পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
A = {x ∈ N : x < 5 এবং x > 9} হলে A = ?
  1. ক) {0}
  2. খ) ∅
  3. গ) {6, 7, 8}
  4. ঘ) {5, 6, 7, 8, 9}
ব্যাখ্যা
5 অপেক্ষা ছোট এবং 9 অপেক্ষা বড় কোন স্বাভাবিক সংখ্যা হয়না।
∴ A = ∅
.
BKSP এর ক্রিকেট প্রশিক্ষণার্থী ৩৫ জন ব্যাটিং - এর জন্য ফিট। ২৫ জন বোলিং - এর জন্য ফিট এবং ১০ জন দু’টোর জন্যই ফিট। BPL এর ক্রিকেটার চাহিদা BKSP কতটুকু পূরণ করতে সক্ষম?
  1. ক) ৭০ জন
  2. খ) ৬০ জন
  3. গ) ৫০ জন
  4. ঘ) ৪০ জন
ব্যাখ্যা
এখানে, ব্যাটসম্যান n(B) = ৩৫ জন, বোলার n(A) = ২৫ জন।
উভয় ধরণের n(A∩B) = ১০ জন।
∴ মোট সক্ষমতা n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)
= ৩৫ + ২৫ - ১০
= ৫০ জন।
.
A = {x ∈ N : x ≤ 5} হলে P(A) এর উপাদান সংখ্যা কত?
  1. ক) 32
  2. খ) 16
  3. গ) 5
  4. ঘ) 4
ব্যাখ্যা
A = {1, 2, 3, 4, 5}
∴ n(A) = 5
∴ P(A) এর উপাদান সংখ্যা = 25 = 32
.
যাত্রাবাড়ি থেকে মহাখালি যাওয়ার ৫টি ভিন্ন ভিন্ন রাস্তা রয়েছে। আবার মহাখালি থেকে টঙ্গি যাওয়ার ৬টি ভিন্ন ভিন্ন রাস্তা রয়েছে। রনি কত উপায়ে যাত্রাবাড়ি থেকে মহাখালি হয়ে টঙ্গি যেতে পারবে?
  1. ক) ১
  2. খ) ১১
  3. গ) ৩০
  4. ঘ) ১০
ব্যাখ্যা
গণনার গুনন বিধিঃ
একটি কাজ m সংখ্যক উপায়ে সম্পন্ন করার পর যদি অন্য একটি কাজ n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়। তবে, সম্পূর্ণ কাজটি m×n উপায়ে সম্পূর্ণ করা যায়।
এখানে, ৫ উপায়ে ভ্রমন করার পর ২য় যাত্রা ৬ উপায়ে ভ্রমন করতে পারে।
সুতরাং পুরো পথ ৫×৬ = ৩০ উপায়ে ভ্রমন করা যায়।
.
CAPITOLHILL শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে পূনর্বিন্যাস করা যায়?
  1. ক) 39916800
  2. খ) 39916799
  3. গ) 3326400
  4. ঘ) 3326399
ব্যাখ্যা
শব্দটিতে মোট 11টি বর্ণ রয়েছে যাদের মধ্যে 2টি I এবং 3টি L রয়েছে এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন বর্ণ।
∴ বর্ণগুলোর বিন্যাস = 11!/2!3!
= 3326400
∴ পূর্ণবিন্যাসের উপায় = 3326400 - 1
= 3326399
.
2, 4, 6, 8 অংকগুলো দ্বারা চার অংকের কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায় যেখানে প্রত্যেক অংক প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করা যাবে?
  1. ক) 12
  2. খ) 24
  3. গ) 48
  4. ঘ) 6
ব্যাখ্যা
সবগুলোই জোড় অংক। সুতরাং সবগুলো অংক নিয়ে গঠিত বিন্যাস সংখ্যাই হবে কাংখিত জোড়সংখ্যা।
∴ গঠিত জোড় সংখ্যা = 4! = 24
.
একটি পার্টিতে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেক প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করায় মোট ৬৬টি হ্যান্ডশেক হলো। ঐ পার্টিতে কতজন উপস্থিত ছিল?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
ধরি, n সংখ্যক উপস্থিত ছিলো।
একটি হ্যান্ডশেক 2 জনের সমাবেশ থেকে পাওয়া যায়-
∴ মোট হ্যান্ডশেক nc2 = ৬৬
বা, (n(n-1))/n = ৬৬
বা, n2 - n = ১৩২
বা, n2 - n - ১৩২ = ০
বা, (n - ১২) (n + ১১) = ০
∴ n = ১২ [n = -১১ গ্রহণযোগ্য নয়]
.
BEIJING শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 5টি নিয়ে কতভাবে বাছাই করা যায়।
  1. ক) 21
  2. খ) 16
  3. গ) 10
  4. ঘ) 12
ব্যাখ্যা
মোট বর্ণ 7 যাদের মধ্যে 2টি I, প্রতিবার 5টি বর্ণ
বর্ণ বাছাই করার ক্ষেত্রে -
(a) 2টি একই বর্ণ বাকি বর্ণগুলো ভিন্ন ভিন্ন
(b) সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।
(a) এর ক্ষেত্রে বাছাই করার উপায় = 1 × 5c3 = 10
(b) এর ক্ষেত্রে বাছাই করার উপায় = 6c5 = 6
∴ মোট উপায় = 10+6 = 16.
.
একজন পরীক্ষার্থীকে 14টি প্রশ্ন থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 6টি থেকে অবশ্যই 4টি বাছাই করতে হবে। সে কতপ্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পাড়বে?
  1. ক) 1050
  2. খ) 3003
  3. গ) 14p8
  4. ঘ) 360
ব্যাখ্যা
6টি থেকে 4টি বাছাই করার উপায়ে = 6c4
অবশিষ্ট 8টি থেকে 4টি বাছাই করার উপায়ে = 8c4
∴ মোট 8টি প্রশ্ন বাছাই করার উপায় = 6c4 × 8c4 = 15 × 70
= 1050
১০.
একটি দশভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখার সাহায্যে কতগুলো কর্ণ গঠন করা যায়?
  1. ক) 25
  2. খ) 35
  3. গ) 45
  4. ঘ) 55
ব্যাখ্যা
কৌণিক বিন্দুর সংখ্যা - 10
× কর্ণের সংখ্যা = 10c2 - 10
= 35
১১.
একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে 2টি Head উঠার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 3/8
  3. গ) 1/4
  4. ঘ) 5/8
ব্যাখ্যা
নমুনা বিন্দু = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT} = মোট 8টি
2টি Head এর অনুকূলে নমুনা বিন্দু = {HHT, HTH, THH} = 3টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = 3/8
১২.
একটি অংক A এবং B এর সমাধানের সম্ভাবনা যথাক্রমে 1/2, 1/3। তাদের একত্রে অংকটি সমাধান করার সম্ভাবনা কত?
  1. ক) 1/6
  2. খ) 5/6
  3. গ) 2/3
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
P(A) = 1/2, P(A′) = 1 - (1/2) = 1/2
P(B) = 1/3, P(B′) = 1 - (1/3) = 2/3
∴ P(A′∩B′) = P(A′) × P(B′) = (1/2) × (2/3) = 1/3
∴ P(A∪B) = 1 - (A∪B)′ = 1 - P(A′ ∩ B′)
= 1 - (1/3)
= 2/3
১৩.
ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি 3টি বর্ণ টানলে বর্ণগুলো স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/260
  2. খ) 1/130
  3. গ) 1/65
  4. ঘ) 5/26
ব্যাখ্যা
মোট বর্ণ = 26টি, স্বরবর্ণ = 5টি
5c3 / 26c3
= 1/260
১৪.
১ থেকে ২১ সংখ্যা গুলোর মধ্য থেকে ২টি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাগুলো ৩ দ্বারা বিভাজ্য এরূপ হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩
  2. খ) ১/১০
  3. গ) ২/২১
  4. ঘ) ৭/২০
ব্যাখ্যা
মোট সংখ্যা = ২১টি, যাদের মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = ৭টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = c / ২১c
= ২১/২১০
= ১/১০
১৫.
২ থেকে শুরু করে পরপর ছয়টি জোড় সংখ্যার মধ্যক কত হবে?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৬ অথবা ৮
ব্যাখ্যা
২ থেকে শুরু করে ছয়টি জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২
∴ মধ্যক = (৬+৮)/২ = ৭
১৬.
১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাগুলোর গড় থেকে ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় হতে কত কম?
  1. ক) ০.৫
  2. খ) ১
  3. গ) ৫০
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ৫১(৫১+১)/২
∴ গড় = (৫১ × ৫২) / (২ × ৫১) = ২৬

১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ৫০(৫০+১)/২
∴ গড় = (৫০ × ৫১) / (২ × ৫০) = ২৫.৫

∴ পার্থক্য = ২৬- ২৫.৫ = ০.৫
১৭.
২০০ যে মৌলিক সংখ্যাগুলোর গুণফল তাদের প্রচুরক কত?
  1. ক) ২
  2. খ) ৫
  3. গ) ১০
  4. ঘ) ৪
ব্যাখ্যা
২০০ = ২ × ২ × ২ × ৫ × ৫
∴ ২, ২, ২, ৫, ৫ এর প্রচুরক = ২