পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam 5: Topic: (Part I) c. The Khulafa Rashidun (the pious caliphs) 632-661 A.C: Hazrat Uthman-charges and civil disturbances; Hazart Ali- civil war, forces of disintegration and the end of the pious caliphate; the salient features of administration under the pious caliphs. Source: Class – 03, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
কত সালে কাবা গৃহ সম্প্রসারণের কাজ শেষ হয়?
  1. ৬৪৪ সালে
  2. ৬৪৫ সালে
  3. ৬৪৬ সালে
  4. ৬৪৭ সালে
ব্যাখ্যা

⇒ ওমর (রা.) এর সময় কাবা গৃহ সম্প্রসারণের কাজ শুরু হয়।
​- কিন্তু তিনি শেষ করে যেতে পারেন নি।
​- ওসমান (রা.) এর সময় ৬৪৭ সালে কাবা গৃহ সম্প্রসারণের কাজ শেষ হয়।

.
হযরত উসমান (রা.) কত সালে জন্মগ্রহণ করেন?
  1. আমুনানিক ৫৭০ সালে
  2. আমুনানিক ৫৭৩ সালে
  3. আমুনানিক ৫৭৬ সালে
  4. খ ও গ দুটোই সঠিক
ব্যাখ্যা

⇒হযরত উসমান (রা.) আনুমানিক ৫৭৩ বা ৫৭৬ খ্রিস্টাব্দে কুরাইশ বংশের অন্যতম শাখা উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। 
​-তিনি ৩৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।
​- ৬৫৬ সালে বিদ্রোহীদের হাতে ৮২ বছর বয়সে শাহাদাত বরণ করেন।

.
গনি শব্দের অর্থ কী?
  1. দানশীল
  2. বিশ্বাসী
  3. ধনী
  4. দয়ালু
ব্যাখ্যা

⇒হযরত উসমান (রা.) কুরাইশ বংশের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন জন্য তাকে ‘গণি’ (সম্পদশালী বা ধনী) উপাধি দেয়া হয়।
-তিনি তার সম্পদ অকাতরে ইসলামের জন্য ব্যয় করেছেন।

.
ওসমান (রা.)কে যুন্নুরাইন বলা হয় কেন?
  1. দানশীলতার জন্য
  2. শিক্ষিত হওয়ার জন্য
  3. উদারতার জন্য
  4. মহানবী (স.) এর দুই মেয়েকে বিয়ে করার জন্য
ব্যাখ্যা

⇒ওসমান (রা.) রাসূল (সা.) এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর অন্যজনকে বিয়ে করেন। 
​-তাই তাঁকে বলা হয় ‘যুন্নুরাইন’ বা দুই-নূরের/ দুই জ্যোতির অধিকারী। 

.
কোন খলিফা অন্যতম ওহী লেখক ছিলেন?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত উমর (রা.)
  3. হযরত উসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒দীর্ঘ ২৩ বছরে মহানবী (স.) এর উপর বিভিন্ন প্রয়োজনে ওহি নাজিল হয়। 
​-যা তার কাছের মানুষজন লিখে রাখতেন। 
​-তাদের মধ্যে অন্যতম ওহী লেখক ছিলেন হযরত উসমান (রা.),যায়েদ বিন সাবিত (রা.),আয়েশা (রা.)।
​- চার খলিফার মধ্যে অন্যতম ওহী লেখক ছিলেন হযরত উসমান (রা.)

.
Who said, The murder of Othman was a signal for civil war’?
  1. Joseph Hell
  2. P.K Hitti
  3. Nelson
  4. Amir Ali
ব্যাখ্যা

⇒হযরত উসমান (রা.) হত্যাকে নিয়ে বিশিষ্ঠ ঐতিহাসিক জোসেপ হেল বলেন, “The muder of Othman was a signal for civil war”.

.
জামিউল কুরআন বলা হয় কাকে?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত উমর (রা.)
  3. হযরত উসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒ হযরত ওমর (রা.)এর খিলাফত কালে ইসলাম বিভিন্ন অনারব অঞ্চলে ছড়িয়ে পড়লে  ওসমান (রা.) এর সময় কুরআনের উচ্চারণের তারতম্য দেখা দেয়। 
​-মূল কুরআনের পাঠ ও বিভ্রান্তি দূর করতে তিনি ৬৫১ খ্রি. যায়েদ বিন-সাবিত (রা.)এর নেতৃত্বে কুরআনের মূল পান্ডুলিপি রাসূল (সা.) এর অন্যতম স্ত্রী ও হযরত উমর (রা.) এর কন্যা বিবি হাফসার নিকট থেকে গ্রহণ করে কয়েকটি অনুলিপি করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে আগের সব গুলো পুড়িয়ে ফেলেন। 
​-এই জন্য তাকে ‘জামিউল কুরআন’ উপাধি দেওয়া হয়।

.
ওসমান (রা.)অসামঞ্জস্যহীন কুরআনের কপি পুড়িয়ে ফেলেন বা 'জামিউল কুরআন' বলা হয় কেন ?
  1. কুরআনের আবৃত্তি নিয়ে দ্বন্দ্ব দূর করতে
  2. মুহাম্মদ(সা.) এর নির্দেশনায়
  3. মূল কুরআনের পাঠ ও বিভ্রান্তি দূর করতে
  4. কুরআনের শিক্ষা দান করতে
ব্যাখ্যা

⇒হযরত ওমর (রা.)এর খিলাফত কালে ইসলাম বিভিন্ন অনারব অঞ্চলে ছড়িয়ে পড়লেহযরত উসমান (রা.) এর সময় কুরআনের উচ্চারণের তারতম্য দেখা দেয়। 
​-মূল কুরআনের পাঠ ও বিভ্রান্তি দূর করতে তিনি ৬৫১ খ্রি. যায়েদ বিন-সাবিত (রা.)এর নেতৃত্বে কুরআনের মূল পান্ডুলিপি রাসূল (সা.) এর অন্যতম স্ত্রী ও হযরত উমর (রা.) এর কন্যা বিবি হাফসার নিকট থেকে গ্রহণ করে কয়েকটি অনুলিপি করে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে আগের সব গুলো পুড়িয়ে ফেলেন। 
​-এই জন্য তাকে ‘জামিউল কুরআন’ উপাধি দেওয়া হয়।

.
হযরত উসমান (রা.) এর বিরুদ্ধে আনীত অভিযোগ নয় কোনটি?
  1. স্বজনপ্রীতি
  2. বিলাসিতা
  3. কুরআন শরীফ দগ্ধীভূতকরণ
  4. ভাতা বন্ধ করা
ব্যাখ্যা

⇒ হযরত উসমান (রা.) এর বিরুদ্ধে স্বজনপ্রীতি, কুরআন শরীফ দগ্ধীভূতকরণ,আদুল্লাহ ইবনে মাসুদ ও হযরত উবাই (রা.)এর ভাতা বন্ধ করা, বায়তুল মালের অর্থ আত্মসাৎকরণের, রাষ্ট্রীয় চারণভূমি ব্যবহার,আবু জার আল গিফারীকে নির্বাসনের মত গুরুত্বর অভিযোগ আনা হয়। 
​- যার সব গুলোই ছিল ভিত্তিহীন।

১০.
কে সমাজতান্ত্রিক মতবাদ প্রচার করেছিলেন?
  1. আবু জার আল-গিফারি
  2. আবু মুসা আশয়ারী
  3. সাদ বিন আবিওয়াক্কাস
  4. আমর ইবনে আস
ব্যাখ্যা

⇒আবু জার আল গিফারী একটি গোঁড়া সমাজতান্ত্রিক মতবাদ প্রচার করছিলেন।
​- তিনি মনে করতেন ইসলামে সম্পদ সঞ্চয় করা জায়েজ নাই। 
​-এ জন্য মুয়াবিয়া (রা.) ভীত হয়ে কৌশলে তাকে সিরিয়া হতে মদীনায় পাঠিয়ে দেন। 
​-হযরত উসমান (রা.) ও তাকে কিছুদিনের জন্য তাকে ‘রাবাবা’ নামক পাঠিয়ে দেন। 
​-সেখানেই তিনি স্বাভাবিক মৃত্যবরণ করেন।

১১.
ওসমান (রা.) কে হত্যার প্রধান কারণ কি?
  1. উমাইয়া ও হাশেমী দ্বন্দ্ব
  2. ইবনে সাবার অপপ্রচার
  3. মারওয়ানের ধ্বংসাত্মক নীতি
  4. স্বজনপ্রীতি
ব্যাখ্যা

⇒উমাইয়া ও হাশেমী দ্বন্দ্ব, ইবনে সাবার অপপ্রচার, আনসার-মুহাজির দ্বন্দ, চাচাতো ভাই ও জামাতা মারওয়ানের ধ্বংসাত্মক নীতি।
​- বিভিন্ন কারণে ৬৫৬ খ্রি. ১৭ ই জুন (১৮ ই জিলহজ্ব ৩৫ হিজরী) ৮২ বছরের বৃদ্ধ খলিফাকে পবিত্র কুরআন পাঠরত অবস্থায় বিদ্রোহীরা নিমর্মভাবে হত্যা করে। 
​-তাকে হত্যার প্রধান কারণ ছিল চাচাতো ভাই ও জামাতা মারওয়ানের ধ্বংসাত্মক নীতি।

১২.
‘যুন্নুরাইন’ অর্থ কি?
  1. দুই নারীর অধিকারী
  2. দুই পত্নির অধিকারী
  3. সম্পদের অধিকারী
  4. দুই জ্যোতির অধিকারী
ব্যাখ্যা

⇒তিনি রাসূল (সা.) এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর অন্যজনকে বিয়ে করেন। 
​-তাই তাঁকে বলা হয় ‘যুন্নুরাইন’ বা দুই-নূরের বা দুই জ্যোতির অধিকারী। 

১৩.
ওসমান (রা.) রাসূল (সা.) এর কোন দুই মেয়েকে বিয়ে করেছিলেন?
  1. রুকাইয়া ও উম্মে কুলসুমকে
  2. ফাতেমা ও যয়নবকে
  3. রুকাইয়া ও ফাতেমাকে
  4. উম্মে কুলসুম ও ফাতেমাকে
ব্যাখ্যা

⇒তিনি রাসূল (সা.) এর চার কন্যার মধ্যে দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর অন্যজনকে বিয়ে করেন। 
​-তাই তাঁকে বলা হয় ‘যুন্নুরাইন’ বা দুই-নূরের অধিকারী। 
​- তাকে নিয়ে রাসূল (স.) বলেছেন," আমার যদি  আমার আরও কোন মেয়ে থাকতো তাকেও আমি ওসমানের সাথে বিয়ে দিতাম।
​- এ থেকে ওসমান (রা.) এরপ্রতি মহানবী (স.) এর ভালোবাসার নিদর্শন পাওয়া যায়।

১৪.
মৃত্যুর সময় ওসমান (রা.)এর পাশে কোন স্ত্রী ছিলেন?
  1. রুকাইয়া
  2. উম্মে কুলসুম
  3. যয়নব
  4. নায়লা
ব্যাখ্যা

⇒৬৫৬ খ্রি. ১৭ ই জুন (১৮ ই জিলহজ্ব ৩৫ হিজরী) ৮২ বছরের বৃদ্ধ খলিফাকে পবিত্র কুরআন পাঠরত অবস্থায় বিদ্রোহীরা নিমর্মভাবে হত্যা করে। 
​-তার স্ত্রী নায়লা তাদের বাধা দিতে এগিয়ে এলে তাঁর হাতের তিনটি আঙ্গুল কেটে যায়। 

১৫.
কোন খলিফার শাহাদাত বরণের মধ্য দিয়ে ইসলামের ইতিহাসে গৃহযুদ্ধের সূচনা ঘটে?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত ওমর (রা.)
  3. হযরত ওসমান (রা.)
  4. হযরত আলী (রা)
ব্যাখ্যা

⇒৬৫৬ খ্রি. ১৭ ই জুন (১৮ ই জিলহজ্ব ৩৫ হিজরী) ৮২ বছরের বৃদ্ধ খলিফাকে পবিত্র কুরআন পাঠরত অবস্থায় বিদ্রোহীরা নিমর্মভাবে হত্যা করে। 
​-হযরত উসমান (রা.) এর হত্যাকান্ডের মধ্য দিয়ে ইসলামে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। 
​- এর পরই মুসলমানরা নিজেদের বিরুদ্ধে উষ্ট্রের যুদ্ধ((৬৫৬),সিফফিনের যুদ্ধে(৬৫৭) জড়িয়ে পরে।

১৬.
খুলাফায়ে রাশিদীনের শাসনকাল কত বছর ছিল ?
  1. ২০ বছর
  2. ৩০ বছর
  3. ৪০ বছর
  4. ৫০ বছর
ব্যাখ্যা

⇒প্রধান চারজন খলীফা হলেন- হযরত আবু বকর (রা.)(৬৩২-৬৩৪), হযরত উমর (রা.)৬৩৪-৬৪৪), হযরত উসমান (রা.)(৬৪৪-৬৫৬), হযরত আলী (রা.)(৬৫৬-৬৬১)। 
​-এই চারজনই ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশিদীন নামে পরিচিত। 
​-খুলাফায়ে রাশিদীনের সময়কাল ছিল ৬৩২-৬৬১ খ্রি. পর্যন্ত 
​-যা ৩০ বছর দীর্ঘ ছিল।

১৭.
আসাদুল্লাহ শব্দের অর্থ কি
  1. আল্লাহর তরবারী
  2. আল্লাহর সিংহ
  3. আল্লাহর আর্শিবাদ
  4. আল্লাহর পরিচয়
ব্যাখ্যা

⇒ খাইবার যুদ্ধে(৬২৮) সুরক্ষিত কামুস দুর্গ বিজয়ের সময় এ দুর্গের ফটক আলী (রা.) একাই ভেঙ্গে ফেলেন। 
​- তখন রাসূল (সা.) তাকে ‘আসুদল্লাহ’ বা আল্লাহর সিংহ উপাধি দেন। 
​- বদর যুদ্ধে বীরত্বের জন্য রাসূল (স.) তাকে জুলফিকার তরবারি উপহার দেন।

১৮.
উষ্ট্রের যুদ্ধে মহানবী (সা.) এর কোন স্ত্রী যুদ্ধ করেন?
  1. খাদিজা (রা.)
  2. হাফসা (রা.)
  3. উম্মে সালমা(রা.)
  4. আয়িশা (রা.)
ব্যাখ্যা

⇒ওসমান হত্যাকে কেন্দ্র করে হযরত আলী (রা.) ঘোড়ার পিঠে এবং হযরত আয়িশা (রা.) উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করে ৬৫৬ খ্রি. এ যুদ্ধ সংঘটিত হয়। 
​- এ যুদ্ধের ময়দানে আয়িশা(রা.) এর বাহন উটটি আক্রান্ত হয় বলে, ইতিহাসে এটি উষ্ট্রের যুদ্ধ বা (জঙ্গে জামাল) নামে পরিচিতি লাভ করে। 
​-এই যুদ্ধের মাধ্যমেই ইসলামে গৃহ যুদ্ধের সূত্রপাত হয়। 

১৯.
কোন যুদ্ধে বীরত্বের জন্য আলী (রা.) কে 'জুলফিকার তরবারি' উওহার দেয়?
  1. খাইবার যুদ্ধে 
  2. তাবুক যুদ্ধে 
  3. বদর যুদ্ধে
  4. মুতার যুদ্ধে
ব্যাখ্যা

⇒হযরত আলী রা. ছিলেন অন্যতম বীর যোদ্ধা। 
​- বদর যুদ্ধে(৬২৪) সালে কুরাইশদের ১০০০ সৈন্যের মোকাবেলায় মহানবী (স.) মাত্র ৩১৩ জন মুজহিদ নিয়ে যুদ্ধে অংশ গ্রহন করেন।
-​এ যুদ্ধে আলী (রা.) অভুতপূর্ব বীরত্বের জন্য রাসুল (সা.) তাকে জুলফিকার তরবরি প্রদান করেন।

২০.
হযরত আলী সিফফিনের যুদ্ধে পরাজিত হওয়ার কারন কি ছিল?
  1. শারীরিক দুর্বলতা
  2. যুদ্ধে অনীহা
  3. রাজনৈতিক অদূরদর্শীতা 
  4. অদক্ষতা 
ব্যাখ্যা

⇒ উসমান (রা.) হত্যার বিচার দাবি মুয়াবিয়া (রা.) ও হযরত আলী (রা.) এর মধ্যে ৬৫৭ খ্রি. ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে সিফফিন নামে স্থানে যুদ্ধ সংঘটিত হয়। 
​-যুদ্ধ বন্ধের জন্য মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী দুমাতুল জান্দাল (আজরুহ) নামক স্থানে সালিশে মুসা আল আশ্য়ারীর সরলতা ও আমর ইবন আল-আসের চালাকীর জন্য হযরত আলী (রা.)কে অপসারন করে মুয়াবিয়াকে খলিফা ঘোষনা করে।
​-হযরত আলী সিফফিনের যুদ্ধে রাজনৈতিক অদূরদর্শীতার জন্য পরাজিত হন।

২১.
খুলাফায়ে রাশেদুনের সময় প্রধান বিচারপতিকে কি নামে অবিহিত করা হয়?
  1. কাজী-উল-কুজ্জাত
  2. ওয়ালী
  3. সাহিব-উল-আহদাস
  4. আমিল
ব্যাখ্যা

⇒খুলাফায়ে রাশেদুনের সময় প্রধান বিচারপতিকে কাজী-উল-কুজ্জাত।
​-প্রদেশের প্রধানকে ওয়ালী।
​-জেলার প্রধানকে আমিল ।
​-পুলিশ প্রধানকে সাহিব-উল-আহদাস নামে অবিহিত করা হয়।

২২.
হযরত ওসমান (রা.) সর্ব প্রথম আবিসিনিয়ায় হিজরত করেন কত সালে? (সা.)
  1. ৬১০ সালে
  2. ৬১৩ সালে
  3. ৬১৫ সালে
  4. ৬২২ সালে
ব্যাখ্যা

⇒৬১০ সালে নবুওয়াত পাওয়ার পর ওসমান (রা.) ইসলাম গ্রহন করেন।
​-৬১৩ সালে প্রকাশ্যে ইসলাম পগরচার করলে কুরাইশদের অত্যাচারের বেড়ে যায়।
​-এ জন্য তিনি রাসূল (সা.) এর নির্দেশে তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে ৬১৫ সালে আবিসিনিয়ায় হিজরত করেন।

২৩.
মারওয়ান কে ছিল?
  1. ওসমান (রা.) এর চাচা
  2. ওসমান (রা.) এর চাচাতো ভাই
  3. ওসমান (রা.) এর খালাতো ভাই
  4. ওসমান (রা.)এর শ্বশুর
ব্যাখ্যা

⇒ মারওয়ান উমাইয়া বংশে জন্মগ্রহণ কারী অন্যতম ব্যক্তি।
​-তিনি সম্পর্কের দিক থেকে ওসমান (রা.) এর চাচাতো ভাই ও জামাতা।
​-ওসমান (রা.) কে হত্যার প্রধান কারণ মারওয়ানের ধ্বংসাত্মক নীতি।

২৪.
সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  1. ৬৫৬খ্রি.
  2. ৬৫৭খ্রি.
  3. ৬৫৯ খ্রি.
  4. ৬৬১খ্রি.
ব্যাখ্যা

⇒আলী (রা.) এর প্রতি মুয়াবিয়া (রা.) এর আনুগত্যে অনীহা,উসমান (রা.) হত্যার বিচার দাবিতে মুয়াবিয়া (রা.) ও হযরত আলী (রা.) এর মধ্যে ৬৫৭ খ্রি. ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে সিফফিন নামে স্থানে যুদ্ধ সংঘটিত হয়। 
​-এ যুদ্ধ বন্ধে মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী দুমাতুল জান্দাল (আজরুহ) নামক স্থানে সালিশি বৈঠক বসে। 
​- কিন্তু আলী (রা.) এর প্রতিনিধি আবু মুসা আশয়ারির রাজনৈতিক অদূরদর্শিকতার জন্য আলী (রা.) পরাজিত হন।

২৫.
হযরত আলী (রা.) এর দল ত্যাগী গোষ্ঠিটি কি নামে পরিচিত?
  1. শিয়া
  2. ফাতেমীয়
  3. মুতাজিলা
  4. খারেজী
ব্যাখ্যা

⇒সিফফিনের যুদ্ধের মিমাংসার জন্য দুমাতুল জান্দাল (আজরুহ) নামক স্থানে সালিশি বৈঠক বসে।
​-কিন্তু মুয়াবিয়ার প্রতিনিধি আমর বিন আসের চালাকির জন্য এর ফলাফল মেনে না নিয়ে আলী (রা.) এর ১২০০০ সমর্থক আব্দুল্লাহ ইবনে ওহাব আল-রাবিবীর নেতৃত্বে আলাদা হয়ে যায়। 
​-ইসলামের সর্বপ্রথম ধর্মীয়-রাজনৈতিক দল হিসেবে খারিজী সম্পদ্রায়ের উত্থান ঘটে।

২৬.
‌উষ্ট্রের কত সালে সংঘটিত হয়?
  1. ৬৫৬ খ্রি.
  2. ৬৫৭ খ্রি.
  3. ৬৫৯ খ্রি.
  4. ৬৬১ খ্রি.
ব্যাখ্যা

⇒ওসমান হত্যাকে কেন্দ্র করে হযরত আলী (রা.) ঘোড়ার পিঠে এবং হযরত আয়িশা (রা.) উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করে ৬৫৬ খ্রি. এ যুদ্ধ সংঘটিত হয়।
​-যুদ্ধের ময়দানে আয়িশা(রা.) এর বাহন উটটি আক্রান্ত হয় বলে, ইতিহাসে এটি উষ্ট্রের যুদ্ধ বা (জঙ্গে জামাল) নামে পরিচিতি লাভ করে। 
​-এই যুদ্ধের মাধ্যমেই ইসলামে গৃহ যুদ্ধের সূত্রপাত হয়। 

২৭.
হযরত আলী (রা.) মদিনা থেকে ইসলামী সাম্রাজ্যের রাজধানী কোথায় স্থানান্তর করেন?
  1. মক্কায়
  2. দামেস্ককে
  3. জেরুজালেমে
  4. কুফায়
ব্যাখ্যা

⇒ওসমান হত্যাকে কেন্দ্র করে হযরত আলী (রা.) ঘোড়ার পিঠে এবং হযরত আয়িশা (রা.) উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করে ৬৫৬ খ্রি. এ যুদ্ধ সংঘটিত হয়। 
​-যুদ্ধের ময়দানে আয়িশা(রা.) এর বাহন উটটি আক্রান্ত হয় বলে, ইতিহাসে এটি উষ্ট্রের যুদ্ধ বা (জঙ্গে জামাল) নামে পরিচিতি লাভ করে। 
​-এই যুদ্ধের মাধ্যমেই ইসলামে গৃহ যুদ্ধের সূত্রপাত হয়। 
- এ যুদ্ধের পর মদিনায় বিদ্রোহ বৃদ্ধি ও আলী (রা.)​ এর সমর্থক কমতে থাকে।
- সেজন্য তিনি ​রাষ্ট্রের রাজধানী মদীনা থেকে ৬৫৭ খ্রি. কুফায় স্থান্তরিত হয়। 

২৮.
খারেজীদের নেতা কে ছিল?
  1. হাসান বিন সাবাহ্
  2. আব্দুল্লাহ ইবনে ওহাব আল-রাবিব
  3. আবু মুসা আশয়ারী.
  4. আব্দুল্লা ইবনে মুলজাম
ব্যাখ্যা

⇒দুমাতুল জান্দাল (আজরুহ) নামক স্থানে সালিশি বৈঠকের ফলাফল মেনে না নিয়ে আলী (রা.) এর ১২০০০ সমর্থক আলাদা হয়ে যায়। 
- খারেজি শব্দের অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া, আলাদা হওয়া,ত্যাগ করা,বিচ্ছিন্ন হওয়া।
​​-ইসলামের সর্বপ্রথম ধর্মীয়-রাজনৈতিক দল হিসেবে খারিজী সম্পদ্রায়ের উত্থান ঘটে। 
​-আব্দুল্লাহ ইবনে ওহাব আল-রাবিব ছিল তাদের নেতা।

২৯.
হযরত আলী (রা.) কী দ্বারা ইসলামের সেবা করেছিলেন?
  1. ধন-সম্পদ দ্বারা
  2. অসি-মসি দ্বারা
  3. বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ দ্বারা
  4. ইসলামের প্রচার দ্বারা
ব্যাখ্যা

⇒হযরত আলী (রা.) অসি-মসি দ্বারা তথা সব কিছু দিয়ে ইসলামের সেবা করেন। 
​- তিনি ১০ বছর বয়সে ইসলাম গ্রহনের পর থেকে ইসলামের সেবা করে আসছেন।
​-তিনি আব্দুল্লা ইবনে মুলজামের বিষাক্ত ছুরির আঘাতে ৬৬১ খ্রি. ২৭ জানুয়ারী তিনি মৃত্যুবরণ করেন।

৩০.
দুমাতুল জান্দালের সালিশি বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ৬৫৭ খ্রি.
  2. ৬৫৮ খ্রি.
  3. ৬৫৯ খ্রি.
  4. ৬৬০ খ্রি.
ব্যাখ্যা

⇒ খলিফা আলী (রা.) এর প্রতি মুয়াবিয়া (রা.) এর আনুগত্যে অনীহা,উসমান (রা.) হত্যার বিচার দাবি মুয়াবিয়া (রা.) ও হযরত আলী (রা.) এর মধ্যে ৬৫৭ খ্রি. ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে সিফফিন নামে স্থানে যুদ্ধ সংঘটিত হয়। 
​-এ যুদ্ধ বন্ধে ৬৫৯ সালের জানুয়ারী মাসে মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী দুমাতুল জান্দাল (আজরুহ) নামক স্থানে সালিশি বৈঠক বসে। 
-দুমাতুল জান্দাল  সালিশি বৈঠকের ফলাফল মেনে না নিয়ে আলী (রা.) এর ১২০০০ সমর্থক আব্দুল্লাহ ইবনে ওহাব আল-রাবিবীর নেতৃত্বে আলাদা হয়ে যায়। 
​-ইসলামের সর্বপ্রথম ধর্মীয়-রাজনৈতিক দল হিসেবে খারিজী সম্পদ্রায়ের উত্থান ঘটে।

৩১.
কোন খলিফা বায়তুল মাল থেকে অর্থ গ্রহন করতেন না?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত ওমর (রা.)
  3. হযরত ওসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒৬৩২ সালে খোলাফায়ে রাশেদুনের আমল শুরু হয়।
-​হযরত আবু বকর (রা.)হযরত ওমর (রা.)হযরত ওসমান (রা.)হযরত আলী (রা.)এর সমষ্টিই খোলাফায়ে রাশেদুন।
​- এই চার খলিফার মধ্যে হযরত ওসমান (রা.) ছাড়া বাকী ৩ জনই বায়তুল মাল থেকে অর্থ গ্রহন করতেন।
​ -বায়তুল মাল থেকে অর্থ গ্রহন না করার পরও হযরত ওসমান (রা.)এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়!

৩২.
ওসমান (রা.) আবু জার গিফারীকে কোথায় পাঠিয়ে দেন?
  1. মক্কায়
  2. কুফায়
  3. রাবাদায়
  4. মদিনায়
ব্যাখ্যা

⇒আবু জার গিফারী (রা.) সিরিয়ায় ইসলামী সমাজতন্ত্র মতবাদ প্রচার করতে থাকেন।
​-তার মতে ইসলামে জাকাত প্রদানের পর ধনসম্পদ সঞ্চয় করা বৈধ নয়।
​-এ জন্য সিরিয়ার গভর্নর মু্য়াবিয়া তাকে মদিনায় প্রেরণ করেন।
​- তার জন্য মদিনায়ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওসমান (রা.) তাকে রাবাদায় প্রেরণ করেন।

৩৩.
হযরত উসমান (রা.) কত বছর বয়সে শাহাদাত বরণ করেন?
  1. ৯২ বছর
  2. ৮২ বছর
  3. ৭০ বছর
  4. ৭২ বছর
ব্যাখ্যা

⇒উমাইয়া ও হাশেমী দ্বন্দ্ব, ইবনে সাবার অপপ্রচার, আনসার-মুহাজির দ্বন্দ, চাচাতো ভাই মারওয়ানের ধ্বংসাত্মক নীতি। 
​-উল্লেখিত কারণে ৬৫৬ খ্রি. ১৭ ই জুন (১৮ ই জিলহজ্ব ৩৫ হিজরী) ৮২ বছরের বৃদ্ধ খলিফাকে পবিত্র কুরআন পাঠরত অবস্থায় বিদ্রোহীরা নিমর্মভাবে হত্যা করে। 
​-তার স্ত্রী নায়লা তাদের বাধা দিতে এগিয়ে এলে তাঁর হাতের তিনটি আঙ্গুল কেটে যায়। 
-হযরত উসমান (রা.) এর হত্যাকান্ডের মধ্য দিয়ে ইসলামে গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

৩৪.
হযরত আলী (রা.) রাসূল (সা.) এর কোন মেয়েকে বিয়ে করেছিলেন?
  1. রুকাইয়াকে
  2. যয়নবকে
  3. ফাতেমাকে
  4. উম্মে কুলসুমকে
ব্যাখ্যা

⇒হযরত আলী (রা.) ৬২৫ খ্রি. রসূল (সা.) এর কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা (রা.) কে বিবাহ করেন। 
​-অন্যদিকে হযরত ওসমান (রা.) রাসূল (সা.) এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর অন্যজনকে বিয়ে করেন।
​- এ জন্য তাকে জুন্নুরাইন বলা হয়।

৩৫.
নিচের কোন অঞ্চলগুলো বাইজান্টাইন সাম্রাজ্যের অংশ ছিল?
  1. সিরিয়া ,মিশর, জেরুজালেম
  2. সিরিয়া,জর্ডান,মিশর
  3. সিরিয়া,জর্ডান,জেরুজালেম
  4. ইরান,ইরাক,সিরিয়া
ব্যাখ্যা

-রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলকে বলা হয় বাইজান্টাইন সাম্রাজ্য।
-বাইজান্টাইদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
-যার বর্তমান নাম ইস্তাম্বুল।
​-সিরিয়া,জর্ডান,জেরুজালেম প্রভৃতি অঞ্চল বাইজান্টাইন সাম্রাজ্যের অংশ ছিল।

৩৬.
ওসমান (রা.) এর প্রধান উপদেষ্টা কে ছিলেন?
  1. মুয়াবিয়া
  2. মারওয়ান
  3. মুসান্না
  4. আব্দুল্লাহ
ব্যাখ্যা

⇒মারওয়ান ছিল ওসমান (রা.) এর চাচাতো ভাই ও জামাতা।
​- খিলাফতে অধিষ্ঠিত হয়ে তিনি মারওয়ানকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।
​- এই মারওয়ানের ধ্বংসাত্মক  নীতির কারনে ওসমান (রা.) এর পতন তরান্বিত হয়।

৩৭.
পুরুষদের মধ্যে সর্ব প্রথম কে ইসলাম গ্রহন করেন?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত ওমর (রা.)
  3. হযরত ওসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒ হযরত আলী (রা.) ১০ বছর বয়সে ইসলাম গ্রহনের পর থেকে ইসলামের সেবা করে আসছেন।
​- তিনিই খাদিজা (রা.) এর পর ২য় ব্যাক্তি এবং ১ম পুরুষ হিসেবে ইসলাম গ্রহন করেন।
​- হিজরতের সময় তাকেই বিছানায় রেখে রাসুল (স.) মদিনার উদ্দেশ্যে রওয়ানা দেন।
​- তিনি আব্দুল্লা ইবনে মুলজামের বিষাক্ত ছুরির আঘাতে ৬৬১ খ্রি. ২৭ জানুয়ারী তিনি মৃত্যুবরণ করেন।

৩৮.
আলী (রা.) কবে খিলাফতের দায়িত্ব গ্রহন করেন?
  1. ৬৫৬ খ্রি. ১৭ ই জুন
  2. ৬৫৬ খ্রি. ২৭ ই জুন
  3. ৬৫৬ খ্রি. ১৩ ই জুন
  4. ৬৫৬ খ্রি. ২৩ ই জুন
ব্যাখ্যা

-৬৫৬ খ্রি. ১৭ ই জুন (১৮ ই জিলহজ্ব ৩৫ হিজরী) ৮২ বছরের বৃদ্ধ খলিফাকে পবিত্র কুরআন পাঠরত অবস্থায় বিদ্রোহীরা নিমর্মভাবে হত্যা করে। 
​-নেতৃত্ব শূন্যতা দেখা দিলে মজলিশের নির্বাচনের পর আলী (রা.) ৬৫৬ খ্রি. ২৩ শে জুন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন।

৩৯.
“জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদ”উক্তিটি কার?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত ওমর (রা.)
  3. হযরত ওসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒ আলী (রা.) প্রবাদ সম অনেক উক্তি করাছিলেন।
​- তার মধ্যে অন্যতম উক্তি হচ্ছে,"“জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদ”।

৪০.
সর্ব প্রথম নৌবাহিনী গঠন করেন কে?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত ওমর (রা.)
  3. হযরত ওসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒হযরত ওসমান (রা.) এর সময় মুসলমানরা সর্ব প্রথম নৌবাহিনী গঠন করেন।
​- এ সময় সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রোমান আক্রমন প্রতিহত করতে নৌবহর গড়ে তোলেন।
​-এই নৌবাহিনী সাইপ্রাস,বার্কা দখল করেন।

৪১.
বীরে রুমা কি?
  1. একটি খাল
  2. একটি কূপ
  3. একটি উট
  4. একটি খেজুর বাগান
ব্যাখ্যা

⇒বীরে রুমা মদিনার একটি কূপ।
​- ওসমান (রা.) মদিনাবাসীর কষ্ট লাঘবের জন্য এক ইহুদির কাছ থেকে ১৮,০০০ দিনার খরচে এটি ক্রয় করে ওয়াক্ফ করে দেন।
​- পরে ২,০০০ দিনার খরচ করে এটি সংস্কার করেন।

৪২.
আলী (রা.) কর্তৃক রচিত সাহিত্য কোনটি?
  1. দিউয়ান-ই-আলী
  2. তুযুক-ই-আলী
  3. দিউয়ান-ই-জুলফিকার
  4. দিউয়ান-ই-আসাদুল্লাহ
ব্যাখ্যা

⇒ ইসলামে আলী (রা.) এর অনেক অবদান রয়েছে।
​-তিনি ১০ বছর বয়সে ইসলাম গ্রহন করেন।
​-অসি-মসি দিয়ে ইসলমের সেবা করেন।
​-অনেক যুদ্ধে বীরত্বও দেখান।
​- এর পরও তিনি দিউয়ান-ই-আলী সাহিত্য রচনা করে সাহিত্যেও অবদান রাখেন।

৪৩.
খোলাফায়ে রাশেদিনের চার খলিফার সাথে রাসূল স.) এর সম্পর্ক কি ছিল?
  1. প্রথম দুজন শ্বশুর শেষ দুজন জামাতা
  2. প্রথম দুজন জামাতা শেষ দুজন শ্বশুর
  3. চার জনই শ্বশুর
  4. চার জনই জামাতা
ব্যাখ্যা

 ⇒ রাসূল (সা.) আবু বকর (রা.) এর মেয়ে আয়েশা (রা.) কে ও ওমর (রা.) এর মেয়ে আফসা (রা.) কে বিবাহ করেছিলেন।
​ - সে দিক থেকে তারা দুজন রাসূল (সা.)এর শ্বশুর ছিলেন।
- অন্যদিকে আলী (রা.) ৬২৫ খ্রি. রসূল (সা.) এর কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা (রা.) কে বিবাহ করেন। 
​- ওসমান (রা.) রাসূল (সা.) এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর অন্যজনকে বিয়ে করেন।
​-সে দিক থেকে তারা দুজন রাসূল (সা.)এর জামাতা ছিলেন।

৪৪.
আলী(রা.) কত বছর বয়সে ইসলাম গ্রহন করেন?
  1. ১০ বছর
  2. ১১ বছর
  3. ১২ বছর
  4. ১৩ বছর
ব্যাখ্যা

হযরত আলী (রা.) অসি-মসি দ্বারা তথা সব কিছু দিয়ে ইসলামের সেবা করেন।
​- তিনি ১০ বছর বয়সে ইসলাম গ্রহনের পর থেকে ইসলামের সেবা করে আসছেন।
​- হিজরতের সময় তাকেই বিছানায় রেখে রাসুল (স.) মদিনার উদ্দেশ্যে রওয়ানা দেন।
​-তিনি আব্দুল্লা ইবনে মুলজামের বিষাক্ত ছুরির আঘাতে ৬৬১ খ্রি. ২৭ জানুয়ারী তিনি মৃত্যুবরণ করেন।

৪৫.
শিয়াদের মতে ১ম বৈধ খলিফা কে?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত ওমর (রা.
  3. হযরত ওসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒ ইসলামের গোড়াপন্থি উগ্র সম্প্রদায় হচ্ছে শীয়া।
​- ৬৮০ সালে কারবালার যুদ্ধের পর এ সম্প্রদায়ের উৎপত্তি।
​- এ সম্প্রদায়ের অনুসারীরা আলী (রা.)কে ১ম বৈধ খলিফা মনে করে।

৪৬.
ওসমান (রা.)‑এর খিলাফতের সময় কোন গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়?
  1. দাস ব্যবসা শুরু
  2. দাসদের মুক্তি
  3. দাসদের পুনরায় দাস করা
  4. রাজ্য পরিচালনা
ব্যাখ্যা

⇒ওসমান (রা.) কুরাইশ বংশের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন জন্য তাকে ‘গণী’ (সম্পদশালী বা ধনী) উপাধি দেয়া হয়।
 -তিনি প্রায় ২০০০ ক্রীতদাসকে অর্থ ব্যয় করে কিনে মুক্ত করেন।

৪৭.
খুলাফায়ে রাশিদীনের আমলের রাজস্বের উৎস নয় কোনটি?
  1. যাকাত
  2. জিযিয়া
  3. আল ফাই
  4. দান বা সদকা
ব্যাখ্যা

⇒ খুলাফায়ে রাশিদীনের  আমলে ৭ ধরনের উৎস হতে রাজস্ব আদয় করা হত।
​- ১. যাকাত ২. জিযিয়া ৩. খুমস ৪. ওশর ৫. খারাজ ৬. আল ফাই ৭. উশর।

৪৮.
ওসমান (রা.) বদর যুদ্ধে অংশ গ্রহন করেন নি কেন?
  1. ইসলাম গ্রহন না করায়
  2. যুদ্ধে ভীত হওয়ায়
  3. স্ত্রী অসুস্থ থাকায়
  4. কুরাইশদের সাথে আতাত থাকায়
ব্যাখ্যা

⇒ ওসমান (রা.)৩৪ বছর বয়সে ৬১০ সালেই ইসলাম গ্রহন করেন।
​-তিনি ৬১৫ সালে ১ম আবিসিনিয়ায় হিজরত করেন।
​- স্ত্রী রুকাইয়া অসুস্থ থাকায় ৬২৪ সালে অনুষ্ঠিত বদর যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহন করতে পারেননি। 

৪৯.
আলী (রা.) এর কবর কোথায় অবস্থিত?
  1. মদিনা
  2. মক্কা
  3. নাজাফ
  4. বাগদাদ
ব্যাখ্যা

⇒ আলী (রা.)কে ৬৬১ সালের ১৭ জানু.(১৭ রমজান ৪০ হি.) আ. রহমান বিন মুলজাম ছুরিকাঘাতে হত্যা করেন।
-তাকে ১ম কুফায় দাফন করা হয়।​ 
​-পরে তার কবর ইরাকের নাজাফে স্থানান্তর করা হয়।
​-এটি ইমাম আলী মসজিদ নামেও পরিচিত।
​ -এটি শিয়া মুসলমানদের পবিত্র স্থান।

৫০.
হযরত উসমান (রা.) এর উপাধি কি ছিল?
  1. আসাদুল্লাহ
  2. ফারুক
  3. গণী
  4. সিদ্দিক
ব্যাখ্যা

⇒ হযরত উসমান (রা.) কুরাইশ বংশের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন জন্য তাকে ‘গণি’ (সম্পদশালী বা ধনী) উপাধি দেয়া হয়। 
​-তিনি তার সম্পদ অকাতরে ইসলামের জন্য ব্যয় করেছেন।
​-অন্য দিকে আবু বকর (রা.) সিদ্দিক,ওমর (রা.) ফারুক,আলী (রা) আসাদুল্লাহ উপাধিতে ভূষিত হয়ে ছিলেন।