পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৫: সম্পূর্ণ সিলেবাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
“দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দুই + চার
  2. দুৎ + চার
  3. দুঃ + চার
  4. দুচ + চার
ব্যাখ্যা
ত্‌/দ্‌ এর পরে চ/ছ থাকলে উভয়ে মিলে চ্চ/চ্ছ হয়।
যেমন -
- সৎ + চিন্তা = সচ্চিন্তা
- শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র
- সৎ + চরিত্র = সচ্চরিত্র
তেমনিভাবে,
দুৎ + চার = দুচ্চার।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
.
‘তরল’ শব্দের বিশেষ্য কী?
  1. তারল্যতা
  2. তরল্য
  3. তারল্য
  4. তরল্য
ব্যাখ্যা
তরল বিশেষণ শব্দকে দুইভাবে বিশেষ্যে রূপান্তর করা যায়।
তরল + তা = তরলতা।
আবার তরল + য = তারল্য
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
একজন লোকের খামারে কিছু মুরগী এবং গরু আছে যদি মোট মাথার সংখ্যা 39 টা হয় কিন্তু পায়ের সংখ্যা 102 টা হয় তবে মোট কত গুলো গরু আছে?
  1. 10
  2. 12
  3. 15
  4. 14
ব্যাখ্যা
ধরি গরুর সংখ্যা x তাহলে মুরগীর সংখ্যা = 39-x
শর্তমতে,
4x +2(39-x) = 102
⇒2x = 24
∴ x = 12
.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৩/৭
  2. ২/৫
  3. ২/৩
  4. ৪/৯
ব্যাখ্যা
৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ২/৩ × ৩১৫ = ২ × ১০৫ =২১০
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ২/৩।
.
বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত কত?
  1. 2 : 1
  2. 1 : 2
  3. 3 : 2
  4. 2 : 3
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
এর বৃহত্তম জ্যা বা ব্যাস = 2r
ব্যাস ও ব্যাসার্ধের অনুপাত = 2r : r = 2:1
.
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান?
  1. ১২০ টাকা
  2. ১১৫ টাকা
  3. ১২৫ টাকা
  4. ১০৫ টাকা
ব্যাখ্যা
ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x টাকার ৩/৫ অংশ = ৯০ টাকার ৫/৬
বা, x টাকার ৩/৫অংশ = ৭৫
বা, x = (৭৫× ৫)/৩
∴ x = ১২৫ টাকা।
.
চিনির মূল্য ২০% বৃদ্ধি পেল কিন্তু চিনির ব্যবহার ২০% কমে গেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৪% বাড়লো
  2. ১% বাড়লো
  3. ৪% কমলো
  4. ১% কমলো
ব্যাখ্যা
২০% বৃদ্ধি পেয়ে চিনির মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা
চিনির ব্যবহার ২০% কমায়
১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ৮০ টাকার
১২০ টাকার চিনির স্থানে ব্যবহার হয়(৮০ × ১২০)/১০০ = ৯৬ টাকার
চিনি বাবদ ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো

বিকল্প পদ্বতি:
২০ - ২০ + {(২০×(-২০)}/১০০ = -৪% অর্থাৎ, শতকরা ব্যয় কমলো ৪%।
.
(-2, 5) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
  1. দ্বিতীয়
  2. প্রথম
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা

এখানে, (-2, 5) বিন্দুটি ২য় চতুর্ভাগে অবস্থিত।
.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ৬ সেমি
  2. ৫ সেমি
  3. ৮ সেমি
  4. ৭ সেমি
ব্যাখ্যা
অতিভুজ = √(৩²+৪²)
= √(৯+১৬)
= √২৫
= ৫ সেমি
১০.
৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ৭টি
ব্যাখ্যা
৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ মোট ৯ টি।
১১.
কোন পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
  1. ৭৭
  2. ৭৫
  3. ৮১
  4. ৭৯
ব্যাখ্যা
শুধু ইংরেজিতে ফেল করে = (১৮-৯)% = ৯%
শুধু গণিতে ফেল করে = (১২-৯)% = ৩%
যেকোন এক বিষয়ে এবং উভয় বিষয়ে মোট ফেল করে = (৯+৩+৯)% = ২১%
উভয় বিষয়ে পাস করে = (১০০-২১)% = ৭৯%
১২.
আপনার বাসার মাসিক সার্ভিস চার্জ ২০০০ টাকা। যদি ১ বছর পর ৫% বৃদ্ধি পায় এবং আরও ৩ বছর পর ১০% বৃদ্ধি পায়, তাহলে ৪ বছর পর আপনার সার্ভিস চার্জ কত হবে?
  1. ২৩১০ টাকা
  2. ২২১০ টাকা
  3. ২০১০ টাকা
  4. ২৩৯০ টাকা
ব্যাখ্যা
২০০০ টাকার ১০৫% × ১১০% = ২০০০ × ১০৫ × ১১০/(১০০ × ১০০) = ২৩১০
১৩.
একটি সংখ্যাকে ৫৬৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
ব্যাখ্যা
সংখ্যাটিকে ৫৬৭ দিয়ে ভাগ করতে হলে সংখ্যাটি অবশ্যই ৫৬৭ এর গুণিতক হবে। 
কমপক্ষে সংখ্যাটি হতে পারে = (৫৬৭ × ১) + ১০ = ৫৭৭
এখন, ৫৭৭ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৮২ এবং ভাগশেষ ৩ হবে।
১৪.
Choose the direct speech of the following sentence:
Rony said that he had done the work.
  1. Rony said, 'The work will be done by me.'
  2. Rony said, 'I do the work.'
  3. Rony said, 'I did the work.'
  4. Rony said, 'He did the work.'
ব্যাখ্যা
Indirect speech এ that clause টি past perfect tense এ হওয়ায় direct speech এ তা reported speech এ পরিণত হবে এবং তা past indefinite tense এ হবে।
সুতরাং, সঠিক direct speech টি হবে - Rony said, 'I did the work.'
১৫.
________ people here has increased since this morning.
  1. A great deal of
  2. Many
  3. The number of
  4. A number of
ব্যাখ্যা
- A number of এর পর verb Plural হয়। 
- Ex: A number of people are waiting for the bus.
- The number of এর পর verb singular হয়। 
- Ex: The number of people here has increased since this morning.

Source: Oxford Dictionary
১৬.
I can confide ____ his honesty.
  1. on
  2. in
  3. at
  4. of
ব্যাখ্যা
Confide এর অর্থ বিশ্বাস করা; নির্ভর করা। 
Confide এর পর preposition হিসেবে in বসে। 
Example Sentence:
- I can confide in his honesty.
- I always confide in you.
১৭.
কোনটি 'Panic' শব্দের সমার্থক শব্দ?
  1. Serenity
  2. Agitation
  3. Calmness
  4. Tranquillity
ব্যাখ্যা
Panic (Noun)
English Meaning: Sudden uncontrollable fear or anxiety, often causing wildly unthinking behaviour.
Bangla Meaning: দ্রুত ছড়িয়ে পড়ে এমন অবুঝ নিয়ন্ত্রণহীন আতঙ্ক
Synonym: alarm, anxiety, nervousness, fear, fright, trepidation, dread, terror, horror, agitation
Example Sentence: Rumours of a war caused panic among the people.
১৮.
He is afflicted _____ arthritis.
  1. to
  2. of
  3. with
  4. at
ব্যাখ্যা
afflicted এর পর preposition হিসেবে with বসে। 
He is afflicted with arthritis - তিনি আর্থ্রাইটিসে আক্রান্ত।

Afflict (verb transitive)
English Meaning: (of a problem or illness) cause pain or trouble to; affect adversely.
Bangla Meaning: (দৈহিক বা মানসিকভাবে) পীড়া/ক্লেশ/কষ্ট দেওয়া।
Example Sentence: His younger child was afflicted with a skin disease.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
১৯.
'With open Arms' means -
  1. Longarm
  2. Cold-blooded
  3. Warm welcome
  4. Hidden
ব্যাখ্যা
Open arms (plural noun)
Meaning: an eager or warm welcome
Example Sentence: He greeted them with open arms

Source: Merriam-Webster Dictionary
২০.
Fill in the blank: ''Mr. Jonson lives ____ 10, downing street, London''.
  1. at
  2. in
  3. on
  4. of
ব্যাখ্যা
নির্দিষ্ট সময় অথবা ক্ষুদ্রতম সময়ের পূর্বে, ছোট স্থানের পূর্বে at বসে৷
যেমন- at 9 am,
at dawn,
at noon,
at Christmas,
at home,
at the road,
at the street,
at the school,
at 10, downing street etc.
২১.
মুক্তা হলো ঝিনুকের-
  1. খোলসের টুকরা
  2. প্রদাহের ফল
  3. চোখের মণি
  4. জমাট হরমোন
ব্যাখ্যা
ঝিনুকের খোলসের ভিতরে কোনো শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়। যা পরে মুক্তায় রূপ নেয়। তাই বলা যায় মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল।

উৎসঃ প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২২.
নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব?
  1. সম্পূরক শুল্ক
  2. বাণিজ্য শুল্ক
  3. মূল্য সংযোজন কর
  4. লভ্যাংশ ও মুনাফা
ব্যাখ্যা
কর ব্যতীত রাজস্ব প্রাপ্তির মধ্যে রয়েছে, লভ্যাংশ ও মুনাফা, সুদ, ফি, জরিমানা, সরকারি সম্পত্তি, টোল ও লেভি, বাণিজ্যিক আয়, বিশেষ কর ইত্যাদি।

উৎসঃ অর্থনীতি ২য় পত্র-উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (এইচ এস সি প্রোগ্রাম)
২৩.
প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী?
  1. হর্ষবর্ধন
  2. শশাঙ্ক
  3. অশোক
  4. ধর্মপাল
ব্যাখ্যা
সপ্তম শতকের প্রারম্ভে বাংলার প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্ক উত্তর বাংলায় একটি শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন যা ‘গৌড়রাজ্য’ নামে পরিচিত।
- এই রাজ্যের রাজধানী ছিলো মুর্শিদাবাদ জেলার নিকটবর্তী কর্ণসুবর্ণ।
- উত্তর বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত স্বাধীন গৌড়রাজ্যের বিস্তৃতি ছিলো।
- ৫৯৪-৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক গৌড়রাজ্য শাসন করেন।
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
২৪.
'আন্তর্জাতিক শ্রম সংস্থা' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্লিন
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. প্যারিস
ব্যাখ্যা
- আন্তর্জাতিক শ্রম সংস্থা ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- অন্যদিকে ১৯৫৪ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন, ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং ২০০৭ সালে IPCC নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘ এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এ পর্যন্ত মোট ১১ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO (International Labour Organization) ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: ILO এবং নোবেল প্রাইজ এর অফিসিয়াল ওয়েবসাইট।
২৫.
‘The Cruel Birth of Bangladesh’ গ্রন্থের লেখক কে?
  1. এন্থনি মার্সকারেনহাস
  2. নুরুল ইসলাম
  3. এডওয়ার্ড কেনেডি
  4. আর্চার কে ব্লাড
ব্যাখ্যা
- ‘The Cruel Birth of Bangladesh’ গ্রন্থের রচয়িতা আর্চার কে ব্লাড। 
- আর্চার কে ব্লাড ছিলেন একজন মার্কিন কূটনীতিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।
- তিনি তখন ঢাকায় যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল।
- ষাটের দশকের শুরুতেও একবার এখানে কূটনৈতিক দায়িত্ব পালন করেছিলেন তিনি।
- সেই সূত্রে বাংলাদেশের মানুষের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে।

উৎস: প্রথম আলো।
২৬.
'অর্থনৈতিক স্বাধীনতা সূচকে' শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. আয়ারল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক:
১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ওয়াশিংটনভিত্তিক কনজারভেটিভ থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশন ১৮৪ টি দেশকে অন্তর্ভুক্ত করে “2022 Index of Economic Freedom” প্রকাশ করে।
তবে, আফগানিস্তান, সোমালিয়া, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ও লিচটেনস্টেইন এই ৭টি দেশের র‍্যাংকিং করা হয়নি।
সূচক অনুসারে -
সর্বনিম্ন ৫ দেশ :
- ১৭৭. উত্তর কোরিয়া,
- ১৭৬. ভেনিজুয়েলা,
- ১৭৫. কিউবা,
- ১৭৪. সুদান ও
- ১৭৩. জিম্বাবুয়ে।
শীর্ষ ৫ দেশ :
- ১. সিঙ্গাপুর,
- ২. সুইজারল্যান্ড,
- ৩. আয়ারল্যান্ড
- ৪. নিউজিল্যান্ড ও
- ৫. লুক্সেমবার্গ।
সার্কভুক্ত দেশের অবস্থান : ৯৪. ভুটান, ১৩১. ভারত, ১৩২, শ্রীলংকা, ১৩৭, বাংলাদেশ, ১৪৮. নেপাল, ১৫৩. পাকিস্তান ও ১৬১. মালদ্বীপ।

উৎস: পত্রিকা রিপোর্ট।
২৭.
ইউক্রেন কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ভূমধ্যসাগর
  2. লোহিত সাগর
  3. কৃষ্ণসাগর
  4. ঈজিয়ান সাগর
ব্যাখ্যা
ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।

ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।
ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।
ডনবাস ও লুহানস্ক ইউক্রেনের দুটো রুশভাষী সংঘাতপূর্ণ অঞ্চল।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)