পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam 10 Topic: Topic: (Part - II) 3. Assessment of Achievement: - Assessment, Measurement and Evaluation: concepts, nature, significance. - Test: classification, characteristics, standardization, administration, scoring. - Analysis of test results: use of descriptive statistics, interpretation. Source: Class - 6, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১]

৪৯তম বিসিএস ⎯ শিক্ষা [২২১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
Learning _______ is a technique used to qualitatively and quantitatively measure teaching and learning activities (শিখন-শেখানো কার্যক্রমের গুণগত ও পরিমাণগত পরিমাপের জন্য যে কৌশল অবলম্বন করা হয় সেটা হলো-) 
  1. test (পরীক্ষা)
  2. evaluation (মূল্যায়ন)
  3. measurement (পরিমাপ)
  4. assessment শিখনযাচাই
সঠিক উত্তর:
assessment শিখনযাচাই
উত্তর
সঠিক উত্তর:
assessment শিখনযাচাই
ব্যাখ্যা

শিখন-শেখানোর গুণগত ও পরিমাণগত পরিমাপের জন্য যে কৌশল অবলম্বন করা হয়, তাকে বলে শিখনযাচাই। বিভিন্ন রকম মূল্যায়ন কৌশল, নির্ধারিত কাজ, প্রজেক্ট প্রদান বা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষণ-শিখনের মূল্যযাচাই করা হয়। (Measurement, Assessment, and Evaluation in Education, Dr. Bob Kizlik, 2014.)

.
Which is done in evaluation? (মূল্যায়নে কোনটি করা হয়) 
  1. Measuring knowledge and skills (জ্ঞান ও দক্ষতা পরিমাপ করা) 
  2. Observing behavior (দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করা)
  3. Determining achievement (অর্জনমাত্রা নিরূপণ করা) 
  4. Observing attitude (আচরণ পর্যবেক্ষণ করা) 
সঠিক উত্তর:
Determining achievement (অর্জনমাত্রা নিরূপণ করা) 
উত্তর
সঠিক উত্তর:
Determining achievement (অর্জনমাত্রা নিরূপণ করা) 
ব্যাখ্যা

উদ্দেশ্যভিত্তিক অর্জনমাত্রা নিরূপনের জন্য নিরবিছিন্নভাবে তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষণ ও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই হল মূল্যায়নের কাজ।
(Grunland, N. E. Measuremet and Evaluation in Teaching (3rd ed), New York, McMillan Publishing.) 

.
Which of the following is not a consideration in learning assessment? (কোনটি শিখন যাচাইয়ের বিবেচ্য দিক নয়?) 
  1. Student's family role (শিক্ষার্থীর পারিবারিক ভূমিকা)  
  2. neat handwriting (হাতের সুন্দর লেখা) 
  3. oral question and answer (মৌখিক প্রশ্নোত্তর) 
  4. logical question-asking. (যুক্তিপূর্ণ প্রশ্ন করা) 
সঠিক উত্তর:
Student's family role (শিক্ষার্থীর পারিবারিক ভূমিকা)  
উত্তর
সঠিক উত্তর:
Student's family role (শিক্ষার্থীর পারিবারিক ভূমিকা)  
ব্যাখ্যা

শিখন যাচাইয়ের বিবেচ্য দিক
· নিয়মিত হাজিরা পর্যালোচনা।
· যুক্তিপূর্ণ প্রশ্ন করা।
· হাতের সুন্দর লেখা।
· উচ্চতর চিন্তন ক্ষমতা পর্যবেক্ষণ।
· সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণ।
· মৌখিক প্রশ্নোত্তর।
· বিভিন্ন আচরণিক দক্ষতা যাচাই।
· দৃষ্টিভঙ্গির পরিবর্তন পর্যবেক্ষণ।
· শারীরিক-মানসিক-সামাজিক বিকাশ। 
 (Mahmoodi- Shahrebabaki, M., Assessment, Evaluation, and Testing: What are the Differences 2018.)

.
What is the meaning of the word ‘measurement’ in education? (শিক্ষায় 'পরিমাপ' শব্দের অর্থ কী?) 
  1. Qualification of the test result
  2. Explaining the test result
  3. Quantification of test result
  4. Interpreting the test result 
সঠিক উত্তর:
Quantification of test result
উত্তর
সঠিক উত্তর:
Quantification of test result
ব্যাখ্যা

পরিমাপ শব্দটির সাধারণ অর্থ হলো ‘কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা’ 
শিক্ষা বিজ্ঞানে ইংরেজি Measurement শব্দটির অর্থ Quantification of test result. অর্থাৎ অভীক্ষার ফলের পরিমাণগত প্রকাশ। শিক্ষায় পরিমাপ বলতে শিক্ষার্থীর কোনো অর্জিত জ্ঞান বা কোনো বিশেষ দক্ষতা বা কোনো শক্তির বিশেষ দিকটির পরিমাপ বোঝায়। যেমন একজন শিক্ষার্থী গণিতে ৮৫ নম্বর পেল। এই যে নম্বর প্রদানের প্রক্রিয়া এটি পরিমাপ। সাধারণ অর্থে পরিমাপ হলো যে কোনো ঘটনাবলিতে অর্থপূর্ণ এবং সঙ্গতরূপে সাংকেতিক চিহ্ন বা সংখ্যামূলক সংকেত প্রদান করার প্রক্রিয়া। (শিক্ষক বাতায়ন)

.
One of the characteristics of ________ is that it is holistic and ultimately deterministic. (_________ এর একটি বৈশিষ্ট্য হল এটি সামগ্রিক ও চরম নির্ধারক।) 
  1. Evaluation (মূল্যায়ন)
  2. Measurement (পরিমাপ)
  3. Test (অভীক্ষা)
  4. Assessment (শিখন যাচাই)
সঠিক উত্তর:
Evaluation (মূল্যায়ন)
উত্তর
সঠিক উত্তর:
Evaluation (মূল্যায়ন)
ব্যাখ্যা

মনোবিদ Wesley বলেন, "It indicates all kinds of efforts and all kinds of the quality, value and effectiveness to ascertain of desired quality, value and effectiveness of desired outcomes. It is a compound of objective evidence and subjective observations. It is total and final estimate.
অর্থাৎ মূল্যায়ন হচ্ছে যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত ও গুণগতভাবে তা পরিমাপ করা হয়। নৈর্ব্যক্তিক প্রমাণসকল ও ব্যক্তিগত পর্যবেক্ষণ উভয়েই এই প্রচেষ্টা বা উপায়ের অন্তর্ভুক্ত। মূল্যায়নের একটি বৈশিষ্ট্য হল এটি সামগ্রিক ও চরম নির্ধারক।
(Crooks, T.J. (1988). The impact of classroom evaluation practices on students. Review of Educational Research.) 

.
The purpose of evaluation is to – (মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে –)
  1. Checking size and measurement (মাপ ও পরিমাপ যাচাই)
  2. Checking timing and content (সময় নির্ধারণ ও বিষয় যাচাই)
  3. Checking measurement and quality (পরিমাপ ও গুনগত অবস্থা যাচাই)
  4. Checking the weight and age of the student (শিক্ষার্থীর ওজন ও বয়স যাচাই)
সঠিক উত্তর:
Checking measurement and quality (পরিমাপ ও গুনগত অবস্থা যাচাই)
উত্তর
সঠিক উত্তর:
Checking measurement and quality (পরিমাপ ও গুনগত অবস্থা যাচাই)
ব্যাখ্যা

মূল্যায়ন হচ্ছে যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত ও গুণগতভাবে তা পরিমাপ করা হয়। নৈর্ব্যক্তিক প্রমাণসকল ও ব্যক্তিগত পর্যবেক্ষণ উভয়েই এই প্রচেষ্টা বা উপায়ের অন্তর্ভুক্ত। মূল্যায়নের একটি বৈশিষ্ট্য হল এটি সামগ্রিক ও চরম নির্ধারক।
(Crooks, T.J. (1988). The impact of classroom evaluation practices on students. Review of Educational Research.) 

.
The numerical expression of how much a person has achieved a specific characteristic is – (কোন ব্যক্তি একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য কতোটুকু অর্জন করেছে তার সংখ্যাগত প্রকাশ হচ্ছে –)
  1. Measurement (পরিমাপ)
  2. Evaluation (মূল্যায়ন)
  3. Assessment (মূল্যযাচাই)
  4. Test (অভীক্ষা)
সঠিক উত্তর:
Measurement (পরিমাপ)
উত্তর
সঠিক উত্তর:
Measurement (পরিমাপ)
ব্যাখ্যা

পরিমাপ শব্দটির সাধারণ অর্থ হলো ‘কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা’ 
শিক্ষা বিজ্ঞানে ইংরেজি Measurement শব্দটির অর্থ Quantification of test result. অর্থাৎ অভীক্ষার ফলের পরিমাণগত প্রকাশ। শিক্ষায় পরিমাপ বলতে শিক্ষার্থীর কোনো অর্জিত জ্ঞান বা কোনো বিশেষ দক্ষতা বা কোনো শক্তির বিশেষ দিকটির পরিমাপ বোঝায়। যেমন একজন শিক্ষার্থী গণিতে ৮৫ নম্বর পেল। এই যে নম্বর প্রদানের প্রক্রিয়া এটি পরিমাপ। সাধারণ অর্থে পরিমাপ হলো যে কোনো ঘটনাবলিতে অর্থপূর্ণ এবং সঙ্গতরূপে সাংকেতিক চিহ্ন বা সংখ্যামূলক সংকেত প্রদান করার প্রক্রিয়া। (শিক্ষক বাতায়ন) 

.
The difference between measurement and evaluation is – (পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য হল –) 
  1. Measurement is overall, evaluation is partial (পরিমাপ সার্বিক, মূল্যায়ন আংশিক)
  2. Measurement is partial, evaluation is overall (পরিমাপ আংশিক, মূল্যায়ন সার্বিক)
  3. Measurement is qualitative, evaluation is quantitative (পরিমাপ গুনগত, মূল্যায়ন পরিমাণগত)
  4. Measurement is by the student, evaluation is by the teacher (পরিমাপ শিক্ষার্থীর, মূল্যায়ন শিক্ষকের) 
সঠিক উত্তর:
Measurement is partial, evaluation is overall (পরিমাপ আংশিক, মূল্যায়ন সার্বিক)
উত্তর
সঠিক উত্তর:
Measurement is partial, evaluation is overall (পরিমাপ আংশিক, মূল্যায়ন সার্বিক)
ব্যাখ্যা

শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপের তুলনাঃ
১। কার্যাবলীর উদ্দেশ্য অনুযায়ী-
মূল্যায়নের কার্যাবলী উদ্দেশ্য ভিত্তিক এবং সর্বদা উদ্দেশ্য সচেতনতা দ্বারা পরিচালিত হয়। অপরদিকে,পরিমাপের কার্যাবলী উদ্দেশ্য ভিত্তিক হলেও সবসময় উদ্দেশ্য সচেতনত থাকে না। যান্ত্রিক ভাবে পরিচালিত হয়।
২। শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী- 
শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের উদ্দেশ্য ব্যাপক এবং অবিচ্ছিন্ন। অপরদিকে,পরিমাপের উদ্দেশ্য হল শুধুমাত্র শিক্ষার্থীর কোনো বৈশিষ্ট্য পরিমাপ করা,তাই পরিমাপের উদ্দেশ্য সংকীর্ণ।
৩। প্রক্রিয়া অনুযায়ী-
মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ফলে শিক্ষার্থীর  ক্রমোন্নতি ও এর হার নির্ণয় করা মূল্যায়নের উদ্দেশ্য। অপরদিকে,পরিমাপ একটি সাময়িক বা আংশিক প্রক্রিয়া। ফলে শিক্ষার্থীদের ক্রমোন্নতি এর হার নির্ণয় করা উদ্দেশ্য নয়।
৪। বৈশিষ্ট্য অনুযায়ী-
মূল্যায়নে কোন বৈশিষ্ট্যের গুণগত ও পরিমাণগত উভয় দিক বিচার করা হয়। অপরদিকে,পরিমাপে কোনো বৈশিষ্ট্যের শুধুমাত্র পরিমাণগত দিকই  বিচার করা হয়।  
৫। শিক্ষার্থীর আচরণ অনুযায়ী-
মূল্যায়নের শিক্ষার্থীর প্রাথমিক আচরণ ও অভিজ্ঞতাকে বিবেচনা করা হয়। অপরদিকে,পরিমাপ প্রক্রিয়ায়  শিক্ষার্থীর
কৃতিত্ব ও পারদর্শিতাই   কেবল প্রাধান্য পায়।
(Kizlik, R. J., Measurement, assessment, and evaluation in education, 2012.)

.
Which of the following is used in formative assessment? (গাঠনিক মূল্যায়নে নিচের কোনটি ব্যবহৃত হয়?)
  1. individual tests (একক পরীক্ষা)
  2. questioning during lessons (পাঠদানকালে প্রশ্নকরণ)
  3. homework (গৃহকাজ)
  4. সব (all)
সঠিক উত্তর:
সব (all)
উত্তর
সঠিক উত্তর:
সব (all)
ব্যাখ্যা

মূল্যায়নের কৌশল হিসেবে একক পরীক্ষা, অ-প্রথাগত পরীক্ষা, পাঠদানকালে প্রশ্নকরণ, গৃহকাজ, পাঠদানকালে শিক্ষার্থীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ সবই Formative মূল্যায়নে ব্যবহৃত হয়। (শিক্ষক বাতায়ন) 

১০.
Which of the following is correct about formative assessment? (গাঠনিক মূল্যায়ন সম্পর্কে নিচের কোনটি সঠিক?)
  1. It can be both formal and informal (এটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই হতে পারে) 
  2. It is done formally (এটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়) 
  3. It is done informally (এটি অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়)
  4. It is done at the end of the year (এটি বৎসর অন্তে করা হয়)
সঠিক উত্তর:
It can be both formal and informal (এটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই হতে পারে) 
উত্তর
সঠিক উত্তর:
It can be both formal and informal (এটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই হতে পারে) 
ব্যাখ্যা


(এম এড, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি) 

১১.
What is included in the assessment? (মূল্যায়নের অন্তর্ভুক্ত কোনটি?) 
  1. Impersonal evidence (নৈর্ব্যক্তিক প্রমান)
  2. Personal observation (ব্যক্তিগত পর্যবেক্ষণ)
  3. Both (উভয়ই)
  4. Neither (কোনটিই না)
সঠিক উত্তর:
Both (উভয়ই)
উত্তর
সঠিক উত্তর:
Both (উভয়ই)
ব্যাখ্যা

মূল্যায়ন হচ্ছে যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত ও গুণগতভাবে তা পরিমাপ করা হয়। নৈর্ব্যক্তিক প্রমাণসকল ও ব্যক্তিগত পর্যবেক্ষণ উভয়েই এই প্রচেষ্টা বা উপায়ের অন্তর্ভুক্ত। মূল্যায়নের একটি বৈশিষ্ট্য হল এটি সামগ্রিক ও চরম নির্ধারক।
(Crooks, T.J. (1988). The impact of classroom evaluation practices on students. Review of Educational Research.) 

১২.
From which can we get an overall picture of a student's performance? (শিক্ষার্থীর পারদর্শিতার সামগ্রিক চিত্র পাওয়া যায় কোনটি থেকে?)  
  1. Summative evaluation (সামষ্টিক মূল্যায়ন)
  2. Formative evaluation  (গাঠনিক মূল্যায়ন) 
  3. Measurement  (পরিমাপ) 
  4.  Survey (জরিপ)
সঠিক উত্তর:
Summative evaluation (সামষ্টিক মূল্যায়ন)
উত্তর
সঠিক উত্তর:
Summative evaluation (সামষ্টিক মূল্যায়ন)
ব্যাখ্যা

শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়ন শেষে কার্যক্রমের সামগ্রিক ফলাফল, প্রভাব ও অর্জিত লক্ষ্যমাত্রা নিরূপণের জন্য যে মূল্যায়নকরা হয়, তাকে সামষ্টিক বা প্রান্তিক মূল্যায়ন বলে। 
•      কোনো কোর্স সমাপ্তিতে শিক্ষার্থীরা প্রত্যাশিত শিখন সামর্থগুলি কী পরিমাণে অর্জনে সক্ষম হয়েছে তা নির্ণয় করে গ্রেড নির্ধারণে এই প্রকার মূল্যায়ন ব্যবহার করা হয়। 
•      কোর্স সমাপ্তিতে বা দীর্ঘ সময়ের পর এই মূল্যায়ন ব্যবহার করা হয়। 
•      Summative মূল্যায়নে শিক্ষণ উদ্দেশাবলির নিরিখেই কী ধরনের কৌশল ব্যবহৃত হবে তা বিবেচিত হয়। 
•      এই প্রকার মূল্যায়নে বহির্মূল্যায়ন, শিক্ষককৃত অভীক্ষা, রেটিং প্রভৃতি ব্যবহৃত হয়। 
Summative মূল্যায়নের প্রধান উদ্দেশ্য গ্রেড নির্ধারণ হলেও কোর্স উদ্দেশ্যের যথার্থতা এবং পাঠদানের কার্যকারিতা সম্পর্কিত তথ্যসকল এর মাধ্যমে সংগ্রহ করা হয়
(Test, measurement, and evaluation: Understanding and use of the concepts in education, Dickson Adom)

১৩.
A set of ________ can generally be called a Test. (সাধারণভাবে একগুচ্ছ _______ কে অভীক্ষা বলা যায়) 
  1. Question (প্রশ্ন) 
  2. Footnote (পাদটিকা) 
  3. Chapter (অধ্যায়) 
  4. Topic (বিষয়) 
সঠিক উত্তর:
Question (প্রশ্ন) 
উত্তর
সঠিক উত্তর:
Question (প্রশ্ন) 
ব্যাখ্যা

•      Expl.: শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক পরিমাপের অন্যতম কৌশল হলো অভীক্ষা। 
•      সাধারণভাবে একগুচ্ছ প্রশ্নকে অভীক্ষা বলা যায়। 
•      অভীক্ষা হলো শিক্ষার্থীর এক বা একাধিক বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য একগুচ্ছ প্রশ্ন বা সমস্যার সেট।
(শিক্ষক বাতায়ন) 

১৪.
Which of the following is not a type of test? ( নিচের কোনটি অভীক্ষার প্রকারভেদ নয়?) 
  1. achievement test (পারদর্শিতার অভীক্ষা)
  2. diagnostic test (নির্ণায়ক অভীক্ষা)
  3. antagonostic test (বিরোধিতামূলক পরীক্ষা) 
  4. survey test (জরীপ অভীক্ষা)
সঠিক উত্তর:
antagonostic test (বিরোধিতামূলক পরীক্ষা) 
উত্তর
সঠিক উত্তর:
antagonostic test (বিরোধিতামূলক পরীক্ষা) 
ব্যাখ্যা

শ্রেণী ও অগ্রগতি অভীক্ষাগুলোকে তাদের পরিমাপের উদ্দেশ্যের ভিত্তিতে চারভাগে ভাগ করা যায়।
1. পারদর্শিতার অভীক্ষা (achievement test);
২. নির্ণায়ক অভীক্ষা (diagnostic test);
৩. পূর্বাভাসমূলক অভীক্ষা (prognostic test);
৪. জরীপ অভীক্ষা (survey test);
(শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, ডঃ শাহজাহান তপন)

১৫.
How many categories can class and progress tests be divided into according to the test taking method? (পরীক্ষা গ্রহণের পদ্ধতি অনুসারে শ্রেণী ও অগ্রগতি অভীক্ষাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

পরীক্ষা গ্রহণের পদ্ধতি অনুসারে শ্রেণী ও অগ্রগতি অভীক্ষাগুলোকে চার ভাগে ভাগ করা যায়।
1. সংক্ষিপ্ত-উত্তর জাতীয় রচনামূলক অভীক্ষা (short answer essay type test);
২. দীর্ঘ-উত্তর জাতীয় রচনামূলক অভীক্ষা (long answer essay type test);
৩. নৈর্ব্যক্তিক অভীক্ষা (objective type test);
৪. মৌখিক অভীক্ষা (oral test )
(শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, ডঃ শাহজাহান তপন)

১৬.
How many categories can class and progress surveys be divided into based on their measurement objectives? (শ্রেণী ও অগ্রগতি অভীক্ষাগুলোকে তাদের পরিমাপের উদ্দেশ্যের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়?) 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

শ্রেণী ও অগ্রগতি অভীক্ষাগুলোকে তাদের পরিমাপের উদ্দেশ্যের ভিত্তিতে চারভাগে ভাগ করা যায়।
1. পারদর্শিতার অভীক্ষা (achievement test);
২. নির্ণায়ক অভীক্ষা (diagnostic test);
৩. পূর্বাভাসমূলক অভীক্ষা (prognostic test);
৪. জরীপ অভীক্ষা (survey test);
(শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, ডঃ শাহজাহান তপন)

১৭.
Which is not a characteristic of test? (অভীক্ষার বৈশিষ্ট্য নয় কোনটি?)
  1. validity of test (অভীক্ষার যথার্থতা)
  2. reliability of test (অভীক্ষার নির্ভরযোগ্যতা)
  3. objectivity of test (অভীক্ষার নৈর্ব্যক্তিকতা)
  4. authority of test (অভীক্ষার কর্তৃত্ব)
সঠিক উত্তর:
authority of test (অভীক্ষার কর্তৃত্ব)
উত্তর
সঠিক উত্তর:
authority of test (অভীক্ষার কর্তৃত্ব)
ব্যাখ্যা

অভীক্ষা নির্বাচনের সময় নিচের বৈশিষ্ট্যগুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত। যথা :
· অভীক্ষার যথার্থতা (validity of test)
· অভীক্ষার নির্ভরযোগ্যতা (reliability of test)
· অভীক্ষা নৈর্ব্যক্তিকতা (objectivity of test)
· অভীক্ষার আদর্শায়ন (standardization of test)
· অভীক্ষার প্রয়োগশীলতা (administrability of test)
· অভীক্ষার পরিমিততা (economy of test)
· অভীক্ষার সম্পূর্ণতা (adequacy of test)
· অভীক্ষার মান নির্ণয়ের সরলতা (ease of scoring of test)
(Linn, R. L., Measurement and assessment in teaching. Pearson Education India, 2008) 

১৮.
In which of the following ways does statistics work to interpret the results of surveys and experiments?
(অভীক্ষা এবং পরীক্ষার ফলাফল ব্যাখ্যাকরণের জন্য পরিসংখ্যান নিচের কোন উপায়ে কাজ করে?)
  1.  Determining the mean, median and range (গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়)
  2. Determining the standard deviation (আদর্শ বিচ্যুতি নির্ণয়)
  3. Normal distribution (স্বাভাবিক বণ্টন)
  4. all of them (সবগুলো) 
সঠিক উত্তর:
all of them (সবগুলো) 
উত্তর
সঠিক উত্তর:
all of them (সবগুলো) 
ব্যাখ্যা

অভীক্ষা এবং পরীক্ষার ফলাফল ব্যাখ্যাকরণের জন্য পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিম্নোক্তভাবে এই কাজগুলো হয়ে থাকেঃ 

১। গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়

২। আদর্শ বিচ্যুতি নির্ণয়

৩। স্বাভাবিক বণ্টন

৪। নম্বর বণ্টনের ব্যাখ্যাকরণ বা বিশ্লেষণ।

(Braun, H., Kanjee, A., Bettinger, E., & Kremer, M., “Improving Education Through Assessment. Innovation, and Evaluation,” The American Academy of Arts and Sciences, 2006.) 

১৯.
__________ is a science that uses the collection, presentation, and analysis of measured data to provide meaningful interpretations and make decisions.  (___________ হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে পরিমাপ সম্পন্ন তথ্যের সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণ করে অর্থপূর্ণ ব্যাখ্যা প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়।)
  1. Statistics (পরিসংখ্যান)
  2. Mathematics (গণিতশাস্ত্র)
  3. Research (গবেষণা)
  4. Numerical Theory (সংখ্যাতত্ত্ব) 
সঠিক উত্তর:
Statistics (পরিসংখ্যান)
উত্তর
সঠিক উত্তর:
Statistics (পরিসংখ্যান)
ব্যাখ্যা

পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে পরিমাপ সম্পন্ন তথ্যের সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণ করে অর্থপূর্ণ ব্যাখ্যা প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। শিক্ষা বিজ্ঞানের সকল শাখায় এবং প্রায়োগিক ক্ষেত্রে পরিসংখ্যানের প্রয়োগ অনস্বীকার্য। (শিক্ষক বাতায়ন) 

২০.
What is the score that occurs most frequently in a set of scores called? (কোন স্কোরগুচ্ছের মধ্যে যে স্কোরটি সবচেয়ে বেশিবার আসে, তাকে কী বলা হয়?) 
  1. Mean (গড়)
  2. Median (মধ্যক)
  3. Mode (প্রচুরক) 
  4. None (কোনোটিই নয়)  
সঠিক উত্তর:
Mode (প্রচুরক) 
উত্তর
সঠিক উত্তর:
Mode (প্রচুরক) 
ব্যাখ্যা


(M.Ed., School of Education, Bangladesh Open University)

২১.
How many types of Mode are used in education statistics? (শিক্ষা পরিসংখ্যানে কয় প্রকার প্রচুরক ব্যবহৃত হয়?) 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

শিক্ষা পরিসংখ্যানে  2 প্রকার প্রচুরক ব্যবহৃত হয়। যথা – স্থুল প্রচুরক ও প্রকৃত প্রচুরক। 
(Tripathi, R., & Kumar, A., “Importance and Improvements in the Teaching-Learning process through Effective Evaluation Methodologies,”) 

২২.
In which type of test do students not have freedom of response? (কোন ধরণের পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর দেওয়ার স্বাধীনতা থাকে না?) 
  1. Oral (মৌখিক) 
  2. Written (লিখিত)
  3. Skill based (দক্ষতা) 
  4. Objective (নৈর্ব্যক্তিক)
সঠিক উত্তর:
Objective (নৈর্ব্যক্তিক)
উত্তর
সঠিক উত্তর:
Objective (নৈর্ব্যক্তিক)
ব্যাখ্যা

নৈর্ব্যক্তিক ধরণের পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর দেওয়ার স্বাধীনতা থাকে না (শিক্ষক বাতায়ন) 

২৩.
Which feature of the test is free from teacher intervention? (অভীক্ষার কোন বৈশিষ্ট্য শিক্ষকের হস্তক্ষেপমুক্ত?) 
  1. অভীক্ষার যথার্থতা (validity of test)
  2. অভীক্ষার নির্ভরযোগ্যতা (reliability of test)
  3. অভীক্ষা নৈর্ব্যক্তিকতা (objectivity of test)
  4. অভীক্ষার আদর্শায়ন (standardization of test)
সঠিক উত্তর:
অভীক্ষা নৈর্ব্যক্তিকতা (objectivity of test)
উত্তর
সঠিক উত্তর:
অভীক্ষা নৈর্ব্যক্তিকতা (objectivity of test)
ব্যাখ্যা

অভীক্ষা নৈর্ব্যক্তিকতা (objectivity of test)  হল এমন একটি বৈশিষ্ট্য যা শিক্ষকের হস্তক্ষেপ এবং ব্যক্তিগত পক্ষপাতমুক্ত, যা নিশ্চিত করে যে সমানভাবে যোগ্য স্কোরাররা একই ফলাফল পাবে। বিষয়বস্তু, প্রশ্ন এবং পরিচালনার মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলি প্রায়শই শিক্ষক-নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়, তবে প্রকৃত মূল্যায়নকে বস্তুনিষ্ঠ হিসেবে বিবেচনা করার জন্য ব্যক্তিগত বিচার থেকে মুক্ত থাকা উচিত।(স্কুল অব এডুকেশন, এম এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২৪.
What is one of the main evaluation tools? (মূল্যায়নের অন্যতম প্রধান উপকরণ কোনটি?)
  1. test (অভীক্ষা)
  2. achievement (কৃতিত্ব)
  3. learning (শিখন)
  4. measurement (পরিমাপ) 
সঠিক উত্তর:
test (অভীক্ষা)
উত্তর
সঠিক উত্তর:
test (অভীক্ষা)
ব্যাখ্যা

মূল্যায়নের অন্যতম প্রধান উপকরণ test (অভীক্ষা) এবং শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক পরিমাপের অন্যতম কৌশল হলো অভীক্ষা। 
(Measurement, Assessment, and Evaluation in Education, Dr. Bob Kizlik, 2014.) 

২৫.
From which Italian word does the word statistics come? (পরিসংখ্যান (Statistics) শব্দটি কোন ইতালিয় শব্দ থেকে এসেছে?)
  1. Status
  2. Statista
  3. Statistica
  4. Statisque 
সঠিক উত্তর:
Statista
উত্তর
সঠিক উত্তর:
Statista
ব্যাখ্যা

"পরিসংখ্যান" শব্দটি ল্যাটিন শব্দ "status" থেকে এসেছে যার অর্থ "রাজনৈতিক রাষ্ট্র" এবং সম্পর্কিত ইতালীয় শব্দ "statista" থেকে যার অর্থ "রাষ্ট্রনায়ক" বা "রাজনীতিবিদ"। "রাষ্ট্রকলাপ বিজ্ঞান" শব্দটির জন্য এর ব্যবহার ১৮ শতকে জার্মান পণ্ডিত গটফ্রাইড আচেনওয়াল দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে, যা রাষ্ট্রের জন্য তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কথা উল্লেখ করে।
(Encyclopaedia Britannica) 

২৬.
Which of the measures of central tendency is the most reliable? (কেন্দ্রিয় প্রবনতার পরিমাপগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি?)
  1. Mean (গড়)
  2. Median (মধ্যক )
  3. Mode (প্রচুরক) 
  4. Standard Deviation (প্রচুরক
সঠিক উত্তর:
Mean (গড়)
উত্তর
সঠিক উত্তর:
Mean (গড়)
ব্যাখ্যা

সাধারণভাবে গড় হলো এক রাশি সংখ্যার প্রতিনিধিস্থানীয় একটি মান। যেমন একটি বাসায় যদি পাঁচ জন মানুষ থাকে এবং তাদের বয়স যদি ১২, ১৬, ১৮, ৩৪ এবং ৩৮ হয় তবে তাদের "গড় বয়স" কত সে প্রশ্নটি প্রাসঙ্গিক। এখানে ১২, ১৬, ১৮, ৩৪, ৩৮ একটি রাশি, প্রতিটি সংখ্যা একটি উপাত্ত এবং "গড় বয়স" একটি পরিসংখ্যান। গণিতে কোনো উপাত্তের "গড়" বা "কেন্দ্রপ্রবণতা" বলতে সেই উপাত্তের "প্রতিনিধিস্থানীয়" বা "মাঝামাঝি মান" বোঝায়।পরিসংখ্যানে গড় বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন, গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। কেন্দ্রিয় প্রবনতার পরিমাপগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ Mean (গড়). 
(Sax, G. (1997). Principles of educational and psychological measurement and evaluation. London: Wadsworth Publishing Company) 

২৭.
If the mean of a distribution is 42 and the median is 43, what is the true mode of that distribution? (কোন বণ্টনের গড় ৪২ ও মধ্যক ৪৩ হলে ঐ বণ্টনের প্রকৃত প্রচুরক কত?)  
  1. 44
  2. 45
  3. 46
  4. 47
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা

গড় ও মধ্যক দেয়া থাকলে প্রকৃত প্রচুরক বের করার সুত্রঃ

৩ মধ্যক – ২ গড় (শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, ড শাহজাহান তপন) 

২৮.
Which of the following is considered to be achieved if the characteristic that the test is supposed to measure is done properly? (অভীক্ষার যে বৈশিষ্ট্য পরিমাপ করার কথা সেটি যথাযথভাবে করা হলে নিচের কোনটি রক্ষা হয়েছে বলে ধরা হয়?) 
  1. validity of test (অভীক্ষার যথার্থতা)
  2. reliability of test (অভীক্ষার নির্ভরযোগ্যতা)
  3. objectivity of test (অভীক্ষার নৈর্ব্যক্তিকতা)
  4. authority of test (অভীক্ষার কর্তৃত্ব)
সঠিক উত্তর:
validity of test (অভীক্ষার যথার্থতা)
উত্তর
সঠিক উত্তর:
validity of test (অভীক্ষার যথার্থতা)
ব্যাখ্যা

অভীক্ষার যথার্থতা (Validity) বলতে বোঝায় একটি পরীক্ষা বা অভীক্ষা তার উদ্দেশ্য অনুযায়ী যে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণ পরিমাপ করার জন্য তৈরি করা হয়েছে, তা কতটুকু সঠিকভাবে পরিমাপ করতে পারে। সহজ ভাষায়, একটি অভীক্ষা যদি তার কাঙ্ক্ষিত বিষয়বস্তু সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হয়, তবে তাকে যথার্থ বলা হয়। একটি যথার্থ অভীক্ষা পরীক্ষার স্কোরের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলোকে উপযুক্ত ও অর্থবহ করে তোলে। (শিক্ষক বাতায়ন)

২৯.
What type of evaluation is assigned work (assignment)? (অর্পিত কাজ, অ্যাসাইনমেন্ট কোন মূল্যায়ন?)
  1. Summative evaluation (সামষ্টিক মূল্যায়ন)
  2. Formative evaluation  (গাঠনিক মূল্যায়ন) 
  3. Measurement  (পরিমাপ) 
  4.  Survey (জরিপ)
সঠিক উত্তর:
Formative evaluation  (গাঠনিক মূল্যায়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Formative evaluation  (গাঠনিক মূল্যায়ন) 
ব্যাখ্যা

মূল্যায়নের কৌশল হিসেবে একক পরীক্ষা, অ-প্রথাগত পরীক্ষা, পাঠদানকালে প্রশ্নকরণ, অর্পিত কাজ (অ্যাসাইনমেন্ট),  গৃহকাজ, পাঠদানকালে শিক্ষার্থীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ সবই Formative মূল্যায়নে ব্যবহৃত হয়। (শিক্ষক বাতায়ন)

৩০.
Statistics is a kind of _________. (পরিসংখ্যান এক ধরণের ________।)  
  1. science (বিজ্ঞান) 
  2. project (প্রকল্প)
  3. theory (তত্ত্ব)
  4. number (সংখ্যা) 
সঠিক উত্তর:
science (বিজ্ঞান) 
উত্তর
সঠিক উত্তর:
science (বিজ্ঞান) 
ব্যাখ্যা

পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে পরিমাপ সম্পন্ন তথ্যের সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণ করে অর্থপূর্ণ ব্যাখ্যা প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। শিক্ষা বিজ্ঞানের সকল শাখায় এবং প্রায়োগিক ক্ষেত্রে পরিসংখ্যানের প্রয়োগ অনস্বীকার্য। 
(Gronlund, N.E. & Linn, R.L. (1990). Measurement and Evaluation in Teaching N.Y) 

৩১.
A value which is changeable is called - (পরিবর্তনশীল যে কোন মানকে বলে - )
  1. Variable (চলক)
  2. Row (সারি)
  3. Scale (স্কেল)
  4. Score (স্কোর) 
সঠিক উত্তর:
Variable (চলক)
উত্তর
সঠিক উত্তর:
Variable (চলক)
ব্যাখ্যা

পরিবর্তনশীল যে কোন মানকে বলে Variable (চলক) 
(অব এডুকেশন, এম এড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৩২.
How many measures of central tendency are there?  কেন্দ্রিয় প্রবনতার পরিমাপক কয়টি? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

কেন্দ্রিয় প্রবনতার পরিমাপক 3টি। গড়, মধ্যক, প্রচুরক।  (শিক্ষক বাতায়ন)

৩৩.
Given the mean and median, Which of the following is the formula for determining true mode? (গড় ও মধ্যক দেয়া থাকলে, নিচের কোনটি প্রকৃত প্রচুরক নির্ণয়ের সূত্র?) 
  1. 2 median - 3 mean
  2. 3 median - 2 mean
  3. 3 mean - 2 median
  4. 2 mean - 3 median
সঠিক উত্তর:
3 median - 2 mean
উত্তর
সঠিক উত্তর:
3 median - 2 mean
ব্যাখ্যা

গড় ও মধ্যক দেয়া থাকলে প্রকৃত প্রচুরক বের করার সুত্রঃ

৩ মধ্যক – ২ গড় (শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, ড শাহজাহান তপন) 

৩৪.
How many parts are there in a multiple choice question? (বহুনির্বাচনি প্রশ্নে কয়টি অংশ থাকে?) 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

একটি বহুনির্বাচনী প্রশ্নে মূলত দুটি অংশ থাকে: স্টেম (Stem) এবং বিকল্প (Alternatives), যেখানে একটি বিকল্প সঠিক উত্তর (Key) হয় এবং বাকিগুলো ভুল বা বিভ্রান্তিকর (Distractors) হয়।  (শিক্ষক বাতায়ন)

৩৫.
What is the median of 5, 6, 7, 8, 9, 10, 11, 12? (৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এর মধ্যক কত?)  
  1. 8.5
  2. 9
  3. 7.5
  4. 8
সঠিক উত্তর:
8.5
উত্তর
সঠিক উত্তর:
8.5
ব্যাখ্যা


(শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, ড শাহজাহান তপন)

৩৬.
At what stage is standardized test made? (আদর্শায়িত অভীক্ষা তৈরি হয় কোন পর্যায়ে?) 
  1. Expert (বিশেষজ্ঞ) 
  2. Individual (ব্যক্তি) 
  3. Institution (প্রতিষ্ঠান) 
  4. Board (বোর্ড) 
সঠিক উত্তর:
Expert (বিশেষজ্ঞ) 
উত্তর
সঠিক উত্তর:
Expert (বিশেষজ্ঞ) 
ব্যাখ্যা

আদর্শায়িত অভীক্ষা মূলত বিশেষজ্ঞ পর্যায়ে তৈরি হয়, যেখানে পরিকল্পিতভাবে পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে অভীক্ষাকে যাচাই করা হয় এবং এর জন্য আদর্শ মান বা নর্ম (norm) নির্ধারণ করা হয়। (Ebel, R. & Frisbie, D.A. (1986). Essentials of educational measurement. Englewood Cliffs, NJ: Prentice Hall)  

৩৭.
Which of the following divides the score set into two equal parts? (নিচের কোনটি স্কোরগুচ্ছকে দুটি সমান অংশে বিভক্ত করে?) 
  1. Mean (গড়)
  2. Median (মধ্যক)
  3. Mode (প্রচুরক) 
  4. Standard Deviation (প্রচুরক) 
সঠিক উত্তর:
Median (মধ্যক)
উত্তর
সঠিক উত্তর:
Median (মধ্যক)
ব্যাখ্যা

Median (মধ্যক ) স্কোরগুচ্ছকে দুটি সমান অংশে বিভক্ত করে . মধ্যক (Median) হলো এমন একটি কেন্দ্রীয় পরিমাপ যা একটি তথ্যগুচ্ছকে মানের উর্ধ্ব অথবা নিম্নক্রম অনুসারে সাজানোর পর ঠিক দুই ভাগে বিভক্ত করে। এই বিন্দুটির নিচে বন্টনের ৫০% মান এবং উপরে বন্টনের ৫০% মান থাকে। 
 (Messick, S. (1989). Validity. In R. Linn (Ed.), Educational measurement (3rd ed.) New York: American Council on Education and Macmillan Publishing Company.)

৩৮.
The relevant standard or norm for measuring the marks obtained in the test is determined by the characteristic: (অভীক্ষায় প্রাপ্ত নম্বর পরিমাপের প্রাসঙ্গিক মান বা নর্ম নির্ধারণ করা হয় যে বৈশিষ্ট্যের মাধ্যমে, সেটি হল -)  
  1. অভীক্ষার নির্ভরযোগ্যতা (reliability of test)
  2. অভীক্ষা নৈর্ব্যক্তিকতা (objectivity of test)
  3. অভীক্ষার আদর্শায়ন (standardization of test)
  4. অভীক্ষার যথার্থতা (validity of test)
সঠিক উত্তর:
অভীক্ষার আদর্শায়ন (standardization of test)
উত্তর
সঠিক উত্তর:
অভীক্ষার আদর্শায়ন (standardization of test)
ব্যাখ্যা

যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো অভীক্ষায় প্রাপ্ত নম্বর পরিমাপের প্রাসঙ্গিক মান বা নর্ম নির্ধারণ করা হয়, সেই প্রক্রিয়াটিকেই অভীক্ষার আদর্শায়ন (Standardization of test) বলা হয়।
(শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, ড শাহজাহান তপন) 

৩৯.
'Give arguments for and against' - example of which of the subdomain of cognitive domain? ('পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও' - জ্ঞানীয় ক্ষেত্রের কোন সাবডোমেনের উদাহরণ?) 
  1. Application (প্রয়োগ) 
  2. Analysis (বিশ্লেষণ) 
  3. Synthesis (সংশ্লেষণ) 
  4. Evaluation (মূল্যায়ন) 
সঠিক উত্তর:
Evaluation (মূল্যায়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Evaluation (মূল্যায়ন) 
ব্যাখ্যা

Cognitive Domain -এর মূল্যায়ন উপ-ক্ষেত্রে ব্যবহৃত ক্রিয়াপদ সমূহের তালিকা:
উপ-ক্ষেত্রের নাম ব্যবহার্য ক্রিয়াপদ সমূহ (Acceptable Action Verbs)

#মূল্যায়ন
সিদ্ধান্ত দাও, মতামত দাও, সুপারিশ কর, স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, পরিমাপ কর, অগ্রগণ্যতা বিচার কর, মূল্যায়ন কর, আন্দাজ কর, বিচার কর, মানবিশিষ্ট কর।

(শিক্ষক বাতায়ন)

৪০.
Bengali translation of 'Statistics' is made by- ('Statistics' বঙ্গানুবাদ ‘পরিসংখ্যান’ করেছেন -)
  1. কাজী আনোয়ার হোসেন
  2. কাজী মোতাহার হোসেন
  3. মুহাম্মদ শহীদুল্লাহ 
  4. হাসান ইমাম
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
উত্তর
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
ব্যাখ্যা

'Statistics' শব্দটির বাংলা পরিভাষা 'পরিসংখ্যান' করেছেন কাজী মোতাহার হোসেন। তিনি বাংলাদেশে পরিসংখ্যানের জনক হিসেবে পরিচিত এবং এই পরিভাষাটি ব্যবহার করা হয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বোঝাতে। 

(বাংলাপিডিয়া) 

৪১.
Which is the formula for determining the mean? (কোনটি গড় নির্ণয়ের সূত্র?) 
  1. mean = (sum of numbers) / (total number of numbers). 
    (গড় = (সংখ্যাগুলোর যোগফল) / (সংখ্যাগুলোর মোট সংখ্যা)।)
  2. mean = (quotient of numbers) / (total number of numbers). 
    (গড় = (সংখ্যাগুলোর ভাগফল) / (সংখ্যাগুলোর মোট সংখ্যা)।)
  3. mean = (subtract of numbers) / (total number of numbers). 
    (গড় = (সংখ্যাগুলোর বিয়োগফল) / (সংখ্যাগুলোর মোট সংখ্যা)।)
  4. None (কোনটাই না)  
সঠিক উত্তর:
mean = (sum of numbers) / (total number of numbers). 
(গড় = (সংখ্যাগুলোর যোগফল) / (সংখ্যাগুলোর মোট সংখ্যা)।)
উত্তর
সঠিক উত্তর:
mean = (sum of numbers) / (total number of numbers). 
(গড় = (সংখ্যাগুলোর যোগফল) / (সংখ্যাগুলোর মোট সংখ্যা)।)
ব্যাখ্যা

গাণিতিক গড় নির্ণয়ের সাধারণ সূত্রটি হলো: গড় = (সংখ্যাগুলোর যোগফল) / (সংখ্যাগুলোর মোট সংখ্যা)। এটি একটি সাধারণ গড় বা গড় মান। উদাহরণস্বরূপ, যদি কয়েকটি সংখ্যা দেওয়া হয়, তবে সেই সংখ্যাগুলোর যোগফলকে মোট যতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়

(B. Ed. School of Education, Bangladesh Open University) 

৪২.
_____ can also be conducted orally, in addition to any physical components. (বস্তুগত কোন উপাদান ছাড়াও মৌখিকভাবেও _____ প্রদান করা যয়।)
  1. Test (অভীক্ষা) 
  2. Learning (শিখন) 
  3. Measurement (পরিমাপ) 
  4. None (কোনটাই না) 
সঠিক উত্তর:
Test (অভীক্ষা) 
উত্তর
সঠিক উত্তর:
Test (অভীক্ষা) 
ব্যাখ্যা

পরীক্ষা গ্রহণের পদ্ধতি অনুসারে শ্রেণী ও অগ্রগতি অভীক্ষাগুলোকে চার ভাগে ভাগ করা যায়।

১. সংক্ষিপ্ত-উত্তর জাতীয় রচনামূলক অভীক্ষা (short answer essay type test);
২. দীর্ঘ-উত্তর জাতীয় রচনামূলক অভীক্ষা (long answer essay type test);
৩. নৈর্ব্যক্তিক অভীক্ষা (objective type test);
৪. মৌখিক অভীক্ষা (oral test )।

(Braun, H., Kanjee, A., Bettinger, E., & Kremer, M., “Improving Education Through Assessment. Innovation, and Evaluation,” The American Academy of Arts and Sciences, 2006.) 

৪৩.
Which type of test is called a good test? ( কোন ধরনের অভীক্ষাকে সু-অভিক্ষা বলা হয় ?)
  1. Objective (নৈর্ব্যক্তিক)
  2. Written (রচনামুলক) 
  3. Both (উভয়) 
  4. None (কোনোটিই নয়) 
সঠিক উত্তর:
Objective (নৈর্ব্যক্তিক)
উত্তর
সঠিক উত্তর:
Objective (নৈর্ব্যক্তিক)
ব্যাখ্যা

Objective বা নৈর্ব্যক্তিক অভীক্ষাকে সু অভীক্ষা বলা হয়ে থাকে। (শিক্ষক বাতায়ন) 

৪৪.
A test that requires a lot of time and money to implement and produce results is considered to have low_________ . (যে অভীক্ষার প্রয়োগে ও ফলাফল প্রদানে অনেক সময় ও অর্থ ব্যয় হয় সে ________ কম বলা চলে।) 
  1. অভীক্ষার প্রয়োগশীলতা (administrability of test)
  2. অভীক্ষার পরিমিততা (economy of test)
  3. অভীক্ষার সম্পূর্ণতা (adequacy of test)
  4. অভীক্ষার মান নির্ণয়ের সরলতা (ease of scoring of test)
সঠিক উত্তর:
অভীক্ষার পরিমিততা (economy of test)
উত্তর
সঠিক উত্তর:
অভীক্ষার পরিমিততা (economy of test)
ব্যাখ্যা

পরিমিততা: অভীক্ষার পরিমিততা বলতে বোঝায় অভীক্ষাটির গঠন, প্রয়োগ এবং নম্বর প্রদানের ব্যাপারে যতটা সম্ভব কম সময়, অর্থ ও পরিশ্রম ব্যয় হয়। যে অভীক্ষার প্রয়োগে ও ফলাফল প্রদানে অনেক সময় ও অর্থ ব্যয় হয় সে অভীক্ষার পরিমিততা কম বলা চলে।​

(স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) 

৪৫.
The_________  Type Questions (test) is one which permits the pupil to select, organize and present his answer in written form. (___________ টাইপ প্রশ্ন (পরীক্ষা) হল এমন একটি প্রশ্ন যা শিক্ষার্থীকে লিখিত আকারে তার উত্তর নির্বাচন, সংগঠিত এবং উপস্থাপন করার অনুমতি দেয়।) 
  1. Essay (রচনামুলক) 
  2. Objective (নৈর্ব্যক্তিক)
  3. Oral (মৌখিক)  
  4. None (কোনটাই না) 
সঠিক উত্তর:
Essay (রচনামুলক) 
উত্তর
সঠিক উত্তর:
Essay (রচনামুলক) 
ব্যাখ্যা

রচনাধর্মী প্রশ্ন (অভীক্ষা) হচ্ছে শিক্ষার্থীর বিষয় জ্ঞান, ভাষা জ্ঞান ও বিষয়বস্তু সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপনের পরিমাপ কৌশল। সাধারণভাবে, যে প্রশ্ন শিক্ষার্থীকে উত্তরের বিষয়বস্তু নির্বাচনে, বিষয়বস্তুর যথাযথ বিন্যাসে এবং উপস্থাপনের স্বাধীনতা প্রদান করে তাকে বলা হয় রচনাধর্মী প্রশ্ন।

(Learning and Assessment, এম। এড। প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) 

৪৬.
Reasons for the decrease in the accuracy of the test – (অভীক্ষার যথার্থতা হ্রাসের কারণ - )  
  1. Reasons for errors in the test structure. (অভীক্ষা গঠনের ত্রুটির কারণ।) 
  2. Reasons for errors in the nature of the test item or question. (অভীক্ষা পদের বা প্রশ্নের প্রকৃতিগত ত্রুটির কারণ।)
  3. Reasons related to the mental state of the examinee. (পরীক্ষার্থীর মানসিক অবস্থা জনিত কারণ।) 
  4. All (সব)
সঠিক উত্তর:
All (সব)
উত্তর
সঠিক উত্তর:
All (সব)
ব্যাখ্যা

অভীক্ষার যথার্থতা হ্রাসের কারণগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়:

- অভীক্ষা গঠনের ত্রুটির কারণ।
- অভীক্ষা পদের বা প্রশ্নের প্রকৃতিগত ত্রুটির কারণ।
- পরীক্ষার্থীর মানসিক অবস্থা জনিত কারণ।
- অভীক্ষা গ্রহণের প্রতিকূল পরিবেশ জনিত কারণ।

(Nitko, J. A., Educational assessment of students. New Jersey: Prentice-Hall, 2001.) 

৪৭.
Which is the most important quality of a test? (কোন অভীক্ষার সবচেয়ে প্রয়োজনীয় গুণ কোনটি?)
  1. Validity (যথার্থতা) 
  2. Reliability (নির্ভরযোগ্যতা)
  3. Impersonality (নৈর্ব্যক্তিকতা)
  4. Usability (উপযোগিতা) 
সঠিক উত্তর:
Validity (যথার্থতা) 
উত্তর
সঠিক উত্তর:
Validity (যথার্থতা) 
ব্যাখ্যা

কোন অভীক্ষার যথার্থতা বলতে বোঝায়, কোন অভীক্ষা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কতটুকু এটি অর্জন করতে পারে তার মাত্রা অথবা অভীক্ষাটি যে বৈশিষ্ট্য পরিমাপের জন্য তৈরি হয়েছে তার কতটুকু এটি পরিমাপ করতে পারে তার মাত্রা। যথার্থতা সুঅভীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। 

(বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।)  

৪৮.
In addition to student achievement, the evaluation also analyzes _______ the as a whole.( মূল্যায়নে শিক্ষার্থীর কৃতিত্ব ছাড়াও ________ সামগ্রিক ভাবে বিশ্লেষণ করে।)
  1. education system (শিক্ষাব্যবস্থা)
  2. society (সমাজ)  
  3. state (রাষ্ট্র)  
  4. Institution (প্রতিষ্ঠান)
সঠিক উত্তর:
education system (শিক্ষাব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
education system (শিক্ষাব্যবস্থা)
ব্যাখ্যা

শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপের তুলনাঃ সামগ্রিক বিশ্লেষণের দিক থেকে- মূল্যায়নে শিক্ষার্থীর কৃতিত্ব ছাড়াও শিক্ষাব্যবস্থাকে সামগ্রিক ভাবে বিশ্লেষণ করে। অপরদিকে,পরিমাপ প্রতিক্রিয়ায় শিক্ষার্থীর কৃতিত্ব ও পারদর্শিতা কেবল প্রাধান্য পায়।
(শিক্ষক বাতায়ন) 

৪৯.
Which of the following includes all types of behavior in the classroom? (শ্রেণিকক্ষে সব রকমের আচরণ নিচের কোনটির অন্তর্ভুক্ত?)
  1. Summative evaluation (সামষ্টিক মূল্যায়ন)
  2. Formative evaluation  (গাঠনিক মূল্যায়ন) 
  3. Measurement  (পরিমাপ) 
  4. Survey (জরিপ)
সঠিক উত্তর:
Formative evaluation  (গাঠনিক মূল্যায়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Formative evaluation  (গাঠনিক মূল্যায়ন) 
ব্যাখ্যা

Formative evaluation / গাঠনিক মূল্যায়ন 
শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়নকালে কার্যক্রমে নিয়োজিত সকল উপাদান, পদ্ধতি, কৌশল ও এর কার্যকারিতা যাচাই করে কার্যক্রমের লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য যে যাচাই করা হয়, তাকে গাঠনিক (ধারাবাহিক) মূল্যায়ন বলে। এই ধরনের যাচাই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত চলবে।

• Formative মূল্যায়ন হল বিকাশমূলক।
•এর উদ্দেশ্য হল শিক্ষার্থীর শিখনের উন্নতি এবং শিক্ষকের পাঠদানের উন্নতি ঘটানো। অর্থাৎ এর প্রধান উদ্দেশ্য হল শিক্ষক ও শিক্ষার্থীর 'Feed-back'-এর ব্যবস্থা করে তাদের দক্ষতা ও দুর্বলতা নির্ণয় করা। 

• পাঠদানকালে এর ব্যবহার হয় এবং কেবলমাত্র বৌদ্ধিক আচরণেই এর ব্যবহার সীমাবদ্ধ থাকে না। শ্রেণিকক্ষে সব রকমের আচরণ (বৌদ্ধিক,অনুভূতিমূলক এবং মনশ্চালনমূলক) এর অন্তর্ভুক্ত। 

•মূল্যায়নের কৌশল হিসেবে একক পরীক্ষা, অ-প্রথাগত পরীক্ষা, পাঠদানকালে প্রশ্নকরণ, গৃহকাজ, পাঠদানকালে শিক্ষার্থীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ সবই Formative মূল্যায়নে ব্যবহৃত হয়। 

 (Educational Thought and Practice –V.R. Taneja)

৫০.
Which of the following does not reduce the accuracy of a test? (নিচের কোন কারণে অভীক্ষার যথার্থতা হ্রাস পায় না?)
  1. Unclear instructions (অস্পষ্ট নির্দেশনা)
  2. Use of familiar words (পরিচিত শব্দ ব্যবহার)
  3. Questioning in difficult sentences (কঠিন বাক্যে প্রশ্নকরণ)
  4. More simple questions (বেশি সহজ প্রশ্ন) ক. 
সঠিক উত্তর:
Use of familiar words (পরিচিত শব্দ ব্যবহার)
উত্তর
সঠিক উত্তর:
Use of familiar words (পরিচিত শব্দ ব্যবহার)
ব্যাখ্যা

অভীক্ষার যথার্থতা হ্রাসের কারণ

অস্পষ্ট নির্দেশনা - প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, কতটি দিতে হবে, কত সময়ে দিতে হবে তার সুস্পষ্ট নির্দেশনা যদি অভীক্ষায় না দেওয়া থাকে তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারে না কি করতে হবে, ফলে অভীক্ষার যথার্থতা কমে যায় বা হ্রাস পায়। যে বৈশিষ্ট্য পরিমাপের জন্য এটি তৈরি তা অভীক্ষাটি আশানুরূপ মাত্রায় পরিমাপ করতে পারে না।

প্রশ্নে কঠিন বা অপরিচিত শব্দের ব্যবহার - অপরিচিত বা কঠিন শব্দ ব্যবহার করে প্রশ্ন করলে শব্দের অর্থ জানা না থাকার কারণে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর জানলেও জবাব দিতে পারে না। এতে অভীক্ষায় যথার্থতা হ্রাস পায়।

জটিল বাক্যে প্রশ্নকরণ - জটিল বাক্যে প্রশ্ন করলে প্রশ্ন পড়ে শিক্ষার্থীরা বুঝতে পারে না, তাই সঠিকভাবে জবাব দিতে পারে না। এতে অভীক্ষার যথার্থতা হ্রাস পায়।

(স্কুল অব এডুকেশন, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি।)