পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam - 03 Topics: Mycology and Plant pathology: 1. Stages in the development of plant diseases Inoculation, infection, growth and reproduction of the pathogens, dissemination of pathogens, over-wintering and over summering of pathogens) 2. Control of plant diseases. 3. Symptom, causal agents, disease cycle control measures of the following diseases: i. Blast of rice, ii. Stem rust of wheat, iii. Late blight of potato, iv. Stem rot of jute, v. Red rot of sugarcane, vi. Tungro disease of rice, vii. Panama disease of banana. [Source: Class - 02 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
Which fungus causes blast disease in rice? (ধানের ব্লাস্ট রোগের কারণ কোন ছত্রাক?)
  1. Puccinia graminis 
  2. Colletotrichum falcatum
  3. Phytophthora infestans
  4. Pyricularia oryzae
ব্যাখ্যা

উদ্ভিদ: ধান
রোগের নাম:  ধানের ব্লাস্ট রোগ (Blast of Rice)
​ছত্রাকের নামঃ Pyricularia oryzae
বীজ ও গাছের অংশে জীবাণু টিকে থাকে, বৃষ্টির মাধ্যমে ছড়ায়। 

.
How does stem rust of wheat spread? (গমের stem rust রোগ কিভাবে ছড়ায়?)
  1. Through soil (মাটির মাধ্যমে)
  2. Insects (পোকামাকড় দ্বারা)
  3. Airborne spores (বাতাসে স্পোর ছড়িয়ে)
  4. Through rain (বৃষ্টির মাধ্যমে)
ব্যাখ্যা

উদ্ভিদ: গম
​রোগের নাম: Stem rust of wheat
ছত্রাকের নাম: ​Puccinia graminis
- শীতকালীন আবহাওয়ায় ছড়ায়, বাতাসে স্পোরের সাহায্যে এই রোগ ছড়ায়।
- প্রতিরোধী জাত, খেতে আগাছা নিয়ন্ত্রণ, ছত্রাকনাশক প্রয়োগ (Propiconazole) প্রয়োগ করে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। 

.
Which fungus is responsible for late blight in potato? (আলুর বিলম্বিত ধ্বসা রোগ কোন ছত্রাক সৃষ্টি করে?)
  1. Colletotrichum corchorum
  2. Fusarium oxysporum
  3. Phytophthora infestans
  4. Pyricularia oryzae
ব্যাখ্যা

উদ্ভিদ- আলু
​রোগের নাম- Late blight of potato
​ছত্রাকের নাম- Phytophthora infestans 
​- মাটিতে বা বীজে অবশিষ্ট স্পোর থেকে ছড়ায়, ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশে দ্রুত বিস্তার লাভ করে।
- রোগমুক্ত বীজ ব্যবহার, প্রতিরোধী জাত, রিডোমিল বা ম্যানকোজেব ছত্রাকনাশক স্প্রে দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।

.
Using disease-resistant rice varieties is an example of which type of control? (রোগমুক্ত ধানের জাত ব্যবহার কি ধরনের নিয়ন্ত্রণ?)
  1. Chemical (রাসায়নিক)  
  2. Preventive (প্রতিরোধমূলক)
  3. Physical (শারীরিক)
  4. Biological (বায়োলজিক্যাল)
ব্যাখ্যা

রোগ-প্রতিরোধী বা রোগমুক্ত জাত ব্যবহারের মাধ্যমে রোগ সংক্রমণ প্রতিরোধ করা হয়। এটি একটি প্রতিরোধমূলক (preventive) কৌশল, যা রোগের বিস্তার ঘটার আগেই প্রতিরোধে সহায়তা করে।

.
Which fungicide is commonly used to control Late Blight? (লেট ব্লাইট নিয়ন্ত্রণে ব্যবহৃত ফানসিসাইড কোনটি?)
  1. ম্যানকোজেব (Mancozeb)
  2. প্রোপিকোনাজল (Propiconazole)
  3. ট্রাইসাইক্লাজল (Tricyclazole)
  4. কার্বেন্ডাজিম (Carbendazim)
ব্যাখ্যা

Phytophthora infestans দ্বারা সৃষ্ট লেট ব্লাইট রোগ নিয়ন্ত্রণে ম্যানকোজেব (Mancozeb) বা মেটালাক্সিল যুক্ত ছত্রাকনাশক কার্যকরভাবে ব্যবহার করা হয়।

.
What is a common symptom of plant disease? (উদ্ভিদ রোগের লক্ষণ কী?)
  1. Leaf budding (পাতা ফোটানো)
  2. Flowering (ফুল ফোটানো)
  3. Change in leaf color (পাতার রঙ পরিবর্তন)
  4. Root growth (শিকড় বৃদ্ধি)
ব্যাখ্যা

উদ্ভিদ রোগের লক্ষণ হলো উদ্ভিদের স্বাভাবিক অবস্থার পরিবর্তন। 
​যেমন: পাতার রঙ পরিবর্তন, পাতা ঝরা, দাগ পড়া, শিকড় নষ্ট হওয়া ইত্যাদি। 
​অন্য অপশনগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়া নির্দেশ করে, যা রোগের লক্ষণ নয়।

.
If a plant disease is caused by a non-living factor, it is classified as: (যদি উদ্ভিদ রোগের কারণ অজীবিত হয় তাহলে এটি-?)
  1. Pathogenic
  2. Viral
  3. Abiotic
  4. Biotic
ব্যাখ্যা

​যখন উদ্ভিদ রোগের কারণ হয় অজীবিত (non-living) — যেমন তাপমাত্রা, আর্দ্রতা, পুষ্টির অভাব বা অতিরিক্ততা, দূষণ ইত্যাদি তখন একে অজৈব (Abiotic) কারণজনিত রোগ বলা হয়। 
- Biotic: জীবিত কারণ (ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস)
- Pathogenic: রোগ সৃষ্টি করতে সক্ষম জীব বা অণুজীব
- Viral: ভাইরাসজনিত রোগ

.
Which plant does Puccinia infect? (Puccinia কোন উদ্ভিদে আক্রমণ করে?)
  1. Tomato
  2. Potato
  3. Tobaco
  4. Wheat
ব্যাখ্যা

Puccinia graminis গমে স্টেম রাস্ট (Stem Rust) রোগ সৃষ্টি করে, যা একটি ছত্রাকজনিত রোগ।

.
Plant diseases are mainly classified into two types: (উদ্ভিদ রোগ প্রধানত দুই প্রকার তা হলো​:)
  1. Bacteria and Nematode (ব্যাকটেরিয়া ও নেমাটোড)
  2. Fungi and Virus (ফাঙ্গাস ও ভাইরাস)
  3. Biotic and Abiotic (জীবিত ও অজীবিত)
  4. Tomato and Potato (টমেটো ও আলু)
ব্যাখ্যা

উদ্ভিদ রোগকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়—জীবিত (Biotic) এবং অজীবিত (Abiotic) কারণ অনুসারে। 
- জীবিত কারণ (Biotic): এগুলো জীবন্ত জীব যেমন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোডের কারণে হয়। এই জীবেরা উদ্ভিদে আক্রমণ করে রোগ সৃষ্টি করে।
- অজীবিত কারণ (Abiotic): পরিবেশগত বা অজৈব কারণ যেমন তাপমাত্রার চরম পরিবর্তন, পুষ্টির অভাব, রাসায়নিক দূষণ, জলাবদ্ধতা ইত্যাদি উদ্ভিদের ক্ষতি করে রোগের মত লক্ষণ তৈরি করে কিন্তু প্যাথোজেন নয়।

অন্য অপশনগুলো যেমন ফাঙ্গাস, ভাইরাস বা ব্যাকটেরিয়া ও নেমাটোড শুধুমাত্র জীবিত কারণের উদাহরণ। আর টমেটো ও আলু উদ্ভিদ, রোগের প্রকার নয়।

১০.
Which part of the rice plant is primarily affected first by blast disease? (ধানের ব্লাস্ট সাধারণত কোন অংশে প্রাথমিকভাবে দেখা দেয়?)
  1. Stem (কান্ড) 
  2. Root (মূল) 
  3. Leaf (পাতা)
  4. Grain (দানা)
ব্যাখ্যা

ধানের ব্লাস্ট রোগের প্রাথমিক লক্ষণ পাতায় দেখা যায়, যেখানে ডায়মন্ড-আকৃতির ছাই রঙের কেন্দ্রযুক্ত বাদামি দাগ দেখা যায়। রোগটি পরে শীষ ও দানায়ও ছড়িয়ে পড়তে পারে। প্রাথমিক লক্ষণগুলো পাতায় ছোট তির্যক দাগ হিসেবে দেখা যায়।

১১.
Which factor is important in plant disease caused by abiotic factors? (অজীবিত কারণে উদ্ভিত রোগে কোন উপাদান গুরুত্বপূর্ণ?)
  1. Bacteria (ব্যাকটেরিয়া)
  2. Virus (ভাইরাস)
  3. Environment (পরিবেশ)
  4. Fungi (ছত্রাক)
ব্যাখ্যা

​অজীবিত (Abiotic) কারণে উদ্ভিদ রোগ হলে পরিবেশগত উপাদান যেমন তাপমাত্রা, পানি, মাটি ইত্যাদি প্রধান ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস জীবিত (biotic) কারণ।

১২.
What is the main symptom of stem Rust? (স্টেম রাস্টের প্রধান লক্ষণ কোনটি?)
  1. Yellowing of leaves (পাতা হলুদ হওয়া)
  2. Small fruits (ফল ছোট হওয়া)
  3. Red streaks on the stem (কান্ডে লাল দাগ)
  4. Root rot (মূল শিকড় পচা)
ব্যাখ্যা

গমের স্টেম রাস্ট (Stem Rust of Wheat):
​রোগের লক্ষণ:
- কাণ্ড এবং পাতার আবরণের উপর ছোট, লালচে-বাদামী রঙের ফোস্কা বা পিউস্টুল দেখা যায়।
- এই ফোস্কাগুলো ফেটে গেলে সেখান থেকে পাউডারের মতো লালচে বা কমলা রঙের স্পোর বের হয়।
- রোগের তীব্রতা বাড়লে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং শিষ দুর্বল হয়ে যায়।

​রোগের কারণ: Puccinia graminis নামক ছত্রাক।

- রোগের স্পোর (urediniospores) বাতাস বা বৃষ্টির মাধ্যমে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়িয়ে পড়ে।
- সুস্থ গাছের পাতায় স্পোর অঙ্কুরিত হয়ে সংক্রমণ ঘটায়।
- গাছে নতুন স্পোর তৈরি হয় এবং চক্রটি চলতে থাকে।
- ফসল কাটার পর স্পোরগুলো (teliospores) ফসলের অবশিষ্টাংশ বা বারবেরি গাছের উপর সুপ্ত অবস্থায় থাকে এবং পরের মৌসুমে সংক্রমণ ঘটায়।

​প্রতিকার:
- রোগ প্রতিরোধী জাতের গম চাষ করা।
​- ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা।
- ছত্রাকনাশক (যেমন: প্রোপিকোনেজল) ব্যবহার করা।

১৩.
What is fungus? (ফাঙ্গাস কি?)
  1. Living pathogen (জীবিত প্যাথোজেন)
  2. Nematode (নেমাটোড)
  3. Abiotic factor (অজীবিত কারণ)
  4. Virus (ভাইরাস)
ব্যাখ্যা

ফাঙ্গাস হলো এক ধরনের জীবিত অণুজীব যা উদ্ভিদে রোগ সৃষ্টি করতে পারে। তাই একে জীবিত প্যাথোজেন বলা হয়। 

১৪.
Which disease is caused by Colletotrichum corchorum? (কোন রোগটি Colletotrichum corchorum ছত্রাক দ্বারা সৃষ্ট?)
  1. Blast of rice   
  2. Late blight of potato
  3. Stem rot of jute
  4. Red rot of sugarcane
ব্যাখ্যা

উদ্ভিদের নাম: পাট
রোগের নাম: Stem rot
ছত্রাকের নাম: Colletotrichum corchorum
- পাটের কাণ্ড পচা রোগের জন্য দায়ী Colletotrichum corchorum, যা মাটিতে বা মৃত অংশে বাস করে।
- মাটিতে ও মৃত উদ্ভিদাংশে টিকে থাকে
- জমি সেচমুক্ত রাখা, বপনের আগে ট্রাইকোডার্মা ব্যবহার, রোগমুক্ত বীজ ব্যবহার করে রোগ নিয়ন্ত্রণ করা যায়।

১৫.
What is the first step of plant disease? (উদ্ভিদ রোগের প্রথম ধাপ কোনটি?)
  1. Infection
  2. Dissemination
  3. Growth
  4. Inoculation
ব্যাখ্যা

Inoculation হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে রোগ সৃষ্টি করে এমন প্যাথোজেন প্রথমবার উদ্ভিদের সাথে সংযুক্ত হয়। এটি হলো রোগের প্রথম ধাপ, যেখানে প্যাথোজেন উদ্ভিদে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়। এর পরই প্যাথোজেন সংক্রমণ (Infection) শুরু হয়। তাই ইনোকুলেশন হলো উদ্ভিদ রোগের শুরু।

১৬.
What is the main symptom of Rice Tungro disease? (ধানের টুংরো রোগের প্রধান লক্ষণ কী?)
  1. Red streaks on the stem (কান্ডে লাল দাগ)
  2. Root rot (মূল ক্ষয়)
  3. Yellowing and stunting of leaves (পাতার হলুদ ও ছোট হওয়া)
  4. Grain drying (দানা শুকানো)
ব্যাখ্যা

​ধানের টুংরো রোগের প্রধান লক্ষণ হলো পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতার বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, অর্থাৎ পাতাগুলো ছোট হয়ে পড়ে। এটি এক ধরনের ভাইরাসজনিত রোগ যা প্রধানত পাতা খেকো পোকা (leafhopper) দ্বারা ছড়ায়। এই রোগে ধানের গাছ দুর্বল হয়ে যায় এবং উৎপাদন অনেক কমে যায়। তাই এ লক্ষণগুলো রোগ শনাক্তে গুরুত্বপূর্ণ।

১৭.
In which stage does the pathogen spread through air, water, or insects? (প্যাথোজেন কোন ধাপে বাতাস, পানি বা insects দ্বারা ছড়ায়?)
  1. Infection
  2. Growth
  3. Dissemination
  4. Inoculation
ব্যাখ্যা

Dissemination হলো সেই ধাপ যেখানে প্যাথোজেন বাতাস, পানি, পোকামাকড় বা অন্যান্য মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং নতুন শিকার উদ্ভিদের কাছে পৌঁছায়। এটি প্যাথোজেনের বিস্তার প্রক্রিয়া, যা রোগের ব্যাপ্তি বাড়ায়। তাই, প্যাথোজেনের ছড়িয়ে পড়ার ধাপকে Dissemination বলা হয়।

১৮.
In which stage do the symptoms of plant disease appear? (উদ্ভিদ রোগের লক্ষণ কোন ধাপে প্রকাশ পায়?)
  1. Growth & Reproduction
  2. Inoculation
  3. Dissemination
  4. Infection
ব্যাখ্যা

উদ্ভিদ রোগের লক্ষণ সাধারণত প্যাথোজেনের বৃদ্ধি ও প্রজনন (Growth & Reproduction) ধাপে প্রকাশ পায়। এই সময় প্যাথোজেন হোস্টের ভিতরে বৃদ্ধি পেয়ে উদ্ভিদের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে পাতা দাগ, মাড়ামারি, হেলানো বা রঙ পরিবর্তন ইত্যাদি লক্ষণ দেখা দেয়।  

১৯.
In Panama disease, which part of banana is primarily infected? (Panama রোগে কলার কোন অংশ আক্রান্ত হয়?)
  1. Fruit (ফল) 
  2. Root (শিকড়) 
  3. Leaf (পাতা) 
  4. Stem (কাণ্ড)
ব্যাখ্যা

Fusarium oxysporum f.sp. cubense মাটির মাধ্যমে শিকড়ে প্রবেশ করে কলার পানামা রোগ সৃষ্টি করে।
​উদ্ভিদের নাম: কলা
রোগের নাম: Panama Disease of banana
ছত্রাকের নাম: Fusarium oxysporum f.sp. cubense
- মাটির মাধ্যমে শিকড়ে প্রবেশ করে দীর্ঘদিন মাটিতে টিকে থাকে
- প্রতিরোধী জাত ব্যবহার, জমিতে জীবাণুনাশক প্রয়োগ (Trichoderma), মাটি জীবাণুমুক্তকরণ (সূর্যস্নান) করে উক্ত রোগ নিয়ন্ত্রণ করা যায়। 

২০.
During which phase do pathogens enter through the plant’s cuticle or epidermis? (উদ্ভিদের cuticle বা epidermis দিয়ে প্যাথোজেন প্রবেশ কোন ধাপে?)
  1. Dissemination
  2. Inoculation
  3. Infection
  4. Growth
ব্যাখ্যা

উদ্ভিদের cuticle বা epidermis দিয়ে প্যাথোজেন প্রবেশ ঘটে Infection ধাপে। এই ধাপে প্যাথোজেন উদ্ভিদের ভেতরে প্রবেশ করে এবং সংক্রমণ শুরু করে।

২১.
What does the disease cycle mean in plant pathology? (উদ্ভিদ রোগের সব ধাপ মিলিয়ে disease cycle কী বোঝায়?)
  1. Inoculation থেকে Over-wintering পর্যন্ত সব ধাপ
  2. Infection থেকে Over-wintering পর্যন্ত সব ধাপ
  3. Infection থেকে Growth & Reproduction পর্যন্ত সব ধাপ
  4. শুধু Over-wintering and Over-summering
ব্যাখ্যা

Disease cycle বলতে প্যাথোজেনের উদ্ভিদের সঙ্গে সংযুক্ত হওয়ার (Inoculation), সংক্রমণ (Infection), বৃদ্ধি ও প্রজনন (Growth & Reproduction), বিস্তার (Dissemination) এবং শীতকাল বা গরমে টিকে থাকার (Over-wintering/Over-summering) সব ধাপকে বোঝায়। এটি পুরো রোগ সৃষ্টি ও বিস্তারের প্রক্রিয়া।  

২২.
How does Red Rot infection primarily occur? (কিভাবে রেড রটের সংক্রমণ মূলত ঘটে?)
  1. Through air (বাতাসের মাধ্যমে)
  2. Through seeds (বীজ দ্বারা)
  3. Through injured stalks (ক্ষতযুক্ত কান্ড থেকে)
  4. Through soil (মাটির মাধ্যমে)
ব্যাখ্যা

​আখের রেড রট রোগ (Colletotrichum falcatum দ্বারা সৃষ্ট) প্রধানত সংক্রমিত সেট বা ক্ষতযুক্ত কান্ডের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত অংশ থেকে ছত্রাক প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়।

২৩.
Which plant is attacked by Xanthomonas? (Xanthomonas কোন উদ্ভিদকে আক্রমণ করে?)
  1. Wheat
  2. ​Rice
  3. Tomato
  4. Potato
ব্যাখ্যা

Xanthomonas হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা প্রধানত ধানের পাতায় আক্রমণ করে। এটি ধানের ব্যাকটেরিয়াল পাতার দাগ রোগ (Bacterial Leaf Blight) সৃষ্টি করে। 

- এই ব্যাকটেরিয়া ধানের পাতায় সংক্রমণ ঘটায় এবং পাতার ওপর জলছাপের মতো বাদামী দাগ দেখা দেয়।
- ধীরে ধীরে দাগগুলো বড় হয়ে পাতার ক্ষয় বা শুষ্ক হওয়ার কারণ হয়।
- রোগের ফলে ধানের পাতা কম শক্তিশালী হয়, যার কারণে গাছের বৃদ্ধি ও শস্য উৎপাদনে প্রভাব পড়ে।
- Xanthomonas ব্যাকটেরিয়া বৃষ্টি, বাতাস এবং ধানের রোপণ এলাকার দূষিত সরঞ্জাম দিয়ে ছড়ায়।
- রোগ প্রতিরোধে রোগমুক্ত বীজ, প্রতিরোধী জাত নির্বাচন, এবং সঠিক কৃষি ব্যবস্থাপনা প্রয়োজন।

২৪.
What causes Panama disease in banana? (কলার পানামা রোগের কারণ কী?)
  1. Phytophthora infestans
  2. Puccinia graminis
  3. Colletotrichum falcatum
  4. Fusarium oxysporum
ব্যাখ্যা

উদ্ভিদের নাম: কলা
রোগের নাম: Panama Disease of banana
ছত্রাকের নাম: Fusarium oxysporum f.sp. cubense
- মাটির মাধ্যমে শিকড়ে প্রবেশ করে দীর্ঘদিন মাটিতে টিকে থাকে
- প্রতিরোধী জাত ব্যবহার, জমিতে জীবাণুনাশক প্রয়োগ (Trichoderma), মাটি জীবাণুমুক্তকরণ (সূর্যস্নান) করে উক্ত রোগ নিয়ন্ত্রণ করা যায়। 

২৫.
In which stage does the pathogen survive as a cyst during the hot season? (গরমকালে প্যাথোজেন cyst আকারে টিকে থাকে কোন ধাপে?)
  1. Growth & Reproduction
  2. Infection
  3. Over-summering
  4. Dissemination
ব্যাখ্যা

Over-summering হলো সেই ধাপ যেখানে প্যাথোজেন গরম ও অনুকূলহীন সময়ে cyst বা অন্য কোনো স্থায়ী রূপ ধারণ করে টিকে থাকে। এটি প্যাথোজেনের দীর্ঘমেয়াদি বেঁচে থাকার কৌশল।

২৬.
Which method involves the use of insecticides or fungicides? (কোন পদ্ধতিতে কীটনাশক বা ফান্সিসাইড ব্যবহার করা হয়?)
  1. Biological control
  2. Cultural control
  3. Chemical control
  4. Physical control
ব্যাখ্যা

রাসায়নিক নিয়ন্ত্রণ হল এমন একটি পদ্ধতি যেখানে কীটনাশক বা ফান্সিসাইডের মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করে উদ্ভিদ রোগ ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা হয়। এটি দ্রুত ও কার্যকরী পদ্ধতি এবং ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সমস্যা দূর করতে সাহায্য করে।

২৭.
In which crop does Red Rot disease occur? (​Red rot রোগটি কোন ফসলে হয়?)
  1. Potato (আলু)
  2. Sugarcane (আখ)
  3. Jute (পাট)
  4. Banana (কলা)
ব্যাখ্যা

Colletotrichum falcatum causes red rot in sugarcane, spreading via infected setts or plant debris. (Colletotrichum falcatum আখে রেড রট রোগ সৃষ্টি করে।)

২৮.
What type of pathogen is Erwinia? (Erwinia কোন ধরনের প্যাথোজেন?)
  1. Nematode
  2. Fungus
  3. Bacteria
  4. Virus
ব্যাখ্যা

​Erwinia একটি ব্যাকটেরিয়া গণের অণুজীব, যা বিভিন্ন উদ্ভিদে পচন রোগ সৃষ্টি করে (যেমন: সফট রট)। 

২৯.
What is the most favorable weather condition for rice blast disease? (ধান ব্লাস্ট রগের জন্য সবচেয়ে অনুকূল আবহাওয়া কী?)
  1. Hot and dry (গরম ও শুষ্ক)
  2. Humid and cold (আর্দ্র ও ঠান্ডা)
  3. Cold and dry (ঠান্ডা ও শুষ্ক)
  4. Hot and humid (গরম ও আর্দ্র )
ব্যাখ্যা

ধানের ব্লাস্ট রোগ গরম ও আর্দ্র পরিবেশে দ্রুত ছড়ায়। বিশেষ করে উচ্চ তাপমাত্রা ও অতিরিক্ত আর্দ্রতা (যেমন বৃষ্টিপাত বা কুয়াশা) এই রোগের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে।

​​ধানের ব্লাস্ট রোগ (Blast of Rice)

​​রোগের লক্ষণ:
​পাতা: পাতার উপর কচি অবস্থায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ দেখা যায়, যা পরে বড় হয়ে মাঝখানে ধূসর ও চারপাশে বাদামী হয়। এই দাগগুলো দেখতে চোখের মতো লাগে।
গিট: আক্রান্ত গিটগুলো কালো হয়ে পচে যায় এবং সহজেই ভেঙে যায়।
শীষ: শীষের গোড়ায় কালো দাগ দেখা যায়, যা পরে শীষকে শুকিয়ে দেয়। এর ফলে ধানে চিটা হয়।
রোগের কারণ: Pyricularia oryzae নামক ছত্রাক।

​রোগের কারণ:
- আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ বা বীজ থেকে ছত্রাকের স্পোর (conidia) পরিবেশে ছড়িয়ে পড়ে।
- এই স্পোরগুলো বাতাস, পানি বা বৃষ্টির মাধ্যমে সুস্থ গাছের পাতার সংস্পর্শে আসে।
- আর্দ্র ও ঠান্ডা পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়ে পাতায় সংক্রমণ ঘটায়।
- পাতায় নতুন স্পোর তৈরি হয়, যা আবার বাতাস ও পানির মাধ্যমে অন্যান্য গাছকে আক্রমণ করে।
- এই ছত্রাক পরের বছর সংক্রমণ ঘটানোর জন্য বীজের মধ্যে বা ফসলের অবশিষ্টাংশে বেঁচে থাকে।

​প্রতিকার:
- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- ​ছত্রাকনাশক (যেমন: ট্রাইসাইক্লাজোল) ব্যবহার করা।
- নিয়ন্ত্রিত সার ব্যবহার (বিশেষ করে অতিরিক্ত নাইট্রোজেন সার পরিহার করা)।
- আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা।

৩০.
Which method is effective in preventing red rot of sugarcane? (আখের লাল পচা রোগ প্রতিরোধে কোনটি উপকারী?)
  1. Spraying carbendazim (কার্বেন্ডাজিম স্প্রে)
  2. Using disinfectant (জীবাণুনাশক স্প্রে)  
  3. Trichoderma treatment (ট্রাইকোডার্মা ট্রিটমেন্ট)
  4. Spraying Ridomil (রিডোমিল স্প্রে)
ব্যাখ্যা

উদ্ভিদ- আখ
রোগের নাম- ​আখের লাল পচা রোগ (Red Rot of Sugarcane)
​ছত্রাকের নাম- Colletotrichum falcatum 
​- সংক্রমিত সেট বা মৃত উদ্ভিদাংশ থেকে ছড়ায়
- রোগমুক্ত সেট ব্যবহার, কাটার পরে জমি শুকিয়ে রাখা, ট্রাইকোডার্মা ট্রিটমেন্ট দ্বারা এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। 

৩১.
Which fungicide is used to control rice blast? (ধান ব্লাস্ট প্রতিরোধে কোন ছত্রাকনাশক ব্যবহৃত হয়?)
  1. Propiconazole
  2. Mancozeb
  3. Carbendazim
  4. Tricyclazole
ব্যাখ্যা

ধানের ব্লাস্ট রোগ (Blast of Rice)

রোগের লক্ষণ:
পাতা: পাতার উপর কচি অবস্থায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ দেখা যায়, যা পরে বড় হয়ে মাঝখানে ধূসর ও চারপাশে বাদামী হয়। এই দাগগুলো দেখতে চোখের মতো লাগে।
গিট: আক্রান্ত গিটগুলো কালো হয়ে পচে যায় এবং সহজেই ভেঙে যায়।
শীষ: শীষের গোড়ায় কালো দাগ দেখা যায়, যা পরে শীষকে শুকিয়ে দেয়। এর ফলে ধানে চিটা হয়।
রোগের কারণ: Pyricularia oryzae নামক ছত্রাক।
রোগের কারণ:
- আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ বা বীজ থেকে ছত্রাকের স্পোর (conidia) পরিবেশে ছড়িয়ে পড়ে।
- এই স্পোরগুলো বাতাস, পানি বা বৃষ্টির মাধ্যমে সুস্থ গাছের পাতার সংস্পর্শে আসে।
- আর্দ্র ও ঠান্ডা পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়ে পাতায় সংক্রমণ ঘটায়।
- পাতায় নতুন স্পোর তৈরি হয়, যা আবার বাতাস ও পানির মাধ্যমে অন্যান্য গাছকে আক্রমণ করে।
- এই ছত্রাক পরের বছর সংক্রমণ ঘটানোর জন্য বীজের মধ্যে বা ফসলের অবশিষ্টাংশে বেঁচে থাকে।

প্রতিকার:
- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- ছত্রাকনাশক (যেমন: ট্রাইসাইক্লাজোল) ব্যবহার করা।
- নিয়ন্ত্রিত সার ব্যবহার (বিশেষ করে অতিরিক্ত নাইট্রোজেন সার পরিহার করা)।
- আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা।

৩২.
What symptom appears in the panicle due to blast in rice? (ধানের ব্লাস্ট রোগে শীষের কী লক্ষণ দেখা যায়?)
  1. Yield increases (ফলন বেড়ে যায়) 
  2. Grain becomes dry (দানা শুকিয়ে যায়)
  3. Leaves fall (পাতা ঝরে যায়)  
  4. Root rots (মূল ক্ষয় হয়)
ব্যাখ্যা

ধানের ব্লাস্ট রোগ (Blast of Rice)

রোগের লক্ষণ:

পাতা: পাতার উপর কচি অবস্থায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ দেখা যায়, যা পরে বড় হয়ে মাঝখানে ধূসর ও চারপাশে বাদামী হয়। এই দাগগুলো দেখতে চোখের মতো লাগে।

গিট: আক্রান্ত গিটগুলো কালো হয়ে পচে যায় এবং সহজেই ভেঙে যায়।

শীষ: শীষের গোড়ায় কালো দাগ দেখা যায়, যা পরে শীষকে শুকিয়ে দেয়। এর ফলে ধানে চিটা হয়।

রোগের কারণ: Pyricularia oryzae নামক ছত্রাক।

রোগের কারণ:
​- আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ বা বীজ থেকে ছত্রাকের স্পোর (conidia) পরিবেশে ছড়িয়ে পড়ে।
​- এই স্পোরগুলো বাতাস, পানি বা বৃষ্টির মাধ্যমে সুস্থ গাছের পাতার সংস্পর্শে আসে।
​- আর্দ্র ও ঠান্ডা পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়ে পাতায় সংক্রমণ ঘটায়।
​- পাতায় নতুন স্পোর তৈরি হয়, যা আবার বাতাস ও পানির মাধ্যমে অন্যান্য গাছকে আক্রমণ করে।
​- এই ছত্রাক পরের বছর সংক্রমণ ঘটানোর জন্য বীজের মধ্যে বা ফসলের অবশিষ্টাংশে বেঁচে থাকে।

 

প্রতিকার:
​- রোগমুক্ত বীজ ব্যবহার করা।
​- ছত্রাকনাশক (যেমন: ট্রাইসাইক্লাজোল) ব্যবহার করা।
​- নিয়ন্ত্রিত সার ব্যবহার (বিশেষ করে অতিরিক্ত নাইট্রোজেন সার পরিহার করা)।
​- আক্রান্ত ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা।

৩৩.
Which of the following is an example of plant damage caused by an abiotic factor? (অজীবিত কারণে উদ্ভিদে ক্ষতির উদাহরণ কোনটি?)
  1. Drought-prone water
  2. TMV
  3. Puccinia
  4. Erwinia
ব্যাখ্যা

অজীবিত (Abiotic) কারণ বলতে বোঝায় এমন পরিবেশগত বা ভৌত কারণ, যা জীব নয়—যেমন: খরা, অতিরিক্ত তাপমাত্রা, মাটির pH, পুষ্টির অভাব ইত্যাদি।  

- খরাপ্রবণ পানি একধরনের পরিবেশগত চাপ, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে ব্যাঘাত ঘটায়।  

- TMV (Tobacco Mosaic Virus), Puccinia (stem rust fungus) এবং Erwinia (bacterial pathogen) — এগুলো জীবিত (Biotic) কারণ।

৩৪.
What is the main advantage of using disease-free seeds? (রোগমুক্ত বীজ ব্যবহারের প্রধান সুবিধা কী?)
  1. Rapid disease spread (রোগের দ্রুত সংক্রমণ)
  2. Growth of pathogens (রোগজীবীর বৃদ্ধি)
  3. Increased crop yield (ফসলের উৎপাদন বৃদ্ধি)
  4. Environmental pollution (পরিবেশ দূষণ)
ব্যাখ্যা

রোগমুক্ত বীজ ব্যবহার করলে রোগের সংক্রমণ কমে, ফলে গাছের বৃদ্ধি স্বাভাবিক হয় এবং ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়। এটি একটি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা।

৩৫.
Which method is used to control infected plants by cutting them off? (সংক্রমিত গাছ কেটে ফেলার নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি?)
  1. Chemical (রাসায়নিক)
  2. Biological (জৈব)
  3. Physical (শারীরিক)
  4. Cultural (সাংস্কৃতিক)
ব্যাখ্যা

শারীরিক নিয়ন্ত্রণ পদ্ধতিতে সংক্রমিত গাছ বা গাছের অংশ কেটে ফেলা, পোড়ানো বা ধ্বংস করা হয় যাতে রোগ ছড়িয়ে পড়া বন্ধ হয়। এটি একটি সরাসরি ও কার্যকর পদ্ধতি।

৩৬.
Which of the following is used in the biological method of disease control? (নিচের কোনটি জৈবিক রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়?)
  1. Bacteria and fungicides (ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক)
  2. Chemical fertilizers (রাসায়নিক সার)
  3. Beneficial microbes and animals (উপকারী অণুজীব ও প্রাণী)
  4. Pesticides (কীটনাশক)
ব্যাখ্যা

জৈবিক নিয়ন্ত্রণ (Biological Control) মানে হলো রোগ প্রতিরোধ বা দমন করতে *রাসায়নিকের বদলে জীবন্ত উপকারী অণুজীব (যেমন Trichoderma ছত্রাক) বা উপকারী পোকা/প্রাণী ব্যবহার করা।  

- এরা ক্ষতিকর জীবাণু বা কীটপতঙ্গকে আক্রমণ করে মেরে ফেলে।  

- এতে পরিবেশ দূষণ হয় না, আবার ফসলও ভালো হয়।

৩৭.
Which of the following is an example of a viral plant disease? (ভাইরাসজনিত উদ্ভিদ রোগের উদাহরণ কোনটি? )
  1.  Tomato mosaic (টমেটো মোজাইক)
  2. Rust of wheat (গমের রাস্ট)
  3. Bacterial blight of rice (ধানের ব্যাকটেরিয়াল ব্লাইট)
  4. Potato rot (আলুর পচন)
ব্যাখ্যা

ভাইরাসের কারণে উদ্ভিদের মধ্যে টমেটো মোজাইক একটি সাধারণ রোগ। অন্যান্য রোগগুলো ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত, তাই টমেটো মোজাইক ভাইরাসজনিত রোগের ভালো উদাহরণ।

৩৮.
What is the main control method for Panama disease in banana plants? (কলা গাছের পানামা রোগের জন্য প্রধান প্রতিকার কি?)
  1. রোগমুক্ত বীজ ব্যবহার (Use of disease-free seeds)
  2. জমি জীবাণুমুক্তকরণ ও জীবাণুনাশক প্রয়োগ (Soil sterilization and application of biocontrol agents)
  3. বৃষ্টির পানি নিয়ন্ত্রণ (Control of rain water)
  4. বীজে ছত্রাকনাশক স্প্রে (Fungicide spray on seeds)
ব্যাখ্যা

কলা গাছের পানামা রোগ মাটির মাধ্যমে ছড়ায়, তাই মাটি জীবাণুমুক্তকরণ এবং ট্রাইকোডার্মার মত জীবাণুনাশক প্রয়োগ খুবই কার্যকর।

৩৯.
What is the causal agent of stem rot in jute? (জুটের স্টেম রটের এজেন্ট কোনটি?)
  1. Colletotrichum falcatum 
  2. Phytophthora
  3. Macrophomina phaseolina
  4. Magnaporthe oryzae  
ব্যাখ্যা

জুটের স্টেম রট রোগের এজেন্ট হলো Macrophomina phaseolina। এটি একটি ছত্রাক যা গাছের কান্ড ও শিকড়ে সংক্রমণ ঘটিয়ে গাছ ধীরে ধীরে নষ্ট করে। Colletotrichum falcatum সাধারণত গমের রোগের জন্য দায়ী, Magnaporthe oryzae ধানের ব্লাস্ট এবং Phytophthora বিভিন্ন উদ্ভিদে ফাইটোপাথোজেনিক রোগ সৃষ্টি করে।

৪০.
Which method is effective for controlling Stem Rot disease in jute? (পাটের কাণ্ড পচা রোগ প্রতিরোধের জন্য কোন পদ্ধতি সঠিক?)
  1. Excessive watering (অতিরিক্ত পানি দেওয়া)
  2. Burning crop residues (ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা)
  3. Dense planting (বেশি ঘন বপন করা)
  4. Applying fertilizer in soil (জমিতে সার দেওয়া)
ব্যাখ্যা

পাটের কাণ্ড পচা রোগ (Stem Rot of Jute):

এই রোগ Macrophomina phaseolina নামক ছত্রাকের কারণে হয়। এটি মাটির মধ্যে বা ফসলের অবশিষ্টাংশে মাইক্রোস্ক্লেরোশিয়া নামে এক ধরনের ছোট সুপ্ত (Dormant) কাঠামো আকারে দীর্ঘদিন টিকে থাকতে পারে।

রোগের বিস্তার:

- যখন পরিবেশ আর্দ্র ও উষ্ণ হয়, তখন এই মাইক্রোস্ক্লেরোশিয়া থেকে মাইসেলিয়াম তৈরি হয়ে গাছের কান্ডে সংক্রমণ ঘটায়।

- আক্রান্ত গাছে কাণ্ড ও পাতায় কালো বা বাদামী দাগ দেখা যায় এবং কাণ্ড দুর্বল হয়ে ভেঙে যায়।

- একবার গাছ আক্রান্ত হলে, সেই গাছের কান্ডেও নতুন মাইক্রোস্ক্লেরোশিয়া তৈরি হয়, যা পরবর্তী বছর আবার সংক্রমণ ঘটাতে পারে।

রোগ প্রতিরোধের উপায়:

- শস্য পর্যায়ক্রম অনুসরণ করলে মাটির ছত্রাকজনিত চাপ কমে।

- বীজ শোধন করলে ছত্রাকের প্রাথমিক সংক্রমণ রোধ হয়।

- ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেললে মাটিতে টিকে থাকা জীবাণু ধ্বংস হয়।

- প্রয়োজনে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে।

- এই রোগের নিয়ন্ত্রণে পরিষ্কার চাষাবাদ, শস্য পর্যায়ক্রম, বীজ শোধন ও ছত্রাকনাশক প্রয়োগ অত্যন্ত কার্যকর। এতে ফসলের উৎপাদনশীলতা ও আঁশের মান বজায় থাকে।

৪১.
What is the most effective method to control viral diseases? (ভাইরাস রোগ নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর পদ্ধতি কী?)
  1. Use of chemicals (রাসায়নিক ব্যবহার)
  2. Control of insect vectors (পোকামাকড় নিয়ন্ত্রণ)
  3. Physical destruction (শারীরিক ধ্বংস)
  4. Virus deactivation (ভাইরাস নিষ্ক্রিয়করণ)
ব্যাখ্যা
ভাইরাস সরাসরি রসায়নিক দ্বারা ধ্বংস হয় না; 
​ভাইরাস বহনকারী পোকামাকড় (ভেক্টর) নিয়ন্ত্রণই সবচেয়ে কার্যকর পদ্ধতি।
৪২.
At which stage does the pathogen enter plant cells and cause disease? (কোন ধাপে উদ্ভিদের কোষে প্যাথোজেন প্রবেশ করে রোগ সৃষ্টি করে?) 
  1. Inoculation
  2. Growth
  3. Dissemination
  4. Infection
ব্যাখ্যা

Infection ধাপে প্যাথোজেন উদ্ভিদের কোষে প্রবেশ করে এবং সেগুলোর কার্যক্রম ব্যাহত করে। এর ফলে রোগের লক্ষণ দেখা দেয়। এটি হলো রোগচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এখান থেকেই রোগের প্রকৃত প্রভাব শুরু হয়।

৪৩.
What are the symptoms of Stem Rot disease in jute? (পাটের কাণ্ড পচা রোগের লক্ষণ কী?)
  1. পাতায় সাদা দাগ দেখা যায় (White spots on leaves)
  2. মূল ক্ষয় হয় (Root rot)
  3. কাণ্ডে কালো বা বাদামী দাগ ও দুর্বলতা দেখা যায় (Black or brown spots and weakness on the stem)
  4. গাছে পাতা ঝরে যায় (Leaves fall off the plant)
ব্যাখ্যা

পাটের কাণ্ড পচা রোগ Macrophomina phaseolina নামক ছত্রাক দ্বারা হয়। এটি মাটির মধ্যে এবং ফসলের অবশিষ্টাংশে ক্ষুদ্র সুপ্ত কাঠামো (মাইক্রোস্ক্লেরোশিয়া) হিসেবে টিকে থাকে। অনুকূল পরিবেশে এই কাঠামো থেকে মাইসেলিয়াম তৈরি হয়ে নতুন গাছ আক্রমণ করে। আক্রান্ত গাছে কাণ্ডে কালো বা বাদামী দাগ পড়ে এবং দুর্বল হয়ে ভেঙে যায়। রোগ তীব্র হলে গাছ শুকিয়ে যায় এবং আঁশের মান খারাপ হয়। রোগ নিয়ন্ত্রণে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলা, বীজ শোধন, ছত্রাকনাশক ব্যবহার এবং শস্য পর্যায়ক্রম পালন জরুরি।

৪৪.
Which preventive measure is effective in controlling rice blast? (ধানের ব্লাস্ট নিয়ন্ত্রণে কোন প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর?  
  1. Use of disease-resistant rice varieties (রোগমুক্ত ধানের জাত ব্যবহার)
  2. Excessive water (অতিরিক্ত পানি)
  3. Insecticide spray (কীটনাশক স্প্রে)
  4. Dense planting (ঘন বপন)
ব্যাখ্যা

ধান ব্লাস্ট রোগ থেকে ফসল রক্ষার জন্য রোগমুক্ত বা রোগ প্রতিরোধী ধানের জাত ব্যবহার সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। এটি রোগের সংক্রমণ কমায় এবং ফসলের ক্ষতি রোধ করে। ঘন বপন ও অতিরিক্ত পানি রোগ বিস্তার বাড়াতে পারে, আর কীটনাশক স্প্রে ভাইরাস বা ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে প্রযোজ্য নয়।

৪৫.
What is the main purpose of crop rotation? (ফসল চক্র পরিবর্তনের মূল উদ্দেশ্য কী?)
  1. Increase soil fertility (মাটির উর্বরতা বৃদ্ধি)

  2. Reduce pathogens (রোগজীবী কমানো)
  3. Increase crop size (ফসলের আকার বড় করা)
  4. Improve water supply (পানি সরবরাহ বৃদ্ধি)
ব্যাখ্যা

ফসল চক্র পরিবর্তনের মাধ্যমে মাটিতে থাকা রোগজীবীর সংখ্যা কমে যায়, যা রোগ নিয়ন্ত্রণে সহায়ক। 

৪৬.
What does over-wintering and over-summering mean in the disease cycle?  (রোগচক্রে Over-wintering এবং Over-summering কী বোঝায়?)
  1. Pathogen infection of new plants  (রোগজীবী নতুন গাছে সংক্রমণ ঘটানো)
  2. Pathogen reproduction phase  (রোগজীবীর প্রজনন ধাপ)
  3. Pathogen survival in adverse environmental conditions (প্রতিকূল পরিবেশে রোগজীবীর টিকে থাকা)
  4. Pathogen dissemination phase (রোগজীবীর বিস্তারের ধাপ)
ব্যাখ্যা
• শীতকালে ও গ্রীষ্মকালে জীবাণু প্রতিকূল পরিবেশে (যেমন, তীব্র ঠান্ডা বা গরম) সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় টিকে থাকে। এ সময় তারা সক্রিয় না হয়ে বিশ্রামে থাকে এবং অনুকূল পরিবেশ ফিরে এলে পুনরায় সক্রিয় হয়ে নতুন রোগচক্র শুরু করে। এ প্রক্রিয়াকে over-wintering (শীতকালীন) এবং over-summering (গ্রীষ্মকালীন) বলে।
​ 
• Over-wintering এবং over-summering হলো রোগজীবীর এমন ধাপ যেখানে তারা শীতকাল বা গরমকালে কঠিন পরিবেশে (যেমন তীব্র ঠান্ডা বা গরম ও শুষ্কতা) টিকে থাকে। এই সময় তারা সক্রিয় থাকে না, বরং সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পরবর্তীতে অনুকূল পরিবেশ ফিরে এলে আবার সক্রিয় হয়ে নতুন রোগচক্র শুরু করে।Over-wintering এবং over-summering হলো রোগজীবীর এমন ধাপ যেখানে তারা শীতকাল বা গরমকালে কঠিন পরিবেশে (যেমন তীব্র ঠান্ডা বা গরম ও শুষ্কতা) টিকে থাকে। এই সময় তারা সক্রিয় থাকে না, বরং সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পরবর্তীতে অনুকূল পরিবেশ ফিরে এলে আবার সক্রিয় হয়ে নতুন রোগচক্র শুরু করে।
৪৭.
What happens during the Growth and Reproduction stage of pathogens?  
  1. Host plant becomes resistant  
  2. Pathogen dies after infection
  3.  Pathogen multiplies using host nutrients 
  4. Pathogen remains inactive 
ব্যাখ্যা

সংক্রমণের পর প্যাথোজেন পোষক উদ্ভিদের কোষ থেকে পুষ্টি গ্রহণ করে ও সক্রিয়ভাবে বৃদ্ধি ও বংশবৃদ্ধি করে।  

- ছত্রাক মাইসেলিয়াম তৈরি করে এবং বিভিন্ন প্রকার স্পোর (যেমন: স্পোরাঞ্জিওস্পোর, অ্যাস্কোস্পোর, বা বাসিডিওস্পোর) উৎপন্ন করে।  

- ব্যাকটেরিয়া দ্বিখণ্ডন প্রক্রিয়ায় দ্রুত সংখ্যায় বৃদ্ধি পায়।  

- ভাইরাস পোষক কোষের বিপাকীয় প্রক্রিয়া ব্যবহার করে নিজের জেনেটিক উপাদান ও প্রোটিন কাঠামো তৈরি করে। 

- এই ধাপেই রোগের লক্ষণ দৃশ্যমান হতে থাকে।

৪৮.
Which is effective for disease resistance? (রোগ প্রতিরোধে কোনটি কার্যকর?)
  1. Disease-free seeds (রোগমুক্ত বীজ)
  2. Crop rotation (ফসল চক্র)
  3. Resistant varieties (প্রতিরোধী জাত )
  4. All of the above (সবগুলো)
ব্যাখ্যা

রোগ প্রতিরোধে রোগমুক্ত বীজ, প্রতিরোধী জাত এবং ফসল চক্র এই তিনটি পদ্ধতি একসঙ্গে ব্যবহৃত হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

৪৯.
In which stage does the pathogen survive in crop residues? (ফসলের অবশিষ্টাংশে প্যাথোজেন টিকে থাকে কোন প্রক্রিয়ায়?)
  1. Growth and reproduction 
  2. Infection
  3. Over-wintering
  4. Dissemination
ব্যাখ্যা

Over-wintering প্রক্রিয়ায় প্যাথোজেন শীতকাল বা প্রতিকূল পরিবেশে ফসলের অবশিষ্টাংশ বা মৃত টিস্যুর মধ্যে নিষ্ক্রিয় (dormant) অবস্থায় টিকে থাকে। পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেলেই তা আবার সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে পারে।

৫০.
What is Integrated Disease Management (IDM) or IPM?
  1. Chemical single control (রাসায়নিক একক নিয়ন্ত্রণ)
  2. Biological single control  (জৈব একক নিয়ন্ত্রণ)
  3. Physical control  শারীরিক নিয়ন্ত্রণ)
  4. Combination of multiple control methods  (একাধিক নিয়ন্ত্রণ পদ্ধতির সমন্বয়)
ব্যাখ্যা

ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট (IDM) বা ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট (IPM) হলো একটি সমন্বিত পদ্ধতি যেখানে রোগ ও কীট নিয়ন্ত্রণের জন্য একাধিক পদ্ধতির ব্যবহার করা হয়। যেমন: জৈব, রসায়নিক, শারীরিক এবং সাংস্কৃতিক পদ্ধতির সংমিশ্রণ, যা দীর্ঘমেয়াদে টেকসই ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করে।