পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ২২ টপিক: - বর্গমূল, - দিক ও দূরত্ব নির্ণয়, - যৌক্তিক সংখ্যা - দর্পন চিত্র, - ঘড়ির সময় নির্ণয়, - দিন ও বয়স নির্ণয় [Live Class –20 & 21]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
১৪৪০০- এর বর্গমূল কত? 
  1. ১২
  2. ১৪০
  3. ১২০
  4. ১৪৪
ব্যাখ্যা

প্রশ্ন ১৪৪০০- এর বর্গমূল কত?

সমাধান
√১৪৪০০ 
= √(১২ × ১২ × ১০০)
= √( ১২ × ১০)
= ১২ × ১০
= ১২০

.
রাব্বি তার বাড়ির সামনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে পূর্ব দিকে ১৫ কি.মি সাইকেলে গেলো এবং অতঃপর উত্তর দিকে ৮ কি.মি বাইকে গেলো। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কত দূরত্বে আছে? 
  1. ১৩ কিমি
  2. ১৫ কিমি
  3. ১৭ কিমি
  4. ১২ কিমি
ব্যাখ্যা

প্রশ্ন: রাব্বি তার বাড়ির সামনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে পূর্ব দিকে ১৫ কি.মি সাইকেলে গেলো এবং অতঃপর উত্তর দিকে ৮ কি.মি বাইকে গেলো। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কত দূরত্বে আছে?

সমাধান:
 
ধরি,
যাত্রা শুরুর স্থান Aথেকে পূর্ব দিকে ১৫ কি.মি সাইকেলে B পৌছায়।
সেখান থেকে উত্তর দিকে ৮ কি.মি বাইকে C তে যায়।

AB = ১৫ কি.মি
BC = ৮ কি.মি
AC = ?

এখন,
AC = AB + BC
⇒ AC = ১৫ + ৮
⇒ AC = ২২৫ + ৬৪
⇒ AC = ২৮৯
⇒ AC = ১৭

∴ যাত্রা শুরুর স্থান থেকে ১৭ কিমি দূরে আছে।

.
জারিনের জন্মের ৫০ দিন আগে যদি রবিবার হয়, তবে জন্মদিন কী বার ছিল? 
  1. শনিবার
  2. মঙ্গলবার
  3. সোমবার
  4. রবিবার
ব্যাখ্যা

প্রশ্ন: জারিনের জন্মের ৫০ দিন আগে যদি রবিবার হয়, তবে জন্মদিন কী বার ছিল?

সমাধান: 
যেহেতু জন্মদিনের ৫০ দিন আগে রবিবার ছিলো 
সেহেতু রবিবারের ৫০ দিন পর হবে জন্মদিন।

এখন, এক সপ্তাহে ৭ দিন হওয়ায় ৭ দিয়ে ৫০ কে ভাগ করে পাই, 
= ৫০/৭ =  ৭ সপ্তাহ ( ৪৯ দিন ) + অবশিষ্ট ১ দিন  

আমরা জানি, 
কোন তারিখ থেকে ৭ বা ৭ এর গুনিতক দিন পর পর একই বার পাওয়া যায়। 
তাই রবিবার ৪৯ দিন পর হবে রবিবার।
এর ১ দিন পর অর্থাৎ ( ৪৯ + ১ ) = ৫০ দিন পর হবে সোমবার।
সুতরাং জন্মদিনের ৫০ দিন আগে রবিবার হলে জন্মদিন ছিলো সোমবার।

.
একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ৩ ঘন্টা ৩০ মিনিটে কত ডিগ্রি আবর্তন করে? 
  1. ৯০ ডিগ্রি 
  2. ১০৫ ডিগ্রি 
  3. ১২০ ডিগ্রি
  4. ১০০ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ৩ ঘন্টা ৩০ মিনিটে কত ডিগ্রি আবর্তন করে?

সমাধান:
আমরা জানি, একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ১২ ঘণ্টায় আবর্তন করে ৩৬০ ডিগ্রি

তাহলে , ১ ঘণ্টায় আবর্তন করে = ৩৬০/১২ = ৩০ ডিগ্রি
৩০ মিনিট বা ১/২ ঘণ্টায় আবর্তন করে = ৩০/২ ডিগ্রি
= ১৫ ডিগ্রি
∴ ৩ ঘণ্টায় আবর্তন করে = ( ৩০×৩ ) = ৯০ ডিগ্রি

সুতরাং একটি সঠিক ঘড়ির ঘণ্টার কাঁটা ৩ ঘণ্টা ৩০ মিনিটে = ৯০ + ১৫ = ১০৫ ডিগ্রি আবর্তন করে।

.
প্রশ্নবোধক ঘরে কি বসবে?
  1. 13
  2. 6
  3. 5
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক ঘরে কি বসবে?


সমাধান:

প্রতি সারির প্রথম এবং দ্বিতীয় উপাদানের যোগফল হচ্ছে তৃতীয় উপাদান।
3 + 1 = 4 
7 + 2 = 9 
একইভাবে,
1 + 5 = 6 হবে। 

.
SUPERVISOR শব্দটির দর্পণ চিত্র কোনটি?
    ব্যাখ্যা

    প্রশ্ন: SUPERVISOR শব্দটির দর্পণ চিত্র কোনটি?

    সমাধান:
    SUPERVISOR শব্দটির দর্পণ চিত্রটি হচ্ছে - 

    দর্পণ চিত্রে কোনো শব্দকে সাধারণত ডান দিক থেকে বাম দিকে উল্টো ক্রমে পড়তে হয়।
     

    .
    একটি এনালগ ঘড়িতে রাত সাড়ে তিন টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 
    1. ৭৫°
    2. ৫৫°
    3. ৬৫°
    4. ৭০°
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে রাত সাড়ে তিন টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    ঘণ্টার সময় = ৩
    মিনিটের সময় = ৩০ 

    ∴ ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ 
    = ।(১১ × ৩০) - (৬০ × ৩)।/২ 
    = ।(৩৩০ - ১৮০)।/২
    = ।১৫০।/২ 
    = ৭৫° 

    .
    ২০২৬ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার হলে ৫ আগস্ট কী বার হবে? 
    1. বৃহস্পতিবার
    2. বুধবার
    3. মঙ্গলবার
    4. শনিবার
    ব্যাখ্যা

    প্রশ্ন: ২০২৬ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার হলে ৫ আগস্ট কী বার হবে?

    সমাধান:
    আমরা জানি,
    জানুয়ারি ১ থেকে আগস্ট ৫ পর্যন্ত মোট দিন
    জানুয়ারি ১ থেকে ৩১ = ৩১ দিন
    ফেব্রুয়ারি = ২৮ দিন
    মার্চ = ৩১ দিন
    এপ্রিল = ৩০ দিন
    মে = ৩১ দিন
    জুন = ৩০ দিন
    জুলাই = ৩১ দিন
    আগস্ট ৫ দিন
    ∴ মোট দিন = ৩১ + ২৮ + ৩১ + ৩০ + ৩১ + ৩০ + ৩১ + ৫ = ২১৭ দিন
    যা, ৭ এর গুণিতক।

    কোন তারিখ থেকে ৭ বা ৭ এর গুনিতক দিন পর পর একই বার পাওয়া যায়।
    সুতরাং ১ জানুয়ারি বৃহস্পতিবার হলে এর ২১৭ দিন এর পরের দিন ২১৮ তম দিন হবে বৃহস্পতিবার। 
    অর্থাৎ , ঐ দিন বা ২১৭ তম দিন হবে বুধবার।
    ২০২৬ সালের ৫ আগস্ট হবে বুধবার।

    .
    {√5 - ( 1/√5 )}2 = ? 
    1. 12/5
    2. 11/5
    3. 16/5
    4. 13/5
    ব্যাখ্যা

    প্রশ্ন: {√5 - ( 1/√5 )}2 = ?

    সমাধান:
    {√5 - ( 1/√5​)}2
    =(√5)2- 2×√5× (1/√5) + (1/√5​)2
    = 5 - 2 × 1 + (1/5) ​
    = 3 + (1/5)
    = (15 + 1)/5 
    = 16/5

    ১০.
    আপনি একটি আয়নার ২ ফুট সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে? 
    1. ৪ ফুট 
    2. ২ ফুট 
    3. ৬ ফুট 
    4. ৩ ফুট 
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনি একটি আয়নার ২ ফুট সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে?

    সমাধান:
     
    আপনি আয়নার ২ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নাতে আপনার প্রতিবিম্বটি হবে আয়না থেকে ২ ফুট দূরে।

    অর্থাৎ আপনার থেকে আয়নায় আপনার প্রতিবিম্বটির দূরত্ব হবে,
    = আপনার থেকে আয়নার দূরত্ব + আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব
    = ২ ফুট + ২ ফুট
    = ৪ ফুট 

    ১১.
    একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে? 
    1. ৬৬ দিন
    2. ৭০ দিন
    3. ৫২ দিন
    4. ৭২ দিন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে?

    সমাধান:
    ঘড়িটি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়।
    ঘড়িটি সঠিক সময়ে ফিরে আসতে হলে ১২ ঘণ্টা (অর্ধদিন) বা ১২ × ৬০ = ৭২০ মিনিট পিছিয়ে যেতে হবে।

    ১০ মিনিট হারায় ১ দিনে
    ১ মিনিট হারায় =১/১০ দিনে
    ৭২০ মিনিট হারায় = (৭২০ × ১)/১০ = ৭২ দিনে

    ∴ ঘড়িটি ৭২ দিন পর  সঠিক সময় দিবে

    ১২.
    247596 শব্দটির দর্পণ চিত্র কোনটি?
      ব্যাখ্যা

      প্রশ্ন: 247596 শব্দটির দর্পণ চিত্র কোনটি?

      সমাধান:
      247596 শব্দটির দর্পণ চিত্রটি হচ্ছে - 

       দর্পণ চিত্রে কোনো শব্দকে সাধারণত ডান দিক থেকে বাম দিকে উল্টো ক্রমে পড়তে হয়।

      ১৩.
      A, B-এর 10 কি.মি. উত্তরে এবং C, B-এর 10 কিমি পূর্বে অবস্থিত। A থেকে C-এর দূরত্ব কত? 
      1. 15√2 কি.মি.
      2. 6√2 কি.মি.
      3. 10√2 কি.মি.
      4. 5√2 কি.মি.
      ব্যাখ্যা

      প্রশ্ন: A, B-এর 10 কি.মি. উত্তরে এবং C, B-এর 10 কিমি পূর্বে অবস্থিত। A থেকে C-এর দূরত্ব কত?

      সমাধান:

      A, B-এর 10 কিমি উত্তরে এবং
      C, B-এর 10 কিমি পূর্বে অবস্থিত হলে A,B,C এর অবস্থান কে সমকোণী ত্রিভুজ কল্পনা করি।
      যেখানে, A ও B= উচ্চতা
      BC= ভুমি
      AC = অতিভূজ

      পিথাগোরাসের সূত্রানুযায়ী,
      AC2 = AB2 +BC2
      বা, AC2 = 102 + 102
      বা, AC2 = 100 + 100
      = 200 

      ∴ AC = √200
      = √( 2×100 )
      = 10√2

      ১৪.
      কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো? 
      1. মঙ্গলবার
      2. বুধবার 
      3. রবিবার 
      4. সোমবার  
      ব্যাখ্যা

      প্রশ্ন: কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?

      সমাধান:
      ২৯ সেপ্টেম্বর ছিলো সোমবার ।

       ২৬ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর 
      = ৬ + ২৯ দিন
      = ৩৫ দিন 
      কোন তারিখ থেকে ৭ বা ৭ এর গুনিতক দিন পর পর একই বার পাওয়া যায়। 
      অর্থাৎ, ৩৬ তম দিন মঙ্গলবার হবে। 
      এবং ৩৫ তম দিন বা ২৯ সেপ্টেম্বর সোমবার হবে।

      ১৫.
      (১৮) কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে? 
      ব্যাখ্যা

      প্রশ্ন: (১৮) কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে?

      সমাধান:
      (১৮) 
      = (২ × ৯)
      = (২ × ৩)
      = ২ × ৩১৪
      কোনো সংখ্যার ঘাত জোড় সংখ্যা হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। 
      ১৪ সংখ্যাটি পূর্ণবর্গ।

      কিন্তু ২ এর ঘাত বিজোড় হওয়ায় সেটি পূর্ণবর্গ নয়।
      তবে ২ কে ২ দ্বারা গুণ করলে গুণফল হবে,
      (২৭ × ২)
      = ২ যা পূর্ণবর্গ সংখ্যা।

      অর্থাৎ (১৮) এর সাথে সর্বনিম্ন ২ দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। 

      ১৬.
      15/A , G/21, 28/N, ? 
      প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?  
      1. R/30
      2. U/36
      3. V/32
      4. V/36
      ব্যাখ্যা

      প্রশ্ন: 15/A , G/21, 28/N, ? 
      প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 

      সমাধান:
      এখানে সংখ্যার ক্ষেত্রে ,
      15 + 6 = 21 
      21 + 7 = 28
      28 + 8 = 36

      এবং বর্ণের ক্ষেত্রে ,
      A এর পরবর্তী ৬ষ্ঠ বর্ণ = G
      G এর পরবর্তী ৭ম বর্ণ = N
      N এর পরবর্তী ৮ম বর্ণ = V

      ∴ প্রশ্নবোধক স্থানে বসবে = V/36

      ১৭.
      একটি সংখ্যার বর্গমূল 0.5 হলে, সংখ্যাটি কত? 
      1. 0.5
      2. 0.2
      3. 0.25
      4. 0.75
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি সংখ্যার বর্গমূল 0.5 হলে, সংখ্যাটি কত?

      সমাধান:
      মনে করি, সংখ্যাটি = x 

      প্রশ্নমতে, 
      √x = 0.5
      বা, √x = 5/10
      বা, (√x)2= (5 / 10)2
      বা, x = 25/100
      বা, x = 0.25

      সুতরাং নির্ণেয় সংখ্যাটি হলো = 0.25

      ১৮.
      P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে? 
      1. দক্ষিণ
      2. উত্তর
      3. পশ্চিম
      4. পূর্ব
      ব্যাখ্যা

      প্রশ্ন: P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?

      সমাধান:
       
      দেওয়া আছে,
      P এর অবস্থান Q এর উত্তরে 
      Q এর অবস্থান R এর পশ্চিমে
      S এর অবস্থান P এর পূর্বে

      অর্থাৎ S এবং R উভয়ের অবস্থান যথাক্রমে P এবং Q এর পূর্বে।

      R এর অবস্থান হবে S এর  দক্ষিণদিকে। 

      ১৯.
      √0.25 + √0.04 = ? 
      1. 0.10
      2. 0.7 
      3. 0.5
      4. 0.8
      ব্যাখ্যা

      প্রশ্ন: √0.25 + √0.04 = ?

      সমাধান:
      √0.25 + √0.04
      = √( 25/100 ) + √( 4/100 )
      = ( 5/10 ) + ( 2/10 )
      = ( 5+2 )/10
      = 7/10  
      = 0.7 

      ২০.
      সন্ধ্যা ৭ : ৩৫ মিনিট থেকে রাত ৮ : ২০ মিনিট পর্যন্ত একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরে?
      1. ২০০° 
      2. ৭০° 
      3. ২৭০° 
      4. ১৭০° 
      ব্যাখ্যা

      প্রশ্ন: সন্ধ্যা ৭ : ৩৫ মিনিট থেকে রাত ৮ : ২০ মিনিট পর্যন্ত একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরে? 

      সমাধান:
      সময়ের ব্যবধান = (৮ : ২০ - ৭ : ৩৫) মিনিট = ৪৫ মিনিট 

      এখন,
      মিনিটের কাঁটা ৬০ মিনিটে ঘুরে = ৩৬০° 
      ∴ মিনিটের কাঁটা ১ মিনিটে ঘুরে = ৩৬০°/৬০
      ∴ মিনিটের কাঁটা ৪৫ মিনিটে ঘুরে = (৩৬০° × ৪৫)/৬০ = ২৭০°