পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
Who is the writer of 'The Massacre at Paris'?
  1. Samuel Richardson
  2. Alfred The Great
  3. Christopher Marlowe
  4. Thomas Moore
সঠিক উত্তর:
Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
Christopher Marlowe
ব্যাখ্যা
Christopher Marlowe is the Father of English Drama/Tragedy. He is a University wit.
The Massacre at Paris is his famous play.
His others famous plays are Doctor Faustus, The Jew of Malta, Tambeurlaine the Great, Edward II, Didu, Queen of Carthage etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.
.
কোনো সমান্তর ধারার 11তম পদ 66 হলে এর প্রথম 21টি পদের সমষ্টি কত?
  1. 1771
  2. 1661
  3. 1441
  4. 1386
সঠিক উত্তর:
1386
উত্তর
সঠিক উত্তর:
1386
ব্যাখ্যা

মনে করি, ধারাটি প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d
আমরা জানি, n তম পদ = a + (n-1)d
সুতরাং 11 তম পদ = a + (11-1)d
= a + 10d
প্রশ্নমতে, a + 10d = 66
আবার, আমরা জানি, n তম পদের সমষ্টি = n/2 {2a + (n-1)d}
সুতরাং প্রথম 21টি পদের সমষ্টি = 21/2 {2a + (21-1)d}
= 21/2 (2a + 20d)
= 21/2 × 2 (a+10d)
= 21×(a+10d)
= 21×66
= 1386

.
22x-6= 32x-6 হলে x এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

দেওয়া আছে, 22x-6 = 32x-6
বা, 22x-6/32x-6 = 1
বা, (2/3)2x-6 = 1
বা, (2/3)2x-6 = (2/3)0
বা, 2x-6 = 0
বা, 2x = 6
বা, x = 6/2
বা, x = 3

.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ৫০৬০
  2. ৪৯৫০
  3. ৪৯৮০
  4. ৫০৫০
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা

আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n+1)/2
সুতরাং ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ১০০(১০০+১)/২
= ৫০ × ১০১
= ৫০৫০

.
5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর যোগফল কত?
  1. 45
  2. 55
  3. 60
  4. 65
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা

দেওয়া আছে, প্রদত্ত ধারার প্রথম পদ, a = 5
দ্বিতীয় পদ = x
তৃতীয় পদ = y
এবং চতুর্থ পদ = 135
মনে করি, ধারাটির সাধারণ অনুপাত, q
সুতরাং ধারাটির চতুর্থ পদ = aq4-1
= 5. q3
= 5q3
প্রশ্নমতে, 5q3 = 135
বা, q3 = 135/5
বা, q3 = 27
বা, q3 = 33
বা, q = 3
এখন, দ্বিতীয় পদ, x = aq2-1
= aq1
= aq
= 5.3
= 15

এবং তৃতীয় পদ, y = aq3-1
= aq2
= 5.32
= 5.9
= 45
এখন x এবং y যোগফল = 15+45
= 60

.
24y = 256 হলে 3y এর মান কত?
  1. 3
  2. 6
  3. 9
  4. 0
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

24y = 256
বা, 24y = 28
বা, 4y = 8
বা, y = 2
এখন, 3y = 32 = 9

.
5 + 11 + 17 + ------- + 59 ধারাটির পদসংখ্যা কত?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

5 + 11 + 17 + ------- + 59
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 11-5 = 6
সুতরাং পদসংখ্যা বা n তম পদ = a + (n-1)d
বা, 59 = 5 + (n-1)6
বা, (n-1)6 = 59-5
বা, n-1 = 54/6
বা, n-1 = 9
বা, n = 9+1
বা, n = 10

.
4 + 8 + 16 + ----------- ধারাটির সাধারণ পদ কত?
  1. 2n-1
  2. 2n+1
  3. 4n-1
  4. 8n-1
সঠিক উত্তর:
2n+1
উত্তর
সঠিক উত্তর:
2n+1
ব্যাখ্যা

4 + 8 + 16 + -----------
ধারাটির প্রথম পদ, a = 4
সাধারণ অনুপাত, r = 8/4 = 2
সুতরাং ধারাটির সাধারণ তথা n তম পদ = arn-1
= 4.2n-1
= 22.2n-1
= 22+n-1
= 2n+1

.
3-3 এর মান নিচের কোনটি?
  1. 1/9
  2. 27
  3. 1/81
  4. 1/(√3)6
সঠিক উত্তর:
1/(√3)6
উত্তর
সঠিক উত্তর:
1/(√3)6
ব্যাখ্যা

এখানে, 3-3
= 1/33
= 1/(√3×√3)3
= 1/(√3)6

১০.
একটি সমান্তর অনুক্রমে সাধারন অন্তর ১০ এবং ৬তম পদটি ৫২ হলে ১৬ তম পদটি কত?
  1. ১৪২
  2. ১৪৫
  3. ১৫২
  4. ১৫৫
সঠিক উত্তর:
১৫২
উত্তর
সঠিক উত্তর:
১৫২
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d।
এখানে, ৬তম পদ ৫২।
সুতরাং a + (৬-১)×১০= ৫২
বা, a + ৫০= ৫২
বা, a = ২
সুতরাং, ১৬ তম পদ = ২ + (১৬-১)×১০
= ২ + ১৫০
= ১৫২

১১.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ (৬-তম) পদটি ১৬০ হলে প্রথম পদটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

গুণোত্তর অনুক্রমে প্রথম পদ, a
সাধারণ অনুপাত, r হলে অনুক্রমটি হয়-
a, ar, ar2, ar3, ar4, ar5, .......
এখানে, তৃতীয় পদ, ar = ২০ ----(১) এবং
ষষ্ঠ পদ, ar = ১৬০ ----(২)
এখন, (২)÷(১) করে পাই,
ar/ar = ১৬০/২০
বা, r = ৮
বা, r = ২
বা, r = ২
এখন r এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
ar = ২০
বা, a × ২ = ২০
বা, a × ৪ = ২০
বা, a = ৫

১২.
যদি x = 5m+1 এবং y = 5m-1 হয় তাহলে log5x/y এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 0
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

দেওয়া আছে, x = 5m+1 এবং y = 5m-1
এখন, log5x/y
= log55m+1/5m-1
= log55m+1-m+1
= log552
= 2log55
= 2 × 1
= 2

১৩.
log100.0001 = কত?
  1. -3
  2. 3
  3. -4
  4. 4
সঠিক উত্তর:
-4
উত্তর
সঠিক উত্তর:
-4
ব্যাখ্যা

log100.0001
= log101/10000
= log1010-4
= -4 log1010
= -4 × 1
= -4

১৪.
কে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ নন?
  1. আসাদুজ্জামান
  2. সার্জেন্ট জহুরুল হক
  3. রফিক উদ্দিন
  4. মতিউর রহমান
সঠিক উত্তর:
রফিক উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
রফিক উদ্দিন
ব্যাখ্যা
রফিক উদ্দিন ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। মতিউর রহমান মল্লিক, সার্জেন্ট জহুরুল হক, মুহম্মদ শামসুদ্দোহা, শহীদ আনোয়ারা বেগম, শহীদ রুস্তম উনারা ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ হন।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি।
১৫.
'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' পুস্তিকার লেখক-
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৩ জন
উত্তর
সঠিক উত্তর:
৩ জন
ব্যাখ্যা
'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' পুস্তিকার লেখক ছিলেন ৩ জন। অধ্যাপক আবুল কাশেম, ড. কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ।
১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট 'তমুদ্দন মজলিস' ভাষা আন্দোলনের গোড়াপত্তন করে।
১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ ও আবুল কাশেমের তিনটি প্রবন্ধ নিয়ে 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' শীর্ষক প্রকাশিত একটি পুস্তিকায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার আহ্বান জানানো হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৬.
সম্মিলিত বিরোধী জোটের (কপ) প্রধান ছিলেন-
  1. মাওলানা ভাসানী
  2. ফাতেমা জিন্নাহ
  3. খাজা নাজিমুদ্দিন
  4. সিরাজুল আলম
সঠিক উত্তর:
ফাতেমা জিন্নাহ
উত্তর
সঠিক উত্তর:
ফাতেমা জিন্নাহ
ব্যাখ্যা
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ২৬ জুলাই, ১৯৬৪ সালে খাজা নাজিমুদ্দিনের বাসভবনে বিরোধীদলগুলো ঐক্যবদ্ধ হয়ে আইয়ুব খানের বিরুদ্ধে গঠন করে সম্মিলিত বিরোধী জোট (COP - Combined Opposition Party) নামে একটি রাজনৈতিক জোট। এই জোটের প্রধান ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন ফাতেমা জিন্নাহ।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৭.
যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার আইন পরিষদের মোট আসন ছিল-
  1. ২২৩টি
  2. ২৩৭টি
  3. ৩১০টি
  4. ৩০৯টি
সঠিক উত্তর:
৩০৯টি
উত্তর
সঠিক উত্তর:
৩০৯টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ২৩৭টি এবং অমুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ৭২টি। এই দুইয়ের যোগফলে পূর্ব বাংলার আইন পরিষদের মোট আসন সংখ্যা হয় ৩০৯টি।
যুক্তফ্রন্ট মোট ২৩৬টি আসনে জয়ী হয়েছিল। মুসলিম ২২৩টি এবং অমুসলিম ১৩টি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৮.
'প্যারা মিলিশিয়া গঠন' ৬ দফার কততম দফা ছিল?
  1. তৃতীয়
  2. চতুর্থ
  3. পঞ্চম
  4. ষষ্ঠ
সঠিক উত্তর:
ষষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ষষ্ঠ
ব্যাখ্যা

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন। ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন
২. ফেডারেল সরকার
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য
৫. বৈদেশিক বাণিজ্য
৬. প্যারা মিলিশিয়া গঠন।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

১৯.
মুজিবনগর সরকারের 'অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রী' ছিলেন-
  1. এম মনসুর আলী
  2. মোশতাক আহমেদ
  3. কামরুজ্জামান
  4. তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
এম মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে এবং এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২০.
আগরতলা মামলার বিচার শুরু হয়-
  1. ১৯ এপ্রিল, ১৯৬৮
  2. ১৯ জুন, ১৯৬৮
  3. ১৯ জুলাই, ১৯৬৮
  4. ১৯ মে, ১৯৬৮
সঠিক উত্তর:
১৯ জুন, ১৯৬৮
উত্তর
সঠিক উত্তর:
১৯ জুন, ১৯৬৮
ব্যাখ্যা
৩ জানুয়ারি ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। ১৮ জানুয়ারি ৬ দফা আন্দোলনের মামলায় জামিনে মুক্তি পেলেও তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে কুর্মিটোলা সেনানিবাসে স্থানান্তর করা হয়। সাবেক প্রধান বিচারপতি এস এ রহমানের নেতৃত্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১৯ জুন, ১৯৬৮ সালে কুর্মিটোলা সেনানিবাসে বিচার শুরু হয়। ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করেন।
উৎসঃ আওয়ামীলীগের ওয়েবসাইট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি।
২১.
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি যে ভাষায় দিয়েছিলেন-
  1. বাংলা
  2. হিন্দু
  3. ইংরেজি
  4. উর্দু
সঠিক উত্তর:
ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
ইংরেজি
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগে ইপিআর ওয়্যারলেসে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা প্রেরণ করেন। ঘোষণাটি ছিল ইংরেজিতে যাতে বিশ্ববাসী শুনতে পারে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২২.
আরব লীগ প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ। এটি প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৪৫ সালে। এর বর্তমান সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
এই জোটের বর্তমান সদস্য ২২ টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি। যথা- সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর। ২০১১ সাল থেকেই সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে।
বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
উৎসঃ আরব লীগ ওয়েবসাইট।
২৩.
উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্য দেশ নয়-
  1. বাহরাইন
  2. কুয়েত
  3. ইয়েমেন
  4. কাতার
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা
উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC। GCC এর পূর্ণরূপ- Gulf Co-operation Council।
এটি প্রতিষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারি, ১৯৮১ সালে। এর সদরদপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
সংস্থাটির সদস্য দেশ ৬ টি। দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
GCC এর বর্তমান মহাসচিব ড. নায়েফ আল এম. আল হাজরাফ। তিনি কুয়েতের নাগরিক এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।
উৎসঃ জিসিসির ওয়েবসাইট।
২৪.
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোটের (APEC) বর্তমান সভাপতি কে?
  1. আব্দুল লতিফ বিন রশিদ
  2. মুহিউদ্দিন ইয়াসিন
  3. আহমেদ আবুল ঘেইত
  4. চিরিল রামাফোসা
সঠিক উত্তর:
মুহিউদ্দিন ইয়াসিন
উত্তর
সঠিক উত্তর:
মুহিউদ্দিন ইয়াসিন
ব্যাখ্যা
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট (APEC- Asia Pacific Economic Co-operation) প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
এর প্রস্তাবক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। এর বর্তমান সভাপতি মুহিউদ্দিন ইয়াসিন। এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত। এই সংস্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য।
সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি। পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়।
APEC এর ওয়েবসাইট।
২৫.
জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল-
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. কানাডা
  4. জাপান
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
G-7 এর পূর্ণরূপ- Group of Seven। এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট। জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
উৎসঃ ব্রিটানিকা.কম।
২৬.
আসিয়ান ভুক্ত সদস্য দেশ কোনটি?
  1. মঙ্গোলিয়া
  2. পূর্ব তিমুর
  3. ফিলিপাইন
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া (সর্বশেষ সদস্য)। অস্ট্রেলিয়া আসিয়ানের সদস্য দেশ নয়।
উৎসঃ আসিয়ানের ওয়েবসাইট।
২৭.
কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. রুয়ান্ডা
  2. মোজাম্বিক
  3. বাহামা
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা
সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। এর বর্তমান সদস্য দেশ ৫৪টি। সর্বশেষ সদস্য দেশ রুয়ান্ডা।
এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।
বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ দুটি। যথা- মোজাম্বিক ও রুয়ান্ডা। আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
২৮.
ন্যাটো (NATO) গঠনের প্রস্তাবক দেশ-
  1. যুক্তরাষ্ট্র
  2. বেলজিয়াম
  3. কানাডা
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
NATO এর পূর্ণরূপ- North Atlantic Treaty Organization। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ সালে। এটি একটি সামরিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
ন্যাটো (NATO) গঠনের প্রস্তাবক দেশ ছিল যুক্তরাষ্ট্র। এই জোটের বর্তমান মহাসচিব জেন্স স্টলেনবার্গ।
স্নায়ুযুদ্ধ চলাকালে সমাজতান্ত্রিক আগ্রাসন রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২ টি দেশ চুক্তিবদ্ধ হয়ে এটি প্রতিষ্ঠা করে। দেশগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, কানাডা, আইসল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং নরওয়ে।
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সংস্থাটির ৩০তম সদস্য দেশ উত্তর মেসিডোনিয়া।
উৎসঃ ন্যাটোর ওয়েবসাইট।
২৯.
উদ্ভিদ কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেন-
  1. ক্যারোলাস লিনিয়াস
  2. থিওফ্রাস্টাস
  3. বেনথাম ও হুকার
  4. ক্রোনকুইস্ট
সঠিক উত্তর:
থিওফ্রাস্টাস
উত্তর
সঠিক উত্তর:
থিওফ্রাস্টাস
ব্যাখ্যা
থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক। তিনি উদ্ভিদ কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যথা- ট্রি বা বৃক্ষ, শ্রাব বা গুল্ম, আন্ডারশ্রাব বা উপগুল্ম এবং হার্ব বা বীরুৎ।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩০.
নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা?
  1. মৎস্যবিজ্ঞান
  2. জীবপ্রযুক্তি
  3. অণুজীববিজ্ঞান
  4. বাস্তুবিদ্যা
সঠিক উত্তর:
বাস্তুবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
বাস্তুবিদ্যা
ব্যাখ্যা
ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
আর ফলিত জীববিজ্ঞান শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করে।
অঙ্গসংস্থান, শ্রেণিবিন্যাসবিদ্যা, শারীরবিদ্যা, হিস্টলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, জীবভূগোল, এন্ডোক্রাইনোলজি ইত্যাদি ভৌত জীববিজ্ঞানের শাখা।
অপরদিকে, মৎস্যবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জীবপ্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ বিজ্ঞান, জিনপ্রযুক্তি, ফার্মেসি, জীবাশ্মবিজ্ঞান ইত্যাদি ফলিত জীববিজ্ঞানের শাখা।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩১.
নিচের কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম‌ ঘটে?
  1. মটরশুটি
  2. সুন্দরী
  3. পেঁয়াজ
  4. তেঁতুল
সঠিক উত্তর:
সুন্দরী
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরী
ব্যাখ্যা

জরায়ুজ অঙ্কুরোদগমঃ
সমুদ্রের তীরবর্তী লোনা মাটির অধিকাংশ উদ্ভিদে যে ধরনের অঙ্কুরোদগম দেখা যায় তাকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে।
যেমন - সুন্দরী, গরান, কেওড়া, কাকরা, পশুর, গোলপাতা, খলসী, হারগোজা, বোরা ইত্যাদি লোনা পানির উদ্ভিদ।
এইসকল উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম হয়।

জরায়ুজ অঙ্কুরোদগমের ক্ষেত্রে গাছের সাথে যুক্ত থাকা অবস্থায় ফলের ভেতর অঙ্কুরোদগম শুরু হয়। ভ্রুণমূল ফলত্বক ভেদ করে বের হয়ে ঝুলতে থাকে এবং বীজপত্রাবকান্ড বেড়ে ফুলে উঠে।
এ সময় ভ্রুণমুকুলও বৃদ্ধি পেয়ে ওজন বেড়ে যায়। ওজন বাড়ার কারনে গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে খাড়াভাবে নরম মাটিতে প্রবেশ করে আটকে যায়। ফলে চারাগাছটি আর জোয়ার ভাঁটার টানে ভেসে যেতে পারে না।
জরায়ুজ অঙ্কুরোদগম না থাকলে সমুদ্র উপকূলীয় এলাকায় বনরাজি জন্মাতে পারতো না।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণির উদ্ভিদ বিজ্ঞান বই ও teachers.gov.bd

৩২.
উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
  1. ম্যাগনেসিয়াম
  2. ফসফরাস
  3. নাইট্রোজেন
  4. পটাশিয়াম
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। বাতাসের নাইট্রোজেন পানিতে মিশিয়ে মাটিতে শোষিত হওয়ার পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট হিসাবে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। তাই উদ্ভিদ নাইট্রোজেনকে মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে।