পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৬ এপ্রিল, ২০২৪সময়45 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (সাধারণ) (গ্রেড-৯ম) [পেট্রোবাংলা] Faculty Name: Institute of Business Administration (IBA), DU. পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১০.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৬ এপ্রিল, ২০২৪ · ৬০ প্রশ্ন

.
এককথায় প্রকাশ করুন: শত্রুকে দমন করে যে-
  1. শত্রুঘ্ন
  2. অরিন্দম
  3. কূজন
  4. নির্ভীক
ব্যাখ্যা
• ‘শত্রুকে দমন করে যে’ এর এক কথায় প্রকাশ - অরিন্দম।

অন্যদিকে,
- ‘শত্রুকে হনন করে যে’ এর এক কথায় প্রকাশ - শত্রুঘ্ন।
- ‘পাখির ডাক’ এর এক কথায় প্রকাশ - কূজন।
- 'ভয় নেই যার' এর এক কথায় প্রকাশ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'অশ্বমেধ যজ্ঞ' বাগধারাটির অর্থ-
  1. ঘোড়া নিধন
  2. বিপুল আয়োজন
  3. ধ্বংস করা
  4. হত্যাযজ্ঞ
ব্যাখ্যা
• ‘অশ্বমেধ যজ্ঞ’ বাগ্‌ধারাটির অর্থ - বিপুল আয়োজন।
- বাক্য গঠন: ছেলের মুখে ভাতেত তুমি দেখছি অশ্বমেধ যজ্ঞ করে ফেলছো। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'অন্ধের যষ্টি' বাগ্‌ধারাটির অর্থ - একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' বাগ্‌ধারাটির অর্থ - অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগ্‌ধারাটির অর্থ - অকালপক্ব।
- ‘অমাবস্যার চাঁদ’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারাটির অর্থ - অবাস্তব কল্পনা।
- ‘আষাঢ়ে গল্প’ বাগ্‌ধারাটির অর্থ - আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগ্‌ধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Q 3-5 শুদ্ধ বানান নির্ণয় করুন:
  1. অন্বেষণ
  2. অন্বেষন
  3. অণ্বেষন
  4. অণ্বেষণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অন্বেষণ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: (অনু + √ইষ্ + অন),
 অর্থ: 
- তালাশ, অনুসন্ধান, খোঁজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Q 3-5 শুদ্ধ বানান নির্ণয় করুন:
  1. দেদিপ্যমান
  2. দেদিপ্যমাণ
  3. দেদীপ্যমাণ
  4. দেদীপ্যমান
ব্যাখ্যা
• দেদীপ্যমান বানানটি শুদ্ধ।

• দেদীপ্যমান (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
শব্দের অর্থ:
-  অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন;
- অতিশয় দীপ্তিশীল;
- জাজ্বল্যমান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Q 3-5 শুদ্ধ বানান নির্ণয় করুন:
  1. কল্যানীয়েসু
  2. কল্যাণীয়েষু
  3. কল্যাণিয়েষু
  4. কল্যানিয়েঘু
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• কল্যাণীয়েষু (বিশেষ্য) বানানটি শুদ্ধ। 
- এটি সংস্কৃত শব্দ।

কল্যাণীয়েষু শব্দের অর্থ-
বয়ঃকনিষ্ঠ পুরুষকে লিখিত সম্বোধনসূচক পাঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Q 6-10 শব্দের অর্থ নির্ণয় করুন: কিরীট
  1. কীট পতঙ্গ
  2. ছুরি
  3. তলোয়ার
  4. মুকুট
ব্যাখ্যা
• কিরীট (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: 
- মুকুট,
- শিরভূষণ,
- পাগড়ি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শব্দের অর্থ নির্ণয় করুন: অভিনিবেশ
  1. অভিযোগ
  2. মনোযোগ
  3. অদ্ভূত
  4. মারাত্মক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অভিনিবেশ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মনোযোগ,
- একাগ্রতা,
- প্রণিধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শব্দের অর্থ নির্ণয় করুন: পীত
  1. সবুজ
  2. হলুদ
  3. গোলাপি
  4. শুভ্র
ব্যাখ্যা
• পীত (বিশেষ্য ও বিশেষ্যণ পদ হিসেবে ব্যবহৃত হয়),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- পিত্ত,
- হলুদ রং,
- হলদে,
- পিঙ্গল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শব্দের অর্থ নির্ণয় করুন: অমিত
  1. বন্ধুর
  2. পঙ্কিল
  3. শত্রু
  4. অসীম
ব্যাখ্যা
• অমিত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অপরিমিত,
- প্রচুর,
- অঢেল,
- অত্যধিক।

অন্যদিকে,
• অসীম শব্দের অর্থ: প্রচুর, সীমাহীন, অনন্ত, অশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
শব্দের অর্থ নির্ণয় করুন: কুহেলী
  1. কুয়াশা
  2. রাত্রি
  3. ঢেউ
  4. চাদর
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান: কুহেলি।
- কুহেলী বানানটি প্রচলিত অশুদ্ধ।
- কুহেলি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কুয়াশা,
- নীহার,
- কুজ্ঝটিকা,
- নভোরজ ইত্যাদি।
১১.
Q 11-20 Fill in the gap
Arif is always admired for his great
political________.
  1. appreciation
  2. viability
  3. distinction
  4. acumen
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) appreciation
English Meaning: recognition and enjoyment of the good qualities of someone or something.
Bangla Meaning: মূল্যায়ন; তারিফ; গুণের যথাযথ মূল্যায়ন।

খ) viability
English Meaning: Ability to work successfully.
Bangla Meaning:কার্যকরতা; বাস্তবোপযোগিতা; সম্ভবপরতা; প্রয়োগসাধ্যতা।

গ) distinction
English Meaning: A difference or contrast between similar things or people.
Bangla Meaning: পার্থক্য, বৈশিষ্ট্য, প্রভেদসূচক বৈশিষ্ট্য।

ঘ) acumen
English Meaning: The ability to make good judgements and take quick decisions.
Bangla Meaning: প্রখর বুদ্ধি, অন্তর্দৃষ্টি, সূক্ষ্মদৃষ্টি, সূক্ষ্মদর্শিতা

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে acumen শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Arif is always admired for his great political acumen.
- Bangla Meaning: আরিফ সর্বদা তার সূক্ষ্ম বিচার শক্তির জন্য প্রশংসিত হয়।

Source: English & Bengali Online Dictionary & Grammar and Oxford Learner's Dictionary.
১২.
Arif did not properly utilize the time as he went on __________ on one point alone.
  1. dilating
  2. diluting
  3. devoting
  4. deliberating
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে deliberating.
- Complete sentence: Arif did not properly utilize the time as he went on deliberating on one point alone.
- Bangla Meaning: আরিফ তার সময় যথাযথভাবে কাজে লাগাতে পারেনি কারণ সে একটা বিষয়ের উপরই অনেক সময় দিয়ে ফেলেছিলো।

• একটা বিষয় নিয়েই চিন্তা করতে করতে/কাজ করতে করতে য়ারিফ তার স্ময়ের স্বদ্যবহার করতে পারেনি এই অর্থ পূরণ করতে শূন্যস্থানে deliberating ব্যবহার করতে হবে। 

Deliberate:
English Meaning: Engage in long and careful consideration; consider (a question) carefully.
Bangla Meaning: সযত্নে বিবেচনা করা; বিচার/বিবেচনা/যন্ত্রণা/পরামর্শ করা।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) dilating - বিস্তৃত করা; বিস্তৃত হত্তয়া; বড় করা; বড় হত্তয়া; বিশদভাবে বলা; সবিস্তারে বলা;
খ) diluting - জলমিশ্রিত করা; মিশ্রিত হত্তয়া; পাতলা করা; তরল করা।
গ) devoting -উত্সর্গ করিয়া দেত্তয়া; একান্তভাবে নিয়োগ করা।

Source: English & Bengali Online Dictionary & Grammar and Oxford Learner's Dictionary.

১৩.
There were _________ views on the issue of winding up the company.
  1. independent
  2. modest
  3. adverse
  4. divergent
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে divergent.

• Divergent
English Meaning: Moving or extending in different directions from a common point: diverging from each other. differing, varying, different, dissimilar etc.
Bangla Meaning: বিপথগামী; বিচ্যুত; অপসরণশীল।

• Wind up অর্থ কোনো কিছু সমাপ্ত করে দেওয়া।
- প্রদত্ত বাক্যের যৌক্তিক অর্থ হবে - কোম্পানিটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিমত ছিলো।
- তাই divergent হচ্ছে সঠিক উত্তর।

• অন্য অপশন গুলোর অর্থ -
ক) adverse - প্রতিকূল; অননুকূল; বিরুদ্ধ; বৈরী।
খ) independent - স্বাধীন; অপরতন্ত্র; আত্মতন্ত্র; স্বতন্ত্র; স্বচ্ছন্দ; নির্ভরতামুক্ত।
গ) modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-webster Dictionary.
১৪.
Would you mind ______ a cup of tea with me?
  1. to have
  2. having
  3. to drink
  4. drink
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - having.
- Complete sentence: Would you mind having a cup of tea with me?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?
Would you mind giving me some money?

• তাছাড়া, 
কোনো বাক্যে mind,can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়।
১৫.
I absolutely refuse to put ______ with that sort of conduct.
  1. up
  2. on
  3. off
  4. out
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - up 
- Complete Sentence: - I absolutely refuse to put up with that sort of conduct.

• Put up with:
- English Meaning:  to tolerate, suffer through.
- Bangla Meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া
- In other words, to tolerate or endure someone or something that is difficult, annoying, or unpleasant. 

Examples
- She could not put up with her new roommate.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.

• অন্য অপশন গুলোর মধ্যে -
- Put off- খুলে ফেলা, বাতিল বা মুলতুবী করা / দেরী করানো। 
- Put out- নিভানো, নিভিয়ে ফেলা।
- Put on = পরিধান করা 

SourceL Live MCQ Lecture, Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary
১৬.
The government must _______ all resources of energy.
  1. collect
  2. gather
  3. muster
  4. harness
ব্যাখ্যা
•  শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে harness.
- Complete sentence: The government must harness all resources of energy.
- Bangla Meaning: সরকারকে অবশ্যই শক্তির সব সম্পদকে কাজে লাগাতে হবে।

• Harness:
English Meaning: Control and make use of (natural resources), especially to produce energy.
Bangla Meaning: (প্রাকৃতিক সম্পদ) নিয়ন্ত্রণ এবং ব্যবহার করা, বিশেষ করে শক্তি উৎপাদন করা।

• 'সরকারকে শক্তি উৎপাদনের সকল উৎস/সম্পদ ব্যবহার করতে হবে' এই অর্থ পেতে হলে শূন্যস্থানে harness ব্যবহার করতে হবে।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
খ) resources -  সম্পদ
গ) collect - সংগ্রহ
ঘ) muster - সমাবেশ।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৭.
The victim applied for and was _______ legal aid by Government.
  1. offered
  2. granted
  3. allowed
  4. awarded
ব্যাখ্যা
• Grant (Verb transitive)
English Meaning: agree to give or allow (something requested) to.
Bangla Meaning: (১) (প্রার্থিত বস্তু) প্রদান করতে সম্মত হওয়া, মঞ্জুর করা: grant a request. (২) (কোনো কিছু সত্য বলে) স্বীকার করা বা মেনে নেওয়া।
Example: I grant that he’s a dependable man.

এছাড়া, আবেদন মঞ্জুরের ক্ষেত্রে grant শব্দটি ব্যবহৃত হয়।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) offered - প্রস্তাবিত, প্রস্তাব করা।
খ) allowed - অনুমোদন করা. অনুমোদিত।
ঘ) awarded - পুরষ্কৃত।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৮.
This book is a useful ________ to our library.
  1. arrival
  2. discovery
  3. asset
  4. addition
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - addition.
- Complete sentence: This book is a useful addition to our library.

• Addition - সংকলন, বৃদ্ধি, যোগ, সংযোজন।
- 'এই বইটি আমাদের পাঠাগারের জন্য মূল্যবান সংযোজন' বুঝাতে useful এর পরে addition ব্যবহৃত হবে।

• অন্য অপশনগুলোর অর্থ -
ক) arrival -  আগমন; উপস্থিতি; পৌঁছান।
খ) discovery - আবিস্কৃত বিয়ষ বস্তু।
গ) asset - সম্পত্তি।

Source: English & Bengali Online Dictionary.

১৯.
We had a _____ of cold weather in November.
  1. phase
  2. length
  3. spell
  4. time
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে বসবে 'spell'
- সেই অনুযায়ী বাক্যটির সম্পূর্ণরূপ হবে 'We had a spell of warm weather in February.

• Spell
- English Meaning: An indeterminate period of time
- Bangla Meaning: ব্যাপ্তিকাল
- এছাড়াও ব্যবহারের ভিত্তিতে Spell এর একাধিক অর্থ রয়েছে।

• অন্যান্য শব্দের অর্থ- 
ক) Phase শব্দের অর্থ- পর্যায়; অবস্থার পারম্পর্য।
খ) length শব্দের অর্থ- ব্যাপ্তি বা দীর্ঘ সময় ধরে।
ঘ) Time শব্দের অর্থ- অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল।

Source: Objective General English by Dr. R.S. Aggarwal and Accessible Dictionary by Bangla Academy.
২০.
A cure for all diseases is known as -
  1. Antidote
  2. Purgative
  3. Panacea
  4. Placebo
ব্যাখ্যা
• Panacea (Noun)
- English Meaning: A solution or remedy for all difficulties or diseases.
- Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
- Synonym: universal cure, cure-all, cure for all ills, universal remedy, sovereign remedy, heal-all.

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Antidote
- English Meaning: A chemical, esp. a drug, that acts against the bad effects of a poison to limit the harm it can do.
- Bangla Meaning: বিষ বা রোগ প্রতিষেধক ওষুধ।

খ) Purgative
- English Meaning: Strongly laxative in effect.
- Bangla Meaning: রেচক; বিরেচক; বিশোধক; রেচক ঔষধ; বিশোধক পদার্থ;

ঘ) Placebo
- English Meaning: A medicine or procedure prescribed for the psychological benefit to the patient rather than for any physiological effect.
- Bangla Meaning:  রোগীর মন রাখার জন্য প্রদত্ত ঔষধ।

Source: English & Bengali Online Dictionary & Grammar and Oxford Learner's Dictionary.
২১.
21-25 Find the appropriate meaning of the word
Wary
  1. Sad
  2. Tired
  3. Vigilant
  4. Distorted
ব্যাখ্যা
• Wary
English Meaning: feeling or showing caution about possible dangers or problems.
Bangla Meaning: সতর্ক।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Sad - অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ।
খ) Tired - শ্রান্ত; ক্লান্ত; অবসন্ন।
গ) Vigilant অর্থ হচ্ছে সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক।
ঘ) Distorted - মিথ্যা; বিকৃত বিবরণ দেওয়া।

• অর্থাৎ Wary এর সমার্থক হচ্ছে Vigilant.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২২.
Find the appropriate meaning of the word: Brisk
  1. Swift
  2. Hefty
  3. Fat
  4. Clean
ব্যাখ্যা
• Brisk - সতেজ; কর্মচঞ্চল; দ্রুত।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
ক) Swift - দ্রুত; দ্রুতগতি; আশুগতি; ত্বরিত।
খ) Hefty - তাগড়া।
গ) Fat - চর্বি; মেদ; উদ্ভিজ্জ তেল।
ঘ) Clean - নির্মল; পরিষ্কার।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Swift শব্দটি Brisk এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Find the appropriate meaning of the word: Sumptuous
  1. Delicious
  2. Luxury
  3. Fat
  4. Tasty
ব্যাখ্যা
• Sumptuous - মহামূল্য; মহার্ঘ; ব্যয়বহুল; জাঁকালো।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Delicious - আনন্দদায়ক; তৃপ্তিদায়ক; রসনারোচক; মধুর; সরস; উপাদেয়।
খ) Luxury অর্থ হচ্ছে বিলাসসামগ্রী; আনন্দদায়ক কিন্তু অনাবশ্যক কোনো কিছু।
গ) Fat - চর্বি; মেদ; উদ্ভিজ্জ তেল।
ঘ) Tasty - সুস্বাদু।

• অর্থাৎ, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, Sumptuous এর সমার্থক হচ্ছে Luxury.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Find the appropriate meaning of the word: Obstinate
  1. Complex
  2. Stubborn
  3. Unusual
  4. Orthodox
ব্যাখ্যা
• Obstinate অর্থ হচ্ছে একগুঁয়ে; জেদি। 

• Others Options & Meaning:
ক) Complex - পরস্পরসম্পর্কিত অংশ নিয়ে গঠিত; জটিল; যৌগিক; দুর্বোধ্য।
খ) Stubborn অর্থ হচ্ছে একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।
গ) Unusual - অস্বাভাবিক; অদ্ভুত; লক্ষণীয়; অসাধারণ; অসামান্য; বেদস্তুর; প্রথাবিরুদ্ধ; উদ্ভট।
ঘ) Orthodox - সাধারণ্যে গৃহীত বা অনুমোদিত (ধ্যান-ধারণা, বিশ্বাস ইত্যাদিতে বিশ্বাসী); গোঁড়া।

• সুতরাং, বাক্যগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, Obstinate এর সমার্থক হচ্ছে Stubborn.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Find the appropriate meaning of the word: Fidelity
  1. Loyalty
  2. Paltry
  3. Respectability
  4. Susceptibility
ব্যাখ্যা
• Fidelity শব্দের অর্থ হচ্ছে আনুগত্য; বিশ্বস্ততা। অপরদিকে, 
অর্থাৎ Fidelity এর সমার্থক হচ্ছে loyalty.

• Others Option & Meaning:
ক) loyalty শব্দের অর্থ হচ্ছে আনুগত্য।
খ) Susceptibility - সংবেদনশীলতা; গ্রহণশীলতা; গ্রাহকত্ব।
গ) Respectability - শ্রদ্ধেয় হওয়ার মতো গুণাবলি; শ্রদ্ধালাভের উপযুক্ততা।
ঘ) Paltry - তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে -  Fidelity এর সমার্থক হচ্ছে loyalty.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
A dog takes 3 leaps for every 5 leaps of a hare. If one leap of the dog is equal to 3 leaps of the hare, the ratio of the speed of the dog to that of the hare is:
  1. 8 : 5
  2. 9 : 7
  3. 9 : 5
  4. 8 : 7
ব্যাখ্যা
Question: A dog takes 3 leaps for every 5 leaps of a hare. If one leap of the dog is equal to 3 leaps of the hare, the ratio of the speed of the dog to that of the hare is:

Solution:
খরগোশের 3 লাফ = কুকুরের 1 লাফ
খরগোশের 1 লাফ = কুকুরের 1/3 লাফ
খরগোশের 5 লাফ = কুকুরের 5/3 লাফ

কুকুরের গতিবেগ : খরগোশের গতিবেগ = 3 : 5/3
= 9 : 5
২৭.
The ratio of the cost of two articles is 7 : 3. The first one was sold at a loss of 20% and the second one was sold at a gain of 40%. What is the overall percentage of gain/loss?
  1. 2% loss
  2. 2% gain
  3. 4% loss
  4. 4% gain
ব্যাখ্যা
Question: The ratio of the cost of two articles is 7 : 3. The first one was sold at a loss of 20% and the second one was sold at a gain of 40%. What is the overall percentage of gain/loss?

Solution:
দুইটি দ্রব্যের ক্রয়মূল্য = 7 : 3
ধরি
১ম দ্রব্যের ক্রয়মূল্য = 70 টাকা
২য় দ্রব্যের ক্রয়মূল্য = 30 টাকা
দুইটি দ্রব্যের মোট ক্রয়মূল্য = 70 + 30 = 100 টাকা

১ম দ্রব্যের 20% ক্ষতিতে 
বিক্রয়মূল্য = 70 - 70 এর 20%
= 70 - 70 এর 20/100
= 70 - 14
= 56

২য় দ্রব্যের 40% লাভে 
বিক্রয়মূল্য = 30 + 30 এর 40%
= 30 + 30 এর 40/100
= 30 + 12
= 42

দুইটি দ্রব্যের মোট বিক্রয়মূল্য = 56 + 42 = 98 টাকা

ক্ষতি = 100 - 98 = 2 টাকা

শতকরা ক্ষতি = (2/100) × 100%
= 2%
২৮.
Asad went to the market to buy 12 oranges. But he found that he had the money to buy only 10 oranges. He calculated that if the price per piece of orange was TK. 3 less, he could have bought 12 oranges. How much money did Asad have?
  1. 150
  2. 160
  3. 175
  4. 180
ব্যাখ্যা
Question: Asad went to the market to buy 12 oranges. But he found that he had the money to buy only 10 oranges. He calculated that if the price per piece of orange was Tk. 3 less, he could have bought 12 oranges. How much money did Asad have ?

Solution:
মনেকরি,
আসাদের ছিল = x টাকা

10টি কমলা কিনলে প্রতিটি কমলার দাম = x/10 টাকা 

প্রশ্নমতে, 
(x/10) - (x/12) = 3
(6x - 5x)/60 = 3
x/60 = 3
x = 180

আসাদের ছিল = 180 টাকা
২৯.
Solution X contains 40% salt and 60% water by weights. Solution Y contains 25% salt and 75% water. If a mixture of X and Y contains 30% salt, what percent of the weight of this mixture is solution X?
  1. 10%
  2. 33.3%
  3. 40%
  4. 42.5%
ব্যাখ্যা
Question: Solution X contains 40% salt and 60% water by weights. Solution Y contains 25% salt and 75 % water. If a mixture of X and Y contains 30% salt, What percent of the weight of this mixture is solution X ?

Solution:
X দ্রবণে লবণ আছে = 40%
Y দ্রবণে লবণে আছে = 25%

মিশ্রণে লবণ আছে = 30%

এখন 
x এর 40% + y এর 25% = (x + y) এর 30% 
40x/100 + 25y/100 = 30(x + y)/100
40x + 25y = 30(x + y)
40x + 25y = 30x + 30y
40x - 30x = 30y - 25y
10x = 5y 
x/y = 5/10
x : y = 1 : 2 

x এর পরিমাণ = (1/3) × 100%
= 33.33%
৩০.
A student's marks were wrongly entered as 83 instead of 63. Due to the error the average marks for the class got increased by 0.5. Find the number of students in the class.
  1. 10
  2. 20
  3. 40
  4. 73
ব্যাখ্যা
Question: A student's marks were wrongly entered as 83 instead of 63. Due to the error the average marks for the class got increased by 0.5. Find the number of students in the class.

Solution:
Let the number of students in the class be x.
Total increase in marks = x × 1/2 = x/2

According to the question 
⇒ x/2 = (83 - 63)
⇒ x/2 = 20
⇒ x = 40.

∴The total number of students in the class is 40.
৩১.
By mixing two qualities of pulse in the ratio 2 : 3 and selling the mixture at the rate of Tk. 22 per kilogram, a shopkeeper makes a profit of 10%. If the cost of the smaller quantity be Tk. 14 per kg, the cos in Tk per kg of the larger quantity is :
  1. 23
  2. 24
  3. 25
  4. 26
ব্যাখ্যা
Question: By mixing two qualities of pulse in the ratio 2 : 3 and selling the mixture at the rate of Tk. 22 per kilogram, a shopkeeper makes a profit of 10%. If the cost of the smaller quantity be Tk. 14 per kg, the cos in Tk per kg of the larger quantity is :


Solution: 
মনেকরি,
বেশি পরিমাণের ডাল এর মূল্য = x টাকা

দেওয়া আছে,
কম পরিমাণ : বেশি পরিমাণ = 2 : 3
অনুপাতদ্বয়ের যোগফল = 2 + 3 = 5

5 কেজি এর ক্রয়মূল্য = 14 × 2 + x × 3
= 28 + 3x

 5 কেজি এর বিক্রয়মূল্য = 22 × 5 = 110

.: লাভ = 110 - (28 + 3x)
= 110 - 28 - 3x
= 82 - 3x

প্রশ্নমতে,
{(82 - 3x)/(28 + 3x)}× 100 % = 10%
(82 - 3x)/(28 + 3x) = 1/10
820 - 30x = 28 + 3x
3x + 30x = 820 - 28
33x = 792
x = 792/33
x = 24
৩২.
Jamal covered a distance of 340 miles between city A and city B taking a total of 5 hours. If a part of the distance was covered at 60 miles per hour speed and the balance of 80 miles per hour speed, how many hours did he travel at 60 miles per hour?
  1. 2
  2. 25
  3. 3
  4. None
ব্যাখ্যা
Question: Jamal covered a distance of 340 miles between city A and city B taking a total of 5 hours. If part of the distance was covered at 60 miles per hour speed and the balance at 80 miles per hour speed, how many hours did he travel at 60 miles per hour?

Solution:
মনেকরি,
60 মাইল বেগে যায় x ঘণ্টা 
80 মাইল বেগে যায় (5 - x) ঘণ্টা 

প্রশ্নমতে,
60x + 80(5 - x) = 340
বা,  60x + 400 - 80x = 340
বা, - 20x = 340 - 400
বা, - 20x = - 60
 x = 3
৩৩.
The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of husband is:
  1. 35
  2. 40
  3. 50
  4. None
ব্যাখ্যা
Question: The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is:

Solution:
Sum of the present ages of husband, wife and child =(27 × 3 + 3 × 3) years
= (81 + 9) years
= 90 years

Sum of the present ages of wife and child =(20 × 2 + 5 × 2) years 
= (40 + 10) years 
= 50 years 

∴ Husband's present age =(90 - 50) years = 40 years.
৩৪.
In a certain store, the profit is 320% of the cost. If the cost increase by 25% but the selling price remains constant, approximately what percentage of the selling price is the profit?
  1. 30
  2. 70
  3. 100
  4. 250
ব্যাখ্যা
Question: In a certain store, the profit is 320% of the cost. If the cost increase by 25% but the selling price remains constant, approximately what percentage of the selling price is the profit?

Solution:
ধরি 
ক্রয়মূল্য = 100 টাকা 

320% লাভে
বিক্রয়মূল্য = 100 + 100 এর 320%
= 100 + (100 এর 320/100) টাকা 
= 100 + 320
= 420 টাকা 

25% বৃদ্ধিতে ক্রয়মূল্য = 100 + 100 এর 25%
= 100 + 100 এর 25/100
= 100 + 25 
= 125 

লাভ = 420 - 125 = 295 টাকা 

শতকরা লাভ = (295/420) × 100% = 70.2380% ≈70%
৩৫.
The electricity bill of a certain establishement is partially fixed and partially varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is Tk. 1800. In another month 620 units are consumed are the bill is Tk. 2040. In yet another month if 500 units are consumed what would be the bill (in Tk.) for the month?
  1. 1920
  2. 1560
  3. 1840
  4. 1680
ব্যাখ্যা
Question: The electricity bill of a certain establishement is partially fixed and partially varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is Tk. 1800. In another month 620 units are consumed are the bill is Tk. 2040. In yet another month if 500 units are consumed what would be the bill (in Tk.) for the month?

Solution:
620 Unit এর বিল = 2040 টাকা 
540 Unit এর বিল = 1800 টাকা 

80 Unit এর বিল = (2040 - 1800) টাকা 
= 240  টাকা 
1 Unit এর বিল =240/80 = 3  টাকা 

540 Unit এর বিল =3 × 540 = 1620 টাকা 

540 Unit এ fixed বিলের পরিমাণ = 1800 - 1620 টাকা 
= 180 টাকা 

500 Unit এর বিল = 180 + (500 × 3)টাকা
= 180 + 1500 টাকা
= 1680 টাকা
৩৬.
A man traveled a distance of 61 km in 9 hours. He traveled partly on foot at 4 km/hr and partly on bicycle at 9 km/hr. What is the distance (in km) traveled on foot?
  1. 10
  2. 12
  3. 14
  4. 16
ব্যাখ্যা
Question: A man traveled a distance of 61 km in 9 hours. He traveled partly on foot at 4 km/hr and partly on bicycle at 9 km/hr. What is the distance (in km) traveled on foot?

Solution:
Let the time in which he travelled on foot = x hr.
Then the time in which he travelled on bicycle = (9 - x) hr.

Now 
⇒ 4x + 9(9 - x) = 61
⇒ 4x + 81 - 9x = 61
⇒ 5x = 20
⇒ x  = 4

∴ Distance travelled on foot = 4x
⇒ 4 × 4
= 16 km

∴ The distance travelled on foot is 16 Km.
৩৭.
X, Y and Z share Tk. 1,800 in such a way that X has 2.5 times as much as Y, and Y has 4 times as much as Z. How much money (in taka) does Z receive ?
  1. 120
  2. 132
  3. 145
  4. 200
ব্যাখ্যা
Question: X, Y and Z share Tk. 1,800 in such a way that X has 2.5 times as much as Y, and Y has 4 times as much as Z. How much money (in taka) does Z receive ?

Solution:
দেয়া আছে 
x = 2.5y
y = 4z

x = 2.5 × 4z = 10z

x, y, z এর অনুপাত = 10z : 4z : z 
= 10 : 4 : 1 

z পাবে = 1800 এর 1/15 = 120 টাকা 
৩৮.
In a market survey 20% respondents opted for product A whereas 60% opted for product B, the remaining individuals were not certain. If the difference in number between those who opted for product B and those who were uncertain was 720, how many individuals were covered in the survey?
  1. 1440
  2. 1800
  3. 3600
  4. None
ব্যাখ্যা
Question: In a market survey 20% respondents opted for product A whereas 60% opted for product B, the remaining individuals were not certain. If the difference in number between those who opted for product B and those who were uncertain was 720, how many individuals were covered in the survey?

Solution:
Percentage of uncertain individuals 
=[100 - (20 + 60)]%
= 20%

Now
60% of x - 20% of x = 720
40% of x = 720  
40x/100 = 720 
40x = 720 × 100
x = (720 × 100)/40
x = 1800
৩৯.
The captain of a cricket team of 11 members is 26 years old and the wicket keeper is 3 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is one year less than the average age of the whole team. What is the average age of the team?
  1. 23
  2. 24
  3. 25
  4. None
ব্যাখ্যা
Question: The captain of a cricket team of 11 members is 26 years old and the wicket keeper is 3 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is one year less than the average age of the whole team. What is the average age of the team ?

Solution:
Let the average age of the whole team by x years

Now
∴ 11x - (26 + 29) = 9(x - 1)
⇒ 11x - 9x = 46
⇒ 2x = 46
⇒ x = 23

Average age of the team is 23 years
৪০.
For which values of x is the value of (x2 - 6x + 8) negative?
  1. 2 < x < 4
  2. x < 4
  3. 8 > x > 6
  4. x > 8
ব্যাখ্যা
Question: For which values of x is the value of (x2 - 6x + 8) negative?

Solution:
x2 - 6x + 8 < 0
x2 - 4x - 2x +8 < 0
x(x - 4) - 2(x - 4) < 0
(x - 4)(x - 2) < 0

x2 - 6x + 8 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 4 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 4 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 4
2 এর চেয়ে ছোট এবং 4 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 6x + 8  < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 4 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 4 < 0
অর্থাৎ x > 2 এবং x < 4
x এর মান 2 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধান: 2 < x < 4
৪১.
When the stock prices are persistently on the rise, it is known as ____ market
  1. lucrative
  2. prospective
  3. bullish
  4. bearish
ব্যাখ্যা
শেয়ার বাজার:
- যখন শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তখন এটিকে তেজি বা bullish বাজার বলা হয়।
- শেয়ার বাজার বলতে কোনো প্রতিষ্ঠান কিংবা কোম্পানির মালিকানার নির্দিষ্ট অংশ ক্রয়-বিক্রয়কে বোঝায়।
যেকোনো প্রতিষ্ঠান শেয়ার বাজারে প্রবেশ করে তাদের মালিকানার কিছু অংশ বিক্রি করে আর এই শেয়ার কিনে নেয় কোনো ব্যক্তি কিংবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান।

তথ্যসূত্র - Progress Bangladesh
৪২.
'Maitree Super Thermal Power Project' is located at-
  1. Rampal
  2. Matarbari
  3. Payra
  4. Haripur
ব্যাখ্যা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র:

- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয়  ১৭ই ডিসেম্বর ২০২২ সালে।
- মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাগেরহাটে অবস্থিত।
- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান।
- প্রকল্পের ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।
- প্রকল্প ব্যয় ১৬০০০ কোটি টাকা।
- অর্থের যোগান : ECA অর্থায়ন- ১.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১২,৮০০ কোটি টাকা (এক্সচেঞ্জ রেট ভেরিয়েশন ব্যতিরেকে),বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ইক্যুইটি)- ১,৬০০ কোটি টাকা এবং এনটিপিসি লি., ভারত (ইক্যুইটি) -১,৬০০ কোটি টাকা।
- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয়  ১৭ই ডিসেম্বর ২০২২ সালে।প্রথম 
উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।

তথ্যসূত্র - বিদ্যুৎ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।
৪৩.
One petabyte is equal to 1024-
  1. Exabyte
  2. Terabyte
  3. Giga
  4. Zetta
ব্যাখ্যা
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।
৪৪.
Which country is not a member of OPEC?
  1. Algeria
  2. Indonesia
  3. Nigeria
  4. Libya
ব্যাখ্যা
OPEC:
- ইন্দোনেশিয়া OPEC এর সদস্য নয়।
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি।
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫.
Which vitamin is necessary for blood clothing?
  1. A
  2. D
  3. K
  4. E
ব্যাখ্যা
- Vitamin K is necessary for blood clotting.
• ভিটামিন কে (Vitamin K):
- ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন।
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্থ হয় না।
- ভিটামিন কে এর উৎস: সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদিতে কে ভিটামিন পাওয়া যায়।

• ভিটামিন কে এর কাজ:
- কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে।
- রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে।
- পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে।

উৎস:
১. গার্হস্থ্য বিজ্ঞান- ২য় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. [hsph.harvard.edu]
৪৬.
The waterfall Victoria' is on the river-
  1. Amazon
  2. Missoni
  3. St Lawrence
  4. Zambezi
ব্যাখ্যা
ভিক্টোরিয়া জলপ্রপাত:

- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি। 
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’। 
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০৩ মিটার। 
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে। 
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া। 
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।
 
তথ্যসূত্র - Britannica.com 
৪৭.
The term 'Amicus Curiae' is related to-
  1. Judiciary
  2. Physics
  3. Medical Science
  4. mathematics
ব্যাখ্যা
• Amicus Curiae:
- 'Amicus Curiae' is related to Judiciary
- Amicus Curiae হলো আদালতের বন্ধু।
- যিনি আইন বা বাস্তবতার প্রশ্ন সম্পর্কিত তথ্য বা পরামর্শ প্রদান করে আদালতকে সহায়তা করেন।
- অনেক সময় দেখা যায় বিজ্ঞ আদালত কোন জটিল মামলার রায়ের ব্যাপারে আইন বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন।
- সে ক্ষেত্রে উক্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজ্ঞ আদালত এক বা একাধীক অভিজ্ঞ এ্যাডভোকেট মহোদয়কে নিয়োগ প্রদান করতে পারেন।
- উক্ত ব্যক্তিগণ ঐ সমস্যার সমাধান তাদের নিজের অভিজ্ঞতা ও আইনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন অতঃপর তাদের সুচিন্তিত সিদ্ধান্ত বিজ্ঞ আদালতের নিকট অবহিত করেন।

উৎস: ব্রিটানিকা। [লিঙ্ক]
৪৮.
In computer terminology, OCR stands for-
  1. Optical Character Reader
  2. Optical Card Reader
  3. Online Code Reader
  4. Optical Code Reader
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- OCR এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- OCR প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো ছবিকে টেক্সট সনাক্ত করা।  
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
Which country is the largest producer of natural gas?
  1. Qatar
  2. Russia
  3. Saudi Arabia
  4. Nigeria
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ- যুক্তরাষ্ট্র।
- প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী শীর্ষ তিনটি দেশ হলো: 
১. যুক্তরাষ্ট্র,
২. রাশিয়া,
৩. ইরান।
- শীর্ষ ১০টি দেশ নিম্নরূপ:


- যেহেতু জব সল্যুশনের প্রশ্ন তাই অপশনে যুক্তরাষ্ট্র না থাকায় উত্তর হিসেবে রাশিয়া নেয়া হয়েছ।

উৎস: ওয়ার্ল্ডওমিটার। [Link]
৫০.
In computer terminology, IoT stands for-
  1. Internet of Technologies
  2. Internet of Things
  3. Internel of Transmission
  4. Internet of Technologie
ব্যাখ্যা
- IoT বলতে বোঝায় "Internet of Things". 
- এটি ইন্টারনেটের সাথে শারীরিক ডিভাইস এবং দৈনন্দিন বস্তুকে সংযুক্ত করার ধারণাকে বোঝায়, তাদের ডেটা সংগ্রহ এবং বিনিময় করার অনুমতি দেয়।
- এই সংযুক্ত ডিভাইসগুলি স্মার্ট থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্প মেশিন, পরিধানযোগ্য এবং যানবাহন পর্যন্ত হতে পারে।
- IoT-এর প্রাথমিক লক্ষ্য হল এই ডিভাইসগুলিকে একে অপরের সাথে এবং কেন্দ্রীভূত সিস্টেম বা ক্লাউড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে সক্ষম করা।
- এই সংযোগটি রিয়েল-টাইম ডেটা মনিটরিং, বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণের অনুমতি দেয়, যার ফলে বিভিন্ন সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে - 

• অটোমেশন:
- আইওটি ডিভাইসগুলি কাজ এবং প্রক্রিয়াগুলিকে স্বয়ংক্রিয় করতে পারে, সেগুলিকে আরও দক্ষ করে তোলে এবং মানুষের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা হ্রাস করে। উদাহরণস্বরূপ - স্মার্ট লাইটিং সিস্টেমগুলি প্রাকৃতিক আলোর মাত্রা বা দখলের উপর ভিত্তি করে উজ্জ্বলতা সামঞ্জস্য করতে পারে।

• উন্নত দক্ষতা:
- ব্যবসাগুলি তাদের ক্রিয়াকলাপ নিরীক্ষণ এবং অপ্টিমাইজ করতে IoT ব্যবহার করতে পারে, যা খরচ সঞ্চয় এবং উন্নত দক্ষতার দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ - লজিস্টিক কোম্পানিগুলি ট্রানজিটের সময় পণ্যের অবস্থান এবং অবস্থা ট্র্যাক করতে IoT ব্যবহার করতে পারে।

• উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা:
- IoT ডিভাইসগুলি ব্যক্তিগতকৃত এবং সুবিধাজনক পরিষেবা প্রদান করে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে পারে।
- স্মার্ট হোম ডিভাইসগুলি ব্যবহারকারীর পছন্দগুলি শিখতে পারে এবং সেই অনুযায়ী সেটিংস সামঞ্জস্য করতে পারে।

• নিরাপত্তা এবং নিরাপত্তা:
- IoT নিরীক্ষণ এবং নিরাপত্তা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে।
- স্মার্ট নজরদারি ক্যামেরা, উদাহরণস্বরূপ, রিয়েল-টাইম ভিডিও ফিড এবং সতর্কতা প্রদান করতে পারে।

উৎস: ব্রিটানিকা।
৫১.
Which key combination is used to permanently delete a file or folder?
  1. Alt + delete
  2. Ctrl + delete
  3. Shift + delete
  4. End + delete
ব্যাখ্যা
• Shift + delete key combination is used to permanently delete a file or folder.
- কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলতে ডিলিট বোতামে চাপলেই সেটি মুছে যায়, তবে অস্থায়ীভাবে। ফাইলটি জমা হয় রিসাইকেল বিনে।
- স্থায়ীভাবে কিছু মুছে ফেলতে চাইলে একসঙ্গে SHIFT ও DEL বোতাম চাপলেই তা মুছে যাবে। 
- Pressing Ctrl + Del deletes the word to the right of the cursor in many programs, including OneNote, PowerPoint, Microsoft Word, and the Notepad text editor.

উৎস: Microsoft Support & Computerhope website.
৫২.
The SDG goals are intended to be achieved by year -
  1. 2025
  2. 2030
  3. 2033
  4. 2035
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপান।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৫৩.
How many goals did Messi score to break Pele's international goal scoring record?
  1. 75
  2. 76
  3. 77
  4. 78
ব্যাখ্যা
সর্বোচ্চ গোল:
- পেলের আন্তর্জাতিক গোল করার রেকর্ড ভাঙতে মেসি ৭৮টি গোল করেন।
- আর্জেন্টিনার লিওনেল মেসি দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন।
- ব্রাজিলের মহাতারকা পেলে  ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪ গোল) এবং সার্জিও আগুয়েরো (৪২ গোল) করেন।
- আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে গোল করে পেলের ৭৭টি আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন মেসি।

তথ্যসূত্র - গোল ডট কম।
৫৪.
The book 'How to Avoid a climate Disaster' is written by
  1. Jeff Bezos
  2. Larry page
  3. Bill Gates
  4. Mark Zuckerberg
ব্যাখ্যা
- 'How to Avoid a Climate Disaster'-এর রচয়িতা বিল গেটস। 
- বইটি হচ্ছে -জলবায়ু বিপর্যয় এড়ানোর উপায় সম্পর্কে। 
- বইটিতে বিল গেটস জলবায়ু বিপর্যয় এড়াতে কীভাবে পৃথিবী শূন্য গ্রীনহাউস গ্যাস নির্গমনে যেতে পারে তার জন্য একটি বিস্তৃত, ব্যবহারিক-এবং অ্যাক্সেসযোগ্য-পরিকল্পনা নির্ধারণ করেছেন৷
- তিনি তার বইতে বলেন আমাদের প্রয়োজন প্রতি বছর বায়ুমণ্ডল থেকে ৫১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস অপসারণ করতে হবে।

উৎস: ব্রিটানিকা।
৫৫.
Which political party has won the German Election 2021?
  1. SPD
  2. FDP
  3. CDU
  4. CSU
ব্যাখ্যা
জার্মানি নির্বাচন ২০২১:
- জার্মানিতে অ্যাঙ্গেলা মের্কেলের দলকে ছোট ব্যবধানে হারিয়ে নির্বাচনে জিতেছে মধ্য বামপন্থী দল সোশাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি।
- দলটি ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে।
- ২৪.১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মের্কেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অফ জার্মানি বা সিডিইউ ও তার শরীক দল।
- তৃতীয় অবস্থানে থাকলেও দলগতভাবে ভোটে সবচেয়ে ভাল করেছে গ্রিনস। তারা পেয়েছে ১৪.৮ শতাংশ ভোট যা দলটির ইতিহাসে এযাবতকালের সবচেয়ে বেশি।
- ১১.৫ শতাংশ ভোট পেয়েছে এফডিপি। এখন সরকার গঠন করতে হলে একটি জোট করতে হবে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২১।
৫৬.
In England, Tulip Siddiq is acting as the shadow minister for the Ministry of -
  1. Treasury
  2. Labor
  3. Education
  4. Human rights
ব্যাখ্যা
টিউলিপ সিদ্দিক:
- যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।
- মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয়ের হয়ে কাজ করবেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ।
- তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
- টিউলিপ সিদ্দিক এমপি ব্যাংক, ইন্সুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কার্যক্রমের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন।

তথ্যসূত্র - যুক্তরাজ্য সরকারি ওয়েবসাইট ও সময় নিউজ।
৫৭.
Summer Olympics 2024 will be hosted by-
  1. Japan
  2. France
  3. Italy
  4. England
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:

- অলিম্পিক ২০২৪ এর আয়োজক দেশ -ফ্রান্স।
- এই আসরের সময়সীমা ২৬ জুলাই, ২০২৪ সাল থেকে ১১ আগস্ট, ২০২৪ সাল পর্যন্ত।
- প্যারালিম্পিক গেমস হবে ফ্রান্সে আয়োজিত সবচেয়ে বড় ইভেন্ট।

তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট।
৫৮.
Bangladesh is scheduled to officially become a developing country in -
  1. 2025
  2. 2026
  3. 2027
  4. 2028
ব্যাখ্যা
LDC:
- LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৫টি দেশ রয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে ২০২৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫৯.
Bangladesh is providing ____ million foreign currency assistance to Sri Lanka.
  1. $200
  2. $250
  3. $450
  4. $500
ব্যাখ্যা
শ্রীলঙ্কাকে ঋণ প্রদান:
- ৩ মাসের মধ্যে ফেরত দেওয়া শর্তে ২০২২ সালের মে মাসে বাংলাদেশের কাছ থেকে ঋণ নেয় শ্রীলঙ্কা।
- ঋণের পরিমাণ ছিল ২০০ মিলিয়ন ডলার।
- ঋণের পরিমাণ একবারে ২০০ মিলিয়ন ডলারের বেশি হবে না। 
- প্রথম কিস্তি পরিশোধের জন্য শ্রীলঙ্কা ৩ মাস সময় পাবে এবং এ সময় সুদের হার হবে LIBOR+ ২ শতাংশ।
- LIBOR বা London Interbank Offered Rate হলো আন্তর্জাতিক অঙ্গনে স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার।
- প্রথম ৩ মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও ৩ মাস সময় দেয়া হবে। দ্বিতীয় ৩ মাসেও সুদের হার সমান থাকবে। তবে ৬ মাস এক দিন পর থেকে পরের ৩ মাসে সুদের হার হবে LIBOR+২.৫ শতাংশ।

তথ্যসূত্র - ডেইলি স্টার, মে ৮, ২০২২।
৬০.
The country's 28th gas field is in -
  1. Moulvibazar
  2. Beanibazar
  3. Kanaighatt
  4. Zakiganj
ব্যাখ্যা
২৮তম গ্যাস ক্ষেত্র:
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- ২০২১ সালের ৯ আগস্ট নতুন গ্যাসক্ষেত্রটি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
- দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৯ আগস্ট ২০২১।