পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২০ মে, ২০২১সময়40 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন অডিটর-৩০.১২.২০১১ (গ্রেড-১১)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২০ মে, ২০২১ · ৮০ প্রশ্ন

.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০% , উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলে?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ১২%
  4. ঘ) ১১%
সঠিক উত্তর:
ক) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০%
ব্যাখ্যা
শুধু বাংলায় পাশ করে (৭০ - ৬০)% = ১০%
শুধু গণিতে পাশ করে (৮০ - ৬০) = ২০%
বাংলা বা গণিত অথবা উভয় বিষয়ে পাশ করে (৬০ + ২০ + ১০) = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল করে (১০০ - ৯০) = ১০%
.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ক) ৪ গুণ
  2. খ) ১৬ গুণ
  3. গ) ৮ গুণ
  4. ঘ) ২ গুণ
সঠিক উত্তর:
খ) ১৬ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ গুণ
ব্যাখ্যা
ধরি, সরলরেখার দৈর্ঘ্য ৪ একক।
তবে এর এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১ বর্গ একক।
সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৪ X ৪) = ১৬ বর্গ একক
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের (১৬ / ১) = ১৬ গুণ
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪২ বর্গমিটার
  2. খ) ৩৬ বর্গমিটার
  3. গ) ৪৮ বর্গমিটার
  4. ঘ) ৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার
ব্যাখ্যা

ধরি, ভূমি b = ১৬ মিটার এবং বাহুর দৈর্ঘ্য a = ১০ মিটার।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a - b)
= (১৬/৪) X √(৪X১০ - ১৬)
= ৪ X ১২
= ৪৮ বর্গমিটার

.
৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ক) ৬১
  2. খ) ৬.১
  3. গ) ৭০
  4. ঘ) ৩৪.৩
সঠিক উত্তর:
ঘ) ৩৪.৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৪.৩
ব্যাখ্যা

৭ টি সংখ্যার সমষ্টি ২৮০ এবং ৩ টি সংখ্যার সমষ্টি ৬৩।
∴ ১০ টি সংখ্যার গড় হবে (২৮০ + ৬৩) / ১০ = ৩৪.৩

.
পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
  1. ক) ৫৮০
  2. খ) ৫৮৫
  3. গ) ৫৭৫
  4. ঘ) ৫৭০
সঠিক উত্তর:
খ) ৫৮৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৮৫
ব্যাখ্যা

ধরি, প্রথম সংখ্যাটি ক
∴ প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ক+১ + ক+২ + ক+৩ + ক+৪) = ৫৬০
বা, ৫ক + ১০ = ৫৬০
∴ ক = ১১০
শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক+৫ + ক+৬ + ক+৭ + ক+৮ + ক+৯)
= ৫ক + ৩৫
= ৫×১১০ + ৩৫
= ৫৮৫

.
৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ৩৬.৮ বর্গফুট
  2. খ) ২৮ বর্গফুট
  3. গ) ৪৯.৬ বর্গফুট
  4. ঘ) ৪৪ বর্গফুট
সঠিক উত্তর:
গ) ৪৯.৬ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯.৬ বর্গফুট
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস ৫৬ ফুট হলে ব্যাসার্ধ ২৮ ফুট
বৃত্তের ক্ষেত্রফল = πr2= ৩.১৪১৬ × ২৮2= ২৪৬১.৭৬ বর্গফুট
প্রশ্নমতে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য2 = ২৪৬১.৭৬ বর্গফুট
∴বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √২৪৬১.৭৬ = ৪৯.৬ ফুট।
.
দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত ?
  1. ক) ১১২, ১৪৮
  2. খ) ১০৮, ১৪৪
  3. গ) ১৪৪, ২০৪
  4. ঘ) ১৪৪, ২০৮
সঠিক উত্তর:
গ) ১৪৪, ২০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪৪, ২০৪
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y
১২x - ১২y = ৬০
∴ x - y = ৫ ........ (1)
এবং ১২xy = ২৪৪৮
xy = ২০৪
(x + y) = √[(x - y)2+ ৪xy] = √[৫২ + ৪×২০৪]
x + y = ২৯ .... (2)
x = ১৭, y = ১২
∴ সংখ্যা ২টি ১৪৪ ও ২০৪

.
একজন দোকানদার শতকরা ৭.৫০ ভাগ ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য শতকরা ১০ ভাগ কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার শতকরা ২০ ভাগ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা। তাহলে ৭.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯২.৫ টাকা।
আবার ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য হত ৯০টাকা
এবং ২০% লাভে নতুন বিক্রয়মূল্য হতো ৯০ + ৯০ এর ২০% বা ১৮ টাকা = ১০৮ টাকা।
প্রথম ও দ্বিতীয় বিক্রয়মূল্যের পার্থক্য ১০৮ - ৯২.৫ = ১৫.৫ এখন এই ১৫.৫% এর মান ৩১ টাকা
(কারণ দুই বিক্রয়মূল্যের পার্থক্য হলো ৩১ টাকা এবং ১৫.৫%)
এখন ১৫.৫% = ৩১ হলে ১% = ২ 
∴ ১০০% (ক্রয়মূল্য ) = ২০০ টাকা।
উত্তর: ২০০ টাকা

 
.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ গজ
  2. খ) ১০ গজ
  3. গ) ১৪ গজ
  4. ঘ) ৭ গজ
সঠিক উত্তর:
গ) ১৪ গজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ গজ
ব্যাখ্যা
ত্রিভুজের ক্ষেত্রফল = [১/২ × ভুমি × উচ্চতা]
বা, ৮৪ = ১/২ × ভুমি × ১২
∴ ভুমি = (৮৪×২)÷১২ = ১৪ গজ
১০.
দু’ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ১ম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে?
  1. ক) ২২ দিনে
  2. খ) ২০ দিনে
  3. গ) ২৪ দিনে
  4. ঘ) ২৬ দিনে
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে
ব্যাখ্যা
১ম ব্যক্তি ১২ দিনে করে কাজটির ১ অংশ
∴ ৮ দিনে করে = ৮/১২ = ২/৩ অংশ
বাকী থাকে = ১ - ২/৩ = ১/৩ অংশ
২য় ব্যক্তি ১/৩ অংশ করে ৮ দিনে
∴ ১ অংশ করে = (৮ × ৩) / ১ = ২৪ দিনে।
১১.
পরস্পর স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ = a, QR = b, RP = c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
  1. ক) a + b + c
  2. খ) a + c - b
  3. গ) b + c - a
  4. ঘ) b - a + c
সঠিক উত্তর:
খ) a + c - b
উত্তর
সঠিক উত্তর:
খ) a + c - b
ব্যাখ্যা

P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে = PQ + PR - QR = a + c - b

১২.
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৪০ মিটার উঁচু দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
  1. ক) ১০ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২৫ মিটার
সঠিক উত্তর:
খ) ৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ মিটার
ব্যাখ্যা
ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার
পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
502 = 402 + x2
∴ x = 30 মিটার
১৩.
৬৪ কেজি বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ শতকরা ২৫ ভাগ। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ শতকরা ৪০ ভাগ হবে?
  1. ক) ৯.৬ কেজি
  2. খ) ৫৬ কেজি
  3. গ) ১১ কেজি
  4. ঘ) ৪৮ কেজি
সঠিক উত্তর:
খ) ৫৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৬ কেজি
ব্যাখ্যা

৬৪ কেজি মিশ্রণে বালির পরিমাণ (৬৪ × ২৫/১০০) = ১৬ কেজি
∴ পাথরের পরিমাণ (৬৪ - ১৬) = ৪৮ কেজি।
এখন, ৪০% = ৪৮ কেজি
∴ ১০০% = (৪৮×১০০)/৪০ কেজি
= ১২০ কেজি
১২০ কেজিতে বালির পরিমাণ = (১২০ - ৪৮) = ৭২ কেজি
∴ বালি মিশাতে হবে = (৭২ - ১৬) = ৫৬ কেজি

১৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৪৭
  2. খ) ২৫
  3. গ) ৩৬
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
খ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫
ব্যাখ্যা
ধরি, দশক স্থানীয় অংক = ক
এবং একক স্থানীয় অংক = ক + ৩
∴ সংখ্যাটি ১০ক + (ক + ৩) = ১১ক +৩
শর্তানুসারে, ১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪
বা, ৫ক = ১০
বা, ক = ২
∴ সংখ্যাটি = ১১ X ২ + ৩ = ২৫
১৫.
যদি ১৫টি কলমের দাম ৪৬.৫ টাকা হয় তাহলে ২টি কলমের দাম কত?
  1. ক) ১০ টাকা
  2. খ) ৪.৫ টাকা
  3. গ) ৬.২ টাকা
  4. ঘ) ১২ টাকা
সঠিক উত্তর:
গ) ৬.২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬.২ টাকা
ব্যাখ্যা
১৫ টি কলমের দাম ৪৬.৫ টাকা
২ টি কলমের দাম (৪৬.৫ X ২)/১৫ = ৬.২ টাকা।
১৬.
Come in, my friend, said I বাক্যের সঠিক indirect speech :
  1. ক) Addressing him as my friend, I told him to go in
  2. খ) Addressing him as my friend, he said him to go in
  3. গ) Addressing him as my friend, I have said him to go in
  4. ঘ) Addressing him as my friend, I asked him to go in
সঠিক উত্তর:
ক) Addressing him as my friend, I told him to go in
উত্তর
সঠিক উত্তর:
ক) Addressing him as my friend, I told him to go in
ব্যাখ্যা
Direct speech এর said, indirect speech এ told হয়।
তাই সঠিক indirect speech হবে Addressing him as my friend, I told him to go in.
১৭.
He said, ''What a pity!'' বাক্যের সঠিক Indirect speech:
  1. ক) He explained that it was a great pity.
  2. খ) He said that it was great pity.
  3. গ) He explained that it is great pity.
  4. ঘ) He explained that it is great pity.
সঠিক উত্তর:
ক) He explained that it was a great pity.
উত্তর
সঠিক উত্তর:
ক) He explained that it was a great pity.
ব্যাখ্যা

Reported speech exclamation প্রকাশ করায় reporting verb (said) টি exclaimed হবে। কমার পরিবর্তে that বসবে।
বাক্যে Subject না থাকায়, It কে Subject হিসেবে ধরে নিতে হবে।
Reporting verb past tense হওয়ায় reported speech এর verb “was” হবে।
সুতরাং, বাক্যের সঠিক Indirect speech: He explained that it was a great pity.

১৮.
My uncle looks after me বাক্যের সঠিক passive form-
  1. ক) I am looked after by my uncle
  2. খ) I was looked after by my uncle
  3. গ) I am look after by my uncle
  4. ঘ) I am being looked after by my uncle
সঠিক উত্তর:
ক) I am looked after by my uncle
উত্তর
সঠিক উত্তর:
ক) I am looked after by my uncle
ব্যাখ্যা
Structure: Object এর subject + am/is/are + verb এর past participle form + by + subject এর object.
Active voice: My uncle looks after me.
Passive voice: I am looked after by my nuncle.
১৯.
‘Utilize’ শব্দটির Synonym হচ্ছে :
  1. ক) Employ
  2. খ) Diseard
  3. গ) Discharge
  4. ঘ) Reject
সঠিক উত্তর:
ক) Employ
উত্তর
সঠিক উত্তর:
ক) Employ
ব্যাখ্যা
Utilize - ব্যবহার করা, সদ্ব্যবহার, কাজে লাগানো ; Employ ।
২০.
The jury found the prisoner guilty, এখানে jury কোন প্রকারের Noun?
  1. ক) Collective
  2. খ) Proper
  3. গ) Common
  4. ঘ) Abstract
সঠিক উত্তর:
ক) Collective
উত্তর
সঠিক উত্তর:
ক) Collective
ব্যাখ্যা
Jury - Collective noun যা সাধারণত singular হয় কিন্তু এদের দ্বারা ভাঙ্গন বা বিভিন্ন মতবাদ বুঝালে plural হয়।
যেমনঃ The jury were divided in their opinions.
২১.
“লোভে পাপ, পাপে মৃত্যু” এর ইংরেজি অনুবাদ কোনটি?
  1. ক) Greed leading to sin and to death.
  2. খ) Greed leads to sin and to death.
  3. গ) Greed leads to sin and sin to death.
  4. ঘ) Greed leading to sin and sin to death.
সঠিক উত্তর:
গ) Greed leads to sin and sin to death.
উত্তর
সঠিক উত্তর:
গ) Greed leads to sin and sin to death.
ব্যাখ্যা
“লোভে পাপ, পাপে মৃত্যু” একটি প্রবাদ বাক্য যার ইংরেজি - “Greed leads to sin and sin to death.”
২২.
বাঁশের পাতাগুলো কাঁপছে -এর সঠিক ইংরেজি হল:
  1. ক) The leave the bamboo was trembling
  2. খ) The leave of the bamboo were trembling
  3. গ) The leave the bamboo were trembling
  4. ঘ) The leaves of the bamboo were trembling
সঠিক উত্তর:
ঘ) The leaves of the bamboo were trembling
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The leaves of the bamboo were trembling
ব্যাখ্যা
Leaf - পাতা, এর plural form - leaves । শুধু (ঘ) অপশনেই leaves আছে।
২৩.
বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয় - এর সঠিক ইংরেজি হলঃ
  1. ক) Book introduce to the best society
  2. খ) Books introduce to the best society
  3. গ) The books introduce to the best society
  4. ঘ) Books introduce us to the best society
সঠিক উত্তর:
ঘ) Books introduce us to the best society
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Books introduce us to the best society
ব্যাখ্যা
Introduce somebody to something - কাউকে কোন কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া ।
অর্থাৎ, introduce + pronoun + to হবে । তাই সঠিক উত্তর ঘ ।
২৪.
English (to speak) in many parts of the world.
  1. ক) English is spoken in many parts of the world.
  2. খ) The English is spoken in many parts of the world.
  3. গ) English is being spoken in many part of the world.
  4. ঘ) English is being spoken in many parts of the world.
সঠিক উত্তর:
ক) English is spoken in many parts of the world.
উত্তর
সঠিক উত্তর:
ক) English is spoken in many parts of the world.
ব্যাখ্যা
English singular হওয়ায় verb-ও singular হবে। Universal truth হওয়ায় present indefinite tense এর passive voice হবে।
২৫.
Aref told us that he had waited an hour - বাক্যের direct speech হবে -
  1. ক) Aref said to us, 'I have been waiting an hour'.
  2. খ) Aref said to us, 'I waited an hour'.
  3. গ) Aref said to us, 'I had to wait an hour'.
  4. ঘ) Aref said to us, 'I have waited an hour'.
অনির্ধারিত
ব্যাখ্যা

Indirect speech এর reported speech past perfect tense হলে direct speech এ তা present perfect tense/ past indefinite tense হয়। কোন clue থাক‌লে সে অনুযায়ী tense হ‌বে।
যেমন,  the previous day থাক‌লে past indefinite tense;
আবার, recently, lately ইত্যাদি থাক‌লে present perfect tense হ‌বে।
কোন clue পাওয়া না গে‌লে দুইটাই স‌ঠিক ব‌লে বি‌বে‌চিত হ‌বে।
∴ এখানে অপশন খ) ও ঘ) দুই‌টিই স‌ঠিক।
তাই উত্তর বাতিল করা হয়েছে। যদিও এখানে অপশন বিবেচনায় ঘ) সঠিক হওয়ার সম্ভাবনা বেশি।

২৬.
He told all about the battle এখানে About শব্দটি -
  1. ক) Preposition
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
ক) Preposition
উত্তর
সঠিক উত্তর:
ক) Preposition
ব্যাখ্যা

বাক্যটিতে ব্যবহৃত 'about' একটি preposition।
কেননা about শব্দটি noun ‘the battle’ এর পূর্বে বসে sentence - এর অন্য word এর সাথে সম্পর্ক নির্দেশ করছে।

২৭.
He sleeps a sound sleep - এখানে Sound শব্দটি -
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Pronoun
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
ক) Adjective
উত্তর
সঠিক উত্তর:
ক) Adjective
ব্যাখ্যা

Sound sleep অর্থ ‘ভালো ঘুম’। এখানে sound দ্বারা sleep কে modify করা হয়েছে। তাই sound একটি adjective ।

২৮.
Some children were helping the wounded man এর Passive form হবে -
  1. ক) The wounded man was being helped by some children.
  2. খ) The wounded man was helped by some children.
  3. গ) The wounded man was helping some children.
  4. ঘ) The wounded man was to be helped by some children.
সঠিক উত্তর:
ক) The wounded man was being helped by some children.
উত্তর
সঠিক উত্তর:
ক) The wounded man was being helped by some children.
ব্যাখ্যা

Active voice এ বাক্যটি continuous form এ থাকলে passive voice এর বেলায়ও তা continuous form এ থাকে।

২৯.
Sherlock Holmes detective stories were written by-
  1. ক) Sir Arther Conan Doyle
  2. খ) G.K. Chesterton
  3. গ) Edgar Alan Poe
  4. ঘ) John Galsworthy
সঠিক উত্তর:
ক) Sir Arther Conan Doyle
উত্তর
সঠিক উত্তর:
ক) Sir Arther Conan Doyle
ব্যাখ্যা
Sherlock Holmes, fictional character created by the Scottish writer Arthur Conan Doyle. Source: Britannica
৩০.
Which of the following phrases means ''to attack''?
  1. ক) Set upon
  2. খ) Set in
  3. গ) Set off
  4. ঘ) Set up
সঠিক উত্তর:
ক) Set upon
উত্তর
সঠিক উত্তর:
ক) Set upon
ব্যাখ্যা
Set on (or upon) - আক্রমণ করা, attack (someone) violently.
Set in - শুরু করা, begin and seem likely to continue.
Set off - যাত্রা শুরু করা, begin a journey.
Set up - প্রতিষ্ঠা করা, the way in which something, especially an organization or equipment, is organized, planned, or arranged.
Source: Oxford
৩১.
শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে -
  1. ক) চোখে
  2. খ) সেরিব্রাল কর্টেক্সে
  3. গ) মনে
  4. ঘ) অস্থিতে
সঠিক উত্তর:
খ) সেরিব্রাল কর্টেক্সে
উত্তর
সঠিক উত্তর:
খ) সেরিব্রাল কর্টেক্সে
ব্যাখ্যা
মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম।
সেরিব্রামের বাইরের স্তরের নাম কর্টেক্স, কর্টেক্সের অপর নাম গ্রে ম্যাটার। এটা ডান ও বাম খন্ডে বিভক্ত। এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে।
মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এই দুইখন্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত। স্নায়ুকোষগুলো গুরুমস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে।
কোন উদ্দীপকের প্রতি কি সাড়া দিবে, সে সিদ্ধ্বান্ত গ্রহণে সাড়া দিবে। এই যেমন আমাদের কোন কিছু অপছন্দ হলে আমাদের রাগের অনুভূতি জন্মায়, কোন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে আমরা লজ্জা পাই।
দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা-চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরুমস্তিষ্কে বা সেরিব্রামে অবস্থিত।
উৎসঃ জীব বিজ্ঞান নবম-দশম শ্রেণী
৩২.
সর্বাপেক্ষা বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি?
  1. ক) জেনারেটর
  2. খ) বৈদ্যুতিক মোটর
  3. গ) ডায়নামো
  4. ঘ) রকেট ইঞ্জিন
সঠিক উত্তর:
খ) বৈদ্যুতিক মোটর
উত্তর
সঠিক উত্তর:
খ) বৈদ্যুতিক মোটর
ব্যাখ্যা

কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।

৩৩.
দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য-
  1. ক) নীল
  2. খ) লাল
  3. গ) সবুজ
  4. ঘ) বেগুনী
সঠিক উত্তর:
খ) লাল
উত্তর
সঠিক উত্তর:
খ) লাল
ব্যাখ্যা

আলোর বিক্ষেপণ নির্ভর করে এর রং ও তরঙ্গদৈর্ঘ্যের উপর।
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রমঃ বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
আবার আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ তত কম হয়।
লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম।
বর্ণালীতে বিভিন্ন ধরণের আলোর বিচ্যুতি/বিক্ষেপণের ক্রমঃ বেগুণী > নীল > আসমানী > সবুজ > হলুদ > কমলা > লাল।
উৎসঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৪.
প্রিজমে পতিত আলো সাধারণত-
  1. ক) প্রতিফলিত হয়
  2. খ) বিকরিত হয় না
  3. গ) বিকরিত হয়
  4. ঘ) প্রতিসরিত হয়
সঠিক উত্তর:
ঘ) প্রতিসরিত হয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রতিসরিত হয়
ব্যাখ্যা

সূর্যের সাদা আলো যদি কোনো কাচের প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে তা সাতটি রঙ্গে বিশ্লিষ্ট হয়। প্রিজম থেকে নির্গত আলোকরশ্মি যদি কোনো পর্দার উপর ফেলা হয় তাহলে পর্দায় সাতটি রঙের পট্টি দেখা যায়। আলোর এই রঙিন পট্টিকে বর্ণালী বলে।
বর্ণালীতে বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এ সাতটি রঙ পরপর দেখা যায়।
কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে আলোর বিচ্ছুরণ বলে। অর্থাৎ, প্রিজমে আলো প্রতিসরিত হয়।
প্রিজম যে দুটি তল দ্বারা আবদ্ধ থাকে, তাকে প্রিজমের প্রতিসারক তল বলে। 
উৎসঃ পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং পদার্থ বিজ্ঞান ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৩৫.
রক্ত আমাশয়ের জীবাণুর নাম-
  1. ক) ছত্রাক
  2. খ) সিলেগাসনি
  3. গ) ব্যাকটেরিয়া
  4. ঘ) ভাইরাস
সঠিক উত্তর:
গ) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
রক্ত আমাশয়ের প্রধান কারণ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম শিগেলা। এই শিগেলা নামক ব্যাকটেরিয়াও দূষিত খাবার বা পানির মাধ্যমে পরিবাহিত হয়।
রক্ত আমাশয়ের লক্ষণ হলো- পেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা হওয়া,
- অল্প অল্প করে বার বার পায়খানা,
- পায়খানার সাথে রক্ত যাওয়া এবং মলস্বারে তীব্র ব্যথা হওয়া।

Dysentery is an infection of the intestines that causes diarrhoea containing blood or mucus.

There are 2 main types of dysentery:

- bacillary dysentery or shigellosis, which is caused by shigella bacteria; this is the most common type of dysentery in the UK
- amoebic dysentery or amoebiasis, which is caused by an amoeba (single celled parasite) called Entamoeba histolytica

Source: NHS

৩৬.
নিচের কোনটিকে “সবুজগ্রহ” বলা হয়?
  1. ক) প্লুটো
  2. খ) নেপচুন
  3. গ) ইউরেনাস
  4. ঘ) বুধ
সঠিক উত্তর:
গ) ইউরেনাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরেনাস
ব্যাখ্যা

ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল। ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল মিথেন গ্যাসের প্রভাবে হয়।
- তাই একে সবুজ গ্রহ বলে।
Source: NASA

৩৭.
গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র-
  1. ক) ব্যারোমিটার
  2. খ) সিসমোগ্রাফ
  3. গ) ম্যানোমিটার
  4. ঘ) গ্যাসকোমিটার
সঠিক উত্তর:
গ) ম্যানোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যানোমিটার
ব্যাখ্যা

- গ্যাসের চাপ মাপার যন্ত্র – ম্যানোমিটার
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র – হাইগ্রোমিটার
- বায়ুর চাপ মাপার যন্ত্র – ব্যারোমিটার
- রক্তচাপ মাপার যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৩৮.
ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
  1. ক) ওয়ার্ডপ্রসেসিং
  2. খ) প্রোগ্রামিং
  3. গ) ডাটাবেস
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ডাটাবেস
উত্তর
সঠিক উত্তর:
গ) ডাটাবেস
ব্যাখ্যা
ডেটাবেজ হলো কম্পিউটার ভিত্তিক উপাত্ত ব্যবস্থাপনার একটি উপায় বা পন্থা৷ এর সাহায্যে বিপুল পরিমাণ তথ্য বা উপাত্ত সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার বা ব্যবহার করা যায়।
প্রচলিত কিছু ডেটাবেজ প্রোগ্রাম হলোঃ এমএস একসেস, ফক্সপ্রো, ডিবেইজ, ফক্সবেইজ, ওরাকল, প্যারাডক্স, ফোর্থ ডাইমেনশন ইত্যাদি।
(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নবম-দশম শ্রেণী)
৩৯.
বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
  1. ক) মায়োসিন যুগের
  2. খ) প্লাইস্টোসিন যুগের
  3. গ) টারশিয়ারী যুগের
  4. ঘ) ডেবোনিয়াস যুগের
সঠিক উত্তর:
গ) টারশিয়ারী যুগের
উত্তর
সঠিক উত্তর:
গ) টারশিয়ারী যুগের
ব্যাখ্যা
বাংলাদেশের বেশিরভাগ অংশ পলি মাটি দ্বারা গঠিত। তবে এর পূর্ব দিক (কুমিল্লা, সিলেট, চট্রগ্রাম) বৃহত্তর বেঙ্গল বেসিনে অবস্থিত। বৃহত্তর বেঙ্গল বেসিন টারশিয়ারি যুগের পাহাড় দিয়ে গঠিত।
প্লাইস্টোসিনকালের সোপানের অন্তর্ভুক্ত মধুপুর ভাওয়ালের গড় এবং বরেন্দ্রভূমি।
উৎসঃ ভূ-প্রকৃতি - বাংলাপিডিয়া এবং ৯ - ১০ম শ্রেণি (ভূগোল ও পরিবেশ)
৪০.
কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা-
  1. ক) হায়াত মাহমুদ
  2. খ) বাহরাম খান
  3. গ) আলাওল
  4. ঘ) শেরবাজ
সঠিক উত্তর:
ঘ) শেরবাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেরবাজ
ব্যাখ্যা

মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য। ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়। যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে। তাই আরবি-ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।

জঙ্গনামা শ্রেণীর কাব্যধারার উল্লেখযোগ্য কবি ও কাব্যের নাম হলো:
- শেখ ফয়জুল্লাহ (ষোল’শ শতক, জয়নবের চৌতিশা),
- দৌলত উজির বাহরাম খান (ষোল’শ শতক, জঙ্গনামা),
- মুহম্মদ খান (সতের’শ শতক, মকতুল হোসেন),
- শেরবাজ (আঠার’শ শতক, কাশিমের লড়াই ও ফাতিমার সুরতনামা),
- হেয়াত মামুদ (আঠার’শ শতক, জারি-জঙ্গনামা),
- জাফর (আঠার’শ শতক, শহীদ-ই-কারবালা ও সখিনার বিলাপ),
হামিদ (আঠার’শ শতক, সংগ্রাম হুসেন),
- ফকির গরিবুল্লাহ (আঠার’শ শতক, জঙ্গনামা ও সোনাভান)।
উৎসঃ বাংলাপিডিয়া

৪১.
বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৮৩৯ সালে
  2. খ) ১৭৮০ সালে
  3. গ) ১৮৩৩ সালে
  4. ঘ) ১৮২৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৮২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮২৯ সালে
ব্যাখ্যা

রামমােহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ খ্রিষ্টাব্দের ১০ই মে প্রকাশিত হয় সাপ্তাহিক ‘বঙ্গদূত'।
পত্রিকাটি সংস্কারবাদী প্রগতিমুখী চিন্তায় পরিচালিত হতাে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৪২.
‘সুনন্দ’ কার ছদ্মনাম?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) রাজশেখর বসু
  3. গ) বঙ্কিমচন্দ্র
  4. ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা

গঙ্গোপাধ্যায়, নারায়ণ (১৯১৮-১৯৭০) প্রাবন্ধিক, সাহিত্যিক। প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়, ‘নারায়ণ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
জীবনের শেষ সময়ে তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় ‘সুনন্দ’ ছদ্মনামে লিখতেন।
উৎসঃ বাংলাপিডিয়া

৪৩.
ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
  1. ক) বাক্যতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) শব্দতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) অর্থতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্থতত্ত্ব
ব্যাখ্যা

ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব।
অর্থতত্ত্বের (Semantics) আলোচ্য বিষয়ঃ
- শব্দের অর্থবিচার (সমার্থক, বিপরীতার্থক শব্দ),
- বাক্যের অর্থবিচার,
- অর্থের বিভিন্ন প্রকারভেদ (মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ),
- পারিভাষিক শব্দ ইত্যাদি।

৪৪.
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে -
  1. ক) একটি প্লাবনভূমি
  2. খ) একটি খেলার মাঠ
  3. গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
  4. ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
সঠিক উত্তর:
গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ব্যাখ্যা

সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
উৎসঃ বাংলাপিডিয়া

৪৫.
প্রসূন-এর প্রতিশব্দ হলো-
  1. ক) ভ্রমর
  2. খ) পল্লী
  3. গ) ফল
  4. ঘ) পুষ্প
সঠিক উত্তর:
ঘ) পুষ্প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুষ্প
ব্যাখ্যা
ভ্রমরের সমর্থক হল মধুকর, মধুপ, অলি, ভুঙ্গ, মধুলেহ, মৌমাছি, ভোমরা , শিলীমুখ ইত্যাদি।
ফুল এর সমার্থক শব্দ - কুসুম, পুষ্প, প্রসূন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

ফুল - কুসুম, পুষ্প, প্রসূন
উৎসঃ বাংলা একাডেমি অভিধান
৪৬.
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
  1. ক) সমাজ
  2. খ) পানি
  3. গ) নদী
  4. ঘ) মিছিল
সঠিক উত্তর:
গ) নদী
উত্তর
সঠিক উত্তর:
গ) নদী
ব্যাখ্যা
যে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বােঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন- মানুষ, পাখি, নদী, পর্বত ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৪৭.
ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোনটি?
  1. ক) কাহিনীর সরলতা ও জটিলতায়
  2. খ) দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
  3. গ) জীবনানুভূতির গভীরতায়
  4. ঘ) ভাষার প্রকারভেদে
সঠিক উত্তর:
গ) জীবনানুভূতির গভীরতায়
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানুভূতির গভীরতায়
ব্যাখ্যা

‘ট্র্যাজেডি’ হচ্ছে শোকাবহ বা দুঃখজনক অবস্থা বা ঘটনা সংবলিত রচনা বা বিয়োগান্ত নাটকাদি।
‘কমেডি’ হচ্ছে হাস্য-রসাত্মক ঘটনা সংবলিত রচনা বা নাটক এবং ‘ফার্স’ হচ্ছে প্রসহসনমূল রচনা।
সুতরাং ট্রাজেডি, কমেডি ও ফার্সের মধ্যে মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়।

৪৮.
‘প্রভাত-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ-চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
  1. ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. খ) কালি প্রসন্ন সিংহ
  3. গ) কালীপ্রসন্ন ঘোষ
  4. ঘ) এস ওয়াজেদ আলী
সঠিক উত্তর:
গ) কালীপ্রসন্ন ঘোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) কালীপ্রসন্ন ঘোষ
ব্যাখ্যা
কালীপ্রসন্ন দর্শন ও সমাজ সম্পর্কে অনেক মূল্যবান প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন।
প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য: প্রভাত-চিন্তা (১৮৭৭), নিভৃত-চিন্তা (১৮৮৩), নারীজাতিবিষয়ক প্রস্তাব (১৮৯৬) ও নিশীথ-চিন্তা (১৮৯৬)।
Source: বাংলাপিডিয়া
৪৯.
“ইচ্ছা” বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন-
  1. ক) ইচ্ছুক
  2. খ) ইচ্ছাময়
  3. গ) ঐচ্ছিক
  4. ঘ) অনিচ্ছা
সঠিক উত্তর:
গ) ঐচ্ছিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ঐচ্ছিক
ব্যাখ্যা

• ইচ্ছা (বিশেষ্য পদ),
অর্থ:
- অভিলাষ; স্পৃহা; বাসনা।
- রুচি; প্রবৃত্তি (খাওয়ার ইচ্ছা নাই)।
- অভিপ্রায় (খোদার ইচ্ছায় সব হয়)।

অন্যদিকে,
• ইচ্ছুক (বিশেষণ পদ),
অর্থ:
- অভিলাষী;
- বাসনাযুক্ত
- রাজি;
- সম্মত।

• ঐচ্ছিক ( বিশেষণ পদ),
অর্থ:
- ইচ্ছানুরূপ,
- ইচ্ছানুযায়ী,
- ইচ্ছাধীন।

- ঐচ্ছিক এবং ইচ্ছুক দুটিই বিশেষণ পদ।
- কিন্তু এখানে ইচ্ছা- কোন ব্যক্তিকে নির্দেশ করছে না, বরং একটি বিমূর্ত ধারণা প্রকাশ করছে। তাই এর বিশেষণ হিসেবেও এমন শব্দ চয়ন করা উচিত যেটা কোন ব্যক্তিকে নির্দেশ না করে একটি বিমূর্ত ধারণাকে প্রকাশ করবে।

• ইচ্ছুক - সাধারণত ব্যক্তিকেই নির্দেশ করে।
• ঐচ্ছিক - বিমূর্ত ধারণা প্রকাশ করে।

সুতরাং, ‘ইচ্ছা’ শব্দের সর্বাধিক গ্রহণযোগ্য বিশেষণর পদ হচ্ছে- ঐচ্ছিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।ন

৫০.
শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ এক বিন্দু দিলে শিশির - এ অংশটুকুর প্রতিপাদ্য হলো-
  1. ক) প্রত্যুতপ্রকার
  2. খ) প্রতিদান
  3. গ) অকৃতজ্ঞতা
  4. ঘ) অসহিষ্ণুতা
সঠিক উত্তর:
গ) অকৃতজ্ঞতা
উত্তর
সঠিক উত্তর:
গ) অকৃতজ্ঞতা
ব্যাখ্যা
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির। এ বাক্যের মূলভাব হলো এ জগতে এমন কিছু লোক আছে যারা উপকারীর উপকার স্বীকার করে না। বরং তারা সমান্য উপকার করতে পারলেই উপকৃত ব্যক্তির কাছে তার উপকারের কথাটি প্রচার করে বেড়ায়।
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ, পৃষ্ঠা নংঃ ৯১৫
৫১.
শশাঙ্ক শব্দের অর্থ কি?
  1. ক) খরগোশ
  2. খ) সমুদ্র
  3. গ) চন্দ্র
  4. ঘ) কপাল
সঠিক উত্তর:
গ) চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্র
ব্যাখ্যা
চন্দ্র শব্দের সমার্থক শব্দ - চাঁদ, সুধাংশু, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, মৃগাঙ্ক, নিশাকর, সোম, শীতাংশু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৫২.
বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
  1. ক) আলালের ঘরের দুলাল
  2. খ) দুর্গেশনন্দিনী
  3. গ) বিষাদ সিন্ধু
  4. ঘ) বাঁধন হারা
সঠিক উত্তর:
খ) দুর্গেশনন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
খ) দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়।
• তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
• তাঁকে 'বাংলার স্কট' বলা হয়।
• 'কমলাকান্ত' ছিল তার ছদ্মনাম।
• 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
• এটি বাংলায় রচিত তাঁর প্রথম উপন্যাস।
• 'কৃষ্ণকান্তের উইল' তাঁর সামাজিক উপন্যাস।
• এটি তাঁর সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত।
• রোহিনী, ভ্রমর ও গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে এই উপন্যাসে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৫৩.
“ক্ষুধিত পাষাণ” কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) দ্বন্দ্ব
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা

ক্ষুধিত যে পাষাণ = ক্ষুধিতপাষাণ, এটি একটি কর্মধারয় সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

৫৪.
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি ?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
খ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০টি
ব্যাখ্যা

• বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি।
• এরমধ্যে পূর্ণমাত্রা বর্ণ ৩২টি এবং অর্ধমাত্রার ৮টি।
• অর্থাৎ মোট মাত্রাযুক্ত বর্ণ ৪০টি।
• অপরদিকে, মাত্রাহীন ১০টি।
• মাত্রাহীন ১০ টি বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ ৬টি এবং স্বরবর্ণ ৪টি।
• মাত্রাযুক্ত স্বরবর্ণ ১১ - ৪ = ৭টি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৫৫.
“নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?
  1. ক) আবুল ফজল
  2. খ) হুমায়ুন কবীর
  3. গ) আবুল হুসেন
  4. ঘ) কাজী আব্দুল ওদুদ
সঠিক উত্তর:
খ) হুমায়ুন কবীর
উত্তর
সঠিক উত্তর:
খ) হুমায়ুন কবীর
ব্যাখ্যা

• হুমায়ুন কবির রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন।
• ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয়।
• একই বছর 'Men and Rivers' নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়।
• এ উপন্যাসে তিনি পদ্মা নদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন।
• ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- স্বপ্নসাধ,
- সাথী ও
- অষ্টাদশী।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৬.
“যা বলা হয়নি” -এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অউক্ত
  2. খ) অব্যক্ত
  3. গ) অনুক্ত
  4. ঘ) নিরবক্ত
সঠিক উত্তর:
গ) অনুক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুক্ত
ব্যাখ্যা
যা বলা হয় নি = অনুক্ত;
যা বলার যোগ্য নয় - অকথ্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী
৫৭.
“ধরি মাছ না ছুঁই পানি” - এটি কি?
  1. ক) খনার বচন
  2. খ) প্রবাদ বাক্য
  3. গ) কবিতার চরণ
  4. ঘ) বাগধারা
সঠিক উত্তর:
ঘ) বাগধারা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাগধারা
ব্যাখ্যা
ধরি মাছ না ছুঁই পানি (বিশেষ্য) - গা বাঁচিয়ে উদ্দেশ্য সিদ্ধ করা; কৌশলে কার্যোদ্ধার।
এটি একটি বাগধারা
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান
৫৮.
“মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” - কে লিখেছেন?
  1. ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) অতুল প্রসাদ সেন
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
গ) অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা
অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
তার অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি। তার লেখা গানের সংকলন - কয়েকটি গান ও গীতিপুঞ্জ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫৯.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
  1. ক) বিদ্রোহে বাঙ্গালী
  2. খ) ঘরে-বাইরে
  3. গ) রাজা
  4. ঘ) ডাকঘর
অনির্ধারিত
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬০.
“ইঁদুর কপালে” -এর বিপরীত বাগধারা কোনটি?
  1. ক) অদৃষ্টের পরিহাস
  2. খ) একাদশে বৃহস্পতি
  3. গ) অন্ধকার দেখা
  4. ঘ) কেউকেটা
সঠিক উত্তর:
খ) একাদশে বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
খ) একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা
ইঁদুর কপালে - মন্দভাগ্য,
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়;
কেউকাটা - সামান্য;
অন্ধকার দেখা - বিপদে দিশেহারা হওয়া।
উৎসঃভাষা-শিক্ষা--ড.হায়াৎ মামুদ
৬১.
অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯
  2. খ) ২৬ ডিসেম্বর ১৯৭৯
  3. গ) ১ জানুয়ারি ১৯৮০
  4. ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৮০
সঠিক উত্তর:
ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯
ব্যাখ্যা
কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে স্থাপিত অপরাজেয় বাংলা ভাস্কর্য।
এটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়।
এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
অপরাজেয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে ছাত্রসমাজের ভূমিকার পটভূমিতে নির্মিত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
৬২.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীর প্রতীক” উপাধি লাভ করে কতজন?
  1. ক) ৭ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ১৭৫ জন
  4. ঘ) ৪২৬ জন
সঠিক উত্তর:
ঘ) ৪২৬ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪২৬ জন
ব্যাখ্যা

১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা-
১. বীরশ্রেষ্ঠ ৭ জন (মর্যাদা অনুসারে প্রথম বীরত্বসূচক খেতাব),
২. বীর উত্তম ৬৮ জন (মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব),
৩. বীর বিক্রম ১৭৫ জন (মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব) এবং
৪. বীর প্রতীক ৪২৬ জন (মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব)।
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।
উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় তথ্য বাতায়ন।

৬৩.
বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) অষ্টম শতাব্দী
  2. খ) দশম শতাব্দী
  3. গ) দ্বাদশ শতাব্দী
  4. ঘ) ত্রয়োদশ শতাব্দী
সঠিক উত্তর:
ঘ) ত্রয়োদশ শতাব্দী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ত্রয়োদশ শতাব্দী
ব্যাখ্যা

- বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ-বিন-বখতিয়ার খলজি।
- বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার বয়োঃবৃদ্ধ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন।

তিনি অশ্ব বিক্রেতার বেশে ১৭/১৮ জন অশ্বারোহীসহ লক্ষণ সেনের রাজধানী নদীয়ায় প্রবেশ করে অতর্কিত আক্রমণ করেন। এই আক্রমণে লক্ষণ সেন পালিয়ে পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নেন।

লক্ষণ সেন পলায়ন করলে বখতিয়ার খলজি বিনা বাধায় নদীয়া দখল করেন এবং গৌড়ের নাম পরিবর্তন করে লক্ষণাবতী রাখেন। তাঁর প্রচেষ্টার ফলেই এদেশে প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়।

[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]

৬৪.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
  1. ক) অধ্যাপক ইউসুফ আলী
  2. খ) কামরুজ্জামান
  3. গ) তাজউদ্দীন আহমেদ
  4. ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।
এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ-বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৬৫.
আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
  1. ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  2. খ) ১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন
  3. গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
  4. ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা

শহীদ আসাদ দিবস ২০ জানুয়ারি।
১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ পুলিশের গুলিতে নিহত হন।
পরবর্তীতে আসাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোহাম্মদপুরে 'আইয়ুব গেট' এর নাম পরিবর্তন করে 'আসাদ গেট' নামকরণ করা হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৬৬.
বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর যা ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ সালে মংলা বন্দর প্রতিষ্ঠিত হয়।
তৃতীয় সমুদ্র বন্দর হলো পায়রা সমুদ্র বন্দর।
(সূত্র: নৌপরিবহণ মন্ত্রণালয়)
৬৭.
কয়জন বিচারপতি নিয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়?
  1. ক) ৫ জন
  2. খ) ৬ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
খ) ৬ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ জন
ব্যাখ্যা

সুপ্রিমকোর্টের দুটি বিভাগের একটি হলো আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বর্তমান বিচারপতির সংখ্যা ৬ জন।
তারা হলেন:
- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (প্রধান বিচারপতি)
- বিচারপতি মোহাম্মদ ইম্মান আলী
- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক
- বিচারপতি আবু বকর সিদ্দিক
- বিচারপতি মো. নুরুজ্জামান
- বিচারপতি ওবায়দুল হাসান।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরগ্রহণের সময়সীমা ৬৭ বছর।

সূত্রঃ সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।

৬৮.
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে?
  1. ক) ৩০%
  2. খ) ৬০%
  3. গ) ৪০%
  4. ঘ) ৩৯%
সঠিক উত্তর:
খ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০%
ব্যাখ্যা

নতুন সরকারী নীতিমালা অনুযায়ী দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে ৬০ ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
Source: dhakatribune.com
উল্লেখ্য যে, প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০% নারী কোটার বিষয়টিও এই নীতিমালারই অংশ।

৬৯.
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) স্পীকার
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) চীফ হুইপ
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
৭১ নং অনুচ্ছেদে দ্বৈত সদস্যতায় বাধা, ৭৩ নং অনুচ্ছেদে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী এবং ৭৫ নং অনুচ্ছেদে কার্যপ্রণালি বিধি, কোরাম প্রভৃতি বিষয়ে বর্ণনা করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৭০.
“ভিক্টোরিয়া ক্রস” কোন দেশের সর্বোচ্চ খেতাব?
  1. ক) কানাডা
  2. খ) ব্রিটেন
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ফিজি
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
ব্যাখ্যা
Victoria Cross, the highest decoration for valour in the British armed forces, awarded for extreme bravery in the face of the enemy.
Source: Britannica
৭১.
IMF -এর পূর্ণরূপ কি?
  1. ক) International Muslim Federation
  2. খ) International Monetary Fund
  3. গ) International Monetary Foundation
  4. ঘ) Islamic Monetary Fund
সঠিক উত্তর:
খ) International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
খ) International Monetary Fund
ব্যাখ্যা
IMF - International Monetary Fund.
৭২.
ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে?
  1. ক) ১৯৯৭
  2. খ) ১৯৯৮
  3. গ) ২০০০
  4. ঘ) ১৯৯৯
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৯
ব্যাখ্যা
ইউরো মুদ্রা বিশ্বের দ্বিতীয় বহুল ব্যবহৃত মুদ্রা।
বর্তমানে ইইউ'র ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। ১৯৯২ সালে ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ১৯৯৯ সালের ১ জানুয়ারী থেকে ইউরো মুদ্রা চালু হয়।
(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
৭৩.
সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিতের হার কোন দেশে?
  1. ক) ভারতে
  2. খ) পাকিস্তানে
  3. গ) শ্রীলংকায়
  4. ঘ) নেপালে
সঠিক উত্তর:
গ) শ্রীলংকায়
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকায়
ব্যাখ্যা

World Population Review 2020 অনুসারে শিক্ষিতের হারঃ
মালদ্বীপ - ৯৯.৩০%,
শ্রীলঙ্কা - ৯২.৬০%,
ভারত- ৭১.২০%,
নেপাল - ৬৩.৯০%,
বাংলাদেশ - ৬১.৫০%,
পাকিস্তান ৫৭.৯০%।

অপশনে মালদ্বীপ না থাকায় সঠিক উত্তর হবে শ্রীলংকা।

৭৪.
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
  1. ক) ৩০তম
  2. খ) ৩২তম
  3. গ) ৩৪তম
  4. ঘ) ৩৬তম
সঠিক উত্তর:
খ) ৩২তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২তম
ব্যাখ্যা

প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
- আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে ১৯৪৯ সালে। এর বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
- উল্লেখ্য যে, বাংলাদেশ কমনওয়েলথের ৩২-তম সদস্য
(তবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসেবে যোগ দেয়। বাংলাদেশ যোগদানের পূর্বে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সদস্যপদ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ ৩২-তম সদস্যপদ লাভ করে।)
উৎসঃ কমনওয়েলথ ওয়েবসাইট।

April 18, 1972 COMMONWEALTH MEMBERSHIP FOR BANGLADESH Bangladesh is today admitted to the Commonwealth as its 32nd member. The announcement of the membership is made by the Commonwealth Secretary General Arnold Smith. Bangladesh Foreign Minister Abdus Samad Azad welcomes the announcement and says that the decision of the Commonwealth is an acceptance of the reality of Bangladesh by the world's first community of nations. He further says that Bangladesh will maintain good and friendly relations with all members of the Commonwealth of Nations on the basis of mutual respect of sovereignty, equality and fraternity.
SOURCES: April 19, 1972 issues of Bangladesh Observer, Dainik Bangla and Ittefaq (Published by Daily Star)
News Link

উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে এটা বলা যায় -
- বাংলাদেশ কমনওয়েলথে "৩৪তম দেশ হিসেবে" "৩২তম সদস্য" হয়ে যোগদান করেছিল।
- তবে, অপশনে ৩২ না থাকলে ৩৪ উত্তর করা যায়। এর আগে চাকরির পরীক্ষায় ৩৪ ছাড়াই এই প্রশ্ন এসেছে।
- আবার, যদি প্রশ্ন হয় যে "বাংলাদেশ কমনওয়েলথে যোগ দেওয়া কততম দেশ?"; তাহলে উত্তর নির্দ্ধিধায় ৩৪-তম হবে।

৭৫.
২০১০ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) নয়াদিল্লী (ভারত)
  2. খ) বেইজিং (চীন)
  3. গ) মেলবার্ন (অস্ট্রেলিয়া)
  4. ঘ) টোকিও (জাপান)
সঠিক উত্তর:
ক) নয়াদিল্লী (ভারত)
উত্তর
সঠিক উত্তর:
ক) নয়াদিল্লী (ভারত)
ব্যাখ্যা
২০১০ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লীতে।
২০২২ সালে কমনওয়েলথ গেমসের পরবর্তি আসর অনুষ্ঠিত হবে বারমিংহাম, ইংল্যান্ডে।
Source:commonwealthgames.com.au
৭৬.
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ক) পক প্রণালী
  2. খ) জিব্রাল্টার প্রণালী
  3. গ) ফ্লোরিডা প্রণালী
  4. ঘ) বেরিং প্রণালী
সঠিক উত্তর:
ঘ) বেরিং প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেরিং প্রণালী
ব্যাখ্যা

বেরিং প্রণালী আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে এবং এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
প্রণালীটি ৩০ থেকে ৫০ মিটার গভীর এবং সংকীর্ণতম অংশটি প্রায় ৫৩ মাইল (৮৫ কিমি) প্রশস্ত।
সূত্র- ব্রিটানিকা।

৭৭.
পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) জাপান
  3. গ) স্পেন
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা

বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ু বা Life expectancy at birt:
হংকং এবং সান মারিনো - ৮৫ বছর।
জাপান, ম্যাকাও, সুইজারল্যান্ড - ৮৪ বছর।

উৎসঃ বিশ্বব্যাংক

প্রশ্নের অপশন থেকে আমরা 'জাপান'-কে উত্তর হিসেবে বিবচেনা করছি।

৭৮.
জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৪৯
  4. ঘ) ১৯৫০
সঠিক উত্তর:
গ) ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৯
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

⇒ মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উল্লেখ্য,
• কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন:
- ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়।
- এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল: ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল: ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.
৭৯.
বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
  1. ক) বিটিটিবি
  2. খ) বিটিসিসি
  3. গ) বিটিসিএল
  4. ঘ) বিটিআরসি
সঠিক উত্তর:
গ) বিটিসিএল
উত্তর
সঠিক উত্তর:
গ) বিটিসিএল
ব্যাখ্যা
Bangladesh telegraph and telephone board(BTTB) converted into Bangladesh Telecommunications Company Limited (BTCL) with 100% shares owned by Government and The Submarine Cable Project transformed into Bangladesh Submarine Cable Company Limited (BSCCL).
Source: btrc.gov.bd
৮০.
বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ১টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
ঘ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান বাংলা এবং ইংরেজি এই দুটি ভাষায় রচিত।