ব্যাখ্যা
অর্থাৎ যদি স্থাবর সম্পত্তির দখলের জন্য ডিক্রির মালিক (ডিক্রিদার) অথবা ডিক্রি কার্যকর করে বিক্রিত স্থাবর সম্পত্তির ক্রেতা (নিলাম ক্রেতা) কোন ব্যক্তির দ্বারা বাধা প্রাপ্ত হন, তাহলে তারা আদালতে অভিযোগ করে আবেদন করতে পারবেন।
- এই বিধির অধীনে "যে কোনো ব্যক্তি" আবেদন করতে পারে না- কেবলমাত্র ডিক্রিদার বা নিলামে সম্পত্তি ক্রয়কারী ব্যক্তি বাধা পেলে আবেদন করতে পারেন।
তাই ‘ঘ) ক বা খ’ অর্থাৎ ডিক্রিদার বা নিলাম ক্রেতা – উভয়েই উপযুক্ত আবেদনকারী।
⇒ আদেশ ২১, বিধি ৯৭ – স্থাবর সম্পত্তির দখলে বাধা বা প্রতিবন্ধকতা:
(১) যিনি স্থাবর সম্পত্তি দখলের জন্য একটি ডিক্রির অধিকারী, অথবা যিনি কোনো ডিক্রি কার্যকরির মাধ্যমে বিক্রিত ঐ সম্পত্তি ক্রয় করেছেন, তিনি যদি দখল পাওয়ার সময় কোনো ব্যক্তির দ্বারা বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তাহলে তিনি উক্ত বাধা বা প্রতিবন্ধকতার বিষয়ে অভিযোগ করে আদালতে একটি আবেদন করতে পারবেন।
(২) আদালত বিষয়টি তদন্তের জন্য একটি দিন নির্ধারণ করবেন এবং যার বিরুদ্ধে আবেদন করা হয়েছে, তাকে আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে সমন প্রদান করবেন।
⇒ Order 21, Rule 97 – Resistance or Obstruction to Possession of Immovable Property:
(1) Where the holder of a decree for the possession of immovable property, or the purchaser of such property sold in execution of a decree, is resisted or obstructed by any person in obtaining possession of the property, he may make an application to the Court complaining of such resistance or obstruction.
(2) The Court shall fix a day for investigating the matter and shall summon the party against whom the application is made to appear and answer the same.