Formative evaluation / গাঠনিক মূল্যায়ন
শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়নকালে কার্যক্রমে নিয়োজিত সকল উপাদান, পদ্ধতি, কৌশল ও এর কার্যকারিতা যাচাই করে কার্যক্রমের লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য যে যাচাই করা হয়, তাকে গাঠনিক (ধারাবাহিক) মূল্যায়ন বলে। এই ধরনের যাচাই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত চলবে।
• Formative মূল্যায়ন হল বিকাশমূলক।
•এর উদ্দেশ্য হল শিক্ষার্থীর শিখনের উন্নতি এবং শিক্ষকের পাঠদানের উন্নতি ঘটানো। অর্থাৎ এর প্রধান উদ্দেশ্য হল শিক্ষক ও শিক্ষার্থীর 'Feed-back'-এর ব্যবস্থা করে তাদের দক্ষতা ও দুর্বলতা নির্ণয় করা।
• পাঠদানকালে এর ব্যবহার হয় এবং কেবলমাত্র বৌদ্ধিক আচরণেই এর ব্যবহার সীমাবদ্ধ থাকে না। শ্রেণিকক্ষে সব রকমের আচরণ (বৌদ্ধিক,অনুভূতিমূলক এবং মনশ্চালনমূলক) এর অন্তর্ভুক্ত।
•মূল্যায়নের কৌশল হিসেবে একক পরীক্ষা, অ-প্রথাগত পরীক্ষা, পাঠদানকালে প্রশ্নকরণ, গৃহকাজ, পাঠদানকালে শিক্ষার্থীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ সবই Formative মূল্যায়নে ব্যবহৃত হয়।
(Educational Thought and Practice –V.R. Taneja)