পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
পরীক্ষা – ৬৪: ফুল মডেল টেস্ট-১৪ (সম্পূর্ণ সিলেবাস)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
কোন উপন্যাসকে 'পিন-আপ-নভেল' বলা হয়?
  1. ক) এক মহিলার ছবি
  2. খ) অনুপম দিন
  3. গ) রাজার সুন্দরী
  4. ঘ) খেলারাম খেলে যা
ব্যাখ্যা
• 'পিন-আপ-নভেল' বলা হয় - সৈয়দ শামসুল হক রচিত, 'খেলারাম খেলে যা' উপন্যাসটিকে।

• সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।
- তিনি কথাসাহিত্যে চরম যৌনতা আমদানি করেছেন। 
- ষাটের ও সত্তরের দশকে যখন বাংলাদেশের বাংলা কথাসাহিত্যে যৌনতা ছিল খুবই লজ্জার ও অপমানের বিষয়, সে সময়ই তিনি বহু যৌনগন্ধী কাহিনি লেখেন।
- তাঁর ‘খেলারাম খেলে যা' উপন্যাসকে ‘পিন-আপ-নভেল' বলা হয়।
- এই উপন্যাসে সমাজবিচ্ছিন্ন ব্যক্তির আত্মসুখ খুঁজে ফেরা ভোগবাদী মানসিকতার চিত্ররূপ দেখতে পাওয়া যায়।
- হুমায়ুন আজাদ এই ধরনের উপন্যাসকে 'অপন্যাস' বলেছেন। 

• তাঁর রচিত কাব্যনাট্য :
- পায়ের আওয়াজ পাওয়া যায়। 
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান৷।
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হক রচিত কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্ক্তিমালা।
- পরানের গহীন ভিতর ।
- বেজান শহরের জন্য কোরাস । 
- কাননে কানে তোমারই সন্ধানে । 
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি। 

• তাঁর রচিত প্রবন্ধ:
হৃৎকলমের টানে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'ত্রিভুজ' কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বন্দ্ব সমাস
  2. খ) দ্বিগু সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা
'তিন ভুজের সমাহার= ত্রিভুজ'- দ্বিগু সমাসের উদাহরণ। 

দ্বিগু সমাস:
 
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।

যেমন-
তিন মাথার সমাহার = তেমাথা, 
তিন ভুজের সমাহার = ত্রিভুজ, 
সপ্ত ঋষির সমাহার = সপ্তর্ষি, 
পঞ্চ ঋষির সমাহার = পঞ্চর্ষি, 
পঞ্চ বটের সমাহার = পঞ্চবটী। 

[পুরাতন সংস্করণের বইগুলোতে 'দ্বিগু' আলাদা সমাস থাকলেও ২০২১ এর সংস্করণে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।]

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
তারিখ লিখতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
  1. ক) কমা
  2. খ) সেমিকোলন
  3. গ) দাঁড়ি
  4. ঘ) কোলন
ব্যাখ্যা
• তারিখ লিখতে- 'কমা' ব্যবহার হয়।
যেমন: ২রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।

• অল্প বিরাম বোঝাতে কিছু স্থানে কমা ব্যবহৃত হয়। যথা:
- নামের শেষে ডিগ্রি থাকলে কমা বসে। যেমন: ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, এমএ. পিএইচডি
- এক জাতীয় একাধিক বাক্য পাশাপাশি ব্যবহৃত হলে তাদের আলাদা করতে।
- একই পদের বারবার ব্যবহারের মাঝে কমা বসে। সম্বোধনের পর কমা বসে।
- তারিখ লিখতে কমা বসে ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি 'অর্ণব' এর সমার্থক শব্দ?
  1. ক) বায়ু
  2. খ) ঝড়
  3. গ) সাগর
  4. ঘ) পর্বত
ব্যাখ্যা
‘অর্ণব' এর প্রতিশব্দ- সাগর।

সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হল:
- অর্ণব,
- জলধি,
- উদধি,
- পয়োধি,
- পয়োনিধি,
- তোয়ধি,
- পারাবার,
- সাগর,
- সিন্ধু,
- বারিধি,
- বারীশ,
- রত্নাকর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'জান্নাত' কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'জান্নাত' (বিশেষ্য)
- আরবি ভাষার শব্দ।
এর অর্থ:
- বেহেশত,
- স্বর্গ,
- অমর্ত্যলোক,
- স্বর্গের উদ্যান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মুমুর্ষ
  2. খ) মুহূর্ত
  3. গ) ভূষন
  4. ঘ) রাবন
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,  অনুসারে,
 শুদ্ধ বানান:
'মুহূর্ত' (বিশেষ্য)

- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: √হুর্চ্ছ্‌ + ত
- মুহূর্ত শব্দের অর্থ - দিবানিশির ৩০ ভাগের এক ভাগ, আট চল্লিশ মিনিট, অতি অল্প সময়।

অন্যান্য অপশনের সঠিক বানানগুলো হলো: 
- মুমূর্ষ,
- ভূষণ,
- রাবণ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'Enhanced' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) বাড়ানো
  2. খ) বর্ধিত
  3. গ) পরিবর্ধন
  4. ঘ) পরিবর্ধক
ব্যাখ্যা
• 'Enhanced' এর পারিভাষিক শব্দ - বর্ধিত।

এছাড়া,
Enhance - বাড়ানো।
Enlargement - পরিবর্ধন।
Enlarger - পরিবর্ধক।

• আরো কিছু পারিভাষিক শব্দ - 
Moist - আর্দ্র,
Moisten - ভিজানো, আর্দ্র করা,
Morale - মনোবল,
Morgue -শবাগর,
Mortgage - বন্ধক,
Motion - গতি,
Motions - ভেদ, দাস্ত

উৎস : প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
কোনটি অর্ধ- তৎসম শব্দের উদাহরণ?
  1. ক) চন্দ্র
  2. খ) ঢেঁকি
  3. গ) বোষ্টম
  4. ঘ) ভবন
ব্যাখ্যা

'বোষ্টম' একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ।
- এটি মূলত সংস্কৃত বৈষ্ণব থেকে এসেছে।

• বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে।
- তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত।

- জ্যোছনা, চেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, বোষ্টম শব্দগুলো অর্ধ-ততসম শব্দ যা এসেছে যথাক্রমে সংস্কৃত শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, কুৎসিত, বৈষ্ণব থেকে।

অন্যদিকে, 
• চন্দ্র ও ভবন - তৎসম শব্দ। 
• ঢেঁকি = হিন্দি ঢেংকি শব্দ থেকে উদ্ভূত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
কোনটি মহাপ্রাণ ধ্বনি?
  1. ক) চ
  2. খ) ছ
  3. গ) ট
  4. ঘ) ত
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়:
- অল্পপ্রাণ
- মহাপ্রাণ ৷

অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্ৰাণ ধ্বনি। যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
১০.
ণ-ত্ব বিধানের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
  1. ক) তৎসম শব্দের বানানে ণ-এর ব্যবহার হয়।
  2. খ) ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়
  3. গ) ঋ, র, ষ - এর পরে 'ণ' বসে না।
  4. ঘ) সবগুলো সত্য
ব্যাখ্যা
ণ-ত্ব বিধান:
বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' বসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১১.
বিপরীত ভাব অর্থে 'বি' উপসর্গ ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে?
  1. ক) বিক্ষেপ
  2. খ) বিশৃঙ্খল
  3. গ) বিরাগ
  4. ঘ) বিকার
ব্যাখ্যা
• বিপরীত ভাব অর্থে তৎসম ‘বি' উপসর্গটি ব্যবহৃত হয়েছে - বিরাগ শব্দে।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- খাটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম উপসর্গ
- বিদেশি উপসর্গ ।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গতৎসম শব্দেও পাওয়া যায়। ]

• বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়।

অন্যদিকে,
• গতি অর্থে তৎসম 'বি' উপসর্গটি ব্যবহৃত হয়েছে - বিক্ষেপ শব্দে।
• অপ্রকৃতিস্থ অর্থে তৎসম 'বি' উপসর্গটি ব্যবহৃত হয়েছে - বিকার শব্দে।
• অভাব অর্থে 'বি' উপসর্গটি ব্যবহৃত হয়েছে - বিশৃঙ্খল শব্দে।

উৎস: ভাষা - শিক্ষা, বাংলা ব্যকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ।
১২.
পুরুষবাচক রূপ নেই কোনটির?
  1. ক) সপত্নী
  2. খ) ননদ
  3. গ) বেয়াইন
  4. ঘ) ঠাকুরঝি
ব্যাখ্যা
• 'সপত্নী' - এর পুরুষবাচক রূপ নেই।
সপত্নী অর্থ - সতিন; এক স্বামীর দুই স্ত্রী পরস্পর সপত্নী।

• কতগুলো শব্দের শেষে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ যোগ করে শব্দ গঠন করা হয় : ঠাকুরপো - ঠাকুরঝি।
•  অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়: বেয়াই - বেয়াইন। 
• স্বামী ও পত্নীবাচক অর্থে: নন্দাই - ননদ।
• নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ: কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও অভিগম্য অভিধান।
১৩.
নিচের কোনগুলো জাতি-বিশেষ্যের উদাহরণ?
  1. ক) ফুল, ফল
  2. খ) আকাশ, বই
  3. গ) আনন্দ, দয়া
  4. ঘ) জনতা, মিছিল
ব্যাখ্যা
‘ফুল, ফল’ সাধারণ-বিশেষ্যের উদাহরণ।

জাতি বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

• আকাশ, বই বস্তু-বিশেষ্য এর উদাহরণ ।
•আনন্দ, দয়া গুণ-বিশেষ্যের উদাহরণ ।
• জনতা, মিছিল সমষ্টি - বিশেষ্যের উদাহরণ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
১৪.
What is the antonym of 'Vapid'?
  1. ক) Insipid
  2. খ) Innocent
  3. গ) Brilliant
  4. ঘ) Dull
ব্যাখ্যা
• Vapid (adjective)
English Meaning: Showing no intelligence or imagination.
Bangla Meaning: নীরস; বিস্বাদ; বিরস; নিস্তেজ; নিস্প্রাণ: Vapid conversation.

Synonyms: Dull (নিস্তেজ), Insipid (নিষ্প্রভ), Boring (বিরক্তিকর), Flavorless (স্বাদহীন), Bland (মৃদু)।
Antonyms: Brilliant (উজ্জল), Exciting (উত্তেজনাপূর্ণ), Interesting (আকর্ষণীয়)।  
Other Forms: 
Vapidly (adverb) - বিরসভাবে।
Vapidity (noun) - নীরসতা; বিরসতা।
Example Sentence:
1. He's attractive, but vapid.

Source: Live MCQ Lecture.
১৫.
'আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না' - এর সঠিক translation:
  1. ক) I would die rather beg.
  2. খ) I would die than beg.
  3. গ) I would rather to die than to beg.
  4. ঘ) I would rather die than beg.
ব্যাখ্যা
• 'আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না' এর সঠিক translation- I would rather die than beg.

• Use of Would Rather:
- would rather is used as a modal auxiliary verb.
- কোনোকিছুর প্রতি বেশী পছন্দ বুঝাতে Would Rather ব্যবহৃত হয়।
- Would Rather এর পর সবসময় verb এর base form বসে।
Structure: sub + would rather + verb এর base form + than + verb/noun.
Example:
John would rather drink Coca-Cola than orange juice.
I would rather die than beg.

Source: Cliffs TOEFL.
১৬.
Complete the sentence. If I were a bird, ______.
  1. ক) I will fly in the sky
  2. খ) I would fly in the sky
  3. গ) I shall fly in the sky
  4. ঘ) I flew in the sky
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- I would fly in the sky.
 
• If যুক্ত sentence এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশে subject এর পর would/could + verb এর present from হবে।
- If + were + extension, would/could/might + Verb এর present form.
Example:
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would take the money.
- If I were a bird, I would fly to you.
- If I were rich, I would help the poor.
১৭.
নিচের শব্দগুলোর কোনটি noun?
  1. ক) special
  2. খ) specialist
  3. গ) specially
  4. ঘ) None
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে specialist হচ্ছে noun.
- specialist এর অর্থ হচ্ছে বিশেষজ্ঞ (চিকিৎসাশাস্ত্রে)।

অপরদিকে,
Special (adjective) - কোনো বিশেষ বা নির্দিষ্ট ধরনের; সাধারণ নয়, বিশিষ্ট; কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা অভিপ্রায়ের জন্য।
Specially (adverb) - বিশেষভাবে; বিশেষ করে।

Source: Accessible Dictionary.
১৮.
'এই ঘরটি ভাড়া দেওয়া হবে' ইংরেজি অনুবাদ-
  1. ক) This house is to let.
  2. খ) This house is to sell.
  3. গ) This house is to be sold.
  4. ঘ) This house is to be rent.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- This house is to let.

• To let:
English Meaning: available for renting.
Bangla Meaning: ভাড়ায় দেওয়া হবে এমন কিছু।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster dictionary.
১৯.
Correct passive form of 'They were catching fishes'.
  1. ক) Fishes were being caught by them.
  2. খ) Fishes were caught by them.
  3. গ) Fishes are being to caught by them.
  4. ঘ) Fishes were being catch by them.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের Passive form হচ্ছে Fishes were being caught by them.

• Past continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Object এর subject + number কিংবা person অনুসারে was being/were being + verb এর past participle form + by + subject এর object.
Example:
Active: They were catching fishes.
Passive: Fishes were being caught by them.
২০.
The synonym of 'Presage' is -
  1. ক) Dispute
  2. খ) Predict
  3. গ) Doubt
  4. ঘ) Misinterpret
ব্যাখ্যা
Presage (Verb):
English Meaning: To predict, prophesy, or tell of future events
Bangla Meaning: পূর্বাভাস দেওয়া, পূর্বলক্ষণ হওয়া।

Synonyms: Anticipate (প্রত্যাশা করা), Predict (অনুমান করা), Forecast (ভবিষ্যতবাণী করা), Signal (সংকেত দেয়া), Foretell (গণনা করা)। 
Antonyms: Doubt (সন্দেহ করা), Dispute (কোন কিছুর সত্যতা নিয়ে প্রশ্ন করাদ), Misjudge (ভূল ধারনা করা), Misinterpret (ভুল ব্যাখ্যা করা), Confuse (দ্বিধান্বিত করা)। 

Example Sentence:
1. So I don't think today's high oil prices presage recession.
2. Many investors are worried that the current slowdown could presage another recession.

Source: Live MCQ Lecture.
২১.
Simon was so absorbed _____ his book that he didn't even notice me come in.
  1. ক) at
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) on
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- in.

• absorbed in:
English Meaning: very interested in something and not paying attention to anything else.
Bangla Meaning: কোনো কিছুতে মগ্ন।

Source: Cambridge Dictionary.
২২.
Find out the correct sentence:
  1. ক) No sooner had he arrived the station than the rain start.
  2. খ) No sooner had he arrive the station then the rain started.
  3. গ) No sooner had he arrives the station than the rain started.
  4. ঘ) No sooner had he arrived the station than the rain started.
ব্যাখ্যা
-  No sooner had he arrived the station than the rain started হচ্ছে সঠিক উত্তর।

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।
Example:
- No sooner had he arrived the station than the rain started.
- No sooner had he seen the police than he left the place.
- বাক্যগুলোতে 1st clause এ verb এর past participle 'arrived' ও seen বসেছে এবং than পরবর্তী clauseটিতে verb এর past form 'started' ও left বসেছে।
২৩.
Fill in the blank with appropriate preposition: The police is looking ___ the case.
  1. ক) on
  2. খ) up
  3. গ) into
  4. ঘ) after
ব্যাখ্যা
• সঠিক উত্তর- into.

• Look into
English meaning: to investigate something/ to examine the facts about a problem or situation.
Bengali meaning: তদন্ত করা।
Example:
The police is looking into the case.
We're looking into buying a new computer.

Source: Cambridge Dictionary.
২৪.
The lion is a ferocious animal. Here the underlined word is a/an-
  1. ক) verb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) adverb
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে ferocious হচ্ছে adjective.

• The lion is a ferocious animal.
বাক্যে 'ferocious' শব্দটি 'animal' noun এর পূর্বে বসে একে qualify করেছে। তাই এটি adjective.
২৫.
Fill in the gap: Neither of the boys _____ done his work.
  1. ক) have
  2. খ) were
  3. গ) has
  4. ঘ) are
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- has.

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:

Neither + of + plural noun + singular verb.
Neither of এর পরে plural noun এবং singular verb বসে।
Example:
Neither of the boys has done his work.
Neither of the roads leads to the railway station.

Source: CLIFFS TOEFL.
২৬.
What is the synonym of 'Salutary'?
  1. ক) Harmful
  2. খ) Noxious
  3. গ) Profitable
  4. ঘ) Sickening
ব্যাখ্যা
Salutary (adjective):
English Meaning: Having a good effect on somebody/something, though often seeming unpleasant.
Bangla Meaning: (শরীর ও মনের জন্য) কল্যাণকর; কল্যাণবহ; হিতকর।
Synonyms: Healthful (স্বাস্থ্যকর), Health giving, Beneficial (উপকারী), Advantageous (সুবিধাজনক), Profitable (লাভজনক)।   
Antonyms: Unhealthy (অস্বাস্থ্যকর), Harmful (ক্ষতিকর), Noxious (ক্ষতিকর), Insalubrious (অস্বচ্ছল), Sickening (বিরক্তিকর, অস্বস্তিকর)।  

Example Sentence: 
1. The accident was a salutary reminder of the dangers of climbing.
2. The salutary influence of pure air.

Source; Live MCQ Lecture.
২৭.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত যথাক্রমে ৩ : ৪ হলে কর্ণ ও বৃহত্তর বাহুর অনুপাত কত?
  1. ক) 5 : 4
  2. খ) 6 : 4
  3. গ) 4 : 3
  4. ঘ) 7 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত যথাক্রমে ৩ : ৪ হলে কর্ণ ও বৃহত্তর বাহুর অনুপাত কত? 

সমাধান:

ধরি,
সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 3x এবং 4x.
তাহলে কর্ণ = √{(3x)2 + (4x)2} =  √(25x2) = 5x

কর্ণ : বৃহত্তর বাহু = 5x : 4x = 5 : 4
২৮.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৪২ এবং ৭। একটি সংখ্যা ১৪ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) 18
  2. খ) 20
  3. গ) 21
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৪২ এবং ৭। একটি সংখ্যা ১৪ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 

ধরি,
অপর সংখ্যাটি ক

আমরা জানি,
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু × গ.সা.গু
১৪্ক = ৭ × ৪২
ক = ২১
২৯.
কোন সংখ্যার ২২% এর মান ৫৫?
  1. ক) ২৫০
  2. খ) ৩০০
  3. গ) ৩৫০
  4. ঘ) ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২২% এর মান ৫৫?

সমাধান: 


ধরি,
সংখ্যাটি X

তাহলে,
X এর ২২% = ৫৫
X = (৫৫ × ১০০)/২২
X = ২৫০
৩০.
8(x + 3) = 32 হলে x এর মান কত?
  1. ক) - 4/3
  2. খ) - 3/4
  3. গ) - 2/5
  4. ঘ) - 5/8
ব্যাখ্যা
প্রশ্ন : 8(x+3) = 32 হলে x এর মান কত?

সমাধান: 

8(x + 3) = 32
⇒ 2(3x + 9) = 25
⇒ 3x + 9 = 5
⇒ 3x = - 4
x = - 4/3
৩১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১২ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ৮ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ১৩√৫ বর্গমিটার
  2. খ) ১২√৭ বর্গমিটার
  3. গ) ১৪√৬ বর্গমিটার
  4. ঘ) ১১√৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১২ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ৮ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 

সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a এবং
ভূমি b হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 – b2 )

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ৮ মিটার
ভূমির দৈর্ঘ্য ১২ মিটার
এখানে,
a = ৮
b= ১২

সুতরাং,
ক্ষেত্রফল =(১২/৪)√(৪ × ৮- ১২) বর্গমিটার
= ৩√(৪ × ৬৪ - ১৪৪) বর্গমিটার
= ৩√(২৫৬ - ১৪৪) বর্গমিটার
= ৩√১১২ বর্গমিটার
= ৩ × ৪√৭ বর্গমিটার
= ১২√৭ বর্গমিটার
৩২.
A ও B বন্ধুর কাছে মোট ১৫০০ টাকা আছে এবং তাদের টাকার অনুপাত ১২ : ৮ হলে, A এর কাছে B এর চেয়ে কত টাকা বেশি আছে?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B বন্ধুর কাছে মোট ১৫০০ টাকা আছে এবং তাদের টাকার অনুপাত ১২ : ৮ হলে, A এর কাছে B এর চেয়ে কত টাকা বেশি আছে?

সমাধান: 
ধরি,
A কাছে আছে ১২ক টাকা
B কাছে আছে ৮ক টাকা

প্রশ্নমতে,
১২ক + ৮ক = ১৫০০
২০ক = ১৫০০
ক = ৭৫

∴ A এর কাছে বেশি আছে = ১২ক - ৮ক 
= ৪ক টাকা
= ৪ × ৭৫ টাকা
= ৩০০ টাকা
৩৩.
a + b = 3 এবং a - b = √5 হলে, 2 (a2 + b2 ) এর মান কত?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 17
  4. ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন:  a + b = 3 এবং a - b= √5 হলে, 2 (a2 + b2 ) এর মান কত?

সমাধান: 


দেওয়া আছে,
a + b = 3
a - b =√5

প্রদত্ত রাশি,
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
= (3)2 + (√5)2
= 9 + 5 
= 14
৩৪.
x এর সম্পূরক কোণের এক তৃতীয়াংশ ৪৫° হলে, x এর মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৩৫°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর সম্পূরক কোণের এক তৃতীয়াংশ ৪৫° হলে, x এর মান কত?

সমাধান: 

x এর সম্পূরক কোণ = ১৮০° - x

প্রশ্নমতে,
(১/৩)(১৮০° - x) = ৪৫°
বা, ১৮০° - x = ১৩৫°
x = ৪৫°
৩৫.
একটি দ্রব্য ৩২০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০ টাক
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩২০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো,  দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান:

২০% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩২০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩২০)/৮০ টাকা
= ৪০০ টাকা
৩৬.
2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 1 : 3
  2. খ) 1 : 4
  3. গ) 1 : 2
  4. ঘ) 2 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r = ২ মিটার

তাহলে,
অর্ধপরিধি : ক্ষেত্রফল = πr : πr2
= 1 : r
= 1 : 2
৩৭.
১০ জন শ্রমিক ১৫০০০ টাকা আয় করে ৫ দিনে। ৮ জন শ্রমিক একইদিন কাজ করলে কত টাকা আয় করতে পারবে?
  1. ক) ১২০০০ টাকা
  2. খ) ১৫০০০ টাকা
  3. গ) ২০০০০ টাকা
  4. ঘ) ৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন শ্রমিক ১৫০০০ টাকা আয় করে ৫ দিনে। ৮ জন শ্রমিক একইদিন কাজ করলে কত টাকা আয় করতে পারবে?

সমাধান:

১০ জন শ্রমিক ৫ দিনে আয় করে ১৫০০০ টাকা
১ জন শ্রমিক ৫ দিনে আয় করে (১৫০০০/১০০) টাকা
৮ জন শ্রমিক ৫ দিনে আয় করে ৮ × (১৫০০০/১০০) টাকা
= ১২০০০ টাকা
৩৮.
৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 

৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ৪ টি।
৫৩, ৫৯, ৬১, ৬৭
৩৯.
x + y = 3, x² + y² = 5 হলে, x³ + y³ কত?
  1. ক) 11
  2. খ) 9
  3. গ) 7
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 3, x² + y² = 5 হলে, x³ + y³ কত?

সমাধান: 

দেওয়া আছে,
x + y = 3
x2 + y2 = 5

(x + y)2 = x2 + 2xy + y2
2xy = (x + y)2 - (x2 + y2)
2xy = 9 - 5
xy = 2

x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= 33 - 3×2×3
= 27 - 18
= 9
৪০.
16√2 এর 2 ভিত্তিক log এর মান কত?
  1. ক) 4/5
  2. খ) 9/2
  3. গ) 7/2
  4. ঘ) 5/2
ব্যাখ্যা
প্রশ্ন: 16√2 এর 2 ভিত্তিক log এর মান কত?

সমাধান: 

log216√2 = log224.21/2
= log22(4+1/2)
= 4 + 1/2
= 9/2
৪১.
a, c, x ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সত্য?
  1. ক) x2 = ac
  2. খ) a2 = cx
  3. গ) x = ac
  4. ঘ) c2 = ax
ব্যাখ্যা
প্রশ্ন: a, c, x ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সত্য?

সমাধান: 

a, c, x ক্রমিক সমানুপাত হলে,

a : c = c : x
a/c = c/x
c2 = ax
৪২.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৭২ মিটার এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ২৫৬ বর্গমিটার
  2. খ) ২৬৬ বর্গমিটার
  3. গ) ২৮০ বর্গমিটার
  4. ঘ) ২৮৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৭২ মিটার এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

সমাধান: 

ধরি,
প্রস্থ ক মিটার
∴ দৈর্ঘ্য ২ক মিটার

প্রশ্নমতে,
২(ক + ২ক) = ৭২
৬ক = ৭২
ক = ১২ মিটার

প্রস্থ = ১২ মিটার
দৈর্ঘ্য = ২৪ মিটার

∴ ক্ষেত্রফল = (১২ × ২৪) বর্গমিটার
= ২৮৮ বর্গমিটার
৪৩.
১ + ৫ + ৯ + . . . . . ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ২১
  2. খ) ২৫
  3. গ) ১৭
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + . . . . . ধারাটির ৭ম পদ কত?

সমাধান: 

১ + ৫ + ৯ + . . . . . 

এখানে,
প্রথম পদ a = ১
সাধারণ অন্তর d = ৪ 

৭ম পদ = a + (n - 1)d
= ১ + (৭ - ১)৪
= ২৫
৪৪.
5 × 0.03 × 6 ÷ 3 এর মান কত?
  1. ক) 0.045
  2. খ) 0.45
  3. গ) 0.03
  4. ঘ) 0.3
ব্যাখ্যা
প্রশ্ন: 5 × 0.03 × 6 ÷ 3 এর মান কত?

সমাধান: 

5 × 0.03 × 6 ÷ 3 = 5 × 0.03 × 2
= 10 × 0.03
= 0.3
৪৫.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে 18 বেশি। সংখ্যাটি কত?
  1. ক) 108
  2. খ) 74
  3. গ) 59
  4. ঘ) 116
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে 18 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 
(x/2) = (x/3) + 18
বা, (x/2) - (x/3) = 18
বা, {(3x - 2x)/6} = 18
বা, x = 18 × 6
∴ x = 108
৪৬.
2x + 3y = 3 এবং x - y = 4 হলে, (x, y) = কত?
  1. ক) (2, 5)
  2. খ) (3, 1)
  3. গ) (3, -1)
  4. ঘ) (1, -3)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 3 এবং x - y = 4 হলে, (x, y) = কত?

সমাধান: 

2x + 3y = 3 . . . . . (1)
x - y = 4 . . . . . .(2)

2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 1 নং এর সাথে যোগ করে পাই।

2x + 3y + 3x - 3y = 3 + 12
5x = 15
x = 3 

1 নং থেকে পাই,
6 + 3y = 3
3y = 3 - 6
y = -1

তাহলে, 
(x, y) = (3, -1)
৪৭.
এন্টাসিড জাতীয় ঔষধের রাসায়নিক সংকেত নিচের কোনটি?
  1. ক) H2CO3
  2. খ) NaHCO3
  3. গ) CH3-COOH
  4. ঘ) Na2CO3
ব্যাখ্যা
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট:

- এন্টাসিড জাতীয় ঔষধের রাসায়নিক সংকেত NaHCO3 বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। 

- আমাদের পাকস্থলির দেয়াল হাইড্রোক্লোরিক এসিড (HCI) উৎপন্ন করে। এ হাইড্রোক্লোরিক এসিড খাবারের সাথে বিভিন্ন ক্ষতিকারক অণুজীবকে মেরে ফেলে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে।
- পাকস্থলি থেকে অতিরিক্ত এসিড উৎপন্ন হলে বুক জ্বালা ও গলায় জ্বালাপোড়া অনুভব হয়।
- অতিরিক্ত এসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট (NaHCO3) অথবা এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করা হয়ে থাকে।

অন্যদিকে,
- লেবুতে, জলপাই, করমচা, আমলকি ও কাঁচা আমড়ায় থাকে সাইট্রিক এসিড। 
- তেঁতুলে থাকে টারটারিক এসিড।
- বিভিন্ন রকমের সফট ড্রিংকস পাওয়া যায় কার্বনিক এসিড (H2CO3)-এর দ্রবন।
- টকদই এর মধ্যে থাকে ল্যাকটিক এসিড

তথ্যসূত্র - রসায়ন ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
ব্যান্ডউইথকে কত ভাগে ভাগ করা হয়?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
ব্যান্ডউইডথ:

- ব্যান্ডউইথকে তিনভাগে ভাগ করা হয়।

- প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা ব্যান্ডউইডথ বলে।
- ন্যারো ব্যান্ড ( Narrow Band), ভয়েস ব্যান্ড (Voice Band) ও ব্রড ব্যান্ড (Broad Band)।
- ন্যারো ব্যান্ড: ন্যারো ব্যান্ড সাধারণত ৪৫ থেকে ৩০০ bps পর্যন্ত হয়ে থাকে। এ ডাটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বা Sub Voice Band বলে। ধীর গতি ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন- টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে ব্যবহার করা হয়।
- ভয়েস ব্যান্ড: এই ব্যান্ডের ডাটা গতি ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয় । তবে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইডথ ব্যবহার করা হয়।
- ব্রড ব্যান্ড: ব্রড ব্যান্ড উচ্চগতি সম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইড্থ যার গতি কমপক্ষে এক মেগা বিট পার সেকেন্ড Mbps হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্রড ব্যান্ড ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
পৃথিবীর দীর্ঘতম সেতু কোনটি?
  1. ক) ক্যাংডে গ্র্যান্ড ব্রীজ
  2. খ) তিয়ানজিন গ্র্যান্ড ব্রীজ
  3. গ) ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রীজ
  4. ঘ) দানিয়াং কুনশান
ব্যাখ্যা
দীর্ঘতম সেতু:

- পৃথিবীর দীর্ঘতম সেতু দানিয়াং কুনশান। 

- দানিয়াং কুনশান সেতুর দৈর্ঘ্য ১৬৫ কিলোমিটার।
- দানিয়াং কুনশান ২০১১ সালের জুন মাসে উদ্ভোধন হয়
- দানিয়াং কুনশান সেতু তৈরীতে ব্যায় হয় ৮.৫ বিলিয়ন ডলার।
- দানিয়াং কুনশান সেতুর গড় উচ্চতা মাটি থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) উপরে।
- তিয়ানজিন সেতুর দৈর্ঘ্য ১১৩.৭ কিলোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
৫০.
মুজিব নগর কত নং সেক্টরের অধিনে ছিল?
  1. ক) ২নং
  2. খ) ৭নং
  3. গ) ৮নং
  4. ঘ) ৯নং
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টর সমূহ:

- মুজিব নগর কত ৮নং সেক্টরের অধিনে ছিল।

- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালে ১১ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
- ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে ২নং সেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন করা হয়।
- নৌ সেক্টর ছিলো ১০ নং  সেক্টরের অধিনে
- ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না।
- ২ নং সেক্টর প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দারের অধিনে ছিল।
- ১ নং সেক্টরে সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫১.
জনতা ব্যাংকের পূর্বের নাম কী ছিলো?
  1. ক) জনতা বহুমুখী ব্যাংক
  2. খ) ইউনাইটেড ব্যাংক
  3. গ) জনতা কমার্স ব্যাংক
  4. ঘ) সমবায় ব্যাংক
ব্যাখ্যা
জনতা ব্যাংক:

- জনতা ব্যাংকের পূর্বের নাম ছিলো ইউনাইটেড ব্যাংক। 

- জনতা ব্যাংক লিমিটেড  বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক
- ২০০৪-০৫ সালে গৃহীত Enterprise Growth and Bank Modernization Project (EGBMP)।শীর্ষক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সংস্কার কর্মসূচির ভিত্তিতে এবং বিদ্যমান কোম্পানি আইন মোতাবেক ‘জনতা ব্যাংক লিমিটেড’ গঠন করা হয়। 
- ১৫ নভেম্বর ২০০৭ তারিখ থেকে জনতা ব্যাংক লিমিটেড-এর কার্যক্রম শুরু হয়।
- ঢাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্রসহ ব্যাংকটির প্রধান কার্যালয়ে ২৭টি বিভাগ রয়েছে

অন্যদিকে,
- অবিভক্ত বাংলায় সমবায় সমিতি ও কৃষক পর্যায়ে ঋণ প্রদানের লক্ষ্যে সরকারী উদ্যোগে ১৯২২ সালে সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

উৎস - বাংলাপিডিয়া।
৫২.
মুক্তিযুদ্ধের সময় 'অপারেশন জ্যাকপট' পরিচালনা করে-
  1. যৌথ বাহিনী
  2. বাংলাদেশ বিমান বাহিনী
  3. বাংলাদেশ নৌবাহিনী
  4. বাংলাদেশ সেনাবাহিনী
ব্যাখ্যা
অপারেশন জ্যাকপট:

- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।

- 'অপারেশন জ্যাকপট' পরিচালিত হয় ১৫ই আগস্ট ১৯৭১ সালে।
- দেশের দুইটি সমুদ্রবন্দর - চট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদী বন্দর - চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল।
- অপারেশন জ্যাকপট ছিল একটি আত্মঘাতী অভিযান।
- এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছিল।
- চট্টগ্রামে বন্দরে অপারেশন চালানোর জন্য বাছাই করা হয়েছিল ৬০ জনের একটি দল।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ১৬ই আগস্ট ২০২১। 
৫৩.
নিচের কোনটি ধানের জাত?
  1. ক) মোহর
  2. খ) মল্লিকা
  3. গ) বর্ণালি
  4. ঘ) চান্দিনা
ব্যাখ্যা
বিভিন্ন ফসলের জাত:

- চান্দিনা ধানের একটি জাতের নাম।

- ভুট্টা - বর্ণালি,শুভ্রা ,খই ভুট্টা,মোহর।
- ধান - দুলাভোগ,চান্দিনা,মালা,বিপ্লব,আশা,সুফলা।
- আম - লক্ষনভোগ,মল্লিকা,দুধ সর,হিমসাগর,চোষা,আম্রপালি।

তথ্যসূত্র -  ১) দৈনিক প্রথম আলো,৬ মে ২০২৩।
                ২) বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
                ৩) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।