুলাই
  4. ২১ জুলাই
সঠিক উত্তর:
১৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১৬ জুলাই
ব্যাখ্যা
'জুলাই শহিদ দিবস':
- ১৬ জুলাই 'জুলাই শহিদ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- গত ২৯ শে, ২০২৫ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
- ১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' এবং ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস'।
- ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস।
- ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' উদ্যাপন বা পালন না করার সিদ্ধান্ত হয়েছে বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
১৩২.
২০২৪ সালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের প্রতিপাদ্য বিষয় কী?
  1. ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’
  2. ‘সংযুক্তিতে উৎপাদন, দেশের হবে উন্নয়ন’
  3. 'ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ'
  4. 'যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত'
সঠিক উত্তর:
‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’
উত্তর
সঠিক উত্তর:
‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’
ব্যাখ্যা
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
- ১৭ মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৪।
- ২০২৪ সালে প্রতিপাদ্য ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’।
-  ১৯৬৯ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে।
- ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিই-এর সদস্যপদ লাভ করে।
- পরবর্তীতে তথ্য প্রযুক্তির বিকাশের ধারাবাহিকতায় ২০০৬ সাল হতে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর ১৯৩টি সদস্য রাষ্ট্রের মত বাংলাদেশেও সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। 

সূত্র- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের ওয়েবসাইট। 
১৩৩.
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয়?
  1. ১২ ডিসেম্বর 
  2. ৯ ডিসেম্বর 
  3. ৫ ডিসেম্বর 
  4. ৪ ডিসেম্বর 
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর 
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর 
ব্যাখ্যা

৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস। 
- ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘ প্রথমবারের মতো গণহত্যা প্রতিরোধ ও এ সংক্রান্ত শাস্তি বিষয়ক একটি প্রথা গ্রহণ করে। 

এছাড়াও অন্যান্য দিবস সমূহ:
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ০৯ ডিসেম্বর।
- জাতীয় জীববৈচিত্র্য দিবস - ২৯ ডিসেম্বর।
- জাতীয় প্রবাসী দিবস - ৩০ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ০৪ ডিসেম্বর।
- বড়দিন - ২৫ ডিসেম্বর।
- বিজয় দিবস  -  ১৬ ডিসেম্বর।
- বিশ্ব এইডস দিবস  -  ১ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস  -  ১০ ডিসেম্বর।
- বেগম রোকেয়া দিবস - ০৯ ডিসেম্বর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং জাতিসংঘ ওয়েবসাইট।

১৩৪.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় কবে?
  1. ৯ ডিসেম্বর
  2. ১০ ডিসেম্বর
  3. ১১ ডিসেম্বর
  4. ১২ ডিসেম্বর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়।

- ২০০৩ সালের ৩১ অক্টোবর মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।
- খসড়াকৃত দুর্নীতি বিরোধী চুক্তিতে সকল দেশ একই বছরের ৯ ডিসেম্বর স্বাক্ষর করে।
- দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে।
- দিবসটি ২০০৩ সালে প্রথম পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে।
- তবে বাংলাদেশে সরকারিভাবে ২০১৭ সালের ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ ঘোষণা করে।
- অর্থাৎ বাংলাদেশে সরকারিভাবে ২০১৭ সালে প্রথম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট। 

১৩৫.
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ১৫ সেপ্টেম্বর
  2. ১৫ অক্টোবর
  3. ১৫ নভেম্বর
  4. ১৫ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৫ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৫ সেপ্টেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস:
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় ১৫ সেপ্টেম্বর।
- জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্রচর্চাকে উৎসাহিত করার প্রয়াসে দিবসটি পালিত হয়।
- ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এ দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ।
- এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

অন্যদিকে,
- ১৫ অক্টোবর - বিশ্ব হাত ধোয়া দিবস।
- ১৫ নভেম্বর - আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩৬.
জাতীয় উৎপাদনশীলতা দিবস কত তারিখ পালিত হয়?
  1. ১১ জুলাই
  2.  ২ অক্টোবর
  3. ৮ সেপ্টেম্বর
  4. ১৩ অক্টোবর
সঠিক উত্তর:
 ২ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
 ২ অক্টোবর
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা দিবস =  ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস =  ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;
- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

১৩৭.
'জাতীয় চা দিবস' কবে পালিত হয়?
  1. ৩ জুন
  2. ৪ জুন
  3. ৫ জুন
  4. ৬ জুন
সঠিক উত্তর:
৪ জুন
উত্তর
সঠিক উত্তর:
৪ জুন
ব্যাখ্যা
চা দিবস:
- ৪ জুন জাতীয় চা দিবস পালিত হয়।
- ২০২১ সাল থেকে ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।

⇒ চা শিল্প:
- ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়।
- তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- অতঃপর ১৮৫৪ খ্রিষ্টাব্দে মতান্তররে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।
- মূলতঃ মালনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।
- ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় চা বাগানসমূহ প্রায় বিধ্বস্ত হয়ে যায়।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো।
- একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি' নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি' নামে পরিচিত ছিল।
- বঙ্গবন্ধু ১৯৭৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশ টি রিসার্চ স্টেশনকে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করেন।
- বর্তমানে তা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) নামে পরিচিত।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
১৩৮.
প্রথমবারের মতো দেশে 'টাকা দিবস' পালিত হয় কবে?
  1. ৫ ফেব্রুয়ারি
  2. ৩ মার্চ
  3. ৪ মার্চ
  4. ১১ জানুয়ারি
সঠিক উত্তর:
৪ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
৪ মার্চ
ব্যাখ্যা
- গত ৪ মার্চ ২০২১ দেশে প্রথমবারের মতো 'টাকা দিবস' উদযাপিত হয়।
- ব্যাংকনোট ও মুদ্রা বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন 'কালেক্টার' এর উদ্যেগে দিবসটি পালিত হয়।
- ১৯৭২ সালের ৪ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম নোট হিসেবে ১ ও ১০০ টাকার নোট বের করা হয়।
- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৪ মার্চ ‘টাকা দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়।
(সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
১৩৯.
ফিলিস্তিনের জন্য মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত তারিখ কোনটি?
  1. ১৩ মে
  2. ১৫ মে
  3. ১৭ মে
  4. ১৯ মে
সঠিক উত্তর:
১৫ মে
উত্তর
সঠিক উত্তর:
১৫ মে
ব্যাখ্যা

নাকবা দিবস:
- ফিলিস্তিনের জন্য মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত-১৫ মে।

⇒ ১৯৪৮ সালের ১৪ মে বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন রাষ্ট্রটির নাম রাখা হয় ইসরায়েল। ইহুদিদের মতে, নতুন রাষ্ট্র গঠন করে তাঁরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতে ফিরে এসেছেন। 

⇒ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের ওপর নেমে আসে মহাবিপর্যয় বা আল-নাকবা।
- ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা-লুট-অগ্নিসংযোগ শুরু করেন।
- প্রাণভয়ে লাখ লাখ ফিলিস্তিনি বাড়িঘর, সহায়-সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন। প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
- রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরবদের সঙ্গে যুদ্ধে জড়ান ইসরায়েলিরা। শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৭৮ শতাংশ। এর ফলে ভূমিপুত্র আরবদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়।
- এক অনিঃশেষ অনিশ্চয়তার মধ্যে পতিত হন ফিলিস্তিনিরা, যা আজও চলছে।
- এই কারণে ফিলিস্তিনিরা প্রতিবছর ১৫ মে নাকবা দিবস বা মহাবিপর্যয়ের দিন হিসেবে পালন করেন।

উৎস: i) Reuters. 
ii) প্রথম আলো।

১৪০.
বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ পালিত হয়?
  1. ১৩ অক্টোবর
  2. ১ নভেম্বর
  3. ১০ ডিসেম্বর
  4. ৫ জুন
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস - ১০ ডিসেম্বর
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন।

১৪১.
জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে?
  1. ২ মার্চ
  2. ২৩ মার্চ
  3. ১৩ ডিসেম্বর
  4. ২৯ মার্চ
সঠিক উত্তর:
২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ
ব্যাখ্যা
• প্রথম জতীয় পতাকা উত্তোলন:
- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের পশ্চিম গেটে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়।
- সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আ স ম আবদুর রব।
- সেই পতাকার মাঝখানে হলুদ বৃত্ত ছিল। আর বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র।
- সেই থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।

উৎস: বিডিনিউজ, প্রথম আলো ও বিবিসি বাংলা। 
১৪২.
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে?
  1. ১৯ সেপ্টেম্বর
  2. ১১ সেপ্টেম্বর
  3. ১৩ সেপ্টেম্বর
  4. ১৬ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
১৬ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
‘আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস’
- ১৯১৩ সালে ফরাসি পদার্থবিদ চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন ওজোন স্তর আবিষ্কার করেন।
- এ স্তরের বৈশিষ্ট্য বের করেন ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন।
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয়।
- ১৯৯০ সালে বাংলাদেশ এ মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে।  

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।
- কার্যক্রম: ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
১৪৩.
বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়?
  1. ১ অক্টোবর
  2. ৩ অক্টোবর
  3. ৪ অক্টোবর
  4. ৫ অক্টোবর
সঠিক উত্তর:
৫ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
৫ অক্টোবর
ব্যাখ্যা
বিশ্ব শিক্ষক দিবস
- বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়।
- ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে।
- বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়।
- এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১৪৪.
প্রতি বছর কত তারিখে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালন করা হয়?
  1. ২৩ এপ্রিল
  2. ২ মে
  3. ৩ মে
  4. ২২ জুন
সঠিক উত্তর:
৩ মে
উত্তর
সঠিক উত্তর:
৩ মে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস:
- প্রতি বছর ৩ মে তারিখে বিশ্বজুড়ে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' (World Press Freedom Day) পালিত হয়।

⇒ ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
- এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে। 
- এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

উৎস: UN ওয়েবসাইট।

১৪৫.
২০২৫ সালের 'আন্তর্জাতিক যুব দিবস' এর মূল প্রতিপাদ্য কোনটি?
  1. প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি
  2. যুবশক্তি ও গ্রামীণ উন্নয়নে অংশীদারিত্ব
  3. শিক্ষিত ও উদ্যোক্তা যুবকদের জন্য সমন্বিত নীতি
  4. প্রযুক্তি ও পরিবেশ সংরক্ষণে যুবশক্তির ভূমিকা
সঠিক উত্তর:
প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি
উত্তর
সঠিক উত্তর:
প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি
ব্যাখ্যা

• আন্তর্জাতিক যুব দিবস:
- ১৯৯১ সালে অষ্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব যুব ফোরামে অংশগ্রহণকারী তরুণদের দাবির প্রেক্ষিতে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টারস রেসপন্সিবল ফর ইয়ুথ’’।
- ১২ আগস্ট দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়। 
- ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাবটির প্রতি সমর্থন জানায়।
- এরই ধারাবাহিকতায় ২০০০ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে ১২ আগস্ট ‘‘আন্তর্জাতিক যুব দিবস’’ হিসেবে উদ্যাপন করা হয়। 
- ২০২৫ সালের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে   অগ্রগতি।’

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পত্রিকা প্রতিবেদন। (Link1) (Link2)

১৪৬.
‘জাতীয় শহীদ সেনা দিবস’ কবে পালিত হয়?
  1. ১৪ ফেব্রুয়ারি
  2. ১৫ ফেব্রুয়ারি
  3. ২৪ ফেব্রুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

জাতীয় শহীদ সেনা দিবস:
- ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হয়।

উল্লেখ্য,
- সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ-কে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতিত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
- তাই সরকার এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

উৎস: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ওয়েবসাইট।

১৪৭.
নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কযুক্ত?
  1. ক) বিশ্ব নারী দিবস
  2. খ) জাতীয় শিশু দিবস
  3. গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  4. ঘ) বিশ্ব পরিবেশ দিবস
সঠিক উত্তর:
খ) জাতীয় শিশু দিবস
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতীয় শিশু দিবস
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মতারিখ ‘১৭ মার্চ’ কে ১৯৯৬ সালে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়। এছাড়া অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়।
Source: dss.gov.bd
১৪৮.
প্রতিবছর কত তারিখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়?
  1. ২৫ নভেম্বর
  2. ২৮ নভেম্বর
  3. ৮ ডিসেম্বর
  4. ১৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
২৫ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৫ নভেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস:
- ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়।

⇒ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।
- ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়।
- ১৯৯৯ সালের ১৭ই ডিসেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের স্বীকৃতি দেয় জাতিসংঘ।
- বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে।

উল্লেখ্য,
- ১৯৬০ সালের ২৫শে নভেম্বর ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে সেনা সদস্যরা ধর্ষণ ও হত্যা করেন। তাদের স্মরণে ১৯৮১ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়।

উৎস: UN ওয়েবসাইট। 

১৪৯.
On which year, 26 March was first declared as the independence or national Day of Bangladesh?
  1. 1980
  2. 1974
  3. 1972
  4. 1988
  5. None
সঠিক উত্তর:
1980
উত্তর
সঠিক উত্তর:
1980
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস:
- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এছাড়াও,
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১৫০.
বিশ্ব মানবিক দিবস-
  1. ক) ১৯ আগস্ট
  2. খ) ২২ এপ্রিল
  3. গ) ২৩ অক্টোবর
  4. ঘ) ১১ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
ক) ১৯ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯ আগস্ট
ব্যাখ্যা
২০০৮ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০৯ সালের ১৯ আগস্টকে প্রথম বিশ্ব মানবিক দিবস হিসেবে ঘোষণা দেয়। এর উদ্দেশ্য হলো সারা বিশ্বে মানবিক ত্রাণ কর্মীরা যে সব বিপদের সম্মুখীন, তার প্রতি মনোযোগ আকর্ষণ করা৷
১৫১.
কোন দিনটি ‘World Refugee Day’ নামে আন্তর্জাতিকভাবে পালন করা হয়?
  1. ১০ ডিসেম্বর
  2. ১ অক্টোবর
  3. ২০ জুন
  4. ১২ আগস্ট
সঠিক উত্তর:
২০ জুন
উত্তর
সঠিক উত্তর:
২০ জুন
ব্যাখ্যা
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।

বিশ্ব শরণার্থী দিবস:
 - ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। 
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো। 
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়। 
 
• গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;

সূত্র: Britannica ও জাতিসংঘ ওয়েবসাইট।
১৫২.
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
  1. ২২ জুন
  2. ১৮ জুলাই
  3. ৩০ আগস্ট
  4. ২৯ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
ব্যাখ্যা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস:
- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস (International Day of the Victims of Enforced Disappearances) প্রতি বছর ৩০ আগস্ট পালিত হয়।

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১০ সালের ২১ ডিসেম্বর রেজোলিউশন ৬৫/২০৯-এর মাধ্যমে এই দিবস ঘোষণা করে।
- এটি ২০১১ সাল থেকে পালিত হচ্ছে।
- এর উদ্দেশ্য হলো জোরপূর্বক গুম (enforced disappearances) এর শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং এই অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানো।

উৎস: UN ওয়েবসাইট।

১৫৩.
জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব পল্লি উন্নয়ন দিবস হিসেবে কোন তারিখটি ঘোষণা করে?
  1. ৪ জুলাই
  2. ৬ জুলাই
  3. ৭ জুলাই
  4. ৯ জুলাই
সঠিক উত্তর:
৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
৬ জুলাই
ব্যাখ্যা

বিশ্ব পল্লি উন্নয়ন দিবস: 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ৬ জুলাই তারিখটি প্রতি বছর ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশসহ একটি কোর গ্রুপ, যার মধ্যে ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ড অন্তর্ভুক্ত ছিল, তাদের প্রস্তাবিত রেজল্যুশনের মাধ্যমে গৃহীত হয়। রেজল্যুশনটি কোনো ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, এবং ৪৩টি সদস্যরাষ্ট্র এটিকে স্পন্সর করে।

- এদিনটি পালনের সিদ্ধান্তের পেছনে রয়েছে ১৯৭৯ সালে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (CIRDAP) এর প্রতিষ্ঠার দিন। বাংলাদেশ এর খসড়া রেজল্যুশনটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করে।

উল্লেখ্য, 
- এই দিবসটি দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন, আর্থসামাজিক উন্নয়ন, এবং টেকসই গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে, এটা জাতিসংঘের এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে সহায়ক হবে।

সূত্র: UN ওয়েবসাইট ও বনিক বার্তা। 

১৫৪.
'এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরাক
  2. খ) সিরিয়া
  3. গ) ইরান
  4. ঘ) কিউবা
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা
- কুখ্যাত 'এভিন কারাগার' ইরানে অবস্থিত।

  • এভিন কারাগার:
- কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত ইরানে।
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষভাবে পরিচিত।
- এভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী আছে, এর পাশাপাশি সাধারণ অপরাধীদেরও সেখানে রাখা হয়।
- গতবছর এই কারাগারের আগুন লাগে।

উৎস: বিবিসি।
১৫৫.
হিরোশিমা দিবস পালিত হয় কবে?
  1. ৩ আগস্ট
  2. ৫ আগস্ট
  3. ৬ আগস্ট
  4. ৯ আগস্ট
সঠিক উত্তর:
৬ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৬ আগস্ট
ব্যাখ্যা
হিরোশিমা দিবস:
- ৬ আগস্ট হিরোশিমা দিবস।
- ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- মার্কিন বিমান বাহিনীর বি-২৯ যুদ্ধবিমান থেকে হিরোশিমা শহরে ফেলা হয় ‘লিটল বয়’ নামে একটি পরমাণু বোমা।
- এ হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন।
-  এর তিন দিন পর ৯ আগস্ট, নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপে ৭৪ হাজার নিহত হন।
- ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে, যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য,
- ২০২৫ সালে এই পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি পালন করছে জাপান।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
১৫৬.
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কবে?
  1. ২৫ নভেম্বর
  2. ২৭ নভেম্বর
  3. ২৮ নভেম্বর
  4. ৩০ নভেম্বর
সঠিক উত্তর:
২৫ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৫ নভেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস:
- ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়।
- ২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সাইবার সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হোন’।
- ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয়।
- ১৯৯৩ সালে ভিয়েনা মানবাধিকার সম্মেলনে দিবসটিকে স্বীকৃতি দিয়ে ঘোষণা করা হয়, ‘নারীর অধিকার মানবাধিকার, নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন’।
- ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদ ২৫ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৫৭.
বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?
  1. ৩১ মে
  2. ৮ মার্চ
  3. ২ এপ্রিল
  4. ২১ মার্চ
সঠিক উত্তর:
২ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২ এপ্রিল
ব্যাখ্যা
বিশ্ব অটিজম দিবস:
- ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়।
- অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে।

এছাড়া,
২১ মার্চ - আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস, বিশ্ব বন দিবস।
৮ মার্চ - আন্তর্জাতিক নারী দিবস।
৩১ মে - বিশ্ব তামাকমুক্ত দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
১৫৮.
জাতিসংঘের উদ্যোগে কত তারিখে প্রতিবছর 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' পালিত হয়?
  1. ১৮ ডিসেম্বর
  2. ৭ ডিসেম্বর
  3. ৯ ডিসেম্বর
  4. ১৯ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসী দিবস:
- জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' পালিত হয় ১৮ ডিসেম্বর।

⇒ ১৯৯০ সালে অভিবাসী শ্রমিক ও দেশে ফেলে আসা তাদের পরিবারের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন করে জাতিসংঘ।
- এরই প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বরকে লক্ষ্য করে মাইগ্রেন্ট রাইটস ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কনভেনশন অন মাইগ্রেন্টস রাইটসসহ বিশ্বের অনেক সংগঠন অভিবাসীদের স্বার্থ রক্ষার্থে বৈশ্বিকভাবে প্রচারণা চালায়।
- পরবর্তীতে ২০০০ সালের ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।

অন্যদিকে -
- আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস: ৭ ডিসেম্বর। 
- আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: ৯ ডিসেম্বর।

উৎস: UN ওয়েবসাইট।
১৫৯.
World Meteorological Day -
  1. 24 March
  2. 23 March
  3. 22 March
  4. 21 March
  5. None of these
সঠিক উত্তর:
23 March
উত্তর
সঠিক উত্তর:
23 March
ব্যাখ্যা
• বিশ্ব আবহাওয়া দিবস - ২৩ মার্চ।

বিশ্ব আবহাওয়া দিবস:
- ১৯৫০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয়।
- পরের বছর এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে দিনটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হয়। 
- ১৯৫১ সাল থেকে সারাবিশ্বে দিবসটি পালন করা হয়। 

উৎস: ব্রিটানিকা।
১৬০.
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয় কবে?
  1. ২১ মার্চ
  2. ২২ মার্চ
  3. ২৩ মার্চ
  4. ২৪ মার্চ
সঠিক উত্তর:
২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২১ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস:
- ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস।
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, প্রতি বছর বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন করে আসছে। 
- এই দিবসের পটভূমিতে রয়েছে ১৯৬০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার শার্পভিল এলাকায় সংঘটিত একটি মর্মান্তিক ঘটনা, যেখানে বর্ণবাদবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিতে ৬৯ জন নিহত হন।
-  ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ পৃথিবীর সব দেশ থেকে জাতিভেদ ও বর্ণবৈষম্যের মতো ভয়ানক ব্যাধিকে নির্মূল করতে সোচ্চার হয়।
- এরই ধারাবাহিকতায় ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটি আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১৬১.
আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?
  1. ১৩ অক্টোবর
  2. ১ নভেম্বর
  3. ১৮ ডিসেম্বর
  4. ৫ জুন
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর
ব্যাখ্যা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস - ১০ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন।

১৬২.
২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী?
  1. Give To Gain
  2. Accelerate Action
  3. Balance The Scales
  4. DigitALL: Innovation and Technology for Gender Equality
সঠিক উত্তর:
Give To Gain
উত্তর
সঠিক উত্তর:
Give To Gain
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।
- ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের গ্লোবাল প্রতিপাদ্য: Give To Gain. 

উল্লেখ্য,
- বাংলাদেশে ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য হলো: "Rights. Justice, Action, For All Women and Girls" অর্থাৎ "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"।

• ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
- কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়। জার্মানিতে ১৯১৪ সালের ৮ মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। 
- জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়।
- জাতিসংঘ প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক করে ১৯৯৬ সালে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) International Women's Day ওয়েবসাইট।

১৬৩.
জাতীয় বীমা দিবস-
  1. ৪ ফেব্রুয়ারি
  2. ৫ ফেব্রুয়ারি
  3. ১ মার্চ
  4. ১০ মার্চ
সঠিক উত্তর:
১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১ মার্চ
ব্যাখ্যা
জাতীয় বীমা দিবস: ১ মার্চ।
- ২০২০ সালের ১৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্র জারি করে ১ মার্চ জাতীয় বিমা দিবস উদ্‌যাপনের ঘোষণা দেয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ  জাতীয় দিবস:
- জাতীয় নিরাপদ খাদ্য দিবস: ২ ফেব্রুয়ারি।
- জাতীয় ক্যানসার দিবস: ৪ ফেব্রুয়ারি।
- জাতীয় গ্রন্থাগার দিবস: ৫ ফেব্রুয়ারি।
- শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি।
- জাতীয় পরিসংখ্যান দিবস: ২৭ ফেব্রুয়ারি।
- জাতীয় বীমা দিবস: ১ মার্চ।
- জাতীয় ভোটার দিবস: ২ মার্চ।
- জাতীয় পাট দিবস: ৬ মার্চ ।

উল্লেখ্য,
- ২০২৫ সালে জাতীয় বীমা দিবস পালন করা হয় নি।

উৎস: দৈনিক প্রথম আলো।
১৬৪.
আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় কবে?
  1. ৮ জুন
  2. ১০ অক্টোবর
  3. ৯ ডিসেম্বর
  4. ২৪ জানুয়ারি
সঠিক উত্তর:
২৪ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৪ জানুয়ারি
ব্যাখ্যা

আন্তর্জাতিক শিক্ষা দিবস:
- আন্তর্জাতিক শিক্ষা দিবস: ২৪ জানুয়ারি।
- ২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রস্তাব অনুযায়ী দিনটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এবং বৈশ্বিক উন্নয়নের ধারাবাহিকতায় শিক্ষার ভূমিকা তুলে ধরতে দিনটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

⇒ অন্যান্য আন্তর্জাতিক দিবস সমূহ:
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক নারী দিবস: ৮ মার্চ।
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: ১০ অক্টোবর।
- বিশ্ব জনসংখ্যা দিবস: ১১ জুলাই।
- বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন।
- বিশ্ব বন দিবস: ২১ মার্চ।
- বিশ্ব সমুদ্র দিবস: ৮ জুন।
- বিশ্ব প্রাণী দিবস: ৪ অক্টোবর।

তথসের - জাতিসংঘ ওয়েবসাইট

১৬৫.
কোন সাল থেকে ২১শে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করা শুরু হয়?
  1. ১৯৯৯ সাল
  2. ২০০০ সাল
  3. ২০০২ সাল
  4. ২০০১ সাল
সঠিক উত্তর:
২০০০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সাল
ব্যাখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
-  ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

উল্লেখ্য,
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
১৬৬.
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয় কবে?
  1. ৩০ জুন
  2. ২১ জুন
  3. ২৯ জুন
  4. ২৬ জুন
সঠিক উত্তর:
৩০ জুন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জুন
ব্যাখ্যা
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয় ৩০ জুন। 
সাঁওতাল বিদ্রোহ
- বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত দামিন-ই-কোহ অঞ্চল থেকে বীরভূম পর্যন্ত বিস্তৃত সাঁওতাল ভাষাভাষী ও কৃষি নির্ভর জনগোষ্ঠী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তোলে তাকে হুল বা সাঁওতাল বিদ্রোহ বলা হয়।
- সাঁওতাল বিদ্রোহ ছিলো জমিদার, মহাজন ও পুলিশের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ।
- ১৮১১, ১৮২০ ও ১৮৩১ সালে কয়েক দফায় সাঁওতালরা বিদ্রোহ করলেও সবচেয়ে ভয়াবহ ও সংগঠিত সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৫-৫৬ সালে।
- রাজমহলের পার্বত্য এলাকায় সংঘটিত এই বিদ্রোহ দমনে ইংরেজ সরকার কয়েক দফা অভিযান পরিচালনা করে।
- সিধু ও কানু নামের দুই ভাই এই বিদ্রোহে নেতৃত্বে দেন।
- কিন্তু ব্রিটিশ সরকার অত্যন্ত কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে।
- বিদ্রোহে জড়িতদের অধিকাংশকে ফাঁসিতে ঝুলানো হয়। বন্দিদের জোরপূর্বক রেলশ্রমিক বানানো হয়।


সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু ও কানু

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
১৬৭.
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস প্রতিবছর পালিত হয় -
  1. ২৮ জানুয়ারি 
  2. ১৩ মার্চ 
  3. ৩ মে
  4. ২২ জুলাই
সঠিক উত্তর:
৩ মে
উত্তর
সঠিক উত্তর:
৩ মে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (World Press Freedom Day):
- 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালিত হয় প্রতি বছর ৩ মে তারিখে।

⇒ ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
- এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে। 
- এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

উৎস: UN ওয়েবসাইট।

১৬৮.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?
  1. শিশু দিবস
  2. নারী দিবস
  3. শিক্ষা দিবস
  4. স্বাস্থ্য দিবস
সঠিক উত্তর:
শিশু দিবস
উত্তর
সঠিক উত্তর:
শিশু দিবস
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:
- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।
১৬৯.
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় কবে?
  1. ২৭ আগস্ট
  2. ২৮ আগস্ট
  3. ৩০ আগস্ট
  4. ১ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয়, তাতে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ
- গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- ২৯ আগস্ট, ২০২৪ তারিখে আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে সাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- ৩০ আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবস।
- গুমবিরোধী সনদ ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 
- ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। 
- সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। 
- এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৯টি সনদের ৮টিতে সই করেছে।

সূত্র- জাতিসংঘের ওয়েবসাইট (লিংক)।
১৭০.
কত সাল থেকে 'ডিজিটাল বাংলাদেশ দিবস' পালিত হয়ে আসছে?
  1. ক) ২০১৫
  2. খ) ২০১৬
  3. গ) ২০১৭
  4. ঘ) ২০১৮
সঠিক উত্তর:
ঘ) ২০১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১৮
ব্যাখ্যা
২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারপর ২০১৭ সালে প্রথমবারের মতো ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ পালন করা হয়।
২০১৮ সাল থেকে একই দিনকে (১২ ডিসেম্বর) ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই থেকে ১২ ডিসেম্বরকে "ডিজিটাল বাংলাদেশ দিবস" হিসাবে পালিত হয়ে আসছে।

(সুত্র: দৈনিক যুগান্তর রিপোর্ট)
১৭১.
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কোনটি? 
  1. ৩ অক্টোবর
  2. ৯ ডিসেম্বর
  3. ১১ ডিসেম্বর
  4. অক্টোবর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
ব্যাখ্যা

• আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস:
- ২০০৩ সালের ৩১ অক্টোবর মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।
- খসড়াকৃত দুর্নীতি বিরোধী চুক্তিতে সকল দেশ একই বছরের ৯ ডিসেম্বর স্বাক্ষর করে।
- দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে।
- দিবসটি ২০০৩ সালে প্রথম পালিত হয়।
- বাংলাদেশ ২০১৭ সালে প্রথম পালন করে।

তথ্যসূত্র: UN ওয়েবসাইট।

১৭২.
'বিশ্ব তামাকমুক্ত দিবস' প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
  1. ৩মে
  2. ২৫মে
  3. ২৮মে
  4. ৩১মে
সঠিক উত্তর:
৩১মে
উত্তর
সঠিক উত্তর:
৩১মে
ব্যাখ্যা

• বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।
- বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ এর প্রতিপাদ্য হলো ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি।’

অন্যদিকে,
- ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস।
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।


তথ্যসূত্র: ব্রিটানিকা।

১৭৩.
জাতীয় পাট দিবস পালিত হয় -
  1. ৪ মার্চ
  2. ৬ মার্চ
  3. ৪ জুন
  4. ৬ জুন
সঠিক উত্তর:
৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
৬ মার্চ
ব্যাখ্যা
জাতীয় পাট দিবস:
- জাতীয় পাট দিবস পালিত হয় ৬ মার্চ।

⇒ পাট:
- পাট এক ধরনের কৃষিপণ্য।
- পাট একটি বর্ষাকালীন ফসল।
- এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত।
- বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে।
- পাট বাংলার শত বর্ষের ঐতিহ্য।
- দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়: সাদা পাট ও তোষা পাট।

উল্লেখ্য,
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে পাট এবং পাট শিল্পের সাথে জড়িত।
- পাট দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, শাড়ি, জুতা, স্যান্ডেল, বিছানার চাদর, পর্দা সোফার কভার,কার্পেট এবং আরো নানা ধরনের পণ্য।
- দেশের ভেতরে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হলে পাটের বিপুল চাহিদা তৈরি হবে।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস।
ii) পাট অধিদপ্তর ওয়েবসাইট।
১৭৪.
বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় কবে?
  1. ৩ মার্চ
  2. ৪ মার্চ 
  3. ৫ মার্চ 
  4. ৬ মার্চ
সঠিক উত্তর:
৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
৩ মার্চ
ব্যাখ্যা
বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day):
- বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর ৩ মার্চ পালিত হয়।
- ২০১৩ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
- ২০১৪ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়।
- বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এ দিবসের মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- ২০২৫ সালের বিশ্ব বন্যপ্রাণী দিবস-এর প্রতিপাদ্য হলো "বন্যপ্রাণী সংরক্ষণ অর্থায়ন: মানুষ ও পৃথিবীতে বিনিয়োগ"

তথ্যসূত্র: wildlifeday.org [link]
১৭৫.
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কত তারিখে? 
  1. ৫ ডিসেম্বর
  2. ৮ মার্চ
  3. ৪ অক্টোবর
  4. ৭ এপ্রিল
সঠিক উত্তর:
৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
৪ অক্টোবর
ব্যাখ্যা

• কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৫ জুন- বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস। 
- ৮ মার্চ বিশ্ব নারী দিবস। -
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। -
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১৭৬.
জাতীয় 'গণহত্যা দিবস' পালিত হয় -
  1. ২৫ মার্চ
  2. ১৫ আগস্ট
  3. ১৪ ডিসেম্বর
  4. ২৬ মার্চ
সঠিক উত্তর:
২৫ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৫ মার্চ
ব্যাখ্যা
২৫শে মার্চের নৃশংস গণহত্যা:
- ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস।
- ২০১৭ সালের ১১ই মার্চ তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশে প্রতিবছর ২৫শে মার্চ 'গণহত্যা দিবস' ঘোষণা করা হয়।

উল্লেখ্য-
- ইয়াহিয়া খান ১৯৭১ সালের ২৫ মার্চ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন। 
- যাবার আগে সেনাবাহিনীকে পূর্বপাকিস্তানিদের উপর আক্রমণের নির্দেশ দিয়ে যান। 
- ইয়াহিয়া খানের নির্দেশ মোতাবেক গভর্নর টিক্কা খানের ঘাতক সৈন্যরা ২৫ মার্চ রাতে ঢাকায় গণহত্যার তাণ্ডবলীলা চালায়। 
- এই গণহত্যা চলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, পুরনো ঢাকায়, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে, রায়ের বাজার, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে। 
- ২৫ মার্চ রাতে ঢাকায় গণহত্যা শুরু হলে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তা ওয়্যারলেসযোগে চট্টগ্রামে পাঠিয়ে দেন। 
- নৃশংস গণহত্যার সংবাদ যাতে বিদেশে ছড়িয়ে না পড়ে, সে জন্য ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৫ জন বিদেশি সাংবাদিককে আটক করা হয়।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ১১ মার্চ ২০১৭, বিবিসি বাংলা।
১৭৭.
'বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস' পালিত হয় কবে?
  1. ১৬ ফেব্রুয়ারি
  2. ১৮ ফেব্রুয়ারি
  3. ২০ ফেব্রুয়ারি
  4. ২২ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২০ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২০ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস (World Day of Social Justice):
- বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয় ২০ ফেব্রুয়ারি।
- ২০০৭ সালের ২৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা করা হয় যে, ২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস হিসেবে পালিত হবে।
- ২০০৯ সালে দিবসটি প্রথমবার পালিত হয়।
- সুবিচার, মানবতা, মনুষ্যত্ব, দুর্নীতিমুক্ত সমাজ-এসব প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
- সামাজিক ন্যায়বিচারের জন্য বিশ্বায়নের ইতিবাচক দিকগুলোর সঙ্গে সঙ্গে বিপজ্জনক দিকগুলোর ওপর দৃষ্টি দেওয়ার বিষয়টিকে আবশ্যক মনে করে জাতিসংঘ।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট। [Link]
১৭৮.
বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে?
  1. ৭ এপ্রিল
  2. ৮ জুন
  3. ৪ অক্টোবর
  4. ১ ডিসেম্বর
সঠিক উত্তর:
১ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১ ডিসেম্বর
ব্যাখ্যা

⇒ বিশ্ব এইডস দিবস:
- প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়।
- এটি এইচআইভি আক্রান্তদের প্রতি সমর্থন প্রদর্শন এবং এইডস অসুস্থতায় মৃত্যুবরণকারীদের স্মরণে পালন করা হয়।
- এ দিবসটি বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়৷
- প্রতিষ্ঠাকারী সংস্থা- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল- লাল ফিতা।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই: বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ: বিশ্ব বন দিবস।
- ৮ জুন: বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর: বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর: বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ: বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১৭৯.
বেগম রোকেয়া দিবস কবে?
  1. ৪ ডিসেম্বর
  2. ৭ ডিসেম্বর
  3. ৮ ডিসেম্বর
  4. ৯ ডিসেম্বর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৯ ডিসেম্বর
ব্যাখ্যা

- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;
- বিশ্ব জনসংখ্যা দিবস =  ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস =  ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

১৮০.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
  1. ১৪ ডিসেম্বর
  2. ১৩ ডিসেম্বর
  3. ১২ ডিসেম্বর
  4. ১১ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
• শহীদ বুদ্ধিজীবী দিবস: 
- শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়।
- বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
- ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুইশর বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
১৮১.
২০২৫ সালের 'বিশ্ব বন্যপ্রাণী দিবস' এর প্রতিপাদ্য কোনটি?
  1. বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সহাবস্থান।
  2. বন্যপ্রাণীর উন্নয়ন ও মানুষ-পরিবেশের সমন্বয়।
  3. বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন।
  4. বন্যপ্রাণী সংরক্ষণ ও মানুষ-পরিবেশ সমন্বয়।
সঠিক উত্তর:
বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন।
উত্তর
সঠিক উত্তর:
বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন।
ব্যাখ্যা

• বিশ্ব বন্যপ্রাণী দিবস:
- বন তথা আবাস উজাড়, চোরা শিকার ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মতো বিভিন্ন কারণে প্রতিবছর পৃথিবী থেকে কোনও না কোনও বন্য প্রাণী চিরতরে বিলুপ্ত হচ্ছে বা বিলুপ্তির মুখে পড়ছে। 
- বিলুপ্তপ্রায় এসব প্রাণী রক্ষা করতেই সারা বিশ্বে প্রতি বছর ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়।
- বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২৫ এ এবারের প্রতিপাদ্য ‘বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন’। 

উল্লেখ্য,
- ২০১৩ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে বন্যপ্রাণী দিবস হিসেবে ৩ মার্চ ঘোষণা করা হয়।
- ২০১৪ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়।
- বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদগুলোর প্রতি গণসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন। (Link)

১৮২.
ভারত ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয় -
  1. ১৪ জুলাই
  2. ১৩ আগস্ট
  3. ২৩ আগস্ট
  4. ২৮ আগস্ট
সঠিক উত্তর:
২৩ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
২৩ আগস্ট
ব্যাখ্যা
- ভারত ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয় - ২৩ আগস্ট।
- চলতি বছরের ২৩ আগস্ট ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছুঁয়েছে।
- এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করল দেশটির কেন্দ্রীয় সরকার।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (২৩ আগস্ট, ২০২৩)।
১৮৩.
কোন সাল থেকে মে দিবস পালিত হচ্ছে?
  1. ক) ১৮৮০
  2. খ) ১৮৮১
  3. গ) ১৮১২
  4. ঘ) ১৮৯০
সঠিক উত্তর:
ঘ) ১৮৯০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৯০
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত, প্রতি বছর পহেলা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। আর্জেন্টিনা, বুলগেরিয়া, ডেনমার্কসহ কয়েকটি দেশে প্রথমবারের মতো ১৮৯০ সালে মে দিবস পালিত হয়। তারপর থেকেই ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’।
১৮৪.
National Safe Food Day -
  1. 2 February
  2. 27 February
  3. 23 March
  4. 22 April
সঠিক উত্তর:
2 February
উত্তর
সঠিক উত্তর:
2 February
ব্যাখ্যা
জাতীয় নিরাপদ খাদ্য দিবস - ২ ফেব্রুয়ারি।
এছাড়াও - 
- জাতীয় পরিসংখ্যান দিবস - ২৭ ফেব্রুয়ারি।
- বিশ্ব আবহাওয়া দিবস - ২৩ মার্চ।
- বিশ্ব ধরিত্রী দিবস - ২২ এপ্রিল।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
১৮৫.
আন্তর্জাতিক ভাষা শহিদ দিবস কবে পালন করা হয়?
  1. ২৬ মার্চ
  2. ১১ মার্চ
  3. ২১ ফেব্রুয়ারি
  4. ৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২১ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
• ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে।
- ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে।
- এতে কয়েকজন ছাত্র শহীদ হয় সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। 
-  ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
 
কয়েকটি গুরুত্বপূর্ণ  জাতীয় দিবস:
- জাতীয় নিরাপদ খাদ্য দিবস: ২ ফেব্রুয়ারি।
- জাতীয় ক্যানসার দিবস: ৪ ফেব্রুয়ারি।
- জাতীয় গ্রন্থাগার দিবস: ৫ ফেব্রুয়ারি।
- শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি।
- জাতীয় পরিসংখ্যান দিবস: ২৭ ফেব্রুয়ারি।
- জাতীয় বীমা দিবস: ১ মার্চ।
- জাতীয় ভোটার দিবস: ২ মার্চ।
- জাতীয় পাট দিবস: ৬ মার্চ ।

উৎস: দৈনিক প্রথম আলো।
১৮৬.
'বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস' কবে পালিত হয়?
  1. ৬ জুন
  2. ৮ জুন
  3. ১০ জুন
  4. ১২ জুন
সঠিক উত্তর:
১২ জুন
উত্তর
সঠিক উত্তর:
১২ জুন
ব্যাখ্যা
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস:
- ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (World Day Against Child Labour) পালিত হয়।

উল্লেখ্য,
- শিশুর অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ২০০২ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করে আসছে।
- ১৯৮৯ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদে মতামত রাখা হয়েছিল, ১৮ বছর হবে শিশুর সর্বোচ্চ সময়কাল। 
- দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি—এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) ILO ওয়েবসাইট। 
১৮৭.
মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
  1. ১৫ ডিসেম্বর
  2. ১৪ ডিসেম্বর
  3. ১৫ আগষ্ট
  4. ১৭ এপ্রিল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১৭ এপ্রিল
ব্যাখ্যা
• মুজিবনগর দিবস পালন করা হয় ১৭ এপ্রিল।

মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
১৮৮.
কোন দিনটি 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস' হিসেবে পালিত হয়?
  1. ১ জানুয়ারি
  2. ৮ মে
  3. ১৫ জুন
  4. ২৬ অক্টোবর
সঠিক উত্তর:
৮ মে
উত্তর
সঠিক উত্তর:
৮ মে
ব্যাখ্যা

• Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন।
- ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান।
- ১৮২৮ সালের ৮ মে রেডক্রস এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন।
- মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিন  ৮ মে 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস' পালিত হয়। 

তথ্যসূত্র:  Red Cross ওয়েবসাইট।

১৮৯.
বিশ্ব যক্ষ্মা দিবস-
  1. ক) ২৪ মার্চ
  2. খ) ৭ ফেব্রুয়ারি
  3. গ) ২৯ আগস্ট
  4. ঘ) ১ জানুয়ারি
সঠিক উত্তর:
ক) ২৪ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ মার্চ
ব্যাখ্যা
২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। ১৮৮২ সালে ড. রবার্ট কচের যক্ষ্মার জীবাণু আবিষ্কার করার দিনটি স্মরণ করতে পালিত হয় এ দিবস।
১৯০.
আন্তর্জাতিক বন দিবস পালিত হয় -
  1. ২১ মার্চ
  2. ১২ আগস্ট
  3. ২৯ জুলাই
  4. ৪ অক্টোবর
সঠিক উত্তর:
২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২১ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বন দিবস:
- ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২১ মার্চকে বিশ্ব বন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- এই দিনটি আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস হিসেবেও পালন করা হয়।

অন্যদিকে -
- ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস।
- ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস।
- ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস।

উৎস: UN ওয়েবসাইট।
১৯১.
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয় -
  1. ১৩ অক্টোবর
  2. ১৪ অক্টোবর
  3. ১৫ অক্টোবর
  4. ১৬ অক্টোবর
সঠিক উত্তর:
১৫ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৫ অক্টোবর
ব্যাখ্যা
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস:
- গ্রামের নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব গ্রামীণ নারী দিবস।
- আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় ১৯৯৫ সালে।
- বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে স্বীকৃতি দেয়া হয় বিশ্ব  গ্রামীণ নারী দিবস হিসেবে।
- এরপর ১৯৯৭ সাল থেকে জেনেভাভিত্তিক একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেনস ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন’ দিবসটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে।
- দিবসটি গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার কথা স্মরণ করে দেয়।
- সেই সঙ্গে মনে করে দেয় গ্রামীণ নারীদের পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্যকে। 

অন্যদিকে -
- ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

উৎস: ১৫ অক্টোবর ২০২২, সময় নিউজ।
১৯২.
কত তারিখে 'বিশ্ব পরিসংখ্যান দিবস' পালিত হয়?
  1. ১৭ অক্টোবর
  2. ১৮ অক্টোবর
  3. ১৯ অক্টোবর
  4. ২০ অক্টোবর
সঠিক উত্তর:
২০ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
২০ অক্টোবর
ব্যাখ্যা

বিশ্ব পরিসংখ্যান দিবস:
- ২০ অক্টোবর 'বিশ্ব পরিসংখ্যান দিবস' পালিত হয়।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর ২০ অক্টোবর তারিখে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
- বিশ্ব পরিসংখ্যান দিবসের ২০২৫ সালের প্রতিপাদ্য ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’। 

উৎস: UN ওয়েবসাইট। 

১৯৩.
বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় কবে?
  1. ২৫ জুলাই
  2. ২৬ জুলাই
  3. ২৭ জুলাই
  4. ২৮ জুলাই
সঠিক উত্তর:
২৮ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
২৮ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব হেপাটাইটিস দিবস:
- বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় ২৮ জুলাই।
- এ বছর বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য ‘Let's break it down'।
- হেপাটাইটিস বি ভাইরাস এবং এর টিকার আবিষ্কারক অধ্যাপক বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের জন্মদিন স্মরণীয় করে রাখতে ২৮ জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস ঘোষণা করা হয়।
- ২০০৮ সালে প্রথমবার বিশ্ব হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয় ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’।
- ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
- বিশ্ব হেপাটাইটিস দিবস হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত ১১টি আনুষ্ঠানিক বিশ্বব্যাপী জনস্বাস্থ্য প্রচারের একটি।

উল্লেখ্য,
- হেপাটাইটিস একধরনের লিভারের প্রদাহ, যা সাধারণত ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। 
- জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৪.৪ শতাংশ হেপাটাইটিস-বি এবং ০.৬ শতাংশ হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, উচ্চ ঝুঁকিতে থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
১৯৪.
সাঁওতাল বিদ্রোহ দিবস কোন তারিখে?
  1. ৩০ জুন
  2. ১৬ জুলাই
  3. ১৯ নভেম্বর
  4. ৮ এপ্রিল
সঠিক উত্তর:
৩০ জুন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জুন
ব্যাখ্যা

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয় ৩০ জুন। 

• সাঁওতাল বিদ্রোহ
- বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত দামিন-ই-কোহ অঞ্চল থেকে বীরভূম পর্যন্ত বিস্তৃত সাঁওতাল ভাষাভাষী ও কৃষি নির্ভর জনগোষ্ঠী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে তোলে তাকে হুল বা সাঁওতাল বিদ্রোহ বলা হয়।
- সাঁওতাল বিদ্রোহ ছিলো জমিদার, মহাজন ও পুলিশের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ।
- ১৮১১, ১৮২০ ও ১৮৩১ সালে কয়েক দফায় সাঁওতালরা বিদ্রোহ করলেও সবচেয়ে ভয়াবহ ও সংগঠিত সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৫-৫৬ সালে।
- রাজমহলের পার্বত্য এলাকায় সংঘটিত এই বিদ্রোহ দমনে ইংরেজ সরকার কয়েক দফা অভিযান পরিচালনা করে।
- সিধু ও কানু নামের দুই ভাই এই বিদ্রোহে নেতৃত্বে দেন।
- কিন্তু ব্রিটিশ সরকার অত্যন্ত কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে।
- বিদ্রোহে জড়িতদের অধিকাংশকে ফাঁসিতে ঝুলানো হয়। বন্দিদের জোরপূর্বক রেলশ্রমিক বানানো হয়।

উৎস: বাংলাপিডিয়া।

১৯৫.
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস (World Environmental Health Day) হিসেবে পালিত হয় -
  1. ক) ৪ অক্টোবর
  2. খ) ২৬ সেপ্টেম্বর
  3. গ) ২৭ সেপ্টেম্বর
  4. ঘ) ৩০ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
খ) ২৬ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস (World Environmental Health Day): ২৬ সেপ্টেম্বর
বিশ্ব প্রাণি দিবস (World Animal Day): ৪ অক্টোবর
বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day): ২৭ সেপ্টেম্বর
বিশ্ব সমুদ্র দিবস (World Maritime Day):  ৩০ সেপ্টেম্বর
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

১৯৬.
The Bangla calendar date of historic Ekushey February is
  1. ক) 8th Falgoon
  2. খ) 9th Magh
  3. গ) 31st Poush
  4. ঘ) 29th Magh
সঠিক উত্তর:
ক) 8th Falgoon
উত্তর
সঠিক উত্তর:
ক) 8th Falgoon
ব্যাখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:

- ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ছিল বাংলা ৮ ফাল্গুন ১৩৫৮।
- দিনটি ছিল বৃহস্পতিবার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৯৭.
আন্তর্জাতিক ক্রিড়া দিবস কত তারিখ?
  1. ৬ এপ্রিল
  2. ২ অক্টোবর
  3. ১৩ অক্টোবর
  4. ১৬ অক্টোবর
সঠিক উত্তর:
৬ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
৬ এপ্রিল
ব্যাখ্যা
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ :

- আন্তর্জাতিক ক্রিড়া দিবস - ৬ এপ্রিল।
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- মুজিবনগর দিবস - ১৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫
১৯৮.
'জাতীয় মূল্য সংযোজন কর দিবস' কবে পালিত হয়?
  1. ০১ ডিসেম্বর
  2. ১০ ডিসেম্বর
  3. ১২ ডিসেম্বর
  4. ২১ ডিসেম্বর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর
ব্যাখ্যা
জাতীয় মূল্য সংযোজন কর দিবস:
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
- জাতীয় ভ্যাট বা মূল্য সংযোজন কর দিবস ১০ ডিসেম্বর পালিত হয়।

বাংলাদেশের জাতীয় দিবস সমূহ:
• জাতীয় পতাকা দিবস- ০২ মার্চ,
• জাতীয় শিশু দিবস- ১৭ মার্চ,
• জাতীয় দিবস/স্বাধীনতা দিবস- ২৬ মার্চ,
• মজিবনগর দিবস- ১৭ এপ্রিল,
• জাতীয় শোক দিবস- ১৫ আগষ্ট,
• জাতীয় সংহতি ও বিপ্লব দিবস- ৭ নভেম্বর,
• সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর,
• মুক্তিযোদ্ধা দিবস- ০১ ডিসেম্বর,
• শহীদ বুদ্ধিজীবি দিবস- ১৪ ডিসেম্বর,
• বিজয় দিবস- ১৬ ডিসেম্বর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১৯৯.
'বিশ্ব স্বাস্থ্য দিবস' কবে পালিত হয়?
  1. ৮ মার্চ
  2. ৭ এপ্রিল
  3. ৮ জুন
  4. ১১ জুলাই
সঠিক উত্তর:
৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
৭ এপ্রিল
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২০০.
'সুন্দরবন দিবস' পালিত হয় কবে?
  1. ১৪ জানুয়ারি
  2. ১৪ ফেব্রুয়ারি
  3. ১২ ফেব্রুয়ারি
  4. ১৫ মার্চ
সঠিক উত্তর:
১৪ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৪ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
সুন্দরবন দিবস:
- ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।
- ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন।
- সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি পালিত হয়ে আসছে।
- ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

উৎস: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো, জাতীয় তথ্য বাতায়ন।