পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
বিসিএসের জেনারেল সিলেবাস সম্পূর্ণ ০২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
'বিলাতে সাড়ে সাতশ দিন' বিখ্যাত ভ্রমণ গ্রন্থের লেখক-
  1. আবুল ফজল
  2. আবুল মনসুর আহমেদ
  3. আব্দুল হাই
  4. আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
আব্দুল হাই
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল হাই
ব্যাখ্যা

মুহম্মদ আব্দুল হাই রচিত বিখ্যাত ভ্রমণ গ্রন্থের নাম- বিলাতে সাড়ে সাতশ দিন।
'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'পলাশী থেকে পাকিস্তান' গ্রন্থের রচয়িতা কে?
  1. আবুল মনসুর আহমদ
  2. আবুল কালাম শামসুদ্দীন
  3. আনোয়ার পাশা
  4. আবদুল গাফ্ফার চৌধুরী
সঠিক উত্তর:
আবুল কালাম শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা
কচিপাতা, ত্রিস্রোতা, দৃষ্টিকোণ, ইলিয়ড, পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস), অতীত দিনের স্মৃতি (আত্মজীবনী ও স্মৃতিচারণ) ইত্যাদি গ্রন্থাবলীর রচয়িতা আবুল কালাম শামসুদ্দীন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি ব্যাতিক্রম নয়?
  1. নেত্র, লোচন
  2. গিরি, ধরা
  3. সুত,রবি
  4. সৈকত, বিভব
সঠিক উত্তর:
নেত্র, লোচন
উত্তর
সঠিক উত্তর:
নেত্র, লোচন
ব্যাখ্যা

নেত্র, লোচন হলো নয়ন'র সমার্থক শব্দ৷
গিরি~পাহাড়, পর্বত। ধরা~পৃথিবী, ভূ, মেদিনী।
সুত~ছেলে, পুত্র। রবি~সূর্য, ভাস্কর, দিবাকর।
সৈকত~তট, কূল। বিভব~অর্থ, বিত্ত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী

.
“অন্তরীপ” - শব্দটি কোন ধরনের সমাসের মাধ্যমে গঠিত?
  1. প্রাদি সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বিগু সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
অন্তর্গত অপ যার = অন্তরীপ। এটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
এরকম আরো উদাহরণঃ দু দিকে অপ যার = দ্বীপ, পন্ডিত হয়েও যে মূর্খ = পন্ডিতমূর্খ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও মৃত যে = জীবন্মৃত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. দরীদ্রকে দয়া কর।
  2. কি ভয়ানক বিপদ!
  3. ইহার আবশ্যক নাই।
  4. এটা কাঁচা হাতের লেখা
সঠিক উত্তর:
এটা কাঁচা হাতের লেখা
উত্তর
সঠিক উত্তর:
এটা কাঁচা হাতের লেখা
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপঃ দরিদ্রকে দয়া কর।
কী ভয়ানক বিপদ!
ইহার আবশ্যকতা নাই।
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]

.
‘গ্রাহী’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি হবে?
  1. √গ্রহ + ণিন
  2. √গ্রা + হী
  3. √গ্রাহ + ইন
  4. √গ্রা + ণিন
সঠিক উত্তর:
√গ্রহ + ণিন
উত্তর
সঠিক উত্তর:
√গ্রহ + ণিন
ব্যাখ্যা
‘গ্রাহী’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় √গ্রহ + ণিন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
কোন বাক্যটিতে আধিক্য বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে?
  1. ছোট ছোট ডাল কেটে ফেল।
  2. ডেকে ডেকে হয়রান হয়েছে।
  3. ফুলগুলো তুই আনরে বাছা বাছা।
  4. বার বার সে কামান গর্জে উঠলো।
সঠিক উত্তর:
ছোট ছোট ডাল কেটে ফেল।
উত্তর
সঠিক উত্তর:
ছোট ছোট ডাল কেটে ফেল।
ব্যাখ্যা
“ছোট ছোট ডাল কেটে ফেল।” বাক্যটিতে আধিক্য বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
বাংলা বানানের ক্ষেত্রে নিচের কোন নিয়ম অশুদ্ধ?
  1. জাতির নামে কার হয় ‘ই’
  2. বিদেশি শব্দে ‘ষ’ হয় না
  3. তৎসম শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয়
  4. তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ‘ঈ’ কার হয়
সঠিক উত্তর:
তৎসম শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয়
উত্তর
সঠিক উত্তর:
তৎসম শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয়
ব্যাখ্যা

বাংলা বানানের ক্ষেত্রে তৎসম শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না।
যেমনঃ অর্জ্জন, কর্ম্ম, কার্য্য, মূর্চ্ছা ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কর্ম, কার্য, মূর্ছা ইত্যাদি হবে।
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান]

.
Which one is not a character of 'Pride and Prejudice'?
  1. Mrs Darcy
  2. Elizabeth Bennet
  3. Emily Brontë
  4. None of them
সঠিক উত্তর:
Emily Brontë
উত্তর
সঠিক উত্তর:
Emily Brontë
ব্যাখ্যা
'Pride and Prejudice' is a famous Novel of Jane Austen.
Important characters of 'Pride and Prejudice' are Mrs Darcy, Elizabeth Bennet, Jane Bennet.
Source: Britannica
১০.
ইংরেজি প্রতিশব্দ নির্ণয় করুন।
প্রতিবাদ-
  1. Quibble
  2. Protect
  3. Support
  4. Commend
সঠিক উত্তর:
Quibble
উত্তর
সঠিক উত্তর:
Quibble
ব্যাখ্যা

Quibble
[কুইব্‌ল্]
(noun) Synonyms: Protest (প্রতিবাদ; আপত্তি), Dodge (হঠাৎ পাশ কাটানোর ক্রিয়া), Avoidance (পরিহার).
Antonyms: Approval (অনুমোদন; সমর্থন), Commend (প্রশংসা করা), Support (আলম্ব; সমর্থন).
English Meaning: A complaint or criticism about something that is not very important.

১১.
Select the Closest Synonym.
Cynical-
  1. Guileless
  2. Suspicious
  3. Naive
  4. Ingenuous
সঠিক উত্তর:
Suspicious
উত্তর
সঠিক উত্তর:
Suspicious
ব্যাখ্যা
Gullible
(adjective) Synonyms: Credulous (সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ), Impressionable (সহজপ্রবণ), Naive, Ingenuous, Guileless (সাদাসিধা).
Antonyms: Cynical (নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন), Suspicious (সন্দেহজনক; সন্দেহভাজন).
১২.
The phrase 'lock and load' means-
  1. Think after locking door
  2. Main story
  3. Wait with patience
  4. Get ready
সঠিক উত্তর:
Get ready
উত্তর
সঠিক উত্তর:
Get ready
ব্যাখ্যা
'lock and load' means get ready মানে প্রস্তুত হওয়া।
যেমন- Lock and load we need to go.
১৩.
Work hard _______. Complete the sentence by choosing the clause that makes it compound.
  1. for success
  2. to get success
  3. so that you can get success.
  4. and you will succeed.
সঠিক উত্তর:
and you will succeed.
উত্তর
সঠিক উত্তর:
and you will succeed.
ব্যাখ্যা
Compound sentence এর দুইটি clause কে or, but, and ইত্যাদি conjunction দ্বারা যুক্ত করতে হয়।
সুতরাং সঠিক compound বাক্যটি হবে - Work hard and you will succeed.
১৪.
None can do this. (Interrogative)
  1. Who can do these?
  2. Can anyone do this?
  3. Who can’t do this?
  4. Can’t anyone do this?
সঠিক উত্তর:
Can anyone do this?
উত্তর
সঠিক উত্তর:
Can anyone do this?
ব্যাখ্যা
None/nobody যুক্ত বাক্য negative হওয়ায় একে interrogative করার সময় affirmative করতে হবে।
এবং এর শুরুতে auxiliary verb + anyone/anybody যুক্ত করে interrogative করা যায়।
১৫.
Select the sentence where 'like' is used as adverb-
  1. I like mangoes.
  2. I read English, Mathematics and the like subjects.
  3. He climbed the tree like a cat.
  4. None of them
সঠিক উত্তর:
None of them
উত্তর
সঠিক উত্তর:
None of them
ব্যাখ্যা
অপশন a তে like এর ব্যবহার হয়েছে verb হিসেবে, অপশন b তে like এর ব্যবহার হয়েছে adjective হিসেবে, অপশন c তে like এর ব্যবহার হয়েছে preposition হিসেবে।
১৬.
_____ and _____ can be used as subject.
  1. gerund and past participle
  2. gerund and infinitive
  3. infinitive and adjective
  4. both a and b
সঠিক উত্তর:
gerund and infinitive
উত্তর
সঠিক উত্তর:
gerund and infinitive
ব্যাখ্যা
Walking is a good habit.
To walk is a good habit.
১৭.
Choose the correct superlative form.
  1. This is a most perfect opportunity.
  2. This is a good opportunity.
  3. This is the perfectest opportunity.
  4. This is a perfect opportunity.
সঠিক উত্তর:
This is a perfect opportunity.
উত্তর
সঠিক উত্তর:
This is a perfect opportunity.
ব্যাখ্যা
Pefect, supreme, unique এ শব্দগুলো নিজেরাই superlative অর্থ প্রদান করে।
তাই এদের পূর্বে কোন qualifier ব্যবহার করতে হয় না।
১৮.
'বাল্যকালে আমি ফুটবল খেলতাম।' Translate this sentence.
  1. I was to play football in my boyhood.
  2. I would play football in my boyhood.
  3. I played football with regularly habit in my boyhood.
  4. I used to play football in my boyhood.
সঠিক উত্তর:
I used to play football in my boyhood.
উত্তর
সঠিক উত্তর:
I used to play football in my boyhood.
ব্যাখ্যা
অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
১৯.
I don’t know how I can make up for the loss caused by the storm. Here, ‘how I can make up the loss’ is a/an
  1. Adverbial clause
  2. Adjective clause
  3. Compound clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
How I can make up for the loss caused by the storm, Know- verb এর object হিসাবে ব্যবহৃত হয়েছে।
transitive verb এর object হিসাবে noun clause ব্যবহৃত হয়।
টেকনিক: যদি Clause টির পরিবর্তে it বসিয়ে বাক্য পরিপূর্ণ হয়, তবে সেটা noun clause হবে.
যেমন- I don’t know it.
২০.
পৃথিবীর মোট সঞ্চিত বরফের কত শতাংশ এন্টার্কটিকায় বিদ্যমান?
  1. ৭০ শতাংশ
  2. ৮০ শতাংশ
  3. ৯০ শতাংশ
  4. ৯৮ শতাংশ
সঠিক উত্তর:
৯০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৯০ শতাংশ
ব্যাখ্যা

এন্টার্কটিকায় পৃথিবীর মোট সঞ্চিত বরফের শতকরা প্রায় ৯০ ভাগ বিদ্যমান। ৫৩ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই বরফ আচ্ছাদনের গড় গভীরতা প্রায় ৩ মাইল।
পৃথিবীর মোট স্বাদু পানির ৭০ ভাগ এন্টার্কটিকায় বিদ্যমান।
(উৎসঃ ইউএসএ ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ওয়েবসাইট)

২১.
কোনটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়?
  1. এন্টার্কটিকা
  2. পামির মালভূমি
  3. সাহারা মরুভূমি
  4. আমাজন বনভূমি
সঠিক উত্তর:
আমাজন বনভূমি
উত্তর
সঠিক উত্তর:
আমাজন বনভূমি
ব্যাখ্যা
আমাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
পৃথিবীতে মোট অক্সিজেনের ২০ ভাগ সরবরাহ করে আমাজন রেইনফরেস্ট একাই। যার কারণে এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত এ বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ মাইল।
এটি বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট।
(উৎসঃ WEF ওয়েবসাইট)
২২.
Climate Refugee সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
  1. সুভনটে আরহেনিয়াস
  2. লেস্টার ব্রাউন
  3. আর্নেস্ট হেকেল
  4. হিপোক্রেটিস
সঠিক উত্তর:
লেস্টার ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
লেস্টার ব্রাউন
ব্যাখ্যা
Climate Refugee বা Environmental Refugee সম্পর্কে প্রথম ধারণা দেন মার্কিন পরিবেশবাদী বিজ্ঞানী লেস্টার ব্রাউন। তিনি ১৯৭৬ সালে প্রথম এটি ব্যবহার করেন।
(উৎসঃ অ্যাকাডেমিয়া)
২৩.
রাজা শশাঙ্ককে বৌদ্ধধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছিলেন-
  1. ফা-হিয়েন
  2. মাহুয়ান
  3. হিউয়েন সাং
  4. মেগাস্থিনিস
সঠিক উত্তর:
হিউয়েন সাং
উত্তর
সঠিক উত্তর:
হিউয়েন সাং
ব্যাখ্যা
শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তিনি নিজেকে গৌড়েশ্বর পরিচয় দিতেন।
শশাঙ্ক একজন সুশাসক ছিলেন। তার রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ। তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে।
বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং শৈব ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধধর্ম বিদ্বেষী / বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছিলেন।
[উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণি]
২৪.
কোথায় জুম চাষ পদ্ধতি প্রচলিত আছে?
  1. দিনাজপুর
  2. যশোর
  3. খাগড়াছড়ি
  4. টাঙ্গাইল
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা

জুম চাষ হলো একপ্রকার স্থানান্তর চাষাবাদ পদ্ধতি যা সাধারণত পাহাড়ী এলাকায় করা হয়। এ পদ্ধতিতে ঢালু পাহাড়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করা হয়।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে জুম চাষ পদ্ধতি প্রচলিত রয়েছে।
(উৎসঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

২৫.
বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করে-
  1. বাংলাদেশ ব্যাংক
  2. মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
  3. বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
  4. ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরাম
সঠিক উত্তর:
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
ব্যাখ্যা
বেসরকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০৬ সালের ২৭ আগস্ট হতে ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ (২০০৬ সালের ৩২নং আইন) কার্যকর করে।
এই আইনের আওতায় ক্ষুদ্রঋণ সেক্টরের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে সরকার ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’ প্রতিষ্ঠা করা হয়।
[উৎসঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ওয়েবসাইট]
২৬.
বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত-
  1. সারদায়
  2. বাইতুল ইজ্জতে
  3. সুজানগরে
  4. ডুলাহাজরায়
সঠিক উত্তর:
বাইতুল ইজ্জতে
উত্তর
সঠিক উত্তর:
বাইতুল ইজ্জতে
ব্যাখ্যা
বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত।
উৎসঃ বিজিবি ওয়েবসাইট।
২৭.
মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. এম এ জি ওসমানী
  4. আব্দুর রব
সঠিক উত্তর:
এম এ জি ওসমানী
উত্তর
সঠিক উত্তর:
এম এ জি ওসমানী
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় কর্নেল (অব.) মোহাম্মদ আতাউল গনি ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন।
মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লে. কর্নেল (অব.) আবদুর রব এবং ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৮.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরের অধীন ছিলো?
  1. ১ নং সেক্টর
  2. ২ নং সেক্টর
  3. ৩ নং সেক্টর
  4. ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে ফেনী নদী থেকে উত্তর দিকে আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত বৃহত্তর নোয়াখালী, ‍বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং ঢাকা শহর নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ এবং মেজর এটিএম হায়দার।
(উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
২৯.
বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. কুয়েত
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ মোট ১৮২০.৪৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পায়।
এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে ৪০১.৫১ কোটি ডলার।
দ্বিতীয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪৭.২২ কোটি ডলার।
তৃতীয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৪০.৩৪ কোটি ডলার। যুক্তরাজ্য থেকে এসেছে ১৩৬.৪৯ কোটি ডলার।
[উৎসঃ বাংলাদেশ ব্যাংক]
৩০.
'MIGA' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি
  2. নিউইয়র্ক
  3. ওয়েস্টমিনস্টার
  4. জেনেভা
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি।
এগুলো হলো- IBRD, IDA, IFC, ICSID।
সবগুলোর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
উৎসঃ বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট।
৩১.
শহীদ মিনারঃ ভাষা আন্দোলনঃঃ বধ্যভূমিঃ ?
  1. মুক্তিযুদ্ধ
  2. বুদ্ধিজীবী হত্যা
  3. স্বাধীকার আন্দোলন
  4. বাংলা ভাষা
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যা
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যা
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের ফলে গড়ে উঠেছিলো শহীদ মিনারের, বুদ্ধিজীবী হত্যার ফলে বধ্যভূমি গঠিত হয়ছে।
৩২.
গত পরশুদিন ছিল সোমবারের দুই দিন পরের দিবস। তাহলে আজ কি বার?
  1. শুক্রবার
  2. শনিবার
  3. বৃহস্পতিবার
  4. সোমবার
সঠিক উত্তর:
শনিবার
উত্তর
সঠিক উত্তর:
শনিবার
ব্যাখ্যা
সোমবারের দুই দিন পরের দিবস = বৃহস্পতিবার।
প্রশ্নমতে, গত পরশুদিন = বৃহস্পতিবার।
সুতরাং আজ = শনিবার।
৩৩.
কোনটি ভিন্নধর্মী?
  1. বৃহস্পতি
  2. বুধ
  3. প্লুটো
  4. শুক্র
সঠিক উত্তর:
প্লুটো
উত্তর
সঠিক উত্তর:
প্লুটো
ব্যাখ্যা
প্রশ্নের অপশনগুলোর মধ্যে গ্রহের মর্যাদা নেই একমাত্র প্লুটোরই।
৩৪.
সোহেল ১৬ মিটার পূর্বে গিয়ে দক্ষিণ-পশ্চিমে ঘুরে ১৬ মিটার হাঁটল। উত্তর-পশ্চিম দিকে ঘুরে আরো ১৬ মিটার হাঁটল। যাত্রা শুরুর স্থানে আসতে তাকে কোন দিক থেকে হাটা শুরু করতে হবে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
৩৫.
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
পাশের ২ টি চিত্রে দেখা যায় যে, ১ম এ ১/২ অংশ তার পরে ১/৪ অংশ এবং শেষে আবার ১/২ অংশ কালো রঙ করা। সুতরাং ৪ নং ছবি হবে সঠিক উত্তর।
৩৬.
করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আপনার কাছে এক লক্ষ মাস্ক মজুদ আছে৷ আপনার ব্যাবসায়িক মূলধনের পুরোটাই এখানে বিনিয়োগ করা হয়েছে।মাস্কের খুব বেশি চাহিদা হওয়ায় এই পরিস্থিতিতে আপনার কী করা উচিত?
  1. মজুদ অব্যাহত রাখা
  2. লোকজনের মাঝে বিলিয়ে দেয়া
  3. স্বাভাবিক দামে বিক্রি করা
  4. অস্বাভাবিক দামে বিক্রি করা
সঠিক উত্তর:
স্বাভাবিক দামে বিক্রি করা
উত্তর
সঠিক উত্তর:
স্বাভাবিক দামে বিক্রি করা
ব্যাখ্যা
মজুদ অব্যাহত রাখলে কারো কোনো ফায়দা হবে না। এবং লোকজনের মাঝে বিলিয়ে দিলে আপনার ব্যাবসায়িক মুলধন নষ্ট হবে এতে পরে আপনি নিজেই অসুবিধার সম্মুখীন হবেন৷ অস্বাভাবিক দামে বিক্রি করাটা অমানবিক।
তাই স্বাভাবিক ভাবেই ব্যাবসা করাটাই সবচেয়ে উচিত কাজ হবে৷
৩৭.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ____ শুন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ৯০
  2. ১০১
  3. ১০৭
  4. ১২০
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৩, ৬, ১২, ২৪...।
অর্থাৎ পার্থক্যগুলো ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং ৫৩ এর সাথে ২৪×২ = ৪৮ যোগ করে পরবর্তী সংখ্যা ১০১।
৩৮.
একটি ক্লাসে ৪৬ জন ছাত্রের মধ্যে কামালের অবস্থান ১২ তম। শেষ থেকে তার অবস্থান কত?
  1. ৩৩
  2. ৩৪
  3. ৩৫
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
শেষ থেকে কামালের অবস্থান (৪৬ - ১২ + ১) = ৩৫।
৩৯.
একটি বাস স্টপেজে বাস থেকে অর্ধেক বাসযাত্রী নেমে যায় এবং অতিরিক্ত কোন যাত্রী উঠে না। যদি পঞ্চম বাস স্টপেজে শেষ বাস যাত্রীর পূর্ববর্তী যাত্রী নামে তবে বাসে কতজন যাত্রী ছিল?
  1. ৬৪
  2. ২০
  3. ৩২
  4. ১৬
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা

প্রথম বাস স্টপেজে নামার আগে ছিল = ১৬ + ১৬ = ৩২
দ্বিতীয় বাস স্টপেজে নামার আগে ছিল = ৮ + ৮ = ১৬
তৃতীয় বাস স্টপেজে নামার আগে ছিল = ৪ + ৪ = ৮
চতুর্থ বাস স্টপেজে নামার আগে ছিল = ২ + ২ = ৪
পঞ্চম বাস স্টপেজে নামার আগে ছিল = ১ + ১ = ২
সর্বশেষ ব্যক্তি = ১জন

৪০.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত?
  1. ১৮ টি
  2. ২০ টি
  3. ১৫ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
১৮ টি
উত্তর
সঠিক উত্তর:
১৮ টি
ব্যাখ্যা

মনে করি ছাত্র সংখ্যা x
মোট বেঞ্চের সংখ্যা = x /4 + 3
শর্তমতে,
x/4 + 3 = (x - 6)/3
x = 60
তাহলে বেঞ্চের সংখ্যা = 60/4 + 3 = 18 টি

৪১.
x যদি y এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y -
  1. বড়
  2. ছোট
  3. সমান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বড়
উত্তর
সঠিক উত্তর:
বড়
ব্যাখ্যা

x > y তাই , 1/x < 1/y
∴ 1/x এর চেয়ে 1/y বড়

৪২.
যদি ১ টি নল দিয়ে ৯ ঘণ্টায় ১ টি চৌবাচ্চা খালি করা যায় তাহলে ৩ ঘণ্টায় চৌবাচ্চার কত অংশ খালি করা যাবে?
  1. ১/৯
  2. ১/৬
  3. ১/৩
  4. ১/২
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা
৯ ঘণ্টায় খালি হয় ১ টি চৌবাচ্চা
৩ ঘণ্টায় খালি হয় ৩/৯ = ১/৩ টি চৌবাচ্চা
৪৩.
x2+y2  = 14 এবং xy = 3 হলে, (x-y)2 = কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

(x - y)2  = x2 + y2 -2xy
= 14 - 6
= 8