পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) লাল
  2. খ) কমলা
  3. গ) ম্যাজেন্টা
  4. ঘ) সবুজ
ব্যাখ্যা
ম্যাজেন্টা ছাড়া বাকি তিনটি রং (লাল, কমলা, সবুজ) রংধনুর সাত রং এর অন্তর্ভুক্ত।
.
Blood flow is __ by the heart.
  1. ক) purified
  2. খ) determined
  3. গ) unregularized
  4. ঘ) controlled
ব্যাখ্যা
রক্ত প্রবাহ হৃদপিণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই controlled হবে।
.
ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই __ হতে হবে।
  1. ক) রসিক
  2. খ) বুদ্ধিমান
  3. গ) ধনী
  4. ঘ) পরিশ্রমী
ব্যাখ্যা

প্রথমত, প্রশ্নটা আপেক্ষিক। একদম ১ + ১ = ২ এভাবে বলা সম্ভব নয়। আপনার বিবেচনা থেকে উত্তর করতে পারেন।
বড় ধরণের ব্যাবসা চালাতে বা উদ্যোক্তা হতে হলে অবশ্যই বুদ্ধির প্রয়োজনীয়তা এগিয়ে রাখতে হবে। তবে, এটাও সত্য পরিশ্রম ছাড়া কোন বুদ্ধিই কাজে লাগবে না।
সব ব্যবসায় প্রখর বুদ্ধির প্রয়োজনীয়তা নেই। শিল্পপতিও ব্যবসায়ী আবার মুদি দোকানদারও ব্যাবসায়ী আবার রাস্তার পাশে সবজি বিক্রেতাও ব্যবসায়ী। মুদির দোকানীকে অতোটা বুদ্ধিমান হবার প্রয়োজন নেই, শুধু পরিশ্রম করে গেলেও তিনি ব্যবসায় ভাল করবেন।
বিষয়টি নিয়ে ওয়ারেন বাফেটের একটা উক্তি এরকম, "You don’t need a lot of brains to be in this business. What you do need is emotional stability. You have to be able to think independently.”
এমন অনেক সফল ব্যবসায়ী পাওয়া যাবে যারা গড়পড়তা বুদ্ধিমত্তা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে সফল হয়েছে। কিন্তু, আপনি এমন কোন ব্যবসায়ী পাবেন না যিনি পরিশ্রম ছাড়া শুধু বুদ্ধিমত্তা দিয়েই সফল হয়ে গেছেন। তাই, আর যাই হোক না কেন পরিশ্রমী হতেই হবে।

.
A কূপটি D কূপের চেয়ে গভীর, B কূপ A কূপের চেয়ে গভীর, C কূপ B কূপের চেয়ে গভীর, B কূপ D কূপের চেয়ে গভীর। কোন কূপটি সব থেকে গভীর?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা

A > D
B > A
C > B
B > D
সুতরাং C কূপ সব থেকে গভীর।

.
যদি ERASER কে 518119518 লিখা হয় তবে PENCIL কে কি লিখা হবে?
  1. ক) 165123512
  2. খ) 165143912
  3. গ) 125321561
  4. ঘ) 165123412
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে বর্ণগুলোর পরিবর্তে যে সংখ্যা পাওয়া যায় (যেমন E এর অবস্থান 5, R এর অবস্থান 18) সেগুলোকে পাশাপাশি বসানো হয়েছে। সে হিসেবে PENCIL কে 165143912 লিখা হবে।
.
মহামারী : মৃত্যু :: প্রলয় : ?
  1. ক) কম্পন
  2. খ) আলোড়ন
  3. গ) ধ্বংস
  4. ঘ) সৃষ্টি
ব্যাখ্যা
মহামারীর ফলাফল মৃত্যু এবং প্রলয় এর ফলাফল ধ্বংস।
.
সাকিবের চাচার শালার মায়ের জামাই সাকিবের কি?
  1. ক) দুলাভাই
  2. খ) চাচা
  3. গ) বেয়াই
  4. ঘ) শ্বশুর
ব্যাখ্যা
সাকিবের চাচার শালার মা হলেন সাকিবের চাচার শাশুড়ি, আবার উনার জামাই (মেয়ের জামাই) হলেন সাকিবের চাচা নিজেই।
.
আপনি পরীক্ষা দিতে গিয়ে দেখলেন আপনার এক সহপাঠী নকল নিয়ে পরীক্ষার হলে এসেছে। আপনি এখন কি করবেন?
  1. ক) নকলটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলবেন।
  2. খ) অন্যান্য সহপাঠীদের ডেকে দেখাবেন যে সে নকল নিয়ে এসেছে।
  3. গ) শিক্ষককে বিষয়টি জানিয়ে দিবেন।
  4. ঘ) তাকে বুঝাবেন নকল করা আত্মমর্যাদাহানিকর।
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দারিদ্র
  2. খ) দরীদ্র
  3. গ) দারিদ্রতা
  4. ঘ) দরিদ্রতা
ব্যাখ্যা

সংশ্লিষ্ট শুদ্ধ বানানগুলো নিম্নরূপঃ
দরিদ্র (বিশেষণ)
দারিদ্র্য (বিশেষ্য)
দারিদ্র (বিশেষ্য)
দরিদ্রতা (বিশেষ্য)

দারিদ্র্য এবং দারিদ্র -
বাংলা একাডেমির ব্যবহারিক অভিধানে এভাবে দেয়া আছে,
- দারিদ্র ⇒ দারিদ্র্য
- দারিদ্র্য, দারিদ্র (বিশেষ্য)
১ নির্ধনতা; দরিদ্র অবস্থা; দরিদ্রতা।
২ অভাব (চিন্তার দারিদ্র্য)।
৩ দৈন্য; দীনতা।
{(তৎসম বা সংস্কৃত) দরিদ্র+য (ষ্যঞ্‌), অ(অণ্‌)}

অর্থাৎ, দারিদ্র এবং দারিদ্র্য দুইটাই অভিধানে আছে এবং দুইটাই শুদ্ধ। তবে, আধুনিক অভিধানে কেবল "দারিদ্র্য" রাখা হয়েছে। আবার কয়েকজন স্কলারের বইতে "্য" (য - ফলা) ব্যবহার করতে বলা হয়েছে।

এই প্রশ্নটা অনেক চাকরির পরীক্ষায় ইতোমধ্যে এসেছে। সমস্যা হচ্ছে, দারিদ্র এবং দারিদ্র্য দুইটাই একসাথে আছে এমন প্রশ্নও আছে।
যেহেতু, ব্যবহারিক অভিধানে দারিদ্র ⇒ দারিদ্র্য তে ফরোয়ার্ড করা হয়েছে এবং আধুনিক অভিধানে শুধু "দারিদ্র্য"কেই রাখা হয়েছে, পাশপাশি স্কলাররাও অনেকেই "্য" (য - ফলা) এর পক্ষে, তাই দুইটার মধ্যে 'দারিদ্র্য' কে বেস্ট এন্সার হিসেবে নেয়া যায়।

১০.
আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী মানিতে তাঁহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে দেউড়ি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দায় কারণ ইনিও কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন -- যতি চিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
ব্যাখ্যা
যতি চিহ্ন ব্যবহারে বাক্যটিতে ৬ টি ভুল হয়েছে। সঠিক বাক্যটি হবে - আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী ; মানিতে তাঁহার বাধে এমন জিনিস আমাদের সমাজে, সদরে বা অন্দরে, দেউড়ি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দায়, কারণ, ইনিও কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন।
১১.
Insert the missing letter - A, E, J, P, ?
  1. ক) V
  2. খ) W
  3. গ) X
  4. ঘ) Y
ব্যাখ্যা
A এর পর ৩টি বর্ণ বাদ দিয়ে E লিখা হয়েছে, E এর পরে ৪টি বর্ণ বাদ দিয়ে J লিখা হয়েছে, J এর পরে ৫টি বর্ণ বাদ দিয়ে P লিখা হয়েছে। এভাবে, P এর পর ৬টি বর্ণ বাদ দিয়ে W হবে।
১২.
তাপ শব্দের বিপরীত শব্দ?
  1. ক) শৈত্য
  2. খ) শীতল
  3. গ) হিম
  4. ঘ) উত্তাপ
ব্যাখ্যা
তাপ শব্দটি বিশেষ্য, সে হিসেবে এর বিপরীত শব্দও একটি বিশেষ্য পদ হবে। শৈত্য শব্দটি বিশেষ্য, অন্যদিকে শীতল শব্দটি বিশেষণ এবং হিম (বিশেষ্য) শব্দের অর্থ তুষার বা বরফ। [সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমী]
১৩.
The word ‘officialese’ means -
  1. ক) Plural number of official
  2. খ) Plural number of office
  3. গ) Language used in offices
  4. ঘ) Vague expressions
ব্যাখ্যা
Officialese: language used in official documents that is thought by many people to be too complicated and difficult to understand. [Source: oxfordlearnersdictionaries.com]
১৪.
০.০২, ০.০৬, ০.১৮, ০.৫৪ …… ধারাটির পরবর্তী সংখ্যাটি কি হবে?
  1. ক) ০.১৬২
  2. খ) ০.১৬৬
  3. গ) ১.৬২০
  4. ঘ) ১.১৪০
ব্যাখ্যা

প্রতিটি সংখ্যার সাথে ৩ গুণ করে পরবর্তী সংখ্যাটি লিখা হয়েছে। সুতরাং, ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে ০.৫৪×৩ = ১.৬২ বা ১.৬২০।

১৫.
১, ২, ৩, ৫, ৫, ৮, ৭, ১১, ৯, … পরের সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

এখানে দুইটি ধারা এক সাথে রয়েছে। ১ম, ৩য়, ৫ম, ৭ম … পদ্গুলো একটি ধারার অন্তর্ভুক্ত এবং ২য়, ৪র্থ, ৬ষ্ঠ … পদগুলো অন্য ধারার অন্তর্ভুক্ত।
১ম ধারাটি: ১, ৩, ৫, ৭, ৯, ১১...
২য় ধারাটি: ২, ৫, ৮, ১১, ১৪…
এখানে মূল ধারাটিতে ২য় ধারার পরবর্তী সংখ্যা অর্থাৎ ১৪ হবে।

১৬.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 29
  2. খ) 30
  3. গ) 31
  4. ঘ) 32
ব্যাখ্যা

5+7+1 = 13
9+11+2 = 22
13+15+3 = 31

১৭.
১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?
  1. ক) ১৬৮
  2. খ) ১৯৫
  3. গ) ২২৫
  4. ঘ) ২৫২
ব্যাখ্যা
১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ সেগুলোর সমষ্টি হলোঃ
(১৭ + ৩৭ + ৪৭ + ৬৭) = ১৬৮
১৮.
৯ দ্বারা বিভাজ্য ৩ অংকবিশিষ্ট কোন সংখ্যার প্রথম অংক ২ এবং তৃতীয় অংক ৪ হলে মধ্যের অংকটি কত?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৯
ব্যাখ্যা
কোন সংখ্যার অংকগুলোর যোগফল যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে প্রথম অংক ২ এবং তৃতীয় অংক ৪, এদের যোগফল ৬। সুতরাং, মধ্যের অংকটি ৩ হলে অংকগুলোর যোগফল ৯ হবে যা ৯ দ্বারা বিভাজ্য।
১৯.
৮ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণ ছিল। দুই বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
  1. ক) ৫৮ ও ১৮
  2. খ) ৪৫ ও ১৫
  3. গ) ৪৩ ও ১৩
  4. ঘ) ৫৬ ও ১৬
ব্যাখ্যা

ধরি,
পিতার বর্তমান বয়স = x
পুত্রের বর্তমান বয়স = y
১ম শর্তমতে,
x - 8 = 7(y - 8) -------------- (i)
২য় শর্তমতে,
x + 2 = 3(y + 2)
⇒ x = 3y + 6 - 2
⇒ x = 3y + 4 ------------ (ii)
(ii) নং থেকে x এর মান (i) নং এ বসিয়ে পাই -
3y + 4 - 8 = 7y - 56
⇒ 7y - 3y = 56 - 4
⇒ 4y = 52
∴ y = 13
y এর মান (ii) নং এ বসিয়ে পাই -
x = 3 × 13 + 4 = 43
∴ পিতার বয়স 43 এবং পুত্রের বয়স 13.

২০.
একটি বানর ১২ ফুট লম্বা একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে যতটুকু উঠে পরের মিনিটে তার অর্ধেক নেমে যায়। যদি বানরটি প্রথম মিনিটে ৩ ফুট উঠতে পারে তাহলে বাঁশের চূড়ায় উঠতে তার কত সময় লাগবে?
  1. ক) ৭ মিনিট
  2. খ) ৯ মিনিট
  3. গ) ১২ মিনিট
  4. ঘ) ১৩ মিনিট
ব্যাখ্যা

প্রথম মিনিটে ৩ ফুট উঠলে দ্বিতীয় মিনিটে ১.৫ ফুট নেমে যায়। অর্থাৎ, ২ মিনিটে উঠে ১.৫ ফুট।
শেষের মিনিটে ৩ ফুট উঠে যাওয়ার পর (চূড়ায় উঠে গেলে) পরের মিনিটে আর নামবে না। অর্থাৎ, উঠা-নামার মাধ্যমে সে (১২-৩) বা ৯ ফুট উঠবে।
১.৫ ফুট উঠে ২ মিনিটে
∴ ৯ 〃〃 (২×৯) / ১.৫〃
= ১২ মিনিটে
সুতরাং, মোট সময় লাগবে (১২+১) = ১৩ মিনিট

২১.
কোন বছরের আগস্ট মাসের ৩০ তারিখ সোমবার হলে সেপ্টেম্বর মাসের শেষ সোমবার কত তারিখ হবে?
  1. ক) ২৭ তারিখ
  2. খ) ২৮ তারিখ
  3. গ) ৩০ তারিখ
  4. ঘ) ২৯ তারিখ
ব্যাখ্যা
আগস্ট মাস ৩১ দিনের।
আগস্ট মাসের ৩০ তারিখ সোমবার হলে সেপ্টেম্বর মাসের ১ তারিখ হবে বুধবার।
যে কোন মাসের ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ একই বার হয়। ২৯ তারিখ যদি বুধবার হয় তাহলে সোমবার হবে ২৭ তারিখ।
২২.
বুলবুল একটি কাজ ৭ দিনে এবং জনি তা ১৪ দিনে করতে পারে। দুই জনে মিলে ১ দিনে কাজটির কত অংশ করতে পারবে?
  1. ক) ২/৭
  2. খ) ২/১৪
  3. গ) ৩/১৪
  4. ঘ) ৩/২১
ব্যাখ্যা

বুলবুল ৭ দিনে করে ১ টি কাজ
∴ বুলবুল ১ দিনে করে ১/৭ অংশ কাজ
আবার,
জনি ১৪ দিনে করে ১ টি কাজ
∴ জনি ১ দিনে করে ১/১৪ অংশ কাজ
∴ দুই জনে মিলে ১ দিনে করে (১/৭ + ১/১৪) অংশ কাজ
= (২+১)/১৪
= ৩/১৪

২৩.
৫ টি গরু ১ দিনে ৫ লিটার দুধ দেয়। ২০ টি গরু ২০ দিনে কত লিটার দুধ দিবে?
  1. ক) ১০০ লিটার
  2. খ) ২০০ লিটার
  3. গ) ৪০০ লিটার
  4. ঘ) ৫০০ লিটার
ব্যাখ্যা

৫ টি গরু ১ দিনে দুধ দেয় ৫ লিটার
∴ ১ 〃〃 ১ 〃〃〃৫/৫ 〃
∴ ২০〃〃২০〃〃〃(৫×২০×২০)/৫〃
= ৪০০ লিটার

২৪.
আপনি সকালবেলা সূর্যকে ডান দিকে রেখে ঘর থেকে বের হলেন। কিছুদূর যাওয়ার পর আপনি বাম দিকে ঘুরলেন, তার কিছুক্ষণ পর আবার বাম দিকে ঘুরলেন এবং সবশেষে ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে আছে?
  1. ক) পূর্বদিকে
  2. খ) পশ্চিমদিকে
  3. গ) উত্তরদিকে
  4. ঘ) দক্ষিণদিকে
ব্যাখ্যা

অর্থাৎ, সবশেষে পশ্চিমদিকে মুখ থাকবে।
২৫.
আপনি একটি বই ক্রয় করার সময় বিক্রেতা আপনাকে মুদ্রিত মূল্যের উপর ২০% ছাড় দিল। অতঃপর আরো দর কষাকষির পর ছাড়কৃত মূল্যের উপর আরো ৫% ছাড় দিল। আপনি শতকরা কত টাকা ছাড় পেলেন?
  1. ক) ২৫%
  2. খ) ২৬%
  3. গ) ২৪%
  4. ঘ) ২২%
ব্যাখ্যা

মুদ্রিত মূল্য ১০০ টাকা হলে ২০% ছাড় দেয়ার পর মূল্য হয় ৮০ টাকা।
আবার, ৮০ টাকার উপর ৫% ছাড় দিলে মূল্য হয় ৮০ - (৮০ এর ৫%) = ৮০ - ৪ = ৭৬ টাকা।
∴ মোট ছাড় পাওয়া গেল (১০০-৭৬) = ২৪ টাকা বা ২৪%

২৬.
ঢাকা টু সিলেট যাতায়াতের জন্য ৫ টি বাস আছে। কত প্রকারে ১ টি বাসে ঢাকা থেকে সিলেট গিয়ে অন্য কোন বাসে ফিরে আসা যাবে?
  1. ক) ১২৫
  2. খ) ২৫
  3. গ) ২০
  4. ঘ) ১০
ব্যাখ্যা

একটি বাসে গিয়ে অন্য বাসে ফিরে আসতে হলে যাওয়ার সময় বাস ৫ টি থাকলেও আসার সময় থাকবে ৪ টি।
সুতরাং, (৫×৪) = ২০ প্রকারে একটি বাসে গিয়ে অন্য বাসে ফিরে আসা যাবে।

২৭.
নিচের চিত্রে কয়টি চতুর্ভুজ আছে?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
ব্যাখ্যা

৯ টি চতুর্ভুজ হলো - ABCD, ABFE, EFCD, AGHD, GHCB, AGOE, GBFO, EOHD, OFCH.
২৮.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রতি ধাপে সাদা বৃত্তটি ঘড়ির কাটার বিপরীত দিকে দুই ঘর এবং কালো বৃত্তটি ঘড়ির কাটার দিকে এক ঘর করে ঘুরেছে। সে হিসেবে পরের ধাপে কালো এবং সাদা বৃত্তদুটি একই ঘরে অবস্থান করবে এবং বৃত্তটি কালো দেখাবে।
২৯.
রনি ১৩ মিটার উত্তর দিকে হাঁটার পর পশ্চিম দিকে ঘুরে ৮ মিটার হাঁটলো। তারপর বামদিকে ঘুরে আরো ৭ মিটার হাঁটলো। তার বর্তমান অবস্থান প্রারম্ভিক অবস্থানের থেকে কতটুকু দূরে?
  1. ক) ২৮ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ১৫ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা

তার বর্তমান অবস্থান ও প্রারম্ভিক অবস্থানের মধ্যবর্তী দূরত্ব = √(6² + 8²) = √100 = 10 মিটার।
৩০.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রথমে সাদা ত্রিভুজ এর পর আড়াআড়ি দাগকাটা ত্রিভুজ রয়েছে। সুতরাং, সাদা চতুর্ভুজের পর আড়াআড়ি দাগকাটা চতুর্ভুজ থাকবে।
৩১.
কোনটি নিচের চিত্রটিকে পূর্ণ করবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রতিটি ছোট বক্সে উপরের ডান কর্নার থেকে নিচের বাম কর্নার পর্যন্ত সরলরেখা দ্বারা যুক্ত থাকবে। সুতরাং, সঠিক উত্তর গ।
৩২.
কোনটির দর্পন প্রতিবিম্ব দেখতে একই রকম হবে না?
  1. ক) MOM
  2. খ) TOT
  3. গ) TOM
  4. ঘ) poq
ব্যাখ্যা

অর্থাৎ, TOM এর দর্পন প্রতিবিম্ব দেখতে একই রকম হবে না। সেটা MOT লিখা দেখা যাবে।
৩৩.
আয়নায় দেখা গেল ঘড়িতে ৯ঃ৩০ বাজে। প্রকৃত পক্ষে কয়টা বাজে?
  1. ক) ২ঃ৩০
  2. খ) ৩ঃ৩০
  3. গ) ২ঃ০০
  4. ঘ) ৩ঃ০০
ব্যাখ্যা

অর্থাৎ, প্রকৃতপক্ষে ২ঃ৩০ বাজে।
৩৪.
A গিয়ারটি Clockwise ঘুরলে D গিয়ারটি কোনদিকে ঘুরবে?
  1. ক) Clockwise
  2. খ) Anti-clockwise
  3. গ) যে কোন দিকে ঘুরতে পারে
  4. ঘ) কোন দিকেই ঘুরবে না
ব্যাখ্যা

অর্থাৎ, A গিয়ারটি Clockwise ঘুরলে D গিয়ারটি Anti-clockwise ঘুরবে।
৩৫.
A স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 4 সে.মি. এবং B স্ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাস 2 সে.মি.। দুই জন ব্যাক্তি দুইটি স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুইটি স্ক্রু একটি কাঠবোর্ডের ভিতর সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে -
  1. ক) A কে বেশি সংখ্যকবার ঘুরাতে হবে
  2. খ) B কে A এর দ্বিগুণ সংখ্যকবার ঘুরাতে হবে
  3. গ) দুইটিকে সমান সংখ্যকবার ঘুরাতে হবে
  4. ঘ) A স্ক্রু-ড্রাইভারটিতে বেশি বল প্রয়োগ করতে হবে
ব্যাখ্যা
দুইটিকে স্ক্রু-ড্রাইভারকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে। কারণ হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘোরবে। কিন্তু A স্ক্রু এর হাতল মোটা হওয়ায় এটিতে কম বল প্রয়োগ করতে হবে।
৩৬.
নিচের সার্কিটের ক্ষেত্রে কোন বাক্যটি সত্য নয়?
  1. ক) সবার উপরের বাতি না জ্বললে কোন বাতিই জ্বলবে না।
  2. খ) শুধুমাত্র একটি সুইচ চাপলে কোন বাতি জ্বলবে না।
  3. গ) সর্বনিম্ন দুইটি বাতি একসাথে জ্বালানো যাবে।
  4. ঘ) সবগুলো বাতি একসাথে জ্বলবে না।
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩৭.
নিচের চিত্রের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক?
  1. ক) d1 > d2
  2. খ) d1 < d2
  3. গ) d1 = d2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

নিক্তি সমান হতে হলে উভয় পাশের দূরত্ব × ভর সমান হতে হবে। বাম পাশে যেহেতু ভর কম (5kg) বামপাশের দূরত্ব d1 বেশি হবে।
অর্থাৎ, d1 > d2