পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ৮ সমস্যা সমাধান টপিক: চৌবাচ্চা ও নল সম্পর্কিত সমস্যা; ঘড়ির সময় নির্ণয়; দিন ও বয়স নির্ণয়; বিবিধ [Live Class: 13, & 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
দুটি নল একত্রে একটি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে। যদি প্রথম নলটি একা 15 মিনিটে পূর্ণ করতে পারে, তবে দ্বিতীয় নলটি একা পূর্ণ করতে কত সময় নেবে?
  1. 20 মিনিট
  2. 25 মিনিট
  3. 28 মিনিট
  4. 30 মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল একত্রে একটি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে। যদি প্রথম নলটি একা 15 মিনিটে পূর্ণ করতে পারে, তবে দ্বিতীয় নলটি একা পূর্ণ করতে কত সময় নেবে?

সমাধান:

.
যদি মাসের ২য় দিন বুধবার হয় তাহলে মাসের ১৯ তম দিন কী বার হবে?
  1. শনিবার
  2. সোমবার 
  3. শুক্রবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি মাসের ২য় দিন বুধবার হয় তাহলে মাসের ১৯ তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ২য় দিন বুধবার হলে ,
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে বুধবার।

∴ ১৬ + ৩ = ১৯ তম দিন হবে বুধবার + ৩ দিন = শনিবার 

সুতরাং, মাসের ২য় তারিখ বুধবার হলে ১৯শে তারিখ হবে শনিবার।

.
ঘড়িতে 3 : 40 মিনিট বাজার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 
  1. 108°
  2. 122°
  3. 132°
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে 3 : 40 মিনিট বাজার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

​সমাধান:
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ,
= (11 × M - 60 × H)/2
= (11 × 40 - 60 × 3)/2
= (440 - 180)/2
= 260/2
= 130°

.
২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?
  1. শুক্রবার
  2. রবিবার
  3. শনিবার
  4. সোমবার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?

সমাধান:
আগষ্ট মাস = ৩১ দিন 
​সেপ্টেম্বর মাস = ৩০ দিন
১৯ আগষ্ট থেকে ১ লা অক্টোবর পর্যন্ত মোট দিন, (৩১ - ১৯) + ৩০ + ১ দিন 
​= (১২ + ৩১) দিন 
​= ৪৩ দিন

এখন, ৪৩ + ৭ = ভাগফল ৬, ভাগশেষ ১

যেহেতু ভাগশেষ ১ তাহলে ১লা অক্টোবর হবে শুক্রবার + ১ দিন অর্থাৎ, শনিবার।

.
দুটি পাইপ A এবং B যথাক্রমে ২৪ মিনিট এবং ৩২ মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যদি দুটি পাইপ একসাথে খুলে দেয়া হয়।কত সময় পর ব বন্ধ করলে সম্পূর্ণ ট্যাঙ্কটি মোট ১৮ মিনিটে পূর্ণ হবে?
  1. ৮ মিনিটে
  2. ৯ মিনিটে 
  3. ১০ মিনিটে 
  4. ১২ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্নঃ দুটি পাইপ A এবং B যথাক্রমে ২৪ মিনিট এবং ৩২ মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যদি দুটি পাইপ একসাথে খুলে দেয়া হয়।কত সময় পর ব বন্ধ করলে সম্পূর্ণ ট্যাঙ্কটি মোট ১৮ মিনিটে পূর্ণ হবে?

সমাধানঃ


.
r বছর পূর্বে একজন লোকের বয়স ছিল s বছর। t বছর পর তার বয়স কত হবে?
  1.  s - r + t 
  2. r - s + t
  3. rs + t
  4. r + s + t 
ব্যাখ্যা

প্রশ্ন: r বছর পূর্বে একজন লোকের বয়স ছিল s বছর। t বছর পর তার বয়স কত হবে?

সমাধান:
r বছর পূর্বে লোকটির বয়স ছিল s বছর। 
∴ লোকটির বর্তমান বয়স (r + s) বছর।

​অতএব,
​ t বছর পর লোকটির বয়স হবে (r + s + t) বছর। r বছর পূর্বে একজন লোকের বয়স ছিল s বছর। t বছর পর তার বয়স কত হবে?

সমাধান:
r বছর পূর্বে লোকটির বয়স ছিল s বছর। 
∴ লোকটির বর্তমান বয়স (r + s) বছর।

​অতএব,
​ t বছর পর লোকটির বয়স হবে (r + s + t) বছর।

.
পিতা ও ২ পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও ২ পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ৩২ বছর হলে পিতার বয়স কত?
  1. ৪২ বছর
  2. ৩৮ বছর
  3. ৪৮ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও ২ পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও ২ পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ৩২ বছর হলে পিতার বয়স কত?

​সমাধান:
ধরি, 
​পিতার বয়স = ক বছর 
​২ পুত্রের বয়স = খ বছর 

​∴ পিতা ও ২ পুত্রের বয়সের গড় = (ক + খ)/৩ বছর 
এবং 
​মাতা ও ২ পুত্রের বয়সের গড় = (৩২ + খ)/৩ বছর

​প্রশ্নমতে,
​(৩২ + খ)/৩ = {(ক + খ)/৩} - ২
​⇒ (৩২ + খ)/৩ = {(ক + খ) - ৬}/৩
⇒ ​৩(৩২ + খ) = ৩(ক + খ - ৬)
​⇒ ​৩২ + খ = ক + খ - ৬
⇒ ​ক = ৩২ + খ - খ + ৬
​⇒ ​ক = ৩৮

∴ ​পিতার বয়স = ৩৮ বছর 

.
একটি ঘড়ি প্রতিদিন ২৪ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
  1. ৩৬ দিন
  2. ৩০ দিন
  3. ৪২ দিন
  4. ২৪ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ২৪ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?

​সমাধান:
আমরা জানি, 
​ঘড়ির কাঁটার সম্পূর্ণ ঘন্টা = ১২ ঘন্টা 
​অর্থাৎ ১২ ঘণ্টা = ১২ × ৬০ মিনিট = ৭২০ মিনিট সময় হারালে ঘড়িটি পুনরায় সঠিক সময় নির্দেশ করবে।

এখন, 
​২৪ মিনিট সময় হারায় = ১ দিনে
∴ ৭২০ মিনিট সময় হারায় = ৭২০/২৪ দিনে
= ৩০ দিনে

​অতএব, ঘড়িটি ৩০ দিন পর সঠিক সময় নির্দেশ করবে।

.
৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ৫৪ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৫০ মিনিট
  4. ৩৬ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান:
৪০ মিনিট আগে সময় ছিলো = ২ : ৩৫ মিনিট
​বর্তমান সময় = ২ : ৩৫ মিনিট + ০ : ৪০ মিনিট = ৩ : ১৫ মিনিট

∴ ​৪ টা বাজতে বাকি আছে = (৪ : ০০ - ৩ : ১৫) মিনিট = ৪৫ মিনিট

১০.
একটি এনালগ ঘড়িতে সাড়ে পাঁচটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ২৫°
  2. ৪৫°
  3. ১৫°
  4. ৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে সাড়ে পাঁচটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ঘণ্টার সময় = ৫ 
মিনিটের সময় = ৩০ 

∴ ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ 
= ।(১১ × ৩০) - (৬০ × ৫)।/২ 
= ।(৩৩০ - ৩০০)।/২
= ।৩০।/২ 
= ১৫° 

∴ সাড়ে পাঁচটার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ১৫°।

১১.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মাঠের চারপাশে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৮৬৪ বর্গমিটার
  2. ৯০০ বর্গমিটার
  3. ৯৬৪ বর্গমিটার
  4. ১০০০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মাঠের চারপাশে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে, 
মাঠের দৈর্ঘ্য = ৬০ মিটার
মাঠের প্রস্থ = ৪০ মিটার
∴ শুধু মাঠের ক্ষেত্রফল = ৬০ × ৪০ = ২৪০০ বর্গমিটার

আবার, 
রাস্তার চওড়া = ৪ মিটার (চারপাশে)
রাস্তা সহ দৈর্ঘ্য = ৬০ + ৪ + ৪ = ৬৮ মিটার
এবং প্রস্থ = ৪০ + ৪ + ৪ = ৪৮ মিটার
∴ বাইরের অংশের ক্ষেত্রফল = ৬৮ × ৪৮ = ৩২৬৪ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (৩২৬৪ - ২৪০০) বর্গমিটার
= ৮৬৪ বর্গমিটার

সুতরাং, রাস্তার ক্ষেত্রফল ৮৬৪ বর্গমিটার।

১২.
যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?
  1. বৃহস্পতিবার
  2. মঙ্গলবার
  3. শনিবার
  4. রবিবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?

সমাধান:
আগামী পরশুদিন শুক্রবার হলে আজ হলো বুধবার ।
সুতরাং গতকাল ছিলো মঙ্গলবার। 

মঙ্গলবার (গতকাল) - বুধবার (আজ) - বৃহস্পতিবার (আগামীকাল) - শুক্রবার (আগামী পরশুদিন)

১৩.
১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৫৬ বছর
  3. ৫০ বছর
  4. ৪৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, 
A এর বর্তমান বয়স = ৩০ বছর

ধরি,
B এর বর্তমান বয়স = ক বছর।

১০ বছর পূর্বে,
A এর  বয়স ছিলো = (৩০ - ১০) = ২০ বছর 
B এর বয়স ছিলো = (ক - ১০) বছর

প্রশ্নমতে,
২০ = (ক - ১০)/২
বা, ২০ × ২ = ক - ১০
বা, ৪০ = ক - ১০
বা, ক = ৪০ + ১০ 
বা, ক = ৫০

অতএব, B এর বর্তমান বয়স = ৫০ বছর।

১৪.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
  1.  ৭/৫ ঘণ্টায়
  2.  ৪/৩ ঘণ্টায়
  3.  ৫/৪ ঘণ্টায়
  4.  ৩/২ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 

সমাধান: 
প্রথম পাইপ দ্বারা, ১ ঘণ্টায় ভর্তি হয় = ১/৫ অংশ
দ্বিতীয় পাইপ দ্বারা, ১ ঘণ্টায় ভর্তি হয় = ১/৩ অংশ
দুটি পাইপ দ্বারা একত্রে ১ ঘণ্টায় ভর্তি করে = (১/৫ + ১/৩) অংশ = ৮/১৫ অংশ 

৮/১৫ অংশ চৌবাচ্চা ভর্তি হয় = ১ ঘণ্টায়
∴ ২/৩ অংশ চৌবাচ্চা ভর্তি হয় = (১৫ × ২)/(৮ × ৩) ঘণ্টায় 
= ৫/৪ ঘণ্টায়।

সুতরাং, চৌবাচ্চার ২/৩ অংশ পূর্ণ হতে লাগবে ৫/৪ ঘণ্টা সময় লাগবে। 

১৫.
কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?
  1. বুধবার
  2. সোমবার
  3. শনিবার 
  4. মঙ্গলবার
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?

সমাধান:
২৯ সেপ্টেম্বর ছিলো সোমবার। 

২৯ সেপ্টেম্বর - ২৬ আগস্ট
= ৫ + ২৯ দিন = ৩৪ দিন 
= (৩৫ - ১) দিন 
= (৫ × ৭) - ১ 
= মঙ্গলবার - ১ দিন 
= সোমবার