পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়47 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পার্ট-১) ১) ই-কমার্স; ২) সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৩) কম্পিউটার নেটওয়ার্ক: ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৪) দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি; ৫) স্মার্টফোন; ৬) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব; ৭) ইন্টারনেট। ৮) নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৯) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ১০) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; ১১) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ১২) ক্লাউড কম্পিউটিং; ১৩) সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ১৪) রোবটিক্স; ১৫) সাইবার অপরাধ। পার্ট-২) বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
কম্পিউটার যে বিন্দুতে যুক্ত হয় তাকে বলা হয়-
  1. ক) নোড
  2. খ) কানেক্টর
  3. গ) পয়েন্ট
  4. ঘ) নোটিশ
ব্যাখ্যা
কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে। রিং নেটওয়ার্কে কম্পিউটার গুলো নোডের মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
বর্তমান ইন্টারনেটের পূর্বসূরী ছিল-
  1. ক) ইনট্রানেট
  2. খ) এক্সট্রানেট
  3. গ) ব্রাকনেট
  4. ঘ) আরপানেট
ব্যাখ্যা
ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আর্পানেট।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
কত সালে আরপানেট TCP/IP প্রটোকল ব্যবহার শুরু হয়?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৮৯ সালে
ব্যাখ্যা
আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে‌ ১৯৮৩ সালে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
'বিকাশ' কোন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান?
  1. ক) ডাচ বাংলা ব্যাংক
  2. খ) ইসলামী ব্যাংক
  3. গ) স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক
  4. ঘ) ব্র্যাক ব্যাংক
ব্যাখ্যা
২০১০ সালে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে। মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'বিকাশ'। ডাচ-বাংলা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের নাম- রকেট।
উৎসঃ ব্র্যাক ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট।
.
ডিজিটাল ডাক ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম-
  1. ক) টেলিগ্রাফ
  2. খ) ই-মেইল
  3. গ) মেসেঞ্জার
  4. ঘ) ই-বিজনেস
ব্যাখ্যা
ডিজিটাল ডাক ব্যবস্থার অন্যতম একটি উদাহরণ হল ইলেকট্রনিক মেইল যাকে সংক্ষেপে ই-মেইল বলা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  1. ক) #
  2. খ) @
  3. গ) &
  4. ঘ) $
ব্যাখ্যা
একটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে @ চিহ্নটি। ১৯৭২ সালে সর্বপ্রথম ই-মেইল ঠিকানায় @ চিহ্ন ব্যবহার করা হয়।
.
যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়-
  1. ক) কন্ট্রোলার
  2. খ) রোবট
  3. গ) জাহাজ
  4. ঘ) রকেট
ব্যাখ্যা
যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় রোবট।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
৫-জি ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২০২০ সালের মধ্যে পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। ৫ জি হবে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ৪জি এর তুলনায় ৪০ গুণ বেশি গতিসম্পন্ন।
.
১২০ টি এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রায় মোট ১৮০ টাকা হলে এক টাকার মুদ্রার সংখ্যা কয়টি?
  1. ক) ৬০ টি
  2. খ) ৮০ টি
  3. গ) ৯০ টি
  4. ঘ) ৫০ টি
ব্যাখ্যা

মনে করি, এক টাকার মুদ্রা সংখ্যা 'ক' টি।
তাহলে দুই টাকার মুদ্রার সংখ্যা (১২০-ক) টি।
প্রশ্নমতে, ক × ১ + (১২০-ক) × ২ = ১৮০
বা, ক + ২৪০ - ২ক = ১৮০
বা, ক = ২৪০-১৮০
বা, ক = ৬০
সুতরাং এক টাকার মুদ্রা সংখ্যা ৬০ টি এবং দুই টাকার মুদ্রার সংখ্যা (১২০-৬০) বা, ৬০ টি।

১০.
যদি x2 + y2 = 4 এবং x2 - y2 = 4 হয় তাহলে x4 + y4 এর মান কত হবে?
  1. ক) 16
  2. খ) 32
  3. গ) 64
  4. ঘ) 18
ব্যাখ্যা

দেওয়া আছে, x2 + y2 = 4 এবং x2 - y2 = 4
এখন, আমরা x4 + y4 কে (x2)2 + (y2)2 লিখতে পারি।
আমরা জানি, 2{(x2)2 + (y2)2} = (x2 + y2)2 + (x2 - y2)2 = 42 + 42
= 16 + 16
= 32
সুতরাং 2{(x2)2 + (y2)2} = 32
বা, (x2)2 + (y2)2 = 32/2
বা, x4 + y4 = 16

১১.
3x - 2 > 2x -1 অসমতাটি সমাধান করুন। ‌
  1. ক) x > 1
  2. খ) x > -1
  3. গ) x < 3
  4. ঘ) x < -2
ব্যাখ্যা

3x - 2 > 2x - 1
Or, 3x - 2 + 2 > 2x - 1 + 2
Or, 3x > 2x + 1
Or, 3x - 2x > 2x + 1 - 2x
Or, x > 1

১২.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫১ হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন।
  1. ক) ৭৩, ৭৪
  2. খ) ৭৪, ৭৫
  3. গ) ৭৫, ৭৬
  4. ঘ) ৭৬, ৭৭
ব্যাখ্যা

মনে করি, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটি 'ক-১' হলে অপরটি 'ক'
প্রশ্নমতে, ক - (ক-১) = ১৫১
বা, ক - (ক - ২ক + ১) = ১৫১
বা, ক - ক + ২ক - ১ = ১৫১
বা, ২ক = ১৫১ + ১
বা, ক = ১৫২/২
বা, ক = ৭৬
সুতরাং ক - ১ = ৭৬-১ = ৭৫.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটি ৭৫ হলে অপরটি ৭৬.

১৩.
8x + 4 = 64 হলে 2x + 1 এর মান কত?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 16
  4. ঘ) 24
ব্যাখ্যা

8x + 4 = 64
বা, 4(2x + 1) = 64
বা, (2x + 1) = 64/4
বা, (2x + 1) = 16

১৪.
যদি a ও b ধনাত্মক পূর্ণসংখ্যা এবং (a-b)/3.5 = 4/7 হয় তাহলে-
  1. ক) b > a
  2. খ) b < a
  3. গ) b = a
  4. ঘ) None
ব্যাখ্যা

(a-b)/3.5 = 4/7
Or, a-b = (4×3.5)/7
Or, a-b = 2
Or, a = 2+b
So, b < a

১৫.
x + 5y = 16 এবং x = -3y হলে y = ?
  1. ক) -24
  2. খ) 8
  3. গ) -12
  4. ঘ) 4
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 5y = 16 এবং x = -3y
এখন, x + 5y = 16
বা, -3y + 5y = 16
বা, 2y = 16
বা, y = 8

১৬.
1/2{(a+b)2 + (a-b)2} = ?
  1. ক) a2 - b^22
  2. খ) (a+b)2 + (a-b)2
  3. গ) a2 + b2
  4. ঘ) (a+b)2 - (a-b)2
ব্যাখ্যা

1/2{(a+b)2 + (a-b)2}
= 1/2{(a2 + 2ab + b2) + (a2 - 2ab + b2)}
= 1/2 (a2 + 2ab + b2 + a2 - 2ab + b2)
= 1/2 (2a2 + 2b2)
= a2 + b2

১৭.
x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 22
  4. ঘ) 24
ব্যাখ্যা

দেওয়া আছে, x2 + y2 = 8 এবং xy = 7
আমরা জানি, (x + y)2 = x2 + y2 + 2xy
= 8 + 2×7
= 8 + 14
= 22

১৮.
যদি xyz <0 এবং z < 0 হয় তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?
  1. ক) xy < 0
  2. খ) xy > 0
  3. গ) xy < z
  4. ঘ) None
ব্যাখ্যা

xyz < 0 অর্থ xyz এর মান ঋণাত্মক। z < 0 অর্থ z এর মান ঋণাত্মক। xyz = xy × z = xy × ঋণাত্মক। সুতরাং xy এর মান ধনাত্মক হলে xyz এর মান ঋণাত্মক হবে।

১৯.
{(0.7)2 - (0.3)2} ÷ (0.7 + 0.3) = ?
  1. ক) 1.0
  2. খ) 0.3
  3. গ) 0.2
  4. ঘ) 0.4
ব্যাখ্যা

এখানে, {(0.7)2 - (0.3)2} ÷ (0.7 + 0.3) = (0.7 + 0.3) × (0.7 - 0.3) / (0.7 + 0.3)
= (0.7 - 0.3)
= 0.4

২০.
a+b = 4 এবং a-b = 2 হলে 2(a2+b2) এর মান কত?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 30
ব্যাখ্যা

দেওয়া আছে, a+b = 4 এবং a-b = 2
আমরা জানি, 2(a2+b2) = (a+b)2 + (a-b)2
= 42 + 22
= 16 + 4
= 20

২১.
x + 1/x = 2 হলে x/(x2 - x +1) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 1/x = 2
বা, (x2 + 1)/x = 2
বা, x2 + 1 = 2x
এখন, x/(x2 - x + 1)
= x/(x2 + 1 - x)
= x/(2x - x)
= x/x
= 1

২২.
x2 + y2 + z2 = 2 এবং x+y+z = 2 হলে 2(xy + yz + zx) এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
দেওয়া আছে, x2 + y2 + z2 = 2 এবং x+y+z = 2
আমরা জানি, (x+y+z)2 = x2 + y2 + z2 + 2xy + 2yz + 2zx
বা, 2(xy + yz + zx) = (x+y+z)2 - (x2 + y2 + z2)
বা, 2(xy + yz + zx) = 22 - 2 = 4-2 = 2
২৩.
x + 1/x = √5 হলে x3 + (1/x)3 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 5√2
  3. গ) 5
  4. ঘ) 2√5
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 1/x = √5
আমরা জানি, x3 + (1/x)3 = (x + 1/x)3 - 3. x. 1/x (x + 1/x)
= (√5)3 - 3. √5
= 5√5 - 3√5
= 2√5

২৪.
x + 2/x = 3 হলে x3 + 8/(x)3 এর মান কত?
  1. ক) 9
  2. খ) 8
  3. গ) 0
  4. ঘ) 6
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 2/x = 3
এখন, x3 + 8/(x)3
= x3 + (2/x)3
= (x + 2/x)3 - 3. x. 2/x (x + 2/x)
= 33 - 3.2.3
= 27 - 18
= 9

২৫.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
  1. ক) (x2 - y2)/xy
  2. খ) (2x2 - y2/xy
  3. গ) (y2 - x2)/xy
  4. ঘ) (x2 - 2y2)/xy
ব্যাখ্যা
y/x - x/y = (y2 - x2)/xy
২৬.
4x4 + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. ক) (2x2 + 2x - 1) (2x2 - 2x + 1)
  2. খ) (2x2 + 2x + 1) (2x2 - 2x + 1)
  3. গ) (2x2 + 2x - 1) (2x2 - 2x - 1)
  4. ঘ) (2x2 + 2x + 1) (2x2 - 2x - 1)
ব্যাখ্যা
4x4 + 1
= (2x2)2 + 2. 2x2. 1 + 12 - 4x2
= (2x2 + 1)2 - (2x)2
= (2x2 + 2x + 1) (2x2 - 2x + 1)
২৭.
a3 - 7a - 6 এর উৎপাদক নয় কোনটি?
  1. ক) a+1
  2. খ) a+2
  3. গ) a-3
  4. ঘ) a+3
ব্যাখ্যা

a3 - 7a - 6
= a3 + a2 - a2 - a - 6a-6
= a2(a+1) - a(a+1) - 6(a+1)
= (a+1) (a2-a-6)
= (a+1) (a2-3a+2a-6)
= (a+1) {a(a-3) + 2(a-3)}
= (a+1) (a+2) (a-3)

২৮.
2√2x3 + 125 এর সঠিক উৎপাদকের বিশ্লেষণ কোনটি?
  1. ক) (√2x + 5)(2x2-5√2x-25)
  2. খ) (√2x - 5)(2x2-5√2x-25)
  3. গ) (√2x + 5)(2x2-5√2x+25)
  4. ঘ) (√2x - 5)(2x2+5√2x-25)
ব্যাখ্যা

2√2x3 + 125
= (√2x)3 + 53
= (√2x + 5){(√2x)2 - √2x.5 + 52}
= (√2x + 5)(2x2-5√2x+25).

২৯.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, 2ক + 3 = ক +7
বা, ক = 4

৩০.
দুইটি সংখ্যার ল.সা.গু x এবং গ.সা.গু y। একটি সংখ্যা z হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) xy
  2. খ) xz/y
  3. গ) zx
  4. ঘ) xy/z
ব্যাখ্যা

আমরা জানি, দুটি সংখ্যার গুনফল = ল.সা.গু × গ.সা.গু
বা, অপর সংখ্যা × z = x × y
সুতরাং অপর সংখ্যাটি = xy/z

৩১.
5(1-x) + 3(2-x) = -29 সমীকরণে x এর মান = ?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা

5(1-x) + 3(2-x) = -29
বা, 5 - 5x + 6 - 3x = -29
বা, -8x = -29-11
বা, -8x = -40
বা, x = -40/-8
বা, x = 5

৩২.
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত?
  1. ক) 200
  2. খ) 250
  3. গ) 350
  4. ঘ) 150
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, 2ক/3 = ক - 50
বা, ক - 2ক/3 = 50
বা, (3ক-2ক)/3 = 50
বা, ক = 150

৩৩.
25 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হল যেন এক অংশ অন্য অংশের 1/4 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত?
  1. ক) 5 ফুট
  2. খ) 6 ফুট
  3. গ) 4 ফুট
  4. ঘ) 7 ফুট
ব্যাখ্যা

বড় অংশের দৈর্ঘ্য 4ক হলে ছোট অংশের দৈর্ঘ্য (4ক × 1/4) বা, ক ফুট।
সুতরাং বাঁশটির দৈর্ঘ্য = 4ক+ক = 5ক ফুট।
শর্তমতে, 5ক = 25
বা, ক = 5

৩৪.
যদি a/b = 4 এবং a + 2b = 12 হয় তাহলে a এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 2
ব্যাখ্যা

দেওয়া আছে, a/b = 4 এবং a + 2b = 12
এখন, a/b = 4
বা, a = 4b
বা, b = a/4
এবং a + 2b = 12
বা, a + 2 × a/4 = 12
বা, a + a/2 = 12
বা, 2a + a = 24
বা, a = 24/3
বা, a = 8